1
00:00:53,847 --> 00:01:00,019
THE PASSION OF JOAN OF ARC
2
00:01:49,778 --> 00:01:53,615
প্যারিসে, ডেপুটি চেম্বারের লাইব্রেরিতে
3
00:01:53,698 --> 00:01:59,621
সংরক্ষিত আছে বিশ্ব ইতিহাসের
অন্যতম অসাধারণ দলিল:
4
00:01:59,704 --> 00:02:02,874
জোন অব আর্কের বিচারের দলিল,
5
00:02:02,957 --> 00:02:06,795
যে বিচার তার দণ্ডাদেশ
ও মৃত্যুর মাধ্যমে শেষ হয়েছিল।
6
00:02:19,766 --> 00:02:27,899
এতে, বিচারকদের প্রশ্ন এবং জোনের উত্তর
নিখুঁতভাবে লিপিবদ্ধ করা হয়েছে।
7
00:02:30,026 --> 00:02:33,363
এটি পড়ে, প্রকৃত জোনকে
আবিষ্কার করা যায়।
8
00:02:33,446 --> 00:02:37,033
হেলমেট ও বর্ম পরিহিত জোনকে নয়,
বরং সাদামাটা আর মানবীয় জোনকে।
9
00:02:37,116 --> 00:02:39,911
এক তরুণীকে,
যে তার দেশের জন্য প্রাণ দিয়েছিল।
10
00:02:43,248 --> 00:02:46,292
সাক্ষী হওয়া যায়
এক বিস্ময়কর দৃশ্যকাব্যের:
11
00:02:46,376 --> 00:02:48,878
এক অল্পবয়স্ক ও ধর্মভীরু মেয়ের
12
00:02:48,962 --> 00:02:53,049
অন্ধ ধর্মগুরু এবং অভিজ্ঞ উকিলের
দল কর্তৃক আক্রমণের শিকার হওয়া।
13
00:04:26,559 --> 00:04:29,812
যাহা বলিব সত্য বলিব...
14
00:04:31,814 --> 00:04:34,233
সত্য বই মিথ্যা বলিব না।
15
00:04:56,589 --> 00:04:59,801
ফ্রান্সে, সবাই আমাকে জোন ডাকে।
16
00:05:08,768 --> 00:05:11,980
আমার গ্রামে,
সবাই আমাকে জোনি ডাকে।
17
00:05:17,193 --> 00:05:19,195
তোমার বয়স কত?
18
00:05:29,247 --> 00:05:32,458
ঊনিশ। বোধহয়।
19
00:05:40,925 --> 00:05:43,344
প্রভুর প্রার্থনা জানো?
20
00:05:48,725 --> 00:05:51,144
কে শিখিয়েছে তোমাকে?
21
00:06:12,165 --> 00:06:13,750
আমার মা।
22
00:06:21,799 --> 00:06:24,260
প্রভুর প্রার্থনা পাঠ করতে পারবে?
23
00:06:41,069 --> 00:06:43,863
তোমার দাবি
ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন?
24
00:06:55,541 --> 00:06:57,543
ফ্রান্সকে রক্ষা করতে।
25
00:07:04,550 --> 00:07:06,969
সেকারণেই আমার জন্ম।
26
00:07:16,604 --> 00:07:19,440
তাহলে তোমার ধারণা
ঈশ্বর ইংরেজদের ঘৃণা করেন?
27
00:07:34,122 --> 00:07:39,043
ইংরেজদের প্রতি ঈশ্বরের ভালোবাসা কিংবা
ঘৃণার ব্যাপারে আমি কিছু জানি না...
28
00:07:44,966 --> 00:07:49,053
শুধু জানি ইংরেজরা শীঘ্রই
ফ্রান্স থেকে বিতাড়িত হবে...
29
00:08:10,992 --> 00:08:12,994
থেকে যাবে শুধু লাশগুলো!
30
00:08:44,358 --> 00:08:49,280
বলেছিলে সেন্ট মাইকেল তোমাকে দর্শন দিয়েছিলেন।
উনি দেখতে কেমন ছিলেন?
31
00:08:54,702 --> 00:08:56,704
ডানা ছিল ওনার?
32
00:09:00,082 --> 00:09:02,501
মাথায় মুকুট ছিল?
