1 00:00:00,150 --> 00:00:04,700 EL CID - S02E02 2 00:00:06,560 --> 00:00:10,680 ♪ঘুমাও আমার সোনা ঘুমাও,♪ 3 00:00:10,960 --> 00:00:16,280 ♪ঘুমাও, আমার মিষ্টি সোনা।♪ 4 00:00:17,080 --> 00:00:23,040 ♪ঘুমাও, আমার সোনা ঘুমাও,♪ 5 00:00:23,920 --> 00:00:29,120 ♪ঘুমাও সুখে আমার কোলে।♪ 6 00:00:29,440 --> 00:00:35,200 ♪প্রশান্তিকে দাও ছড়াতে,♪ 7 00:00:35,520 --> 00:00:40,280 ♪ভয়কে রাখো একপাশে।♪ 8 00:00:40,520 --> 00:00:41,760 ♪ঘুমাও-- 9 00:00:43,520 --> 00:00:46,000 আর কোনোদিন তোমার ভাই সানচোর কাছে আসবে না। 10 00:00:46,520 --> 00:00:49,120 কোনোদিন না! তুমি একটা পিশাচ। 11 00:00:49,240 --> 00:00:51,120 একটা পিশাচ, তুমি সেটাই! 12 00:01:10,840 --> 00:01:12,440 সানচো জারাগোজার সোনা নিয়ে নিয়েছে। 13 00:01:13,520 --> 00:01:14,680 রুয়ি নিয়েছে। 14 00:01:18,120 --> 00:01:22,200 মাকে বিদায় জানাই চলো। কে জানে আবার কবে তাকে দেখবো। 15 00:01:24,520 --> 00:01:25,840 প্রিয় মা। 16 00:01:26,720 --> 00:01:29,040 আপনি বিদায় না বলেই লেওন ছেড়ে যাচ্ছিলেন? 17 00:01:30,240 --> 00:01:33,880 ভেবেছিলাম আমার ছেলের মধ্যে ক্ষোভ ঝেড়ে ফেলার সৌজন্যবোধটুকু আছে। 18 00:01:34,640 --> 00:01:38,320 মা, আপনার প্রস্থান আপনার ছেলে সানচো এবং কাস্টিলের জন্য 19 00:01:38,640 --> 00:01:39,840 আশীর্বাদস্বরুপ। 20 00:01:40,760 --> 00:01:42,960 তাকে পাশে রাখার কারণে তুমি আফসোস করবে। 21 00:01:51,640 --> 00:01:54,440 সানচো, তুমি জারাগোজার সোনা নিতে পেরেছ শুনে খুশি হলাম। 22 00:01:55,640 --> 00:01:57,560 এত ভণ্ডামি কীভাবে করতে পারো তুমি? 23 00:01:59,360 --> 00:02:00,600 কীসের কথা বলছ তুমি? 24 00:02:00,680 --> 00:02:03,200 কাস্টিলের প্রাপ্য কর না দেওয়ার জন্য তুমি মুরদের সাথে ফন্দি এঁটেছিলে। 25 00:02:03,280 --> 00:02:04,920 - মিথ্যা কথা! - মিথ্যা? 26 00:02:05,880 --> 00:02:08,120 আমার সেরা যোদ্ধাকে যেভাবে কেড়ে নিতে চাইছ তেমন মিথ্যা? 27 00:02:08,200 --> 00:02:11,160 -আমার উচিত সাপ মারার মতো করে পা দিয়ে তোমার ঘাঁড় চেপে ধরা। - যথেষ্ট হয়েছে! 28 00:02:11,560 --> 00:02:13,840 তোমরা জনসম্মুখে বিব্রতকর অবস্থা তৈরী করছ। 29 00:02:25,800 --> 00:02:27,960 সে পাগল হয়ে গেছে! সে ভাবে আমি... 30 00:02:34,320 --> 00:02:35,440 ওটা তুমি ছিলে। 31 00:02:35,600 --> 00:02:37,440 সে ব্যাপারে তোমার ভাবা দরকার ছিল। 32 00:02:37,600 --> 00:02:39,400 ওই সোনাগুলো ছাড়া কাস্টিল কিছুই না। 33 00:02:39,440 --> 00:02:42,040 - আমাকে বলা উচিত ছিল। - অভিযোগ করা বন্ধ করো। 34 00:02:43,560 --> 00:02:44,800 শোনো। 35 00:02:46,160 --> 00:02:49,560 এখন আমি ওই সোনার চেয়ে দামী একটা জিনিসের খবর জানি। 36 00:02:51,600 --> 00:02:53,280 রুয়ি কি তোমার প্রস্তাবে সম্মতি জানিয়েছে? 37 00:02:55,280 --> 00:02:56,280 না। 38 00:02:58,080 --> 00:03:00,080 তাকে রাজি করানোর একটা উপায় আমি জানি। 39 00:03:05,250 --> 00:03:14,250 অনুবাদ ও সম্পাদনায় **এ আর আকিব** 40 00:03:14,300 --> 00:03:16,490 ≡EL CID≡ 41 00:03:21,280 --> 00:03:22,360 তুমি চলে যাচ্ছ। 42 00:03:22,600 --> 00:03:23,760 আমাকে যেতে হবে। 43 00:03:24,480 --> 00:03:27,000 সানচো আমার রাজা। আমার স্থান তার পাশে। 44 00:03:29,680 --> 00:03:30,880 হিমেনা... 45 00:03:33,280 --> 00:03:35,760 অর্দুন্যোর সাথে তোমার বাগদান ভেঙে গেছে। 46 00:03:36,960 --> 00:03:39,120 আমার সাথে কাস্টিলে চলো। 47 00:03:39,200 --> 00:03:40,480 যদি পারতাম তো যেতাম। 48 00:03:42,120 --> 00:03:43,680 তুমি তো মুক্ত। 49 00:03:43,800 --> 00:03:44,920 না, মুক্ত নই। 50 00:03:49,480 --> 00:03:52,480 বাবা এবং অর্দুন্যো বাগদান ভাঙতে চায় না। 51 00:03:57,000 --> 00:03:58,160 তাহলে... 52 00:03:58,240 --> 00:03:59,520 আমি ফাঁদে আটকা পড়েছি। 53 00:04:11,520 --> 00:04:15,360 আমরা দুজনেই জানি যে আমি আমার দায়িত্ব পালন করব, আর তুমি তোমার। 54 00:04:17,200 --> 00:04:19,640 মাঝেমাঝে দায়িত্ব আকাঙ্খার চেয়ে বড় হয়। 55 00:04:23,240 --> 00:04:24,520 দায়িত্ব 56 00:04:25,880 --> 00:04:30,160 বা সময়... কোনোদিন তোমার প্রতি আমার অনুভুতি বদলাতে পারবে না। 57 00:04:48,800 --> 00:04:50,640 আমি এটা সবসময় আমার সাথে রাখবো। 58 00:04:54,360 --> 00:04:57,440 দায়িত্ব আমাদের আলাদা করে রাখলেও, আমার হৃদয় তোমার সাথেই আছে। 59 00:05:16,240 --> 00:05:17,320 রুয়ি! 60 00:05:18,440 --> 00:05:20,800 আমি... তুমি কি চলে যাচ্ছ? 61 00:05:20,920 --> 00:05:22,240 হ্যাঁ। 62 00:05:22,360 --> 00:05:24,120 আমি শুধু বিদায় জানাতে চাই। 63 00:05:25,240 --> 00:05:28,480 তোরো'র কত্রী আমাকে বিদায় জানাতে আসায় আমি ধন্য। 64 00:05:30,240 --> 00:05:33,080 রুয়ি, তোমাকেই আমি সবচেয়ে বেশি সম্মান করি। 65 00:05:34,680 --> 00:05:36,480 আমি তোমাকে... 66 00:05:38,440 --> 00:05:39,680 শুভকামনা জানাতে চাই। 67 00:05:40,840 --> 00:05:42,000 ধন্যবাদ। 68 00:05:48,320 --> 00:05:50,960 তুমি নাইট হয়ে গেলে এটা তোমাকে দিব ভেবেছিলাম। 69 00:05:52,040 --> 00:05:54,640 সেটা না হলেও, এখন তুমি তার চেয়েও বেশি কিছু। 70 00:05:56,400 --> 00:05:59,680 এটা গ্রহণ করে তোমার বাবার স্মৃতিকে সম্মান দেওয়ার সময় এসে গেছে। 71 00:06:01,640 --> 00:06:03,640 তোমার মা কী বলেছিল মনে রাখবে, রুয়ি। 