1 00:00:01,000 --> 00:01:26,700 Bangla Subtitle Created By :.:.: AKTAR HOSSAIN :.:.: 2 00:01:35,700 --> 00:01:37,400 এটা খুবই বিরক্তিকর ছিল। 3 00:01:37,690 --> 00:01:40,000 তারা পুরোটা সময় আমাদের উপর দৃষ্টি রেখেছিল। 4 00:01:40,000 --> 00:01:42,310 মিস্টার ফো ও রান ফান? 5 00:01:42,310 --> 00:01:43,210 হেই... 6 00:01:43,740 --> 00:01:44,910 ইয়ং মাস্টার কোথায়? 7 00:01:49,360 --> 00:01:50,380 তাকে দেখছি না যে। 8 00:01:50,540 --> 00:01:52,920 সে কি আবারো হারিয়ে গেছে? 9 00:01:54,840 --> 00:01:57,880 সিরিয়াসলি... তার থেকে দৃষ্টি সরানো মাত্রই! 10 00:01:59,310 --> 00:02:00,720 ইয়ং মাস্টার... 11 00:02:00,720 --> 00:02:02,890 আপনি কোথায়? 12 00:02:04,200 --> 00:02:05,890 আশা করি, তিনি শেষবারের মতো কোথাও বেহুশ হননি। 13 00:02:05,890 --> 00:02:08,460 বাঁচা গেল। 14 00:02:08,460 --> 00:02:09,230 চলো যাই। 15 00:02:10,230 --> 00:02:11,440 হুম। 16 00:02:14,130 --> 00:02:17,530 ইয়ং মাস্টার, আপনি কোথায়? 17 00:02:26,880 --> 00:02:29,570 এই দেশে কিছু একটা অস্বাভাবিক। 18 00:02:44,130 --> 00:02:46,070 আমি, দেখা করতে এসেছি। 19 00:02:48,200 --> 00:02:49,340 খুব ভালো কাজ করছো। 20 00:02:50,310 --> 00:02:51,560 কর্নেল এর পক্ষ থেকে। 21 00:02:54,750 --> 00:02:56,570 ইয়ো, এ দেখি সিগারেট খোর ছেলেটা। 22 00:02:56,780 --> 00:02:59,180 কেমন চলছে? তাকে একবারো হারাতে পারলে? 23 00:02:59,180 --> 00:03:00,510 না। 24 00:03:00,510 --> 00:03:02,820 এই খেলাটা বিরক্তিকর। 25 00:03:03,080 --> 00:03:06,480 হেই, আমি কি শুধু রাত্রিবেলা মানুষ কাটতে বাইরে যেতে পারবো? 26 00:03:06,480 --> 00:03:07,910 অবশ্যই না। 27 00:03:07,910 --> 00:03:12,040 তাহলে, তোমরা কি অন্তত সেই হোকওয়ি মেয়েটাকে নিয়ে আসতে পারবে? 28 00:03:12,040 --> 00:03:14,640 হুম, তাকে বলে দেখবো। 29 00:03:15,370 --> 00:03:19,720 এই শালার উপর কতক্ষণ নজর রাখতে হবে? 30 00:03:20,190 --> 00:03:21,220 কর্নেল কী বলেছে? 31 00:03:22,710 --> 00:03:26,050 "তোমাকে এমন একটি বিপজ্জনক কাজের দায়িত্ব দেয়ায় দুঃখিত।" 32 00:03:26,540 --> 00:03:28,600 "যদিও তোমাকে ডিউটি নিয়ে চিন্তিত হতে হবে না।" 33 00:03:28,600 --> 00:03:30,810 "কারণ তোমায় অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছি"। 34 00:03:31,620 --> 00:03:38,260 "তবে, কোনো নাগরিক বা মিলিটারীর কেউ তোমার খোঁজ পেলে, তুমি শেষ"। 35 00:03:38,260 --> 00:03:39,410 তিনি একথাগুলো বলেছেন। 36 00:03:41,370 --> 00:03:44,170 কোনো শুভ সংবাদ? 37 00:03:44,630 --> 00:03:45,410 ইয়াপ। 38 00:03:45,410 --> 00:03:46,740 হাহ, কী সেটা? 39 00:03:47,370 --> 00:03:49,700 আমি একটা গার্লফ্রেন্ড জুটিয়েছি। 40 00:03:49,930 --> 00:03:53,790 যখন আমি বদলি ও সব কিছুর সাথে লড়ছিলাম তখন সে সত্যিই আমাকে সাহায্য করেছে। 