0
00:00:03,258 --> 00:00:08,558
*How to Become a Tyrant*
*S01E06 - Rule Forever*
*বাংলায় অনুবাদ করেছেন তাসনিম আলম*
1
00:00:09,300 --> 00:00:12,762
ইতোমধ্যেই দেখেছেন কীভাবে
ইতিহাসের কুখ্যাত একনায়কেরা
2
00:00:12,846 --> 00:00:16,182
এই নিয়ম-বহি অনুসরণ করে
রাষ্ট্রক্ষমতা দখল করেছেন।
3
00:00:16,975 --> 00:00:21,688
এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আপনিও
নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারবেন।
4
00:00:21,771 --> 00:00:24,733
কঠোর হওয়া ভালো
কারণ এতে জনগণ আপনাকে সমীহ করবে।
5
00:00:26,609 --> 00:00:30,905
কিন্তু এইসব মহা-পরাক্রমশালী স্বৈরতন্ত্র এখনো
একটা দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি।
6
00:00:30,989 --> 00:00:32,991
শেষ পর্যন্ত একনায়কতন্ত্রকে
যে সমস্যাটার মোকাবেলা করতেই হয়...
7
00:00:33,074 --> 00:00:37,037
তারা কখনোই চূড়ান্ত স্থায়িত্ব
অর্জন করতে পারে না।
8
00:00:39,414 --> 00:00:41,833
কিন্তু যদি বলি, এই নিয়ম-বহিতে
বিশেষ এক সূত্র দেওয়া আছে
9
00:00:41,916 --> 00:00:43,501
যা আপনার শাসনতন্ত্রকে টিকিয়ে রাখবে,
10
00:00:43,585 --> 00:00:46,546
কেবল আপনার জীবদ্দশা পর্যন্তই না,
বরং তার পরেও।
11
00:00:46,629 --> 00:00:49,382
এবং আপনি একনায়কতন্ত্রের এই স্বপ্নের
সফল বাস্তবায়ন দেখতে পাবেন
12
00:00:49,466 --> 00:00:52,469
পৃথিবীর বিচ্ছিন্নতম এবং সর্বোচ্চ
দমনমূলক রাষ্ট্রগুলোর একটিতে।
00:00:52,766 --> 00:00:54,669
[উত্তর কোরিয়া]
13
00:00:54,804 --> 00:00:58,767
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সং
এবং তার পুত্র কিম জং ইল দুজনে
14
00:00:58,850 --> 00:01:03,605
এমন এক নিরঙ্কুশ শাসনব্যবস্থা চালু
করেছেন যা এখনো সুদৃঢ়ভাবে টিকে আছে,
15
00:01:03,688 --> 00:01:07,442
যেথায় রাষ্ট্রকে পরিণত করা হয়েছে তাদের
পারিবারিক মহত্ত্ব বন্দনার উপাসনালয়ে,
16
00:01:07,525 --> 00:01:10,779
রাষ্ট্র হয়ে উঠেছে পারমানবিক ক্ষমতাধর
এবং বিশাল এক কারাগার।
17
00:01:10,862 --> 00:01:14,699
একজন একনায়ক হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ যে
কাজটি করা দরকার, সেটি তারা করতে পেরেছে।
18
00:01:14,783 --> 00:01:16,034
ক্ষমতায় টিকে থাকা।
19
00:01:16,117 --> 00:01:17,994
এখন আমরা শিখবো, একনায়কতন্ত্রের...
20
00:01:18,078 --> 00:01:21,081
সর্বশ্রেষ্ঠ, সবথেকে কাঙ্ক্ষিত ও অধরা
লক্ষ্য অর্জনের উপায়।
21
00:01:21,998 --> 00:01:23,041
অমরত্ব।
22
00:01:32,967 --> 00:01:35,220
এ পর্যন্ত এসে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন,
23
00:01:35,303 --> 00:01:39,432
একনায়ক হিসেবে টিকে থাকতে হলে,
কেবল বিপ্লব সংগঠিত করলেই চলবে না।
24
00:01:39,516 --> 00:01:41,434
আপনাকে হতে হবে বিপ্লবের সমার্থক।
25
00:01:48,316 --> 00:01:52,362
সুপ্রাচীন কাল থেকেই একনায়কতন্ত্রের
একটি চিরায়ত বৈশিষ্ট্য হলো...
26
00:01:52,445 --> 00:01:56,699
একনায়ককে ঘিরে ব্যক্তিপূজার
এক মহাসমারোহ চলতে থাকে,
27
00:01:56,783 --> 00:01:58,409
যা তার ভাবমূর্তিকে এমনভাবে উপস্থাপন করে,
28
00:01:58,493 --> 00:02:02,288
যেন তিনিই সকল জ্ঞানের আধার,
সকল গুণাবলীর উৎস।
29
00:02:03,748 --> 00:02:06,835
এবং যেখানে নেতার মৃত্যুর সাথে-সাথে
অধিকাংশ ব্যক্তিপূজার সমাপ্তি ঘটে,
30
00:02:06,918 --> 00:02:10,380
উত্তর কোরিয়ায় ব্যক্তিপূজা
চলছে তিন প্রজন্মধরে।
31
00:02:10,463 --> 00:02:15,260
আমার দৃষ্টিতে উত্তর কোরিয়া, সত্যিই,
ঈশ্বরতন্ত্রের মতো এক আবহ তৈরি করেছে,
32
00:02:15,343 --> 00:02:18,054
যা, প্রকৃত অর্থেই, উদ্ধৃতি দিচ্ছি, "ঐশ্বরিক"।
33
00:02:18,138 --> 00:02:21,891
এই শাসন ব্যবস্থায় জনগণের আস্থা
ধর্মীয় বিশ্বাসের অনুরূপ।
34
00:02:22,517 --> 00:02:24,978
কিন্তু কিম পরিবার কীভাবে এই কাজ
সম্পন্ন করল তা বুঝতে,
35
00:02:25,061 --> 00:02:28,481
আপনাকে কিম রাজবংশের উত্থান
সম্পর্কে কিছু বিষয় জেনে নিতে হবে।
00:02:28,861 --> 00:02:31,081
[তথ্য#১] ১৯৪৮ সালে উত্তর কোরিয়ার
প্রথম প্রেসিডেন্ট হন কিম ইল সং
36
00:02:32,193 --> 00:02:36,865
কিম ইল সং এর বয়স যখন ৩০ এর কোঠায়,
তিনি ছিলেন জাপান-বিরোধী গেরিলা বাহিনীর সদস্য,
37
00:02:36,948 --> 00:02:40,743
কোরিয়ার স্বাধীনতায় এই
বাহিনীর অবদান সর্বজন স্বীকৃত।
38
00:02:40,827 --> 00:02:43,955
২য় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলে,
কোরিয়া স্বাধীনতা লাভ করে।
39
00:02:44,038 --> 00:02:46,583
আমেরিকান বাহিনী দক্ষিণ প্রান্ত দিয়ে
কোরিয়ায় প্রবেশ করে...
40
00:02:46,666 --> 00:02:48,877
এবং রাশিয়ান বাহিনী
কোরিয়ায় প্রবেশ করে উত্তর প্রান্ত দিয়ে,
41
00:02:49,669 --> 00:02:53,423
এবং সোভিয়েত ইউনিয়ন যাকে কোরিয়ার উত্তরাংশে...
42
00:02:53,506 --> 00:02:55,091
ক্ষমতায় বসায়, তিনি হলেন কিম ইল সং।
00:02:55,361 --> 00:02:58,281
[তথ্য#২] কিম ইল সং স্বৈরশাসনের গোপন সূত্র
শেখেন একজন সর্বোৎকৃষ্ট পরামর্শকের কাছ থেকে
43
00:02:58,970 --> 00:03:02,015
কিম ইল সং একনায়কতন্ত্রের নিয়ম-বহির
অনেক কিছুই অনুসরণ করতে থাকেন,
44
00:03:02,098 --> 00:03:04,601
যেগুলো স্ট্যালিন সোভিয়েত ইউনিয়ন
নিয়ন্ত্রণে প্রয়োগ করছিলেন।
45
00:03:05,185 --> 00:03:08,563
কিম ইল সং এর ক্ষমতা কুক্ষিগত রাখার একটা
উপায় ছিল, নিয়মিত শুদ্ধি অভিযান চালানো।
46
00:03:08,646 --> 00:03:11,858
ক্ষমতার কেন্দ্রের আশেপাশে থাকা
সবাইকে হত্যা করা হয়,
47
00:03:11,941 --> 00:03:16,613
অথবা শ্রম শিবিরে প্রেরণ করা হয়, কারণ,
সন্দেহ ছিল যে, তারা ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে,
48
00:03:16,696 --> 00:03:20,366
অথবা শুধুমাত্র একটা উদাহরণ
তৈরি করতে, যেন অন্যরা সতর্ক হয়।
00:03:20,661 --> 00:03:25,281
[তথ্য#৩] ১৯৫০ সালে কিম ইল সং সূচিত
কোরিয়া যুদ্ধে ৪০ লাখের বেশি লোক মারা যায়
49
00:03:26,039 --> 00:03:30,752
কোরিয়ান যুদ্ধের এক পক্ষে ছিল
উত্তর কোরিয়া ও চীন,
50
00:03:30,835 --> 00:03:33,046
এবং অপর পক্ষে ছিল দক্ষিণ কোরিয়া,
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।
51
00:03:33,671 --> 00:03:36,758
যুদ্ধের জয়-পরাজয়ে অচলাবস্থায় সৃষ্টি হয়
এবং তাদের অবস্থা ছিল বিধ্বস্ত।
52
00:03:37,800 --> 00:03:41,012
তারা এই উপসংহারে উপনীত হয় যে,
প্রথাগত যুদ্ধে...
