1 00:00:12,434 --> 00:00:14,430 আচ্ছা, একটা কথা বলো তো। 2 00:00:14,571 --> 00:00:19,819 একসাথে খেতে বসার মানে কি এই না যে দিনের গুরুত্তপুর্ণ সমস্যাগুলো নিয়ে... 3 00:00:19,844 --> 00:00:22,813 চিন্তা আর মতামত আদান-প্রদানের সুযোগ? 4 00:00:22,911 --> 00:00:25,937 হ্যাঁ, কিন্তু তুমি এটা ছাইচাপা দিয়েছ এটা বলে যেঃ 5 00:00:25,996 --> 00:00:30,023 "এর পর যাকে দেখবো মুখে খাবার নিয়ে কথা বলতে, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। " 6 00:00:30,731 --> 00:00:33,341 আমরা কে কবে কি বলেছে তা নিয়ে তর্ক করতেই পারি... 7 00:00:33,366 --> 00:00:36,066 কিন্তু সবকিছু আগের অবস্থায় আনার জন্য... 8 00:00:36,091 --> 00:00:38,616 আমি কথোপকথনের একটা নতুন বিষয় উপস্থাপন করতে চাই। 9 00:00:38,793 --> 00:00:39,700 দারুণ। 10 00:00:39,725 --> 00:00:42,455 সেরা সংখ্যা কোনটা? 11 00:00:42,821 --> 00:00:46,313 আগেই বলে দেই, সঠিক উত্তর কিন্তু একটাই। 12 00:00:47,802 --> 00:00:50,771 পাঁচ মিলিয়ন তিনশ আঠারো হাজার আট? 13 00:00:50,796 --> 00:00:55,256 ভুল, সেরা সংখ্যা হচ্ছে ৭৩। 14 00:00:58,737 --> 00:01:00,156 তোমরা হয়তো ভাবছ কেন। 15 00:01:00,181 --> 00:01:01,182 -না। -না, আমরা ঠিক আছি। 16 00:01:01,207 --> 00:01:03,704 ৭৩ হচ্ছে ২১ তম প্রাইম সংখ্যা। 17 00:01:03,729 --> 00:01:05,858 এর উল্টো ৩৭, হচ্ছে বারো তম... 18 00:01:05,883 --> 00:01:10,377 আর বারোর উল্টো করলে হয় ২১, যেটা হচ্ছে... বিস্ময়ের জন্য তৈরি হও... 19 00:01:10,402 --> 00:01:12,427 সাত আর তিনের গুণফল। 20 00:01:13,501 --> 00:01:16,288 কি? কি? মিথ্যে বলেছি? 21 00:01:17,098 --> 00:01:20,761 আচ্ছ বুঝেছি। ৭৩ হচ্ছে সংখ্যার চাক নরিস। 22 00:01:21,362 --> 00:01:23,197 চাক নরিসের স্বপ্নে হয়তো। 23 00:01:23,978 --> 00:01:26,385 বাইনারিতে, ৭৩ একটা প্যালিনড্রোম। 24 00:01:26,410 --> 00:01:27,851 এক, শূন্য, শূন্য, এক... 25 00:01:27,876 --> 00:01:29,127 শূন্য, শূন্য, এক। 26 00:01:29,152 --> 00:01:32,589 যেটা উল্টো করলে, শূন্য, শূন্য, এক, শূন্য, শূন্য, এক। 27 00:01:32,614 --> 00:01:33,840 একদম একই। 28 00:01:33,865 --> 00:01:37,814 চাক নরিসের উল্টো করলে পাবে, "সরিন কচা"। 29 00:01:38,987 --> 00:01:43,588 আমারটা বলি, যদি তুমি ক্যালকুলেটরে ৫,৩১৮,০০৮ চাপো... 30 00:01:43,806 --> 00:01:46,240 তাহলে, উল্টো করে তাকালে, "boobies" হয়। 31 00:01:50,398 --> 00:01:53,304 মনে আছে আমরা ভাবছিলাম কেন মেয়েরা আমাদের সাথে আজ ডিনার খেতে চাচ্ছিল না? 32 00:01:53,329 --> 00:01:54,956 হ্যাঁ, এখন বুঝতে পারছি। 33 00:01:57,172 --> 00:02:01,165 -তোমার হার্ট লকেটটা খুব সুন্দর, বার্নাডেট। -ওহ, ধন্যবাদ। হাওয়ারড দিয়েছে। 34 00:02:01,342 --> 00:02:02,366 আশ্চর্যের ব্যাপার। 35 00:02:02,512 --> 00:02:06,278 প্রত্যেকবার ওর মায়ের সাথে ডিনার করলে, পরের দিন আমি কোনো গহনা পাই। 36 00:02:07,916 --> 00:02:12,117 তুমি কি জানো ভ্যালেন্টাইনের হার্ট আসল হৃদপিণ্ডের আকারে করা না... 37 00:02:12,142 --> 00:02:15,441 বরং সামনে ঝুঁকে থাকা একটা মেয়ের পাছার আকারে করা? 38 00:02:18,302 --> 00:02:22,942 ওহ, তাহলে কি আমি ক্লাস সেভেনে এতো মনোযোগ দিয়ে ছোট ছোট পাছা এঁকেছি? 39 00:02:23,631 --> 00:02:24,825 সেই। 40 00:02:26,334 --> 00:02:29,345 -হেই, পেনি, কেমন আছ? -হেই, য্যাক, তুমি এখানে কী করছ? 41 00:02:29,370 --> 00:02:31,784 আমার বাবার কোম্পানি এই জায়গার জন্য মেনু বানায়। 