1 00:00:02,450 --> 00:00:04,840 [ HEALER ] 2 00:00:05,400 --> 00:00:14,450 সাবটাইটেল পরিবেশনায় "অনুবাদে অনুরণন" 3 00:00:15,690 --> 00:00:24,380 অনুবাদে : সোহেল রানা 4 00:00:25,490 --> 00:00:35,800 সম্পাদনায় : সৈয়দ ফাহমিদুল ইসলাম 5 00:00:36,450 --> 00:00:45,690 সর্বাবস্থার আপডেট জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, www.facebook.com/অনুবাদে-অনুরণন-1845160689120629/ 6 00:00:48,150 --> 00:00:51,160 আমি চোই মিউং হি বলছি। চিনতে পেরেছ? 7 00:00:50,070 --> 00:00:52,720 [ এপিসোড - ১৬ ] 8 00:00:51,160 --> 00:00:54,660 - হ্যাঁ অবশ্যই! হ্যালো। - তুমি কি ফ্রি আছ? আমি তোমার সাথে দেখা করতে চাই। 9 00:00:55,030 --> 00:00:58,100 অবশ্যই। আমার হাতে যথেষ্ট সময় আছে। 10 00:00:58,100 --> 00:01:00,190 কখন দেখা করতে আসব বলুন? 11 00:01:02,270 --> 00:01:05,920 আপনার বাড়িতে? না, একদম চিন্তা করবেন না। আমি ঠিক খুঁজে নিব। 12 00:01:08,110 --> 00:01:12,360 সত্যি বলতে, আপনার থেকে কোনো জবাব না আসায়, আমি প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। 13 00:01:12,360 --> 00:01:15,530 - ধন্যবাদ। - তাহলে, পরে দেখা হচ্ছে। 14 00:01:25,880 --> 00:01:27,210 ছে ইয়ং সিন? 15 00:01:29,330 --> 00:01:32,190 - হ্যাঁ, আমি। - এদিকে আসুন, দয়া করে। 16 00:01:41,360 --> 00:01:42,910 আমাকে চিনতে পারছ? 17 00:01:43,350 --> 00:01:45,280 হ্যাঁ, হ্যালো। 18 00:01:45,280 --> 00:01:48,740 - আমার স্ত্রী মাত্র তোমাকে ফোন করেছিল, তাই না? - হ্যাঁ, মাত্রই। 19 00:01:48,740 --> 00:01:50,980 চলো, আমি ছেড়ে দিচ্ছি। 20 00:01:51,420 --> 00:01:53,600 ওহ, আপনার এসব করতে হবে না। 21 00:01:54,780 --> 00:01:55,890 ওঠো। 22 00:01:58,650 --> 00:02:01,570 আচ্ছা। ধন্যবাদ। 23 00:02:09,050 --> 00:02:10,970 গাড়িটাড়ি চালাও না বোধহয়। 24 00:02:11,390 --> 00:02:12,660 না, চালাই না। 25 00:02:12,660 --> 00:02:18,440 আমি আসলে ভয় পাবার মতো মেয়ে না, কিন্তু কেন জানি গাড়ি চালাতে ভয় পাই। 26 00:02:19,390 --> 00:02:23,430 ছোট বেলায় মানসিক আঘাত পেয়েছিলাম। 27 00:02:24,080 --> 00:02:29,710 মাঝে মাঝে স্বপ্ন দেখি অতীতে অন্ধকার রাস্তায় খুব দ্রুত গাড়ি চালছে। 28 00:02:30,930 --> 00:02:33,270 এখন যেতে পারি? 29 00:02:34,090 --> 00:02:35,170 হ্যাঁ। 30 00:02:36,010 --> 00:02:37,530 আস্তে চালাও। 31 00:02:37,530 --> 00:02:40,280 আমরা চাই না রিপোর্টার ছে ভয় পাক। 32 00:03:09,750 --> 00:03:13,120 - দোকান এখনো খুলিনি। - এখানে কিম ইয়ং ওন আছে, তাই না? 33 00:03:29,550 --> 00:03:30,680 চাচা? 34 00:03:31,400 --> 00:03:35,560 ১৯৯২ সালে, আপনি সক ছো পুলিশ স্টেশনে তদন্ত বিভাগের প্রধান ছিলেন, তাই না? 35 00:03:35,560 --> 00:03:39,290 এভাবেই সারাদিন বসে থাকে। কারো সাথেই কথা বলে না। 36 00:03:39,290 --> 00:03:41,270 আপনি একজন গোয়েন্দা ছিলেন তা কি আপনার মনে আছে? 37 00:03:41,880 --> 00:03:43,120 এইযে চাচা? 38 00:04:00,450 --> 00:04:02,350 আপনি যখন সক ছো স্টেশনের গোয়েন্দা ছিলেন তখন, 39 00:04:02,350 --> 00:04:05,670 সেও যুন সেওক নামে একজনের স্বীকারোক্তি নিয়েছিলেন, তাই না? 40 00:04:08,060 --> 00:04:09,500 আপনার কি মনে আছে? 41 00:04:10,070 --> 00:04:11,330 মনে নেই? 42 00:04:11,330 --> 00:04:15,790 ১৯৯২, সক ছো স্টেশন, সেও যুন সেওক। 43 00:04:20,050 --> 00:04:21,290 সেও... 44 00:04:22,210 --> 00:04:23,560 যুন সেওক? 45 00:04:23,580 --> 00:04:26,430 হ্যাঁ, সেও যুন সেওক? আপনার মনে আছে? 