53
00:03:41,095 --> 00:03:43,765
উত্তর কোরিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের সাথে
পেড়ে উঠা একেবারেই অসম্ভব।
54
00:03:45,016 --> 00:03:48,228
এ পরিপ্রেক্ষিতে, তাদের দরকার ছিল ভিন্ন কিছু,
একটা চরম প্রতিরোধক,
55
00:03:48,895 --> 00:03:52,398
যা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার নিশ্চয়তা দিবে।
56
00:03:53,608 --> 00:03:56,194
সেটা অর্জন করতে লাগবে
৫০ বছরেরও বেশি সময় ,
57
00:03:56,778 --> 00:03:58,988
এবং প্রয়োজন হবে সমৃদ্ধ ইউরেনিয়ামের
পাশাপাশি আরও একটা উপাদান,
58
00:03:59,072 --> 00:04:01,449
একনায়কতান্ত্রিক ব্যবস্থায় যা খুবই দুর্লভ।
59
00:04:02,325 --> 00:04:04,325
সমষ্টিগতভাবে কাজ করার মানসিকতা।
60
00:04:05,161 --> 00:04:08,748
কিন্তু চিরস্থায়ী শাসনতন্ত্র কায়েম করতে
আপনার প্রয়োজন হবে একটা মজবুত ভিত্তি
61
00:04:08,831 --> 00:04:11,876
এবং জনগণের উপর নিরঙ্কুশ
আধিপত্য বজায় রাখার পরিকল্পনা।
62
00:04:12,877 --> 00:04:13,878
প্রথমে যেটা করবেন।
63
00:04:20,093 --> 00:04:21,636
একদা একজন মনিষী বলেছিলেন,
64
00:04:21,719 --> 00:04:24,931
"একজন মানুষ যতটা অনন্যোপায়,
ঠিক ততটাই অনুগত।"
00:04:25,719 --> 00:04:27,231
- ক্রিস রক [মার্কিন কৌতুকাভিনেতা]
65
00:04:27,684 --> 00:04:31,604
তো, আপনি যদি চিরকাল শাসন করতে চান,
প্রতিদ্বন্দ্বী না থাকলে কাজটা সহজতর হবে।
66
00:04:32,146 --> 00:04:34,065
উত্তর কোরিয়া একটি
অনন্য উদাহরণ তৈরি করেছে,
67
00:04:34,148 --> 00:04:37,151
যারা তাদের দেশের জনগণকে বহির্বিশ্ব থেকে...
68
00:04:37,235 --> 00:04:39,153
সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে সফল হয়েছে।
69
00:04:40,280 --> 00:04:43,408
উত্তর কোরিয়ায় তথ্য প্রাপ্তির কোনো সুযোগ নেই।
70
00:04:43,491 --> 00:04:46,703
টিভিতে কেবল একটিই চ্যানেল।
71
00:04:46,786 --> 00:04:48,079
প্রতিটি টেলিফোন আড়িপাতার আওতায়।
72
00:04:48,162 --> 00:04:50,707
উত্তর কোরিয়ার জনগণ স্বাধীনভাবে
চলাফেরা করতে পারে না।
73
00:04:50,790 --> 00:04:52,834
তারা স্বাধীনভাবে বহির্বিশ্বের
কোথায় ভ্রমণে যেতে পারে না,
74
00:04:52,917 --> 00:04:56,337
এবং অনুমতি ব্যতীত তারা
দেশ ত্যাগ করতে পারে না।
75
00:04:57,046 --> 00:05:00,258
আর এই আত্ম-বিচ্ছিন্নতা নীতির
মূল পরিকল্পনাকারী কে?
76
00:05:00,341 --> 00:05:03,177
কোরিয়ার প্রতিষ্ঠাতা, কিম ইল সং,
77
00:05:03,928 --> 00:05:06,264
যিনি স্ট্যালিনের সহায়তায়
রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবার পরপরই,
78
00:05:06,347 --> 00:05:10,018
নিজস্ব কায়দার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য
উন্মুখ হয়ে গিয়েছিলেন।
79
00:05:10,101 --> 00:05:12,186
১৯৫০ এর দশক সমাপ্তির পূর্বেই,
80
00:05:12,270 --> 00:05:17,275
সোভিয়েত খবরদারিতে কিম ইল সং
ত্যক্ত-বিরক্ত হয়ে উঠছিলেন,
81
00:05:17,358 --> 00:05:21,821
এবং এসবের একটা বিহিত করার উপায়
খুঁজার প্রয়োজন অনুভব করছিলেন,
82
00:05:21,904 --> 00:05:23,364
সেটা তিনি করেছিলেনও,
83
00:05:23,448 --> 00:05:27,869
'জুশে' নামক সম্পূর্ণ নতুন এক
জাতীয় ভাবাদর্শ চালুর মাধ্যমে।
84
00:05:30,288 --> 00:05:34,834
জুশে। এটার অনুবাদ করলে
মোটামুটি অর্থ দাঁড়ায় "আত্ম-নির্ভরতা।"
85
00:05:34,917 --> 00:05:39,339
তার বার্তা ছিল, মূলত,
"আমাদের সব প্রয়োজন আমরা নিজেরা মেটাবো।"
86
00:05:40,381 --> 00:05:43,092
কোরিয়াবাসী দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ...
87
00:05:43,176 --> 00:05:46,095
বহিশক্তির আধিপত্যবাদের মোকাবেলা করে আসছে।
88
00:05:46,179 --> 00:05:47,597
চীনাদের। জাপানিদের।
89
00:05:47,680 --> 00:05:50,224
জুশে প্রবর্তনের উদ্দেশ্য ছিল,
90
00:05:50,308 --> 00:05:53,603
জনগণকে ভাবতে বাধ্য করা যে,
এটা মূলত তাদের নিজেদের সুরক্ষার জন্য,
91
00:05:53,686 --> 00:05:57,482
এবং এই আত্ম-বিচ্ছিন্নতাকে একটি
জাতীয় গৌরবের বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা।
92
00:05:58,066 --> 00:06:01,778
জুশের মূলনীতি অনুস্বারে,
বহিরাষ্ট্রের সাথে সহযোগিতা করলে,
93
00:06:01,861 --> 00:06:03,738
তা কোরিয়ার সার্বভৌমত্বকে বিনষ্ট করবে,
94
00:06:03,821 --> 00:06:06,449
এবং এই জাতির অস্তিত্ব টিকিয়ে
রাখার একমাত্র উপায় হলো...
95
00:06:06,532 --> 00:06:09,619
মহান নেতা, কিম ইল সং এর
নেতৃত্বে একতাবদ্ধ হয়ে থাকা।
96
00:06:10,119 --> 00:06:13,206
বহির্বিশ্ব থেকে তাদের বিচ্ছিন্নতার
কারণ ও ন্যায্যতা ব্যাখ্যার...
97
00:06:13,289 --> 00:06:15,708
একটি উপায় হিসেবে অত্যন্ত কৌশলগতভাবে
98
00:06:15,792 --> 00:06:17,335
এই জুশেকে ব্যবহার করা হয়েছে।
99
00:06:18,002 --> 00:06:23,091
দেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে
জন-অসন্তোষ প্রতিরোধে...
100
00:06:23,174 --> 00:06:25,802
এই বিচ্ছিন্নতা একটি দারুণ কার্যকরী অস্ত্র।
101
00:06:25,885 --> 00:06:29,722
তো, উত্তর কোরিয়ায় এসব
তথ্য প্রাপ্তির সুযোগ করে দিলে,
102
00:06:29,806 --> 00:06:31,682
আমার ধারণা, এর প্রভাব হবে চরম বিধ্বংসী।
103
00:06:32,517 --> 00:06:34,769
দেখলেন তো? কেমন চাতুর্যপূর্ণ পদক্ষেপ!
104
00:06:34,852 --> 00:06:39,315
দীর্ঘমেয়াদী ও শক্তিশালী একনায়কতন্ত্রের পথে আপনার
দেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা একটি কঠোর পদক্ষেপ।
105
00:06:39,399 --> 00:06:43,653
কিন্তু আমাদের লক্ষ্য আরও বড়,
এক চিরস্থায়ী শাসনতন্ত্র প্রতিষ্ঠা।
106
00:06:44,237 --> 00:06:47,532
সেটা করতে হলে আপনার একটা চমৎকার
উত্তরাধিকার পরিকল্পনা থাকতে হবে,
107
00:06:47,615 --> 00:06:49,951
এবং এটা নিয়ম-বহি অনুমোদিত।
108
00:06:55,623 --> 00:06:58,042
নেতাদের জন্য রাজতান্ত্রিক শাসন চমৎকার ব্যাপার,
109
00:06:58,126 --> 00:07:01,003
এটা জোটের সদস্যগণ ও নেতার আশেপাশের...
110
00:07:01,087 --> 00:07:03,047
সমর্থকদের জন্যও চমৎকার ব্যাপার।
111
00:07:03,131 --> 00:07:05,174
কারণ হচ্ছে ধারাবাহিকতা।
112
00:07:05,258 --> 00:07:08,886
এক্ষেত্রে জোট সদস্যগণের অনুগত থাকার
সম্ভাবনা অনেক বেশি, কারণ হিসেবে বলা যায়...
