1 00:00:00,200 --> 00:00:07,200 .::S01 - E05::. EL EMBARCADERO 2 00:00:13,280 --> 00:00:16,560 যখন আমি ছোট ছিলাম, তখন আমার একটা দাঁত ভেঙে গিয়েছিল। 3 00:00:18,360 --> 00:00:20,598 আমার মনে আছে মা আমাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। 4 00:00:20,600 --> 00:00:24,078 সে বলেছিল, "চিন্তা করবেন না, ম্যাম। আরেকটা গজাবে।" 5 00:00:24,080 --> 00:00:28,518 আমি স্কুলে যেতে শুরু করলাম এবং সব বাচ্চাদের যখন দাঁত পড়ে গেল, 6 00:00:28,520 --> 00:00:30,358 তখন তাদের কাছে দন্তপরী এলো। 7 00:00:30,360 --> 00:00:33,480 কিন্তু আমার কাছে কখনো আসলো না। 8 00:00:35,080 --> 00:00:38,238 দাঁত ছাড়া বেড়ে উঠা বেশ কঠিন, জানোই তো। 9 00:00:38,240 --> 00:00:41,560 - এটা পড়ে গিয়েছিল। - অবশেষে দাঁতটা গজালো, না? 10 00:00:43,360 --> 00:00:45,120 আমি এত পুঁচকে ছিলাম যে হাঁটতেও জানতাম না। 11 00:00:46,240 --> 00:00:49,518 বয়স্করা যে সন্তানদের সাথে প্রতারণা করার ব্যাপারে 12 00:00:49,520 --> 00:00:51,360 একমত হতে পারে ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লাগে। 13 00:00:53,000 --> 00:00:57,878 আমাকে কথা দাও যে আমাদের মেয়ে দন্তপরীর সুন্দর অংশটা পাবে। 14 00:00:57,880 --> 00:00:59,200 এবং সান্তা ক্লজের অংশও পাবে। 15 00:01:01,480 --> 00:01:03,600 এবং ওই বড়, খারাপ নেকড়ের অংশও। 16 00:01:05,040 --> 00:01:07,318 - আর ছোটবেলার মিথ্যা অংশটা? - না। 17 00:01:07,320 --> 00:01:11,000 - এগুলোই চাও নাকি? - না, নিজেকে সাধারণ মেয়ে হিসেবে... 18 00:01:12,560 --> 00:01:14,920 ...অনুভব করতে পারার অংশটা চাই। 19 00:01:19,160 --> 00:01:23,560 আলেহান্দ্রা আমাদের যখন দেখা হয়েছিল তখনকার একটা ছবি পাঠিয়েছে, দেখো। 20 00:01:26,920 --> 00:01:29,558 - দুঃখিত, আমি খুব বোকা। - সমস্যা নেই। 21 00:01:29,560 --> 00:01:31,518 জানি না তোমাকে কেন এটা দেখালাম। 22 00:01:31,520 --> 00:01:34,198 - আমি একটা পাগল। দুঃখিত। - সত্যিই কোনো সমস্যা নেই। 23 00:01:34,200 --> 00:01:38,398 - আমি একটা গাধা, দুঃখিত। - সমস্যা নেই বললাম তো। এর উল্টোটা ভাবো। 24 00:01:38,400 --> 00:01:42,678 তার প্রতি ভালোবাসা তোমাকে উন্মোচিত করছে, তাকে কীভাবে ভালোবাসো তা প্রকাশ করছে। 25 00:01:42,680 --> 00:01:46,718 তোমার উদারতা, তোমার ভয়ের কারণ প্রকাশ করছে। 26 00:01:46,720 --> 00:01:50,198 তবে আমি ছবিটা দেখতে চাই না। সেটা আমার জীবন নয়। 27 00:01:50,200 --> 00:01:54,758 সেটা ২৭ কিলোমিটার দূরের অন্য একটা জীবন। 28 00:01:54,760 --> 00:01:57,998 সেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। 29 00:01:58,000 --> 00:01:59,400 দেখো... 30 00:02:00,720 --> 00:02:04,958 আমার মনে হয় ব্যাপারটা কিছুটা এরকমঃ 31 00:02:04,960 --> 00:02:07,078 দুটো বৃত্ত। 32 00:02:07,080 --> 00:02:11,000 মাঝখানের এই অংশটা নিজেকে কারো সাথে ভাগাভাগি করার জন্য। 33 00:02:12,440 --> 00:02:16,678 এখানে এই বিশাল অংশটা.. তবুও ফাঁকা। 34 00:02:16,680 --> 00:02:21,920 বেঁচে থাকার জন্য, ভ্রমণ করার জন্য, নিজেকে অন্যদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। 35 00:02:23,240 --> 00:02:26,120 আর এই ফাঁকা অংশটা তোমার। 36 00:02:29,120 --> 00:02:30,960 শুধুই তোমার। 37 00:02:41,240 --> 00:02:43,320 কী খবর, ভিসেন্ট? কেমন আছো? 38 00:02:45,320 --> 00:02:47,958 একটা চক্কর দিয়ে আসতে চাও নাকি? 39 00:02:47,960 --> 00:02:49,280 চলো। 40 00:02:51,040 --> 00:02:52,680 আমি এমনিতেই মোটা হয়ে যাচ্ছি। 41 00:02:55,080 --> 00:02:56,440 আসবে নাকি, অস্কার? 42 00:02:58,400 --> 00:03:02,520 আমি এখানে ঠিক আছি। একদম ঠিক আছি। 43 00:04:09,280 --> 00:04:10,840 হ্যালো? 44 00:04:27,600 --> 00:04:29,078 - ভেরোনিকা। - হ্যালো। 45 00:04:29,080 --> 00:04:32,838 -হ্যালো, কেমন আছ? - ভালো, তুমি কি লা আলবুফেরাতে আছো? (লা আলবুফেরা - স্পেনের একটি পার্ক।) 46 00:04:32,840 --> 00:04:39,278 - হ্যাঁ, আমি আসলে ছবি তুলছি। -আচ্ছা। দেখো, সলের স্কুল থেকে ফোন করেছিল। 47 00:04:39,280 --> 00:04:44,198 সে অসুস্থ এবং তুমি যদি গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসতে তবে খুশি হতাম। 48 00:04:44,200 --> 00:04:48,358 সমস্যা হচ্ছে আমি একটু... 49 00:04:48,360 --> 00:04:50,598 অন্য কেউ যেতে পারবে না? 50 00:04:50,600 --> 00:04:53,678 ভিসেন্টকে কয়েকবার ফোন দিয়েছি কিন্তু সে রিসিভ করছে না। 51 00:04:53,680 --> 00:04:56,558 - আর আমিও ভ্যালেন্সিয়ায় আছি। - ভ্যালেন্সিয়ায়? 