72 00:06:04,720 --> 00:06:06,080 ধন্যবাদ, নানাভাই। 73 00:06:25,560 --> 00:06:28,480 - যাত্রা করব নাকি? - চলো যাই। 74 00:06:28,560 --> 00:06:31,880 রুয়ি, রাজা আলফন্সো তোমার উপস্থিতি কামনা করছেন। 75 00:06:55,920 --> 00:06:57,000 প্রভু... 76 00:07:11,840 --> 00:07:13,520 তুমি কি আমার প্রস্তাবের ব্যাপারে ভেবেছ? 77 00:07:15,480 --> 00:07:16,720 জি, মহামান্য। 78 00:07:18,440 --> 00:07:20,320 এটা এমন এক সম্মাননা যার যোগ্য আমি নই। 79 00:07:21,000 --> 00:07:22,600 এর মানে কি তুমি অসম্মতি জানাচ্ছ? 80 00:07:23,120 --> 00:07:24,520 আমাকে জানাতে হবে, প্রভু। 81 00:07:26,480 --> 00:07:28,440 শুনে অবাক হয়েছি বলবো না। 82 00:07:29,480 --> 00:07:32,200 তোমাকে লেওনে রাখতে আমি সুযোগটা আরেকটু বড় করব। 83 00:07:32,560 --> 00:07:33,720 উরাকা। 84 00:07:41,880 --> 00:07:44,400 হিমেনা অর্দুন্যোর সাথে বাগদান ভেঙে দিতে চায়। 85 00:07:45,440 --> 00:07:47,880 আমি জানি যে তোমার আর অর্দুন্যোর মাঝে মিল নেই। 86 00:07:47,960 --> 00:07:49,800 আমি হিমেনার বাগদান ভেঙে দিয়ে 87 00:07:49,880 --> 00:07:52,080 তোমাকে বিয়ে করার বরদান দিতে পারি। 88 00:07:55,000 --> 00:07:56,640 তোমরা কী করছ? 89 00:07:56,760 --> 00:07:59,480 আপনার ভালোবাসার লেওনের জন্য খারাপ কিছু নয়, মা। 90 00:08:00,640 --> 00:08:01,920 তুমি কি পাগল? 91 00:08:02,080 --> 00:08:05,200 রুয়ি তোমার সাথে থেকে গেলে আমিও সানচোকে দমিয়ে রাখতে পারব না। 92 00:08:05,280 --> 00:08:06,200 তোমরা যুদ্ধে জড়িয়ে পড়বে! 93 00:08:06,320 --> 00:08:08,600 যদি তা করে, সে বাবাকে দেওয়া শপথ ভঙ্গ করবে। 94 00:08:15,600 --> 00:08:17,080 রুয়ি, তুমি এটা করতে পারো না। 95 00:08:17,440 --> 00:08:20,040 শুধুমাত্র তুমিই আমার ছেলেদের একে অপরকে হত্যা করা থেকে বিরত রেখে 96 00:08:20,120 --> 00:08:21,920 অনেক ক্ষয়ক্ষতি রোধ করতে পারো। 97 00:09:15,960 --> 00:09:17,280 আমাকে মাফ করো। 98 00:09:17,400 --> 00:09:18,520 কেন? 99 00:09:48,640 --> 00:09:52,400 আমি তোমাকে সন্দেহ করতে চাইনি। তবে এখন তুমি জানো আমার শত্রুরা কারা। 100 00:09:53,960 --> 00:09:55,640 আমার আনুগত্য সবকিছুর উর্ধ্বে। 101 00:10:11,280 --> 00:10:14,280 অনেক হয়েছে, রুয়ি! থামো! 102 00:10:15,040 --> 00:10:16,880 তুমি আমাকে সারারাত ঘুমাতে দাওনি! 103 00:10:28,480 --> 00:10:31,160 আমার সৌভাগ্য যে আমি আর তোমার তলোয়ার চালনা প্রশিক্ষক নই। 104 00:10:33,000 --> 00:10:36,280 এটা সাদাবা'র তলোয়ার ছিল। এখন এটা আপনার। 105 00:10:36,400 --> 00:10:37,520 আমার? 106 00:10:38,600 --> 00:10:42,520 খোকা, একজন বুড়ো পঙ্গু লোক এমন দামী তলোয়ার নিয়ে কী করবে? 107 00:10:42,640 --> 00:10:45,760 এটা দামেস্কের লোহায় তৈরী। পাখির পালকের মতো হালকা। 108 00:10:48,000 --> 00:10:49,760 এই হাতটা আমার দক্ষ হাত নয়। 109 00:10:49,880 --> 00:10:51,600 আমি যে গুরুজিকে চিনি 110 00:10:51,640 --> 00:10:55,440 তিনি হলে এই হাত অন্যটার মতো দক্ষ না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ চালিয়ে যেতেন। 111 00:10:55,520 --> 00:10:58,040 আমি জানি না পরবর্তী লড়াইয়ের জন্য আমি প্রস্তুত হতে পারবো কিনা। 112 00:10:59,640 --> 00:11:00,960 ওটা খুব শীঘ্রই হবে। 113 00:11:07,120 --> 00:11:08,920 আপনার মনে হয় লেওন আমাদের আক্রমণ করবে? 114 00:11:20,840 --> 00:11:22,440 কে কাকে আক্রমণ করবে তার গুরুত্ব সামান্য। 115 00:11:22,560 --> 00:11:25,560 সবশেষে, যেকোনো একজন সবকিছু নিয়ে না নেওয়া পর্যন্ত তিন ভাই 116 00:11:25,640 --> 00:11:27,720 একে অপরকে ছিঁড়ে খেতে চাইবে। 117 00:11:28,280 --> 00:11:30,000 আমি এটা আগেও দেখেছি। 118 00:11:30,120 --> 00:11:31,200 আমার মা আমাকে সতর্ক করেছিল। 119 00:11:31,800 --> 00:11:32,880 রুয়ি... 120 00:11:36,240 --> 00:11:38,920 - যুদ্ধ কি তোমাকে বিচলিত করে? - এর বিপরীতটা করে। 121 00:11:40,760 --> 00:11:43,240 আমার বাবা ঠিকই বলতেন, যুদ্ধ হলো সুযোগ। 122 00:11:44,360 --> 00:11:48,560 জন্মগত কারণে যারা কিছু জিনিস এমনিতে পেয়েছে, রক্ত ও তলোয়ার দিয়ে সেগুলো জিতে নিতে হয়। 123 00:11:49,480 --> 00:11:50,920 কিংবা হারাতে হয়, রুয়ি! 124 00:11:52,120 --> 00:11:53,680 - কিংবা হারাতে হয়। - গুরুজি। 125 00:11:55,480 --> 00:11:57,840 যখন আপনি সবচেয়ে প্রিয় জিনিসটি হারিয়ে ফেলেন, 126 00:11:59,200 --> 00:12:01,000 তখন আর হারানোর কিছু বাকি থাকে না। 127 00:12:42,440 --> 00:12:43,440 মালিক! 128 00:12:45,160 --> 00:12:47,800 রিবাদাভিয়ায় প্রবেশ করার জন্য আমাকে সবচেয়ে সেরা কাপড়টি এনে দাও। 129 00:13:28,080 --> 00:13:31,520 রিবাদাভিয়া গালিসিয়া রাজ্য 130 00:13:54,680 --> 00:13:58,560 জাহাঁপনা, অনুমতি ছাড়া ঢুকে পড়ায় দুঃখিত, কিন্তু আপনাকে একজন পরামর্শক নিয়োগ দিতে হবে। 131 00:13:59,840 --> 00:14:02,400 আমার কাছে একজন ইতোমধ্যেই আছে, মেন্দেস। নুন্যো। 132 00:14:03,720 --> 00:14:05,440 তাকেই আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। 133 00:14:09,480 --> 00:14:12,560 জাহাঁপনা, আমাদের চুক্তিনামা অনুসারে তাকে একজন গালিসিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি হতে হবে। 134 00:14:13,160 --> 00:14:15,080 আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, মেন্দেস। 