1 00:00:00,200 --> 00:00:04,999 ::: S01E01 ::: TRIBES OF EUROPA 2 00:00:09,023 --> 00:00:14,250 ২০২৯ সালে, একটি রহস্যজনক বৈশ্বিক বৈদ্যুতিক গোলযোগ যুগব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বয়ে আনে। 3 00:00:14,700 --> 00:00:20,047 পুরোনো জাতিগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। অগণিত ছোট ছোট জাতি উদ্ভুত হয়, নিজ নিজ বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে। 4 00:00:20,571 --> 00:00:26,171 এগুলো হলো ট্রাইব। 5 00:00:31,166 --> 00:00:32,166 আমি লিভ। 6 00:00:33,166 --> 00:00:34,875 অরিজিনিস লিভ। 7 00:00:37,000 --> 00:00:41,291 বহু বছর ধরে আমার ট্রাইব এবং পরিবার... 8 00:00:42,508 --> 00:00:44,875 প্রকৃতির সাথে শান্তিতে জীবনযাপন করেছে। 9 00:00:48,125 --> 00:00:50,458 আমরা বাইরের পৃথিবী থেকে পিছিয়ে এসেছিলাম। 10 00:00:52,500 --> 00:00:55,000 আমরা ভেবেছিলাম বনে নিরাপদে থাকব। 11 00:00:55,833 --> 00:00:58,291 বিশ্বাস করেছিলাম চিরকাল শান্তিতে বসবাস করতে পারব। 12 00:00:59,583 --> 00:01:00,875 কিন্তু আমরা ভুল ছিলাম। 13 00:01:06,416 --> 00:01:08,791 আমরা আর আমাদের সম্পৃক্ততা এড়াতে পারিনি। 14 00:01:11,625 --> 00:01:15,583 পুরো ইউরোপে আধিপত্য বিস্তারের জন্য সকল জাতি নির্দয়ভাবে লড়ছে। 15 00:01:17,375 --> 00:01:19,291 আর আমরা এসবের মাঝখানে পড়ে গেছি। 16 00:01:21,250 --> 00:01:23,541 আমার পরিবার ওখানে কোথাও আছে... 17 00:01:27,166 --> 00:01:28,625 এবং আমি তাদের খুঁজে বের করব। 18 00:01:31,125 --> 00:01:32,625 যতই দাম দিতে হোক না কেন। 19 00:01:38,900 --> 00:01:41,050 অনুবাদ ও সম্পাদনায় ΞΞ এ আর আকিব ΞΞ 20 00:01:41,100 --> 00:01:43,150 অনুবাদ ও সম্পাদনায় ΞΞ এ আর আকিব ΞΞ 21 00:01:43,200 --> 00:01:45,300 অনুবাদ ও সম্পাদনায় ΞΞ এ আর আকিব ΞΞ 22 00:01:45,350 --> 00:01:48,600 TRIBES OF EUROPA 23 00:02:03,708 --> 00:02:06,750 তুই ভয় পাচ্ছিস, না? ভয়ের কোনো কারণ নেই। 24 00:02:07,916 --> 00:02:10,458 রেইডাররা তো অভিষেকের সময় দেহের অঙ্গ কেটে নেয়। 25 00:02:11,541 --> 00:02:13,166 - বাজে কথা। - সত্যি। 26 00:02:13,250 --> 00:02:14,458 প্রথমে বামহাতের মধ্যাঙ্গুল। 27 00:02:15,333 --> 00:02:18,750 তারপর ডানপায়ের এক আঙুল। কানের সামনের জিনিসটা। 28 00:02:19,750 --> 00:02:21,375 এবং শেষে, অন্য কিছু নয়... 29 00:02:22,750 --> 00:02:24,083 ছোট্ট নুনুটা। 30 00:02:26,750 --> 00:02:28,750 - সত্যিই এটা করলি? - আসো দেখি, বুড়ো। 31 00:02:32,625 --> 00:02:35,791 - আয়! - এখন কী? শুধু এটুকুই? আরে! 32 00:02:35,875 --> 00:02:38,666 আও! তুমি পুরো পাগল! 33 00:02:41,000 --> 00:02:44,625 - সত্যি বলছি আমি আরো শক্তিশালী ছিলাম। - আরে! ধরেছি! 34 00:02:44,708 --> 00:02:47,875 আয় এদিকে! 35 00:02:49,875 --> 00:02:51,500 কে শক্তিশালী? 36 00:02:51,583 --> 00:02:52,916 - হ্যাঁ? - আচ্ছা, তুমি জিতেছ! 37 00:02:56,625 --> 00:02:59,000 যাইহোক, আমি তোমাকে জিততে দিয়েছি। 38 00:03:01,083 --> 00:03:03,125 - তুই ভয় পেয়েছিলি। - এক সেকেন্ডের জন্য। 39 00:03:03,208 --> 00:03:04,708 এই! 40 00:03:17,958 --> 00:03:19,875 তোমার কি মনে হয় এটা-- 41 00:03:40,916 --> 00:03:42,083 এটা কী ছিল? 42 00:03:50,500 --> 00:03:51,750 এলয়া, ওটা কী ছিল জানিস? 43 00:04:04,666 --> 00:04:05,500 কিয়ানু! 44 00:04:07,750 --> 00:04:08,750 এলয়া, এখানে থাকো! 45 00:04:09,250 --> 00:04:10,541 এলয়া! 46 00:04:10,625 --> 00:04:12,041 কী ছিল ওটা? 47 00:04:12,125 --> 00:04:13,291 চলো যাই। 48 00:04:13,875 --> 00:04:15,666 কী? বোকামি করো না! 49 00:04:15,750 --> 00:04:17,500 আমাদের গিয়ে ওটা চেক করতে হবে। 50 00:04:17,583 --> 00:04:18,750 এখনই। 51 00:04:18,833 --> 00:04:20,875 ওটা বাইরের পৃথিবীর, তাই বিপজ্জনক। 52 00:04:20,958 --> 00:04:23,666 - লিভ, এইমাত্র একটা প্লেন বিধ্বস্ত হলো-- - ওটা প্লেন ছিল না। 53 00:04:24,833 --> 00:04:26,208 ওটা সেরকম কিছু ছিল না। 