1 00:00:00,000 --> 00:00:04,000 THE WALKING DEAD - S01E04 2 00:00:17,810 --> 00:00:19,977 - কী? - কিছু না। 3 00:00:21,605 --> 00:00:24,190 কিছু না মানে অবশ্যই কিছু একটা। 4 00:00:25,359 --> 00:00:28,069 বাবা তোমাকে নেইল নট বাঁধতে শেখায়নি? [নেইল নট = বড়শি গিট] 5 00:00:28,237 --> 00:00:31,072 সেটা কেন করতে যাবে? সে তো সারাজীবন ফিশারম্যান'স নট ব্যবহার করেছে। 6 00:00:35,577 --> 00:00:38,079 - একটাই গিট। - না, বাঁধেনি। 7 00:00:38,247 --> 00:00:40,707 না, সে অন্তত তিনটা গিট বাঁধতো। 8 00:00:40,874 --> 00:00:42,625 ক্লিঞ্চ নট? 9 00:00:42,793 --> 00:00:44,377 অসম্ভব। 10 00:00:44,545 --> 00:00:46,629 বেশ, আমি হার মেনে নিলাম। 11 00:00:57,975 --> 00:01:00,101 বাবা কি তোমাকে প্রায়ই ভাসমান টোপ ব্যবহার শিখিয়েছে? 12 00:01:00,269 --> 00:01:02,353 হ্যাঁ, তোমাকে? 13 00:01:02,521 --> 00:01:05,273 - ডুবন্ত। - তুমি মজা করছ। 14 00:01:05,441 --> 00:01:07,734 কিন্তু সে তো সবসময়ই খুব অবিচল ছিলো। 15 00:01:07,901 --> 00:01:09,819 মানে, মাছ ধরার জিনিসটার উপর বাবাকে তুমি চেনো। 16 00:01:09,987 --> 00:01:11,487 আহা! ভাবতে পারো? 17 00:01:11,655 --> 00:01:14,741 আমি আমার পুরো শৈশবকাল কাটিয়েছি নৌকার পাটাতনের উপর বসে। 18 00:01:14,908 --> 00:01:17,994 তবে আমার দিনগুলোতে সবকিছু ছিলো বড়শিটা ঠিক জায়গায় গাঁথার ব্যাপারে। 19 00:01:18,162 --> 00:01:20,037 আমরা খাবারের টেবিলের জন্য মাছ ধরতাম। 20 00:01:20,205 --> 00:01:22,623 আমরা নই। আমরা সবসময় ওগুলো ছুড়ে ফেলতাম। 21 00:01:22,791 --> 00:01:24,792 - সবসময়। - মনে হয় সে বিষয়গুলো বদলে ফেলেছিল। 22 00:01:24,960 --> 00:01:28,087 কিন্তু সেটা তো তার ধর্ম বা সেরকম কিছু বদলে ফেলার মতো ছিলো। 23 00:01:28,255 --> 00:01:31,591 মানুষ বদলায়। আমরা যে ১২ বছর আগে পরে জন্মেছি সেটা তার ভুল নয়। 24 00:01:31,759 --> 00:01:34,051 না। 25 00:01:34,219 --> 00:01:38,319 না কারণ, তুমি কলেজে যাওয়ার পরের মিনিট থেকে নৌকার পাটাতনে বসেছিল আমার পাছাটা 26 00:01:38,319 --> 00:01:41,081 এবং প্রথম দিন থেকেই সে আমাকে ভাসমান টোপ শিখিয়েছে। 27 00:01:42,519 --> 00:01:45,730 ওটা সময়ের সাথে সাথে গড়ে উঠা স্বভাব ছিলনা। 28 00:01:55,657 --> 00:01:57,241 কি মনে হয় ওটা সে আমাদের জন্য করেছিল? 29 00:01:57,409 --> 00:01:59,911 কারণ সে জানত আমরা অনেক ভিন্ন। 30 00:02:04,583 --> 00:02:08,044 সে জানত তোমার মাছ ধরা দরকার 31 00:02:08,212 --> 00:02:10,755 আর আমার সেগুলোকে ছেড়ে দেওয়া দরকার। 32 00:02:13,217 --> 00:02:15,510 আচ্ছা, তার নিয়ম মনে রেখো: 33 00:02:15,677 --> 00:02:17,637 নৌকায় কোনো কান্নাকাটি নয়। 34 00:02:19,056 --> 00:02:20,765 এটা মাছেদের ভয় পাইয়ে দেয়। 35 00:02:21,975 --> 00:02:23,768 মা আর বাবা-- 36 00:02:24,812 --> 00:02:26,270 মানে, 37 00:02:26,438 --> 00:02:29,649 ফ্লোরিডাতে অবস্থা হয়তো এত খারাপ হয়নি। 38 00:02:29,817 --> 00:02:32,735 হয়তো ওখানে অবস্থা ভালো। 39 00:02:32,903 --> 00:02:34,904 তোমার মনে হয়না? 40 00:02:40,285 --> 00:02:42,870 মনে হচ্ছে তোমার টোপ গিলেছে। 41 00:02:43,038 --> 00:02:45,665 ভুল গিট দিয়েছ তবুও। 42 00:02:48,836 --> 00:02:50,670 হে ঈশ্বর। 43 00:02:52,506 --> 00:02:55,174 কান্নাহীন নিয়মের জন্য অনেক বেশি হয়ে গেল। 44 00:02:55,342 --> 00:02:58,261 আমার মনে হয় নিয়মটা বাবা আর মাছেদের জন্য ছিলো। 45 00:03:29,700 --> 00:03:49,700 অনুবাদ ও সম্পাদনায় এ আর আকিব 46 00:03:49,700 --> 00:04:17,550 অনুবাদ আয়োজনেঃ ~ টিম প্রজাপতি~ 47 00:04:17,550 --> 00:04:22,524 [ THE WALKING DEAD ] [ ভাতোস ] 48 00:04:42,449 --> 00:04:46,994 আমি দ্বিধাবোধ করবোনা। শহরের সব জম্বি শুনলেও পরোয়া করিনা। 49 00:05:01,760 --> 00:05:04,804 তোমার কাছে রুমাল বা সেরকম কিছু আছে? 50 00:05:21,029 --> 00:05:24,490 আমার মনে হয় হাতকড়া কাটার জন্য করাত একটু বেশিই ভোঁতা। 51 00:05:26,618 --> 00:05:28,995 তাই না? 52 00:05:53,061 --> 00:05:56,188 সে নিশ্চয়ই কোনো তাগা ব্যবহার করেছে-- হয়তো তার বেল্ট। 53 00:05:56,356 --> 00:05:58,441 নাহয় এখানে আরো রক্ত থাকত। 54 00:06:29,723 --> 00:06:32,558 মার্ল? তুমি ভেতরে আছো? 55 00:06:49,993 --> 00:06:52,995 জিম? তুমি কি ঠিক আছো? 56 00:06:58,877 --> 00:07:02,129 এটা করতে থাকলে তুমি তো-- এই জায়গা উল্টে ফেলবে। 57 00:07:07,469 --> 00:07:09,178 একটু পানি খাও অন্তত। 58 00:07:46,466 --> 00:07:50,136 এই দুই মাদারচোদকে ঘায়েল করার শক্তি তার গায়ে ছিল। 59 00:07:51,346 --> 00:07:53,013 এক হাতে। 60 00:07:55,475 --> 00:07:57,685 আমার দেখা সবচেয়ে শক্তপোক্ত বোকাচোদা, আমার ভাই। 61 00:07:59,479 --> 00:08:01,647 হাতুড়ি খাইয়ে দিলে হাগুতে পেরেক বের করবে। 62 00:08:01,815 --> 00:08:03,774 রক্ত ঝরতে ঝরতে যেকোনো মানুষ মারা যেতে পারে, 63 00:08:03,942 --> 00:08:06,193 যতই শক্তপোক্ত হোক না কেন। 64 00:08:11,366 --> 00:08:12,908 ওহ, বেবি। এদিকে দেখবে একবার? 65 00:08:13,076 --> 00:08:15,786 এই, দেখো এটা। 66 00:08:17,914 --> 00:08:19,248 ভদ্রমহিলাগণ... 67 00:08:19,416 --> 00:08:22,626 ...তোমাদের জন্যই আমার বাচ্চারা আজ খেতে পাবে। 68 00:08:22,794 --> 00:08:24,587 - তোমাদের ধন্যবাদ। - ডেলকে ধন্যবাদ দাও। 69 00:08:24,754 --> 00:08:26,672 ওই ডোঙ্গা আর যন্ত্রপাতি তার। 70 00:08:26,840 --> 00:08:28,799 মা, দেখো, মাছগুলো দেখো। 71 00:08:28,967 --> 00:08:30,801 ধন্যবাদ। 72 00:08:30,969 --> 00:08:32,761 ওয়াও। 73 00:08:32,929 --> 00:08:35,890 হ্যাঁ, ওয়াও। তোমরা দুজন এসব শিখলে কীভাবে? 74 00:08:36,057 --> 00:08:38,559 - বাবা শিখিয়েছে। - আমাকেও শেখাবে নাকি? 