1 00:00:03,479 --> 00:00:06,778 বুওনেসেরা, লুইজি'স পিজা। 2 00:00:06,949 --> 00:00:11,249 বুওনেসেরা, এর মানে "শুভ সন্ধ্যা" ইটালিয়ানে। 3 00:00:11,421 --> 00:00:13,308 আমার কি ব্যাখ্যা করতে হবে এটা না জানলে... 4 00:00:13,333 --> 00:00:17,447 আপনাদের রেস্টুরেন্টের বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্ন তৈরি হয়? 5 00:00:17,927 --> 00:00:19,087 আচ্ছা, আমি যাচ্ছি। 6 00:00:19,275 --> 00:00:20,838 উন মোমেন্টো। 7 00:00:21,397 --> 00:00:24,298 ওহ, দোহাই লাগে, এবার কিন্তু আপনারা ইচ্ছা করে বোকা সাজছেন। 8 00:00:25,601 --> 00:00:28,347 -কোথায় যাচ্ছ? -প্রিয়া আর রাজের ওখানে ডিনার করতে যাচ্ছি। 9 00:00:28,372 --> 00:00:31,569 -হাওয়ারডও মনে হয় আসবে, যাবে তুমি? -কিন্তু আজকে বৃহস্পতিবার। 10 00:00:31,641 --> 00:00:34,576 বৃহস্পতিবার সবাই এখানে আসে আর পিজা খায়... 11 00:00:34,744 --> 00:00:38,930 অথবা লুইজি নাম দাবি করা কেউ পিজার কাছাকাছি প্রতিলিপি তৈরি করে দেয়... 12 00:00:38,955 --> 00:00:41,549 কিন্তু গলা সন্দেহজনকভাবে শুনতে জ্যাকি চ্যানের মতো। 13 00:00:42,618 --> 00:00:44,984 আমরা কি এক রাতের জন্য ব্যতিক্রম করতে পারি না? 14 00:00:45,154 --> 00:00:48,681 পারি। আমরা "ব" অক্ষর ব্যবহারও বাদ দিতে পারি। 15 00:00:48,891 --> 00:00:52,383 কিন্তু আমার মনে হয় সেটা "ভ্রান্তিকর" আর "কামো" হবে। 16 00:00:53,162 --> 00:00:54,701 আমার সাথে রাজের ওখানে চলো। 17 00:00:54,726 --> 00:00:57,408 -আমি কোনো পার্টিতে যেতে চাই না। -এটা পার্টি না। 18 00:00:57,433 --> 00:01:00,233 আমরা এখানে যাদের সাথে থাকি, ওখানেও ঠিক তারাই থাকবে। 19 00:01:00,258 --> 00:01:03,977 দুঃখিত, কিন্তু পাঁচজন মানুষ খাবে আর কথা বলবে, সেটা পার্টি। 20 00:01:04,207 --> 00:01:06,402 তাহলে আমরা করলে সেটা পার্টি না কেন? 21 00:01:06,609 --> 00:01:08,133 কারণ, আমরা কখনো পার্টি দেই না। 22 00:01:09,412 --> 00:01:10,727 জানি না কি বলবো, শেল্ডন। 23 00:01:10,752 --> 00:01:13,291 আমি প্রিয়াকে দেখতে যাচ্ছি। সবাই ওখানে। তুমি আসছ নাকি না? 24 00:01:13,316 --> 00:01:15,409 না স্যার, আপনি জানেন কেন? 25 00:01:15,585 --> 00:01:17,314 এক শব্দে, ঐতিহ্য। 26 00:01:18,354 --> 00:01:20,977 গত আট বছর ধরে, প্রতি বৃহস্পতিবার রাতে... 27 00:01:21,002 --> 00:01:24,802 তুমি, আমি আর আমাদের বন্ধুরা ঠিক এই জায়গায় একসাথে হয়েছি... 28 00:01:24,827 --> 00:01:27,839 চিজ আর সসে ঢাকা রুটি ছেড়ার জন্য... 29 00:01:27,864 --> 00:01:32,858 সারাদিনের ঘটনাগুলো নিয়ে আলোচনা করার জন্য, হ্যাঁ, সাথে টুকটাক রসিকতাও। 30 00:01:33,035 --> 00:01:35,868 কিন্তু আমার ধারণা এই সমৃদ্ধ ঐতিহ্য তোমার কাছে কোনো মানে রাখে না। 31 00:01:36,839 --> 00:01:40,240 -আমার ধারণা তুমি ঠিকই বলেছ। দেখা হবে। -দাঁড়াও, লেনারড, দাঁড়াও। 32 00:01:40,476 --> 00:01:42,137 আমি ডিনারে কী করবো? 33 00:01:42,162 --> 00:01:45,523 -আমার সাথে রাজের ওখানে গিয়ে খাও। -সেটা করা যাবে না। 34 00:01:45,548 --> 00:01:48,642 ও যদি ভেড়ার কিমা আর রক্তের পুডিং খেতে দেয়? 35 00:01:49,952 --> 00:01:52,579 আমার সন্দেহ আছে ও ওগুলো খেতে দেবে কিনা। 36 00:01:52,604 --> 00:01:53,860 কিন্তু যদি দেয়? 37 00:01:53,885 --> 00:01:58,024 আমি ভেড়ার পেটে ভরা কলিজা আর ফুসফুস খেতে বাধ্য হবো। 38 00:01:58,594 --> 00:02:02,860 আর সত্যি বলতে, রক্তের পুডিং প্রায় একই জিনিস। বুঝলাম না দুটো একসাথে খেতে দিচ্ছে কেন। 39 00:02:03,900 --> 00:02:06,869 তুমি কী করতে চাও? আসবে নাকি এখানে একা বসে থাকবে? 40 00:02:07,069 --> 00:02:09,286 না। আমি তোমার ভেড়ার কিমার পার্টিতে যাবো। 41 00:02:10,006 --> 00:02:15,000 কিন্তু আমি বলছি, এটা পাগলামি চূড়ান্ত এবং একেবারেই পাগলামি। 42 00:02:17,360 --> 00:02:20,103 S04E17- The Toast Derivation 43 00:02:40,970 --> 00:02:42,680 -ওহ, না। -কী? 