54 00:04:27,041 --> 00:04:30,000 ব্ল্যাক ডিসেম্বরের আগে এটা ছিল না। এটা নতুন পৃথিবী থেকে এসেছে। 55 00:04:32,083 --> 00:04:33,916 গিয়ে দেখার জন্য এটাও আরেকটা কারণ। 56 00:04:36,541 --> 00:04:37,958 আসো, প্লিজ! 57 00:04:39,000 --> 00:04:41,333 কিয়ানু, সে সিদ্ধান্ত নিবে। 58 00:04:42,666 --> 00:04:43,541 আসো। 59 00:04:46,958 --> 00:04:50,333 অন্যদের কিছু বলবে না। তাদের আতঙ্কিত করতে চাই না। 60 00:04:52,791 --> 00:04:53,625 আসো! 61 00:05:28,458 --> 00:05:29,541 সাবাশ! 62 00:05:33,125 --> 00:05:37,416 খারাপ না, বাছা। এতেই চলবে। 63 00:05:37,500 --> 00:05:39,625 - বাবা কোথায়? - কোথায় হতে পারে? 64 00:05:45,083 --> 00:05:48,791 - এখনই সবকিছু প্রস্তুত করে রেখেছেন? - আমি জানতাম সে পারবে। 65 00:05:51,541 --> 00:05:52,541 নেকড়ে একটা। 66 00:05:53,416 --> 00:05:54,958 বনের রাজা। 67 00:05:59,250 --> 00:06:00,666 সাবাশ, খোকা। 68 00:06:01,666 --> 00:06:02,541 ধন্যবাদ। 69 00:06:03,541 --> 00:06:04,458 বাবা, 70 00:06:05,083 --> 00:06:06,208 আমরা এইমাত্র কিছু দেখেছি। 71 00:06:07,125 --> 00:06:09,875 আকাশযানের মতো, তবে পুরোনো পৃথিবীরগুলোর মতো নয়। 72 00:06:10,833 --> 00:06:13,958 - অনেক আধুনিক। - ওটা মহাকাশযানের মতো ছিল। 73 00:06:15,000 --> 00:06:17,333 - ওরকম কিছু নেই। - আছে। 74 00:06:17,416 --> 00:06:20,041 ওটা বনের উত্তরদিকে বিধ্বস্ত হয়েছে। 75 00:06:20,125 --> 00:06:22,000 - আমাদের গিয়ে দেখা উচিত। - না। 76 00:06:22,708 --> 00:06:23,833 আমার মনে হয় কিয়ানু ঠিক বলছে। 77 00:06:23,916 --> 00:06:26,541 - সব ঠিকঠাক আছে তো? - সব ঠিক আছে। 78 00:06:27,250 --> 00:06:30,333 কাজে লেগে পড়ো। অভিষেকের জন্য প্রস্তুত হতে হবে। 79 00:06:30,416 --> 00:06:31,416 খুব ভালো। 80 00:06:35,541 --> 00:06:37,166 আমরা অরিজিনিস। 81 00:06:37,250 --> 00:06:39,541 আমরা সবসময় অন্যদের ব্যাপার থেকে দূরে থেকেছি, 82 00:06:39,625 --> 00:06:41,333 এখনও সেটাই করবো। 83 00:06:43,208 --> 00:06:44,583 বাইরের পৃথিবী 84 00:06:45,375 --> 00:06:46,625 আমাদের জন্য নয়। 85 00:07:09,833 --> 00:07:11,458 আমাকে যেতে দাও, বোজি। 86 00:07:12,875 --> 00:07:14,958 কথা দিচ্ছি, আমার বোজিরা 87 00:07:15,041 --> 00:07:16,833 প্রত্যেকটা পলাতক দাসকে ফিরিয়ে আনবে। 88 00:07:16,916 --> 00:07:20,375 দুর্ভাগ্যজনক ঘটনা… হাইলর্ড টকস। 89 00:07:22,250 --> 00:07:23,208 খুব দুর্ভাগ্যজনক। 90 00:07:24,208 --> 00:07:27,166 ঠিক বলেছি না… 91 00:07:27,250 --> 00:07:28,583 লর্ড ভারভারা? 92 00:07:29,166 --> 00:07:30,541 শক্তিমানের জয় হোক, কাপিতান। 93 00:07:30,625 --> 00:07:33,833 আমি কৌতুহলে ফেটে পড়লাম, প্রেম আমার! 94 00:07:33,916 --> 00:07:36,166 আমি ভেবে অবাক হচ্ছি যে কী এমন জরুরি কারণে 95 00:07:36,250 --> 00:07:39,833 তুমি আমাদের ছোট্ট "রহস্যময়" কথোপকথনে বাধা দেওয়ার সাহস করলে? 96 00:07:41,958 --> 00:07:45,250 আমার কাছে কিছু খবর আছে যেগুলো অত্যন্ত আকর্ষণীয়। 97 00:07:47,083 --> 00:07:48,250 সেটাই আশা করছি। 98 00:07:54,666 --> 00:07:57,791 খবরটা শোনা যাক তবে? হ্যাঁ? 99 00:08:02,916 --> 00:08:03,791 বলো তাহলে। 100 00:08:04,791 --> 00:08:07,041 আমার একটি অগ্রগামী দল টহল দেওয়ার সময় 101 00:08:07,125 --> 00:08:08,708 একটি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করেছে। 102 00:08:09,291 --> 00:08:10,541 একটি আটলান্টিয়ান হভার জেট। 103 00:08:11,125 --> 00:08:12,333 কী? 104 00:08:12,416 --> 00:08:13,375 অসম্ভব। 105 00:08:13,875 --> 00:08:16,916 - সেটা দক্ষিণের বনে বিধ্বস্ত হয়েছে। - ওটা ক্রিমসনদের এলাকা। 106 00:08:17,000 --> 00:08:20,291 শত্রুরা পাওয়ার আগে ধ্বংসাবশেষ খুঁজে আনার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। 107 00:08:20,875 --> 00:08:23,041 ইতস্তত করা উচিৎ হবে না, কাপিতান। 108 00:08:24,208 --> 00:08:26,416 আটলান্টিয়ান প্রযুক্তি। 109 00:08:29,166 --> 00:08:31,708 পুরো মহাদেশ শাসন করার চাবিকাঠি। 