42 00:02:31,809 --> 00:02:33,572 নতুন কয়েকটা দিয়ে যাচ্ছি। লেমিনেট করা। 43 00:02:33,665 --> 00:02:35,895 যদি কেউ বমি করে দেয়, তাও পরিষ্কার করা সহজ। 44 00:02:37,255 --> 00:02:40,402 -বলো তো, কিভাবে এই বুদ্ধি পেলাম। -হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। 45 00:02:40,815 --> 00:02:43,943 উম, য্যাক, এরা আমার বান্ধবী। বার্নাডেট আর এমি। 46 00:02:44,152 --> 00:02:45,210 -হাই। -হেই। 47 00:02:49,924 --> 00:02:52,426 -আচ্ছা, দেখা হয়ে ভালো লাগলো। -হ্যাঁ, তোমার সাথেও। 48 00:02:53,193 --> 00:02:56,492 -ও কিন্তু সত্যিই সুন্দর, তুমি কিভাবে চেনো ওকে? -আমরা কিছুদিনের জন্য বাইরে গেছিলাম। 49 00:02:56,640 --> 00:02:58,842 আমি প্রায়ই সাম্প্রতিক কথ্য ভাষা বুঝি না। 50 00:02:58,867 --> 00:03:01,461 "বাইরে যাওয়া" মানে কি সহবাস করা? 51 00:03:01,918 --> 00:03:03,545 -হ্যাঁ। -না, না, 52 00:03:04,405 --> 00:03:06,168 কিন্তু, এই ক্ষেত্রে, হ্যাঁ। 53 00:03:06,712 --> 00:03:10,019 -চমৎকার, সেটা কি সন্তোষজনক ছিল না? -না, ভালোই ছিল। 54 00:03:10,044 --> 00:03:13,411 শুধু বুদ্ধির দিক দিয়ে আমার সাথে ঠিক যেতো না আর কি। 55 00:03:13,581 --> 00:03:17,073 তুমি কি ওর সাথে এমনি ঘোরাঘুরি করে পরে এন পি আর শুনতে পারতে না? 56 00:03:18,565 --> 00:03:20,712 লাভ হতো না। য্যাক এন পি আর বানানই করতে পারবে না। 57 00:03:22,223 --> 00:03:23,661 আমি হাওয়ারডের সাথে এটাই করি। 58 00:03:23,686 --> 00:03:25,119 আমি ওর থেকে অনেক বুদ্ধিমতী... 59 00:03:25,144 --> 00:03:27,544 কিন্তু ওর পুরুষত্বকেও রক্ষা করা গুরুত্বপূর্ণ। 60 00:03:33,001 --> 00:03:35,949 -কী হয়েছে? -আমার হঠাৎ করে রোমাঞ্চ হচ্ছে। 61 00:03:35,974 --> 00:03:40,343 আমার হৃদস্পন্দন বেড়ে গেছে, হাতের তালু ঘেমে গেছে, মুখ শুকিয়ে গেছে। 62 00:03:40,368 --> 00:03:43,860 তাছাড়া, আমি নিজের অজান্তেই "হু" শব্দ করা শুরু করেছি। 63 00:03:45,013 --> 00:03:47,607 ওহ, আমরা জানি এটা কেন হচ্ছে, তাই না? 64 00:03:47,665 --> 00:03:48,723 রহস্যের কিছু নেই। 65 00:03:48,867 --> 00:03:52,928 আমার নির্ঘাত ফ্লু হয়েছে, সাথে হঠাৎ আঘাত করা টওরেট সিন্ড্রোম। 66 00:03:56,360 --> 00:03:59,211 S04E10- The Alien Parasite Hypothesis 67 00:04:21,696 --> 00:04:23,721 তোমরা কি বায়ো ল্যাবের দুর্ঘটনার কথা শুনেছ? 68 00:04:23,985 --> 00:04:25,087 না। কী হয়েছে? 69 00:04:25,112 --> 00:04:29,917 ওরা ইঁদুরদের তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে ইনজেকশন দিচ্ছিল, একজন টেক কামড় খেয়েছে। 70 00:04:29,942 --> 00:04:32,137 ও কি পরে সুপার পাওয়ার পেয়েছে? 71 00:04:34,212 --> 00:04:38,095 না, ওকে পাঁচটা সেলাই আর একটা টেটানাস শট দেয়া হয়েছে। 72 00:04:39,041 --> 00:04:40,906 কপাল খারাপ তাহলে। 73 00:04:41,203 --> 00:04:42,095 কেন? 74 00:04:42,120 --> 00:04:44,587 ল্যাবে তেজস্ক্রিয় প্রাণী কামড় দিলে... 75 00:04:44,612 --> 00:04:46,671 সুপার-হিরো হওয়ার আশা করাটাই স্বাভাবিক। 76 00:04:47,775 --> 00:04:50,266 হ্যাঁ, কিন্তু ইঁদুর মানব আবার কে হতে চাইবে? 77 00:04:51,027 --> 00:04:52,460 কে চাইবে না? 78 00:04:53,655 --> 00:04:56,250 তুমি অসমান কোথাও গোলকধাঁধা পার হতে পারবে... 79 00:04:56,275 --> 00:05:00,405 ছোটো গর্ত দিয়ে বেড়িয়ে যেতে পারবে আর এক লাফ দিয়েই একটা রেস্টুরেন্ট বন্ধ করাতে পারবে। 