1
00:01:06,020 --> 00:01:10,350
ক্যাসলভেনিয়া
সিজন ০২ এপিসোড ০১
1
00:01:10,850 --> 00:01:23,675
অনুবাদ ও সম্পাদনা
শান্তনু মুখার্জী
1
00:01:24,000 --> 00:01:25,875
ওয়ালাকিয়া
1
00:01:36,020 --> 00:01:37,855
লুপু গ্রাম
1
00:01:47,732 --> 00:01:52,070
আপনি এখানেই বসুন, মিসেস জুভারা।
আপনার কাশির জন্য কিছু নিয়ে আসি।
2
00:01:53,571 --> 00:01:55,073
ধন্যবাদ, ডাঃ টেপেস।
3
00:01:56,616 --> 00:01:59,536
যখন শ্বাস নিই ঘড়ঘড় করে।
বলেছি নাকি সেটা?
4
00:01:59,619 --> 00:02:04,040
হ্যাঁ, বলেছেন। দাঁড়ান।
এখনই ওষুধ নিয়ে আসছি।
5
00:02:04,958 --> 00:02:10,130
আরো লতাপাতা, মনে হয়।
মিস্টার জুভারা সবসময় এইসবই দেয়।
6
00:02:10,421 --> 00:02:14,259
পাতা আর ওক গাছের ফল।
হয়ত আমাকে কাঠবিড়ালি বানিয়ে ছাড়বে।
7
00:02:15,593 --> 00:02:17,554
জানতাম না তোমরা বিবাহিত।
8
00:02:18,596 --> 00:02:23,101
আমার স্বামী বিদেশে গেছে।
শীত শেষ হওয়ার আগেই ফিরে আসবে।
9
00:02:23,643 --> 00:02:24,769
এখনই আসছি।
10
00:02:48,293 --> 00:02:49,293
এই তো।
11
00:02:53,047 --> 00:02:56,426
তুমি এখানে নেই,
সেটা আমার ভালো লাগে না।
12
00:02:57,468 --> 00:03:00,179
কিন্তু আমাকে যে মানুষকে সাহায্য করার
জ্ঞানটুকু দিয়েছ সেটা দারুণ লাগে।
13
00:03:11,941 --> 00:03:13,610
ওগুলো কি পাতা নাকি?
14
00:03:13,693 --> 00:03:17,780
যদি আরও জাবর কাটতে হয়,
আমিও দুধ দেওয়া আরম্ভ করব ডঃ টেপেস।
15
00:03:17,864 --> 00:03:21,576
না না। এটা একটা পাউডার
একটু স্ট্রবেরি ওয়াইনের সাথে মেশানো।
16
00:03:21,659 --> 00:03:25,747
একটা পাউডার? তোমার কথা অনেকটা
আগের সেই বৃদ্ধা জ্ঞানী মহিলার মত শোনাচ্ছে।
17
00:03:26,164 --> 00:03:29,584
জানা গিয়েছিল পাউডারটা ছিল
তার পায়ের শুকনো চামড়া।
18
00:03:29,667 --> 00:03:32,754
হে ভগবান।
আশ্চর্য যে আপনারা কেউ এখনও বেঁচে আছেন।
19
00:03:33,421 --> 00:03:37,050
না, এই পাউডারটা একটা ওষুধ
যা ছাতার মত হয়।
20
00:03:37,133 --> 00:03:41,221
তুমি আমাকে ছাতা দিচ্ছ?
মনে হয় আমার পাতাই ভালো।
21
00:03:41,304 --> 00:03:45,225
বিশ্বাস রাখুন। বোতল খালি না হওয়া পর্যন্ত
দিনে তিনবার দুই চুমুক করে খাবেন।
22
00:03:45,642 --> 00:03:46,476
শুধু এটুকুই?
23
00:03:46,559 --> 00:03:50,647
পরের সপ্তাহে এসে দেখা করবেন। তবে
শুক্রবারের মধ্যে আপনার বুক পরিষ্কার হয়ে যাবে।
24
00:03:52,357 --> 00:03:55,568
জানি না আপনি এখানে আসার আগে
আমরা কীভাবে মোকাবিলা করেছি, ডাক্তার।
25
00:03:55,777 --> 00:03:58,446
ম্যাজিক পাউডার। হে ভগবান।
26
00:03:58,529 --> 00:03:59,697
এটা জাদু নয়।
27
00:04:00,031 --> 00:04:04,702
এটা তাই যা আমরা আগে জানতাম, আর
যা আমরা আজকাল ভুলে গেছি বা হারিয়েছি।
28
00:04:05,203 --> 00:04:06,579
পায়ের চামড়ার কোন প্রয়োজন নেই।
29
00:04:16,172 --> 00:04:18,508
- মিসেস লিসা টেপেস?
