1
00:00:00,000 --> 00:00:32,750
:.:.: Ms. Marvel S01E01 :.:.:
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
2
00:00:34,125 --> 00:00:37,375
অবশেষে, যে মুহূর্তের জন্য
সবাই অপেক্ষা করছে।
3
00:00:38,333 --> 00:00:43,583
আমার ১০ পার্টের সিরিজ এর শেষ চ্যাপ্টারের বিষয়
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিরো, ক্যাপ্টেন মারভেল।
4
00:00:43,666 --> 00:00:44,666
হাল্ক স্ম্যাশ।
5
00:00:44,750 --> 00:00:46,833
এই সপ্তাহে,
আমরা "ব্যাটল অফ আর্থ" এ ফোকাস করব।
6
00:00:46,916 --> 00:00:48,125
তো আমরা সবাই কাহিনিটা জানি।
7
00:00:48,208 --> 00:00:51,666
এভেঞ্জাররা পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল,
কিন্তু সত্যি বলতে,
8
00:00:51,750 --> 00:00:54,250
ওরা বেশ বাজেভাবে হেরে যাচ্ছিল।
9
00:00:55,375 --> 00:00:58,666
এলিয়েন শিপের হামলা,
ম্যাজিক্যাল স্টোনগুলোর জন্য পাগলা থানোস।
10
00:00:58,750 --> 00:01:00,875
আমাদের হিরোরা ছিল দিশেহারা।
11
00:01:00,958 --> 00:01:02,791
যতক্ষণ না...
12
00:01:03,791 --> 00:01:05,500
ক্যাপ্টেন মারভেলের ধামাকাদার আগমন ঘটে!
13
00:01:05,583 --> 00:01:08,125
তো কে এই শক্তিশালী, ড্যাশিং সুপারহিরো?
14
00:01:08,208 --> 00:01:10,708
স্কট ল্যাং, বেশ দারুণ লোক,
তার পডকাস্ট ইন্টারভিউ নিয়ে
15
00:01:10,791 --> 00:01:12,541
আমার ব্যাপক গবেষণা
16
00:01:12,625 --> 00:01:14,000
আর নিরলস পড়াশোনার ফলশ্রুতিতে...
17
00:01:14,083 --> 00:01:15,708
আমি ক্যাপ্টেন মারভেল
সম্পর্কে অনেক কিছু জেনেছি।
18
00:01:15,791 --> 00:01:17,708
আর আমি অন্তত ৩টা ব্যাপার সত্যি বলে জানি।
19
00:01:17,791 --> 00:01:21,416
এক, সে এক জাজ্বল্যমান দেবদূতের মতো থানোসের
জাহাজ ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল।
20
00:01:21,500 --> 00:01:24,458
আর এ সময় তাকে অসাধারণ লাগছিল।
21
00:01:25,666 --> 00:01:28,875
দুই, সে একেবারে থানোসের
চেহারায় ঘুষি বসিয়েছিল।
22
00:01:29,166 --> 00:01:30,541
তুই শেষ!
23
00:01:30,625 --> 00:01:32,291
অন্য এভেঞ্জারদের খাটো করছি না,
24
00:01:32,375 --> 00:01:34,208
তবে আমার বিশ্বাস ওরা
কেউ এটা করতে পারত না।
25
00:01:34,541 --> 00:01:38,583
আর তিন, মাঝেমাঝে, কেউ কেউ
হুট করে উড়ে এসেও অসাধারণ কিছু করতে পারে।
26
00:01:38,958 --> 00:01:42,125
জানি তোমাদের মাঝে কেউ কেউ ভাবছো,
"বেশ, ও পৃথিবীর লোকজনদের পরিত্যাগ করেছিল।"
27
00:01:42,208 --> 00:01:43,458
কিন্তু দেখো, এটা সত্য না।
28
00:01:43,541 --> 00:01:45,791
অবশ্যই আমরা জানি না
সে কী করছিল।
29
00:01:45,875 --> 00:01:48,333
কিন্তু হয়তো ওর একটু ছুটির দরকার ছিল?
30
00:01:48,416 --> 00:01:49,875
একটা মেয়ে কি নিজের মতো
একটু বাঁচতে পারে না, হুম?
31
00:01:50,916 --> 00:01:54,041
এই সপ্তাহান্তের এভেঞ্জারকনে হয়তো
আমরা নতুন কিছু জানতে পারব।
32
00:01:54,125 --> 00:01:56,666
আমি অবশ্যই ক্যাপ্টেন মারভেল সাজব।
33
00:01:56,916 --> 00:01:58,916
যাইহোক, এই সপ্তাহে এ পর্যন্তই।
34
00:01:59,000 --> 00:02:01,458
আগামী সপ্তাহে, আমি একটা
বিশেষ দুই পর্বের সিরিজ চালু করব
35
00:02:01,541 --> 00:02:03,541
কেন আমার মনে হয় থর গোপনে
একজন গেমার এই বিষয়ে।
36
00:02:03,625 --> 00:02:05,750
মনে রেখো, প্রতি বুধবারে আসবে নতুন এপিসোড।
37
00:02:05,833 --> 00:02:09,041
স্লথ বেবি প্রোডাকশনস এ লাইক,
কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
38
00:02:21,041 --> 00:02:23,458
- কমলা খান।
- আসছি, আম্মি।
39
00:02:24,083 --> 00:02:26,833
জলদি করো। তোমার ড্রাইভিং
টেস্টে দেরি হয়ে যাবে।
40
00:02:28,875 --> 00:02:31,208
আমির, এত লম্বা দোয়া করতে করতে যদি
41
00:02:31,291 --> 00:02:35,250
মুখে খাবার তুলতেই ভুলে যাও,
তাহলে একদিন ক্ষুধায়ই মারা যাবে।
42
00:02:35,583 --> 00:02:37,791
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা
আপনাকে ক্ষমা করুন।
43
00:02:38,250 --> 00:02:39,875
কমলা, অন্তত ১৫ সেকেন্ড পরপর
44
00:02:39,958 --> 00:02:42,208
আয়নায় তাকাতে ভুলো না প্লিজ।
45
00:02:42,291 --> 00:02:43,333
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
46
00:02:43,416 --> 00:02:48,958
ওহ, কমলা, আমার কমলা,
পথ অনেক দীর্ঘ আর কণ্টকাকীর্ণ,
47
00:02:49,041 --> 00:02:51,125
তাই স্টপ সাইন দেখলেই
পুরোপুরি থেমে যেয়ো না।
48
00:02:51,208 --> 00:02:53,166
সকাল সকাল কাব্য শুরু করেছ, আব্বু।
49
00:02:53,250 --> 00:02:54,416
আচ্ছা, শোনো।
50
00:02:54,541 --> 00:02:58,416
তুমি নিশ্চয়ই জানো যে তোমাকে আসলেই
এত ঘন ঘন আয়নায় তাকাতে হবে না?
51
00:02:58,500 --> 00:02:59,750
হ্যাঁ, তাকাতে হবে।
52
00:03:00,250 --> 00:03:04,375
শোনো, শুধু এটুকু নিশ্চিত করবে যেন ইনস্ট্রাক্টর
তোমার মাথা নাড়ানো দেখতে পায়, ওকে?
53
00:03:04,458 --> 00:03:07,333
আর গাড়ি চালু করার আগে
অবশ্যই বিসমিল্লাহ বলবে।
54
00:03:07,416 --> 00:03:09,250
তোমার আজকে প্রচুর রহমত দরকার।
55
00:03:09,333 --> 00:03:10,750
একটা লাইসেন্সও নেই।
56
00:03:15,125 --> 00:03:17,250
গাড়ি চালু করার মাধ্যমে শুরু করা যাক, কেমন?
57
00:03:25,333 --> 00:03:26,833
প্রস্তুত হলে যাত্রা শুরু করো।
58
00:03:27,166 --> 00:03:28,166
বিসমিল্লাহ।
59
00:03:29,250 --> 00:03:30,250
শুভকামনা।
60
00:03:40,666 --> 00:03:41,958
আমার ধারণা কেউ দেখেনি।
61
00:03:44,208 --> 00:03:46,041
ওটা আমার গাড়ি।
62
00:03:48,208 --> 00:03:52,375
:.:.: Ms. Marvel S01E01 :.:.:
✊ Generation Why ✊
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
63
00:03:55,125 --> 00:03:56,458
আপনি ইচ্ছা করে ওকে ফেইল করিয়েছেন,
64
00:03:56,541 --> 00:03:59,250
রাস্তায় অন্য গাড়ির সাথে
ড্রাইভ করতে দিয়েছেন।
65
00:03:59,333 --> 00:04:01,416
আমি নিজে ওকে গাড়ি চালানো শিখিয়েছি।
66
00:04:01,500 --> 00:04:03,958
ম্যাম, আপনার মেয়ের কারণে,
আমাকে হেঁটে বাড়ি যেতে হবে।
67
00:04:04,041 --> 00:04:05,750
ওহ, কাম অন।
আপনি আমাকে বলতে চাইছেন
68
00:04:05,833 --> 00:04:08,750
ও যথেষ্ট বার আয়নায় তাকায়নি?
69
00:04:08,833 --> 00:04:10,291
আমার মতে সেটা সমস্যা না।
70
00:04:10,458 --> 00:04:12,458
- ওহ!
- তারপর এটাও বলবেন
71
00:04:12,541 --> 00:04:14,958
আপনি আশা করেছিলেন ও
প্রতিটা বাঁক ঘোরার সময় সিগন্যাল দিবে?
72
00:04:15,125 --> 00:04:16,208
হুম।
73
00:04:16,708 --> 00:04:18,666
- ছাড়ো তো।
- বেত্তমিজ কোথাকার!