75 00:08:38,727 --> 00:08:41,812 নিশ্চয়ই। আমি তোমাকে বড়শি গিট এবং অন্যান্য সবকিছু শেখাব। 76 00:08:41,980 --> 00:08:44,732 - যদি আপত্তি না থাকে তবে। - আমাকে তর্ক করতে দেখবে না। 77 00:08:44,900 --> 00:08:48,694 এই, ডেল। শেষ কবে ছিপগুলোর চরকায় তেল দিয়েছিলে? 78 00:08:48,862 --> 00:08:51,447 - এগুলো ছিপ নামে কলঙ্ক। - আমি, আহ-- 79 00:08:51,615 --> 00:08:53,574 আমি কাউকে আতঙ্কিত করতে চাইনা, 80 00:08:53,742 --> 00:08:56,493 তবে, সম্ভবত একটা সমস্যা তৈরী হয়েছে। 81 00:09:11,885 --> 00:09:14,386 - মার্ল! - এখানে আমরা একা নই। 82 00:09:14,554 --> 00:09:16,472 - মনে নেই? - সেটার গুল্লি মারি। 83 00:09:16,640 --> 00:09:19,475 তার রক্ত শেষ হয়ে যেতে পারে। তুমি নিজে বলেছ। 84 00:09:38,787 --> 00:09:40,996 এই পোড়া জিনিসটা কী? 85 00:09:41,164 --> 00:09:43,582 চামড়া। 86 00:09:43,750 --> 00:09:45,876 সে শিরা নিঃসাড় করে দিয়েছে। 87 00:09:50,090 --> 00:09:51,924 বলেছিলাম সে শক্তপোক্ত। 88 00:09:52,092 --> 00:09:53,968 মার্ল ছাড়া আর কেউ মার্লকে মারতে পারবেনা। 89 00:09:54,135 --> 00:09:56,929 সেটা বিশ্বাস করে বোসো না। সে প্রচুর রক্ত হারিয়েছে। 90 00:09:57,097 --> 00:09:58,597 তাই? 91 00:09:58,765 --> 00:10:01,934 তাকে এই মৃত্যুর ফাঁদ থেকে পালানো থেকে তো আটকাতে পারলনা। 92 00:10:03,103 --> 00:10:04,186 সে এই বিল্ডিং ছেড়ে গেছে? 93 00:10:04,354 --> 00:10:05,729 সেটা কেন করতে গেল? 94 00:10:05,897 --> 00:10:07,189 কেন করবেনা? 95 00:10:07,357 --> 00:10:10,985 সে যতদুর জানত সে ওখানে একা ছিল, 96 00:10:11,152 --> 00:10:12,736 যা করা দরকার তাই করেছে। 97 00:10:12,904 --> 00:10:15,114 টিকে থাকা। 98 00:10:15,282 --> 00:10:17,491 তুমি এটাকে টিকে থাকা বলছ? 99 00:10:17,659 --> 00:10:20,077 সে রাস্তায় বিচরণ করছে, হয়তো মারা যাচ্ছে। 100 00:10:20,245 --> 00:10:21,870 তার সুবিধায় আসবে এমন কী আছে ওখানে? 101 00:10:22,038 --> 00:10:24,999 হাতকড়া পরে পচার জন্য পড়ে থাকার চেয়ে ভালো কিছু আছে, বোকাচোদার দল। 102 00:10:27,294 --> 00:10:28,752 তাকে মারা এত সহজ না। 103 00:10:28,920 --> 00:10:32,506 কয়েকটা মৃত বেজন্মা বলদের জন্য আমি চিন্তিত নই। 104 00:10:32,674 --> 00:10:34,425 ১০০০ মৃত বেজন্মা হলে কী হবে? 105 00:10:34,592 --> 00:10:36,885 - কাহিনী ভিন্ন হবে? - ট্যালি করে গুণে দেখো। 106 00:10:37,053 --> 00:10:39,263 অথবা তোমার যা ইচ্ছা করো। আমি গিয়ে তাকে নিয়ে আসছি। 107 00:10:39,431 --> 00:10:41,557 - ডেরিল, দাঁড়াও। - হাত সরাও আমার গা থেকে! 108 00:10:41,725 --> 00:10:43,559 - তুমি আমাকে থামাতে পারবেনা। - আমি তোমাকে দোষ দিচ্ছিনা। 109 00:10:43,727 --> 00:10:46,270 সে তোমার পরিবার, আমি বুঝতে পারছি। আমারটা খুঁজতে আমাকে নরকের মধ্য দিয়ে যেতে হয়েছে। 110 00:10:46,438 --> 00:10:48,188 আমি জানি তোমার ঠিক কেমন অনুভূত হচ্ছে। 111 00:10:50,275 --> 00:10:51,817 সে ওই ক্ষত নিয়ে বেশিদুর যেতে পারবেনা। 112 00:10:51,985 --> 00:10:53,569 আমরা তোমাকে আশেপাশে কয়েক ব্লক খুঁজে দেখতে সাহায্য করতে পারি 113 00:10:53,737 --> 00:10:56,447 শুধুমাত্র যদি মাথা ঠান্ডা রাখি তবে। 114 00:10:58,658 --> 00:11:00,659 সেটা করতে পারি। 115 00:11:03,204 --> 00:11:05,998 প্রথমে যদি ওই বন্দুকগুলো নিতে পারি তাহলে। 116 00:11:06,166 --> 00:11:07,750 আমি শুধু আমার ভালো উদ্দেশ্যের উপর ভর করে 117 00:11:07,917 --> 00:11:10,127 আটলান্টার রাস্তায় ঘুরব না, ওকে? 118 00:11:30,774 --> 00:11:32,608 হেই, জিম। 119 00:11:34,944 --> 00:11:36,528 জিম, তুমি এসব থামাচ্ছ না কেন, হ্যাঁ? 120 00:11:36,696 --> 00:11:39,323 - আমাকে শুধু একটা সেকেন্ড সময় দাও, প্লিজ। - কী চাও তোমরা? 121 00:11:39,491 --> 00:11:42,076 আমরা সামান্য একটু চিন্তিত, ম্যান। এটুকুই। 122 00:11:42,243 --> 00:11:44,620 ডেল বলল তুমি কয়েক ঘন্টা ধরে এখানে আছো। 123 00:11:44,788 --> 00:11:47,706 - তো? - তো তুমি মাটি খুঁড়ছ কেন? 124 00:11:49,626 --> 00:11:51,668 চীনের দিকে যাত্রা করলে নাকি, জিম? 125 00:11:51,836 --> 00:11:54,463 এতে কী আসে যায়? আমি তো কাউকে আঘাত করছিনা। 126 00:11:54,631 --> 00:11:56,048 হ্যাঁ, হয়তো তোমাকে করছ যদিও। 127 00:11:56,216 --> 00:11:59,468 ১০০ ডিগ্রী তাপ পড়ছে আজ। তুমি এটা করে যেতে পারোনা। 128 00:11:59,636 --> 00:12:01,553 অবশ্যই পারি। দেখো আমাকে। 129 00:12:01,721 --> 00:12:03,931 জিম, তারা এটা বলবেনা তাই আমিই বলি। 130 00:12:04,099 --> 00:12:06,392 তুমি লোকজনকে ভয় পাইয়ে দিচ্ছ। 131 00:12:06,559 --> 00:12:09,019 তুমি আমার ছেলে আর ক্যারলের মেয়েকে ভয় পাইয়ে দিচ্ছ। 132 00:12:09,187 --> 00:12:12,523 তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। 133 00:12:13,691 --> 00:12:15,401 মানে, সমস্যা কী, ভাই? 134 00:12:15,568 --> 00:12:17,444 আমি এখানে একা এসেছি। তোমরা সবাই চলে গিয়ে 135 00:12:17,612 --> 00:12:20,656 আমাকে একা থাকতে দিচ্ছনা কেন? 136 00:12:20,824 --> 00:12:23,867 আমরা মনে করি তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার, ওকে? 137 00:12:24,035 --> 00:12:26,370 তুমি একটু ছায়ায় গিয়ে জিরিয়ে নিচ্ছনা কেন? 138 00:12:26,538 --> 00:12:28,288 সামান্য খাবার খাও। আমি বলি কি শোনো-- 139 00:12:28,456 --> 00:12:30,624 হয়তো কিছুক্ষণের মধ্যেই আমিও এখানে আসব 140 00:12:30,792 --> 00:12:32,876 আর নিজে তোমাকে সাহায্য করব। 141 00:12:33,044 --> 00:12:34,795 জিম, আমাকে শুধু বলো এসব কেন করছ। 142 00:12:34,963 --> 00:12:36,755 তুমি সামনে এগিয়ে এসে চাপাতিটা আমাকে দিচ্ছনা কেন? 143 00:12:36,923 --> 00:12:39,216 - না দিলে কী করবে? - কিছু করার প্রশ্নই আসেনা। 