1
00:00:10,000 --> 00:00:20,000
অনুবাদ আয়োজনে:
"TEAM WBMF"
2
00:00:20,150 --> 00:00:25,000
অনুবাদ সহযোগিতায়:
"TEAM PROJAPOTI"
3
00:00:25,150 --> 00:00:49,000
:.:.: ALIF :.:.:
Episode 04
অনুবাদক:খাদেমুল হোসেন আলভী
4
00:00:50,879 --> 00:00:52,759
এই যে তোমার টিকেট,
5
00:00:53,280 --> 00:00:56,159
তোমার অডিশনের চিঠি আর তোমার হোটেলের ভাউচার।
6
00:00:56,560 --> 00:00:57,439
আগে কখনো লাহোর গিয়েছ?
7
00:00:57,680 --> 00:00:58,159
না।
8
00:00:58,439 --> 00:00:59,519
চিন্তার কোনো কারণ নেই,
9
00:00:59,759 --> 00:01:01,079
ট্যাক্সি ভাড়া করে হোটেলে যাবে,
10
00:01:01,400 --> 00:01:03,560
আর সেখান থেকে অডিশন দেওয়ার হোটেলে।
11
00:01:03,759 --> 00:01:04,479
দুটাই কাছাকাছি।
12
00:01:05,119 --> 00:01:06,759
অডিশনের পর তারা আমাকে জানাবে কখন?
13
00:01:07,039 --> 00:01:09,000
ম্যাডাম, সন্ধ্যা হতে চলেছে।
14
00:01:09,200 --> 00:01:09,879
এক মিনিট।
15
00:01:10,759 --> 00:01:12,519
অডিশনের পর তারা আমাকে জানাবে কখন?
16
00:01:12,920 --> 00:01:15,439
দাউদ তো বলেছে ওইদিনই জানাবে।
17
00:01:15,680 --> 00:01:17,800
তারা সামনের মাসে শ্যুটিং শুরু করবে,
18
00:01:18,039 --> 00:01:20,639
২-৩ জন ইন্ডিয়ান অভিনেতা ছিল,
যারা শেষ মুহূর্তে সিনেমা ছেড়ে দিয়েছে,
19
00:01:20,879 --> 00:01:24,039
এইজন্য পাকিস্তানি অভিনেতা নিয়েছে,
যাতে ভিসার কোন সমস্যা পোহাতে না হয়।
20
00:01:24,360 --> 00:01:28,400
আচ্ছা, আমি তাহলে যাই। আল্লাহ হাফেজ।
21
00:01:36,920 --> 00:01:37,800
হয়ে গেছে।
22
00:01:41,639 --> 00:01:42,600
ওয়াও!
23
00:01:45,920 --> 00:01:47,720
এটা আপনি কীভাবে করলেন?
24
00:01:48,639 --> 00:01:49,839
আপনি জানেন?
25
00:01:50,079 --> 00:01:53,439
এটা ইতালি থেকে এসেছে,
আর কেউ এটায় হাতও লাগাচ্ছিল না।
26
00:01:53,759 --> 00:01:56,479
আমি আসলে এই কোম্পানিতে চাকরি করেছি।
27
00:01:58,000 --> 00:01:59,159
কোন কোম্পানিতে?
28
00:02:00,000 --> 00:02:01,360
যে কোম্পানি এই জুতা তৈরি করেছে।
29
00:02:02,000 --> 00:02:02,600
ইতালিতে?
30
00:02:03,439 --> 00:02:04,800
জি, মিলানে।
31
00:02:06,280 --> 00:02:08,239
আমার বিশ্বাস হচ্ছে না।
32
00:02:11,879 --> 00:02:13,239
১৮০০ রুপি।
33
00:02:14,959 --> 00:02:16,800
১৮০০ কীসের জন্য?
34
00:02:19,039 --> 00:02:21,800
এই যে জুতা মেরামত করেছি তার জন্য।
35
00:02:22,639 --> 00:02:23,639
ওহ।
36
00:02:26,479 --> 00:02:30,280
৫০০ হলে চলবে?
37
00:02:38,800 --> 00:02:39,800
আরে,
38
00:02:40,039 --> 00:02:45,360
আব্দুল আলা সাহেব!
আসুন! আসুন!
39
00:02:46,600 --> 00:02:47,319
কেমন আছো?
40
00:02:48,920 --> 00:02:49,639
আপনি কেমন আছেন?
41
00:02:50,600 --> 00:02:51,319
তোমাদের দোয়ায় ভালো আছি।
42
00:02:51,519 --> 00:02:56,400
হঠাৎ করে আপনাকে দেখে কী যে খুশি হয়েছি,
সেটা আপনাকে বলে বুঝাতে পারব না।
43
00:02:56,720 --> 00:02:58,759
অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ।
44
00:03:02,319 --> 00:03:03,759
আসুন! আসুন!
45
00:03:04,079 --> 00:03:06,519
আপনি তো আমাকে অবাক করে দিয়েছেন।
46
00:03:07,200 --> 00:03:09,759
তুমি বারবার জিদ করছিলে,
47
00:03:10,000 --> 00:03:13,959
তো, আমি ভাবলাম তোমার সাথে এখানে এসে দেখা করি।
48
00:03:15,680 --> 00:03:17,119
তো, এটা তোমার ঘর?
49
00:03:17,360 --> 00:03:20,200
জি, এটাই আমার কুটির।
আসুন, আসুন, বসুন।
50
00:03:21,400 --> 00:03:25,000
- এখানে বসুন।
- অনেক কষ্টে তোমার দোকান খুঁজে পেয়েছি,
51
00:03:25,400 --> 00:03:26,959
তোমাকে তো এখানে কেউ'ই চিনে না।
52
00:03:27,519 --> 00:03:29,879
আপনি মুচি বলেননি,
53
00:03:30,119 --> 00:03:31,720
না হয় তখনই খুঁজে পেতেন।
54
00:03:34,720 --> 00:03:38,280
এটা আমার ভুল হয়েছে।
55
00:03:40,439 --> 00:03:44,200
আমি তো ইতালির কথা উল্লেখ করেছিলাম।
56
00:03:45,479 --> 00:03:49,479
আরে, আমি আপনাকে আপনার উপহার দেখাচ্ছি।
57
00:04:03,639 --> 00:04:08,000
এটা দেখুন।
নতুন কাভার লাগিয়েছি।
58
00:04:30,319 --> 00:04:32,200
অনেক যত্ন করে রেখেছ এটাকে।
59
00:04:32,560 --> 00:04:37,280
আপনার হাতের লেখা এটা
আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল,
60
00:04:37,639 --> 00:04:39,479
কেন যত্ন করে রাখব না?
61
00:04:41,159 --> 00:04:42,280
আমার এখনো মনে আছে!
62
00:04:42,519 --> 00:04:46,720
যিনি আমাকে এটা উপহার দিয়েছেলন,
তিনি দেয়ার সময় বলেছিলেন..
63
00:04:47,119 --> 00:04:50,479
এই কপিটা আপনার হাতে লেখা কপি৷
তারপর..
64
00:04:51,400 --> 00:04:53,200
আমি অনেকক্ষণ ধরে ভেবেছি
65
00:04:53,560 --> 00:04:55,319
মাস্টার ইব্রাহিম!
66
00:04:55,560 --> 00:05:00,400
তুমি তো তোমার সারাজীবন রাস্তায় হাঁটতে
থাকা মেয়েদের জুতা বানিয়ে শেষ করে দিলে৷
67
00:05:00,680 --> 00:05:02,079
তার বিনিময়ে কী পেয়েছ?
