1
00:00:01,500 --> 00:01:40,500
Moshiur Shuvo Presents
2
00:00:42,083 --> 00:00:43,250
সময়।
3
00:00:46,625 --> 00:00:47,750
স্থান।
4
00:00:49,041 --> 00:00:50,208
রিয়েলিটি।
5
00:00:53,291 --> 00:00:55,125
এটা স্রেফ একটা সরলরৈখিক পথ না।
6
00:00:59,916 --> 00:01:04,458
এটা অসংখ্য সম্ভাবনার এক জটিল জগত,
7
00:01:06,833 --> 00:01:10,541
যেখানে একটা সিদ্ধান্ত
জন্ম দিতে পারে অসীম রিয়েলিটির,
8
00:01:12,958 --> 00:01:16,041
সৃষ্টি হতে পারে তোমাদের পরিচিত জগত
থেকে ভিন্ন অল্টারনেট সব জগত।
9
00:01:20,000 --> 00:01:21,291
আমি দ্যা ওয়াচার।
10
00:01:23,625 --> 00:01:26,958
এই সুবিশাল নতুন রিয়েলিটিসমূহে
আমি তোমাদের পথ দেখাবো।
11
00:01:28,250 --> 00:01:31,708
আমার সাথে থাকো
আর নিজেকে প্রশ্ন করো...
12
00:01:35,291 --> 00:01:36,333
"কেমন হতো যদি...?"
13
00:01:41,875 --> 00:01:43,375
লেমুরিয়ান স্টার।
14
00:01:43,458 --> 00:01:46,166
যখন জলদস্যুরা জাহাজটাকে দখল করে তখনও
তাদের শেষ অস্ত্রের চালানটা বাকি ছিল।
15
00:01:46,250 --> 00:01:50,416
-কতজন জলদস্যু?
-২০ জন নিয়ে ব্যাট্রোকের একটা টিম।
16
00:01:50,500 --> 00:01:52,541
ফ্রেঞ্চ স্পেশাল ফোর্স তাকে
বের করে দেবার আগে
17
00:01:52,625 --> 00:01:55,333
সে ৩৬ টা ভয়ংকর মিশন শেষ করেছিল।
18
00:01:55,416 --> 00:01:57,166
হুম, শুনে তোমার কিসিমে’র লোক মনে হচ্ছে।
19
00:01:57,250 --> 00:01:59,916
ঠিক আছে,
আমার হাতে ঢাল, তোমার হাতে তলোয়ার।
20
00:02:00,000 --> 00:02:02,166
চাকুই বেশি মানানসই, তবে ছন্দটা চমৎকার।
21
00:02:02,250 --> 00:02:05,750
ইঞ্জিন বন্ধ কর এবং জিম্মিদের খুঁজে বের করো।
ভদ্রমহোদয়গণ, আমাদেরকে নিরাপত্তা দিও।
22
00:02:05,833 --> 00:02:07,791
স্ট্রাইক টিম, ক্যাপ্টেনের আদেশ শুনেছ! রেডি হও।
23
00:02:08,458 --> 00:02:10,666
শনিবার রাতে কী কোন প্লান করেছ?
24
00:02:10,750 --> 00:02:12,416
না, থাম, আর বলো না।
25
00:02:12,500 --> 00:02:14,625
এ্যাকাউন্টিংয়ের বার্নাড তোমার
কথা জিগ্যেস করছিল।
26
00:02:14,708 --> 00:02:18,625
"এ্যাকাউন্টিংয়ের বার্নাড" দিয়ে হওয়া
কথা কখনোই ভাল কিছু বয়ে আনে না।
27
00:02:20,708 --> 00:02:22,375
তার নাম স্টিভ হলে কেমন হত?
28
00:02:22,458 --> 00:02:25,000
যখনই আমরা বন্ধু হতে যাচ্ছিলাম
তখনই খোঁচাটা দিলে, উইডো।
29
00:02:49,875 --> 00:02:53,541
ভেবেছিলাম তুমি ঢালের
উপর কম নির্ভরশীল।
30
00:02:56,791 --> 00:02:58,625
আমি ভাল নাচতেও পারি।
31
00:03:03,208 --> 00:03:05,041
আমি বেশি দ্রুত।
32
00:03:10,583 --> 00:03:12,375
ওহ! ওটা চরম ছিল।
33
00:03:16,500 --> 00:03:19,458
-ওয়া!
-ভয় পেয়ে গেলে নাকি?
34
00:03:19,541 --> 00:03:20,708
ওটাকে দেখতে পাচ্ছ?
35
00:03:22,541 --> 00:03:27,250
ক্যাপ্টেন কার্টার, কালের বিবর্তনে হারানো
সৈনিক, তোমাকে নির্বাচিত করা হয়েছে।
36
00:03:33,833 --> 00:03:35,583
ওহ, আরে, রিল্যাক্স, বৎস।
37
00:03:35,666 --> 00:03:38,041
এটা কয়েক হাজার বছরেই শেষ হয়ে যাবে।
38
00:03:39,041 --> 00:03:40,041
হাহ?
39
00:03:41,708 --> 00:03:42,708
-হেই।
40
00:03:44,958 --> 00:03:48,041
এখানেই থাক। লড়াইটা
আমাদের উপর ছেড়ে দাও।
41
00:03:48,125 --> 00:03:52,041
বুঝেছি, এখন এই শিশু চেহারার
লোকটার সাথে আড্ডা দিতে হবে।
42
00:03:53,000 --> 00:03:57,291
স্টার লর্ড টি'চালা, লুটপাটকারীদের নেতা
এবং ওয়াকান্ডার হারানো রাজপুত্র,
43
00:03:57,375 --> 00:03:59,750
তোমাকে নির্বাচিত করা হয়েছে।
44
00:04:08,541 --> 00:04:10,041
এই ইনফিনিটি স্টোনগুলি...