135 00:14:15,520 --> 00:14:17,120 আমি পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। 136 00:14:17,240 --> 00:14:20,680 উত্তর হচ্ছে না! রাজা আমি। 137 00:14:29,120 --> 00:14:33,120 বুর্গোস কাস্টিল রাজ্য 138 00:15:09,360 --> 00:15:13,840 জারাগোজায় আমার কুকুররাও এমন জঘন্য ঠান্ডা স্থানে ঘুমায় না। 139 00:15:17,640 --> 00:15:21,640 যখন তুমি একটা প্রাসাদে থাকতে পারছ সেখানে তুমি গোবরের গাদায় পড়ে আছ কেন? 140 00:15:23,320 --> 00:15:24,880 চলো জারাগোজায় ফিরে যাই। 141 00:15:25,040 --> 00:15:26,640 এখানে তুমি মুক্ত। 142 00:15:27,360 --> 00:15:29,600 তুমি কি সিল্কের শেকলযুক্ত কারাগারে ফিরে যেতে চাও? 143 00:15:29,680 --> 00:15:32,080 আমি তোমার সাথে ফিরে গেলে আমার বাবা আমাকে ক্ষমা করে দিবেন। 144 00:15:32,920 --> 00:15:34,680 এবং তুমি যা চাইবে তিনি তা-ই দিবেন। 145 00:15:36,320 --> 00:15:38,360 - কোথায় যাচ্ছ? - আমার কাজ আছে। 146 00:15:38,440 --> 00:15:40,000 আমার সাথে থাকার চেয়ে জরুরি কাজ? 147 00:16:16,920 --> 00:16:20,080 কাস্টিলের সম্মান এবং গৌরব? 148 00:16:37,880 --> 00:16:39,120 মালিক... 149 00:16:41,120 --> 00:16:43,880 লোকজনকে এখান থেকে নিয়ে ইবরোতে জড়ো করো। 150 00:16:44,000 --> 00:16:45,520 এখনই যাচ্ছি। 151 00:16:45,680 --> 00:16:46,960 দাঁড়াও! 152 00:16:55,360 --> 00:16:57,440 যদি আমি এই রাজ্য গড়তে চাই... 153 00:16:59,560 --> 00:17:01,520 প্রথমে একটা ভুল শুধরাতে হবে। 154 00:17:08,880 --> 00:17:10,960 তোমার নাইট হওয়ার সময় হয়ে গেছে, রুয়ি। 155 00:17:12,800 --> 00:17:14,320 ধন্যবাদ, মালিক। 156 00:17:16,800 --> 00:17:18,560 এটা আমার জন্য সম্মানের। 157 00:17:19,880 --> 00:17:22,160 এবং আমি জানি তোমার বাবা তোমাকে নিয়ে খুব গর্বিত হতেন। 158 00:17:51,800 --> 00:17:54,760 তুমি কি আনুগত্যের জন্য জীবন বিলিয়ে দেওয়ার শপথ করছ? 159 00:17:54,920 --> 00:17:56,280 শপথ করছি। 160 00:17:57,320 --> 00:17:59,320 তুমি কি তোমার মালিক এবং তোমার রাজার জন্য জীবন দেওয়ার শপথ করছ? 161 00:18:00,240 --> 00:18:01,520 শপথ করছি। 162 00:18:02,800 --> 00:18:04,560 তুমি কি তোমার ভূমির জন্য জীবন দেওয়ার শপথ করছ? 163 00:18:06,400 --> 00:18:07,640 শপথ করছি। 164 00:18:57,000 --> 00:19:00,560 "আমি এক সিংহী, সুন্দরী ও সতী।" 165 00:19:01,800 --> 00:19:05,960 "নিষিদ্ধ হিংস্র পশুদের জন্য, আমার দেহ কোমলমতী।" 166 00:19:13,160 --> 00:19:14,800 উঠুন! 167 00:19:15,800 --> 00:19:17,000 উঠুন! 168 00:19:22,760 --> 00:19:28,440 "আমি এক সিংহী যার কামার্ত জীবন, আর হিংস্রতাপূর্ণ আশা," 169 00:19:29,400 --> 00:19:31,400 তীরন্দাজরা! নিজের শক্তি ঝালিয়ে নাও! 170 00:19:32,440 --> 00:19:38,400 "এত সিংহ ছেড়ে কোন কুকুরকে যৌবন দিয়ে হবো না সর্বনাশা।" 171 00:20:02,960 --> 00:20:04,240 মহামান্য। 172 00:20:06,800 --> 00:20:08,080 ধন্যবাদ। 173 00:20:12,560 --> 00:20:13,760 শুরু করো! 174 00:20:15,560 --> 00:20:17,080 Dodge and hold. 175 00:20:19,400 --> 00:20:21,400 Dodge and hold. 176 00:20:22,280 --> 00:20:24,800 এইতো। ভালো! 177 00:20:25,680 --> 00:20:29,400 চোখে চোখ রাখবে। মনে রেখো, চোখে চোখ। দেখি, আরেকবার! 178 00:20:32,520 --> 00:20:35,800 - এত বড় সৈন্যবাহিনী কি আসলেই দরকার? - দরকার, মা। দরকার। 179 00:20:37,000 --> 00:20:39,960 আমার শত্রুদের ভয়ের মধ্যে রাখতে হবে এবং নিজেকে আমার ভাইদের থেকে রক্ষা করতে হবে। 180 00:20:40,040 --> 00:20:43,040 তোমার ভাইয়েরা কখনো আক্রমণ করবে না। তোমরা শপথ করেছিলে। 181 00:20:44,520 --> 00:20:46,880 নিজের রাজ্য রক্ষা করার আরও অনেক উপায় আছে। 182 00:20:48,720 --> 00:20:50,200 যেমন দুটো হাত এক করা। 183 00:20:57,560 --> 00:20:59,920 - সে কে? - একজন সম্ভ্রান্ত সাক্সন। 184 00:21:00,400 --> 00:21:04,480 তুমি যদি সম্মতি দাও, তার যৌতুকের ব্যাপারে বোঝাপড়া প্রায় শেষের দিকে। 185 00:21:04,800 --> 00:21:08,080 কাস্টিলকে অন্য কোন বড় রাজ্যের সাথে জুড়ে তোমার অবস্থান শক্তিশালী করো। 186 00:21:08,240 --> 00:21:10,320 কাস্টিলে তোমার নিজস্ব বংশধর তৈরী করো। 187 00:21:18,720 --> 00:21:22,640 তারা বলছে তার দেহ মুক্তোর চেয়েও সুন্দর, এবং তার চুল সূর্যের চেয়েও উজ্জ্বল। 188 00:21:26,080 --> 00:21:29,640 - বিয়ের অনুষ্ঠানটা বুর্গোসে করবো। - না, লেওনে। আমি কথা দিয়েছি। 189 00:21:29,720 --> 00:21:31,800 আমি আমার নয় এমন কোন রাজ্যে কেন বিয়ে করতে যাবো? 190 00:21:31,920 --> 00:21:34,760 কারণ ওখানে বার্নার্দো সাহেব আছেন। আমি তোমাদের মিলন রোমকে উৎসর্গ করতে চাই। 191 00:21:34,800 --> 00:21:36,200 - রোম... - আলফন্সো রাজি হয়েছে। 192 00:21:36,960 --> 00:21:38,000 শোনো। 193 00:21:39,680 --> 00:21:42,640 আমি আমার প্রথম সন্তানকে বাসিলিকার সেন্ট ইসিদুরোতে বিয়ে করাতে চাই, 194 00:21:42,720 --> 00:21:44,440 যেখানে তোমার বাবা এবং আমি বিয়ে করেছিলাম। 195 00:21:57,200 --> 00:21:58,600 তুমি আমাকে উদ্ধার করেছ কেন? 196 00:22:00,480 --> 00:22:04,280 আমি দানা-পানি ছাড়া অন্ধকার কূপে পড়ে থাকতে পারতাম। 197 00:22:04,480 --> 00:22:07,960 আমি নাহয় ক্রীতদাসী হতাম, চুলায় পুড়ে পুড়ে অত্যাচারিত হতাম। 198 00:22:08,040 --> 00:22:11,480 - তোমার উদাসীনতার চেয়ে সেটাই ভালো হত। - তোমার অভিযোগ শোনার সময় আমার নেই। 