144 00:12:39,384 --> 00:12:42,511 আমি তোমাকে অনুরোধ করছি। আমি তোমার কাছে আসছি এবং অনুরোধ করছি। প্লিজ। 145 00:12:42,679 --> 00:12:44,221 এটাকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার দরকার আমার নেই। 146 00:12:44,389 --> 00:12:47,099 যদি নিতে না দিই, তবে কী করবে? 147 00:12:47,267 --> 00:12:49,810 এড পেলেটিয়েরকে যেভাবে মেরেছ 148 00:12:49,978 --> 00:12:52,062 সেভাবে আমার মুখে আঘাত করবে, নাকি? 149 00:12:52,230 --> 00:12:55,607 সবাই তো দেখেছ তার মুখ, হাহ? কোনো জায়গা বাকি আছে নাকি? 150 00:12:55,775 --> 00:12:58,569 দেখো, এমনটাই হয় যখন কেউ তোমাকে ছাড়িয়ে যায়। 151 00:12:58,736 --> 00:13:00,529 ওটা ভিন্ন ব্যাপার ছিল, জিম। 152 00:13:00,697 --> 00:13:03,949 তুমি সেখানে ছিলে না। এড নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সে তার বউকে পেটাচ্ছিল। 153 00:13:04,117 --> 00:13:05,576 সেটা ওর ব্যাপার, তার নয়। 154 00:13:05,743 --> 00:13:09,037 সে তো বিচারক নয়। তোমাকে কে ভোট দিয়েছে, রাজাসাহেব? 155 00:13:09,205 --> 00:13:10,873 জিম, আমি এখানে তোমার সাথে তর্ক করতে আসিনি, বুঝলে? 156 00:13:11,040 --> 00:13:13,000 - আমাকে শুধু চাপাতিটা দাও, ঠিক আছে? - না, না না। 157 00:13:13,168 --> 00:13:15,836 আমাকে শুধু-- জিম! 158 00:13:16,004 --> 00:13:17,796 - ওকে। - তোমার কোনো অধিকার নেই! 159 00:13:17,964 --> 00:13:19,548 - থামো। - তোমার কোনো অধিকার নেই! 160 00:13:19,716 --> 00:13:21,508 জিম, থামাও এসব। হেই হেই হেই। 161 00:13:21,676 --> 00:13:23,760 - না! - জিম, জিম, কেউ তোমার কিছু করবেনা। 162 00:13:23,928 --> 00:13:25,679 শুনলে আমার কথা? 163 00:13:25,847 --> 00:13:28,182 কেউ তোমার কিছু করবেনা, ওকে? 164 00:13:28,349 --> 00:13:31,185 মিথ্যা কথা। জঘন্যতম মিথ্যা কথা। 165 00:13:31,352 --> 00:13:34,646 আমি আমার স্ত্রী আর দুই ছেলেকে একই কথা বলেছিলাম। 166 00:13:34,814 --> 00:13:38,442 শতবার বলেছিলাম। কোনো কাজে আসেনি। 167 00:13:38,610 --> 00:13:41,904 তারা অতর্কিতভাবে চলে এলো। ডজনে ডজনে। 168 00:13:44,073 --> 00:13:45,782 এসে আমার হাত থেকে তাদের টেনে নিয়ে গেলো। 169 00:13:51,164 --> 00:13:52,831 জানো, আমি পালাতে পারার একমাত্র কারণ তখন 170 00:13:52,999 --> 00:13:54,999 মৃতরা আমার পরিবারকে খেতে ব্যস্ত ছিল বলে। 171 00:14:03,843 --> 00:14:05,302 তুমি এটা একা করতে পারো না। 172 00:14:05,470 --> 00:14:07,638 তোমাকে আমার অতটা পছন্দ না তবুও আমি মনে করি এটা বাজে আইডিয়া। 173 00:14:07,805 --> 00:14:11,266 এটা একটা ভালো আইডিয়া, ওকে, যদি আমার কথা শোনো তো। 174 00:14:11,434 --> 00:14:13,852 আমরা যদি সেখানে দল বেঁধে যাই, 175 00:14:14,020 --> 00:14:15,854 তাহলে ধীরে ধীরে যেতে হবে, তাদের মনোযোগ আকর্ষণ করে। 176 00:14:16,022 --> 00:14:18,815 যদি একা যাই, আমি তাড়াতাড়ি যেতে পারব। 177 00:14:18,983 --> 00:14:21,652 দেখো। 178 00:14:21,819 --> 00:14:24,696 এটা ট্যাংক, আমরা এখন যেখানে আছি সেখান থেকে পাঁচ ব্লক দূরে। 179 00:14:24,864 --> 00:14:26,573 এটা গুলির ব্যাগ। 180 00:14:26,741 --> 00:14:28,992 যখন আমাদের প্রথম দেখা হয়েছে তখন তোমাকে আমি এই গলিতে নিয়ে এসেছিলাম। 181 00:14:29,160 --> 00:14:31,161 - আমি আর ডেরিল সেখানেই যাবো। - আমি কেন? 182 00:14:31,329 --> 00:14:33,539 তোমার ধনুক তার গুলির চেয়ে কম শব্দ করে। 183 00:14:37,544 --> 00:14:38,877 ডেরিল এই গলিতে অপেক্ষা করার সময়, 184 00:14:39,045 --> 00:14:40,712 আমি রাস্তা দিয়ে দৌড়ে আসব, হাতে ব্যাগ নিয়ে। 185 00:14:40,880 --> 00:14:42,339 আমরা কোথায় থাকব ভেবেছ? 186 00:14:42,507 --> 00:14:43,715 তুমি আর টি-ডগ, বেশ। 187 00:14:43,883 --> 00:14:45,717 তোমরা এখানে এই গলিতে থাকবে। 188 00:14:45,885 --> 00:14:47,386 দুই ব্লক দূরে, কেন? 189 00:14:47,554 --> 00:14:49,388 আমি যে পথে যাবো সে পথে ফেরত নাও আসতে পারি। 190 00:14:49,556 --> 00:14:51,390 জম্বিরা আমাকে পেয়ে যেতে পারে। 191 00:14:51,558 --> 00:14:53,892 যদি সেটা হয়, আমি ডেরিলের কাছে ফেরত যাবো না। 192 00:14:54,060 --> 00:14:55,936 তার বদলে আমি সামনে এগিয়ে যাবো, 193 00:14:56,104 --> 00:14:58,355 তোমরা যে গলিতে থাকবে সেটা পর্যন্ত। 194 00:14:58,523 --> 00:15:00,190 আমি যেদিকেই যাইনা কেন, 195 00:15:00,358 --> 00:15:03,235 আমাকে রক্ষা করার জন্য দুদিকেই তোমরা থাকবে। 196 00:15:03,403 --> 00:15:04,903 সবশেষে, আমরা আবার এখানে মিলিত হব। 197 00:15:05,071 --> 00:15:07,364 হেই, খোকা। এসবের আগে তুমি কী করতে? 198 00:15:07,532 --> 00:15:11,243 পিজ্জা ডেলিভারি করতাম। কেন? 199 00:15:41,941 --> 00:15:43,817 চীনা লোক হলেও তোমার বিচি আছে বলতে হয়। 200 00:15:43,985 --> 00:15:46,528 - আমি কোরিয়ান। - যেটাই হও। 201 00:16:16,100 --> 00:16:17,934 ওহ, আমাকে গুলি করোনা! কী চাও তুমি? 202 00:16:18,102 --> 00:16:20,437 আমি আমার ভাইকে খুঁজছি। সে খুব বাজেভাবে আহত। তাকে দেখেছ? 203 00:16:20,605 --> 00:16:21,813 - সাহায্য করো! - চুপ কর! 204 00:16:21,981 --> 00:16:23,982 জানোয়ারগুলোকে আমাদের দিকে টেনে আনবি দেখছি। আমার কথার উত্তর দে। 205 00:16:35,995 --> 00:16:39,039 - উত্তর দে। - সাহায্য করো! 206 00:16:39,207 --> 00:16:40,832 সাহায্য করো! 207 00:16:42,335 --> 00:16:44,670 আমাকে সাহায্য করো! 208 00:16:44,837 --> 00:16:47,005 চুপ। চুপ কর। 209 00:16:47,173 --> 00:16:48,423 চুপ কর। 210 00:16:49,509 --> 00:16:51,176 চুপ কর। 211 00:16:58,309 --> 00:17:01,603 ওইতো। ওইতো ব্যাগটা, ভাই। নাও ওটা! নিয়ে নাও! 212 00:17:09,821 --> 00:17:12,989 ছাড়ো আমাকে! ছাড়ো আমাকে! 213 00:17:13,157 --> 00:17:15,534 ডেরিল! ডেরিল! 214 00:17:15,702 --> 00:17:16,868 ডেরিল! 215 00:17:20,039 --> 00:17:21,957 ফিরে আয়, 216 00:17:22,125 --> 00:17:23,917 কুত্তার বাচ্চারা! 