46 00:04:26,430 --> 00:04:28,170 সেও যুন সেওক? 47 00:04:29,020 --> 00:04:31,930 তার জন্য আমরা চাকরি হারিয়েছি। 48 00:04:31,930 --> 00:04:34,380 চাকরি হারিয়েছিলেন? 49 00:04:34,380 --> 00:04:35,890 সেও যুন সেওক। 50 00:04:36,640 --> 00:04:38,590 তার জন্য আমার চাকরি হারিয়েছি। 51 00:04:38,590 --> 00:04:44,130 চাকরি হারিয়েছিল। যদি ১৯৯২ হয়ে থাকে, তাহলে ঠিক আছে। 52 00:04:44,690 --> 00:04:46,510 সেই সময়ে সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। 53 00:04:46,830 --> 00:04:49,730 আপনার ১৯৯২ সালের ঘটনা মনে আছে? 54 00:04:49,730 --> 00:04:53,590 যখন বাবা চাকরি হারায়, তখন আমরা পথে বসেছিলাম। 55 00:04:53,590 --> 00:04:54,920 তো, অবশ্যই, আমার মনে থাকবে। 56 00:04:56,690 --> 00:05:00,220 মাত্রই আপনার বাবা 'আমরা' সম্বোধন করল। 57 00:05:01,000 --> 00:05:04,760 তার মানে আরও কেউ ছিলো? যে চাকরি হারায়? 58 00:05:05,770 --> 00:05:09,490 তার নাম পার্ক দং ছুল। আমার বাবার কেসে সে-ও চাকরি হারিয়েছিল। 59 00:05:09,490 --> 00:05:12,200 ওর নাম মনে ছিল? 60 00:05:12,200 --> 00:05:14,390 নাম জানো যেহেতু, খুঁজে বের করতে পারবে নিশ্চয়ই? 61 00:05:14,420 --> 00:05:17,760 আমি কি ভেন্ডিং মেশিন নাকি? টাকা ঢুকাবি আর জিনিসপত্র বের হয়ে আসবে? 62 00:05:17,760 --> 00:05:21,640 এই ভেন্ডিং মেশিনটাকে... শুনলাম ছে ইয়ং সিন দেখেছে। 63 00:05:21,640 --> 00:05:27,330 বাহ্। আমি তোমার সঙ্গে আট বছর ধরে কাজ করছি আর দেখেছি ব্যস একটা ডাইনির ছবি। 64 00:05:27,360 --> 00:05:31,340 শোনার পর, আমার চোখে পানি এসে গেছিল, আজুম্মা! 65 00:05:36,490 --> 00:05:39,910 - শুভ সকাল! - এতো তাড়াতাড়ি এসেছেন। 66 00:05:39,930 --> 00:05:42,950 ছে ইয়ং সিনের সাথে কথা হয়েছে। সে চোই মিউং হির ইন্টারভিউ নেওয়ার জন্য যাচ্ছে। 67 00:05:42,950 --> 00:05:48,080 জানেন তো... যাকে আপনি ভাই বলে পরিচয় দিতে চান না সেই ভদ্রলোকের স্ত্রী। 68 00:05:48,080 --> 00:05:49,970 মানে, আপনার ভাবি। 69 00:05:50,660 --> 00:05:54,130 আর আমি নিশ্চিত আপনি তার নাম জানেন। বেশ, তাহলে.... 70 00:05:59,590 --> 00:06:00,980 [ছদ্মবেশী মহিলা] 71 00:06:08,880 --> 00:06:10,250 কিম মুন হো বলছি। 72 00:06:10,270 --> 00:06:14,420 ছে ইয়ং সিনের ফোনের উপর আমি সবসময় নজর রাখছি। 73 00:06:14,420 --> 00:06:19,250 মাত্রই সে এমন একটি জায়গায় গেল যে জায়গাটা আমার সব থেকে অপছন্দ। 74 00:06:19,900 --> 00:06:22,430 ভেবেছিলাম হিলারকে কল করব। 75 00:06:22,430 --> 00:06:25,750 কিন্তু সে অনেক জায়গায় মুখ দেখিয়েছে। 76 00:06:25,750 --> 00:06:29,240 আর যদি বলি, সে সব ছেড়ে ছুঁড়ে ওখানে দৌড় দিবে। 77 00:06:29,240 --> 00:06:31,280 পরে, আমাকে ঝামেলা পোহাতে হবে। 78 00:06:34,320 --> 00:06:39,080 রিপোর্টার ছে। তোমার জন্মই হয়েছে এসবের জন্য। 79 00:06:39,080 --> 00:06:43,060 - আসলে, আমি... - তোমার শেষ রিপোর্টটা সত্যিই অনেক উপভোগ করেছি। 80 00:06:43,080 --> 00:06:47,980 সত্যি বলছি, তুমি আমার ভাইকেও ছাপিয়ে গেছ। 81 00:06:51,260 --> 00:06:52,830 কিন্তু, মাফ করবেন। প্রেসিডেন্ট কিম? 82 00:06:53,410 --> 00:06:56,850 আপনার স্ত্রীর সাথে আমার একটা অ্যাপোয়েনমেন্ট আছে। দেরি হয়ে যাচ্ছে। 83 00:07:17,510 --> 00:07:18,790 ম্যাডাম? 84 00:07:19,620 --> 00:07:22,360 চিন্তা করো না। আমি বলে দেবো। 85 00:07:22,360 --> 00:07:24,630 তোমার কল করা লাগবে না। 86 00:07:32,590 --> 00:07:35,590 যেহেতু তুমি ব্যস্ত মানুষ, চলো কাজের কথায় আসি। 87 00:07:36,060 --> 00:07:37,140 জ্বি। 