199 00:22:12,720 --> 00:22:16,720 তোমার মাঝে এমন ক্ষত আছে যেটার রক্তক্ষরণ থামানো যাচ্ছে না, তোমার চোখ বলছে সেটা। 200 00:22:19,400 --> 00:22:22,520 আমি জানি শুধুমাত্র কোনো মেয়েই এমন ব্যথার কারণ হতে পারে। 201 00:22:26,000 --> 00:22:30,560 এবং আমি ভালোভাবেই জানি। শুধুমাত্র কোন মেয়েই সে ব্যথা দূর করতে পারে। 202 00:22:30,640 --> 00:22:32,320 যদি সে মেয়ের অস্তিত্ব থাকতো। 203 00:22:34,440 --> 00:22:36,160 আমাকে অবশ্যই লেওনে যেতে হবে। 204 00:22:37,160 --> 00:22:39,360 যে তোমার মন ভেঙেছে তার খোঁজে? 205 00:22:39,440 --> 00:22:40,920 কেউ আমার মন ভাঙেনি। 206 00:22:41,000 --> 00:22:42,480 তাহলে তুমি চলে যাচ্ছ কেন? 207 00:22:43,080 --> 00:22:44,760 সানচো লেওনে বিয়ে করতে যাচ্ছে। 208 00:22:45,600 --> 00:22:46,720 আমি তোমার সাথে যাব। 209 00:22:50,160 --> 00:22:53,280 সানচোর অধীনস্থ হিসেবে আমার বাবা ওই অনুষ্ঠানে থাকবেন। 210 00:22:53,560 --> 00:22:57,040 যে তোমাকে চার দেয়ালে বন্দী করেছিল তাকে দেখার শখ জেগেছে এখন। 211 00:22:57,120 --> 00:23:00,360 সে এখনো আমার বাবা। তুমি কি তাকে দেখা থেকে আমাকে আটকাবে? 212 00:23:05,040 --> 00:23:06,560 আমাকে ডেকে পাঠিয়েছ? 213 00:23:15,560 --> 00:23:18,000 আমার মনে আছে শেষ কবে তুমি আমার দিকে মায়ার চোখে তাকিয়েছিলে। 214 00:23:18,080 --> 00:23:20,040 আমাকে ক্ষমা করবে কবে? 215 00:23:20,440 --> 00:23:23,280 আমার মা প্রতি রাতে প্রার্থনা করে যাতে আমি তোমাকে ক্ষমা করে দিই। 216 00:23:24,960 --> 00:23:27,200 জানি না তার প্রার্থনা ইশ্বর পর্যন্ত পৌছায় কি-না, 217 00:23:28,520 --> 00:23:29,840 তবে আমার কাছে পৌছায় না। 218 00:23:29,920 --> 00:23:32,400 রাজা আমার কাছে জানতে চেয়েছেন আমাদের বিয়ে কবে। 219 00:23:33,680 --> 00:23:35,120 ইশ্বরের হুকুম যখন হবে তখন। 220 00:23:39,880 --> 00:23:41,840 আমি তাকে বলেছি আমাদের বিয়ে হবে না। 221 00:23:43,760 --> 00:23:45,560 আমি তোমাকে হারাচ্ছি না, কখনো হারাবোও না। 222 00:23:46,640 --> 00:23:50,040 কিন্তু তুমি যখন বেদির কাছে যাবে, তখন আমি তোমার চোখে ঘৃণা দেখতে চাই না। 223 00:23:51,040 --> 00:23:52,320 আমার বাবা-মা? 224 00:23:52,400 --> 00:23:55,000 চিন্তা করো না, তাদের কিছুই ফেরত নেওয়া হবে না। 225 00:23:57,480 --> 00:23:58,880 ধন্যবাদ। 226 00:24:01,120 --> 00:24:02,800 যা হয়েছিল তা আমি মুছতে পারব না, 227 00:24:02,880 --> 00:24:05,360 কিন্তু তোমাকে উৎসর্গ করার জন্য পুরো জীবন পড়ে আছে সামনে। 228 00:24:07,400 --> 00:24:09,520 তুমি একটা সুযোগ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। 229 00:24:33,120 --> 00:24:34,960 তোমাকে লেওনে স্বাগত জানাতে পারে ভালো লাগছে। 230 00:24:35,440 --> 00:24:37,400 আশা করি পুরোনো ঝগড়া পেছনে ফেলতে পারবো। 231 00:24:37,520 --> 00:24:39,000 ঝগড়া আমি শুরু করিনি। 232 00:24:39,120 --> 00:24:41,720 ছেলেরা, তোমাদের বাবাকে গর্বিত করো। 233 00:24:45,600 --> 00:24:46,960 ভাই... 234 00:24:52,720 --> 00:24:56,360 সানচোর অনুগত হয়ে তুই অনেক কিছু করে ফেলিসনি। 235 00:24:57,680 --> 00:25:01,280 যথাযোগ্য কিছু না করে কাউন্টগিরি সকলের ভাগ্যে জোটে না। 236 00:25:01,360 --> 00:25:05,040 তোমার বিয়ের জন্য একটা উপহার আছে। আমি জানি তুমি শিকার করতে কতটা ভালোবাস। 237 00:25:05,120 --> 00:25:07,200 আমি তোমাকে আমার সেরা বাজপাখিটা দিতে চাই। 238 00:25:13,640 --> 00:25:15,720 লেওনের উপহার পেয়ে কাস্টিল কৃতজ্ঞ। 239 00:25:18,560 --> 00:25:20,720 তোমার সম্মানে আমি একটা শিকার অভিযানের আয়োজন করেছি। 240 00:25:34,720 --> 00:25:36,880 দেখতে পাচ্ছি তুমি জামোরাকে এখনও অপেক্ষায় রেখে দিয়েছ। 241 00:25:37,280 --> 00:25:39,800 আর আমি দেখতে পাচ্ছি একজন মায়ের সন্তানদের প্রতি ভালোবাসা 242 00:25:39,880 --> 00:25:42,240 পাত্রভেদে ভিন্ন ভিন্ন আকারে আসছে। 243 00:25:42,840 --> 00:25:44,840 আমারটার আকার না-ই জিজ্ঞেস করলাম। 244 00:25:54,040 --> 00:25:55,600 এখানে কি রদ্রিগো আলভারেজ আছে? 245 00:25:59,240 --> 00:26:01,160 সে তার দেওয়া দামের চেয়ে বেশি মদ পান করেছে। 246 00:26:17,800 --> 00:26:20,000 আমার প্লেট থেকে তোর নোংরা হাত সরা! 247 00:26:21,400 --> 00:26:22,600 রুয়ি... 248 00:26:25,000 --> 00:26:27,080 রুয়ি, বাছা, তুমি এখানে কী করছ? 249 00:26:27,680 --> 00:26:30,720 আপনার বাহু এখনও আপনি যখন আমাকে চড় মারতেন তখনকার মতই শক্ত আছে। 250 00:26:34,840 --> 00:26:36,280 এগুলো মদ, আমি ফেলেছি। 251 00:26:36,880 --> 00:26:38,600 সেরাদের ক্ষেত্রে এমন হতে পারে। 252 00:26:38,680 --> 00:26:39,920 বাছা... 253 00:26:42,600 --> 00:26:44,960 - বসুন, বসুন। - হ্যাঁ, হ্যাঁ। 254 00:26:45,080 --> 00:26:46,480 সর্দারনি! 255 00:26:49,240 --> 00:26:50,520 আরো মদ দাও। 256 00:26:52,960 --> 00:26:56,960 তো, বলো। তুমি কি বুর্গোসে সুখে আছ? 257 00:26:57,160 --> 00:26:59,400 হ্যাঁ, এখানে সব ঠিকঠাক আছে তো? 258 00:27:00,600 --> 00:27:02,560 আমি কাউন্টের সুপারিশ পাইনি। 259 00:27:03,720 --> 00:27:06,120 আপনার একমাত্র অপরাধ আপনি আমার নানা। 260 00:27:06,200 --> 00:27:08,320 ওই পোড়ামুখো সেটা ভুলেনি। 261 00:27:11,200 --> 00:27:14,000 লেওনে আসার সময় আমি সৈন্যদের চলাফেরা দেখলাম। 262 00:27:14,160 --> 00:27:18,920 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ. আলফন্সো... 