1
00:00:00,930 --> 00:00:06,090
অ্যালকেমি এমন এক বিজ্ঞান যেখানে কেউ
বস্তুর গঠন বুঝে তা ভেঙে, পুনর্নির্মাণ করে।
2
00:00:06,090 --> 00:00:11,750
তবে এটা কোনো অলৌকিক ক্ষমতা না,
কারণ কেউ শূন্য থেকে কিছু তৈরি করতে পারবে না।
3
00:00:12,440 --> 00:00:17,250
কেউ কিছু অর্জন করতে চাইলে,
তাকে অবশ্যই সমমূল্যের কিছু উপস্থাপন করতে হবে।
4
00:00:17,880 --> 00:00:22,290
এটাই হচ্ছে সম বিনিময়ের ধারণা,
অ্যালকেমির মূল ভিত্তি।
5
00:00:22,870 --> 00:00:26,900
তবে, অ্যালকেমিতে একটি জিনিস নিষিদ্ধ।
তা হলো মানব রুপান্তর।
6
00:00:26,900 --> 00:00:29,640
কারোই এমনটা করা উচিৎ নয়।
7
00:00:30,300 --> 00:00:33,970
আমার সামনে এখনো বহু বছর পড়ে রয়েছে,
8
00:00:33,970 --> 00:00:35,970
এসব চিন্তাভাবনা দূর করার জন্য?
9
00:00:37,340 --> 00:00:38,970
আমি পিছনে ফিরে গিয়ে সব শেষ করতে চাই,
10
00:00:38,970 --> 00:00:42,600
যেসব কাজ আমি এখনো শেষ করিনি।
11
00:00:43,000 --> 00:00:50,000
Bangla Subtitle Created By
:.:.: AKTAR HOSSAIN :.:.:
12
00:00:51,650 --> 00:00:58,870
এতোক্ষণে আমার বর্তমান স্বপ্ন পূরণ করার কথা ছিল,
13
00:00:59,370 --> 00:01:05,210
পথিমধ্যে আমি আমার মূল স্বপ্ন হারিয়ে ফেলি।
14
00:01:05,210 --> 00:01:08,380
এরকম নয় যে আমি আবার
পূর্বের দিনগুলোতে ফিরে যেতে চাই,
15
00:01:08,380 --> 00:01:11,880
আমি আমার হারানো আকাশ খুঁজছি।
16
00:01:11,880 --> 00:01:13,550
তোমার সাথে যতই খারাপ কিছু হোক না কেন
মুখের হাসি যেন সবসময় ঠিক থাকে,
17
00:01:13,550 --> 00:01:18,760
যেন মনে হয় তুমি সবার কাছে ভালোবাসা চাও।
18
00:01:18,760 --> 00:01:20,470
চোখের পানি কখনোই তোমার পাপকে মুছে ফেলতে পারে না।
19
00:01:20,470 --> 00:01:22,140
তোমাকে আজীবন তোমার পাপের বোঝা বহন করতে হবে।
20
00:01:22,140 --> 00:01:23,810
আবেগের মধ্য দিয়ে তুমি কাকে খুঁজছো?
21
00:01:23,810 --> 00:01:25,480
যেখান থেকে বের হওয়ার কোনো পথ তোমার জানা নেই?
22
00:01:25,480 --> 00:01:27,270
আমি সবকিছুই সাধারণভাবে বলতে চাই...
23
00:01:27,270 --> 00:01:29,020
সেভাবেই যেভাবে সবকিছু আমার সাদা নোটবুকে লেখা আছে।
24
00:01:29,020 --> 00:01:30,690
কি থেকে তুমি পালাতে চাও?
25
00:01:30,690 --> 00:01:32,320
"বাস্তবতা" থেকে?
26
00:01:32,320 --> 00:01:35,650
আমি শুধু চিৎকার করতে চাই,
27
00:01:35,650 --> 00:01:39,070
"আমার ইচ্ছা পূরণ করতেই আমি বেঁচে আছি"
তোমরা কি শুনতে পাচ্ছো?
28
00:01:39,070 --> 00:01:43,200
আমার কাছে এসব থেকে নিরাপদে
বের হওয়ার কোনো রাস্তা নেই,
29
00:01:44,160 --> 00:01:46,000
আমার ফিরে যাওয়ারও কোনো জায়গা নেই।
30
00:01:46,000 --> 00:01:49,290
পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ,
31
00:01:49,290 --> 00:01:52,670
এজন্যই আমি আরো এগিয়ে যেতে চাই।
(আমি আমার পথেই আছি)
32
00:01:52,670 --> 00:01:54,630
এসব কিছু আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়,
33
00:01:54,630 --> 00:01:57,880
কষ্ট পাওয়াই আমার নিয়তি।
34
00:01:57,880 --> 00:02:01,390
ভাবানুবাদে:
আকতার হোসেন
35
00:02:01,390 --> 00:02:08,600
লিওর সিটিতে লেটোর প্রধান যাজক জনগণকে
ফিলোসফার স্টোন ও অ্যালকেমি ব্যবহারের মাধ্যমে প্রতারিত করতেন।
36
00:02:09,270 --> 00:02:13,400
এড ও আল গির্জায় যায়
এবং প্রধান পাদ্রীর চক্রান্তকে নস্যাৎ করে।
37
00:02:14,140 --> 00:02:17,490
তবে ফিলোসফার স্টোনটি নকল ছিল।
38
00:02:18,160 --> 00:02:20,580
"উঠো এবং পা ফেলে অগ্রসর হও"
39
00:02:21,080 --> 00:02:24,700
এডের কথাগুলো নিরাশ রোজের অন্তরকে নাড়িয়ে দেয়।
40
00:02:25,580 --> 00:02:29,580
তবে সেই কথাগুলো তাদের নিজেদের উদ্দেশ্যেও।
41
00:02:41,540 --> 00:02:45,610
তুই 'আয়রন ব্লাড অ্যালকেমিস্ট', বাস্কু গ্রান না?