88 00:07:37,610 --> 00:07:41,100 প্রথমত, আমি চাই আমার স্ত্রী চোই মিউং হির সাথে মিটিংটা... 89 00:07:41,100 --> 00:07:42,790 তুমি একটু পেছাও। 90 00:07:44,430 --> 00:07:46,070 জানতে পারি কেন... 91 00:07:46,070 --> 00:07:50,660 শুনেছি তোমার অনেক ভয়ংকর লোকের সাথে সম্পর্ক আছে। 92 00:07:50,660 --> 00:07:51,860 মাফ করবেন! 93 00:07:51,860 --> 00:07:53,560 সেও জং হোকে চেনো? 94 00:07:56,140 --> 00:07:58,270 - কে? - ওহ। 95 00:07:58,680 --> 00:08:00,550 যদিও, রিপোর্টার ছে'র জানার কথা না। 96 00:08:00,550 --> 00:08:04,260 তাহলে কি মুন হো একাই জানে? 97 00:08:04,860 --> 00:08:07,610 একটু বুঝিয়ে বলুন। 98 00:08:08,730 --> 00:08:09,940 আমার... 99 00:08:11,630 --> 00:08:14,710 বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের একটা গ্রুপ ছিলো। 100 00:08:15,870 --> 00:08:18,850 এই আমি আর এই হলো আমার স্ত্রী, মিউং হি। 101 00:08:19,940 --> 00:08:21,320 আর... 102 00:08:22,750 --> 00:08:26,870 এই হলো সেও যুন সেওক। সেও জং হোর বাবা। 103 00:08:28,270 --> 00:08:32,280 আর এই হলো প্রথম হিলার, ইয়ং য্যে। 104 00:08:32,760 --> 00:08:35,240 কিছুদিন আগে মারা গেছে। 105 00:08:37,260 --> 00:08:39,980 মারা যাওয়ার আগে আমি ইয়ং য্যের সাথে দেখা করেছিলাম। 106 00:08:40,000 --> 00:08:47,020 বলেছিল কীভাবে যুন সেওকের ছেলে জং হোকে পরবর্তী হিলার বানিয়েছিল। 107 00:08:47,050 --> 00:08:52,260 জানো কি কুরিয়ার বয় আসলে কী? 108 00:08:54,500 --> 00:08:55,960 হালকা পাতলা জানি। 109 00:08:57,430 --> 00:09:00,650 কাজটা নোংরা আর টাকার জন্য তারা যেকোনো কিছু করতে পারে। 110 00:09:00,650 --> 00:09:05,260 প্রথম হিলার ইয়ং য্যের কর্মকাণ্ড অন্তত কিছুটা নিয়ন্ত্রিত ছিলো। 111 00:09:05,290 --> 00:09:09,300 কিন্তু, জং হো, আসলে... 112 00:09:10,810 --> 00:09:13,040 বাড়াবাড়ি শুরু করেছে। 113 00:09:13,620 --> 00:09:15,740 বাড়াবাড়ি মানে? 114 00:09:17,900 --> 00:09:21,030 - ম্যানেজার আহন আছেন? - উনি অপেক্ষা করছেন। 115 00:09:21,030 --> 00:09:22,600 ভিতরে আসতে বলুন। 116 00:09:23,070 --> 00:09:25,140 একজনের সাথে তোমার দেখা করিয়ে দিতে চাই। 117 00:09:26,350 --> 00:09:29,520 - আগে, আমার কিছু জিজ্ঞেস করার আছে। - বলো। 118 00:09:30,150 --> 00:09:31,230 আসলে... 119 00:09:32,390 --> 00:09:36,650 এখানে আমার কাজটা কী? 120 00:09:40,170 --> 00:09:44,660 মনে হয় আমার ভাই মুন হো, জং হো অর্থাৎ হিলারের সাথে কাজ করছে। 121 00:09:45,160 --> 00:09:50,160 আমাকে হেয় করার উদ্দেশ্যে, সে অবৈধ উপায় অবলম্বন করতে পারে। 122 00:09:50,160 --> 00:09:53,640 সে আমার কাছে আমার ছেলের মতো। 123 00:09:53,640 --> 00:09:55,470 আমাদের গোপন অনুসন্ধান অনুযায়ী... 124 00:09:56,500 --> 00:10:00,150 আমরা জেনেছি যে তুমি আমার ভাইয়ের খুব ঘনিষ্ঠ। 125 00:10:00,150 --> 00:10:03,370 মুন হো আর সেও জং হো বড় কোনো অপরাধ করার আগেই 126 00:10:03,370 --> 00:10:05,290 আমার সাহায্য করো। 127 00:10:10,680 --> 00:10:14,830 এই হলো জ্যাইল নিউজের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটের ম্যানেজার আহন। 128 00:10:14,830 --> 00:10:15,910 পরিচিত হয়ে নাও। 129 00:10:17,680 --> 00:10:20,480 রিপোর্টার ছেকে সব সংক্ষেপে বুঝিয়ে দাও। 130 00:10:21,050 --> 00:10:24,860 আমাদের পক্ষ অবলম্বনের জন্য তার সব কিছু জানা দরকার। 131 00:10:25,280 --> 00:10:26,280 যাও। 132 00:10:29,320 --> 00:10:32,360 গতমাস থেকে, আমরা শুধু হিলারের অনুসন্ধানে জোর দিচ্ছি। 