1
00:00:01,060 --> 00:00:06,180
অ্যালকেমি এমন এক বিজ্ঞান যেখানে কেউ
বস্তুর গঠন বুঝে তা ভেঙে, পুনর্নির্মাণ করে।
2
00:00:06,180 --> 00:00:11,780
তবে এটা কোনো অলৌকিক ক্ষমতা না,
কারণ কেউ শূন্য থেকে কিছু তৈরি করতে পারবে না।
3
00:00:12,510 --> 00:00:17,880
কেউ কিছু অর্জন করতে চাইলে,
তাকে অবশ্যই সমমূল্যের কিছু উপস্থাপন করতে হবে।
4
00:00:17,880 --> 00:00:22,330
এটাই হচ্ছে সম বিনিময়ের ধারণা,
অ্যালকেমির মূল ভিত্তি।
5
00:00:22,960 --> 00:00:26,980
তবে অ্যালকেমিতে একটি জিনিস নিষিদ্ধ।
তা হলো মানব রুপান্তর।
6
00:00:26,980 --> 00:00:29,720
কারোই এমনটা করা উচিৎ নয়।
7
00:00:30,300 --> 00:00:33,970
আমার সামনে এখনো বহু বছর পড়ে রয়েছে,
8
00:00:33,970 --> 00:00:35,970
এসব চিন্তাভাবনা দূর করার জন্য?
9
00:00:37,340 --> 00:00:38,970
আমি পিছনে ফিরে গিয়ে সব শেষ করতে চাই,
10
00:00:38,970 --> 00:00:42,600
যেসব কাজ আমি এখনো শেষ করিনি।
11
00:00:43,000 --> 00:00:50,000
Bangla Subtitle Created By
:.:.: AKTAR HOSSAIN :.:.:
12
00:00:51,650 --> 00:00:58,870
এতোক্ষণে আমার বর্তমান স্বপ্ন পূরণ করার কথা ছিল,
13
00:00:59,370 --> 00:01:05,210
পথিমধ্যে আমি আমার মূল স্বপ্ন হারিয়ে ফেলি।
14
00:01:05,210 --> 00:01:08,380
এরকম নয় যে আমি আবার
পূর্বের দিনগুলোতে ফিরে যেতে চাই,
15
00:01:08,380 --> 00:01:11,880
আমি আমার হারানো আকাশ খুঁজছি।
16
00:01:11,880 --> 00:01:13,550
তোমার সাথে যতই খারাপ কিছু হোক না কেন
মুখের হাসি যেন সবসময় ঠিক থাকে,
17
00:01:13,550 --> 00:01:18,760
যেন মনে হয় তুমি সবার কাছে ভালোবাসা চাও।
18
00:01:18,760 --> 00:01:20,470
চোখের পানি কখনোই তোমার পাপকে মুছে ফেলতে পারে না।
19
00:01:20,470 --> 00:01:22,140
তোমাকে আজীবন তোমার পাপের বোঝা বহন করতে হবে।
20
00:01:22,140 --> 00:01:23,810
আবেগের মধ্য দিয়ে তুমি কাকে খুঁজছো?
21
00:01:23,810 --> 00:01:25,480
যেখান থেকে বের হওয়ার কোনো পথ তোমার জানা নেই?
22
00:01:25,480 --> 00:01:27,270
আমি সবকিছুই সাধারণভাবে বলতে চাই...
23
00:01:27,270 --> 00:01:29,020
সেভাবেই যেভাবে সবকিছু আমার সাদা নোটবুকে লেখা আছে।
24
00:01:29,020 --> 00:01:30,690
কি থেকে তুমি পালাতে চাও?
25
00:01:30,690 --> 00:01:32,320
"বাস্তবতা" থেকে?
26
00:01:32,320 --> 00:01:35,650
আমি শুধু চিৎকার করতে চাই,
27
00:01:35,650 --> 00:01:39,070
"আমার ইচ্ছা পূরণ করতেই আমি বেঁচে আছি"
তোমরা কি শুনতে পাচ্ছো?
28
00:01:39,070 --> 00:01:43,200
আমার কাছে এসব থেকে নিরাপদে
বের হওয়ার কোনো রাস্তা নেই,
29
00:01:44,160 --> 00:01:46,000
আমার ফিরে যাওয়ারও কোনো জায়গা নেই।
30
00:01:46,000 --> 00:01:49,290
পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ,
31
00:01:49,290 --> 00:01:52,670
এজন্যই আমি আরো এগিয়ে যেতে চাই।
(আমি আমার পথেই আছি)
32
00:01:52,670 --> 00:01:54,630
এসব কিছু আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়,
33
00:01:54,630 --> 00:01:57,880
কষ্ট পাওয়াই আমার নিয়তি।
34
00:01:57,880 --> 00:02:00,390
ভাবানুবাদে:
আকতার হোসেন
35
00:02:00,670 --> 00:02:03,270
জীবিত প্রাণীর ট্রান্সমিউটেশন (রুপান্তর)
সম্পর্কে আরও তথ্য উদঘাটন করার জন্য,
36
00:02:03,270 --> 00:02:08,190
এড ও আল সুয়িং লাইফ অ্যালকেমিস্ট
শো টাকারের সাথে দেখা করে।
37
00:02:08,190 --> 00:02:12,760
তার বাড়িতে তারা তার মেয়ে ও কুকুর
আলেক্সান্দার এর সাথে সাক্ষাত করে।
38
00:02:13,180 --> 00:02:21,490
স্টেট অ্যালকেমিস্টদের এসেসমেন্ট (মূল্যায়ন) উত্তীর্ণ হওয়ার জন্য
টাকার নিনা ও আলেক্সান্দার কে ব্যবহার করে একটি খিমিরাতে রুপান্তর করে।
39
00:02:21,490 --> 00:02:24,670
নিনা কখনোই তার পুরাতন রূপে ফিরতে পারবে না।
40
00:02:25,310 --> 00:02:29,370
এড তার অক্ষমতার কারণে শোকসন্তপ্ত ছিল।
41
00:02:36,470 --> 00:02:38,980
মা! মা!