68
00:05:03,720 --> 00:05:05,319
টাকা, ব্যাস!
69
00:05:07,720 --> 00:05:09,039
আপনার মনে আছে,
70
00:05:09,600 --> 00:05:12,360
আপনাকে খুঁজতে তুর্কি পৌঁছে গিয়েছিলাম।
71
00:05:12,920 --> 00:05:14,039
হ্যাঁ
72
00:05:16,839 --> 00:05:18,600
তুমি আমার জন্য কী যেন এনেছিলে?
73
00:05:21,879 --> 00:05:23,159
জুতা?
74
00:05:26,039 --> 00:05:27,200
সুগন্ধি।
75
00:05:29,639 --> 00:05:33,200
আমার মনে হয় সেখানে একটা স্যুটও ছিল।
76
00:05:34,560 --> 00:05:37,319
যা সাধ্য ছিল, তাই নিয়ে যেতে পেরেছি।
77
00:05:37,959 --> 00:05:40,759
আর আমি আপনাকে
উর্দু বলতে দেখে অবাক হয়েছিলাম,
78
00:05:40,959 --> 00:05:44,720
ভাই, ওইসময় শিখছিলাম।
যাতে নাতির সাথে কথা বলতে পারি।
79
00:05:45,119 --> 00:05:47,879
জি, আপনার নাতি কেমন আছে?
80
00:05:49,800 --> 00:05:51,680
যেমন...
81
00:05:54,519 --> 00:05:55,759
আগে তুমি ছিলে।
82
00:05:58,159 --> 00:06:00,319
ওর সংগ্রামও শীঘ্রই শেষ হবে।
83
00:06:04,759 --> 00:06:06,639
আব্দুল আলা!
84
00:06:06,879 --> 00:06:08,639
অনেক গোনাহগার মানুষ৷
85
00:06:11,639 --> 00:06:24,360
আল্লাহ তায়ালার নাম লিখতে গিয়ে
আমার কোন না কোন ভুল তো নিশ্চয়ই হয়েছে।
86
00:06:26,800 --> 00:06:28,079
এটা বলবেন না,
87
00:06:28,360 --> 00:06:33,360
অনেক রাস্তা আছে।
মানুষকে সব ধরনের রাস্তায় চলতে হয়,
88
00:06:33,879 --> 00:06:37,360
শুধু সোজা পথে চলে
কেউ তার প্রভু অবধি পৌঁছাতে পারে না৷
89
00:06:39,639 --> 00:06:42,079
আমি তো এখন বুড়ো হয়ে গিয়েছি,
90
00:06:43,000 --> 00:06:45,800
কাজ করার সময় হাত কাপে,
91
00:06:47,759 --> 00:06:53,720
আমার পর এই বংশে আল্লাহর নাম
লেখার মতো কেউ থাকবে না।
92
00:06:55,839 --> 00:07:01,759
এটা অনেক বড় ফাটল।
93
00:07:07,800 --> 00:07:09,000
অনেক বড়।
94
00:07:11,479 --> 00:07:12,720
না উস্তাদ।
95
00:07:26,000 --> 00:07:27,600
কাঁদবেন না।
96
00:07:37,039 --> 00:07:38,079
আসসালামু আলাইকুম।
97
00:07:38,639 --> 00:07:42,280
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।
98
00:07:44,959 --> 00:07:46,560
বিদায় জানাতে আসলাম,
99
00:07:47,479 --> 00:07:48,720
লাহোর যাচ্ছি।
100
00:07:49,400 --> 00:07:49,759
আচ্ছা।
101
00:07:50,720 --> 00:07:51,560
আমার জন্য দোয়া করবেন।
102
00:07:51,879 --> 00:07:57,079
অবশ্যই মা। আল্লাহ কবুল করুক। খোদা হাফেজ।
103
00:07:58,360 --> 00:07:59,839
খোদা হাফেজ।
104
00:08:13,680 --> 00:08:17,079
যেসব ছেলেমেয়েরা কোরআন মেরামতের কাজে..
105
00:08:17,439 --> 00:08:20,759
সাহায্য করে, ও তাদের একজন৷
106
00:08:21,000 --> 00:08:29,079
ওরা চারজন, একটু পরে দেখবেন
এখানে ছেলেমেয়েদের মেলা শুরু হবে৷
107
00:08:30,360 --> 00:08:32,319
আমি চা বানাচ্ছি আপনার জন্য।
108
00:08:33,479 --> 00:08:36,759
কাঁদবেন না।
109
00:08:39,000 --> 00:08:40,360
আপনি শিক্ষক,
110
00:08:41,439 --> 00:08:42,720
আর..
111
00:08:43,400 --> 00:08:46,239
আমি তো আমার শিক্ষকের চোখে
পানি সহ্য করতে পারব না।
112
00:08:52,319 --> 00:08:57,920
একটু মনটা ভারী হয়ে উঠছিলো৷
113
00:09:03,479 --> 00:09:06,200
দেখেন, শুনুন!
114
00:09:08,000 --> 00:09:09,039
ও আসবে।
115
00:09:10,720 --> 00:09:11,920
ও কোথাও যাবে না।
116
00:09:14,079 --> 00:09:16,479
আমার বাবা-মা চিন্তিত ছিলেন,
117
00:09:16,839 --> 00:09:20,560
সৈয়দ বংশের ছেলে হয়ে মেয়েদের মেরামত করে।
118
00:09:21,039 --> 00:09:22,280
কোথায়?
119
00:09:22,759 --> 00:09:23,639
প্যারিসে,
120
00:09:23,879 --> 00:09:24,839
মিলানে,
121
00:09:25,119 --> 00:09:28,360
ডিজাইনার অয়ার৷
122
00:09:28,879 --> 00:09:31,400
এখন, কোথায় এসে বসেছি।
123
00:09:36,479 --> 00:09:37,920
আচ্ছা, যাই হোক!
নেহা এসে গেলে..
124
00:09:38,079 --> 00:09:40,920
ওর সাথে পোশাকের ব্যাপারটা
নিয়ে একটু কথা বলা নিও!
125
00:09:41,159 --> 00:09:43,119
কারণ গতবার আমাদের বাজেট
অনেক বেড়ে গিয়েছিল।
126
00:09:43,560 --> 00:09:46,959
এবার দুইএকজন ডিজাইনার আছে, যারা নিজেরাই
পোশাকের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেছে।
127
00:09:47,159 --> 00:09:49,000
যদি নেহা অনুমোদন দেয়,
128
00:09:49,319 --> 00:09:52,560
তাহলে পোশাকে বৈচিত্র্যতা আসবে আর
আমাদের বাজেটও অনেক কমে যাবে।
129
00:09:53,039 --> 00:09:54,600
নেহা দেরি করছে না?
130
00:09:54,839 --> 00:09:56,720
কোথায় ও? ফোন করো।
131
00:10:02,079 --> 00:10:02,879
হ্যালো।
132
00:10:03,239 --> 00:10:04,600
ওহ, সে এখানে।
133
00:10:04,879 --> 00:10:07,039
ট্রাফিকের জন্য জুফির দেরি হয়ে গিয়েছিল।
134
00:10:07,239 --> 00:10:08,400
বেশি দেরি করিনি তো?
135
00:10:08,920 --> 00:10:09,920
শুধুমাত্র আধাঘণ্টা।
136
00:10:10,639 --> 00:10:11,759
তাহলে তো সময়মতো আছি।
137
00:10:13,200 --> 00:10:16,680
যাইহোক, শায়লার উপস্থাপনাটা বের করো আর...