74
00:04:18,750 --> 00:04:19,791
আমার চাবি দিন।
75
00:04:20,708 --> 00:04:22,416
ওকে, কমলা, এসো।
চলো।
76
00:04:23,875 --> 00:04:27,291
আমি অত্যন্ত দুঃখিত এই পারিবারিক গাড়ি,
যেটা তোমার বাবা হাড়ভাঙ্গা কষ্টের টাকায়
77
00:04:27,375 --> 00:04:31,416
কিনেছিল, এটা অনেক বিপদ-আপদ দেখেছে।
78
00:04:31,708 --> 00:04:34,500
হুম। তোমার ভাইয়ের বিয়েতে বাজার-সদাই এ
79
00:04:34,583 --> 00:04:38,041
আমাকে যে সাহায্য করবে বলেছিলে
তা করতে পারবে না বলেও আমি দুঃখিত।
80
00:04:38,541 --> 00:04:41,250
এটা আমার দোষ। সব আমার দোষ।
এটা আমার জিনগত বৈশিষ্ট্য।
81
00:04:41,333 --> 00:04:45,125
অবাস্তব কল্পনার জগতে ভেসে
দিবাস্বপ্ন দেখার জাত-বংশ আমার।
82
00:04:45,208 --> 00:04:46,500
আমার মা-ও ছিল অমন।
83
00:05:00,625 --> 00:05:03,750
ক্যামেলিয়া, ওই ডজবলের ঘটনায়
তোমার মুখে কালশিটে পড়েনি দেখে ভালো লাগছে।
84
00:05:04,416 --> 00:05:05,416
ওহ!
85
00:05:09,583 --> 00:05:11,750
ও হাত নাড়ছে কেন?
কী অদ্ভুত!
86
00:05:13,375 --> 00:05:14,916
হেই, গাইজ।
87
00:05:15,583 --> 00:05:18,666
আমি আমার কেমিস্ট্রি বইটা নিতে এসেছি।
88
00:05:18,750 --> 00:05:20,625
আমরা একটা কিছুর মাঝামাঝি আছি।
এক সেকেন্ড।
89
00:05:22,208 --> 00:05:24,583
পর্যায় সারণি আমি গুগল করে নিবো।
হুম।
90
00:05:28,083 --> 00:05:29,333
সারা সকাল বাজে কাটল।
91
00:05:29,416 --> 00:05:32,916
বাজি ধরেছিলাম তুমি পাস করবে,
১০ ডলার খোয়ালাম।
92
00:05:33,000 --> 00:05:34,833
আমার মা'কে বলেছিলাম
তোমাদেরকে টেক্সট করা বন্ধ করতে।
93
00:05:34,916 --> 00:05:38,750
অনেক লোকই ড্রাইভার'স টেস্টে ফেল করে।
ইনস্ট্রাক্টররা ছোটো ছোটো জিনিস খেয়াল করে।
94
00:05:38,833 --> 00:05:40,416
আমি উনার গাড়িতে আমার
গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিলাম।
95
00:05:41,000 --> 00:05:44,583
ওহ। এই দোষ তাহলে তোমার।
হুম। আহ...
96
00:05:44,666 --> 00:05:48,625
- তো তাহলে আমাদের এভেঞ্জারকনে যাওয়া হচ্ছে না।
- না, না, না, ব্রুনো।
97
00:05:48,708 --> 00:05:53,583
বছরের সবচেয়ে বড়ো ফ্যান ইভেন্টে
ক্যারল ডেনভার্সের কসপ্লে প্রতিযোগিতা।
98
00:05:53,666 --> 00:05:56,041
আমার কস্টিউমটা প্রায় পারফেক্ট,
শুধু ফাইনাল টাচটা বাকি।
99
00:05:56,125 --> 00:05:57,750
এখনও সেই ফাইনাল টাচের ব্যাপারে ভাবছো?
100
00:05:57,833 --> 00:06:00,458
- যেকোনো মুহূর্তে আইডিয়া এসে যাবে।
- অবশ্যই আসবে।
101
00:06:02,000 --> 00:06:04,291
দুঃখিত।
আমি সত্যিই তোমাদের ভালোবাসি।
102
00:06:04,541 --> 00:06:07,583
এই উইকেন্ডে কোনো প্ল্যান আছে?
আজ সকাল অবধি, আমি আর কমলা ফ্রি আছি।
103
00:06:07,666 --> 00:06:08,666
না।
104
00:06:08,750 --> 00:06:10,250
আমাকে Smash Bros খেলার
জন্য আমন্ত্রণ জানাচ্ছ?
105
00:06:10,375 --> 00:06:13,208
- কারণ তাই যদি হয়, আমি ব্যস্ত।
- গেমকে ঘৃণা করতে পারো, প্লেয়ারকে না।
106
00:06:13,291 --> 00:06:15,500
ব্যাপারটা হচ্ছে আমি গেমটাকেই অপছন্দ করি।
107
00:06:15,583 --> 00:06:17,708
সত্যিই?
108
00:06:19,125 --> 00:06:21,541
- স্যরি, জোয়ি।
- সমস্যা নেই।
109
00:06:22,250 --> 00:06:23,375
তোমার জ্যাকেটটা বেশ সুন্দর।
110
00:06:25,166 --> 00:06:28,041
ধন্যবাদ।
তোমার নেকলেসটাও সুন্দর।
111
00:06:28,583 --> 00:06:29,583
ধন্যবাদ।
112
00:06:29,666 --> 00:06:31,666
এটা আসলে আরবিতে আমার নাম।
113
00:06:33,958 --> 00:06:35,625
আচ্ছা, পরে দেখা হবে।
114
00:06:36,291 --> 00:06:38,541
ওকে যদি এভেঞ্জারকনে রাইড দেওয়ার কথা
বলতাম সেটা কি খুব অদ্ভুত শোনাত?
115
00:06:38,625 --> 00:06:39,625
- হ্যাঁ।
- কেন?
116
00:06:39,750 --> 00:06:41,500
ওর মা আমাদেরকে সবসময় স্কুলে
দিয়ে যেত।
117
00:06:41,958 --> 00:06:45,583
কারণ ১ লাখ ফলোয়ার হওয়ার পর
ওর পা-ই মাটিতে পড়ে না।
118
00:06:45,666 --> 00:06:46,666
৮০ হাজার।
119
00:06:46,750 --> 00:06:49,500
কমলা খান,
চটজলদি আমার অফিসে এসো।
120
00:06:49,958 --> 00:06:52,666
বড়ো অন্যায় করেছ তুমি।
মজা করছি। ব্যাপারটা মজার যে
121
00:06:52,791 --> 00:06:53,916
পুরো স্কুল এটা শুনতে পারছে।
122
00:06:54,000 --> 00:06:56,416
না, কিচ্ছু হয়নি। আমি শুধু কথা
বলতে চাই। অধীর আগ্রহে অপেক্ষা করছি।
123
00:06:56,500 --> 00:06:59,041
- মি. উইলসন বলছি।
- ধন্যবাদ, মি. উইলসন।
124
00:07:02,583 --> 00:07:05,541
ওকে, শুরুতে,
আমি বলতে চাই
125
00:07:05,625 --> 00:07:06,625
যে আমি এটা বুঝি।
126
00:07:07,791 --> 00:07:08,958
কী বোঝেন?
127
00:07:09,041 --> 00:07:10,833
শুনেছি তুমি বাজে কয়েকটা সপ্তাহ কাটিয়েছ।
128
00:07:14,166 --> 00:07:15,291
বেশ মজার।
129
00:07:16,416 --> 00:07:20,333
কিন্তু তোমার শিক্ষকরা আমাকে বলছে
তুমি সারাদিন ডুডল করে বেড়াও,
130
00:07:20,416 --> 00:07:23,250
আকাশপানে চেয়ে থাকো,
আর তোমার কল্পনার জগতে ভাসো।
131
00:07:23,333 --> 00:07:25,416
হেই। ওহ... সত্যিই?
132
00:07:25,500 --> 00:07:28,000
মাত্র ৩০ সেকেন্ড আগে
আমরা মিটিংটা শুরু করেছি।
133
00:07:28,083 --> 00:07:30,791
- তোমাকে আমার সাথে থাকতে হবে।
- হুম। স্যরি, মি. উইলসন।
134
00:07:30,875 --> 00:07:33,333
না।
মি. উইলসন ছিলেন আমার বাবা।
135
00:07:34,583 --> 00:07:38,833
আমার নাম গ্যাব। উনার নামও গ্যাব ছিল।
তাই, এটা আসলে কাজের না তেমন।
136
00:07:38,916 --> 00:07:41,583
তবে তোমার ব্যাপারে কথা বলা যাক।
জুনিয়র ইয়ারে,
137
00:07:41,666 --> 00:07:44,208
নিজের ভবিষ্যৎ নিয়ে
চিন্তাভাবনা শুরু করা উচিত।
138
00:07:44,583 --> 00:07:48,166
মানে, কলেজ এডমিশন আসছে,
তার আগে, SAT পরীক্ষা,
139
00:07:48,333 --> 00:07:50,333
প্রবন্ধ লেখা, আবেদন করা।
140
00:07:50,458 --> 00:07:53,125
তুমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করো?
কারণ কলেজ এডমিশনে এটা চরম কাজে লাগে।
141
00:07:53,250 --> 00:07:56,666
মানে, অবশ্যই, মানুষের সেবা করার জন্যই
এটা করবে, তবে বলতে চাইছি যে...
142
00:07:56,750 --> 00:07:58,625
এটা কাজে লাগে।
সত্যিই বেশ কাজে লাগে।
143
00:08:00,666 --> 00:08:02,958
ওহ, না। না, আমি কোনো...
144
00:08:03,041 --> 00:08:04,583
দেখো আমি তোমাকে ভয় দেখাতে চাচ্ছি না, ওকে?
