1
00:00:03,481 --> 00:00:07,918
শুভ সন্ধ্যা। আমি আপনাদের গেস্ট
লেকচারার, ডক্টর শেল্ডন কুপার।
2
00:00:12,423 --> 00:00:15,915
আমি হাততালি আশা করছিলাম।
3
00:00:16,093 --> 00:00:20,052
কিন্তু আমার ধারণা, স্তম্ভিত নীরবতাতেও
কাজ চলবে।
4
00:00:20,231 --> 00:00:23,077
আমি আজকে সন্ধ্যায় আপনাদের
সাথে কথা বলতে চেয়েছি...
5
00:00:23,102 --> 00:00:26,412
কারণ আমাকে বলা হয়েছে,
আপনারা এই ইউনিভার্সিটির ডক্টরাল...
6
00:00:26,437 --> 00:00:28,997
ক্যান্ডিডেট হিসেবে
সবথেকে সেরা এবং মেধাবী।
7
00:00:29,173 --> 00:00:32,523
হুম, অনেকটা এটা বলার মতো যে,
আপনারা হাইড্রোজেন পরমাণুর সবথেকে...
8
00:00:32,548 --> 00:00:34,846
গুরুত্তপুর্ণ ইলেকট্রন।
9
00:00:38,249 --> 00:00:40,939
কারণ, বুঝতেই পারছেন,
একটা হাইড্রোজেন পরমাণুতে...
10
00:00:40,964 --> 00:00:42,989
একটাই ইলেকট্রন থাকে।
11
00:00:46,090 --> 00:00:48,098
সেরা এবং মেধাবী।
আমার মুণ্ডু।
12
00:00:48,123 --> 00:00:50,470
ঠিকাছে, শুরু করি। এখানে কারা...
13
00:00:50,495 --> 00:00:54,488
টপলজিক্যাল ইন্সুলেটরের ধারণা সম্পর্কে
পরিচিত?
14
00:00:55,733 --> 00:00:57,137
নিজেদের মজা ওড়াবেন না।
15
00:00:59,670 --> 00:01:02,161
আমি শেল্ডনের লেকচারের ওপর
আরেকটা স্টুডেন্টের টুইট পেয়েছি।
16
00:01:02,340 --> 00:01:05,017
"ডক্টর কুপার তুলনামুলকভাবে
একটি একঘেয়ে বিষয় বেছেছেন,
17
00:01:05,042 --> 00:01:08,409
"এবং সেটাকে পুরোপুরি
অসহনীয় বানাতে সক্ষম হয়েছেন।
18
00:01:09,146 --> 00:01:11,046
এছাড়া, উনি দেখতে, বিশাল পতঙ্গের মতো।"
19
00:01:12,550 --> 00:01:15,348
এই, এটা শোনো,
"আইনস্টাইনের থিওরি কি...
20
00:01:15,373 --> 00:01:18,501
"ব্যাখ্যা করেছে যে কেন আনন্দে
থাকলে সময় দ্রুত চলে যায়...
21
00:01:18,526 --> 00:01:22,189
কিন্তু, ডক্টর কুপারের কথা শুনতে শুনতে
সময় মৃত হয়ে আকাশ থেকে খসে পড়ে?"
22
00:01:23,494 --> 00:01:27,191
ওহ, একজন একটা ছবি তুলে ওর নিজের
ফ্লিকার অ্যাাকাউন্টে দিয়েছে।
23
00:01:28,165 --> 00:01:33,000
ওয়াও, পুরো লেকচার হলের সবাই একই
সময়ে মধ্যম আঙ্গুল কিভাবে দেখায়?
24
00:01:33,471 --> 00:01:36,133
আপাতদৃষ্টিতে, যদি তুমি শেল্ডন হও,
তাহলে একবার পেছনে ঘুরলেই হবে।
25
00:01:37,875 --> 00:01:40,556
হেই, লেনারড, তোমাদের ওয়াই-ফাই নেই?
আমি পাচ্ছি না।
26
00:01:40,581 --> 00:01:44,449
ওহ, শেল্ডন পাসওয়ার্ড বদলেছে।
এখন, "পেনি একটা ফ্রি ভোক্তা।"
27
00:01:45,683 --> 00:01:46,911
স্পেস নেই।
28
00:01:47,084 --> 00:01:49,106
ধন্যবাদ, তোমরা কী করছ?
29
00:01:49,131 --> 00:01:51,929
শেল্ডন আজ সন্ধ্যায় একটা লেকচার দিয়েছে।
আমরা রিভিউ পড়ছি।
30
00:01:52,156 --> 00:01:53,451
ওহ, কেমন করেছে?
31
00:01:53,476 --> 00:01:57,970
হিন্ডারবার্গ, শেরনোবিল, থ্রি মেইল আইল্যান্ড
আর ট্রন ২ এর একটা মিশ্রণ ধরে নাও।
32
00:01:59,163 --> 00:02:00,221
এতই খারাপ?
33
00:02:00,398 --> 00:02:02,525
এই মহিলার টুইট পড়।
34
00:02:03,734 --> 00:02:07,874
"ডক্টর কুপারের কথা শুনে আমার আবার
হাত কাটতে ইচ্ছা করছে।"
35
00:02:10,741 --> 00:02:13,574
শুভ সন্ধ্যা, লেনারড,
হাওয়ারড, রাজ।
36
00:02:13,744 --> 00:02:15,575
ফ্রি ভোক্তা।
37
00:02:16,881 --> 00:02:18,622
তো, লেকচার কেমন গেলো?
38
00:02:18,647 --> 00:02:21,115
এক কথায়, জয়যুক্ত।
39
00:02:22,420 --> 00:02:25,260
-সত্যি? জয়যুক্ত?