263 00:27:25,920 --> 00:27:29,560 আলফন্সো সীমান্তের ঘাটিগুলোতে সৈন্য মোতায়েন করছে। 264 00:27:31,000 --> 00:27:33,600 নাভারেতে? টলেডোতে? 265 00:27:33,760 --> 00:27:35,000 কাস্টিলে। 266 00:27:37,640 --> 00:27:39,560 লেওন কি কাস্টিলকে আক্রমণ করতে যাচ্ছে? 267 00:27:40,600 --> 00:27:42,200 কিংবা কাস্টিল লেওনকে। 268 00:27:43,640 --> 00:27:44,880 আর গালিসিয়া? 269 00:27:47,080 --> 00:27:50,160 গার্সিয়া সিদ্ধান্ত নিবে। 270 00:27:50,280 --> 00:27:54,080 যে তার সাথে প্রথমে সন্ধি করবে সে কৌশলগত সুবিধা পাবে। 271 00:27:56,200 --> 00:27:57,960 কিংবা যে আক্রমণ করবে সে। 272 00:28:13,520 --> 00:28:16,080 কাজটা শেষ হলে এর দ্বিগুণ পাবে। 273 00:28:18,720 --> 00:28:20,560 রুয়ি যেন কখনো কাস্টিলে ফিরতে না পারে। 274 00:28:28,200 --> 00:28:30,240 তোমার ভাইয়ের বাগদত্তা আজ আসবে। 275 00:28:30,320 --> 00:28:31,800 তার সাথে দেখা করার তর সইছে না আমার। 276 00:28:44,080 --> 00:28:45,160 এটা আগাথা। 277 00:28:47,520 --> 00:28:49,360 নর্মান্ডির উইলিয়ামের কন্যা। 278 00:28:50,200 --> 00:28:52,520 অভিজাত কোন পরিবার দেখে বিয়ে করে নাও, তোমার ভাইয়ের মতো। 279 00:28:54,920 --> 00:28:56,640 - সে খুব সুন্দরী মনে হচ্ছে। - হ্যাঁ। 280 00:28:57,560 --> 00:28:59,080 কিন্তু আমাকে ভাবতে হবে। 281 00:28:59,160 --> 00:29:01,120 তোমার কি কারো অনুমতি দরকার? 282 00:29:02,680 --> 00:29:04,160 বিঘ্ন ঘটানোয় আমি দুঃখিত। 283 00:29:04,360 --> 00:29:08,240 আমি কার্দেন্যার সেন্ট পিটারের মঠ থেকে অনুমোদনপত্র এনেছি। 284 00:29:08,320 --> 00:29:09,840 এখন শুধু রাজকীয় সিলটা দরকার। 285 00:29:10,600 --> 00:29:13,080 তোমার বোনকে তোমাকে শাসনের দায়িত্ব দিলে কবে? 286 00:29:14,440 --> 00:29:17,240 উরাকা আমার সবচেয়ে সেরা পরামর্শক, মা। 287 00:29:17,480 --> 00:29:20,360 আমি শুধু আমার ভাইকে সাহায্য করছি, যেমনটা আপনি বাবাকে করেছিলেন। 288 00:29:20,440 --> 00:29:23,600 যদিও এ চিন্তা এসেই যায় যে, সরকারি কাজে তিনি আপনাকে কখনো বিশ্বাস করেননি। 289 00:29:24,960 --> 00:29:27,320 আমাকে শিকারের জন্য প্রস্তুত হতে হবে। 290 00:29:39,240 --> 00:29:41,720 আমার হবু বউ। একজন নর্ম্যান। 291 00:29:46,200 --> 00:29:48,200 গণ্যমান্য রাজবংশ আরো আছে। 292 00:29:49,320 --> 00:29:52,280 শাসক উইলিয়ামের চেয়ে গণ্যমান্য আর কেউ আছে নাকি? 293 00:29:58,160 --> 00:29:59,920 তোমার কি হিংসা হচ্ছে? 294 00:30:00,160 --> 00:30:02,080 আমি শুধু তোমার ভালো চাই। 295 00:30:05,360 --> 00:30:07,800 উরাকা, তুমিই আমার জন্য সবচেয়ে ভালো। 296 00:30:13,640 --> 00:30:16,000 আলফন্সো! আলফন্সো! 297 00:30:36,440 --> 00:30:37,960 এটা বিজলী মতো দ্রুত। 298 00:30:46,760 --> 00:30:47,760 ফ্যালকনার(যে বাজপাখি পালন করে)। 299 00:31:13,080 --> 00:31:14,280 রুয়ি। 300 00:31:15,600 --> 00:31:17,480 যাও মহামান্য উরাকার বাজপাখি খুঁজে নিয়ে এসো। 301 00:31:22,760 --> 00:31:23,920 দাঁড়াও। 302 00:31:24,920 --> 00:31:26,920 ওটা আমার বাজপাখি। আমি তোমার সাথে যাব। 303 00:31:35,480 --> 00:31:39,080 আমি জানি যখন আলফন্সোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছ তখন তুমি অনেক কিছু বিসর্জন দিয়েছ। 304 00:31:40,360 --> 00:31:43,680 কেবল একজনের আজ্ঞাবহ হয়ে থাকতে হলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। 305 00:31:44,840 --> 00:31:46,840 সেটা আমার চেয়ে ভালোভাবে কেউ বুঝে না। 306 00:31:47,840 --> 00:31:49,560 আর সেজন্যই আমি তোমাকে সম্মান করি। 307 00:31:50,960 --> 00:31:52,560 ধন্যবাদ, মাই লেডি। 308 00:31:53,480 --> 00:31:56,960 লেওনে প্রথম যখন তোমাকে দেখেছিলাম, তখন আমি তোমার আবেগপ্রবণতাকে অবজ্ঞা করেছিলাম। 309 00:31:57,120 --> 00:32:00,560 যখন আমি এদেশে বড় হয়েছি, তখন ঘুষিই ছিল আমার একমাত্র ভাষা। 310 00:32:00,640 --> 00:32:04,360 তুমি অন্যকিছুর পরোয়া না করে যা তোমার তা অর্জন করতে নেমে পড়েছিলে। 311 00:32:05,360 --> 00:32:07,960 সত্যি বলতে, আমারও একটা বিষয় স্বীকার করার আছে। 312 00:32:09,240 --> 00:32:11,560 লেওনে আমি শুধু দুজন ব্যক্তিকে ভয় পেতাম। 313 00:32:12,640 --> 00:32:14,560 আমার নানাভাই এবং আপনি, মাই লেডি। 314 00:32:17,880 --> 00:32:21,280 আগে যদি জানতাম, তোমাকে এর দ্বিগুণ জ্বালাতন করতাম। 315 00:33:03,440 --> 00:33:04,680 সরে দাঁড়ান, মহামান্য। 316 00:33:06,120 --> 00:33:10,280 থামো! আমি উরাকা, লেওনের রাজকন্যা এবং জামোরার কত্রী। 317 00:33:10,360 --> 00:33:12,320 ধড়ে মাথা রাখতে চাইলে এখনই চলে যাও। 318 00:33:12,400 --> 00:33:14,560 আমার সাথে চ্যাম্পিয়নের সুরক্ষা আছে! 319 00:33:15,680 --> 00:33:18,240 মাই লেডি, সরে দাঁড়ান। 320 00:33:20,000 --> 00:33:35,000 অনুবাদ ও সম্পাদনায় **এ আর আকিব** 321 00:33:56,480 --> 00:33:57,800 আমি বলছি ঘোড়ায় চড়ে বসো। 322 00:33:57,880 --> 00:33:59,800 যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক আমি না বলছি। 323 00:33:59,880 --> 00:34:02,640 - মহামান্য হলেন রাজকন্যা. আমি-- - তুমি হলে একগুঁয়ে। 324 00:34:02,720 --> 00:34:05,800 মাই লেডি, আপনার কাছে হাতজোড় করছি আমাকে এমন বিপদে ফেলবেন না। 325 00:34:05,960 --> 00:34:08,520 আমরা একই ঘোড়ায় চড়ে লেওনে যেতে পারি না। 