1
00:00:00,200 --> 00:00:07,200
.::S01 - E08::.
EL EMBARCADERO
2
00:00:39,080 --> 00:00:40,800
হ্যালো।
3
00:00:50,400 --> 00:00:53,718
ভেরোনিকা! ভেরোনিকা, প্লিজ।
4
00:00:53,720 --> 00:00:55,520
- ভেরোনিকা!
- না!
5
00:01:22,560 --> 00:01:24,358
ভেরো...
6
00:01:24,360 --> 00:01:27,838
তোমায় এখন যেতে হবে।
যেকোনো মুহুর্তে তার বউ এখানে চলে আসবে।
7
00:01:27,840 --> 00:01:29,240
ভেরো, প্লিজ।
8
00:01:30,840 --> 00:01:34,640
প্লিজ। চলো, যাই।
9
00:02:49,900 --> 00:03:46,000
অনুবাদ ও সম্পাদনা
এ আর আকিব
10
00:03:46,000 --> 00:03:52,900
EL EMBARCADERO
11
00:03:55,640 --> 00:03:59,478
- জিওটেকনিশিয়ান ১টার মধ্যে আমাদের দেখতে চায়।
- আমার কোনো সমস্যা নেই।
12
00:03:59,480 --> 00:04:01,638
তুমি কি এখনো বাঁকানো কাঁচ ব্যবহার করতে চাও?
13
00:04:01,640 --> 00:04:04,918
কারণ লোকটা বললো পাতগুলো একটার পাশে
আরেকটাকে বসানো যায় না।
14
00:04:04,920 --> 00:04:08,318
স্ট্রাকচারাল সিলিকন দিয়ে বসানো যাবে। চিন্তা করো না।
15
00:04:08,320 --> 00:04:12,278
ওদিকে আমাদের ঘাড় ইতিহাসের সবচেয়ে
অদ্ভুত ভবনের পাতে আটকে আছে
16
00:04:12,280 --> 00:04:15,718
আর এদিকে আমরা করছি ঘোড়ার খোঁজ।
17
00:04:15,720 --> 00:04:17,198
এমনি বললাম।
18
00:04:17,200 --> 00:04:22,718
অস্কারের রেখে যাওয়া একমাত্র জিনিস হলো একটা
ঘোড়া, আমি অন্তত এটাকে দেখতে তো আসতে পারি।
19
00:04:22,720 --> 00:04:24,400
বেশ।
20
00:04:25,400 --> 00:04:26,760
- এটা?
- হ্যাঁ।
21
00:04:27,880 --> 00:04:29,200
হ্যালো।
22
00:04:39,400 --> 00:04:41,400
হ্যালো।
23
00:04:49,520 --> 00:04:51,080
তাকে বের হতে দাও।
24
00:04:53,640 --> 00:04:55,198
আসো, ভেলিয়েন্তে।
25
00:04:55,200 --> 00:04:58,118
এই মেয়ে, ওই ঘোড়া নিয়ে কী করছেন আপনি?
26
00:04:58,120 --> 00:05:01,558
- তাকে একটু পায়চারি করাতে নিয়ে যাচ্ছি।
- তার লাগাম ছেড়ে দিন। প্লিজ।
27
00:05:01,560 --> 00:05:03,598
- এই মুহুর্তে।
- এটা আমার বন্ধুর ঘোড়া।
28
00:05:03,600 --> 00:05:05,278
এটা আমার ঘোড়া।
29
00:05:05,280 --> 00:05:08,118
বেশ, এটা আমার স্বামীর, তবে সে মারা গেছে,
তাই এখন এটা আমার।
30
00:05:08,120 --> 00:05:10,918
এই দেখুন কাগজপত্র।
31
00:05:10,920 --> 00:05:12,678
- চড়ে বসো।
- সত্যি?
32
00:05:12,680 --> 00:05:15,038
- নিশ্চয়ই।
- আমি কি ওর ওপর চড়তে পারি?
33
00:05:15,040 --> 00:05:18,558
না, সামনে তার বেশ কয়েকটা দৌড় আছে
আর আপনি তাকে বিব্রত করছেন।
34
00:05:18,560 --> 00:05:22,638
- তাই, প্লিজ, তার লাগাম ছেড়ে দিন।
- ছাড়বো না!
35
00:05:22,640 --> 00:05:25,718
- এক মিনিট!
- একবার হয়তো ছেড়ে দিয়েছি, এবারে আর নয়।
36
00:05:25,720 --> 00:05:30,198
কারণ এই সময়টা আমার জন্য ক্রান্তিকালীন
যেটা আপনি বুঝতে পারছেন না, তবে আমি পারছি।
37
00:05:30,200 --> 00:05:33,518
- এই ঘোড়া আমার সাথে নিয়ে যাচ্ছি।
- কিন্তু আপনি এটাতে চড়তে পারবেন না।
38
00:05:33,520 --> 00:05:36,038
দৌড় প্রতিযোগিতার জন্য
আজ বিকালে সে ফ্রান্সে যাচ্ছে।
39
00:05:36,040 --> 00:05:39,040
- আপনার কাছে তিন মিলিয়ন ইউরো আছে?
- হলফ করে বলছি নেই।
40
00:05:40,320 --> 00:05:43,638
- তাহলে আমি একে নিয়ে যাচ্ছি। আসো, ভেলিয়েন্তে।
- এটা ওর।
41
00:05:43,640 --> 00:05:45,440
আপনার আরো ভালো ব্যবহার করা উচিত ছিলো।
42
00:05:47,320 --> 00:05:50,278
- আমার একটা ঘোড়া আছে, কাতিয়া।
- হ্যাঁ।
43
00:05:50,280 --> 00:05:51,720
চড়ে বসো!
44
00:05:55,360 --> 00:05:57,798
হেলমেট পরে নাও, প্লিজ।
45
00:05:57,800 --> 00:05:59,918
- কিভাবে চড়তে হয় মনে আছে কিনা জানি না।
- তুমি পারবে।
46
00:05:59,920 --> 00:06:03,118
- অনেকদিন হয়ে গেছে চড়ি না।
- মনে না থাকলে মনে করে নাও।
47
00:06:03,120 --> 00:06:06,240
- ঠিক আছে?
- চলো, ভেলিয়েন্তে।
48
00:06:08,040 --> 00:06:09,440
এইতো হচ্ছে!
49
00:06:12,880 --> 00:06:16,358
তোমাকে দেখতে ভালো লাগছে!
50
00:06:16,360 --> 00:06:18,360
জানতাম তুমি ভুলে যাওনি।
51
00:06:19,680 --> 00:06:22,558
হচ্ছে!
52
00:06:22,560 --> 00:06:24,480
তোমাকে অসাধারণ লাগছে!
53
00:06:34,200 --> 00:06:36,478
খুরের নালগুলো ৪৫ দিন পরপর বদলাতে হবে
54
00:06:36,480 --> 00:06:38,958
এবং সপ্তাহে ছয়দিন তাকে প্রশিক্ষণ দিতে হবে।
55
00:06:38,960 --> 00:06:41,118
একদিন লাফ মারার এবং
পাঁচদিন ট্র্যাকে প্রশিক্ষণ দিতে হবে।
56
00:06:41,120 --> 00:06:46,198
সপ্তাহে একবার করে তাকে ডাক্তার দেখাতে হবে,
কোন দুর্ঘটনায় না পড়লে আরকি, বুঝলেন?
57
00:06:46,200 --> 00:06:49,320
- একদম।
- আমি পানি নিয়ে আসছি।
58
00:06:51,200 --> 00:06:54,198
অ্যালেক্স, আমাদের জিও আর
কাঁচওয়ালাদের সাথে দেখা করতে হবে।
59
00:06:54,200 --> 00:06:58,200
- এই ঘোড়া নিয়ে আমরা কী করব?
- জানি না।
60
00:07:06,000 --> 00:07:07,998
তোমার মা।
61
00:07:08,000 --> 00:07:11,398
- কী খবর, ব্লাঙ্কা?
- কাতিয়া, সোনা, তুমি কি অফিসে আছ?
62
00:07:11,400 --> 00:07:13,758
- আমি ভ্যালেন্সিয়াতে নেই, কী হয়েছে?
