1
00:00:07,383 --> 00:00:10,178
ডোনোভান ডেসমন্ড একজন বিপজ্জনক
ব্যক্তি যিনি পূর্ব এবং পশ্চিমের মধ্যে শান্তি
2
00:00:11,179 --> 00:00:12,180
{\an8}বজায় রাখার জন্য হুমকিস্বরূপ।
3
00:00:12,847 --> 00:00:13,932
তার কাছাকাছি যাওয়ার জন্য,
4
00:00:14,515 --> 00:00:16,517
আমরা আনায়াকে ইডেন একাডেমিতে
5
00:00:16,601 --> 00:00:18,811
ভর্তি করতে সফল হয়েছি,
যেখানে তার ছেলে পড়ে।
6
00:00:19,979 --> 00:00:22,815
ডেসমন্ড যে রিসেপশনে যোগ দেবে
সেই রিসেপশনে ঢোকার জন্য,
7
00:00:23,441 --> 00:00:26,819
আনায়াকে আটটি স্টেলা
মেডেল অর্জন করে
8
00:00:27,403 --> 00:00:31,324
চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে হবে,
যেগুলো অসাধারণ স্টুডেন্টদের দেয়া হয়।
9
00:00:33,660 --> 00:00:38,414
কিন্তু এরকম অভিজাত স্কুলে এটা
সফলভাবে করা সহজ নয়।
10
00:00:38,498 --> 00:00:41,542
তাই আমি ‘প্ল্যান বি'-ও তৈরি করেছি,
"বন্ধুত্বের কৌশল।"
11
00:00:42,460 --> 00:00:46,965
{\an8}আমি আশা করেছিলাম যে সে ডেসমন্ডের
ছেলে ডামিয়ানের সাথে বন্ধুত্ব গড়ে তুলবে
12
00:00:47,048 --> 00:00:51,219
এবং এমনকি আমাদের বাবা-মায়েদেরও
একে অপরের সাথে বন্ধুত্ব করিয়ে দিবে।
13
00:00:51,928 --> 00:00:53,846
কিন্তু স্কুলের প্রথম দিনেই,
সে তাকে ঘুষি মেরেছে,
14
00:00:53,930 --> 00:00:57,058
যার দরুন তাদের সম্পর্ক
খারাপ এবং তেতো হয়েছে…
15
00:01:01,312 --> 00:01:04,232
না, এত জলদি হার মানা যাবে না।
16
00:01:04,315 --> 00:01:05,950
প্ল্যান মাত্র শুরু হয়েছে।
17
00:01:08,319 --> 00:02:29,821
{\an8}অনুবাদে এবং সম্পাদনায়
রিয়াসাত ইসলাম
18
00:02:36,949 --> 00:02:39,952
{\an8}মিশনঃ৭ লক্ষ্য: দ্বিতীয় ছেলে
19
00:02:40,912 --> 00:02:42,955
শুভ সকাল।
20
00:02:43,039 --> 00:02:45,708
শুভ সকাল, ইওরো। ব্রেকফাস্ট তৈরি।
21
00:02:46,542 --> 00:02:49,462
আমরা তিনজন একসাথে আমাদের
জীবনে অভ্যস্ত হয়ে গেছি।
22
00:02:50,046 --> 00:02:52,465
আনায়া কি এখনো ঘুমাচ্ছে?
23
00:02:57,553 --> 00:03:00,139
তার কি গতকালকের জন্য খারাপ লাগছে?
24
00:03:00,223 --> 00:03:03,976
আমি রেগে নেই, তো বের হও।
তাড়াতাড়ি খেয়ে না নিলে দেরি হয়ে যাবে।
25
00:03:07,814 --> 00:03:10,733
স্কুলে ঝামেলা পাকানোর জন্য আনায়া দুঃখিত।
26
00:03:10,817 --> 00:03:12,985
না, এটা আমার দোষ…
27
00:03:13,069 --> 00:03:15,238
অতীত নিয়ে চিন্তা করবে না।
28
00:03:15,321 --> 00:03:18,616
ভবিষ্যতে যাতে আর কোনো মারামারিতে
না জড়াও সেদিকে খেয়াল রেখো।
29
00:03:18,699 --> 00:03:22,620
আরে, ভুলে যাও তো এসব! আজ থেকে ক্লাস শুরু।
30
00:03:23,371 --> 00:03:25,873
তুমি খুব দয়ালু, লয়েড!
31
00:03:26,833 --> 00:03:28,418
একটা ভুল নিয়ে পড়ে থাকার চেয়ে
32
00:03:28,501 --> 00:03:31,879
ভবিষ্যত নিয়ে চিন্তাভাবনা করা
আরো বেশি গঠনমূলক।
33
00:03:32,505 --> 00:03:35,174
তাছাড়া, আমি আরো বড় ঝামেলায় পড়ব
যদি সে বলতে শুরু করে
34
00:03:35,258 --> 00:03:37,885
যে সে স্কুলে যেতে চায় না।
35
00:03:38,469 --> 00:03:39,762
মিশনের স্বার্থে,
36
00:03:39,846 --> 00:03:43,891
আমাদের দেখতে হবে যেন ওর স্কুল
লাইফে ওর কোনো সমস্যা না হয়।
37
00:03:43,975 --> 00:03:47,895
{\an8}ওহ, এছাড়াও, স্কুলে যেয়ে ডামিয়ানের
কাছে মনে করে ক্ষমা চেও।
38
00:03:47,979 --> 00:03:49,022
{\an8}বুঝেছো?
39
00:03:49,105 --> 00:03:51,566
{\an8}হ্যা। আমি যাচ্ছি।
40
00:03:55,194 --> 00:03:56,654
ভাল মেয়ে হয়ে থাকবে এবং নিজের সেরাটা দিবে!