113
00:07:08,970 --> 00:07:11,013
"সব রসুনের গোঁড়া এক।"
114
00:07:11,097 --> 00:07:15,309
কিন্তু আধুনিক বিশ্বের একনায়কদের পক্ষে,
পারিবারিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা দুরূহ কাজ,
115
00:07:15,393 --> 00:07:17,395
খুব অল্প কজনই এটা করতে সক্ষম হয়েছে।
116
00:07:18,938 --> 00:07:22,442
সাদ্দাম তার ছেলেদের দিয়ে পারেনি,
গাদ্দাফিও পারেনি।
117
00:07:22,525 --> 00:07:26,904
স্ট্যালিনের ছেলে-মেয়েদের খবর কী?
ভ্যাসিলি, সভেটলানা, ইয়াকভ বা আরটিয়ম?
118
00:07:26,988 --> 00:07:29,157
তাদের নাম শুনেছেন কখনো?
আমিও না।
00:07:29,388 --> 00:07:30,957
[একনায়ক ধাঁচের ছিল না]
119
00:07:31,409 --> 00:07:33,286
উত্তর কোরিয়ার প্রধান নেতা হিসেবে,
120
00:07:33,369 --> 00:07:36,831
ব্যক্তি কিম ইল সং এর অর্চনা
ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।
121
00:07:37,582 --> 00:07:41,294
তিনি অন্য সবার থেকে ব্যতিক্রমী
শাসনতন্ত্র প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেন।
122
00:07:41,377 --> 00:07:43,588
তিনি উত্তর কোরিয়া শাসনে...
123
00:07:43,671 --> 00:07:47,592
আধুনিক রাজতন্ত্রের মতো
কিছু একটা চালু করার চিন্তা করেন।
124
00:07:47,675 --> 00:07:51,554
কিন্তু উত্তরাধিকারের প্রশ্নে রাজতন্ত্রও
কদর্য রূপ ধারণ করতে পারে।
125
00:07:51,637 --> 00:07:54,724
কোরিয়ার রাজ পরিবারের
ইতিহাস ঘাঁটলে দেখা যাবে,
126
00:07:54,807 --> 00:07:58,269
প্রায়শই একজন রাজার
একাধিক শয্যা-সঙ্গী থাকতো
127
00:07:58,352 --> 00:08:00,438
এবং তাদের একাধিক সম্ভাব্য উত্তরাধিকারী ছিল,
128
00:08:00,521 --> 00:08:02,773
এবং কিম ইল সং এর ক্ষেত্রেও
এটা প্রযোজ্য ছিল।
129
00:08:02,857 --> 00:08:06,068
এই পরিস্থিতিতে রাজাকে খুবই গুরুত্বপূর্ণ
একটি সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়।
130
00:08:06,611 --> 00:08:08,070
কোন সন্তানকে উত্তরাধিকারী মনোনীত করবেন।
131
00:08:08,154 --> 00:08:10,907
তার এক পুত্রের নাম ছিল কিম পিয়ং ইল,
132
00:08:10,990 --> 00:08:14,202
তাকেই ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে ভাবা হচ্ছিল।
133
00:08:14,285 --> 00:08:16,078
সে ছিল তার সবথেকে আদরের সন্তান,
134
00:08:16,162 --> 00:08:18,206
কিম ইল সং-এর দ্বিতীয় স্ত্রীর গর্ভের,
135
00:08:18,289 --> 00:08:21,209
পূর্বেই মারা যাওয়া প্রথম স্ত্রীর তুলনায়
যিনি অনেক বেশি সুবিধা ভোগ করছিলেন।
136
00:08:21,292 --> 00:08:25,421
এদিকে তার প্রথম পুত্রসন্তান, কিম জং ইল
রয়ে যায় অবহেলিত, অধিকার-বঞ্চিত।
137
00:08:26,088 --> 00:08:30,051
কিন্তু যিনি ভবিষ্যতে কোরিয়ার দ্বিতীয় শাসক
হতে যাচ্ছেন তার পরিকল্পনা ছিল বিশাল।
138
00:08:30,134 --> 00:08:33,513
ওরকম পরিবারে জন্মালে খুব অল্প বয়সেই
আপনার মধ্যে "মার অথবা মর"...
139
00:08:33,596 --> 00:08:37,391
"স্বার্থের জন্যে আপনজনকেও খুন কর"
ধরণের মনোভাব তৈরি হবে।
140
00:08:37,475 --> 00:08:40,603
আপনি হবেন সর্বময় ক্ষমতার মালিক
অথবা আজ্ঞাবহ প্রজা,
141
00:08:40,686 --> 00:08:42,605
এর মাঝামাঝি কিছুর অস্তিত্ব নেই।
142
00:08:42,688 --> 00:08:46,776
তার দাবির যথার্থতা প্রমাণে, কিম জং ইল
উপযুক্ত মুহূর্ত ও তা কাজে লাগানোর...
143
00:08:46,859 --> 00:08:48,069
সুযোগের অপেক্ষা করছিলেন।
144
00:08:49,779 --> 00:08:53,199
অনাস্থা-ভাজন কর্মকর্তাদের মধ্যে পরিচালিত
সর্বশেষ শুদ্ধি অভিযানের ফলে
145
00:08:53,282 --> 00:08:56,994
বড় কর্তা, কিম ইল সং এর প্রশাসনে
অনেকগুলো পদ শূন্য হয়ে পড়ে,
146
00:08:58,496 --> 00:09:00,706
সেগুলোর মধ্যে ছিল
উত্তর কোরিয়ার তথ্য মন্ত্রণালয়,
147
00:09:00,790 --> 00:09:03,876
যার দায়িত্ব ছিল উত্তর কোরিয়ার
সবথেকে গুরুত্বপূর্ণ কার্য পরিচালনা।
148
00:09:03,960 --> 00:09:05,836
মহান নেতার মহিমা কীর্তন।
149
00:09:06,462 --> 00:09:10,007
কিম ইল সং উত্তর কোরিয়ার চলচ্চিত্র
নির্মাণকেন্দ্র পরিদর্শনে যান,
150
00:09:10,091 --> 00:09:13,511
সঙ্গী ছিলেন তার ২৫ বছর
বয়স্ক ছেলে, কিম জং ইল।
151
00:09:14,136 --> 00:09:18,432
তার গুণগান প্রচারে কার্যকর চলচ্চিত্র নির্মাণে
ব্যর্থ হওয়ায় তিনি কর্মীদের ভর্ৎসনা করেন,
152
00:09:19,016 --> 00:09:21,227
যা ছিল দেশের সাথে বিশ্বাসঘাতকতা তুল্য।
153
00:09:21,310 --> 00:09:23,646
তিনি তাদেরকে সাহসিকতার সাথে কাজ করে...
154
00:09:23,729 --> 00:09:28,651
চলচ্চিত্র নির্মাণ-কেন্দ্রকে ঢেলে সাজিয়ে
হৃত গৌরব পুনঃ প্রতিষ্ঠার আহ্বান জানান।
155
00:09:29,610 --> 00:09:31,320
যখন কেউ কোনো সারা দিচ্ছিল না,
156
00:09:32,154 --> 00:09:35,533
কিম জং ইল স্বেচ্ছায় তার বাবার আর্তি
পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
157
00:09:37,159 --> 00:09:40,204
এটা ছিল কিম জং ইলের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি,
158
00:09:40,288 --> 00:09:44,875
যেখানে তিনি নিজেকে আদর্শ ও কর্তব্যনিষ্ঠ
সন্তান হিসেবে উপস্থাপন করেন।
159
00:09:45,501 --> 00:09:47,086
প্রয়োজন হওয়া মাত্রই, তিনি নির্ভীক-ভাবে...
160
00:09:47,169 --> 00:09:49,714
স্বেচ্ছায় দায়িত্ব পালনে এগিয়ে গিয়েছেন,
যদিও তার বয়স ছিল নিতান্তই কম।
161
00:09:50,923 --> 00:09:54,552
তৎক্ষণাৎ কিম জং ইলকে সংস্কৃতি ও কলা
বিভাগের পরিচালক নিযুক্ত করা হয়,
162
00:09:54,635 --> 00:09:57,263
এবং তিনি একটি চলচ্চিত্র নির্মাণ
শুরু করেন, যার নাম 'সি অব ব্লাড',
163
00:09:57,346 --> 00:10:00,641
উত্তর কোরিয়ার স্ব-নির্ভরতার
এক মহাকাব্যিক আখ্যান।
164
00:10:00,725 --> 00:10:05,104
এতে, ১৯৩০ এর দশকের জাপানি দখলদারিত্বে
একটি পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরা হয়,
165
00:10:05,187 --> 00:10:07,106
যারা পরবর্তীতে বীরত্বের সাথে রুখে দাঁড়ায়,
166
00:10:07,189 --> 00:10:11,193
এটি মূলত কিম ইল সং এর নিজের জীবনের গল্প।
167
00:10:13,613 --> 00:10:16,866
প্রথম প্রদর্শনীতেই তীব্র প্রশংসায় ভাসে।
168
00:10:16,949 --> 00:10:18,326
দুই বছরের মধ্যে,
169
00:10:18,409 --> 00:10:22,038
কিম জং ইল গোটা তথ্য মন্ত্রণালয়ের
প্রধান ব্যক্তিতে পরিণত হন।
170
00:10:22,121 --> 00:10:26,417
এভাবেই নিজেকে হতভাগ্য সন্তান থেকে অকাট্য
উত্তরাধিকারী রূপে প্রতিষ্ঠায় তার যাত্রা শুরু হয়।
171
00:10:27,752 --> 00:10:32,048
যদিও শীর্ষ ক্ষমতায় যেতে তার আরও
২০ বছর বাকি, তবুও ১৯৭৪ সালের মধ্যেই,
172
00:10:32,131 --> 00:10:35,092
পার্টির সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল,
হ্যাঁ, তিনিই পরবর্তী প্রধান।
173
0:10:35,170 --> 0:10:37,880
কিম জং ইলের রাজাধিকার অভ্রান্ত।
174
0:10:37,970 --> 0:10:40,970
এক কথায়, তিনি রাজমর্যাদার অবতার।
175
0:10:42,140 --> 0:10:45,100
শাসনতন্ত্র সুসংহত করণ ও
উত্তরাধিকারী নির্বাচনের মাধ্যমে...