- তোমার মেয়ে এসেছে।
63
00:07:13,760 --> 00:07:18,398
তাকে সমুদ্রের পাশে ঘুরে বেড়াতে দেখলাম।
মনে হচ্ছে সে স্কুল ছেড়ে দিয়েছে।
64
00:07:18,400 --> 00:07:22,518
- স্কুল ছেড়ে দিয়েছে মানে কী? কী হয়েছে?
- তার সাথে তুমি নিজে কথা বললেই ভালো হবে।
65
00:07:22,520 --> 00:07:24,998
দয়া করে ফোনটা এডাকে দাও, ব্লাঙ্কা।
66
00:07:25,000 --> 00:07:29,478
মনে হচ্ছে সে তার জিমের শিক্ষিকার সাথে
নিউ ইয়র্ক যেতে চেয়েছিল।
67
00:07:29,480 --> 00:07:33,518
- কী বললে?
- তার প্রেমের জীবনে বসবাস করার জন্য।
68
00:07:33,520 --> 00:07:36,118
আমরা হ্যাপি আওয়ারে আছি,
যত তাড়াতাড়ি পারো চলে আসো।
(হ্যাপি আওয়ার = মূল্যছাড়ে মদ্যজাত দ্রব্য বিক্রির সময়।)
69
00:07:36,120 --> 00:07:37,640
রাখি।
70
00:07:42,280 --> 00:07:46,120
- তুমি কি আমাকে ভ্যালেন্সিয়াতে
নিয়ে যেতে পারবে, প্লিজ?
- অবশ্যই।
71
00:08:05,000 --> 00:08:10,398
কী সুন্দর হয়েছে দেখো!
এটা কি তুমি? হ্যাঁ?
72
00:08:10,400 --> 00:08:13,318
আর এটা কি আমি?
73
00:08:13,320 --> 00:08:15,958
এটা মার্টিনা আর এটা তুমি।
74
00:08:15,960 --> 00:08:19,560
- খুব সুন্দর হয়েছে।
- এবং এটা বাবা।
75
00:08:23,720 --> 00:08:27,440
আমার মনে হয় সে কেক খেতে
স্বর্গ থেকে নেমে আসবে!
76
00:08:30,120 --> 00:08:31,800
তুমি কোন ধরণের কেক খেতে চাও?
77
00:08:36,400 --> 00:08:37,720
কে এসেছে দেখে আসব নাকি?
78
00:08:41,480 --> 00:08:44,118
মার্টিনা, মার্টিনা, আজ আমার জন্মদিন!
79
00:08:44,120 --> 00:08:45,958
- কী?
- হ্যাঁ!
80
00:08:45,960 --> 00:08:48,120
- আমি বিশ্বাস করি না।
- হ্যাঁ!
81
00:08:51,280 --> 00:08:53,598
তোমাকে আমার এক বন্ধুর সাথে
পরিচয় করিয়ে দিতে চাই।
82
00:08:53,600 --> 00:08:57,200
- কে হতে পারে, কে হতে পারে?
- আমি জানি না।
83
00:09:01,640 --> 00:09:04,998
- ওর নাম কী?
- ওর নাম ভেলিয়েন্তে, খুব সাহসী।
84
00:09:05,000 --> 00:09:07,238
- সুন্দর নাম।
- সে একটা নোংরা জায়গায় বাস করতো
85
00:09:07,240 --> 00:09:10,238
এবং আমি ভাবলাম থাকার জন্য
একটা সুন্দর জায়গা তার প্রাপ্য।
86
00:09:10,240 --> 00:09:15,078
আর এটাই আমার জানা সবচেয়ে সুন্দর জায়গা।
তুমি তাকে পুষতে পারো।
87
00:09:15,080 --> 00:09:17,038
তোমাকে বলা দরকার ছিল, তবে আমি...
88
00:09:17,040 --> 00:09:21,638
না, একদমই না। এর উল্টোটা ভাবো। ধন্যবাদ।
89
00:09:21,640 --> 00:09:25,678
অস্কারকে ছাড়া এটা তার প্রথম জন্মদিন আর...
90
00:09:25,680 --> 00:09:30,598
আমি জানতাম না তার মুখে হাসি দেখতে
কী করা দরকার, তাই তোমাকে ধন্যবাদ।
91
00:09:30,600 --> 00:09:32,438
কেমন হয় যদি...
92
00:09:32,440 --> 00:09:35,478
কারো জন্মদিন এলে আমরা পায়েইয়া বানাই
(পায়েইয়া = বিশেষ স্পেনীয় খাবার)
93
00:09:35,480 --> 00:09:38,480
আর পুরো গ্রামের সবাইকে আসতে বলি?
94
00:09:40,000 --> 00:09:43,040
- মনে হচ্ছে এটা আসলেই ভালো চিন্তা।
- সত্যি?
95
00:09:44,080 --> 00:09:46,958
এই কথাই রইল তাহলে। আমরা পায়েইয়া বানাবো।
96
00:09:46,960 --> 00:09:48,920
এবং ভেলিয়েন্তে আজ আমাদের সাথে থাকবে।
97
00:09:51,400 --> 00:09:54,920
- ধন্যবাদ।
- স্বাগত।
98
00:09:58,200 --> 00:10:00,040
হেই, হেই, হেই!
99
00:10:07,520 --> 00:10:09,518
- চিয়ার্স।
- সলের উদ্দেশ্যে।
100
00:10:09,520 --> 00:10:11,840
-সলের উদ্দেশ্যে।
-সলের উদ্দেশ্যে।
101
00:10:21,200 --> 00:10:22,520
EARTH(পৃথিবী)
102
00:10:26,880 --> 00:10:28,598
- তোমার কি খুশি লাগছে, সোনা?
- হ্যাঁ।
103
00:10:28,600 --> 00:10:30,320
যাও খেলো তাহলে!
104
00:10:43,760 --> 00:10:45,638
কাতিয়া, আমি বলছি।
105
00:10:45,640 --> 00:10:49,478
আমি মিটিংয়ে যেতে পারবো না,
আমরা কি ওটা সন্ধ্যা ৬টার দিকে করতে পারি?
106
00:10:49,480 --> 00:10:54,040
চিন্তা করো না, আমি এমনিতেও পারব না।
তাকে ফোন করব আমি। পরে দেখা হবে।
107
00:11:01,400 --> 00:11:03,720
- হ্যালো, কাতিয়া।
- হ্যালো, ব্লাঙ্কা।
108
00:11:09,880 --> 00:11:12,478
সোনা...
109
00:11:12,480 --> 00:11:15,518
তুমি জানো গতানুগতিক শাসন করে এমন মা আমি নই,
110
00:11:15,520 --> 00:11:17,438
কিন্তু তুমি কি স্কুল ছেড়ে দিচ্ছ?
111
00:11:17,440 --> 00:11:20,918
তোমার জিম শিক্ষিকার সাথে পালাতে
নিউ ইয়র্কের টিকেট কিনেছ?
112
00:11:20,920 --> 00:11:23,400
তার প্রেমিকের সাথে, সোনা।
113
00:11:38,600 --> 00:11:41,680
দেখো, আমি পালাচ্ছিলাম না।
114
00:11:43,000 --> 00:11:45,600
সেখানে একটা প্রতিযোগিতা হচ্ছে।
নিউ ইয়র্ক ম্যারাথন।
115
00:11:47,640 --> 00:11:50,000
সে অংশগ্রহণ করার স্বপ্ন দেখেছিল।
116
00:11:52,760 --> 00:11:54,958
ধরে নিচ্ছি সে বয়সে তোমার চেয়ে বড়।
117
00:11:54,960 --> 00:11:57,718
- তার বয়স কত?
- সেটা কোনো ব্যাপার না।
118
00:11:57,720 --> 00:12:03,920
সে বয়স্ক, বিবাহিতা
এবং তার দুইটা সন্তান আছে।
119
00:12:06,840 --> 00:12:09,640
- খোলো।
- কী এটা?
120
00:12:10,800 --> 00:12:12,998
তুমি টাকা কোথায় পেয়েছ?
121
00:12:13,000 --> 00:12:16,038
- তোমার পছন্দ হয়নি?
- এডা...