52 00:04:56,560 --> 00:04:58,358 তুমি ভ্যালেন্সিয়ায় কী করছ? 53 00:04:58,360 --> 00:05:03,600 অস্কারের শেষ ইচ্ছার ব্যাপারে জানতে এসেছি, তবে আগে তার স্ত্রীর সাথে দেখা করতে চাই। 54 00:05:05,040 --> 00:05:07,760 আসলে, আমি এখন তার বাসার নিচে আছি। 55 00:05:09,360 --> 00:05:11,078 তার বাসার নিচে? 56 00:05:11,080 --> 00:05:14,000 - মানে তার বাসার রিসিপশনে? - না, আমি তার দরজার সামনে। 57 00:05:24,960 --> 00:05:28,958 ব্যাপারটা সুরাহা করতে একটু তাড়াতাড়ি এসেছি কারণ যদি ফিরতে দেরী হয়ে যায়, 58 00:05:28,960 --> 00:05:31,080 আমার ভয় লাগবে ভেবে চিন্তা হচ্ছে। 59 00:05:34,120 --> 00:05:37,278 ভেরোনিকা, তার বউয়ের সাথের তোমার কথা বলার দরকার নেই। 60 00:05:37,280 --> 00:05:40,598 কিন্তু যদি তাকে না বলি, সে পড়ার সময় আমার ব্যাপারে জানবে। 61 00:05:40,600 --> 00:05:43,118 এবং, বাল, তার সাথে আমি তা হতে দিতে পারি না। 62 00:05:43,120 --> 00:05:46,000 আমি তা হতে দিতে পারি না, এটা ঠিক হবে না। 63 00:05:47,000 --> 00:05:48,600 কার সাথে হতে দিতে পারো না? 64 00:05:49,680 --> 00:05:51,000 তার সাথে? 65 00:05:52,360 --> 00:05:54,120 নাকি অস্কারের সাথে? 66 00:06:04,280 --> 00:06:07,880 দেখো, আমার মনে হয় অস্কারেরই তাকে কিছু বলা উচিত ছিল। 67 00:06:09,280 --> 00:06:15,998 তার এটুকু বলার সাহস থাকা দরকার ছিলো যে, "সোনা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি 68 00:06:16,000 --> 00:06:18,838 এবং সে সবদিক থেকে এত বিশেষ এবং অনন্য যে 69 00:06:18,840 --> 00:06:21,240 আমি তাকে ছাড়তে পারব না।" 70 00:06:22,600 --> 00:06:24,438 জানো? 71 00:06:24,440 --> 00:06:28,160 আমার মনে হয় ওই মেয়েটার কাছে তার স্বামী জবাবদিহি করলেই ভালো হতো। 72 00:06:29,720 --> 00:06:31,240 তুমি নয়। 73 00:06:53,600 --> 00:07:49,700 অনুবাদ ও সম্পাদনায় এ আর আকিব 74 00:07:49,724 --> 00:07:56,624 EL EMBARCADERO 75 00:08:06,600 --> 00:08:08,280 এসে গেছি। 76 00:08:13,560 --> 00:08:17,720 - তোমার পেটে কি খুব ব্যথা হচ্ছে? - না, কিন্তু আমার ভালো লাগছে না। 77 00:08:19,080 --> 00:08:20,760 দেখি কী করা যায়। 78 00:08:29,800 --> 00:08:33,560 - এখানে কী হয়েছে? - ঘরে ডাকাত পড়েছে! 79 00:08:34,800 --> 00:08:37,240 বন্দুক নিয়ে আসো। 80 00:10:07,360 --> 00:10:09,320 হ্যালো? 81 00:10:11,640 --> 00:10:14,520 চিন্তা করবেন না, মিসেস লিভা। আমি আসছি। 82 00:10:16,160 --> 00:10:22,838 "আমি, অস্কার লেওন ফাউস, স্পেনীয় নাগরিক, জাতীয় পরিচয়পত্র নং ৫২৪১৩১৬৬-এফ, 83 00:10:22,840 --> 00:10:27,598 ১৫, প্রিমাদো রেইজ, ভ্যালেন্সিয়া, স্পেন এ ৬ নং বাসায় বসবাসরত, 84 00:10:27,600 --> 00:10:30,358 এই হলোগ্রাফিক অছিয়তনামার মাধ্যমে, 85 00:10:30,360 --> 00:10:33,758 আমার সকল ব্যাংক হিসাবে সংরক্ষিত সম্পদ 86 00:10:33,760 --> 00:10:36,078 আমার মেয়ে, সল লেওন আলফারোকে 87 00:10:36,080 --> 00:10:41,158 সংশ্লিষ্ট সকল শেয়ারসহ দিয়ে যেতে চাই।" 88 00:10:41,160 --> 00:10:45,518 - তার সব ব্যাংক হিসাবের টাকা? - ঠিক বলেছেন। 89 00:10:45,520 --> 00:10:48,118 আপনার মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, 90 00:10:48,120 --> 00:10:51,638 আপনি নিজে সম্পত্তিগুলোর মালিকানা পাবেন। 91 00:10:51,640 --> 00:10:55,600 - তত্বাবধায়ক হিসেবে। - না, আমি অস্কারের টাকা চাই না। 92 00:10:57,240 --> 00:11:01,638 - তিনি আপনার মেয়েকে দিয়ে গেছেন, আপনাকে নয়। - বেশ, আমি আমার মেয়ের জন্য এটা চাই না। 93 00:11:01,640 --> 00:11:06,358 দেখুন, অস্কারের আরেকটা জীবন ছিল। আরেকটা স্ত্রী ছিল... 94 00:11:06,360 --> 00:11:08,678 দেওয়ানি আইনের ১৬৬ নং অনুচ্ছেদ অনুসারে, 95 00:11:08,680 --> 00:11:12,558 স্বত্বভোগী হলেও আপনি আপনার সন্তানের অধিকার অগ্রাহ্য করতে পারবেন না। 96 00:11:12,560 --> 00:11:14,558 কিংবা তার সম্পত্তি দান অথবা বদলি করতে পারবেন না। 97 00:11:14,560 --> 00:11:17,998 - আমি এটা অগ্রাহ্য করতে পারব না? - যথাযথ কারণ 98 00:11:18,000 --> 00:11:21,198 এবং বিচার বিভাগের পূর্ব অনুমোদন ব্যতীত পারবেন না। 99 00:11:21,200 --> 00:11:28,200 তবে করলে ঐসব সম্পত্তি থেকে আপনার মেয়ের সকল অধিকার পরিত্যাগ করেছেন বলে ধরা হবে। 100 00:11:32,320 --> 00:11:33,960 কফি নিবেন? 101 00:11:48,360 --> 00:11:49,680 কী হয়েছে তোমার? 102 00:11:52,200 --> 00:11:53,800 কিছু না। 103 00:11:56,040 --> 00:11:59,960 আরে ধুর, বলে ফেলো। কী হয়েছে? 104 00:12:03,720 --> 00:12:07,038 দেখো, এটা অসাধারণ যে... 