1 00:00:00,150 --> 00:00:04,700 EL CID - S02E03 2 00:01:54,840 --> 00:01:57,200 ইশ্বরের সাথে কথা বলতে একটু জলদি জেগে গেছ তুমি। 3 00:01:57,480 --> 00:01:59,960 আমি তাঁর প্রতি কর্তব্য কখনো ভুলি না, বিশপ মশাই। 4 00:02:00,160 --> 00:02:02,640 তাই নাকি? আমি তো তোমাকে প্রার্থনা করতে দেখলাম না। 5 00:02:03,840 --> 00:02:06,760 এবং তোমার চোখেও অসন্তোষ ছাড়া ভক্তির কোনো আভাস দেখা যাচ্ছে না। 6 00:02:07,120 --> 00:02:08,440 জানি। 7 00:02:09,560 --> 00:02:13,080 আমাদের দূরবস্থার জন্য আমরা ইশ্বরকে দোষ দিই, 8 00:02:13,560 --> 00:02:17,000 যেখানে প্রায় সব দুরবস্থা সৃষ্টি হয় আমাদের কৃতকর্ম থেকে। 9 00:02:17,440 --> 00:02:20,440 আর যদি দুরবস্থা অন্য কারো ভুলের কারণে হয়? 10 00:02:20,560 --> 00:02:24,320 কোন অবস্থাতেই অসন্তোষকে আমাদের গ্রাস করতে দেওয়া উচিত নয়। 11 00:02:24,440 --> 00:02:27,840 কারণ তার অদুরেই ক্রোধ লুকায়িত থাকে। 12 00:02:28,400 --> 00:02:30,560 রাজা সানচো তার বাস্তব উদাহরণ। 13 00:02:33,960 --> 00:02:35,840 শুধু তুমিই এই যুদ্ধ থামাতে পারো। 14 00:02:35,960 --> 00:02:38,080 - আমি দুঃখিত কিন্তু আমি পারব না। - পারবে না নাকি চাও না? 15 00:02:38,160 --> 00:02:41,360 - সে সিদ্ধান্ত আমার হাতে নেই। - ভুল ভাবছ। 16 00:02:42,440 --> 00:02:46,160 আমি নিশ্চিত যে একমাত্র তুমিই পরিস্থিতি বদলাতে পারো। 17 00:02:46,440 --> 00:02:48,600 যুদ্ধ কি সবকিছু বদলে দেয় না? 18 00:02:48,720 --> 00:02:49,800 দেয়। 19 00:02:50,880 --> 00:02:55,480 কিন্তু খুব চড়া মূল্যের বিনিময়ে। সেটা তোমার কখনোই ভুলে যাওয়া উচিত নয়। 20 00:02:58,440 --> 00:03:01,360 আমাকে যেতে হবে। আজ্ঞা দিন। 21 00:03:02,280 --> 00:03:03,920 ইশ্বরের সাথে থেকো, রুয়ি। 22 00:03:05,280 --> 00:03:07,440 শুধুমাত্র তিনিই তোমায় পথ প্রদর্শন করতে পারেন। 23 00:03:18,000 --> 00:03:27,600 অনুবাদ ও সম্পাদনায় **এ আর আকিব** 24 00:03:27,650 --> 00:03:29,840 ≡EL CID≡ 25 00:03:41,080 --> 00:03:45,760 আমি এক স্রষ্টায় বিশ্বাসী, যিনি সর্বশক্তিমান, 26 00:03:46,400 --> 00:03:49,960 আকাশ এবং মাটির সৃষ্টিকর্তা, 27 00:03:51,200 --> 00:03:55,120 এবং সকল দৃশ্যমান ও অদৃশ্য জিনিসের স্রষ্টা। 28 00:03:55,880 --> 00:03:57,840 দেবতাদের দেবতা, 29 00:03:58,720 --> 00:04:01,920 দিশারীদের দিশারী। 30 00:04:27,640 --> 00:04:30,360 তুমি কি গার্সিয়াকে পালিয়ে যেতে দিবে? 31 00:04:33,440 --> 00:04:35,320 আমি তোমাদের ঝগড়ায় সাহায্য করব না। 32 00:04:35,480 --> 00:04:38,720 আমার সাহায্য দরকার নেই, শুধু লেওনের মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দরকার। 33 00:04:38,800 --> 00:04:41,040 ওই জমির প্রতি তার কোন আগ্রহ নেই। 34 00:04:41,200 --> 00:04:43,640 আমি স্রেফ চালের প্রথম গুটি, তুমি জানো সেটা। 35 00:04:43,920 --> 00:04:47,760 যদি তুমি আমাকে যেতে না দাও, তাহলে ধরে নিব তুমি তার পক্ষে আছ 36 00:04:48,240 --> 00:04:51,080 - এবং তুমি আমার শত্রু হিসেবে গণ্য হবে। - সানচো, প্লিজ! 37 00:04:55,720 --> 00:04:57,240 অনুমতি দিলাম। 38 00:05:42,800 --> 00:05:44,560 প্রভু, 39 00:05:45,120 --> 00:05:47,200 আমার জন্য কি ক্ষমা আছে? 40 00:06:07,240 --> 00:06:08,440 সব ঠিক হয়ে যাবে। 41 00:06:39,080 --> 00:06:43,400 ভেলার্দে, সবকিছু প্রস্তুত করো, আমরা গালিসিয়ার সাথে যুদ্ধে যাচ্ছি। 42 00:06:43,480 --> 00:06:46,480 - মালিক, রাণীমা চাইতেন না-- - প্লিজ, ভেলার্দে! 43 00:06:50,120 --> 00:06:52,280 রুয়ি, তুমি যাও। 44 00:06:52,560 --> 00:06:55,200 আমি পৌঁছানোর আগে সৈন্যদল প্রস্তুত করো। 45 00:06:55,600 --> 00:06:57,200 হয়ে যাবে, মালিক। 46 00:07:12,560 --> 00:07:13,960 রুয়ি! 47 00:07:32,480 --> 00:07:35,600 কাস্টিলের লোকদের এখান দিয়ে গালিসিয়া যাওয়ার অনুমতি দিয়েছি আমি। 48 00:07:35,720 --> 00:07:37,360 প্রভু, 49 00:07:37,440 --> 00:07:42,480 সানচো যদি এখান দিয়ে যায়, তাহলে একজন শত্রু কমানোর একটা সুযোগ কিন্তু আছে। 50 00:07:43,040 --> 00:07:45,520 - সানচোকে পরাজিত করা সহজ হবে না। - কেন? 51 00:07:46,720 --> 00:07:48,800 তার সাথে তোমার নাতি আছে তাই? 52 00:07:49,400 --> 00:07:52,920 - প্রভু, আমি বিশপের সাথে একমত। - আমি আমার ভাইকে আক্রমণ করব না। 53 00:07:54,960 --> 00:07:57,800 - আমি তাকে কথা দিয়েছি। - যদি সে লেওনে আক্রমণ করে? 54 00:07:57,880 --> 00:08:00,320 সে এই রাজ্যের মধ্য দিয়ে তার সৈন্যদল সহ যাবে। 55 00:08:01,560 --> 00:08:03,880 না, সানচো সেটা করবে না। 56 00:08:04,440 --> 00:08:06,040 আমি একমত, জাহাঁপনা। 57 00:08:06,240 --> 00:08:08,960 সে গালিসিয়া থেকে বিজয়ী হয়ে আসলেও? 58 00:08:09,040 --> 00:08:12,240 রক্তের স্বাদ নেকড়েকে আরো হিংস্র করে তোলে। 59 00:08:25,840 --> 00:08:29,360 ♫আমি নাহয় বাতাস হবো 60 00:08:31,440 --> 00:08:34,800 ♫তোমার চুলে চুমো খেতে 61 00:08:36,480 --> 00:08:38,520 ♫আমি নাহয় পানি হবো 62 00:08:41,360 --> 00:08:44,960 ♫তোমার মুখ ধুয়ে দিতে 63 00:08:45,480 --> 00:08:51,440 ♫আমি দাস হয়ে রবো তোমার হৃদয়ের 64 00:08:52,280 --> 00:08:53,600 আর তোমার ভাবনার। 65 00:08:55,520 --> 00:08:58,720 আর আমি বধির হবো, যাতে তোমার গান না শুনতে হয়। 66 00:08:59,640 --> 00:09:01,960 মেয়েরা তার দিকে মনোযোগ দিচ্ছে তাই তোমার হিংসা হচ্ছে। 67 00:09:02,040 --> 00:09:04,240 গালিসিয়া যাওয়ার আগ পর্যন্ত তোমাকে ভালোই লাগত। 68 00:09:04,320 --> 00:09:05,640 হ্যাঁ, জানি সেটা। 