176
0:10:45,180 --> 0:10:48,980
কিম ইল সং তার রাজবংশের সাফল্য
নিশ্চিতকল্পে নিজ করণীয় সম্পন্ন করেন।
177
0:10:50,230 --> 0:10:53,270
তবে, পরবর্তী নায়ক হিসেবে
মঞ্চে আবির্ভাবের আগেই,
178
0:10:53,360 --> 0:10:55,690
পারিবারিক ব্যবসা সম্প্রসারণে
কিম জং ইলকে তার নিজস্ব....
179
0:10:55,780 --> 0:10:57,280
পরিকল্পনা দাঁড় করাতে হবে।
180
0:10:57,360 --> 0:11:00,070
এবং প্রয়োজনীয় সাহায্য যখন অপ্রতুল,
181
0:11:00,150 --> 0:11:03,660
মাঝেমধ্যে আপনার নিজেকেই
উদ্যোগী হয়ে কাজে নেমে যেতে হবে।
182
0:11:09,370 --> 0:11:12,170
কিম জং ইল অপহরণকে
রাষ্ট্রীয় অস্ত্রে পরিণত করেছিলেন,
183
0:11:12,250 --> 0:11:16,380
এবং তিনি ব্যক্তিগতভাবে দেশের যে কাউকে
যে কোনো কাজে প্রয়োজনীয় মনে করলে...
184
0:11:16,460 --> 0:11:19,760
এই অস্ত্র প্রয়োগে মোটেও
সংকোচ বোধ করতেন না।
185
0:11:20,380 --> 0:11:23,510
কিম জং ইল তার গুপ্তচরদের জাপানি
ভাষায় প্রশিক্ষিত করতে চেয়েছিলেন,
186
0:11:23,590 --> 0:11:25,760
যেন তিনি জাপানি নাগরিকদের
অপহরণ করতে পারেন।
187
0:11:25,850 --> 0:11:29,560
অনেক ক্ষেত্রেই, তাদেরকে দিন-দুপুরে
সমুদ্র সৈকত থেকে তুলে নেওয়া হতো,
188
0:11:30,350 --> 0:11:31,480
এবং লাপাত্তা করে দিতো।
189
0:11:31,560 --> 0:11:33,310
বছরের পর বছর পার হয়ে গেলেও,
190
0:11:33,400 --> 0:11:37,110
তাদের পরিবারের সদস্যরা জানতেও
পারতো না যে তারা উত্তর কোরিয়ায় আছে।
191
0:11:38,110 --> 0:11:41,610
কিন্তু কিম জং ইল, যিনি উত্তর কোরিয়ার
সিনেমা জগতের একজন উঠতি তারকা,
192
0:11:41,700 --> 0:11:45,070
দেশে সিনেমা নির্মাণে যোগ্য লোকের সংকট
তার জন্য এর থেকেও পীড়াদায়ক ছিল।
193
0:11:45,160 --> 0:11:49,370
১৯৭০ এর দশকে কিম জং ইল নির্মিত
সিনেমাগুলো উত্তর কোরিয়ায়...
194
0:11:49,450 --> 0:11:52,160
সফল বিবেচিত হলেও বিশ্বজুড়ে
অনেকটাই হাসির খোরাকে পরিণত হয়।
195
0:11:56,710 --> 0:12:00,630
কিম জং ইল উপলব্ধি করেন যে,
সকল ক্ষমতার ভিত্তি মূলত...
196
0:12:00,720 --> 0:12:04,430
কোনো না কোনো গল্প-গাথা, এবং গল্প বলা
ও কাহিনি বর্ণনার প্রতি তার যে মোহ...
197
0:12:04,890 --> 0:12:07,760
সেটা খুব সহজেই এই একনায়কতন্ত্রকে
চিরস্থায়ী রূপ দেওয়ার কাজে লাগানো যাবে।
198
0:12:09,930 --> 0:12:12,020
হলিউডের সিনেমার সাফল্যের
রহস্য উৎঘাটন করতে,
199
0:12:12,100 --> 0:12:14,650
কিম দিন-রাত সেগুলো দেখে চলতেন।
200
0:12:14,730 --> 0:12:17,610
তিনি বিশ্বব্যাপী এক চোরাকারবারি
ব্যবস্থা গড়ে তুলেন...
201
0:12:17,690 --> 0:12:21,740
যারা তাকে প্রতিটি সিনেমা সরবরাহ
করতেন সাব-টাইটেলসহ ও বড় পর্দায়...
202
0:12:21,820 --> 0:12:23,400
তার দেখার জন্য সম্পূর্ণ তৈরি অবস্থায়।
203
0:12:23,490 --> 0:12:25,280
এবং তিনি ঐ সকল সিনেমা
পিয়ং ইয়ঙের একটি বিশেষ ভবনে...
204
0:12:25,360 --> 0:12:27,660
সংরক্ষণ করতেন, যেখানে অন্য
কারো প্রবেশাধিকার ছিল না।
205
0:12:27,740 --> 0:12:31,870
কিন্তু কিম জং ইল দ্রুতই বুঝতে পারলেন
তার সবথেকে বড় ১ নম্বর সমস্যা কোনটি।
206
0:12:33,460 --> 0:12:36,250
সিনেমা বানাতে এক গুচ্ছ
মেধাবী কর্মী দরকার।
207
0:12:37,210 --> 0:12:39,800
তো, কৌশলটা কী ছিল যেন?
208
0:12:39,880 --> 0:12:41,550
অহ! মনে পড়েছে, অপহরণ
209
0:12:43,800 --> 0:12:45,970
এখন কাকে তুলে আনা হবে সেটাই প্রশ্ন।
210
0:12:47,050 --> 0:12:49,970
কিম জং ইল দক্ষিণ কোরিয়ার
সবথেকে জনপ্রিয়...
211
0:12:50,060 --> 0:12:52,560
অভিনেত্রীদের একজন, চই ইউন হি'কে...
212
0:12:52,640 --> 0:12:54,940
হংকং থেকে অপহরণ করান।
213
0:12:55,520 --> 0:13:00,980
এবং কোনোভাবে তার চলচ্চিত্র পরিচালক
স্বামী, সিং সাং ওক -কেও প্রলুব্ধ করেন...
214
0:13:01,070 --> 0:13:04,400
স্ত্রীর খোঁজে বের হতে,
তারা তখন তাকেও বন্দী করে।
215
0:13:05,530 --> 0:13:08,160
তাদের দুজনকে দেখা করার সুযোগ
না দিয়ে আলাদাভাবে বন্দী রাখেন...
216
0:13:08,240 --> 0:13:12,660
প্রায় পাঁচ থেকে ছয় বছর, যতক্ষণ পর্যন্ত
তাদের মনোভাবের পরিবর্তন না হয়।
217
0:13:13,660 --> 0:13:16,540
আর তারপর তাদের দুজনকে একত্রে
মিলিত করেন ও প্রকাশ্যে ঘোষণা দেন যে,
218
0:13:16,620 --> 0:13:20,710
তারা স্বেচ্ছায়, সানন্দে গণতান্ত্রিক প্রজাতন্ত্রী
কোরিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন।
219
0:13:21,420 --> 0:13:25,840
পরবর্তী তিন বছরে কিম জং ইলের
সতর্ক নজরদারির অধীনে...
220
0:13:25,930 --> 0:13:28,890
শিন ও চই ১৭টি সিনেমা নির্মাণ করেন।
221
0:13:29,680 --> 0:13:35,230
বলা চলে, তিনি উত্তর কোরিয়ায় তাদেরকে দিয়ে
জোরপূর্বক একটি চলচ্চিত্র শিল্প গড়ে তুলেন।
222
0:13:41,070 --> 0:13:44,860
শিনদের চলচ্চিত্র অবশ্যই কিমদের মিথ্যা প্রচারণার
উদ্দেশ্য পূরণের উপযোগী হতে হতো,
223
0:13:45,690 --> 0:13:48,570
তবে তিনি নিয়মের সামান্য কিছু
ব্যত্যয় ঘটাতে দিতেন,
224
0:13:49,780 --> 0:13:52,200
এবং এটা মূলত তাদেরকে আরও শক্তিশালী করেছে,
225
00:13:52,289 --> 00:13:55,876
কারণ তাতে উত্তর কোরিয় দর্শকেরা এসব
সিনেমা দেখার সত্যিকারের আগ্রহ পেয়েছে।
226
00:13:55,960 --> 00:13:58,104
ওগুলো ছিল বিগত ৪০ বছরে তাদের দেখা
যে কোনো সিনেমা থেকে ভিন্নতর,
227
00:13:58,128 --> 00:14:02,299
কিন্তু তারপরও জাতির কাছে আখ্যান
বর্ণনার কাজ ঠিকভাবেই হচ্ছিল।
228
00:14:02,383 --> 00:14:06,095
কিন্তু তখনো কেবল যোগ্য উত্তরাধিকারী,
কিম জং ইলের একটা সমস্যা রয়ে গিয়েছিল,
229
00:14:06,178 --> 00:14:10,015
জাতীয় গল্প-গাথার সবকিছুর
কেন্দ্রে ছিল তার বাবা,
230
00:14:10,099 --> 00:14:14,478
সেই শাশ্বত স্বর্গীয় এবং তখনও মর্ত্যের
বুকে বিদ্যমান নেতা, কিম ইল সং।
231
00:14:16,981 --> 00:14:18,065
খুবই কঠিন ব্যাপার।
232
00:14:18,148 --> 00:14:20,985
ঈশ্বরের উত্তরসূরি হওয়ার জন্য
কীভাবে প্রস্তুতি নিবেন?