- হ্যাঁ?
30
00:04:19,676 --> 00:04:20,802
আপনি এখন বাসায় যান।
31
00:04:40,571 --> 00:04:43,449
আমি টারগোভিস্টের আর্চবিশপের একজন দূত।
32
00:04:43,783 --> 00:04:48,037
এটা কি ঠিক যে আপনি এই সম্প্রদায়ের
জন্য একজন চিকিৎসক হিসাবে কাজ করেন?
33
00:04:48,121 --> 00:04:49,914
আমি একজন ডাক্তার, হ্যাঁ।
34
00:04:50,915 --> 00:04:54,043
কিছু সাহায্য করতে পারি?
আর্চবিশপ কি অসুস্থ?
35
00:04:54,585 --> 00:04:56,254
কী খুঁজতে হবে তোমরা তা জানো।
36
00:05:00,383 --> 00:05:04,220
কী? কী চাই আপনাদের? আমাকে বলুন,
আমি আপনাদের খুশি মনেই দিয়ে দেবো।
37
00:05:04,595 --> 00:05:07,432
- চুপ করুন।
- আমি চুপ থাকব না।
38
00:05:07,974 --> 00:05:09,309
আমাকে সাহায্য করতে দিন।
39
00:05:09,392 --> 00:05:11,185
শয়তানের হাতিয়ার দিয়ে?
40
00:05:13,062 --> 00:05:14,314
সেটা সম্ভব নয়।
41
00:05:14,397 --> 00:05:15,481
কী বললেন?
42
00:05:16,899 --> 00:05:18,359
এই যে, মহামান্য।
43
00:05:23,489 --> 00:05:24,741
শয়তানের হাতিয়ার।
44
00:05:25,283 --> 00:05:27,035
আগুন জ্বালাও। সব ধ্বংস করো।
45
00:05:27,118 --> 00:05:28,118
কী?
46
00:05:28,619 --> 00:05:32,957
শুনেছিলাম এখানে কিছু গণ্ডগোল আছে।
মনে হচ্ছে মহিলা ঠিক কথাই বলছিল।
47
00:05:33,416 --> 00:05:37,253
এখানে কী করছেন আপনারা যে, এই দেশের
ভালো মানুষদের উপর এমন ভয়ঙ্কর কিছু
48
00:05:37,336 --> 00:05:39,589
প্রয়োগ করতে হবে?
49
00:05:39,672 --> 00:05:41,049
কিছু বুঝতে পারছি না।
50
00:05:41,132 --> 00:05:42,508
আপনার চারপাশে দেখুন!
51
00:05:43,342 --> 00:05:47,388
ভান করছেন যে এই জিনিসগুলো
জাদুবিদ্যা আর অ্যালকেমি নয়?
(অ্যালকেমি - মধ্যযুগীয় রসায়ন-শাস্ত্র)
52
00:05:49,348 --> 00:05:51,142
এটা নিজে থেকেই চলে!
53
00:05:52,393 --> 00:05:53,728
এটা কী?
54
00:05:53,811 --> 00:05:55,021
এটা ওষুধ।
55
00:05:55,104 --> 00:05:58,983
শয়তানের সরঞ্জাম ওষুধ হয় কীকরে, মেয়ে?
56
00:05:59,067 --> 00:06:00,943
এটা পুরোনো জ্ঞান, এইটুকুই।
57
00:06:01,152 --> 00:06:03,863
পুরানো দিনের বিজ্ঞান,
যা সময়ের সাথে বিলীন হয়ে গেছে।
58
00:06:04,197 --> 00:06:06,949
আমি... মানে, আমি অতীতের বিজ্ঞান পড়েছি,
59
00:06:07,033 --> 00:06:10,912
আর নিজের জনগণকে আরও কার্যকরভাবে
সেবা করার উপায় শিখেছি। ব্যাস।
60
00:06:13,706 --> 00:06:14,706
পৌত্তলিকতা।
61
00:06:15,917 --> 00:06:21,005
না। এটা শুধু বিজ্ঞান।
এর সাথে কোন ঈশ্বর বা...