44 00:02:42,705 --> 00:02:44,326 রাজের টেলিভিশন। 45 00:02:44,351 --> 00:02:47,970 মাত্র মনে পড়লো, আমরা এই পুরো সন্ধ্যা বামে ওপরের কোণায় একটা... 46 00:02:47,995 --> 00:02:51,258 পিক্সেল আটকে যাওয়া প্লাজমা স্ক্রিনের দিকে তাকিয়ে কাটাবো। 47 00:02:52,014 --> 00:02:54,209 তাহলে টিভি দেখো না, বই পোড়ো। 48 00:02:54,450 --> 00:02:57,851 আর সমাজচ্যুত ব্যক্তি হবো? জানোই তো এটা আমার স্টাইল না। 49 00:03:02,925 --> 00:03:06,270 এই শব্দ করে দীর্ঘশ্বাস হতাশা থেকে ছিল, ঠিক না? 50 00:03:06,295 --> 00:03:07,344 ঠিক। 51 00:03:07,830 --> 00:03:11,163 আমার কারণে ছিল নাকি ডেড পিক্সেল এর কারণে? 52 00:03:11,701 --> 00:03:13,965 আরে, তোমরা ঠিক সময়ে এসেছ। আমরা টেক্স-মেক্স বানিয়েছি। 53 00:03:13,990 --> 00:03:17,210 -চমৎকার। -ওহ, ভারতীয়রা টেক্স-মেক্স বানাচ্ছে। 54 00:03:17,373 --> 00:03:19,429 তাহলে তো চাইনিজ পিজাও থাকার কথা। 55 00:03:21,711 --> 00:03:22,871 -এই -হাই। 56 00:03:25,248 --> 00:03:27,739 ভালোই লাগছে দেখতে, না? 57 00:03:28,651 --> 00:03:32,143 হফস্ট্যাডার তোমার বোনের মুখ থেকে লালা চুষে নিচ্ছে। 58 00:03:33,658 --> 00:03:36,099 মাফ করবে, এই সন্ধ্যা আগে বাড়ানোর আগে... 59 00:03:36,124 --> 00:03:38,991 আমরা কে কোথায় বসবো, সেটা ঠিক করে নেয়াই ভালো। 60 00:03:39,462 --> 00:03:41,225 নির্দিষ্ট কোনো সিট নেই, শেল্ডন। 61 00:03:41,250 --> 00:03:43,096 যেখানে খুশি বসো, যেখানে তোমার ভালো লাগে। 62 00:03:43,121 --> 00:03:47,432 ওহ, কি মজা, আমরা এখন পার্টির হিপি। 63 00:03:48,877 --> 00:03:52,142 -বসো এখানে। -হ্যাঁ, আসছি, ম্যান, আসছি। 64 00:03:54,543 --> 00:04:00,504 আরে দেখো, হ্যারি পটার আর ৯৮ শতাংশ সোরসারার্স স্টোন। 65 00:04:01,384 --> 00:04:05,098 আচ্ছা, আমরা ফাহিটা বানিয়েছি সব মালমসলা দেয়া আছে... 66 00:04:05,123 --> 00:04:06,488 তোমরা নিজেদেরটা বানিয়ে নেবে। 67 00:04:06,513 --> 00:04:09,175 ওহ, অসাধারণ। ডিনারে একটু সমাগম না হলে হয়? 68 00:04:11,193 --> 00:04:14,005 -তুমি মার্গারিটা খাবে, শেল্ডন? -কী...? মার্গারিটা? 69 00:04:14,030 --> 00:04:16,260 আমরা কোথায়? হচ্ছে টা কী? 70 00:04:19,035 --> 00:04:21,560 ওহ, হেই, শেল্ডন, কী আনবো তোমার জন্য? 71 00:04:21,771 --> 00:04:23,534 পানি, বিশুদ্ধ... 72 00:04:23,706 --> 00:04:25,559 ছোটো ছাতা সহ। 73 00:04:26,208 --> 00:04:27,800 তোমার বন্ধুরা কোথায়? 74 00:04:27,958 --> 00:04:31,222 দুঃখজনকভাবে, পেনি, আজকে রাতে আমি ডার্ক নাইট। 75 00:04:31,247 --> 00:04:33,306 এই দুর্দশাগ্রস্থ রাস্তায় একাই হাঁটছি। 76 00:04:33,549 --> 00:04:39,010 কেইপের বদলে একটা জ্যাকেট আর আমার হুডের বদলে কঠিন মুখের ভাব। 77 00:04:41,222 --> 00:04:42,621 ঠিকাছে। 78 00:04:43,826 --> 00:04:46,171 মাফ করবে্‌ কিন্তু এই সময় না... 79 00:04:46,196 --> 00:04:50,007 জীবনের প্রতি বিরক্ত বারকিপারেরা অমনোযোগের সাথে বার মুছতে মুছতে... 80 00:04:50,032 --> 00:04:52,500 জর্জরিত কাস্টোমারের আঘাত ভুলিয়ে আনন্দ দেয়? 81 00:04:53,836 --> 00:04:57,431 আমি তোমার ছাতা আনতে যাচ্ছিলাম, কিন্তু ঠিকাছে। 82 00:04:59,041 --> 00:05:01,475 কী হয়েছে তোমার, বন্ধু? 83 00:05:03,579 --> 00:05:06,742 মনে হয় না তুমি মন থেকে বললে, কিন্তু যেহেতু জিজ্ঞেস করলেই... 84 00:05:06,814 --> 00:05:10,194 আসলে, যেহেতু লেনারড, রাজের বোন প্রিয়ার সাথে প্রেম করছে... 85 00:05:10,219 --> 00:05:12,713 তাই আমাদের সবাইকে বাধ্য হয়ে ওর বাসায় আড্ডা দিতে হচ্ছে। 86 00:05:12,738 --> 00:05:15,783 -ওহ, কি ভয়াবহ। -হ্যাঁ, একদম। 87 00:05:15,808 --> 00:05:18,488 হ্যাঁ, একবার রাজ জ্যামাইকান সঙ্গীত ছেড়েছে... 88 00:05:18,513 --> 00:05:20,777 আর ওর বোন জুতা খুলে ফেলেছে। 