133 00:10:32,360 --> 00:10:36,360 প্রেসিডেন্ট কিম মনে করেন, আপনি এই অনুসন্ধানে অনেক সাহায্য করতে পারবেন। 134 00:10:37,400 --> 00:10:38,460 আমি? 135 00:10:45,730 --> 00:10:48,990 এই হলো কুখ্যাত রিপোর্টার ছে ইয়ং সিন। 136 00:10:49,380 --> 00:10:50,890 কুখ্যাত? 137 00:10:58,640 --> 00:11:01,850 একটু পরেই আমরা অনেক কিছু জানব। 138 00:11:01,850 --> 00:11:08,180 যেমন, হিলারের যে ভিডিও গুলো পেয়েছেন সেগুলো হোয়াং জে গুকের বাড়ি থেকে আপনাকে দেওয়া হয়েছিল। 139 00:11:08,680 --> 00:11:10,000 এরকম কিছু। 140 00:11:17,610 --> 00:11:18,880 অনেক দিন পর এলি। 141 00:11:29,640 --> 00:11:31,310 জিয়ানকে খুঁজতে এসেছিস? 142 00:11:31,310 --> 00:11:34,550 তুমি যদি কাউকে ঝামেলায় ফেলতে চাও, তো আমায় ফেলো। এরা তোমার জন্য নগন্য। 143 00:11:34,550 --> 00:11:39,460 আমি জিয়ান আর জং হোকে ভালোভাবে বাঁচার একটা সুযোগ দিতে চাচ্ছি। 144 00:11:39,480 --> 00:11:42,340 জিয়ানকে একজন সফল সাংবাদিক বানাব। 145 00:11:42,340 --> 00:11:44,070 আর জং হোকে সারেন্ডার করাবো 146 00:11:45,180 --> 00:11:47,080 আর একজন ভালো আইনজীবী দেবো। 147 00:11:47,080 --> 00:11:51,750 তার শাস্তি কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর তাকে এই সমাজে ফিরিয়ে আনব। 148 00:11:51,770 --> 00:11:55,900 কেন? ওদের জন্য এতো কিছু করার তুমি কে? 149 00:11:55,900 --> 00:11:56,910 আমি... 150 00:11:59,130 --> 00:12:01,260 ওদের বাবার বন্ধু। 151 00:12:03,230 --> 00:12:05,680 তুই ওদের জন্য বেশি কিছু করতে পারবি না। 152 00:12:05,680 --> 00:12:08,780 খুব বেশি ইন্টারনেট ব্রডকাস্ট রিপোর্টার 153 00:12:08,780 --> 00:12:09,870 নাহলে... 154 00:12:11,700 --> 00:12:13,690 চুরি করতে মদদ জোগাবি? 155 00:12:13,720 --> 00:12:15,980 তুমি ওদের বাবার বন্ধু? 156 00:12:29,820 --> 00:12:34,150 গত নভেম্বরে, হিলার একটি কাজের প্রস্তাব পেয়েছিল আর তাকে গো সং ছুলের সাথে দেখা যায়। 157 00:12:34,150 --> 00:12:38,340 প্যাকেজ ডেলিভারির পরের দিনই, গো সং ছুলের মৃতদেহ পাওয়া যায়। 158 00:12:38,340 --> 00:12:40,920 পুলিশ হিলারকে খুনী হিসেবে সন্দেহ করছে। 159 00:12:40,920 --> 00:12:44,080 হিলার হোয়াং জে গুকে'র লকার থেকে ভিডিও ফুটেজ চুরি করেছে। 160 00:12:44,080 --> 00:12:46,760 দুই দিন পরে, হোয়াং জে গুকে'র মৃতদেহ পাওয়া যায়। 161 00:12:47,680 --> 00:12:49,730 আর আত্মহত্যা বলে কেসটা বন্ধ করে দেওয়া হয়। 162 00:12:49,730 --> 00:12:54,520 পুলিশ ডিপার্টমেন্টের দৃঢ় বিশ্বাস যে এটা একটা খুন। 163 00:12:54,550 --> 00:12:57,770 আর সন্দেহভাজন হলো হিলার। 164 00:13:02,480 --> 00:13:07,210 হিলারের বাবা সেও যুন সেওক, একজন খুনী ছিলো। 165 00:13:07,230 --> 00:13:11,990 ১৯৯২ সালে, সে তার বন্ধু ওহ গিল হানকে খুন করেছিল। 166 00:13:14,890 --> 00:13:16,450 আপনার কোনো প্রশ্ন আছে? 167 00:13:36,410 --> 00:13:37,710 কে বলছেন? 168 00:13:38,550 --> 00:13:39,820 হ্যাঁ শুনুন... 169 00:13:40,380 --> 00:13:43,600 আপনি বলেছিলেন সেও যুন সেওককে কেউ খুঁজতে আসলে যাতে আপনাকে জানাই। 170 00:13:43,600 --> 00:13:44,960 এর জন্যই আপনাকে কল দিয়েছি। 171 00:13:45,670 --> 00:13:47,710 হ্যাঁ, আমি তাকে পার্ক দং ছুলের ব্যাপারে বলেছি। 172 00:13:47,710 --> 00:13:51,700 তো, টাকাটা কখন পাবো? আমার একাউন্ট নাম্বারটা দেবো? 173 00:13:57,820 --> 00:14:00,340 জাং আহন ডুর টোপটা ফেলা হয়ে গেছে। 174 00:14:46,190 --> 00:14:47,550 তোমাকে নিতে এসেছি। 175 00:15:05,990 --> 00:15:07,170 কী হলো? 176 00:15:07,170 --> 00:15:13,320 কিম মুন সিক ভাবছে সেও জং হোই হিলার। 