42
00:02:38,980 --> 00:02:40,500
কী হয়েছে, এড?
43
00:02:41,570 --> 00:02:42,720
তোমার জন্য একটি উপহার।
44
00:02:43,100 --> 00:02:44,810
আমি নিজে রুপান্তর করেছি।
45
00:02:44,810 --> 00:02:45,970
তাই?
46
00:02:46,420 --> 00:02:48,250
তুমি বাপকা বেটা।
47
00:02:48,810 --> 00:02:49,990
ধন্যবাদ।
48
00:02:49,990 --> 00:02:51,860
তুমি সত্যিই অসাধারণ, এড।
49
00:02:51,860 --> 00:02:54,320
এমন সুন্দর জিনিস তৈরি করতে পারো!
50
00:02:55,070 --> 00:02:55,840
কিন্তু...
51
00:02:58,890 --> 00:03:02,200
তুমি... আমাকে ঠিকমতো রুপান্তর করতে পারোনি।
তুমি কি পারবে?
52
00:03:03,850 --> 00:03:04,970
ভাইয়া?
53
00:03:07,280 --> 00:03:08,370
চলো খেলি।
54
00:03:13,720 --> 00:03:16,090
ভাইয়া, তুমি ঠিক আছো?
55
00:03:16,880 --> 00:03:18,130
মনে হয়, কোনো দুঃস্বপ্ন দেখছিলে।
56
00:03:35,060 --> 00:03:38,150
কী হয়েছে? এত সকাল সকাল এখানে এলে যে?
57
00:03:41,070 --> 00:03:43,210
টাকার ও নিনার কী হবে?
58
00:03:45,510 --> 00:03:50,120
মিস্টার টাকারকে বিচারের আওতাধীন করা
ও তার স্টেট অ্যালকেমিস্ট যোগ্যতা ছিনিয়ে নেয়ার কথা ছিল...
59
00:03:51,100 --> 00:03:52,910
কিন্তু তারা উভয়ে মৃত।
60
00:03:52,910 --> 00:03:53,580
"মৃত?"
61
00:03:55,530 --> 00:03:58,370
আমি তোমাকে এখন জানিয়ে দিচ্ছি,
কারণ পরে হয়তো তুমি জানতেই পারবে যে,
62
00:03:58,370 --> 00:03:59,710
তারা উভয়ে খুন হয়েছে।
63
00:04:00,360 --> 00:04:01,470
কেন?
64
00:04:01,930 --> 00:04:02,770
কার হাতে?
65
00:04:02,770 --> 00:04:03,840
আমরা জানি না।
66
00:04:03,840 --> 00:04:05,970
আমি ঘটনাস্থলে যাচ্ছি।
67
00:04:06,160 --> 00:04:07,720
আমরা আপনার সাথে আসছি।
68
00:04:07,720 --> 00:04:08,220
আমি তোমাদের অনুমতি দিতে পারবো না।
69
00:04:08,410 --> 00:04:09,450
কেন নয়?
70
00:04:11,850 --> 00:04:13,130
তুমি সেটা না দেখলেই ভালো হয়।
71
00:04:16,880 --> 00:04:18,960
মনে হয়, আমরা কিছুটা দেরি করে এসেছি।
72
00:04:18,960 --> 00:04:21,900
আমাদের শীঘ্রই ওকে খুঁজে বের করতে হবে,
অন্যথায়...
73
00:04:24,070 --> 00:04:26,710
তোমার কথা শুনে মনে হচ্ছে,
যেন তুমি এমন কিছু হওয়ার কথা জানতে।
74
00:04:26,710 --> 00:04:27,710
কী?
75
00:04:32,210 --> 00:04:34,970
ঈশ্বর আমাদের পরীক্ষা করছেন।
76
00:04:34,970 --> 00:04:42,510
শয়তান নাস্তিকেরা অযৌক্তিক গুজব ছড়িয়ে আমাদের বিশ্বাসকে নষ্ট করার পায়তারা করছে
আর সামরিক বাহিনী আমাদের নিগৃহীত করার পরিকল্পনা করছে।
77
00:04:42,900 --> 00:04:44,760
কিন্তু আমরা তা হতে দিব না।
78
00:04:45,440 --> 00:04:48,160
অস্ত্র নাও ও ঝাপিয়ে পড়ো!
79
00:04:48,160 --> 00:04:50,760
সূর্য দেবতা লেটোর নামে!
80
00:04:50,760 --> 00:04:54,370
ঠিক বলেছেন, আমাদের পক্ষে সূর্য দেবতা লেটো আছেন।
81
00:04:54,370 --> 00:04:56,100
নাস্তিকদের গুলি করো!
82
00:04:56,320 --> 00:04:58,020
হেই, তার কথায় প্রতারিত হয়ো না।
83
00:04:58,020 --> 00:05:00,860
এই বেজন্মা আমাদেরকে মিথ্যা বলছে।
84
00:05:00,860 --> 00:05:01,940
চুপ!
85
00:05:01,940 --> 00:05:04,610
তোমরা নাস্তিকদের দালাল, ঠিক কি-না?
86
00:05:05,550 --> 00:05:08,620
মানুষ খুবই বোকা!
87
00:05:19,050 --> 00:05:21,230
কি বলো, গ্লাতুনি?
88
00:05:21,230 --> 00:05:23,190
বোকা, বোকা!
89
00:05:23,190 --> 00:05:24,760
সত্যিই।
90
00:05:25,550 --> 00:05:27,590
আহা, প্রধান পাদ্রী!
91
00:05:27,590 --> 00:05:29,110
পাদ্রী মশাই...