69 00:09:07,480 --> 00:09:09,960 এই লিসার্দো, তুমি এরমেসিন্দাকে বাজাতে দিচ্ছ না কেন? 70 00:09:10,360 --> 00:09:12,320 তার কন্ঠ কানে সুধার মতো লাগে। 71 00:09:12,720 --> 00:09:16,360 - তরুণ আলভার, তোমার এখনো মনে আছে। - একটা পরীর কন্ঠ আমি কীভাবে ভুলতে পারি? 72 00:09:16,880 --> 00:09:19,160 এটা তো কাব্য, কাব্যরচনা তোমার কাজ নয়। 73 00:09:20,160 --> 00:09:21,280 চুপ করো। 74 00:09:22,520 --> 00:09:23,480 এরমেসিন্দা। 75 00:09:25,480 --> 00:09:26,640 চলো। 76 00:09:26,760 --> 00:09:28,200 রুয়ি! 77 00:09:37,080 --> 00:09:38,880 আমি খুবই দুঃখিত। 78 00:09:39,640 --> 00:09:42,360 - সবকিছু এত জটিল কেন? - মাই লেডি... 79 00:09:43,080 --> 00:09:47,040 আমাকে রাজা সানচোর আদেশ মানতে হবে। বলার সাথেসাথে। 80 00:09:51,640 --> 00:09:54,040 এটা পানশালা নয়। বের হও। 81 00:09:54,400 --> 00:09:55,640 হলেই ভালো হত। 82 00:10:00,960 --> 00:10:03,040 আমরা বুর্গোসে ফিরে যাচ্ছি। 83 00:10:03,840 --> 00:10:06,040 কাস্টিল গালিসিয়ার সাথে যুদ্ধে যাচ্ছে। 84 00:10:06,120 --> 00:10:08,200 গালিসিয়ার সাথে যুদ্ধ মানে কী? 85 00:10:08,760 --> 00:10:11,960 - আর নুন্যো? রুয়ি, তুমি-- - সে সিদ্ধান্ত নেওয়ার দায় আমাদের নয়। 86 00:10:12,280 --> 00:10:14,120 এসবকিছু আমার জমিকে কেন্দ্র করে। 87 00:10:15,400 --> 00:10:19,720 রুয়ি, তুমি এটা থামাতে পারো। সানচো তোমার কথা শোনে। 88 00:10:20,280 --> 00:10:22,640 এবারে শুনবে না, মাই লেডি। 89 00:10:26,760 --> 00:10:31,280 গালিসিয়ায় ফিরে যেও না। আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার নেই। 90 00:10:32,840 --> 00:10:35,280 এখন আমি গার্সিয়াকে ত্যাগ করতে পারব না। 91 00:10:38,240 --> 00:10:40,200 অন্য কারো চেয়ে তুমি সেটা ভালোভাবেই জানো। 92 00:11:14,800 --> 00:11:16,760 আপনাকে খুঁজছিলাম, বিশপ মশাই। 93 00:11:19,480 --> 00:11:21,680 এটা প্রধান ভাস্করের বেতন। 94 00:11:23,840 --> 00:11:26,080 আপনার গত হওয়া মায়ের ভাস্কর্য বানানোর জন্য 95 00:11:26,200 --> 00:11:29,160 খরচের ব্যাপারে আপনি বেশ উদার ছিলেন। 96 00:11:29,360 --> 00:11:31,000 তিনি নিশ্চয় গর্বিত হয়েছেন। 97 00:11:33,120 --> 00:11:36,760 আমার সাথে আসুন, কাজের সর্বশেষ ফলাফল দেখতে পারবেন। 98 00:11:36,960 --> 00:11:40,320 - না, আমার একটু তাড়া আছে। - আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। 99 00:11:41,040 --> 00:11:42,880 আপনি কি দুশ্চিন্তায় আছেন? 100 00:11:44,080 --> 00:11:47,000 পাপস্বীকার করে ইশ্বরের সাথে কথা বললে সবসময়ই কাজ হয়। 101 00:11:48,000 --> 00:11:50,720 আমার ভাইয়েরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বিশপ মশাই। 102 00:11:51,440 --> 00:11:52,880 আপনি প্রার্থনা করতে থাকুন। 103 00:11:52,960 --> 00:11:56,200 হয়তো সে উসিলায় হলেও ভাস্করকে আরো ভাস্কর্য বানাতে হবে না। 104 00:12:16,040 --> 00:12:18,360 বাবা ভাবার জন্য সবসময় এখানে আসতেন। 105 00:12:20,600 --> 00:12:22,560 কিন্তু আমি সেভাবে পারি না। 106 00:12:26,520 --> 00:12:28,840 প্রভু, আমি কি নির্ভয়ে কিছু বলতে পারি? 107 00:12:29,200 --> 00:12:32,240 অর্দুন্যো, তুমি লেওনের কাউন্ট এবং আমার প্রথম সারির নাইটদের একজন। 108 00:12:32,320 --> 00:12:34,240 তুমি যদি না বলতে পারো, কেউ পারবে না। 109 00:12:35,520 --> 00:12:38,880 আমার মনে হয় লেওন অতিক্রম করে যাওয়ার সময় সানচোকে আক্রমণ করা উচিত। 110 00:12:38,960 --> 00:12:41,040 আমাদের সৈন্যদল সংখ্যায় বড়। 111 00:12:45,400 --> 00:12:48,880 পারিষদদের ডাকো, অর্দুন্যো। এবং উরাকাকে ডেকে পাঠাও। 112 00:12:53,960 --> 00:12:56,560 প্রভু, আমি একটা অনুরোধ জানাব। 113 00:12:59,120 --> 00:13:02,680 জাহাঁপনা যদি অনুমতি দেন তবে আমি হিমেনাকে বিয়ে করতে চাই। 114 00:13:04,320 --> 00:13:06,600 এটাকে কি বিয়ে করার সঠিক সময় মনে হচ্ছে, অর্দুন্যো? 115 00:13:06,680 --> 00:13:09,160 ইশ্বরের দোহাই লাগে, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি! 116 00:13:09,280 --> 00:13:10,960 - প্রভু, আমি-- - থামো! 117 00:13:15,720 --> 00:13:17,240 যা বলেছি তা করো। 118 00:13:19,760 --> 00:13:21,000 জি, প্রভু। 119 00:13:51,360 --> 00:13:53,720 - তারা প্রস্তুত, মালিক। - ভালো। 120 00:13:54,920 --> 00:13:57,440 একটু বিশ্রাম নিয়েই লেওনের উদ্দেশ্যে রওনা দিব। 121 00:14:16,640 --> 00:14:18,480 রুয়ির চাহনি আমার ভালো লাগছে না। 122 00:14:18,600 --> 00:14:20,960 এটা আমাকে অনেক বছর আগে সেবা করা একজনের কথা মনে করিয়ে দিচ্ছে। 123 00:14:21,040 --> 00:14:22,640 যার শেষটা বাজেভাবে হয়েছিল। 124 00:14:23,000 --> 00:14:25,360 তার বাবা, তাই না, গুরুজি? 125 00:14:25,440 --> 00:14:29,440 তোমাকে তার কাছেই থাকতে হবে। সে না জানলেও তোমাদেরকে তার দরকার। 126 00:14:30,680 --> 00:14:33,280 রাজা সানচো, আমি তোমার পরামর্শক, তোমার বাবার সময়েও ছিলাম। 127 00:14:33,360 --> 00:14:35,440 তোমার প্রতি আমার আনুগত্য প্রমাণের প্রয়োজনবোধ করি না। 128 00:14:35,520 --> 00:14:37,800 - আমারও সন্দেহ নেই, ভেলার্দে। - বের হও! 129 00:14:38,880 --> 00:14:41,480 তোমার ভাইয়ের বিরুদ্ধে যাত্রা না করার জন্য আমি আর্জি জানাচ্ছি। 130 00:14:41,560 --> 00:14:43,240 ভেলার্দে, তোমার ভালো উদ্দেশ্যের ব্যাপারে আমার সন্দেহ নেই। 131 00:14:43,360 --> 00:14:46,480 কিন্তু ন্যায়বিচার রক্তের চেয়ে দামী। 