1
00:00:00,500 --> 00:00:05,500
::: S01E05 :::
TRIBES OF EUROPA
2
00:01:05,416 --> 00:01:06,791
জলদি। আসো।
3
00:01:20,750 --> 00:01:22,333
তোমাকে কী শাস্তি দেওয়া হবে?
4
00:01:23,083 --> 00:01:26,250
আগামীকাল আমাকে অন্যদের সাথে
ক্রিমসন ক্যাপিটালে ফিরিয়ে নেওয়া হবে।
5
00:01:27,125 --> 00:01:28,708
সেখানে মৃত্যুদন্ড দেওয়া হবে।
6
00:01:31,458 --> 00:01:36,333
গত কয়েক বছরে এই মিশনই আমাদের
সেরা সুযোগ ছিল, ফাদার এটা শেষ করে দিয়েছে।
7
00:01:37,916 --> 00:01:38,791
কেন?
8
00:01:40,083 --> 00:01:41,666
সে সব ঝগড়া শেষ করতে চায়।
9
00:01:45,333 --> 00:01:46,541
সেটা তো ভালো ব্যাপার।
10
00:01:51,416 --> 00:01:52,416
লিভ।
11
00:01:56,333 --> 00:01:57,958
আমাদের মান্যগণ্য ফাদার
12
00:01:58,500 --> 00:02:02,375
ইউরোপার সবচেয়ে নৃশংস কসাইদের সাথে
আলাপ করে যুদ্ধবিরতি করতে চায়।
13
00:02:03,250 --> 00:02:05,291
কিন্তু ক্রোদের থেকে মুক্তি এবং শান্তি চাইলে
14
00:02:05,375 --> 00:02:08,666
পুরো মহাদেশের নিয়ন্ত্রণ
তাদের হাতে দিতে হবে।
15
00:02:08,750 --> 00:02:10,250
আমরা সেটা হতে দিতে পারি না।
16
00:02:11,375 --> 00:02:13,666
আমাদের কিছু করতে হবে।
বলো কী করতে হবে, আমরা--
17
00:02:13,750 --> 00:02:14,750
তাকে হত্যা করো।
18
00:02:18,708 --> 00:02:19,541
লিভ,
19
00:02:20,541 --> 00:02:24,291
তোমার পরিবারকে টিকিয়ে রাখার জন্য
এটার যৌক্তিকতা আছে।
20
00:02:25,041 --> 00:02:28,291
অনেক সময় ইতিহাসকে ঠিক পথে ফিরিয়ে আনতে
21
00:02:28,375 --> 00:02:30,750
অনেক অসহ্য কিছু কাজ করতে হয়।
22
00:02:33,916 --> 00:02:36,416
সে তোমাকে গ্রিয়েটার ব্যাপারে জিজ্ঞেস করবে।
23
00:02:36,500 --> 00:02:38,291
আমি তার কিছু পরিকল্পনার ব্যাপারে জানি।
24
00:02:39,541 --> 00:02:41,500
তোমাকে সেই মিটিংটা কাজে লাগাতে হবে।
25
00:02:43,333 --> 00:02:45,500
তুমি তার সাথে একা থাকার একটি সুযোগ পাবে।
26
00:02:45,583 --> 00:02:46,416
শুধু তুমি।
27
00:02:47,666 --> 00:02:49,666
তোমার হাতে এখন ক্ষমতা আছে।
28
00:02:49,750 --> 00:02:50,750
শুধু তোমার হাতে।
29
00:02:59,125 --> 00:03:01,208
আমার লোকেরা তোমাকে সাহায্য করবে।
30
00:03:02,500 --> 00:03:04,041
এটাই সঠিক সিদ্ধান্ত।
31
00:03:16,666 --> 00:03:17,500
লিভ!
32
00:03:19,208 --> 00:03:21,083
- তো?
- দাঁড়াও, মের্ক আসছে।
33
00:03:24,958 --> 00:03:26,708
ফাদার তোমার সাথে দেখা করতে চায়
34
00:03:26,791 --> 00:03:28,791
কমান্ড রুমের ১৯০০ নং এ।
35
00:03:29,291 --> 00:03:30,708
আমি যাচ্ছি, কমান্ডার।
36
00:03:32,625 --> 00:03:33,458
তো?
37
00:03:33,958 --> 00:03:36,041
এখন কাজে ফিরে যাও, সোলজার।
38
00:03:36,958 --> 00:03:39,416
আগামীকাল তোমরা ক্যাপিটালে ফিরে যাবে।
39
00:03:43,375 --> 00:03:44,208
কাজটা করছ তো?
40
00:03:45,750 --> 00:03:47,208
তুমিই তার একমাত্র অবলম্বন।
41
00:03:48,900 --> 00:03:51,050
অনুবাদ ও সম্পাদনায়
ΞΞ এ আর আকিব ΞΞ
42
00:03:51,100 --> 00:03:53,150
অনুবাদ ও সম্পাদনায়
ΞΞ এ আর আকিব ΞΞ
43
00:03:53,200 --> 00:03:55,300
অনুবাদ ও সম্পাদনায়
ΞΞ এ আর আকিব ΞΞ
44
00:03:55,350 --> 00:03:58,600
TRIBES OF EUROPA
45
00:03:59,791 --> 00:04:03,208
- গ্রিয়েটা কোনো খবর পাঠিয়েছে?