122
00:12:16,040 --> 00:12:18,278
তুমি সমকামী হলে আমার কোনো সমস্যা নেই,
123
00:12:18,280 --> 00:12:22,478
তবে আমি তোমাকে একটা
বিবাহিতা মহিলার সাথে জড়াতে দিতে পারি না।
124
00:12:22,480 --> 00:12:24,800
না কেন? তুমি তো সবসময় এটাই করো।
125
00:12:26,240 --> 00:12:29,398
দুইটা একই ব্যাপার নয়।
আমি প্রাপ্তবয়স্ক, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিই।
126
00:12:29,400 --> 00:12:31,198
আমিও তাই করি।
127
00:12:31,200 --> 00:12:33,800
কীভাবে? তুমি জীবন সম্পর্কে
কী জানো বলো দেখি, প্লিজ?
128
00:12:34,920 --> 00:12:40,678
এডা, এটা খুব সুন্দর চিন্তা,
এবং আমাদের মধ্যে যা হয়েছিল
129
00:12:40,680 --> 00:12:43,720
তা অসাধারণ ছিল।
130
00:12:45,000 --> 00:12:47,680
কিন্তু আমরা একসাথে কীভাবে পালাতে পারি?
131
00:12:49,520 --> 00:12:51,678
আমি এটা নিতে পারবো না।
132
00:12:51,680 --> 00:12:55,918
তুমি কীভাবে জানবে ওই মহিলা ধোঁকাবাজি
করছে না বা তোমার সুযোগ নিচ্ছে না?
133
00:12:55,920 --> 00:12:57,958
কীভাবে জানো যে তুমি তার
বিনোদনের খোরাক নও? কীভাবে?
134
00:12:57,960 --> 00:13:00,118
বেশ, মা, সেসব এখন কোনো সমস্যা না।
135
00:13:00,120 --> 00:13:03,400
আমরা একসাথে নেই।
সেজন্যই আমি স্কুল ছেড়ে দিয়েছি।
136
00:13:05,080 --> 00:13:09,560
মা, প্লিজ। তুমি কি আমাকে
অন্য কোনো স্কুলে ভর্তি করাতে পারবে?
137
00:13:15,600 --> 00:13:18,718
তোমাদের সম্পর্কটা অসাধারণ ছিলো।
138
00:13:18,720 --> 00:13:21,158
তবে আমার মনে হচ্ছে
তুমি কিছু একটা ভুলে যাচ্ছ।
139
00:13:21,160 --> 00:13:26,600
কাতিয়া, তোমাকে জানতে হবে সে
টিকেটগুলো কেনার টাকা কোথায় পেয়েছে।
140
00:13:28,080 --> 00:13:31,600
সে তোমার মা এবং তুমি ছোট।
তার জানার অধিকার আছে।
141
00:13:32,920 --> 00:13:35,518
আর তোমার মেয়ের?
142
00:13:35,520 --> 00:13:40,358
তোমার পরবর্তী বই যে তার জীবন নিয়ে হচ্ছে
সেটা জানার অধিকার তার নেই?
143
00:13:40,360 --> 00:13:43,878
হ্যাঁ, মা। সে আলেহান্দ্রার জীবন নিয়ে
একটা উপন্যাস লিখছে।
144
00:13:43,880 --> 00:13:45,558
এখন আর লিখছি না।
145
00:13:45,560 --> 00:13:48,678
আমি ইতোমধ্যেই আমার প্রকাশককে বলেছি
আমি এটা শেষ করছি না,
146
00:13:48,680 --> 00:13:50,438
তাই সে ব্যাপারটা চুকে গেছে।
147
00:13:50,440 --> 00:13:55,798
যাইহোক, এডা ইন্টারনেটে
তার যোনির ছবি বিক্রি করছে।
148
00:13:55,800 --> 00:13:58,158
নিবেদিতপ্রাণ হয়ে।
149
00:13:58,160 --> 00:14:02,560
- Adavagina.es
- .com
150
00:14:41,920 --> 00:14:45,878
- কেমন আছেন? আমাদের দেখা হয়েছিল নাকি?
- না, দেখা হয়নি।
151
00:14:45,880 --> 00:14:48,158
- অভিভাবক সন্ধ্যা অথবা...
- না।
152
00:14:48,160 --> 00:14:50,278
সেটাই আমাদের সমস্যা, আমরা অভিভাবক।
153
00:14:50,280 --> 00:14:54,478
- কাজের জন্য আমাদের টিউটোরিয়াল বাদ দিতে হয়।
- ঠিক।
154
00:14:54,480 --> 00:14:59,840
- বেশ, কথা বলার জন্য যদি সভা ডাকতে চান বা...
- না, সেটার দরকার নেই।
155
00:15:01,480 --> 00:15:03,718
আমি সোজাসুজি বলছি।
156
00:15:03,720 --> 00:15:07,238
১৭ বছরের একটা মেয়ের সাথে সম্পর্কে
জড়ানোয় আমি তোমার নামে নালিশ করব না,
157
00:15:07,240 --> 00:15:10,358
তবে আমার মেয়ে.. ইন্টারনেটে
তার যোনির ছবি বিক্রি করেছে,
158
00:15:10,360 --> 00:15:12,198
তোমার সাথে নিউ ইয়র্ক যাওয়ার
টাকা জোগাড় করতে।
159
00:15:12,200 --> 00:15:15,080
সে মনে করছে তোমাদের মধ্যে
যা হয়েছে তা ভালোবাসা ছিলো।
160
00:15:16,280 --> 00:15:18,680
সে ব্যাপারে তোমার কী মত, জানাবে প্লিজ?
161
00:15:22,160 --> 00:15:26,358
সে কোন প্রেমকাহিনীর কথা বলেছে আমি জানি না।
162
00:15:26,360 --> 00:15:27,838
কী?
163
00:15:27,840 --> 00:15:31,920
আপনার মেয়ের সাথে আমার কিছু ছিল না,
এবং টিকেটগুলো তার ব্যবসা ছিলো।
164
00:15:33,000 --> 00:15:37,718
শিক্ষার্থীরা মাঝেমাঝে তাদের আদর্শ সম্পর্কে
অনুভুতি নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায়।
165
00:15:37,720 --> 00:15:42,438
- এমনটা হয়। স্বাভাবিক।
- সে মিথ্যা বলছে।
166
00:15:42,440 --> 00:15:44,120
তুমি আর আমি মিলন করেছি।
167
00:15:45,280 --> 00:15:49,798
সে টিকেটগুলো আমাকে দেওয়ার পর
আমি বলেছিলাম "প্লিজ, এগুলো ফেরত নিয়ে নাও।
168
00:15:49,800 --> 00:15:53,118
খবরটা যদি অধ্যক্ষ পর্যন্ত যায়,
আমি অনেক বড় সমস্যায় পড়ব।"
169
00:15:53,120 --> 00:15:56,640
তাছাড়াও... আমি বিবাহিতা।
170
00:15:58,400 --> 00:16:01,600
আমার ছেলেমেয়ে আছে, তুমি জানো সেটা।
171
00:16:03,000 --> 00:16:08,518
- তোমার কখনো এমন অনুভব হয়নি বলেছিলে।
- এডা, প্লিজ। আমি অনুরোধ করছি।
172
00:16:08,520 --> 00:16:10,240
তোমাকে এসব ভুলে যেতে হবে।
173
00:16:11,920 --> 00:16:15,840
আগেও অনেকবার বলেছি,
আজ সকালেও বলেছি।
174
00:16:18,880 --> 00:16:22,360
বেশ, ধন্যবাদ তাহলে, তোমার অনুভুতি
পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য। চলো।
175
00:16:30,600 --> 00:16:34,998
আমি জানি সে তোমার মন ভেঙে দিয়েছে।
এবং কিছুক্ষণের জন্য সে ব্যথা অসহ্য হবে,
176
00:16:35,000 --> 00:16:38,640
কিন্তু তোমার জীবনে তুমি অনেকবার প্রেমে পড়বে।
177
00:16:40,680 --> 00:16:44,438
তাই? এতই সহজ?
178
00:16:44,440 --> 00:16:46,758
কাউকে খুঁজে পাওয়া
179
00:16:46,760 --> 00:16:50,998
যে তোমার নিঃশ্বাস কেড়ে নিবে,
অথবা রাতভর তোমাকে জাগিয়ে রাখবে?