132 00:14:46,600 --> 00:14:49,880 কিন্তু ইশ্বরের চেয়ে দামী নয়। তুমি তোমার বাবার সামনে শপথ করেছিলে। 133 00:14:49,960 --> 00:14:51,800 গার্সিয়াও করেছিল! 134 00:14:53,240 --> 00:14:55,320 গার্সিয়াও করেছিল এবং সে তা ভঙ্গ করেছে। 135 00:14:55,480 --> 00:14:56,800 মালিক, 136 00:14:57,160 --> 00:15:00,680 - আমিও যুদ্ধে না যাওয়ার আর্জি জানাচ্ছি। - কীসব হচ্ছে এখানে? 137 00:15:01,360 --> 00:15:03,360 এই ব্যাপারে তোমরা আমাকে সমর্থন দিচ্ছ না কেন? 138 00:15:05,040 --> 00:15:07,520 রুয়ি, তুমিও কি আমাকে পিঠ দেখাবে? 139 00:15:08,840 --> 00:15:12,280 লেওন এবং গালিসিয়া রাজ্য জাহাঁপনার প্রাপ্য ছিল। 140 00:15:13,320 --> 00:15:17,400 তবে যখন সেগুলো কেড়ে নেওয়া হলো, তখন আপনি আপনার বাবার ইচ্ছা মেনে নিয়েছিলেন। 141 00:15:18,320 --> 00:15:21,800 তারা জারাগোজার কর এবং আরো কিছু রাজ্যের আনুগত্য কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল 142 00:15:22,080 --> 00:15:24,560 যেগুলো ন্যায়সঙ্গতভাবে আপনার ছিল। 143 00:15:25,000 --> 00:15:28,000 আমি সাক্ষী আছি। যদি গালিসিয়ার বিরুদ্ধে পদক্ষেপ না নিই, 144 00:15:28,760 --> 00:15:31,440 আলফন্সো এবং গার্সিয়া মিত্রতা করে আমাদের আক্রমণ করতে আসতে 145 00:15:31,520 --> 00:15:32,960 আর কতক্ষণ? 146 00:15:33,160 --> 00:15:36,280 - তা কখনো হতে পারে না। - কিন্তু যদি হয়, 147 00:15:36,480 --> 00:15:38,640 তখন হয়তো কাস্টিলের জন্য অনেক দেরী হয়ে যাবে। 148 00:15:38,880 --> 00:15:41,800 যদি আমার রাজার ইচ্ছা হয় তাহলে এই যুদ্ধে আমি তাঁর সাথে আছি। 149 00:16:03,040 --> 00:16:04,280 - হিমেনা! - মাই লেডি। 150 00:16:04,360 --> 00:16:06,760 - কোথায় ছিলে? - অর্দুন্যোর সাথে কথা বলছিলাম। 151 00:16:07,360 --> 00:16:09,240 বিয়ে করছ কবে? 152 00:16:09,880 --> 00:16:12,360 রাজা সিদ্ধান্ত নিয়েছেন এটা উপযুক্ত সময় নয়। 153 00:16:14,280 --> 00:16:17,840 সিদ্ধান্ত তারা নেয়, হিমেনা। আমাদের সিদ্ধান্ত তারা নেয়। আমি আর পারছি না! 154 00:16:20,360 --> 00:16:23,560 আয়ত্তের বাইরে কিছু নিয়ে চিন্তা করার কি কোনো মানে হয়? 155 00:16:23,680 --> 00:16:26,200 তুমি অন্তত জানো যে আগে হোক বা পরে 156 00:16:26,280 --> 00:16:29,640 তুমি অর্দুন্যোকে বিয়ে করবে, কিন্তু আমি কীসের অপেক্ষা করব, হিমেনা? 157 00:16:29,720 --> 00:16:32,320 বাবা আমাকে জীবনভর একা থাকার সাজা দিয়ে গেছেন। 158 00:16:33,880 --> 00:16:35,880 ধৈর্য ধরুন, মাই লেডি। 159 00:16:36,760 --> 00:16:38,240 - হয়তো-- - হয়তো কী? 160 00:16:38,320 --> 00:16:39,960 হিমেনা, হয়তো কী? 161 00:16:40,960 --> 00:16:42,760 আমি তোরো ত্যাগ করব। 162 00:16:43,320 --> 00:16:45,480 - কিন্তু উত্তরাধিকারসূত্রে ওই শহর আপনার। - না। 163 00:16:45,560 --> 00:16:48,680 উত্তরাধিকারসূত্রে আমি একটা মঠ পেয়েছি যেটাতে আমি বন্দী। আমি ওটা চাই না। 164 00:16:48,760 --> 00:16:52,120 আমি তোরো শহর আমার ভাইকে দিয়ে তাকে বলব আমাকে বিয়ে দিতে। 165 00:16:55,080 --> 00:16:57,160 আপনি যদি তাই চান, 166 00:16:57,280 --> 00:16:59,920 আমি অন্তর থেকে আশা করি যে রাজা তা মেনে নিবেন। 167 00:17:05,000 --> 00:17:07,840 হিমেনা, আমি তাকে বলব আমাকে রুয়ির সাথে বিয়ে দিতে। 168 00:17:09,440 --> 00:17:12,520 - রুয়ির সাথে? - তার চেয়ে ভালো আর কে হতে পারে? 169 00:17:30,400 --> 00:17:32,800 তুমি কোনো কথা না বলেই চলে গিয়েছিলে। 170 00:17:34,720 --> 00:17:36,760 রাজার একটা আদেশ পালন করতে হয়েছিল। 171 00:17:37,680 --> 00:17:40,520 মাঝেমাঝে আমার হৃদয়ের আদেশও পালন করা উচিত। 172 00:17:41,680 --> 00:17:43,880 সে কখনো চায় না তুমি আলাদা হও। 173 00:17:43,960 --> 00:17:45,080 আমিনা, লেওনে যা হয়েছে-- 174 00:17:45,200 --> 00:17:48,480 আমাদের দেহ এক প্রাচীন ভাষায় কথা বলে 175 00:17:49,040 --> 00:17:51,000 যেটা শুধু হৃদয়ই বুঝতে পারে। 176 00:17:53,640 --> 00:17:56,280 ভেবেছিলাম আমি কখনো কারো অধীনস্থ হব না, কিন্তু... 177 00:17:58,200 --> 00:17:59,720 তখনও আমি তোমাকে চিনিনি। 178 00:18:02,680 --> 00:18:06,280 তুমি আমার অহংকারকে তোমার প্রেমের দাসে রূপান্তর করেছ। 179 00:18:06,320 --> 00:18:07,760 আমিনা, আমি-- 180 00:18:09,240 --> 00:18:10,800 চুপ করো। 181 00:18:32,800 --> 00:18:33,680 রুয়ি! 182 00:18:36,520 --> 00:18:37,480 রাজামশাই। 183 00:18:47,280 --> 00:18:48,640 কী করছ? 184 00:18:49,080 --> 00:18:50,680 আমি আঘাত করতে জানি। 185 00:18:52,080 --> 00:18:54,240 তুমি আমার সাথে যুদ্ধক্ষেত্রে থাকতে পারো না। 186 00:19:01,800 --> 00:19:04,200 - তার মায়রে বাপ। - ধুর। 187 00:19:05,440 --> 00:19:07,440 আমি আর তুমি, সানচো। 188 00:19:08,280 --> 00:19:11,320 ইশ্বরের নখের কসম! তাকে বোঝাতে পারবে এমন কেউ কি নেই? 189 00:19:11,440 --> 00:19:14,800 রুয়ি! কিছু করো নাহয় আমার বউকে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। 190 00:19:15,640 --> 00:19:19,240 - সে আপনাকে রক্ষা করতে চায়। - ধুরো! কাস্টিলের রাজা আমি! 191 00:19:19,960 --> 00:19:21,920 আমার সুরক্ষার জন্য আমার বউকে দরকার হবে কেন? 192 00:19:22,760 --> 00:19:24,800 আমার মনে হয় সে বেশ ভালো করবে। 193 00:19:27,200 --> 00:19:29,040 - ভেলার্দে! না। - সানচো! 194 00:19:29,240 --> 00:19:30,640 - সানচো! - আমি না বলেছি! 195 00:19:30,760 --> 00:19:35,080 - ভিতরে যাও! - কুত্তার বাচ্চারা! শুয়োরের দল! ধুর বাল! 196 00:19:35,400 --> 00:19:37,280 ধুর বাল! কুত্তার বাচ্চারা! 