110 00:08:32,291 --> 00:08:33,375 ইউরোপা। 111 00:08:35,333 --> 00:08:38,375 অত্যন্ত লোভনীয়। তাই না, হাইলর্ড টকস? 112 00:08:38,458 --> 00:08:40,041 আপনার কৌশল শোনা যাক তবে। 113 00:08:41,291 --> 00:08:44,000 সে যদি সত্যি বলে, ক্রিমসনদের সীমানা অতিক্রম করার কাজটি 114 00:08:44,083 --> 00:08:46,333 রাজনৈতিক অস্থিরতা, ফলশ্রুতিতে হানাহানির কারণ হবে। 115 00:08:46,916 --> 00:08:47,750 সত্যি? 116 00:08:49,166 --> 00:08:51,541 তুমি যা দরকার নিয়ে যাও, ভারভারা। 117 00:08:51,625 --> 00:08:53,458 যদি তোমার মিশন সফল হয়, 118 00:08:53,541 --> 00:08:55,291 তবে তুমি পুরস্কৃত হবে, 119 00:08:55,375 --> 00:08:57,666 এবং সবচেয়ে বড় ব্যাপার তুমিই দেখতে পাবে। 120 00:08:58,750 --> 00:09:01,166 হয়তো আমার হাইলর্ডের পদ পাবে, 121 00:09:01,750 --> 00:09:04,875 যদি অপ্রত্যাশিতভাবে পদটা খালি হয় আরকি। 122 00:09:04,958 --> 00:09:06,500 কাপিতান! আমি-- 123 00:09:06,583 --> 00:09:11,333 ভারভারা, কেউ যদি অবহেলার কারণে এক ডজন দাস হারিয়েও 124 00:09:11,416 --> 00:09:13,958 অনুতপ্ত না হয়, তবে তার কী করা উচিত? 125 00:09:15,250 --> 00:09:17,000 আমরা কোনো দুর্বলতা দেখাই না, কাপিতান। 126 00:09:19,166 --> 00:09:20,625 সব ক্রো'ই একই কাজ করি। 127 00:09:23,208 --> 00:09:24,041 যাও। 128 00:09:25,333 --> 00:09:26,708 এবং আমাকে নিরাশ করো না। 129 00:09:39,333 --> 00:09:42,500 তুমি এভাবে মেনে নিবে? 130 00:09:42,583 --> 00:09:43,916 তো কী করতে বলছ? 131 00:09:44,416 --> 00:09:45,500 তুমি হুবহু তার মতো। 132 00:09:47,000 --> 00:09:49,500 আবার শুরু করো না, কিয়ানু, সে তোমাকে সম্মান করে। 133 00:09:49,583 --> 00:09:51,583 তোমাকে যেভাবে করে সেভাবে নয়। 134 00:09:51,666 --> 00:09:53,291 তুমি তার উত্তরাধিকার বহন করবে, আর আমি... 135 00:09:54,208 --> 00:09:55,541 তুমি আমাকে বোঝো না। 136 00:09:56,541 --> 00:09:57,875 আমি তোমাকে বুঝি। 137 00:09:58,375 --> 00:09:59,458 এলয়াও বোঝে। 138 00:10:02,125 --> 00:10:03,833 সে যেভাবে বুঝত সেভাবে নয়। 139 00:10:07,916 --> 00:10:11,041 আমি বুঝলাম না, অবশেষে কিছু একটা ঘটলো, আর সে এমন ভাব করছে যেন কিছুই হয়নি। 140 00:10:12,958 --> 00:10:16,583 না। আমি একা গিয়ে আকাশযানটা চেক করব। সে কী বলে তার পরোয়া করি না আমি। 141 00:10:16,666 --> 00:10:18,666 - সেটা করবে না। - দুজনেই, অনেক হয়েছে! 142 00:10:20,083 --> 00:10:22,333 - তুই যাবি? - কী? 143 00:10:23,333 --> 00:10:25,833 আমরা হয়তো ব্ল্যাক ডিসেম্বর সম্পর্কে কোনো উত্তর পাবো... 144 00:10:25,916 --> 00:10:28,125 - পুরোনো পৃথিবী কেন ধ্বংস হয়েছিল। - কিয়া, প্লিজ। 145 00:10:29,291 --> 00:10:31,291 দ্বিমত করো না। এটার দরকার নেই। 146 00:10:34,333 --> 00:10:35,208 ঠিক বলেছ। 147 00:10:39,166 --> 00:10:40,583 তুমি প্রস্তুত? 148 00:10:45,916 --> 00:10:47,250 মা থাকলে তোমাকে নিয়ে গর্ব করতেন। 149 00:10:49,125 --> 00:10:50,250 খুব গর্ব করতেন। 150 00:10:54,208 --> 00:10:55,958 তোমরা জানো আমরা সবসময় এখানে থাকব। 151 00:10:57,333 --> 00:10:59,833 যত যা-ই হোক বা যতই মতানৈক্য হোক, 152 00:10:59,916 --> 00:11:01,125 আমরা সবসময় একত্রে থাকব। 153 00:11:07,708 --> 00:11:09,083 সব জীবন এক। 154 00:11:09,750 --> 00:11:11,333 সব জীবন এক। 155 00:11:12,916 --> 00:11:16,333 আমাদের প্রতিষ্ঠাতা এবং মা, ক্লোয়ী'র প্রবর্তন করা নিয়ম অনুসারে, 156 00:11:16,416 --> 00:11:18,850 এই সন্ধ্যায়, তোমার প্রথম সফল শিকার সম্পন্ন করার পর, 157 00:11:18,915 --> 00:11:21,458 প্রাপ্তবয়স্কদের মিলনমেলায়, আমরা তোমাকে স্বাগত জানাবো, 158 00:11:21,541 --> 00:11:23,666 এলয়া। 159 00:11:23,750 --> 00:11:25,041 আমরা অরিজিনিস। 160 00:11:25,666 --> 00:11:27,875 আমরা পুরোনো পৃথিবী থেকে পিছিয়ে 161 00:11:27,958 --> 00:11:29,708 বনের আশ্রয়ে এসেছি। 162 00:11:30,333 --> 00:11:33,000 এখানে আমরা প্রকৃতির সাথে সুখে শান্তিতে বসবাস করছি। 