-হ্যাঁ।
40
00:02:25,285 --> 00:02:28,220
ওদেরকে দেখা লাগতো তোমার।
ওরা জ্ঞানের পিপাসু, আমার...
41
00:02:28,245 --> 00:02:30,201
পাণ্ডিত্যসম্ভার থেকে আরোহণ করছে।
42
00:02:30,226 --> 00:02:32,854
আমি হয়তো আজ কিছু জীবন
বদলে দিয়েছি।
43
00:02:34,065 --> 00:02:36,693
ওহ, প্লিজ, আমাকে বলতে দাও।
44
00:02:36,867 --> 00:02:38,835
আসলে, আমি হাওয়ারডকে
কথা দিয়েছিলাম।
45
00:02:39,804 --> 00:02:42,548
-কী বলবে?
-আসলে, আমাদের সবারই এই মুহুর্ত ভাগাভাগি করা উচিৎ।
46
00:02:42,573 --> 00:02:43,665
রাজ, দেখাও ওকে।
47
00:02:46,577 --> 00:02:49,876
ওহ, আমার লেকচারের ওপর টুইট।
48
00:02:54,919 --> 00:02:56,647
এটা অন্যায্য।
49
00:02:57,655 --> 00:02:59,418
এটা একেবারেই নির্দয়।
50
00:02:59,590 --> 00:03:01,922
তাছাড়া, পতঙ্গের ছয়টা পা থাকে।
51
00:03:03,344 --> 00:03:06,221
আমি KMN এর পুরো মানেটার
সাথে পরিচিত নই।
52
00:03:06,246 --> 00:03:09,409
প্রসঙ্গ থেকে আমাদের মনে হয়,
এর মানে, "কিল মি নাউ"।
53
00:03:12,837 --> 00:03:16,739
বেশ, আমার মনে হয় সবারই
ব্যক্তিগত মতামত আছে।
54
00:03:16,907 --> 00:03:18,496
ভাবছি, ঘুমাতে যাবো।
55
00:03:20,611 --> 00:03:23,546
আমি ওইসব গোবর গণেশদের
এমনিতেও পড়াতে চাই নি।
56
00:03:26,283 --> 00:03:28,774
আমার মনে হয়, এই কথাটা ডার্থ ভেডার...
57
00:03:28,799 --> 00:03:31,962
মৃত তারকা বানানো শুরু করার
ঠিক আগেই বলেছিল।
58
00:03:34,282 --> 00:03:37,048
S04E14- The Thespian Catalyst
59
00:03:58,049 --> 00:04:00,563
-শেল্ডনের ওই অবস্থাই?
-হ্যাঁ, অদ্ভুত ব্যাপার।
60
00:04:00,588 --> 00:04:05,031
যদিও, ও লেকচারটা দিতে চায় নি, কিন্তু স্টুডেন্টদের
মাধ্যমে প্রত্যাখ্যাত হওয়াতে ওর কষ্ট লেগেছে।
61
00:04:05,056 --> 00:04:08,361
হুম, আমি বুঝি সেটা। অনেকটা
দুর্ঘটনাবশত সমকামী বারে গিয়ে দেখা যে...
62
00:04:08,386 --> 00:04:10,752
ওখানেও তোমার পিছে লাইন মারার কেউ নেই।
63
00:04:17,535 --> 00:04:20,436
আমার এক বন্ধুর হয়েছিল।
64
00:04:22,206 --> 00:04:25,017
-তোমরা ঠিক আছ?
-হ্যাঁ, লেনারড আর আমি ঠিক আছি...
65
00:04:25,042 --> 00:04:27,704
কিন্তু আমার মনে হয় রাজের খুব
তাড়াতাড়ি গার্লফ্রেন্ড লাগবে।
66
00:04:28,913 --> 00:04:31,293
এতটাও কঠিন হবে না সেটা।
ও দেখতে কিউট।
67
00:04:31,318 --> 00:04:33,425
ওহ, ধন্যবাদ।
কিন্তু কিউট শব্দটা খরগোশের জন্য।
68
00:04:33,450 --> 00:04:38,080
আমি যৌন আবেদনময় হতে চাই,
ল্যাব্রাডুডল কুকুরের মতো।
69
00:04:40,057 --> 00:04:41,115
ল্যাব্রাডুডল?
70
00:04:42,126 --> 00:04:44,993
তোমার সমস্যার ব্যাপারে হয়তো
আমাদের প্রথম থেকে শোনা উচিৎ।
71
00:04:45,596 --> 00:04:48,463
ওদের কথা শুনো না তো,
তোমার অনেক যৌন আবেদন আছে।
72
00:04:48,632 --> 00:04:50,896
-তোমার তাই মনে হয়?
-হ্যাঁ, তুমি একটা হটি।
73
00:04:51,702 --> 00:04:53,829
ধন্যবাদ, বার্নাডেট।
74
00:04:55,573 --> 00:04:58,217
তোমাদের জানিয়ে রাখছি, ল্যাব্রাডুডলরা
অনেক কম অ্যাালার্জি পরিবাহী...
75
00:04:58,242 --> 00:05:01,507
যেটা পশুর লোম থেকে অ্যাালার্জির
সমস্যাওয়ালা লোকেদের কাছে আকর্ষণীয় গুণ।
76
00:05:04,915 --> 00:05:06,507
তো, কেমন লাগছে?
77
00:05:09,620 --> 00:05:12,646
মুগ্ধকর বিভ্রম, কিন্তু আমাকে
আনন্দ দিচ্ছে না।
78
00:05:12,823 --> 00:05:14,814
আমি এরকম করলেও না?