138
00:10:17,079 --> 00:10:18,959
আপনি কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারবেন,
139
00:10:19,159 --> 00:10:22,680
এখন আমরা আলোচনা করছি,
আর নেহা এক ঘন্টার মধ্য ফ্রী হয়ে যাবে।
140
00:10:23,039 --> 00:10:26,000
মোমিন, তোমাকে বলেছিলাম না
জুফির সাথে দেখা করার ব্যাপারে?
141
00:10:29,959 --> 00:10:31,639
হ্যাঁ, কিন্তু আজ আমি ব্যস্ত,
142
00:10:31,879 --> 00:10:34,079
মোবাইল ফোনওয়ালা আসছে,
143
00:10:34,360 --> 00:10:35,879
আমাদের স্পন্সর আসছে, ওদের সাথে মিটিং আছে।
আজকে সম্ভব না।
144
00:10:36,119 --> 00:10:37,680
১০-১৫ মিনিটের ব্যাপার।
145
00:10:38,039 --> 00:10:40,039
তুমি আমাকে ১-২ দিন আগে বললে...
146
00:10:40,959 --> 00:10:41,600
যাইহোক,
147
00:10:42,079 --> 00:10:45,759
টিনা, উনার সাথে আমার ২দিন পরের
এপয়েন্টমেন্ট ঠিক করো।
148
00:10:46,000 --> 00:10:47,400
ঠিক আছে? অপনার আপত্তি নেই তো?
ঠিক আছে?
149
00:10:47,720 --> 00:10:50,079
হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই।
150
00:10:50,560 --> 00:10:52,079
গুড।
151
00:10:55,560 --> 00:10:57,800
আসো, তাহলে শুরু করা যাক।
152
00:10:58,720 --> 00:11:00,280
টিনা, আমার জরুরী কিছু কাজের কথা মনে পড়ে গেছে,
153
00:11:00,560 --> 00:11:02,759
আমার মিটিংও দুইদিন পর ঠিক করে দিও।
154
00:11:04,239 --> 00:11:05,159
নেহা।
155
00:11:06,400 --> 00:11:07,560
মাফ করবেন।
156
00:11:07,800 --> 00:11:08,720
নেহা।
157
00:11:09,280 --> 00:11:12,239
ছোট পোলাপানের মতো এটা কেমন আচরণ?
158
00:11:12,519 --> 00:11:13,400
তোমার আচরণ ঠিক করো!
159
00:11:13,600 --> 00:11:15,680
যদি তুমি অন্যকে নিয়ে না ভাবো,
তাহলে অন্যরা কেন তোমাকে নিয়ে ভাববে?
160
00:11:16,239 --> 00:11:17,920
ওই ছেলের জন্য আমার সাথে তর্ক করছো।
161
00:11:18,200 --> 00:11:20,239
হ্যাঁ করছি, তো? ও আমার বন্ধু।
162
00:11:20,519 --> 00:11:22,759
তুমি সবাইকে ছাড়তে পার, আমি পারিনা।
163
00:11:35,759 --> 00:11:36,720
আপু,
164
00:11:36,959 --> 00:11:38,360
কত ভাগ্যবান তুমি,
165
00:11:38,560 --> 00:11:41,200
ঘরে বসে থেকে এতো বড় সুযোগ পেয়েছ তুমি।
166
00:11:41,519 --> 00:11:42,720
হলিউড!
167
00:11:43,239 --> 00:11:44,479
হলিউডে অভিনয় করবে তুমি।
168
00:11:44,800 --> 00:11:46,759
এটা তো শুধুমাত্র অডিশনের কল লেটার,
169
00:11:46,959 --> 00:11:48,239
কতবার বলব তোমাকে?
170
00:11:48,879 --> 00:11:50,600
জানি। আমি জানি৷
171
00:11:50,800 --> 00:11:53,239
কিন্তু এটাও জানি তুমি নির্বাচিত হবে।
172
00:11:53,479 --> 00:11:54,280
তুমি দেখে নিও।
173
00:11:55,079 --> 00:11:56,560
আল্লাহর কাছে দোয়া করি যেন হয়ে যায়।
174
00:11:57,519 --> 00:12:00,439
তোমার চিকিৎসাও হয়ে যাবে, আর তুমি জানো..
175
00:12:00,639 --> 00:12:02,639
যদি এই সিনেমায় ছোট একটা চরিত্র পাই,
176
00:12:02,839 --> 00:12:04,360
তাহলে প্রচুর সিরিয়ালে কাজ করার সুযোগ পাব৷
177
00:12:04,639 --> 00:12:06,079
আর সোপে মেইন রোল পাওয়া যাবে৷
178
00:12:06,280 --> 00:12:08,959
আকসা তো বলেছে দাউদকে বলে
আমার প্রমোশন করাবে।
179
00:12:09,439 --> 00:12:11,119
সোপ, সিরিয়াল এসবের কিছুই করবে না তুমি,
180
00:12:11,560 --> 00:12:14,319
তুমি শুধুমাত্র সিনেমা করবে,
ওটাও হলিউড আর বলিউড।
181
00:12:15,159 --> 00:12:16,600
আমি মনে মনে পোলাও পাকাই না।
182
00:12:17,319 --> 00:12:19,119
আমি আছি না পাকানোর জন্য?
183
00:12:20,680 --> 00:12:24,239
আমি ভাল থাকলে,
আমিও তোমার সাথে লাহোর যেতাম।
184
00:12:25,079 --> 00:12:27,720
সিনেমার রোলের জন্য লাহোর যেতাম আগে।
185
00:12:28,039 --> 00:12:29,039
তুমি সুস্থ হও,
186
00:12:29,319 --> 00:12:30,920
তারপর তোমাকে লাহোর নিয়ে যাব।
187
00:12:33,479 --> 00:12:34,759
প্লেনে করে যাবে, তাই না?
188
00:12:35,759 --> 00:12:37,159
কোন হোটেলে থাকবে?
189
00:12:37,319 --> 00:12:38,280
জানি না৷
190
00:12:38,479 --> 00:12:40,239
তারা সবকিছুর আয়োজন করেছে,
191
00:12:40,439 --> 00:12:42,400
প্লেনের টিকেট, থাকার জায়গা সহ সবকিছু।
192
00:12:42,720 --> 00:12:48,959
কিন্তু এই চিঠিতে লেখা আছে যে তারা ভ্রমন
আর থাকার জায়গার দায়িত্ব নিবে না।
193
00:12:53,360 --> 00:12:54,159
দেখাও?
194
00:12:57,800 --> 00:12:59,039
তুমি কেন এসব করেছো?
195
00:12:59,400 --> 00:13:00,119
কী?
196
00:13:01,439 --> 00:13:04,400
কোম্পানি থেকে ভ্রমন আর থাকার জন্য টাকা দেয়নি।
197
00:13:04,720 --> 00:13:05,519
তুমি এইসব করেছ?
198
00:13:05,839 --> 00:13:07,360
তুমি কল লেটার পড়েছ,
199
00:13:07,560 --> 00:13:08,959
এই জিনিসটার ভয় ছিল।
200
00:13:11,239 --> 00:13:13,039
জাহাঙ্গীর পড়ে আমাকে বলেছে,
201
00:13:14,360 --> 00:13:16,239
এইসব করার কী দরকার ছিল?