217 00:17:31,259 --> 00:17:33,510 থামো। 218 00:17:33,678 --> 00:17:35,345 লাথি মেরে তোর বিচি কাঁধে তুলে দিব আমি! 219 00:17:35,513 --> 00:17:36,930 - আমাকে যেতে দাও। - শান্ত হ। 220 00:17:37,098 --> 00:17:38,932 তারা গ্লেনকে নিয়ে গেছে। এই ছোট বেজন্মা আর 221 00:17:39,100 --> 00:17:40,475 তার বেজন্মা হারামজাদা বন্ধুরা। 222 00:17:40,643 --> 00:17:42,185 আমি তোর পাছার ছাল তুলে নিব! 223 00:17:42,353 --> 00:17:43,979 বন্ধুরা! বন্ধুরা! আমরা ধরা পড়ে যাব! 224 00:17:44,147 --> 00:17:46,815 ল্যাবের দিকে যাও। যাও। 225 00:17:49,861 --> 00:17:51,653 আরে, ধুরো। চলো। 226 00:18:05,209 --> 00:18:07,711 জিম, একটু পানি খাবে? 227 00:18:07,879 --> 00:18:09,421 - আচ্ছা। - হ্যাঁ? 228 00:18:09,589 --> 00:18:11,590 ঠিক আছে। 229 00:18:14,260 --> 00:18:16,470 এই নাও, ভাই। 230 00:18:21,267 --> 00:18:23,226 আমার মাথায় একটু ঢালবে? 231 00:18:23,394 --> 00:18:25,020 হ্যাঁ। 232 00:18:30,902 --> 00:18:33,195 মাথা ঠান্ডা হচ্ছে, হাহ? 233 00:18:33,362 --> 00:18:35,113 হ্যাঁ। 234 00:18:39,076 --> 00:18:41,036 এভাবে কতদিন দেখে রাখবে আমাকে? 235 00:18:41,204 --> 00:18:43,121 বেশ, ইয়াহ। 236 00:18:43,289 --> 00:18:45,323 যতদিন আমার মনে হচ্ছে যে তুমি তোমার বা অন্যদের জন্য বিপজ্জনক না হচ্ছো 237 00:18:45,350 --> 00:18:47,667 ততদিন। 238 00:18:54,425 --> 00:18:57,677 তোমার ছেলে অথবা ছোট্ট মেয়েকে ভয় পাইয়ে থাকলে আমি দুঃখিত। 239 00:18:59,639 --> 00:19:01,932 তোমার হিটস্ট্রোক হয়েছিল। কেউ তোমাকে দোষ দিচ্ছেনা। 240 00:19:02,099 --> 00:19:03,809 তোমরা এখন তো আতঙ্কিত নও, নাকি? 241 00:19:03,976 --> 00:19:05,352 না, স্যার। 242 00:19:13,152 --> 00:19:16,279 তোমার মা ঠিক বলেছে। সূর্য আমার মাথা রান্না করে ফেলেছিল, এটাই ব্যাপার। 243 00:19:16,447 --> 00:19:19,074 জিম, তুমি কি জানো কেন তুমি মাটি খুঁড়ছিলে? 244 00:19:21,285 --> 00:19:22,994 বলতে পারো? 245 00:19:23,162 --> 00:19:25,831 কিছু একটা কারণ ছিল। মনে নেই। 246 00:19:28,167 --> 00:19:30,710 গত রাতে স্বপ্নে দেখা কিছু একটা। 247 00:19:35,633 --> 00:19:37,217 ওটাতে তোমার বাবা ছিল, তুমিও ছিলে। 248 00:19:37,385 --> 00:19:39,678 তুমি তার জন্য চিন্তিত ছিলে। বাকিটা মনে পড়ছেনা। 249 00:19:41,848 --> 00:19:43,223 তুমি কি তোমার বাবাকে নিয়ে চিন্তিত? 250 00:19:43,391 --> 00:19:46,184 তারা এখনো ফিরে আসেনি। 251 00:19:46,352 --> 00:19:48,353 আমাদের সে ব্যাপারে কথা বলার দরকার নেই। 252 00:19:48,521 --> 00:19:50,063 তোমার বাবা একজন পুলিশ অফিসার, খোকা। 253 00:19:50,231 --> 00:19:51,857 সে মানুষকে সাহায্য করে। 254 00:19:52,024 --> 00:19:54,734 হয়তো কোনো লোকের সাহায্য দরকার তাই আশেপাশে কোথাও বের হয়েছে, এতটুকুই। 255 00:19:54,902 --> 00:19:57,487 ওই লোক, লোহার মত শক্ত। 256 00:19:57,655 --> 00:20:00,615 আমি তাকে ভালোভাবে চিনিনা কিন্তু... 257 00:20:01,784 --> 00:20:03,451 তার মধ্যে এটা দেখতে পাচ্ছি। 258 00:20:03,619 --> 00:20:04,870 ঠিক বলিনি? 259 00:20:05,037 --> 00:20:07,205 ওহ, হ্যাঁ। 260 00:20:10,501 --> 00:20:12,999 তাকে তোমার আর তোমার মায়ের কাছে ফিরে আসা থেকে আটকাতে পারে 261 00:20:13,100 --> 00:20:14,921 এমন কিছুই নেই, শপথ করে বলছি। 262 00:20:20,553 --> 00:20:22,178 ঠিক আছে। 263 00:20:22,346 --> 00:20:24,556 মাছ ধোয়ার জন্য আমাকে কে সাহায্য করতে চায়, হাহ? 264 00:20:24,724 --> 00:20:26,516 সুন্দর। আসো, সোফিয়া। 265 00:20:26,684 --> 00:20:29,227 ক্যারলের সাথে থেকো, ঠিক আছে? 266 00:20:48,873 --> 00:20:50,707 তোমার ছেলেকে তোমার কাছাকাছি রেখো। 267 00:20:50,875 --> 00:20:53,919 এমনকি চোখের বাইরেও যেতে দিওনা। 268 00:21:03,679 --> 00:21:06,097 তোমার সাথে যে লোকগুলো ছিল, তারা কোথায় গেছে সেটা আমরা জানতে চাই। 269 00:21:06,265 --> 00:21:08,141 আমি তোমাদের কিছুই বলছিনা। 270 00:21:08,309 --> 00:21:11,269 হে ইশ্বর। ম্যান, ওখানে ঘটলটা কী? 271 00:21:11,437 --> 00:21:13,688 তোমাকে তো বলেছি, এই হাগুর বাচ্চা আর তার বাঞ্চুত বন্ধুগুলো 272 00:21:13,856 --> 00:21:15,440 অতর্কিতভাবে আসলো আর আমার উপর ঝাপিয়ে পড়লো। 273 00:21:15,608 --> 00:21:17,484 তুই-ই ঝাপিয়ে পড়েছিস আমার উপর, চোদনা। 274 00:21:17,652 --> 00:21:20,320 তার ভাইকে খুঁজতে চিৎকার করতে করতে যেন সেটা আমার দোষ। 275 00:21:20,488 --> 00:21:22,614 তারা গ্লেনকে নিয়ে গেছে। হয়তো মার্লকেও নিয়ে গেছে। 276 00:21:22,782 --> 00:21:25,075 মার্ল? এ কেমন জংলি নাম? 277 00:21:25,242 --> 00:21:27,118 আমি আমার কুত্তার নাম দিতাম মার্ল। 278 00:21:27,286 --> 00:21:29,663 ধুরো, ডেরিল। পিছিয়ে যাও। 279 00:21:36,712 --> 00:21:39,464 শেষবার কেউ আমাকে উপহাস করার পর তার কী হয়েছিল দেখতে চাস? 280 00:21:47,640 --> 00:21:50,642 এবারে পা থেকে শুরু করব। 281 00:21:54,230 --> 00:21:56,022 তোমার সাথের লোকেরা আমাদের বন্ধুকে নিয়ে গেছে। 282 00:21:56,190 --> 00:21:57,482 আমরা শুধু তাদের সাথে কথা বলতে চাই, 283 00:21:57,650 --> 00:21:59,109 দেখব যদি কোনো একটা সমাধানে আসতে পারি। 284 00:22:07,868 --> 00:22:09,327 তুমি কি এটা করার ব্যাপারে নিশ্চিত? 285 00:22:09,495 --> 00:22:11,788 - হ্যাঁ। - ঠিক আছে। 286 00:22:15,126 --> 00:22:16,668 একটা ভুল পদক্ষেপ, 287 00:22:16,836 --> 00:22:18,712 আর তোর পাছায় একটা তীর। জানানোর জন্য জানিয়ে রাখলাম। 288 00:22:18,879 --> 00:22:20,880 জি সেই তীর আমার পাছা থেকে বের করবে 289 00:22:21,048 --> 00:22:23,508 আর তোমারটাতে ঢুকিয়ে দিবে। জানানোর জন্য জানিয়ে রাখলাম। 