41 00:03:54,050 --> 00:03:56,150 সে খুবই সুন্দরি। 42 00:03:56,150 --> 00:03:59,210 কী বলো, আমি কি তাকে কেটে মজা পাবো? 43 00:03:59,920 --> 00:04:02,280 বাড়ি যাও তো। 44 00:04:02,280 --> 00:04:03,090 হায় খোদা! 45 00:04:03,090 --> 00:04:04,510 তার সমস্যা কী? 46 00:04:04,510 --> 00:04:06,530 হেই, তুমি ঠিক আছো? 47 00:04:04,510 --> 00:04:05,770 সে ঠিক আছে? 48 00:04:06,700 --> 00:04:08,630 খাবার... 49 00:04:08,630 --> 00:04:10,810 সে পুরোপুরি পরিশ্রান্ত। 50 00:04:11,440 --> 00:04:12,710 সে কোথা থেকে এসেছে? 51 00:04:13,440 --> 00:04:15,550 কী? তুমি জিং থেকে এসেছো? 52 00:04:16,280 --> 00:04:18,070 সে তো অনেক দূরে। 53 00:04:18,390 --> 00:04:20,430 আচ্ছা, শহরে ঢোকার প্রবেশপত্র কোথায়? 54 00:04:24,040 --> 00:04:25,550 রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। 55 00:04:25,550 --> 00:04:27,530 আমাদের কাছে একজন অবৈধ প্রবেশকারী আছে। 56 00:04:28,020 --> 00:04:30,830 ইয়ং মাস্টার, আপনি কোথায়? 57 00:04:31,140 --> 00:04:34,330 সে কোথাও বেহুঁশ হয়ে গেছে... আমি নিশ্চিত। 58 00:04:35,080 --> 00:04:39,030 প্রথমে মিলিটারীদের সাথে দেখা করে আসি। 59 00:04:39,030 --> 00:04:40,090 হুম। 60 00:04:40,630 --> 00:04:44,640 আমি ভাবছি, আগে মিস্টার হিউজের বাসায় যাবো। 61 00:04:45,270 --> 00:04:48,140 আমি মিস গ্রেসিয়া ও এলিসিয়াকে দেখতে অপেক্ষা করতে পারছি না। 62 00:04:48,140 --> 00:04:49,500 আচ্ছা। 63 00:04:49,500 --> 00:04:51,440 আমরা অতঃপর সেখানে যাবো। 64 00:04:51,440 --> 00:04:52,880 আচ্ছা, দেখা হবে। 65 00:04:57,060 --> 00:05:02,280 ভাবছি, এতদিনে কর্নেল হিউজ ফিলোসফার স্টোন সম্বন্ধে আরও তথ্য উদঘাটন করেছেন কি-না। 66 00:05:03,360 --> 00:05:06,170 ফুরার প্রেসিডেন্ট তাকে এর থেকে দূরে থাকতে বলেছেন। 67 00:05:07,140 --> 00:05:10,330 আমরা যে তথ্য পেয়েছি, প্রথমে তাকে জানানো যাক। 68 00:05:11,650 --> 00:05:12,830 হোমুনকুলুস! 69 00:05:13,100 --> 00:05:13,950 হ্যাঁ। 70 00:05:14,760 --> 00:05:18,050 অবশ্যই তিনি মিলিটারি চেম্বারে আছেন। 71 00:05:19,640 --> 00:05:20,590 ঐদিকে। 72 00:05:38,890 --> 00:05:39,790 শেসকা! 73 00:05:40,410 --> 00:05:41,020 শেসকা! 74 00:05:41,910 --> 00:05:42,840 জি? 75 00:05:42,840 --> 00:05:45,110 তোমার কাছে ঐ রুমটার চাবি আছে না? 76 00:05:45,330 --> 00:05:46,820 হ্যাঁ, আছে। 77 00:05:47,030 --> 00:05:49,360 ওহ, আপনি কি ৩ নাম্বার রুমের কথা বলছেন? 78 00:05:49,360 --> 00:05:51,740 আমি সেটা কিছুটা নোংরা করেছি। 79 00:05:52,090 --> 00:05:55,250 তাতে কী হয়েছে, আমার শুধু কিছু নথিপত্র নিতে হবে। 80 00:05:55,250 --> 00:05:57,080 বলছি কী, ওটা ঠিক নেই। 81 00:05:57,080 --> 00:05:59,250 আমি এখনই ওটা পরিস্কার করবো, তাই দয়া করে একটু সময় দিন। 