89 00:05:20,863 --> 00:05:24,274 মনে হচ্ছিল ক্যালিগুলার জীবনের শেষ দিনগুলোতে আছি। (ক্যালিগুলা ছিলেন তৃতীয় রোমান সম্রাট) 90 00:05:27,886 --> 00:05:30,047 ওহ, ধরতে হবে। 91 00:05:30,221 --> 00:05:31,483 ছাতা? 92 00:05:34,543 --> 00:05:37,478 কে জানে ও কেন দীর্ঘশ্বাস ফেলছে? 93 00:05:38,080 --> 00:05:39,104 হ্যালো? 94 00:05:39,129 --> 00:05:40,460 শেল্ডন, তুমি ঠিক আছ? 95 00:05:40,652 --> 00:05:43,461 আগে যখন কথা হলো, তুমি রাজের বাসা থেকে ট্যাক্সি করে বাসায় যাচ্ছিলে। 96 00:05:43,486 --> 00:05:46,489 কিন্তু তোমার ফেসবুক অনুযায়ী, তুমি মাত্র চিজকেক ফ্যাক্টরিতে চেক ইন করেছ। 97 00:05:46,514 --> 00:05:48,265 হ্যাঁ, আমি ট্যাক্সিতে ছিলাম... 98 00:05:48,290 --> 00:05:51,987 কিন্তু ড্রাইভারের চেহারা কোনোভাবেই তার লাইসেন্সের ছবির মতো ছিল না। 99 00:05:52,161 --> 00:05:54,595 তাই আমি লাফিয়ে বেড়িয়ে দৌড় দিয়েছি। 100 00:05:55,033 --> 00:05:56,694 বুদ্ধিমান। 101 00:05:56,862 --> 00:06:00,855 এই নাও, একদম ক্যারিবিয়ান অ্যালকোহল কাটানোর ড্রিংক এর মতো লাগছে। 102 00:06:01,387 --> 00:06:02,877 হাই, বেস্টি। 103 00:06:03,119 --> 00:06:05,053 ওহ, হাই, এমি। কী খবর? 104 00:06:05,124 --> 00:06:09,356 ভালো, এই কোণ থেকে আমি তোমার নাক পর্যন্ত দেখতে পাচ্ছি। 105 00:06:09,562 --> 00:06:12,122 হ্যাঁ, জীবিত থাকার কি দারুণ সময়, তাই না? 106 00:06:12,384 --> 00:06:16,115 চিন্তা করো না, আমার সমস্যা পড়ে থাকুক, তোমরা দুই মুরগি ডাকাডাকি শেষ করো। 107 00:06:17,820 --> 00:06:20,812 দেখো, শেল্ডন, লেনারড প্রিয়ার সাথে প্রেম করছে। ও রাজের সাথে থাকছে। 108 00:06:20,837 --> 00:06:24,170 এর মানে তোমাদের হয়তো ওখানেই বেশি আড্ডা বসাতে হবে। 109 00:06:24,264 --> 00:06:26,198 পেনি, দুঃখিত তোমাকে এর মধ্যে আসতে হলো। 110 00:06:26,525 --> 00:06:28,973 আমি জানি তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড একদম নিখুঁত ক্যারামেল... 111 00:06:28,998 --> 00:06:33,059 রঙের গায়ের চামড়ার রোমাঞ্চকর গার্লফ্রেন্ড পাওয়ায় তুমি বিধ্বস্ত। 112 00:06:33,149 --> 00:06:35,413 আচ্ছা, আমি লেনারড আর প্রিয়ার ব্যাপারে কষ্ট পাচ্ছি না। 113 00:06:35,704 --> 00:06:38,002 তোমার ফুলে ওঠা নাকের ফুটো অন্য কিছু বলছে। 114 00:06:39,430 --> 00:06:41,155 কক কক কক 115 00:06:42,341 --> 00:06:44,104 শেল্ডন, আমার দিক তাকাও। 116 00:06:44,408 --> 00:06:48,139 আমার মনে হয়, এটা মেনে নেয়ার সময় হয়েছে যে লেনারড এই গ্রুপের নিউক্লিয়াস। 117 00:06:48,187 --> 00:06:49,745 ও যেখানে যাবে, গ্রুপ ও সেখানে যাবে। 118 00:06:50,152 --> 00:06:52,916 লেনারড নিউক্লিয়াস? এর কোনো মানেই নেই। 119 00:06:53,089 --> 00:06:56,581 আমি হচ্ছি রসিকতার এলফ, যার জন্য সবাই আনন্দ করার জন্য আমাকে খোঁজে। 120 00:06:57,960 --> 00:07:02,659 আমি বলছি না তুমি মজার না। তুমি আমার জানা সবথেকে মজার মানুষ। 121 00:07:04,266 --> 00:07:06,894 অনেকেই মনে করে আমি আশেপাশে থাকলে মজা হয়। 122 00:07:06,990 --> 00:07:08,926 এত গায়ে পড়া হয়ো না, বেস্টি। 123 00:07:09,047 --> 00:07:11,709 এটা হয়তো লেনারডকে দূরে পাঠানোর আংশিক কারণ হতে পারে। 124 00:07:13,144 --> 00:07:16,956 আমি যা বলছি, শেল্ডন, তা হলো, তোমাদের গ্রুপ লেনারড-কেন্দ্রিক। 125 00:07:17,179 --> 00:07:19,477 যদি এটা শহর হতো, তাহলে লেনারডভিল হতো। 126 00:07:19,682 --> 00:07:22,378 যদি ইসলামিক জাতি হতো, লেনারডস্তান। 127 00:07:22,551 --> 00:07:24,583 যদি মোশন পিকচারের জন্মস্থান হতো... 128 00:07:24,608 --> 00:07:27,236 আমরা সবাই "লেনারডউডের উদেশ্যে হুররে" গাইতাম। 129 00:07:27,756 --> 00:07:29,781 ওহ, আমি একটা পেয়েছি, যদি তোমরা ব্যান্ড হতে... 130 00:07:29,806 --> 00:07:32,050 তাহলে হতে, "লেনারড আর লেনারডেরা"। 131 00:07:34,697 --> 00:07:36,096 এত গায়ে পড়া। 