41
00:03:57,738 --> 00:04:00,158
আমাদেরও কাজে যেতে হবে।
42
00:04:02,160 --> 00:04:03,744
আমি তোমার ওপর ভরসা রাখছি, আনায়া।
43
00:04:05,788 --> 00:04:09,625
বিশ্ব শান্তি নির্ভর করবে তুমি কীভাবে
ওর সাথে বন্ধুত্ব করো তার ওপর।
44
00:04:11,377 --> 00:04:12,920
আনায়া নিজের সেরাটা দিবে!
45
00:04:19,260 --> 00:04:21,179
আপনার দিনটি শুভ হোক, লেডি বেকি।
46
00:04:23,639 --> 00:04:25,183
লেডি!
47
00:04:25,266 --> 00:04:27,560
হ্যালো, আনায়া!
48
00:04:27,643 --> 00:04:30,229
লেডি! তুমি কি প্রাসাদে থাকো?
49
00:04:30,313 --> 00:04:32,356
অবশ্যই না!
50
00:04:32,440 --> 00:04:35,068
তুমি কি স্কুল বাসে এসেছো?
51
00:04:35,151 --> 00:04:38,738
আমি পরের বার তোমাকে আমার
গাড়িতে চড়তে দিতে পারি।
52
00:04:38,821 --> 00:04:41,074
আনায়াও কি লেডি হতে পারবে?
53
00:04:41,741 --> 00:04:44,535
তোমাকে দত্তক নেওয়ার বিষয়ে কেউ কিছু বলেনি।
54
00:04:45,161 --> 00:04:49,582
হোস্টেলের স্টুডেন্টরা ভাগ্যবান
তাদের যাতায়াত করতে হয় না!
55
00:04:52,168 --> 00:04:53,586
আউ।
56
00:04:53,669 --> 00:04:56,130
"আউ" দিয়ে কী বুঝালে? কি অভদ্র!
57
00:04:56,214 --> 00:04:58,091
তুমি খুব বিরক্তিকর, এমনকেও সকালেও!
58
00:04:58,174 --> 00:05:01,094
-কী বললে তুমি?!
-কত অহংকারী!
59
00:05:01,177 --> 00:05:02,720
ব্যাহ!
60
00:05:02,803 --> 00:05:04,847
মনে করে ক্ষমা চেও।
61
00:05:06,724 --> 00:05:11,187
উম… গতকালকের জন্য…
62
00:05:12,480 --> 00:05:15,065
চলো, আনায়া। ক্লাস শুরু হতে যাচ্ছে!
63
00:05:15,149 --> 00:05:16,108
এই, দাঁড়াও!
64
00:05:16,192 --> 00:05:19,529
ওদের সাথে কথা বললে আমাদেরও বুদ্ধু লাগবে।
65
00:05:19,612 --> 00:05:21,614
কিন্তু, বিশ্ব শান্তি!
66
00:05:22,198 --> 00:05:24,617
{\an8}সে চিন্তিত ছিল,
তাই সে তাকে অনুসরণ করছিল।
67
00:05:25,201 --> 00:05:27,620
ব্ল্যাকবেল মেয়ে, ওকে বিরক্ত করো না!
68
00:05:27,703 --> 00:05:30,915
কিন্তু দাঁড়াও… ব্ল্যাকবেল এবং ডেসমন্ড গ্রুপ
69
00:05:30,998 --> 00:05:32,875
হলো বিজনেস পার্টনার…
70
00:05:32,959 --> 00:05:34,669
মেয়েটি কি কোন শত্রুপক্ষের
71
00:05:34,752 --> 00:05:38,005
নির্দেশে আমাদের অপারেশনে
হস্তক্ষেপ করছে?
72
00:05:38,798 --> 00:05:40,383
না, দাঁড়াও। এ হতে পারে না।
73
00:05:41,384 --> 00:05:45,513
এক ঝাঁক বন্ধু তৈরি করতে স্কুলের
প্রথম কিছুদিন অনেক গুরুত্বপূর্ণ।
74
00:05:45,596 --> 00:05:48,224
আজকের মধ্যেই তাদের
বিবাদ মিটিয়ে দিতে হবে!
75
00:05:56,232 --> 00:05:57,400
বেশ, এটা…
76
00:05:59,986 --> 00:06:02,196
এই হল সেই হিংস্র মেয়ে, তাই না?
77
00:06:02,280 --> 00:06:03,864
কি ভয়ানক!
78
00:06:03,948 --> 00:06:05,533
তার বন্ধুও কি অপরাধী?
79
00:06:05,616 --> 00:06:08,995
অকারণে তাকে ঘুষি মেরেছে, তাই না?
কত ভয়ংকর!
80
00:06:09,078 --> 00:06:11,455
কেন আমাকে তার সাথে
একই ক্লাসে থাকতে হবে?
81
00:06:11,539 --> 00:06:13,583
সে যদি আমাকেও ঘুষি মারে?
82
00:06:13,666 --> 00:06:16,419
সে কিভাবে স্কুলে আসতে পারে?
কি একটা আপদ!
83
00:06:16,502 --> 00:06:18,921
স্কুল অনেক ভীতিকর…
84
00:06:19,004 --> 00:06:21,132
মানুষের চিন্তাভাবনা এত ছোট।
85
00:06:21,215 --> 00:06:24,760
তারা শুধু বাইরের দিকটাই দেখে।
86
00:06:24,844 --> 00:06:26,679
তুমি কি একজন স্মার্ট ব্যক্তি?
87
00:06:26,762 --> 00:06:29,599
তেমন না!
88
00:06:29,682 --> 00:06:32,810
যাইহোক, আমাকে বেকি বলে ডাকো!
89
00:06:32,893 --> 00:06:34,270
যার যার জায়গায় বসো!
90
00:06:34,353 --> 00:06:37,398
আশা করি আমরা আরও ভাল বন্ধু হতে পারব!
91
00:06:37,481 --> 00:06:41,026
আমিই একমাত্র যে আনায়া সম্পর্কে
ইতিবাচক ব্যাপারগুলো জানে!