105 00:12:07,040 --> 00:12:10,478 তুমি আর ভিসেন্ট সবসময় যেভাবে শুতে, মানে কথা হলো... 106 00:12:10,480 --> 00:12:12,238 - হ্যাঁ। - হ্যাঁ, এতে সমস্যা নেই। 107 00:12:12,240 --> 00:12:15,040 কিন্তু আমাদের মধ্যে এখন যা চলছে... 108 00:12:17,000 --> 00:12:19,998 আসলে, মনে হয় এসব একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। 109 00:12:20,000 --> 00:12:24,718 আমার কাছে তোমার মালিকানাসূচক চিন্তাধারাকে অতিরিক্ত মনে হচ্ছে। 110 00:12:24,720 --> 00:12:29,000 এটা ঠিক না। একদম ঠিক না। 111 00:12:31,720 --> 00:12:34,958 - হ্যাঁ। - ধরো এসব এভাবেই চলবে। 112 00:12:34,960 --> 00:12:37,278 তাতে সমস্যা কী? তুমি কীসের ভয় পাচ্ছ? 113 00:12:37,280 --> 00:12:41,838 আমি হঠাৎ করে ভিসেন্টের জন্য প্রেম অনুভব করব ভেবে চিন্তিত হচ্ছ? 114 00:12:41,840 --> 00:12:45,798 নাকি মনে করছ যে আমি গত ১৫ বছরে যা দেখিনি তা দেখতে শুরু করব? 115 00:12:45,800 --> 00:12:48,398 নাকি ভাবছ যে আমি আমাদের মেয়েকে তার নৌকায় লালনপালন করতে চাই? 116 00:12:48,400 --> 00:12:50,080 জানি না! 117 00:12:55,520 --> 00:12:59,998 হয়তো আমি ভাবতে চাই যে... তুমি সবকিছু আমার সাথেই করতে চাইছ। 118 00:13:00,000 --> 00:13:02,000 এবং আমি জানি এটা বোকামি, কিন্তু... 119 00:13:03,440 --> 00:13:05,480 আমার নিজেকে অবহেলিত এবং বোকার মতো মনে হয়। 120 00:13:09,760 --> 00:13:11,440 তাহলে আমাকে নিয়ে করো। 121 00:13:13,160 --> 00:13:14,600 কী করবো? 122 00:13:18,320 --> 00:13:20,120 তুমি কি থ্রিসাম করতে চাইছ? 123 00:13:21,920 --> 00:13:24,438 - হে ইশ্বর। - আমার একটা আইডিয়া আছে। 124 00:13:24,440 --> 00:13:28,438 - একটা পরীক্ষা করি চলো। চোখ বন্ধ করো। - বোকার মতো কথা বলো না। 125 00:13:28,440 --> 00:13:30,160 - না। - চোখ বন্ধ করো তো। 126 00:13:31,760 --> 00:13:35,840 এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা। চোখ খোলা যাবে না। 127 00:13:43,280 --> 00:13:44,840 অনুভব করতে পারছ? 128 00:13:46,120 --> 00:13:47,800 হ্যাঁ, অনুভব করছি। 129 00:13:49,000 --> 00:13:51,440 চোখ বন্ধ। 130 00:13:59,880 --> 00:14:01,680 অনুভব করতে পারছ? 131 00:14:04,520 --> 00:14:05,840 আবেদন... 132 00:14:10,520 --> 00:14:16,598 যদি আরো একজন এটা করত তবে? 133 00:14:16,600 --> 00:14:18,560 তুমি একটা পাগল। 134 00:14:23,960 --> 00:14:26,240 আমি তোমার সাথেই সবকিছু করতে চাই, অস্কার। 135 00:14:27,680 --> 00:14:29,600 তোমার সাথেই সবকিছু করতে চাই। 136 00:14:52,600 --> 00:14:55,318 আসলে, আমরা জানি না জানালা কে ভেঙেছে, 137 00:14:55,320 --> 00:14:57,758 তবে আমি একপ্রকার নিশ্চিত যে ওটা কোনো চোর ছিল না। 138 00:14:57,760 --> 00:15:01,758 ওটা নিশ্চয়ই স্যান্ডউইচের খোঁজে আসা কোনো রাকুন ছিল। (রাকুন = ঝাকড়া চুলো লেজবিশিষ্ট একপ্রকার প্রাণী।) 139 00:15:01,760 --> 00:15:03,880 এখানে কোনো রাকুন নেই। 140 00:15:05,400 --> 00:15:08,678 তাহলে, এটা কোনো আলসে ইঁদুর অথবা রাজহাঁস ছিল হয়তো। 141 00:15:08,680 --> 00:15:10,438 দেখো এখানকার কী হাল করেছে, সল! 142 00:15:10,440 --> 00:15:14,040 আমার মনে হয় রাজহাঁস চিপস খেয়ে পেট ভরাতে চেয়েছিল। 143 00:15:15,640 --> 00:15:18,598 তোমার ঘুম পাচ্ছে। ঘুমাতে যাবো নাকি, সোনা? 144 00:15:18,600 --> 00:15:20,518 - কিছুক্ষণের জন্য? - হ্যাঁ। 145 00:15:20,520 --> 00:15:22,440 চলো। 146 00:15:27,960 --> 00:15:31,600 স্টেশনে ফিরে যাও এবং এটাকে ল্যাবে দিয়ে এসো জলদি। 147 00:15:43,080 --> 00:15:46,200 - বাচ্চাদের সাথে আপনি বেশ আন্তরিক। - হ্যাঁ। 148 00:15:49,040 --> 00:15:50,878 আমার বউ নিতে চায়নি। 149 00:15:50,880 --> 00:15:55,360 আমি জানি তাকে রাজি করিয়ে নিতে পারতাম, তবে শেষে একটা কুকুর এনেছিলাম। 150 00:15:57,440 --> 00:15:58,880 সাথে একটা বদঅভ্যাস। 151 00:16:01,880 --> 00:16:04,558 জানেন না? মোটরসাইকেলটা অসাধারণ। 152 00:16:04,560 --> 00:16:06,198 - কখনো চড়েছেন? - না। 153 00:16:06,200 --> 00:16:09,198 আমরা চাইলে একদিন ধানক্ষেতের পাশ দিয়ে ঘুরে আসতে পারি, 154 00:16:09,200 --> 00:16:11,838 সেখানকার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। 155 00:16:11,840 --> 00:16:13,718 আমি মোটরসাইকেলে সামান্য ভয় পাই। 156 00:16:13,720 --> 00:16:19,038 সেক্ষেত্রে আমার কাছে অন্য গাড়িও আছে। পেট্রোল কার, চার চাকার বাইক, 157 00:16:19,040 --> 00:16:21,038 এমনকি একটা কম্বাইন হার্ভেস্টারও আছে। 