- না, লর্ড ভারভারা।
46
00:04:04,500 --> 00:04:06,458
আমি ঐ কিউবটা চাই।
47
00:04:07,041 --> 00:04:09,875
একটা ছোট বাচ্চাকে খোঁজা এত কঠিন কিছু নয়।
48
00:04:11,083 --> 00:04:12,458
আরো লোক পাঠাও।
49
00:04:23,083 --> 00:04:25,416
ঘুমানোর সময় তোমাকে নিষ্পাপ মনে হয়।
50
00:04:27,583 --> 00:04:28,458
নিষ্পাপ?
51
00:04:30,708 --> 00:04:32,041
হ্যাঁ। কিছু মনে করেছ?
52
00:04:35,625 --> 00:04:36,458
না।
53
00:04:42,708 --> 00:04:43,833
ভালো উত্তর।
54
00:04:55,500 --> 00:04:56,583
লর্ড ভারভারা…
55
00:04:59,208 --> 00:05:01,333
ভবিষ্যতে আমি কীভাবে
ক্রো হতে পারি?
56
00:05:03,000 --> 00:05:05,166
বোজে অংশ নেওয়ার জন্য কী করতে হয়?
57
00:05:07,833 --> 00:05:11,166
সে প্রশ্ন করে তোমার লাভ নেই, লুভবনিক।
58
00:05:13,083 --> 00:05:14,458
আমাকে তলোয়ার এনে দাও!
59
00:05:16,708 --> 00:05:18,958
- লর্ড!
- ভারভারা!
60
00:05:28,250 --> 00:05:31,041
এই লুভবনিক জানতে চায়
ক্রো হতে হলে কী করতে হয়।
61
00:05:32,625 --> 00:05:35,083
তাকে তার অভদ্রতার জন্য শিক্ষা দিতে হবে।
62
00:05:36,500 --> 00:05:37,916
তোমরা কী বলো, বোজিরা?
63
00:05:38,416 --> 00:05:40,250
জি, লর্ড ভারভারা!
64
00:05:45,333 --> 00:05:46,875
তোমার পছন্দের অস্ত্র বেছে নাও।
65
00:06:19,958 --> 00:06:22,833
তুমি আমার সম্পত্তি, কিয়ানু।
আমার নতুন খেলনা।
66
00:06:24,250 --> 00:06:25,750
আমি তোমাকে হাতছাড়া করব কেন?
67
00:06:26,583 --> 00:06:28,000
কারণ আমি মুক্ত হতে চাই।
68
00:06:31,708 --> 00:06:33,791
একমাত্র মৃত্যুই
একজন ক্রো-কে মুক্তি দিতে পারে।
69
00:06:36,125 --> 00:06:37,625
তবুও আমি ক্রো হতে চাই।
70
00:06:45,291 --> 00:06:47,750
কোন বৈশিষ্ট্য অন্যদের থেকে
ক্রোদের আলাদা করে বলে মনে হয়?
71
00:06:50,125 --> 00:06:52,291
- শক্তিমত্তা।
- শক্তিমত্তা?
72
00:06:57,083 --> 00:06:58,041
নীতিবোধ।
73
00:06:59,083 --> 00:07:00,125
নীতি?
74
00:07:08,958 --> 00:07:10,625
হত্যা করার স্পৃহা।
75
00:07:10,708 --> 00:07:12,000
বেশ।
76
00:07:16,791 --> 00:07:18,208
না!
77
00:07:19,916 --> 00:07:21,916
তার মধ্যে কীসের ঘাটতি আছে, বোজিরা?
78
00:07:22,000 --> 00:07:24,041
মৃত্যবরণ করার স্পৃহা।
79
00:07:24,125 --> 00:07:28,000
- তোমরা কি মৃত্যুকে ভয় পাও?
- না, লর্ড ভারভারা!
80
00:07:28,083 --> 00:07:29,333
কিন্তু তুমি পাও,
81
00:07:30,000 --> 00:07:31,083
কিয়ানু।
82
00:07:31,708 --> 00:07:33,125
তুমি মৃত্যুকে ভয় পাও।
83
00:07:53,958 --> 00:07:57,541
কিউব নেই মানে টাকা নেই, মেয়ে নেই,
খ্যাতি নেই, কপালও নেই।
84
00:07:57,625 --> 00:07:59,250
তুমি বাইকের কথা ভুলে যাও।
85
00:07:59,833 --> 00:08:02,958
- ধুর, ছোট্ট বন্ধু।
- এভাবে সব ঠিক হয়ে যাবে না।
86
00:08:03,041 --> 00:08:05,291
ঠিক বলেছ। তবে পরের গ্লাসে হয়তো কাজ হবে।
87
00:08:05,375 --> 00:08:06,875
আমাদের তার সাথে
কথা বলার চেষ্টা করতে হবে।
88
00:08:06,958 --> 00:08:09,666
বাদ দাও। সম্ভব নয়।
হারামজাদা আমাদের লুটে নিয়েছে।
89
00:08:09,750 --> 00:08:12,375
ভাগ্য ভালো যে আমার ওয়াগনটা এখনো আছে।
তুমি, থামো, বাদ দাও।
90
00:08:14,458 --> 00:08:16,125
আমরা মারা খেয়েছি, বুঝেছ?