202
00:13:16,519 --> 00:13:21,439
হ্যাঁ, কিন্তু তুমি যদি জানতে কোম্পানি থেকে থাকার জায়গা
আর ট্রাভেল খরচ দিচ্ছে না, তাহলে তুমি অডিশন দিতে যেতে না।
203
00:13:25,479 --> 00:13:27,159
আমি যেতে চাইনি,
204
00:13:29,119 --> 00:13:30,839
কিন্তু তোমাকে টাকা ফিরিয়ে দিব।
205
00:13:31,239 --> 00:13:33,519
আমি জানি আমার বোন, তুমি অনেক শক্তিশালী,
206
00:13:33,800 --> 00:13:36,479
সবকিছু ফেরত দিবে তুমি। আগে যাও তো।
207
00:13:37,879 --> 00:13:40,400
তোমার জন্য এই দুনিয়া আমার কাছে
কিছুটা কম অন্ধকার লাগে।
208
00:13:41,000 --> 00:13:44,519
যখন সবকিছু মনে নেওয়া বন্ধ করে দিবে,
তখন আরও কম অন্ধকার লাগবে।
209
00:13:51,280 --> 00:13:55,039
বছরের সেরা পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন,
210
00:13:55,439 --> 00:13:57,519
“জুনুন“ এর জন্য নাদিম মালিক,
211
00:13:58,039 --> 00:14:00,720
“এয়তেরাজ” এর জন্য কালব-ই মোমিন
212
00:14:01,400 --> 00:14:03,360
অ্যান্ড দ্য এওয়ার্ড গোজ টু,
213
00:14:03,680 --> 00:14:07,600
ওয়ান অ্যান্ড অনলি কালব-ই মোমিন ফর এয়তেরাজ।
214
00:14:08,360 --> 00:14:12,879
ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। ধন্যবাদ।
215
00:14:17,519 --> 00:14:21,039
দাদা এটা মোমিন ভাইয়ের পুরষ্কার,
যেটা ওই কর্নারে আছে।
216
00:14:21,239 --> 00:14:22,039
এই তারা ওয়ালা।
217
00:14:22,319 --> 00:14:25,039
প্রথমে, আমি নিজেকে ধন্যবাদ জানাতে চাই,
218
00:14:25,239 --> 00:14:32,079
কারণ অতীতে অনেকবছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি,
219
00:14:32,319 --> 00:14:35,680
আমি অনেক খুশী হই যখন আমার কঠোর পরিশ্রমের জন্য পুরষ্কার দেওয়া হয়।
220
00:14:36,079 --> 00:14:38,720
ধন্যবাদ কালব-ই মোমিন।
221
00:14:44,639 --> 00:14:45,680
শুতে যাচ্ছেন?
222
00:14:46,839 --> 00:14:47,759
আমি দেখছি।
223
00:15:07,439 --> 00:15:10,400
দয়া করে আমার মোমিনকে সঠিক পথ দেখান।
224
00:15:14,720 --> 00:15:16,839
ওকে সঠিক পথে পরিচালনা করুন।
225
00:15:20,039 --> 00:15:23,439
ওকে সরল পথ দেখান।
226
00:15:26,280 --> 00:15:31,439
ওকে সরল পথ দেখান।
227
00:15:40,600 --> 00:15:52,759
ওকে সরল পথ দেখান।
228
00:16:30,879 --> 00:16:33,920
আমার প্রিয় আল্লাহ,
229
00:16:42,519 --> 00:16:45,119
আজ আবার বাবাকে তারার মাঝে দেখলাম,
230
00:16:45,959 --> 00:16:47,360
আমি আবার তাকে দেখেছি।
231
00:16:50,000 --> 00:16:52,400
আমার মনে হয় সে তারা হয়ে গিয়েছে,
232
00:16:52,800 --> 00:16:55,519
কখনও কখনও মনে হয়
সে অগ্নিশিখা হয়ে দিয়েছে৷
233
00:16:56,159 --> 00:16:58,439
আমি সবসময় তাকে স্বপ্নে দেখি৷
234
00:16:58,639 --> 00:17:00,319
আর তার জন্য চিন্তিত হই।
235
00:17:20,000 --> 00:17:22,639
বাবাকে আমার থেকে বেশি কেউ মিস করে না,
236
00:17:22,920 --> 00:17:24,079
মা-ও না।
237
00:18:35,239 --> 00:18:40,639
ম্যাডাম, মোমি গাছ থেকে পড়ে গেছে।
238
00:19:12,079 --> 00:19:14,239
আপনি আমার চিঠি পড়ছেন কেন?
239
00:19:15,039 --> 00:19:16,639
এইসব আপনার জন্য না।
240
00:19:21,119 --> 00:19:22,759
দাদার কাছে যেতে চাও?
241
00:19:23,319 --> 00:19:25,720
না, আমি শুধুমাত্র বাবার কাছে যেতে চাই।
242
00:19:29,439 --> 00:19:30,680
তুমি সেখানে যেতে পারবে না।
243
00:19:30,959 --> 00:19:32,239
তাহলে সে তো আসতে পারে।
244
00:19:32,959 --> 00:19:34,239
সে আসতে পারবে না।
245
00:19:34,759 --> 00:19:35,759
কেন?
246
00:19:36,039 --> 00:19:40,079
কারণ আপনি একটি ভুল করেছেন
আর তিনি আপনাকে ক্ষমা করেন নি?
247
00:19:45,280 --> 00:19:47,039
তোমার বাবা আল্লাহর কাছে চলে গিয়েছে।
248
00:19:47,400 --> 00:19:51,000
আমি জানি। এইজন্যই আমি
আল্লাহর কাছে চিঠি লিখছি।
249
00:19:51,360 --> 00:19:54,159
তুমি তোমার বাবাকে তারা হতে দেখতে, তাই না?
250
00:19:55,400 --> 00:19:57,280
সে সত্যিই তারা বনে গেছে,
251
00:19:58,680 --> 00:20:00,200
আমাদের কাছে আসতে পারবে না।
252
00:20:01,680 --> 00:20:03,400
আমরা যেতে পারব না?
253
00:20:06,600 --> 00:20:07,839
তুমি না,
254
00:20:11,600 --> 00:20:13,039
হয়তো আমি চলে যাব।
255
00:20:14,879 --> 00:20:17,079
মোমিন, কী হয়েছে?
256
00:20:18,239 --> 00:20:20,639
আমি আপনাকে কোথাও যেতে দিব না।
257
00:20:25,920 --> 00:20:27,479
তুমি দাদার কাছে চলে যাও।
258
00:20:27,839 --> 00:20:29,439
না, আমি যাব না।
259
00:20:34,560 --> 00:20:35,759
কিন্তু কেন?
260
00:20:36,039 --> 00:20:39,079
আমার বন্ধুরা তাদের মা-কে নাম ধরে ডাকে না।
261
00:20:39,280 --> 00:20:41,600
তাদের মা হুসনে- ই জাহান নয়৷
262
00:20:41,839 --> 00:20:43,360
আর কাউকে এটা বলবে না,
263
00:20:43,600 --> 00:20:45,400
তুমি হুসনে- ই জাহানের ছেলে।
264
00:20:45,680 --> 00:20:47,839
তুমি আমার ছেলে। আমার ভালোবাসা।
265
00:20:48,639 --> 00:20:51,360
আমি উনাকে কখনোই হুসনে-ই জাহান বলব না।
266
00:20:51,680 --> 00:20:53,360
আমি উনাকে মা বলেই ডাকব।
267
00:20:53,920 --> 00:20:55,319
অনেক অবাধ্য তুমি।
268
00:20:55,680 --> 00:20:57,439
না, আমি মোমিন।
269
00:20:58,239 --> 00:21:00,680
অবাধ্য মায়ের অবাধ্য ছেলে।
270
00:21:34,119 --> 00:21:35,239
কোন উত্তর এসেছে?
