1 00:00:02,002 --> 00:00:03,294 আগে যা ঘটেছিল: 2 00:00:15,224 --> 00:00:16,849 সৈকতে তারটা খুঁজে পেয়েছি। 3 00:00:16,934 --> 00:00:20,853 আমাদের রাডারে ধরা কোনো ট্র্যান্সমিশনের সাথে এর সম্পর্ক আছে মনে হয়। 4 00:00:20,938 --> 00:00:24,357 এক ফ্রেঞ্চ মহিলা ১৬ বছর ধরে সময়ের এক চক্রে আটকে আছে। 5 00:00:24,441 --> 00:00:25,733 এতদিন চলে গেছে? 6 00:00:25,818 --> 00:00:28,152 তুমি কি এই দ্বীপে অন্য মানুষ দেখেছ? 7 00:00:28,237 --> 00:00:32,990 না, কিন্তু তাদের কথা শুনেছি। তারা ফিসফিসিয়ে কথা বলে। 8 00:00:33,075 --> 00:00:35,618 - আমাদের চলে যেতে হবে এই দ্বীপ ছেড়ে। - তুমি কোনোকিছু করতে বলছ? 9 00:00:35,703 --> 00:00:38,121 হ্যাঁ, আমরা একটা ভেলা বানিয়েছি। 10 00:00:38,205 --> 00:00:41,541 - তুমি অনেক উন্নতি করেছ। - হ্যাঁ, চেষ্টা করছি। 11 00:00:41,625 --> 00:00:43,376 এই বাঁশটাকে ডেকিং এর কাজের লাগিয়েছি। 12 00:00:43,460 --> 00:00:46,295 এক টুকরো ফিউজলেজ আছে কেবিনের জন্য। 13 00:00:46,380 --> 00:00:47,964 এতে কাজ হবে, আমরা পারব। 14 00:00:48,048 --> 00:00:49,757 প্রতি বিকালে বৃষ্টি হয়। 15 00:00:49,842 --> 00:00:52,802 এর মানে আমরা বর্ষার শুরুতে আছি। 16 00:00:52,886 --> 00:00:57,181 আমরা আর্জটের কথা শুনছি কেন? তুমি সামান্য এক হাইস্কুলের বিজ্ঞানের মাস্টার। 17 00:00:57,266 --> 00:00:59,142 ধরে নিচ্ছি, তোমাদের মরার ইচ্ছা নেই। 18 00:00:59,226 --> 00:01:02,145 - তাহলে আমাদের কখন যেতে হবে? - গতকাল। 19 00:01:21,498 --> 00:01:24,208 হ্যাঁ! ঠিক আছে। 20 00:01:25,002 --> 00:01:27,795 - কী করছ? - টিভি দেখছি। 21 00:01:27,880 --> 00:01:31,883 - ইয়াহ! ওহ, ইয়াহ! - সাংঘাতিক শক্তিশালী! 22 00:01:31,967 --> 00:01:35,011 কত বেজে গেছে, দেখেছ? ঘুমিয়ে পড়ো, ওয়াল্ট। 23 00:01:35,095 --> 00:01:36,429 আমি সবসময়ে এই শো দেখি। 24 00:01:36,513 --> 00:01:40,808 বেশ, আওয়াজটা কমাও তাহলে। 25 00:01:45,647 --> 00:01:47,440 আওয়াজ কমাতে বললাম না? 26 00:01:47,524 --> 00:01:50,902 - ব্রায়ান আমাকে যতখুশি জোরে দেখতে দিত... - আমি ব্রায়ান নই। 27 00:01:51,987 --> 00:01:53,571 - যত্তসব। - চলো, ভিনসেন্ট। 28 00:01:53,655 --> 00:01:55,031 হেই, তুমি কোথায় যাচ্ছ? 29 00:01:56,575 --> 00:01:59,952 - চলে যাও। আমার কাছে আসবে না। - খবরদার...ভুলেও ভাববে না... 30 00:02:00,037 --> 00:02:02,455 - চলে যেতে বললাম না! - খবরদার চলে যাবে না। 31 00:02:02,539 --> 00:02:04,624 ওটা করা যাবে না। 32 00:02:04,708 --> 00:02:06,918 - আমার ওপর থেকে সরো। - এসব আমারও পছন্দ হচ্ছে না। 33 00:02:07,002 --> 00:02:09,712 - তোমাকে ঐ প্লেনে উঠতেই হবে। - কী হচ্ছে এসব? 34 00:02:09,797 --> 00:02:13,591 - সমস্যা নেই, আমি ওর বাবা। - তুমি আমার বাবা না! 35 00:03:43,265 --> 00:03:45,182 - বাবা, ওঠো! - কী? 36 00:03:47,394 --> 00:03:48,936 কে যেন এখানে এসেছে। 37 00:03:51,481 --> 00:03:53,399 হেই! থামো! 38 00:03:54,484 --> 00:03:56,694 আস্তে, আস্তে। 39 00:03:59,907 --> 00:04:01,908 - ওটা কে? - মনে হয় ঐ ফ্রেঞ্চ মহিলা। 40 00:04:01,992 --> 00:04:04,243 শান্ত হও সবাই, কোনো সমস্যা নেই। 41 00:04:04,328 --> 00:04:05,578 বেশ। ঠিক আছে। 42 00:04:16,006 --> 00:04:17,673 ড্যানিয়েল? 43 00:04:26,308 --> 00:04:27,975 তুমি এখানে কী করছ? 44 00:04:30,687 --> 00:04:32,772 ওরা এসে গেছে। 45 00:04:40,687 --> 00:04:45,772 অনুবাদে - কুদরতে জাহান 46 00:04:46,087 --> 00:04:52,772 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 47 00:04:51,500 --> 00:04:56,629 আমাদের জাহাজ এই দ্বীপে এসে ঠেকেছিল ষোল বছর আগে। 48 00:04:56,713 --> 00:04:58,589 আমরা ছিলাম ছয়জন। 49 00:04:58,674 --> 00:05:02,426 আমার দলে ছিল ছয়জন। 50 00:05:02,511 --> 00:05:04,887 তখন, 51 00:05:04,972 --> 00:05:07,223 আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। 52 00:05:08,558 --> 00:05:11,102 নিজে নিজেই বাচ্চাটার জন্ম দিয়েছি আমি। 53 00:05:13,522 --> 00:05:16,691 বাচ্চাটার সাথে আমি মাত্র এক সপ্তাহের মতো ছিলাম। 54 00:05:16,775 --> 00:05:19,485 তারপরেই কালো ধোঁয়াটা চোখে পড়ল। 55 00:05:20,862 --> 00:05:24,949 সৈকত থেকে পাঁচ কিলোমিটার ভেতরে ঘন কালো ধোঁয়া দেখতে পেলাম। 56 00:05:27,411 --> 00:05:31,080 ঐ রাতে এলো ওরা। 57 00:05:34,001 --> 00:05:36,919 ওরা এসে ওকে নিয়ে গেল। 58 00:05:38,255 --> 00:05:39,588 অ্যালেক্স। 