180
00:16:51,000 --> 00:16:55,918
যাকে তোমার থেকে এক সেকেন্ডের জন্যও
দূরে রাখতে পারবে না, কিংবা সারাজীবনের জন্য?
181
00:16:55,920 --> 00:16:58,800
- এতই সহজ, মা?
- না।
182
00:17:00,680 --> 00:17:02,918
এত সহজ নয়।
183
00:17:02,920 --> 00:17:06,440
তবে সে যদি অত বিশেষ হতো,
তোমরা এতক্ষণে নিউইয়র্কে থাকতে।
184
00:17:11,480 --> 00:17:13,200
চলো।
185
00:17:13,500 --> 00:17:16,500
অনুবাদ ও সম্পাদনায়
এ আর আকিব
186
00:17:18,120 --> 00:17:20,240
- আরেকটু দিব?
- না।
187
00:17:22,000 --> 00:17:24,560
আর কে আছে?
188
00:17:28,000 --> 00:17:31,400
- তোমার জন্য একটু পায়েইয়া এনেছি, খাও।
- ধন্যবাদ।
189
00:17:35,880 --> 00:17:37,800
খুব সুস্বাদু হয়েছে।
190
00:17:39,920 --> 00:17:43,278
আমি গাছের যত্ন নিতে পারি না,
সবসময় মরে যায়।
191
00:17:43,280 --> 00:17:45,998
এখানে আমাদের করার মতো তেমন কিছু নেই।
192
00:17:46,000 --> 00:17:49,480
কৃষিকাজ, পাঁকালমাছ শিকার, এটুকুই।
193
00:17:50,600 --> 00:17:53,160
তুমি কি অস্কারের কোনো সমস্যা ছিলো কিনা জানো?
194
00:17:54,440 --> 00:17:58,358
খারাপ কিছু যা তার আত্নহত্যার কারণ হতে পারে।
195
00:17:58,360 --> 00:18:02,240
- অথবা আরো খারাপ কিছু।
- নিজেকে হত্যা করার চেয়ে খারাপ কী হতে পারে?
196
00:18:03,800 --> 00:18:05,760
খুন হওয়া।
197
00:18:08,000 --> 00:18:12,118
আমি সে ব্যাপারে ভেরোনিকাকে
সাহায্য করতে চাই আর...
198
00:18:12,120 --> 00:18:17,958
তুমি সারাদিন নদীর উপরে নিচে যাওয়া আসা করো
এবং লোকজনকে জানাশোনা আছে তোমার,
199
00:18:17,960 --> 00:18:20,478
প্রশ্নটা হয়তো অদ্ভুত মনে হতে পারে, তবে...
200
00:18:20,480 --> 00:18:23,800
তুমি কি তার ব্যাপারে কখনো
অস্বাভাবিক কিছু খেয়াল করোনি?
201
00:18:27,680 --> 00:18:31,000
তুমি তো একটা হুঁশিয়ার লোক।
202
00:18:35,680 --> 00:18:39,600
- তুমি কি এখনো আমার সাথে শুতে চাও?
- কী?
203
00:18:41,240 --> 00:18:46,038
- না! না...
- আমি না-ই ধরে নিয়েছিলাম।
204
00:18:46,040 --> 00:18:49,198
না, আসলে। আমি অন্য একজনের সঙ্গে আছি।
205
00:18:49,200 --> 00:18:52,200
শুভ অপরাহ্ন।
আপনার সাথে কিছু কথা বলা দরকার।
206
00:18:57,040 --> 00:18:58,880
একা।
207
00:19:05,440 --> 00:19:07,720
ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
208
00:19:23,840 --> 00:19:26,998
অস্কারের জিনিসপাতি থেকে একটা চাবি গায়েব।
209
00:19:27,000 --> 00:19:30,838
- চাবি?
- হ্যাঁ। একটা ছোট চাবি।
210
00:19:30,840 --> 00:19:33,518
দুই পাশে খাঁজওয়ালা চাবিগুলো।
211
00:19:33,520 --> 00:19:34,920
ব্যাগের মধ্যে ওটা আলাদাভাবে ছিল।
212
00:19:36,720 --> 00:19:38,998
আমি আবারো ফরেনসিক রিপোর্ট ঘেঁটে দেখলাম,
213
00:19:39,000 --> 00:19:43,438
আর অস্কারের গাড়িতে পাওয়া জিনিসপাতির
তালিকা চেক করলাম,
214
00:19:43,440 --> 00:19:48,838
এবং বুঝতে পারলাম আপনার বাড়ি থেকে আনা
প্রমাণাদির ব্যাগ থেকে চাবিটা গায়েব।
215
00:19:48,840 --> 00:19:52,680
- সেটার কী হলো?
- সেটাই আমি জানতে চাই।
216
00:19:54,000 --> 00:19:57,278
জিনিসগুলো ব্যাগ থেকে কখন বের করেছিলেন?
217
00:19:57,280 --> 00:19:59,000
আমি শুধু তার মোবাইলগুলো নিয়েছিলাম।
218
00:20:00,600 --> 00:20:03,798
বাকি জিনিসপত্র সহ ব্যাগটা
বাক্সে ঢুকিয়ে রেখেছিলাম,
219
00:20:03,800 --> 00:20:06,640
আপনি দেওয়ার পর থেকে ওগুলো স্পর্শ করিনি।
220
00:20:08,000 --> 00:20:10,600
আমি ওগুলো আপনার কফির টেবিলের উপরে পেয়েছিলাম।
221
00:20:11,680 --> 00:20:14,920
কেউ নিশ্চয়ই সেগুলো বের করে
সেখানে ফেলে গেছে।
222
00:20:17,360 --> 00:20:20,000
সেটা যদি আমার মা না হয়,
আর কে হতে পারে আমার জানা নেই।
223
00:20:22,000 --> 00:20:25,398
আচ্ছা, ব্যাগের উপরের আঙুলের ছাপগুলো
আমি চেক করতে পাঠিয়েছি।
224
00:20:25,400 --> 00:20:28,678
আপনি আর আমি ছাড়া আর কতজন ব্যক্তি
সেটা স্পর্শ করেছে তা জানার জন্য।
225
00:20:28,680 --> 00:20:30,560
ওকে।
226
00:20:33,120 --> 00:20:35,200
পায়েইয়া খাবেন?
227
00:20:36,600 --> 00:20:38,120
সেটা কেন জিজ্ঞেস করলেন?
228
00:20:40,400 --> 00:20:43,438
- কেন জিজ্ঞেস করলাম মানে কী?
- এটা কি আমরা যেটার কথা বলেছিলাম সেটার ইশারা?
229
00:20:43,440 --> 00:20:44,918
মানে আপনি প্রস্তুত?
230
00:20:44,920 --> 00:20:49,518
- চুল স্পর্শ করা, পায়েইয়া খাওয়াতে চাওয়া...
- না, না, না! দুঃখিত।
231
00:20:49,520 --> 00:20:53,238
আমি আপনাকে নিশ্চিত করছি যখন
আমি ইশারা দিব, বেশ পরিষ্কারভাবেই দিব।
232
00:20:53,240 --> 00:20:54,718
- ঠিক আছে।
- আমাদের দুজনকেই।
233
00:20:54,720 --> 00:20:57,558
হ্যাঁ। দুঃখিত, আমি আপনাকে
বিব্রত করতে চাইনি, আমি...
234
00:20:57,560 --> 00:21:01,278
- সমস্যা নেই, আমি এমনি একটু চিন্তায় আছি।
- আরে, আরে। তোমরা এখানে কেন?
235
00:21:01,280 --> 00:21:04,278
খাবার শেষ হয়ে যাচ্ছে। আর বেশি নেই।
236
00:21:04,280 --> 00:21:08,758
আমি বাড়িটা আরেকবার দেখে যেতে ফিরে এসেছি।
237
00:21:08,760 --> 00:21:11,078
তবে আমি আসলে তোমার সাথে
কথা বলতে চেয়েছিলাম, ভেরো।
238
00:21:11,080 --> 00:21:12,678
- আমার সাথে?
- হ্যাঁ।
239
00:21:12,680 --> 00:21:17,160
- আমার মনে হয় না চোরেরা বাচ্চা ছিলো।
- আচ্ছা? তা কেন মনে হচ্ছে?