91
00:08:16,208 --> 00:08:18,416
একদম হোগা মারা যাকে বলে।
92
00:08:18,500 --> 00:08:20,708
হেই, জিনসি, আমাকে আরেক গ্লাস দাও।
93
00:08:21,291 --> 00:08:22,291
শুনেছি
94
00:08:22,958 --> 00:08:26,166
সাথে কেউ থাকলে মাতাল হওয়াটাই শ্রেয়।
95
00:08:26,875 --> 00:08:28,125
পান করা যাক।
96
00:08:43,250 --> 00:08:44,250
কী?
97
00:08:45,500 --> 00:08:49,208
দেজা ভ্যু। এটা আমাকে আমার আর
বাবার কথা মনে করিয়ে দিচ্ছে।
98
00:08:50,541 --> 00:08:53,083
আমার জায়গায় তুমি আছ,
বাবার জায়গায় আমি।
99
00:08:54,791 --> 00:08:56,875
আমার বাবাও মদ্যপ ছিল অবশ্য।
100
00:08:58,041 --> 00:09:00,875
বেচারা বুড়ো জিগি স্পারওয়াসার।
101
00:09:01,416 --> 00:09:03,666
আমি যা শিখেছি সবকিছু সে শিখিয়েছে।
102
00:09:04,791 --> 00:09:08,041
সে সবসময় রোমে যেতে চাইত।
ভাবত সেখানকার অবস্থা ভালো।
103
00:09:09,541 --> 00:09:10,833
জানি না কেন।
104
00:09:12,500 --> 00:09:15,041
হয়তো সেখানে রেড লিজিয়নরা ছিল বলে।
105
00:09:16,500 --> 00:09:18,291
তখন থেকে আমি একা একাই আছি।
106
00:09:19,625 --> 00:09:21,083
হেই, তুমি একা নও।
107
00:09:22,833 --> 00:09:23,708
আমি আছি এখানে।
108
00:09:26,708 --> 00:09:28,916
আমরা একটা দল, তুমি যেমনটা বললে।
109
00:09:29,000 --> 00:09:31,750
আমরা ভাই ভাই, এলয়া আর মো।
110
00:09:33,458 --> 00:09:34,791
একটা কথা জানো?
111
00:09:35,916 --> 00:09:37,208
আমরা আমাদের জিনিস ফেরত নিবো।
112
00:09:41,333 --> 00:09:42,458
- তুমি প্রস্তুত?
- না।
113
00:09:43,208 --> 00:09:44,041
বেশ।
114
00:09:49,000 --> 00:09:52,458
হেই! আমার দিকে
বোকার মতো তাকিয়ে আছিস কেন?
115
00:09:53,166 --> 00:09:55,541
কোনো সমস্যা থাকলে সামনে এসে বল।
116
00:09:56,083 --> 00:09:57,875
তুই কি আমার কাছে কিছু চাস, হ্যাঁ?
117
00:09:57,958 --> 00:10:00,750
সে তাকিয়ে আছে কেন?
তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন, ভাই?
118
00:10:00,833 --> 00:10:03,916
ঐ গাধার বাচ্চা ব্রাকারকে বাইরে আসতে বল।
119
00:10:04,000 --> 00:10:06,541
ব্রাকার একটা খানকির পোলা!
120
00:10:06,625 --> 00:10:09,291
ব্রাকার, শালা গবেট, বেরিয়ে আয়!
121
00:10:15,625 --> 00:10:17,208
এখানে হচ্ছেটা কী?
122
00:10:41,625 --> 00:10:44,875
তুমি এত সহজে
কিউবটা ছাড়বে না দেখছি, খোকা।
123
00:10:48,000 --> 00:10:50,500
কিন্তু ওটার জন্য তুমি
তোমার কচি জীবন ঝুঁকিতে ফেলছ কেন?
124
00:10:50,583 --> 00:10:52,458
হ্যাঁ? আমি নিজেকে সে প্রশ্নই করে যাচ্ছি।
125
00:10:53,291 --> 00:10:57,000
সত্যি বলতে, মোসেস... শুধু টাকার পরোয়া করে।
126
00:10:57,500 --> 00:10:58,500
কিন্তু তুমি…
127
00:10:59,666 --> 00:11:01,250
তুমি অন্যকিছুর পিছনে লেগেছ।
128
00:11:01,750 --> 00:11:02,833
ঠিক বলছি না?
129
00:11:14,375 --> 00:11:16,416
এটা নিয়ে তুমি কী করবে ভাবছ?
130
00:11:17,541 --> 00:11:18,375
বলো।
131
00:11:19,208 --> 00:11:20,250
ওস্তাদ!
132
00:11:20,333 --> 00:11:23,000
আচ্ছা! এসবের কোনো দরকার নেই, ভাই!