82 00:06:01,130 --> 00:06:05,110 আচ্ছা, আমি পরে আসবো। তাই কাজ শেষ করে রেখো। 83 00:06:05,110 --> 00:06:06,010 জি, ম্যাম। 84 00:06:20,760 --> 00:06:23,110 কর্নেল... 85 00:06:23,750 --> 00:06:24,940 কর্নেল মাস্তাংগ। 86 00:06:29,670 --> 00:06:33,180 কয় মিনিট ঘুমিয়েছিলাম? 87 00:06:33,180 --> 00:06:34,700 প্রায় ১০ মিনিট। 88 00:06:39,150 --> 00:06:40,850 আর্মি কাউন্সিল এর বেশি দেরি নেই। 89 00:06:41,760 --> 00:06:47,980 আমার অযাচিত পরামর্শকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে নিজের উপর অত্যাচার করার পরিবর্তে আপনার কি বিশ্রাম করা উচিত নয়? 90 00:06:47,980 --> 00:06:49,910 আচ্ছা, আমি আবারো আসবো। 91 00:06:53,800 --> 00:06:55,470 কর্নেল মাস্তাংগ ছিল? 92 00:06:57,480 --> 00:07:00,510 শুভ সকাল, ক্যাপ্টেন ফুকার। 93 00:07:00,510 --> 00:07:02,390 শুভ সকাল, শিসকা। 94 00:07:03,010 --> 00:07:05,730 কিন্তু, কর্নেল মাস্তাংগ এখানে এসেছিলেন কেন? 95 00:07:05,730 --> 00:07:08,170 আচ্ছা, 96 00:07:08,170 --> 00:07:09,690 আর্কাইভের দরজাও খোলা। 97 00:07:09,690 --> 00:07:12,170 আমি দুঃখিত, সত্য হলো... 98 00:07:13,870 --> 00:07:16,500 আমাকে অনুমান করতে দাও, কর্ণেল তথ্যের জন্য আইনি নথিপত্র ঘাটাঘাটি করছেন, ঠিক না? 99 00:07:16,500 --> 00:07:17,970 আমি এটা গোপন রাখবো। 100 00:07:18,570 --> 00:07:20,250 অনেক ধন্যবাদ। 101 00:07:20,730 --> 00:07:24,170 তবে আমি ভাবছি, তিনি কী খুঁজছিলেন? 102 00:07:24,580 --> 00:07:25,250 কোন ধারণা? 103 00:07:26,860 --> 00:07:29,650 যদিও আমি বিস্তারিত কিছু জানি না... 104 00:07:30,360 --> 00:07:34,030 তবে তিনি জিজ্ঞেস করেছেন, ৫ম গবেষণা কেন্দ্র সম্পর্কিত কোন নথি ছিল কি-না? 105 00:07:35,270 --> 00:07:37,790 এবং ব্রিগেডিয়ার জেনারেল হিউজের খুনের... 106 00:07:40,030 --> 00:07:44,510 ব্রিগেডিয়ার জেনারেলকে ধন্যবাদ যে আমি এখানে তার কারণে চাকরি পেয়েছি। 107 00:07:44,510 --> 00:07:46,690 আচ্ছা, ঠিক আছে। 108 00:07:49,330 --> 00:07:51,190 বরাবরের মতো অনেক কাজ পড়ে আছে। 109 00:07:53,090 --> 00:07:54,290 তোমার উপর আমার ভরসা আছে। 110 00:07:55,940 --> 00:07:56,880 জি, স্যার। 111 00:08:13,700 --> 00:08:15,010 শুভ সকাল, শিসকা। 112 00:08:15,250 --> 00:08:17,030 জি? হাহ? 113 00:08:17,680 --> 00:08:18,670 কী? 114 00:08:37,390 --> 00:08:38,450 হ্যালো। 115 00:08:44,690 --> 00:08:47,180 সম্ভবত আপনার ওজন কিছুটা কমেছে। 116 00:08:48,750 --> 00:08:49,970 হয়তো। 117 00:08:51,160 --> 00:08:52,390 আপনি কি আহত হয়েছিলেন? 118 00:08:52,800 --> 00:08:55,290 দক্ষিণে সামান্য একটু সমস্যা হয়েছে। 119 00:08:55,290 --> 00:08:57,760 শুধু একটা আঁচড়। 120 00:08:58,770 --> 00:08:59,680 আচ্ছা। 