92
00:06:41,110 --> 00:06:42,653
সত্যি বলতে তাদের মত মানুষ…
93
00:06:42,737 --> 00:06:44,029
আমরা যদি বেশি ঘনিষ্ঠ হয়ে যাই…
94
00:06:44,113 --> 00:06:47,617
স্কুল ভীতিকর, কিন্তু মনে হয়
আমার কোনো সমস্যা হবে না।
95
00:06:47,700 --> 00:06:49,744
এটা কিউট না?
96
00:06:50,369 --> 00:06:51,495
উহ!
97
00:06:51,579 --> 00:06:54,749
তুমি কিছু বলছো না কেন, মিঃ ডামিয়ান?
98
00:06:54,832 --> 00:06:58,085
-তা ঠিক। আমার নাম ডামিয়ান ডেসমন্ড।
-আমি রোল কল নেব!
99
00:06:58,169 --> 00:07:00,171
আমি বিশিষ্ট এক পরিবারের দ্বিতীয় সন্তান
100
00:07:00,254 --> 00:07:02,256
এবং আমি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি।
101
00:07:02,340 --> 00:07:05,050
কেউ কখনো আমার ওপর স্পর্ধা দেখায়নি।
102
00:07:05,134 --> 00:07:07,511
-এমনকি আমার ভাই আমাকে আঘাত করেনি, কিন্তু…
-ওহ, সে চেয়ারম্যানের ছেলে।
103
00:07:07,595 --> 00:07:08,512
ডামিয়ান!
104
00:07:08,596 --> 00:07:10,514
-কিন্তু…!
-ডামিয়ান!
105
00:07:10,598 --> 00:07:11,766
ইয়েস স্যার।
106
00:07:12,600 --> 00:07:16,019
আমি আগে কখনো এই ভাবে অনুভব করিনি…
107
00:07:16,103 --> 00:07:18,272
এই ভাবে…
108
00:07:18,356 --> 00:07:19,649
এই ভাবে…!
109
00:07:20,858 --> 00:07:22,777
-জনি।
-ইয়েস স্যার।
110
00:07:22,860 --> 00:07:24,528
-জেসি।
-ইয়েস স্যার।
111
00:07:25,112 --> 00:07:26,822
-কার্ল।
-ইয়েস স্যার।
112
00:07:27,406 --> 00:07:31,535
আজ তোমাদের ক্লাসের প্রথম দিন, তাই আমরা
শুরু করার আগে, আমি শুরু করতে চাই…
113
00:07:31,619 --> 00:07:33,913
{\an8}আমাদের স্কুলে প্রবেশের জন্য
যারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো
114
00:07:33,996 --> 00:07:35,915
{\an8}তাদের সবার জন্য এটা প্রথম ধাপ…
115
00:07:35,998 --> 00:07:39,210
{\an8}যখন এটা আর এটার মধ্যকার সম্পর্ক এমন হবে…
116
00:07:39,293 --> 00:07:42,922
…তখন এটা এমন হয় এবং এটা এমন হয়।
117
00:07:43,631 --> 00:07:45,800
এই জন্য এই উত্তর এই রকম আর…
118
00:07:45,883 --> 00:07:49,553
তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এটারও
উত্তরও একই পদ্ধতিতে বের করতে পারবে।
119
00:07:49,637 --> 00:07:52,055
স্কুলের প্রথম দিনেই ঘুমাচ্ছে…
120
00:07:52,139 --> 00:07:55,142
নিশ্চয়ই আদব-কায়দা নেই…
কি ভয়ংকর।
121
00:07:55,226 --> 00:07:58,145
আনায়া! এর পরে বিজ্ঞান ক্লাস!
122
00:07:58,229 --> 00:08:00,981
-উঠো!
-দ্বিতীয় ছেলে!
123
00:08:01,064 --> 00:08:02,983
দ্বিতীয় ছেলের কাছে ক্ষমা চাইতে হবে আনায়ার!
124
00:08:03,066 --> 00:08:06,445
দ্বিতীয় ছেলে? ডামিয়ান ইতিমধ্যে চলে গেছে।
125
00:08:06,529 --> 00:08:08,322
সমস্যা নেই! ওকে নিয়ে ভেবো না!
126
00:08:08,406 --> 00:08:11,450
দ্বিতীয় ছেলের কাছে ক্ষমা না চাইলে শান্তি বিঘ্নিত হবে!
127
00:08:13,411 --> 00:08:17,206
তুমি বলতে চাচ্ছো শান্তিপূর্ণ স্কুল জীবন বিঘ্নিত হবে?
128
00:08:17,289 --> 00:08:20,209
মনে হয় ঠিকই বলছো।
আমরা জানি না সে কি করবে।
129
00:08:23,045 --> 00:08:27,049
কিন্তু চিন্তা করো না! আমি তোমার পাশেই আছি!
130
00:08:27,133 --> 00:08:29,635
আমি তোমাকে রক্ষা করব, যাই হক না কেন!
131
00:08:30,803 --> 00:08:33,180
-মনে হয় এতে কোনো সমস্যা হবে না।
-হ্যা!
132
00:08:33,264 --> 00:08:34,974
না, সমস্যা হবে!
133
00:08:35,766 --> 00:08:36,600
হুহ? বাবা!
134
00:08:37,601 --> 00:08:40,229
আমাকে কোনোভাবে তাকে বুঝাতে!
হবে যে ক্ষমা চাওয়াটা গুরুত্বপূর্ণ!
135
00:08:41,105 --> 00:08:45,234
{\an8}এভাবে সূর্যালোক আয়না দ্বারা প্রতিফলিত হতে পারে।
136
00:08:45,317 --> 00:08:48,779
যেখানে আলো প্রতিফলিত হয় সেখানে তাপ থাকে।
137
00:08:49,321 --> 00:08:53,242
{\an8}ভাগ্য ভালো বাচ্চাদের জন্য বলছে
আজ ক্ষমা চাওয়া ভালো এক দিন
138
00:08:53,325 --> 00:08:54,744
এটা কি সৃষ্টিকর্তার ইশারা?