158 00:16:21,040 --> 00:16:24,720 - আমার চাচাত ভাইয়ের। - আমি কখনো ওগুলোতে চড়িনি। 159 00:16:27,280 --> 00:16:30,278 আপনি কি ভেরোনিকাকে বলেছেন? 160 00:16:30,280 --> 00:16:33,518 সে ফোন ধরছে না, অছিয়তনামা পড়তে গেছে। 161 00:16:33,520 --> 00:16:36,320 আমি যেতে চাইনি। 162 00:16:43,560 --> 00:16:46,360 আপনার কি মনে হয় তারা অস্কারের কোনো জিনিস নিয়ে গেছে? 163 00:16:50,920 --> 00:16:54,198 - প্রশ্নটা কেন করলেন? - জানি না... 164 00:16:54,200 --> 00:16:57,560 সে অবৈধ কারবারে জড়িত ছিল। 165 00:16:59,080 --> 00:17:02,878 আপনার কি মনে হয় যে এটা মাফিয়াদের কাজ হতে পারে? 166 00:17:02,880 --> 00:17:06,678 মাফিয়া? না, আমার মনে হয় না। 167 00:17:06,680 --> 00:17:09,998 অস্কার টাকা-পয়সার কারবারে দক্ষ ছিল 168 00:17:10,000 --> 00:17:12,518 এবং সে প্রতিবেশীদের ব্যবসার কাজে সাহায্য করত 169 00:17:12,520 --> 00:17:16,958 - তবে আমার মনে হয় না সে ওসব করত। - একজন পীচফল চাষি 170 00:17:16,960 --> 00:17:19,718 স্বাভাবিকভাবেই তাকে দিয়ে কায়মান দ্বীপে টাকা পাঠাতে পারে। 171 00:17:19,720 --> 00:17:22,640 - কিংবা ওই নৌকাওয়ালা লোকটা। - ভিসেন্ট? 172 00:17:24,200 --> 00:17:27,160 ভিসেন্ট আবার কী করেছে? 173 00:17:29,720 --> 00:17:32,038 মাফ করবেন। 174 00:17:32,040 --> 00:17:34,518 অস্কার, ভিসেন্ট বলছি। তুমি ফোন করেছিলে? 175 00:17:34,520 --> 00:17:36,480 জিনিসগুলো নেওয়ার জন্য তোমাকে আসতে হবে। 176 00:17:37,800 --> 00:17:39,760 আমি আর এগুলো রাখতে পারব না। 177 00:17:41,560 --> 00:17:45,078 আচ্ছা, সে কিন্তু বলেনি কী জিনিস রেখেছিল। 178 00:17:45,080 --> 00:17:49,200 - জিনিসটা খাট হতে পারে, বা সাইকেল। - হ্যাঁ, সাইকেল। 179 00:17:50,280 --> 00:17:55,320 বা অন্যকিছু যেটা রাখতে রাখতে ভিসেন্ট বিরক্ত হয়ে গিয়েছিল, তারা খুব ভালো বন্ধু ছিল। 180 00:17:59,640 --> 00:18:04,918 যাইহোক, ভেরোনিকা আসলে আমাকে ফোন দিতে বলবেন যাতে রিপোর্ট দাখিল করতে পারি। 181 00:18:04,920 --> 00:18:09,080 আর চিন্তা করবেন না, চোর ধরা না পড়া পর্যন্ত আমরা এখানে তল্লাশি চালিয়ে যাবো। 182 00:18:10,920 --> 00:18:13,280 ধন্যবাদ। 183 00:18:54,920 --> 00:18:56,638 - কাঁচগুলো বাইরে লাগাতে পারবে? - এটাও? 184 00:18:56,640 --> 00:18:57,960 একদম। 185 00:19:04,360 --> 00:19:06,040 চিয়ার্স! 186 00:19:10,200 --> 00:19:11,520 শুরু করব নাকি? 187 00:19:13,544 --> 00:19:33,544 অনুবাদ ও সম্পাদনায় এ আর আকিব 188 00:19:50,240 --> 00:19:51,880 তুমি একটা বোকাসোদা। 189 00:21:47,280 --> 00:21:51,400 ধুর, আপনি এখানে আছেন জানতাম না। আমি টাইলস ঠিক করতে এসেছি। 190 00:21:54,280 --> 00:21:57,560 - এখানে কী হয়েছে? - সিঁধেল চোর ঢুকেছে। 191 00:22:06,840 --> 00:22:10,720 - মিটিংটা মূলতবি করা হলো। - একটা কথা আছে, অফিসে এসো, ওকে? 192 00:22:17,840 --> 00:22:21,600 আসলে.. এসো না। আমি আমার মেয়ের সাথে খেতে যাবো, ফিরতে দেরী হবে। 193 00:22:31,360 --> 00:22:34,320 ভেরোনিকা বললো যে আপনারা অনেক বছর ধরে পরিচিত। 194 00:22:36,800 --> 00:22:39,080 মানে... বেশ অন্তরঙ্গ পরিচয়। 195 00:22:42,600 --> 00:22:45,438 অস্কারের সাথে... তার প্রেমিকের সাথেও কি অন্তরঙ্গভাবে পরিচিত ছিলেন? 196 00:22:45,440 --> 00:22:48,678 অস্কার অসাধারণ লোক ছিল, সবাই তাকে ভালোবাসতাম। 197 00:22:48,680 --> 00:22:50,598 ঐ ভদ্রলোকের কাহিনীটা কী? 198 00:22:50,600 --> 00:22:55,080 হঠাৎ একদিন উদয় হয়ে সারাজীবন এখানে থেকে গেছে? 199 00:22:57,560 --> 00:23:01,158 তবে তার আরেকটা জীবন ছিল, না? তার একটা স্ত্রী ছিল। 200 00:23:01,160 --> 00:23:04,558 আমার মনে হয় মানুষ ভিন্ন কিছু পছন্দ করে। টাইলস। 201 00:23:04,560 --> 00:23:06,598 অবশ্যই। 202 00:23:06,600 --> 00:23:09,518 সবাই-ই তো একই রকম কাপড় পরে, 203 00:23:09,520 --> 00:23:13,038 একই স্থানে খেতে যায়, একই বালের গান শোনে। 204 00:23:13,040 --> 00:23:16,120 তুমি কি আমার সাথে শুতে চাও? 205 00:23:18,080 --> 00:23:21,118 - না। - জানি না এটা কেন বললাম। 206 00:23:21,120 --> 00:23:23,438 - না... - না, এটা ভুলে যান। প্লিজ। 207 00:23:23,440 --> 00:23:26,558 আপনি নিশ্চয়ই ভাবছেন এসব আমার নোংরা কল্পনা। 208 00:23:26,560 --> 00:23:29,438 - কিন্তু সত্যি বলছি আমি কখনো... - আপনি বলেছেন তাই আমি খুশি হয়েছি। 209 00:23:29,440 --> 00:23:33,358 - আপনি শুধু আমাকে উত্তেজিত করেন না, ব্যস। - বুঝতে পেরেছি। 210 00:23:33,360 --> 00:23:36,200 - আমি সলকে দেখে আসতে যাচ্ছি। - দাঁড়ান। 