92
00:05:29,110 --> 00:05:31,480
সমস্যায় ফেলার জন্য দুঃখিত।
93
00:05:32,130 --> 00:05:36,490
এই কাজ শেষে আমি আমার নির্ধারিত শহরে ফিরে যাবো।
94
00:05:37,710 --> 00:05:42,480
ফুলমেটাল পিচ্চিটা আমাদের পথের কাটা হয়েছে।
আমরা তাকে শেষ পর্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পেরেছি।
95
00:05:42,830 --> 00:05:45,000
মনে হয়, এটা আমাদের প্রত্যাশার চেয়েও
তাড়াতাড়ি শেষ হবে।
96
00:05:45,550 --> 00:05:51,920
সব কিছু সম্ভব হয়েছে তুমি সামান্য তথ্য পরিবর্তন করায়
আর আমি ধর্মবিশ্বাসীদের উস্কে দেয়ায়।
97
00:05:51,920 --> 00:05:55,000
মানুষ খুবই সরল প্রাণী।
98
00:05:55,750 --> 00:05:59,700
এরা রক্তের বদলা নিতে আরো রক্তপাত ঘটায়,
ঘৃণার বিপরীতে আরো ঘৃণার উদ্রেক করে।
99
00:05:59,700 --> 00:06:04,470
আর এদের এই চিন্তাভাবনা গাছের শেকড়ের মতো
পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর শেষে পড়ে থাকে এক রক্তাক্ত প্রান্তর।
100
00:06:05,620 --> 00:06:08,850
ইতিহাস যতবারই পুনরাবৃত্তি হোক না কেন,
তারা কখনোই শিক্ষা নেয় না।
101
00:06:09,260 --> 00:06:12,210
মানুষ বোকা, ক্ষুদ্ধ জীব।
102
00:06:12,640 --> 00:06:15,400
কিন্তু সেই কারণেই আমরা তাদেরকে
নিজ হাতে নাচাতে পারি, তাই না?
103
00:06:17,080 --> 00:06:19,420
আরো মানুষ মরবে?
104
00:06:19,420 --> 00:06:21,040
হ্যাঁ, তা তো বটেই!
105
00:06:21,040 --> 00:06:23,390
আমি সব মুর্দাকে খেতে পারবো?
106
00:06:23,390 --> 00:06:24,780
খাওয়া খাওয়ি চলবে না!
107
00:06:25,070 --> 00:06:28,480
যাইহোক ইনভে,
ঠিক কতক্ষণ তুমি এই রুপে থাকার পরিকল্পনা করছো?
108
00:06:28,480 --> 00:06:30,020
বিষয়টা কিছুটা জঘন্য!
109
00:06:30,020 --> 00:06:32,360
থামবে, আমি শুধু পরিস্থিতির সাথে তাল মেলাচ্ছি!
110
00:06:33,430 --> 00:06:38,960
কিন্তু মনে হয়, যুবক, কিউট এমন কোনো
শরীর ধারণ করলে ভালো হয়, তাই না?
111
00:06:42,520 --> 00:06:43,960
দা-দানব!
112
00:06:44,280 --> 00:06:45,470
সে কে?
113
00:06:45,470 --> 00:06:46,270
প্রধান পাদ্রী!
114
00:06:46,270 --> 00:06:49,190
আসল পাদ্রীর কী হয়েছে?
115
00:06:49,190 --> 00:06:50,340
আমরা এরপর কী করবো?
116
00:06:50,340 --> 00:06:53,780
সে আমাকে দানব বললো, কী অভদ্র!
117
00:06:53,780 --> 00:06:55,290
আমি তাকে খেতে পারি?
118
00:06:58,920 --> 00:07:03,640
ওহ্, শুনলাম ইস্ট সিটির শো টাকার খুন হয়েছে।
119
00:07:03,640 --> 00:07:05,250
টাকার?
120
00:07:05,250 --> 00:07:07,830
আচ্ছা, তার মতো ছোট ছানাকে নিয়ে কে মাথা ঘামায়?
121
00:07:07,830 --> 00:07:10,740
তাকে যে খুন করেছে,
সে ওই লোকটি ছাড়া আর কেউ নয়।
122
00:07:11,570 --> 00:07:15,470
ইস্ট সিটির কথা বলছো?
সেখানে ফ্লেইম (আগুন) কর্ণেল আছে না?
123
00:07:15,470 --> 00:07:18,940
ইয়াপ, মনে হয় ফুলমেটাল পিচ্চিটাও সেখানে!
124
00:07:18,940 --> 00:07:20,250
ফুলমেটাল!
125
00:07:20,800 --> 00:07:25,940
সে আমাদের কাজে নাক গলানোয় আমার রাগ হচ্ছে,
কিন্তু আমরা তাকে মরতে দিবো না।
126
00:07:26,330 --> 00:07:28,420
সর্বোপরি সে একটা গুরুত্বপূর্ণ মানব বলি।
127
00:07:29,170 --> 00:07:30,690
খাবারের জন্য ধন্যবাদ!
128
00:07:31,080 --> 00:07:33,680
বুঝেছি, আমরা যেকোনোভাবে এটা সামলে নিবো।
129
00:07:34,000 --> 00:07:37,560
তো, সেই লোকটার নাম যেন কী?
130
00:07:38,460 --> 00:07:39,560
স্কার (ক্ষত)?
131
00:07:39,920 --> 00:07:41,270
ক্ষতবিশিষ্ট লোক...
132
00:07:41,270 --> 00:07:45,100
তার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না,
তাই আমরা তাকে এই নামে ডাকি।
133
00:07:45,100 --> 00:07:47,770
তার লক্ষ্য সম্পর্কে আমাদের কোন ধারণাই নেই
এবং সে নাগালের বাইরে।
134
00:07:48,460 --> 00:07:52,650
তার সম্পর্কে আমরা যা জানি তা হলো,
তার কপালে বড়ো একটি ক্ষত আছে।
135
00:07:53,240 --> 00:07:55,280
আমি তার সম্পর্কে গুজব শুনেছি, কিন্তু...
136
00:07:55,280 --> 00:07:57,170
তাহলে তোমরা এই লোকটার খোঁজ করছো!