233
00:14:26,448 --> 00:14:28,492
বেচারা কিম জং ইলের জন্য মায়া হয়।
234
00:14:28,576 --> 00:14:32,496
তিনি তার বাবাকে আরও বেশি পূজনীয়
করে তুলায় এত বেশি শ্রম দিচ্ছিলেন যে,
235
00:14:32,580 --> 00:14:35,082
পূজনীয় হিসেবে তার নিজের ভাবমূর্তি
গড়ার যথেষ্ট সুযোগ পাচ্ছিলেন না।
236
0:14:37,290 --> 0:14:41,790
কিম জং ইল তার বাবার মতো মিশুক,
বহির্মুখী, সঙ্গ-লিপ্সু বা...
237
0:14:41,880 --> 0:14:46,210
সম্মোহনী ক্ষমতার অধিকারী ছিলেন না।
বরং পর্দার আড়ালে থাকতেই পছন্দ করতেন।
238
0:14:46,880 --> 0:14:49,430
কিম জং ইলকে এমন একটি আখ্যানশৈলী
তৈরি করতে হতো যেখানে...
239
0:14:49,510 --> 0:14:53,010
সর্বোচ্চ নেতার থেকে উত্তর কোরিয়া মুখ্য।
সেটাই তার বৈধতা তৈরি করবে।
240
0:14:54,180 --> 0:14:58,850
সেই পরিকল্পনার শুরু হয়
উত্তর কোরিয়ার সবথেকে পবিত্র স্থান
241
00:14:58,939 --> 00:15:00,482
'মাউন্ট পেকটু' থেকে।
242
00:15:01,150 --> 00:15:05,029
পৌরাণিক কাহিনি মতে, এখান থেকেই
উত্তর কোরিয় সভ্যতার যাত্রা শুরু হয়,
243
00:15:05,112 --> 00:15:08,073
রাজারূপী ঈশ্বর, ডানগুনের জন্মের মাধ্যমে।
244
00:15:09,116 --> 00:15:10,242
কিম পরিবারের দিক থেকে,
245
00:15:10,910 --> 00:15:15,497
তাদের পারিবারিক জীবনের অনেক
ঘটনাতেই এই মাউন্ট পেকাটু জড়িয়ে আছে।
246
00:15:16,206 --> 00:15:18,792
তার প্রাতিষ্ঠানিক জীবন-বৃত্তান্ত অনুস্বারে,
247
00:15:18,876 --> 00:15:20,753
উত্তর কোরিয়া স্বাধীনতা অর্জনের আগে,
248
00:15:20,836 --> 00:15:25,299
জাপানিজদের সাথে লড়াইয়ে তার বাহিনীর
মূল ঘাঁটি ছিল পেকাটুর ঢালে,
249
00:15:25,382 --> 00:15:29,094
যদিও অধিকাংশ বিশেষজ্ঞের মতে ওটা ছিল
প্রায় ২০০ মাইল দূরের মাঞ্চুরিয়ার।
250
00:15:30,387 --> 00:15:32,640
সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী
হিসেবে নিজের দাবি জোরালো করতে,
251
00:15:32,723 --> 00:15:36,060
কিম জং ইল তাদের পারিবারিক
আখ্যানে নিজের নামটাও জুড়ে দেন।
252
00:15:36,143 --> 00:15:39,730
কিম জং ইল জন্ম গ্রহণ করেন
১৯৪১ সালে রাশিয়ায়,
253
00:15:40,230 --> 00:15:43,070
কিন্তু সেখানে জন্মালে তো তার চলবে না।
তাকে হতে হবে কোরিয়ার সন্তান,
254
00:15:43,150 --> 00:15:46,862
তো গল্পটা এমনভাবে লিখা হলো যে,
তার জন্ম হয়েছিল মাউন্ট পেকাটুতে।
255
00:15:47,780 --> 00:15:49,281
দাপ্তরিক ভাষ্যমতে
256
00:15:49,365 --> 00:15:52,660
যা গণমাধ্যম, বই ও গানে প্রচারিত
এবং স্কুলে পড়ানো হয়,
257
00:15:52,743 --> 00:15:56,330
কিম জং ইলের জন্মের আগমনবার্তা
নিয়ে স্বর্গ থেকে হাজির হয়...
258
00:15:56,413 --> 00:15:58,224
এক আবাবিল পাখি।
259
00:15:58,248 --> 00:16:02,878
তার জন্মক্ষণে শীতের আকাশ ফুঁড়ে প্রস্ফুটিত হয়
মানুষের দেখা উজ্জ্বলতম দ্বৈত-রংধনু।
260
00:16:02,962 --> 00:16:05,089
আকাশে দেখা দেয় একটি নতুন নক্ষত্র।
261
00:16:05,756 --> 00:16:08,717
কিম ইল সঙের সৈন্যরা এতটাই
আবেগ-আপ্লুত হয়ে পড়ে যে,
262
00:16:08,801 --> 00:16:11,220
আনন্দের অতিশয্যে গান গাইতে শুরে করে।
263
00:16:13,347 --> 00:16:14,640
কিন্তু, এতটুকুতেই ক্ষান্ত দিবে কেন?
264
00:16:15,140 --> 00:16:17,059
ক্ষমতায় আরহণের পর কিম জং ইল,
265
00:16:17,142 --> 00:16:21,021
তার জীবনে গল্প-গাথা ধাপে ধাপে
নতুন করে লিখানোর ব্যবস্থা নেন।
266
00:16:21,105 --> 00:16:25,275
তাকে অতিমানবিক ক্ষমতাধর হিসেবে
উপস্থাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
267
00:16:25,359 --> 00:16:28,112
যতই দিন যাচ্ছিল, কাহিনি
ক্রমশ অদ্ভুতর রূপ নিচ্ছিল।
268
00:16:28,696 --> 00:16:31,341
উত্তর কোরিয়ার সরকার তাদের
উদীয়মান নেতার সম্পর্কে কিছু...
269
00:16:31,365 --> 00:16:35,869
গুরুত্বপূর্ণ 'সত্য ঘটনা' বর্ণনা করে
গণমাধ্যমে বিবৃতি দিতে শুরু করে।
270
00:16:37,830 --> 00:16:39,999
যেমন: তিনি মাত্র তিন সপ্তাহ
বয়সে হাঁটতে শিখেন...
271
00:16:40,082 --> 00:16:41,583
এবং কথা বলতে শিখেন আট সপ্তাহে।
272
00:16:44,086 --> 00:16:46,088
তিনি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারতেন।
273
00:16:46,964 --> 00:16:50,300
সৃজনশীলতার পরিচয় দিয়ে ১৫০০ বই রচনা করেন।
274
00:16:50,384 --> 00:16:52,886
প্রথম দিন গলফ খেলতে নেমেই,
275
00:16:52,970 --> 00:16:56,222
তিনি প্রতি আঘাতে ১টি করে
টানা ১১টি বল গর্তে ফেলেন।
276
00:16:57,016 --> 00:16:59,518
শরীরবৃত্তীয়-ভাবে তিনি এতটাই নিখুঁত ছিলেন যে,
277
00:16:59,601 --> 00:17:02,062
তার শরীরে কোনো মনুষ্য বর্জ্য উৎপন্ন হতো না,
278
00:17:02,146 --> 00:17:04,189
সেহেতু তার টয়লেটেরও প্রয়োজন ছিল না।
279
00:17:06,066 --> 00:17:10,404
এবং মানবজাতির প্রতি চূড়ান্ত উপহারস্বরুপ,
হ্যামবার্গারের উদ্ভাবকও তিনি।
280
00:17:11,030 --> 00:17:15,826
চাইলে হাসতে পারেন, কিন্তু একনায়কের নিয়ম-বহি অনুস্বারে
এসব হাস্যকর কর্মকাণ্ডের পিছনেও গূঢ় উদ্দেশ্য আছে।
281
00:17:15,909 --> 00:17:19,663
এই পদ্ধতি এমনভাবে সাজানো হয়েছে যেন,
সবাই বিশ্বাস করতে বাধ্য হয়,
282
00:17:19,747 --> 00:17:22,833
কিম জং ইলের কোরিয়া শাসনের
অধিকার ঈশ্বর কর্তৃক নির্ধারিত।
283
00:17:24,293 --> 00:17:26,587
যৌক্তিক দৃষ্টিকোণ থেকে
বিবেচনা করলে আপনার কাছে,
284
00:17:26,670 --> 00:17:29,631
এগুলোর সবকিছুই অর্থহীন মনে হবে,
কিন্তু একজন উত্তর কোরিয়া-বাসীর জন্য,
285
00:17:29,715 --> 00:17:32,843
এটা মোটেও যুক্তির প্রশ্ন না।
বলতে গেলে, এটা বিশ্বাসের প্রশ্ন।
286
00:17:33,886 --> 00:17:36,138
শাশ্বত নেতা কিম ইল সং এর
স্বাস্থ্য ক্রমশ ভেঙে পড়ছিল,
287
00:17:36,221 --> 00:17:39,224
এবং কিম জং ইলের বহুল
প্রতীক্ষিত দিনটি ঘনিয়ে আসছিল,
288
00:17:39,308 --> 00:17:41,727
সাথে কোরিয়া-বাসীর এই বিশ্বাসও
পরীক্ষার মুখে পড়তে যাচ্ছিল।
289
00:17:45,189 --> 00:17:48,650
১৯৯০ সালটি ছিল যেন দুর্ভাগ্য,
ফসল-হানি, অব্যবস্থাপনা...