326 00:34:09,600 --> 00:34:13,800 যেতে পারলে ভালোই হত, শুধু সানচো এবং আমার মায়ের চেহারা দেখার জন্য। 327 00:34:20,440 --> 00:34:22,520 তোমার কি মনে হয় জামোরার লোকেরা আমাকে ঘৃণা করবে? 328 00:34:29,800 --> 00:34:33,400 ছোটবেলা থেকে আমি অস্বাভাবিক কেউ হিসেবে বড় হয়েছি। 329 00:34:34,640 --> 00:34:36,120 সবাই আমাকে ভয়ের চোখে দেখত। 330 00:34:37,760 --> 00:34:42,080 এখন আবার নতুন করে শুরু করার সুযোগ আছে। আপনার যা ইচ্ছা তা করার জন্য। 331 00:34:43,160 --> 00:34:44,600 তারা কি আমাকে শাসক হতে দিবে? 332 00:34:45,360 --> 00:34:50,400 হ্যাঁ, এবং যখন তারা আপনার স্বরূপ দেখবে, তখনই আপনার প্রকৃত মূল্য বুঝতে পারবে। 333 00:34:51,560 --> 00:34:54,000 জামোরার জন্য আমি আপনার চেয়ে যোগ্য কাউকে কল্পনা করতে পারছি না। 334 00:35:17,000 --> 00:35:18,800 কোথায় ছিলে তোমরা? 335 00:35:19,800 --> 00:35:20,880 রুয়ি! 336 00:35:23,280 --> 00:35:24,640 ছোট একটা দুর্ঘটনায় পড়েছিলাম। 337 00:35:27,760 --> 00:35:30,600 ছোট বোন, তুমি এত তাড়াতাড়ি লেওনে চলে আসবে ভাবিনি। 338 00:35:30,640 --> 00:35:33,200 আমি আমার শহরের সংবাদ নিয়ে এসেছি। 339 00:35:33,440 --> 00:35:37,160 মেন্দেস নামের এক গালিসিয়ান তোরো'র একটি মঠ এবং কিছু জমি দখল করেছে। 340 00:35:37,480 --> 00:35:38,920 আর গার্সিয়া? 341 00:35:39,160 --> 00:35:40,560 সে অনুমতি দিয়েছে। 342 00:35:42,160 --> 00:35:44,760 মাই লেডি, আপনার অনুমতি পেলে আমি যাই। 343 00:35:49,160 --> 00:35:50,880 তোমার পারিতোষিক নিয়ে যেও। 344 00:35:56,880 --> 00:36:00,520 এবং আলফন্সো আমাদের বোন এলভিরা'র অধিকার রক্ষা করতে আগ্রহী না? 345 00:36:01,000 --> 00:36:02,880 আমার তা মনে হচ্ছে না, মালিক। 346 00:36:04,960 --> 00:36:07,640 আলফন্সো সীমান্তে সৈন্য পাঠাচ্ছে 347 00:36:07,680 --> 00:36:10,280 এবং গালিসিয়ার ঝগড়ায় ইন্ধন দিচ্ছে। 348 00:36:11,680 --> 00:36:13,200 জামোরার বিরুদ্ধে কিছু করেছে? 349 00:36:13,360 --> 00:36:14,960 এখনও না। 350 00:36:18,120 --> 00:36:22,440 বেজন্মার দল! তারা চুক্তি করেছে। 351 00:36:22,600 --> 00:36:24,040 তারা প্রস্তুত হচ্ছে! 352 00:36:25,400 --> 00:36:28,480 তারা আমাকে আক্রমণ করতে প্রস্তুত হচ্ছে! 353 00:36:28,560 --> 00:36:30,480 কোনোকিছুই সেটা ইঙ্গিত করছে না, মালিক। 354 00:36:30,560 --> 00:36:33,560 আমার চোখের দিকে তাকাও, এবং বলো যে তোমারও একই মনে হচ্ছে না। 355 00:36:35,160 --> 00:36:39,160 আগামীকাল আলফন্সো, আমার ভাই আলফন্সো, 356 00:36:39,320 --> 00:36:41,600 কাস্টিলের সীমান্তের ভূমি দখল করবে, 357 00:36:41,640 --> 00:36:44,120 এবং আমি কোনো প্রতিকার না করা পর্যন্ত এগোতে থাকবে। 358 00:36:46,080 --> 00:36:48,000 সবসময়ই এমন হয়ে এসেছে! 359 00:36:50,840 --> 00:36:52,640 মালিকের আদেশ কী? 360 00:36:57,200 --> 00:36:58,600 এই মুহুর্তে... 361 00:37:01,160 --> 00:37:03,120 আমার বাগদত্তাকে স্বাগত জানাই আপাতত। 362 00:37:11,400 --> 00:37:13,160 সবাই অবস্থান নাও! 363 00:37:29,280 --> 00:37:31,040 ধুর, খুব ঠান্ডা। 364 00:37:34,800 --> 00:37:37,840 সানচো, ফার্নান্দো'র পুত্র, কাস্টিলের রাজা! 365 00:37:37,920 --> 00:37:39,520 সে আমার ঘোড়ার চেয়ে বড়। 366 00:37:39,600 --> 00:37:42,880 আমি পরিচয় করিয়ে দিতে চাই মের্সিয়া'র আ-এফেহারের কন্যা, 367 00:37:43,000 --> 00:37:45,760 পশ্চিম আঙ্ঘিলার কাউন্ট, 368 00:37:45,920 --> 00:37:47,760 সম্মানিত আউগ্রেদাকে। 369 00:37:49,560 --> 00:37:51,000 অয়ুব্রেদা। 370 00:37:51,560 --> 00:37:52,840 আয়িব্রেদা। 371 00:37:53,680 --> 00:37:55,360 অয়ুব্রেদা। 372 00:37:55,440 --> 00:37:57,400 - আইয়িব্রেদা। - যথেষ্ট হয়েছে! 373 00:37:58,160 --> 00:38:00,400 এখন থেকে তার নাম আলবের্তা! 374 00:38:02,560 --> 00:38:03,920 আলবের্তা, কাহিনী শেষ। 375 00:38:11,360 --> 00:38:13,000 তোমার কী মনে হচ্ছে? 376 00:38:13,160 --> 00:38:14,800 তিনি খুবই... 377 00:38:16,000 --> 00:38:17,200 সুন্দরী। 378 00:38:22,680 --> 00:38:23,800 এবং দৈত্যাকার। 379 00:39:08,360 --> 00:39:11,880 এবং কিছু প্রাণী খেয়েছিলাম যেগুলো তারা শেল মেরে শিকার করেছিল। 380 00:39:11,960 --> 00:39:13,160 - শুনে বমি আসছে। - কী? 381 00:39:13,280 --> 00:39:15,760 - সত্যি বলছি। - আমাকে একটা বাচ্চা শুকর দিও একদিন। 382 00:39:15,840 --> 00:39:17,160 - বাচ্চা শুকর! - রুয়ি! 383 00:39:19,480 --> 00:39:21,160 মেন্দেসের সমস্যা কী? 384 00:39:22,160 --> 00:39:23,640 সে নিয়ন্ত্রণের বাইরে। 385 00:39:23,760 --> 00:39:27,600 কিন্তু গার্সিয়া গালিসিয়ান অভিজাতদের বিরুদ্ধে যাওয়া ছাড়া তাকে থামাতে পারবে না। 386 00:39:27,640 --> 00:39:29,440 আলফন্সো এবং গার্সিয়া কি চুক্তি করেছে? 387 00:39:30,000 --> 00:39:32,160 চুক্তি? কীসের কথা বলছ তুমি? 388 00:39:37,200 --> 00:39:38,600 তার কী হয়েছে? 389 00:39:38,680 --> 00:39:40,960 জানি না, তবে সে বদলে গেছে। 390 00:39:42,080 --> 00:39:43,880 - রুয়ি। দাঁড়াও। - সে এখন আগের মতো নেই। 391 00:39:43,960 --> 00:39:46,280 - আরে! - এমন করো না। 392 00:39:46,360 --> 00:39:48,880 তুমি সানচোর বিয়ের উপহার হিসেবে তোরো দিয়ে দিতে পারো না। 393 00:39:48,960 --> 00:39:51,480 কিন্তু আমি রাজ্য চাই না, মা। আমি বিয়ে করতে চাই। 394 00:39:52,800 --> 00:39:54,680 তোমাকে তোমার বাবার ইচ্ছা পূর্ণ করতে হবে। 