45
00:04:10,125 --> 00:04:12,375
আমি আর অস্ত্র ব্যবসায় নেই, ছেড়ে দিয়েছি।
46
00:04:12,458 --> 00:04:16,375
কিন্তু দুনিয়ায় চারপাশে আর্মরের স্যুট
দিয়ে ঘেরাও দিব কীভাবে?
47
00:04:16,458 --> 00:04:17,666
গ্যালাক্সির চারপাশে?
48
00:04:17,750 --> 00:04:19,916
তুমি বলতে পারবে না যে,
আরেকটা বড়, খারাপ,
49
00:04:20,000 --> 00:04:21,875
অন্ধকারবাসী দৈত্য আমাদের
খাটের তলাতে নেই!
50
00:04:21,958 --> 00:04:23,416
-টনি!
51
00:04:25,000 --> 00:04:27,791
গ্যামোরা, সাকার থেকে বেঁচে
ফেরা এবং থানোসকে ধ্বংসকারী
52
00:04:27,875 --> 00:04:30,291
আর চাঁদের মত গোল কদাকার
চেহারার চোদনাকে যে পেটাবে,
53
00:04:30,375 --> 00:04:34,500
তুমি নও, স্টার্ক।
গ্যামোরা, তোমাকে নির্বাচিত করা হয়েছে।
54
00:04:35,833 --> 00:04:39,208
কিলমঙ্গার হয়তো ওয়াকান্ডার আইন
অমান্য করে বহু খুনখারাবি করেছে।
55
00:04:39,291 --> 00:04:41,791
এখানে তার বিচার করার পর তাকে
আমেরিকানদের হাতে তুলে দেব।
56
00:04:45,625 --> 00:04:48,250
এরিক স্টিভেন্স, কিলমঙ্গার।
57
00:04:48,333 --> 00:04:52,083
টনি স্টার্কের দ্বারা আশ্রিত এবং খুনী,
58
00:04:52,166 --> 00:04:54,750
তোমাকে নির্বাচিত করা হয়েছে।
59
00:05:04,583 --> 00:05:06,791
আমাদের এখন ডেটে যাবার কথা ছিল!
60
00:05:06,875 --> 00:05:09,916
ওখানে ফুল থাকত এবং
আমি মোম জ্বালাতাম,
61
00:05:10,000 --> 00:05:12,458
এবং জম্পেশ একটা
গোসল দিয়ে চুল স্টাইল করে যেতাম।
62
00:05:15,583 --> 00:05:17,041
কেউ ভেগাসকে ধ্বংস করতে পারবে না।
63
00:05:17,125 --> 00:05:20,166
তোমার কী খবর? আর তুমি?
64
00:05:20,250 --> 00:05:22,875
সর্বশেষে, থর ওডিনসন,
অ্যাসগার্ডের রাজপুত্র...
65
00:05:22,958 --> 00:05:24,208
আর তুমি, তুমি।
66
00:05:24,291 --> 00:05:25,583
তোমাকে নির্বা...
67
00:05:25,666 --> 00:05:27,666
-তুমিও নাও।
-থর, থর!
68
00:05:27,750 --> 00:05:30,208
-তুমিও নাও।
-শশশ, শান্ত হও।
69
00:05:30,916 --> 00:05:34,833
-থর ওডিনসন, অ্যাসগার্ডের রাজপুত্র...
70
00:05:34,916 --> 00:05:36,291
তোমাকে নির্বাচন করা হয়েছে।
71
00:05:39,291 --> 00:05:40,875
ওহ, আমরা মদের বারে।
72
00:05:40,958 --> 00:05:42,625
এই জায়গাটাকে চিনি।
73
00:05:45,166 --> 00:05:46,750
বারের এই জায়গাটা বেছে
নেয়াটা আমার বুদ্ধি ছিল।
74
00:05:46,833 --> 00:05:49,625
তোমার বায়োগ্রাফিতে পড়েছি।
আশা করি তোমার পছন্দ হয়েছে।
75
00:05:49,708 --> 00:05:51,833
এই দিকে, আমি কী বিয়ার পেতে পারি?
76
00:05:53,375 --> 00:05:54,375
হ্যা!
77
00:05:56,125 --> 00:05:58,041
-- আহ, কে তুমি?
-- আমি কোথায়?
78
00:05:58,125 --> 00:06:00,583
আমাদেরকে এখানে এনেছ কেন?
আমাদেরকে দিয়ে কী করাবে?
79
00:06:00,666 --> 00:06:02,041
সবই ভাল প্রশ্ন।
80
00:06:02,125 --> 00:06:03,916
-আমাকে এখনই ফেরত পাঠাও।
81
00:06:09,208 --> 00:06:12,416
-আবার তুমি!
-নতুন ভেলকি থাকলে দেখাও ভাই।
82
00:06:12,500 --> 00:06:14,083
তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে...