290
00:17:48,734 --> 00:17:52,029
... সবকিছুর সমন্বিত আঘাত-কাল।
এটা ছিল মূলত এক পূর্ণাঙ্গ ঝড় যা...
291
00:17:52,112 --> 00:17:54,865
গোটা ব্যবস্থাকে ধ্বংস দেয়,
292
00:17:54,948 --> 00:17:57,159
যার ফলে দেখা দেয় ব্যাপক দুর্ভিক্ষ।
293
00:17:57,242 --> 00:17:58,882
এরকম পরিস্থিতি মোটেও কাম্য নয়
294
00:17:58,911 --> 00:18:01,288
বিশেষত, যখন আপনি পারিবারিক
রাজতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করছেন।
295
00:18:01,830 --> 00:18:04,166
কিন্তু কিংবদন্তীতুল্য একনায়ক আর
ব্যর্থদের মধ্যে পার্থক্য হচ্ছে,
296
00:18:04,249 --> 00:18:06,919
কোনো সমস্যাই তাদেরকে
কাবু করতে পারে না।
297
00:18:12,091 --> 00:18:16,512
অনন্তকাল ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টায়
দুর্ভিক্ষ হতে পারে আপনার জন্য আশীর্বাদ।
298
00:18:17,763 --> 00:18:21,350
দুনিয়া থেকে বিচ্ছিন্ন দরিদ্র, ভুখা জনগোষ্ঠী
আপনার প্রতি কোনো হুমকি হয়ে উঠবে না।
299
00:18:21,433 --> 00:18:24,978
অনাহারে থাকা জনগণ তো সরকারের বিরুদ্ধে
লড়াইয়ে বিদ্রোহীদের খাদ্য জোগাবে না।
300
00:18:25,062 --> 00:18:26,688
লড়াইয়ের শক্তি তাদের অবশিষ্ট থাকবে না।
301
00:18:26,772 --> 00:18:30,150
দুঃখজনক হলেও সত্য,
ক্ষুধাপীড়িত জনগোষ্ঠী খুবই উপকারী।
302
00:18:30,567 --> 00:18:33,403
আপনার ভালো না লাগলেও,
ফলাফল নিজেই কথা বলবে।
303
00:18:33,487 --> 00:18:36,532
ইউক্রেনের প্রাণঘাতী দুর্ভিক্ষকে স্ট্যালিন
নিজের স্বার্থে ব্যবহারের মাধ্যমে,
304
00:18:36,615 --> 00:18:41,245
জনগণের মনে অঙ্কুরিত স্বাধীনতার চিন্তা বিনষ্ট করে
সোভিয়েত ইউনিয়নের অখণ্ডতা বজায় রেখেছিলেন।
305
00:18:41,662 --> 00:18:43,872
অপরদিকে মাও সে তুং এর
মহা-সংস্কার পরিকল্পনার ফলে
306
00:18:43,956 --> 00:18:46,792
চীনে কয়েক কোটি মানুষ মারা যাওয়া সত্ত্বেও
307
00:18:46,875 --> 00:18:49,586
দেশের উপর তার কর্তৃত্ব একটুও দুর্বল হয়নি।
308
00:18:50,170 --> 00:18:53,382
এবং ইথিওপিয়ার স্বৈরশাসক
মেজিসটু হাইলে ম্যারিয়াম
309
00:18:53,465 --> 00:18:57,261
১৯৮০ দশকের শুরুতে তার দেশে সংগঠিত
বিধ্বংসী দুর্ভিক্ষের হাওয়ায় ভর করে
310
00:18:57,344 --> 00:18:59,346
আরও আট বছর ক্ষমতায় টিকে থাকেন।
311
00:19:01,223 --> 00:19:04,560
কিম শাসকগোষ্ঠী, তারা কখনোই দেশের
সবার জন্য খাদ্যের জোগান দিতে পারত না,
312
00:19:04,643 --> 00:19:07,563
যদিও গালগল্প প্রচার করতো যে,
313
00:19:07,646 --> 00:19:09,064
তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ।
314
00:19:09,940 --> 00:19:13,610
অনেক দশক যাবৎ উত্তর কোরিয়াকে
315
00:19:13,694 --> 00:19:18,782
তাদের প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রীর জন্য
সোভিয়েত ছত্রছায়ায় থাকতে হয়েছে।
316
00:19:18,866 --> 00:19:21,743
কিন্তু ৯০ দশকের শুরুতেই
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়,
317
00:19:21,827 --> 00:19:24,705
এবং উত্তর কোরিয়ার অর্থনীতিও
দ্রুত সেই পথ অনুসরণ করে।
318
00:19:24,788 --> 00:19:26,248
এই প্রেক্ষিতে একটা...
319
00:19:26,331 --> 00:19:30,961
ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়,
দুর্দশার পর দুর্দশা আসতে থাকে।
320
00:19:31,044 --> 00:19:35,090
উত্তর কোরিয়ার কয়েক লাখ মানুষ
অনাহারে মারা যায়।
321
00:19:35,174 --> 00:19:37,801
এটা কম ধরে করা আনুমানিক হিসাব।
প্রকৃত সংখ্যাটা হয়তো অনেক বেশি।
322
00:19:38,635 --> 00:19:41,972
আমার চোখে সেই সময়কাল ছিল
অধঃপতনের নিকৃষ্টতম উদাহরণ।
323
00:19:43,140 --> 00:19:45,976
তো স্বাভাবিকভাবেই, আপাতদৃষ্টিতে অমর...
324
00:19:46,059 --> 00:19:49,521
উত্তর কোরিয়ার মহান নেতা
কিম ইল সং অবশেষে
325
00:19:49,605 --> 00:19:52,900
পরলোক গমনের জন্য এই সময়টাকে বেছে নেন।
326
00:19:56,612 --> 00:20:01,074
অধিকাংশ উত্তর কোরিয় নাগরিকের জন্য
১৯৯৪ সালে কিম ইল সং এর মৃত্যু ছিল
327
00:20:01,158 --> 00:20:04,036
সবচাইতে হৃদয় বিদারক ঘটনা।
328
00:20:04,119 --> 00:20:06,747
মানুষের শোক নিশ্চয়ই আগে দেখে থাকবেন।
329
00:20:06,830 --> 00:20:11,668
তো, এটা কেবল শোক প্রকাশ নয়।
পরিস্থিতি অনেকটা যীশু মারা যাওয়ার মতো।
330
00:20:12,502 --> 00:20:16,715
আরও দুঃসংবাদ, কিম জং ইল টের পেলেন,
তার অনিঃশেষ রাজবংশের স্বপ্ন
331
00:20:16,798 --> 00:20:18,175
যে কোনো মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেতে পারে।
332
00:20:18,926 --> 00:20:22,888
লাখ লাখ নাগরিকের মৃত্যুর পর
রাজনৈতিকভাবে আপনার টিকে থাকার উপায় কী,
333
00:20:22,971 --> 00:20:24,431
এবং যখন দেশে কোনো খাবার অবশিষ্ট নেই?
334
00:20:25,724 --> 00:20:27,601
কিম জং ইল আবার গল্প শুনানোর
কৌশলে ফিরে গেলেন।
335
00:20:27,684 --> 00:20:31,730
তার জনগণের মনে এই ধারণাটা
বদ্ধমূল রাখা প্রয়োজন ছিল যে,
336
00:20:31,813 --> 00:20:35,108
যুক্তরাষ্ট্র যে কোনো সময়
উত্তর কোরিয়ায় হামলা চালাতে পারে।
337
00:20:35,192 --> 00:20:37,903
তো, তিনি কোরিয়া যুদ্ধের স্মৃতি...
338
00:20:37,986 --> 00:20:40,405
বর্তমানের মানুষের মনে ফিরিয়ে আনলেন।
339
00:20:40,489 --> 00:20:43,659
আর যুদ্ধের সময় দেশের জনগণকে
অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হয়।
340
00:20:43,742 --> 00:20:47,621
তিনি তার মিথ্যা প্রচারণা চালাতে থাকেন,
যেখানে বলা হতো...