42
00:02:45,610 --> 00:02:47,050
তুই কে?
43
00:02:48,520 --> 00:02:51,400
যে অ্যালকেমিস্টরা ঈশ্বরের পথের বিপক্ষে...
44
00:02:52,130 --> 00:02:53,400
তারা ধ্বংস হবে।
45
00:02:54,620 --> 00:02:59,600
তাহলে তুই সেই খুনি
যে স্টেট অ্যালকেমিস্টদের পিছনে লেগেছে।
46
00:02:59,600 --> 00:03:00,360
কিন্তু!
47
00:03:01,860 --> 00:03:04,410
তুই ভুল প্রতিপক্ষ বেছে নিয়েছিস!
48
00:03:16,210 --> 00:03:18,210
ও বেশ দ্রুত! কিন্তু...
49
00:03:21,350 --> 00:03:22,720
আচ্ছা, তাহলে এটা সামলা...
50
00:03:27,950 --> 00:03:29,540
কী বোকা!
51
00:03:38,170 --> 00:03:40,650
কী?
52
00:03:41,680 --> 00:03:42,530
ধ্বংস হ।
53
00:03:54,920 --> 00:03:56,880
আরেকজন স্টেট অ্যালকেমিস্ট!
54
00:03:57,430 --> 00:03:59,840
কী একটা অবস্থা!
55
00:04:00,690 --> 00:04:02,130
মেজর, আপনাকেও সতর্ক থাকতে হবে।
56
00:04:02,850 --> 00:04:05,640
আপনিও তার পরবর্তী টার্গেট হতে পারেন।
57
00:04:05,840 --> 00:04:06,740
জি, স্যার।
58
00:04:13,710 --> 00:04:14,910
ফুরার প্রেসিডেন্ট!
59
00:04:14,910 --> 00:04:16,110
আপনি এখানে কেন, স্যার?
60
00:04:17,940 --> 00:04:19,940
আমি সংবাদ শুনেছি।
61
00:04:20,960 --> 00:04:24,400
লেফটেন্যাণ্ট কর্ণেল হিউজ,
আপনিই কি এই কেসের দায়িত্বে আছেন?
62
00:04:24,400 --> 00:04:25,090
জি।
63
00:04:25,560 --> 00:04:28,450
সাহায্যের জন্য লোকবল লাগলে
সাথে সাথে জানাবেন।
64
00:04:28,910 --> 00:04:32,450
আমাদের অবশ্যই রাজদ্রোহীদের
উপর লোহার হাতুড়ি চালাতে হবে।
65
00:04:33,790 --> 00:04:34,670
জি, স্যার।
66
00:04:37,990 --> 00:04:39,460
সেকেন্ড লেফটেন্যান্ট ব্রেডা।
67
00:04:39,460 --> 00:04:40,470
ঠিক আছে।
68
00:04:40,990 --> 00:04:44,850
ধুর, কর্ণেল আবারো গড়িমসি করছে।
69
00:04:45,600 --> 00:04:48,300
হেই, হ্যাভক, আমার অর্ধেক কাজ করে দিও।
70
00:04:48,300 --> 00:04:50,470
আমারও হাত খালি নেই।
71
00:04:50,960 --> 00:04:53,160
উম্ম, এটা আবার কে?
72
00:04:53,160 --> 00:04:54,500
উনি লেফটেন্যান্ট ইউকি।
73
00:04:55,120 --> 00:04:59,750
সে একটা বদমায়েশ যে তার ক্ষমতার অপব্যবহার করে নিজের পকেট ভর্তি করে।
সে ইউসওয়েলের কয়লার খনির সাথেও এমনটাই করেছে।
74
00:04:59,750 --> 00:05:03,900
তার কুকর্ম এলরিক ব্রাদারদের দ্বারা
ফাঁস হওয়ার পর, বর্তমানে সে পলাতক।
75
00:05:04,530 --> 00:05:06,790
সার্জেন্ট ফুইরি, রেডিওর কী অবস্থা?
76
00:05:07,610 --> 00:05:09,720
রিসিভার ভাঙা।
77
00:05:09,720 --> 00:05:11,310
কিছু যন্ত্রপাতি পাল্টাতে হবে।
78
00:05:15,190 --> 00:05:17,160
এডওয়ার্ড, আলফনসে!
79
00:05:17,160 --> 00:05:19,230
তোমাদের কে স্বাগত।
80
00:05:19,230 --> 00:05:20,930
কর্ণেল তোমাদের জন্য অপেক্ষা করছেন।
81
00:05:22,850 --> 00:05:26,060
লিওরের সমস্যাটি মিটে গেছে।
ধন্যবাদ তোমাদের প্রাপ্য।
82
00:05:26,060 --> 00:05:27,510
আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পছন্দ করি।
83
00:05:27,510 --> 00:05:30,190
ওটা আমরা নিজেদের স্বার্থে করেছিলাম।
84
00:05:30,640 --> 00:05:33,780
আবারো ফিলোসফার স্টোনের অনুসন্ধান ব্যর্থ হলো?