33
00:09:10,134 --> 00:09:12,553
কেমন পোশাক পরেছিলেন?
34
00:09:29,570 --> 00:09:33,658
পুরুষ ছিলেন না মহিলা ছিলেন
কীভাবে বুঝলে?
35
00:09:39,455 --> 00:09:41,457
উনি কি বিবস্ত্র ছিলেন?
36
00:09:53,469 --> 00:09:57,139
ঈশ্বর ওনাকে বস্ত্র দিতে
অপারগ মনে করেন?
37
00:10:04,647 --> 00:10:07,066
ওনার কি লম্বা চুল ছিল?
38
00:10:14,991 --> 00:10:17,410
চুল কাটতে যাবেন কেন?
39
00:10:25,084 --> 00:10:28,337
পুরুষের পোশাক পরেছো কেন?
40
00:10:33,843 --> 00:10:37,513
মহিলাদের পোশাক দিলে,
সেগুলো পরবে?
41
00:10:54,947 --> 00:10:58,075
আমাকে ঈশ্বরের দেওয়া
কাজটা শেষ হলে,
42
00:10:58,159 --> 00:11:00,703
আবার মহিলাদের পোশাক পরবো।
43
00:11:42,703 --> 00:11:46,791
তাহলে ঈশ্বর-ই তোমাকে
পুরুষের পোশাক পরার আদেশ দিয়েছেন?
44
00:11:58,052 --> 00:12:02,139
তো, আমাদের প্রভুর কাছ থেকে
কী পুরষ্কার লাভের আশা করছো?
45
00:12:14,944 --> 00:12:16,946
আমার আত্মার পরিত্রাণ।
46
00:12:25,913 --> 00:12:27,915
তুমি ঈশ্বরকে অপমান করছো।
47
00:12:56,068 --> 00:12:57,653
এটা অসম্মানজনক।
48
00:13:02,116 --> 00:13:04,535
আমার চোখে, সে নিষ্পাপ।
49
00:15:42,276 --> 00:15:45,112
ঈশ্বর তোমাকে কোনো
প্রতিশ্রুতি দিয়েছেন?
50
00:16:03,380 --> 00:16:06,216
আপনাদের বিচারের সাথে
তার কোনো সম্পর্ক নেই।
51
00:16:15,559 --> 00:16:18,395
সেটা বিচারকদের
ভাবতে দিলে হয় না?
52
00:16:23,817 --> 00:16:27,071
ভোট নিয়ে দেখবো নাকি?
53
00:16:53,555 --> 00:16:56,809
আচ্ছা, যাক!
ঈশ্বর তোমাকে কী প্রতিশ্রুতি দিয়েছেন?
54
00:16:58,519 --> 00:17:02,606
হয়তো বলেছেন
কারাগার থেকে তুমি মুক্তি পাবে?
55
00:17:11,490 --> 00:17:13,075
কবে পাবে?
56
00:17:28,841 --> 00:17:30,843
দিন জানি না...
57
00:17:36,181 --> 00:17:37,766
ক্ষণও জানি না।
58
00:18:11,258 --> 00:18:17,848
মেয়েটা স্বীকার করতে চায় না,
তাই স্বীকারোক্তি নিতে কৌশল খাটাতে হবে।
59
00:18:28,484 --> 00:18:33,030
রাজা চার্লসের দস্তখত সম্বলিত
একটা পত্র নিয়ে আসো।
60
00:18:42,039 --> 00:18:45,292
কী লিখতে হবে আমি বলবো।
61
00:21:31,625 --> 00:21:34,044
তোমার জন্য বড্ড মায়া হচ্ছে!
62
00:22:02,406 --> 00:22:06,493
তোমার রাজার
দস্তখত চিনতে পারবে তো?
63
00:22:20,882 --> 00:22:23,719
ওনার কাছ থেকে
তোমার জন্য একটা পত্র এসেছে।
64
00:22:42,446 --> 00:22:44,448
আমি পড়তে জানি না।
65
00:22:49,119 --> 00:22:51,955
“আমাদের প্রিয় জোন,
66
00:23:00,005 --> 00:23:04,509
আমি এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে
রুয়েনে যাত্রা করার জন্য প্রস্তুত।
67
00:23:08,388 --> 00:23:12,893
তোমার কাছে এই অনুগত যাজককে পাঠালাম।
তাকে বিশ্বাস করো।”
68
00:24:01,233 --> 00:24:06,154
যীশু যেমন ঈশ্বরের পুত্র,
তুমিও কি নিজেকে ঈশ্বরের কন্যা মনে করো?