132 00:07:40,002 --> 00:07:43,233 -তুমি কী করছ? -আমি নাস্তা সাজাচ্ছি। 133 00:07:43,405 --> 00:07:46,433 তুমি বুঝতে পারছ আজকেও সবাই রাজের বাসায় ডিনার করবে? 134 00:07:46,458 --> 00:07:50,053 আমি তো বলি নি নাস্তা তোমাদের জন্য, বলেছি কি কৌতূহলী রোসি? 135 00:07:54,716 --> 00:07:57,480 -তোমার এখানে কেউ আসছে? -হ্যাঁ। 136 00:07:57,822 --> 00:08:00,985 নিশ্চয়ই জানার জন্য মরে যাচ্ছ কারা। বেশ, বলেই দিচ্ছি। 137 00:08:01,257 --> 00:08:05,032 কমিক বইয়ের দোকানের স্টূয়ার্ট, ইউনিভার্সিটির বেরি ক্রিপকি... 138 00:08:05,057 --> 00:08:09,892 পেনির প্রাক্তন বয়ফ্রেন্ড, য্যাক, আর টিভির লুভার বার্টন। 139 00:08:11,195 --> 00:08:13,527 সত্যি? লুভার বার্টন এখানে আসছে? 140 00:08:13,869 --> 00:08:16,030 সম্ভবত, আমি টুইট করেছি ওনাকে। 141 00:08:17,640 --> 00:08:20,171 আচ্ছা, বেশ, ওনাকে বলো আমার ওনাকে স্টার ট্রেকে দারুণ লেগেছে। 142 00:08:20,196 --> 00:08:23,359 প্লিজ লেনারড, আমার নতুন বন্ধুদের মধ্যে নাক গলানো বন্ধ করো। 143 00:08:24,680 --> 00:08:26,147 অবশ্যই, শুভ রাত্রি। 144 00:08:26,276 --> 00:08:28,210 -লেনারড? -হ্যাঁ? 145 00:08:29,348 --> 00:08:31,976 সময় ভালো কেটেছে তোমার আর আমার। 146 00:08:34,190 --> 00:08:36,147 ঠিকাছে। 147 00:08:36,692 --> 00:08:38,523 কিন্তু পরিবর্তন জীবনের অংশ। 148 00:08:39,195 --> 00:08:40,457 নিশ্চয়ই। 149 00:08:41,256 --> 00:08:42,780 ঠিকাছে। 150 00:08:43,402 --> 00:08:44,460 আমার অতিথি আসবে। 151 00:08:44,715 --> 00:08:47,741 দুঃখিত, কিন্তু এখন তোমাকে আমার চলে যেতে বলতে হবে। 152 00:08:50,706 --> 00:08:53,800 -আমি যাচ্ছি। -যা আছে, তার থেকে কঠিন করে দিয়ো না, লেনারড। 153 00:08:54,910 --> 00:08:57,344 -বাই, শেল্ডন। -এবং আপনাকেও বিদায়, স্যার। 154 00:09:05,054 --> 00:09:06,078 ও ফিরে আসবে। 155 00:09:06,103 --> 00:09:08,663 অবশ্যই, ফিরে আসবো। আমি এখানে থাকি! 156 00:09:23,739 --> 00:09:26,867 মনে হচ্ছে লুভার বার্টন আর আসবে না। 157 00:09:28,383 --> 00:09:29,405 তাহলে, শুরু করা যাক। 158 00:09:29,430 --> 00:09:33,396 আমি ভাবছি আমরা সবার কাছে ঘুরে ঘুরে যাবো, নিজেদের পরিচয় দেবো... 159 00:09:33,421 --> 00:09:35,719 আর কেন আমরা এখানে সেটা বলে শুরু করা যাক। 160 00:09:35,744 --> 00:09:37,507 ঠিকাছে, আমি শেল্ডন। 161 00:09:37,914 --> 00:09:41,247 নিউ ইংল্যান্ডের উচ্চ শক্তিসম্পন্ন পদার্থবিজ্ঞান জার্নালের নিয়মিত পাঠকদের জন্য... 162 00:09:41,272 --> 00:09:43,331 আমার কোনো পরিচয়ের দরকার নেই। 163 00:09:43,641 --> 00:09:47,771 যদি তোমরা সেটা না পড়ে থাকো, তাহলে তোমাদের উপহারের ব্যাগে একটা করে কপি দেয়া। 164 00:09:50,891 --> 00:09:52,620 স্টুয়ার্ট? 165 00:09:53,402 --> 00:09:56,064 হাই, আমি স্টুয়ার্ট। 166 00:09:56,238 --> 00:09:58,082 আমি কমিক বইয়ের দোকান চালাই... 167 00:09:58,107 --> 00:10:01,770 যেটা আমার বর্তমান আর্থিক অবস্থার জন্য। 168 00:10:02,244 --> 00:10:07,307 আর আমার মনে হয় আজকে রাতে আমি সবথেকে বেশি আশা করছি একটা হট শাওয়ার। 169 00:10:08,317 --> 00:10:10,877 খুব সুন্দর, স্টুয়ার্ট। য্যাক? 170 00:10:11,287 --> 00:10:13,551 আমি য্যাক আর আমি... 171 00:10:17,826 --> 00:10:19,589 আমি কি পরে বলতে পারি? 172 00:10:20,262 --> 00:10:23,163 অবশ্যই, বেরি? 173 00:10:23,275 --> 00:10:26,676 আমি বেরি ক্রিপকি আর আমি এখানে কারণ আমাকে তুমি বলেছিলে এখানে র‍্যাফেল হবে? 174 00:10:29,071 --> 00:10:30,595 র‍্যাফেল কখন? 175 00:10:30,806 --> 00:10:33,050 ধৈর্য, ধৈর্য, বেরি, ওয়াফেল... 176 00:10:33,075 --> 00:10:34,885 র‍্যাফেল... 177 00:10:35,344 --> 00:10:40,247 হচ্ছে আজকের এই দীর্ঘ সন্ধ্যার আনন্দ এবং দুস্টোমির গ্র্যান্ড ফিনালে। 178 00:10:40,272 --> 00:10:43,366 -আরেকটা প্রশ্ন... -হ্যাঁ, তোমাকে জেতার জন্য উপস্থিত থাকতে হবে। 