85
00:05:38,010 --> 00:05:39,810
পাথরটি নকল ছিল।
86
00:05:40,180 --> 00:05:43,190
কিন্তু তার ক্ষমতা ছিল অবিশ্বাস্য!
87
00:05:43,470 --> 00:05:46,350
সে অনেক খিমিরাও রুপান্তর করেছিল।
88
00:05:46,350 --> 00:05:49,320
ভাবছি, এমনকিছু সৃষ্টি করতে,
আপনি কীভাবে পাথরটিকে ব্যবহার করতেন?
89
00:05:49,320 --> 00:05:53,420
আমার সত্যিই বায়োলজিক্যাল (জীবতত্ত্ব) অ্যালকেমি সম্পর্কে জানাশোনা নেই, তাই আমি জানি না। কিন্তু...
90
00:05:53,420 --> 00:05:55,700
হ্যাঁ, আমিও ভাবছি।
91
00:05:55,960 --> 00:06:00,220
গবেষণায় পরিশ্রম করলে, হয়তো আমরা আমাদের
শরীর ফিরানোর জন্য দরকারি কিছু খুঁজে পেতে পারি।
92
00:06:00,220 --> 00:06:00,910
হ্যাঁ।
93
00:06:01,480 --> 00:06:03,920
তাহলে একজন বিশেষজ্ঞের কাছে
সাহায্য চাইলে কেমন হয়?
94
00:06:03,920 --> 00:06:04,740
হাহ্?
95
00:06:05,440 --> 00:06:08,740
সিউইং লাইফ (জীবন সংযোগকারী) অ্যালকেমিস্ট, শো টাকার।
96
00:06:09,100 --> 00:06:10,940
তিনি খিমিরা ট্রান্সমিউটেশন এর ব্যাপারে পণ্ডিত ব্যক্তি।
97
00:06:10,940 --> 00:06:12,050
আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিবো।
98
00:06:12,270 --> 00:06:14,070
আপনি তা করতে নিজেই যাবেন?
99
00:06:14,430 --> 00:06:17,000
এটা একটা ফাঁদ!
দাল ম্যে কুচ কালা হ্যে!!!
100
00:06:17,000 --> 00:06:18,800
আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে না!
101
00:06:18,800 --> 00:06:21,210
লিওরের কেসের কারণে আমরা
তোমার ঋণ পরিশোধ করতে চাই।
102
00:06:21,210 --> 00:06:23,940
তোমার কাছে ঋণী এটা ভাবতেই বিরক্ত লাগে!
103
00:06:25,590 --> 00:06:32,700
টাকার একজন স্টেট অ্যালকেমিস্ট হয়েছে দুই বছর পূর্বে,
একটি খিমিরা কে ট্রান্সমিউটেশন করার পর, যেটা মানুষের ভাষা বুঝতে পেরেছে।
104
00:06:32,920 --> 00:06:35,420
'মানুষের ভাষা বুঝতে পেরেছে'?
105
00:06:35,420 --> 00:06:38,010
সেটা কথা বলতে পেরেছ? মানে খিমিরাটি?
106
00:06:38,010 --> 00:06:40,460
হ্যাঁ, সৌভাগ্যবশত পেরেছে।
107
00:06:41,080 --> 00:06:42,460
শুধুমাত্র একটি বাক্য...
108
00:06:43,390 --> 00:06:44,710
"আমি মরতে চাই"
109
00:06:46,750 --> 00:06:49,500
পরে সে আর কখনো কিছু খায়নি এবং মারা যায়।
110
00:06:54,290 --> 00:06:56,350
কী বিশাল বাড়ি!
111
00:07:00,780 --> 00:07:02,680
ভাইয়া!!!
112
00:07:02,680 --> 00:07:06,790
ওয়াও, অনেক অতিথি এসেছে!
113
00:07:06,790 --> 00:07:10,450
নিনা, কুকুরটিকে বেঁধে রাখতে হবে।
114
00:07:13,440 --> 00:07:15,400
আমি খুবই দুঃখিত।
115
00:07:15,400 --> 00:07:19,040
বাড়িটি আমার স্ত্রী চলে যাওয়ার
পর থেকেই এলোমেলো হয়ে আছে।
116
00:07:25,930 --> 00:07:29,460
এডওয়ার্ড, তোমার সাথে
সাক্ষাত হওয়ায় ধন্য হলাম।
117
00:07:29,460 --> 00:07:32,630
আমি শো টাকার, সিউইং লাইফ অ্যালকেমিস্ট।
118
00:07:32,920 --> 00:07:36,260
সে জীবিত প্রাণীর ট্রান্সমিউটেশন এর প্রতি আগ্রহী।
119
00:07:36,260 --> 00:07:38,640
ও বলল, আপনার কাজ দেখার
সম্মান পেলে তার ভালো লাগবে।
120
00:07:38,640 --> 00:07:40,780
অবশ্যই, আমারও সমস্যা নেই।
121
00:07:42,330 --> 00:07:43,020
তবে একটা কথা...
122
00:07:44,770 --> 00:07:47,090
যদি তুমি আমার কাজ দেখতে চাও,
123
00:07:47,090 --> 00:07:49,990
তাহলে আমারও তোমার কাজ দেখা দরকার।
124
00:07:50,710 --> 00:07:52,950
সমান বিনিময়, এটাই কি অ্যালকেমির মূল মন্ত্র না?