59 00:05:41,216 --> 00:05:43,259 ওরা আমার বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল। 60 00:05:45,095 --> 00:05:49,015 এখন ওরা আবার আসছে। 61 00:05:49,099 --> 00:05:51,809 তোমাদের সবাইকে ধরতে আসছে। 62 00:05:51,893 --> 00:05:55,688 - কারা আসছে? - ওরা(দ্য আদার্স) 63 00:05:55,772 --> 00:05:57,857 তোমার সামনে তিনটা উপায় আছে। 64 00:05:58,692 --> 00:06:00,943 পালানো। 65 00:06:01,028 --> 00:06:02,611 লুকানো। 66 00:06:04,489 --> 00:06:05,948 কিংবা মরে যাওয়া। 67 00:06:07,951 --> 00:06:09,910 এই মহিলা নিজেই নিজের আশ্রয় উড়িয়ে দিয়েছে। 68 00:06:09,995 --> 00:06:12,872 এখন আবার কালো ধোঁয়া আর ফিসফিস শব্দ শোনার কথা বলছে। 69 00:06:12,956 --> 00:06:14,832 ওর এখন মাথার ঠিক নেই। 70 00:06:14,916 --> 00:06:17,460 তারমানে এই না যে, ওর বলা কথাগুলো মিথ্যা। 71 00:06:17,544 --> 00:06:19,253 "এমন যদি হয়" বলে যা মনে হচ্ছে, তা ভেবে দেখতে পারো। 72 00:06:19,337 --> 00:06:23,299 আমি এখনো বাস্তবতার পক্ষে, আর সেটা হলো আমাদের ভেলা চালু করা। 73 00:06:23,383 --> 00:06:25,718 - কী অবস্থা? - আমি আজকেই শুরু করতে চাই। 74 00:06:25,802 --> 00:06:29,388 কিন্তু সত্যি কথা বলতে, রাডারের কাজ শেষ হওয়ার পরে, 75 00:06:29,473 --> 00:06:32,516 ওকে পানিতে নামানোর জন্য বাঁশগুলো পাতা লাগবে। 76 00:06:32,601 --> 00:06:36,395 রাডার শেষ করার পরে বাঁশগুলো দিলে সময় বাঁচত না? 77 00:06:36,480 --> 00:06:38,397 লোক কম পড়েছে। 78 00:06:38,482 --> 00:06:41,108 কী করা লাগবে? বাঁশ পেতে দেয়া আর নৌকা সরানোই তো? 79 00:06:41,193 --> 00:06:44,653 আজকের মধ্যে কাজটা শেষ করতে চাও? সবাইকে হাত লাগানো লাগবে। 80 00:06:47,157 --> 00:06:48,949 বেশ, বিশ মিনিট সময় দাও। 81 00:06:51,369 --> 00:06:53,579 যতগুলো সম্ভব পামগাছের গুঁড়ি নিয়ে এসো এখানে। 82 00:06:53,663 --> 00:06:56,040 যত লম্বা হবে, তত ভালো। ভেলা বানানোর জায়গায় নিয়ে এসো। 83 00:06:56,124 --> 00:06:58,250 - মাইকেল জানে কী করতে হবে। - দেখা হবে তাহলে। 84 00:06:58,335 --> 00:07:00,544 ওদেরকে এখানে সারি সারি বসানো লাগবে। 85 00:07:00,629 --> 00:07:02,755 আর কোনোকিছুর ওপর ভর দিয়ে ওগুলোকে ওঠানো লাগবে। 86 00:07:04,925 --> 00:07:07,259 সেটা ভালো। 87 00:07:09,471 --> 00:07:10,679 আচ্ছা। সেটা ভালো খবর। 88 00:07:10,764 --> 00:07:14,767 এগুলো তলায় নিয়ে এসো, ঠিক আছে। 89 00:07:14,851 --> 00:07:16,894 - তুমি ঠিক আছ? - হ্যাঁ। 90 00:07:16,978 --> 00:07:22,274 শোনো, আমি "এক, দুই, তিন" বলার সাথে সাথে ধাক্কা দেবে, ঠিক আছে? 91 00:07:22,359 --> 00:07:25,653 বুঝেছ? এসো। 92 00:07:25,737 --> 00:07:29,615 পানিতে নামার সাথে সাথে একে ছেড়ে দিয়ে মাল ভরবো আমরা। 93 00:07:29,699 --> 00:07:32,034 ঠিক আছে, রেডি? 94 00:07:36,123 --> 00:07:37,248 এক। 95 00:07:39,876 --> 00:07:40,918 দুই। 96 00:07:42,045 --> 00:07:43,712 তিন। তোলো! 97 00:07:51,847 --> 00:07:53,180 ধাক্কা দাও! 98 00:07:54,558 --> 00:07:57,560 ধাক্কা দাও সবাই। 99 00:07:57,644 --> 00:07:59,311 ধাক্কা দাও। 100 00:08:01,148 --> 00:08:04,358 লিভারগুলো ব্যবহার করো। 101 00:08:07,028 --> 00:08:09,947 হ্যাঁ। ভালো। ভালো। 102 00:08:10,031 --> 00:08:13,534 এক। দুই। তিন। তোলো। 103 00:08:13,618 --> 00:08:15,619 হেই, সোজাসুজি রাখো। 104 00:08:21,960 --> 00:08:25,880 ওহ, না! আমি বিশ্বাস করতে পারছি না! 105 00:08:25,964 --> 00:08:27,006 বিশ্বাস করতে পারছি না! 106 00:08:27,090 --> 00:08:30,092 - আমার দিকে তাকিয়ে আছ কীসের জন্য? - লিভারটা মিস করেছ! 107 00:08:30,177 --> 00:08:33,888 - তুমি ভেলাটাকে সোজা করে রাখতে পারোনি! - আমি এটাকে সোজা করে রাখতে পারিনি? 108 00:08:33,972 --> 00:08:35,931 বাবা! দ্যাখো! 109 00:08:59,456 --> 00:09:03,125 - ওদের কতজন আছে ওখানে? - যা জানি সবই তোমাকে বলেছি। 110 00:09:03,210 --> 00:09:05,586 আরো কিছু বলার আছে নিশ্চয়ই। তুমি কীভাবে জানলে? 111 00:09:05,670 --> 00:09:07,379 তোমাদের আরো বড় সমস্যা আছে। 112 00:09:07,464 --> 00:09:11,342 আমি জঙ্গলে অদৃশ্য হয়ে যেতে পারবো। কিন্তু আমি তো মাত্র একজন। 113 00:09:11,426 --> 00:09:13,177 তোমার সাথে ৪০ জন আছে। 114 00:09:14,763 --> 00:09:16,555 ওদের লুকাবে কোথায়? 115 00:09:28,902 --> 00:09:31,445 ওরে খাইছে! 116 00:09:37,661 --> 00:09:39,286 এসব কী? 117 00:09:40,121 --> 00:09:41,705 ভেবেছিলাম তুমি আমাদের বলতে পারবে। 118 00:09:41,790 --> 00:09:45,209 - আমি আগে কখনো এরকম কিছু দেখিনি। - একটা প্রশ্ন। 