80 00:05:00,784 --> 00:05:02,775 আর সবথেকে মজার ব্যাপার হলো, যদি আমি ইঁদুরমানব হই... 81 00:05:02,938 --> 00:05:05,202 তাহলে, তুমি আমার সাইডকিক নেংটি ইঁদুর বালক হতে পারবে। 82 00:05:10,691 --> 00:05:11,903 নেংটি ইঁদুর বালক? 83 00:05:11,928 --> 00:05:15,420 নেংটি ইঁদুর বালক পছন্দ না? তাহলে, শস্য-বিনষ্টকারী কেমন হয়? 84 00:05:16,004 --> 00:05:19,167 প্রথমত, যদি আমাদের সুপার পাওয়ার থাকতো, তাহলে আমি সাইডকিক হতাম না। 85 00:05:19,192 --> 00:05:23,094 -তুমি সাইডকিক হতে। -ইঁদুর মানব কারো সাইডকিক না। 86 00:05:23,615 --> 00:05:27,166 লেনারড, বলো তো, আমাদের দুজনের মধ্যে কে নিশ্চিতভাবে সাইডকিক? 87 00:05:27,191 --> 00:05:28,215 হ্যাঁ, লেনারড, কে? 88 00:05:31,886 --> 00:05:34,946 হাই স্কুল শেষ হওয়ার বারো বছর পরও আমি আঁতেলদের টেবিলেই আছি। 89 00:05:39,327 --> 00:05:43,195 তুমি কি মানুষটার মস্তিষ্ক একটু বেশি চিকন করে কাটছ না? 90 00:05:47,536 --> 00:05:51,097 যদি আমি কুইজনো'জে এক ফুট লম্বা স্যান্ডউইচ বানাতে যেতাম, তাহলে এটাকে বেশি চিকনই বলা যেতো, 91 00:05:52,607 --> 00:05:54,905 দুই ফোটনের মাইক্রোস্কোপের নিচে পরীক্ষার জন্য... 92 00:05:54,930 --> 00:05:56,242 ঠিকাছে। 93 00:06:00,336 --> 00:06:01,803 তুমিই ভালো জানো এসব। 94 00:06:01,828 --> 00:06:05,662 যদি ভুলভাবে একটা কাজ করাই ঠিক ভাবে বিবেচিত হয়, তাহলে আমি হার মানছি। 95 00:06:05,921 --> 00:06:08,534 খুব ভালো, যদি তুমি মারা যাওয়ার আগে , নিজের দেহ বিজ্ঞানের অবদানে দান করে যাও... 96 00:06:08,559 --> 00:06:10,993 আমি কথা দিচ্ছি, তোমার মস্তিষ্ক ক্যানাডিয়ান বেকনের মতো কাটবো। 97 00:06:12,500 --> 00:06:13,814 ধন্যবাদ। 98 00:06:14,595 --> 00:06:17,860 এখন, আমাকে যদি ক্ষমা করো, তাহলে আমার তাপমাত্রা নিতে চাই। 99 00:06:18,250 --> 00:06:20,343 তুমি কি তোমার সর্বোচ্চ মানসিক... 100 00:06:20,368 --> 00:06:23,565 তীক্ষ্ণতার হার বের করার জন্য স্বাভাবিক জৈবিক ছন্দ বের করছ? 101 00:06:23,659 --> 00:06:24,981 আমি একবার এক গ্রীষ্মে করেছিলাম। 102 00:06:25,006 --> 00:06:26,594 আহ, যৌবন। 103 00:06:28,142 --> 00:06:30,787 না, আমি কাল রাতে কিছু অদ্ভুত লক্ষণ টের পেয়েছি... 104 00:06:30,812 --> 00:06:32,973 তাই আমি প্রত্যেক ঘণ্টায় আমার তাপমাত্রা দেখছি। 105 00:06:33,648 --> 00:06:37,764 আমি তোমার জন্য একটা চার্ট বানিয়ে অন্য ধরণের রোগমুক্তিতে সাহায্য করতে পারি। 106 00:06:37,789 --> 00:06:39,450 ওহ, শুনতে তো ভালোই মনে হচ্ছে। 107 00:06:41,956 --> 00:06:43,695 ঠিকাছে। 108 00:06:44,525 --> 00:06:46,083 তোমার লক্ষণ কী ছিল? 109 00:06:46,205 --> 00:06:49,800 বাড়ন্ত হৃদ স্পন্দন, হাতের তালু ঘামা, শুকনো জিব্বা... 110 00:06:49,828 --> 00:06:52,695 আর শরীরের রক্তনালী কম্পন। 111 00:06:54,061 --> 00:06:56,962 শরীরের কোন অঙ্গে? 112 00:06:58,429 --> 00:07:01,159 কান, আর যোনিপথ। 113 00:07:02,237 --> 00:07:03,261 চমকপ্রদ। 114 00:07:03,322 --> 00:07:05,882 এরকম অঙ্গে একসাথে অনুভূতি কখনো শুনি নি। 115 00:07:09,318 --> 00:07:13,152 আশেপাশের পরিবেশ কেমন ছিল? দৃশ্য টা একটু বর্ণনা করো তো। 116 00:07:13,182 --> 00:07:15,878 আমি পেনি আর বার্নাডেটের সাথে রেস্টুরেন্টে ছিলাম, পানি খাচ্ছিলাম। 117 00:07:16,138 --> 00:07:19,039 কার্বোনেটেড, যেহেতু বিশেষ উপলক্ষ ছিল। 118 00:07:19,097 --> 00:07:23,534 পেনির বন্ধু য্যাক এসে হ্যালো বললো, আর আমি বললাম "হু"। 