179 00:10:44,429 --> 00:10:47,489 আচ্ছা, আমি তৈরি। আমি য্যাক আর আমি... 180 00:10:48,457 --> 00:10:50,322 ধ্যাত, এত কঠিন লাগছে কেন? 181 00:10:55,297 --> 00:10:56,473 -ওহ, হেই। -হাই। 182 00:10:56,498 --> 00:10:59,490 -ইয়ো, পি ডগ। -কী অবস্থা? 183 00:10:59,702 --> 00:11:02,136 আমরা তোমাকে একটা গার্লস নাইটের জন্য অপহরণ করতে এসেছি। 184 00:11:02,304 --> 00:11:06,104 বিঃদ্রঃ অপহরণ শব্দটা কিন্তু আমরা মজা করে বলেছি। 185 00:11:06,608 --> 00:11:07,985 আমি সেটা বুঝতে পেরেছি। 186 00:11:08,010 --> 00:11:11,002 ভালো, এবার মুখের ওপর এই বালিশের কভার পরে নাও। 187 00:11:12,514 --> 00:11:13,776 না। 188 00:11:13,801 --> 00:11:17,134 লেনারড ওর হৃদয় ভাঙ্গার আগ পর্যন্ত ও অনেক বেশি মজার ছিল। 189 00:11:19,455 --> 00:11:22,982 আমরা ভাবছিলাম তুমি বাইরে যাবে, ভালো সময় কাটাবে, হয়তো নাচতে যাবে। 190 00:11:23,192 --> 00:11:25,660 ওহ, আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমার আসলে মুড নেই। 191 00:11:25,861 --> 00:11:27,505 তুমি কি বুঝতে পারছ এটা যেই মুম্বাইয়ের... 192 00:11:27,530 --> 00:11:29,882 জ্বলন্ত রত্ন থেকে যেই সমৃদ্ধ মিষ্টি ভালোবাসা তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড... 193 00:11:29,907 --> 00:11:33,365 পাচ্ছে সেটা নিয়ে একটানা চিন্তা করা থেকে তোমার মনোযোগ সরাবে? 194 00:11:35,604 --> 00:11:37,902 আচ্ছা, দেখো, আমি যদি তোমাদের সাথে যেতে রাজি হই, 195 00:11:37,927 --> 00:11:40,851 তোমরা কি লেনারড আর প্রিয়ার বিষয়ে বিরক্ত করা থামাবে? 196 00:11:40,876 --> 00:11:42,241 -হ্যাঁ। -নিশ্চয়ই। 197 00:11:42,373 --> 00:11:44,864 ঠিকাছে, আমি চেঞ্জ করতে যাচ্ছি। ভেতরে এসো। 198 00:11:45,147 --> 00:11:48,913 তুমি যদি আমাকে ক্লোরোফোর্ম আনতে দিতে, তাহলে এত বকবক করতেই হতো না। 199 00:11:52,264 --> 00:11:55,927 যাইহোক, স্নোবর্ডিং এর পর আমি লজে গেলাম আর জাকুজি তে বসলাম। 200 00:11:56,159 --> 00:11:59,322 আশেপাশে কেউ ছিল না, তাই স্বাভাবিকভাবেই, গায়ে সুতাও নেই। 201 00:12:00,863 --> 00:12:03,340 পরে যেটা হলো, একটা সুন্দরী মেয়ে ঢুকলো। 202 00:12:03,365 --> 00:12:05,697 একেবারে পাঁড় মাতাল, আমার সাথে আসতে চায়। 203 00:12:05,722 --> 00:12:10,091 প্রশ্ন। জাকুজি ছিল নাকি হট টাব? 204 00:12:10,506 --> 00:12:14,408 -সত্যি, এটা তোমার প্রশ্ন? -পার্থক্য কী? 205 00:12:14,643 --> 00:12:18,579 জাকুজি হচ্ছে ব্র্যান্ডের নাম, হট টাব এগুলোর সাধারণ নাম... 206 00:12:18,604 --> 00:12:23,234 অর্থাৎ, সব জাকুজি হট টাব, কিন্তু সব হট টাব জাকুজি না। 207 00:12:24,153 --> 00:12:28,419 মানে এমন যে সব বুড়ো আঙ্গুল, আঙ্গুল কিন্তু সব আঙ্গুল বুড়ো আঙ্গুল না? 208 00:12:29,258 --> 00:12:31,385 বিস্ময়করভাবে, হ্যাঁ। 209 00:12:31,888 --> 00:12:34,083 ভালো। 210 00:12:34,244 --> 00:12:36,474 তাহলে পায়ের আঙ্গুল কী? 211 00:12:38,600 --> 00:12:40,811 আমরা কি ওই মাতাল মেয়ের ঘটনায় ফিরতে পারি? 212 00:12:40,836 --> 00:12:43,327 গোসলে কিছু একটা নিয়ে ভাবতে চাই আমি। 213 00:12:43,972 --> 00:12:45,462 ওহ, হ্যাঁ, সেটাই, যাইহোক... 214 00:12:45,487 --> 00:12:48,048 ও ওর গায়ের কাপড় খুলে ফেললো, হট টাবে উঠলো। 215 00:12:48,073 --> 00:12:51,304 -আর প্রথম যেটা আমার চোখে পড়লো... -পানির মাত্রা বেড়ে গেলো। 216 00:12:53,250 --> 00:12:54,816 -না। -কিন্তু বেড়েছিল তো। 217 00:12:54,841 --> 00:12:57,978 ঘটনা আছে, প্রাচীন গ্রিক গনিতশাস্ত্রবিদ আর্কিমিডিস... 218 00:12:58,003 --> 00:13:01,632 গোসল করার সময়েই প্লবতার সূত্র আবিষ্কার করেন। 219 00:13:02,784 --> 00:13:06,161 চমৎকার, বলে যাও, য্যাক। নগ্ন মাতাল মেয়ে, সুতা ছাড়া, বলে যাও। 220 00:13:06,186 --> 00:13:08,038 দাঁড়াও, ক্ষমা করবে... 