119 00:09:45,293 --> 00:09:48,587 কীভাবে জানলে যে আমরা সবাই এখানে এঁটে যাবো? 120 00:09:48,672 --> 00:09:52,841 বাইরে কোনো হাতল নেই। ভেতরে ঢোকার আরো দরজা আছে নিশ্চয়ই। বেশি দরজা মানে বেশি জায়গা। 121 00:09:52,926 --> 00:09:55,678 এটা একটা ভুল হচ্ছে। আমরা এদের কথা জানতাম না। 122 00:09:55,762 --> 00:10:00,516 কোনো তথ্য ছাড়াই প্রতিক্রিয়া দেখাচ্ছি আমরা। এটা মনে হয় ওদের। 123 00:10:01,059 --> 00:10:02,726 কালো ধোঁয়ার মানে এই না যে... 124 00:10:02,811 --> 00:10:05,104 - এর মানে ওরা আসছে। - হ্যাঁ, সেটা বুঝেছি আমরা। 125 00:10:05,188 --> 00:10:08,774 তুমি তোমার থাকার জায়গায় বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতে রেখেছিলে। আরো আছে সাথে? 126 00:10:10,819 --> 00:10:13,946 ডাইনামাইট। ব্ল্যাক রকে আছে। 127 00:10:15,156 --> 00:10:16,365 দ্য ডার্ক টেরিটোরি। 128 00:10:16,449 --> 00:10:19,535 তাহলে তো ওখানে যাওয়াই লাগে। 129 00:10:19,619 --> 00:10:22,288 সূর্যাস্তের আগে ফিরতে হলে 130 00:10:22,372 --> 00:10:24,415 এক ঘণ্টার মাঝে বেরোতে হবে। 131 00:10:44,060 --> 00:10:47,563 টেকিলা আর টনিক, সাথে লেবুর পিস। 132 00:10:54,237 --> 00:10:55,738 আপনি চেঁচামেচি করছিলেন কেন? 133 00:10:58,992 --> 00:11:01,994 চেক ইন কাউন্টারের মেয়েটার সাথে 134 00:11:02,078 --> 00:11:04,288 চেঁচামেচি করছিলেন আপনি। 135 00:11:05,874 --> 00:11:10,002 সরি, আমি কি আপনাকে চিনি? 136 00:11:10,086 --> 00:11:12,588 আমি আপনার ফ্লাইটে যাচ্ছি। এলএ তে যাবো। 137 00:11:15,133 --> 00:11:16,925 তো, আপনার বাবা মারা গেছে? 138 00:11:20,430 --> 00:11:23,057 ভেবেছিলাম, আমি কী নিয়ে চেঁচামেচি করছি, তা আপনি শোনেননি। 139 00:11:23,141 --> 00:11:25,142 ভদ্রতা করে বলেছিলাম। 140 00:11:27,437 --> 00:11:30,606 হ্যাঁ, আমার বাবা মারা গেছে। 141 00:11:31,566 --> 00:11:32,608 কীভাবে? 142 00:11:34,444 --> 00:11:35,819 হার্ট অ্যাটাকে। 143 00:11:39,366 --> 00:11:41,158 মদ খান না? 144 00:11:42,369 --> 00:11:44,244 নাহ। 145 00:11:49,042 --> 00:11:53,003 আংটি পরেননি কেন? সিঙ্গেল বলে? নাকি পরতে ভালো লাগে না বলে? 146 00:11:54,964 --> 00:11:56,507 আমি বিবাহিত কি না তা জানতে চাচ্ছেন? 147 00:11:57,467 --> 00:11:58,801 আপনি বিবাহিত? 148 00:12:00,387 --> 00:12:02,638 না, এখন আর নই। 149 00:12:07,185 --> 00:12:10,354 আরেকটা টেকিলা আর টনিক দেয়া যাবে? 150 00:12:13,316 --> 00:12:15,317 আপনি শুনেছেন, ভাবিনি। 151 00:12:17,862 --> 00:12:20,906 - আপনার নাম কী? - অ্যানা-লুসিয়া। 152 00:12:20,990 --> 00:12:23,242 তো, বলুন, অ্যানা-লুসিয়া, 153 00:12:23,326 --> 00:12:25,452 আপনি এই ভরদুপুরে টেকিলা আর টনিক 154 00:12:25,537 --> 00:12:30,082 - খাচ্ছেন কেন? - বিমানে চড়তে ভালো লাগে না আমার। 155 00:12:30,166 --> 00:12:33,419 আর ওরা আমাকে সবার পেছনের সিটটা দিয়েছে। 156 00:12:33,503 --> 00:12:36,463 পায়ের নিচে চাকা থাকে যেখানে। 157 00:12:37,424 --> 00:12:39,299 আপনি কোথায় বসবেন? 158 00:12:42,595 --> 00:12:43,929 23 B। 159 00:12:44,514 --> 00:12:47,599 42 F, অদলবদল করবেন? 160 00:12:52,981 --> 00:12:57,443 হেই। হ্যাঁ। আমি সিডনিতে। দাঁড়ান। 161 00:12:58,987 --> 00:13:02,072 - সরি... - জ্যাক। 162 00:13:02,157 --> 00:13:04,825 জ্যাক। কথা আছে। 163 00:13:06,161 --> 00:13:08,454 পরের ড্রিংকটা প্লেনে উঠে করব, ঠিক আছে? 164 00:13:08,538 --> 00:13:12,332 - 42 F - 42 F, আচ্ছা। 165 00:13:14,878 --> 00:13:16,753 আর জ্যাক? 166 00:13:17,881 --> 00:13:19,882 খারাপ সময়টা পার হয়ে গেছে। 167 00:13:27,223 --> 00:13:30,142 ওরা আমার সাথে সাথে প্লেনের পিছে চলে গেছে। 168 00:13:30,226 --> 00:13:32,644 দ্যাখো, আমি জানি সবার ভয় লাগছে। 169 00:13:32,729 --> 00:13:34,980 সবার অনেক প্রশ্ন আছে। 170 00:13:38,359 --> 00:13:40,861 শুধু একটা জিনিস বলতে পারি, আমাদের এখন একটা প্ল্যান আছে। 171 00:13:40,945 --> 00:13:43,197 জঙ্গলে রসদ আনতে যেতে হবে আমাদের। 172 00:13:43,281 --> 00:13:45,324 কয়েক ঘণ্টার মাঝে ফিরে আসবো আমরা। 173 00:13:45,408 --> 00:13:47,534 ততক্ষণে ভেলাটাকে পানিতে নামাতে 174 00:13:47,619 --> 00:13:49,495 যা যা করা লাগে করে ফেলো। 175 00:13:49,579 --> 00:13:52,664 তারপর গুহায় চলে যাও। 176 00:13:52,749 --> 00:13:56,919 যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো, কথা দিচ্ছি। 