137
00:07:57,720 --> 00:08:00,240
এটা সামরিক পুলিশ হেডকোয়াটারের
পক্ষ থেকে অনুরোধ ছিল।
138
00:08:00,240 --> 00:08:02,890
আমি সামরিক বিভাগ থেকে অনেক কাজ পেয়েছি।
139
00:08:02,890 --> 00:08:04,220
সত্যি বলছি, এটা আমার মাথা ব্যথা ধরাচ্ছে।
140
00:08:04,220 --> 00:08:10,680
এ পর্যন্ত রাজধানীতে আমাদের পাঁচজন নিহত হয়েছে, দেশব্যাপী দশজন।
সবাই স্টেট অ্যালকেমিস্ট।
141
00:08:11,080 --> 00:08:13,870
বুড়ো গ্রান পাঁচ দিন আগে মারা গেছেন।
142
00:08:14,570 --> 00:08:16,340
ব্রিগেডিয়ার জেনারেল গ্রান!
143
00:08:16,340 --> 00:08:19,420
সে অস্ত্র ট্রান্সমিউটেশন এবং সেনা
রণকৌশল বিভাগের দায়িত্বে ছিল।
144
00:08:19,420 --> 00:08:21,810
লোকটা ঠিক এতোটাই গোলমেলে স্বভাবের।
145
00:08:22,450 --> 00:08:26,810
আমি কি বলি শুনো, আরও প্রহরী নিয়োগ দাও
এবং কিছুদিন চুপচাপ থাকো।
146
00:08:26,810 --> 00:08:29,040
আমি এটা বন্ধু হিসেবেও বলছি।
147
00:08:29,410 --> 00:08:33,140
এখানকার সুপরিচিত অ্যালকেমিস্ট ছিলে তুমি আর টাকার, তাই না?
148
00:08:33,920 --> 00:08:34,810
শিট্!
149
00:08:36,840 --> 00:08:42,090
আমি সবসময় ভেবেছি,
আমরা যে অ্যালকেমি বিশ্বাস করি সেটা কী?
150
00:08:43,000 --> 00:08:50,630
অ্যালকেমি হচ্ছে বস্তুর মাঝে অবস্থিত বিভিন্ন গঠন আর প্রবাহকে ভেঙে, পুনরায় তা বিনির্মাণ করা।
151
00:08:51,330 --> 00:08:55,330
এই পৃথিবীও সেই গঠনগত প্রবাহ
মেনে চলে আর চক্রাকারে ঘুরতে থাকে।
152
00:08:55,330 --> 00:08:59,560
মৃত্যুও ঐ প্রবাহেরই একটি অংশ।
প্রবাহটিকে পুরোপুরি মেনে নাও।
153
00:09:01,070 --> 00:09:03,160
আমাদের মাস্টার সর্বদা এমনটাই বলতেন, তাই না?
154
00:09:04,950 --> 00:09:06,620
ভেবেছিলাম যে, আমি বুঝতে পেরেছি।
155
00:09:07,350 --> 00:09:09,270
কিন্তু আমি ভুল ছিলাম।
156
00:09:09,980 --> 00:09:11,280
একারণেই আমরা মা কে রুপান্তর করেছিলাম।
157
00:09:12,140 --> 00:09:17,030
এখনও ভাবছি, অসম্ভব কোনকিছুকে
কোনভাবে আমি ঠিক করতে পারতাম কি-না!
158
00:09:19,900 --> 00:09:21,270
আমি একটা বোকা!
159
00:09:21,840 --> 00:09:24,270
আমি সেই আগের বাচ্চাটাই রয়ে গেছি।
160
00:09:25,580 --> 00:09:29,990
ভেবেছিলাম, এই বৃষ্টি আমার
অনুভূতিকে ধুয়ে মুছে দূর করে দিবে...
161
00:09:31,320 --> 00:09:34,670
কিন্তু এর ফোটাগুলো আমাকে আরো দুঃখ ভারাক্রান্ত করছে।
162
00:09:36,970 --> 00:09:41,430
আমি আমার শরীরে বৃষ্টির ছোয়া
অনুভব করতে পারছি না, কারণ আমি অশরীরী।
163
00:09:42,350 --> 00:09:44,630
যে নিজে নিঃসঙ্গ ও নিষ্ঠুর!
164
00:09:45,260 --> 00:09:49,980
আমি এখনো আমার আগের শরীরে ফিরতে চাই,
আমি আবারো মানুষ হতে চাই।
165
00:09:50,590 --> 00:09:55,310
যদিও তা অসম্ভব ও এই জগতের বিধি বিরুদ্ধ।
166
00:09:57,490 --> 00:10:00,910
তুই ফুলমেটাল অ্যালকেমিস্ট এডওয়ার্ড এলরিক না?
167
00:10:05,140 --> 00:10:05,900
ভাইয়া!
168
00:10:14,640 --> 00:10:16,290
শালার... হচ্ছেটা কী এখানে?
169
00:10:23,880 --> 00:10:25,230
এই লোকটা কে?
170
00:10:25,230 --> 00:10:27,100
খারাপ কিছু হতে চলেছে!
171
00:10:28,310 --> 00:10:29,410
আমাকে পালাতে হবে।
172
00:10:29,410 --> 00:10:31,230
খুব খারাপ কিছু হতে চলেছে!
173
00:10:31,560 --> 00:10:32,810
আল, দৌঁড়াও!
174
00:10:41,780 --> 00:10:42,740
আমি পালাতে দিলে না!
175
00:10:48,420 --> 00:10:49,320
ভাইয়া!
176
00:10:59,480 --> 00:11:00,590
আল, ধরে থাকো।
177
00:11:10,630 --> 00:11:12,730
ধুত্তেরি, কী হচ্ছে এসব?
178
00:11:12,730 --> 00:11:14,720
কেউ আমার বিপক্ষে যাবে,
এমনকিছু আমি করিনি।
179
00:11:15,820 --> 00:11:17,230
বাস্তবে অনেককিছু করেছি আমি...
180
00:11:18,140 --> 00:11:20,320
তবে কাউকে আমার জীবনের
পেছনে পড়ার কারণ দেইনি, যদিও!