290 00:22:23,676 --> 00:22:26,177 - জি? - গিলের্মো। 291 00:22:26,345 --> 00:22:27,804 সে এখানকার নেতা। 292 00:22:27,972 --> 00:22:29,180 ঠিক আছে তাহলে। 293 00:22:29,348 --> 00:22:31,683 চলো গিয়ে গিলের্মোকে দেখা যাক। 294 00:23:23,235 --> 00:23:25,070 তুমি কি ঠিক আছো, খোকা? 295 00:23:25,237 --> 00:23:28,239 তারা আমার পা কেটে নিবে, কর্নেল। 296 00:23:28,407 --> 00:23:29,908 পুলিশেরা ওসব করে নাকি? 297 00:23:30,076 --> 00:23:32,911 সে নয়। এই লাল গলার চোদনা। 298 00:23:33,079 --> 00:23:35,038 সে একটা লোকের হাত কেটে নিয়েছে, ম্যান। আমাকে দেখিয়েছে। 299 00:23:35,206 --> 00:23:37,916 - চুপ কর। - হেই, এটাই সেই লোকটা, এখানে। 300 00:23:38,084 --> 00:23:40,210 সে আমার পাছায় তীর মেরেছে। কি খবর, বন্ধুরা, হ্যাঁ? 301 00:23:40,377 --> 00:23:42,545 শান্ত হও, এই, শান্ত হও। শান্ত হও। 302 00:23:44,507 --> 00:23:45,882 সত্যি নাকি? 303 00:23:46,050 --> 00:23:48,301 সে ছোট্ট মিগেলের পা চায়? 304 00:23:48,469 --> 00:23:49,803 এটা তো রীতিমত পাগলামি, ম্যান। 305 00:23:49,970 --> 00:23:52,764 আমরা একটা শান্তিপূর্ণ আলোচনার আশা করেছিলাম। 306 00:23:52,932 --> 00:23:54,599 এই অসভ্য ফেলিপে'র ছোট্ট চাচাতো ভাইয়ের উপর ঝাপিয়ে পড়েছে, 307 00:23:54,767 --> 00:23:56,001 তাকে মেরেছে, পা কেটে নেওয়ার হুমকি দিয়েছে, 308 00:23:56,268 --> 00:23:57,685 ফেলিপে পাছায় তীর খেয়েছে.. 309 00:23:57,853 --> 00:24:00,271 আর তুমি শান্তিপূর্ণ আলোচনা চাও? 310 00:24:00,439 --> 00:24:02,816 তুমি আমাকে মুগ্ধ করলে। 311 00:24:02,983 --> 00:24:04,526 ওই সময়ের উত্তাপে 312 00:24:04,693 --> 00:24:07,612 ভুল দুই পক্ষ থেকেই হয়েছে। 313 00:24:09,949 --> 00:24:11,825 যাইহোক, তোমার সাথের ওই লোকটা কে? দেখে তো আত্নীয় মনে হচ্ছেনা। 314 00:24:11,992 --> 00:24:14,744 তাকে আমাদের গ্রুপের একজন ধরতে পারো। 315 00:24:14,912 --> 00:24:16,955 আমি নিশ্চিত ওর মতো তোমারও কয়েকজন আছে। 316 00:24:17,123 --> 00:24:19,249 আমার ভাইকে কি ওখানে রেখেছ? 317 00:24:19,416 --> 00:24:21,793 দুঃখিত, আমাদের এখানে স্বেতাঙ্গদের নেয়া শেষ। 318 00:24:21,961 --> 00:24:24,129 তবে আমার কাছে এশিয়ান একজন আছে, তুমি কি আগ্রহী? 319 00:24:24,296 --> 00:24:26,840 আমার কাছে তোমার একজন আছে, আর তোমার কাছে আমার একজন আছে। 320 00:24:27,007 --> 00:24:29,008 শুনতে ইভেন ট্রেডের মতো লাগছে। ইভেন ট্রেড = কোনো জিনিসের বদলে সমপরিমাণ অন্য জিনিস দিয়ে যে ব্যবসা করা হয়। 321 00:24:29,176 --> 00:24:32,220 - আমার তো মনে হয়না। - জি। 322 00:24:32,388 --> 00:24:34,472 - আরে, ম্যান। - আমার লোকজন আক্রমণের শিকার হয়েছে। 323 00:24:34,640 --> 00:24:36,641 সে ব্যথা আর ভোগান্তির ক্ষতিপূরণ কই তাহলে? 324 00:24:36,809 --> 00:24:38,977 তারচেয়ে বড় কথা, আমার অস্ত্রের ব্যাগ কোথায়? 325 00:24:39,145 --> 00:24:41,771 - অস্ত্র? - মিগেল রাস্তায় যে ব্যাগটা দেখেছিল, 326 00:24:41,939 --> 00:24:43,648 যে ব্যাগটা আনতে ফেলিপে আর হোরগে ওখানে গিয়েছিল, 327 00:24:43,816 --> 00:24:45,650 - সেই অস্ত্রের ব্যাগ। - তুমি ভুল করছ। 328 00:24:45,818 --> 00:24:47,986 - আমার তো মনে হয়না। - ব্যাগটা তোমার হওয়ার ব্যাপারে। 329 00:24:48,154 --> 00:24:50,488 এটা আমার অস্ত্রের ব্যাগ। 330 00:24:50,656 --> 00:24:52,448 ব্যাগটা রাস্তায় পড়ে ছিল। 331 00:24:52,616 --> 00:24:54,659 যে কেউ এসে বলতে পারে যে এটা তার। 332 00:24:54,827 --> 00:24:57,829 আমার কি তোমার কথা বিশ্বাস করা উচিত? 333 00:24:57,997 --> 00:24:59,706 তোমাকে এখানে এখনই গুলি করে আমার জিনিস আমি নিয়ে নিলে 334 00:24:59,874 --> 00:25:01,708 আমার লোকজনকে আটকানোর কে আছে? 335 00:25:04,295 --> 00:25:06,212 সেটা করতে পারবে? 336 00:25:07,965 --> 00:25:09,507 নাকি না? 337 00:25:11,802 --> 00:25:15,096 আরে, ম্যান। ব্যবসাটা করে নে। 338 00:25:15,264 --> 00:25:17,140 প্লিজ। 339 00:25:18,851 --> 00:25:20,518 অই। 340 00:25:34,158 --> 00:25:36,201 আমি দুইটা পথ দেখছি। 341 00:25:36,368 --> 00:25:38,745 তুমি মিগেলকে এবং আমার অস্ত্রের ব্যাগ নিয়ে ফিরে আসবে, 342 00:25:38,913 --> 00:25:40,496 সবাই হেঁটে চলে যাবে। 343 00:25:40,664 --> 00:25:42,707 অথবা তুমি লক এন্ড লোড করে আসবে, 344 00:25:42,875 --> 00:25:45,084 দেখা যাবে কোন পক্ষে বেশি রক্ত ঝরে। 345 00:26:06,732 --> 00:26:08,191 ওই অস্ত্রগুলো সোনার চেয়েও দামী। 346 00:26:08,359 --> 00:26:12,153 সোনা তোমাকে রক্ষা করবেনা কিংবা তোমার টেবিলে খাবার এনে দিবেনা। 347 00:26:12,321 --> 00:26:13,905 তুমি কি ওই বাচ্চার জন্য এগুলো দিয়ে দিবে ভাবছ? 348 00:26:15,491 --> 00:26:17,492 যদি গ্লেনকে ফিরে পাওয়ার ব্যাপারে নিশ্চিত হই, তবে হয়তো একমত হব। 349 00:26:17,660 --> 00:26:20,119 তবে তুমি কি ভাবো রাস্তার ওই লোকটা তাকে এমনিতেই দিয়ে দিবে? 350 00:26:20,287 --> 00:26:22,330 - তুমি জি'কে মিথ্যুক বলছ? - তাতে তোর কী? 351 00:26:22,498 --> 00:26:24,582 গালের দাঁতগুলো আস্ত রাখতে চাস তো নাকি? 352 00:26:27,253 --> 00:26:29,254 প্রশ্ন হচ্ছে, তুমি কি ওই লোকের কথা বিশ্বাস করো কিনা? 353 00:26:29,421 --> 00:26:31,547 না, প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে তুমি বাজি লাগাতে চাও কিনা? 354 00:26:31,715 --> 00:26:34,300 দামটা ওই অস্ত্রগুলোর চেয়ে বেশিও হতে পারে। তোমার জীবনও হতে পারে। 355 00:26:34,468 --> 00:26:36,511 গ্লেনের কি সেটা প্রাপ্য কিনা? 356 00:26:38,806 --> 00:26:41,307 আমার এই জীবন তার কাছে ঋণগ্রস্থ। 357 00:26:41,475 --> 00:26:43,059 আমি গ্লেনের কাছে কেউই ছিলাম না, 358 00:26:43,227 --> 00:26:45,937 একটা ট্যাংকে আটকে থাকা বোকা লোক ছাড়া। 