177 00:13:59,088 --> 00:14:00,756 হেই, দারুণ বলেছ। 178 00:14:00,840 --> 00:14:03,258 প্ল্যানে কিছু ভুল আছে। তবে কেউই তো নিখুঁত না। 179 00:14:03,343 --> 00:14:05,511 - আমার কাজ কী? - তোমার কাজ হলো, জঙ্গলে গিয়ে 180 00:14:05,595 --> 00:14:07,930 ডাইনামাইট দিয়ে একটা দরজা খোলা 181 00:14:08,056 --> 00:14:10,766 আর সবাইকে সেখানে লুকাতে সাহায্য করা। 182 00:14:10,850 --> 00:14:13,310 কোনো কথা গোপন রাখতে চাইলে মোটা লোকটাকে বোলো না। 183 00:14:15,855 --> 00:14:17,689 তুমি কী চাও, আর্জট? 184 00:14:17,774 --> 00:14:20,359 ঈশ্বরই জানে কতদিন ধরে ডাইনামাইটটা ওখানে আছে। 185 00:14:20,443 --> 00:14:25,322 আর আমি যতদূর জানি, এসব কীভাবে সামলাবে তা নিয়ে ঐ পাগল মহিলা খুব একটা চিন্তিত না। 186 00:14:25,406 --> 00:14:29,910 নিজেকে উড়িয়ে দিতে না চাও না নিশ্চয়ই? আমি যাবো তোমার সাথে। 187 00:14:32,080 --> 00:14:34,581 কিছু পানির বোতল নিয়ে নাও। 188 00:14:34,666 --> 00:14:36,416 আধাঘণ্টা বাদেই রওনা দেবো আমরা। 189 00:14:38,586 --> 00:14:42,214 তারগুলোর কিছু নেয়া যাবে, কিন্তু মাস্তুলের জন্য নতুন বাঁশ লাগবে। 190 00:14:44,425 --> 00:14:48,011 সেসব চিন্তা করার আগে রাডারটা ঠিক করা লাগবে। 191 00:14:49,430 --> 00:14:51,890 - তোমার সাহায্য লাগবে? - আগে এই কাজ শেষ করো। 192 00:14:51,975 --> 00:14:55,686 হেই, এসব আমার দোষ ছিল না। আমাকে কাজ দাও। 193 00:14:55,770 --> 00:14:58,230 কিছু মনে কোরো না। এভাবেই আমাদের কাজ বেশি তাড়াতাড়ি হচ্ছে। 194 00:15:00,108 --> 00:15:03,026 ঠিক আছে! আমি এখানে কী করছি বলে তোমার মনে হয়? 195 00:15:07,490 --> 00:15:09,241 আমাকে মনে আছে তোমার? 196 00:15:10,076 --> 00:15:11,368 তিনদিন আগের কথা। 197 00:15:11,452 --> 00:15:13,870 তোমাকে এখানে মারতে মারতে ধাক্কা দিয়ে ঢোকানো হয়েছিল। 198 00:15:14,372 --> 00:15:16,873 এখান দিয়ে তোমাকে নিয়ে যাওয়ার সময়ে তুমি আমার ডেস্কে ধাক্কা দিয়েছিলে। 199 00:15:18,293 --> 00:15:20,377 আর আমার মগ ভেঙে ফেলেছিলে। 200 00:15:20,461 --> 00:15:22,004 সুন্দর বাচ্চা। 201 00:15:22,088 --> 00:15:26,592 দুঃখের কথা হলো, আমার মগ ভাঙার চেয়েও বড় ভুল তুমি করেছ। 202 00:15:26,676 --> 00:15:29,219 এমন করছেন কেন, ডক্টর। বারে মারামারিতে জড়িয়ে পড়েছিলাম। 203 00:15:29,304 --> 00:15:31,597 সেটাকে কি এই দেশে সম্মানের চোখে দেখা হয় না? 204 00:15:31,681 --> 00:15:33,890 ঐ বারে কার মাথায় মাথা ঠুকেছ, জানো? 205 00:15:33,975 --> 00:15:41,398 কৃষি, মৎস্য এবং বন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী ওয়ারেন ট্রুস। 206 00:15:41,482 --> 00:15:43,859 - সবচেয়ে বড় কথা হলো... - উনি আগে আমাকে মেরেছেন। 207 00:15:43,943 --> 00:15:46,361 আমাদের সাক্ষী আছে। উনি এরকম কিছু করেননি। 208 00:15:46,446 --> 00:15:48,572 তা তো থাকবেই। 209 00:15:49,365 --> 00:15:51,950 তোমার কি এসবে মজা লাগছে, জেমস? 210 00:15:55,622 --> 00:15:58,874 জেমস ফোর্ড, সহিংস আচরণ, ওয়্যার জালিয়াতি, 211 00:15:58,958 --> 00:16:01,877 ভুয়া পরিচয় দেয়া, ব্যাংক জালিয়াতি, টেলিমার্কেটিং জালিয়াতি... 212 00:16:01,961 --> 00:16:05,464 - এসব বলে আদপে কী হচ্ছে? - তুমি সমাজের আগাছা, আবর্জনাস্বরূপ একজন মানুষ। 213 00:16:05,548 --> 00:16:07,883 দুর্বল এবং অসহায়দের ঠকিয়ে খাও তুমি। 214 00:16:07,967 --> 00:16:10,969 একটা কথা বলো তো, এসবের পর কীভাবে রাতে ঘুম হয় তোমার? 215 00:16:11,054 --> 00:16:13,680 - ভালোই ঘুম হয়। - তাই নাকি? 216 00:16:16,142 --> 00:16:19,144 তোমাকে জেলে পাঠানোর যোগ্যও মনে হচ্ছে না। 217 00:16:20,521 --> 00:16:23,523 সেজন্যই তোমাকে দেশচ্যুত করা হচ্ছে। 218 00:16:24,067 --> 00:16:27,569 তোমার প্লেন এই বিকালে ছাড়বে। আর জেমস, 219 00:16:27,654 --> 00:16:30,489 আজীবন অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হলো তোমাকে। 220 00:16:30,573 --> 00:16:34,284 চিন্তা নেই। আমি আর কক্ষনো এখানে ফিরব না। 221 00:16:34,369 --> 00:16:36,078 না ফেরাই উচিত হবে। 222 00:16:53,721 --> 00:16:55,138 কামলা। 223 00:16:57,183 --> 00:16:58,350 কী বললে? 224 00:16:58,434 --> 00:17:01,478 তুমি কী কাজ করতে, তা নিয়ে কিছু জানি না আমি। 225 00:17:01,562 --> 00:17:04,815 ধারণা করছি, কামলার কাজ করতে। 226 00:17:04,899 --> 00:17:08,110 ডক, কোনো সাহায্য করতে পারি? কারণ আমার কাজ আছে। 227 00:17:09,529 --> 00:17:11,154 তোমার জন্য একটা কাজ আছে আমার। 