197 00:19:39,040 --> 00:19:41,800 মনে হচ্ছে রাণী আমাদের ভাষা বেশ ভালোভাবেই রপ্ত করেছে। 198 00:19:45,160 --> 00:19:46,920 সে একজন শক্তিশালী মহিলা। 199 00:19:47,480 --> 00:19:49,560 সেটাই আমার চিন্তার... 200 00:19:53,680 --> 00:19:55,680 সে আমার চেয়েও শক্তিশালী, রুয়ি। 201 00:19:56,080 --> 00:19:59,240 আমাদের লড়াই হলে সে... সে আমাকে হারিয়ে দিতে পারবে! 202 00:20:01,200 --> 00:20:03,520 - আর সেটাই আমাকে... - দ্বিধায় ফেলে। 203 00:20:03,680 --> 00:20:05,520 না! না। 204 00:20:06,320 --> 00:20:07,880 এটা আমার ভালো লাগে। 205 00:20:09,920 --> 00:20:13,720 কিন্তু ব্যাপারটা অদ্ভুত, অবশ্যই। আমি জানি না। তোমার কী মনে হয়? 206 00:20:14,720 --> 00:20:20,440 আমার মনে হয় আপনাদের সন্তান হলে সে ষাঁড়ের মতো হয়ে বেড়ে উঠবে। 207 00:20:29,960 --> 00:20:32,680 কী মনে হয় তেলমোর কাছে তার বাবার চওড়া তরবারি আছে? 208 00:20:32,760 --> 00:20:35,080 না। সে এতটাও বিশাল নয়। 209 00:20:36,240 --> 00:20:39,960 বেশ, সময় যেতে দাও। আমরাও তো পেজ থেকে বড় হয়ে এতদূর এসেছি। 210 00:20:40,040 --> 00:20:41,040 হ্যাঁ। 211 00:20:42,080 --> 00:20:44,000 তুমিও কি সে ব্যাপারে ভাবছ? 212 00:20:44,240 --> 00:20:47,000 - কোন ব্যাপারে? বিশ্বাসঘাতকতা? প্রতিদিন ভাবি। - না, আলভার। 213 00:20:48,040 --> 00:20:49,480 নুন্যোর ব্যাপারে। 214 00:20:50,400 --> 00:20:53,000 যুদ্ধক্ষেত্রে তার সামনে পড়ে গেলে কী হবে? 215 00:20:53,080 --> 00:20:55,720 কী আর হবে? কিছুই হবে না, লিসার্দো। 216 00:20:55,800 --> 00:20:58,480 এড়িয়ে যাব। তাকে এড়িয়ে গিয়ে অন্যকারো সাথে লড়ব। 217 00:20:58,560 --> 00:21:00,800 হ্যাঁ, কিন্তু আমাদের কেউ যদি তাকে মারতে চায় কী হবে? 218 00:21:00,880 --> 00:21:02,560 অনেক হয়েছে, লিসার্দো, প্লিজ। 219 00:21:02,640 --> 00:21:06,640 আমি প্রথম আক্রমণেই মরে যেতে চাই যাতে ঐ পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, বাল। 220 00:21:07,440 --> 00:21:09,080 - বেশ, সে যদি আসে তবে? - সে আসবে? কী? 221 00:21:09,920 --> 00:21:12,640 কী মনে হয়? সে আমাদের মারতে আসবে? 222 00:21:18,760 --> 00:21:20,080 বাল। 223 00:21:22,960 --> 00:21:25,800 আমি ভিক্ষা চাইছি, প্রভু। আমাকে রক্ষা করার জন্য 224 00:21:27,320 --> 00:21:29,800 এবং আমার হাতে আমার বন্ধুদের মৃত্যু না ঘটানোর জন্য 225 00:21:31,680 --> 00:21:33,920 এবং তাদের হাতে আমার মৃত্যু না ঘটানোর জন্য। 226 00:21:39,040 --> 00:21:41,000 আমারও প্রার্থনা করা উচিত। 227 00:21:45,560 --> 00:21:48,320 - বাদাহোজ থেকে কোনো খবর এসেছে? - মোদাফার আমাদের সোনা পাঠাবে, 228 00:21:48,640 --> 00:21:50,240 কিন্তু সৈন্য নয়। 229 00:21:50,320 --> 00:21:53,240 মালিক, কাস্টিলের মুখোমুখি হওয়ার মতো যথেষ্ট সৈন্য আমাদের নেই। 230 00:21:53,320 --> 00:21:55,680 জানি, নুন্যো। সেটা জানি। 231 00:22:01,760 --> 00:22:03,960 তুমি না থাকলে আমার কী হতো? 232 00:22:38,240 --> 00:22:40,160 সভায় আসোনি কেন? 233 00:22:40,240 --> 00:22:42,640 লেওনের সমস্যা এখন আমার চিন্তার বিষয় নয়। 234 00:22:42,880 --> 00:22:45,640 যে উরাকা সবসময় আমার পাশে থাকত সে কোথায়? 235 00:22:48,400 --> 00:22:50,480 মায়ের মৃত্যু আমাকেও প্রভাবিত করেছে। 236 00:22:52,800 --> 00:22:55,040 কাজের মেয়ের মতো অভিযোগ করা বন্ধ করো। 237 00:22:55,280 --> 00:22:56,720 তোমার হাতে সবচেয়ে শক্তিশালী রাজ্যটি আছে। 238 00:22:56,800 --> 00:22:58,920 অভিজাতরা তোমার পক্ষে আছে, এর চেয়ে বেশি কী চাও? 239 00:22:59,000 --> 00:23:00,360 তোমাকে চাই। 240 00:23:08,560 --> 00:23:10,480 জানি না আমি কোনো ভুল করেছি কিনা। 241 00:23:11,920 --> 00:23:15,840 তুমি জানো সানচো যা নিজের ভাবছে তা না পাওয়া পর্যন্ত থামবে না। 242 00:23:18,720 --> 00:23:22,480 তুমি ভাবছ লেওনের মধ্য দিয়ে তাদের অতিক্রম করতে দিলে সে তোমাকে আক্রমণ করবে? 243 00:23:22,760 --> 00:23:24,640 আমার কী করা উচিত, উরাকা? 244 00:23:31,320 --> 00:23:32,920 তোমার কী হয়েছে? 245 00:23:34,640 --> 00:23:36,080 বলো। 246 00:23:37,440 --> 00:23:40,360 আমি আমার পাশে যারা থাকে তাদের দুর্ভাগ্য বয়ে আনি শুধু। 247 00:23:43,360 --> 00:23:45,120 আমি জামোরা চলে গেলেই ভালো হবে। 248 00:23:47,200 --> 00:23:50,320 তুমি জামোরা যেতে পারো না। এখন নয়। 249 00:23:50,800 --> 00:23:54,080 পারিষদরা মনে করে সানচো লেওনের মধ্যে এলে তাকে আক্রমণ করা উচিত। 250 00:23:54,160 --> 00:23:58,360 সেটা করতে যেও না। তার সাথে যুদ্ধের জন্য উদগ্রীব হয়ে থাকা 251 00:23:58,400 --> 00:24:00,200 পুরো সৈন্যদল থাকবে। 252 00:24:00,560 --> 00:24:03,840 তাহলে আমি কী করব? উরাকা... 253 00:24:07,880 --> 00:24:09,720 যদি তুমি আমার সাহায্য চাও, 254 00:24:10,840 --> 00:24:12,080 করব। 255 00:24:22,200 --> 00:24:24,840 যদি গার্সিয়া জিতে যায়, পরিস্থিতি সহজ হয়ে যাবে 256 00:24:25,520 --> 00:24:29,760 এবং বাবাকে দেওয়া কথা রক্ষাকারী থাকবে শুধুমাত্র তুমি। 257 00:24:31,720 --> 00:24:34,440 গার্সিয়ার কাছে কাস্টিলের মতো সৈন্যদল আছে কিনা সন্দেহ আছে। 258 00:24:35,360 --> 00:24:37,560 সানচোর শক্তি রুয়ির মাঝে নিহিত আছে। 259 00:24:38,480 --> 00:24:40,920 তাদের আলাদা করে দাও, তাহলে গার্সিয়া জিতবে। 260 00:24:41,560 --> 00:24:43,920 সে যদি না জিতে, সানচোকে তুমি দুর্বল অবস্থায় পাবে। 261 00:24:44,720 --> 00:24:46,360 কিন্তু রুয়ি সানচোর প্রতি অনুগত। 