240
00:21:18,760 --> 00:21:21,598
তারা দামী কিছু নেয়নি।
241
00:21:21,600 --> 00:21:28,238
তারা পুরো বাড়িটা তছনছ করেছে
নির্দিষ্ট একটা জিনিসের জন্য।
242
00:21:28,240 --> 00:21:30,520
কীরকম?
243
00:21:31,840 --> 00:21:38,438
মনে হচ্ছে অস্কার প্রায়ই
বেশ বড় অঙ্কের টাকা আনা-নেওয়া করতো।
244
00:21:38,440 --> 00:21:41,718
আমি হাজার হাজার,
লাখ লাখ ইউরোর কথা বলছি।
245
00:21:41,720 --> 00:21:45,158
- সে ব্যাপারে কিছু জানো?
-না, সে ওসব করতো না।
246
00:21:45,160 --> 00:21:50,278
- অস্কার সন্দেহজনক কিছু একটাতে জড়িত ছিলো।
- না, সে ওরকম কিছুতে ছিলো না!
247
00:21:50,280 --> 00:21:55,518
সে শুধু স্থানীয়দের হয়ে
ট্যাক্স রিটার্ন করতে যেত।
248
00:21:55,520 --> 00:21:58,238
- ট্যাক্স রিটার্ন?
- হ্যাঁ, আর তুমিও সেটা জানতে।
249
00:21:58,240 --> 00:22:00,678
- সেটা কীভাবে সন্দেহজনক হতে পারে?
- অস্কার আন্দ্রেসের সাথে কাজ করতো।
250
00:22:00,680 --> 00:22:02,278
সে প্রতি সপ্তাহে লুলাতে যেতো।
251
00:22:02,280 --> 00:22:04,438
- আন্দ্রেসের সাথে?
- আন্দ্রেসের ২১টা ক্লাব আছে।
252
00:22:04,440 --> 00:22:06,678
- মিথ্যা কথা।
- ওগুলোর মধ্যে ৬টা পতিতালয়।
253
00:22:06,680 --> 00:22:10,840
- হয়তো অস্কার টাকা পাচার করতো। ভেরোনিকা।
- না, না।
254
00:22:12,000 --> 00:22:13,918
না, এটা সত্যি নয়।
255
00:22:13,920 --> 00:22:17,960
- সে এসব করলে আমি জানতাম।
- কিংবা জানতে না।
256
00:22:22,720 --> 00:22:25,680
দেখো... আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।
257
00:22:53,160 --> 00:22:55,080
ধন্যবাদ।
258
00:22:57,640 --> 00:23:02,080
- অস্কারকে শেষ কবে দেখেছিলে?
- তিনদিন আগে।
259
00:23:04,200 --> 00:23:09,998
তুমি ফোন করে তাকে গাড়ির ভিতরে পাওয়ার
খবর দেওয়ার ৬ ঘন্টা আগে।
260
00:23:10,000 --> 00:23:13,878
তুমি কি তার মধ্যে
অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে?
261
00:23:13,880 --> 00:23:17,918
সে কি অদ্ভুত ব্যবহার করছিল বা
তাকে কি দেখে বিষন্ন মনে হয়েছিল?
262
00:23:17,920 --> 00:23:20,918
আমরা বাইরে খাবার খাচ্ছিলাম
263
00:23:20,920 --> 00:23:23,158
আর সে একটা তরমুজের অর্ধেক খেয়ে ফেলেছিল।
264
00:23:23,160 --> 00:23:25,398
জানি না।
265
00:23:25,400 --> 00:23:29,280
নিজেকে মারতে চাওয়ার জন্য
সে কারণটাই কি যথেষ্ঠ?
266
00:23:36,720 --> 00:23:39,358
সে কি মদ্যপ ছিল?
267
00:23:39,360 --> 00:23:42,718
কেবিনের মধ্যে তাকে মদ খেতে দেখা গিয়েছিল।
268
00:23:42,720 --> 00:23:45,438
সন্ধ্যা ৮টার দিকে।
269
00:23:45,440 --> 00:23:47,040
তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল?
270
00:23:51,160 --> 00:23:54,840
আসলে, হ্যাঁ, তবে...
পরে আমরা মিটমাট করে নিয়েছিলাম।
271
00:23:56,080 --> 00:23:59,478
তোমাদের দুজনের মধ্যে সবকিছু কি ঠিকঠাক ছিলো?
272
00:23:59,480 --> 00:24:01,118
ধুরো...
273
00:24:01,120 --> 00:24:07,918
ওটা সামান্য একটা ঝগড়া ছিলো
যেমনটা সব দম্পতির মধ্যে হয়, এটুকুই।
274
00:24:07,920 --> 00:24:10,000
কী নিয়ে হয়েছিল, ভেরো?
275
00:24:11,320 --> 00:24:13,438
কী বলতে চাইছো তুমি, কনরাডো?
276
00:24:13,440 --> 00:24:18,878
সে তার গাড়ির ভিতরে ঢুকে
আত্নহত্যা করার কারণ আমি?
277
00:24:18,880 --> 00:24:21,760
সেদিন আমাদের ঝগড়া হয়নি।
278
00:24:25,000 --> 00:24:27,920
আমরা ততক্ষণে মিলে গিয়েছিলাম, ধুরো।
279
00:24:29,160 --> 00:24:33,398
সে যা করেছে তার কোনো মানে নেই।
280
00:24:33,400 --> 00:24:35,520
একদমই কোনো মানে নেই। না!
281
00:24:54,480 --> 00:24:58,158
- আমি তার উপর রেগে আছি।
- জানি।
282
00:24:58,160 --> 00:25:00,278
শান্ত হও।
283
00:25:00,280 --> 00:25:03,398
আমি চাইনি সে মরে যাক।
284
00:25:03,400 --> 00:25:06,358
- আমি চাইনি সে মরে যাক।
- আমার কথা শোনো, ভেরো।
285
00:25:06,360 --> 00:25:08,838
- আমি চাইনি সে...
- আমার কথা শোনো।
286
00:25:08,840 --> 00:25:12,920
তোমাকে শক্ত হতে হবে।
এবং তুমি শক্ত। সলের কথা ভাবো।
287
00:25:16,280 --> 00:25:19,080
তুমি যখনই চাও আমরা বাইক নিয়ে
একটা চক্কর দিয়ে আসতে পারি।
288
00:25:20,280 --> 00:25:24,438
প্যাডেলের উপর পা রেখে সারা গ্রামে শোনা
যায় মতো করে বুক ফাটিয়ে চিৎকার করতে পারি।
289
00:25:24,440 --> 00:25:26,720
আচ্ছা।
290
00:25:28,080 --> 00:25:30,158
- বুকে আসো।
- ধন্যবাদ।
291
00:25:30,160 --> 00:25:32,520
বোকামি করো না! আসো।
292
00:25:38,280 --> 00:25:40,638
- কিছু দরকার হলে, আমাকে ফোন করবে ঠিক আছে?
- ঠিক আছে।
293
00:25:40,640 --> 00:25:42,678
- দিনে রাতে যেকোনো সময়ে।
- ঠিক আছে।
294
00:25:42,680 --> 00:25:44,840
- তোমাকে ভালোবাসি।
- আমিও।
295
00:26:58,480 --> 00:27:00,400
তুমি কি ঠিক আছো?
296
00:27:10,440 --> 00:27:13,918
তোমাকে এভাবে দেখতে আজব লাগছে,
তুমি তো সবসময় ঠিকঠাক থাকতে।
297
00:27:13,920 --> 00:27:16,640
তুমি তো ব্যথা-বেদনার প্রতিরোধকের মতো ছিলে।
298
00:27:19,880 --> 00:27:21,280
ধুর।
299
00:27:37,600 --> 00:27:41,000
ভেরোনিকা, অস্কার যে আন্দ্রেসের হয়ে কাজ করতো
সে ব্যাপারে কি তুমি কিছুই জানো না?
300
00:27:42,240 --> 00:27:44,440
টাকার ব্যাপারে কিছু জানো না?
301
00:27:51,320 --> 00:27:52,680
সে মিথ্যা বলার কারণ কী মনে করো?
302
00:28:17,920 --> 00:28:19,240
মার্টিনা!