119 00:07:24,365 --> 00:07:26,299 -কে? -য্যাক। 120 00:07:27,001 --> 00:07:30,061 -তাহলে জিজ্ঞেস করলে কেন? -কী জিজ্ঞেস করলাম? 121 00:07:30,183 --> 00:07:32,378 -কে -য্যাক। 122 00:07:33,439 --> 00:07:35,407 ঠিকাছে, আবার শুরু করি। 123 00:07:35,566 --> 00:07:37,659 য্যাক যখন এলো, তখন তুমি কী বললে? 124 00:07:37,945 --> 00:07:39,707 -হু। -য্যাক। 125 00:07:40,581 --> 00:07:43,653 -তুমি বারবার "য্যাক" বলছ কেন? -কারণ তুমি বারবার "হু" বলছ। 126 00:07:43,805 --> 00:07:46,365 আমি এখন "হু" বলছি না, কাল রাতে "হু" বলেছিলাম। 127 00:07:46,642 --> 00:07:48,769 আর তার উত্তর য্যাক, তাই না? 128 00:07:49,424 --> 00:07:52,188 আমি কোনো প্রশ্ন করি নি, আমি শুধু "হু" বলেছি। 129 00:07:54,595 --> 00:07:56,859 ঠিকাছে, আমার মনে হয়, যা দরকার পেয়ে গেছি। 130 00:07:58,599 --> 00:08:00,999 তোমার লক্ষণগুলোর সাধারণ ব্যাখ্যা হচ্ছে, 131 00:08:01,024 --> 00:08:03,063 হওয়ার সম্ভাবনা বেশি থেকে কমের দিকে সাজানো... 132 00:08:03,088 --> 00:08:04,553 হাইপারথাইরয়েডিজম... 133 00:08:04,578 --> 00:08:06,141 অকাল মেনোপজ... 134 00:08:06,166 --> 00:08:08,498 শরীরে কোনো বিদেশি পরজীব... 135 00:08:08,523 --> 00:08:12,892 অথবা, আমি শুধুমাত্র এটা বলছি যেহেতু আমি সকল সম্ভাব্য কারণের ওপর দৃষ্টিপাত করাতে চাই... 136 00:08:13,065 --> 00:08:15,329 যৌন উত্তেজনা। 137 00:08:17,536 --> 00:08:20,562 বিদেশি পরজীবী কোত্থেকে আমার শরীরে আসবে? 138 00:08:23,474 --> 00:08:25,397 -এই যে তুমি। -ওহ, হেই। 139 00:08:25,526 --> 00:08:28,427 তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কিসে সবথেকে বেশি ভয় পাও? 140 00:08:29,130 --> 00:08:30,222 জানি না, উম্ম... 141 00:08:30,247 --> 00:08:33,962 পারমানবিক যুদ্ধ, দুর্ঘটনাবশত জীবিত অবস্থায় মাটিতে পুতে যাওয়া, এমন সব সিনেমা যেগুলোতে... 142 00:08:33,987 --> 00:08:37,923 ফোন দিয়ে বলে তুমি শীঘ্রই মারা যাবে, আর সেটা সত্যি হয়। 143 00:08:38,372 --> 00:08:41,217 না, খুব নির্দিষ্ট কিছু, যা আমি তুমি দুজনই জানি যে তুমি... 144 00:08:41,242 --> 00:08:44,143 রাজেশ খুত্রপালি জন্মের মতো ভয় পাও। 145 00:08:44,687 --> 00:08:47,256 টাইপ টু ডায়াবেটিস আছে আমার পরিবারে। 146 00:08:47,281 --> 00:08:51,149 -আঙ্গুল হারানোর ভয়... -মাকড়শা। তুমি মাকড়শা ভয় পাও। 147 00:08:51,793 --> 00:08:54,956 -এটা কী? -বড় একটা মাকড়শাসহ জার, অবশ্যই। 148 00:08:56,188 --> 00:09:00,318 সাহসিকতার পরীক্ষা। প্রথম যে তার হাত জার থেকে বের করবে, সে সাইডকিক। 149 00:09:02,763 --> 00:09:05,561 -তুমি কি পাগল? -হয়তো। 150 00:09:07,111 --> 00:09:09,884 -ভয় পাচ্ছ? -না, কিন্তু পরীক্ষাটা বোকা বোকা। 151 00:09:09,909 --> 00:09:11,001 ওহ, তাই? 152 00:09:11,176 --> 00:09:14,383 যদি পৃথিবী বিপদে থাকে, আর তাকে বাঁচানোর একমাত্র উপায়... 153 00:09:14,408 --> 00:09:17,286 একটা মাকড়শাসহ জারে হাত দিয়ে বসে থাকা হয়, তাহলে? 154 00:09:17,482 --> 00:09:21,145 তাই? যদি পৃথিবী বাঁচানোর একমাত্র উপায় হয় একটা লকার রুমে গোসল করা... 155 00:09:21,170 --> 00:09:22,933 যেখানে সবাই তোমাকে নগ্ন দেখবে, তাহলে? 156 00:09:25,119 --> 00:09:27,587 আরে ভাই, এরকম কখনো হবে না। 157 00:09:28,656 --> 00:09:32,683 এবার, তোমার হাত জারে ঢোকাও, অথবা সারাজীবনের জন্য আমার সাইডকিক হয়ে থাকো। 