163 00:11:33,666 --> 00:11:35,875 আমাদের বাড়ি, দ্য রেফুজিয়ামে। 164 00:11:37,083 --> 00:11:38,791 আজকের দিন থেকে, এলয়া, 165 00:11:39,416 --> 00:11:40,875 গর্বের সাথে আমাদের চিহ্ন 166 00:11:40,958 --> 00:11:43,000 এবং প্রকৃতির প্রতি, 167 00:11:43,083 --> 00:11:45,241 সাথীদের প্রতি ও সকল জীবের প্রতি 168 00:11:45,305 --> 00:11:46,791 কর্তব্যের চেতনা বহন করবে। 169 00:11:49,750 --> 00:11:51,666 প্রযুক্তিবিহীন জীবনযাপন করো, 170 00:11:52,416 --> 00:11:55,583 কারণ প্রযুক্তি পুরোনো পৃথিবীকে ধ্বংসের মুখে পর্যবসিত করেছে। 171 00:11:55,666 --> 00:11:59,041 অতীতকে ভুলে যাও এবং ভবিষ্যৎকে আলিঙ্গন করো, 172 00:11:59,125 --> 00:12:00,583 বনের সন্তান হিসেবে। 173 00:12:02,250 --> 00:12:03,666 তুমি কি সেজন্য প্রস্তুত? 174 00:12:04,916 --> 00:12:05,750 হ্যাঁ। 175 00:12:07,333 --> 00:12:08,375 এলয়া… 176 00:12:09,083 --> 00:12:11,083 অরিজিনিস! 177 00:12:11,750 --> 00:12:13,000 অরিজিনিস! 178 00:12:45,333 --> 00:12:48,416 চলো পালাই। তুমি আর আমি। 179 00:12:49,083 --> 00:12:50,750 - সত্যি বলছ? - হ্যাঁ। 180 00:12:52,375 --> 00:12:55,458 আমি স্বাধীন হতে চাই। এখনও পুরো পৃথিবী দেখা বাকি। 181 00:12:56,500 --> 00:12:58,250 সেজন্যই আমি এখান থেকে পালাচ্ছি। 182 00:12:58,750 --> 00:13:00,708 তুমি থাকছ নাকি আমার সাথে আসছ? 183 00:13:01,625 --> 00:13:02,875 তুমি পাগল। 184 00:13:14,541 --> 00:13:17,250 ঐ আকাশযান হয়তো পৃথিবীর বাইরে থেকে এসেছে। 185 00:13:17,833 --> 00:13:20,041 - তাতে সন্দেহ আছে। - কেন? 186 00:13:20,625 --> 00:13:23,291 হয়তো বিপর্যয়ের কারণটা মানুষ ছিল না। 187 00:13:23,875 --> 00:13:25,541 সেটা কখনো জানা যাবে না। 188 00:13:28,833 --> 00:13:32,458 কিয়ানু ঠিক ছিল, আসলে। 189 00:13:34,000 --> 00:13:35,650 ক্র্যাশের পর কেউ যদি বেঁচে যায়, 190 00:13:35,700 --> 00:13:38,666 বা কারো সাহায্য দরকার হয় তো? 191 00:13:38,750 --> 00:13:41,708 যদি তারা বিপজ্জনক হয় আর আমাদের খুঁজে পায় তো? 192 00:13:43,375 --> 00:13:44,875 আমি আমার লোকদের 193 00:13:44,958 --> 00:13:47,208 সবসময় তোমার মায়ের নীতিতে পরিচালিত করব। 194 00:13:48,583 --> 00:13:51,291 "সব জীবন এক।" এটাও তার নীতি ছিল। 195 00:14:24,000 --> 00:14:25,166 অস্ত্র নাও। 196 00:14:26,958 --> 00:14:28,291 আমরা যাত্রা করছি। 197 00:15:17,458 --> 00:15:19,125 কেউ কিছু স্পর্শ করবে না। 198 00:15:28,958 --> 00:15:32,500 - জিনিসটা কী? - আগেকার দিনের ড্রোন হয়তো। 199 00:15:33,000 --> 00:15:34,625 পুরোনো পৃথিবীতে কি এটা ছিল? 200 00:15:36,125 --> 00:15:37,000 না। 201 00:15:37,083 --> 00:15:39,166 আমি এমন কিছু আগে দেখিনি। 202 00:15:39,250 --> 00:15:42,208 তখন বিমান, হেলিকপ্টার, নভোযান ছিল। 203 00:15:42,291 --> 00:15:46,166 তবে বিপর্যয়ের আগে এমন কিছু ছিল না। 204 00:16:00,875 --> 00:16:02,416 এই যন্ত্রকে উড়াবে কীভাবে? 205 00:16:02,500 --> 00:16:04,708 মনে হচ্ছে ককপিট উধাও। 206 00:16:07,708 --> 00:16:08,916 পাইলট কোথায়? 207 00:16:11,000 --> 00:16:13,791 - সম্ভবত ক্রিমসনদের কাছে। - সেটা মনে হচ্ছে না। 208 00:16:13,875 --> 00:16:17,416 ক্যাম্প আরেনবার্গ অনেক দক্ষিণে। আমার মনে হয় লিটল প্রাহায়। 209 00:16:17,500 --> 00:16:19,500 হ্যাঁ, আমরা গিয়ে খুঁজে দেখব। 210 00:16:20,875 --> 00:16:22,916 সবাই রেফুজিয়ামে ফিরে যাও। 211 00:16:23,000 --> 00:16:26,291 লিভ, আমি না ফেরা পর্যন্ত তুমি দায়িত্বে থাকবে। 212 00:16:27,583 --> 00:16:28,666 আমি আসতে পারি? 213 00:16:30,125 --> 00:16:31,833 তুমিও যাও। 214 00:16:35,000 --> 00:16:36,666 এলয়া! চলো। 215 00:16:43,916 --> 00:16:45,916 পাইলট এখানে কোথাও থাকতে পারে। 216 00:16:46,875 --> 00:16:48,708 এমন জিনিস বাস্তবে কীভাবে থাকতে পারে? 217 00:16:50,708 --> 00:16:51,541 কিয়ানু? 218 00:16:53,416 --> 00:16:55,125 - হেই! - হেই নিজেকে বলো! 219 00:16:56,666 --> 00:16:57,958 সে সেটা মনে করে বলেনি। 