262 00:24:46,680 --> 00:24:49,960 সে তাকে ছাড়বে না, আমি যত বড় প্রস্তাব দিই না কেন। 263 00:24:51,800 --> 00:24:53,480 সবসময় একটা পথ থাকে। 264 00:25:18,440 --> 00:25:19,520 অর্দুন্যো। 265 00:25:27,760 --> 00:25:28,920 মালিক? 266 00:25:29,000 --> 00:25:31,040 সানচো আগামীকাল লেওন অতিক্রম করবে। 267 00:25:31,120 --> 00:25:34,600 - সৈন্যদের প্রস্তুত রেখো। - প্রস্তুত করে রাখব, মালিক। 268 00:25:38,400 --> 00:25:40,240 তুমি কি আমাদের ভাইকে আক্রমণ করার পরিকল্পনা করছ? 269 00:25:41,080 --> 00:25:43,640 আক্রমণ? আক্রমণ সানচো করছে। 270 00:25:44,440 --> 00:25:46,520 গার্সিয়ার সাথে যুদ্ধ আমি শুরু করিনি। 271 00:25:46,600 --> 00:25:48,400 - তুমি এটা করতে পারো-- - এলভিরা! 272 00:25:48,640 --> 00:25:51,040 যা বোঝ না তা নিয়ে কথা বলো না। 273 00:25:53,320 --> 00:25:54,560 মাই লেডি। 274 00:26:08,840 --> 00:26:09,920 এলভিরা! 275 00:26:18,160 --> 00:26:21,080 মা-বাবার মৃত্যুতে কি আমরা যথেষ্ট ভুগিনি? 276 00:26:21,160 --> 00:26:23,960 আলফন্সোকে যা করা দরকার তা করতে দাও। তাতে সবারই ভালো হবে। 277 00:26:29,480 --> 00:26:31,520 যখন সানচো গার্সিয়ার মুখোমুখি হবে, 278 00:26:31,760 --> 00:26:34,800 তখন আলফন্সোর সৈন্যরা পেছন থেকে সানচোর সৈন্যদের আক্রমণ করবে। 279 00:26:36,960 --> 00:26:38,320 এটা তো বিশ্বাসঘাতকতা। 280 00:26:38,840 --> 00:26:40,240 তুমি বুঝতে পারছ না। 281 00:26:40,760 --> 00:26:43,920 উদ্দেশ্য রুয়িকে হত্যা করা, আমাদের ভাইকে নয়। 282 00:26:46,320 --> 00:26:49,080 রুয়ি না থাকলে, সবকিছু মিটমাট হয়ে যাবে। 283 00:26:50,240 --> 00:26:52,200 তুমি রুয়িকে হত্যা করার কথা বলছ। 284 00:26:52,560 --> 00:26:54,880 আমি আমাদের ভাইকে রক্ষা করার কথা বলছি। 285 00:26:56,280 --> 00:27:00,800 সবকিছুর উর্ধ্বে রক্ত দামী। 286 00:28:16,920 --> 00:28:19,640 আমি বলেছিলাম আমার ভাইদের বিশ্বাস করা যাবে না। 287 00:28:20,520 --> 00:28:24,280 যদি গার্সিয়া সামনে থেকে এবং আলফন্সো পিছন থেকে আক্রমণ করে আমরা হেরে যাব। 288 00:28:24,680 --> 00:28:25,800 কী করা যায়? 289 00:28:25,880 --> 00:28:28,320 পাথর এবং একটি দুরূহ জায়গার মাঝখানে আটকা পড়া যাবে না। 290 00:28:28,440 --> 00:28:31,040 - চলুন কাস্টিলে ফিরে যাই। - আমি ফিরে যাব না! 291 00:28:31,200 --> 00:28:33,760 মুখোমুখি না হতে চাইলে আমার দুর্বলতা প্রকাশ পাবে। 292 00:28:33,840 --> 00:28:36,040 - এতে আমরা কিছুটা সময় পাবো। - আমি না বলেছি! 293 00:28:36,120 --> 00:28:39,360 আমার মৃত মায়ের কসম, আগামীকাল আমরা গালিসিয়ার মাটির উদ্দেশ্যে যাত্রা করব! 294 00:28:41,200 --> 00:28:43,600 - আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। - বেশ, তাহলে শুনি সেটা। 295 00:28:43,680 --> 00:28:45,360 সৈন্যদলকে বিভক্ত করে দেওয়া যায়। 296 00:28:45,440 --> 00:28:48,040 দুই ক্রোশ দূরে আমরা একটা গিরিখাত পার হয়ে যাবো। 297 00:28:48,320 --> 00:28:51,320 যদি আমরা লেওনের সৈন্যদের জন্য এখানে ঘাপটি মেরে থাকি... 298 00:28:55,000 --> 00:28:56,720 তাদের থামাতে পারবো। 299 00:28:56,840 --> 00:28:59,040 তুমি সৈন্যদলের অর্ধেক নিয়ে গার্সিয়াকে আক্রমণ করতে চাও? 300 00:28:59,120 --> 00:29:00,320 কেন নয়, ভেলার্দে? 301 00:29:00,400 --> 00:29:04,760 গার্সিয়াকে হারিয়ে গালিসিয়া দখল করার জন্য সৈন্যদলের অর্ধেকই যথেষ্ট। 302 00:29:05,440 --> 00:29:07,360 জাহাঁপনা, আদেশ দিন, 303 00:29:07,840 --> 00:29:10,120 ঐ গিরিখাতে লেওনেসদের আমি নিজে থামিয়ে দিয়ে আসবো। 304 00:29:10,200 --> 00:29:13,960 ভেলার্দে, লেওনেসরা আমার মাথা চায়। 305 00:29:14,960 --> 00:29:18,840 জাহাঁপনা, তাদের আমাকে খুঁজে পেতে দিন। 306 00:29:41,320 --> 00:29:42,640 রুয়ি! 307 00:29:48,600 --> 00:29:51,240 আলফন্সোকে তার ধোঁকাবাজির জন্য আফসোস করাও। 308 00:29:51,800 --> 00:29:54,800 যথা আজ্ঞা। আমি এখনই রওনা দিচ্ছি। 309 00:30:12,440 --> 00:30:13,840 আরে। 310 00:30:21,640 --> 00:30:24,840 আমার লোক দরকার। এখনই যাত্রা করব। 311 00:30:25,400 --> 00:30:28,960 দাঁড়াও। এখনো আমার টুনিকা ফিরে পেতে হবে। 312 00:30:33,840 --> 00:30:37,240 আমার তলোয়ার। আমার তলোয়ার দিয়ে বাজি লাগাচ্ছি। 313 00:31:02,440 --> 00:31:04,040 এখানে কী করছ? 314 00:31:05,040 --> 00:31:06,880 উচ্চপদস্থদের জন্য অপেক্ষা করছিলাম, মালিক। 315 00:31:11,560 --> 00:31:13,200 এবং ভাবছিলাম। 316 00:31:14,920 --> 00:31:17,440 তুমি কি তোমার চিন্তা রাজার সাথে ভাগাভাগি করতে চাও? 317 00:31:19,080 --> 00:31:20,520 আগামীকাল এই সময়ে... 318 00:31:23,240 --> 00:31:25,120 আমরা হয়তো ইশ্বরের কাছে থাকব। 319 00:31:28,080 --> 00:31:29,800 তুমি কি মৃত্যুকে ভয় পাচ্ছ? 320 00:31:30,520 --> 00:31:31,680 না। 321 00:31:34,040 --> 00:31:37,280 আমার বন্ধুদের মুখোমুখি হওয়ার চিন্তা আমাকে যন্ত্রণা দিচ্ছে। 322 00:31:42,280 --> 00:31:44,520 আমি নিজে মরার চেয়ে তাদের মেরে ফেলব ভেবে বেশি ভয় পাচ্ছি। 323 00:31:47,720 --> 00:31:50,920 তোমার আনুগত্য তোমাকে এমন কঠিন কাজ করতে বাধ্য করছে তাই আমি দুঃখিত। 324 00:31:51,000 --> 00:31:52,840 আমার কাছে আপনাকে যারা আক্রমণ করবে তাদের পাশে বেঁচে থাকার চেয়ে 325 00:31:53,840 --> 00:31:56,520 আপনার পাশে থেকে মরে যাওয়াই শ্রেয়। 326 00:32:03,920 --> 00:32:05,520 আমি মৃত্যুকে ভয় পাচ্ছি। 327 00:32:08,080 --> 00:32:10,680 সেজন্য আমি তোমাকে একটা কথা বলতে চাই, নুন্যো। 