221 00:13:08,063 --> 00:13:10,497 কিন্তু আমার মনে হয় আমার গল্প তোমাদের আরও মজার লাগবে। 222 00:13:10,522 --> 00:13:12,854 তোমার গল্পে কি ভেজা বুক আছে? 223 00:13:14,270 --> 00:13:16,560 আরও ভালো, সোনার মুকুট আছে। 224 00:13:16,585 --> 00:13:19,483 আসলে, রাজা ভাবছিলেন কতটা সোনা আছে এর মধ্যে... 225 00:13:19,508 --> 00:13:22,229 পরে আর্কিমিডিসকে একটা সমাধান বের করার দায়িত্ব দিলেন। 226 00:13:22,254 --> 00:13:26,584 মুকুটের আকার বেঢপ হওয়ার কারণে অংকের সাহায্যে পরিমাণ বের করার কোনো উপায় ছিল না। 227 00:13:26,609 --> 00:13:29,460 কিন্তু গোসল করার সময়, আর্কিমিডিস বুঝতে পারলেন... 228 00:13:29,485 --> 00:13:34,445 উনি মুকুটটাকে পানিতে ডুবিয়ে পানির মাত্রা কতটা বেড়েছে সেটা দেখতে পারেন। 229 00:13:37,526 --> 00:13:39,494 তো, সংক্ষেপে, আমি ওকে লাগিয়েছি। 230 00:13:44,600 --> 00:13:46,795 যখন, উনি শেষ করলেন, তখন "ইউরেকা" বলে চিৎকার করলেন। 231 00:13:46,820 --> 00:13:48,481 না, আমি সবসময় "হলি মলি" বলে চিৎকার করি। 232 00:13:50,087 --> 00:13:52,783 জানি না কেন, কিন্তু করি। 233 00:13:55,110 --> 00:13:58,637 ঠিকাছে, তাহলে এর সাথে আমাদের আজকের এই সন্ধ্যার পরিচিতি পর্ব শেষ হলো। 234 00:13:58,662 --> 00:14:01,187 এবার, আগেকার ভিডিও গেম খেলবে কে কে? 235 00:14:01,212 --> 00:14:03,212 আজকের বাছাইয়ে আছে... 236 00:14:03,237 --> 00:14:06,754 কলেকোভিশনের "স্মারফ রেস্কিউ ইন গারগ্যামেল'স ক্যাসেল"... 237 00:14:06,779 --> 00:14:09,062 অ্যাাটারি'স "কুকি মনসটার মাঞ্ছ"... 238 00:14:09,087 --> 00:14:13,457 আর তোমাদের মতো উৎসাহীদের জন্য, টেক্সট অ্যাডভেঞ্চার "যর্ক"। 239 00:14:14,363 --> 00:14:17,161 আমাকে নাও, আমাকে নাও, আমি মজার। 240 00:14:20,497 --> 00:14:22,988 এই সবগুলারই গুষ্টি কিলাই। 241 00:14:23,639 --> 00:14:25,924 আমার গাড়ি থেকে আমার ক্যারিওকি মেশিনটা নিয়ে এসে... 242 00:14:25,949 --> 00:14:28,417 হল্লা করে এই জায়গার ছাঁদ উড়িয়ে দিলে কেমন হয়? 243 00:14:28,549 --> 00:14:31,483 -দারুণ, আমি বিয়ার আনছি। -আর আমি গোসলে যাচ্ছি। 244 00:14:31,508 --> 00:14:34,500 -আমরা ১৫ মিনিট পর একত্রিত হবো। -ঠিকাছে। 245 00:14:38,371 --> 00:14:40,532 আমি অখুশি। 246 00:14:42,391 --> 00:14:45,417 খেতে দারুণ হয়েছে। তুমি চিলি বানানো শিখেছ কোথায়? 247 00:14:45,594 --> 00:14:48,825 যখন আমি ইংল্যান্ডে ইউনিভাসিটিতে ছিলাম, আমার ফ্ল্যাটমেট টেক্সাসের ছিল। 248 00:14:48,978 --> 00:14:51,659 আশা অরি ও আমার টেক্সাসের ফ্ল্যাটমেটের মতো ছিল না। 249 00:14:53,235 --> 00:14:54,896 শেল্ডন একটু অন্যরকম, তাই না? 250 00:14:54,921 --> 00:14:59,756 ওহ প্লিজ, ওই পাগল বেজন্মা অন্যরকম কে গাড়ির পেছন দেখার আয়না দিয়ে দেখে। 251 00:15:02,451 --> 00:15:04,282 তুমি কি জানো রুমমেট চুক্তি অনুযায়ী... 252 00:15:04,307 --> 00:15:06,768 আমাকে গোসলে যাওয়ার আগে পা ধুয়ে যেতে হয়? 253 00:15:07,049 --> 00:15:10,246 আর বেসিনে না, আমাদের স্পেশাল বালতি আছে। 254 00:15:11,144 --> 00:15:14,898 রাজ, তুমি কি তোমার বোনকে শেল্ডনকে বিল গেটসের ঘুষি মারার কাহিনী বলেছ? 255 00:15:14,923 --> 00:15:16,790 -ওহ, ঈশ্বর, মজা করছ। -না। 256 00:15:16,815 --> 00:15:20,251 গেটস একবার ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে এসেছিল, শেল্ডন ওনাকে গিয়ে বলেছিলঃ 257 00:15:20,416 --> 00:15:23,301 "যদি আফ্রিকার অসুস্থ বাচ্চাদের ওপর আপনার এতো মনোযোগ না থাকতো... 258 00:15:23,326 --> 00:15:25,817 তাহলে হয়তো আপনি উইন্ডো'স ভিস্টা নিয়ে আরেকটু চিন্তা করতে পারতেন।" 259 00:15:29,137 --> 00:15:31,105 ব্যস, একদম নাক বরাবর। 260 00:15:31,907 --> 00:15:33,783 আমার পি.সি. থাকায় নিজেকে নিয়ে গর্ব হচ্ছিল। 261 00:15:34,743 --> 00:15:36,404 আমি একটা টোস্ট করতে চাই। 