177 00:15:15,950 --> 00:15:19,240 সে মনে করে আপনি হিলারের সাথে কাজ করেন। 178 00:15:19,240 --> 00:15:21,930 আমরা একসাথেই কাজ করি। হিলার আর আমি। 179 00:15:21,930 --> 00:15:26,580 কিম মুন সিক... সে তো খুবই ক্ষমতাবান ব্যক্তি। 180 00:15:27,700 --> 00:15:32,610 কিন্তু, তার মতো একজন মানুষ আমাকে নিতে আমার বাড়িতে আসলো। 181 00:15:33,570 --> 00:15:34,600 আর... 182 00:15:36,030 --> 00:15:37,810 আর আমাকে ঐসব বললো। 183 00:15:40,270 --> 00:15:43,420 আপনিও একজন ক্ষমতাবান ব্যক্তি। আমাদের প্রসিডেন্ট। 184 00:15:45,440 --> 00:15:46,530 কিন্তু... 185 00:15:47,850 --> 00:15:51,630 কাজের সময়ে এখানে আসলেন। 186 00:15:54,200 --> 00:15:55,250 কেন? 187 00:16:07,000 --> 00:16:09,470 যখন আমার হিলারের সাথে প্রথম দেখা হয়... না... 188 00:16:11,220 --> 00:16:13,250 যখন জং হোর সাথে আমার প্রথম দেখা হয়... 189 00:16:13,770 --> 00:16:16,390 সে আমার নখ কেটে নিয়ে গেছিল। 190 00:16:17,590 --> 00:16:21,280 আর আমি শুনেছি এই কাজটা আপনি তাকে দিয়ে করিয়েছেন। 191 00:16:22,220 --> 00:16:25,540 - কেন? - তোমাকে বলতে চেয়েছিলাম। 192 00:16:26,280 --> 00:16:29,970 - কখন? - মনে হয় বলার সময়টা এসে গেছে, তাই না? 193 00:16:35,400 --> 00:16:38,670 ভাবিনি আন্ডারগ্রাউন্ডের পার্কিং লটে বলতে হবে। 194 00:16:41,460 --> 00:16:42,760 ছে ইয়ং সিন। 195 00:16:45,370 --> 00:16:47,070 তোমার জন্মদাত্রী মা বেঁচে আছে। 196 00:16:54,030 --> 00:16:58,970 যে মহিলাকে তুমি আমার ভাবি বলে জানো, যার সাথে আজকে দেখা করতে পারোনি... 197 00:17:01,210 --> 00:17:04,230 চোই মিউং হিই তোমার মা আর তোমার নাম... 198 00:17:06,150 --> 00:17:07,360 ওহ জিয়ান। 199 00:17:12,760 --> 00:17:16,110 কী... কী বলছেন? মানে কি! 200 00:17:16,140 --> 00:17:20,110 আরও আগে না বলার জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার উপায় ছিলো না। 201 00:17:20,110 --> 00:17:21,340 না আসলে... 202 00:17:23,350 --> 00:17:26,850 আমি ভয় পেয়েছিলাম। 203 00:17:29,570 --> 00:17:31,040 আমি শুধুই দেরি করেছি। 204 00:17:42,950 --> 00:17:44,380 জিয়ান, ঠিক আছ? 205 00:17:50,470 --> 00:17:52,370 এসব কী বলছেন? 206 00:17:52,780 --> 00:17:55,820 এমন কিছু বলুন যার কোনো মানে হয়। 207 00:18:08,760 --> 00:18:11,230 খুঁজে পেয়েছি। কিন্তু... 208 00:18:12,050 --> 00:18:14,280 জায়গায়টা নিয়ে খটকা লাগছে। 209 00:18:14,280 --> 00:18:16,230 আমারও লাগছে। 210 00:18:16,230 --> 00:18:22,250 ২২ বছর আগের একজন পুলিশকে খুঁজে পেয়েছিস আর ঘন্টা খানেকের মধ্যে তার থেকে উত্তরও বের করে নিয়েছিস। 211 00:18:22,270 --> 00:18:26,230 এমন তো হতে পারে না। ব্যাপারটা ভালো ঠেকছে না। 212 00:18:26,230 --> 00:18:29,820 এখন কী করব? আর কোনো উপায় নেই। 213 00:18:30,550 --> 00:18:32,420 এই ফাঁদকে আমার অতিক্রম করে যেতে হবে। 214 00:18:44,970 --> 00:18:46,120 কী চাই? 215 00:18:46,590 --> 00:18:50,450 পার্ক দং ছুলের সাথে দেখা করতে এসেছি। 216 00:18:50,450 --> 00:18:52,780 - কে? - পার্ক দং ছুল। 217 00:18:53,110 --> 00:18:54,280 আমার কথা কানে ঢুকে না? 218 00:18:56,260 --> 00:18:58,160 পার্ক দং ছুল! 219 00:19:25,510 --> 00:19:26,910 আমার কথার উত্তর দিবে না? 220 00:19:26,940 --> 00:19:30,430 যদি সে এখানে থাকে, বলো যে আছে। আর না থাকলে বলো জানি না। 221 00:19:32,800 --> 00:19:34,100 দাঁড়ান। 222 00:19:48,270 --> 00:19:50,170 কতক্ষণ অপেক্ষা করতে হবে? 