145
00:08:04,666 --> 00:08:08,875
আমাকে কি লাঞ্চের আগেই
আমার ভবিষ্যৎ ঠিক করতে হবে, নাকি...
146
00:08:08,958 --> 00:08:11,875
তোমাকে একটা কাজ দিচ্ছি।
তুমি বাসায় যাবে।
147
00:08:11,958 --> 00:08:14,125
এখন না, স্কুল শেষে।
148
00:08:14,208 --> 00:08:17,416
তারপর আয়নায় গিয়ে নিজের
দিকে তাকিয়ে প্রশ্ন করবে,
149
00:08:17,500 --> 00:08:23,416
"কমলা, যে মেয়েটা আমার দিকে
তাকিয়ে আছে সে আসলে কে?"
150
00:08:24,416 --> 00:08:27,708
- আপনি Mulan মুভির লিরিকস ঝাড়ছেন।
- হুম, হুম।
151
00:08:27,791 --> 00:08:28,791
হ্যাঁ, তাই।
152
00:08:28,916 --> 00:08:33,541
ওকে, কমলা, আমি শুধু বলছি যে
আমি এই মুহূর্তে একটা বিভক্ত মেয়েকে দেখছি।
153
00:08:33,916 --> 00:08:36,125
"সে এখানে আছে না-কি নেই?
কমলা কোথায়?"
154
00:08:36,208 --> 00:08:39,375
কে জানে? কেউ জানে না।
আমিও না। আমি দেখতে পাচ্ছি না। কোথায়?
155
00:08:39,458 --> 00:08:42,166
আর আমি জানি। জানি কল্পনার জগত মজার,
আসলেই খুব মজার।
156
00:08:42,250 --> 00:08:46,958
কিন্তু এই মুহূর্তে, আমি চাই তুমি নিজেকে
প্রস্তুত করো আর বাস্তবতার মুখোমুখি হও।
157
00:08:51,333 --> 00:08:54,375
প্ল্যানটা একদম পারফেক্ট ছিল।
আমি আমার লাইসেন্স পেয়ে যেতাম।
158
00:08:54,458 --> 00:08:57,833
তারপর বিয়ের বাজার সদাইয়ের নাম করে,
159
00:08:57,916 --> 00:09:00,166
আমরা এভেঞ্জারকনে পাক্কা একদিন
বিশুদ্ধ, সুন্দর স্বাধীনতা উপভোগ করতাম।
160
00:09:02,166 --> 00:09:04,750
- পরের বছর হবে।
- না, পরের বছর হবে না।
161
00:09:04,833 --> 00:09:07,333
এটাই প্রথম এভেঞ্জারকন।
আর তারপর ভবিষ্যতের ইতিহাসবিদরা,
162
00:09:07,416 --> 00:09:11,291
যখন এ ব্যাপারে লেখালেখি শুরু করবে,
কোথা থেকে শুরু করবে? এখান থেকে।
163
00:09:12,000 --> 00:09:15,583
ওকে? প্রথম এভেঞ্জারকন আর কখনও হবে না।
কখনও না।
164
00:09:17,250 --> 00:09:20,291
- তাহলে ব্যাক-আপ প্ল্যান নিয়ে আগানো যাক।
- তোমার কাছে ব্যাক-আপ প্ল্যান আছে?
165
00:09:20,791 --> 00:09:23,750
তোমার ব্যাক-আপ প্ল্যান কী?
166
00:09:25,416 --> 00:09:26,875
কনসেপ্ট হিসেবে, এটা বেশ সোজাসাপ্টা।
167
00:09:26,958 --> 00:09:30,000
কিন্তু তার জন্য তোমাকে বেশ
নিখুঁত আর কৌশলী হতে হবে।
168
00:09:30,083 --> 00:09:31,500
আর তুমি মোটেও...
169
00:09:34,000 --> 00:09:36,041
- আমি কৌশলী হতে পারব।
- তুমি কৌশলী হতে পারবে?
170
00:09:36,125 --> 00:09:40,083
ওকে। শোনো, তুমি ঘরে যাবে,
ডিনার টেবিলে বসবে,
171
00:09:41,208 --> 00:09:43,791
হাসি দিবে,
আর তোমার মায়ের কাছে অনুমতি চাইবে।
172
00:09:43,875 --> 00:09:46,125
- তুমি একটা গর্দভ।
- না। আমি আসলে একজন জিনিয়াস।
173
00:09:46,208 --> 00:09:49,250
তো, আমরা এমন ভান করা বন্ধ করতে পারি
যেন তোমার মা ডার্থ ভ্যাডার?
174
00:09:50,041 --> 00:09:52,250
যা কিছু আমি পছন্দ করি,
উনি তা ঘৃণা করেন।
175
00:09:52,333 --> 00:09:55,458
আর মনে হয় উনার মতে,
আমি কোনো উজবুক।
176
00:09:55,791 --> 00:09:57,708
তুমি তো উজবুকই। হোয়া!
177
00:09:58,000 --> 00:09:59,166
কী?
178
00:09:59,250 --> 00:10:00,708
আমি উজবুক হলে,
তুমি আমার চেয়ে বড়ো উজবুক।
179
00:10:00,791 --> 00:10:05,083
জানি। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে,
আমি এয়ারব্রাশিং এ দারুণ দক্ষ হয়ে গেছি।
180
00:10:06,083 --> 00:10:08,250
বাকিটা আমি সামলে নেবো, তবে ঠিক আছে।
181
00:10:08,583 --> 00:10:10,000
- তো...
- কী মনে হয় তুমি জিতবে?
182
00:10:10,083 --> 00:10:12,166
প্লিজ।
আমরা যাবো, আমরা জয় ছিনিয়ে আনব।
183
00:10:12,875 --> 00:10:16,125
আর স্লো মোশনে হাই-ফাইভ করব।
184
00:10:17,291 --> 00:10:20,291
ব্রুনো, এখনও ভেবে বের করতে হবে
আমার কস্টিউমের ফাইনাল টাচ কী হবে।
185
00:10:20,375 --> 00:10:22,125
- কোনো আইডিয়া আছে?
- আচ্ছা।
186
00:10:22,208 --> 00:10:24,000
স্টিমপাঙ্ক ক্যাপ্টেন মারভেল হলে কেমন হয়?
187
00:10:24,083 --> 00:10:26,041
- স্টিমপাঙ্ক সেকেলে।
- আচ্ছা, বেশ।
188
00:10:26,125 --> 00:10:29,666
একটা ম্যাশাপ করলে?
যেমন ক্যাপ্টেন প্যান্থার বা আয়রন মারভেল?
189
00:10:29,791 --> 00:10:32,833
উহ, ডক্টর স্ট্রেঞ্জ মারভেল।
আমি একটা কেপ পরতে পারি।
190
00:10:33,000 --> 00:10:34,416
- কেপ বেশ দারুণ লাগে।
- এমনকি অ্যাসগার্ডিয়ানও।
191
00:10:34,708 --> 00:10:36,958
ভ্যাল্কারির মতো, ঝাক্কাস,
ঘোড়ায় চড়ে।
192
00:10:37,041 --> 00:10:38,875
তোমাকে ঘোড়া তো বানিয়ে দিতে পারব না,
তবে...
193
00:10:38,958 --> 00:10:41,083
স্লথ বেবি পাখনা বানিয়ে দিতে পারো।
এটা আমার সাথে যায়।
194
00:10:41,166 --> 00:10:43,958
একদম। পাখনা, একটা ছোট্ট টায়রা।
195
00:10:44,041 --> 00:10:45,833
ক্যাপ্টেন প্রিন্সেস মারভেল।
196
00:10:45,916 --> 00:10:48,541
কোনো প্রিন্সেস না। দুঃখিত।
জানো তার চেয়ে ভালো কী হবে?
197
00:10:48,666 --> 00:10:50,125
- কী?
- জম্বি ক্যাপ্টেন মারভেল।
198
00:10:50,208 --> 00:10:54,083
এরকম, "তোমার মগজ চিবিয়ে খাবো।
আবার আমার সুপারপাওয়ারও আছে।"
199
00:10:54,166 --> 00:10:56,958
ওকে। এই জম্বির অভিনয় আর কখনও কোরো না।
200
00:11:01,458 --> 00:11:05,416
হাই, কমলা বেটা। কেমন আছো?
হুম? স্কুল কেমন ছিল?
201
00:11:05,791 --> 00:11:09,250
মনে হচ্ছে চারদিনের মধ্যে আমার ভবিষ্যৎ
নির্ধারণ করতে হবে, তাই...
202
00:11:09,333 --> 00:11:11,500
এত নাটকীয়তা করো না, কমলা।
203
00:11:11,625 --> 00:11:14,833
কী দেখছো এসব?
বন্ধ করো।
204
00:11:19,458 --> 00:11:22,291
- এটা কি নানির?
- নিশ্চয়ই বাত পাক্কি অনুষ্ঠানের জন্য।
205
00:11:22,375 --> 00:11:25,083
আমির। আমির, নিচে এসো, প্লিজ।
206
00:11:26,791 --> 00:11:28,541
এসব ফালতু জিনিস কেন পাঠান উনি?
207
00:11:28,625 --> 00:11:31,333
তোমাকে হয়তো বলতাম
যে উনার বয়স হয়েছে এ কারণে,
208
00:11:31,416 --> 00:11:33,250
কিন্তু উনি সবসময়ই এমন।
209
00:11:33,333 --> 00:11:36,416
উনার সব হাবিজাবি আমাদেরকে
দিয়ে যাওয়ার আগে উনি মরতে চান না।
210
00:11:36,708 --> 00:11:38,708
আমির, কানে শোনো না?