125
00:07:53,570 --> 00:07:56,320
আসলে কেন তুমি জীবিত প্রাণীর
ট্রান্সমিউটেশনের প্রতি আগ্রহী হয়েছো?
126
00:07:57,370 --> 00:07:59,210
আসলে... সে...
127
00:07:59,210 --> 00:08:00,120
কর্ণেল!
128
00:08:03,360 --> 00:08:05,170
তোমার মা কে ট্রান্সমিউটেশন করেছো?
129
00:08:05,910 --> 00:08:07,690
একজন এগারো বছরের বাচ্চা হয়েও!
130
00:08:09,070 --> 00:08:13,210
ও আচ্ছা, এ কারণেই তোমাকে বলা হয়,
"ফুলমেটাল অ্যালকেমিস্ট"...
131
00:08:14,690 --> 00:08:16,680
তোমার একটি কঠিন অতীতের অভিজ্ঞতা রয়েছে, তাই না?
132
00:08:22,240 --> 00:08:24,690
কোনো সাহায্য করতে পারব কি-না
সে বিষয়ে আমি নিশ্চিত না,
133
00:08:25,210 --> 00:08:28,020
তবে দয়া করে আমার
ল্যাবরেটরি একবার ঘুরে দেখো।
134
00:08:32,600 --> 00:08:33,880
ওয়াও...
135
00:08:33,880 --> 00:08:35,990
এটা কিছুটা বিব্রতকর!
136
00:08:36,540 --> 00:08:43,620
লোকেরা আমাকে বলে, খিমিরার "কর্তৃপক্ষ",
কিন্তু বাস্তবে এটা খুব-একটা ভালো যাচ্ছে না।
137
00:08:46,330 --> 00:08:48,740
ওয়াও, জোশ!
138
00:08:48,740 --> 00:08:51,170
এটা রেফারেন্স রুম, নিজের মনে করে ঘুরে দেখো।
139
00:08:51,440 --> 00:08:54,170
আচ্ছা, তাহলে আমি এই সেলফ দিয়ে শুরু করবো।
140
00:08:54,170 --> 00:08:56,230
আর আমি এটা দিয়ে শুরু করছি।
141
00:08:57,750 --> 00:08:59,610
আমি কাজে ফিরবো।
142
00:08:59,610 --> 00:09:01,930
সন্ধ্যাবেলায় তোমাদের তুলে নিতে কাউকে পাঠিয়ে দিবো।
143
00:09:05,420 --> 00:09:07,510
ওয়াও, সে আসলেই কাজে লেগে পড়েছে।
144
00:09:07,510 --> 00:09:09,940
সে এখন তার আশেপাশের কিছুই শুনতে পাবে না।
145
00:09:11,940 --> 00:09:14,860
হয়তো, সত্যিকারের প্রতিভাবানদের অস্তিত্ব আছে।
146
00:09:40,300 --> 00:09:42,640
আরো উপরে!
আরো উপরে!
147
00:09:44,420 --> 00:09:46,970
আল, কী করছো তুমি?
148
00:09:47,550 --> 00:09:49,770
নিনাকে দেখে মনে হলো, সে খেলার সঙ্গী চায়।
149
00:09:49,770 --> 00:09:52,970
হেই, আমরা এখানে কেন এসেছি মনে আছে?
150
00:09:58,180 --> 00:10:00,950
আলেক্সান্দার বললো, সেও কারো সাথে খেলতে চায়।
151
00:10:02,970 --> 00:10:04,160
তোর তো সাহস আছে দেখি!
152
00:10:04,800 --> 00:10:08,420
বলা হয়, খরগোশ শিকারের সময়ও
সিংহ তার পূর্ণ চেষ্টা ব্যয় করে।
153
00:10:08,790 --> 00:10:14,090
আমি এডওয়ার্ড এলরিক, আমার শারীরিক ও
আত্মিক শক্তি দিয়ে তোর সাথে মুকাবেলা করবো।
154
00:10:14,090 --> 00:10:16,450
শালার কুকুর!
155
00:10:19,570 --> 00:10:22,050
বস, আমি আপনাদের নিতে এসেছি।
156
00:10:24,990 --> 00:10:26,530
কী করছো তুমি?
157
00:10:26,530 --> 00:10:30,520
গবেষণা থেকে একটু বিশ্রাম নিচ্ছি।
158
00:10:31,700 --> 00:10:33,460
কাজের কোনো তথ্য পেলে?
159
00:10:36,100 --> 00:10:37,360
আগামীকালও তোমাদের আসার আমন্ত্রণ রইলো।
160
00:10:37,980 --> 00:10:39,560
তুমি আবারো বেড়াতে আসবে?
161
00:10:39,560 --> 00:10:41,500
আগামীকাল খেলা হবে, ঠিক আছে, নিনা?
162
00:10:41,500 --> 00:10:42,160
আচ্ছা।
163
00:10:44,160 --> 00:10:47,420
আচ্ছা, মিস্টার টাকার, কর্ণেলের পক্ষ থেকে
আপনার জন্য আমার কাছে একটা মেসেজ আছে।
164
00:10:47,420 --> 00:10:51,440
তিনি আমাকে বলতে বলেছেন,
"মূল্যায়নের দিন প্রায় সন্নিকটে, ভুলো না"।
165
00:10:52,360 --> 00:10:54,690
জি, বুঝেছি।
166
00:10:55,100 --> 00:10:56,090
আচ্ছা, আসি তাহলে।
167
00:11:01,910 --> 00:11:03,160
বাবা...