228 00:17:13,783 --> 00:17:16,743 এই ভেলার মধ্যে তুমিই একমাত্র এটা চালাতে পারো। 229 00:17:16,828 --> 00:17:19,538 - পিস্তল লাগবে কেন? - যদি লাগে। 230 00:17:21,124 --> 00:17:23,625 তোমার ধারণা আমাদের খাবার আর পানি শেষ হয়ে যাবে? 231 00:17:23,710 --> 00:17:25,544 তখন আমি বাচ্চাটাকে গুলি করে মেরে বাঁচিয়ে দেবো? 232 00:17:25,628 --> 00:17:27,045 যদি দরকার হয়। 233 00:17:29,382 --> 00:17:31,174 বাকিগুলো কী করবে? 234 00:17:31,259 --> 00:17:33,135 সাইদকে দিয়ে দেবো। 235 00:17:34,387 --> 00:17:36,972 ডাইনামাইট খুঁজতে বনে যাবে? 236 00:17:38,266 --> 00:17:39,516 হ্যাঁ। 237 00:17:39,600 --> 00:17:41,810 তুমি ফিরে আসতে আসতে আমরা পানিতে নেমে পড়ব। 238 00:17:41,894 --> 00:17:44,771 তাহলে, এই আমাদের শেষ দেখা। 239 00:17:46,190 --> 00:17:47,858 হ্যাঁ, তাই তো মনে হয়। 240 00:17:51,320 --> 00:17:52,654 গুড লাক, সয়্যার। 241 00:17:58,995 --> 00:17:59,995 জ্যাক। 242 00:18:06,961 --> 00:18:09,838 আমরা সবাই প্লেনে ওঠার এক সপ্তাহ আগে, 243 00:18:11,340 --> 00:18:14,217 সিডনির এক বারে এক লোকের সাথে দেখা হয়েছিল আমার। 244 00:18:14,302 --> 00:18:18,013 সেও আমেরিকান ছিল। ডাক্তার। 245 00:18:19,015 --> 00:18:20,974 আমিও প্রচুর মদ খেতাম, 246 00:18:21,058 --> 00:18:24,811 তবে এই লোকের কাছে কিছুই না। 247 00:18:26,689 --> 00:18:28,899 দেখা গেল, এই লোকের একটা ছেলে আছে। 248 00:18:29,901 --> 00:18:31,318 সেই ছেলেও আবার ডাক্তার। 249 00:18:32,570 --> 00:18:35,781 ওদের মধ্যে বিশাল ঝগড়া। 250 00:18:37,825 --> 00:18:40,619 সে লোক জানত এটা তার দোষ... এমনকি তার ছেলেও 251 00:18:40,703 --> 00:18:43,371 একই কথা ভেবে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছিল। 252 00:18:48,127 --> 00:18:50,462 দ্যাখো, বাচ্চারা হলো কুকুরের মতো। 253 00:18:51,255 --> 00:18:53,924 ওদেরকে পিটালে, লাত্থালে 254 00:18:54,008 --> 00:18:56,885 ওরা মনে করে যে, এসব আচরণ ওদের প্রাপ্য। 255 00:19:00,932 --> 00:19:02,682 যাইহোক... 256 00:19:04,018 --> 00:19:06,478 ...সেই বারে একটা পে ফোন ছিল। 257 00:19:06,562 --> 00:19:08,230 লোকটা... 258 00:19:10,900 --> 00:19:12,234 ...ক্রিশ্চিয়ান... 259 00:19:14,153 --> 00:19:16,655 ...বললো যে, ওর যদি ওর বাচ্চাকে 260 00:19:16,739 --> 00:19:18,740 ফোন করার সাহস থাকত। 261 00:19:21,494 --> 00:19:22,661 ও যদি ওকে সরি বলতে পারত। 262 00:19:23,955 --> 00:19:26,581 যদি বলতে পারত যে, ও ওর বাবার থেকে ভালো একজন ডাক্তার হয়েছে। 263 00:19:29,710 --> 00:19:31,086 যে, ও অনেক গর্বিত, 264 00:19:34,090 --> 00:19:35,590 আর ও ওর ছেলেকে অনেক ভালোবাসে। 265 00:19:43,724 --> 00:19:45,267 প্লেনে দেরি হয়ে যাচ্ছিল বলে চলে গিয়েছিলাম... 266 00:19:49,647 --> 00:19:52,816 ...কিন্তু আমার ধারণা, ও ওর ছেলেকে কথাটা বলেনি। 267 00:19:58,406 --> 00:19:59,739 দুনিয়াটা অনেক ছোট, না? 268 00:20:03,327 --> 00:20:04,411 হ্যাঁ। 269 00:20:08,207 --> 00:20:09,833 শুভকামনা রইলো, জ্যাক। 270 00:20:28,895 --> 00:20:33,231 - আপনার সাথে অস্ত্র থাকবে? - জ্বি, স্যার, একটা অ্যাংকল হোলস্টার। 271 00:20:33,316 --> 00:20:36,067 এটা সামনের ক্রু লাগেজের কমপার্টমেন্টে ঢোকান। 272 00:20:36,152 --> 00:20:37,402 সমস্যা নেই। 273 00:20:39,488 --> 00:20:41,156 আপনার পাঁচটা পিস্তল লাগবে কেন? 274 00:20:42,825 --> 00:20:44,576 ওকে বলতে চাও, কেট? 275 00:20:44,660 --> 00:20:47,329 আমার পাঁচটা পিস্তল লাগবে কেন? 276 00:20:49,832 --> 00:20:51,166 ও লজ্জা পাচ্ছে। 277 00:20:53,920 --> 00:20:55,587 এটা কী? 278 00:20:55,713 --> 00:20:58,006 গল্পটা দারুণ। বলতে চাও? 279 00:21:01,928 --> 00:21:05,764 এটা ওর ছোটবেলার প্রেমিকের, 280 00:21:05,848 --> 00:21:10,352 ও পালাবার সময়ে ওর কারণে খুন হয়েছে সেই ছেলে। 281 00:21:10,436 --> 00:21:13,980 বেচারা, তার বউ ছিল। দুই বছরের একটা বাচ্চা ছিল। 282 00:21:14,065 --> 00:21:16,107 ওর নাম কী ছিল? 283 00:21:18,819 --> 00:21:21,571 ঐ তিন বছরের কিছু সময়ে ওকে তাড়া করেছিলাম আমি। 284 00:21:21,656 --> 00:21:25,283 ও আমার বাড়িতে ফোন করা শুরু করেছিল, 285 00:21:25,368 --> 00:21:28,536 সবকিছু ঠাণ্ডা করে দেবার জন্য ঘ্যানঘ্যান করত। 286 00:21:28,621 --> 00:21:32,958 কিন্তু আসলে ও আমাকে উপহাস করছিল এসব করে। 287 00:21:33,876 --> 00:21:36,002 সেজন্য ওকে বললাম যে, 288 00:21:36,087 --> 00:21:39,798 ছেলেটার ছোট্ট খেলনা এয়ারপ্লেনটা 289 00:21:39,882 --> 00:21:43,760 নিউ মেক্সিকোর একটা সেফ ডিপোজিটে আছে। 