121 00:09:00,910 --> 00:09:03,520 সেখানে এলরিক ব্রাদারদের সাথে আমার দেখা হয়েছে। 122 00:09:04,380 --> 00:09:07,850 কাকতালীয়ভাবে, তারা সেখানে তাদের মাস্টারের সাথে দেখা করতে গিয়েছিল, যে ডাবলিথে থাকে। 123 00:09:08,300 --> 00:09:09,370 মেজর... 124 00:09:09,370 --> 00:09:10,230 হ্যাঁ? 125 00:09:11,670 --> 00:09:13,490 আপনি কি তাদেরকে মেজর হিউজের মৃত্যু সম্পর্কে বলেছেন? 126 00:09:15,280 --> 00:09:18,030 না, আমি নিজে তাদেরকে বলতে পারিনি। 127 00:09:18,650 --> 00:09:20,490 আজ হোক বা কাল, তারা তা জেনে যাবে। 128 00:09:20,890 --> 00:09:22,320 আমি জানি। 129 00:09:23,680 --> 00:09:26,200 ৫ম গবেষণা কেন্দ্র ও ফিলোসফার স্টোন... 130 00:09:26,200 --> 00:09:28,000 ফিলোসফার স্টোনের উপাদান হলো জীবিত মানুষ। 131 00:09:29,840 --> 00:09:31,790 সে একজন অমায়িক মানুষ ছিল। 132 00:09:32,280 --> 00:09:38,760 এলরিক ব্রাদাররা যা গবেষণা করছিল, সম্ভবত তাতে সে জড়িয়েছিল, অতঃপর এমন কিছু সে জেনে গিয়েছিল, যা জানা তার অনুচিত ছিল। 133 00:09:39,360 --> 00:09:40,640 ভুল বললাম? 134 00:09:42,890 --> 00:09:49,090 যদি তারা জানতে পারে যে, হিউজ তাদের কারণে খুন হয়েছে, তাহলে তারা ভেঙ্গে পড়বে। 135 00:09:50,700 --> 00:09:52,520 আপনি খুবই ভালো। 136 00:09:54,290 --> 00:09:55,650 আপনি অনেক কিছু জানেন। 137 00:09:55,920 --> 00:09:57,030 আমি প্রায়ই সেখানে ছিলাম। 138 00:09:58,720 --> 00:10:00,030 দয়া করে সাবধানে থাকবেন। 139 00:10:02,040 --> 00:10:05,540 দেয়ালেরও কান আছে। 140 00:10:07,020 --> 00:10:08,290 আমি যাচ্ছি। 141 00:10:16,350 --> 00:10:18,480 হাহ? লেফটেন্যান্ট হোকওয়ি। 142 00:10:20,510 --> 00:10:22,410 আহ, অনেকদিন পর দেখা। 143 00:10:23,870 --> 00:10:25,820 আপনি এখানে, তার মানে... 144 00:10:25,820 --> 00:10:26,750 তোমাকে অপেক্ষা করানোয় দুঃখিত। 145 00:10:27,840 --> 00:10:29,300 আমি জানতাম। 146 00:10:29,300 --> 00:10:30,770 ওহ, ফুলমেটাল। 147 00:10:30,770 --> 00:10:33,740 আপনি এখানে কেন, কর্নেল? 148 00:10:33,740 --> 00:10:36,360 আমাকে গত মাসে সেন্ট্রালে বদলি করা হয়েছে। 149 00:10:37,700 --> 00:10:39,740 তোমাদের কী অবস্থা? এখানে কেন এসেছো? 150 00:10:40,880 --> 00:10:43,910 শুধু কিছু তথ্য সংগ্রহ করতে। 151 00:10:44,310 --> 00:10:47,660 আমরা কর্নেল হিউজের সাথে দেখা করতে যাওয়ার কথা ভাবছি। 152 00:10:48,330 --> 00:10:50,330 তিনি কেমন আছেন? 153 00:10:53,190 --> 00:10:54,220 সে আর এখানে নেই। 154 00:10:54,610 --> 00:10:55,340 হাহ? 155 00:10:56,190 --> 00:10:57,980 সে নিজ এলাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 156 00:10:58,470 --> 00:11:03,220 সে তার স্ত্রী ও কন্যাসহ পারিবারিক ব্যবসার দায়িত্ব নিবে। 157 00:11:03,920 --> 00:11:05,310 তাই সে আর এখানে নেই। 