139
00:08:54,827 --> 00:08:57,830
আলো প্রতিফলিত করার জন্য আমরা
আরেকটি আয়না ব্যবহার করব।
140
00:08:57,913 --> 00:09:00,958
{\an8}ক্ষমা চাও আনায়া। তার সাথে ঝগড়া মিটমাট করো।
141
00:09:02,334 --> 00:09:05,421
আমি অনেক চাপ অনুভব করছি!
142
00:09:06,046 --> 00:09:08,215
{\an8}তারপর জন সিদ্ধান্ত নিল।
143
00:09:08,299 --> 00:09:10,426
{\an8}এমনকি যদি এর অর্থ বহিষ্কৃত হওয়াও হয়,
144
00:09:10,509 --> 00:09:13,679
{\an8}তিনি বলেছিলেন যে তিনি
তার বিশ্বাসেই অটল থাকবেন।
145
00:09:13,763 --> 00:09:15,431
{\an8}এরপর আর কারো কাছে
146
00:09:15,514 --> 00:09:18,893
{\an8}ক্ষমা চাননি জন।
147
00:09:18,976 --> 00:09:21,270
{\an8}আমার পাঠ্যবই আলাদা কেন?
148
00:09:21,353 --> 00:09:22,271
{\an8}কিন্তু স্মরণ করে…
149
00:09:22,354 --> 00:09:23,355
{\an8}যে কখনও কখনও ক্ষমা চাওয়া এবং
অন্যদের সাথে মেলামেশা করা গুরুত্বপূর্ণ৷
150
00:09:24,732 --> 00:09:26,317
{\an8}মধ্যাহ্নভোজের বিরতি
151
00:09:26,400 --> 00:09:29,361
{\an8}অবশেষে মধ্যাহ্নভোজের বিরতি এলো!
চল ডাইনিং রুমে যাই!
152
00:09:29,987 --> 00:09:34,366
এটা সত্যিই মর্যাদাপূর্ণ এক স্কুল।
প্রথম দিন থেকেই ক্লাসগুলো নিরলসভাবে চলছে!
153
00:09:34,950 --> 00:09:36,660
{\an8}আমি প্রচুর ক্লান্ত!
154
00:09:45,085 --> 00:09:47,046
নতুন শিক্ষার্থীরা!
155
00:09:47,129 --> 00:09:50,007
{\an8}তোমরা মেনু থেকে নিজেদের পছন্দের
যেকোনো কিছু অর্ডার করতে পারো!
156
00:09:51,717 --> 00:09:54,303
নিশ্চিত সে আমাদের বাড়ির শেফের
সাথে এটার তুলনা করবে না।
157
00:09:54,386 --> 00:09:56,263
আনায়া রাইসের সাথে অমলেট চায়!
158
00:09:58,808 --> 00:10:01,268
এই ডিশটা অদ্ভুত।
159
00:10:06,357 --> 00:10:07,650
ওহ, দ্বিতীয় ছেলে!
160
00:10:07,733 --> 00:10:09,902
উহ! কেন সে হোস্টেলে খায় না!
161
00:10:09,985 --> 00:10:11,779
-আমাকে ক্ষমা চাইতে হবে!
-তার দরকার নেই!
162
00:10:11,862 --> 00:10:14,032
তাদেরই উল্টো ক্ষমা চাওয়ার কথা!
163
00:10:14,114 --> 00:10:15,533
ওই বাচ্চাটাও!
164
00:10:15,616 --> 00:10:17,409
ধ্যাত। আনায়া থেকে তাকে দূরে সরাতে হবে!
165
00:10:19,495 --> 00:10:21,539
এই যে তুমি! কোথায় যাচ্ছো তুমি?
166
00:10:25,125 --> 00:10:26,502
প্রথম বর্ষ, ক্লাস থ্রি।
167
00:10:26,585 --> 00:10:30,172
-বেকি ব্ল্যাকবেল, বিল্ডিং এ-তে আসো।
-কী?
168
00:10:30,256 --> 00:10:32,383
স্টুডেন্ট হলে
-কিন্তু আমি লাঞ্চ করছি!
169
00:10:32,466 --> 00:10:33,342
এটা জরুরী!
170
00:10:33,425 --> 00:10:35,553
উহ, বেশ!
171
00:10:35,636 --> 00:10:36,929
এটাই আমার ক্ষমা চাওয়ার সুযোগ!
172
00:10:48,524 --> 00:10:50,693
তুমি কি আবার আমাদের কাছে আসবে?!
173
00:10:50,776 --> 00:10:51,777
উম…
174
00:10:51,861 --> 00:10:55,656
মিঃ ডামিয়ান তোমার বিরুদ্ধে হারবে না
যদি না তুমি ওকে হঠাৎ করে মারো!
175
00:10:55,739 --> 00:10:56,699
উম!
176
00:10:56,782 --> 00:10:58,450
চুপ থাকো, তোমরা।
177
00:10:58,534 --> 00:11:02,454
-কী--?
-তুমি ওকে একাই সামলাবে?
178
00:11:09,295 --> 00:11:12,882
যখনই সে আমার সামনে থাকে কেন
আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি?
179
00:11:12,965 --> 00:11:14,133
মিঃ ডামিয়ান?
180
00:11:14,216 --> 00:11:16,927
আমার হৃদয়ে এই অনুভূতি কীসের?
181
00:11:20,056 --> 00:11:23,225
আমার ঠান্ডা লাগছে… আমি
দ্রুত ক্ষমা চেয়ে পালিয়ে যাব।
182
00:11:23,976 --> 00:11:28,272
তাকে চেনার সুবাদে জানি,
সে নিশ্চয়ই ভয়ঙ্কর কথাগুলো নিয়ে চিন্তা করছে
183
00:11:28,355 --> 00:11:30,232
যা তার হৃদয়কে টুকরো টুকরো করে দেবে!