211 00:23:37,680 --> 00:23:39,600 টাইলস। 212 00:23:51,400 --> 00:23:54,158 আমি জানি না নিজের স্বামীর আত্নহত্যার জন্য দায়ী কাউকে 213 00:23:54,160 --> 00:23:55,800 খুঁজে বেড়ানো স্বাভাবিক কিনা। 214 00:23:57,440 --> 00:24:00,840 আমার মনে হয় হ্যাঁ, আমি একটু স্বস্তি চাইছি। 215 00:24:02,600 --> 00:24:08,560 এটা নিশ্চিত হওয়ার জন্য যে কেউ তাকে ঐ কাজ করতে বাধ্য করেছে কিনা, ওটা আমি ছিলাম না। 216 00:24:10,320 --> 00:24:14,878 ভিতরে ভিতরে কিছু ঘটছিল কিংবা... 217 00:24:14,880 --> 00:24:20,078 তাই, আমি তার বন্ধুদের এবং বিশেষভাবে একজনকে তদন্ত করতে শুরু করি 218 00:24:20,080 --> 00:24:22,360 যে একটা নৌকার মালিক আর... 219 00:24:23,960 --> 00:24:26,040 ...আর আমি জানি না কীভাবে... 220 00:24:27,680 --> 00:24:32,000 ... কিন্তু শেষে আমি তাকে যৌনসঙ্গম করার প্রস্তাব দিয়েছি। 221 00:24:34,560 --> 00:24:37,478 আমি তার প্রতি আকৃষ্টও নই। 222 00:24:37,480 --> 00:24:41,520 জানি না কোন ধরণের বিধবা এমন কাজ করতে পারে। 223 00:25:10,960 --> 00:25:12,520 - শুভ সকাল। - শুভ সকাল। 224 00:25:14,440 --> 00:25:17,520 - কফি খাবে? - প্লিজ। 225 00:25:37,120 --> 00:25:40,080 - শুভ সকাল, ভিসেন্ট। - শুভ সকাল। 226 00:25:53,600 --> 00:25:58,320 - তুমি কি সারারাত বিগ বসের সাথে জেগে ছিলে? - না, আমি বিগ বসের সাথে ছিলাম না। 227 00:26:01,400 --> 00:26:02,840 সে তার বউকে ছেড়ে দিয়েছে। 228 00:26:04,560 --> 00:26:09,038 তো এখন থেকে শুক্রবার হবে নতুন বৃহস্পতিবার, 229 00:26:09,040 --> 00:26:11,838 - আর শনিবার ও রবিবার হবে... - অবশ্যই না! 230 00:26:11,840 --> 00:26:16,038 - আমাকে ড্যামেজ কন্ট্রোল করতে হবে। - ড্যামেজ কন্ট্রোল কী? 231 00:26:16,040 --> 00:26:17,598 সীমানা তৈরী করতে হবে। 232 00:26:17,600 --> 00:26:20,758 একজন পুরুষ যখন স্ত্রীকে ছেড়ে দেয়, সে দিক হারিয়ে ফেলে। 233 00:26:20,760 --> 00:26:23,318 কেউ কেউ চলমান সবকিছু নাশ করে দিতে চায়, 234 00:26:23,320 --> 00:26:26,638 তবে সাধারণত তারা যত্ন নেওয়ার জন্য আরেকটা মেয়েকে চায়। 235 00:26:26,640 --> 00:26:30,040 - আর তুমি কি সে মেয়েটা হতে চাও না? - আমার কাছে আমার অসাধারণ মেয়ে আছে। 236 00:26:32,200 --> 00:26:37,398 তাই, দুপুরের খাবারের পর আমরা ম্যাসেজ করব আর তারপর... কেনাকাটা। 237 00:26:37,400 --> 00:26:39,718 পারব না, মা। আমার অনুশীলন আছে। 238 00:26:39,720 --> 00:26:43,798 অজুহাত দেওয়া থামাও, আমি আমার ক্রেডিট কার্ড খালি করে ফেলার কথা বলছি। 239 00:26:43,800 --> 00:26:45,998 জানি, তবে পারব না। আমার কাজ আছে। 240 00:26:46,000 --> 00:26:49,838 - বেশ, সেগুলো বন্ধ করে দাও তাহলে। - সেটা করছি না। 241 00:26:49,840 --> 00:26:52,278 না, কারণ তুমি বিগ বসের নতুন বউ হবে ভেবে ভয় পাচ্ছ, 242 00:26:52,280 --> 00:26:55,158 না, কারণ তুমি আমাকে আলেহান্দ্রার বিকল্প ভাবছ। 243 00:26:55,160 --> 00:26:58,598 - কী বলতে চাচ্ছ তুমি? - তুমি তার সাথে দেখা করতে ভয় পাচ্ছ। 244 00:26:58,600 --> 00:27:03,878 মনে হচ্ছে সে এতকিছুর মধ্য দিয়ে যাওয়ার কারণে তুমি নিজেকে দোষী ভাবছ। 245 00:27:03,880 --> 00:27:06,000 দোষী ভাববো কেন? 246 00:27:07,960 --> 00:27:09,880 কারণ তুমি সবসময়ই অন্য মেয়েটা ছিলে। 247 00:27:11,880 --> 00:27:13,958 বিবাহিত লোকদের সাথে শুতে পারো, 248 00:27:13,960 --> 00:27:16,598 তাদের বউদের সাথে প্রতারণা উপলক্ষে পার্টি করতে পারো, 249 00:27:16,600 --> 00:27:20,040 আর নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এমনটা ঘটলে দেখতে পারো না। 250 00:27:21,120 --> 00:27:25,640 তুমি জানোও না তুমি যে অন্য দিকটায় ছিলে সেটা তাকে কীভাবে বলবে। 251 00:27:27,680 --> 00:27:29,480 দুটো সালাদ। 252 00:27:32,080 --> 00:27:35,760 এটা পুলের তলায় ছিল। হয়তো গত রাতে আপনি ফেলে গিয়েছিলেন। 253 00:27:37,320 --> 00:27:40,200 ধন্যবাদ। 254 00:27:57,640 --> 00:28:00,000 কাতিয়া... বলো। 255 00:28:01,400 --> 00:28:03,678 ব্যাংকে আছি, কিছু কাজ করছি। 256 00:28:03,680 --> 00:28:07,478 একসাথে খেতে চাইলে খুশি হতাম। অস্কারের ব্যাপারে বলো, তুমি... 257 00:28:07,480 --> 00:28:09,198 তোমার কারণে আমি ওখানে যাইনি। 258 00:28:09,200 --> 00:28:13,158 চিন্তা করো না, এই কাগজপত্রগুলো বিরক্তিকর। 259 00:28:13,160 --> 00:28:15,278 জানি না আমার অত শক্তি আছে কিনা। 260 00:28:15,280 --> 00:28:19,198 - আগামীকাল যাই? - মার্টিনা, আমার তৃষ্ণা পেয়েছে। 261 00:28:19,200 --> 00:28:21,480 পরে ফোন করবো, ঠিক আছে। 