158 00:11:06,210 --> 00:11:08,880 ওহ, খুব খারাপ হলো! 159 00:11:08,880 --> 00:11:10,730 আমরা তার সাথে দেখা করতে চাইছিলাম। 160 00:11:14,460 --> 00:11:15,320 ফুলমেটাল... 161 00:11:16,950 --> 00:11:20,100 বেপরোয়া কিছু করো না। 162 00:11:21,750 --> 00:11:22,620 অবশ্যই। 163 00:11:33,840 --> 00:11:36,170 এমন একটা সময়ে তাদের সাথে এমন আচরণ করছেন যেন তারা শিশু? 164 00:11:36,870 --> 00:11:38,660 তাদের এখনই জানার দরকার নেই। 165 00:11:39,410 --> 00:11:44,000 তাদের অগ্রযাত্রায় বাধা বিপত্তি কমানো বুদ্ধিমানের পরিচয়। 166 00:11:44,870 --> 00:11:47,560 তারা পরিশেষে জেনে যাবে। 167 00:11:49,760 --> 00:11:55,730 যদিও মেজর আর্মস্ট্রংকে কোমল হৃদয় বলার অধিকার আমার নেই। 168 00:11:57,490 --> 00:11:59,940 কোমল হৃদয়? 169 00:12:01,190 --> 00:12:02,360 তাকে নিষ্ঠুর মনে করেন না? 170 00:12:03,810 --> 00:12:05,880 তো লেফটেন্যান্ট কর্নেল আশাপাশে নেই, হাহ? 171 00:12:05,880 --> 00:12:08,360 ওহ, আমি প্রায় ভুলে গেছি, ভাইয়া। 172 00:12:08,360 --> 00:12:10,300 উইনরিকে আমাদের জানাতে হবে। 173 00:12:10,300 --> 00:12:12,080 সে তার বাড়িতে গেছে। 174 00:12:12,310 --> 00:12:13,540 ঠিক বলেছো। 175 00:12:17,580 --> 00:12:18,550 সেকেন্ড লেফটেন্যান্ট রোস... 176 00:12:19,120 --> 00:12:21,230 অনেকদিন পর দেখা। 177 00:12:21,230 --> 00:12:22,800 এত তাড়া কিসের? 178 00:12:22,800 --> 00:12:25,300 আমরা লেফটেন্যান্ট কর্নেল হিউজ সম্পর্কে শুনেছি, তাই... 179 00:12:27,540 --> 00:12:28,640 আচ্ছা... 180 00:12:28,640 --> 00:12:29,560 খুব কঠিন, তাই না? 181 00:12:29,810 --> 00:12:32,310 আমি তাকে অনেককিছু বলতে চেয়েছিলাম। 182 00:12:32,750 --> 00:12:34,600 হায় যদি আমরা তাকে যথাযথ বিদায় জানানোর একটা সুযোগ পেতাম! 183 00:12:35,760 --> 00:12:37,770 কেউ এ বিষয়ে তোমাদের সাথে যোগাযোগ করেনি, হাহ? 184 00:12:38,580 --> 00:12:39,840 চিন্তা করো না। 185 00:12:39,840 --> 00:12:42,160 আর্মি তাকে যথাযথ বিদায় জানিয়েছে। 186 00:12:42,160 --> 00:12:44,360 সত্যি? খুব ভালো। 187 00:12:44,820 --> 00:12:45,990 অবশ্যই। 188 00:12:46,860 --> 00:12:53,750 তাছাড়া, তুমি হয়তো ইতোমধ্যে শুনেছো, তাকে বিশেষভাবে দুই র‍্যাঙ্ক তথা ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। 189 00:12:54,440 --> 00:12:55,750 বিশেষভাবে দুই র‍্যাঙ্ক পদোন্নতি দেয়া হয়েছে? 190 00:12:56,300 --> 00:12:58,660 অবসর নেয়ায় তাকে বিশেষভাবে পদোন্নতি দেয়া হয়েছে? 191 00:13:05,350 --> 00:13:06,260 সেকেন্ড লেফটেন্যান্ট রোস... 192 00:13:23,340 --> 00:13:24,870 এই নাও। 193 00:13:25,280 --> 00:13:26,240 ধন্যবাদ। 194 00:13:31,640 --> 00:13:34,290 বিশ্বাস করি না, তিনি কেন... 195 00:13:34,290 --> 00:13:35,370 কেন? 196 00:13:42,800 --> 00:13:43,710 ভাইয়া! 