181
00:11:28,030 --> 00:11:29,500
ওওও...
182
00:11:31,050 --> 00:11:34,250
তুমি কে? আমাদের বিরুদ্ধে কেন?
183
00:11:34,720 --> 00:11:37,140
ভেবে দেখ।
184
00:11:37,140 --> 00:11:39,510
যদি এমন কেউ থাকে যে তোকে সৃষ্টি করেছে,
তাহলে এমন কেউ আছে যে তোকে শেষ করবে!
185
00:11:40,020 --> 00:11:42,030
মনে হয়, পালানোর কোন পথ নেই!
186
00:11:48,520 --> 00:11:50,020
তোর সাহস আছে বটে!
187
00:11:50,830 --> 00:11:51,430
কিন্তু...
188
00:11:56,690 --> 00:11:57,680
ধীর গতি!
189
00:12:02,680 --> 00:12:03,450
আল!
190
00:12:13,240 --> 00:12:14,800
শূন্য বর্ম?
191
00:12:14,800 --> 00:12:16,380
বেজন্মা!
192
00:12:18,990 --> 00:12:19,930
খুবই ধীরগতির!
193
00:12:23,410 --> 00:12:24,380
ধ্যাত!
194
00:12:24,620 --> 00:12:26,010
অটো মেইল...
195
00:12:26,680 --> 00:12:30,060
ভাবার বিষয়, আমি এভাবে মানুষ
হিসেবে এটা ধ্বংস করতে পারবো না।
196
00:12:30,370 --> 00:12:31,900
তোরা শালারা অন্যকিছু!
197
00:12:34,810 --> 00:12:36,690
না, ভাইয়া!
198
00:12:36,690 --> 00:12:37,830
তোমার পালানো উচিত।
199
00:12:37,830 --> 00:12:41,020
পাগল, আমি তোমাকে রেখে কীভাবে পালাতে পারি?
200
00:12:41,020 --> 00:12:44,710
তো তুই দুই হাত একসাথে করে
এবং চক্র এঁকে ট্রান্সমিউট করিস?
201
00:12:45,160 --> 00:12:46,070
সেক্ষেত্রে...
202
00:12:48,660 --> 00:12:51,830
আমি তোর এই বিরক্তিকর হাত আগে ভাঙ্গবো!
203
00:12:53,710 --> 00:12:54,500
ভাইয়া!
204
00:13:03,470 --> 00:13:05,840
এখন তুই আর কোনো অ্যালকেমি
ব্যবহার করতে পারবি না।
205
00:13:10,290 --> 00:13:12,180
ঈশ্বরের কাছে প্রার্থনা করতে
তোকে সামান্য সময় দিবো।
206
00:13:12,180 --> 00:13:15,390
ভাইয়া, পালাও!
207
00:13:16,470 --> 00:13:20,320
দুর্ভাগ্যবশত কোনো ঈশ্বর নেই,
যার কাছে আমি প্রার্থনা করতে চাই।
208
00:13:21,790 --> 00:13:24,070
শুধু আমাকেই মারবি?
209
00:13:24,750 --> 00:13:27,340
না-কি আমার ভাই আল কেও খুন করবি?
210
00:13:27,910 --> 00:13:30,280
সে বাধা দিলে তাকেও মারবো।
211
00:13:30,280 --> 00:13:35,580
তবে আমার হাতে একমাত্র শাস্তি পাবি, তুই!
212
00:13:36,100 --> 00:13:37,040
ঠিক আছে।
213
00:13:38,440 --> 00:13:40,270
তাহলে আমাকে কথা দে...
214
00:13:40,750 --> 00:13:42,750
যে, তুমি আমার ছোটো ভাইয়ের গায়ে হাত দিবি না।
215
00:13:43,980 --> 00:13:45,040
ভাইয়া...
216
00:13:45,040 --> 00:13:46,670
কথা দিলাম।
217
00:13:47,110 --> 00:13:49,180
কী বলছো... ভাইয়া?
218
00:13:49,920 --> 00:13:52,220
কী করছো তুমি? পালাও ওখান থেকে!
219
00:13:52,220 --> 00:13:53,430
উঠো আর পালাও!
220
00:13:54,310 --> 00:13:56,830
থাম, থাম!
221
00:13:56,830 --> 00:14:00,050
থাম, বেজন্মা!
222
00:14:02,310 --> 00:14:03,670
যথেষ্ট হয়েছে!
223
00:14:03,670 --> 00:14:06,190
তুই অনেক গণ্ডগোল পাকিয়েছিস, স্কার!
224
00:14:08,420 --> 00:14:13,480
স্টেট অ্যালকেমিস্টদের সিরিয়াল খুনের
অপরাধে আমি তোকে গ্রেফতার করবো।
225
00:14:13,480 --> 00:14:18,530
অ্যালকেমিস্টরা বস্তুর আসল রূপ কে পাল্টে দেয়।
226
00:14:18,910 --> 00:14:23,000
অন্য কথায়, তারা সবকিছুর স্রষ্টা ঈশ্বরের শত্রু।
227
00:14:23,000 --> 00:14:26,420
আমি ঈশ্বরের হস্ত হিসেবে তাদেরকে শাস্তি দেই।
228
00:14:27,150 --> 00:14:29,630
যদি তুই আমার কাজে বাধা দিতে চাস,
তাহলে তোকেও আমি শাস্তি দিবো।
229
00:14:30,730 --> 00:14:31,640
ইন্টারেস্টিং...
230
00:14:33,430 --> 00:14:34,820
আমি চাই না, তোমরা কেউ এতে নাক গলাও।
231
00:14:34,820 --> 00:14:36,020
কর্ণেল মাস্তাংগ!
232
00:14:36,210 --> 00:14:39,270
মাস্তাংগ, ফ্লেইম (আগুন) অ্যালকেমিস্ট!
233
00:14:40,230 --> 00:14:42,980
যেহেতু তুই নিজেই শাস্তি পেতে এসেছিস,
তাই তোকে সেটা দিয়েই ছাড়বো!