83
00:06:15,166 --> 00:06:18,958
এক মিশনের জন্য যেটা একই সাথে
খুবই বিপদজনক এবং একদম জরুরি
84
00:06:19,041 --> 00:06:22,000
তোমাদের দেখা সকলের
জীবন বাঁচানোর জন্য।
85
00:06:22,750 --> 00:06:26,625
প্রথমে, আমি একজন আসল এক হিরো
খোঁজার জন্য অনন্তকাল চষে বেড়িয়েছি।
86
00:06:26,708 --> 00:06:28,541
তারপর আমি বড় ব্যপারটা বুঝতে পারলাম।
87
00:06:28,625 --> 00:06:30,791
এই মিশন সম্পন্ন করতে
হলে একটা দল লাগবে।
88
00:06:30,875 --> 00:06:34,916
কৌশল এবং অভিজ্ঞতার এক অনন্য সংমিশ্রণ
লাগবে যেটা একাই সব কাঁপিয়ে দেবে।
89
00:06:35,000 --> 00:06:36,083
আমাকে সরাসরিভাবে বোঝাও।
90
00:06:36,166 --> 00:06:40,083
গ্যালাক্সি জুড়ে আমাদেরকে
অপহরণ করে এনেছ, কী করতে?
91
00:06:40,166 --> 00:06:41,375
ইউনিভার্সকে বাঁচাতে?
92
00:06:41,458 --> 00:06:42,875
ঠিক সেটা নয়।
93
00:06:42,958 --> 00:06:44,583
ওটার থেকে আরেকটু বেশি জটিল।
94
00:06:44,666 --> 00:06:47,666
তোমরা আমার সেরা আশা নও
কেবল একটা ইউনিভার্স বাঁচানোর।
95
00:06:47,750 --> 00:06:50,791
তোমরা আমার সর্বশেষ আশা
সবগুলি ইউনিভার্স বাঁচানোর।
96
00:06:51,666 --> 00:06:55,375
তোমার মাল্টিভার্সের গার্ডিয়ান।
97
00:06:58,708 --> 00:07:01,291
আমি জানি এসব কী!
লোকি তোমাকে এমন মজা করতে বলেছে!
98
00:07:01,375 --> 00:07:03,833
শোনো, আজকে এসব করার
সময় আমার নেই।
99
00:07:03,916 --> 00:07:05,083
না, আমি হলে ওটা করতাম না।
100
00:07:05,166 --> 00:07:07,791
আমার লেডি জেন অপেক্ষা করছে।
আমি গেলাম। তোমরা মজা করো...
101
00:07:15,875 --> 00:07:18,625
আমরা রাজি। কার বিরুদ্ধে
লড়াই, সেটা বলা যাবে?
102
00:07:19,416 --> 00:07:23,125
আলট্রন তোমাদের দুনিয়াতে আক্রমণ
করবে কিংবা হয়তো আক্রমণ করে ফেলেছে,
103
00:07:23,625 --> 00:07:26,041
সে এক কৃত্রিম বুদ্ধিমত্তা,
কসমিক প্রাণীতে পরিণত হয়েছে
104
00:07:26,125 --> 00:07:30,000
কৃত্রিম শরীর এবং ইনফিনিটি স্টোন পেয়ে।
105
00:07:30,083 --> 00:07:32,541
৬ টা স্টোনের রয়েছে অচিন্তনীয় ক্ষমতা।
106
00:07:32,625 --> 00:07:35,708
এদের প্রতিটা, আমাদের অস্তিত্বের
জন্য দরকারী সবকিছুকে নিয়ন্ত্রণ করে।
107
00:07:35,791 --> 00:07:38,083
আর আলট্রন সেগুলোকে ধারণ করছে।
108
00:07:38,166 --> 00:07:41,375
আমি হয়তো এ ব্যপারে সাহায্য করতে পারব।
আমি আরো খারাপ লোকদের থেকে চুরি করেছি।
109
00:07:41,458 --> 00:07:43,833
সিরিয়াসলি?
তুমি সত্যিই দেখছি অন্য গ্রহের।
110
00:07:44,166 --> 00:07:48,083
আমাদের বিশ্বাস আলট্রনকে থামানোর একমাত্র
উপায় হচ্ছে তার শরীর থেকে স্টোনগুলিকে আলাদা করা।
111
00:07:48,166 --> 00:07:51,375
কিন্তু এই আলট্রন মাল্টিভার্সের
যেকোন জায়গাতে লুকাতে পারে?
112
00:07:51,458 --> 00:07:54,041
-হ্যা।
-খুনী রোবটদের আর্মির পেছনে?
113
00:07:54,125 --> 00:07:56,791
-হতে পারে।
-এবং পুরো স্টোনের সেট দিয়ে নিজেকে সজ্জিত করে?
114
00:07:56,875 --> 00:07:59,208
-তার কথায় যুক্তি আছে।
-বলি নি তো কাজটা সহজ হবে!
115
00:07:59,291 --> 00:08:00,625
এটা একটা সুইসাইড মিশন।
116
00:08:00,708 --> 00:08:01,708
আহ, এক্সকিউজ মি,
117
00:08:01,791 --> 00:08:05,625
কোন ইউনিভার্স থেকে কী অল্টারনেট ডাইমেনশনে
চাইনিজ খাবার ডেলিভারি দেয়?
118
00:08:05,708 --> 00:08:07,333
পেটে ইঁদুর দৌড়াচ্ছে।
119
00:08:07,958 --> 00:08:09,000
এমন কথা জীবনে শুনি নি।
120
00:08:09,958 --> 00:08:12,500
মূলত প্রথম কাজ হবে তাকে খুঁজে বের করা।
121
00:08:12,583 --> 00:08:14,083
তবে, গর্ব করে বলছি না,
122
00:08:14,166 --> 00:08:18,208
লোকে বলে আমি নাকি এমনিতেই
লোকজনের চোখে পড়ে যাই।
123
00:08:21,500 --> 00:08:23,958
ওহ, ওটা কাজে আসবে।
124
00:08:24,041 --> 00:08:26,708
এবং আমরা স্টোনগুলি উদ্ধার
করার পর, ওগুলোকে ধ্বংস করে ফেলব।
125
00:08:26,791 --> 00:08:29,083
তোমরা কীভাবে ওসব ধ্বংস করবে...