211
00:11:39,458 --> 00:11:41,916
এটা বেশ দারুণ। এটা নানির?
212
00:11:46,208 --> 00:11:49,375
এটা ফালতু জিনিস।
213
00:11:51,250 --> 00:11:56,458
আমির, নাও।
এটা নিয়ে চিলেকোঠায় রাখো,
214
00:11:56,541 --> 00:11:58,333
আর বাজারগুলো বের করো।
215
00:11:58,916 --> 00:12:01,958
- কমলা কেন এটা করতে পারে না?
- ও আমার সাথে মার্কেটে যাবে।
216
00:12:02,041 --> 00:12:03,875
- তোমার বিয়ের জন্য।
- সত্যিই?
217
00:12:03,958 --> 00:12:07,041
হ্যাঁ, সত্যিই। চলো।
চিলেকোঠা, আর আমার সাথে এসো।
218
00:12:07,125 --> 00:12:09,916
- চলো, কমলা। যাওয়া যাক।
- বাজার-সদাইয়ে কোনো গোলমাল পাকাস না।
219
00:12:10,000 --> 00:12:11,916
চলো। সময় নেই আজ।
220
00:12:32,750 --> 00:12:34,375
কমলা।
221
00:12:41,666 --> 00:12:43,875
- কী খবর, নাজাফ?
- কী খবর, কমলা?
222
00:12:43,958 --> 00:12:45,500
- আম্মাজি, কেমন আছেন?
- বেশ।
223
00:12:45,708 --> 00:12:47,208
আরমানি স্যুট পরা শকুনের দল
224
00:12:47,291 --> 00:12:48,625
পুরো এলাকা কিনে ফেলছে।
225
00:12:48,708 --> 00:12:51,125
হয়তো এবার আমরা
একটা Halal Guys পাবো।
226
00:12:51,208 --> 00:12:53,750
Halal Guys এ এক্সট্রা সস
এর জন্যও চার্জ করে।
227
00:12:59,500 --> 00:13:00,500
তুমি বেশ খাটো।
228
00:13:00,583 --> 00:13:02,666
ও খাটো না।
পোশাকটা লম্বা।
229
00:13:02,750 --> 00:13:04,708
শওকত, আমার কাপড় তৈরি হয়েছে?
230
00:13:05,000 --> 00:13:07,458
আসসালামু আলাইকুম, মুনিবা জি।
231
00:13:07,541 --> 00:13:08,666
ওয়ালাইকুমুসসালাম।
232
00:13:08,750 --> 00:13:10,416
- বিয়ের শপিং দেখছি।
- উম-হুম।
233
00:13:10,500 --> 00:13:13,333
ফাতিমার বাগদানের ব্যাপারে শুনেছেন?
ভেঙে গেছে।
234
00:13:13,416 --> 00:13:14,458
ওই, কী হয়েছিল?
235
00:13:14,541 --> 00:13:16,833
ও সিদ্ধান্ত নিয়েছে যে
ও বিয়ে-শাদির জন্য প্রস্তুত না।
236
00:13:16,916 --> 00:13:20,000
তাই এখন সে ইউরোপ ঘুরতে বেরিয়েছে
নিজেকে "আবিষ্কার" এর জন্য।
237
00:13:20,083 --> 00:13:22,500
নিজেকে আবিষ্কারের আবার কী আছে?
238
00:13:22,583 --> 00:13:23,583
বেশ করেছে।
239
00:13:24,000 --> 00:13:28,458
মানে, ও দুনিয়া ঘুরে দেখতে চেয়েছে
আর তাই করছে। তো, এটা দারুণ।
240
00:13:30,041 --> 00:13:31,875
এই মেয়ে তো বেশ ঝামেলার।
241
00:13:31,958 --> 00:13:32,958
উম-হুম।
242
00:13:33,083 --> 00:13:36,708
ও আবিষ্কার করবে যে ওর আঙুলে আংটি নেই।
এটুকুই হবে ওর আবিষ্কার।
243
00:13:36,875 --> 00:13:38,041
আর তারপর ওকে দেখলাম।
244
00:13:38,166 --> 00:13:43,000
বেলজিয়ামে রব নামের এক শ্বেতাঙ্গ
ছেলের সাথে ঘনিষ্ঠ হয়েছে।
245
00:13:44,125 --> 00:13:47,958
- ওই পোশাকের তুলনায় তুমি বেশ খাটো, জানু।
- হ্যাঁ, ওটার জন্য তুমি বেশ খাটো।
246
00:13:48,833 --> 00:13:50,916
- হ্যান্ডসাম, হাহ?
- ওহ, ইয়াহ, মি. কে।
247
00:13:51,875 --> 00:13:54,541
ওকে। কিন্তু এটা করবেটা কী?
248
00:13:54,625 --> 00:13:58,666
তো এটা হচ্ছে একটা সিকিউরিটি ক্যামেরা, ওকে?
আপনি আপনার ফোনেই দেখতে পারবেন কে আছে বাসায়।
249
00:13:59,208 --> 00:14:01,333
- আমার ফোনেই?
- হুম, আপনার ফোন থেকেই।
250
00:14:01,666 --> 00:14:03,500
আমরা ভবিষ্যতে বাস করছি।
251
00:14:03,583 --> 00:14:07,041
তো, আমি নিজে এটা বানিয়েছি। ওকে?
এটা জুজু সিস্টেম।
252
00:14:07,125 --> 00:14:10,125
এটা আপনার সব ডিভাইসকে কানেক্ট করবে
আর আমি কিছু নতুন ফিচারও যোগ করেছি।
253
00:14:10,208 --> 00:14:12,833
আপনাকে শুধু বলতে হবে "জুজু"
আর আপনি একে দিয়ে কী করাতে চান।
254
00:14:12,916 --> 00:14:15,583
তো, জুজু, বাতি বন্ধ করো।
255
00:14:17,791 --> 00:14:20,333
- আর আমি এটাকে উর্দু বোঝার জন্য প্রোগ্রাম করেছি।
- উর্দু?
256
00:14:20,458 --> 00:14:21,750
হুম। জুজু।
257
00:14:22,416 --> 00:14:23,416
বাতি খোলো।
258
00:14:24,541 --> 00:14:25,791
বাহ!
259
00:14:25,875 --> 00:14:27,791
- এটা জাদু।
- হুম, সত্যিই দারুণ।
260
00:14:27,875 --> 00:14:30,125
দারুণ? এটা পুরোপুরি জাদু।
261
00:14:30,208 --> 00:14:31,833
- হাই, ব্রুনো বেটা।
- হেই।
262
00:14:31,916 --> 00:14:33,250
রাতের খাবার খেয়ে যাবে?
263
00:14:33,333 --> 00:14:36,125
- না, না, আমার কাজ আছে।
- আচ্ছা, তোমাকে প্যাক করে দিচ্ছি।
264
00:14:36,208 --> 00:14:38,791
- না, না, তা করতে হবে না।
- না, অবশ্যই লাগবে।
265
00:14:38,875 --> 00:14:40,208
- হেই।
- কী খবর?
266
00:14:40,291 --> 00:14:43,625
বেলজিয়াম বা রব নামের
কোনো ছেলের নাম মুখেও এনো না।
267
00:14:43,708 --> 00:14:47,416
উনাকে এভেঞ্জারকনের ব্যাপারে বলেছ?
কমলা, উনাকে বলো। বলো উনাকে।
268
00:14:47,500 --> 00:14:50,666
ব্রুনো, ননার জন্য নিচে
ঝাল একটা আছে।
269
00:14:50,750 --> 00:14:51,750
- ওকে?
- ওহ, খোদা।
270
00:14:51,833 --> 00:14:54,375
এত জলদি কীভাবে কী করলেন?
271
00:14:54,458 --> 00:14:57,166
তুমি তোমার যন্ত্রপাতি নিয়ে থাকো, বেটা।
এটা আমার সিক্রেট।
272
00:14:57,250 --> 00:14:58,375
ওকে। আসি।
273
00:14:58,458 --> 00:14:59,458
- এসো।
- মুনিবা।
274
00:14:59,541 --> 00:15:00,708
হ্যাঁ? বলো।
275
00:15:00,791 --> 00:15:01,916
উনাকে বলো।
276
00:15:04,041 --> 00:15:06,541
জুজু, স্পোর্টস চ্যানেল চালু করো।
277
00:15:08,250 --> 00:15:12,458
তো, ব্রুনো এটা বানিয়েছে আর
জুজুর সাথে সব ডিভাইস কানেক্ট করে দিয়েছে।
278
00:15:12,541 --> 00:15:14,208
- ওকে।
- দেখো।
279
00:15:14,458 --> 00:15:15,916
- আব্বু।
- আহ, ডিফেন্সিভ...
280
00:15:16,416 --> 00:15:17,458
- আম্মি।
- উম?
281
00:15:17,916 --> 00:15:20,000
শোনো, এভেঞ্জারকন নামে একটা ইভেন্ট আছে।
282
00:15:21,375 --> 00:15:23,583
এটা সত্যিই অবিশ্বাস্য একটা ব্যাপার।
283
00:15:23,666 --> 00:15:26,833
এর আগে কখনও হয়নি।
এটা আমাদের সেরা সুপারহিরোদের নিয়ে
284
00:15:26,916 --> 00:15:30,833
উদযাপিত প্রথম ফ্যান ইভেন্ট
আর এটা পুরোপুরি ঐতিহাসিক ব্যাপার,
285
00:15:30,916 --> 00:15:33,791
আর বেশ শিক্ষণীয়।
আর ব্রুনো...
286
00:15:33,875 --> 00:15:36,750
ব্রুনো, এসবের খুব ভক্ত,
তো, ও...