168
00:11:04,870 --> 00:11:06,700
"এসেসমেন্ট" (মূল্যায়ন) কী?
169
00:11:07,770 --> 00:11:08,890
ওহ্, সেটা হলো...
170
00:11:09,450 --> 00:11:15,130
একজন স্টেট অ্যালকেমিস্টকে বছরে একবার
তার গবেষণার রিপোর্ট পেশ করতে হয়।
171
00:11:16,580 --> 00:11:20,700
বাবা গত বছর ভালো মূল্যায়ন পায়নি।
172
00:11:20,700 --> 00:11:25,260
যদি বাবা এই বছর গড়বড় করে,
তাহলে তিনি আর স্টেট অ্যালকেমিস্ট থাকবেন না।
173
00:11:25,260 --> 00:11:26,610
কী বললে?
174
00:11:26,610 --> 00:11:28,830
বাবা, তোমার কিচ্ছু হবে না।
175
00:11:28,830 --> 00:11:31,150
তুমি সব সময়ই অনেক অধ্যয়ন করো।
176
00:11:33,250 --> 00:11:35,590
ঠিক বলেছো, আমার সেরাটা দেয়া উচিত।
177
00:11:37,490 --> 00:11:40,210
এটাই... আমার শেষ সুযোগ।
178
00:11:49,380 --> 00:11:51,810
হাহ্, তোমার মা দুই বছর পূর্বে ঘর ছেড়ে চলে গেছেন?
179
00:11:52,660 --> 00:11:55,480
বাবা বলেছে, মা তার বাবার বাড়ি চলে গেছেন।
180
00:11:56,110 --> 00:12:00,820
ওহ্... নিশ্চই তুমি কিছুটা নিঃসঙ্গ,
বাবার সাথে এত বড়ো বাড়িতে একাকী থাকো।
181
00:12:01,230 --> 00:12:02,830
না, আমি ভালোই আছি।
182
00:12:03,200 --> 00:12:06,760
বাবা সত্যিই ভালো,
আর আমার সাথে আলেক্সান্দারও আছে।
183
00:12:08,560 --> 00:12:12,760
কিন্তু বাবা ইদানীং সবসময় তার ল্যাবে থাকে,
তাই...
184
00:12:13,140 --> 00:12:14,840
নিজেকে নিঃসঙ্গ মনে হয়।
185
00:12:21,690 --> 00:12:25,040
আমার কাঁধে একটু কেমন যেন লাগছে।
186
00:12:25,040 --> 00:12:27,390
একটু ব্যয়াম করছো না কেন, ভাইয়া?
187
00:12:27,740 --> 00:12:29,630
মন্দ হয় না।
188
00:12:30,340 --> 00:12:31,230
হেই, কুত্তা...
189
00:12:32,490 --> 00:12:34,450
আমাকে ব্যায়াম করতে সাহায্য কর!
190
00:12:34,450 --> 00:12:36,100
তুমিও, নিনা।
191
00:12:43,030 --> 00:12:43,860
দাঁড়াও!
192
00:12:45,640 --> 00:12:46,320
এটা দেখো।
193
00:12:47,240 --> 00:12:48,450
হেই, হেই, হেই!
194
00:12:48,450 --> 00:12:50,120
দাঁড়াও তুমি!
195
00:13:00,470 --> 00:13:01,620
দাঁড়াও!
196
00:13:04,030 --> 00:13:05,930
আলেক্সান্দার তুমি এটা পারবে!
197
00:13:05,930 --> 00:13:09,190
"মূল্যায়নের দিন প্রায় সন্নিকটে, ভুলো না।"
198
00:13:17,220 --> 00:13:21,570
কিন্তু, খুনির টার্গেট শুধুমাত্র স্টেট অ্যালকেমিস্টরা কেন?
199
00:13:22,140 --> 00:13:25,570
যদি সেনাবাহিনীই তার টার্গেট হয়, তাহলে সে
পরিশেষে সৈন্যদের আক্রমণ করতে পারে।
200
00:13:26,300 --> 00:13:30,080
অ্যালকেমিস্টরা বিশেষ ক্ষমতার অধিকারী
হওয়ায় তাদেরকে খুন করাটা সহজ নয়।
201
00:13:30,080 --> 00:13:33,370
এবং একজন স্টেট যোগ্যতাসম্পন্ন
ব্যক্তির ক্ষেত্রে সেটা আরো কঠিন হবে।
202
00:13:33,880 --> 00:13:36,280
সম্ভবত যোগ্যতাই এর(খুনের) কারণ?
203
00:13:36,280 --> 00:13:36,970
হুম?
204
00:13:37,610 --> 00:13:40,180
বিশাল পুরস্কার এবং বিভিন্ন সুযোগ সুবিধার কারণে,
205
00:13:40,590 --> 00:13:42,840
তাদের প্রতি অনেকেই ঈর্ষান্বিত।
206
00:13:43,370 --> 00:13:44,590
তাছাড়া...
207
00:13:44,590 --> 00:13:48,340
'অ্যালকেমিস্টরা জনগণের কল্যাণের স্বার্থে কাজ করে।'
208
00:13:48,340 --> 00:13:51,660
অ্যালকেমিস্টদের সত্য অনুসন্ধান করা উচিত।
209
00:13:51,660 --> 00:13:55,760
তারা আর্মির শক্তিকে নিজেদের কাজে ব্যবহার করে।
210
00:13:56,720 --> 00:13:59,220
আর তাছাড়া, ইশবালে সিভিল ওয়ারের পর...