271
00:21:35,800 --> 00:21:36,639
না।
272
00:21:37,039 --> 00:21:38,879
আমি তো প্রথমেই বলেছিলাম।
273
00:21:39,959 --> 00:21:42,239
তুমি নিশ্চিত যে আল্লাহ চিঠি পেয়েছে?
274
00:21:42,519 --> 00:21:44,079
হ্যাঁ, পাওয়ার কথা,
275
00:21:44,280 --> 00:21:45,720
আল্লাহর কাছে সবকিছুই পৌঁছায়।
276
00:21:46,119 --> 00:21:47,439
কয়টা চিঠি পাঠিয়েছ তুমি?
277
00:21:47,959 --> 00:21:48,680
৩০।
278
00:21:49,039 --> 00:21:50,159
এটা অনেক বেশী।
279
00:21:50,479 --> 00:21:52,000
আল্লাহর উত্তর দেওয়া উচিত ছিল।
280
00:21:52,479 --> 00:21:56,560
শিক্ষকরা বলেছে আল্লাহ সবার কথা শোনে,
281
00:21:56,879 --> 00:21:58,560
আর সবাইকে জবাবও দেয়।
282
00:21:59,079 --> 00:22:01,239
আল্লাহ সবার চিঠি পড়ে,
283
00:22:01,479 --> 00:22:03,239
তো চিঠির উত্তরও থাকা দরকার।
284
00:22:03,680 --> 00:22:05,600
তুমি দয়াকরে কাউকে কিছু বলবে না।
285
00:22:05,920 --> 00:22:06,959
না। না।
286
00:22:08,600 --> 00:22:11,239
আমার মনে হয় আল্লাহ খুব শীগ্রই জবাব দিবে।
287
00:22:11,600 --> 00:22:13,839
আর যদি আল্লাহ কখনো জবাব না দেয়?
288
00:22:14,119 --> 00:22:15,239
আল্লাহ জবাব দিবে।
289
00:22:15,920 --> 00:22:18,119
হ্যাঁ মোমিন, যদি জবাব না দেয়?
290
00:22:18,720 --> 00:22:20,360
তাহলে আমি আল্লাহর সাথে রাগ করব।
291
00:22:20,879 --> 00:22:22,600
রাগ করে কী করবে?
292
00:22:22,879 --> 00:22:26,959
আমি আর কোনদিন আল্লাহকে চিঠি লিখব না,
আর প্রার্থনাও করব না।
293
00:22:27,200 --> 00:22:27,839
আর?
294
00:22:28,159 --> 00:22:29,879
আর আমি কোনদিন নামায পড়ব না।
295
00:22:30,159 --> 00:22:30,920
আর?
296
00:22:31,439 --> 00:22:34,959
আর আমি সবসময় খারাপ কাজ করব,
আর মিথ্যা বলব।
297
00:22:35,400 --> 00:22:37,439
তাহলে তুমি তোমার জবাব পাবে?
298
00:23:11,439 --> 00:23:13,519
বাবা, আমার কোন চিঠি এসেছে?
299
00:23:13,839 --> 00:23:15,079
না,
300
00:23:15,280 --> 00:23:16,519
তোমার চিঠি কোথা থেকে আসবে?
301
00:23:16,759 --> 00:23:18,519
পোস্টম্যান তো সকল চিঠি দিয়ে দিয়েছে।
302
00:23:18,759 --> 00:23:20,000
তুমি সবসময় এটা জিজ্ঞেস করো।
303
00:23:20,319 --> 00:23:23,000
ঠিক আছে, মা ফিরে এসেছে?
304
00:23:24,839 --> 00:23:26,200
হ্যাঁ, সে ভিতরে আছে।
305
00:24:24,759 --> 00:24:26,720
মা অনেক মেকআপ করে,
306
00:24:27,280 --> 00:24:29,839
আমার কাছে আগেরমতো সুন্দর লাগে না,
307
00:24:30,119 --> 00:24:32,319
এইরকম আঙ্কেলদের সাথে কথা বলে,
আর উনাদের সামনে নাচে৷
308
00:24:32,560 --> 00:24:37,280
আমার কাছে এটাও ভালো লাগে না।
309
00:24:39,360 --> 00:24:42,400
আমার কি আল্লাহ তায়ালা কে বলা উচিত?
310
00:24:42,959 --> 00:24:43,920
না,
311
00:24:44,879 --> 00:24:48,039
আমি আমার মায়ের গোপন কথা কাউকে বলতে পারব না,
312
00:24:48,360 --> 00:24:50,600
আমি মায়ের কাছে কথা দিয়েছি।
313
00:25:02,800 --> 00:25:06,560
আগে তো আপনি আমার জন্মদিন
এতো ভালোভাবে সেলিব্রেট করেননি।
314
00:25:07,159 --> 00:25:08,200
হ্যাঁ,
315
00:25:08,479 --> 00:25:11,280
কিন্তু এইবার মন চেয়েছে। তাই করেছি।
316
00:25:13,400 --> 00:25:14,600
তোমার বন্ধুরা কখন আসবে?
317
00:25:15,000 --> 00:25:16,759
জানি না। অপেক্ষা করছি।
318
00:25:19,079 --> 00:25:20,519
মোমিন। জি?
319
00:25:21,639 --> 00:25:24,239
তোমার বন্ধুদের সামনে আমার নাম... জানি,
320
00:25:24,439 --> 00:25:27,280
নাম ধরে ডাকব, মা বলে নয়।
আমার মনে আছে।
321
00:25:30,319 --> 00:25:31,439
আজ মা বলে ডাকবে।
322
00:25:34,000 --> 00:25:34,680
মোমিন।
323
00:25:34,959 --> 00:25:36,119
মোমিন।
324
00:25:36,360 --> 00:25:37,600
শুভ জন্মদিন।
325
00:25:38,959 --> 00:25:39,879
ধন্যবাদ।
326
00:25:41,839 --> 00:25:43,159
শুভ জন্মদিন মোমিন।
327
00:25:43,439 --> 00:25:44,439
শুভ জন্মদিন।
328
00:25:44,759 --> 00:25:46,720
আসো মা আমি তোমাকে আমার বন্ধুদের
সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।
329
00:25:47,079 --> 00:25:49,119
আসসালামু আলাইকুম।
330
00:25:57,720 --> 00:26:01,000
আমাদের তো জানাই ছিল না আপনি মোমিনের মা।
331
00:26:08,479 --> 00:26:11,000
ওর বাবা কোথায়? দেখা করান উনার সাথে।
332
00:26:17,519 --> 00:26:19,280
আমি তোমাদের সেই কখন থেকে খুঁজছি,
333
00:26:19,519 --> 00:26:21,079
তোমরা আমাকে ছাড়া লাঞ্চ করছো।
334
00:26:21,800 --> 00:26:24,079
এখন থেকে আমরা তোমার সাথে আর কখনও লাঞ্চ করব না।
335
00:26:25,000 --> 00:26:28,319
এমনকি কথাও বলব না, একসাথে বসবও না।
336
00:26:29,800 --> 00:26:30,239
কেন?