184
00:11:30,316 --> 00:11:33,652
সে কী ধরনের কথা বলবে? "গাট্টু"?
185
00:11:33,736 --> 00:11:36,238
না, নিশ্চয়ই এরচেয়ে আরো
খারাপ কিছু বলবে!
186
00:11:36,322 --> 00:11:38,407
-উ-উম…
-কুৎসিত? রাকুনের মুখ?
187
00:11:38,490 --> 00:11:40,200
-হিংস্র গরিলা গার্ল?
-আনায়া…
188
00:11:40,284 --> 00:11:43,120
ওই কুৎসিত, শিং-এর মতো
চুলের আনুষঙ্গিক কী আছে!
189
00:11:43,203 --> 00:11:45,414
-গতকাল…
-তোমার মা নিশ্চয়ই বাস্তুহারা!
190
00:11:45,497 --> 00:11:48,042
ছোট পা!
191
00:11:48,125 --> 00:11:50,836
ওই কুৎসিত, শিং-এর মতো
চুলের আনুষঙ্গিক কী আছে!
192
00:11:50,920 --> 00:11:52,630
রাকুনের মতো দেখতে একজন সাধারণ পাবলিক!
193
00:11:52,713 --> 00:11:55,799
সাধারণ পাবলিকের দূর্গন্ধ ছড়ানোর
আগে চলে যাও, রাকুন কোথাকার!
194
00:11:55,883 --> 00:12:00,262
রাকুনের মতো ছোট পা!
195
00:12:02,056 --> 00:12:05,184
গতকালকে হঠাৎ করে ঘুসি
196
00:12:05,267 --> 00:12:06,936
মারার জন্য দুঃখিত!
197
00:12:08,020 --> 00:12:10,105
আনায়া আসলে তোমার সাথে
198
00:12:10,189 --> 00:12:13,609
বন্ধুত্ব গড়তে চায়!
199
00:12:18,989 --> 00:12:22,117
আমি দুঃখিত! আনায়ার পাগুলো ছোট…
200
00:12:22,201 --> 00:12:26,121
-সে এতটাই অপরাধী বোধ করে যে সে কাঁদছে?!
-আমি দুঃখিত…
201
00:12:26,205 --> 00:12:28,123
কি মিষ্টি মেয়ে!
202
00:12:29,625 --> 00:12:34,129
মনে হয় তাকে নিয়ে চিন্তার এত কারণ ছিল না।
গুড গার্ল, আনায়া। তুমি ভাল করেছো।
203
00:12:35,089 --> 00:12:38,384
মিঃ ডামিয়ান, তোমার মুখ লাল হয়ে গেছে।
204
00:12:38,467 --> 00:12:42,137
এটা রাগের… জন্য হয়েছে! আমি কীভাবে…?
205
00:12:42,888 --> 00:12:46,558
সেটা ঠিক। সে আমাকে সরাসরি স্পর্ধা দেখিয়েছে!
206
00:12:47,434 --> 00:12:50,938
ঠিক। সরাসরি। আমার মুখের উপর!
207
00:12:52,147 --> 00:12:53,315
সরাসরি আমার দিকে তাকিয়ে!
208
00:12:56,402 --> 00:13:01,281
না, ব্যাপারটা ওমন না! বাড়িয়ে বলা বন্ধ কর!
209
00:13:02,449 --> 00:13:05,411
আমার মত একজন মানুষ তার মত
একজন সাধারণকে পছন্দ করবে?
210
00:13:05,494 --> 00:13:08,539
অসম্ভব। এটা অনেক বিব্রতকর!
211
00:13:11,709 --> 00:13:16,004
যত্তসব! মরে গেলেও এটা মানব না!
212
00:13:16,088 --> 00:13:19,007
এটা মানব না!
আমার অহংকার এটা মেনে নেবে না!
213
00:13:19,091 --> 00:13:22,511
কি দারুন! মিঃ ডামিয়ান একটা মেয়ের
কান্নার দিকেও চোখ তুলে তাকায়নি!
214
00:13:22,594 --> 00:13:24,596
আজকে পার পেয়ে গেলে!
215
00:13:24,680 --> 00:13:26,890
মিঃ ডামিয়ান!
216
00:13:32,146 --> 00:13:36,775
সে সম্পূর্ণরূপে ওর ক্ষমা প্রত্যাখ্যান করেছে?!
217
00:13:39,111 --> 00:13:41,530
প্ল্যান বি শেষ!
218
00:13:44,158 --> 00:13:46,452
দাঁড়াও, তুমি পালাচ্ছ কেন?
219
00:13:46,535 --> 00:13:48,078
চুপ থাক!
220
00:13:50,247 --> 00:13:52,249
{\an8}স্কুল ভয়ানক…
221
00:13:52,332 --> 00:13:53,542
{\an8}ডামিয়ানের সাথে সম্পর্কঃ ?
222
00:13:53,625 --> 00:13:55,127
{\an8}বেকি…!
223
00:13:55,210 --> 00:13:57,379
{\an8}কে ডেকেছিল?!
224
00:13:57,463 --> 00:14:00,799
{\an8}কে আমাকে এখানে ডেকেছে!
225
00:14:00,883 --> 00:14:01,884
{\an8}বিল্ডিং এ - স্টুডেন্ট হল
226
00:14:03,343 --> 00:14:06,096
এটা তিনের হরবিশিষ্ট এক তৃতীয়াংশ।
227
00:14:06,180 --> 00:14:08,390
তাহলে তিন তৃতীয়াংশ সমান পুরো এক হয়।
228
00:14:08,974 --> 00:14:09,808
এটা সহজ, তাই না?
229
00:14:09,892 --> 00:14:13,187
লয়েড। আমরা কি একটু বিরতি নেব?