290 00:21:43,844 --> 00:21:48,139 সেটা কোন ব্যাঙ্কের কোন সেফ ডিপোজিট বক্স, সেটা কোনোভাবে বের করে ফেললো ও, 291 00:21:48,224 --> 00:21:51,977 এক হাঁদাকে পটিয়ে ঐ ব্যাঙ্কে ডাকাতি করল। 292 00:21:52,061 --> 00:21:55,730 তারপর তার নতুন বন্ধুটির মাথায় গুলি ভরে দিলো, কারণ, তার প্রয়োজন তখন ফুরিয়েছে। 293 00:21:58,484 --> 00:22:02,529 কোনো টাকাই নেয়নি ও, শুধু প্লেনটা নিয়েছে। 294 00:22:04,407 --> 00:22:07,033 কারণ পুরো পৃথিবীর মধ্যে ঐ একটা জিনিসের প্রতিই 295 00:22:07,118 --> 00:22:09,661 কেটের একটু দরদ আছে। 296 00:22:10,913 --> 00:22:12,539 কারো সাথে কোনো বন্ধন নেই ওর। 297 00:22:14,333 --> 00:22:18,503 আর আমার ধারণা, ও নিজেকে বলে যে, 298 00:22:18,587 --> 00:22:22,757 ওর বয়ফ্রেন্ডের মৃত্যুর জন্য এটাই ওর প্রায়শ্চিত্ত। 299 00:22:25,136 --> 00:22:26,970 বলো না, ওর নাম কী? 300 00:22:27,054 --> 00:22:29,556 ওর নাম ছিল টম! বুঝেছিস, কুত্তার বাচ্চা? 301 00:22:34,270 --> 00:22:37,397 সেজন্যই আমার পাঁচটা পিস্তল দরকার। 302 00:22:55,374 --> 00:22:57,000 চলে যাচ্ছ নাকি? 303 00:22:59,628 --> 00:23:00,628 হ্যাঁ। 304 00:23:02,590 --> 00:23:04,841 ভাবছিলাম তোমার সাথে যাব নাকি... 305 00:23:06,135 --> 00:23:08,344 ...আগের কথা মনে করে। 306 00:23:10,806 --> 00:23:12,265 আমি সাহায্য করতে চাই। 307 00:23:14,727 --> 00:23:17,020 ভেলা ভাসানোর সময়ে তুমি থাকবে না। 308 00:23:17,104 --> 00:23:21,441 আমি আসলে বিদায় জানাতে পারি না তেমন। 309 00:23:23,527 --> 00:23:25,320 জিনিসপাতি নিয়ে নাও। 310 00:23:34,789 --> 00:23:37,207 - ধন্যবাদ তোমাকে। - সবকিছু নিরাপদে রাখো। 311 00:23:37,291 --> 00:23:40,585 লক, তোমার কোনো মেসেজ আছে? এটা ভেলায় যাবে। 312 00:23:40,669 --> 00:23:43,797 বলতে পারো, "মা, সবকিছু ঠিক আছে। আমি দ্বীপে আছি। 313 00:23:43,881 --> 00:23:47,550 কালো ধোঁয়াওয়ালা লোকগুলো না এলেই হয়। ইতি তোমার ছেলে..." 314 00:23:47,635 --> 00:23:50,303 ওদেরকে উদ্ধার করার পরে ওরা তোমার পরিবারকে জানাতে পারবে। 315 00:23:50,387 --> 00:23:53,348 বোতলে মেসেজ পাঠানো। শুনে মন গলে গেলো। 316 00:23:56,018 --> 00:23:57,685 - তুমি রেডি? - এই নাও। 317 00:23:57,770 --> 00:23:59,104 আচ্ছা। 318 00:24:00,898 --> 00:24:02,565 - এটার দিকে তাকিও না। - বুঝেছি। 319 00:24:04,443 --> 00:24:06,361 মামা। 320 00:24:06,445 --> 00:24:08,571 এটার দিকে তাকিও না। 321 00:24:09,865 --> 00:24:13,201 - আর্জট, তোমার কাগজ লাগবে? - আমি এটা অফিসে দিয়ে দিয়েছি। 322 00:24:17,039 --> 00:24:19,916 - সাবধানে থেকো। - গুড লাক, মামা। 323 00:24:20,000 --> 00:24:22,127 - শুকনো থেকো, খোকা। - থাকবো। 324 00:24:22,211 --> 00:24:24,546 - গুড লাক। - তোমাকেও। 325 00:24:25,506 --> 00:24:28,716 - দেখা হবে। - হ্যাঁ, হবে। 326 00:24:33,806 --> 00:24:36,391 - বাবাকে দেখে রেখো, ঠিক আছে? - রাখবো। 327 00:24:36,475 --> 00:24:37,475 ঠিক আছে। 328 00:24:38,978 --> 00:24:40,311 জিন। 329 00:24:42,064 --> 00:24:43,481 গুড লাক। 330 00:24:58,414 --> 00:25:01,374 - সয়্যারকে দেখেছ? - না। 331 00:25:02,084 --> 00:25:04,252 ঠিক আছে, চলো! 332 00:25:05,629 --> 00:25:07,172 সাবধানে থেকো, ঠিক আছে? 333 00:26:03,312 --> 00:26:05,021 আঁচড় লাগল কোথা থেকে? 334 00:26:06,774 --> 00:26:07,815 ঝোপে। 335 00:26:09,568 --> 00:26:10,693 সাংঘাতিক ঝোপ দেখি। 336 00:26:12,154 --> 00:26:14,572 আমাদের যেতে হবে। 337 00:26:23,165 --> 00:26:25,083 আর্নজট, তোমাকে একটা কথা বলি। 338 00:26:25,167 --> 00:26:27,502 - আর্জট। - আর্নজট। 339 00:26:27,586 --> 00:26:30,505 আর্নজট না, আর্জট। A-R-Z-T 340 00:26:30,589 --> 00:26:33,508 সরি মামা, নামটা মুখে আনা কঠিন। 341 00:26:33,592 --> 00:26:36,636 একদল ক্লাস নাইনের পোলাপানকে চিনি, যারা এই নাম ভালোই বলতে পারে। 342 00:26:36,720 --> 00:26:38,846 তোমাকে তোমার ফার্স্ট নেম দিয়ে ডাকি? 343 00:26:38,931 --> 00:26:40,848 - না ডাকলে কেমন হয়? - কেন নয়? 344 00:26:40,933 --> 00:26:43,184 প্লেনের ম্যানিফেস্টে পড়েছি নামটা, মনে আছে। 345 00:26:43,269 --> 00:26:46,521 - লেসলি নামটা মাগী মাগী লাগে। - "আর্নজট" বলেই চলবে। 346 00:27:25,102 --> 00:27:26,686 লে টেরিটয়্যার ফঁসে। 347 00:27:28,230 --> 00:27:29,772 দ্য ডার্ক টেরিটোরি। 348 00:27:33,736 --> 00:27:35,987 ব্ল্যাক রক আর বেশি দূরে নেই। 