234
00:14:43,320 --> 00:14:44,980
কী চমৎকার দিন!
235
00:14:45,310 --> 00:14:47,740
তুই আমার নাম জানিস, তবুও
আমার সাথে লড়াই করার পরিকল্পনা করছিস?
236
00:14:47,910 --> 00:14:48,950
কতবড় বোকা!
237
00:14:57,460 --> 00:14:59,560
এটা কীজন্য ছিল?
238
00:14:59,560 --> 00:15:01,310
কর্ণেল, দয়া করে পিছনে থাকুন।
239
00:15:01,310 --> 00:15:02,750
বৃষ্টির দিনে আপনি অকেজো!
240
00:15:03,710 --> 00:15:07,530
আপনি এমন বৃষ্টিময় দিনে
অগ্নিস্ফুলিঙ্গ বানাতে পারবেন না!
241
00:15:07,530 --> 00:15:11,260
স্টেট অ্যালকেমিস্ট, যদি তুই অগ্নিস্ফুলিঙ্গ না বানাতে পারিস,
তাহলে সেটা আমার জন্য খুবই সুবিধাজনক।
242
00:15:11,940 --> 00:15:15,390
এখানের যারা আমার কাজে বাধা দিবে,
তাদের সবাইকে আমি শেষ করে দিবো!
243
00:15:15,810 --> 00:15:17,600
দেখা যাক!
244
00:15:19,260 --> 00:15:20,390
আরো একজন অ্যালকেমিস্ট?
245
00:15:20,620 --> 00:15:25,020
আমার ঘুসির হাত থেকে বেঁচে
যাওয়ার জন্যে তুই যথেষ্ট ভালো ছিলি!
246
00:15:25,910 --> 00:15:28,150
তুই বললি, তুই না-কি এখানে
উপস্থিত সবাইকে শেষ করে দিবি?
247
00:15:28,370 --> 00:15:31,900
আগে আমাকে পরাজিত কর।
248
00:15:32,610 --> 00:15:36,660
স্ট্রং আর্ম অ্যালকেমিস্ট, এলেক্স লুইস আর্মস্ট্রং!
249
00:15:36,870 --> 00:15:38,760
এক ঢিলে দুই শিকার।
250
00:15:39,280 --> 00:15:41,160
নিশ্চই এটা দৈব আশির্বাদ।
251
00:15:41,160 --> 00:15:42,560
তো তুই পিছু হটবি না, হাহ?
252
00:15:42,980 --> 00:15:45,920
মনোবলের পার্থক্য দেখানোর জন্য
আমি তোকে দেখাচ্ছি...
253
00:15:45,920 --> 00:15:51,430
এক কৌশল যা শতাব্দীর পর শতাব্দী ধরে আর্মস্ট্রং পরিবারের মধ্যে চলে আসছে... আর্টিস্টিক অ্যালকেমি।
254
00:15:58,270 --> 00:15:59,270
কে সে?
255
00:15:59,890 --> 00:16:02,210
সে-ই মিস্টার টাকারের খুনি।
256
00:16:05,680 --> 00:16:06,770
এ সেই?
257
00:16:07,330 --> 00:16:10,390
মেজর, দয়া করে শহরের কম ক্ষতি করার চেষ্টা করুন!
258
00:16:10,390 --> 00:16:11,530
কী বললে?
259
00:16:11,530 --> 00:16:14,160
বিনাশ ও সৃষ্টি একই মুদ্রার এপিঠ ওপিঠ।
260
00:16:14,160 --> 00:16:18,280
তুমি বিনাশ করো ও সৃষ্টি করো।
অন্য কথায় এটা, মহাবিশ্বের বিধান।
261
00:16:18,580 --> 00:16:19,870
কিন্তু তিনি কাপড় চোপড় খুলেছেন কেন?
262
00:16:19,870 --> 00:16:21,780
একটা বদ্ধ উন্মাদ!
263
00:16:23,540 --> 00:16:26,610
কিন্তু অন্য অ্যালকেমিস্টরা
এটাকে পাগলামি মনে করে না।
264
00:16:26,610 --> 00:16:28,800
ঠিক না, স্কার?
265
00:16:30,640 --> 00:16:32,570
তো সেও একজন অ্যালকেমিস্ট?
266
00:16:32,570 --> 00:16:39,060
আচ্ছা, অ্যালকেমির ট্রান্সমিউটেশনের তিনটি ধাপ আছে,
তা হলো, বুঝা, ভাঙ্গা এবং পুনর্গঠন করা।
267
00:16:39,060 --> 00:16:41,750
কিন্তু সে তো শুধু ভাঙ্গনেই থেমে গেল!
268
00:16:42,680 --> 00:16:45,060
সেও একজন অ্যালকেমিস্ট?
269
00:16:45,060 --> 00:16:48,400
তাহলে সেও "ঈশ্বরের পথে"র বিপক্ষে। তাই না?
270
00:16:50,360 --> 00:16:54,570
তবে... কেন সে শুধুমাত্র স্টেট যোগ্যতাসম্পন্ন
ব্যক্তিদের পেছনে লেগেছে?
271
00:17:01,960 --> 00:17:05,540
ভাঙ্গা ও গড়ার তৎপরতা যা তুমি
অন্য কারো কাছে পাওয়ার আশা করতে পারো না।
272
00:17:05,840 --> 00:17:07,570
সর্বোপরি, অ্যালকেমি...
273
00:17:07,920 --> 00:17:09,750
সে নিশ্চই বিরক্তিকর, তবে...
274
00:17:11,620 --> 00:17:13,720
তুই এবার চিপায় পড়েছিস!
275
00:17:13,720 --> 00:17:16,130
এটাই পরিকল্পনা বাস্তবায়ন করার আদর্শ সময়!
276
00:17:16,360 --> 00:17:17,510
এখনি!
277
00:17:19,180 --> 00:17:20,120
সে পিছুটান দিল?