287
00:15:37,208 --> 00:15:41,833
ও খুব করে যেতে চাইছে
আর আমাকে বলেছে আমি ওর সাথে যাবো কি না
288
00:15:41,916 --> 00:15:45,916
যাতে, ও একা অনুভব না করে,
কারণ বেচারা ব্রুনো, তাই না?
289
00:15:46,166 --> 00:15:47,958
ওর তো পরিবার বলতে কেউ নেই তেমন।
290
00:15:48,416 --> 00:15:52,750
- জুজু, টিভি বন্ধ করো।
- তো তুমি পার্টিতে যেতে চাও, রাত্রিবেলা?
291
00:15:53,583 --> 00:15:55,458
- এটা কি তামাশা?
- না।
292
00:15:55,541 --> 00:15:58,208
ব্রুনো কি এটা
ইন্টারনেটের জন্য রেকর্ড করছে?
293
00:15:59,000 --> 00:16:02,708
না। দেখো...
আমার বয়স ১৬।
294
00:16:03,083 --> 00:16:05,583
দেখো, আমি কথা দিচ্ছি
কোনো বোকামো কাণ্ড করব না।
295
00:16:07,000 --> 00:16:10,000
- আমাকে বিশ্বাস করো তো, তাই না?
- না। আমি তোমাকে বিশ্বাস করি না।
296
00:16:10,666 --> 00:16:13,041
- অবশ্যই করে।
- না, করি না।
297
00:16:14,041 --> 00:16:18,500
করে। আমরা তোমাকে বিশ্বাস করি। কিন্তু ব্যাপারটা
হচ্ছে আমরা অন্য কাউকে বিশ্বাস করি না।
298
00:16:18,791 --> 00:16:22,541
তুমি এখনও তরুণ আর রাতের বেলা
অনেক অদ্ভুত লোক ঘুরে বেড়ায়।
299
00:16:22,625 --> 00:16:23,958
অথবা অদ্ভুত ছেলেরা।
300
00:16:24,041 --> 00:16:26,500
কে জানে কী ভাবে
আর কে জানে কী পান করে।
301
00:16:26,583 --> 00:16:28,750
এটা পার্টি না, সম্মেলন।
302
00:16:28,833 --> 00:16:30,958
আর সেখানে তোমরা ঠিক কী করবে?
303
00:16:31,041 --> 00:16:33,125
অনেক কিছু হবে, আসলে।
304
00:16:33,208 --> 00:16:35,500
ওখানে একটা কসপ্লে প্রতিযোগিতাও আছে যেটা...
305
00:16:35,583 --> 00:16:38,208
যেটা, ঐতিহাসিক ব্যক্তিদের চরিত্রধারণের মতো।
306
00:16:39,291 --> 00:16:41,625
আর তুমি কার চরিত্র ধারণ করবে?
307
00:16:42,000 --> 00:16:43,500
ক্যাপ্টেন মারভেল।
308
00:16:43,583 --> 00:16:44,583
হাহ?
309
00:16:44,833 --> 00:16:48,666
- ক্যাপ্টেন মারভেল। ক্যাপ্টেন মারভেল।
- ক্যাপ্টেন মারভেল। আস্তাগফিরুল্লাহ।
310
00:16:49,083 --> 00:16:51,333
- হেই, সালাম, সবাইকে।
- সে একজন সুপারহিরো।
311
00:16:51,416 --> 00:16:53,500
- আঁটসাঁট জামা কাপড় পরা।
- এতটাও আঁটসাঁট না।
312
00:16:53,583 --> 00:16:54,666
হ্যাঁ, সেরকমই।
313
00:16:54,750 --> 00:16:57,750
আমি তো পার্টিতে গিয়ে কোকেইনে
বুঁদ হতে চাইছি না।
314
00:17:00,208 --> 00:17:01,541
এখানে পরিস্থিতি খুব একটা
সালাম(শান্তিময়) না, হাহ?
315
00:17:02,958 --> 00:17:04,458
ও যদি বলত...
316
00:17:06,333 --> 00:17:12,041
তখন বলতে, "ওহ, হ্যাঁ, আমির। যা ইচ্ছে করো,
আমির বেটা। প্লিজ প্লিজ।"
317
00:17:12,125 --> 00:17:15,791
কিন্তু আমার ক্ষেত্রে, একটা কিশোর বয়সের
স্বাভাবিক শখও আমি মেটাতে পারব না এই ঘরে, তাই না?
318
00:17:16,083 --> 00:17:17,666
চলো, বেটা।
তুমি স্বাভাবিক না।
319
00:17:19,166 --> 00:17:22,541
বেটা, আমি বলতে চেয়েছি তুমি স্পেশাল।
320
00:17:35,333 --> 00:17:36,583
নক, প্লিজ।
321
00:17:38,750 --> 00:17:39,958
চা নিয়ে এসেছি তোর জন্য।
322
00:17:44,708 --> 00:17:46,291
দেখ, ওটা বেশ সাহসী পদক্ষেপ ছিল।
323
00:17:47,250 --> 00:17:50,250
খুব সুপরিকল্পিত না যদিও,
তবে তোর চেষ্টাটাকে আমি সম্মান করছি।
324
00:17:50,833 --> 00:17:52,666
উনি সবসময় আমার কথায় না বলেন।
325
00:17:52,791 --> 00:17:56,083
এত অতিরিক্ত চিন্তা কেন আমার জন্য?
326
00:17:58,583 --> 00:18:00,125
- আমি উনাদের সাথে কথা বলব।
- সত্যিই?
327
00:18:00,208 --> 00:18:02,791
- হুম। মানে, তোকে বেশ মনমরা লাগছে।
- ধন্যবাদ।
328
00:18:04,416 --> 00:18:05,708
আমি আছি তো।
329
00:18:09,083 --> 00:18:10,083
শুভ রাত্রি, পিচ্চি কে।
330
00:18:11,166 --> 00:18:14,583
বাতি বন্ধ করে দিবো
না-কি এখনও জিনের ভয়ের পাস?
331
00:18:14,666 --> 00:18:18,666
- ওকে, আমার বয়স ১২ না।
- এটা তো বলে তোর বয়স ১২ই। শুভ রাত্রি।
332
00:19:03,041 --> 00:19:04,708
বাইক লক এনগেজড।
333
00:20:17,333 --> 00:20:18,541
এক সেকেন্ড।
334
00:20:21,500 --> 00:20:23,750
কমলা, কী করছো?
335
00:20:25,291 --> 00:20:26,291
ব্যায়াম করছি।
336
00:20:26,708 --> 00:20:28,375
- ব্যায়াম?
- হুম।
337
00:20:29,291 --> 00:20:32,625
তো, তোমার ভাই আমাদেরকে
তোমার এভেঞ্জারস পার্টি সম্পর্কে বলেছে।
338
00:20:33,208 --> 00:20:34,666
- তাই?
- হ্যাঁ।
339
00:20:34,750 --> 00:20:37,458
আর যদিও এতে তোমার
পড়ালেখার ক্ষতি হবে,
340
00:20:37,541 --> 00:20:40,291
আর সেখানে অনেক হারাম
কর্মকাণ্ড হবে, কমলা,
341
00:20:40,833 --> 00:20:44,000
তবুও আমরা তোমাকে যেতে দেওয়ার
সিদ্ধান্ত নিয়েছি।
342
00:20:45,125 --> 00:20:49,166
- সত্যি? সত্যি? সত্যিই?
- হ্যাঁ, তবে কিছু বিশেষ শর্তে।
343
00:20:49,708 --> 00:20:54,083
তোমার আব্বু তোমাকে নিয়ে যাবে আর
দুই ঘণ্টা ভেতরে তোমার সাথে থাকবেন।
344
00:20:54,166 --> 00:20:57,250
আর তোমার পোশাকের জন্য,
345
00:20:57,958 --> 00:20:59,791
একটা সারপ্রাইজ আছে।
346
00:21:00,958 --> 00:21:03,375
দ্য হাল্ক।
347
00:21:03,791 --> 00:21:06,041
দাঁড়াও, দাঁড়াও।
সেরা পার্ট এখনও বাকি।
348
00:21:06,125 --> 00:21:07,125
টা-ডা!
349
00:21:07,416 --> 00:21:09,083
ওয়ে, চাক দে ফাট্টে!
350
00:21:14,458 --> 00:21:17,125
দেখো, কমলা।
বড়ো হাল্ক, ছোটো হাল্ক।
351
00:21:17,541 --> 00:21:20,041
বড়ো হাল্ক, আর ছোটো হাল্ক!
352
00:21:20,125 --> 00:21:24,833
- তোমাদের কী কিউট লাগবে!
- ওহ, মাই গড। ওকে, এটা...
353
00:21:26,000 --> 00:21:27,000
উম।
354
00:21:27,708 --> 00:21:29,958
বড়ো হাল্ক, ছোটো হাল্ক বলতে কিছু নেই।
এটা...
355
00:21:30,041 --> 00:21:32,750
- ওরা সবাই সুপারহিরো।
- এটা আমার আর ব্রুনোর ব্যাপার, ওকে?
356
00:21:32,833 --> 00:21:36,375
আরে, বাচ্চি।
আব্বুর জন্য একটু ব্যতিক্রম করা যাবে না?
357
00:21:36,458 --> 00:21:39,458
আমি সালওয়ার কামিজ পরে
এভেঞ্জারকনে যেতে পারব না, ওকে?