220 00:16:58,458 --> 00:17:00,250 লিভ, সে তোমার পক্ষে। 221 00:17:01,125 --> 00:17:03,208 - বাজে কথা। - সবসময়ই ছিল। 222 00:17:04,958 --> 00:17:07,291 - এটা সত্যি না, তুমি সেটা জানো। - তুমি তাকে মায়ের কথা মনে করিয়ে দাও, 223 00:17:07,375 --> 00:17:09,916 আর আমি মনে করাই সে নিজের ব্যাপারে যেসব জিনিস অপছন্দ করে সেসব। 224 00:18:13,250 --> 00:18:14,708 ইইউ বিলীন হয়ে গেল! 225 00:18:14,791 --> 00:18:18,208 ২০২৯ ব্ল্যাক ডিসেম্বর 226 00:18:30,625 --> 00:18:31,750 তুমি চলে যেতে চাও। 227 00:18:34,666 --> 00:18:37,375 জানো বাইরের পৃথিবী তোমাকে কী উপহার দিবে? 228 00:18:40,583 --> 00:18:42,250 আমি বলছি সেখানটা দেখতে কেমন। 229 00:18:44,083 --> 00:18:46,125 সেখানে আমরা গতকাল যেটা দেখেছি সেটার মতো জিনিস 230 00:18:46,208 --> 00:18:48,166 উড়ে বেড়াচ্ছে আর ভূপাতিত হচ্ছে বন্য অসভ্যদের হাতে। 231 00:18:48,833 --> 00:18:51,750 যারা মার্ক চাচার বাহু কেটে নিয়েছিল সুস্বাদু খাবার বানানোর জন্য। 232 00:18:51,833 --> 00:18:54,041 - তারা হত্যাকারী। - সেটা দশ বছর আগে ঘটেছিল। 233 00:18:54,583 --> 00:18:57,333 - কে জানে এখনো তেমন আছে কিনা? - তুমি যেতে পারো না, কিয়া। 234 00:18:59,916 --> 00:19:02,000 তোমার স্থান এই রেফুজিয়ামে। 235 00:19:04,166 --> 00:19:05,250 আমরা তোমাকে ভরসা করি। 236 00:19:08,500 --> 00:19:10,625 আমার চেয়ে ভালো কোনো শিকারী নেই বলে? 237 00:19:14,083 --> 00:19:16,708 না। তুমি আমার ভাই এবং আমি তোমাকে ভালোবাসি বলে। 238 00:19:19,083 --> 00:19:21,500 আমি কখনো চাই না তোমার কিছু হোক। 239 00:19:26,833 --> 00:19:29,250 অ্যালানাও চায় না নিশ্চয়ই। 240 00:19:35,125 --> 00:19:36,333 এখন আমি অরিজিনি, লিভ। 241 00:19:37,583 --> 00:19:39,708 সবসময়ই থাকব, কথা দিচ্ছি। 242 00:20:04,875 --> 00:20:06,000 আপনাকে কি সাহায্য করতে পারি? 243 00:20:08,666 --> 00:20:10,000 ওটা গেছে। 244 00:20:12,458 --> 00:20:13,291 কী? 245 00:20:15,500 --> 00:20:16,750 আমার কিউব। 246 00:20:18,833 --> 00:20:20,416 ক্র্যাশের সময় হারিয়ে ফেলেছি। 247 00:20:22,333 --> 00:20:24,916 কিউবটা আমার খুব দরকার। 248 00:20:25,708 --> 00:20:28,083 অনেককিছু ঝুঁকিতে আছে। 249 00:20:31,625 --> 00:20:33,708 হেই, আমি আপনাকে ওষুধ এনে দিতে পারি, ওকে? 250 00:20:35,416 --> 00:20:37,875 দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও! দাঁড়াও! 251 00:20:39,750 --> 00:20:41,208 কাউকে বোলো না যে আমি এখানে আছি। 252 00:20:42,750 --> 00:20:44,958 অনেকেই আমাকে খুঁজছে। 253 00:20:49,916 --> 00:20:51,875 সত্যি বলতে, এখানটা খুব নিস্তব্ধ। 254 00:20:54,416 --> 00:20:55,541 খুব বেশি নিস্তব্ধ। 255 00:21:01,166 --> 00:21:02,791 রিপাবলিকদের পতাকা। 256 00:21:03,333 --> 00:21:05,833 তারা ক্রিমসনদের সাথে একত্রিত হলো কবে? 257 00:21:05,916 --> 00:21:06,875 জানি না। 258 00:21:17,375 --> 00:21:18,375 হ্যালো? 259 00:21:19,958 --> 00:21:21,041 কেউ আছেন? 260 00:21:36,583 --> 00:21:37,416 হ্যালো? 261 00:22:25,625 --> 00:22:26,458 দেখো। 262 00:22:40,416 --> 00:22:41,250 এলয়া? 263 00:22:44,541 --> 00:22:45,375 এলয়া! 264 00:22:46,625 --> 00:22:47,875 তুমি কোথায় ছিলে? 265 00:22:52,291 --> 00:22:53,500 ওখানে কী? 266 00:22:53,583 --> 00:22:55,666 কিছু না। 267 00:22:55,750 --> 00:22:57,000 আমাকে দেখাও তাহলে। 268 00:23:01,583 --> 00:23:03,083 তুমি তাকে পেয়েছ! 269 00:23:03,166 --> 00:23:04,208 কাকে পাবো? 270 00:23:05,458 --> 00:23:06,625 পাইলটকে। 271 00:23:08,041 --> 00:23:09,083 সে কোথায়? 272 00:23:43,375 --> 00:23:46,166 ক্রিমসনদের আশ্রয় কোনো কাজে আসেনি। 273 00:23:47,666 --> 00:23:50,583 - রেইডার? - এখান থেকে কিছু নেওয়া হয়নি। 274 00:23:51,625 --> 00:23:52,625 বাঁচাও! 275 00:24:19,208 --> 00:24:20,083 ধ্যাৎ! 276 00:24:22,458 --> 00:24:24,916 - একটা স্ট্রেচার খুঁজো। - কী? 