278
00:17:25,750 --> 00:17:26,610
গায়ে লাগাতে পেরেছো!
279
00:17:26,610 --> 00:17:27,800
সে দ্রুতগামী।
280
00:17:27,800 --> 00:17:29,230
শুধুমাত্র একটা আঁচড়!
281
00:17:32,480 --> 00:17:34,740
বাদামী শরীর আর লাল চোখ?
282
00:17:36,130 --> 00:17:37,740
একজন ইশবালান!
283
00:17:40,890 --> 00:17:42,240
মনে হয়, আমাকে ঘিরে ফেলা হয়েছে।
284
00:17:42,480 --> 00:17:45,200
হেই, নড়বি না!
285
00:17:53,990 --> 00:17:55,830
শালার... বেজন্মাটা ড্রেনের মধ্যে পালিয়েছে!
286
00:17:55,830 --> 00:17:56,570
ওর পিছু নিও না।
287
00:17:56,570 --> 00:17:58,720
আমি এরকম এক ভয়ঙ্কর
ব্যক্তিকে অনুসরণ করতে চাই না।
288
00:17:59,480 --> 00:18:00,550
এর জন্য দুঃখিত।
289
00:18:00,940 --> 00:18:03,930
তাকে ঘিরে ফেলার জন্য আপনি আমাদেরকে
যথেষ্ট সময়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, অথচ...
290
00:18:03,930 --> 00:18:09,240
না, সময়ের ব্যবস্থা করার তুলনায়
আমি জীবন বাঁচানো নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম।
291
00:18:09,240 --> 00:18:10,750
অহ্, খেলা শেষ?
292
00:18:11,230 --> 00:18:13,720
লেফটেন্যান্ট কর্ণেল হিউজ,
আপনি কোথায় ছিলেন?
293
00:18:13,720 --> 00:18:15,320
আমি কভার নিচ্ছিলাম।
294
00:18:15,320 --> 00:18:17,670
হেই, কেন তুমি সহযোগিতা বা অন্যকিছু করলে না?
295
00:18:17,670 --> 00:18:23,740
চুপ করো। আমার মতো সাধারণ
মানুষকে তোমাদের এসব পাগলামিতে টেনো না!
296
00:18:23,740 --> 00:18:25,750
তোমরা সবাই কি দেখছো?
তোমাদের কি আর কোনো কাজ নেই?
297
00:18:25,980 --> 00:18:28,310
শহরে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
আর অবশ্যই সন্দেহভাজন সম্পর্কে বিবরণ নিবে।
298
00:18:28,310 --> 00:18:28,970
জি।
299
00:18:29,810 --> 00:18:30,580
আলফনসে...
300
00:18:31,670 --> 00:18:32,670
আলফনসে...
301
00:18:34,830 --> 00:18:37,090
আল, তুমি ঠিক আছো, হেই?
302
00:18:37,590 --> 00:18:40,730
তো, ও এলরিকের ছোটো ভাই?
303
00:18:40,730 --> 00:18:43,350
মনে হয় তাদের ব্যক্তিগত সমস্যা হয়েছে।
304
00:18:43,350 --> 00:18:45,230
আল, আলফনসে?
305
00:18:46,340 --> 00:18:50,230
যখন আমি বললাম,
তখন পালাওনি কেন, বোকা কোথাকার!
306
00:18:50,230 --> 00:18:52,980
আরে, আমি তোমাকে রেখে পালাতে পারতাম না!
307
00:18:52,980 --> 00:18:54,980
ঠিক এ কারণেই আমি তোমাকে বোকা বলছি!
308
00:18:56,230 --> 00:19:00,990
কী? যদি আমি পালাতাম, তুমি হয়তো খুন হতে!
309
00:19:00,990 --> 00:19:03,250
আমি খুন নাও হতে পারতাম!
310
00:19:03,250 --> 00:19:06,210
শুধুমাত্র একজন বোকাই মৃত্যুপথ বেছে নিতে পারে!
311
00:19:06,890 --> 00:19:09,470
নিজের ভাইকে বোকা বলা বন্ধ করো!
312
00:19:09,470 --> 00:19:10,750
যতবার ইচ্ছা বলবো!
313
00:19:12,680 --> 00:19:14,580
যদি তুমি বেঁচে থাকো...
314
00:19:14,580 --> 00:19:16,860
অ্যালকেমি নিয়ে অধ্যয়ন অব্যাহত রাখো...
315
00:19:16,860 --> 00:19:22,660
তোমার হাত ফিরে পাবার কোনো পথ খুঁজে পেলেও পেতে পারো,
এবং হয়তো নিনার মতো মানুষদের কীভাবে বাঁচানো যায় তাও উদঘাটন করতে পারবে!
316
00:19:22,660 --> 00:19:27,600
এই সব সম্ভাবনাকে ছুঁড়ে ফেলে যদি তুমি মারা যেতে
তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারতাম না!
317
00:19:30,400 --> 00:19:34,010
আমার হাত নষ্ট হয়ে গেছে, বোকা ভাইয়া!
318
00:19:38,240 --> 00:19:40,650
আমরা আসলেই ছিন্ন-বিচ্ছিন্ন...
319
00:19:40,830 --> 00:19:43,280
কী নিষ্ঠুর!
320
00:19:45,510 --> 00:19:47,260
কিন্তু... আমরা বেঁচে আছি।
321
00:19:47,260 --> 00:19:49,000
তা তো বটেই!
322
00:19:50,440 --> 00:19:54,050
এটা আসলেই একটি খামখেয়ালি শো, তাই না?
323
00:19:54,050 --> 00:19:55,210
তোমার থেকে লুকানোর জন্য দুঃখিত।
324
00:19:55,750 --> 00:19:58,210
সমস্যা নেই, আমি উর্ধ্বতন কাউকে বলবো না।
325
00:19:59,460 --> 00:20:01,470
তারা যদি জেনে যায়
তাহলে আমরা ফেঁসে যাবো, তাই না?