262 00:15:36,429 --> 00:15:39,125 শেল্ডন মুক্ত দুর্লভ এবং চমৎকার একটি সন্ধ্যার উদ্দেশ্যে। 263 00:15:39,481 --> 00:15:41,415 -নাও, নাও। -চিয়ার্স। 264 00:15:42,851 --> 00:15:44,727 খেয়াল করেছ, এই প্রথমবার আমরা শেল্ডনের থেকে... 265 00:15:44,752 --> 00:15:47,949 কেন এটাকে টোস্ট বলা হয়, সেই ব্যাখ্যা না শুনে টোস্ট করলাম। 266 00:15:48,390 --> 00:15:50,255 কেন এটাকে টোস্ট বলা হয়? 267 00:15:50,280 --> 00:15:53,816 প্রাচীন রোমানেরা ওদের ফলের রসের বোলে মশলাদার টোস্ট রাখতো। 268 00:15:55,987 --> 00:15:58,182 শেল্ডন আরও ভালোভাবে বলে। 269 00:15:59,735 --> 00:16:01,600 -হ্যাঁ, কিছুটা। -হ্যাঁ। 270 00:16:03,628 --> 00:16:06,153 ধুর, আমি ওকে মিস করছি। 271 00:16:09,678 --> 00:16:13,170 -তোমরা নাচতে কোথায় যেতে চাও? -আমরা ভাবছিলাম তুমি কোনো জায়গা চেনো। 272 00:16:13,415 --> 00:16:15,425 হ্যাঁ, এমন কোথাও যেখানে আঁটসাঁট কাপড় পরা... 273 00:16:15,450 --> 00:16:17,335 কমবয়সী সুন্দর শরীর, একে অন্যের সাথে... 274 00:16:17,360 --> 00:16:20,159 জমকালো মাংসের বেলাল্লপনায় ঘামছে আর মোচড়াচ্ছে। 275 00:16:21,523 --> 00:16:23,821 ওহ, হ্যাঁ, আমি চিনি ওই জায়গা। 276 00:16:25,027 --> 00:16:26,119 কেমন হয়? 277 00:16:26,230 --> 00:16:30,690 নতুন কোনো সঙ্গী বা ক্ষুধার্ত নবজাতককে আকৃষ্ট করার মতো যথেষ্ট বুক প্রদর্শন। 278 00:16:31,335 --> 00:16:34,044 আচ্ছা, আরও একবার বলছি। 279 00:16:34,069 --> 00:16:35,934 শুধুমাত্র লেনারডের নতুন গার্লফ্রেন্ড হয়েছে মানে ... 280 00:16:36,104 --> 00:16:38,402 এই না যে আমাকে অন্য কারো সাথে মাখামাখি করতে হবে। 281 00:16:38,427 --> 00:16:41,816 -কিন্তু, তুমি চাইলে তো করতে পারো, তাই না? -হ্যাঁ, তা পারি। 282 00:16:41,910 --> 00:16:43,837 সবার মধ্যে সবথেকে সুদর্শন ছেলেকে বেছে নেয়া... 283 00:16:43,862 --> 00:16:46,289 তাকে বাড়ি নিয়ে গিয়ে, তার সাথে অকথ্য কাজ করা। 284 00:16:46,314 --> 00:16:47,591 তার নিতম্বে দাঁতের ছাপ... 285 00:16:47,616 --> 00:16:50,081 রেখে তার মুখে হাসি এনে ওকে প্রত্যাখ্যান করা? 286 00:16:52,721 --> 00:16:53,813 অনেকটা। 287 00:16:55,238 --> 00:16:56,898 সেটা কিরকম? 288 00:16:57,720 --> 00:17:00,023 জানি না, করার সময় মজাই লাগে। 289 00:17:00,048 --> 00:17:04,542 আর তারপর, বেশিরভাগই বিব্রত অবস্থা, আত্মঘৃণা আর পরিতাপ। 290 00:17:04,833 --> 00:17:08,380 আমি এই ঝামেলা সারাদিন নিতে রাজি। 291 00:17:09,371 --> 00:17:11,271 আচ্ছা, আজকে রাতে হচ্ছে না। 292 00:17:11,296 --> 00:17:12,873 জানো, জীবনে প্রথমবার... 293 00:17:12,898 --> 00:17:15,885 আমি একটা সম্পর্কে না থেকে, পুরপুরি ঠিক আছি। 294 00:17:16,027 --> 00:17:19,360 যদি একা থাকাটা তোমার জন্য নতুন হয়, তাহলে আমি আমার নিজের কয়েক... 295 00:17:19,385 --> 00:17:23,947 বছর ধরে সংশোধন করা মেয়েদের জন্য দুশ্চিন্তা কাটানোর কৌশল শেখাতে পারি। 296 00:17:25,009 --> 00:17:28,501 যেমন, তোমার কি ইলেকট্রিক টুথব্রাশ আছে? 297 00:17:30,133 --> 00:17:33,000 -না। -একটা কিনতে হবে। 298 00:17:34,654 --> 00:17:35,985 এটা কী? 299 00:17:36,071 --> 00:17:39,529 দেখে মনে হচ্ছে দুটো অ্যাাক্রিলিক পিসের ভেতর কিছু একটা রাখা হয়েছে। 300 00:17:39,876 --> 00:17:43,403 ওহ, ওটা উত্তর মেরু থেকে আনা তুষারকণা। লেনারড গত বছর আমাকে দিয়েছিল। 301 00:17:43,972 --> 00:17:46,202 ওহ, ঈশ্বর, কী রোমান্টিক। 302 00:17:46,408 --> 00:17:48,273 হ্যাঁ, সেরকমই। 303 00:17:48,720 --> 00:17:50,711 লেনারড সত্যিই লাখে একজন। 304 00:17:50,883 --> 00:17:54,546 এই তুষারকণা হাতে ধরে এই কথা বলাটা কষ্ট কমানোর বাজে পদ্ধতি, মনে হচ্ছে না? 305 00:17:55,207 --> 00:17:56,799 আমি দেখি। 306 00:18:00,197 --> 00:18:02,532 ধ্যাত্তেরি, আমি একটু আত্মঘৃণা সামলাতে পারবো। 