62
00:06:21,089 --> 00:06:22,840
ঈশ্বরের সাথে কোন সম্পর্ক নেই?
63
00:06:22,924 --> 00:06:24,675
না, ঠিক সেটা বলতে চাইনি।
64
00:06:25,259 --> 00:06:29,472
ওকে তারগোভিস্টে ক্যাথেড্রালে নিয়ে যাও।
একটা ইনকুইজিশন হবে।
(ইনকুইজিশন - গির্জা কতৃক নিযুক্ত বিচারসভা।)
65
00:06:29,555 --> 00:06:30,848
ওকে অন্তরীণ করার পর,
66
00:06:31,641 --> 00:06:35,937
তোমরা গ্রামের ওই জ্ঞানী মহিলার কাছে
কিছু খয়রাত নিয়ে যেতে পারো।
67
00:06:36,896 --> 00:06:42,527
বলবে তার ভাল কাজ
অবশ্যই, তাকে স্বর্গে নিয়ে যাবে।
68
00:06:43,611 --> 00:06:47,573
এই রুমের সবকিছু ধ্বংস করে দাও।
এর জাদুর কোন চিহ্ন যেন অবশিষ্ট না থাকে।
69
00:06:48,407 --> 00:06:51,202
প্লিজ।
প্লিজ, আপনি জানেন না আপনি কী করছেন।
70
00:06:51,285 --> 00:06:55,706
কী করছি তা আমি ভাল করেই জানি।
আমি ওয়ালাকিয়াকে ডাইনিদের হাত থেকে রক্ষা করছি।
71
00:06:55,998 --> 00:07:01,462
না, শুনুন, প্লিজ। জানেন না
আমার ক্ষতি করলে আপনার কী হবে।
72
00:07:01,546 --> 00:07:03,297
আমাকে হুমকি দিচ্ছেন?
73
00:07:03,589 --> 00:07:08,761
শুনুন। শুধু আমাকে যেতে দিন।
আমি চলে যাবো। আমাকে আর দেখতে পাবেন না।
74
00:07:09,178 --> 00:07:11,973
আমার ক্ষতি করলে
আপনার নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে পারব না।
75
00:07:12,056 --> 00:07:15,017
শয়তানের ভয় দেখাচ্ছেন আমাকে, এত সাহস?
76
00:07:15,393 --> 00:07:18,062
আমি ওর মাথা কেটে ফেলার আগে
ওকে এখান থেকে নিয়ে যাও।
77
00:07:18,146 --> 00:07:19,188
শয়তান নয়!
78
00:07:19,730 --> 00:07:23,818
ওকে রাগিয়ে দিলে ও তার থেকেও খারাপ।
কারণ ও আসল।
79
00:07:23,985 --> 00:07:27,447
প্লিজ! ও এতদূর এগিয়েছে।
ওকে এটা করতে বাধ্য করবেন না।
80
00:07:28,239 --> 00:07:31,117
না, ওকে আপনাদের সবাইকে
হত্যা করতে বাধ্য করবেন না! প্লিজ!
81
00:09:14,762 --> 00:09:16,639
পুরুষ মানুষের মত উঠে দাঁড়াও।
82
00:09:41,706 --> 00:09:42,999
আমার জেনারেলরা।
83
00:09:44,500 --> 00:09:46,586
আমরা একটা ভাল যুদ্ধের বিচার করি।
84
00:09:47,295 --> 00:09:48,671
আমার স্ত্রীকে হত্যা করে,
85
00:09:48,921 --> 00:09:52,883
মানব সমাজ আমার কাছে প্রমাণ করেছে যে
তারা ওয়ালাকিয়ার যোগ্য নয়।
86
00:09:53,801 --> 00:09:57,555
ওয়ালাকিয়া এবার আমাদের দখলে আসবে।
87
00:09:59,348 --> 00:10:01,767
আমরা তাদের সেখান থেকে উৎখাত করব।
88
00:10:03,519 --> 00:10:06,063
আমরা সেই সব নৈশ সন্ত্রাসীদের
ব্যবহার চালিয়ে যাব,
89
00:10:06,355 --> 00:10:09,942
মানুষ যাদের একসময় তাড়িয়ে দিয়েছিল।
90
00:10:11,986 --> 00:10:15,948
পরে, ভাবছি ওয়ালাকিয়া
তাদেরই দিয়ে দেব।
91
00:10:17,033 --> 00:10:18,743
হয়ত সেটাই ভালো হবে।
92
00:10:23,164 --> 00:10:27,835
হেক্টর, আইজ্যাক, আজই আমাদের
পরবর্তী পদক্ষেপগুলোর প্ল্যান আমাকে দেখাও।
93
00:10:30,087 --> 00:10:33,215
আপনার দরবারে থাকা
শুধু এই দুজন মানব,
94
00:10:33,424 --> 00:10:36,510
তারা আমাদের পরবর্তী আক্রমণের
পরিকল্পনা করবে?