349 00:27:36,071 --> 00:27:39,449 ওখানেই সবকিছু শুরু হয়েছিল। 350 00:27:39,533 --> 00:27:40,950 ওখানেই মনট্যান্ড তার হাত হারিয়েছিল। 351 00:27:44,204 --> 00:27:45,705 আমাদের তাড়াতাড়ি যেতে হবে। 352 00:27:47,458 --> 00:27:50,710 আচ্ছা, স্নো। আমি ফিরে যাচ্ছি। 353 00:27:50,794 --> 00:27:53,296 ভেবেছিলাম তুমি সাহায্য করতে চাও। 354 00:27:53,380 --> 00:27:54,589 হ্যাঁ, আমি সাহায্য করতে চেয়েছিলাম। 355 00:27:54,673 --> 00:27:57,091 মনট্যান্ডের হাত হারানোর কথা শুনে আর চাচ্ছি না। 356 00:27:57,176 --> 00:27:59,218 ডাইনামাইটের কী হবে? 357 00:27:59,887 --> 00:28:03,139 খুবই সাবধানে নাড়াচাড়া করবে। 358 00:28:12,066 --> 00:28:15,360 না! এটা এখানে যাবে, ওটা ওখানে। 359 00:28:16,904 --> 00:28:18,446 হেই, চিফ! 360 00:28:21,533 --> 00:28:23,076 হিসেব করে কাটা। 361 00:28:24,119 --> 00:28:27,205 - নিখুঁত একটা মাস্তুল হয়েছে। - ধন্যবাদ। 362 00:28:29,166 --> 00:28:30,291 বেশ, ঠিক আছে। 363 00:28:31,960 --> 00:28:35,671 আমরা কি এই পাথরটা দিয়ে নামবো, নাকি এটাকে ঘিরে কথা বলতে থাকব? 364 00:29:01,949 --> 00:29:03,533 শুনলে? 365 00:29:19,508 --> 00:29:21,801 পালাও! পালাও! 366 00:29:28,475 --> 00:29:30,059 পালাও! 367 00:29:31,728 --> 00:29:33,729 - তুমি কি...? - একদম নড়বে না। 368 00:29:46,994 --> 00:29:49,662 এখানে! ভেতরে এসো! 369 00:29:56,044 --> 00:29:57,545 আমাদের যেতে হবে। 370 00:29:58,464 --> 00:29:59,797 দাঁড়াও। 371 00:30:03,802 --> 00:30:05,470 এটা অন্যদিকে যাচ্ছে। 372 00:30:19,610 --> 00:30:21,277 আমরা এখন নিরাপদ। 373 00:30:22,821 --> 00:30:26,115 - ওটা কী ছিল? - একটা সিকিউরিটি সিস্টেম। 374 00:30:26,200 --> 00:30:29,452 সিকিউরিটি সিস্টেম? এর মানে কী? 375 00:30:29,536 --> 00:30:32,371 এটার উদ্দেশ্য আর দশটা সিকিউরিটি সিস্টেমের মতোই: 376 00:30:32,456 --> 00:30:34,248 কোনোকিছুকে রক্ষা করা। 377 00:30:34,333 --> 00:30:38,419 - কার থেকে? - এই দ্বীপের থেকে। 378 00:30:51,600 --> 00:30:55,770 - আর্নজট কোথায়? - আর্নজট না রে, আর্জট। 379 00:30:55,854 --> 00:30:58,356 মামা, আমি তো ভেবেছিলাম তোমরা আর বেঁচে নেই। 380 00:30:58,440 --> 00:31:00,858 আমরা গিয়ে ডাইনামাইটটা নিয়ে আসতে পারি এখন? 381 00:31:14,289 --> 00:31:16,457 তুমি কাপড় ভাঁজ করছ কেন? 382 00:31:17,501 --> 00:31:19,085 কারণ আমি সবকিছু গুছিয়ে রাখি। 383 00:31:24,132 --> 00:31:26,008 তুমি কিছু চাও? 384 00:31:27,970 --> 00:31:29,804 আমার মনে হয় তোমার ভিনসেন্টকে নেয়া উচিত। 385 00:31:34,476 --> 00:31:35,560 কী বলো এসব? 386 00:31:36,645 --> 00:31:38,104 ও তোমার দেখাশোনা করবে। 387 00:31:45,487 --> 00:31:48,197 একটা কুকুরকে আমার পাহারা দেয়া লাগবে, এটা কেন মনে হলো তোমার? 388 00:31:49,324 --> 00:31:51,867 আমার মা মারা যাওয়ার পরে আমার দেখাশোনা করেছে ভিনসেন্ট। 389 00:31:54,162 --> 00:31:57,039 অন্য কেউ আমার সাথে কথা বলতো না। 390 00:31:57,124 --> 00:32:00,167 ওরা এমন ভান করত যেন কিছুই ঘটেনি। 391 00:32:00,252 --> 00:32:03,129 তাই আমি কথা বলতাম ভিনসেন্টের সাথে। 392 00:32:03,213 --> 00:32:04,380 ও খুব ভালো একজন শ্রোতা। 393 00:32:06,300 --> 00:32:09,385 তুমি চাইলে ওর সাথে বুথকে নিয়ে কথা বলতে পারো। 394 00:32:19,313 --> 00:32:20,896 ঠিক আছে। 395 00:32:23,692 --> 00:32:26,110 আমরা উদ্ধার হয়ে নেয়া পর্যন্ত, ঠিক আছে? 396 00:32:42,127 --> 00:32:43,961 ফিজিগামী ফ্লাইট 338 এর দেরি হবে। 397 00:32:44,046 --> 00:32:46,631 ফ্লাইট সম্পর্কে জানতে বোর্ড চেক করুন। 398 00:32:48,717 --> 00:32:51,594 এক্সকিউজ মি, কিছুক্ষণের জন্য আমার ব্যাগটা দেখবেন? 399 00:32:51,678 --> 00:32:52,887 আমি একটু পরেই ফিরব। 400 00:32:54,014 --> 00:32:56,432 - নিশ্চয়ই। কেন নয়। - ধন্যবাদ। 401 00:32:58,894 --> 00:33:01,646 ফার্স্ট ক্লাসে সিট বাগাতে পারলাম না। 402 00:33:01,730 --> 00:33:03,230 কেন নয়? 403 00:33:03,315 --> 00:33:05,775 গেট এজেন্টের সাথে চিল্লানো উচিত ছিল তোমার। 404 00:33:05,859 --> 00:33:08,069 কী, তুমি এখন ওর পক্ষে? 405 00:33:08,153 --> 00:33:10,446 তোমার জন্য যা যা করেছি, সেগুলোর সুনাম একদিন তোমাকে করাই লাগবে। 406 00:33:10,530 --> 00:33:12,907 ঐদিনটার জন্য আর তর সইছে না। 407 00:33:15,118 --> 00:33:17,828 - গেট এজেন্টের সাথে চেষ্টা করে দেখো। - বাদ দেবে তুমি? 