337
00:26:30,639 --> 00:26:32,560
কারণ তোমার মা খারাপ মহিলা।
338
00:26:33,439 --> 00:26:35,560
না, সে না। হ্যাঁ সে।
339
00:26:36,439 --> 00:26:40,319
আমার মা বলেছে তোমার মা একজন ড্যান্সার, এটা খারাপ।
340
00:26:47,920 --> 00:26:52,000
আমি তোমার সাথে থাকতে চাই না।
আমি দাদার কাছে যেতে চাই।
341
00:26:52,239 --> 00:26:55,119
আমি তোমাকে ঘৃণা করি,
তুমি একজন খারাপ মহিলা।
342
00:27:17,920 --> 00:27:21,039
ওকে সরল পথ দেখান।
343
00:27:21,280 --> 00:27:27,159
ওকে সরল পথ দেখান।
344
00:27:40,159 --> 00:27:41,119
দাদা,
345
00:27:44,800 --> 00:27:45,839
কী এসব?
346
00:27:47,000 --> 00:27:49,920
কী সেই সরল রাস্তা,
যে রাস্তায় আমি নেই?
347
00:27:58,239 --> 00:27:59,680
বাবা,
348
00:27:59,839 --> 00:28:01,600
আপনার চোখে সরল রাস্তা কোনটা?
349
00:28:03,959 --> 00:28:04,720
তাহা?
350
00:28:07,400 --> 00:28:08,360
দাদা,
351
00:28:09,519 --> 00:28:11,439
আমি মোমিন। মোমিন।
352
00:28:13,360 --> 00:28:14,600
দাদা,
353
00:28:15,400 --> 00:28:16,800
বলেন না।
354
00:28:17,759 --> 00:28:19,039
কী সেই সরল রাস্তা?
355
00:28:28,159 --> 00:28:29,560
মানসিক শান্তির রাস্তা।
356
00:28:33,839 --> 00:28:35,479
মানসিক শান্তি?
357
00:28:37,159 --> 00:28:39,759
মানে সফলতা, তাই না?
358
00:28:41,600 --> 00:28:42,639
ঠিক আছে,
359
00:28:43,759 --> 00:28:49,800
আসুন। আসুন। আসুন।
360
00:28:55,959 --> 00:28:59,400
এটাই সফলতা আর এটা,
361
00:29:04,479 --> 00:29:08,879
এটাও সফলতা।
362
00:29:10,400 --> 00:29:12,600
এই ঘরটা দেখছেন,
363
00:29:12,879 --> 00:29:14,839
এটা মাত্র ৫ বছরে বানিয়েছি৷
364
00:29:15,439 --> 00:29:19,239
আর এটা শহরের সবচেয়ে দামী এলাকার মধ্য।
365
00:29:19,920 --> 00:29:21,560
দেশের প্রত্যকটা লোক আমার সম্পর্কে জানে,
366
00:29:21,800 --> 00:29:25,920
আমাকে চিনে, আমার জন্য মরতে পারে, আমার সাথে কাজ করার জন্য অনুরোধ করে।
367
00:29:26,159 --> 00:29:30,319
আর আমার আঙ্গুলের এক ইশারায়
প্রতিটা ব্র্যান্ড চোখ বন্ধ করে টাকা ব্যয় করে।
368
00:29:31,439 --> 00:29:35,200
এটাই সফলতা।
369
00:29:36,439 --> 00:29:38,039
যেটা তুমি করছো,
370
00:29:39,200 --> 00:29:40,479
সেটা বেহায়াপনা৷
371
00:29:43,000 --> 00:29:47,720
আর এই বেহায়াপনার মধ্য সবকিছু আছে। সব!
372
00:29:50,119 --> 00:29:51,319
এইরকম ঘর,
373
00:29:52,519 --> 00:29:55,560
যেই গাড়ি তুমি চালাও, আশ্চর্যজনক।
374
00:29:56,200 --> 00:30:02,079
ওইসব ব্রান্ড যারা তোমার জন্য অর্থ ব্যয় করতে প্রস্তুত।
375
00:30:06,920 --> 00:30:08,680
তুমি শরীর দেখাও,
376
00:30:11,639 --> 00:30:14,519
তুমি মানুষের দেহ পূজা কর,
377
00:30:16,319 --> 00:30:19,119
দুনিয়া তোমার উপাসনা কেন করবে না মোমিন?
378
00:30:21,639 --> 00:30:23,039
না, দাদা,
379
00:30:23,439 --> 00:30:24,839
এটা ভুল।
380
00:30:25,639 --> 00:30:32,039
আপনি আমার কাজকে ছোট আর
মূল্যহীন ভেবে অন্যায় করছেন।
381
00:30:33,560 --> 00:30:35,000
আপনি কী উপার্জন করেছেন?
382
00:30:35,600 --> 00:30:36,600
কী উপার্জন করেছেন আপনি?
383
00:30:36,839 --> 00:30:40,400
জীবনের ৭০ বছর এই ক্যালিওগ্রাফি করে
কী উপার্জন করেছেন আপনি?
384
00:30:41,159 --> 00:30:42,280
আমাকে দেখুন৷
385
00:30:42,920 --> 00:30:44,800
আপনার অর্ধেক বয়স আমার হয়নি,
386
00:30:45,920 --> 00:30:48,920
কিন্তু আমার খ্যাতি আছে,
387
00:30:49,560 --> 00:30:54,360
লক্ষ কোটি লোকের ভালোবাসা আছে আমার কাছে,
আপনার কাছে কী আছে?
388
00:30:55,400 --> 00:30:56,400
কিছুই নেই।
389
00:30:58,200 --> 00:30:59,639
আমার কাছে কিছুই নেই।
390
00:31:01,600 --> 00:31:03,839
আমার মুখ থেকে এটাই শুনতে চাচ্ছ, তাই না?
391
00:31:04,400 --> 00:31:05,239
হ্যাঁ,
392
00:31:07,039 --> 00:31:09,079
আমার কাছে এই ক্রেডিট কার্ড নেই,
393
00:31:09,280 --> 00:31:10,560
এইরকম ঘর নেই,
394
00:31:10,759 --> 00:31:12,720
তোমার মতো গাড়ি নেই,
395
00:31:14,680 --> 00:31:18,360
আমাকে কোটি লোক না জানে, না চিনে,
396
00:31:19,839 --> 00:31:26,800
কিন্তু আল্লাহ আমাকে জানে, আমাকে চিনে।
সে তোমাকে চেনে?
397
00:31:30,239 --> 00:31:31,360
এটা গর্ব!
398
00:31:32,560 --> 00:31:34,079
এটা বিশ্বাস।
399
00:31:34,439 --> 00:31:35,680
বিশ্বাস।
400
00:31:38,079 --> 00:31:42,079
আমি দিনে ১৬ ঘন্টা আল্লাহর নাম লিখি৷
401
00:31:42,519 --> 00:31:44,439
আর আশাও করি না যে, সে আমাকে চিনে রাখবে।
402
00:31:47,759 --> 00:31:50,639
তুমি যদি এটাকে গর্বের বিষয় ভাবো,
403
00:31:51,479 --> 00:31:53,239
তাহলে তাই-ই।
404
00:31:53,680 --> 00:31:54,720
দাদা,
405
00:31:58,280 --> 00:32:00,319
আপনি আমাকে অনেক বিরক্ত করেন,
406
00:32:00,720 --> 00:32:03,360
আপনি দয়াকরে চলে যান।
407
00:32:29,200 --> 00:32:29,720
হ্যালো।
408
00:32:30,039 --> 00:32:31,079
মোমিনা সুলতান।
409
00:32:31,519 --> 00:32:32,759
দয়াকরে বসুন।
410
00:32:33,400 --> 00:32:37,639
তো, আপনার চরিত্রটা বধির আর বোবার৷
411
00:32:37,879 --> 00:32:41,519
যে মাত্রই তার বেস্ট ফ্রেন্ডের খুন হতে দেখেছে।
412
00:32:41,759 --> 00:32:43,519
আর আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন।
413
00:32:44,239 --> 00:32:45,000
ঠিক আছে?