277 00:24:25,000 --> 00:24:26,875 তাকে রেফুজিয়ামে নিয়ে যাবে? পাগল নাকি? 278 00:24:26,958 --> 00:24:29,208 সাহায্য না পেলে সে এখানে মারা যাবে। 279 00:24:29,291 --> 00:24:30,375 সেটা চাও নাকি? 280 00:24:38,375 --> 00:24:40,708 সোলজার? আমাকে শুনতে পাচ্ছ? 281 00:24:41,416 --> 00:24:42,291 কী হয়েছে? 282 00:24:43,458 --> 00:24:44,458 তোমার এ হাল কে করেছে? 283 00:24:47,416 --> 00:24:48,416 ক্রো। 284 00:24:50,750 --> 00:24:51,708 তারা কী চাইছিল? 285 00:24:52,833 --> 00:24:53,708 বলো। 286 00:24:55,125 --> 00:24:56,291 আটলান্টিয়ান… 287 00:24:58,208 --> 00:24:59,583 পাইলট। 288 00:25:23,333 --> 00:25:24,583 তোমরা কি পাগল? 289 00:25:25,291 --> 00:25:27,583 - এটা কি সেই পাইলট? - তার আমাদের সাহায্য দরকার। 290 00:25:29,083 --> 00:25:30,750 এই লোকটার এখনই চিকিৎসা দরকার। 291 00:25:31,250 --> 00:25:34,583 - তুমি জানো আমরা এটা করতে পারি না। - এটা বাড়াবাড়ি করার সময় নয়। 292 00:25:35,833 --> 00:25:38,250 - জ্যাকব এটা বরদাস্ত করবে না। - জ্যাকব এখানে নেই। 293 00:25:39,750 --> 00:25:40,833 চলো ফিরে যাই। 294 00:25:42,208 --> 00:25:44,625 তারা আমাদের পেয়ে যাবে! আসো! 295 00:25:46,375 --> 00:25:48,916 জ্যাকব, আসো! জ্যাকব! 296 00:25:56,083 --> 00:25:58,541 এক ঘন্টা পর আবার দেখিও প্লিজ। ধন্যবাদ। 297 00:25:59,041 --> 00:26:00,208 তার কী অবস্থা? 298 00:26:00,291 --> 00:26:03,291 অনেক রক্তক্ষরণ হয়েছে। আশায় থাকা ছাড়া উপায় নেই। 299 00:26:04,833 --> 00:26:06,541 এটা সঠিক সিদ্ধান্ত ছিল, লুইস। 300 00:26:07,208 --> 00:26:10,250 - ধন্যবাদ। - তাকে তুমি বোঝাবে। 301 00:27:00,166 --> 00:27:01,041 এটা কী? 302 00:27:04,416 --> 00:27:05,500 আমার লোকদের জন্য… 303 00:27:07,333 --> 00:27:08,541 একটি বার্তা। 304 00:27:10,791 --> 00:27:11,708 কী সম্পর্কে? 305 00:27:15,833 --> 00:27:17,208 কিছু একটা আসছে। 306 00:27:18,875 --> 00:27:20,000 পশ্চিম থেকে। 307 00:27:21,666 --> 00:27:22,958 ভয়ংকর কিছু একটা। 308 00:27:24,791 --> 00:27:26,166 আমাকে বাড়ি ফিরতে হবে। 309 00:27:27,000 --> 00:27:28,500 কিউবটাকে আর্কে 310 00:27:29,208 --> 00:27:30,166 ফিরিয়ে নিতে হবে। 311 00:27:32,250 --> 00:27:33,500 আমি যেখান থেকে এসেছি সেখানে। 312 00:27:34,750 --> 00:27:36,125 তারা জানবে করণীয় কী। 313 00:27:37,583 --> 00:27:40,291 এটা কখনো ভুল হাতে পড়তে পারবে না। 314 00:27:43,708 --> 00:27:44,791 তুমি কি আমাকে সাহায্য করবে? 315 00:27:50,291 --> 00:27:51,250 ভালো ছেলে। 316 00:27:53,958 --> 00:27:55,333 আপনি কি জানেন শেষটা কীভাবে হয়েছিল? 317 00:27:59,083 --> 00:28:00,250 পুরোনো পৃথিবী? 318 00:28:01,250 --> 00:28:02,416 ব্ল্যাক ডিসেম্বর? 319 00:28:03,791 --> 00:28:05,750 বিগ ব্ল্যাকআউট? কোনো কিছু? 320 00:28:11,166 --> 00:28:12,000 আমাকে সাহায্য করো। 321 00:28:13,416 --> 00:28:15,625 তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 322 00:28:16,416 --> 00:28:17,250 ঠিক আছে? 323 00:28:17,333 --> 00:28:18,541 তুমি কি পাগল? 324 00:28:19,250 --> 00:28:21,500 তুমি খুব ভালোভাবে জানো যে এটা আমাদের আইনের বিরুদ্ধে! 325 00:28:21,583 --> 00:28:23,708 আমি ভালো উদ্দেশ্যে এ কাজ করেছি। 326 00:28:25,833 --> 00:28:27,875 সবাই শোনো! বাইরে কিছু লোক আছে। 327 00:28:27,958 --> 00:28:30,791 বিপজ্জনক লোক। ক্রো নামের একটি ট্রাইব। 328 00:28:31,541 --> 00:28:34,125 তারা এই লোককে খুঁজছে। সে এখানে থাকতে পারবে না। তাকে যেতে হবে। 329 00:28:34,208 --> 00:28:37,166 এখনই। তাকে বের করো। 330 00:28:37,791 --> 00:28:38,666 শান্ত থাকো! 331 00:28:38,750 --> 00:28:41,041 আমরা এই বহিরাগতকে ধ্বংসাবশেষের কাছে নিয়ে যাবো। 332 00:28:41,750 --> 00:28:43,666 এখানে রেফুজিয়ামে আমরা নিরাপদে থাকব। 333 00:28:43,750 --> 00:28:45,708 বন আমাদের আশ্রয় দিবে। 334 00:28:46,666 --> 00:28:48,250 এতদিন যেভাবে দিয়েছে সেভাবে। 335 00:28:48,333 --> 00:28:50,833 সবাই অস্ত্র কাছে রাখো, দরকার হতে পারে। 