126
00:08:29,166 --> 00:08:31,333
ওহ, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছিলে।
দুঃখিত, ধন্যবাদ।
127
00:08:31,416 --> 00:08:32,916
দ্যা ইনফিনিটি ক্রাশার,
128
00:08:33,000 --> 00:08:35,958
প্রতিটা স্টোনকে ভেঙ্গে
বিলীন করার জন্য তৈরী।
129
00:08:36,583 --> 00:08:38,125
হ্যা, আমিই তাদেরকে এনেছি।
130
00:08:38,916 --> 00:08:41,875
ঠিক আছে, তোমরা সকলে জানো যে কী
করতে হবে! তোমরা প্লানটা জানো।
131
00:08:41,958 --> 00:08:44,791
সোল স্টোনটা এনে গ্যামোরাকে দেবে,
132
00:08:44,875 --> 00:08:47,500
আমরা তাকে আটকাব আর
সে ক্রাশারটাকে ছেড়ে দেবে।
133
00:08:47,583 --> 00:08:49,416
ভাগ্য ভাল থাকলে ডিনারের
আগেই সকলে বাড়িতে ফিরতে পারব।
134
00:08:49,500 --> 00:08:51,083
ওকে, শোনো, একটু দাঁড়াও।
135
00:08:51,166 --> 00:08:53,458
এই রুমের কিছু লোকজন
এখনো বুঝতে পারে নি।
136
00:08:53,541 --> 00:08:56,208
আমি না, আমি বুঝেছি।
কিন্তু তাদের জন্য আবার বলো।
137
00:08:56,708 --> 00:09:01,541
হুম, তোমরা প্রস্তুত।
এখন ভেলকি দেখানোর পালা, বন্ধুরা। শুভ কামনা।
138
00:09:08,583 --> 00:09:09,916
এই জায়গাটা নিরাপদ?
139
00:09:10,000 --> 00:09:13,666
মূলত এখানে বুদ্ধিমান প্রাণী বেশি নেই
আলট্রনকে আকৃষ্ট করার মত।
140
00:09:13,750 --> 00:09:15,333
যতক্ষণ না আমরা সিদ্ধান্ত নেই!
141
00:09:19,583 --> 00:09:22,083
-কী ঘটেছিল, জিগ্যেস করতে পারি?
142
00:09:22,666 --> 00:09:25,958
ঠিক যে জিনিসটা তোমার সাথে ঘটেছিল।
ভালবাসা।
143
00:09:26,041 --> 00:09:29,375
ধরে নিচ্ছি তোমার ইউনিভার্সে
তুমি ক্যাপ্টেন কার্টারকে চেনো?
144
00:09:29,458 --> 00:09:31,708
না, ক্যাপ্টেন আমেরিকাকে।
145
00:09:31,791 --> 00:09:34,708
আমার ইউনিভার্সে, স্টিভ
রজার্স সিরামটা গ্রহণ করে।
146
00:09:34,791 --> 00:09:37,166
তাহলে তো সেটা দেখার মত জিনিস।
147
00:09:45,625 --> 00:09:46,833
তাকে বিশ্বাস করো?
148
00:09:51,083 --> 00:09:52,166
আমি সকলকে বিশ্বাস করি।
149
00:09:52,875 --> 00:09:57,250
বন্ধুরা, আজ রাতে আমরা খানাপিনা করব।
আগামীকাল যুদ্ধ করব।
150
00:09:57,333 --> 00:09:59,500
সেটাই করার ভিত্তিতে,
আমি চিয়ার্স করতে চাই।
151
00:09:59,583 --> 00:10:02,625
-- কড়া জিনিস তো!
-- ওহ, এটার অপেক্ষাতেই ছিলাম।
152
00:10:02,708 --> 00:10:07,208
এক জ্ঞানী যাদুকর আমাকে একদা বলেছিল যে,
মৃত্যুর মুখোমুখি হওয়াটা পরিকল্পনার অংশ।
153
00:10:07,833 --> 00:10:12,125
অজানার ভয়কে জয় করা যায় মৃত্যুর মুখোমুখি হয়ে
154
00:10:12,208 --> 00:10:16,875
শূণ্যতার সীমাহীনতাকে,
সব শেষের শেষকে।
155
00:10:16,958 --> 00:10:21,958
জ্ঞানহীন শূণ্যতা এবং
তোমার সুবিশাল অশেষ খোলা...
156
00:10:22,041 --> 00:10:24,083
আমাকে দাও, তুমি যথেষ্ট বলেছ, ডাক্তার।
157
00:10:24,166 --> 00:10:26,625
গার্ডিয়ান অব মাল্টিভার্সের...
158
00:10:26,708 --> 00:10:28,458
উদ্দেশ্যে।
159
00:10:29,916 --> 00:10:33,000
মাল্টিভার্সের উদ্দেশ্যে!
160
00:10:36,750 --> 00:10:43,000
তাহলে এই ইউনিভার্সে দেখি প্রাণ আছে!
161
00:10:43,083 --> 00:10:44,833
ধীরে-সুস্থে প্রস্তুত হবার সময়
বোধহয় শেষ হয়ে এলো।
162
00:10:44,916 --> 00:10:46,750
সেক্ষেত্রে বলবো,
তোমাদেরকে সতর্ক করেছিলাম আমি!