133
00:11:41,833 --> 00:11:42,833
সিলারিন।
134
00:11:44,000 --> 00:11:48,250
ফিমেন গুপ্তচরদের বানানো একধরণের বিষ।
খাওয়ার কয়েক ঘন্টা পর কাজ শুরু করে।
135
00:11:52,833 --> 00:11:55,083
মনে হবে ব্যাথাহীন হার্ট অ্যাটাক।
136
00:11:55,166 --> 00:11:57,458
তারপর এক বুড়ো লোক চিরতরে চলে যাবে।
137
00:11:57,541 --> 00:11:59,000
কেউ কিচ্ছুটি জানবে না।
138
00:11:59,083 --> 00:12:00,958
আমাকে পটানোর কোনো দরকার নেই, স্যাম।
139
00:12:01,541 --> 00:12:03,041
আমি জানি কী করতে হবে।
140
00:12:04,916 --> 00:12:05,750
আচ্ছা।
141
00:12:14,041 --> 00:12:15,625
সময়টা খুব গুরুত্বপূর্ণ।
142
00:12:16,500 --> 00:12:19,125
আমাদের কাপিতান আমাকে
তার সাথে খাওয়ার দাওয়াত দিয়েছে।
143
00:12:21,250 --> 00:12:23,291
আমি কোনো ভুল চাই না।
144
00:12:24,708 --> 00:12:27,958
কেউ সামান্য হোচট খেলেই
তাকে চড়া শাস্তি পেতে হবে।
145
00:12:29,500 --> 00:12:30,875
সবাই কি বুঝেছ, হ্যাঁ?
146
00:12:30,958 --> 00:12:33,041
জি, লর্ড ভারভারা।
147
00:12:35,791 --> 00:12:37,291
কিয়ানু, তুমি আমার সাথে আসবে।
148
00:12:54,000 --> 00:12:55,583
চিত্তাকর্ষক, তাই না?
149
00:12:57,750 --> 00:13:01,666
এটা ইউরোপার সবচেয়ে বড় শহর।
এখানে প্রায় ৮০,০০০ লোক বাস করে।
150
00:13:02,500 --> 00:13:05,208
দাস, সৈনিক, লর্ড…
151
00:13:06,416 --> 00:13:07,541
হাইলর্ড।
152
00:13:11,291 --> 00:13:12,625
তুমি শীঘ্রই তাদের একজন হবে।
153
00:13:19,541 --> 00:13:20,708
সেটা আমার প্রাপ্য।
154
00:14:00,625 --> 00:14:01,666
আসো।
155
00:14:10,750 --> 00:14:12,416
শক্তিমানের জয় হোক!
156
00:14:12,500 --> 00:14:14,000
শক্তিমানের জয় হোক!
157
00:14:16,208 --> 00:14:19,208
আমি খাওয়া শুরু করে দিয়েছি।
আশা করি তুমি কিছু মনে করোনি।
158
00:14:20,166 --> 00:14:22,666
না, আমি কিছু মনে করিনি।
159
00:14:31,416 --> 00:14:32,541
তো…
160
00:14:35,750 --> 00:14:36,958
ঐ হভার জেট।
161
00:14:38,375 --> 00:14:40,833
কারাকৌ পুরো পর্যবেক্ষণ সম্পন্ন করেছে।
162
00:14:43,041 --> 00:14:43,875
তারপর?
163
00:14:43,958 --> 00:14:46,791
তারপর দেখা গেছে সেটা থেকে
কিছুই মেরামত করা সম্ভব নয়।
164
00:14:47,416 --> 00:14:50,125
না কোনো প্লাজমা কামান, না আয়ন ড্রাইভ।
165
00:14:50,208 --> 00:14:52,833
ঐ জেট একটি মূল্যহীন জঞ্জালের টুকরো।
166
00:14:53,375 --> 00:14:56,291
ভারভারা…
167
00:14:58,166 --> 00:15:00,833
কীভাবে আমরা
একটি মূল্যহীন জঞ্জালের টুকরো দিয়ে
168
00:15:00,916 --> 00:15:03,250
পুরো মহাদেশের নিয়ন্ত্রণ হাতে নিতে পারি?
169
00:15:04,083 --> 00:15:05,000
হ্যাঁ?
170
00:15:05,083 --> 00:15:07,083
আমাকে বাথরুমে যেতে হবে।
171
00:15:07,708 --> 00:15:09,666
এটা তো কালো জাদুর কাজ নয়।
172
00:15:10,250 --> 00:15:12,208
আমরা কাজটা পারব
একটি আটলান্টিয়ান কিউব পেলে।
173
00:15:12,291 --> 00:15:14,666
তারপরই আমরা আর্কটা খুঁজে বের করে
174
00:15:14,750 --> 00:15:17,833
আটলান্টিয়ান প্রযুক্তি দিয়ে
আমাদের শুত্রুদের ধ্বংস করতে পারবো।
175
00:15:18,666 --> 00:15:21,958
তো, তুমি কি ওটা পেয়েছ?
176
00:15:25,333 --> 00:15:26,458
হ্যাঁ?
177
00:15:37,875 --> 00:15:38,708
তুমি…
178
00:15:40,750 --> 00:15:45,125
হাতের কাছেই
একটা কিউব পেলে, আর তুমি...
179
00:15:47,916 --> 00:15:49,375
ওটাকে হাতছাড়া করলে?
180
00:16:02,500 --> 00:16:03,458
কেমন আছেন?
181
00:16:04,416 --> 00:16:07,000
কিয়ানু, তারা তোমাকে কোথায় নিয়ে গিয়েছে?