79
00:05:21,099 --> 00:05:22,532
না।
80
00:05:23,667 --> 00:05:27,262
বেশ, এটাই আমার হেঁয়ালির সংগ্রহের
শেষ তীর ছিল।
81
00:05:27,671 --> 00:05:31,083
তুমি কি বুঝতে পারছ একমাত্র শিক্ষকতাতেই
আমি ব্যর্থ হয়েছি, সেই...
82
00:05:31,108 --> 00:05:35,477
১৯৮৯ সালের মার্চে দুর্বল ভাবে একটা
চিন-আপ এক্সারসাইজের চেষ্টা করার পর থেকে?
83
00:05:35,980 --> 00:05:40,144
যদি এই অভিজ্ঞতা তোমাকে পীড়া দেয়,
তাহলে এর ব্যাপারে আমরা কিছু করতে পারি।
84
00:05:40,317 --> 00:05:43,575
-যেমন?
-প্রথম যেটা আমার মাথায় আসছে...
85
00:05:43,600 --> 00:05:46,165
তোমার মস্তিষ্কের যে জায়গায় এই
সৃতি সংরক্ষিত আছে, সেটাকে আলাদা...
86
00:05:46,190 --> 00:05:48,283
করে লেজার দিয়ে ধ্বংস করে ফেলা।
87
00:05:50,094 --> 00:05:54,549
না। একটা ভুল হয়ে গেলেই, ব্যস, আমি
প্রকৌশলী বিভাগে বসে...
88
00:05:54,574 --> 00:05:57,270
ওয়ালোউইজের সাথে গ্যাজেট বানাবো।
89
00:05:57,768 --> 00:06:01,638
ঠিকাছে। তুমি কি তোমার সামাজিক
দক্ষতা বাড়ানোর চেষ্টা করে দেখেছ...
90
00:06:01,663 --> 00:06:04,257
যাতে আরও ভালভাবে মানুষের
সাথে কথা বলা যায়?
91
00:06:04,308 --> 00:06:05,955
এটা কি ওদের সমস্যা না?
92
00:06:05,980 --> 00:06:08,847
আমিই আসলে সবসময় ইন্টারেস্টিং
কথা বলি।
93
00:06:09,280 --> 00:06:12,970
বুঝলাম, কিন্তু, মোটকথা হচ্ছে,
শিক্ষকতা এক ধরণের শিল্প।
94
00:06:12,995 --> 00:06:16,829
ক্লাসরুমে, সাধারণত শিক্ষকের দায়িত্ব
হচ্ছে কথাবার্তা চালানো,...
95
00:06:16,854 --> 00:06:18,981
বিনোদন দেয়া আর স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণ করানো।
96
00:06:19,557 --> 00:06:22,528
আমার মনে হচ্ছে তুমি ধীরে ধীরে আমাকে
সহসা উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছ।
97
00:06:22,553 --> 00:06:24,646
এর থেকে কি আসল কথাটা
বলবে?
98
00:06:25,196 --> 00:06:27,687
হয়তো তোমার অভিনয়
শেখা উচিৎ।
99
00:06:28,165 --> 00:06:29,723
অভিনয় শিক্ষা।
100
00:06:29,900 --> 00:06:31,731
ইন্টারেস্টিং।
101
00:06:31,902 --> 00:06:34,586
যদি আমি আমার ছাত্রছাত্রীরা পড়া
পারুক আর না পারুক, ওদের স্নেহ করি...
102
00:06:34,611 --> 00:06:37,137
এমন অভিনয় করতে পারি, ভালোই হয়।
103
00:06:39,608 --> 00:06:43,291
পেনি।
104
00:06:45,416 --> 00:06:49,250
-কী?
-তুমি "অভিনেত্রী" তাই না?
105
00:06:50,054 --> 00:06:54,081
আমি "অভিনেত্রী" না, আমি অভিনেত্রী।
106
00:06:54,925 --> 00:06:57,723
ঠিকাছে, তুমি অভিনেত্রী।
107
00:06:59,163 --> 00:07:02,041
-তোমাকে আমায় শেখাতে হবে।
-তুমি অভিনয়ের ক্লাস করতে চাও?
108
00:07:02,066 --> 00:07:05,092
হয়তো দুটো, আমি এই শিল্পে
দক্ষতা অর্জন করতে চাই।
109
00:07:06,203 --> 00:07:08,232
আচ্ছা, এটার কারণ কী?
110
00:07:08,405 --> 00:07:13,225
আমাকে পরামর্শ দেয়া হয়েছে যে অভিনয়
দক্ষতা আমার শিক্ষকতার উন্নতি করতে পারে।
111
00:07:13,250 --> 00:07:18,187
আর, নির্দিষ্ট কিছু টুইট আর ব্লগ পড়ে আমার
বিশ্বাস হয়েছে যে, আমি এতে একদমই কাঁচা।
112
00:07:19,270 --> 00:07:23,561
হ্যাঁ, আমি দেখেছি, হাস্যকর ছিল, আমি কয়েকটা
প্রিন্ট করে আমার ফ্রিজে আটকে রেখেছি।
113
00:07:24,221 --> 00:07:25,552
তাহলে, কবে শুরু করবো?
114
00:07:25,723 --> 00:07:27,356
আচ্ছা, আগেই জেনে রাখছি,
115
00:07:27,381 --> 00:07:30,156
তুমি আমার সাহায্য চাইছ কারণ
আমি এমন একটা জিনিস জানি...
116
00:07:30,181 --> 00:07:32,615
যেটা মেধাবী ডক্টর শেল্ডন কুপার
জানে না।
117
00:07:33,664 --> 00:07:36,292
আমার ধারণা এটাকে এভাবে দেখা যায়।
118
00:07:37,001 --> 00:07:39,310
আমার ধারণা এটাকে ঠিক এভাবেই দেখা উচিৎ।
119
00:07:39,803 --> 00:07:43,261
-তুমি কি শেখাবে নাকি না?