197 00:13:45,550 --> 00:13:51,680 তুমি হাসপাতাল থেকে ছাড়া পাবার পর পরই বিগ্রেডিয়ার জেনারেল হিউজ কারো হাতে খুন হয়। 198 00:13:52,220 --> 00:13:54,890 তারা এখনো খুনিকে ধরতে পারেনি। 199 00:13:57,560 --> 00:13:59,230 আমার দোষে... 200 00:13:59,230 --> 00:14:02,270 আমিই তাকে এসবে টেনেছি। 201 00:14:16,980 --> 00:14:19,040 সাবধানে থেকো। 202 00:14:19,040 --> 00:14:22,000 আবারও সেন্ট্রালে এলে অবশ্যই দেখা করো। 203 00:14:22,000 --> 00:14:25,090 ওহ, আলফনসে, তুমি বর্ম পরে খেতে পারো না? 204 00:14:25,250 --> 00:14:28,420 সম্ভবত তোমরা এখনো থাকার জায়গা ঠিক করোনি, তাই না? 205 00:14:28,420 --> 00:14:30,090 তাহলে, আমার বাসায় থাকতে পারো। 206 00:14:48,320 --> 00:14:49,220 বাবা... 207 00:15:07,230 --> 00:15:08,360 তুমি কী করতে চলেছো? 208 00:15:09,030 --> 00:15:10,720 আমি তাকে সবকিছু বলতে চলেছি। 209 00:15:11,560 --> 00:15:12,760 তোমার ফিরে যাওয়া উচিত। 210 00:15:13,620 --> 00:15:16,260 একমাত্র আমাকেই তাদের মুখোমুখি হতে হবে। 211 00:15:18,090 --> 00:15:20,350 এটা শুধু তোমার দোষ নয়। 212 00:15:20,350 --> 00:15:22,060 এটা আমাদের উভয়ের দোষ। 213 00:15:22,610 --> 00:15:24,740 তাই আমিও যাচ্ছি। 214 00:15:26,200 --> 00:15:27,750 হেই আল... 215 00:15:27,750 --> 00:15:28,530 কী? 216 00:15:28,530 --> 00:15:32,200 আমরা আমাদের শরীর যেকোনো মূল্যে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। 217 00:15:34,180 --> 00:15:38,580 কিন্তু এর কারণে যদি অন্যদের মরতে হয়, তাহলে আমি তা চাই না। 218 00:15:46,010 --> 00:15:47,500 উইনরি মাত্রই আসলো। 219 00:15:48,030 --> 00:15:49,010 জানি। 220 00:15:51,900 --> 00:15:52,720 উইনরি... 221 00:15:58,800 --> 00:16:03,750 মিস গ্রেসিয়া, কিছু জিনিস আপনাকে বলার আছে। 222 00:16:03,750 --> 00:16:04,960 সমস্যা নেই তো? 223 00:16:04,960 --> 00:16:06,240 আমাকে বলার আছে? 224 00:16:06,240 --> 00:16:07,130 হ্যাঁ। 225 00:16:08,110 --> 00:16:08,820 এবং উইনরিকেও। 226 00:16:14,050 --> 00:16:18,550 তো আমার স্বামী ফিলোসফার স্টোন সম্পর্কে কিছু-একটা জেনে গিয়েছিল। 227 00:16:19,390 --> 00:16:25,290 এবং তার মৃত্যু খুনীর পক্ষ থেকে এটা সতর্কবাণী স্বরূপ ছিল যে, “আমাদের কাজে বাম হাত ঢুকিও না”। 228 00:16:27,670 --> 00:16:30,380 মূলত আমরাই তাকে এসবে জড়িয়েছি। 229 00:16:30,380 --> 00:16:31,570 আমি দুঃখিত। 230 00:16:36,580 --> 00:16:37,550 আমি খুবই দুঃখিত। 231 00:16:40,340 --> 00:16:44,310 যদি সে কাউকে সাহায্য করতে গিয়ে মৃত্যুবরণ করে থাকে, তাহলে সেটা তার অভ্যাস ছিল। 232 00:16:45,510 --> 00:16:50,570 সে সব সময় অনধিকারচর্চাকারী, উপকার পরায়ণ লোক ছিল। এবং উদারতার কারণে সে সবসময় কিছু না কিছু হারাতো। 233 00:16:52,070 --> 00:16:55,400 কিন্তু আমার মনে হয় না, সে কখনো এর জন্য পরিতাপ করেছে... 