359 00:26:46,105 --> 00:26:48,189 সে চলে যেতে পারতো, কিন্তু যায়নি। 360 00:26:48,357 --> 00:26:49,732 আমিও যাবোনা। 361 00:26:49,900 --> 00:26:51,401 তাহলে তুমি অস্ত্রগুলো দিয়ে দিবে? 362 00:26:52,528 --> 00:26:54,028 সেটা তো বলিনি। 363 00:26:56,782 --> 00:26:58,324 তোমাদের দুজনের এখানে রেখে দিচ্ছে এমন কোনো কারণ নেই। 364 00:26:58,492 --> 00:27:00,451 তোমাদের বেরিয়ে ক্যাম্পের দিকে যাওয়া উচিত। 365 00:27:00,619 --> 00:27:02,161 এবং তোমার ফ্যামিলিকে কী বলা উচিত? 366 00:27:14,842 --> 00:27:17,135 আরে, এটা বোকামি। 367 00:27:21,515 --> 00:27:23,308 জি যা বলেছে তাই করো শুধু। 368 00:27:54,548 --> 00:27:57,800 আমি আমার অস্ত্রগুলো দেখতে পাচ্ছি, তবে সবগুলো ব্যাগে নয়। 369 00:27:57,968 --> 00:27:59,677 কারণ সেগুলো তোমার নয়। 370 00:27:59,845 --> 00:28:01,471 মনে হয় সেটা আমি বলেছি। 371 00:28:01,638 --> 00:28:03,473 এখনই এই চোদনাদের গুলি করে দাও তো ভাই, 372 00:28:03,640 --> 00:28:05,141 বুঝলে? তাদের পাছায় গুলি চালাও, ভাই। 373 00:28:05,309 --> 00:28:08,936 মনে হয়না তোমরা এই পরিস্থিতির ওজন পুরোপুরি বুঝতে পারছ। 374 00:28:09,104 --> 00:28:11,022 না, বেশ ভালোভাবেই বুঝতে পারছি। 375 00:28:13,692 --> 00:28:17,528 তোমার লোক তুমি পেয়েছ, আমি আমারটা চাই। 376 00:28:20,366 --> 00:28:23,493 আমি তোর ছেলেটাকে কুচি কুচি করে কাটব। তাকে আমার কুকুরদের দিয়ে খাওয়াব। 377 00:28:23,660 --> 00:28:26,579 তারা হচ্ছে তোর দেখা সবচেয়ে খারাপ এবং নোংরা মানুষখেকো হারামী। 378 00:28:26,747 --> 00:28:28,706 একটা বাজারে শয়তানের কাছ থেকে আমি তাদের কিনেছি। 379 00:28:30,000 --> 00:28:32,043 আমি বলেছিলাম এটা কীভাবে হতে হবে। তুই পুরোপুরি বধির নাকি? 380 00:28:32,211 --> 00:28:35,088 না, আমার কান ঠিকঠাক আছে। তুই বলেছিলি লক এন্ড লোড করে আসতে। 381 00:28:37,591 --> 00:28:39,717 ঠিক আছে তাহলে, আমরা এসে গেছি। 382 00:28:45,682 --> 00:28:48,893 ফেলিপে! ফেলিপে! 383 00:28:50,062 --> 00:28:54,315 দাদী, অন্যদের সাথে ফিরে যান-- এখনই। 384 00:28:54,483 --> 00:28:55,650 ওই বুড়ি মহিলাকে গুলির সামনে থেকে সরাও! 385 00:28:55,818 --> 00:28:58,152 দাদী, আপনার নাতির কথা শুনুন, ঠিক আছে? 386 00:28:58,320 --> 00:28:59,821 এখন এটা আপনার জন্য উপযুক্ত জায়গা নয়। 387 00:28:59,988 --> 00:29:03,074 মি. গিলবার্টের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। 388 00:29:03,242 --> 00:29:05,827 তার অ্যাজমার জিনিসপাতি দরকার। 389 00:29:05,994 --> 00:29:07,453 কার্লিতো ওগুলো খুঁজে পায়নি। 390 00:29:07,621 --> 00:29:09,914 তার ওষুধগুলো দরকার। 391 00:29:13,127 --> 00:29:14,585 ফেলিপে, যাও তাকে সামলাও, ঠিক আছে? 392 00:29:14,753 --> 00:29:16,129 আর তোমার দাদীকে তোমার সাথে নিয়ে যাও। 393 00:29:16,153 --> 00:29:18,153 দাদী, আসুন আমার সাথে, প্লিজ। 394 00:29:18,298 --> 00:29:20,842 এই লোকগুলো কারা? 395 00:29:21,009 --> 00:29:23,594 - আসুন আমার সাথে, প্লিজ। - তুমি তাকে নিতে পারোনা। 396 00:29:23,762 --> 00:29:25,847 - ম্যাম? - ফেলিপে একটা ভালো ছেলে। 397 00:29:26,014 --> 00:29:29,100 সে সমস্যায় পড়ে কিন্তু নিজেকে নিজে সামলে নেয়। 398 00:29:29,268 --> 00:29:32,061 তাকে আমাদের এখানে দরকার। 399 00:29:32,229 --> 00:29:34,439 ম্যাম, 400 00:29:34,606 --> 00:29:36,858 আমি এখানে আপনার নাতিকে গ্রেফতার করতে আসিনি। 401 00:29:37,025 --> 00:29:38,860 তাহলে তাকে কেন নিতে চাচ্ছ? 402 00:29:39,027 --> 00:29:41,863 সে... 403 00:29:42,030 --> 00:29:44,031 আমাদের একজন হারানো লোককে খুঁজতে সাহায্য করছে। 404 00:29:44,199 --> 00:29:45,575 ছেলেটার নাম গ্লেন। 405 00:29:45,742 --> 00:29:48,161 এশিয়ান ছেলেটা? 406 00:29:48,328 --> 00:29:50,621 সে মি. গিলবার্টের সাথে আছে। 407 00:29:50,789 --> 00:29:53,958 আসো, আসো। আমি তোমাদের দেখাচ্ছি। 408 00:29:54,126 --> 00:29:56,335 তার ওষুধগুলো দরকার। 409 00:29:57,796 --> 00:29:59,130 তাদের যেতে দাও। 410 00:30:28,702 --> 00:30:31,120 দাদী, প্লিজ। আমাকে তার কাছে নিয়ে চলুন। 411 00:31:03,362 --> 00:31:04,862 ঠিক আছে, সব ঠিক আছে। 412 00:31:05,030 --> 00:31:07,532 ধীরে সুস্থে। শুধু শ্বাস নিন। 413 00:31:07,699 --> 00:31:09,742 শ্বাস নিন। ওটাকে বের হতে দিন। শ্বাস নিন। 414 00:31:13,205 --> 00:31:14,580 আরামে থাকুন। 415 00:31:15,958 --> 00:31:18,417 - এসব কী? - অ্যাজমা এটাক। 416 00:31:18,585 --> 00:31:20,545 হঠাৎ করে শ্বাস নিতে পারছেনা। 417 00:31:20,712 --> 00:31:23,256 আমি ভেবেছি তোমাকে এতক্ষণে কুকুর দিয়ে খাওয়ানো হয়ে গেছে, ম্যান। 418 00:31:27,844 --> 00:31:30,721 তোমার সাথে কিছু কথা বলতে পারি? 419 00:31:30,889 --> 00:31:33,432 তুমি হলে আমার দেখা সবচেয়ে বোকাসোদা মাদারচোদ। 420 00:31:33,600 --> 00:31:36,394 আমরা ওখানে ঢুকেছিলাম তোমাদের প্রত্যেকজনকে মেরে ফেলতে। 421 00:31:36,562 --> 00:31:38,354 বেশ, তুমি সেটা করোনি তাই খুশি হলাম। 422 00:31:38,522 --> 00:31:42,733 যদি করতাম, রক্তগুলো এখন আমার হাতে থাকতো। 423 00:31:42,901 --> 00:31:44,944 আমারও। আমরা পাল্টা আক্রমণ করতাম। 424 00:31:45,112 --> 00:31:46,821 সেটা আমাদের জন্য প্রথমবার হতোনা। 425 00:31:46,989 --> 00:31:50,575 খাবার, ওষুধপত্র রক্ষা করার জন্য-- যা বাকি আছে তার জন্য। 426 00:31:50,742 --> 00:31:52,618 এই লোকজনের, বৃদ্ধদের-- 427 00:31:52,786 --> 00:31:55,288 জিনিসপাতি নিয়ে গেছে, এখানে শুধু তাদের রেখে গেছে মরার জন্য। 428 00:32:00,294 --> 00:32:03,254 শুধু আমি আর ফেলিপে থেকে গিয়েছিলাম। 429 00:32:03,422 --> 00:32:06,632 তোমরা কারা, ডাক্তার? 430 00:32:06,800 --> 00:32:10,303 ফেলিপে একজন নার্স-- বিশেষ সেবাদানকারী। 