414
00:32:48,079 --> 00:32:50,000
আপনি বলতে চাচ্ছেন আমার কোন ডায়লগ নেই?
415
00:32:50,200 --> 00:32:50,639
না।
416
00:32:51,920 --> 00:32:53,759
মনে হয় শুধুশুধু এখানে এসেছি,
417
00:32:54,000 --> 00:32:56,720
এই অডিশনও হাতছাড়া হয়ে গেল।
বধির আর বোবা?
418
00:32:57,039 --> 00:32:58,039
হ্যাঁ।
419
00:33:00,280 --> 00:33:00,920
ঠিক আছে?
420
00:33:10,479 --> 00:33:13,119
তো, আপনি একটা কক্ষে আছেন,
নিজেকে আলমারির পিছনে লুকিয়ে রেখেছেন,
421
00:33:13,360 --> 00:33:16,319
ভীত, হতবাক আর অসহায়।
422
00:33:17,039 --> 00:33:18,000
রেকর্ড করো।
423
00:33:48,680 --> 00:33:50,959
না, আমার কোন আশা নেই।
424
00:33:51,639 --> 00:33:54,759
ডায়লগ নেই,
বোবা আর বধির মেয়ের চরিত্র।
425
00:33:55,319 --> 00:33:55,879
আমি তোমাকে আগেই বলেছিলাম।
426
00:33:56,159 --> 00:33:57,479
ওরা এখনো কিছু বলেনি?
427
00:33:57,920 --> 00:34:00,759
না, তারা আমাকে এখানে অপেক্ষা করাচ্ছে।
428
00:34:01,000 --> 00:34:06,360
তার সাথে এটা নিয়ে আলোচনা করা দরকার...
429
00:34:07,759 --> 00:34:09,959
তোমাকে কিছুক্ষণ পর কল করব।
430
00:34:10,560 --> 00:34:11,759
মোমিনা। হ্যাঁ?
431
00:34:13,239 --> 00:34:16,039
আপনি আপনার থাকার সময় বাড়াতে পারবেন?
432
00:34:16,720 --> 00:34:20,239
আমার ফিরতি ফ্লাইট বুক করা হয়েছে,
433
00:34:20,479 --> 00:34:23,239
হোটেলেও আবার বুকিং করতে হবে।
434
00:34:23,519 --> 00:34:25,560
এইসব আমরা দেখে নিব,
435
00:34:25,800 --> 00:34:28,159
কিন্তু আপনি তিনদিন সময় বাড়িয়ে নিন!
436
00:34:28,400 --> 00:34:31,720
কারণ তাবাসসুম আপনার আরও কিছু অডিশন করতে চাচ্ছে।
437
00:34:34,720 --> 00:34:35,280
ঠিক আছে।
438
00:34:35,319 --> 00:34:35,959
ধন্যবাদ।
439
00:34:41,759 --> 00:34:43,319
আপনাকে কী বলেছে?
440
00:34:44,800 --> 00:34:47,639
অডিশনের জন্য থাকার সময় বাড়াতে বলেছে।
441
00:34:48,560 --> 00:34:49,879
তাহলে আপনি নির্বাচিত হয়েছেন।
442
00:34:50,200 --> 00:34:51,319
তারা এইরকম কিছু বলেনি।
443
00:34:52,119 --> 00:34:55,000
বলবে। অভিনন্দন।
444
00:35:01,119 --> 00:35:02,600
মোমিনা সুলতান,
445
00:35:03,639 --> 00:35:04,839
দয়াকরে আসুন।
446
00:35:09,639 --> 00:35:10,680
দয়া করে আপাকে বলবেন না৷
447
00:35:11,159 --> 00:35:13,159
না, আমি ওকে জানিয়েছি।
448
00:35:13,680 --> 00:35:16,239
আপনি ডাক্তারকে এসে দেখতে বলুন।
449
00:35:16,639 --> 00:35:19,439
কতবার গিয়েছি, সরকারী হাসপাতাল,
কেউ কথাই শুনে না।
450
00:35:19,639 --> 00:35:21,600
ওকে একটা বেসরকারী হাসপাতালে নিয়ে চলেন,
451
00:35:21,839 --> 00:35:24,720
ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না।
কেউ এসে ওকে দেখছে না কেন?
452
00:35:24,920 --> 00:35:29,600
আবার গিয়ে দেখছি, কাউকে না পেলে, প্রাইভেট হাসপাতালের এম্বুলেন্স নিয়ে আসছি।
453
00:35:36,119 --> 00:35:39,239
আমি আপনার টিকেটের ডেট চেঞ্জ করে দিব,
454
00:35:39,560 --> 00:35:41,319
আপনি আপনার কক্ষ চেক করে নিন,
455
00:35:41,680 --> 00:35:45,439
আপনার যদি কোন সমস্যা হয়,
তাহলে আমার নাম্বার তো আপনার কাছে আছেই।
456
00:35:45,720 --> 00:35:47,959
আমরা সকলেই এই হোটেলে থাকি।
457
00:35:48,239 --> 00:35:51,479
সন্ধ্যায় তাবাসসুমের সাথে আপনার একটা মিটিং আছে,
458
00:35:51,759 --> 00:35:54,839
তার আগে আমি চুক্তি আর বিস্তারিত সবকিছু জানাতে আসব।
459
00:35:55,479 --> 00:35:56,119
ঠিক আছে।
460
00:35:56,879 --> 00:35:58,360
আবারও অভিনন্দন।
461
00:35:58,720 --> 00:35:59,439
ধন্যবাদ।
462
00:35:59,879 --> 00:36:01,639
টিম আপনার কাজে মুগ্ধ হয়েছে,
463
00:36:01,879 --> 00:36:06,439
অনেক বড় বড় হিরোইন, এই রোলে অভিনয় করার জন্য
আমাদের অনুরোধ করছে, চাপও দিয়েছে৷
464
00:36:06,680 --> 00:36:07,680
কিন্তু আপনি ভাগ্যবতী৷
465
00:36:08,039 --> 00:36:08,600
ধন্যবাদ।
466
00:36:09,039 --> 00:36:09,720
খোদা হাফেজ।
467
00:36:10,159 --> 00:36:11,039
খোদা হাফেজ।
468
00:36:21,959 --> 00:36:22,560
হ্যালো।
469
00:36:23,039 --> 00:36:24,400
আমাকে নির্বাচিত করেছে।
470
00:36:24,800 --> 00:36:25,560
না
471
00:36:26,039 --> 00:36:27,000
হ্যাঁ,
472
00:36:27,200 --> 00:36:28,800
আমার থাকার সময় আরও তিনদিন বাড়িয়েছে৷
473
00:36:29,000 --> 00:36:30,639
আর যেই হোটেল তুমি বুকিং করেছিলে৷
474
00:36:30,839 --> 00:36:32,720
আমাকে ওখান থেকে এখানে নিয়ে এসেছে, যেখানে সবাই আছে।
475
00:36:32,959 --> 00:36:35,800
আমি বিশ্বাস করি না।
আমার একটুও বিশ্বাস হচ্ছে না।
476
00:36:36,039 --> 00:36:38,879
অভিনন্দন। অভিনন্দন। অভিনন্দন।
477
00:36:39,119 --> 00:36:40,519
তোমার জন্য আমি অনেক খুশী।
478
00:36:40,759 --> 00:36:43,119
মন চাচ্ছে উড়ে লাহোর চলে আসি।
479
00:36:43,759 --> 00:36:46,119
আমি উড়াল দিয়ে করাচিতে আসব,
480
00:36:47,000 --> 00:36:48,920
সবকিছু তোমার জন্য হয়েছে।
481
00:36:49,200 --> 00:36:50,039
সবকিছু।
482
00:36:50,400 --> 00:36:51,680
ঠিক আছে, ইমোশনাল হইয়ো না।
483
00:36:51,879 --> 00:36:53,119
তোমার সাথে চুক্তি সাক্ষর হয়েছে?