95
00:10:38,679 --> 00:10:43,267
আমার দরবারে থাকা একমাত্র দুই জেনারেল
যাদের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলছে না।
96
00:10:44,185 --> 00:10:48,314
একমাত্র দুজন যারা
আনুগত্য ও বুদ্ধির দ্বারা পরিচালিত।
97
00:10:48,773 --> 00:10:53,361
সত্য, যে ওরা তোমার আর
আমার মত ভ্যাম্পায়ার নয়, গডব্র্যান্ড।
98
00:10:54,445 --> 00:10:57,323
আর এজন্যই আমি ওদের বিশ্বাস করি।
99
00:10:58,449 --> 00:11:02,912
কারণ আমরা পৃথিবী থেকে
মানবতাকে মুছে ফেলার কথা ভাবছি...
100
00:11:04,080 --> 00:11:06,916
তাও ওরা আমার পাশে রয়েছে।
101
00:11:16,258 --> 00:11:18,260
এটা আবার কোন ধরণের কথা হল?
102
00:11:18,677 --> 00:11:23,391
সারা বিশ্ব থেকে উনি আমাদের ডাকেন,
বলেন এটা একটা যুদ্ধ,
103
00:11:23,808 --> 00:11:27,770
আমরা অবশেষে ওই গরু ছাগলদের
হটিয়ে দিয়ে জায়গাটার দখল নিতে চলেছি,
104
00:11:28,104 --> 00:11:29,605
আর এখন এই?
105
00:11:29,939 --> 00:11:32,983
পুরো ব্যাপারটা দুজন
মানুষের হাতে তুলে দেওয়া?
106
00:11:34,026 --> 00:11:35,277
এ আবার কী জঘন্য কথা?
107
00:11:35,486 --> 00:11:38,948
- এই! তোমরা দুজন আবার কোথায় চললে?
- আমরা তাঁর সাথে কথা বলতে যাচ্ছি।
108
00:11:39,031 --> 00:11:42,201
উনি, আমাকে ছেড়ে,
তোমাদের সঙ্গে কথা বলতে যাবেন কেন?
109
00:11:43,035 --> 00:11:45,955
হয়ত নিজের জাতের
কারও সঙ্গে দেখা করতে চান।
110
00:11:46,038 --> 00:11:49,708
গডব্র্যান্ড, এমন কারো সঙ্গে তুমি কখনো
দেখা করনি, যাকে তুমি খুন, রমণ বা
111
00:11:49,792 --> 00:11:51,419
যার চামড়া দিয়ে নৌকা বানাওনি।
112
00:11:51,502 --> 00:11:56,173
বুঝতে পারি না কেন আমাদের প্রভু
তোমাকে বাইরে পশুদের সঙ্গে বেঁধে রাখেন না।
113
00:11:57,550 --> 00:11:58,550
বিগট!
114
00:11:59,427 --> 00:12:02,513
আমি নৌকা পছন্দ করি।
আমি একজন ভাইকিং।
115
00:12:02,596 --> 00:12:04,640
আমাদের কাজই হল
নৌকা তৈরি করা।
116
00:12:10,062 --> 00:12:11,147
মাস্টার?