69
00:24:10,909 --> 00:24:14,579
এবার প্রভুর প্রার্থনা পাঠ করবে?
70
00:24:53,702 --> 00:24:57,789
ঈশ্বর কি বলেছেন
তুমি কারাগার থেকে মুক্তি পাবে?
71
00:25:14,139 --> 00:25:16,141
হ্যাঁ, এক অভূতপূর্ব বিজয়ের মাধ্যমে!
72
00:25:58,016 --> 00:26:01,686
ঈশ্বর তোমাকে স্বর্গে
পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন?
73
00:26:20,330 --> 00:26:22,749
তাহলে তুমি তোমার
পরিত্রাণের ব্যাপারে নিশ্চিত?
74
00:26:39,557 --> 00:26:42,811
ভেবেচিন্তে বলো,
উত্তরটা কিন্তু বিপজ্জনক।
75
00:27:09,421 --> 00:27:14,759
তো, তুমি তোমার পরিত্রাণের ব্যাপারে নিশ্চিত হলে,
তোমার আর গির্জায় যাওয়ার দরকার নেই?
76
00:27:38,700 --> 00:27:41,119
তোমার উপর কি বিশেষ দয়া আছে?
77
00:28:19,657 --> 00:28:22,911
আচ্ছা, যাক! উত্তর দাও!
তোমার উপর কি বিশেষ দয়া আছে?
78
00:28:42,931 --> 00:28:46,142
যদি থাকে,
ঈশ্বর যেন তা বজায় রাখেন।
79
00:28:53,316 --> 00:28:56,569
যদি না থাকে,
ঈশ্বর যেন আমার উপর তাঁর দয়া দৃষ্টি দেন!
80
00:29:22,512 --> 00:29:24,097
স্যার...
81
00:29:32,397 --> 00:29:35,233
আমাকে প্রার্থনা শুনতে দিন।
82
00:30:13,730 --> 00:30:16,983
জোন, আমরা তোমাকে
প্রার্থনা শুনতে দিলে...
83
00:30:20,695 --> 00:30:23,948
পুরুষের পোশাকটা খুলে রাখবে?
84
00:30:50,850 --> 00:30:54,938
তাহলে পুরুষের পোশাক পরেই
প্রার্থনা শুনতে চাও?
85
00:30:59,984 --> 00:31:01,986
ওই অশোভন পোশাক...
86
00:31:08,034 --> 00:31:10,036
ঈশ্বরের পক্ষে ন্যক্কারজনক।
87
00:31:26,928 --> 00:31:29,347
তুমি কোনো ঈশ্বর কন্যা না।
88
00:31:32,141 --> 00:31:34,978
তুমি হলে শয়তানের দাস!
89
00:31:40,650 --> 00:31:43,069
টর্চারের ব্যবস্থা করো।
90
00:33:38,976 --> 00:33:41,813
ওকে দেখে
ঈশ্বর কন্যাই মনে হচ্ছে।
91
00:34:29,736 --> 00:34:32,155
টর্চার সেলে চলো।
92
00:35:07,607 --> 00:35:10,026
তোমার বিচারকদের দেখো।
93
00:35:18,910 --> 00:35:23,831
গির্জার এই বিজ্ঞ শাস্ত্রবিদরা
তোমার চেয়ে কি জ্ঞানী নন?
94
00:35:31,631 --> 00:35:34,050
কিন্তু ঈশ্বর অধিক জ্ঞানী!
95
00:35:44,393 --> 00:35:49,315
শোনো, জোন, আমরা ভালো করেই জানি
তোমার দৈববাণী ঈশ্বর থেকে আসেনি...
96
00:35:53,444 --> 00:35:55,446
বরং শয়তানের কাছ থেকে এসেছে।
97
00:36:06,916 --> 00:36:11,003
ভালো দেবদূত আর
মন্দ দেবদূতের পার্থক্য কীভাবে বুঝবে?
98
00:36:19,554 --> 00:36:24,767
তুমি শয়তানের সামনে নতজানু হয়েছো,
সেন্ট মাইকেলের সামনে নয়!