358
00:21:39,541 --> 00:21:41,333
আর তুমি আমার সাথে যেতে পারবে না,
359
00:21:41,416 --> 00:21:44,416
এরকম পোশাক পরে,
কারণ এটা লজ্জাজনক।
360
00:21:51,500 --> 00:21:54,833
- আচ্ছা, আমি এটা বোঝাইনি।
- ব্যস, কমলা।
361
00:21:56,125 --> 00:21:58,958
যদি বাবার সাথে না যাও,
তোমার যেতে হবে না।
362
00:22:00,666 --> 00:22:02,166
আমি তোমার জন্য এটা বানিয়েছিলাম।
363
00:22:02,958 --> 00:22:06,625
অন্য সব মেয়েদের মতো
তুমি আঁটসাঁট পোশাক পরবে না।
364
00:22:07,125 --> 00:22:08,416
তুমি সেরকম নও।
365
00:22:18,083 --> 00:22:19,166
আব্বু।
366
00:22:25,500 --> 00:22:26,708
তুমি যাচ্ছ না।
367
00:22:41,541 --> 00:22:43,750
সবচেয়ে বাজে যে ব্যাপারটা ঘটতে পারত
তাই ঘটেছে।
368
00:22:43,833 --> 00:22:46,583
এটা কি "আমি তৃতীয়বারের মতো হাডসন নদীতে
ডুবে গেছি" এর সংকেত?
369
00:22:46,666 --> 00:22:49,125
ওটা "ব্ল্যাক স্লথ ডাউন।"
আর আমি একবারই ডুবেছিলাম, ওকে?
370
00:22:49,208 --> 00:22:52,416
- দুইবার।
- এর মানে সবকিছু গড়বড় হয়ে গেছে।
371
00:22:54,416 --> 00:22:55,750
১০ মিনিটের মধ্যে ছাদে এসো।
372
00:22:59,708 --> 00:23:03,375
- ওদের কখনও এরকম দেখোনি।
- কেমন? রাগান্বিত?
373
00:23:03,583 --> 00:23:06,833
আহত। ব্রুনো,
আমি আমার বাবাকে কান্না করিয়েছি।
374
00:23:08,208 --> 00:23:10,250
মি. খান কান্না করেছেন?
এটা তো ভালো খবর না। এটা...
375
00:23:10,750 --> 00:23:12,291
হুম, শোনো।
376
00:23:13,250 --> 00:23:15,500
তোমার মা বাবা,
উনারা শান্ত হয়ে যাবেন, ওকে?
377
00:23:15,875 --> 00:23:18,083
তুমি ক্ষমা চাইবে।
সব ঠিক হয়ে যাবে।
378
00:23:21,000 --> 00:23:22,500
হুম, কিন্তু হয়তো উনারা ঠিক।
379
00:23:22,958 --> 00:23:25,666
হয়তো আমি বেশিই সময় অপচয় করছি
ফ্যান আর্ট
380
00:23:25,750 --> 00:23:28,875
আর কস্টিউম নিয়ে
আর কল্পনার রাজ্যে ডুবে থেকে। তাই...
381
00:23:28,958 --> 00:23:30,458
- "উনারা" কারা?
- আমার মা।
382
00:23:30,916 --> 00:23:33,416
আমার শিক্ষকরা।
মি. উইলসন।
383
00:23:33,583 --> 00:23:34,708
সবাই।
384
00:23:35,041 --> 00:23:38,208
আমাদের প্রতিবেশী একটা মেয়ে সিদ্ধান্ত নিয়েছে
সে ইউরোপ ঘুরে দেখবে।
385
00:23:38,291 --> 00:23:40,875
আর যদি ওর ব্যাপারে
আন্টি সমাজের গাল-গপ্পো শোনো
386
00:23:40,958 --> 00:23:43,666
তোমার মনে হবে সে কোনো
আত্মঘাতী সংগঠনে যোগ দিয়েছে।
387
00:23:44,541 --> 00:23:46,958
বুঝলাম না। এর সাথে এভেঞ্জারকনের কী সম্পর্ক?
388
00:23:48,041 --> 00:23:50,125
কারণ ক্যাপ্টেন মারভেল সাজাটা পাগলামো।
389
00:23:50,208 --> 00:23:52,416
- না, মোটেও না।
- এটা বাচ্চামো।
390
00:23:52,500 --> 00:23:54,083
আর আমি সেটা জানি, ওকে?
391
00:23:54,166 --> 00:23:56,125
আর সত্যি বলতে,
বাস্তবে জার্সি সিটির কোনো
392
00:23:56,208 --> 00:23:58,791
বাদামী মেয়ে দুনিয়া বাঁচাতে যাবে না।
393
00:24:01,166 --> 00:24:02,166
অবশ্যই যাবে।
394
00:24:05,875 --> 00:24:07,291
তুমি কমলা খান।
395
00:24:09,250 --> 00:24:10,500
তুমি দুনিয়াকে বাঁচাতে চাও?
396
00:24:11,875 --> 00:24:13,541
তবে দুনিয়াকে অবশ্যই বাঁচাবে।
397
00:24:21,041 --> 00:24:24,375
অবশ্যই, সঠিক সাজ-সরঞ্জাম যদি থাকে।
যা বলছিলাম, আমার নতুন প্রোটোটাইপ।
398
00:24:26,500 --> 00:24:28,791
- এগুলো ফোটন গ্লাভস?
- হুম।
399
00:24:29,708 --> 00:24:31,333
- তুমি নিবে নাকি...
- হ্যাঁ।
400
00:24:32,000 --> 00:24:33,750
ওহ, মাই গড।
তুমি বানিয়েছ এগুলো?
401
00:24:33,833 --> 00:24:36,250
- হুম। মানে, তোমার পছন্দ হয়েছে?
- হ্যাঁ।
402
00:24:37,083 --> 00:24:41,708
ওহ! "ব্রুনো ক্যারেলি কর্পোরেশনস।"
ভালো লেগেছে। দারুণ মিলেছে।
403
00:24:42,333 --> 00:24:44,750
- অন করে কীভাবে?
- এখানে। বাউ!
404
00:24:44,833 --> 00:24:48,000
- দেখলে?
- এটা কসমিক। এটা কসমিক। ওঠো।
405
00:24:48,166 --> 00:24:49,708
- আমরা উঠছি।
- আমরা উঠছি।
406
00:24:49,791 --> 00:24:51,750
শোনো, এগুলো সত্যিকারের
ফোটন ব্লাস্ট শ্যুট করে না।
407
00:24:51,833 --> 00:24:53,875
- আমি রেডি।
- ওহ, আমরা লড়াই করছি?
408
00:24:54,625 --> 00:24:56,291
ওহ, খোদা। ওহ!
409
00:25:20,625 --> 00:25:22,250
জোয়ি! তুমি ইচ্ছা করে এটা করেছ।
410
00:25:22,333 --> 00:25:23,625
- না করিনি।
- হ্যাঁ, তুমি...
411
00:25:40,958 --> 00:25:43,291
আরে তুই না লেটেস্ট টেকনোলজি?
412
00:25:43,375 --> 00:25:45,541
আল্লাহর শুকরিয়া যে টাকা দিয়ে কিনিনি।
413
00:25:45,625 --> 00:25:48,000
আমি কী বলছি যে তুই বুঝতে পারছিস না?
414
00:25:48,083 --> 00:25:52,541
ইংরেজিতে কথা বলছি, কোড না।
আচ্ছা। আবার চেষ্টা করা যাক? ওকে।
415
00:25:52,625 --> 00:25:54,708
- শুভ রাত্রি, আব্বু।
- ভালোভাবে ঘুমাও, বেটা।
416
00:25:54,958 --> 00:25:57,875
জুজু, প্লিজ, টিভি চালু...
417
00:25:59,375 --> 00:26:03,125
কমলা, ব্রুনোকে বোলো যে এই
জুজুকে বদ জিনে আছর করেছে।
418
00:26:03,208 --> 00:26:04,458
এটা ঠিক করতে হবে।
419
00:26:05,458 --> 00:26:08,333
জুজু, টেলিভিশন, চালু কর।
420
00:26:09,541 --> 00:26:11,583
আমি যদি এভেঞ্জারকনের জন্য
বাড়ি থেকে বের হতে না পারি,
421
00:26:11,666 --> 00:26:13,750
তাহলে বাড়ি থেকে বের না হয়েই
এভেঞ্জারকনে যাবো।
422
00:26:15,166 --> 00:26:16,791
আজ কয়টা স্লাশি খেয়েছ?
423
00:26:16,916 --> 00:26:19,708
কারণ এই রেড ডাই থ্রি,
তোমার মগজ একেবারে...
424
00:26:20,958 --> 00:26:22,500
দেখো, এটা বিভ্রম, ভায়া।
425
00:26:22,583 --> 00:26:24,458
তুমি বাবার জন্য স্মার্ট হাউজ
সেট আপ করেছ,
426
00:26:24,541 --> 00:26:27,625
তো তুমিই আমাদের গোয়েন্দা।
427
00:26:28,291 --> 00:26:31,166
- প্ল্যানটা শোনো।
- কমলা, তুই সেরা বোন।
428
00:26:31,250 --> 00:26:33,250
সত্যি বলতে, তোর একমাত্র
সন্তান হওয়া উচিত ছিল।
429
00:26:33,333 --> 00:26:36,041
কমলা পুরো দুনিয়ার সবচেয়ে
সেরা মেয়ে।
430
00:26:36,125 --> 00:26:39,583
থামো, প্লিজ।
আমার শরম করছে।
431
00:26:39,875 --> 00:26:42,666
বিকাল ৫.৪৯।
আমি উঠে আসব।
432
00:26:42,750 --> 00:26:45,750
আর আমার পরিবার আমার অস্তিত্বের
উদযাপনে যখন ব্যস্ত, আমি আমার বেডরুমে যাবো।
433
00:26:45,833 --> 00:26:46,833
আর এটা...
434
00:26:47,625 --> 00:26:49,958
- শুনছো?
- হ্যাঁ। বলে যাও।
435
00:26:50,416 --> 00:26:52,000
বিকাল ৫.৫৫,
আমি দুনিয়ার সবচেয়ে সেরা...