234 00:16:56,300 --> 00:16:59,160 এমনকি তার মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত। 235 00:17:00,680 --> 00:17:02,160 আমরা... 236 00:17:03,540 --> 00:17:05,760 একথা বলো না যে, তোমরা হার মেনে নিতে চলেছো। 237 00:17:07,770 --> 00:17:13,030 যদি তোমরা দু'জন হার মেনে নাও, তার মানে আমার স্বামীর মৃত্যু পুরোপুরি অনর্থক ছিল। 238 00:17:15,650 --> 00:17:19,950 এমনকি যদি তা ফিলোসফার স্টোন দ্বারা অসম্ভবও হয় নিশ্চই হয়তো অন্য কোনো উপায় আছে, ঠিক না? 239 00:17:23,190 --> 00:17:24,640 মিস গ্রেসিয়া! 240 00:17:26,370 --> 00:17:30,740 তুমি যে পথে সন্তুষ্ট সে পথেই অগ্রসর হও। 241 00:17:36,930 --> 00:17:38,010 মা... 242 00:17:38,880 --> 00:17:40,980 দয়া করে কেঁদো না, মা। 243 00:18:41,760 --> 00:18:43,720 ভিতরে আছো, উইনরি? 244 00:18:47,240 --> 00:18:49,680 তুমি এখনো খাওনি, তাই না? 245 00:18:50,410 --> 00:18:52,550 ডাইনিং হল শীঘ্রই বন্ধ হবে। 246 00:18:53,400 --> 00:18:54,510 হুম। 247 00:18:54,510 --> 00:18:57,690 খাবার ছাড়া তুমি কাজ করতে পারবে না। 248 00:18:58,220 --> 00:18:59,020 হুম। 249 00:19:00,810 --> 00:19:03,120 আচ্ছা, আমি আমার রুমে ফিরে যাচ্ছি। 250 00:19:08,340 --> 00:19:09,250 আপেল পাই। 251 00:19:10,790 --> 00:19:13,670 সে সময় থেকে আমি এটা বানানোর জন্য কয়েকবার প্রাকটিস করেছি। 252 00:19:14,850 --> 00:19:18,050 গর্ব করার জন্য বলছি না, তবে আমি সত্যিই এতে পারদর্শী হয়ে গেছি। 253 00:19:19,690 --> 00:19:22,560 তবে যদিওবা এটা মিস গ্রেসিয়ার ধারেকাছেও না। 254 00:19:24,190 --> 00:19:25,200 আমি চেয়েছি... 255 00:19:27,110 --> 00:19:30,810 কোনো একদিন, মিস্টার হিউজ এটা চেখে দেখুক। 256 00:19:49,080 --> 00:19:52,780 কর্নেল মাস্তাংগ হিউজের মৃত্যু সম্পর্কে তথ্য তালাশ করছে? 257 00:19:52,780 --> 00:19:53,920 হুম। 258 00:19:54,330 --> 00:19:56,290 ভাবছি, সে কি কিছু জানতে পেরেছে? 259 00:19:56,950 --> 00:19:58,450 হয়তো। 260 00:19:59,910 --> 00:20:00,800 এখন আমরা কী করবো? 261 00:20:01,380 --> 00:20:06,300 আমরা তাকে চোখে চোখে রাখার জন্য সেন্ট্রালে বদলি করেছি। 262 00:20:06,830 --> 00:20:09,510 সে কি শান্ত হতে পারছে না? 263 00:20:09,510 --> 00:20:12,190 সে মূল্যবান বলির পাঠা। 264 00:20:12,520 --> 00:20:15,150 তুমি তোমার বয়ফ্রেন্ড থেকে কোনো তথ্য বের করতে পারোনি? 265 00:20:15,440 --> 00:20:17,010 না। 266 00:20:17,010 --> 00:20:19,160 এমনকি আমি বলতেও পারি না, সে বোকা নাকি চালাক। 267 00:20:19,800 --> 00:20:21,980 আরো কিছু তথ্যের জন্য আবারো শিকারে বের হবো। 268 00:20:22,920 --> 00:20:25,010 আমরা যাচ্ছি, গ্লাতুনি। 269 00:20:28,260 --> 00:20:31,910 শালার, গ্লাতুনি! জায়গাটা নোংরা রেখে যেও না। 