99
00:36:34,944 --> 00:36:39,448
বুঝতে কি পারছো না
শয়তানই যে তোমাকে বিভ্রান্ত করেছে...
100
00:36:43,494 --> 00:36:45,496
তোমাকে ঠকিয়েছে...
101
00:36:49,166 --> 00:36:50,751
আর বিশ্বাসঘাতকতা করেছে?
102
00:37:04,557 --> 00:37:08,644
ও বোধহয় অস্বীকার পত্রে
স্বাক্ষর করতে প্রস্তুত!
103
00:38:01,197 --> 00:38:03,616
গির্জা তোমার দিকে
হাত বাড়িয়ে দিয়েছে।
104
00:38:09,956 --> 00:38:14,877
তা ফিরিয়ে দিলে, গির্জা তোমাকে
পরিত্যাগ করবে, একা পড়ে রইবে তুমি।
105
00:38:18,547 --> 00:38:20,132
একা!
106
00:38:22,927 --> 00:38:24,929
হ্যাঁ, একা।
107
00:38:29,475 --> 00:38:31,894
ঈশ্বরের সাথে একা!
108
00:39:52,850 --> 00:39:57,772
আমার দেহ থেকে আত্মা বের করে নিলেও,
কিছুই অস্বীকার করবো না।
109
00:40:02,276 --> 00:40:08,449
পরবর্তীতে কিছু বলে ফেললেও,
বলবো আপনারা জোর করে বলিয়েছেন!
110
00:41:24,859 --> 00:41:28,946
ওর যেন স্বাভাবিক মৃত্যু না হয়।
111
00:41:36,412 --> 00:41:38,831
ও খুবই দুর্বল।
112
00:41:44,503 --> 00:41:47,756
ও জ্বরাক্রান্ত।
ওর রক্তপাত করাতে হবে।
113
00:41:52,511 --> 00:41:57,016
সাবধান, ও নিজের প্রাণনাশ করতে পারে।
ভারি ধূর্ত মেয়ে।
114
00:42:51,987 --> 00:42:54,406
স্যাক্রামেন্ট নিয়ে আসো।
115
00:43:48,252 --> 00:43:50,671
আমাদেরকে কিছু বলার নেই?
116
00:44:02,766 --> 00:44:06,020
আশঙ্কা করছি
আমি মৃত্যুর বড়ো ঝুঁকিতে আছি...
117
00:44:13,360 --> 00:44:17,823
আর যদি আমি মারা যাই,
আমাকে যেন পবিত্র মাটিতে কবর দেওয়া হয়।
118
00:44:29,877 --> 00:44:32,713
গির্জা কৃপাময়।
119
00:44:39,678 --> 00:44:42,931
তার পথভ্রষ্ট মেষের জন্য
তার দরজা সবসময় খোলা।
120
00:45:02,242 --> 00:45:04,620
জোন, আমরা সবাই
তোমাকে সাহায্য করতে চাই।
121
00:45:04,703 --> 00:45:07,998
দেখো,
পবিত্র স্যাক্রামেন্ট আনতে পাঠিয়েছে।
122
00:45:48,080 --> 00:45:50,916
আমি একজন ভালো খ্রিষ্টান।
123
00:46:50,434 --> 00:46:54,938
বুঝতে পারছো না তুমি যে
খ্রিষ্টের দেহকে প্রত্যাখ্যান করছো?
124
00:47:01,945 --> 00:47:06,867
বুঝতে পারছো না তুমি যে
তোমার জেদের মাধ্যমে ঈশ্বরকে অসন্তুষ্ট করছো?
125
00:47:57,918 --> 00:48:01,129
আমি আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে
ঈশ্বরকে ভালোবাসি, সম্মান করি।
126
00:48:39,084 --> 00:48:42,796
আপনারা বলছেন
আমাকে শয়তান পাঠিয়েছে।
127
00:48:52,222 --> 00:48:54,224
কথাটা সত্যি নয়।
128
00:48:57,853 --> 00:49:02,357
শয়তান আপনাদেরকেই পাঠিয়েছে
আমাকে কষ্ট দেওয়ার জন্য।
129
00:49:06,361 --> 00:49:07,946
আপনাকে।
130
00:49:10,866 --> 00:49:12,492
আপনাকে।
131
00:49:15,078 --> 00:49:16,663
আপনাকে।
132
00:49:30,469 --> 00:49:34,556
আর কিছু করার নেই।
জল্লাদকে ডেকে পাঠাও!