182
00:16:07,083 --> 00:16:10,875
লর্ড ভারভারার কাছে।
আমি বোজে অংশ নিতে যাচ্ছি, বাবা।
183
00:16:12,333 --> 00:16:15,000
আমি জিতব, তারপর মুক্ত হবো।
184
00:16:15,083 --> 00:16:18,250
- তারপর আপনাদের এখান থেকে বের করব।
- তুমি সেরকম কিছু করবে না।
185
00:16:18,333 --> 00:16:22,291
- দয়া করে বেপরোয়া হয়ো না।
- আমি আপনার ভরসা চাই।
186
00:16:22,375 --> 00:16:24,583
অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে।
187
00:16:24,666 --> 00:16:26,875
আমরা দুজনেই বের হবো, একসাথে।
188
00:16:28,125 --> 00:16:31,041
আমি তোমাকে ঐ রণক্ষেত্রে
মরতে দিবো না, শুনলে?
189
00:16:32,291 --> 00:16:33,250
আমি মরব না।
190
00:17:10,875 --> 00:17:11,833
মুখ খুললেই…
191
00:17:12,458 --> 00:17:13,708
আমি তোমাকে খুন করব।
192
00:17:16,500 --> 00:17:17,458
মুখ খুললেই…
193
00:17:18,666 --> 00:17:20,875
সে... তোমাকে খুন করবে।
194
00:17:34,041 --> 00:17:35,458
আজকের মতো এখানেই শেষ।
195
00:17:37,291 --> 00:17:40,625
পরেরবার চিড়িয়াখানায়
শিকার করতে যাওয়া যায়, কী বলো?
196
00:17:41,875 --> 00:17:44,041
আমার কাছে কয়েকটা চিতাবাঘ আছে।
অনেক মজা হবে।
197
00:17:46,375 --> 00:17:47,875
নিশ্চয়ই, কাপিতান।
198
00:17:55,750 --> 00:17:57,958
আরেকটা কথা।
199
00:18:00,000 --> 00:18:01,708
এখন থেকে আমার পাশে সপ্তম ব্যক্তি হিসেবে
200
00:18:01,791 --> 00:18:04,291
আমি লর্ড উলরিখকে রাখবো।
201
00:18:08,750 --> 00:18:10,791
খুব চিন্তিত সিদ্ধ্বান্ত, কাপিতান।
202
00:18:33,333 --> 00:18:34,166
দুঃখিত।
203
00:19:07,375 --> 00:19:09,208
ডেভিয়াট, আজ আমার সাথে তুমি আসবে।
204
00:19:09,916 --> 00:19:12,291
এবং তুমি তোমার শাস্তি পাবে, কিয়ানু।
205
00:19:19,416 --> 00:19:21,166
তো কিউবটা নিয়ে তোমার পরিকল্পনা কী?
206
00:19:21,250 --> 00:19:24,125
- আগেই তো বলেছি, আমরা এটা বিক্রি করতে চাই।
- তোমার চ্যালার সাথে কথা বলছি আমি।
207
00:19:24,208 --> 00:19:27,500
হ্যাঁ, সেও তোমাকে একই কথা বলবে
কারণ এটাই সত্যি!
208
00:19:27,583 --> 00:19:30,500
তার গুরুর জীবন ঝুঁকিতে থাকলেও, হ্যাঁ?
209
00:19:31,541 --> 00:19:34,875
- লোকটা কি মিথ্যা বলছে?
- না!
210
00:19:35,541 --> 00:19:36,708
বলছে না।
211
00:19:37,583 --> 00:19:39,875
- তবে আমি বলছি।
- কী?
212
00:19:41,000 --> 00:19:42,958
সে ওটা বেচতে চায়, আমি নই।
213
00:19:43,041 --> 00:19:47,125
কখনো বেচতে চাইনি। কেবল সেটা বলেছি যাতে
সে ওটা সারাতে আমাকে সাহায্য করে।
214
00:19:47,208 --> 00:19:50,916
- কী আজেবাজে বকছ তুমি?
- আমার এটাকে আর্কের কাছে নিয়ে যেতে হবে।
215
00:19:56,541 --> 00:19:57,375
বলতে থাকো।
216
00:19:59,208 --> 00:20:01,875
আমাদের গ্রামের কাছেই
এক আটলান্টিয়ান ভূপাতিত হয়েছিল।
217
00:20:04,250 --> 00:20:07,000
সে মারা গেছে, তবে মারা যাওয়ার আগে
আমাকে কিউবটা দিয়ে গেছে।
218
00:20:07,083 --> 00:20:10,500
আমাকে এটা তার লোকদের কাছে
নিয়ে যেতে হবে। যেকোনো মূল্যে।
219
00:20:10,583 --> 00:20:12,083
এটাই আমার উদ্দেশ্য।
220
00:20:12,791 --> 00:20:13,625
কেন?
221
00:20:14,375 --> 00:20:17,750
ফার ইস্ট থেকে ইউরোপার দিকে
বিরাট বিপদ ধেয়ে আসছে।
222
00:20:20,291 --> 00:20:22,750
কিন্তু তুমি যদি আমাদেরকে
ফিউশন মডিউল এবং কিউবটা দাও...