270 00:20:31,910 --> 00:20:33,110 সিরিয়াসলি! 271 00:20:35,730 --> 00:20:37,310 হেই, লাস্ট? 272 00:20:37,310 --> 00:20:40,670 আমাদের শুধু ফ্লেইম আলকেমিকে শান্ত করা দরকার, তাই না? 273 00:20:42,080 --> 00:20:42,880 হুম। 274 00:20:43,560 --> 00:20:46,180 তুমি কি আরেকটা পদক্ষেপ নিতে প্রস্তুত? 275 00:20:48,260 --> 00:20:49,680 তোমার মাথায় নিশ্চই কোনো কুবুদ্ধি এসেছে? 276 00:20:50,570 --> 00:20:54,690 একটি বিরক্তিকর কুকুরকে চুপ করানোর সর্বোত্তম উপায় হলো, তাকে কিছু খাবার দেয়া। 277 00:20:59,140 --> 00:21:00,620 সেকেন্ড লেফটেন্যান্ট মারিয়া রোস। 278 00:21:02,070 --> 00:21:05,040 আমি মিলিটারি পুলিশ হেডকোয়াটার থেকে হেনরি ডাগলাস। 279 00:21:06,400 --> 00:21:07,660 আমি আপনাকে সাহায্য করতে পারি? 280 00:21:08,000 --> 00:21:09,550 আপনি আমার সাথে আসছেন। 281 00:21:10,290 --> 00:21:10,910 আপনার অস্ত্র দিন। 282 00:21:15,790 --> 00:21:17,380 কী হচ্ছে একটু খুলে বলবেন? 283 00:21:17,980 --> 00:21:23,010 মায়েস হিউজ খুনের কেসে আপনার নাম প্রধান সাক্ষী হিসেবে এসেছে। 284 00:21:24,270 --> 00:21:25,470 অসম্ভব! 285 00:21:25,720 --> 00:21:27,470 আপনি পরে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন। 286 00:21:28,370 --> 00:21:28,970 আমার সাথে আসুন। 287 00:21:32,880 --> 00:21:36,730 সেকেন্ড লেফটেন্যান্ট মারিয়া রোস সকল অভিযোগ অস্বীকার করছেন। 288 00:21:37,350 --> 00:21:39,910 তার সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করো। 289 00:21:39,910 --> 00:21:41,080 তাড়াতাড়ি করবে। 290 00:21:41,080 --> 00:21:42,610 তবে, গোপনে। 291 00:21:42,910 --> 00:21:43,900 জি, স্যার। 292 00:21:53,580 --> 00:21:55,870 শুনছেন, আপনি এই ফুলগুলো আমার জন্য র‍্যাপিং করে দিতে পারবেন? 293 00:21:55,870 --> 00:21:59,150 ওহ খোদা, লেডি কিলার, তুমি ডেটে যাচ্ছো? 294 00:22:14,520 --> 00:22:16,160 তোমায় অপেক্ষা করালাম, সোলারিস? 295 00:22:17,760 --> 00:22:19,900 না, মাত্রই এলাম। 296 00:22:20,490 --> 00:22:22,220 তোমায় দেখতে আমার আর তর সইছিল না, জান। 297 00:22:22,960 --> 00:22:25,550 আবারো তোমার চমকপ্রদ গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 298 00:22:27,000 --> 00:23:55,000 সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ। 299 00:23:58,710 --> 00:24:02,950 ঘৃণার আগুন গ্রাস করছে বলির পাঠাকে... 300 00:24:02,950 --> 00:24:06,710 এবং বালকের জন্য রেখে যাচ্ছে ঘৃণা ও পরিতাপের অনুভূতি। 301 00:24:07,460 --> 00:24:11,720 আর লোকটি অন্ধকারের দিকে তার হাত প্রসারিত করে। 302 00:24:12,850 --> 00:24:16,970 পরের পর্বে, Fullmetal Alchemist: 303 00:24:16,970 --> 00:24:19,990 পর্ব ১৭: Cool-Headed Flames. 304 00:24:20,710 --> 00:24:25,010 সবকিছু অজ্ঞাত কারো হাতের ইশারায় চলছে।