117
00:12:11,981 --> 00:12:13,649
হেক্টর। আইজ্যাক।
118
00:12:14,358 --> 00:12:15,401
তোমরা কাছে আসতে পারো।
119
00:12:16,110 --> 00:12:19,155
আমাদের উপর আপনার বিশ্বাস দেখে
আমরা সম্মানিত।
120
00:12:19,738 --> 00:12:23,576
কিন্তু সঠিকভাবে আপনার সেবা করতে,
আমাদের জানতে হবে...
121
00:12:23,784 --> 00:12:24,784
আমাদেরকেই কেন?
122
00:12:29,582 --> 00:12:31,750
গডব্র্যান্ডের কথা তোমরা শুনেছিলে?
123
00:12:32,960 --> 00:12:34,545
ও বলেছিল "গরু ছাগল"।
124
00:12:36,046 --> 00:12:38,340
আমার স্বজাতির অনেকেই এরকম।
125
00:12:40,259 --> 00:12:43,846
তারা আর মানুষকে চিন্তাশীল প্রাণী হিসাবে
কল্পনা করতে পারে না।
126
00:12:45,764 --> 00:12:46,764
শুধু গবাদি পশু।
127
00:12:48,767 --> 00:12:51,562
মনে হয় এটা আমাদের
পরিস্থিতির বিশেষ সুবিধা।
128
00:12:51,645 --> 00:12:55,816
গবাদি পশুদের ঘৃণা করতে পার না।
তারা যেমন তারা তেমনই।
129
00:12:56,734 --> 00:12:59,487
চারণ করা পশুদের জবাই করা।
130
00:13:00,988 --> 00:13:02,531
কিন্তু তোমরা দুজন আলাদা।
131
00:13:03,824 --> 00:13:08,704
তোমরা মানুষ। পৃথিবী থেকে মানবতা
নির্মূল করাটাকে তোমরা
132
00:13:09,038 --> 00:13:12,166
সকল গবাদি পশুদের
নিজের অধীনে আনার
133
00:13:12,458 --> 00:13:16,545
আর সমস্ত আস্তাবল, গোয়ালঘর
ও ভাঁড়ার ভর্তি করার সুযোগ হিসাবে দেখছ না।
134
00:13:17,963 --> 00:13:21,258
তোমরা... নিজেদের প্রজাতিকে ঘৃণা করো।
135
00:13:22,384 --> 00:13:24,220
তোমরা মানুষকে ঘৃণা করো।
136
00:13:25,513 --> 00:13:28,474
তোমাদের স্থির লক্ষ্য আর
স্বচ্ছ ধারণা রয়েছে যা অন্যদের নেই।
137
00:13:29,683 --> 00:13:32,228
তোমরা বোঝো যে মানুষ ভাবে...
138
00:13:33,562 --> 00:13:36,732
পরিকল্পনা করে, আর বিশ্বাসঘাতকতা করে।
139
00:13:37,733 --> 00:13:41,946
তোমরা বোঝো কেন
তাদের সবার মরা দরকার।
140
00:13:43,531 --> 00:13:46,742
হ্যাঁ। এই কাজটার জন্যই আমরা জন্মেছি।
141
00:13:47,993 --> 00:13:48,993
ধন্যবাদ।
142
00:13:49,912 --> 00:13:50,912
হ্যাঁ।
143
00:13:51,872 --> 00:13:55,751
ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ, মাস্টার।
আমরা সেই অনুযায়ী যুদ্ধ পরিচালনার চেষ্টা করব।
144
00:13:57,253 --> 00:14:00,631
শুধু আশা করি আপনার জেনারেলরা
আমাদের কথা শুনবেন।
145
00:14:00,714 --> 00:14:03,717
তাদের অন্য কোন উপায় থাকবে না।
তারা আমার কথা মানে।
146
00:14:04,510 --> 00:14:09,431
তোমরা হলে যুদ্ধে আমার নির্বাচিত রচয়িতা,
আর তাই, তারা তোমাদের মান্য করবে।
147
00:14:10,474 --> 00:14:11,725
ব্যাস, আর কথা নয়।
148
00:14:12,518 --> 00:14:13,518
অবশ্যই।
149
00:14:22,653 --> 00:14:26,574
আমি তোমাকে কখনো চাইনি, হেক্টর।
তোমাকে অসহ্য লাগে, বুঝলে?