223
00:20:26,166 --> 00:20:27,000
আমরা ওটাকে থামাতে পারি।
224
00:20:29,458 --> 00:20:30,291
হ্যাঁ।
225
00:20:36,750 --> 00:20:37,958
আমি প্রমাণ দিতে পারব।
226
00:20:45,208 --> 00:20:46,166
আমাকে কিউবটা দাও।
227
00:20:48,541 --> 00:20:49,666
আমি ওটা চালু করতে পারব।
228
00:21:12,000 --> 00:21:42,000
অনুবাদ ও সম্পাদনায়
এ আর আকিব
229
00:21:55,800 --> 00:21:56,800
ওটা।
230
00:22:24,833 --> 00:22:26,333
তুমি কে রে ভাই?
231
00:22:27,375 --> 00:22:29,041
আমি অরিজিনিস এলয়া।
232
00:22:30,791 --> 00:22:32,875
আর আমাকে কিউবটা
আর্কের কাছে ফিরিয়ে নিতে হবে।
233
00:22:33,625 --> 00:22:36,708
আমরা জানি না এটা কী,
তবে এটা মানবজাতির জন্য বিশাল হুমকি।
234
00:22:37,583 --> 00:22:40,541
ব্ল্যাক ডিসেম্বরের রহস্য এখানেই লুকিয়ে আছে।
235
00:22:41,500 --> 00:22:42,625
তাই দয়া করে,
236
00:22:43,958 --> 00:22:44,958
আমাদের যেতে দাও।
237
00:22:46,625 --> 00:22:47,875
একটা শর্ত আছে।
238
00:22:50,666 --> 00:22:53,375
যদি বিপর্যয়ের পিছনে
কার হাত আছে জানতে পারো...
239
00:22:54,041 --> 00:22:57,333
তুমিই সবার আগে জানবে।
কথা দিচ্ছি।
240
00:23:05,041 --> 00:23:06,833
ফাদার আমাকে ডেকেছে?
241
00:23:14,458 --> 00:23:15,291
তো,
242
00:23:15,791 --> 00:23:19,416
তুমিই সেই নাবালিকা, যার কাছে আমরা
বন্দীকে আটক করার জন্য ঋণী।
243
00:23:20,708 --> 00:23:22,875
প্রাইভেট অরিজিনিস লিভ।
244
00:23:22,958 --> 00:23:24,041
জানি।
245
00:23:24,125 --> 00:23:26,291
কমান্ডার মের্ক তোমার ব্যাপারে সব বলেছে।
246
00:23:26,791 --> 00:23:28,916
তোমার সাথে যা হয়েছে তার জন্য
আমি খুব দুঃখিত।
247
00:23:29,458 --> 00:23:32,916
সমবেদনা প্রকাশ করার
কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।
248
00:23:37,208 --> 00:23:40,750
সত্যি বলতে, মাঝেমাঝে
শুধু শ্ন্যাপ খেলেই কাজ হয়, খাবে নাকি?
249
00:23:46,791 --> 00:23:47,958
আরেনবার্গ সংস্করণ।
250
00:23:49,083 --> 00:23:50,125
একদম সেরাটা।
251
00:23:55,708 --> 00:23:57,625
সোজা ক্যাপিটাল থেকে এসেছে।
252
00:24:08,416 --> 00:24:09,375
চিয়ার্স।
253
00:24:12,458 --> 00:24:15,416
মুখে দিয়ে চারদিকে ঘুরাতে থাকো।
254
00:24:17,541 --> 00:24:19,166
আপনি আমার কাছে ঠিক কী চান?
255
00:24:20,583 --> 00:24:22,541
আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই।
256
00:24:22,625 --> 00:24:25,666
তুমি ঐ ক্রো বন্দীকে
আত্নহত্যার হাত থেকে বাঁচিয়েছ।
257
00:24:26,625 --> 00:24:28,500
আপনার লোকেরা যদি না পৌছাত,
258
00:24:28,583 --> 00:24:29,583
আমি তাকে মেরেই ফেলতাম।
259
00:24:29,666 --> 00:24:30,708
কিন্তু মারোনি।
260
00:24:31,375 --> 00:24:33,291
আর সেজন্যই ঐ বন্দী আমাদের হাতে।
261
00:24:33,375 --> 00:24:35,958
আর সেজন্যই আমরা
262
00:24:36,041 --> 00:24:38,416
একটি ঐতিহাসিক অবস্থানে আছি।
263
00:24:39,750 --> 00:24:42,875
একটি যুদ্ধবিরতি এখন আমাদের হাতে, প্রাইভেট।
264
00:24:42,958 --> 00:24:46,875
ক্রোরা বর্বর।
তারা কোনো ক্রিমসনকে দেখলেই মেরে ফেলবে।
265
00:24:48,541 --> 00:24:50,833
তারা কখনো শান্তিমূলক সমঝোতা মেনে নিবে না।
266
00:24:53,166 --> 00:24:54,833
তুমি ইদানীং খুব ভাবছ…
267
00:24:55,416 --> 00:24:58,083
কমান্ডার ভসকে নিয়ে, তাই না?