303
00:28:20,800 --> 00:28:22,240
- একটু বরফ আনতে পারবে?
- হ্যাঁ।
304
00:28:41,800 --> 00:28:43,320
আন্দ্রেসের সাথে দেখা করতে চাই।
305
00:28:44,440 --> 00:28:47,878
- আন্দ্রেস এখানে নেই।
- তার সাথে কথা না বলা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না।
306
00:28:47,880 --> 00:28:51,158
- এই সুন্দরী, কী হয়েছে তোমার?
- আমার সঙ্গী প্রতি সপ্তাহে এখানে আসত
307
00:28:51,160 --> 00:28:54,358
এবং সে এখানে কী করতো জানার জন্য
আমি আন্দ্রেসকে চাই।
308
00:28:54,360 --> 00:28:56,080
কী মনে হয় তোমার, সুন্দরী?
309
00:28:57,520 --> 00:28:59,758
দেখো, সুন্দরী, নিজেকে
এসবে জড়াতে এসো না।
310
00:28:59,760 --> 00:29:01,758
এখানে হিংসুটে বউ তুমি একা নও।
311
00:29:01,760 --> 00:29:04,038
একজন বিবাহিত লোকের জন্য
এসব আমি কল্পনা করতে পারছি।
312
00:29:04,040 --> 00:29:07,358
কী খবর, তিনো?
নেউসকে আমার পক্ষ থেকে হ্যালো বলিও।
313
00:29:07,360 --> 00:29:11,040
- আমি আন্দ্রেসের সাথে কথা বলতে চাই।
- আচ্ছা ঠিক আছে... সান্তি!
314
00:29:14,760 --> 00:29:17,398
কাতিয়া, আমি ছয়টায় পারবো না,
আটটায় হলে ভালো হবে। ওকে?
315
00:29:17,400 --> 00:29:19,838
- চিন্তা করো না।
- আর কাঁচওয়ালাদের সাথে আগামীকাল। আমি...
316
00:29:19,840 --> 00:29:22,000
আমাকে ছেড়ে দে!
317
00:29:23,000 --> 00:29:28,080
এখানে আর আসবে না।
সিভি ছাড়া কখনো আসবে না।
318
00:29:41,320 --> 00:29:42,640
কী হয়েছে?
319
00:29:44,920 --> 00:29:46,760
কোথায় যাচ্ছ? হে ইশ্বর।
320
00:29:54,240 --> 00:29:58,560
এই! তুই আমার সিভি দেখতে চাস?
321
00:30:00,280 --> 00:30:04,000
- তাহলে এই নে।
- কী করছিস, পাগলী?
322
00:30:05,280 --> 00:30:07,158
থাম।
323
00:30:07,160 --> 00:30:10,760
থাম, বেশ্যামাগী।
324
00:30:17,680 --> 00:30:19,400
আমাকে ছেড়ে দে!
325
00:30:27,200 --> 00:30:28,880
দৌঁড়াও!
326
00:30:41,000 --> 00:30:42,720
থামো।
327
00:30:44,480 --> 00:30:48,838
- তুমি পাগল নাকি?
- আমার জানা দরকার ছিলো।
328
00:30:48,840 --> 00:30:51,918
সে আন্দ্রেসের সাথে কাজ করতো,
কনরাডো সেটা তোমাকে ইতোমধ্যে বলেছে।
329
00:30:51,920 --> 00:30:54,918
দুঃখিত, আমি দুঃখিত! কিন্তু সে
আমার থেকে লুকাল কেন?
330
00:30:54,920 --> 00:30:58,718
- আমি বুঝতে পারছি না।
- তুমি কী ভেবেছিলে, হ্যাঁ? কী ভেবেছিলে?
331
00:30:58,720 --> 00:31:02,920
তাকে প্রতি রাতে তার বউয়ের সাথে শুতে
দেখেছ, আর ভেবেছ সে তোমাকে মিথ্যা বলবে না?
332
00:31:07,160 --> 00:31:08,880
আমি দুঃখিত।
333
00:31:21,920 --> 00:31:24,478
- সার্জেন্ট।
- ভেরোনিকা কেমন আছে?
334
00:31:24,480 --> 00:31:28,478
সে ঝামেলা পাকাচ্ছে, অস্কারের ব্যাপারে তার কোন ধারণা ছিল না, তাকে বলাটা আপনার উচিত হয়নি।
335
00:31:28,480 --> 00:31:30,318
আপনারা দুজনেই তার সাথে থেকেছেন।
336
00:31:30,320 --> 00:31:32,438
আপনাদের দুজনকে জানানো আমার দায়িত্ব।
337
00:31:32,440 --> 00:31:35,438
বিশেষভাবে যখন চোরদের ফিরে আসার ঝুঁকি থাকে।
338
00:31:35,440 --> 00:31:38,998
আমি আপনাকে ফোন করেছি কারণ
তারা ব্যাগের আঙুলের ছাপ চেক করেছে।
339
00:31:39,000 --> 00:31:41,918
আমি যতগুলো ভেবেছিলাম
তার চেয়েও বেশি ছাপ পাওয়া গেছে।
340
00:31:41,920 --> 00:31:45,838
- আপনার, আমার এবং আরো দুজনের।
-ব্যাগগুলো আমার বাড়ি থেকে কোথাও যায়নি।
341
00:31:45,840 --> 00:31:50,438
ছাপগুলো আমার মায়ের হতে পারে,
বেশি হলে হয়তো কাতিয়া অথবা এডা'র হবে।
342
00:31:50,440 --> 00:31:53,958
তাদের মধ্যে একজনের ছাপ ভেরোনিকার বাড়িতে
যে ঢুকেছিল তার সাথে মিলেছে।
343
00:31:53,960 --> 00:31:56,798
কিন্তু ওখানে তো ভুলও হতে পারে, নাকি?
344
00:31:56,800 --> 00:31:59,598
আরেকবার চেক করুন, প্লিজ।
এসবের কোনো মানে নেই।
345
00:31:59,600 --> 00:32:03,798
ভেরোনিকার বাড়িতে ঢুকতে পারে
এমন কাউকে আমার জানাশোনা নেই।
346
00:32:03,800 --> 00:32:06,160
দেখুন, মিসেস লিভা, এটা একটা সামান্য ব্যাপার।
347
00:32:07,320 --> 00:32:09,760
- আমি স্রেফ একটা রিপোর্ট পেলাম আর...
- কনরাডো, আপনাকে পরে ফোন করছি।
348
00:32:12,280 --> 00:32:14,920
তুমি কোথায়? কোথায় তুমি?
349
00:32:20,840 --> 00:32:22,720
ভেরোনিকা!
350
00:32:37,800 --> 00:32:39,200
কী হয়েছে?
351
00:32:40,600 --> 00:32:43,278
তুমি ঠিক আছো তো?
352
00:32:43,280 --> 00:32:45,238
হ্যাঁ?
353
00:32:45,240 --> 00:32:47,518
আমি মনে করেছি...
354
00:32:47,520 --> 00:32:49,920
আমি মনে করেছি তুমি আত্নহত্যা করতে চেয়েছিলে।
355
00:32:50,920 --> 00:32:54,758
অস্কারের মতো। আবার এমন করো না, প্লিজ।
356
00:32:54,760 --> 00:32:56,600
প্লিজ।
357
00:33:01,240 --> 00:33:03,918
বেশ, আমি মরতে চাই না,
358
00:33:03,920 --> 00:33:07,998
তবে তুমি যদি আমাকে জড়িয়ে ধরে থাকো,
359
00:33:08,000 --> 00:33:10,360
আমরা দুজনেই পানির নিচে চলে যাবো।
360
00:33:17,600 --> 00:33:21,000
- চলো সলের কাছে যাওয়া যাক, ঠিক আছে?
- আচ্ছা।
361
00:33:44,000 --> 00:33:47,798
মি. পাচেকো, আসার জন্য ধন্যবাদ।
362
00:33:47,800 --> 00:33:52,598
প্লিজ। আসলে আমি কিছুক্ষণ ধরেই
আপনার ফোনের অপেক্ষা করছি।
363
00:33:52,600 --> 00:33:56,680
মি. লেওন কতদিন ধরে টাকা পাচারের সাথে জড়িত?