336 00:28:50,958 --> 00:28:52,708 তোমরা জানো কী করতে হবে। চলো। 337 00:28:53,625 --> 00:28:54,875 অস্ত্র জড়ো করো! 338 00:28:56,625 --> 00:28:57,541 টারেক! 339 00:28:59,583 --> 00:29:02,958 আমি চাই তুমি ক্যাম্প আরেনবার্গে গিয়ে তাদের বলো আমাদের সাহায্য করতে, এখনই। 340 00:29:03,041 --> 00:29:04,541 ক্রিমসনরা শুধু-- 341 00:29:04,625 --> 00:29:07,416 তাদের বোলো লিটল প্রাহা ধ্বংস হয়ে গেছে। 342 00:29:14,791 --> 00:29:16,250 কী ঘটবে মনে হয় তোমার? 343 00:29:17,500 --> 00:29:21,541 কিছুই হবে না। পাইলটকে রেখে আসলে সব ঠিকঠাক হয়ে যাবে। 344 00:29:28,208 --> 00:29:30,583 যা হয়েছে…হয়ে গেছে। 345 00:29:32,416 --> 00:29:35,083 এখন সবচেয়ে জরুরি হচ্ছে একসাথে থাকা, 346 00:29:36,291 --> 00:29:37,166 ট্রাইব হিসেবে, 347 00:29:38,291 --> 00:29:39,250 পরিবার হিসেবে। 348 00:29:40,416 --> 00:29:41,500 বুঝলে তো? 349 00:29:42,458 --> 00:29:43,291 হ্যাঁ। 350 00:29:46,208 --> 00:29:47,208 ওটা কী ছিল? 351 00:29:47,791 --> 00:29:49,500 এখানে আসো। 352 00:29:51,875 --> 00:29:54,750 আমরা অরিজিনিস। আমরা বনের হুংকার, 353 00:29:55,958 --> 00:29:57,416 পৃথিবীর রক্ত, 354 00:29:57,500 --> 00:29:58,875 এবং বাতাসের নিঃশ্বাস। 355 00:30:00,083 --> 00:30:02,708 আমরা এটার্নাল লেকের পানিতে জন্ম নিয়েছি, 356 00:30:03,333 --> 00:30:05,958 এবং সময় হলে সেখানেই ফিরে যাবো। 357 00:30:07,541 --> 00:30:09,083 আমরা কখনো বিলীন হবো না। 358 00:30:12,375 --> 00:30:13,708 সব জীবন এক। 359 00:30:14,500 --> 00:30:17,083 - সব জীবন এক। - একসাথে থেকো। 360 00:30:17,708 --> 00:30:20,958 যা কিছু হবে, একসাথে হবে! 361 00:30:29,750 --> 00:30:30,791 এসব কী? 362 00:30:30,875 --> 00:30:32,750 বন থেকে চিৎকার আসছে। 363 00:30:33,458 --> 00:30:34,791 তারা পথ খুঁজে পেয়েছে। 364 00:31:12,291 --> 00:31:13,708 তোমরা যা চাও তা আমাদের কাছে আছে! 365 00:31:15,875 --> 00:31:17,208 আমার কথা কি বুঝতে পারছ? 366 00:31:18,916 --> 00:31:20,791 তোমরা যা চাও তা আমাদের কাছে আছে! 367 00:31:22,416 --> 00:31:23,416 ঐ আটলান্টিয়ান! 368 00:31:24,750 --> 00:31:26,416 তাকে নাও এবং চলে যাও। 369 00:31:29,166 --> 00:31:31,375 রক্তপাতের কোনো দরকার নেই। 370 00:31:33,750 --> 00:31:34,791 প্লিজ। 371 00:31:37,208 --> 00:31:38,041 প্লিজ! 372 00:32:02,125 --> 00:32:04,875 না! প্লিজ! 373 00:32:05,458 --> 00:32:09,041 এমন করো না! আমরা এটা সমাধান করতে পারি! হভার জেটটা কোথায় আছে দেখিয়ে দিতে পারি! 374 00:32:11,916 --> 00:32:13,416 আড়ালে যাও! 375 00:32:14,440 --> 00:32:34,440 অনুবাদ ও সম্পাদনায় এ আর আকিব 376 00:33:04,166 --> 00:33:05,958 আপনি কি দাঁড়াতে পারবেন? 377 00:33:06,041 --> 00:33:07,291 আমাদের যেতে হবে! 378 00:33:09,083 --> 00:33:10,916 - তোমাকে এটা নিতে হবে। - কী? 379 00:33:11,000 --> 00:33:14,291 এটা তোমাকে আর্ক পর্যন্ত নিয়ে যাবে। 380 00:33:14,375 --> 00:33:16,666 - কিন্তু আমার লোকজন-- - তোমার লোকজন শেষ হয়ে গেছে। 381 00:33:17,625 --> 00:33:20,541 তুমি এখনই না গেলে সবাই শেষ হয়ে যাবে। 382 00:33:21,625 --> 00:33:22,625 প্লিজ। 383 00:33:23,291 --> 00:33:24,291 কথা দাও। 384 00:33:25,000 --> 00:33:27,250 - কথা দাও। - আচ্ছা, আচ্ছা। 385 00:33:28,125 --> 00:33:31,041 কিউব তোমার সাথে যুক্ত হবে। 386 00:33:39,875 --> 00:33:41,458 চোখের দিকে তাকাও। 387 00:33:42,916 --> 00:33:44,208 এটাকে তোমাকে স্ক্যান করতে দাও। 388 00:33:45,208 --> 00:33:46,125 পথ দেখাতে দাও। 389 00:33:46,708 --> 00:33:47,583 রক্ষা করতে দাও। 390 00:33:53,958 --> 00:33:56,541 এখনই… 391 00:33:57,375 --> 00:33:59,041 যাও! যাও! 392 00:33:59,125 --> 00:34:00,791 পালাও! পালাও! 393 00:34:10,291 --> 00:34:11,458 এলয়া! 394 00:34:12,083 --> 00:34:13,958 উঠে দাঁড়া! 395 00:34:16,416 --> 00:34:17,708 তোকে এখান থেকে পালাতে হবে! 