158 00:09:33,828 --> 00:09:36,422 ঠিকাছে, করছি। 159 00:09:37,598 --> 00:09:39,759 তুমি হঠাৎ করে এত সাহসী হয়ে গেলে কিভাবে? 160 00:09:39,934 --> 00:09:42,368 সোজা, মাকড়শাটা তোমার হাত বেয়ে উঠছে। 161 00:09:48,298 --> 00:09:50,476 এটাকে ফেলো, আমার হাত থেকে ফেলো। 162 00:09:50,501 --> 00:09:52,264 প্লিজ, রাজ! 163 00:09:54,682 --> 00:09:56,513 প্লিজ! 164 00:10:01,076 --> 00:10:03,194 আমার রক্ত প্রবাহ থাইরয়েডের কাজ স্বাভাবিক দেখাচ্ছে। 165 00:10:03,219 --> 00:10:04,586 কর্টিসল লেভেল স্বাভাবিক। 166 00:10:05,693 --> 00:10:08,418 তোমার ফলিকেল উদ্দীপকের হরমোনের লেভেলের কী অবস্থা? 167 00:10:08,443 --> 00:10:10,968 শেল্ডন, আমার মেনোপজ হয় নি। 168 00:10:11,761 --> 00:10:16,664 তুমি নিশ্চিত? তুমি কিন্তু এটা একজন বিরক্তিকর বৃদ্ধার মতোই খিটখিটে মেজাজে বললে। 169 00:10:17,815 --> 00:10:20,215 আমার ধারণা, আমাদের শীতল নির্মম সত্যকেই স্বীকার করতে হবে। 170 00:10:20,446 --> 00:10:23,711 পেনির বন্ধু য্যাকের মাধ্যমে আমার যৌন উদ্দীপনা হয়েছে। 171 00:10:23,736 --> 00:10:24,760 দাড়াও । 172 00:10:24,835 --> 00:10:29,465 আমি জানতাম না যে আমরা বিদেশি পরজীবী অনুমান নিয়েও ঠিকমতো ভেবেছি। 173 00:10:29,546 --> 00:10:32,795 যুক্তি দিয়ে বিচার করা যাক। আমার একটা পাকস্থলী আছে, আমার ক্ষুধা পায়। 174 00:10:33,069 --> 00:10:35,799 আমার যৌন অঙ্গ আছে, তাই আমার যৌন উত্তেজনা আসতেই পারে। 175 00:10:36,735 --> 00:10:38,464 আমাদের সবারই ঝামেলা এটা। 176 00:10:41,077 --> 00:10:44,205 জানো, এই ধরণের কঠিন সময়ে... 177 00:10:44,443 --> 00:10:47,207 আমি প্রায়ই শক্তিশালী আধ্যাত্মিক শক্তির কাছে মাথা নত করি। 178 00:10:47,435 --> 00:10:49,130 -ধর্ম? -স্টার ট্রেক। 179 00:10:50,523 --> 00:10:52,650 তুমি কি স্টার ট্রেকঃ দা মোশন পিকচার দেখেছ? 180 00:10:52,873 --> 00:10:54,204 -না। -দেখো না, জঘন্য। 181 00:10:54,229 --> 00:10:57,198 যাইহোক, এটাতে আমরা শিখি... 182 00:10:57,223 --> 00:10:59,987 যখন, স্পক তার আধা মানব শরীরের অনুভূতির... 183 00:11:00,012 --> 00:11:03,002 কারণে যুক্তি থেকে সরে যাচ্ছে বুঝেছিল... 184 00:11:03,027 --> 00:11:06,895 সে অনুভূতিকে কলিনারের ভল্কান মানসিক শৃঙ্খলা দিয়ে বাধা দিয়েছিল। 185 00:11:07,374 --> 00:11:10,366 তুমি বলতে চাইছ, আমাদের এইসব সস্তা বৈজ্ঞানিক কল্পকাহিনীর... 186 00:11:10,391 --> 00:11:14,384 -দর্শন দিয়ে নিজেদের জীবনে চলতে? -সস্তা বৈজ্ঞানিক কল্পকাহিনী? 187 00:11:19,170 --> 00:11:20,194 কী করছ? 188 00:11:20,363 --> 00:11:25,960 কলিনার ব্যবহার করে তোমার শেষ বক্তব্যের ওপর নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা। 189 00:11:26,907 --> 00:11:29,252 এটা কি সম্ভব যে এই মুহূর্তে আমার জন্য তোমার এরকম প্রতিক্রিয়া... 190 00:11:29,277 --> 00:11:31,802 আর কিছু না, কেবল তোমার ঈর্ষাজনিত মনোভাবের থেকে সৃষ্টি? 191 00:11:33,500 --> 00:11:37,732 এটা তো ভাবি নি। একটু সময় দাও। 192 00:11:40,100 --> 00:11:42,193 -ঠিকাছে, আমি ভেবে দেখেছি। -তারপর? 193 00:11:42,245 --> 00:11:43,735 আমি প্রত্যাখ্যান করলাম। 194 00:11:44,625 --> 00:11:47,068 তোমার প্রত্যাখ্যান করার কারণ কি তুমি আসলে ঈর্ষাবোধ করছ না... 195 00:11:47,093 --> 00:11:49,961 নাকি ঈর্ষা কে দমন করার চেষ্টা করছ? 196 00:11:50,860 --> 00:11:52,885 আমার মনে হয় আমি বাড়ি গিয়েই লাঞ্চ করবো। 