211
00:13:59,220 --> 00:14:02,320
অনেকেই আছে যারা
আমাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে।
212
00:14:05,640 --> 00:14:06,770
রিপোর্টিং।
213
00:14:07,330 --> 00:14:16,540
গতকাল রাত ৯:৩০ এর দিকে বেশ কয়েকজন স্টেশন কর্মকর্তা,
সেন্ট্রাল স্টেশনের মুখে বিশাল দাগওয়ালা এক ব্যক্তিকে দেখার সাক্ষ্য দিয়েছে।
214
00:14:16,540 --> 00:14:18,120
স্টেশন?
215
00:14:18,120 --> 00:14:19,870
সে কি পালিয়েছে?
216
00:14:22,710 --> 00:14:26,840
আমি রাস্ট্রীয় স্বীকৃতি পাওয়ার আগে
আমাদের জীবন দুর্বিষহ ছিল।
217
00:14:27,640 --> 00:14:29,090
আমরা খুবই দরিদ্র ছিলাম।
218
00:14:30,170 --> 00:14:34,130
আমার স্ত্রী এমন পরিস্থিতে থাকতে পারেনি,
তাই সে আমাদের ঘর ছেড়ে চলে যায়।
219
00:14:36,100 --> 00:14:38,800
আমায় যেকোনো মূল্যে
মূল্যায়নে পাশ করতেই হবে।
220
00:14:40,560 --> 00:14:43,980
আমি আর কখনো সেই দিনগুলিতে ফিরে যেতে চাই না।
221
00:14:43,980 --> 00:14:45,930
সব কিছু ঠিক হয়ে যাবে, বাবা।
222
00:14:45,930 --> 00:14:50,780
যদি তারা তোমাকে না বলে,
তাহলে আলেক্সান্দার এবং আমি আরও উচ্চপদে যোগাযোগ করবো।
223
00:14:52,260 --> 00:14:54,050
নিনা নিশ্চই শক্তিশালী।
224
00:14:54,620 --> 00:14:58,120
নিনা... কী বলো,
আমরা কাল একসাথে খেলবো?
225
00:14:58,580 --> 00:14:59,710
সত্যি?
226
00:14:59,710 --> 00:15:00,890
হ্যাঁ।
227
00:15:00,890 --> 00:15:02,300
ইয়ে!
228
00:15:03,380 --> 00:15:07,030
আলেক্সান্দার, বাবা বলেছে,
তিনি আগামীকাল আমাদের সাথে খেলবেন।
229
00:15:17,900 --> 00:15:19,790
শুভ সকাল, মি. টাকার!
230
00:15:19,790 --> 00:15:21,700
আমরা আজকেও আপনার বাড়িটি ব্যবহার করবো।
231
00:15:22,530 --> 00:15:23,360
হাহ্?
232
00:15:25,350 --> 00:15:26,720
মি. টাকার!
233
00:15:26,720 --> 00:15:28,790
হেই, নিনা?
234
00:15:31,360 --> 00:15:32,660
মি. টাকার?
235
00:15:32,660 --> 00:15:34,700
ওহ্, আপনি এখানে?
236
00:15:35,570 --> 00:15:36,420
হেই...
237
00:15:37,840 --> 00:15:40,640
হয়ে গেছে, প্রোডাক্ট কম্পিলিট।
238
00:15:41,440 --> 00:15:44,250
একটি খিমিরা যে মানুষের ভাষা বুঝে!
239
00:15:47,000 --> 00:15:47,950
নিজেই দেখো।
240
00:15:49,020 --> 00:15:52,010
ও এডওয়ার্ড, বুঝেছো?
241
00:15:52,620 --> 00:15:55,010
এড... ওয়ার্ড...
242
00:15:55,180 --> 00:15:57,630
এই তো! আমি তোমাকে নিয়ে গর্বিত।
243
00:15:57,630 --> 00:16:00,410
অসাধারণ... এটা সত্যিই কথা বলছে।
244
00:16:01,950 --> 00:16:04,270
এখন আমি আর রাষ্ট্রীয় যোগ্যতা হারাবো না।
245
00:16:05,700 --> 00:16:08,200
এড... ওয়ার্ড...
246
00:16:11,020 --> 00:16:13,450
এড... ওয়ার্ড...
247
00:16:13,880 --> 00:16:16,020
এড... ওয়ার্ড...
248
00:16:16,960 --> 00:16:18,620
ও... নি... চান...(ভাইয়া)
249
00:16:28,260 --> 00:16:29,340
মি. টাকার...
250
00:16:30,210 --> 00:16:32,590
আপনি কখন রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন?
251
00:16:32,910 --> 00:16:35,840
মনে হয়, দুই বছর আগে।
252
00:16:37,400 --> 00:16:39,350
আর আপনার স্ত্রী আপনাকে কখন ছেড়ে চলে যায়?
253
00:16:41,040 --> 00:16:42,600
দুই বছর পূর্বে।
254
00:16:43,260 --> 00:16:45,420
আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি?
255
00:16:46,330 --> 00:16:47,860
নিনা ও আলেক্সান্দার...
256
00:16:48,110 --> 00:16:49,320
তারা কোথায়?
257
00:16:53,470 --> 00:16:55,820
আমি তোর মতো অতি চালাক পিচ্চিদের অপছন্দ করি!
258
00:16:57,770 --> 00:16:58,850
ভাইয়া!