262 00:28:23,080 --> 00:28:26,438 - বিকালেরটা তুমি নিচ্ছিলে না? - এখন আর না। 263 00:28:26,440 --> 00:28:28,358 হ্যাপি আওয়ারে আবার বাইরে যাবে? 264 00:28:28,360 --> 00:28:30,760 গত রাতে পুলে তুমি সত্যিই মজার ছিলে। 265 00:28:32,920 --> 00:28:35,798 আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার সাথে হ্যাপি আওয়ারে যেতে চাই? 266 00:28:35,800 --> 00:28:38,760 আমাকে দেখে কি মনে হচ্ছে এই দুনিয়ায় আর কোনো কাজকাম নাই? 267 00:29:19,400 --> 00:29:21,598 - ভেরোনিকা। - সল কেমন আছে? 268 00:29:21,600 --> 00:29:25,838 - পেট ব্যথা করছে, তবে সে ঠিক আছে। - বেশ। 269 00:29:25,840 --> 00:29:31,718 - তোমাকে ফোন করেছি কারণ... - আমি অস্কারের বউয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, মার্টিনা। 270 00:29:31,720 --> 00:29:33,598 কী? 271 00:29:33,600 --> 00:29:38,558 আমি তাকে দেখতে নির্মাণকাজের কোম্পানিতে গিয়েছিলাম এবং সে আমাকে চিনতে পেরেছে। 272 00:29:38,560 --> 00:29:40,798 সে সোজাসুজি নিচে এসেছিল। 273 00:29:40,800 --> 00:29:45,200 - তার বউ কী বললো? - সে বেশ রুঢ় ছিল। 274 00:29:47,640 --> 00:29:52,998 আমি কেবল তাকে বলতে গিয়েছিলাম যে অস্কার তাকে সত্যিই ভালোবাসত। 275 00:29:53,000 --> 00:29:55,200 সে কখনো তাকে ভালোবাসা থামায়নি। 276 00:29:57,040 --> 00:29:58,598 সে আমাদের দুজনকেই ভালোবাসত। 277 00:29:58,600 --> 00:30:00,880 বলতে চেয়েছি দুজন মানুষকে ভালোবাসা যায়। 278 00:30:05,680 --> 00:30:07,598 এবং... 279 00:30:07,600 --> 00:30:12,598 ...আমি আইনজীবির সাথে দেখা করেছি এবং অস্কার তার সব টাকাপয়সা সলকে দিয়ে গেছে। 280 00:30:12,600 --> 00:30:15,080 তবে আমরা কিছুই চাই না, আলেহান্দ্রা। 281 00:30:16,040 --> 00:30:20,080 আমরা আগেও কিছু চাইনি আর এখনও চাইব না। 282 00:30:21,080 --> 00:30:24,800 গত আট বছর ধরে তুমি কী চেয়েছ তাহলে? 283 00:30:25,880 --> 00:30:27,720 আমি অস্কারকে ভালোবাসতাম। 284 00:30:28,800 --> 00:30:31,360 যাদের ভালোবেসেছি সবার চেয়ে বেশি ভালোবাসতাম। 285 00:30:33,080 --> 00:30:34,920 আর সে আমাদের দুজনকেই ভালোবাসত। 286 00:30:36,600 --> 00:30:41,118 একসাথে কি দুজন ব্যক্তিকে ভালোবাসা যায়? একজনকে ধোঁকা দিয়ে কি অন্যজনকে ভালোবাসা যায়? 287 00:30:41,120 --> 00:30:44,800 তুমি কি জানতে সে আমাকে বিয়ে করেছিল? জানতে সে আমাকে মিথ্যা বলছিল? 288 00:30:45,880 --> 00:30:47,360 আট বছর! 289 00:30:48,440 --> 00:30:52,840 সে আমাকে বিয়ে করেছিল সেটা জেনেও তুমিই সে বেশ্যা যে এটা ঘটতে দিয়েছে। 290 00:30:57,000 --> 00:31:00,040 এখান থেকে বেরিয়ে যাও, প্লিজ। বেরিয়ে যাও! 291 00:31:04,200 --> 00:31:06,840 আমি কখনো কিছুর জন্য নিজেকে দোষী ভাবিনি, মার্টিনা। 292 00:31:08,120 --> 00:31:11,958 কিন্তু এসব আমাকে কিছু একটা অনুভব করাচ্ছে... 293 00:31:11,960 --> 00:31:13,520 যা আমি বুঝতেও পারছি না। 294 00:31:15,040 --> 00:31:20,400 আর এখন আমি এটা ভেবে মরছি যে... জানি না... হয়তো অস্কার... 295 00:31:22,320 --> 00:31:26,320 ...এসব সহ্য করতে না পেরে নিজেকে হত্যা করেছে। 296 00:31:34,480 --> 00:31:38,718 এই ভেরোনিকা, তুমি বাড়িতে আসছ না কেন? একাকী থেকো না। 297 00:31:38,720 --> 00:31:40,080 হ্যাঁ। 298 00:31:47,240 --> 00:31:50,760 - কফি? - ধন্যবাদ। সমস্যা নেই! 299 00:32:12,560 --> 00:32:14,480 অস্কার... 300 00:32:16,640 --> 00:32:18,600 কখনো পাঁকালমাছ শিকার করেছ? 301 00:32:22,440 --> 00:32:25,000 - আমার সাথে যেতে চাও? - ভালো শোনাচ্ছে। 302 00:32:26,520 --> 00:32:31,400 দুই সপ্তাহ পরিষ্কার পানিতে না রাখা হলে মাছগুলোর জব্বর স্বাদ হয় কিন্তু। 303 00:32:36,480 --> 00:32:40,000 - আমাকে যেতে হবে, একটা কাজ আছে। যাই। - আচ্ছা। 304 00:32:56,160 --> 00:32:58,878 - ভিসেন্ট কোথায়? - এইমাত্র চলে গেছে। 305 00:32:58,880 --> 00:33:02,080 দেখি তার সাথে যেতে পারি কিনা। ধন্যবাদ। 306 00:33:06,800 --> 00:33:08,880 ভালোবাসি! 307 00:33:13,640 --> 00:33:17,040 ভিসেন্ট, দাঁড়াও! আমি তোমার সাথে আসছি। 308 00:33:36,200 --> 00:33:38,920 - যাচ্ছ নাকি? - হ্যাঁ। 309 00:33:40,680 --> 00:33:43,918 আচ্ছা তাহলে... সাহায্যের জন্য ধন্যবাদ। 310 00:33:43,920 --> 00:33:47,080 ভেরোনিকার যত্ন নেওয়ার জন্যও, তার সময়টা খারাপ যাচ্ছে। 311 00:33:48,080 --> 00:33:52,118 ভেরোনিকার যত্ন দরকার নেই, আমি শুধু সাহায্য করি। 312 00:33:52,120 --> 00:33:55,320 অবশ্যই। সে অন্যরকম, না? 313 00:33:57,040 --> 00:34:00,638 আগে যেমনটা বললে, সে অন্যদের চেয়ে আলাদা। 