223 00:19:52,200 --> 00:19:54,540 অপেক্ষা করতে আমি পছন্দ করি না। 224 00:19:58,950 --> 00:20:00,390 পার্ক দং ছুল... 225 00:20:02,400 --> 00:20:03,600 তাকে চেনো? 226 00:20:47,850 --> 00:20:49,010 তাকে অপেক্ষা করতে বলেছি। 227 00:20:49,010 --> 00:20:51,360 কীসের অপেক্ষা? ব্যাটাকে সাইজ করতে হবে। 228 00:20:53,260 --> 00:20:55,070 পার্ক দং ছুলকে খুঁজছ? 229 00:20:57,360 --> 00:20:58,670 ওহ! 230 00:21:00,270 --> 00:21:04,240 আমি যে পার্ক দং ছুলকে খুঁজছি সে একজন বয়স্ক লোক। 231 00:21:04,240 --> 00:21:06,860 - চলো তার কাছে নিয়ে যাই। - মিথ্যুক। 232 00:21:06,860 --> 00:21:08,740 ব্যাপারটা ঘেঁটে যাবার আগেই এখান থেকে চলো। 233 00:21:11,150 --> 00:21:12,290 [ছে ইয়ং সিন] 234 00:21:12,680 --> 00:21:14,610 কলটা ধরতে হবে। এক মিনিট। 235 00:21:16,660 --> 00:21:19,070 - অবশেষে করলে ফোন? - ব্যাটাকে একটু শিক্ষা... 236 00:21:23,930 --> 00:21:26,800 ব্যস্ত ছিলে নাকি? আজকে তোমাকে ৩ বার কল দিয়েছি। 237 00:21:28,630 --> 00:21:31,100 আজ সকালে আমি কিম মুন সিকের সাথে দেখা করেছি। 238 00:21:31,120 --> 00:21:34,320 কি? তুমি তার সাথে দেখা করতে গেলে কেন? সে তো... 239 00:21:34,350 --> 00:21:35,950 সে জানে তুমিই হিলার। 240 00:21:38,740 --> 00:21:40,550 থাম। 241 00:21:41,770 --> 00:21:43,590 তোমার সাথে কি কেউ আছে? 242 00:21:44,410 --> 00:21:46,450 না, একটু ময়লা পরিষ্কার করছি। 243 00:21:46,470 --> 00:21:47,820 তো বলো, দেখা করার পর কী হলো? 244 00:21:49,590 --> 00:21:51,660 বলল তুমি নাকি খুব খারাপ আর বাজে মানুষ। 245 00:21:52,130 --> 00:21:56,470 কিম মুন হো কি করছিল, তোমাকে দেখা করতে মানা করেনি? 246 00:21:56,500 --> 00:21:58,280 ক্ষমা চেয়েছে। 247 00:22:00,140 --> 00:22:02,310 সে জানত আমার মা... 248 00:22:05,190 --> 00:22:09,310 বেঁচে আছে কিন্তু কখনো আমাকে বলেনি। 249 00:22:15,940 --> 00:22:17,410 ছে ইয়ং সিন? 250 00:22:21,920 --> 00:22:23,460 আমি এখুনি তোমাকে কল দিচ্ছি। 251 00:22:32,280 --> 00:22:35,590 আমি এখন চাপে আছি। তাই বলবে কি? 252 00:22:35,620 --> 00:22:38,300 পার্ক দং ছুলকে চেনো, তাই না? 253 00:22:55,260 --> 00:22:57,250 আজুম্মা, এটা ফাঁদ ছিলো। 254 00:22:57,250 --> 00:22:58,880 কিন্তু, ওরা সাং সুর ছেলেপেলে না। 255 00:22:58,880 --> 00:23:02,290 আমি ওদের গাড়িতে জিপিএস ট্র‍্যাকার লাগিয়ে দিয়েছি, নজর রেখো। 256 00:23:02,310 --> 00:23:04,120 সে-ই ছিল, কোনো সন্দেহ নেই। 257 00:23:04,120 --> 00:23:07,680 'বড় ভাই' তার সাথে দেখা করতে চায়। ভুল করার কোনো সুযোগ নেই। 258 00:23:08,230 --> 00:23:10,210 জলদি পরবর্তী অবস্থানে যাও। 259 00:23:10,470 --> 00:23:12,270 [পার্ক বং সু] 260 00:23:34,350 --> 00:23:37,830 ১৯৯২ সালে সে গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। 261 00:23:37,830 --> 00:23:41,230 আর্টিকেলে যেমন দেখলে তার অবস্থা তেমনই ছিল। 262 00:23:47,120 --> 00:23:50,660 এই হলো তোমার মায়ের হাসপাতাল রেকর্ড আর ডাক্তারের নোট। 263 00:23:55,750 --> 00:23:58,460 রোগীর পূর্ণ বিশ্রামের প্রয়োজন। 264 00:23:59,500 --> 00:24:02,230 মৃগী আর হৃদরোগ, 265 00:24:02,230 --> 00:24:05,050 ব্রেইন ইনজুরি আর হতাশায় ভুগছেন। 266 00:24:06,960 --> 00:24:09,240 আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। 267 00:24:11,500 --> 00:24:14,540 তার মাথায় বেশি চাপ পড়লে, খিঁচুনি শুরু হয়। 268 00:24:15,000 --> 00:24:18,140 খিঁচুনি চলতে থাকলে, অক্সিজেন আর ব্রেইনে যায় না। 