150
00:14:26,782 --> 00:14:29,869
যে মুহুর্তে তুমি আমার থেকে বেরিয়েছ,
বুঝেছিলাম সেটা ভুল।
151
00:14:29,952 --> 00:14:32,413
অ্যালকেমি হল অর্থ আর ক্ষমতার জন্য, বাছা।
152
00:14:32,496 --> 00:14:36,292
অর্থ, ক্ষমতা আর আমাদের
নিরাপত্তা নিশ্চিত করাই শুধু গুরুত্বপূর্ণ।
153
00:14:36,375 --> 00:14:39,920
নিষ্ঠুরতা নিয়ে ঘ্যানঘ্যান করা বন্ধ কর।
এটাই পৃথিবী।
154
00:14:40,379 --> 00:14:42,089
এইভাবেই সবকিছু চলে।
155
00:14:42,715 --> 00:14:44,049
চোখের সামনে থেকে দূর হও।
156
00:14:44,383 --> 00:14:47,803
হেক্টর? হেক্টর, এখনই এই দরজাটা খুলে দাও!
157
00:14:48,971 --> 00:14:51,140
তুমি কি ওখানে কিছু পোড়াচ্ছ?
158
00:15:01,567 --> 00:15:03,027
আমি সবকিছু বুঝেছি।
159
00:15:05,571 --> 00:15:09,909
সব ঠিক হয়ে যাবে।
আপনার হয়ে ওদের সবাইকে আমরা হত্যা করব।
160
00:15:10,701 --> 00:15:11,827
ওরা ভুগবে।
161
00:15:13,078 --> 00:15:16,206
কষ্ট ভোগ আমার কাছে
আর কোন ব্যাপার না, আইজ্যাক।
162
00:15:18,167 --> 00:15:19,167
শুধু মৃত্যু।
163
00:15:20,794 --> 00:15:22,630
এখন মৃত্যুই শুধু গুরুত্বপূর্ণ।
164
00:16:39,540 --> 00:16:41,542
তোমাদের কোন সমস্যা হবে না।
165
00:16:42,084 --> 00:16:44,545
জানি। আমি জানি ওদের এটা করতেই হবে।
166
00:16:45,254 --> 00:16:48,841
ওদের সাহায্য অন্যান্য শহরের প্রয়োজন।
যাতে তাদের কিংবদন্তি সংরক্ষিত থাকে।
167
00:16:49,883 --> 00:16:54,013
- আমি ওদের নিয়ে চিন্তিত নই।
- তুমি নিজের ব্যাপারে চিন্তিত, সাইফা।
168
00:16:54,096 --> 00:16:57,641
তুমি সবসময় পরিবারের সঙ্গে থেকেছ।
একা কখনও কোথাও যাওনি।
169
00:16:58,225 --> 00:17:03,063
কখনই নয়। অদ্ভুত তাই না? ওরা
কোন্ বিপদের দিকে যাচ্ছে কে জানে,
170
00:17:03,397 --> 00:17:09,403
আর আমি রাগে দুঃখে এখানে দাঁড়িয়ে আছি
কেননা ওরা একসাথে রয়েছে, আর আমি একা।
171
00:17:12,823 --> 00:17:16,910
এখানেই তোমার আমাকে বলার কথা
যে আমি একা নই, বেলমন্ট।
172
00:17:18,162 --> 00:17:20,622
তুমি সত্যিই এসবে বিশেষ ভাল নয়।
173
00:17:20,873 --> 00:17:25,794
আমি জীবনের প্রথম থেকেই একা চলতে শিখেছি।
হয়তো তাই এতে অভ্যস্ত হয়ে গেছি।
174
00:17:26,336 --> 00:17:27,838
যদিও তোমার একটা পরিবার ছিল?
175
00:17:28,297 --> 00:17:30,924
সেরকম কিছু নয়, আর বেশিদিনও নয়।
176
00:17:31,925 --> 00:17:32,925
ঠিক আছে, দেখ।
177
00:17:33,302 --> 00:17:37,264
তোমার অনুভুতি কিছুটা হলেও বুঝছি।
আমি দুঃখিত।
178
00:17:37,723 --> 00:17:39,516
তবে আমাদের এখন একটা কাজ আছে।
179
00:17:39,600 --> 00:17:42,644
আমি শুধু চেষ্টা করতে পারি যাতে
এটা তোমার মৃত্যুর কারণ না হয়,
180
00:17:42,728 --> 00:17:47,399
- আর তুমি নিজের পরিবারের সঙ্গে মিলিত হতে পারো।
- এই হল তোমার উৎসাহ দেওয়া?