395 00:39:56,160 --> 00:39:59,400 সে যদি তোরো'র দায়িত্ব নেয় তাহলে আমার ঘাড় থেকে মেন্দেসের চাপানো বোঝা নেমে যাবে। 396 00:39:59,480 --> 00:40:02,640 চুপ করো! তুমি কি তোমার ভাইদের মধ্যে যুদ্ধ লাগাতে চাইছ? 397 00:40:06,760 --> 00:40:09,080 আজব হলেও আমরা তোমাকে মিস করেছি, নুন্যো। 398 00:40:09,640 --> 00:40:11,000 আমিও তোমাদের মিস করেছি। 399 00:40:11,600 --> 00:40:13,920 তোরোতে যা ঘটছে তা আমার কাছে সুবিধার লাগছে না। 400 00:40:15,600 --> 00:40:17,000 সেটা গার্সিয়ার সমস্যা। 401 00:40:17,160 --> 00:40:18,960 সেটা লেওন পর্যন্তও পৌঁছাতে পারে। 402 00:40:22,920 --> 00:40:27,920 আপনার সবচেয়ে খারাপ শত্রু এসে গেছে। এবং সে আমাদের সাথে একই টেবিলে বসবে। 403 00:40:34,280 --> 00:40:38,280 মহামান্য আল মুক্তাদিরকে লেওনে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। 404 00:40:38,360 --> 00:40:42,280 রাজ্যাভিষেকের দিনে আমি নিজে এসে আপনাকে অভিনন্দন জানাতে চেয়েছিলাম। 405 00:40:42,680 --> 00:40:46,280 হয়তো আমাদের রাজ্যের সম্প্রীতির ভীত শক্তিশালী করার সময় এসে গেছে। 406 00:40:47,640 --> 00:40:49,000 আসুন। 407 00:41:00,000 --> 00:41:04,280 মেন্দেস যদি জামোরায় লাফালাফি করে, ঝাকুনিটা তোমাকেই খেতে হবে, ছোটভাই। 408 00:41:04,360 --> 00:41:06,760 ছোটবেলার মতো এখন আর তোমাকে ভয় পাই না। 409 00:41:06,840 --> 00:41:09,640 শুনেছি আমাদের দুজনই ঘোড়ার প্রতি অনুরাগী। 410 00:41:35,400 --> 00:41:37,640 শেল নাকি বাচ্চা শুকর? 411 00:41:42,800 --> 00:41:44,280 এই... বাহ। 412 00:41:48,600 --> 00:41:49,760 কী করছ তুমি? 413 00:41:49,840 --> 00:41:52,880 বন্দী তার মালিকের কাছে সুরক্ষা চাইছে। 414 00:42:02,640 --> 00:42:04,160 তারা এসে গেছে। 415 00:42:05,920 --> 00:42:07,160 বেটা। 416 00:42:27,480 --> 00:42:28,680 ওই মেয়েটা কে? 417 00:42:34,160 --> 00:42:35,560 আল মুক্তাদিরের মেয়ে। 418 00:42:38,040 --> 00:42:42,680 স্কোয়ারদের বলতে শুনেছি সে নাকি জারাগোজায় তার শরীর চেখে দেখেছে। 419 00:42:54,400 --> 00:42:55,800 আমি তোমাকে বিয়ে করব। 420 00:43:01,200 --> 00:43:02,400 কী? 421 00:43:05,640 --> 00:43:07,040 বললাম আমি তোমাকে বিয়ে করব। 422 00:43:13,840 --> 00:43:16,680 আশা করি আলফন্সো শীঘ্রই তার বাগদানের কথা ঘোষণা করবে। 423 00:43:16,800 --> 00:43:19,080 আগাথার সাথে বিয়ে হতে সময় লাগবে। 424 00:43:19,640 --> 00:43:21,680 এখন অন্য কিছু উদযাপন করা যাক। 425 00:43:25,560 --> 00:43:28,080 আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বোন উরাকা জামোরা গিয়ে 426 00:43:28,160 --> 00:43:29,880 তার শহরের শাসনভার গ্রহণ করবে। 427 00:43:30,480 --> 00:43:32,160 আমার বাবা সবসময় যা চেয়েছিলেন। 428 00:43:34,000 --> 00:43:35,560 -জামোরার উদ্দেশ্যে। - জামোরার উদ্দেশ্যে। 429 00:43:35,800 --> 00:43:37,400 - জামোরার উদ্দেশ্যে। - জামোরার উদ্দেশ্যে। 430 00:43:37,520 --> 00:43:39,280 - জামোরার উদ্দেশ্যে। - জামোরার উদ্দেশ্যে। 431 00:43:46,160 --> 00:43:47,680 লেওনের আর তোমাকে দরকার নেই। 432 00:43:50,160 --> 00:43:54,080 গালিসিয়া যে তোরো'র জমি চুরি করেছে সে ব্যাপারে কি কারো মাথাব্যথা নেই? 433 00:43:55,040 --> 00:43:57,200 বেটা, এখন তোমার বিয়ে উদযাপনের সময়। 434 00:43:57,280 --> 00:44:00,640 গার্সিয়া আমার বাবাকে দেওয়া শপথ ভঙ্গ করেছে। 435 00:44:00,720 --> 00:44:02,800 - আমি কিছুই ভাঙিনি! - মেন্দেস তোমার অধীনস্থ। 436 00:44:02,880 --> 00:44:05,360 - সানচো, তাতে কিছু যায় আসে না। তুমি যদি-- - এলভিরা, চুপ করো! 437 00:44:07,040 --> 00:44:09,720 আর লেওন? তোমার কি কিছুই বলার নেই? 438 00:44:09,800 --> 00:44:11,800 আমি কি এলভিরার রক্ষক নাকি? 439 00:44:11,920 --> 00:44:15,200 ওটা জামোরার জমি হলে তুমি সেখানে সৈন্য পাঠাতে। 440 00:44:15,280 --> 00:44:17,680 না, মা। আমি পাঠাতে দিতাম না। 441 00:44:18,440 --> 00:44:21,440 তোমার কাছে যখন বাবাকে দেওয়া কথার কোনো মূল্য নেই, 442 00:44:21,520 --> 00:44:23,920 আমিই তার শেষ ইচ্ছা পূর্ণ করব। 443 00:44:24,000 --> 00:44:27,240 আমাকে লেওনের মধ্য দিয়ে যেতে দাও, আমি গালিসিয়াকে নিজের অবস্থানে ফিরিয়ে দিব। 444 00:44:30,160 --> 00:44:32,680 - এসব মাতালের প্রলাপ। - তুমি কি তাকে রক্ষা করছ? 445 00:44:32,800 --> 00:44:35,320 সানচো গালিসিয়ার সাথে যুদ্ধে জড়ানোর জন্য অজুহাত খুঁজছে! 446 00:44:35,440 --> 00:44:38,280 তুমিই বাবাকে দেওয়া শপথ ভঙ্গ করেছ! 447 00:44:38,360 --> 00:44:40,360 - সানচো, জনাব প্রতিশোধগ্রহণকারী! - উরাকা! 448 00:44:42,720 --> 00:44:46,960 তুমি বাবার কথার আশ্রয় নিয়ে তোমার ধারণামতে যা তোমার তা ফিরে পাওয়ার পায়তারা করছ। 449 00:44:47,040 --> 00:44:48,760 প্রথমে গালিসিয়া, তারপর লেওন। 450 00:44:48,880 --> 00:44:52,920 আমাকে যদি সবার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, করব! 451 00:44:53,080 --> 00:44:54,240 অনেক হয়েছে! 452 00:44:55,160 --> 00:44:57,640 তোমাদের বাবা তোমাদেরকে নিয়ে লজ্জিত হতেন। 453 00:44:58,440 --> 00:45:01,080 কেউ যুদ্ধে নামছে না। আমি বেঁচে থাকতে না! 454 00:45:04,080 --> 00:45:05,160 সঙ্গীত! 455 00:45:11,160 --> 00:45:13,880 এরকম পাথরের ঘর্ষন থেকেই আগুনের ফুলকি তৈরী হয়। 