341
00:20:47,704 --> 00:20:50,207
কিম ইল সং ও স্বাধীনতা সংগ্রামের
গেরিলা যোদ্ধাদের সম্মানে
342
00:20:50,290 --> 00:20:53,043
জনগণের উচিত দিনে একবেলা
বা দুইবেলার বেশি আহার না করা।
343
00:20:54,294 --> 00:20:57,256
জনগণকে ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করা ছিল
সরকার-প্রধান হিসেবে চাকুরির অংশ।
344
00:20:57,923 --> 00:21:01,134
আপনি নিজের অবসর সময়ে কী
করবেন সেটা আপনার ব্যাপার।
345
00:21:01,218 --> 00:21:05,013
ব্যয়বহুল সামগ্রীর প্রতি
কিম জং ইলের ঝোঁক ছিল মাত্রাতিরিক্ত।
346
00:21:05,097 --> 00:21:08,475
আমার ধারণা, তিনি কেবল ফরাসি মদ
কনিয়াকের পেছনে বছরে ৮ লাখ ডলারের
347
00:21:08,558 --> 00:21:09,768
বেশি ব্যয় করতেন।
348
00:21:09,851 --> 00:21:14,231
যখন তার দেশের জনগণ জনশ্রুতিমতে বাজারে
নিজের শিশু সন্তানের মাংস বিক্রি করছে,
349
00:21:14,314 --> 00:21:17,025
তখন কিম জং ইলের ছিল
একাধিক প্রাসাদ ও ব্যক্তিগত পাচক,
350
00:21:17,109 --> 00:21:20,153
এবং তিনি বিদেশি মদ আমদানিতে
কাড়ি কাড়ি অর্থ খরচ করছিলেন।
351
00:21:20,237 --> 00:21:23,865
তিনি নিজে এবং তার ঘনিষ্ঠ অল্পকিছু লোক
352
00:21:23,949 --> 00:21:26,368
চূড়ান্ত বিলাসী জীবনে যাপন করছিলেন।
353
00:21:27,953 --> 00:21:30,122
অপরদিকে তার দেশের জনগণ
অনাহারে মারা যাচ্ছিল।
354
00:21:31,206 --> 00:21:36,253
দুর্ভিক্ষকে নিজের স্বার্থে ব্যবহারে
প্রিয় নেতার দক্ষতা সত্ত্বেও
355
00:21:36,336 --> 00:21:40,048
কিম পরিবারের অনিঃশেষ শাসনতন্ত্রের
চিরস্থায়ী রূপ পাওয়া তখনও অনেক দূর।
356
00:21:40,132 --> 00:21:43,635
সবাই ধারণা করছিল,
কিম জং ইল হলেন অনভিজ্ঞ,
357
00:21:43,719 --> 00:21:46,096
বাবার মতো খোদা-ভীরু না, জনগণের
উপর তার সম্মোহনী প্রভাব কম।
358
00:21:46,179 --> 00:21:48,223
এবং আজ হোক বা কাল হোক
359
00:21:48,307 --> 00:21:50,976
তিনি ব্যর্থ হবেনই,
এই শাসনতন্ত্রের পতন অবধারিত।
360
00:21:51,059 --> 00:21:54,021
কিন্তু কিম জং ইল শীঘ্রই সকল
সন্দেহ ভুল প্রমাণিত করতে
361
00:21:54,104 --> 00:21:58,191
প্রয়োগ করবেন নিয়ম-বহির চূড়ান্ত
ও সর্বোচ্চ বিধ্বংসী কৌশল
362
00:21:58,275 --> 00:22:02,529
যা এক অভুক্ত জাতিকেও অপ্রতিরোধ্য
শক্তিতে পরিণত করতে পারে।
363
00:22:07,367 --> 00:22:10,829
দুঃখজনক বাস্তবতা হলো
আপনি একজন স্বৈরশাসক হলে,
364
00:22:10,912 --> 00:22:13,999
অযাচিত হস্তক্ষেপকারী বিদেশি শক্তির সাথে
আপনার বিবাদে জড়ানোর সম্ভাবনা প্রবল,
365
00:22:14,082 --> 00:22:17,544
যাদের ধারণা আপনি না থাকলে
এই পৃথিবী আরও ভালো চলবে।
366
00:22:17,627 --> 00:22:20,172
এভাবে আমরা অনেক মহারথীদের হারিয়েছি।
367
00:22:21,089 --> 00:22:25,719
যেমন সাদ্দাম হোসেন, যিনি ২০০৩ সালে
যুক্তরাষ্ট্রের অভিযানে ক্ষমতাচ্যুত হন,
368
00:22:25,802 --> 00:22:29,639
আমেরিকান সেনাবাহিনীর হাতে ধরা পড়েন
এবং তিন বছর পর তার ফাঁসি কার্যকর হয়।
369
00:22:29,723 --> 00:22:34,478
১৯৪৫ সালে মিত্রবাহিনী বার্লিন ঘিরে ফেললে
এডলফ হিটলারের শাসনের অবসান ঘটে,
370
00:22:34,561 --> 00:22:38,106
ফলশ্রুতিতে একসময়ের মহা-পরাক্রমশালী ফুরার
তার নিজ বাঙ্কারে আত্মহত্যা করেন।
371
00:22:38,190 --> 00:22:40,567
এবং আমরা যেন মুয়াম্মার গাদ্দাফিকে
ভুলে না যাই,
372
00:22:40,650 --> 00:22:45,030
ন্যাটো পরিচালিত বোমা হামলার অভিযানে
যার মৃত্যু ত্বরান্বিত হয়।
373
00:22:46,865 --> 00:22:50,035
তাদের মতো দুর্ভাগ্যজনক পরিণতি
বরণ করতে না চাইলে
374
00:22:50,118 --> 00:22:52,662
সেই 'পরম নিবারকের কোনো বিকল্প নেই।
375
00:22:56,541 --> 00:23:00,170
কিম শাসকগোষ্ঠীর ভাষায় তাদের পারমানবিক
অস্ত্রগুলো তাদের "মহামূল্যবান তলোয়ার।"
376
00:23:00,253 --> 00:23:01,963
এটি তাদের সুরক্ষা নিশ্চিত করবে।
377
00:23:02,047 --> 00:23:04,841
কিম পরিবারকে চালকের আসনে রেখে
378
00:23:04,925 --> 00:23:08,387
উত্তর কোরিয়ার অক্ষুণ্ণতা বজায়
রাখার কৌশল নির্ধারণে
379
00:23:08,470 --> 00:23:10,680
পারমানবিক অস্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
380
00:23:14,601 --> 00:23:18,688
আচ্ছা, আপনি পারমানবিক
সক্ষমতা অর্জন করবেন কীভাবে?
381
00:23:18,772 --> 00:23:21,274
যাত্রার শুরুতে আপনার প্রয়োজন
হবে বিশ্ব-মানের বিজ্ঞানী-দল,
382
00:23:21,358 --> 00:23:23,610
কয়েক শত পাউন্ড ইউরেনিয়াম,
383
00:23:23,693 --> 00:23:27,614
একটি ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ব্যবস্থা,
এবং প্রচুর পরিমাণে টাকা।
384
00:23:27,697 --> 00:23:29,991
খুব সহজ মনে হচ্ছে? আসলে তা না।
385
00:23:30,617 --> 00:23:32,994
পারমানবিক অস্ত্র বানাতে ইউরেনিয়ামকে
কয়েক হাজার বিশেষায়িত
386
00:23:33,078 --> 00:23:35,622
সেট্রিফিউজ মেশিনের মধ্য দিয়ে
চালনা করতে হবে,
387
00:23:35,705 --> 00:23:39,209
যুক্তিসঙ্গত কারণেই যেগুলোর প্রাপ্যতা
অত্যন্ত কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হয়।
388
00:23:39,292 --> 00:23:43,338
এই প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক মাস লাগে
এবং গতি আরও কমে যেতে পারে দুর্ঘটনায়...
389
00:23:44,548 --> 00:23:45,882
বা কোনো নাশকতার কারণে।
390
00:23:47,467 --> 00:23:49,761
তারপর এই বোমা লক্ষ্যস্থলে
পৌঁছানোর উপায় বের করতে হবে।
391
00:23:49,845 --> 00:23:52,347
আপনি বিমান থেকে ফেলতে পারেন,
392
00:23:52,431 --> 00:23:54,224
স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রে করে
নিক্ষেপ করতে পারেন,
393
00:23:54,307 --> 00:23:57,686
ব্যবহার করতে পারেন সাবমেরিন
অথবা মহাশক্তিধরদের পছন্দের অস্ত্র,
394
00:23:57,769 --> 00:24:00,355
আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
395
00:24:01,314 --> 00:24:02,941
আপনার অস্ত্রের কার্যকারিতা নিশ্চিত হতে,
396
00:24:03,024 --> 00:24:05,235
আপনাকে কিছু পরীক্ষা চালাতে হবে।
397
00:24:05,318 --> 00:24:07,863
যেগুলো অবশ্যই বহির্বিশ্বের নজরে আসবে,
398
00:24:07,946 --> 00:24:11,825
এবং তারা আপনার কর্মসূচি বানচাল
করতে তাদের সাধ্যের সবকিছু করবে।
399
00:24:12,742 --> 00:24:13,994
প্রতিদ্বন্দ্বীতার শুরু।
400
00:24:15,162 --> 00:24:16,830
উত্তর কোরিয়ার অন্য সবকিছুর মতোই,
401
00:24:16,913 --> 00:24:19,875
কিম শাসকগোষ্ঠীর পারমানবিক অস্ত্র
অর্জনের সাধনাও পারিবারিক বিষয়।
402
00:24:19,958 --> 00:24:22,002
কিম ইল সং মারা যাবার পূর্বে,
403
00:24:22,085 --> 00:24:25,672
মূলত তিনিই পারমানবিক কাঁচামাল
জোগাড় করা শুরু করেছিলেন।
404
00:24:25,755 --> 00:24:27,215
ওটা ছিল প্রথম পদক্ষেপ।
405
00:24:27,299 --> 00:24:30,177
কিন্তু প্রায় চার দশক যাবৎ চলমান
গবেষণা ও উন্নয়নের পরও
406
00:24:30,260 --> 00:24:32,679
এই কর্মসূচি সফলতার মুখ দেখতে পারেনি।
407
00:24:32,762 --> 00:24:34,882
তিনি যখন মারা গেলেন,
তাদের কোনো পারমানবিক অস্ত্র ছিল না,
408
00:24:34,931 --> 00:24:38,101
বলা চলে, কিম জং ইল উত্তরাধিকার সূত্রে
409
00:24:38,185 --> 00:24:40,896
তার বাবার শুরু করা পারমানবিক
কর্মসূচি হস্তগত করেন।
410
00:24:40,979 --> 00:24:43,315
তার বাবার পারমানবিক অস্ত্রের স্বপ্ন বাস্তবায়নে ...