197 00:11:55,223 --> 00:11:59,319 ওটা তোমার লাঞ্চ না, শেল্ডন। ওটা মৃতদেহের মস্তিষ্কের নমুনা। 198 00:12:02,276 --> 00:12:04,181 যেহেতু এগুলো ভুলভাবে কাটা হয়েছে... 199 00:12:04,206 --> 00:12:07,835 দেখতেই পাচ্ছ কিভাবে আমার সুশিমির সাথে গুলিয়ে ফেলেছি। 200 00:12:15,456 --> 00:12:17,390 -হ্যালো। -হেই। 201 00:12:17,558 --> 00:12:19,822 তোমার লন্ড্রি নাইট না আগামীকাল? 202 00:12:19,847 --> 00:12:23,016 সুপারমার্কেটে আমার সবময়কার ফেব্রিক সফটনার শেষ হয়ে গেছে। 203 00:12:23,085 --> 00:12:27,856 যদি এটা আমার কাপড় অতিরিক্ত বা কম নরম করে, তাহলে ঠিক করার জন্য আমার সময় প্রয়োজন। 204 00:12:28,669 --> 00:12:30,324 আগেই ভেবে রাখছ দেখতে পাচ্ছি। 205 00:12:30,349 --> 00:12:33,216 এর উল্টোটা হবে পরে চিন্তা করা... 206 00:12:33,474 --> 00:12:34,964 আর সেটা হবে মনে রাখা। 207 00:12:37,078 --> 00:12:40,411 -তো, এমি কেমন আছে? -এমি বদলে গেছে। 208 00:12:40,581 --> 00:12:42,981 আমার হয়তো ওকে ছেড়ে দিতে হবে। 209 00:12:43,184 --> 00:12:44,674 ওহ, না। কেন? 210 00:12:44,742 --> 00:12:49,475 আমি ভেবেছিলাম ও খাঁটি বুদ্ধিমত্তার অত্যন্ত বিবর্তিত জীব, আমার মতো... 211 00:12:49,757 --> 00:12:53,693 কিন্তু, সম্প্রতি ঘটা কিছু ঘটনা বলছে, সে হয়তো তার শারীরিক চাহিদার দাসীমাত্র। 212 00:12:53,894 --> 00:12:55,555 তোমার মতো। 213 00:12:57,398 --> 00:12:59,559 আমি এই অপমানটা এড়িয়ে গেলাম। 214 00:13:00,414 --> 00:13:02,041 কোন অপমান? 215 00:13:02,303 --> 00:13:04,931 হ্যাঁ, এই জন্যই এড়িয়ে যাচ্ছি। 216 00:13:05,439 --> 00:13:07,310 তুমি কি বলতে চাইছ এমি... 217 00:13:07,600 --> 00:13:09,485 বৈজ্ঞানিক শব্দ কী হবে এটার? 218 00:13:09,510 --> 00:13:12,604 বিজ্ঞান ছাড়ো, ও হর্নি। 219 00:13:14,933 --> 00:13:16,606 ওহ, আচ্ছা। 220 00:13:16,668 --> 00:13:20,187 এটা স্বাভাবিক জীববিজ্ঞান। আমি এ ব্যাপারে কিছুই করতে পারবো না। 221 00:13:24,892 --> 00:13:26,291 তুমি নিশ্চিত? 222 00:13:27,828 --> 00:13:29,022 তুমি কী করতে বলছ? 223 00:13:29,735 --> 00:13:33,142 আমি বলছি যে হয়তো এমন কিছু আছে যা তুমি করতে পারো... 224 00:13:33,167 --> 00:13:35,829 এমির চাহিদার ব্যাপারে। 225 00:13:39,744 --> 00:13:42,542 কোনো মানুষকে বন্ধ্যা করাতো বেআইনি। 226 00:13:45,446 --> 00:13:47,607 হ্যাঁ, এটার কথা আমি বলি নি। 227 00:13:51,743 --> 00:13:56,112 -তুমি বলতে চাইছ, কিছু একটা আমি করতে পারি। -একদম। 228 00:13:56,377 --> 00:13:59,574 আমি তো এটা এড়াতে চাইছিলাম। 229 00:14:00,415 --> 00:14:03,111 কিন্তু আমার হয়তো এর মুখোমুখি হতেই হবে। 230 00:14:03,739 --> 00:14:05,297 ধন্যবাদ, পেনি। 231 00:14:05,489 --> 00:14:07,753 আমি জানাবো তোমাকে কি হয় পরে। 232 00:14:10,638 --> 00:14:14,074 ওহ, এমি, কি ভাগ্যবতী তুমি। 233 00:14:16,031 --> 00:14:18,431 হ্যাঁ, ডক্টর শেল্ডন কুপার বলছি। 234 00:14:18,456 --> 00:14:23,553 আপনি কি য্যাক জন্সন বলছেন যিনি আমার প্রতিবেশী পেনির সাথে সহবাস করতেন? 235 00:14:25,319 --> 00:14:26,377 বিরক্ত করার জন্য দুঃখিত। 236 00:14:33,028 --> 00:14:36,008 হ্যালো, আমি য্যাক জন্সন কে খুঁজছি... 237 00:14:36,033 --> 00:14:39,366 যিনি আমার প্রতিবেশী পেনির সাথে সহবাস করতেন। 238 00:14:39,900 --> 00:14:41,993 সহবাস, মানে সেক্স। 239 00:14:42,018 --> 00:14:45,078 আর আমার মনে হচ্ছে আমি ঠিক য্যাকের সাথেই কথা বলছি। 