314 00:34:00,640 --> 00:34:04,360 - সেজন্যই অস্কার থেকেছিল। - কিছুটা সেরকম। 315 00:34:06,520 --> 00:34:10,118 মানে আমরা বাকিরা প্রাথমিক শ্রেণির, 316 00:34:10,120 --> 00:34:11,678 অতি সাধারণ বোকাসোকা মানুষ, 317 00:34:11,680 --> 00:34:14,880 আর সে হলো সীমিত সংখ্যক সংস্করণ বা সেরকম কিছু। 318 00:34:15,960 --> 00:34:18,600 না! ভেরো বোকাসোকা নয়। 319 00:34:19,920 --> 00:34:22,758 ব্যাপারটা তুষারঝড়ে রাস্তায় বের হওয়ার পর 320 00:34:22,760 --> 00:34:26,358 তোমার আগে অন্য কেউ বের হয়নি মনে করার মতো। 321 00:34:26,360 --> 00:34:29,480 - সে অনুভূতি জানো? - হ্যাঁ। 322 00:34:33,120 --> 00:34:35,120 দেখো... 323 00:34:37,000 --> 00:34:40,718 আমি তোমার সাথে শুতে চাই না বলেছি কারণ আমি তোমাকে চিনি না। 324 00:34:40,720 --> 00:34:44,318 আমি জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানে মানুষকে চেনা দরকার। 325 00:34:44,320 --> 00:34:46,040 পুরোপুরি বুঝতে পেরেছি। 326 00:34:47,520 --> 00:34:51,000 দেখা যাক তবে সময়ের সাথে সাথে...কী হয়। 327 00:34:52,320 --> 00:34:55,400 - যদি কিছু হয় তো। - নিশ্চয়ই, দেখা যাক। 328 00:35:07,640 --> 00:35:09,920 চোরেরা সবকিছু এদিক সেদিক ছুড়ে মেরেছে। 329 00:35:15,280 --> 00:35:18,720 ধারণা করছি। এমনটা মনে হলো। 330 00:36:04,920 --> 00:36:08,878 বিগ বস? বসো, কিছু কথা আছে। 331 00:36:08,880 --> 00:36:11,438 অপেক্ষা করা যাবে না? স্যাচ এন্ড ট্রাস্টের সাথে খাওয়ার কথা আছে। 332 00:36:11,440 --> 00:36:14,798 বেশ! তাদের বলে দিতে পারো যে আমরা তাদের ভবন বানাতে পারবো না। 333 00:36:14,800 --> 00:36:17,198 - কী? - পারবো না, এটা নীরস। 334 00:36:17,200 --> 00:36:19,758 ভ্যালেন্সিয়ার অন্যসব ভবনের মতোই। 335 00:36:19,760 --> 00:36:22,758 আমরা এই ভবনকে অনুমোদন দিতে পারি না, আর তুমি সেটা জানো। 336 00:36:22,760 --> 00:36:24,398 অ্যালেক্স... 337 00:36:24,400 --> 00:36:27,878 দেখো, আমি জানি এখন তুমি কঠিন সময় পার করছ, 338 00:36:27,880 --> 00:36:30,598 কাজের মধ্যে তুমি স্বস্তি খুঁজছ, সবকিছু নিয়ে অতিরিক্ত ভাবছ। 339 00:36:30,600 --> 00:36:33,678 - তা নয়। - এটা খারাপ নয়, এটা তোমাকে ব্যস্ত রাখছে। 340 00:36:33,680 --> 00:36:36,720 সেজন্য নয়! ভবনটা ফালতু। 341 00:36:38,560 --> 00:36:42,398 বিনিয়োগকারী সংস্থা খুঁজতে আমি দুনিয়ার অর্ধেক পাড়ি দিয়েছি। 342 00:36:42,400 --> 00:36:46,038 - তারা আমাদের ৩৩৬ মিলিয়ন দিতে যাচ্ছে... - সেটার পরোয়া করি না! 343 00:36:46,040 --> 00:36:48,358 আমরা অন্য কোনো সংস্থা খুঁজতে পারি। 344 00:36:48,360 --> 00:36:52,638 - তুমি আসলেই ঠিক নেই, অ্যালেক্স। - কাতিয়া, এদিকে এসো, প্লিজ। 345 00:36:52,640 --> 00:36:57,118 শোনো, তুমি কি আমার সাথে শুতে চাও? না, না, না। আমার দিকে তাকাও। 346 00:36:57,120 --> 00:36:59,320 আমার দিকে তাকাও! তুমি কি আমার সাথে শোবে? 347 00:37:00,960 --> 00:37:05,878 শোবে না। কেন জানো? কারণ আমি বোকাসোকা, 348 00:37:05,880 --> 00:37:08,958 অতি সাধারণ একজন। আমার মধ্যে বিশেষ কিছু নেই। 349 00:37:08,960 --> 00:37:12,560 ঐ ৩৩৬ মিলিয়ন জঞ্জালের মতো। 350 00:37:15,000 --> 00:37:17,200 চুক্তিটা আগামীকাল সম্পন্ন করা হবে। 351 00:37:19,320 --> 00:37:21,720 - আমি স্বাক্ষর করবো না। - কী? 352 00:37:23,600 --> 00:37:27,158 আমি স্বাক্ষর করবো না। আর আমার স্বাক্ষর ছাড়া কোনো চুক্তি হবে না। 353 00:37:27,160 --> 00:37:28,998 কাতিয়া, তাকে আমার সামনে থেকে নিয়ে যাও। 354 00:37:29,000 --> 00:37:31,878 সে এক বাক্স ঘুমের ওষুধ খেয়ে শান্ত হলে তার সাথে দেখা হবে। 355 00:37:31,880 --> 00:37:35,518 বাড়িতে গিয়ে বিশ্রাম নাও এবং আগামীকাল কথা হবে। আমি যাচ্ছি। 356 00:37:35,520 --> 00:37:36,998 - আমি স্বাক্ষর করবো না। - আমি যাচ্ছি। 357 00:37:37,000 --> 00:37:38,800 - করবো না। - আমি যাচ্ছি! 358 00:37:44,080 --> 00:37:46,918 - কী হয়েছে? তুমি ঠিক আছো তো? - কিছু হয়নি। 359 00:37:46,920 --> 00:37:48,760 আমি ঠিক আছি, সরো। 360 00:37:51,080 --> 00:37:58,078 "আমি, অস্কার লেওন ফাউস, স্পেনীয় নাগরিক, জাতীয় পরিচয়পত্র নং ৫২৪১৩১৬৬-এফ, 361 00:37:58,080 --> 00:38:03,518 ১৫, প্রিমাদো রেইজ, ভ্যালেন্সিয়া, স্পেন এ ৬ নং বাসায় বসবাসরত, 362 00:38:03,520 --> 00:38:06,558 এই হলোগ্রাফিক অছিয়তনামার মাধ্যমে, 363 00:38:06,560 --> 00:38:09,998 আমার সকল ব্যাংক হিসাবে সংরক্ষিত সম্পদ 364 00:38:10,000 --> 00:38:13,358 আমার মেয়ে, সল লেওন আলফারোকে 365 00:38:13,360 --> 00:38:18,518 সংশ্লিষ্ট সকল শেয়ারসহ দিয়ে যেতে চাই।" 