-হয়তো, ফোরপ্লে উপভোগ করে নিচ্ছি আর কি।
120
00:07:44,775 --> 00:07:47,073
এর মানে কি তুমি আমার ক্যারিয়ার
নিয়ে আর তামাশা করবে না?
121
00:07:47,244 --> 00:07:48,336
ওহ, আমি দুঃখিত।
122
00:07:48,512 --> 00:07:51,985
আমি ভেবেছিলাম, অভিনেত্রী থেকে
অভিনয়ের শিক্ষক হওয়াটাই...
123
00:07:52,010 --> 00:07:55,411
একজনের ক্যারিয়ার শেষ হয়ে
গেছে, এমনটা ধরে নেয়ার সঙ্কেত।
124
00:07:57,388 --> 00:07:59,913
-বাদ দাও।
-আমি ৪০ ডলার দেবো।
125
00:08:00,090 --> 00:08:02,251
শনিবার, সকাল ৯ টা, টাকাসহ আসবে।
126
00:08:05,296 --> 00:08:07,507
-রাজ, আমার দারুণ একটা খবর আছে।
-কী?
127
00:08:07,532 --> 00:08:11,127
আমি ইজরায়েলে ওয়াইটসম্যান ইন্সটিটিউটে
একটা ফেলোশিপের প্রস্তাব পেয়েছি।
128
00:08:11,152 --> 00:08:13,098
-ভাই, অবিশ্বাস্য ব্যাপার।
-সেটাই।
129
00:08:13,123 --> 00:08:15,751
একমাত্র সমস্যা হচ্ছে,
আমাকে দুই বছরের জন্য চলে যেতে হবে।
130
00:08:15,839 --> 00:08:17,534
ওহ, তোমাকে মিস করবো আমি।
131
00:08:17,708 --> 00:08:20,354
-তুমিও কি ওর সাথে যাচ্ছ?
-আমাকে স্কুলের জন্য থাকতে হচ্ছে।
132
00:08:20,382 --> 00:08:26,218
এই ব্যাপারেই আমি তোমার সাথে কথা
বলতে চাই। মানে, বার্নাডেটেরও তো চাহিদা আছে।
133
00:08:28,485 --> 00:08:29,645
কী ধরণের চাহিদা?
134
00:08:30,220 --> 00:08:32,154
শারীরিক চাহিদা।
135
00:08:33,190 --> 00:08:37,058
বেশিরভাগই স্বাভাবিক, কয়েকটা কিছুটা
বিকৃত।
136
00:08:39,830 --> 00:08:43,926
তো, আমি চলে গেলে, তোমাকে ওর
চাহিদা মেটাতে হবে।
137
00:08:45,169 --> 00:08:46,693
তুমি কী বলো?
138
00:08:48,138 --> 00:08:49,860
আমি বলি ঠিকাছে।
139
00:08:56,747 --> 00:08:58,666
এত মন দিয়ে কী চিন্তা করছ?
140
00:08:59,183 --> 00:09:02,346
এটাই যে আমি আসলেই সমকামী না।
141
00:09:10,094 --> 00:09:11,391
পেনি।
142
00:09:11,562 --> 00:09:12,893
পেনি
143
00:09:13,063 --> 00:09:14,462
পেনি।
144
00:09:14,631 --> 00:09:17,862
-কী হয়েছে?
-কিছু না, অভিনয় করছিলাম।
145
00:09:19,603 --> 00:09:20,763
অভিনয় করছিলে?
146
00:09:20,788 --> 00:09:25,484
হ্যাঁ, আজকের ক্লাসের জন্য আমি
স্ট্যানিস্লাভস্কির "একজন অভিনেতা তৈরি",
147
00:09:25,509 --> 00:09:28,800
স্টেলা অ্যাাডলারের "অভিনয়ের
কৌশল", উটা হগেনের "অভিনয়ের...
148
00:09:28,825 --> 00:09:32,521
প্রতি সম্মান", আর হেনরি উইঙ্কেলের
"এহ, আমি একজন অভিনেতা" পড়েছি।
149
00:09:33,617 --> 00:09:36,186
আচ্ছা, দারুণ খবর। ভেতরে এসো।
150
00:09:36,516 --> 00:09:39,256
-কিভাবে শুরু করবো?
-আমি ভাবছি, প্রাথমিক কিছু...
151
00:09:39,289 --> 00:09:41,416
অনুশীলন দিয়ে শুরু করা যায়।
152
00:09:41,592 --> 00:09:43,526
মানে, শরীরকে সক্রিয় করতে।
153
00:09:43,551 --> 00:09:45,838
-ঠিকাছে।
-আমি চাই তুমি রিল্যাক্স হয়ে...
154
00:09:45,863 --> 00:09:48,297
চারদিকে একটু শরীর নাড়িয়ে নাও।
155
00:09:48,499 --> 00:09:51,491
স্বাভাবিক লাগে এমন যা মন চায় করো।
156
00:09:58,409 --> 00:10:02,140
-শেল্ডন।
-তুমি তো বললে যা স্বাভাবিক লাগে করতে।
157
00:10:02,312 --> 00:10:03,643
এটাই স্বাভাবিক লাগছে।
158
00:10:04,782 --> 00:10:07,649
অবশ্যই তুমি যা করছ তার
থেকে বেশি স্বাভাবিক।
159
00:10:07,818 --> 00:10:10,753
আমার সাথে কাজ করো। আমাদের
শরীরের সাথে সংযোগ তৈরি করতে হবে।
160
00:10:10,921 --> 00:10:14,550
পেনি, আমার শরীর আর আমার মধ্যে
যে সম্পর্ক, তা সবথেকে ভালো কাজ করে...