240 00:14:45,730 --> 00:14:47,721 আমি শেল্ডন কুপার বলছি। 241 00:14:47,746 --> 00:14:49,680 আচ্ছা, শেলি। 242 00:14:49,938 --> 00:14:52,736 হ্যাঁ, এটা মেয়েদের নামের মতোই শোনায়। 243 00:14:52,996 --> 00:14:55,260 না, তাতে আমার কোনো সমস্যা হয় না। 244 00:14:55,285 --> 00:14:59,485 হ্যাঁ, স্মেলি শেলি বললে আমার রাগ হয়। তোমাকে বলি কেন আমি কল দিয়েছি। 245 00:14:59,510 --> 00:15:04,610 আমি জানতে চাই তুমি এমি ফ্যারাহ ফ্যাওলারের সাথে সেক্স করতে আগ্রহী কিনা। 246 00:15:05,069 --> 00:15:07,367 এমি ফ্যারাহ ফ্যাওলার। 247 00:15:07,562 --> 00:15:10,087 হ্যাঁ, এটা একটা মেয়ের নাম। 248 00:15:10,397 --> 00:15:13,560 ভাইরে, মনে হচ্ছে ডলফিনের সাথে কথা বলছি। 249 00:15:15,311 --> 00:15:16,608 আসলেই? 250 00:15:16,794 --> 00:15:19,988 এভাবে সিদ্ধান্ত হবে কে হিরো আর কে সাইডকিক? 251 00:15:29,383 --> 00:15:33,911 -তোমার কাছে এর থেকে ভালো আইডিয়া আছে? -এটা ছাড়া বাকি সবই ভালো আইডিয়া। 252 00:15:36,026 --> 00:15:38,756 -দাড়াও, ডিং কী জিনিস? -বেল। 253 00:15:38,781 --> 00:15:42,172 -আমার মনে হয় না কুস্তিতে কোনো বেল থাকে। -বেশ, তুমি কিভাবে শুরু করতে চাও? 254 00:15:42,197 --> 00:15:44,398 আমি বলি কি, "১,২,৩, শুরু" কেমন হয়? 255 00:15:44,760 --> 00:15:47,092 ১,২,৩, শুরু? এটা বাচ্চাদের জন্য। 256 00:15:47,668 --> 00:15:50,637 আচ্ছা, "অন ইয়োর মার্ক, গেট সেট গো" কেমন হয়? 257 00:15:50,662 --> 00:15:53,382 এটা দৌড়ানোর জন্য। তুমি যদি দৌড়াতে চাও, আমাদের বাহিরে যেতে হবে। 258 00:15:53,407 --> 00:15:55,807 না, বাহিরে ঠাণ্ডা, আমি আমার জ্যাকেট আনিনি। 259 00:15:57,451 --> 00:16:00,909 আরে, ধুরও মিয়া, কোন ধরণের সুপারহিরোর জ্যাকেট লাগে ভাই? 260 00:16:01,315 --> 00:16:02,646 কোন ধরণের সুপারহিরো বলেঃ 261 00:16:02,671 --> 00:16:05,037 "লাল টাইটস আমি নেবো, লাল টাইটস আমি নেবো"? 262 00:16:06,320 --> 00:16:08,151 এটা কেমন হয়? রেডি? লড়ো। 263 00:16:08,176 --> 00:16:09,532 দাড়াও, আমরা কি এখন শুরু করছি... 264 00:16:09,557 --> 00:16:11,752 -নাকি তুমি আগে বলবে? -শুরু করছি। 265 00:16:11,824 --> 00:16:12,987 চেঁচিয়ো না। 266 00:16:21,302 --> 00:16:24,965 আমার ধারণা শুক্রবার রাত এর থেকেও অনেক বাজে বাজে উপায়ে কাটানো যায়। 267 00:16:26,672 --> 00:16:28,401 একটাও মাথায় এলো না। 268 00:16:32,900 --> 00:16:34,390 স্ট্যাম্পটা দেখো। 269 00:16:34,521 --> 00:16:39,549 কোন অধিকারে ওরা ক্লাবের পৃষ্ঠপোষকদের ঢোকামাত্র বিভক্ত করে দিচ্ছে? 270 00:16:40,354 --> 00:16:41,753 আমি নিশ্চিত এটা উঠে আসবে। 271 00:16:41,922 --> 00:16:45,255 আজ রাতের জন্য একটু সান্ত্বনা। আমাকে জাহান্নামের দেবদূতের মতো লাগছে। 272 00:16:47,054 --> 00:16:48,681 ওই যে য্যাক। 273 00:16:49,530 --> 00:16:51,589 তুমি কি নিশ্চিত যে তুমি এটাই করতে চাও? 274 00:16:51,614 --> 00:16:56,074 আমি কি করতে চাই কথা সেটা না, আমার কি করতে হবে সেটা কথা। 275 00:16:56,598 --> 00:16:58,930 বেশ, যাও, এমি ফ্যারাহ ফ্যাওলার। 276 00:16:59,537 --> 00:17:01,630 তোমার ভেতরের আকাঙ্ক্ষা মেটাও। 277 00:17:02,543 --> 00:17:05,535 -ধন্যবাদ, শেল্ডন। তুমি অনেক ভালো বন্ধু। -প্লিজ, এত কথা বাড়িয়ো না। 278 00:17:10,372 --> 00:17:12,440 এটা জীবনেও উঠবে না। 279 00:17:13,219 --> 00:17:15,153 মাফ করবেন। 