181
00:17:48,567 --> 00:17:51,487
তাহলে তোমার হত্যা হোক
আর ওরা বনে খাদ্যে পরিণত হোক
182
00:17:51,570 --> 00:17:54,114
যাতে কাউকেই দুঃখ পেতে না হয়।
এটা হলে কেমন হয়?
183
00:17:54,823 --> 00:17:58,952
আমি প্রথমবারই তোমার ব্যাপারে
ঠিক ভেবেছিলাম, বুঝলে। তুমি সত্যিই অভদ্র।
184
00:17:59,495 --> 00:18:01,121
অন্যরা আরও খারাপ বলেছে।
185
00:18:01,413 --> 00:18:03,332
ওহ, আমি সবে শুরু করছি।
186
00:18:23,060 --> 00:18:24,478
ওরা আমাকে অ্যালকার্ড বলে ডাকতো।
187
00:18:26,772 --> 00:18:28,357
ঠিক তোমার বিপরীত।
188
00:18:30,526 --> 00:18:33,278
মায়ের এটা পছন্দ ছিল না।
তুমি কি সেটা জানতে?
189
00:18:34,780 --> 00:18:37,908
তোমার পরিচয়ে পরিচিত হব সেটা
মা ভাবতেই পারত না।
190
00:18:38,992 --> 00:18:40,619
এমনকি তোমার বিরোধিতা করেও।
191
00:18:42,788 --> 00:18:46,667
মা আমাদের দুজনকেই ভালোবাসত,
চাইত আমরা নিজেদের মত হই,
192
00:18:47,459 --> 00:18:48,919
নিজেদের পছন্দ অনুযায়ী...
193
00:18:50,212 --> 00:18:52,089
নিজেদের জীবন যাপন করি।
194
00:18:53,966 --> 00:18:59,304
আর তাই, আমি আজ এখানে...
বাবাকে হত্যা করে মাকে সম্মান জানাতে।
195
00:19:01,723 --> 00:19:03,100
এড্রিয়ান টেপেস আর থাকবে না।
196
00:19:04,476 --> 00:19:09,064
আমার মায়ের লোকদের নাম অনুযায়ী
ওয়ালাকিয়ার অ্যালুকার্ড হওয়া মনস্থ করে।
197
00:19:12,609 --> 00:19:13,694
আমি দুঃখিত, মা।
198
00:19:24,663 --> 00:19:26,123
আর তাই, আমরা আবার শুরু করি।
199
00:19:31,170 --> 00:19:33,130
লিটল সেজার, কী করছ তুমি?
200
00:19:36,967 --> 00:19:40,762
এটা সত্যিই বিশেষ কিছু করছে না, হেক্টর।
এটা মারা গেছে।
201
00:19:41,597 --> 00:19:45,225
ঠকানোর অভিনয়টা তুমি সত্যিই বোঝো না।
ও মরেনি।
202
00:19:45,601 --> 00:19:47,686
আমরা এখানে মৃতকে জীবিত করি।
203
00:19:47,936 --> 00:19:50,189
তোমরা ড্রাকুলার জন্য সৈন্য তৈরি করো,
204
00:19:50,731 --> 00:19:55,319
সেটাও ওর তোমাদের প্রতি
দুর্বলতার একটা কারণ, তোমরা...
205
00:19:56,570 --> 00:19:57,988
মানব হওয়া সত্ত্বেও।
206
00:19:59,156 --> 00:20:00,532
তুমি কী চাও, গডব্র্যান্ড?