431 00:32:10,470 --> 00:32:12,930 আমি, 432 00:32:13,098 --> 00:32:15,766 আমি জেলখানার প্রহরী। 433 00:32:27,571 --> 00:32:29,447 দলের বাকিদের কী খবর? 434 00:32:29,615 --> 00:32:31,616 লোকজন ঢুকে 435 00:32:31,783 --> 00:32:33,951 তাদের বাবা-মা, দাদা-দাদীকে খোঁজার জন্য। 436 00:32:34,119 --> 00:32:37,079 তারা এখানে অবস্থা দেখে এবং বেশিরভাগই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 437 00:32:37,247 --> 00:32:40,124 ব্যাপারটা ভালোই। আমাদের লোকবল দরকার। 438 00:32:40,292 --> 00:32:43,586 এসব শুরু হওয়ার পর থেকে আমরা যাদের মেরেছি, 439 00:32:43,754 --> 00:32:46,422 তারা ছিল একদম বাজে ধরণের-- ডাকাত, 440 00:32:46,590 --> 00:32:48,466 যারা জোর খাটিয়ে লুট করতে চায় তারা। 441 00:32:48,634 --> 00:32:51,344 - আমরা সেরকম কেউ নই। - সেটা আমি কীভাবে জানতে পারতাম? 442 00:32:51,511 --> 00:32:54,597 আমার লোকজনকে আক্রমণ করা হলো, মিগেলকে বন্দী বানিয়ে তোমরা এলে-- 443 00:32:54,765 --> 00:32:57,141 সাথের জিনিসপাতি। 444 00:32:57,309 --> 00:32:59,769 ভাবো দুনিয়া বদলে গেছে। 445 00:32:59,936 --> 00:33:01,979 না। 446 00:33:02,147 --> 00:33:05,316 এটা চিরকাল যেমন ছিল তেমনই আছে। দুর্বলেরা মারা খাচ্ছে। 447 00:33:07,694 --> 00:33:09,528 তাই আমরা এখানে যা করতে পারি করি। 448 00:33:09,696 --> 00:33:11,697 লোকজন গাড়িগুলোতে কাজ করে, 449 00:33:11,865 --> 00:33:13,658 বুড়ো লোকদের শহরের বাইরে নিয়ে যাওয়ার কথা বলে। 450 00:33:13,825 --> 00:33:15,951 কিন্তু বেশিরভাগই নিজে নিজে শৌচাগারে পর্যন্ত যেতে পারেনা, 451 00:33:16,119 --> 00:33:17,953 তাই সেটা স্রেফ একটা স্বপ্ন। 452 00:33:18,121 --> 00:33:20,122 তবুও, এটা দলের লোকজনকে ব্যস্ত রাখে, 453 00:33:20,290 --> 00:33:22,166 এবং সেটার কিছু হলেও দাম আছে। 454 00:33:23,627 --> 00:33:25,294 তো আমরা সব জানালা ঘিরেছি, 455 00:33:25,462 --> 00:33:27,630 ঢোকার একটা দরজা ছাড়া অন্যসব দরজা দৃঢ়ভাবে বন্ধ করেছি। 456 00:33:27,798 --> 00:33:29,173 লোকজন বাইরে যায়, 457 00:33:29,341 --> 00:33:31,676 আমাদের যাওয়া অব্যাহত রাখতে যতটুকু পারে সাফ করে। 458 00:33:31,843 --> 00:33:35,513 দিনরাত চারদিকের সীমানা দেখে রাখি এবং অপেক্ষা করি। 459 00:33:37,808 --> 00:33:40,059 এখানকার লোকজন, 460 00:33:40,227 --> 00:33:43,604 এখন তারা আমার উপর ভরসা রাখে। 461 00:33:43,772 --> 00:33:46,315 আমি জানিও না কেন। 462 00:33:48,026 --> 00:33:50,027 কারণ তারা পারে। 463 00:34:10,924 --> 00:34:13,592 মেনে নাও, তুমি আটলান্টায় ফেরত এসেছ শুধুমাত্র হ্যাটটার জন্য। 464 00:34:13,760 --> 00:34:15,302 কাউকে বোলোনা। 465 00:34:15,470 --> 00:34:17,304 তুমি আমাদের অস্ত্র এবং বারুদের অর্ধেক খুইয়েছ। 466 00:34:17,472 --> 00:34:19,515 - অর্ধেকের কাছাকাছিও তো না। - কীসের বিনিময়ে? 467 00:34:19,683 --> 00:34:21,684 একদল একঘেয়ে বুড়ো লোকের জন্য যারা যেকোনো সময় যেকোনোভাবে মারা যাবে? 468 00:34:21,852 --> 00:34:23,894 আসলেই, কী মনে হয় তাদের আর কতক্ষণই বা সময় আছে? 469 00:34:24,062 --> 00:34:26,897 আমাদেরই বা কতক্ষণ আছে? 470 00:34:29,860 --> 00:34:32,528 - হে ইশ্বর। - আমাদের ভ্যানটা কোথায়? 471 00:34:32,696 --> 00:34:33,738 ওখানেই তো রেখে গিয়েছিলাম। কে নিলো ওটা? 472 00:34:33,905 --> 00:34:35,072 মার্ল। 473 00:34:37,701 --> 00:34:40,244 সে ক্যাম্পে গিয়ে প্রতিশোধ নিবে। 474 00:34:51,339 --> 00:34:53,758 মোড়কের কাগজ, রঙিন টিস্যু, কোনো কিছু? 475 00:34:53,925 --> 00:34:55,259 আসলেই? 476 00:34:55,427 --> 00:34:56,969 তোমার কাছে একটাও নেই কীভাবে? 477 00:34:57,137 --> 00:35:00,598 আসন্ন সর্বনাশের কথা আমাকে কেউ বলেছিল নাকি যে আমি মজুদ করে রাখব? 478 00:35:00,766 --> 00:35:03,267 আগামীকাল এমি'র জন্মদিন। 479 00:35:03,435 --> 00:35:06,562 আমি ক্যালেন্ডারে দিন গুণে রেখেছি শুধু নিশ্চিত হওয়ার জন্য। 480 00:35:09,733 --> 00:35:11,442 উপহার তো মোড়ক ছাড়া দেওয়া যায়না। 481 00:35:12,944 --> 00:35:15,404 লম্বা করে শ্বাস নাও। 482 00:35:15,572 --> 00:35:18,157 আমি নিশ্চিত এখানে কিছু একটা খুঁজে পাবো। 483 00:35:26,082 --> 00:35:28,584 আমি, আহ, চারদিকে পাথরগুলো বসিয়ে দিয়েছি। 484 00:35:28,752 --> 00:35:30,753 দেখলে? যাতে লুকায়িত থেকেই 485 00:35:30,921 --> 00:35:32,296 আগুনের শিখা আরেকটু উপরে উঠতে পারে। 486 00:35:35,884 --> 00:35:37,468 হেই, জিম। এখন কেমন লাগছে, ম্যান? 487 00:35:37,636 --> 00:35:40,679 ভালোই। এখন আগের চেয়ে ভালো। 488 00:35:40,847 --> 00:35:42,890 আশা করি তুমি বুঝতে পেরেছ এই-- 489 00:35:43,058 --> 00:35:45,100 বিরতির প্রয়োজনীয়তা। 490 00:35:45,268 --> 00:35:47,770 আমার কাছে চিন্তা করার জন্য অন্যরাও আছে। 491 00:35:47,938 --> 00:35:50,564 আমি শুধু নিশ্চিত হতে চাই যে এখন-- 492 00:35:50,732 --> 00:35:52,483 এখন তোমার কোনো রাগ নেই। 493 00:35:52,651 --> 00:35:55,152 না নেই। আমি বুঝতে পেরেছি। 494 00:35:55,320 --> 00:35:57,613 ঠিক আছে। 495 00:35:57,781 --> 00:36:00,157 তুমি এসে অন্যদের সাথে যোগ দিচ্ছনা কেন? 496 00:36:00,325 --> 00:36:02,326 বড় বড় মাছ ভাজা হবে। 497 00:36:04,579 --> 00:36:07,164 - আমার সেটা খুব ভালো লাগবে। - আচ্ছা। 498 00:36:10,669 --> 00:36:12,336 তুমি সবার সাথে বাইরে আসছনা কেন? 499 00:36:12,504 --> 00:36:14,964 ওই লোকগুলো জাহান্নামে যাক। 500 00:36:15,131 --> 00:36:17,258 তাদের মাথা আগুনে পুড়লে তাদের উপর প্রস্রাবও করবনা আমি। 501 00:36:18,802 --> 00:36:20,219 হেই! 502 00:36:20,387 --> 00:36:22,596 তুমি এখানে থেকে যাচ্ছনা কেন? 503 00:36:22,764 --> 00:36:24,014 তোমার বাবাকে সঙ্গ দাও। 