230
00:14:13,270 --> 00:14:16,857
না। ওকে আজ এটা মুখস্থ করতে হবে।
231
00:14:16,940 --> 00:14:19,693
ডামিয়ানের সঙ্গে সাম্প্রতিক ঘটনাটা…
232
00:14:19,777 --> 00:14:20,819
বন্ধুত্বের কৌশল,
233
00:14:20,903 --> 00:14:23,447
-ডেসমন্ড পরিবারের সাথে বন্ধুত্ব করার…
-আমি এটা সহ্য করব না!
234
00:14:25,574 --> 00:14:27,117
…কৌশল পুরোই ভেস্তে গেছে।
235
00:14:27,201 --> 00:14:29,995
এখন, আমাদের প্ল্যান A-এর সাথেই
যেতে হবে এবং যতটা সম্ভব
236
00:14:30,078 --> 00:14:33,081
মর্যাদাপূর্ণ শিক্ষার্থী হওয়ার
সম্ভাবনাকে উজ্জ্বল করতে হবে…
237
00:14:34,040 --> 00:14:38,545
তুমি যদি এটা শেষ না করো তবে তুমি আজ বিকেলে
তোমার প্রিয় স্পাই কার্টুন দেখতে পারবে না।
238
00:14:38,629 --> 00:14:40,756
জলদি বলো। এটার উত্তর কী হবে?
239
00:14:40,839 --> 00:14:43,091
বাবার মন পড়ে এটা তাড়াতাড়ি
শেষ করে ফেলব!
240
00:14:43,175 --> 00:14:45,761
এটার জন্য এই সূত্র ব্যবহার করো…
241
00:14:45,844 --> 00:14:48,472
একজন মর্যাদাপূর্ণ শিক্ষার্থী হিসেবে
অগ্রসর হওয়ার জন্য একাডেমিকের পাশাপাশি
242
00:14:48,555 --> 00:14:51,809
খেলাধুলা এবং সামাজিক অবদানের
মাধ্যমে স্টার অর্জন করতে পারে,
243
00:14:51,892 --> 00:14:55,312
কিন্তু প্রথম ধাপ হল একাডেমিক পারফরম্যান্স
ভাল করে খারাপ পারফরম্যান্সের কারণে
244
00:14:55,395 --> 00:14:59,691
বাজে গ্রেড জমা হওয়া রোধ করার জন্য
স্থিতিশীল ফলাফল অর্জন করা…
245
00:14:59,775 --> 00:15:01,318
তুমি কি ঠিক আছো, আনায়া?
246
00:15:01,902 --> 00:15:03,821
আমি মায়ের মন পড়ব!
247
00:15:04,404 --> 00:15:05,989
মা, এই সমস্যাটা!
248
00:15:06,782 --> 00:15:08,742
চল এটা একসাথে করি!
249
00:15:09,409 --> 00:15:11,578
তো হর হলো পাঁচ,
250
00:15:11,662 --> 00:15:13,747
তাই এককে পাঁচ ভাগে ভাগ করতে হবে…
251
00:15:13,831 --> 00:15:15,999
তাই সহজভাবে ব্যাখ্যা করতে গেলে,
252
00:15:16,082 --> 00:15:18,794
শরীর থেকে অঙ্গ পৃথক করতে হবে…
253
00:15:19,336 --> 00:15:22,297
ওহ, কিন্তু প্রধান অংশ তো পথে এসে পড়ে…
254
00:15:22,381 --> 00:15:25,134
হুহ? তাহলে, পাঁচ…
255
00:15:25,217 --> 00:15:27,511
পাঁচ দেখতে S এর মতন।
256
00:15:30,764 --> 00:15:32,516
তুমি ঠিক আছ, আনায়া?
257
00:15:32,599 --> 00:15:35,435
কী হয়েছে? তুমি এটা সমাধান করতে পারছো না কেন?
258
00:15:35,519 --> 00:15:38,730
সত্যি বলতে কি, সে যে কি
বোঝে না তা আমিই বুঝি না।
259
00:15:38,814 --> 00:15:41,483
আমি পড়াশুনা করতে চাই না!
260
00:15:41,567 --> 00:15:42,568
এই! দাঁড়াও!
261
00:15:43,402 --> 00:15:44,570
ল… লয়েড!
262
00:15:45,696 --> 00:15:48,782
হয়তো তাকে জোর করা ঠিক নয়…
263
00:15:49,324 --> 00:15:52,327
কিন্তু মর্যাদাপূর্ণ শিক্ষার্থী হতে হলে
ওকে আরও পড়াশোনা করতে হবে।
264
00:15:53,078 --> 00:15:56,790
সেও কি এটাই চায়?
265
00:15:59,168 --> 00:16:00,794
ওটা…
266
00:16:00,878 --> 00:16:02,546
আমার মিশনের খাতিরে।
267
00:16:03,505 --> 00:16:08,177
আমি চাই আনায়া স্কুলে যাওয়া উপভোগ করুক।
268
00:16:08,969 --> 00:16:12,681
অবশ্যই, তাকেও পড়াশোনা করতে
হবে যাতে তাকে বহিষ্কার করা না হয়।
269
00:16:13,640 --> 00:16:15,434
তুমি…ঠিক বলছো।
270
00:16:15,517 --> 00:16:20,189
হয়তোবা তার বয়স রেজাল্ট
নিয়ে চিন্তা করার নয়।
271
00:16:20,772 --> 00:16:22,274
আমি দুঃখিত।
272
00:16:22,357 --> 00:16:25,152
আমি তোমার পারিবারিক সীমানা অতিক্রম করতে চাইনি।
273
00:16:25,235 --> 00:16:28,572
না, সমস্যা নেই। ধন্যবাদ, ইওরো।
274
00:16:28,655 --> 00:16:31,700
তাকে বোঝানোর সময় কেন যেন
আমি শান্ত থাকতে পারি না।
275
00:16:32,659 --> 00:16:35,746
আমি নিশ্চিত যে অন্য অভিভাবকরাও একই রকম।
276
00:16:35,829 --> 00:16:38,457
একটা বিরতি নেও। আমি একটু চা ঢেলে দিচ্ছি।
277
00:16:42,502 --> 00:16:45,672
আনায়া! গরম কোকো নাও!