163
00:10:46,833 --> 00:10:49,458
আমার শ্রেষ্ঠতা হচ্ছে, কিছু না
করেই লোকের নজরে পড়ে যাই।
164
00:10:50,166 --> 00:10:51,416
উম-হুম।
165
00:11:00,500 --> 00:11:02,708
ঠিক আছে, এক অবাধ্য যাদুর
অবতারণা করছি।
166
00:11:04,708 --> 00:11:06,000
হ্যা, তোমরা হয়তো অনুভব করতে পারবে।
167
00:11:06,083 --> 00:11:07,625
-উ!
168
00:11:07,708 --> 00:11:11,625
-কী হচ্ছে?
-এটা রক্ষাকারী যাদু। ধন্যবাদ দিতে হবে না।
169
00:11:11,708 --> 00:11:16,666
ওয়াও! ওটা অসাধারণ।
খেল শুরু। ওয়াচার!
170
00:11:19,250 --> 00:11:20,833
অপর পাশে দেখা হবে।
171
00:11:27,458 --> 00:11:29,583
আমি জানি এই অযাচিত অতিথিকে
কীভাবে শায়েস্তা করতে হবে!
172
00:11:29,666 --> 00:11:30,750
দাঁড়াও! থর, প্লানটা!
173
00:11:30,833 --> 00:11:35,041
ভিভা লাস ভেগাস!
174
00:11:44,208 --> 00:11:45,208
কী?
175
00:11:46,333 --> 00:11:49,791
বলতে পারছি না যে, আগে এমন
যুদ্ধের ময়দানে অনুনয় শুনেছি!
176
00:11:58,166 --> 00:11:59,541
সব এত সহজে মারা যায়!
177
00:12:05,875 --> 00:12:06,875
ব্যপারটা ইন্টারেস্টিং।
178
00:12:06,958 --> 00:12:10,250
সাধারণত তোমাদেরকে
সহজেই মারতে পারি।
179
00:12:10,333 --> 00:12:12,333
একটুও আঘাত লাগে নি!
180
00:12:12,416 --> 00:12:14,291
তুমি রক্ষাকারী যাদু সম্পর্কে
মিথ্যা বলো নি দেখছি!
181
00:12:14,375 --> 00:12:17,125
-তোমরা সুরক্ষিত তবে
এটা বেশিক্ষণ টিকবে না।
182
00:12:23,416 --> 00:12:24,458
উ!
183
00:12:24,541 --> 00:12:27,166
-তোমার পালা। তুমি এ ব্যপারে শিওর?
-একদমই না।
184
00:12:31,666 --> 00:12:33,083
এই নাও। এখনি!
185
00:12:40,916 --> 00:12:42,000
হা!
186
00:12:42,833 --> 00:12:44,875
-টি'চালা। তোমাকে ধরেছি।
-সরো!
187
00:12:58,833 --> 00:12:59,833
তুমি এটা পেয়েছ?
188
00:12:59,916 --> 00:13:03,458
যেমনটা ইয়ান্ডু বলে,
"চুরি বিদ্যা হচ্ছে মহা বিদ্যা।"
189
00:13:08,041 --> 00:13:09,041
যাও! যাও!
190
00:13:13,041 --> 00:13:15,541
কী? তুমি ওটা পুরোটা
সময় লুকিয়ে রেখেছিলে?
191
00:13:16,250 --> 00:13:18,375
আসলে, এটা আনন্দদায়ক ছিল।
192
00:13:18,458 --> 00:13:22,208
কিন্তু সময় হয়েছে আমার
নিজের কিছু খেলনা আনার।
193
00:13:23,500 --> 00:13:26,958
আমার স্টোন! আমার
সোল স্টোন চুরি করেছ?
194
00:13:30,208 --> 00:13:31,208
যাওয়ার সময় হয়েছে।
195
00:13:42,458 --> 00:13:43,916
-ওগুলো তাকে ব্যস্ত রাখবে।
-ওহ!
196
00:13:44,000 --> 00:13:46,041
জোম্বি! চমৎকার বুদ্ধি! আমার জোম্বি পছন্দ।
197
00:13:46,125 --> 00:13:48,291
আসল জিনিস তো জোম্বি নয়,
তাদের সাথে যে এসেছে সে-ই আসল।
198
00:13:48,375 --> 00:13:49,416
ওহ...
199
00:13:49,500 --> 00:13:50,875
হাতে সময় নেই।
200
00:13:52,583 --> 00:13:54,208
উ!
201
00:13:59,458 --> 00:14:02,375
ওটা অপ্রত্যাশিত ছিল।
202
00:14:02,708 --> 00:14:03,833
কী?
203
00:14:20,000 --> 00:14:22,791
ধুর যত্তসব!
204
00:14:27,416 --> 00:14:28,458
ওহ, তুমি পেরেছ!
205
00:14:30,708 --> 00:14:32,083
-তুমি প্রস্তুত?
-স্টোনটা?
206
00:14:39,541 --> 00:14:41,916
না, দাঁড়াও, অস্ত্র নামাও।
207
00:14:42,416 --> 00:14:44,166
-সে নাতাশা রোমেনোফ।
-কে?