504 00:36:25,725 --> 00:36:29,186 এড, সে ওখানে যোগ দিতে চায়। 505 00:36:29,354 --> 00:36:31,939 - আসো। - বেশ। 506 00:36:32,107 --> 00:36:33,774 তোমরা দুজনেই জাহান্নামে যাও। 507 00:36:33,942 --> 00:36:36,277 রাতের বাকি সময়ে আমাকে বিরক্ত করার দরকার নেই। 508 00:36:46,079 --> 00:36:49,039 মাছটা একটু দাও, প্লিজ। 509 00:36:49,207 --> 00:36:52,543 - এই নাও। - ভাইরে ভাই, অনেক ভালো হয়েছে। 510 00:36:55,130 --> 00:36:57,131 এটাকে মিস করছি। 511 00:37:07,350 --> 00:37:10,185 আমাকে জিজ্ঞেস করতেই হবে, ম্যান। ওটা আমাকে পাগল করে দিচ্ছে। 512 00:37:10,353 --> 00:37:12,396 - কী? - ওই ঘড়ি। 513 00:37:14,399 --> 00:37:16,025 আমার ঘড়ি আবার কী সমস্যা? 514 00:37:16,192 --> 00:37:19,153 আমি তোমাকে প্রতিদিন, একই সময়ে, 515 00:37:19,321 --> 00:37:21,697 ওই জিনিসটা ঘুরাতে দেখি 516 00:37:21,865 --> 00:37:23,574 গ্রামীণ পাদ্রীর পুজা পাঠ করার মতো। 517 00:37:23,742 --> 00:37:25,826 আমি নিজেও অবাক হয়েছি। 518 00:37:25,994 --> 00:37:28,787 - আমি বুঝতে পারছিনা। - যদি সংকেতগুলো ভুল না পড়ে থাকি, 519 00:37:28,955 --> 00:37:32,082 দুনিয়া হয়তো শেষের দ্বারপ্রান্তে এসে পড়েছে। 520 00:37:32,250 --> 00:37:34,752 অন্তত অনেকদিন পর ভালোর জন্য থেমেছে একটু। 521 00:37:34,920 --> 00:37:38,047 আর এদিকে তুমি প্রতিদিন এই ঘড়িটা ঘুরাতে থাকো। 522 00:37:38,214 --> 00:37:41,926 সময়-- গতিপথ ঠিক রাখার জন্য দরকারি, নাকি না? 523 00:37:42,093 --> 00:37:44,345 অন্তত এই দিনগুলোতে। 524 00:37:44,512 --> 00:37:45,930 তোমার মনে হয় না, আন্দ্রেয়া? 525 00:37:46,097 --> 00:37:48,140 আমাকে একটু সমর্থন দাও। 526 00:37:52,896 --> 00:37:55,314 আমার-- আমার ভালো লাগে, উম, 527 00:37:55,482 --> 00:37:59,234 এক বাবা তার ছেলেকে একটা ঘড়ি দেওয়ার সময় 528 00:37:59,402 --> 00:38:03,155 সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতবদল হয়ে এসেছে বলার গল্পটা। 529 00:38:03,323 --> 00:38:05,616 সে বলেছিল, 530 00:38:05,784 --> 00:38:08,500 "আমি তোমাকে দিচ্ছি 531 00:38:08,550 --> 00:38:12,539 সকল আশা এবং বাসনার স্মৃতিস্তম্ভ, 532 00:38:12,707 --> 00:38:16,085 যেটা তোমার বিশেষ প্রয়োজনে কাজে আসবে যেমনভাবে 533 00:38:16,252 --> 00:38:19,964 আমার কিংবা আমার আগে আমার বাবার ক্ষেত্রে এসেছিল; 534 00:38:20,131 --> 00:38:22,132 আমি এটা তোমাকে দিচ্ছি 535 00:38:22,300 --> 00:38:26,387 সময় মনে রাখার জন্য নয়, 536 00:38:26,554 --> 00:38:30,349 বরং এটা দিচ্ছি যাতে এক মুহুর্তের জন্যও 537 00:38:30,517 --> 00:38:33,018 সময়কে ভুলে না যাও 538 00:38:33,186 --> 00:38:37,439 এবং তোমার জীবনের পুরোটা এটাকে পরাজিত করতে ব্যয় না করো।" 539 00:38:46,825 --> 00:38:48,450 তুমি খুব অদ্ভুত। 540 00:38:49,953 --> 00:38:51,996 এটা আমার কথা নয়। ফকনারের কথা। 541 00:38:52,163 --> 00:38:55,666 উইলিয়াম ফকনার। হয়তো আমার ভাষান্তর জঘন্য হয়েছে। 542 00:39:02,340 --> 00:39:04,842 - কোথায় যাচ্ছ? - আমাকে প্রস্রাব করতে হবে। 543 00:39:05,010 --> 00:39:07,845 তুমি নজরদারি করছো এখানে... 544 00:39:14,185 --> 00:39:17,021 আমি মনে হয় তোমাদের বলেছিলাম আমাকে একা থাকতে দিতে, নাকি? 545 00:39:19,858 --> 00:39:21,734 এই! 546 00:39:23,862 --> 00:39:26,363 কী বলেছিলাম আমি? 547 00:39:29,534 --> 00:39:31,201 টয়লেট পেপার শেষ নাকি? 548 00:39:46,885 --> 00:39:49,762 - মা! - কার্ল! 549 00:39:51,556 --> 00:39:53,891 লরি, তাকে নিচু করে রাখো! 550 00:39:58,104 --> 00:40:00,814 হে ইশ্বর। 551 00:40:00,982 --> 00:40:02,441 যাও! যাও! 552 00:40:16,915 --> 00:40:18,624 আমি এখানে। শেন, এখন আমরা কী করব? 553 00:40:18,792 --> 00:40:21,126 - শেন? - আমাকে অনুসরণ করো! 554 00:40:26,216 --> 00:40:28,592 না! না! 555 00:40:34,099 --> 00:40:35,933 ঈশ্বর! হে ঈশ্বর! 556 00:40:36,101 --> 00:40:38,936 সাহায্য করো। 557 00:40:39,104 --> 00:40:41,230 হে ঈশ্বর, বুঝছিনা কী করবো। 558 00:40:41,397 --> 00:40:42,648 বুঝছিনা কী করবো। 559 00:40:45,902 --> 00:40:47,778 - আসো। আসো, কাছাকাছি থাকো। - ক্যারল! 560 00:40:47,946 --> 00:40:49,404 কাছাকাছি থাকো। 561 00:40:58,790 --> 00:41:01,416 আসো সবাই! এখান পর্যন্ত চলে আসো! 562 00:41:01,584 --> 00:41:03,669 তোমার ঠিক সামনে। শেন! 563 00:41:04,671 --> 00:41:07,297 আরভি'তে উঠো গিয়ে! যাও! 564 00:41:07,465 --> 00:41:10,134 - শেন! শেন! - আমার সাথে থাকো। 565 00:41:12,554 --> 00:41:15,514 আমার পেছনে থাকো। মোরালেস, এখানে চলে আসো! 566 00:41:15,682 --> 00:41:18,517 - আমার পিছনে যাও! যাও! - চলো! 567 00:41:18,685 --> 00:41:20,269 আমার সাথে থাকো। 568 00:41:20,436 --> 00:41:22,771 আসো, উইনিবাগো পর্যন্ত চলে আসো! উইনিবাগো = থাকার ঘরের মতো সুবিধাযুক্ত এক ধরণের গাড়ি। 569 00:41:44,752 --> 00:41:47,546 সোনা! কার্ল! 570 00:41:47,714 --> 00:41:48,797 সোনা! 571 00:41:48,965 --> 00:41:50,674 - বাবা! - কার্ল! 572 00:42:20,038 --> 00:42:21,496 ওহ এমি। 573 00:42:28,671 --> 00:42:33,175 আমি জানিনা কী করব, এমি। 574 00:43:29,774 --> 00:43:31,441 ওহ, এমি। 575 00:43:45,873 --> 00:43:48,959 ওহ না, না। 576 00:43:51,296 --> 00:43:53,463 এমি! 577 00:43:54,799 --> 00:43:56,466 এমি! 578 00:43:56,634 --> 00:43:58,969 এমি! 579 00:43:59,137 --> 00:44:01,305 এখন আমার স্বপ্নের কথা মনে পড়েছে, 580 00:44:01,472 --> 00:44:04,099 কেন আমি গর্তগুলো খুঁড়েছিলাম। 581 00:44:04,123 --> 00:44:09,123 অনুবাদ ও সম্পাদনায় এ আর আকিব 582 00:44:10,000 --> 00:44:14,000 অনুবাদ আয়োজনেঃ টিম প্রজাপতি- Team Projapoti