436
00:26:52,125 --> 00:26:54,583
ক্যাপ্টেন মারভেল কস্টিউম গায়ে চাপাবো...
437
00:26:54,666 --> 00:26:56,625
চিন্তা করো না, ততক্ষণে
এটার কাজ শেষ হয়ে যাবে, আশা করি।
438
00:26:56,750 --> 00:27:00,666
তারপর আমি চুপিচুপি ঝাক্কাস উপায়ে
বাড়ি থেকে বের হয়ে আসব
439
00:27:00,750 --> 00:27:04,541
যেখানে তুমি তোমার কস্টিউম পরে অপেক্ষায় থাকবে,
সেটা আশা করি সুন্দর হবে। আমাকে লজ্জায় ফেলো না।
440
00:27:04,625 --> 00:27:06,500
- আমি তোমাকে লজ্জায় ফেলব?
- হ্যাঁ, তাই তো বলছি।
441
00:27:07,333 --> 00:27:10,125
ওহ, কাম অন।
আমি শিম খেতে চাইনি।
442
00:27:10,208 --> 00:27:12,125
কিন্তু তোমার বাবা-মা যদি তোমার
রুমে যায়?
443
00:27:12,833 --> 00:27:14,625
- সেখানেই তো তোমার ভূমিকা।
- কী?
444
00:27:14,791 --> 00:27:17,166
তুমি আর তোমার ফ্যান্সি জুজু সিস্টেম
হবে আমার ঢাল।
445
00:27:17,250 --> 00:27:19,250
তো, যখনই দরজায় কেউ নক করবে...
446
00:27:19,375 --> 00:27:21,375
ভেতরে এসো না।
আমি কাপড় বদলাচ্ছি।
447
00:27:21,458 --> 00:27:23,083
অবশেষে, তোমার জিনিয়াসগিরি
কোনো কাজে আসছে।
448
00:27:23,166 --> 00:27:24,166
স্যরি, বেটা। স্যরি।
449
00:27:25,041 --> 00:27:26,708
"অবশেষে" মানে?
450
00:27:26,791 --> 00:27:28,916
বিকাল ৬.৩০,
আমরা ক্যাম্প লিহাই এর বাস ধরব।
451
00:27:29,000 --> 00:27:31,166
আর সময় হয়তো খুব কম থাকবে
তবে আমরা স্টাইলের সাথে এটা করব।
452
00:27:32,833 --> 00:27:35,791
দাঁড়াও...
আমরা ব্রিজ থেকে বাসের ওপর লাফ দিবো?
453
00:27:37,333 --> 00:27:39,666
বড়ো স্বপ্ন দেখো, ব্রুনো!
454
00:27:41,666 --> 00:27:43,458
এটা একদম ধামাকাদার হবে।
455
00:27:47,083 --> 00:27:50,416
আমরা ঠিক সময়ে বাসে উঠবে।
সবাই আমাদের দিকে হা করে চেয়ে থাকবে
456
00:27:50,500 --> 00:27:52,958
কারণ আমরা ওদের দিকে তাকাবো
আর ওদের কস্টিউমগুলো যেন... মেহ।
457
00:27:53,125 --> 00:27:54,125
ওকে।
458
00:27:54,500 --> 00:27:59,000
তারপর আমরা অল্প কিন্তু মজাদার
৬০ মিনিটের আনন্দঘন সময় কাটাবো এভেঞ্জারকনে।
459
00:28:03,125 --> 00:28:04,875
তারপর রাত ৮টায়,
মূলত যে কারণে আমরা এখানে,
460
00:28:04,958 --> 00:28:07,041
যার কারণে আমি সেলাই করা শিখেছি
আর তুমি এয়ারব্রাশ করা।
461
00:28:07,125 --> 00:28:08,125
কসপ্লে প্রতিযোগিতা।
462
00:28:08,208 --> 00:28:12,083
আমি জিতব, অবশ্যই। আমি আমার ক্রাউন
সংগ্রহ করব আর আশা করছি এটায় আসল হীরা থাকবে।
463
00:28:12,166 --> 00:28:13,208
অবশ্যই না।
464
00:28:13,291 --> 00:28:15,083
তারপর ফ্যানদের সাথে জলদি
কিছু ছবি তোলা,
465
00:28:15,166 --> 00:28:17,791
হয়তো প্রেসের সাথে হালকা আলাপের পর,
বিদায় নেবো।
466
00:28:19,083 --> 00:28:22,875
আমি আমার রুমে ফিরে আসব ঠিক
৯.২২ এ আমার বাবা রুমে উঁকি মারার আগে।
467
00:28:24,500 --> 00:28:26,250
এটাই প্ল্যান। বুঝেছ?
468
00:28:32,791 --> 00:28:36,041
তো তোমার প্ল্যান হচ্ছে বাসে যাওয়া।
469
00:28:37,583 --> 00:28:39,958
এত কিছুর মধ্যে এটাই
তোমার মাথায় ধরল? সত্যিই?
470
00:28:40,416 --> 00:28:43,916
তোমার কস্টিউম বানানোই যদি শেষ না হয়
তাহলে ওখানে কীভাবে যাবো তা নিয়ে ভেবে লাভ আছে?
471
00:28:45,500 --> 00:28:48,041
ক্যাপ্টেন মারভেলের সাথে নিজস্ব
স্বকীয়তার প্রকাশ ঘটাতে বলেছে, তাই না?
472
00:28:49,416 --> 00:28:51,333
তো তোমার মায়ের হাল্কের
আইডিয়াটা হয়তো ঠিক না
473
00:28:51,416 --> 00:28:53,958
তবে পাকিস্তানি কোনোকিছু?
474
00:29:37,791 --> 00:29:39,875
ওহ, মাই গড, আমির।
475
00:30:10,833 --> 00:30:14,791
- আম্মি, আমি তায়শার বাসায় যাচ্ছি সন্ধ্যায়।
- বেশ। ওর বাবা-মা'কে আমার সালাম দিও।
476
00:30:14,875 --> 00:30:15,875
এটা নাও।
477
00:30:16,166 --> 00:30:17,875
আর যে কারণে আমি সবসময় বলি,
478
00:30:18,083 --> 00:30:21,416
কর্তৃপক্ষ আর আমাদের মাঝে,
দোষটা আমাদেরই।
479
00:30:21,500 --> 00:30:25,041
আর এ কারণেই পাকিস্তানে
স্যালাম্যান্ডার বিলুপ্তপ্রায়।
480
00:30:26,000 --> 00:30:29,083
যে কারণে আমি টিয়াপাখির
সঙ্কটের ব্যাপারেও চিন্তিত।
481
00:30:29,166 --> 00:30:32,291
টিয়াপাখির কথা বলতে, মনে পড়ল
আমার একটা বায়োলজি রিপোর্ট
482
00:30:32,375 --> 00:30:33,583
কাল জমা দিতে হবে। তাই...
483
00:30:33,666 --> 00:30:36,666
বেটা, টিয়াপাখির ব্যাপারটা তো শুনে যাও।
484
00:30:36,750 --> 00:30:37,750
না।
485
00:30:52,291 --> 00:30:53,291
তুমি ঠিক আছো?
486
00:30:54,625 --> 00:30:55,625
কাম অন।
487
00:30:57,041 --> 00:30:59,333
- এটা আমার ভেতরে ফিরে যাওয়ার রাস্তা ছিল।
- জানি। আমরা বাস মিস করে ফেলেছি।
488
00:30:59,416 --> 00:31:02,416
পরের বাস ধরতে পারব এখনও,
কিন্তু ওটা মিস করলে, খেলা শেষ।
489
00:31:15,291 --> 00:31:16,708
না, না। কাম অন, কাম অন।
490
00:31:29,083 --> 00:31:31,875
থামুন। দাঁড়ান, প্লিজ। ওটা আমার
সাইকেল। কাম অন, ম্যান। দরজাটা খুলুন।
491
00:31:32,541 --> 00:31:33,541
ভায়া।
492
00:31:35,708 --> 00:31:38,458
ফিরে এসে এটাকে
এখানে পাওয়ার সম্ভাবনা কতটুকু?
493
00:31:39,250 --> 00:31:40,416
জার্সি সিটিতে?
494
00:31:40,500 --> 00:31:43,958
ওহ, আমি বলব ০.০০০১%।
495
00:31:59,375 --> 00:32:00,875
বাইক লক এনগেজড।
496
00:32:03,041 --> 00:32:05,291
- আমরা পেরেছি। আমরা পেরেছি।
- ইয়াহ!
497
00:32:08,125 --> 00:32:09,333
স্যরি।
498
00:32:25,375 --> 00:32:26,541
ওহ, মাই গড।
499
00:32:34,208 --> 00:32:36,375
ইয়াহ!
500
00:32:54,416 --> 00:32:55,458
হেই।
501
00:33:01,041 --> 00:33:02,541
- ধন্যবাদ।
- ধন্যবাদ।
502
00:33:30,541 --> 00:33:32,000
মোশন ডিটেক্টেড।
503
00:33:39,166 --> 00:33:41,541
- আমির সন্ধ্যার জন্য বাইরে গেছে।
- উম-হুম।
504
00:33:41,625 --> 00:33:43,333
কমলা ওর রুমে।
505
00:33:43,416 --> 00:33:45,125
আহ!
506
00:33:49,625 --> 00:33:51,833
এরপর, ক্যাপ্টেন মারভেল কসপ্লে প্রতিযোগিতা।
507
00:33:51,916 --> 00:33:52,916
শোটাইম।
508
00:33:53,000 --> 00:33:54,083
প্রথম স্থান অধিকারী পাবে...
509
00:34:04,541 --> 00:34:05,541
এইতো।
510
00:34:05,625 --> 00:34:08,083
- ওটা জোয়ি নাকি?