259
00:16:58,850 --> 00:17:00,640
হ্যাঁ, এটা এরকমই।
260
00:17:00,640 --> 00:17:02,050
আপনি একই কাজ করেছিলেন, তাই না?
261
00:17:02,540 --> 00:17:04,540
দুই বছর আগে, সেটা আপনার স্ত্রী ছিল,
262
00:17:04,540 --> 00:17:09,040
আর এবার, আপনি নিজের মেয়ে ও কুকুরকে
খিমিরাতে রুপান্তর করতে ব্যবহার করেছেন!
263
00:17:09,740 --> 00:17:12,800
সর্বোপরি পশু গবেষণায় সীমাবদ্ধতা আছে।
264
00:17:12,800 --> 00:17:16,520
যদি আপনি একজন মানুষ ব্যবহার
করেন তবে তা নিশ্চই নিতান্তই সহজ।
265
00:17:16,520 --> 00:17:19,500
এখানে রাগের কী আছে?
266
00:17:19,500 --> 00:17:24,310
মানবজাতির অগ্রগতি মানুষের উপর
বিভিন্ন পরীক্ষারই ফসল, তাই না?
267
00:17:24,310 --> 00:17:25,980
যদি তুমি বিজ্ঞানী হও তাহলে তোমার বুঝা উচিত!
268
00:17:25,980 --> 00:17:27,060
চুপ করুন!
269
00:17:27,400 --> 00:17:29,810
আপনার কি মনে হয়, এমন কিছু কি মার্জনাযোগ্য?
270
00:17:30,120 --> 00:17:34,320
যেমন... মানুষের জীবন নিয়ে খেলা করা?
271
00:17:34,740 --> 00:17:36,400
মানুষের জীবন?
272
00:17:36,400 --> 00:17:39,320
আহ্, তুমি কি বললে, মানুষের জীবন?
273
00:17:39,850 --> 00:17:41,500
ফুলমেটাল অ্যালকেমিস্ট!
274
00:17:41,500 --> 00:17:44,860
তোমার হাত এবং ছোটো ভাই...
275
00:17:44,860 --> 00:17:49,580
এগুলো কি তুমি এইমাত্র যা বললে তার ফসল না?
মানুষের জীবন নিয়ে খেলা করা?
276
00:17:49,580 --> 00:17:50,590
না!!!
277
00:17:54,330 --> 00:17:55,700
আমরা উভয়ে এক!
278
00:17:55,700 --> 00:17:57,590
তুমি এবং আমি।
279
00:17:57,840 --> 00:17:58,590
না, আমরা এক নই!
280
00:17:58,590 --> 00:18:00,210
অবশ্যই, আমরা এক!
281
00:18:00,210 --> 00:18:03,400
আমাদের সামনে একটি সম্ভাবনা ছিল,
আমরা তা পরীক্ষা করেছি।
282
00:18:03,400 --> 00:18:05,980
যদিও আমরা জানতাম যে, তা নিষিদ্ধ!
283
00:18:05,980 --> 00:18:07,270
আপনি ভুল!
284
00:18:08,230 --> 00:18:09,020
আমি...
285
00:18:10,160 --> 00:18:11,730
অ্যালকেমিস্ট!
286
00:18:12,390 --> 00:18:13,760
না!
287
00:18:14,530 --> 00:18:17,150
আ... আমি...
288
00:18:17,150 --> 00:18:17,950
ভাইয়া!
289
00:18:19,610 --> 00:18:21,570
আর মারলে তিনি মারা যাবেন।
290
00:18:32,430 --> 00:18:34,250
বা... বা...
291
00:18:35,400 --> 00:18:36,490
ব্যথা পেয়েছো?
292
00:18:37,010 --> 00:18:38,770
বা... বা...
293
00:18:39,280 --> 00:18:40,260
ব্যথা পেয়েছো?
294
00:18:46,350 --> 00:18:47,540
আমি দুঃখিত।
295
00:18:48,100 --> 00:18:52,460
আমাদের ক্ষমতা দিয়ে তোমাকে
স্বাভাবিক জীবনে ফিরাতে পারবো না।
296
00:18:53,880 --> 00:18:56,780
দুঃখিত... দুঃখিত।
297
00:18:56,960 --> 00:18:59,070
চলো... খেলি।
298
00:18:59,070 --> 00:19:00,780
চলো খেলি...
299
00:19:02,160 --> 00:19:03,700
আমি সময়মত এটা বানিয়েছি!
300
00:19:03,700 --> 00:19:06,790
এটার দ্বারা আমি আমার স্টেট
অ্যালকেমিস্টের পদ টিকিয়ে রাখতে পারবো।
301
00:19:18,560 --> 00:19:21,130
স্টেট অ্যালকেমিস্ট এর খেতা পুরি!
302
00:19:21,540 --> 00:19:22,650
ঠাট্টা করা বন্ধ কর!
303
00:19:24,220 --> 00:19:26,600
চলো... খেলি।
304
00:19:29,190 --> 00:19:30,860
ধুর!!!
305
00:19:35,120 --> 00:19:38,460
যদি পৃথিবীতে শয়তানের কাজ বলে কিছু থাকে,
306
00:19:38,460 --> 00:19:41,360
তাহলে এই কাজটিই তার উদাহরণ।
307
00:19:42,070 --> 00:19:43,640
শয়তান, হাহ...