268
00:25:00,208 --> 00:25:03,041
আচ্ছা, অনেকদিন ধরে
আমারও তার উপর অনেক ভরসা ছিল।
269
00:25:03,125 --> 00:25:04,208
জানো, আমি--
270
00:25:05,000 --> 00:25:07,250
অনেক বছর আগে তার বাবার সাথে লড়েছি,
271
00:25:07,333 --> 00:25:09,375
স্বয়ং মহান জেনারেল আরেনবার্গের পাশে থেকে।
272
00:25:09,458 --> 00:25:12,166
এবং ডেভিড সবদিক দিয়েই তার সমান ছিল।
273
00:25:12,250 --> 00:25:14,958
অবাধ্য, জেদী,
274
00:25:15,625 --> 00:25:16,750
সর্বোচ্চ পর্যায়ের।
275
00:25:17,416 --> 00:25:19,083
খুব দ্রুত উপরে উঠে এসেছিল।
276
00:25:19,791 --> 00:25:23,125
২৫ বছর বয়সে তাকে কমান্ডার বানিয়েছি,
আমাদের ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে।
277
00:25:24,125 --> 00:25:29,291
আসলে, কমান্ডার ভস
তার মতো করে কার্যক্রম চালায়,
278
00:25:29,375 --> 00:25:31,833
আমাদের নীতি অনুসারে নয়।
279
00:25:32,333 --> 00:25:34,125
আমরা একটি প্রতিরক্ষা বাহিনী।
280
00:25:34,625 --> 00:25:38,500
আমরা আমদের অধীনস্থ ট্রাইবগুলোকে
এবং তাদের জানমাল রক্ষা করি।
281
00:25:38,583 --> 00:25:41,208
কিন্তু আমরা আক্রমণ করি না।
আমরা শুধু একটা আদর্শ ধারণ করি।
282
00:25:42,500 --> 00:25:45,500
যে আদর্শের উপর একদিন ইউরোপ দাঁড়িয়ে ছিল।
283
00:25:47,375 --> 00:25:48,500
স্বাধীনতার আদর্শ।
284
00:25:50,250 --> 00:25:51,500
আমরা যুদ্ধ থামাব।
285
00:25:52,541 --> 00:25:54,083
যুদ্ধ বয়ে আনব না।
286
00:25:54,875 --> 00:25:57,625
এই কথাটাই হয়তো কমান্ডার ভস
287
00:25:58,208 --> 00:26:00,166
বুঝাতে পারেনি। ঠিক বলেছি না, প্রাইভেট?
288
00:26:06,875 --> 00:26:07,958
আমি ব্রাটকে যাচ্ছি
289
00:26:08,791 --> 00:26:09,791
বন্দীর সাথে।
290
00:26:10,375 --> 00:26:11,875
আমি তাকে ফেরত দিয়ে দিবো।
291
00:26:13,166 --> 00:26:15,166
আর এর প্রতিদানে আমি কাপিতানকে
292
00:26:15,250 --> 00:26:17,666
তোমার পরিবারকে ছেড়ে দিতে বলতে পারি,
293
00:26:17,750 --> 00:26:18,833
যদি তুমি চাও তো।
294
00:26:22,291 --> 00:26:23,416
আমাদের সাথে আসতে চাও?
295
00:26:26,125 --> 00:26:26,958
হ্যাঁ।
296
00:26:32,750 --> 00:26:33,625
ধন্যবাদ।
297
00:26:36,541 --> 00:26:38,791
এসব শেষ হলেই ধন্যবাদ দিও।
কথা শেষ।
298
00:27:00,208 --> 00:27:01,416
আমি দুঃখিত, স্যাম।
299
00:27:06,041 --> 00:27:07,708
এটার মানে তার মৃত্যুদন্ড।
300
00:27:22,041 --> 00:27:24,000
আটলান্টিয়ান মিশন, পৃথিবী রক্ষার মিশন।
301
00:27:24,083 --> 00:27:27,208
ওসব বালছালের মধ্যে সবচেয়ে বড় ধাপ্পাবাজি
কোনটি ছিল বলতে পারো?
302
00:27:27,291 --> 00:27:29,708
- ভাই, আমি--
- এতক্ষণ তুমি আমাকে মিথ্যা বলে এসেছ?
303
00:27:29,791 --> 00:27:31,083
- উত্তর দাও!
- না!
304
00:27:32,541 --> 00:27:35,125
ওসব ধাপ্পাবাজি ছিল অবশ্যই।
আমরা কিউবটা বিক্রি করব।
305
00:27:35,791 --> 00:27:37,666
বেশ, এখান থেকে সরে পড়া যাক তবে।
306
00:27:39,583 --> 00:27:41,666
মরিস!
307
00:27:46,083 --> 00:27:48,041
- জানেমন, এত তাড়া কীসের?
- হ্যাঁ!
308
00:27:48,125 --> 00:27:50,291
নাও, তুমি ওয়াগনটা স্টার্ট করো।
309
00:27:50,375 --> 00:27:53,208
- আমাদের হাতে সময় নেই! এখনই যেতে হবে!