396 00:34:17,791 --> 00:34:21,333 - আমি তোমাদের ছেড়ে যাবো না। - এই! আমাদের আত্নসমর্পণ করতে হবে। 397 00:34:22,166 --> 00:34:23,541 বুঝলি? তাই, যা! 398 00:34:24,833 --> 00:34:26,916 - লিটল প্রাহার দিকে পালাও! - কিয়ানু! 399 00:34:27,000 --> 00:34:28,500 অ্যালানা! 400 00:35:00,500 --> 00:35:02,833 ছেলেটার পিছনে যাও! কিউবটা তার কাছে! 401 00:36:13,500 --> 00:36:14,833 এই লোকটার সাথে… 402 00:36:16,416 --> 00:36:19,416 একটা বস্তু ছিল, একটি আটলান্টিয়ান কিউব। 403 00:36:21,083 --> 00:36:23,916 আমার বোজিরা একটা ছেলেকে সেটা নিয়ে পালাতে দেখেছে। 404 00:36:25,083 --> 00:36:26,291 সে কোথায়? 405 00:36:31,625 --> 00:36:32,458 ঐটা। 406 00:36:44,375 --> 00:36:46,083 তুই কি আমার কথা বুঝতে পারছিস, ভলনিক? 407 00:36:47,083 --> 00:36:49,375 - তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? - হ্যাঁ। 408 00:36:49,958 --> 00:36:53,333 - কিউবওয়ালা ছেলেটা কোথায়? - আমি জানি না। 409 00:36:53,958 --> 00:36:55,291 কসম খেয়ে বলছি। 410 00:36:59,125 --> 00:37:01,000 প্লিজ! না! 411 00:37:01,083 --> 00:37:03,416 প্লিজ, তাকে ছেড়ে দিন। 412 00:37:04,875 --> 00:37:05,708 শুনুন। 413 00:37:18,666 --> 00:37:20,083 আমার কিউব কোথায়? 414 00:37:21,166 --> 00:37:23,166 আপনি যা খুঁজছেন তা আমাদের কাছে নেই! 415 00:37:41,583 --> 00:37:43,166 তুই কিছু জানিস নাকি? 416 00:37:44,333 --> 00:37:45,500 আমার কিউব কোথায়? 417 00:37:45,583 --> 00:37:48,458 - প্লিজ! আমরা-- - আর কত বাধা দিবি আমাকে? 418 00:37:53,000 --> 00:37:54,083 আমার দিকে তাকা। 419 00:37:56,875 --> 00:37:58,125 কিউবটা কোথায়? 420 00:37:59,375 --> 00:38:01,166 বললে আমি তোকে প্রাণভিক্ষা দিবো। 421 00:38:02,791 --> 00:38:04,291 আমি কিউবের ব্যাপারে কিছু জানি না। 422 00:38:06,000 --> 00:38:07,000 দুর্ভাগ্যজনক। 423 00:38:07,833 --> 00:38:09,291 না! প্লিজ! 424 00:38:09,375 --> 00:38:12,041 আমরা শুধু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি! বনের উত্তর প্রান্তে! 425 00:38:12,125 --> 00:38:13,291 আমাদের কাছে কিউবটা নেই! 426 00:38:13,916 --> 00:38:14,791 আছে! 427 00:38:18,041 --> 00:38:19,083 আমি পেয়েছি। 428 00:38:22,041 --> 00:38:23,708 আমি জানি কিউবটা কোথায়। 429 00:38:28,500 --> 00:38:29,375 তো? 430 00:38:30,541 --> 00:38:31,458 ওটা আটকে আছে… 431 00:38:34,958 --> 00:38:36,625 বলে দে, বোকাসোদা! 432 00:38:37,166 --> 00:38:39,583 খুব দূরে... 433 00:38:40,916 --> 00:38:42,583 আমার পাছায়! 434 00:38:49,125 --> 00:38:50,958 এখনো ওটা খুঁজতে চাস? 435 00:38:51,875 --> 00:38:52,708 হ্যাঁ? 436 00:38:54,250 --> 00:38:56,583 তোর পাছায় জোর আছে বলতে হয়, ভলনিক? 437 00:39:01,125 --> 00:39:03,208 বিশাল বড় বিচিও আছে। 438 00:39:14,208 --> 00:39:17,125 না! তাকে ছেড়ে দিন! না! 439 00:39:19,791 --> 00:39:22,333 না! 440 00:39:42,125 --> 00:39:43,166 তোর কাছে ফেরা যাক। 441 00:40:17,625 --> 00:40:18,625 খুব ভালো। 442 00:40:21,708 --> 00:40:23,041 বাকিরা আমাদের সাথে যাবে। 443 00:40:23,541 --> 00:40:27,250 গ্রিয়েটা, তোমার সেরা বোজিদের নিয়ে এখানে থাকো এবং কিউবটার খোঁজ করো। 444 00:40:27,333 --> 00:40:30,458 - খালি হাতে ফিরবে না। - জি, লর্ড ভারভারা। 445 00:40:31,541 --> 00:40:32,541 এবং তুই… 446 00:40:33,416 --> 00:40:36,041 তুই হবি আমার পক্ষ থেকে কাপিতান ইভারের জন্য উপহার। 447 00:40:37,250 --> 00:40:39,625 ক্রোদের মহান সেনাপতি। 448 00:40:39,708 --> 00:40:43,541 যে মালিকের সামনে তোরা মৃত্যুর আগ পর্যন্ত কুর্ণিশ করবি! 449 00:40:43,625 --> 00:40:46,516 - মৃত্যু পর্যন্ত! - মৃত্যু পর্যন্ত! 450 00:40:49,208 --> 00:40:54,208 সাবটাইটেলের মান এবং ভুলত্রুটি সম্পর্কে জানাবেন। 451 00:40:55,000 --> 00:41:00,000 আমার করা অন্যান্য সাবটাইটেল: https://subscene.com/u/1339401 452 00:41:00,824 --> 00:42:10,824 অনুবাদ ও সম্পাদনায় এ আর আকিব