278
00:16:45,756 --> 00:16:48,383
{\an8}আনায়া
279
00:16:48,467 --> 00:16:50,177
{\an8}সে বের হচ্ছে না…
280
00:16:50,260 --> 00:16:52,804
{\an8}সে মুখ গোমড়া করে আছে।
281
00:16:59,770 --> 00:17:02,481
আনায়া স্কুলে তার সেরাটা দিবে!
282
00:17:07,945 --> 00:17:10,572
সে আমাকে আমার ভাইয়ের কথা মনে
করিয়ে দেয় যখন সে ছোট ছিল।
283
00:17:10,656 --> 00:17:12,241
সে শেষ পর্যন্ত বেরিয়ে আসবে।
284
00:17:13,200 --> 00:17:16,912
যাইহোক, তোমার ভাই পররাষ্ট্র
মন্ত্রণালয়ে কাজ করে, তাই না?
285
00:17:16,995 --> 00:17:18,956
তার রেজাল্ট নিশ্চয়ই ভাল ছিল।
286
00:17:19,039 --> 00:17:21,583
তুমি কি তার পড়াশুনা তদারকি করেছো?
287
00:17:21,667 --> 00:17:24,211
শেখানোর নিয়মের ওপর তোমার
যদি কোনো টিপস থাকে…
288
00:17:24,294 --> 00:17:29,007
না, ইওরি আমার চেয়ে অনেক বেশি স্মার্ট ছিল।
289
00:17:29,508 --> 00:17:33,178
তাই এটা স্বীকার করতে লজ্জা লাগলেও, কিন্তু
সে আসলে আমাকে অনেক কিছু শিখিয়েছে।
290
00:17:33,262 --> 00:17:35,514
যখনই আমরা একসাথে পড়াশুনা করতাম, সে সর্বদাই…
291
00:17:35,597 --> 00:17:36,932
না, আপু!
292
00:17:37,016 --> 00:17:40,435
মাকড়সা পোকা নয়!
পোকামাকড় হল যাদের
293
00:17:40,519 --> 00:17:42,354
ছয় পা, এবং আলাদা
294
00:17:42,437 --> 00:17:45,357
মাথা, বুক ও শরীর আছে!
295
00:17:45,440 --> 00:17:48,694
সত্যিই? তুই অনেক জ্ঞানী, ইওরি!
296
00:17:49,319 --> 00:17:52,197
যতবার আমি তার প্রশংসা করেছি,
ততবারই সে খুশিতে ফেটে পড়ত।
297
00:17:52,281 --> 00:17:57,494
-আপু, আমি পরে তোকে ইতিহাস শেখাব!
-ঠিক আছে!
298
00:17:57,577 --> 00:18:00,706
সে নিশ্চয়ই আমাকে শেখাতে মজা পেয়েছে কারণ
299
00:18:00,789 --> 00:18:03,250
সে সবসময় না বলেই অধ্যয়ন করত।
300
00:18:03,333 --> 00:18:06,712
উঠ, আপু! আমি আমার টাইম
টেবিল মুখস্থ করেছি! শোন!
301
00:18:06,795 --> 00:18:08,463
হ্যা…
302
00:18:08,547 --> 00:18:10,090
বুঝেছি।
303
00:18:10,173 --> 00:18:14,094
সে তার বোনের প্রশংসা দ্বারাই অনুপ্রাণিত হয়েছিল।
304
00:18:14,177 --> 00:18:16,305
আমি এটা সম্পর্কে নিশ্চিত নই, কিন্তু…
305
00:18:16,388 --> 00:18:19,599
যদি তাই হতো,
306
00:18:19,683 --> 00:18:23,228
হয়তোবা তুমি আনায়ার জন্য ওরকম
একজন ব্যক্তি হয়ে উঠতে পারো।
307
00:18:24,146 --> 00:18:26,565
তার যে কোনো প্রচেষ্টার প্রশংসা করা
ভাল একটা আইডিয়া হতে পারে,
308
00:18:26,648 --> 00:18:29,735
তা যতই ছোট হোক না কেন।
309
00:18:30,861 --> 00:18:33,196
আমার ধারণা এতে আনায়া খুশি হবে।
310
00:18:34,656 --> 00:18:37,743
হয়তোবা…
311
00:18:38,785 --> 00:18:40,954
দিন শেষে,
আমি ওর আসল বাবা নই।
312
00:18:42,873 --> 00:18:44,207
না, আমি ভুল।
313
00:18:45,292 --> 00:18:49,880
আমার প্রথমে
ওর আদর্শ বাবা হওয়া উচিত ছিল।
314
00:18:49,963 --> 00:18:51,465
{\an8}আমার তাই করা উচিত ছিল।
315
00:18:52,716 --> 00:18:56,470
এটাই এই মিশনের ভিত্তি হওয়া
উচিত ছিল। কিন্তু আমি কি করলাম?
316
00:18:57,137 --> 00:18:59,723
আদর্শ বাবার ধারের কাছেও ছিলাম না আমি।
317
00:18:59,806 --> 00:19:01,850
একজন বাবা হিসেবে আমি…
318
00:19:03,894 --> 00:19:05,020
চিন্তা করো না।
319
00:19:06,063 --> 00:19:08,106
নিজের প্রতি আস্থা রাখো।
320
00:19:08,190 --> 00:19:11,985
মনে আছে কিভাবে আনায়া তোমাকে ১০০% স্কোর দিয়েছে?
321
00:19:13,487 --> 00:19:17,324
আনায়া তোমাকে একজন অসাধারণ বাবা মনে করে!
322
00:19:19,242 --> 00:19:22,037
আমি সত্যিই কৃতজ্ঞ।
323
00:19:23,413 --> 00:19:26,917
আমি আবার বাড়াবাড়ি করতে চাইনি!