411
00:24:43,398 --> 00:24:45,525
কিম জং ইল ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ।
412
0:24:46,190 --> 0:24:48,940
কিন্তু উত্তর কোরিয়ার
অর্থনৈতিক দুর্দশার কারণে
413
0:24:49,020 --> 0:24:52,400
এই খাতে খরচের জন্য তার কাছে
অঢেল পরিমাণে বাড়তি অর্থ ছিল না।
414
0:24:52,490 --> 0:24:55,910
সে জন্য তিনি নিজেই উদ্যোক্তা হয়ে যান।
415
0:24:55,990 --> 0:24:59,530
তো উত্তর কোরিয়া এই পারমানবিক কর্মসূচির অর্থায়নে
416
0:24:59,620 --> 0:25:02,040
অবৈধ ব্যবসা, নকল পণ্য তৈরি,
417
0:25:02,120 --> 0:25:04,830
মাদক পাচার, চোরাকারবার ও
অর্থ জালিয়াতির আশ্রয় গ্রহণ করে।
418
0:25:04,920 --> 0:25:09,380
এক কথায়, যত প্রকার অবৈধ পন্থা আছে,
উত্তর কোরিয়া তার সবকটি অবলম্বন করে।
419
0:25:10,050 --> 0:25:14,090
২০০৯ সালে, কিম জং ইল
দ্বিতীয় ধাপ অর্জনে সফল হন।
420
0:25:14,170 --> 0:25:18,180
উত্তর কোরিয়া ভূগর্ভে পারমানবিক
বোমার একটি সফল পরীক্ষা সম্পন্ন করে,
421
0:25:18,720 --> 0:25:23,770
এবং একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়ে যেগুলো
জাপানের নিকটবর্তী সাগরে পতিত হয়।
422
0:25:23,850 --> 0:25:26,560
কিন্তু পশ্চিমা বিশ্বে তাদের পরিবারের
সবথেকে বড় শত্রু, আমেরিকা
423
0:25:26,650 --> 0:25:29,060
তখনো হতাশাজনকভাবে তাদের
আক্রমণের পাল্লার বাইরে থেকে যায়।
424
0:25:30,570 --> 0:25:32,770
ক্লিনটন প্রশাসনের আমলে আমরা...
425
0:25:32,820 --> 0:25:37,200
উত্তর কোরিয়ায় কর্মসূচি সম্পর্কে তথ্য
উদঘাটনের চেষ্টায় প্রচুর সময় ব্যয় করি।
426
0:25:37,280 --> 0:25:39,820
দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট
কিম ডেও জং,
427
0:25:39,910 --> 0:25:42,240
আমাকে বলেছিলেন,
"এই লোক মোটেও উন্মাদ না।"
428
0:25:42,330 --> 0:25:46,460
"সে অত্যন্ত তীক্ষ্ণবুদ্ধির, এবং তাকে সেই
দৃষ্টিকোণ থেকেই মূল্যায়ন করতে হবে।"
429
00:25:47,504 --> 00:25:51,049
কিন্তু আমরা কিম জং ইলের ভাবনার
জগতে দৃষ্টিপাত করলে দেখব,
430
00:25:51,132 --> 00:25:54,094
তার পারমানবিক সক্ষমতা
অর্জনের চেষ্টা ছিল মূলত,
431
00:25:54,177 --> 00:25:57,138
তার দেশের জন্য সুরক্ষা-কবজ তৈরির উদ্দেশ্যে,
432
00:25:57,222 --> 00:26:01,434
এবং সেই চেষ্টা অব্যাহত থাকে ২০১১
সাল পর্যন্ত... যখন তিনি মারা যান।
433
00:26:04,604 --> 00:26:07,607
তীব্র তুষার-ঝড় উপেক্ষা করে
উত্তর কোরিয়ার লাখো নাগরিক
434
00:26:07,691 --> 00:26:09,818
কিম জং ইলকে শেষ বিদায়
জানাতে সমবেত হয়েছেন।
435
00:26:09,901 --> 00:26:13,488
শেষকৃত্যের উদ্দেশ্যে শোভাযাত্রা সহকারে
প্রিয় নেতার কফিন বয়ে নেওয়া হচ্ছে।
436
00:26:14,197 --> 00:26:17,075
অনিঃশেষ শাসনতন্ত্রের চমৎকার দিক হলো,
437
00:26:17,158 --> 00:26:19,327
মৃত্যু কেবলই একটা সাময়িক প্রতিবন্ধকতা।
438
00:26:21,162 --> 00:26:25,625
এখন ক্ষমতার নাটাই হাতে তুলে নিবেন
কিম জং ইলের পুত্র কিম জং উন।
439
00:26:26,626 --> 00:26:28,420
কিম জং উন ক্ষমতা আরোহণের পর,
440
00:26:29,421 --> 00:26:33,008
তিনি কার্যত পারমানবিক অস্ত্র
পরীক্ষার গতি বৃদ্ধি করেন,
441
00:26:33,091 --> 00:26:36,386
এবং আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির
উন্নয়ন জোরদার করেন।
442
00:26:37,762 --> 00:26:40,974
কোরিয় যুদ্ধ অবসানের ৬৪ বছর পর,
443
00:26:41,558 --> 00:26:44,644
কিম জং উনের হাত ধরেই
চূড়ান্ত সাফল্য ধরা দেয়।
444
00:26:45,520 --> 00:26:48,398
২০১৭ সালে, তারা পারমানবিক পরীক্ষা চালায়।
445
00:26:48,481 --> 00:26:51,776
তাদের দাবী মতে ওটা ছিল হাইড্রোজেন বোমা
এবং যুক্তরাষ্ট্রের মূল-ভূমিতে আঘাত হানতে সক্ষম।
446
00:26:51,860 --> 00:26:54,237
পিতামহ বেঁচে থাকলে কতই না খুশি হতেন।
447
00:26:54,321 --> 00:26:58,575
চিরকাল শাসনের জন্য তার প্রতিষ্ঠিত শাসনতন্ত্রের
হাতে আজ রয়েছে পরম সুরক্ষা আবরণ।
448
00:26:58,658 --> 00:27:00,619
উত্তর কোরিয়া একটি পারমানবিক শক্তিধর রাষ্ট্র।
449
00:27:00,702 --> 00:27:04,414
এটি তাদের হাতে এমন উপকরণ
তুলে দিয়েছে, যা দ্বারা কিম পরিবার
450
00:27:04,497 --> 00:27:07,876
এখন অনন্তকাল যাবৎ তাদের ক্ষমতা
ও কর্তৃত্ব বজায় রাখতে
451
00:27:07,959 --> 00:27:10,295
এবং ভবিষ্যতের উত্তরাধিকারী
নির্ধারণ করতে পারবে।
452
00:27:10,378 --> 00:27:12,714
এই ব্যবস্থা, অবিরাম এভাবেই চলতে থাকে।
453
00:27:15,216 --> 00:27:18,928
সম্ভবত একারণেই এই স্বৈরতন্ত্র
অন্য সবার থেকে আলাদা।
454
00:27:19,012 --> 00:27:20,513
এটা কোনোভাবেই ধ্বংস হবে না।
455
00:27:20,597 --> 00:27:23,767
"মহান নেতা" স্বৈরতন্ত্র অব্যাহত থাকে।
456
00:27:23,850 --> 00:27:26,770
এইতো, এতটাই সরল।
457
00:27:26,853 --> 00:27:28,480
এই নিয়ম-বহি হাতে থাকলে,
458
00:27:28,563 --> 00:27:32,192
কপর্দকহীন ব্রাত্য থেকেও আপনি
হয়ে উঠতে পারবেন অদ্বিতীয় শাসকে।
459
00:27:32,275 --> 00:27:37,906
বিরুদ্ধচারী প্রতিপক্ষের সবাইকে নির্মূল করুন,
জনগণের শরীর, মনোজগৎ সবকিছু কব্জায় নিন,
460
00:27:37,989 --> 00:27:40,700
নিজস্ব দর্শনে আদর্শ সমাজব্যবস্থা গড়ে তুলুন,
461
00:27:40,784 --> 00:27:43,995
এবং পরমাস্ত্রের সহায়তায়,
চিরকাল শাসন ক্ষমতায় আসীন থাকুন।
462
00:27:44,788 --> 00:27:46,831
কী হলো, এখন আর বাধা কী?
463
00:27:46,915 --> 00:27:49,125
একজন একনায়ক হতে
চাইলে কী ধরণের মানুষ হতে হয়?
464
00:27:52,545 --> 00:27:54,547
আমি যে উত্তরটি দিব
তা খুবই বিষাদময়।
465
00:27:56,675 --> 00:27:59,094
যে কেউই একনায়ক হতে পারে।
466
00:28:04,265 --> 00:28:05,892
একবার চেষ্টা করে দেখবেন নাকি?