208
00:14:44,250 --> 00:14:47,458
হ্যা। আমি এই গ্রহের
শেষ ব্যক্তি হবার কথা ছিলাম।
209
00:14:47,541 --> 00:14:49,625
আমরা অন্য ইউনিভার্সের।
ইউনিভার্সগুলোর।
210
00:14:49,708 --> 00:14:51,666
আলট্রনকে থামাতে এসেছি।
211
00:14:52,166 --> 00:14:53,166
সেটার প্রমাণ দিতে পারি।
212
00:14:53,250 --> 00:14:56,333
তোমার বাবা আইভান।
তোমার রক্ষাকর্তা হচ্ছে আলেক্সি।
213
00:14:56,416 --> 00:15:00,791
এবং এখনো তোমার উপর
ভরসা করে আমি মিশনে যাই।
214
00:15:01,666 --> 00:15:03,791
দুনিয়াতে তুমি ৩ জনকে ভরসা করো,
215
00:15:03,875 --> 00:15:06,541
এবং আমি তাদের একজন
হয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করি।
216
00:15:10,125 --> 00:15:12,708
তাহলে তো দেখছি আমরা অনেক ঘনিষ্ঠ।
217
00:15:12,791 --> 00:15:14,333
সেটাকে আমরা বলি "বেষ্ট ফ্রেন্ড ফরএভার।"
218
00:15:19,166 --> 00:15:22,541
আমার বিশ্বাস তোমাদের কাছে
আমার কিছু একটা আছে।
219
00:15:22,625 --> 00:15:24,000
নাতাশা!
220
00:15:30,000 --> 00:15:31,916
কী...
221
00:15:46,416 --> 00:15:49,750
আমি চিন্তার মাধ্যমেই একটা
গ্যালাক্সিকে ধ্বংস করতে পারি।
222
00:15:50,166 --> 00:15:51,833
তোমরা মরছ না কেন?
223
00:16:03,541 --> 00:16:04,625
দাঁড়াও, কী?
224
00:16:20,791 --> 00:16:23,458
নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করো।
তাকে চিন্তা করার সময় দিয়ো না।
225
00:18:04,750 --> 00:18:06,250
ভেগাস!
226
00:18:24,750 --> 00:18:25,750
তোমার খেল খতম।
227
00:18:42,666 --> 00:18:44,166
উ! আহ...
228
00:18:44,250 --> 00:18:46,458
-এতটুকুই? সব শেষ?
-হুম।
229
00:18:46,541 --> 00:18:48,708
আমরা জিতে গেলাম!
এতটাও কঠিন ছিল না।
230
00:18:49,416 --> 00:18:51,458
মনে হচ্ছে না শেষ।
231
00:18:52,791 --> 00:18:55,458
আমি সত্যিই অবাক হয়েছি।
232
00:18:56,041 --> 00:18:58,500
ওয়াচার তোমাদেরকে সতর্ক করে নি?
233
00:18:58,583 --> 00:19:03,958
প্রতিটা ইউনিভার্স আলাদা।
প্রতিটা হচ্ছে এক এবং অনন্য।
234
00:19:04,500 --> 00:19:08,083
সেভাবে ইনফিনিটি স্টোনগুলিও অনন্য।
235
00:19:08,166 --> 00:19:09,166
অবশ্যই।
236
00:19:09,250 --> 00:19:13,416
ক্রাশার তৈরী করা হয়েছিল আমার দুনিয়ার স্টোনগুলিকে
ধ্বংস করতে, তার দুনিয়ারগুলিকে নয়।
237
00:19:24,041 --> 00:19:25,208
সকলে প্রস্তুত হও।
238
00:19:35,625 --> 00:19:38,291
তুমি। এটা তুমি।
239
00:19:38,375 --> 00:19:41,541
যদি তোমাকে ধ্বংস করি।
তোমরা সকলে হারবে।
240
00:20:20,500 --> 00:20:22,041
হেই, ক্যাপ, একটা বুদ্ধি আছে।
241
00:20:22,125 --> 00:20:24,666
তবে আমার যথেষ্ট দূরত্ব এবং ক্লিয়ার
নিশানা লাগবে। সেটা করতে পারবে?
242
00:20:24,750 --> 00:20:26,583
আমার হাতে ঢাল আর
তোমার হাতে তলোয়ার।
243
00:20:26,666 --> 00:20:29,458
এটা তীরের মত এবং এটার মাথায়
সব ভাইরাসের মা রাখা আছে,
244
00:20:29,541 --> 00:20:30,583
তবে ছন্দটা চমৎকার।
245
00:21:21,666 --> 00:21:23,291
এটা তোমার জন্য, ক্লিন্ট।
246
00:22:15,041 --> 00:22:20,625
এটা আমার মানব শরীরের
থেকেও যথেষ্ট সুন্দর।
247
00:22:20,708 --> 00:22:22,166
ওখানে কে রে?
কে ওটা বলল?
248
00:22:23,000 --> 00:22:25,916
এটা অসাধারণভাবে শরীর বদল, তাইনা?
249
00:22:26,000 --> 00:22:29,208
বহুদিন ধরে আমি পা
অনুভব করতে পারছিলাম না।
250
00:22:29,291 --> 00:22:31,916
আমি এটাকে একদম
স্থায়ী হিসেবে বানাতে চাই।
251
00:22:32,000 --> 00:22:33,833
শরীরটা আমার দখলে।
252
00:22:33,916 --> 00:22:36,666
এখনকার জন্য, তবে
বেশিক্ষণের জন্য নয়।
253
00:22:36,750 --> 00:22:40,333
কী? কে তুমি? কী চাও?
254
00:22:41,583 --> 00:22:46,666
এক সময় চাইতাম, হাইড্রার জয় জয়কার,
255
00:22:46,750 --> 00:22:48,583
কিন্তু তুমি সেটা শেষ করে দিয়েছ।
256
00:22:48,666 --> 00:22:54,250
এজন্য আমার এখন কাজ
হচ্ছে তোমাকে শেষ করা।
257
00:22:54,333 --> 00:22:55,541
এটা কী?
258
00:23:14,208 --> 00:23:16,333
-হেই, ঠিক আছ?
259
00:23:16,416 --> 00:23:18,375
আমি ঠিক আছি।
260
00:23:18,833 --> 00:23:21,708
ওকে, ওটা ছিল...