- বেশিক্ষণ লাগবে না।
310
00:27:53,291 --> 00:27:54,875
মোসেস কথা দিচ্ছে।
311
00:28:32,708 --> 00:28:35,291
পথপ্রদর্শন মডিউল চালু হয়েছে।
312
00:28:37,666 --> 00:28:39,791
আর্কের দূরত্ব হিসাব করা হচ্ছে।
313
00:28:41,375 --> 00:28:42,541
আমার সাথে আসুন।
314
00:29:23,333 --> 00:29:24,208
আচ্ছা।
315
00:29:27,583 --> 00:29:29,250
তুমি কাজটা পারোনি।
316
00:29:49,583 --> 00:29:50,666
ফাদার আমাকে নিশ্চয়তা দিয়েছে যে
317
00:29:50,750 --> 00:29:52,958
গ্রিয়েটার বিনিময়ে
আমার পরিবারকে বের করা হবে।
318
00:29:56,541 --> 00:29:59,125
সেজন্য আমি
প্রতিনিধি দলের সাথে ব্রাটকে যাচ্ছি।
319
00:30:07,666 --> 00:30:08,625
দুঃখিত।
320
00:30:10,208 --> 00:30:12,708
তোমার এবং তোমার ট্রাইবের
নীতি মেনে চলার কারণে
321
00:30:12,791 --> 00:30:14,375
দুঃখ প্রকাশের দরকার নেই।
322
00:30:26,791 --> 00:30:28,750
আমি ক্ষমা করে দিয়েছি।
323
00:30:30,541 --> 00:30:33,166
আমি চিরকাল আমার বিশ্বাসের পক্ষে লড়ে যাবো।
324
00:30:34,666 --> 00:30:35,666
যা-ই হোক না কেন।
325
00:30:37,208 --> 00:30:39,708
আমার পথে যে-ই আসুক না কেন।
326
00:30:44,500 --> 00:30:47,500
আমাদের গল্পে আদর্শবাদ আঘাত হেনেছে,
গল্পটা এখানেই শেষ করতে হবে।
327
00:30:49,458 --> 00:30:51,791
গল্প এখনও শেষ হয়নি।
328
00:30:52,916 --> 00:30:54,125
বিশ্বাস করো।
329
00:31:02,625 --> 00:31:03,875
আমার উপর ভরসা রাখো, প্লিজ।
330
00:31:06,125 --> 00:31:07,833
আমাদের আবার দেখা হবে, কমান্ডার।
331
00:31:21,125 --> 00:31:22,375
সে তোমার অপেক্ষায় আছে।
332
00:31:50,000 --> 00:31:51,916
তাকে পছন্দ হয়েছে?
333
00:32:08,708 --> 00:32:11,666
একদিনে দুজন লুভবনিক হারানো
বড়ই লজ্জার ব্যাপার।
334
00:32:16,166 --> 00:32:17,000
আসো।
335
00:32:54,541 --> 00:32:58,583
আমি তোমাকে নিজের মৃত্যুদন্ড
কার্যকর করার সুযোগ দিচ্ছি।
336
00:32:59,500 --> 00:33:02,458
ভালোভাবে ভেবে দেখো,
সুযোগটা কাজে লাগাতে চাও...
337
00:33:03,375 --> 00:33:04,625
নাকি চাও না?
338
00:33:19,250 --> 00:33:20,250
কলিজায়।
339
00:33:22,208 --> 00:33:23,208
ঢুকিয়ে দাও।
340
00:33:23,875 --> 00:33:25,166
কাজটা সম্মানের সাথে করো।
341
00:33:26,500 --> 00:33:28,916
নাহয় আমাকে জোর করে
তোমার সব সম্মান কেড়ে নিতে হবে,
342
00:33:29,000 --> 00:33:30,500
যেমনটা ডেভিয়াটের সাথে করেছি।
343
00:33:44,000 --> 00:33:46,333
খঞ্জরটা তোমার বুকে ঠেকাও।
344
00:33:49,166 --> 00:33:50,666
এবং ধীরে ধীরে ঢুকাও।
345
00:34:14,708 --> 00:34:15,541
হ্যাঁ।
346
00:34:18,375 --> 00:34:20,333
ক্রোদের মতো রক্ত ঝরাও।
347
00:34:22,500 --> 00:34:24,750
ক্রোদের মতো করে মরো।
348
00:34:27,125 --> 00:34:29,041
তোমার মৃত্যুটা অসাধারণ হবে, কিয়ানু।
349
00:34:29,875 --> 00:34:30,833
ক্রোদের মৃত্যু।
350
00:34:31,708 --> 00:34:33,208
সম্মানের মৃত্যু।
351
00:34:33,875 --> 00:34:34,916
ঢুকিয়ে দাও।
352
00:34:37,291 --> 00:34:38,625
হ্যাঁ! এখনই!
353
00:34:39,166 --> 00:34:40,208
আমার নাম…
354
00:34:41,125 --> 00:34:41,958
হলো…
355
00:34:44,291 --> 00:34:45,458
কিয়ানু।
356
00:35:06,833 --> 00:35:09,541
তোমার অর্জিত বোজে
তুমি আমার খঞ্জর নিয়ে যাবে।
357
00:35:17,416 --> 00:35:19,250
আমাকে নিরাশ করো না।
358
00:36:09,583 --> 00:36:13,583
ওয়ার্নিং। প্রতিকূল অবস্থা শনাক্ত হয়েছে।
কমব্যাট মোডে যাওয়া হচ্ছে।
359
00:36:18,850 --> 00:36:35,750
অনুবাদ ও সম্পাদনায়
〄〉〉এ আর আকিব〈〈〄
360
00:36:38,574 --> 00:36:53,374
আমার করা অন্যান্য সাবটাইটেল:
https://subscene.com/u/1339401
361
00:36:55,300 --> 00:37:10,300
সাবটাইটেলের মান এবং ভুলত্রুটি সম্পর্কে জানাবেন।