161
00:10:14,575 --> 00:10:17,874
যখন আমরা একে অপরের থেকে
শীতল সতর্ক দূরত্ব বজায় রাখি।
162
00:10:20,664 --> 00:10:22,757
ঠিকাছে, তাহলে আমরা শরীর
গরম করলাম।
163
00:10:23,133 --> 00:10:24,725
তুমিই "শিক্ষক"।
164
00:10:26,537 --> 00:10:30,252
আচ্ছা, ছাত্রদের পড়াতে গেলে যেই একটা
জিনিস তোমাকে সাহায্য করতে পারে...
165
00:10:30,277 --> 00:10:32,317
তা হলো, ছাত্রদের সাথে একটু বেশি
সহজ থাকা।
166
00:10:32,342 --> 00:10:34,175
আমরা প্রস্তুতি ছাড়া একটু
অভিনয়ের চেষ্টা করি?
167
00:10:34,200 --> 00:10:38,102
কেন না? মনে হচ্ছে তুমি তোমার পুরো
পাঠ্যক্রমই বিনা প্রস্তুতিতেই বানাচ্ছ।
168
00:10:39,983 --> 00:10:43,351
-শুনবে আর উত্তর দেবে।
-বুঝেছি।
169
00:10:43,376 --> 00:10:46,799
আমি একটা চরিত্র আর পরিস্থিতি
তৈরি করবো, তুমি যোগ দেবে।
170
00:10:46,824 --> 00:10:48,121
-ঠিকাছে।
-ঠিকাছে।
171
00:10:48,292 --> 00:10:49,987
অ্যাকশন।
172
00:10:52,362 --> 00:10:55,820
আচ্ছা, এখানে মুভি হচ্ছে না, এটা প্রস্তুতি
ছাড়া, তাই অ্যাকশন বলতে হবে না।
173
00:10:55,999 --> 00:10:57,762
আরে, তুমি আমাকে একটা জিনিস শেখালে।
174
00:10:58,802 --> 00:11:00,201
কে ভেবেছিল এটা?
175
00:11:02,406 --> 00:11:04,203
আচ্ছা।
176
00:11:04,374 --> 00:11:07,152
না, শিপমেন্ট এখনো আসে নি আর
আমার ওই জুতগুলো লাগবে।
177
00:11:07,177 --> 00:11:10,237
ওনারা আমার সবথেকে বড় বিক্রেতা।
হ্যাঁ, মেয়েদের, সাইজ ৬ থেকে ১০।
178
00:11:10,414 --> 00:11:13,975
ধন্যবাদ, ওহ, দুঃখিত, আমার রাখতে হবে।
কাস্টমার এসেছে। বার-বাই।
179
00:11:14,151 --> 00:11:15,711
হাই, সাহায্য করতে পারি?
180
00:11:15,853 --> 00:11:18,822
আমি একটা জমাট দই চাই, প্লিজ।
181
00:11:22,359 --> 00:11:23,502
দই?
182
00:11:23,927 --> 00:11:29,160
আচ্ছা, নিশ্চয়ই। সৌভাগ্যবশত, আমরা এখানে
জুতা এবং দই দুটোই বিক্রি করি।
183
00:11:30,667 --> 00:11:31,924
আসলেই?
184
00:11:33,370 --> 00:11:38,103
হ্যাঁ, ওপরে সাইনটা দেখুন, আর মনে রাখবেন,
প্রস্তুতিহীন অভিনয়ে "হ্যাঁ" বলতে হয়।
185
00:11:38,675 --> 00:11:39,699
ঠিকাছে।
186
00:11:40,797 --> 00:11:42,321
হ্যাঁ।
187
00:11:43,714 --> 00:11:45,181
আমি একটা সাইন দেখছি।
188
00:11:45,349 --> 00:11:49,149
লেখা আছে, "ক্যামিরিও স্টেট মানসিক
হাসপাতাল"।
189
00:11:50,888 --> 00:11:51,980
কী?
190
00:11:52,356 --> 00:11:54,500
এটা দেখার পর আপনারা
কেন জুতা আর দই একসাথে...
191
00:11:54,525 --> 00:11:57,092
বেচেন, সেই বিষয়ে আমি
ব্যাখ্যা পেলাম।
192
00:11:58,695 --> 00:12:01,433
আছা শোনো, অন্য একটা অভিনয়
চেষ্টা করা যাক।
193
00:12:02,065 --> 00:12:06,229
এবার, আমরা দুজন মদখোর একটা
বড় রাস্তার ফ্লাইওভারের নিচে থাকি।
194
00:12:06,403 --> 00:12:08,268
ওহ, আমরা প্রপ ও ব্যবহার করবো?
195
00:12:08,438 --> 00:12:10,167
একদম।
196
00:12:12,576 --> 00:12:15,383
আমার স্বপ্ন ছিল, জানো,
আমি বিখ্যাত হবো।
197
00:12:15,546 --> 00:12:19,073
বাড়ির সবাইকে দেখিয়ে দেবো, আমিও
কিছু হতে পারি।আর এখন, আমাকে দেখো।
198
00:12:20,417 --> 00:12:23,944
-খাবে একটু?
-তোমার কাছে কি জমাট দই আছে?
199
00:12:28,759 --> 00:12:32,354
আমি এখনো সাইফাই চ্যানেলের বানানের
নামের সাথে ঠিক হতে পারলাম না।
200
00:12:32,529 --> 00:12:35,589
S-Y-F-Y. এটা "সিফি"
201
00:12:41,845 --> 00:12:42,877
হ্যালো?
202
00:12:45,576 --> 00:12:47,642
হায় ঈশ্বর, ও ঠিকাছে?
203
00:12:47,667 --> 00:12:49,328
-কী হয়েছে?