328 00:32:11,360 --> 00:32:12,680 যা ইচ্ছা বলুন, মালিক। 329 00:32:14,560 --> 00:32:16,400 আমি তোমাকে ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসি। 330 00:32:29,360 --> 00:32:31,080 প্রভূগণ... 331 00:32:45,440 --> 00:32:47,240 অনেক হয়েছে। 332 00:32:47,680 --> 00:32:51,400 তুমি কি শুনতে পাচ্ছ না? শেষ না হতে চাওয়া বিপর্যয়ের শব্দ কি তুমি শুনতে পাচ্ছ না? 333 00:32:52,760 --> 00:32:54,600 আমি কিছুই শুনতে পাই না, মাই লেডি। 334 00:32:55,240 --> 00:32:57,280 শুয়ে পড়ুন। তাহলে ভালো লাগবে। 335 00:33:06,520 --> 00:33:09,800 - সৈন্যরা কি চলে গেছে? - কোন সৈন্যের কথা বলছ? 336 00:33:10,320 --> 00:33:12,040 সানচোকে আক্রমণ করার জন্য সৈন্যদল। 337 00:33:13,320 --> 00:33:15,280 সেজন্য কোনো সৈন্য প্রস্তুত নেই, মাই লেডি। 338 00:33:15,760 --> 00:33:18,240 রাজা আলফন্সো অর্দুন্যোর সাথে শিকারে গেছেন। 339 00:33:25,400 --> 00:33:27,040 কীভাবে পারো তুমি? 340 00:33:33,040 --> 00:33:34,360 দুঃখিত। 341 00:33:47,720 --> 00:33:51,040 আমি দুঃখিত, মাই লেডি। কিন্তু আপনার এই প্রাসাদের বাইরে যাওয়ার অনুমতি নেই। 342 00:33:51,120 --> 00:33:52,160 রাজার আদেশ। 343 00:33:52,240 --> 00:33:54,160 সরে দাঁড়াও, ভেলিদো। আমি তোরো'র কত্রী। 344 00:33:54,240 --> 00:33:55,960 আর আপনার ভাই লেওনের রাজা। 345 00:34:13,280 --> 00:34:15,840 দেখ ওই পাগলের দিকে। এখনো মাতাল হয়ে আছে! 346 00:34:21,600 --> 00:34:24,480 ধুর, ধুর বাল! আমার কাপড়। 347 00:34:25,120 --> 00:34:27,520 আমার অস্ত্র। তেলমো, আমার অস্ত্র কোথায়? 348 00:34:27,600 --> 00:34:29,640 আমার অস্ত্রশস্ত্র কোথায়? 349 00:34:36,800 --> 00:34:40,920 জুয়া খেলায় তুমি সব হারিয়েছ, ভালো যোদ্ধা হিসেবে সুনামটা ছাড়া। 350 00:34:42,200 --> 00:34:43,760 মালিক! 351 00:34:43,840 --> 00:34:48,040 আমাকে কাপড় এবং অস্ত্র দিন। শপথ করে বলছি আমি ১০ জন লোকের সমান শক্তি নিয়ে লড়ব! 352 00:34:59,000 --> 00:35:01,080 তেলমো, আমার ঘোড়া দাও। 353 00:35:03,440 --> 00:35:04,960 চলো! 354 00:35:10,560 --> 00:35:12,400 এগুলো সৈন্য কেনার জন্য যথেষ্ট নয়। 355 00:35:12,640 --> 00:35:15,480 না, কিন্তু যারা আছে তাদের খরচ বহন করার জন্য যথেষ্ট। 356 00:35:16,520 --> 00:35:19,800 আপনি কথা দিয়েছিলেব বাদাহোজের আমির আমাদের পক্ষে সৈন্য পাঠাবে। 357 00:35:20,200 --> 00:35:23,360 যে মুরদের আনুগত্য আদায় করতে পারে না সে কেমন রাজা? 358 00:35:24,640 --> 00:35:28,000 তেমন রাজা যিনি তাকে সম্মান না দেখানোর কারণে তোমাকে শাস্তি দিবেন। 359 00:35:33,160 --> 00:35:36,640 আমি সবসময় রিভাদাভিয়ার গালিসিয়ান নাইটদের সাহসী ভেবেছি। 360 00:35:36,760 --> 00:35:38,640 তারা সাহসী, কিন্তু বোকা নয়। 361 00:35:39,000 --> 00:35:41,960 সানচো যদি তার সৈন্যদল নিয়ে আসে, তার সৈন্যসংখ্যা আমাদের দ্বিগুণ হবে। 362 00:35:42,040 --> 00:35:44,520 ইশ্বর সাথে থাকলে সংখ্যা কিছুই না, কাপুরুষ! 363 00:35:44,600 --> 00:35:45,880 নুন্যো, না। 364 00:35:47,120 --> 00:35:49,520 নুন্যো, শান্ত হও। 365 00:35:50,560 --> 00:35:51,840 শান্ত হও, নুন্যো! 366 00:35:52,280 --> 00:35:53,520 তাহলে ইশ্বরের সাথে দেখা কর গিয়ে! 367 00:35:57,760 --> 00:35:59,080 না! 368 00:36:00,000 --> 00:36:10,000 অনুবাদ ও সম্পাদনায় **এ আর আকিব** 369 00:36:22,160 --> 00:36:23,400 না। 370 00:36:25,760 --> 00:36:27,160 নুন্যো। 371 00:36:32,840 --> 00:36:34,680 পবিত্র মা আমার কথা শুনেছে। 372 00:36:37,360 --> 00:36:39,000 আমার কথা শুনেছে। 373 00:37:49,080 --> 00:37:50,480 থামো! 374 00:38:06,000 --> 00:38:08,080 সে সব সৈন্য আনেনি। 375 00:38:09,520 --> 00:38:11,320 আমরা সংখ্যায় তাদের চেয়ে বেশি, মালিক। 376 00:38:11,880 --> 00:38:15,000 তাতে কী? এটা তো ভাইদের মধ্যে সামান্য ঝগড়া। 377 00:38:15,440 --> 00:38:18,040 কিন্তু রক্ত ঝরলে আমাদেরই ঝরবে। 378 00:38:28,080 --> 00:38:29,520 সরে দাঁড়া! 379 00:38:38,000 --> 00:38:39,560 তুমি এখানে কী করছ? 380 00:38:39,800 --> 00:38:41,160 আমার রাজ্যকে রক্ষা করছি। 381 00:38:45,760 --> 00:38:48,680 হ্যাঁ, ইঁদুরের মতো পালিয়ে যা! 382 00:38:50,280 --> 00:38:52,280 ইশ্বর তোদের দিকে করূণার দৃষ্টিতে তাকিয়েছেন, 383 00:38:53,640 --> 00:38:56,640 এবং তিনিই জানেন কেন। তিনি তোদের একজন রাজা দিয়েছেন! 384 00:38:56,800 --> 00:38:58,840 রাজা মানে রাজা মাত্র, ধুর বাল। 385 00:38:59,200 --> 00:39:03,160 তুমি, সানচো, যে-ই হও তাতে আমাদের কী? আমরা তোমার জন্য লড়ব কেন? 386 00:39:03,480 --> 00:39:06,920 কারণ আমি তোদের রাজা। শুধুই তোদের! 387 00:39:09,080 --> 00:39:10,920 তোদের কাছে শুধু আমিই আছি, 388 00:39:11,320 --> 00:39:15,800 এবং আমিই এই রাজ্যের একমাত্র আশা, বেজন্মার দল! 389 00:39:17,640 --> 00:39:19,840 আমি কি তোদের যোগ্য গালিসিয়ান নই? 390 00:39:20,280 --> 00:39:22,160 আমার ভাইয়ের সাথে দেখা হওয়া পর্যন্ত অপেক্ষা কর। 391 00:39:23,280 --> 00:39:27,000 আমি কি এই রাজ্যকে ভালোবাসি না? আমি এটার জন্য মরতে রাজি! 392 00:39:27,600 --> 00:39:29,800 আমি কি তোদের জন্য যথেষ্ট নই? 393 00:39:30,320 --> 00:39:32,880 তোরাও কি যথেষ্ট, কাপুরুষের দল? 394 00:39:33,200 --> 00:39:35,280 আজ সেটা প্রমাণ করার দিন! 395 00:39:35,880 --> 00:39:40,160 তোরা নিজেদেরকে মালিক, অভিজাত, নাইট ভাবিস। 