269 00:24:18,160 --> 00:24:21,840 ফলে ব্রেইন ড্যামেজ আর রক্তক্ষরণ হতে পারে। 270 00:24:21,870 --> 00:24:25,850 আর পরিস্থিতি গুরুতর হলে, রোগী মারাও যেতে পারে। 271 00:24:26,660 --> 00:24:32,030 তোমার মা অনেকটা সুস্থ হয়ে গেছে, কিন্তু যখনই তুমি সামনে যাবে, নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। 272 00:24:32,050 --> 00:24:36,120 তোমার জন্মদিন আর মৃত্যুর দিন, সারা বছর এই দুই দিনের জন্য সে অপেক্ষা করে। 273 00:24:41,780 --> 00:24:43,270 তোমার কিছু মনে আছে? 274 00:24:43,630 --> 00:24:46,980 - যখন তোমার বয়স পাঁচ তখনই তুমি আলাদা হয়ে গেছিলে। - আমার ছোটবেলার স্মৃতি... 275 00:24:46,980 --> 00:24:48,620 হাইওয়ে থেকে শুরু হয়। 276 00:24:49,900 --> 00:24:50,990 হাইওয়ে? 277 00:24:54,010 --> 00:24:58,070 তখন রাত ছিলো আর আমি হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিলাম। 278 00:24:58,090 --> 00:24:59,180 এইটুকুই মনে আছে। 279 00:25:00,590 --> 00:25:03,760 এর আগের কোনো কিছুই আমার মনে নেই। 280 00:25:05,080 --> 00:25:08,790 তো ব্যস এগুলোই? 281 00:25:08,790 --> 00:25:11,750 কিছু ছবি আর ডাক্তারের ফাইল? 282 00:25:11,750 --> 00:25:15,580 আশা করি বুঝতে পারছ কেন তোমাকে এসব বলিনি। 283 00:25:15,580 --> 00:25:17,850 তোমার মাকে বাঁচাতেই এমন করেছি। 284 00:25:20,180 --> 00:25:23,960 বুঝতে পেরেছি... সমস্যা নেই। 285 00:25:25,880 --> 00:25:28,030 আমারও আসল মা আছে। 286 00:25:29,320 --> 00:25:33,590 কিন্তু তাকে যদি বলি আমি তার মেয়ে, সে মারা যাবে। 287 00:25:34,140 --> 00:25:35,730 - হ্যাঁ তাই। - কিন্তু... 288 00:25:36,100 --> 00:25:37,880 আমাকে এটা বলেননি কেন? 289 00:25:38,690 --> 00:25:39,720 আমি... 290 00:25:41,700 --> 00:25:44,100 ভাবতাম, যেন কিছুই জানি না। 291 00:25:53,940 --> 00:25:55,450 ফোনটা ধরবি না? 292 00:25:56,350 --> 00:25:57,080 [চোই মিউং হি] 293 00:25:57,080 --> 00:25:59,130 - আমাকে ফেলে গিয়েছিলো কেন? - হারিয়ে ফেলেছিলো। 294 00:25:59,130 --> 00:26:00,250 আমাকে খোঁজার চেষ্টা করল না কেন? 295 00:26:00,280 --> 00:26:02,960 ভেবেছিল তুমি মারা গেছ। তারাও বলেছে তুমি মানে জিয়ান মারা গেছে। 296 00:26:02,990 --> 00:26:06,830 - তোমাকে অনেক কিছু বলার আছে। - জং হো এ ব্যাপারে জানে? 297 00:26:06,850 --> 00:26:10,120 আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। অপেক্ষা করতে বলেছিলাম। 298 00:26:11,510 --> 00:26:13,430 সেও জং হো পর্যন্ত আমার দিকে ছিলো না। 299 00:26:13,430 --> 00:26:16,600 - তুমি কি আমার কথা শুনবে? - বাদ দিন। 300 00:26:17,210 --> 00:26:19,120 এখন নিজেই খুঁজে নিব। 301 00:26:19,120 --> 00:26:20,310 জিয়ান! 302 00:26:26,730 --> 00:26:31,330 দরকার পড়লে আমি নিজেই বাকিটা জেনে নিব। 303 00:26:31,720 --> 00:26:33,400 কারণ আমাকে বিশ্বাস হয় না? 304 00:26:34,250 --> 00:26:35,400 হ্যাঁ। 305 00:26:36,250 --> 00:26:37,410 মাফ করবেন। 306 00:26:40,480 --> 00:26:42,550 আর, আমার নাম ছে ইয়ং সিন। 307 00:26:42,550 --> 00:26:46,540 জিয়ুন জিউন যাইহোক না কেন, সেটা আমার নাম না। 308 00:26:50,760 --> 00:26:52,450 জিয়ান... 309 00:27:47,220 --> 00:27:48,670 [বাবা - ওহ গিল হান] 310 00:27:48,670 --> 00:27:53,780 হিলারের বাবা, সেও যুন সেওক একজন খুনী ছিলো। 311 00:27:53,780 --> 00:27:59,300 ১৯৯২ সালে, সে তার বন্ধু গিল হানকে খুন করে। 312 00:28:12,470 --> 00:28:15,740 হঠাৎকরে কীভাবে বলতে পারেন যে পারবেন না? আর এক ঘন্টা বাকি আছে। 