280 00:17:16,406 --> 00:17:19,341 য্যাক, আমি এমি ফ্যারাহ ফ্যাওলার। আমাদের সেদিন দেখা হয়েছিল। 281 00:17:19,557 --> 00:17:22,082 আমি আমার পুরো জীবন অকৃত্রিম জ্ঞান অর্জনের কাজে লাগিয়েছি। 282 00:17:22,107 --> 00:17:25,133 তোমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত, আমার সিদ্ধান্ত যুক্তি এবং বিচার অনুযায়ী ছিল। 283 00:17:25,485 --> 00:17:28,784 আর তারপরও আমি তোমার সামনে দাঁড়ানো, ১৩০ পাউন্ডের গর্জনরত এস্ট্রোজেন নিয়ে... 284 00:17:29,003 --> 00:17:31,369 তোমার নিতম্বের গ্লুটেয়াস ম্যাক্সিমাস পেশি ধরার জন্য... 285 00:17:31,394 --> 00:17:35,330 আর বিছনায় শেক্সপিয়ারের দুই পিঠ সহ কাল্পনিক পশু তৈরি করার জন্য। (এমি এখানে সহবাস বুঝিয়েছে) 286 00:17:37,216 --> 00:17:39,309 আমার গ্লুটেয়াস কী? 287 00:17:40,814 --> 00:17:44,588 অন্যদিকে, তোমার মুখের এই নির্বোধ গরিলার মতো প্রতিক্রিয়া দেখে... 288 00:17:44,613 --> 00:17:47,980 আমি কলিনারের ভলকান প্র্যাকটিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 289 00:17:48,689 --> 00:17:50,987 -গুডবাই, য্যাক। -বাই। 290 00:17:57,211 --> 00:17:59,645 এটা আমাকে কিছু সময়ের জন্য আটকে রাখবে। 291 00:18:09,443 --> 00:18:14,847 তোমাকে জানিয়ে রাখার প্রয়োজন থেকে বলছি, আমি এগারো বছর বয়সে কারাতে শিখেছি। 292 00:18:15,382 --> 00:18:16,906 আমি এতদিনে সাধারণ নিনজা হয়ে যেতাম... 293 00:18:16,931 --> 00:18:19,422 যদি আমার মা একটা কারপুলের ব্যবস্থা করতে পারতো। 294 00:18:19,753 --> 00:18:22,586 আচ্ছা? আমিও রেক সেন্টারে পিলাটিস ক্লাস নিয়েছি। 295 00:18:22,611 --> 00:18:24,772 আমার অ্যাাবস দেখতে পুরো হার্সি বারের মধ্যভাগের মতো। 296 00:18:26,226 --> 00:18:28,251 ওহ, তাই? লাভ নেই, তুমি এমনিতেই হারবে। 297 00:18:28,276 --> 00:18:29,903 না, হারবে তুমি। 298 00:18:29,928 --> 00:18:31,966 যদি কেউ হারে, তাহলে সেটা তুমি। 299 00:18:32,308 --> 00:18:36,335 ভাই, ত্রিশ মিনিট হয়ে গেছে, এখনো কেউ কাউকে স্পর্শও করো নি। 300 00:18:39,039 --> 00:18:42,031 আমি খুশি হয়েছি যে তুমি তোমার পশুত্বকে দমন করার সিদ্ধান্ত নিয়েছ... 301 00:18:42,056 --> 00:18:44,251 আর বদলে সত্যিকারের বুদ্ধিমত্তার রাজত্বকে বেছে নিয়েছ। 302 00:18:44,578 --> 00:18:46,569 আমিও। 303 00:18:49,106 --> 00:18:52,439 -কী করছ? -একটা পরীক্ষা। 304 00:18:54,054 --> 00:18:56,887 না, কিছুই না। বাদ দাও। 305 00:19:02,892 --> 00:19:05,626 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম। 306 00:19:08,202 --> 00:19:09,635 তুমি বোঝো যে তুমি জিততে পারবে না। 307 00:19:09,870 --> 00:19:12,129 আমি বরং হারতে পারবো না এটা ভাবতে পছন্দ করি। 308 00:19:16,009 --> 00:19:22,039 ভুল বললে। ইঁদুরমানবের ইঁদুরের ফাঁদে পড়তে তোমার আর কয়েক মুহূর্ত লাগবে। 309 00:19:22,216 --> 00:19:26,516 আরে বেচারা গর্দভ, যদি আশেপাশে ইঁদুর ধরার লোক থাকে, ওরা কি ইঁদুরমানবকে ধরবে না? 310 00:19:27,087 --> 00:19:29,146 কেবলমাত্র আমি নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারি নি... 311 00:19:29,171 --> 00:19:33,089 মানে এই না আমার কথা অযৌক্তিক ছিল, বকবকানো ভাঁড়। 312 00:19:33,452 --> 00:19:35,704 তুমি আত্মমুগ্ধ আহাম্মক। 313 00:19:35,729 --> 00:19:37,321 তুমি লাল্লু কাপুরুষ! 314 00:19:37,531 --> 00:19:40,871 লেনারড, ঘুম থেকে ওঠো। তুমি অসাধারণ সব সুপারহিরো ঠাট্টা মিস করছ।