কেউ বিস্তারিত বলতে পারবে?
261
00:23:21,791 --> 00:23:24,916
তার শরীরে ভাইরাস ঢুকিয়ে
দিয়েছি। এক ন্যাষ্টি ভাইরাস।
262
00:24:02,916 --> 00:24:06,541
কাজিন, কী করছ তুমি?
263
00:24:07,041 --> 00:24:08,708
ওয়াচার আমাদের কাছে এতটুকু ঋণী।
264
00:24:08,791 --> 00:24:12,166
এই পাথরগুলি দিয়ে আমাদের দুনিয়াকে,
জীবনকে ঠিক করতে পারব।
265
00:24:14,166 --> 00:24:15,541
টি'চালা, থর,
266
00:24:15,625 --> 00:24:18,916
একমাত্র যে জিনিসটা তোমাদের বাড়িকে ফিরিয়ে
দিতে পারে, সেটাকে তোমরা হাতছাড়া করবে?
267
00:24:20,208 --> 00:24:23,208
পেগি, তুমি আবার তার সাথে থাকতে পারবে।
268
00:24:23,291 --> 00:24:25,625
স্ট্রেঞ্জ, তুমি সবার থেকে এটার
মূল্য সবচেয়ে বেশি জানো!
269
00:24:26,458 --> 00:24:28,000
এটা আমাদের একমাত্র সুযোগ।
270
00:24:35,041 --> 00:24:36,833
পাথরগুলি দিয়ে দাও, কাজিন।
271
00:24:37,625 --> 00:24:39,208
আমি তোমার কাজিন নই।
272
00:24:39,291 --> 00:24:40,958
এটার শেষ এমন হল বলে আমি দুঃখিত।
273
00:24:54,125 --> 00:24:59,750
ওহ, না, না, না।
আমার মনে হয় ঐ আর্মর আমার।
274
00:24:59,833 --> 00:25:01,291
ওটা আর্নিম জোলা?
275
00:25:01,375 --> 00:25:03,875
হাইড্রা কখনো মরে নি।
এটা রূপান্তরিত হয়েছে।
276
00:25:03,958 --> 00:25:06,291
এখন পেটের ভেতরের
মুখটার ব্যপারটা বুঝলাম।
277
00:25:08,791 --> 00:25:10,125
হাহ?
278
00:25:29,500 --> 00:25:31,083
আমাদের কখনো জেতার কথা ছিল না।
279
00:25:34,333 --> 00:25:37,208
আমাদেরকে আনা হয়েছে শরীর
থেকে স্টোনগুলিকে আলাদা করতে।
280
00:26:30,416 --> 00:26:32,208
তুমি প্রতিটা মুহূর্ত দেখেছিলে একদম
281
00:26:32,291 --> 00:26:36,625
ইনফিনিটি ক্রাশার ব্যর্থ হওয়া থেকে,
কিলমঙ্গারের বেঈমানী করা পর্যন্ত এবং আমার...
282
00:26:36,708 --> 00:26:37,750
তোমার উৎসর্গ।
283
00:26:37,833 --> 00:26:39,750
"উৎসর্গ"?
284
00:26:39,833 --> 00:26:42,125
সেটা বুঝাচ্ছে যে, আমি কিছু হারাতে চলেছি।
285
00:26:42,208 --> 00:26:44,500
একজনকে তো তাদের ওখানে থাকতে হবে।
286
00:26:44,583 --> 00:26:47,125
যদি ঐ পকেট ডাইমেনশন ভেঙ্গে যায়,
যদি তাদের কেউ পালিয়ে যায়--
287
00:26:47,208 --> 00:26:48,416
আমি নজর রাখব।
288
00:26:49,250 --> 00:26:50,583
আমার হাতে তো একমাত্র সময়ই আছে।
289
00:26:50,666 --> 00:26:52,083
ধন্যবাদ, স্টিফেন।
290
00:26:52,166 --> 00:26:55,666
তাছাড়া, বন্ধুদের কাজ কী?
291
00:26:58,291 --> 00:27:01,750
পুরো মাল্টিভার্স তোমাদের
নিকট বড় রকমের কৃতজ্ঞ।
292
00:27:06,791 --> 00:27:09,375
কিন্তু তোমাদের দুনিয়া এ বিজয়
সম্পর্কে কখনোই জানতে পারবে না।
293
00:27:10,666 --> 00:27:12,333
একবার তোমরা ঐ দরজা দিয়ে বের হলেই,
294
00:27:12,416 --> 00:27:14,958
ঠিক যে মুহূর্তে তোমরা এসেছিলে,
সে-ই মুহুর্তে ফিরে যাবে।
295
00:27:24,083 --> 00:27:25,708
যাবার সময় হয়েছে, ক্যাপ্টেন।
296
00:27:32,916 --> 00:27:34,958
তুমি চেয়েছিলে অন্য সময়ে ফিরতে,
297
00:27:35,625 --> 00:27:37,916
আমি কী আমার হ্যাপি এন্ডিং অর্জন করি নি?
298
00:27:39,125 --> 00:27:43,375
বিশ্বাস করো, ঐ দুনিয়ায়, ঐ সময়ে,
299
00:27:43,458 --> 00:27:45,583
তোমাকে প্রয়োজন ক্যাপ্টেন কার্টার।
300
00:28:03,875 --> 00:28:05,250
তারপর বাকি থাকল একজন।
301
00:28:05,875 --> 00:28:08,750
আমি ওখানে ফিরে যাব না। আমার দুনিয়া...