-দাড়াও, দাড়াও।
204
00:12:51,582 --> 00:12:52,606
আচ্ছা, ধন্যবাদ।
205
00:12:53,784 --> 00:12:56,380
হাওয়ারড ওর স্কুটারে ছিল,
আর একটা ট্রাক ওকে ধাক্কা দিয়েছে।
206
00:12:56,405 --> 00:12:58,066
ওর অবস্থা খুবই গুরুতর।
207
00:12:58,188 --> 00:13:00,486
ওহ, না।
208
00:13:02,693 --> 00:13:05,270
শুনেছ তোমরা? কী ভয়ানক না?
209
00:13:05,295 --> 00:13:07,786
-তুমি ওকে দেখেছ?
-ওরা আমাকে ঢুকতে দিচ্ছে না।
210
00:13:08,098 --> 00:13:10,498
ওহ, আমার হাওয়ি।
211
00:13:10,968 --> 00:13:17,967
ঠিক হয়ে যাবে।
212
00:13:20,944 --> 00:13:22,969
হাওয়ারড।
213
00:13:23,513 --> 00:13:24,810
হাওয়ারড, হ্যালো।
214
00:13:24,982 --> 00:13:27,473
রাজ, এটা কি তুমি?
215
00:13:28,619 --> 00:13:30,362
হ্যাঁ, আমি এখানে। কেমন আছ?
216
00:13:30,387 --> 00:13:33,356
আমার কথা শোনো।
আমি বাঁচবো না।
217
00:13:33,381 --> 00:13:36,087
না, এসব বোলো না।
তুমি ঠিক হয়ে যাবে।
218
00:13:36,112 --> 00:13:39,277
রাজ, আমার সময় কম।
মন দিয়ে শোনো।
219
00:13:39,433 --> 00:13:43,323
আমার শেষ ইচ্ছা হচ্ছে, তুমি
বার্নাডেটের প্রতি খেয়াল রাখবে।
220
00:13:43,348 --> 00:13:45,782
অবশ্যই, অবশ্যই।
221
00:13:47,504 --> 00:13:50,234
আচ্ছা, "খেয়াল রাখা" বলতে তুমি
বোঝাচ্ছ...
222
00:13:50,607 --> 00:13:51,984
শারীরিকভাবে।
223
00:13:52,135 --> 00:13:54,865
মাফ করবে, বার্নাডেট, আমার
ওর থেকে শুনতে হবে।
224
00:13:56,146 --> 00:13:58,239
শারীরিকভাবে।
225
00:13:58,782 --> 00:13:59,908
বুঝেছি, ভালো থেকো।
226
00:14:02,052 --> 00:14:05,783
আমার মনে হয়, বাকি জীবন আমাকে
তোমার সাথে মিষ্টি অপরাধবোধহীন...
227
00:14:05,808 --> 00:14:08,743
-ভালোবাসা করতে হবে।
-আমিও তো এটাই শুনলাম।
228
00:14:15,465 --> 00:14:17,023
অথবা, "সাইফি" হতে পারে।
229
00:14:17,567 --> 00:14:20,934
-কী
- S-Y-F-Y. "সাইফি"।
230
00:14:21,471 --> 00:14:22,961
ওহ, হ্যাঁ।
231
00:14:23,140 --> 00:14:24,698
ভালো বলেছ।
232
00:14:27,344 --> 00:14:32,213
-তুমি কি আমার দেয়া দৃশ্যগুলো পড়েছ?
-হ্যাঁ, কিন্তু তেমন জাতের লাগে নি।
233
00:14:33,917 --> 00:14:37,409
ক্যাট অন এ হট টিন রুফ কিন্তু
অ্যামেরিকান ক্লাসিক।
234
00:14:37,516 --> 00:14:40,508
সেই সাথে ম্যাক্রিব স্যান্ডউইচ ও।
কিন্তু সেটাও ভাল লাগে না।
235
00:14:42,759 --> 00:14:46,663
বেশ, তুমি আজকে দৃশ্যপট নিয়ে
কী পড়াশোনা করবে?
236
00:14:46,688 --> 00:14:48,099
তুমি জিজ্ঞেস করায় খুশি হলাম।
237
00:14:48,124 --> 00:14:52,511
আমি আমার দশ বছর বয়সে
লেখা স্টার ট্রেক ফ্যান ফিকশন ছোটো উপন্যাস...
238
00:14:52,536 --> 00:14:55,733
থেকে একটা দৃশ্য নিয়ে
এক অংকের একটা নাটক লিখে এনেছি।
239
00:14:57,040 --> 00:14:59,235
তোমার এটাকে টেনেসি উইলিয়ামসের
থেকেও ভালো মনে হয়?
240
00:15:00,177 --> 00:15:03,305
সেটা ঠিক করার দায়িত্ব আমরা
ভবিষ্যৎ প্রজন্মের জন্যই রাখি, নাকি?
241
00:15:04,448 --> 00:15:07,178
"যেখানে কোনো শেল্ডন আগে যায় নি"
242
00:15:07,684 --> 00:15:11,181
এটা একটা ছোট ছেলের গল্প
যাকে ২৩০০ শতাব্দীতে...
243
00:15:11,206 --> 00:15:15,518
অশিক্ষিত সেকেলে পুর্ব টেক্সাস থেকে
এমন জায়গায় নেয়া হয় যেখানে...
244
00:15:15,543 --> 00:15:20,276
ওর মেধাকে শুধু প্রশংসাই না, সাথে
সম্মানিত করা হয়।
245
00:15:20,436 --> 00:15:22,336
KMN.
246
00:15:23,633 --> 00:15:27,694
এবার, এই কেন্দ্রীয় দৃশ্যে,
শেল্ডনের মা, যেটা তুমি করছ,
247
00:15:27,719 --> 00:15:29,414
গ্রহের অবিভক্ত ফেডারেশনের...