আমি একজন অপরিচিত, সর্বপরি।
324
00:19:27,001 --> 00:19:28,293
না, ইওরো।
325
00:19:29,211 --> 00:19:31,838
তুমি কোন অপরিচিত নও।
326
00:19:32,422 --> 00:19:35,258
তুমি ফোরজার পরিবারের কর্তী।
327
00:19:36,593 --> 00:19:39,513
আমার সাধ্যের বাইরের জিনিসের জন্য
আমি তোমার ওপর ভরসা করি।
328
00:19:39,596 --> 00:19:41,890
তা… ঠিক আছে।
329
00:19:41,973 --> 00:19:43,850
আমি একজন স্ত্রী ছিলাম।
330
00:19:44,518 --> 00:19:47,021
নিজের স্বাভাবিক রূপে থাকাকালে
কোন গড়বড় করে বসো না।
331
00:19:47,646 --> 00:19:51,066
তুমি চাইলে প্লিজ আনায়ার পড়ালেখার তদারকি করো।
332
00:19:51,149 --> 00:19:53,985
অবশ্যই, যদি তোমার কোন সমস্যা না থাকে।
333
00:19:54,069 --> 00:19:56,154
তাড়াহুড়া না করে একসাথে কাজ করা যাক!
334
00:19:56,822 --> 00:19:59,533
তা ঠিক। তাড়াহুড়ো করিস না, টোয়াইলাইট।
335
00:20:00,034 --> 00:20:03,453
{\an8}ডেসমন্ডকে হত্যা করে
পালিয়ে যাওয়ার অনেক
336
00:20:03,537 --> 00:20:06,957
{\an8}উপায় রয়েছে,
তবে এটা আসল সমস্যার সমাধান করবে না।
337
00:20:07,999 --> 00:20:11,503
রাতারাতি কিছু করা যাবে না।
338
00:20:11,586 --> 00:20:14,256
আমাদের তাদের বিশ্বাস অর্জন করে
তাদের মনের মধ্যে প্রবেশ করতে হবে
339
00:20:14,339 --> 00:20:17,634
এবং তারা কী ভাবছে আর তারা
কী চায় তা পর্যবেক্ষণ করতে হবে।
340
00:20:18,468 --> 00:20:22,264
শুধুমাত্র এই দুরূহ এবং ধৈর্যশীল দায়িত্ব
পালন করে তুমি একজন গুপ্তচর হতে পারো!
341
00:20:22,347 --> 00:20:25,725
প্রথমত, আমাকে আনায়াকে বুঝতে হবে।
342
00:20:29,354 --> 00:20:30,939
ওহ, দেখো কত সময় হয়ে গেছে!
343
00:20:31,023 --> 00:20:33,650
আমি আনায়ার সাথে কথা বলতে যাচ্ছি।
344
00:20:33,733 --> 00:20:36,070
বেশ, আমি কিছু খাবার বানাতে যাই।
345
00:20:39,364 --> 00:20:43,577
এই, আনায়া!
তোমার স্পাইয়ের কার্টুন শুরু হতে যাচ্ছে!
346
00:20:43,660 --> 00:20:45,328
তখনের জন্য আমি দুঃখিত।
347
00:20:45,412 --> 00:20:49,374
একবার তোমার কার্টুন দেখা শেষ হলে
আমরা আবার কাজে লেগে যেতে পারি।
348
00:20:53,462 --> 00:20:54,296
আনায়া?
349
00:21:01,303 --> 00:21:04,764
সে ঘুমিয়ে পড়েছে…
তোমার তো ঠান্ডা লেগে যাবে।
350
00:21:06,183 --> 00:21:08,435
সে কি নিজে থেকে পড়াশোনা করছিল?
351
00:21:10,770 --> 00:21:15,442
বাবার জন্য…
আমাকে সর্বোচ্চ গ্রেড পেতে হবে…
352
00:21:17,861 --> 00:21:20,447
মনে হয় ওর জন্য কার্টুনটা রেকর্ড করে রাখতে হবে।
353
00:21:21,656 --> 00:21:25,952
মা তুমি বাবাকে মারতে পারো না…
354
00:21:26,035 --> 00:21:27,954
সে কি ধরনের স্বপ্ন দেখছে?
355
00:21:35,795 --> 00:21:38,090
অসাধারণ একজন বাবা, হুহ?
356
00:21:42,051 --> 00:21:46,055
ভাবছি সত্যিকারের পরিবার
থাকার অনুভূতি কেমন।
357
00:21:48,000 --> 00:23:17,000
{\an8}অনুবাদে এবং সম্পাদনায়
রিয়াসাত ইসলাম
358
00:23:25,488 --> 00:23:28,074
এই, ইওরি!
359
00:23:28,158 --> 00:23:31,411
অনেক দিন দেখি না, ডমিনিক!
360
00:23:32,370 --> 00:23:35,624
আমি কাজ নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি
যে আমি মোটেও বাড়ি যাইনি!
361
00:23:35,707 --> 00:23:38,710
সর্বোপরি তুমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ!
362
00:23:39,711 --> 00:23:42,005
যাইহোক, ডমিনিক,
363
00:23:42,088 --> 00:23:44,257
ওই দিন পার্টি কেমন ছিল?
364
00:23:44,341 --> 00:23:46,801
-আমার বোনের বয়ফ্রেন্ড কেমন ছিল?
-ইওরো এর?
365
00:23:48,052 --> 00:23:49,846
ওহ আসলে, অভিনন্দন!
366
00:23:49,929 --> 00:23:52,140
দাঁড়াও, তুমি এখনও তার সাথে দেখা করোনি?
367
00:23:52,223 --> 00:23:53,433
হুহ?
368
00:23:55,268 --> 00:23:58,855
আপুর বিয়ে হয়েছে?
369
00:24:06,821 --> 00:24:09,908
{\an8}মিশনঃ৮
কাউন্টার-সিক্রেট পুলিশ কভার অপারেশন