364
00:33:58,920 --> 00:34:01,078
যখন থেকে তাকে বরখাস্ত করা হয়েছে তখন থেকেই।
365
00:34:01,080 --> 00:34:04,238
শুরুটা কিছু সময়ের জন্য ভেবে করা হয়েছিল,
কিন্তু আপনি তো জানেন...
366
00:34:04,240 --> 00:34:07,600
সেসব কারবারে ঢুকা যত সহজ
বের হওয়া ততই কঠিন।
367
00:34:11,400 --> 00:34:14,438
আপনি কি ভেরোনিকার বাড়িতে
চুরির ব্যাপারে জানতেন?
368
00:34:14,440 --> 00:34:15,800
তোয়ালেটা দিন, প্লিজ।
369
00:34:20,000 --> 00:34:24,600
জানতাম না। আপনি যার কথা বলছেন
তার সাথে আমার কোনো লেনদেন নেই।
370
00:34:25,800 --> 00:34:27,278
হ্যাঁ।
371
00:34:27,280 --> 00:34:31,478
জানেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে
তারা মিসেস লিভা'র বাড়িতেও চুরি করেছে।
372
00:34:31,480 --> 00:34:36,238
তারা মৃতের ব্যক্তিগত সম্পত্তি থেকে
ছোট্ট একটা চাবি চুরি করেছে।
373
00:34:36,240 --> 00:34:40,000
আমি যতদুর জানতে পেরেছি,
ওটা দিয়ে একটা সেফটি ডিপোজিট বক্স খোলা হয়।
374
00:34:42,640 --> 00:34:44,718
তো, এসব আমাকে কেন বলছেন?
375
00:34:44,720 --> 00:34:47,838
কারণ যে চাবিটা চুরি করেছে
সে ভেরো'র বাড়িতেও ঢুকেছিল।
376
00:34:47,840 --> 00:34:49,798
খুব সম্ভবত একই জিনিসের খোঁজে।
377
00:34:49,800 --> 00:34:52,320
আমি কিছু জানি না!
378
00:34:55,480 --> 00:34:58,080
আপনি কীসের কথা বলছেন
আমার কোনো ধারণা নেই।
379
00:34:59,640 --> 00:35:02,158
মি. পাচেকো, যা বলবে সতর্কভাবে বলবে,
380
00:35:02,160 --> 00:35:05,240
নাহয় এমন মার মারব যে
তোমার নাতিরা পর্যন্ত ব্যাথা অনুভব করবে।
381
00:35:10,000 --> 00:35:12,358
আবার শুরু করা যাক।
আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিবে।
382
00:35:12,360 --> 00:35:14,798
মৃত্যুর আগের দুইদিন অস্কার কোথায় ছিলো?
383
00:35:14,800 --> 00:35:18,598
জানি না। আমি জানি ভেরোনিকার সাথে
তার অনেক বড় একটা ঝামেলা হয়েছিল।
384
00:35:18,600 --> 00:35:21,678
তাকে ফোন করার চেষ্টা করেছিলাম, তবে সে
জবাব দেয়নি, তারপর নিজেকে মেরে ফেলেছে।
385
00:35:21,680 --> 00:35:23,360
শার্টের হাতা গুটাও।
386
00:35:25,800 --> 00:35:29,598
দেখো... আমি জানি চাবিটা তুমি চুরি করেছ।
387
00:35:29,600 --> 00:35:33,398
এটাও জানি যে তোমার বন্ধু
কোনো অজানা জায়গায়
388
00:35:33,400 --> 00:35:36,518
১.২ মিলিয়ন ইউরো রেখে মারা গেছে
এবং সেটা সবাই খুঁজছে, তুমি সহ।
389
00:35:36,520 --> 00:35:39,760
তোর শাউয়ার হাতা গুটাতে বলেছি।
390
00:35:49,640 --> 00:35:50,960
তারা আমাকে রান্না করেছে।
391
00:35:53,160 --> 00:35:56,558
তিনটা লোক এলো যাদের আমি কখনো দেখিনি,
আমাকে একটা ধাতব ড্রামে রাখল
392
00:35:56,560 --> 00:35:59,838
এবং ব্লো টর্চ দিয়ে পানি গরম করতে লাগলো।
393
00:35:59,840 --> 00:36:03,638
- ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে।
- আর কী আশা করিস তুই?
394
00:36:03,640 --> 00:36:07,598
চাইলেই তো একপাল বেজন্মার কাছ
থেকে টাকা নিয়ে দিব্যি ভেগে যেতে পারবি না।
395
00:36:07,600 --> 00:36:11,078
তাই তারা রেগে গেল আর
তুই পুলিশের কাছেও যেতে পারলি না।
396
00:36:11,080 --> 00:36:13,158
না...
397
00:36:13,160 --> 00:36:15,998
- বালের টাকাগুলো কোথায়?
- আমার কাছে নেই।
398
00:36:16,000 --> 00:36:18,318
মারা যাওয়ার সময় ওগুলো অস্কারের কাছে ছিলো।
399
00:36:18,320 --> 00:36:22,158
সেজন্য আমি চাবিটা চুরি করেছি।
এটা দিয়ে কিছু খোলা যায় না।
400
00:36:22,160 --> 00:36:26,200
সেফটি ডিপোজিট বক্স তো দূরে থাক,
একটা ড্রয়ারও খোলা যায় না। কিছুই না!
401
00:36:27,840 --> 00:36:30,360
আমি জানি না এটা কীসের।
402
00:36:42,240 --> 00:36:44,400
একটা চুক্তি করলে কেমন হয়?
403
00:36:45,600 --> 00:36:50,400
তুমি যা জানো আমাকে বলবে আর আমি তোমাকে
এমনভাবে সাহায্য করব যেন আমি পুলিশই না।
404
00:36:54,760 --> 00:36:57,838
সেন্ট্রাল কোর কনক্রিটের শক্তি
উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য
405
00:36:57,840 --> 00:37:00,278
আমরা হিসাবটা আবার করেছি।
406
00:37:00,280 --> 00:37:03,598
এখনো কাঁচের প্রকৌশলীদের সাথে কথা বলিনি,
তবে অ্যালেক্স বলছে
407
00:37:03,600 --> 00:37:06,758
বাঁকানো খন্ডগুলো সিলিকন দিয়ে
জোড়া দেওয়া যাবে।
408
00:37:06,760 --> 00:37:10,478
খুব ভালো।
আমি এই প্রকল্পের ব্যাপারে আগ্রহী। সাবাশ।
409
00:37:10,480 --> 00:37:12,438
ধন্যবাদ।
410
00:37:12,440 --> 00:37:13,920
আর হ্যাঁ, কেমন আছো?
411
00:37:15,080 --> 00:37:17,040
বেশ ভালোই।
412
00:37:19,960 --> 00:37:23,478
আচ্ছা, আজ আমি জানতে পেরেছি
আমার মেয়ে সমকামী
413
00:37:23,480 --> 00:37:26,398
এবং এখন তার হৃদয় ভগ্ন, তাই...
414
00:37:26,400 --> 00:37:29,118
ওহ। শুনে খারাপ লাগছে।
415
00:37:29,120 --> 00:37:32,998
আমি তাকে চিন্তা না করতে বলেছি,
বলেছি যে সে হাজারবার প্রেমে পড়বে
416
00:37:33,000 --> 00:37:37,040
এবং সে জিজ্ঞেস করলো
বিশেষ কাউকে খুঁজে পাওয়া সহজ কিনা।
417
00:37:38,240 --> 00:37:40,600
- আর তুমি কী বললে?
- বলেছি হ্যাঁ।
418
00:37:41,760 --> 00:37:44,638
হ্যাঁ বলেছি আর...
419
00:37:44,640 --> 00:37:47,838
বলেছি যে লাখ লাখ অসাধারণ মানুষ
এই পৃথিবীতে আছে।
420
00:37:47,840 --> 00:37:50,920
তোমার বয়সী যদিও কম, তবুও আছে।
421
00:37:54,920 --> 00:37:57,478
তোমার একটা কোম্পানি আছে।
422
00:37:57,480 --> 00:38:01,000
বেশ, তোমার রাতটা শুভ হোক।
আমি একটু বেশিক্ষণ কাজ করবো।
423
00:38:51,080 --> 00:38:55,160
হেই, চলে যাচ্ছ নাকি?