133
00:51:09,109 --> 00:51:13,613
শেষবারের মতো,
এই পথভ্রষ্ট আত্মাকে বাঁচানোর চেষ্টা করা যাক।
134
00:51:38,305 --> 00:51:41,141
তোমার সাথে কথা বলছি, জোন।
135
00:51:45,228 --> 00:51:48,899
আর শোনো
তোমার রাজা একটা নাস্তিক!
136
00:51:52,986 --> 00:51:57,073
আমার রাজা খ্রিষ্টানদের মধ্যে
সবচেয়ে উত্তম।
137
00:52:09,711 --> 00:52:12,964
এই মেয়ের ধৃষ্টতা সাংঘাতিক।
138
00:53:19,990 --> 00:53:23,660
ফ্রান্স আগে কখনও
এরকম কোনো দানব দেখেনি।
139
00:53:35,589 --> 00:53:38,842
আমি কখনও কারো ক্ষতি করিনি।
140
00:53:51,813 --> 00:53:55,483
স্বাক্ষর না করলে,
তোমাকে জ্যান্ত পোড়ানো হবে।
141
00:53:58,820 --> 00:54:01,656
দেখো, জল্লাদ অপেক্ষারত।
142
00:54:15,253 --> 00:54:19,758
মরার অধিকার নেই তোমার।
তোমার রাজার এখনও তোমার সাহায্য প্রয়োজন।
143
00:54:37,943 --> 00:54:41,196
জোন, স্বাক্ষর করো...
নিজের প্রাণ বাঁচাও!
144
00:54:48,203 --> 00:54:51,456
জোন, তোমার জন্য
আমাদের খুব দুঃখ হচ্ছে।
145
00:54:57,921 --> 00:54:59,923
স্বাক্ষর করো, জোন!
146
00:56:35,018 --> 00:56:37,854
প্রভুর নামে।
আমেন।
147
00:56:45,737 --> 00:56:51,493
যেহেতু নিজের ভুল স্বীকার করে নিয়েছো,
তাই তোমাকে বহিষ্কারের বন্ধন থেকে মুক্তি দেওয়া হলো।
148
00:56:58,750 --> 00:57:03,254
কিন্তু তুমি বেপরোয়াভাবে পাপ করায়,
আমরা তোমাকে...
149
00:57:11,554 --> 00:57:16,893
দুঃখের রুটি এবং পরিতাপের পানি সহিত
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছি।
150
00:57:26,736 --> 00:57:32,075
খুব ভালো করলে আজকে:
নিজের প্রাণ ও আত্মাকে বাঁচিয়েছো।
151
00:58:05,233 --> 00:58:08,444
ও আপনাদের বোকা বানিয়েছে!
152
00:58:14,159 --> 00:58:16,161
জোনের জয় হোক!
153
01:00:08,189 --> 01:00:10,608
বিচারকদের ডাকুন!
154
01:00:13,528 --> 01:00:16,364
আমি অনুতপ্ত।
আমি মিথ্যা বলেছি।
155
01:00:19,158 --> 01:00:21,160
জলদি!
156
01:01:06,039 --> 01:01:08,416
আমি খুব খারাপ একটা কাজ করেছি।
157
01:01:31,522 --> 01:01:34,359
নিজের প্রাণ বাঁচাতে
ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করেছি।
158
01:01:40,031 --> 01:01:42,325
কিন্তু, জোন,
তুমি তো সবার সামনে
159
01:01:42,408 --> 01:01:45,787
স্বীকার করেছো
শয়তানের দ্বারা পরিচালিত হয়েছো।
160
01:01:59,717 --> 01:02:03,805
তাহলে এখনও বিশ্বাস করছো
ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন?
161
01:02:21,906 --> 01:02:24,742
ওই উত্তরই ওর মৃত্যুদণ্ড।
162
01:02:59,735 --> 01:03:02,989
আমি কেবল আগুনের ভয়ে
স্বীকার করে নিয়েছিলাম।
163
01:03:12,790 --> 01:03:15,209
আমাদের আর কিছু
বলার আছে তোমার?