248
00:15:29,439 --> 00:15:34,638
গুপ্তচর মিস্টার স্পক, যাকে আমি
প্রাণ দেবো, তার সাথে তর্ক করবে।
249
00:15:35,645 --> 00:15:39,605
ঠিকাছে, চলবে। কিন্তু তোমাকে তোমার
কমফোর্ট জোন থেকে বের করা যাক।
250
00:15:39,750 --> 00:15:41,149
এটা কেন করতে চাও?
251
00:15:41,351 --> 00:15:43,876
এটাকে কমফোর্ট জোন এ
কারণেই বলে।
252
00:15:44,287 --> 00:15:46,906
আচ্ছা, এই পুরো ব্যাপারটা হচ্ছে
তোমাকে রিল্যাক্স করা।
253
00:15:46,931 --> 00:15:51,630
আমি ভাবছিলাম, তুমি তোমার মায়ের চরিত্র
করো, আমি মিস্টার স্পক কে প্রাণ দিচ্ছি।
254
00:15:58,368 --> 00:16:00,666
দুঃখিত, তুমি স্পক করবে?
255
00:16:01,071 --> 00:16:03,631
এটাই যৌক্তিক।
256
00:16:06,676 --> 00:16:08,007
ঠিকাছে।
257
00:16:08,178 --> 00:16:10,373
-আমি দৃশ্যপট বানাচ্ছি।
-আচ্ছা।
258
00:16:11,148 --> 00:16:14,345
পুর্ব টেক্সাস, গ্রীষ্মের একটি উষ্ণ রাত।
259
00:16:14,518 --> 00:16:17,646
একজন মহিলা, ম্যারি, বারান্দায় দাঁড়িয়ে আছে।
260
00:16:17,821 --> 00:16:21,048
দূরে কোথাও, আমরা শুধু একটা
ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছি।
261
00:16:22,259 --> 00:16:24,989
ঘাসপোকার একটানা ঝিঁঝিঁ শব্দঃ
262
00:16:26,630 --> 00:16:29,241
একটি কায়োটি চাঁদের আলোয়
চিৎকার করে...
263
00:16:29,266 --> 00:16:31,775
সবজায়গায় ভীতু ছোটো ছেলেদের
ভয় পাইয়ে দিচ্ছে।
264
00:16:33,703 --> 00:16:38,163
-বনের ভেতর, পেঁচা কর্কশভাবে ডাকছে...
-আচ্ছা, বুঝেছি, দৃশ্য বানিয়েছ।
265
00:16:41,511 --> 00:16:43,411
আচ্ছা, তোমার মায়ের লাইন পড় এবার।
266
00:16:46,316 --> 00:16:50,533
শেলি, শেলি, কতবার তোমাকে বলেছি
বারান্দায়...
267
00:16:50,558 --> 00:16:53,618
তোমার বিজ্ঞান গবেষণার
জিনিস বারান্দায় ফেলে যাবে না?
268
00:16:54,524 --> 00:16:57,891
ঈশ্বর, আমি এই ছেলেকে
কোনোদিনও বুঝবো না।
269
00:16:58,061 --> 00:17:00,772
কিন্তু, তার পরও, আমি একজন
খ্যাপাটে ধার্মিক...
270
00:17:00,797 --> 00:17:04,790
আর আমি অনেক ব্যাপারেই বেশি
ভাবতে আগ্রহী না।
271
00:17:09,139 --> 00:17:11,937
স্পক এন্টারপ্রাইজকে জানাচ্ছে,
পরিবহন সফল।
272
00:17:12,108 --> 00:17:14,269
ওরে মোর খোদা !
273
00:17:14,444 --> 00:17:17,902
কেমন একটা জীব এইমাত্র
বাতাস থেকে আসলো।
274
00:17:18,081 --> 00:17:20,725
জর্জ, হুইস্কি ভরা পেপসি ক্যান
হাত থেকে নামাও।
275
00:17:20,750 --> 00:17:23,583
ওইটা কাউকে বোকা বানাচ্ছে
না, তোমার শটগান নিয়ে এসো।
276
00:17:24,654 --> 00:17:28,590
স্বাগত, ম্যারি কুপার।
আমি স্পক।
277
00:17:31,495 --> 00:17:34,089
দুঃখিত, আমার এটা বিশ্বাসযোগ্য লাগে নি।
278
00:17:34,464 --> 00:17:35,761
করতে থাকো।
279
00:17:37,367 --> 00:17:41,305
ওহ, আচ্ছা, আপনার সহসা আগমন
আমাকে ভয় পাইয়ে দিয়েছিল।
280
00:17:41,330 --> 00:17:44,629
আমরা ২৩০০ শতাব্দী থেকে আপনার
ছেলে, শেল্ডনকে পর্যবেক্ষন করছি...
281
00:17:44,975 --> 00:17:47,375
আর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি
যে ও আমাদের সাথে যুক্ত হতে প্রস্তুত।
282
00:17:47,544 --> 00:17:50,555
ওর অদ্বিতীয় মেধা এই সুবিশাল আর
অশান্ত গ্যালাক্সিতে শান্তি...
283
00:17:50,580 --> 00:17:52,707
আনার জন্য আমাদের শেষ ভরসা।
284
00:17:52,883 --> 00:17:54,077
বুঝতে পারছি।
285
00:17:55,185 --> 00:17:58,848
ওহ, শেলি, একজন লোক এসেছে
তোমাকে ভবিষ্যতে নেয়ার জন্য।
286
00:17:59,022 --> 00:18:01,752
পরিষ্কার আন্ডারওয়্যার নিতে ভুলো না।
287
00:18:02,359 --> 00:18:06,299
আচ্ছা, এই শেষ লাইনটা আরেকবার বলো,
একটু গলা ধরা অবস্থায় বলার চেষ্টা করবে।
288
00:18:06,897 --> 00:18:09,195
-কেন?