396 00:39:40,480 --> 00:39:44,120 নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুত না হলে তোরা কোন অধিকারে শাসন করিস? 397 00:39:44,440 --> 00:39:47,920 তোরা কি সারাজীবন কাস্টিলের আস্তাকুঁড়ে পড়ে থাকতে চাস? 398 00:39:51,080 --> 00:39:51,920 না! 399 00:39:52,200 --> 00:39:54,160 তোদের জন্ম কি চাকর হওয়ার জন্য? 400 00:39:54,280 --> 00:39:55,960 না! 401 00:39:56,440 --> 00:40:00,480 তাহলে আমার সাথে আয়, এবং নিজেদের রক্ত ঝরা। 402 00:40:00,680 --> 00:40:04,920 কারণ তা না করলে, তোরা আমাকে গালিসিয়ার শেষ রাজা হিসেবে স্মরণ করবি। 403 00:40:05,640 --> 00:40:08,040 - রাজার জয় হোক! - জয়! 404 00:40:08,360 --> 00:40:10,960 - গালিসিয়ার জয় হোক! - জয়! 405 00:40:11,160 --> 00:40:13,520 - রাজার জয় হোক! - জয়! 406 00:40:13,680 --> 00:40:16,200 - গালিসিয়ার জয় হোক! - জয়! 407 00:40:16,320 --> 00:40:18,160 - গালিসিয়ার জয় হোক! 408 00:40:25,920 --> 00:40:28,440 রুয়ি, তাদের এতক্ষণে এখানে এসে পড়ার কথা না? 409 00:40:28,880 --> 00:40:30,760 হ্যাঁ। 410 00:40:38,560 --> 00:40:40,280 আলফন্সোর সৈন্যদের একজন। 411 00:40:41,640 --> 00:40:44,680 আমাদের দেখে সংকেত দেওয়ার আগেই তাকে মেরে ফেলো। 412 00:40:50,480 --> 00:40:53,520 সে সৈন্য নয়। ওটা মেয়েদের চাদর! 413 00:41:02,160 --> 00:41:03,840 কে তুমি? 414 00:41:10,400 --> 00:41:12,400 হিমেনা, তুমি এখানে কী করছ? 415 00:41:12,640 --> 00:41:15,320 মহামান্য এলভিরার পক্ষ থেকে একটি জরুরি বার্তা নিয়ে এসেছি। 416 00:41:15,400 --> 00:41:16,560 কী বার্তা? 417 00:41:17,160 --> 00:41:18,640 তোমরা ধোঁকার শিকার হয়েছ। 418 00:41:19,120 --> 00:41:22,360 আলফন্সো কোনো সৈন্যদল নিয়ে আসছে না, সে সানচোর বাহিনীকে ভাগ করতে চেয়েছিল। 419 00:41:22,440 --> 00:41:24,640 - কী? - এলভিরা চালাকির শিকার হয়েছে। 420 00:41:26,000 --> 00:41:28,480 এবং সে এখন ভয় পাচ্ছে কারণ সানচোর জীবন ঝুঁকিতে আছে। 421 00:41:29,400 --> 00:41:31,120 এটা বলতে তুমি কেন এসেছ? 422 00:41:31,800 --> 00:41:34,120 কারণ তারা তাকে রাজপ্রাসাদের বাইরে বের হতে দিচ্ছে না। 423 00:41:34,960 --> 00:41:36,800 হ্যাঁ, কিন্তু... 424 00:41:38,920 --> 00:41:40,600 তুমিই কেন এলে? 425 00:41:42,280 --> 00:41:44,000 আমার মালিকের আনুগত্য করতে। 426 00:41:44,960 --> 00:41:46,840 তুমি তো অর্দুন্যোর কাছেও অনুগত। 427 00:41:51,640 --> 00:41:53,880 তুমি শুধু আনুগত্যের কারণে আসোনি। 428 00:42:06,280 --> 00:42:08,400 আমাকে কি ঐ মুর মেয়ে ভেবেছ? 429 00:43:54,000 --> 00:43:55,440 না! 430 00:44:22,680 --> 00:44:24,160 ভেলার্দে! 431 00:44:35,800 --> 00:44:39,280 গার্সিয়া! 432 00:45:35,320 --> 00:45:36,520 না! 433 00:45:38,680 --> 00:45:39,960 ধুর বাল! 434 00:45:40,080 --> 00:45:41,400 পাহাড়ের দিকে যাও! 435 00:45:51,240 --> 00:45:53,760 তোমাকে আমার অস্ত্র দিয়ে আজকের দিনটা ধন্য করেছি। 436 00:45:53,840 --> 00:45:56,600 মালিক! সৌভাগ্য আসতে একটু দেরী করেছে মাত্র! 437 00:45:58,480 --> 00:46:00,320 তারা আমাদের হারিয়ে দিচ্ছে! 438 00:46:01,200 --> 00:46:02,560 পিছিয়ে যাও! 439 00:46:02,640 --> 00:46:04,640 সবাই পাহাড়ের দিকে যাও! 440 00:46:24,160 --> 00:46:27,280 এখানে এসে দাঁড়াও! কাস্টিলের জন্য! 441 00:46:34,560 --> 00:46:35,800 তীরন্দাজ! 442 00:46:40,360 --> 00:46:43,080 - তারা আমাদের মেরে ফেলবে, মালিক! - আমি আত্নসমর্পণ করব না! 443 00:46:43,160 --> 00:46:44,680 তাহলে মরা যাক! 444 00:46:52,160 --> 00:46:54,080 মালিক, দেখুন! 445 00:47:09,680 --> 00:47:10,800 তেলমো! 446 00:47:52,840 --> 00:47:55,480 গালিসিয়ার রাজার পতন হয়েছে! 447 00:47:56,000 --> 00:47:57,800 বিজয়! 448 00:47:59,840 --> 00:48:01,760 বিজয়! 449 00:48:08,880 --> 00:48:10,800 বিজয়! 450 00:48:12,680 --> 00:48:14,280 বিজয়! 451 00:48:14,480 --> 00:48:16,600 রাজার পতন হয়েছে! 452 00:49:06,600 --> 00:49:09,760 তোমার বাবা সবসময় তোমাকে নিয়ে গর্বিত ছিল, সানচো। 453 00:49:11,360 --> 00:49:12,960 এবং আমিও। 454 00:49:16,360 --> 00:49:17,880 আমার তলোয়ার। 455 00:49:29,400 --> 00:49:31,440 ইশ্বর আমার বিচারের দিনে 456 00:49:32,480 --> 00:49:34,400 আমার পাপগুলো মোচন করে দিন। 457 00:50:05,560 --> 00:50:07,960 এটাই বিজয়ের মূল্য। 458 00:50:09,960 --> 00:50:14,360 কোনো রাজ্য বা শহর জয় করতে হলে, সবসময় ভালোমানুষদেরই মরতে হয়। 459 00:50:30,320 --> 00:50:32,960 মালিক, ক্ষমা করবেন। 460 00:50:33,800 --> 00:50:35,760 এই লোককে নিয়ে আমরা কী করব? 461 00:50:41,000 --> 00:50:43,240 যুদ্ধে সে সম্মানের সাথে আমার সেবা করেছে। 462 00:50:44,840 --> 00:50:46,960 তার অপরাধ শুধু একজন রাজার আনুগত্য করা 463 00:50:47,040 --> 00:50:49,800 যে তার বাবার দেওয়া উত্তরাধিকার রক্ষা করতে চেয়েছিল। 464 00:50:53,680 --> 00:50:55,200 এগিয়ে আসো। 465 00:51:00,880 --> 00:51:02,840 গালিসিয়ার নতুন রাজা হিসেবে... 466 00:51:05,200 --> 00:51:08,480 আমার ভাই যেভাবে রেখেছিল সেভাবে আমিও তোমার আনুগত্যের উপর ভরসা রাখতে চাই। 467 00:51:09,560 --> 00:51:11,160 তুমি কি আমার অনুগত থাকবে? 468 00:51:15,200 --> 00:51:16,960 হাঁটু গেড়ে বসো। 469 00:51:38,640 --> 00:51:40,040 প্রভু... 470 00:51:42,320 --> 00:51:43,840 নুন্যোর কী হয়েছে? 471 00:51:48,200 --> 00:51:50,800 আমি তাকে জীবিত বা মৃতদের মাঝে কোথাও দেখতে পাইনি। 472 00:51:51,480 --> 00:51:53,000 সে আমার সেবায় মারা গেছে। 