366 00:38:18,520 --> 00:38:20,118 আরো আছে। 367 00:38:20,120 --> 00:38:23,798 "আমার স্ত্রী, আলেহান্দ্রা লিভা'র জন্য, 368 00:38:23,800 --> 00:38:27,720 একটি ঘোড়া রেখে যাচ্ছি, যার নাম ভেলিয়েন্তে।" 369 00:38:29,280 --> 00:38:31,600 ঘোড়া? 370 00:38:34,040 --> 00:38:39,320 "যে বর্তমানে কাস্টেলিয়নের লস এসপিনোস খামারে আছে।" 371 00:38:42,160 --> 00:38:46,440 মনে হচ্ছে রেসিং ঘোড়া। বিশুদ্ধ জাতের। 372 00:38:49,360 --> 00:38:52,798 হয়তো এই চিঠি ব্যাপারটা কিছুটা পরিষ্কার করবে। 373 00:38:52,800 --> 00:38:54,680 এটা আপনার নামে লেখা। 374 00:39:08,720 --> 00:39:11,958 হ্যালো, আলেহান্দ্রা। 375 00:39:11,960 --> 00:39:14,318 আমি এটা লিখছি আমার কিছু হয়ে যাবে ভেবে 376 00:39:14,320 --> 00:39:18,158 এবং তোমাকে না জানানোয় একটা বিষয় আমাকে যন্ত্রণা দিচ্ছে বলে। 377 00:39:18,160 --> 00:39:21,640 ভেরোনিকার সাথে আমার একটি মেয়ে আছে। 378 00:39:24,680 --> 00:39:26,360 সল। 379 00:39:27,360 --> 00:39:32,278 তার গর্ভধারণের খবরটা ছিল আমার অনুভব করা সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার। 380 00:39:32,280 --> 00:39:37,240 এটা ছিল "তুই বেজন্মা" লেখা কোনো ট্রাকের ধাক্কা খাওয়ার মতো। 381 00:39:39,600 --> 00:39:42,518 নিজেকে ঐ মেয়েকে ভালোবাসার মতো সমর্থ মনে করিনি, 382 00:39:42,520 --> 00:39:45,800 কারণ সে আমার মুখোশ উন্মোচন করে দিতো। 383 00:39:47,680 --> 00:39:50,598 কিন্তু ভেরোনিকা ছিল সুতো ছেঁড়া ঘুড়ির মতো, 384 00:39:50,600 --> 00:39:53,878 অনুসরণ করা যাবে, কিন্তু দিক বদলানো যাবে না। 385 00:39:53,880 --> 00:39:56,560 তো, সলের জন্মের সময় আমি ওখানে ছিলাম। 386 00:39:58,360 --> 00:40:00,238 ভেরোনিকার উপর দিয়ে ধকল গিয়েছিল, 387 00:40:00,240 --> 00:40:03,918 তাই ঐ কক্ষে বাচ্চাটি আর আমি একা ছিলাম। 388 00:40:03,920 --> 00:40:08,678 নার্স আমাকে শার্ট খুলে তাকে বুকে নিতে বললো। 389 00:40:08,680 --> 00:40:11,758 যাতে বাচ্চা হৃদয় এবং হৃদস্পন্দন অনুভব করতে পারে, 390 00:40:11,760 --> 00:40:14,438 জন্মের পর একটু আরাম পায়। 391 00:40:14,440 --> 00:40:16,518 আড়াই কেজি ওজনের 392 00:40:16,520 --> 00:40:20,398 এই ছোট্ট প্রাণিটি আমাকে ধরিয়ে দেওয়া হলো, 393 00:40:20,400 --> 00:40:23,958 আর ঐ মুহুর্তে, আমরা দুজন, 394 00:40:23,960 --> 00:40:26,318 শুধুই নিঃশ্বাস নিচ্ছিলাম। 395 00:40:26,320 --> 00:40:29,918 আর তখন আমি ৩য় বারের মতো প্রেমে পড়লাম। 396 00:40:29,920 --> 00:40:33,998 সেই একই অনুভূতি পেলাম যেটা আমাকে গত কয়েক বছর ধরে সুখ দিয়েছে, 397 00:40:34,000 --> 00:40:35,960 কষ্ট দিয়েছে। 398 00:40:37,440 --> 00:40:41,238 কখনো তোমাকে এসব বলতে পারবো কিনা সন্দেহ আছে, 399 00:40:41,240 --> 00:40:44,078 তাই, কাপুরুষের মতো এসব লিখছি। 400 00:40:44,080 --> 00:40:47,760 যাতে জানতে পারো আমি এক মিনিটের জন্যও তোমাকে ভালোবাসা থামাইনি, 401 00:40:50,280 --> 00:40:52,118 কেবল… 402 00:40:52,120 --> 00:40:56,560 জানতে পারিনি তোমাদের তিনজনের মধ্যে কোনো একজনকে ভালোবাসা কীভাবে থামাবো। 403 00:41:14,400 --> 00:41:16,000 তুমি ঠিক আছ তো? 404 00:41:17,320 --> 00:41:20,040 শান্ত হও। এটা আমি। 405 00:41:23,120 --> 00:41:26,718 - কী হয়েছে? - দুঃখিত, একটা দুঃস্বপ্ন দেখেছি। 406 00:41:26,720 --> 00:41:29,198 এই, এইতো। ওটা শেষ। 407 00:41:29,200 --> 00:41:31,400 স্বপ্নে দেখলাম চোরেরা ফিরে এসেছে। 408 00:41:32,960 --> 00:41:35,998 কেউ একই বাড়ি থেকে দুইবার চুরি করবে না। 409 00:41:36,000 --> 00:41:39,918 আর যদি একদিনে দুইবার হয়েও যায় সেটা হবে দুর্ভাগ্যের কারণে, 410 00:41:39,920 --> 00:41:41,600 হ্যাঁ। 411 00:41:42,760 --> 00:41:45,320 তুমি কি নিচে এসে আমাদের সাথে ঘুমাতে চাও? 412 00:41:46,640 --> 00:41:48,720 - সত্যি বলছ? - নিশ্চয়ই। 413 00:41:50,360 --> 00:41:53,000 - হ্যাঁ, প্লিজ। - আসো তাহলে। 414 00:41:59,880 --> 00:42:03,718 - এখন ভালো লাগছে? - হ্যাঁ। 415 00:42:03,720 --> 00:42:07,320 ভয় পেলে জোরেশোরে আমার হাত চেপে ধরবে, তাহলে আমি জেগে উঠব। 416 00:42:08,360 --> 00:42:10,800 সলের জন্মের পর থেকে আমার ঘুম খুব হালকা হয়ে গেছে। 417 00:42:12,600 --> 00:42:14,520 ধন্যবাদ। 418 00:42:17,360 --> 00:42:20,360 - শুভরাত্রি, মার্টিনা। - শুভরাত্রি। 419 00:42:21,384 --> 00:42:53,000 অনুবাদ ও সম্পাদনায় এ আর আকিব