-আরে, তুমি তোমার ছেলেকে হারাচ্ছ।
289
00:18:09,366 --> 00:18:14,177
হ্যাঁ, কিন্তু ও তো আরও ভালো জায়গায়
যাচ্ছে, যেখানে ও এত মার খাবে না।
290
00:18:14,905 --> 00:18:18,123
ঠিকাছে, আমার কথামতো চেষ্টা করো।
ভাবো যে ও চলে যাচ্ছে দেখে তুমি কষ্ট পাচ্ছ।
291
00:18:18,156 --> 00:18:19,783
আমি শুরু করছি।
292
00:18:20,544 --> 00:18:23,622
ওর অদ্বিতীয় মেধা এই সুবিশাল আর
অশান্ত গ্যালাক্সিতে শান্তি...
293
00:18:23,647 --> 00:18:26,115
আনার জন্য আমাদের শেষ ভরসা।
294
00:18:27,751 --> 00:18:30,515
-এবার তোমার লাইন।
-দুঃখিত, আমার এই লাইনটা সেই পছন্দ।
295
00:18:32,255 --> 00:18:34,382
মানে তুমি বলার পরও।
296
00:18:35,292 --> 00:18:37,389
আচ্ছা, হয়েছে। এবার আবেগ দাও।
297
00:18:37,414 --> 00:18:40,315
ব্লা ব্লা ব্লা,
আমাদের শেষ ভরসা, বলো।
298
00:18:41,798 --> 00:18:45,734
ওহ, শেলি, তোমাকে একটা লোক ভবিষ্যতে
নিতে এসেছে।
299
00:18:49,973 --> 00:18:52,533
পরিষ্কার আন্ডারওয়্যার নিতে ভুলো না।
300
00:18:52,709 --> 00:18:54,609
ভালো হচ্ছে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে।
301
00:18:56,347 --> 00:18:58,300
মা, তুমি কাঁদছ কেন?
302
00:18:59,049 --> 00:19:01,449
কারণ, আমি তোমাকে মিস করবো।
জাদুসোনা...
303
00:19:01,474 --> 00:19:04,443
যদিও তুমি সবসময়ই আমাকে
আতঙ্কে রাখো।
304
00:19:04,988 --> 00:19:07,032
আচ্ছা, এবার তাহলে বিনা প্রস্তুতিতে
অভিনয় করছি।
305
00:19:07,057 --> 00:19:11,303
আমি দুঃখিত, এটা আমার অপরাধ না, আমি
শুধু অনেক বেশি মেধাবী...
306
00:19:11,328 --> 00:19:14,695
আর এখানে যারা আছে, সবাই ব্যাগভর্তি
পাথরের থেকেও নির্বোধ।
307
00:19:14,864 --> 00:19:18,143
ওহ, এবার তুমি কাঁদতে শুরু কোরো না।
স্পেসশিপে ওঠো গিয়ে যাও।
308
00:19:18,168 --> 00:19:19,989
ইন্ডিয়ান বিঙ্গো খেলতে মায়ের দেরি
হয়ে যাচ্ছে।
309
00:19:23,044 --> 00:19:26,821
মিসেস কুপার, আমি পেনি।
হ্যাঁ, সম্ভবত আমি আপনার ছেলের মন ভেঙ্গে দিয়েছি।
310
00:19:27,377 --> 00:19:29,531
ধরুন,
মায়ের সাথে কথা বলো।
311
00:19:30,113 --> 00:19:32,125
মা, আমি তোমাকে ভালোবাসি।
312
00:19:32,413 --> 00:19:35,644
স্পককে আমাকে ভবিষ্যতে নিতে দিয়ো না।
313
00:19:42,826 --> 00:19:45,303
আচ্ছা, রাজ, আমি জানি তুমি আমাকে আর
হাওয়ারডকে এড়িয়ে চলছ...
314
00:19:45,328 --> 00:19:49,025
তোমার মাথায় কী চলছে এটা না
বলা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না।
315
00:19:58,356 --> 00:20:02,852
♪ বন্য হাতির মতো আমি তোমার ♪
♪ ভালোবাসার জন্য ভেঁপু বাজাচ্ছি ♪
316
00:20:02,877 --> 00:20:07,211
♪ লুকিয়ে থাকা ফুলের মতো আমার ♪
♪ সুমধুর গন্ধ ছড়িয়ে পড়ছে ♪
317
00:20:15,988 --> 00:20:20,243
♪ দুপুরের সূর্যের মতো আমার ♪
♪ হৃদয় তোমার জন্য পোড়ায় ♪
318
00:20:20,268 --> 00:20:24,766
♪ বৃষ্টিস্নাত বর্ষার মতো আমার ♪
♪ মরুভূমি তোমাকে স্বাগত জানায় ♪
319
00:20:24,791 --> 00:20:26,928
♪ তুমি আমার হৃদয় ♪
320
00:20:26,953 --> 00:20:29,280
♪ আমার মহাবিশ্ব ♪
321
00:20:29,305 --> 00:20:30,966
♪ তুমি আমার হৃদয় ♪
322
00:20:31,141 --> 00:20:33,575
♪ আমার মহাবিশ্ব ♪
323
00:20:33,600 --> 00:20:35,761
♪ আমার মহাবিশ্ব ♪
324
00:20:48,883 --> 00:20:51,625
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।
325
00:21:00,370 --> 00:21:04,306
নাচের কথা বাদ দিলে আমি একেবারেই
সমকামী না।