473 00:51:55,080 --> 00:51:57,080 এর বেশি কিছু জানার দরকার নেই। 474 00:51:59,160 --> 00:52:01,000 সে আমার লোকদের মধ্যে প্রথম ছিল 475 00:52:01,800 --> 00:52:03,680 এবং সবার সেরা ছিল। 476 00:52:16,080 --> 00:52:19,480 একজন লোক নিশ্চিত করেছে। যুদ্ধে সানচো জিতেছে। 477 00:52:20,600 --> 00:52:22,640 আর গার্সিয়া? সে বেঁচে আছে তো? 478 00:52:22,920 --> 00:52:25,680 আপনার ভাই বেঁচে আছে, তবে তাকে বন্দী করে বুর্গোসে নিয়ে যাওয়া হচ্ছে। 479 00:52:26,080 --> 00:52:27,280 কী হয়েছিল? 480 00:52:27,520 --> 00:52:30,760 শেষ মুহুর্তে রুয়ির সৈন্যরা পৌঁছে গিয়েছিল। 481 00:52:32,440 --> 00:52:33,920 তা কীভাবে সম্ভব? 482 00:52:35,360 --> 00:52:39,200 রুয়িকে অবমূল্যায়ন করো না। সে তোমার ভাবনার চেয়েও চালাক। 483 00:52:39,720 --> 00:52:43,000 - কতজন হতাহত হয়েছে? - সে বলেছে ব্যাপক হত্যাকান্ড হয়েছে। 484 00:52:47,360 --> 00:52:48,640 আমাদের এখনই আক্রমণ করা উচিত। 485 00:52:48,760 --> 00:52:51,000 যুদ্ধ ঘোষণা না দিয়ে আক্রমণ করা অপরাধ। 486 00:52:51,160 --> 00:52:54,400 মালিক, এটাই আমাদের সুযোগ। 487 00:52:56,840 --> 00:52:59,880 সৈন্যদের সজ্জিত করো। প্রস্তুত থেকো। 488 00:53:12,760 --> 00:53:14,160 তুমি বদলে গেছ। 489 00:53:15,400 --> 00:53:17,560 মায়ের মৃত্যুর পর থেকে তুমি আগের মতো নেই। 490 00:53:17,720 --> 00:53:21,160 মা যখন বেঁচে ছিলেন তখন করা ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি আমি। 491 00:53:21,360 --> 00:53:24,520 আমরা তার এবং বাবার সামনে একে অপরের ক্ষতি না করার শপথ করেছিলাম। 492 00:53:26,560 --> 00:53:28,160 তুমি অবশ্যই বদলে গেছ। 493 00:53:29,400 --> 00:53:32,120 তুমি যাও। আমি ভাবতে চাই। 494 00:53:52,680 --> 00:53:55,160 ছোটবেলা থেকেই তুমি মুখটা এমন করে রাখো। 495 00:53:55,520 --> 00:53:57,120 তুমি জানো এটা আমাকে প্রভাবিত করে না। 496 00:53:59,080 --> 00:54:00,000 তুমি আমার সাথে চালাকি করেছ। 497 00:54:00,200 --> 00:54:03,160 - এবং তুমি তোমার ভাই আলফন্সোকে ধোঁকা দিয়েছ। - সানচোও আমার ভাই। 498 00:54:03,240 --> 00:54:05,600 আমরা দুজনেই জানি তুমি সেটা সানচোর জন্য করোনি। 499 00:54:09,400 --> 00:54:10,760 আর তুমি? 500 00:54:11,360 --> 00:54:13,240 কী ভাবছিলে? 501 00:54:14,400 --> 00:54:16,440 রুয়িকে সতর্ক করে দিবে? 502 00:54:25,040 --> 00:54:29,640 আমি সবসময় জানতাম এই ভীত শিশুসুলভ চোখের পেছনে একটি বাজপাখি লুকিয়ে আছে। 503 00:54:30,880 --> 00:54:32,720 আমি তোরো ত্যাগ করতে চাই। 504 00:54:38,000 --> 00:54:39,440 তারপর কী করতে চাচ্ছ? 505 00:54:40,000 --> 00:54:43,240 তুমি কি ওটা সানচোকে দিবে যাতে সে তোমাকে রুয়ির সাথে বিয়ে দেয়? 506 00:54:47,200 --> 00:54:50,840 তুমি কি সত্যিই ভেবেছ যে তোমার কোনো ভাই সেটা করতে দিবে? 507 00:54:54,160 --> 00:54:55,320 কেউ করতে দিবে না। 508 00:54:55,560 --> 00:54:59,720 এমনকি সানচোও রুয়ির মতো কাউকে তার সিংহাসনের প্রতিদ্বন্ধী হিসেবে চাইবে না। 509 00:55:02,160 --> 00:55:04,520 আমি বুঝতে পারছি না তুমি ঠিক সময়ে কীভাবে ফিরে আসলে। 510 00:55:04,600 --> 00:55:06,680 লেওনে এখনও আমাদের বন্ধু আছে। 511 00:55:08,160 --> 00:55:10,440 আলফন্সো আমাদের প্রতারিত করেছে, সেটা কি বুঝতে পেরেছ? 512 00:55:10,680 --> 00:55:13,240 আমার ভাইদের কথা বিশ্বাস করা অসম্ভব। 513 00:55:13,320 --> 00:55:15,000 মালিক, একটা সমস্যা আছে। 514 00:55:15,400 --> 00:55:17,400 আলফন্সো যা চেয়েছে তা পেয়েছে। 515 00:55:17,480 --> 00:55:20,160 আমাদের সৈন্যদল ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং আমাদের লেওন অতিক্রম করে যেতে হবে। 516 00:55:20,920 --> 00:55:22,440 তোমার মনে হয় সে আক্রমণ করবে? 517 00:55:22,680 --> 00:55:25,000 তার জায়গায় থাকলে জাহাঁপনাও কি সেটাই করতেন না? 518 00:55:25,080 --> 00:55:27,240 কাছেই লেওন, কিন্তু রাত নেমে আসছে। 519 00:55:27,800 --> 00:55:31,000 এখানে তাবু খাটিয়ে সময় নিলে ভালো হবে। আগামীকাল লেওন অতিক্রম করব। 520 00:55:31,120 --> 00:55:33,960 এই অবস্থায় রাতে লেওন পার হয়ে গেলে ভালো হবে। 521 00:55:34,800 --> 00:55:39,080 কী করতে বলছ? গোপনে পার হবে, ডাকাতের মতো? 522 00:55:39,200 --> 00:55:42,080 এর উল্টোভাবে। আমি চাই তারা আমাদের দেখুক। 523 00:55:44,560 --> 00:55:46,720 ধুর! বাকিরা কোথায়? 524 00:55:46,800 --> 00:55:48,440 জেগে উঠো, যোদ্ধারা! 525 00:55:48,560 --> 00:55:50,600 প্রাচীরে আরো লোক দরকার! 526 00:55:52,080 --> 00:55:53,840 চলো! দক্ষিণের মিনারের দিকে! 527 00:55:53,960 --> 00:55:55,480 দক্ষিণের মিনারের দিকে, জলদি! 528 00:56:01,520 --> 00:56:03,680 তীরন্দাজরা, অবস্থান নাও! 529 00:56:35,400 --> 00:56:37,600 একজনের জন্য দুইটা মশাল! 530 00:56:41,080 --> 00:56:43,160 ইশ্বরের কাছে প্রার্থনা করো যাতে এতে কাজ হয়। 531 00:56:45,160 --> 00:56:47,160 মালিক, অত দূর থেকে, 532 00:56:47,240 --> 00:56:49,520 তারা ভাববে আমাদের কাছে দ্বিগুণ সৈন্য আছে। 533 00:56:59,480 --> 00:57:01,320 ওটাকে দেখে তো ক্ষয়প্রাপ্ত সৈন্যদল মনে হচ্ছে না। 534 00:57:01,440 --> 00:57:04,880 মালিক, এটা হতে পারে না। আমার লোক নিশ্চিত হয়ে বলেছে অর্ধেক সৈন্যের পতন হয়েছে। 535 00:57:05,000 --> 00:57:07,880 জাহাঁপনা, আক্রমণের আদেশ দিব? 536 00:57:11,000 --> 00:57:27,400 অনুবাদ ও সম্পাদনায় **এ আর আকিব** 537 00:57:29,000 --> 00:57:39,000 সাবটাইটেলের মান এবং ভুলত্রুটি সম্পর্কে জানাবেন।