সবকিছুর জন্য ধন্যবাদ।
424
00:38:56,520 --> 00:38:58,600
- ধন্যবাদ।
- সমস্যা নেই।
425
00:38:59,600 --> 00:39:01,118
বিদায়।
426
00:39:01,120 --> 00:39:02,878
- আমরা সব গুছিয়ে নিয়েছি।
- তাই?
427
00:39:02,880 --> 00:39:05,878
এবং সলকে বিছানায় শুইয়ে দিয়েছি,
সে ক্লান্ত হয়ে গিয়েছিল।
428
00:39:05,880 --> 00:39:08,720
বেশ, আমিও বেশ ক্লান্ত।
429
00:39:10,760 --> 00:39:12,560
আমিও।
430
00:39:13,720 --> 00:39:16,680
আচ্ছা, একটু বিশ্রাম নাও তাহলে।
431
00:39:18,480 --> 00:39:20,840
- ধন্যবাদ, ভিসেন্ট।
- স্বাগত।
432
00:39:31,920 --> 00:39:35,158
১৫ বছর বয়স থেকে আমি
দাদির সাথে এই বাড়িতে বসবাস করছি।
433
00:39:35,160 --> 00:39:37,320
বাবা-মা মারা যাওয়ার পর থেকে।
434
00:39:38,680 --> 00:39:43,398
তারা ছিল তেল এবং জলের মতো।
435
00:39:43,400 --> 00:39:46,000
রাত এবং দিনের মতো।
436
00:39:47,600 --> 00:39:53,600
আমি ছোট ছিলাম তবুও তাদের মধ্যকার
চাপা উত্তেজনা বুঝতে পারতাম।
437
00:39:55,080 --> 00:39:57,998
আমি দেখেছি আমার মা কতটা ভুগেছে।
438
00:39:58,000 --> 00:40:02,118
- ভুগেছে কেন?
- কারণ সে বাবার সবটাকে নিজের করে চেয়েছিল।
439
00:40:02,120 --> 00:40:06,278
সে ইর্শান্বিত এবং দখলদারসুলভ ছিল।
440
00:40:06,280 --> 00:40:09,918
এবং যেহেতু বাবা তার ফাঁদে
আটকা থাকাটা সহ্য করতে পারছিল না,
441
00:40:09,920 --> 00:40:12,638
সে বাইরে যেতো, কোথায় যাবে সেটা মাকে না বলে
442
00:40:12,640 --> 00:40:15,078
এবং বাসায় আসলে তাকে মিথ্যা বলত।
443
00:40:15,080 --> 00:40:17,398
সে আমার মাকে অনেক মিথ্যা বলতো।
444
00:40:17,400 --> 00:40:19,360
সে জানতো ও অন্য মেয়ের সাথে থাকতো।
445
00:40:21,080 --> 00:40:22,998
অবশেষে,
446
00:40:23,000 --> 00:40:28,880
মা খেই হারিয়ে ফেলতে লাগলো।
447
00:40:30,680 --> 00:40:34,118
সময়ের সাথে সাথে,
448
00:40:34,120 --> 00:40:37,320
সে বুঝতে পারতো না কোনটা সত্যি,
আর কোনটা নয়।
449
00:40:41,160 --> 00:40:45,880
একদিন আমার মা বাবার জন্য অপেক্ষা করছিল
যে কয়েকদিন থেকেই বাইরে ছিল।
450
00:40:47,160 --> 00:40:52,000
সেদিন সে ছিল ভিন্ন। চোখে ছিল আগুন।
451
00:40:53,160 --> 00:40:57,360
যখন বাবা ফিরে এলো, সে উঠে দাঁড়ালো..,
452
00:41:00,240 --> 00:41:02,360
...এবং পরপর দুটো গুলি করলো।
453
00:41:04,440 --> 00:41:09,518
শেষে, অতসব মিথ্যা
454
00:41:09,520 --> 00:41:15,798
এবং কেউ একজন যে কেবলই
তার হতে পারে সে ধারণা
455
00:41:15,800 --> 00:41:17,640
তাদের দুজনেরই মৃত্যুর কারণ হলো।
456
00:41:20,000 --> 00:41:22,998
সেজন্য অস্কারকে আমি কখনো মিথ্যা বলিনি।
457
00:41:23,000 --> 00:41:24,800
কখনো তাকে বিচার করিনি।
458
00:41:28,400 --> 00:41:30,998
আমাদের মধ্যে
459
00:41:31,000 --> 00:41:35,478
একটামাত্র চুক্তি ছিলো। সেটা ছিলো-
460
00:41:35,480 --> 00:41:37,400
একে অপরকে মিথ্যা না বলা।
461
00:41:40,160 --> 00:41:42,360
মিথ্যা না বলা।
462
00:41:48,360 --> 00:41:50,400
দুঃখিত।
463
00:41:55,400 --> 00:42:00,280
- আজ রাতে আমার সাথে থাকলে কিছু মনে করবে?
- অবশ্যই না।
464
00:42:28,400 --> 00:42:31,998
আলেহান্দ্রা, মেসেজটা পাওয়ামাত্র আমাকে ফোন করবেন। আপনাকে খুব সাবধানে থাকতে হবে।
465
00:42:32,000 --> 00:42:34,118
যারা টাকাগুলোর খোঁজ করছে তারা খুব ভয়ঙ্কর
466
00:42:34,120 --> 00:42:36,720
এবং অস্কারের মৃত্যুতে তাদের হাত থাকতে পারে।
467
00:42:51,280 --> 00:42:54,200
অস্কারের মতো তুমিও
বালিশের নিচে হাত রেখে শোও দেখছি।
468
00:43:01,920 --> 00:43:03,840
আমি এখনো তার কথা ভাবি।
469
00:43:07,120 --> 00:43:08,600
তোমাকে অনেক ধন্যবাদ, মার্টিনা।
470
00:43:10,640 --> 00:43:13,680
আমার জন্য এতকিছু করার জন্য।
471
00:43:39,800 --> 00:43:43,920
সবাই নিজের মধ্যকার একটা অংশ
লুকিয়ে রাখে যেটাকে সে ঘৃণা করে।
472
00:43:46,800 --> 00:43:50,200
সে আসলে কে এবং
সে যা হওয়ার ভান করে ...
473
00:43:51,440 --> 00:43:53,360
...তার মধ্যকার এক অতল গহবর।
474
00:43:57,240 --> 00:44:00,160
গতানুগতিক মানুষ এবং
আরণ্যকদের মধ্যবর্তী একটা অংশ।
475
00:44:03,360 --> 00:44:05,720
যেখানে দিক বদলানো খুব কঠিন।
476
00:44:07,760 --> 00:44:11,118
সে, তার স্ত্রী এবং তার প্রেমিকা,
477
00:44:11,120 --> 00:44:17,880
দুটো অংশকে জোড়া লাগাতে
একে অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়।
478
00:44:19,640 --> 00:44:20,960
সেখানে থাকে আকর্ষণ...
479
00:44:22,280 --> 00:44:24,320
...আবেদন...
480
00:44:25,600 --> 00:44:27,280
...আবেগ।
481
00:44:42,680 --> 00:44:47,080
যখন এগুলোর সব অনুভব করে,
সে হাল ছেড়ে দেয়।
482
00:44:49,600 --> 00:44:51,720
আর তখন একটা উপায়ই বাকি থাকে...
483
00:44:54,000 --> 00:44:55,798
...লাফ দেওয়া।
484
00:44:55,800 --> 00:44:57,960
সমাপ্ত
485
00:45:13,600 --> 00:45:15,080
ভেরোনিকা...
486
00:45:16,600 --> 00:45:17,920
কী?
487
00:45:21,760 --> 00:45:23,400
আমার নাম আলেহান্দ্রা।
488
00:45:24,880 --> 00:45:26,960
আমি অস্কারের স্ত্রী।
489
00:45:52,440 --> 00:45:54,520
তুমি এখানে কী করছ?
490
00:46:00,000 --> 00:46:10,000
অনুবাদ ও সম্পাদনায়
এ আর আকিব
491
00:46:10,190 --> 00:46:15,190
সাবটাইটেলের মান এবং ভুলত্রুটি সম্পর্কে মতামত জানাবেন।