326
00:20:02,190 --> 00:20:03,330
হুম।
327
00:20:03,330 --> 00:20:07,430
আমরা এডওয়ার্ডের ক্ষেত্রে যেকোনো কিছু
বলতে পারি, কিন্তু ছোটোটার কথা কী বলবো!
328
00:20:10,440 --> 00:20:14,110
কিন্তু সিরিয়াসলি, আমরা এক
ভয়ঙ্কর লোকের পাল্লায় পড়েছি।
329
00:20:15,830 --> 00:20:17,620
একজন ইশবালান, হাহ...
330
00:20:25,290 --> 00:20:31,870
ইশবালানরা পূর্বের এক উপজাতি ছিল,
যারা ইশভালাকে তাদের আত্মার স্রষ্টা ও ঈশ্বর হিসেবে পূজা করতো।
331
00:20:32,680 --> 00:20:36,880
আমরা দেশ অধিকার করার পর সেখানে
কিছু জাতবিবাদের ঘটনা ঘটেছিল।
332
00:20:37,520 --> 00:20:39,050
কিন্তু ১৩ বছর পূর্বে...
333
00:20:39,050 --> 00:20:45,360
যখন একজন মিলিটারি অফিসার এক ইশবালের বাচ্চাকে ভুলে গুলি করে মেরে ফেলে,
তখন পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেয়।
334
00:20:50,150 --> 00:20:55,230
একটি দাঙ্গা আরো দাঙ্গাকে ডেকে আনে
আর গৃহযুদ্ধ অবশেষে পশ্চিমের সর্বত্র ছড়িয়ে পড়ে।
335
00:20:55,830 --> 00:21:00,840
সাত বছর যুদ্ধের পর, আমাদের সামরিক বাহিনীর
সর্বোচ্চ পর্যায় থেকে যে আদেশ দেয়া হয় তা ছিল...
336
00:21:02,030 --> 00:21:03,950
ইশবালানদের মূলোৎপাটন।
337
00:21:04,880 --> 00:21:08,610
এতে অনেক স্টেট অ্যালকেমিস্টদের
মানব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।
338
00:21:16,870 --> 00:21:20,770
এবং স্টেট অ্যালকেমিস্টরা
উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আসে।
339
00:21:22,380 --> 00:21:26,880
একারণেই সেই লোকটা, বেঁচে যাওয়া ইশবালান,
তার প্রতিশোধ নিতে নেয়ার ন্যায়সঙ্গত কারণ আছে।
340
00:21:26,880 --> 00:21:28,810
বালের কথা!
341
00:21:28,810 --> 00:21:33,430
যে প্রতিশোধ ঘটনার সাথে সম্পর্কহীন ব্যক্তিদের
টেনে আনে, সেই প্রতিশোধের কোনো বৈধতাই নেই!
342
00:21:33,430 --> 00:21:38,770
সে শুধু প্রতিশোধের নোংরা রূপটাকে সুন্দরভাবে পেশ করেছে,
নিজেকে ঈশ্বরের দূত বলে আর অভিজাত হওয়ার ভান করে।
343
00:21:39,540 --> 00:21:42,320
কিন্তু কঠিন সত্য হচ্ছে, সে আমাদের প্রতিদ্বন্দ্বী।
344
00:21:43,090 --> 00:21:45,280
এবং আমরা মরতেও পারবো না।
345
00:21:46,060 --> 00:21:48,160
এরপর তার দেখা পেলে
আমরা তাকে দমন করবো।
346
00:21:48,470 --> 00:21:49,490
কোনো কথা ছাড়াই।
347
00:21:49,490 --> 00:21:50,410
জি।
348
00:21:52,570 --> 00:21:57,420
এড, আল, তোমাদের দু'জনের এখন কী পরিকল্পনা?
349
00:21:58,970 --> 00:22:00,760
আমাদের আবারো সামনে অগ্রসর হতে হবে।
350
00:22:00,760 --> 00:22:03,920
যতদিন বেঁচে আছি,
ততদিন কোন জায়গায় থামতে পারবো না।
351
00:22:04,260 --> 00:22:05,320
ভাইয়া!
352
00:22:05,950 --> 00:22:10,590
তোমার শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে
প্রথমে আমাকে আমার হাত ঠিক করতে হবে।
353
00:22:10,590 --> 00:22:14,620
কারণ একমাত্র আমিই জানি, কিভাবে
একটি আত্মাকে একটি বর্মের মধ্যে সংযোজন করতে হয়।
354
00:22:14,620 --> 00:22:15,500
ঠিক বলেছো।
355
00:22:16,480 --> 00:22:17,980
মনে হয়, আর কোন উপায় নেই!
356
00:22:18,430 --> 00:22:20,230
কী বলো, আমরা আমাদের মেকানিকের সাথে দেখা করবো?
357
00:22:20,230 --> 00:22:22,730
দীর্ঘদিন আমরা তার ত্রিসীমা মাড়াইনি!
358
00:22:28,000 --> 00:23:00,000
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।
359
00:23:01,000 --> 00:23:55,000
জনপ্রিয় সব অ্যানিমের বাংলা সাবের জন্য ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে।
https://www.facebook.com/ANIME-FREAKS-105298784286066
360
00:23:58,650 --> 00:24:06,850
উইনরির হাসি রিসোম্বলে ফিরে আসা এড ও আল
এর যুদ্ধাহত অবশিষ্ট শরীরকে স্বাগত জানায়।
361
00:24:06,850 --> 00:24:13,430
অন্যদিকে, একটি ফিলোসফার স্টোন তাদের সামনে
এক গভীর রহস্যাবৃত হয়ে আবির্ভূত হয়।
362
00:24:13,920 --> 00:24:17,890
পরের পর্বে, Fullmetal Alchemist:
363
00:24:18,210 --> 00:24:20,490
পর্ব ৬:
The Road of Hope.
364
00:24:21,120 --> 00:24:26,020
বাতাস সূর্যাস্তে পাহাড়ের উপর দিয়ে বইছে।
এটা ছেলেটার জন্য কী বয়ে এনেছে?