484
00:36:53,439 --> 00:36:55,879
হয়ে যাবে,
সন্ধ্যায় তাবাসসুমের সাথে মিটিং আছে।
485
00:36:56,119 --> 00:36:56,959
অসাধারণ।
486
00:36:57,200 --> 00:36:58,039
আন্টি আর জাহাঙ্গীরকে বলেছ?
487
00:36:58,079 --> 00:37:01,439
না, এখন না। আমি এসে তাদের সারপ্রাইজ দিব।
488
00:37:01,759 --> 00:37:02,920
তাদের কল করেছিলাম,
489
00:37:03,119 --> 00:37:04,400
তিনজনের কেউই কল ধরেনি।
490
00:37:04,600 --> 00:37:05,560
সিগন্যালে সমস্যা হচ্ছে?
491
00:37:05,920 --> 00:37:07,839
না, সিগন্যালে কোন সমস্যা নেই,
492
00:37:08,000 --> 00:37:11,479
আমি তাদের কল করব
আর তোমার থাকার সময় বাড়ার কথাও বলব।
493
00:37:11,720 --> 00:37:14,079
এখন ফোন না ঢুকলে, পরে চেষ্টা করো!
494
00:37:15,239 --> 00:37:17,720
আমি প্রথমবার কোন ৪ তারকা হোটেলে আসছি,
495
00:37:18,479 --> 00:37:20,079
কামরাটা অসাধারণ।
496
00:37:20,680 --> 00:37:23,119
সবে তো শুরু হয়েছে।
497
00:37:23,319 --> 00:37:24,839
তারা চরিত্রের ব্যাপারে কিছু বলেছে?
498
00:37:25,280 --> 00:37:27,920
না, সন্ধ্যায় বিস্তারিত বলবে। মিটিং আছে না।
499
00:37:28,200 --> 00:37:29,720
আমি দাউদকে বলছি,
500
00:37:29,920 --> 00:37:31,680
ও আজকেই তোমার অডিশনের ব্যাপারে জিজ্ঞেস করেছিলো৷
501
00:37:32,119 --> 00:37:33,360
ঠিক আছে।
502
00:37:34,280 --> 00:37:35,119
খোদা হাফেজ।
503
00:37:37,560 --> 00:37:39,119
এটাকে এখানে সরিয়ে দিব।
504
00:37:40,400 --> 00:37:42,920
তুমি কি নিশ্চিত আমার ত্বকের সাথে এটা সুন্দর লাগবে?
505
00:37:43,159 --> 00:37:45,879
অনেক সুন্দর লাগবে, আমাকে বিশ্বাস করো।
তোমার গায়ে এটা দুর্দান্ত লাগবে।
506
00:37:46,600 --> 00:37:47,800
তাহলে ঠিক আছে,
507
00:37:48,039 --> 00:37:50,560
পরেরবার জুয়েলারি নিয়ে আসব।
508
00:37:50,759 --> 00:37:52,079
হ্যাঁ, দয়াকরে নিয়ে এসো।
509
00:37:52,800 --> 00:37:55,280
এখন আমি যাচ্ছি। ঠিক আছে, বাই।
510
00:37:55,639 --> 00:37:56,360
বাই।
511
00:37:57,479 --> 00:37:58,920
হাই মোমিন। হেই।
512
00:38:00,159 --> 00:38:02,200
আল্লাহ হাফেজ।
513
00:38:03,119 --> 00:38:04,119
নেহা। নেহা।
514
00:38:05,839 --> 00:38:07,239
আমি খদ্দেরের সাথে ব্যস্ত ছিলাম।
515
00:38:07,759 --> 00:38:09,039
আমি তো তোমাকে বাধা দেইনি।
516
00:38:09,400 --> 00:38:11,720
আমার জন্য তোমার লবিতে অপেক্ষা করা উচিত ছিল।
517
00:38:14,319 --> 00:38:17,879
ঠিক আছে, দয়াকরে রাগ কোরো না।
518
00:38:18,159 --> 00:38:19,639
আমি কেন তোমার সাথে রাগ করব?
519
00:38:19,879 --> 00:38:21,319
আর করলেও,
520
00:38:21,680 --> 00:38:22,720
তোমার কী আসে যায়?
521
00:38:24,479 --> 00:38:26,519
আরে, কিছু আসে যায় বলেই তো এখানে এসেছি৷
522
00:38:26,879 --> 00:38:30,319
তুমি আমার ফিল্মে জুফিকে নেওয়ার জিদ ধরে আছ কেন?
523
00:38:30,560 --> 00:38:32,200
জিদ না, আমার ইচ্ছা ছিল।
524
00:38:32,400 --> 00:38:33,839
তুমি যদি এটাকে জিদ ভেবে থাক, তাহলে জিদ-ই।
525
00:38:34,079 --> 00:38:34,800
দেখ,
526
00:38:35,079 --> 00:38:36,800
জুফিকে আমাদের দুজনের মাঝে আসা উচিত নয়।
527
00:38:37,479 --> 00:38:39,600
তোমার আর আমার মাঝে জুফি নেই।
528
00:38:39,879 --> 00:38:41,239
তোমার সমস্যা কী জানো?
529
00:38:41,560 --> 00:38:43,720
তুমি তোমার তুলনায় কাউকে কিছু ভাবো না।
530
00:38:44,039 --> 00:38:45,600
তোমার অহংকার সবচেয়ে বড়,
531
00:38:45,839 --> 00:38:47,439
তোমার সম্মান তার চেয়েও বেশি।
532
00:38:49,519 --> 00:38:50,920
আগেও এমন ছিলাম,
533
00:38:51,560 --> 00:38:53,680
আমি তো শুরু থেকেই এমন,
এটা তো আজকে নতুন না, তাইনা?
534
00:38:53,920 --> 00:38:55,879
তোমাকে চিনতে আমার ভুল হয়েছে।
535
00:38:56,800 --> 00:38:58,200
নেহা, এখন তুমি আমাকে কষ্ট দিচ্ছ।
536
00:38:58,720 --> 00:39:01,319
এই কাজ তো তোমার,
অন্যকেউ এটা কীভাবে করতে পারে?
537
00:39:01,959 --> 00:39:02,800
দেখ,
538
00:39:03,800 --> 00:39:06,239
আমি তোমাকে বোঝাতে এসেছি,
তোমার সাথে তর্ক করতে নয়।
539
00:39:06,519 --> 00:39:10,079
তোমার সিনেমায় জুফি লীড রোলে থাকবে,
তবেই এই মামলা খতম হবে।
540
00:39:10,280 --> 00:39:11,800
না হয় সব শেষ।
541
00:39:16,839 --> 00:39:21,319
তুমি জুফিকে আমাদের রিলেশনশিপ থেকে বেশি গুরুত্ব দিচ্ছ?
542
00:39:21,600 --> 00:39:22,479
না,
543
00:39:22,680 --> 00:39:25,959
আমি দেখতে চাচ্ছি তোমার জিদ সবচেয়ে বড় নাকি আমি?