207
00:20:01,575 --> 00:20:07,539
আমি আসলে ওয়ার হলে আমার
ক্ষোভ প্রকাশের জন্য ক্ষমা চাইতে এসেছি।
208
00:20:08,248 --> 00:20:09,499
চমৎকার ক্ষমাপ্রার্থনা।
209
00:20:09,583 --> 00:20:13,712
ড্রাকুলা আমাদের সবাইকে ওর হয়ে
যুদ্ধ করতে এখানে নিয়ে এসেছে, হেক্টর।
210
00:20:14,254 --> 00:20:16,590
ওর রাজত্বের অধীনে থাকা
সমস্ত ভ্যাম্পায়ারদের।
211
00:20:17,132 --> 00:20:19,426
যুদ্ধ। তবে ওর যুদ্ধ নয়।
212
00:20:19,968 --> 00:20:22,512
ওকে প্রথমেই ঘরে থাকা
দুজন মানুষের দিকে
213
00:20:22,596 --> 00:20:26,683
তাকাতে দেখা কিছুটা অপ্রীতিকর।
214
00:20:26,767 --> 00:20:30,979
আমার মুখ বন্ধ রাখা উচিত ছিল,
তাই, আমি ক্ষমাপ্রার্থী।
215
00:20:31,563 --> 00:20:32,773
গ্রহণ করলাম।
216
00:20:32,856 --> 00:20:38,070
তবে অন্যান্য জেনারেল আর আমার
অধীনে যারা আছে, তাদের কিছু প্রশ্ন আছে।
217
00:20:39,112 --> 00:20:42,574
হেক্টর, তোমার কি মনে হয়
যুদ্ধটা সঠিক পথে চলেছে?
218
00:20:43,116 --> 00:20:45,577
- আমরা খুব কমই হারছি।
- না তা অবশ্য নয়।
219
00:20:45,786 --> 00:20:52,125
কিন্তু মনে হচ্ছে যুদ্ধটা বিশৃঙ্খল, দিকভ্রান্ত,
যেন আমরা মানবতার উপর আঘাত করছি
220
00:20:52,209 --> 00:20:55,379
বিনা পরিকল্পনায়
শুধুমাত্র ব্যাপক ধ্বংস করতে।
221
00:20:56,338 --> 00:20:58,632
মনে হয় এই ব্যাপক ধ্বংসই উনি চান।
222
00:20:59,132 --> 00:21:01,260
নির্দেশ থাকা দরকার। ঠিক?
223
00:21:01,927 --> 00:21:05,055
এমনকি একটা জায়গা থেকে
একটা প্রজাতিকে সরিয়ে দেওয়ার যুদ্ধেও,
224
00:21:05,389 --> 00:21:08,642
নির্দেশ, পরিকল্পনা,
মানচিত্র আর পদ্ধতি থাকে।
225
00:21:08,725 --> 00:21:10,852
এটা করতে খুব একটা বেশি...
226
00:21:12,521 --> 00:21:15,107
এটা আরো সাবধানে করা যেতে পারে।
227
00:21:17,943 --> 00:21:20,445
যা চাই তার থেকে বেশি রক্তপাত হচ্ছে।
228
00:21:21,363 --> 00:21:23,365
আমি বাকি মানবজাতি কে ভালোবাসি না।
229
00:21:23,782 --> 00:21:28,578
তাদের সাথে একটা পৃথিবী
আমি ভাগ করে নিতে চাই না, কিন্তু...ওই কষ্টভোগ...
230
00:21:32,291 --> 00:21:35,585
- গ্রেজিট থেকে শেষ মৃতদেহগুলো?
- হ্যাঁ।
231
00:21:36,003 --> 00:21:39,256
রাতের সৈন্যরা নকলের জন্য
যতগুলো সম্ভব মৃতদেহ সংগ্রহ করেছে।
232
00:21:43,760 --> 00:21:47,014
এতেই হবে। যদি কিছু বাকি থাকে,
সেগুলো আইজ্যাকের কাছে নিয়ে যাও।
233
00:21:55,772 --> 00:22:00,110
ডেভিল জালিয়াত আবার কাজে নেমেছে,
মৃতদের পুনরায় জীবিত করার।
234
00:22:00,193 --> 00:22:04,531
দুঃখের বিষয় তোমার সংগ্রহে যুক্ত করার জন্য
দুর্ব্যবহারের কারণে মৃত কোন পোষা প্রাণী নেই।
235
00:22:05,824 --> 00:22:08,827
এবার মাফ করো, গডব্র্যান্ড,
আমার কাজ আছে।
236
00:22:21,173 --> 00:22:23,300
ও আবার দুর্গটাকে সরিয়ে দিচ্ছে।
237
00:22:24,176 --> 00:22:25,176
হ্যাঁ।
238
00:22:25,677 --> 00:22:27,095
তাঁর অলৌকিক কাজগুলি করতে।