308
00:19:44,270 --> 00:19:51,100
তবে যদি এটি একটি আদেশ হয় যে, স্টেট অ্যালকেমিস্ট
কোনো দ্বিধা ছাড়াই মানুষের জীবন নিতে পারবে,
309
00:19:51,750 --> 00:19:53,770
যদি এটি মানুষের জীবন নিয়ে
গবেষণার বিষয়ে হয়,
310
00:19:54,170 --> 00:19:57,460
তাহলে আমাদের বর্তমান অবস্থান
এবং মি. টাকারের কাজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।
311
00:19:59,130 --> 00:20:02,630
তুমি জেনেশুনেই এই পথ বেছে নিয়েছো,
312
00:20:05,460 --> 00:20:08,390
ঠিক বললাম না, ফুলমেটাল?
313
00:20:13,570 --> 00:20:16,810
আমি নিশ্চিত, ভবিষ্যতেও তোমাকে
এমন কেসের পেছনে ছুটতে হবে।
314
00:20:17,840 --> 00:20:20,530
হয়তো এমন সময় আসতে পারে,
যখন তোমার হাতকে নোংরা করতে হবে।
315
00:20:21,160 --> 00:20:23,850
প্রতিবার এমনকিছু ঘটলে একই সিদ্ধান্তে পৌঁছাবে?
316
00:20:24,330 --> 00:20:28,190
তারা আমাকে সেনাবাহিনীর পালতু কুকুর
বলুক অথবা শয়তান বলে অভিশাপ দিক,
317
00:20:28,670 --> 00:20:32,290
আল ও আমি আমাদের শরীর ফিরিয়ে আনবোই।
318
00:20:33,000 --> 00:20:34,090
কিন্তু...
319
00:20:34,990 --> 00:20:36,690
আমরা শয়তান না,
320
00:20:37,290 --> 00:20:39,300
আবার ঈশ্বরও না!
321
00:20:40,030 --> 00:20:41,410
আমরা মানুষ!
322
00:20:43,980 --> 00:20:46,100
আমরা শুধুমাত্র মানুষ!
323
00:20:49,070 --> 00:20:52,430
সামান্য অসহায় মানুষ...
324
00:20:53,810 --> 00:20:55,750
যারা একটি ছোটো মেয়েকেও বাঁচাতে পারে না।
325
00:20:58,800 --> 00:21:01,820
ভাবছি, কেন কেউ আমাদেরকে বুঝে না!
326
00:21:02,610 --> 00:21:03,470
নিনা!
327
00:21:10,440 --> 00:21:12,610
তুই শো টাকার... তাই না?
328
00:21:12,610 --> 00:21:13,820
তুমি কে?
329
00:21:13,820 --> 00:21:17,250
দেখে তো মনে হয়, তুমি সামরিক লোক না!
330
00:21:17,700 --> 00:21:19,180
কীভাবে ভিতরে ঢুকলে?
331
00:21:19,180 --> 00:21:21,280
বাইরে তো সামরিক পুলিশ মোতায়েন করা ছিল।
332
00:21:21,750 --> 00:21:25,180
যে সব অ্যালকেমিস্ট ঈশ্বরের পথের বিপক্ষে গিয়েছে,
333
00:21:27,680 --> 00:21:29,230
তারা ধ্বংস হবে।
334
00:21:38,100 --> 00:21:39,570
বা... বা...
335
00:21:41,770 --> 00:21:43,240
বা... বা...
336
00:21:43,890 --> 00:21:45,570
বাবা।
337
00:21:46,810 --> 00:21:48,100
কী করুণ!
338
00:21:48,100 --> 00:21:52,080
কিন্তু এখন তুমি এমন অবস্থায় আছো যে,
স্বাভাবিক জীবনে ফেরার কোনো উপায় নেই।
339
00:21:53,210 --> 00:21:56,580
কমপক্ষে শান্তিতে পৃথিবী ত্যাগ করো।
340
00:22:02,560 --> 00:22:03,460
ঈশ্বর!
341
00:22:05,110 --> 00:22:08,850
দু'টি আত্মা মাত্রই আপনার দলে ফিরেছে।
342
00:22:09,690 --> 00:22:17,000
দয়া করে তাদেরকে আপনার প্রশস্ত বুকে প্রবেশ করান
এবং তাদের হতভাগ্য আত্মাকে শান্তি ও পরিত্রাণ দিন।
343
00:22:28,000 --> 00:23:00,000
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।
344
00:23:01,000 --> 00:23:55,000
জনপ্রিয় সব অ্যানিমের বাংলা সাবের জন্য ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে।
https://www.facebook.com/ANIME-FREAKS-105298784286066
345
00:23:59,530 --> 00:24:01,770
ইস্ট সিটিতে প্রবল বর্ষণ হচ্ছে।
346
00:24:02,310 --> 00:24:04,510
নিনার মৃতুতে এখনো শোকাহত,
347
00:24:04,510 --> 00:24:08,050
এড ও আল, স্কার নামক রহস্যময়
এক ব্যক্তির আক্রমণের শিকার হয়।
348
00:24:08,540 --> 00:24:12,560
জীবন-মৃত্যুর সন্নিকটে,
এড একটি মরিয়া সিদ্ধান্ত নেয়।
349
00:24:13,350 --> 00:24:17,860
পরের পর্বে, Fullmetal Alchemist:
350
00:24:17,860 --> 00:24:20,440
পর্ব ৫:
Rain of Sorrow.
351
00:24:21,800 --> 00:24:26,650
সে কি মরিয়া হয়ে নেয়া সিদ্ধান্ত
মেনে নিতে প্রস্তুত থাকবে?