307 00:18:02,557 --> 00:18:05,048 চলো আমাকে কামড়ানোর একটা পাছা জোগাড় করে দাও। 308 00:18:05,927 --> 00:18:07,771 চমৎকার, আর যদি ব্যর্থ হই... 309 00:18:07,796 --> 00:18:12,199 আমরা সিভিএসে নেমে তোমার জন্য একটা সুন্দর টুথব্রাশ কিনতে পারবো। 310 00:18:12,518 --> 00:18:15,180 আমি আমারটাকে জেরার্ড ডাকি। 311 00:18:17,407 --> 00:18:19,602 একটু অদ্ভুতুড়ে। 312 00:18:21,812 --> 00:18:23,890 ♪ আমার হৃদয় ভেঙ্গে যেয়ো না। ♪ 313 00:18:25,347 --> 00:18:27,695 ♪ =আমি চাইলেও পারবো না। ♪ 314 00:18:29,184 --> 00:18:32,449 ♪ সোনা, যদি আমি অস্থির হই ♪ 315 00:18:32,621 --> 00:18:35,485 ♪ বেবি, তুমি সেরকম নও। ♪ 316 00:18:38,064 --> 00:18:40,658 ♪ আমার হৃদয় ভেঙ্গে যেয়ো না। ♪ 317 00:18:41,431 --> 00:18:44,559 কেউ কি "ওয়াকিং অন সানশাইন" করেছে এখনো? 318 00:18:46,234 --> 00:18:48,532 -না। -আমি। 319 00:18:51,973 --> 00:18:55,921 বুঝলাম না, শেল্ডন একটা তাঁত কিনে কাপড় বোনা শিখেছিল? 320 00:18:56,024 --> 00:18:59,755 বেশ ভালোই করছিল। আমাদের সবাইকে একই রকম শালের কেইপ বানিয়ে দিয়েছিল। 321 00:19:00,248 --> 00:19:03,115 আমি এখনো আমারটা বাহিরে ঠাণ্ডা থাকলে পরি। 322 00:19:04,039 --> 00:19:07,236 আচ্ছা, সেটা কি ও ২৫ টা বিড়াল কেনার আগে না পরে? 323 00:19:07,261 --> 00:19:09,996 বিড়ালের বহু আগে। আমার মনে হয়, ও যেবার... 324 00:19:10,021 --> 00:19:13,787 আমাদের বাসাকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চেয়েছিল, ওই সময়কার কাহিনী। 325 00:19:14,262 --> 00:19:16,662 আমার কাছে এখনো কিছু টাকা আছে। 326 00:19:17,517 --> 00:19:20,212 আমার সব বন্ধুরা, আমার সব বন্ধুরা। 327 00:19:21,069 --> 00:19:23,264 আমার সব বন্ধুরা। 328 00:19:24,901 --> 00:19:28,735 মনে হচ্ছে বিটলজুসের মতো অবস্থা। ওর নাম খুব বেশিবার নিয়ে ফেলেছি আমরা। 329 00:19:31,213 --> 00:19:32,994 -ভেতরে এসো। -ধন্যবাদ। 330 00:19:33,019 --> 00:19:35,475 এই, আমি ভেবেছিলাম তুমি তোমার নতুন বন্ধুদের সাথে। 331 00:19:35,500 --> 00:19:39,095 আমাকে চলে আসতে হয়েছে। ওরা ভুলভাবে মজা করছিল। 332 00:19:40,455 --> 00:19:42,787 -এখানে এসো, শেল্ডন, আমার সাথে বসো। -ধন্যবাদ। 333 00:19:42,847 --> 00:19:46,339 তুমি কি বাসায় বানানো চিলি খাবে? 334 00:19:46,569 --> 00:19:47,763 সিমের বিচি আছে? 335 00:19:48,663 --> 00:19:50,774 -হ্যাঁ। -ওহ, তাহলে এটা চিলি না। 336 00:19:50,799 --> 00:19:52,976 আসল চিলিতে সিমের বিচি থাকে না। 337 00:19:53,001 --> 00:19:57,370 কিন্তু তুমি বিদেশি জায়গা থেকে এসেছ, তাই তোমার অজ্ঞতা ক্ষমা করা হলো। 338 00:19:58,740 --> 00:20:02,836 -শেল্ডন, তুমি কি খাবে নাকি না? -হ্যাঁ, প্লিজ। 339 00:20:03,511 --> 00:20:05,532 তোমার গার্লফ্রেন্ড একটু বদমেজাজি। 340 00:20:06,416 --> 00:20:08,625 আমি একটা টোস্ট করতে চাই। 341 00:20:09,565 --> 00:20:12,050 বন্ধুদের উদ্দেশ্যে, তারা যতই অন্যরকম হোক না কেন। 342 00:20:12,075 --> 00:20:13,475 চিয়ার্স। 343 00:20:14,617 --> 00:20:18,348 প্রিয়া, তুমি কি জানো কেন এটাকে টোস্ট বলে? 344 00:20:18,560 --> 00:20:19,822 আসলে, আমি জানি। 345 00:20:19,910 --> 00:20:23,971 আমার ধারণা রোমানেরা ওদের ফলের রসের বোলে মশলাদার টোস্ট রাখতো। 346 00:20:24,768 --> 00:20:27,100 ও একটু সবজান্তা ধরণেরও। 347 00:20:30,257 --> 00:20:32,987 ভালো হয়েছে, যাই হোক না কেন। 348 00:20:34,070 --> 00:20:36,302 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম। 349 00:20:40,644 --> 00:20:43,112 ♪ আমি রোদের ওপর হাঁটছি। ♪ 350 00:20:44,886 --> 00:20:47,252 ♪ আমি রোদের ওপর হাঁটছি। ♪ 351 00:20:48,623 --> 00:20:50,267 হ্যালো, আমি... 352 00:20:53,662 --> 00:20:55,823 ওহ, আমার মনে হয় না। 353 00:20:57,494 --> 00:21:00,190 টুইটার ব্যবহার করার দিন শেষ আমার।