- তোমাদের দারুণ লাগছে।
511
00:34:08,166 --> 00:34:09,916
ও এখানে কেন?
512
00:34:10,666 --> 00:34:13,666
- কস্টিউমটাও ঠিক নেই।
- ও এভেঞ্জারস ফ্যানও না।
513
00:34:13,750 --> 00:34:15,166
ইটস ওকে। ইটস ওকে, ওকে?
514
00:34:15,250 --> 00:34:16,791
ওর সাথে আমার এখন প্রতিযোগিতা করতে হবে?
515
00:34:16,875 --> 00:34:19,541
এ নিয়ে ভেবো না।
এখন তোমার খেল দেখানোর পালা। সত্যিই।
516
00:34:19,625 --> 00:34:21,958
- গ্লাভসটা এনেছ?
- হুম। ব্যাগে আছে।
517
00:34:41,166 --> 00:34:43,791
ক্যাপ্টেন মারভেল প্রতিযোগিতার জন্য শেষ কল।
518
00:34:44,208 --> 00:34:47,291
কসপ্লেয়ারগণ, দয়া করে
স্টেজের পাশে লাইন ধরে দাঁড়ান।
519
00:34:49,083 --> 00:34:52,500
এভেঞ্জারকন, করতালি হয়ে যাক।
অসাধারণ ক্যাপ্টেন আমেরিকা কসপ্লেয়ারস।
520
00:34:52,583 --> 00:34:55,708
ধন্যবাদ, ক্যাপ্টেন আমেরিকা কসপ্লেয়ারগণ।
বিজয়ীকে অভিনন্দন।
521
00:34:55,791 --> 00:34:58,583
এবার তোমরা যেতে পারো।
আমরা শুরু করছি...
522
00:34:58,666 --> 00:34:59,666
হাই।
523
00:35:01,541 --> 00:35:04,291
বাহ। তোমাকে দারুণ লাগছে।
হুম, বেশ।
524
00:35:04,500 --> 00:35:06,500
- কী পরেছ তুমি?
- এটা ব্রুস ব্যানার।
525
00:35:07,458 --> 00:35:09,958
- ওটা কী?
- আমার নিজস্ব স্বকীয়তা।
526
00:35:10,041 --> 00:35:11,083
ওহ, দারুণ। ঠিক আছে।
527
00:35:11,333 --> 00:35:14,833
হুম, কিন্তু এটা পরতে পারছি না।
মনে হচ্ছে কেন জানি আটকে আছে।
528
00:35:16,916 --> 00:35:18,791
- গ্লাভসগুলো কোথায়?
- ওহ, ওগুলো...
529
00:35:22,375 --> 00:35:23,916
ধ্যাত। বাথরুমে ফেলে এসেছি।
530
00:35:24,000 --> 00:35:28,291
প্রতিযোগীদের শেষবারের মতো ডাকা হচ্ছে
মঞ্চে উঠে আসার জন্য।
531
00:35:28,375 --> 00:35:29,708
আমি এক দৌড়ে নিয়ে আসছি।
532
00:35:29,791 --> 00:35:32,958
না, আমাদের হাতে সময় নেই।
তোমার যেতে হবে। সমস্যা নেই।
533
00:35:33,416 --> 00:35:35,666
তোমার কাছে হাতের বালা তো আছে। পরে নাও।
534
00:35:37,541 --> 00:35:40,458
সবাই ফোন বের করুন। ওদেরকে
ভালোবাসা দেখান। এইতো ওরা।
535
00:35:40,541 --> 00:35:41,541
পেরেছি।
536
00:36:19,000 --> 00:36:20,958
- দেখলে ওটা?
- চলো। যেতে হবে তোমার।
537
00:36:21,041 --> 00:36:22,500
... অসাধারণ ক্যাপ্টেন মারভেল।
538
00:36:22,625 --> 00:36:25,666
আর শেষ একজন ক্যাপ্টেন মারভেল
আসছেন মঞ্চে।
539
00:36:41,541 --> 00:36:42,708
ওহ, খোদা।
540
00:36:51,708 --> 00:36:52,708
কাম অন, কাম অন।
541
00:37:23,041 --> 00:37:24,041
ওহ, মাই গড।
542
00:37:35,166 --> 00:37:38,375
আহ, ঠিক আছে।
এর সাথে টক্কর দেওয়ার জন্য শুভকামনা, সবাইকে।
543
00:38:02,416 --> 00:38:05,333
বাহ। ভেবেছিলাম আমার ক্যাপ্টেন মারভেল
কস্টিউম সবাইকে তাক লাগিয়ে দিবে।
544
00:38:12,750 --> 00:38:14,916
ওহ, মাই গড।
তোমাকে পার্টির জন্য বুক করা যাবে?
545
00:38:15,000 --> 00:38:17,208
ছবি তুলবে একটা?
তোমাকে ট্যাগ করব। ফলো ব্যাক করব।
546
00:38:17,291 --> 00:38:18,541
সরো।
547
00:38:21,125 --> 00:38:24,625
ওহ, মাই গড! বাঁচাও! বাঁচাও!
548
00:38:45,375 --> 00:38:48,208
ওটা কী ছিল? তুমি ঠিক আছো?
আমাদের যেতে হবে।
549
00:39:03,083 --> 00:39:05,583
কী হলো কেবল?
জানিও না কী বলব।
550
00:39:06,375 --> 00:39:08,666
ওকে, ব্রুনো,
আমার সত্যিকারের পাওয়ার আছে।
551
00:39:12,125 --> 00:39:13,750
ওকে। চলো।
আমাকে ওপরে ওঠাও।
552
00:39:17,750 --> 00:39:20,583
রেডি? তিন, দুই, এক।
553
00:39:20,666 --> 00:39:22,250
- যাও।
- ওহ, খোদা।
554
00:39:27,625 --> 00:39:29,833
ওটা কি তোমার পা থেকে বের হলো?
তুমি ঠিক আছো?
555
00:39:29,916 --> 00:39:32,000
হেই, আমাকে আপডেট জানিয়ো।
সবকিছু টেক্সট কোরো।
556
00:39:32,083 --> 00:39:33,625
কী অদ্ভুত! হেই।
557
00:39:34,208 --> 00:39:37,333
- প্লিজ কাউকে বোলো না।
- থামো, ওকে? আমি কাউকে কিচ্ছু বলব না।
558
00:39:38,666 --> 00:39:40,833
- কখনও না?
- কক্ষণোও না।
559
00:39:57,708 --> 00:39:58,708
কমলা।
560
00:40:01,500 --> 00:40:02,833
কোথায় ছিলে তুমি?
561
00:40:04,750 --> 00:40:06,208
কী করছো তুমি?
562
00:40:08,958 --> 00:40:11,166
তোমাকে আমি চিনতে পারছি না।
563
00:40:11,250 --> 00:40:16,750
কে এই বিদ্রোহী মেয়ে, যে আব্বু আর
আমাকে মিথ্যা বলে লুকিয়ে ঘরের বাইরে যাচ্ছে?
564
00:40:17,541 --> 00:40:18,958
আমি বিদ্রোহী হওয়ার চেষ্টা করছি না।
565
00:40:19,041 --> 00:40:21,166
আর আমি তোমাকে তোমার
থেকে রক্ষা করার চেষ্টা করছি।
566
00:40:21,958 --> 00:40:25,625
কল্পনা নিয়ে মেতে থাকা লোকজনের
কী হয় তা আমি দেখেছি।
567
00:40:25,708 --> 00:40:28,916
আমি জানি তুমি নানির ব্যাপারে
একই গল্প শোনাবে আর...
568
00:40:30,333 --> 00:40:33,333
তো তুমি জানতে আমি আজ রাতে কী বলব, হাহ?
569
00:40:34,833 --> 00:40:39,250
আর জানতে এতে আমার সাথে বিশ্বাসঘাতকতা
করা হবে, আর তবুও তুমি তা করেছ।
570
00:40:41,250 --> 00:40:45,000
- দুঃখিত।
- কল্পনায় ভাসা বন্ধ করো।
571
00:40:46,625 --> 00:40:51,291
শুধু তোমার নিজের ওপর ফোকাস করো।
572
00:40:51,791 --> 00:40:55,541
তোমার গ্রেড। তোমার পরিবার। তোমার গল্পে।
573
00:40:55,708 --> 00:40:59,000
মানে, এই দুনিয়ায় তুমি কী হতে চাও, হাহ?
574
00:41:00,041 --> 00:41:04,208
তুমি কি ভালো মানুষ হতে চাও,
যেভাবে আমরা তোমাকে বড়ো করেছি,
575
00:41:04,708 --> 00:41:07,500
নাকি আকাশ কুসুম ভাবনায় ডোবা
576
00:41:07,625 --> 00:41:11,333
কোনো কসমিক পাগল হতে চাও?
577
00:41:18,125 --> 00:41:19,583
ভেবে দেখো।
578
00:41:55,125 --> 00:41:56,333
কসমিক।
579
00:41:59,833 --> 00:42:01,513
[পোস্ট ক্রেডিট সিন রয়েছে।]
580
00:44:00,875 --> 00:44:02,416
এটা দেখো।
581
00:44:03,000 --> 00:44:06,625
- এভেঞ্জারকনে কিশোরী বালিকা।
- এভেঞ্জারকন?
582
00:44:06,708 --> 00:44:08,791
হাতে প্রচুর সময় থাকা কোনো কসপ্লেয়ার।
583
00:44:08,875 --> 00:44:11,750
এটা না।
এরকম পাওয়ার আমি কখনও দেখিনি।
584
00:44:12,916 --> 00:44:14,250
হোয়া।
585
00:44:15,791 --> 00:44:17,166
হুম, ওকে নিয়ে এসো।