456 00:45:15,440 --> 00:45:18,160 আমি হয়তো বিষয়টা নিয়ে নাড়াচাড়া করতে পারব... 457 00:45:20,080 --> 00:45:22,720 আগুনে ইন্ধন দিন। 458 00:45:24,040 --> 00:45:29,520 পুরো কাস্টিল এবং গালিসিয়াকে জ্বলতে দিন। 459 00:45:45,840 --> 00:45:48,200 জাহাঁপনা, আমি আপনার কাছে একটা অনুগ্রহ চাই। 460 00:45:51,680 --> 00:45:55,000 নাইট রদ্রিগো আলভারেজ সবসময় লেওনের প্রতি অনুগত ছিল। 461 00:45:56,080 --> 00:45:59,360 আমি হাতজোড় করছি তাকে যাতে ভুলে না যান। তাকে আপনার সেবায় নিয়ে নিন। 462 00:46:23,080 --> 00:46:25,560 মহামান্য, আমি কি কিছুটা সময় পেতে পারি? 463 00:46:25,640 --> 00:46:26,600 অন্য কোনো সময়। 464 00:46:26,680 --> 00:46:29,480 আমি রাজা ফার্নান্দোর মৃত্যুর কারণ খুঁজে পেয়েছি। 465 00:46:37,680 --> 00:46:39,840 রাজা ফার্নান্দোকে বিষপ্রয়োগ করা হয়েছিল। 466 00:47:12,840 --> 00:47:16,800 কী করেছি আমরা, ফার্নান্দো? কী করেছি আমরা? 467 00:47:20,320 --> 00:47:21,600 তোমাকে মিস করেছি। 468 00:47:23,840 --> 00:47:25,440 তোমার সাথে থাকা মানে 469 00:47:25,520 --> 00:47:29,200 শিশুদের ঘুমপাড়ানি গল্পের জগতে বসবাস করা। 470 00:47:29,320 --> 00:47:32,000 মাঝেমাঝে আমি দুঃস্বপ্নের জগতেও বসবাস করি। 471 00:47:32,160 --> 00:47:34,000 তারকারাজি কি নতুন কিছু বলেছে? 472 00:47:35,480 --> 00:47:40,440 একই গল্প হাজারবার পুনরাবৃত্তি ঘটেছে। তবুও আমরা কিছুই শিক্ষা নিলাম না। 473 00:47:40,600 --> 00:47:41,880 তরুণ রুয়ি। 474 00:47:44,680 --> 00:47:48,040 আরবের পান্ডিত্যে ভরসা করো না। 475 00:47:48,200 --> 00:47:50,880 কখনো ভুলে যেও না শয়তানও বেশ বিজ্ঞ। 476 00:47:51,440 --> 00:47:53,200 তাহলে আমি নিশ্চয়ই খুব অজ্ঞ। 477 00:47:54,760 --> 00:47:58,200 কারণ আমার মতে মূর্খতার জগতে বসবাস করার চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। 478 00:48:09,120 --> 00:48:11,560 তোমাকে ওই মুর মেয়ের সাথে দেখে আমার ভালো লাগছে না। 479 00:48:11,640 --> 00:48:13,440 দয়াময়, ওই মেয়ে আর আমি... 480 00:48:15,640 --> 00:48:16,720 বার্নার্দো সাহেব। 481 00:48:18,280 --> 00:48:21,920 হিমেনার সাথে আমার বিয়ের জন্য একটা তারিখ ঠিক করা দরকার। 482 00:48:23,480 --> 00:48:25,000 সেটা তো ভালো খবর। 483 00:50:07,080 --> 00:50:08,280 ছাড়ো আমাকে, আলবের্তা! 484 00:50:08,440 --> 00:50:11,120 অয়ুব্রেদা! অয়ুব্রেদা! 485 00:50:58,480 --> 00:50:59,960 অয়ুব্রেদা! 486 00:51:02,240 --> 00:51:03,480 অয়ুব্রেদা। 487 00:51:05,040 --> 00:51:07,720 - অয়ুব্রেদা। অয়ুব্রেদা। - অয়ুব্রেদা। হ্যাঁ। 488 00:51:09,720 --> 00:51:12,360 তোমার ভাই সানচোকে উস্কানি দেওয়া থামাও! তুমি কি যুদ্ধ চাও? 489 00:51:12,440 --> 00:51:13,640 সব দোষ আমার? 490 00:51:13,720 --> 00:51:16,680 ঝুলন্ত মাংসের টুকরো ওয়ালা পাগলগুলোকে আপনি বড় করেছেন! 491 00:51:16,760 --> 00:51:18,240 ঝামেলা পাকানো থামাও! 492 00:51:18,360 --> 00:51:20,480 এলভিরার জমি সম্পর্কে আপনার চিন্তা নেই কেন? 493 00:51:20,640 --> 00:51:23,000 ওহ, ভুলে গেছিলাম। সে তো মেয়ে। 494 00:51:23,200 --> 00:51:25,080 আপনার কাছে শুধু ছেলেদের দাম আছে। 495 00:51:25,240 --> 00:51:26,640 তুমি বিষাক্ত! 496 00:51:26,840 --> 00:51:30,600 আমি সত্য বলি বলে? তাহলে হ্যাঁ, আমার কথাগুলো বিষ। 497 00:51:31,560 --> 00:51:33,800 তুমি একটা পিশাচ। 498 00:51:33,880 --> 00:51:35,560 - পিশাচ? - হ্যাঁ। 499 00:51:36,920 --> 00:51:40,400 - আপনি সবসময় আমার ব্যাপারে খারাপই ভেবেছেন। - যথার্থ কারণবশত। 500 00:51:40,520 --> 00:51:43,800 ভেবেছ তুমি যে তোমার ভাইকে আকৃষ্ট করতে চেয়েছ তা আমি জানি না? 501 00:51:43,880 --> 00:51:46,000 কী? আপনি কীভাবে-- 502 00:51:46,120 --> 00:51:47,400 তুমি জানো এটা সত্যি! 503 00:51:48,960 --> 00:51:51,880 - আপনি পাগল হয়ে গেছেন, মা। - আমি তোমার উদ্দেশ্য জানি। 504 00:51:52,120 --> 00:51:54,240 তুমি শুধু শক্তি চাও! 505 00:51:54,440 --> 00:51:57,000 আমি শুধু যা ন্যায্য তা চাই! 506 00:51:57,080 --> 00:52:00,680 আপনি রাজা হওয়ার সকল উপায় ধ্বংস করেছেন, আপনার জন্য এবং সব মেয়ের জন্য! 507 00:52:00,760 --> 00:52:03,880 আমি এমন এমনভাবে আপনার আনুগত্য করেছি যা আপনি কল্পনাও করতে পারবেন না, মা! 508 00:52:07,840 --> 00:52:08,920 কী? 509 00:52:11,080 --> 00:52:12,680 তুমি কীসের কথা বলছ? 510 00:52:19,280 --> 00:52:20,480 তোমার বাবা? 511 00:52:27,720 --> 00:52:28,960 ওটা ফ্লাইন ছিল না। 512 00:52:30,200 --> 00:52:31,520 তুমি তাকে বিষপ্রয়োগ করেছ। 513 00:52:32,680 --> 00:52:34,600 আমি যা করেছি আপনার জন্য করেছি। 514 00:52:34,680 --> 00:52:37,920 বাবা ষড়যন্ত্রের ব্যাপারে জেনে গিয়েছিলেন এবং তিনি আপনার প্রতি কোন দয়া দেখাতেন না! 515 00:52:38,000 --> 00:52:41,240 - এর চেয়ে বড় ভালোবাসার প্রমাণ আর কী চান, মা? - তুমি জানো না ভালোবাসা কী! 516 00:52:41,320 --> 00:52:42,440 আমি তোমার বাবাকে ভালোবাসতাম! 517 00:54:00,640 --> 00:54:01,840 মা... 518 00:54:10,280 --> 00:54:11,560 না, না, না, না। 519 00:54:12,450 --> 00:54:17,450 বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ। 520 00:54:17,500 --> 00:54:22,500 সাবটাইটেলের মান এবং ভুলত্রুটি সম্পর্কে জানাবেন। 521 00:54:22,600 --> 00:54:31,000 অনুবাদ ও সম্পাদনায় **এ আর আকিব**