164
01:04:36,582 --> 01:04:40,253
তোমাকে মৃত্যুর জন্য
তৈরি করতে এসেছি আমরা।
165
01:04:54,559 --> 01:04:56,978
সময়... হয়েও গেছে?
166
01:05:07,113 --> 01:05:08,698
কীভাবে মরবো আমি?
167
01:05:13,744 --> 01:05:15,746
খুঁটিতে বাঁধা হবে।
168
01:05:26,882 --> 01:05:29,302
রুটি-প্রসাদ নিয়ে আসছি।
169
01:05:37,643 --> 01:05:42,982
আচ্ছা, এখনও কীভাবে বিশ্বাস করো
তোমাকে ঈশ্বর পাঠিয়েছেন?
170
01:05:47,862 --> 01:05:50,698
বিধির বিধান বুঝা বড়ো দায়।
171
01:06:01,751 --> 01:06:04,170
হ্যাঁ, আমি তাঁর সন্তান।
172
01:06:15,097 --> 01:06:17,516
আর সেই অভূতপূর্ব বিজয়?
173
01:06:26,484 --> 01:06:28,486
আমার শহীদত্ব!
174
01:06:33,783 --> 01:06:35,785
আর তোমার মুক্তি?
175
01:06:56,055 --> 01:06:57,640
মৃত্যু!
176
01:07:20,663 --> 01:07:22,665
পাপস্বীকার করতে চাও?
177
01:07:38,139 --> 01:07:42,768
# ফের ধর্মভ্রষ্ট হওয়া
অধার্মিক, ধর্মত্যাগী ও মূর্তিপূজক #
178
01:10:02,992 --> 01:10:07,496
জোন, সাহস রাখো।
তোমার সময় ঘনিয়ে এসেছে।
179
01:11:30,663 --> 01:11:34,750
প্রিয় ঈশ্বর,
আমি খুশি মনে মৃত্যুকে মেনে নিচ্ছি...
180
01:11:52,977 --> 01:11:56,647
তবে আমাকে
বেশি কষ্ট পেতে দিয়ো না।
181
01:12:01,527 --> 01:12:05,197
আজকে কি আমি
তোমার সাথে স্বর্গে থাকবো?
182
01:17:04,496 --> 01:17:06,498
যীশু!
183
01:17:14,589 --> 01:17:17,009
তোমরা এক নিষ্পাপকে পুড়িয়েছো!
184
01:20:14,311 --> 01:20:21,067
স্বর্গে গমনের সময় জোনের আত্মাকে
ঘিরে রাখে রক্ষাকারী অগ্নিশিখা।
185
01:20:21,151 --> 01:20:27,449
জোন, যার হৃদয়
হয়ে উঠেছে ফ্রান্সের হৃদয়।
186
01:20:27,532 --> 01:20:34,498
জোন, যার স্মৃতিকে
চিরকাল সম্মান জানাবে ফরাসিরা।
187
01:20:40,795 --> 01:20:44,466
সমাপ্ত
188
01:20:44,549 --> 01:20:46,635
Centre national du cinéma
et de l'image animée এর অর্থায়নে
189
01:20:46,718 --> 01:20:49,888
২০১৫ সালে চলচ্চিত্রটি
পুনরুদ্ধার করে Gaumont.
190
01:20:49,971 --> 01:20:53,433
১৯৮৫ সালে চলচ্চিত্রটির পুনর্নির্মাণের জন্য
Cinémathèque Française এর প্রিন্ট করা
191
01:20:53,517 --> 01:20:55,519
একটি কপি থেকে
পুনরুদ্ধার কার্য সম্পন্ন করা হয়।
192
01:20:55,602 --> 01:20:57,604
মূল নেগেটিভ হারিয়ে যাওয়ার দরুন,
193
01:20:57,687 --> 01:21:01,191
Danish Film Institute এ সংরক্ষিত
একটি নাইট্রেট কপি থেকে এটি প্রিন্ট করা হয়।
194
01:21:01,274 --> 01:21:04,569
ডেনিশ ইন্টারটাইটেল ফরাসিতে
অনুবাদ করেন Maurice Drouzy.
195
01:21:07,000 --> 01:21:27,000
• অনুবাদ ও সম্পাদনা •
আরমান আল মাহমুদ