408 00:33:17,913 --> 00:33:23,084 দুঃখিত, আগামী ১৫টা ঘণ্টা একটা কাঁদুনে বাচ্চার পাশে বসার মতো করুণ অবস্থা না আমার। 409 00:33:23,168 --> 00:33:27,129 - ওহ, খোদা। তুমি দারুণ লেভেলের কুটনামি করতে পারো। - ওহ, চটিয়ে দেখতে চাও কী করতে পারি? 410 00:33:27,214 --> 00:33:30,049 - আমি তোমাকে এই ফ্লাইট থেকে ফেলে দেবো। - কীভাবে? 411 00:33:30,133 --> 00:33:32,134 আমি যা খুশি তাই করতে পারবো। আমি ওদেরকে বলে দেবো... 412 00:33:32,219 --> 00:33:35,179 তাদেরকে কী বলবে? কে তোমার কথা বিশ্বাস করবে? 413 00:33:35,263 --> 00:33:39,266 - তোমার তো এই সামর্থ্যও নেই... - আমার সামর্থ্য সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণা নেই। 414 00:33:39,351 --> 00:33:41,977 - এক্সকিউজ মি, স্যার। - বলুন, ম্যাম। 415 00:33:42,062 --> 00:33:46,107 এক আরব লোক তার ব্যাগ নিচতলার চেয়ারে রেখে চলে গেছে। 416 00:33:46,191 --> 00:33:47,608 তার বর্ণনা দিতে পারবেন? 417 00:33:48,944 --> 00:33:50,319 আরব। 418 00:33:51,279 --> 00:33:52,947 দোকানের দিকে গেছে। 419 00:33:57,703 --> 00:33:59,036 তাতে চলবে? 420 00:34:04,376 --> 00:34:07,628 বিচক্র্যাফট থেকে কিছু জিনিস তোমার জন্য বেছে নিয়ে এসেছি। 421 00:34:07,713 --> 00:34:09,547 এটা ঐ প্লেনের রাডার এমিটার। 422 00:34:09,631 --> 00:34:12,842 এটাকে কোনো মাস্তুলে কিংবা কেবিনের ওপর লাগাতে হবে। 423 00:34:12,926 --> 00:34:14,260 আমি করব একাজ। 424 00:34:15,804 --> 00:34:19,557 পাওয়ার বাঁচানোর জন্য এটা প্রতি ঘণ্টায় একবার করে জ্বালাবে। 425 00:34:19,641 --> 00:34:22,101 এতে করে দিগন্ত সীমার মধ্যেকার যেকোনো জাহাজ দেখতে পাবে। 426 00:34:22,185 --> 00:34:26,814 সীমা আনুমানিক পঁচিশ মাইল। রেডিও ট্রান্সমিটারের সমান। 427 00:34:26,898 --> 00:34:30,317 প্লেনের টুলবাক্সে কেবল একটা মশাল চিল। 428 00:34:31,987 --> 00:34:33,904 বুঝেশুনে ব্যবহার করবে। 429 00:34:48,503 --> 00:34:51,839 - আমরা থামলাম কেন? - কারণ আমরা এসে গেছি। 430 00:34:53,300 --> 00:34:56,635 এই সেই ব্ল্যাক রক। 431 00:35:16,907 --> 00:35:20,951 ফ্লাইট ২৫৯৯ এর প্রি বোর্ডিং… 432 00:35:26,907 --> 00:35:28,951 এতক্ষণ লাগল কেন? 433 00:35:29,107 --> 00:35:33,951 অনেক খিদে লেগেছে। ওখানে লম্বা লাইন ছিল। 434 00:35:34,907 --> 00:35:37,951 খুব বেশি কিছু ছিল না। সাধারণ কিছু জিনিস নিয়ে এসেছি। 435 00:35:40,931 --> 00:35:43,808 তোমার জন্য এরকম কিছু আমাকে করতে দেখলে গুলি করে দেবে। 436 00:35:43,892 --> 00:35:47,937 এত কথা বোলো না। ওদের ডিভোর্স রেট আমাদের চেয়ে বিশ গুণ কম। 437 00:36:05,622 --> 00:36:07,998 সত্যিকারের মেমোয়ার্স অফ অ্যা গেইশা নাকি। 438 00:36:08,083 --> 00:36:09,166 হেই, আস্তে। 439 00:36:10,502 --> 00:36:13,128 ভয় নেই, ওরা ইংরেজি বোঝে না। 440 00:36:33,502 --> 00:36:35,128 এটা তোমার জন্য। 441 00:36:47,873 --> 00:36:51,709 স্টার... স্টারবোর্ড। 442 00:36:51,793 --> 00:36:54,336 স্টারবোর্ড। 443 00:36:57,093 --> 00:36:59,336 এখানে কিছু সোজা ইংরেজি শব্দের উচ্চারণ দেয়া আছে। 443 00:37:00,793 --> 00:37:04,336 ভাবলাম এগুলো পেলে তোমার সুবিধা হবে, তাই বানিয়ে এনেছি। 444 00:37:11,093 --> 00:37:12,336 আমি দুঃখিত। 445 00:37:20,093 --> 00:37:21,336 আমিও। 446 00:37:28,093 --> 00:37:30,336 তোমাকে যেতে হবে না। 447 00:37:31,093 --> 00:37:37,936 তুমি বুঝতে পারছ না। আমি এখানে এসেছি আমার শাস্তিস্বরূপ। 448 00:37:41,093 --> 00:37:48,336 তোমাকে কষ্ট দিয়েছি আমি… এসবের কোনোকিছুই তোমার প্রাপ্য না। 449 00:37:51,093 --> 00:37:55,336 - জিন… - আমি যাচ্ছি তোমাকে বাঁচানোর জন্য। 450 00:38:00,793 --> 00:38:11,336 - জ্যাকের সাথে থাকো। ও তোমাকে দেখে রাখবে। - আর তোমাকে কে দেখে রাখবে? 451 00:38:31,793 --> 00:38:32,336 আমি তোমাকে ভালোবাসি। 452 00:38:34,793 --> 00:38:35,336 আমি খুবই দুঃখিত। 443 00:38:38,793 --> 00:38:39,336 সব ঠিক হয়ে যাবে। 453 00:40:21,086 --> 00:40:22,461 যাও, যাও! 454 00:40:23,838 --> 00:40:24,880 বিদায়, ভিনসেন্ট। 455 00:40:27,342 --> 00:40:29,009 এইতো। 456 00:40:51,866 --> 00:40:53,367 থাকো, ভিনসেন্ট। 457 00:41:00,500 --> 00:41:01,834 ফিরে যাও। 458 00:41:37,871 --> 00:41:39,454 কী বলেছিলাম? 459 00:41:43,084 --> 00:41:44,334 আমরা পেরেছি। 460 00:41:44,419 --> 00:41:46,837 তুমি! 461 00:42:14,419 --> 00:42:23,837 অনুবাদে - কুদরতে জাহান 462 00:42:24,419 --> 00:42:32,837 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।