302
00:28:09,250 --> 00:28:11,708
আর নেই।
303
00:28:11,791 --> 00:28:13,791
তুমি জিতেছ কিন্তু আমি হেরেছি।
304
00:28:13,875 --> 00:28:16,583
-আমি পারব না--
-ব্যাঘাত ঘটাতে? জানতাম।
305
00:28:16,666 --> 00:28:19,458
আমরা তোমার কাছে নিছক
গল্প। আমরা বাস্তব কেউ নই।
306
00:28:19,541 --> 00:28:21,958
তুমি আমাদেরকে লড়তে, হারতে, জিততে দেখো,
307
00:28:22,041 --> 00:28:25,666
বলো, যখন আলট্রন আমার
বন্ধুদেরকে হত্যা করছিল এবং
308
00:28:25,750 --> 00:28:27,208
আমার দুনিয়াটাকে ধ্বংস করছিল,
তখন তুমি পপকর্ণ খাচ্ছিলে?
309
00:28:27,291 --> 00:28:29,500
তুমি আমার কাছে সেটার থেকেও বেশি কিছু।
310
00:28:29,583 --> 00:28:30,583
তাই নাকি?
311
00:28:30,666 --> 00:28:33,083
তুমি, তোমার গল্পগুলি,
312
00:28:33,166 --> 00:28:35,916
ওগুলো আমার সবকিছু।
313
00:28:36,750 --> 00:28:38,916
তাহলে আমার দুনিয়াটাকে
ঠিক করে দাও।
314
00:28:39,625 --> 00:28:42,000
আমি পারব না, নাতাশা।
315
00:28:44,541 --> 00:28:46,250
আমি ঐ দরজা দিয়ে যাচ্ছি না।
316
00:28:46,875 --> 00:28:49,500
আসলে দরজাটা রূপক
অর্থে ব্যবহার করেছিলাম।
317
00:29:04,666 --> 00:29:06,625
আমরা কোথায়?
318
00:29:06,708 --> 00:29:09,375
এমন এক দুনিয়ায় যেটা
উইডোকে হারিয়েছে।
319
00:29:09,458 --> 00:29:11,000
এটার অবস্থা খারাপ।
320
00:29:11,666 --> 00:29:12,708
ধন্যবাদ।
321
00:29:13,500 --> 00:29:14,666
হুম।
322
00:29:14,750 --> 00:29:17,708
তুমি এবং তোমার বদলি অ্যাভেঞ্জাররা
সাহসিকতার সাথে লড়েছ,
323
00:29:17,791 --> 00:29:21,583
তবে এখন আমার মনে হয় সময়
হয়েছে তোমার সব রহস্য বলে দেয়ার।
324
00:29:26,916 --> 00:29:28,291
আমাকে বলা হয়েছিল, তুমি মৃত।
325
00:29:29,208 --> 00:29:30,208
আমাকেও।
326
00:29:35,083 --> 00:29:37,125
তুমি আমার নাতাশা নও,
327
00:29:37,666 --> 00:29:40,000
তবে কেন যেন মনে হচ্ছে,
তোমার ভেতর সেই তেজটা আছে।
328
00:29:43,125 --> 00:29:44,833
ঠিক ওটাই, তাই না?
329
00:29:45,083 --> 00:29:48,000
সকল প্রাণী মাথা গোঁজার ঠাঁই খুঁজছে।
330
00:29:49,958 --> 00:29:51,291
যেটাকে বাড়ি বলে ডাকতে পারবে।
331
00:29:52,625 --> 00:29:55,333
এদিকে, আমি হলাম দ্যা ওয়াচার,
332
00:29:55,916 --> 00:30:01,000
দ্যা মাল্টিভার্স, প্রতিটা দুনিয়া,
প্রতিটা গল্প হচ্ছে আমার বাড়ি,
333
00:30:01,083 --> 00:30:04,333
এবং আমি শেষ দিন পর্যন্ত
এটাকে রক্ষা করে যাব।
334
00:30:05,500 --> 00:35:05,500
বঙ্গানুবাদে : মশিউর শুভ
335
00:30:47,458 --> 00:30:49,041
আমি বেশি দ্রুত।
336
00:30:51,291 --> 00:30:53,041
বলো না যে, তাকে তোমার মনে ধরেছে?
337
00:30:53,125 --> 00:30:55,875
ওহ উইডো, তোমাকে আগে
কখনো দেখে এতটা খুশি হই নি,
338
00:30:55,958 --> 00:30:58,041
মাথায় আঘাত পেয়েছ নাকি?
339
00:30:58,125 --> 00:30:59,875
আসলে কয়েকবার পেয়েছি।
340
00:30:59,958 --> 00:31:02,875
ধাতস্থ হও, সামনে যা আসছে সেটার
জন্য তোমার পুরো মনোযোগ লাগবে।
341
00:31:04,000 --> 00:31:06,333
জলদস্যুরা কিসের পেছনে
লেগেছে সেটা জানতে পেরেছি।
342
00:31:07,125 --> 00:31:10,375
পেগি, মাথা ঘুরে পড়ে যেও না যেন!
343
00:31:10,458 --> 00:31:11,791
তোমাকে কথা দিচ্ছি ন্যাট,
344
00:31:11,875 --> 00:31:14,291
আজকে আমি এটার থেকেও আজব
জিনিসের মুখোমুখি হয়ে এসেছি।
345
00:31:15,041 --> 00:31:16,291
বিখ্যাত সেই কথা গুলি!
346
00:31:21,375 --> 00:31:23,000
হাইড্রা স্টম্পার?
347
00:31:23,083 --> 00:31:26,500
হ্যা, আর ওটার ভেতর একজন আছে।