313 00:28:15,760 --> 00:28:20,440 আপনি এখন আসতে পারবেন না! তো আমি কী করব? সবাই অপেক্ষা করছে। 314 00:28:20,440 --> 00:28:21,210 স্যার! 315 00:28:21,210 --> 00:28:23,180 ভুল! এটা ভুল! 316 00:28:23,180 --> 00:28:26,130 একটা ইন্টারভিউ সংক্ষেপ আর নির্ভুল হতে সম্পাদনা করা হয়। 317 00:28:26,150 --> 00:28:29,940 তোমার... তোমার কি ডায়রিয়া হয়েছে? এটা বাদ দিচ্ছ না কেন? প্রথম থেকে শুরু করো! 318 00:28:29,970 --> 00:28:31,880 - সবকিছু প্রথম থেকে শুরু করব? - তোমাকেই বাদ দিব নাকি! 319 00:28:31,880 --> 00:28:33,140 আমি দেখছি! 320 00:28:33,580 --> 00:28:35,440 কীভাবে করব? আমি পারব না! 321 00:28:35,440 --> 00:28:37,880 শান্ত হও। এটা কি এমন কঠিন? 322 00:28:39,570 --> 00:28:43,410 আপনি একদিন পত্রিকায় ফোন দিয়েছেন। ছে ইয়ং সিন আজকের মতো চলে গিয়েছে। 323 00:28:43,410 --> 00:28:47,910 যখন সবাই মুন্ডুহীন মুরগির মতো কাজের চাপে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে... 324 00:28:47,930 --> 00:28:52,630 তখন সে কিছু না বলেই চলে যায়। বোধহয় ছ্যাঁক খেয়েছে। ভালো থাকবেন। 325 00:29:06,550 --> 00:29:11,190 কিম মুন সিকের পক্ষ তার ন্যায়পরায়ণ ব্যক্তিত্বে গুরুত্ব দিবে তাই.... 326 00:29:11,190 --> 00:29:13,160 - এই অংশটা। - জ্বি। 327 00:29:13,510 --> 00:29:16,460 রাজনৈতিক ফান্ড আর খরচ... 328 00:29:22,380 --> 00:29:24,450 আমি কি আরও কিছু তথ্য সংগ্রহ করব? 329 00:29:24,450 --> 00:29:26,870 - আমার ফোনটা ধরা লাগবে। - জ্বি। 330 00:29:33,810 --> 00:29:35,030 হ্যাঁ, আপু! 331 00:29:35,030 --> 00:29:37,820 আশাকরি ভুল সময়ে ফোন দিইনি। পরে ফোন করব নাকি? 332 00:29:37,820 --> 00:29:41,420 এভাবে বোলো না। তোমাকে তেমন ফোন দেওয়া হয় না, এই জন্য স্যরি। 333 00:29:41,860 --> 00:29:45,260 তোমার ডিপার্টমেন্ট প্রধান হবার সুখবরটা কখন দিতে চাও? 334 00:29:47,390 --> 00:29:49,670 স্যরি। আমি আসলে বিরক্ত করতে চাইনি। 335 00:29:50,760 --> 00:29:52,660 আমি কিছু ব্যাপারে আলোচনা করার জন্য ফোন দিয়েছি। 336 00:29:52,660 --> 00:29:56,410 তোমার কোম্পানিতে ছে ইয়ং সিন নামে একজন রিপোর্টার আছে, তাই না? 337 00:29:56,410 --> 00:29:58,960 তুমি তোমার কর্মচারীদের নাম জানো? 338 00:29:58,960 --> 00:30:01,810 আমাদের বেশি কর্মচারী নেই। অবশ্যই ছে ইয়ং সিনকে চিনি। 339 00:30:03,550 --> 00:30:07,470 সে আমার ইন্টারভিউ নিতে চেয়েছিল। সেটা বাদ দেওয়ার পর আর এখন তাকে ফোনে পাচ্ছি না। 340 00:30:07,930 --> 00:30:10,700 সে কি ইন্টারভিউ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? 341 00:30:10,720 --> 00:30:12,230 আমি জানি না। 342 00:30:12,800 --> 00:30:15,400 প্রেসিডেন্ট সাহেবকে এই সব ব্যাপারে দেখতে বলা কি ঠিক হবে? 343 00:30:15,400 --> 00:30:18,030 তুমি তো ইন্টারভিউ দেওয়া পছন্দ করতে না। 344 00:30:19,080 --> 00:30:20,320 আমিও এমনটা ভাবতাম। 345 00:30:22,160 --> 00:30:23,800 আমার রাজি হওয়া কি ঠিক হয়নি? 346 00:30:25,120 --> 00:30:26,810 ব্যাপারটা এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। 347 00:30:27,310 --> 00:30:29,350 - আপু? - হ্যাঁ? 348 00:30:29,780 --> 00:30:31,220 ছে ইয়ং সিন... 349 00:30:35,270 --> 00:30:37,050 আসলে কিছু ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। 350 00:30:37,480 --> 00:30:39,580 তাকে যদি এখন তোমার সাথে দেখা করতে বলি... 351 00:30:40,810 --> 00:30:42,720 ব্যাপারটা খুব যন্ত্রনাদায়ক হবে। 352 00:30:43,120 --> 00:30:46,620 যন্ত্রণাদায়ক বলতে? 353 00:30:46,620 --> 00:30:50,590 রিপোর্টাররা আজকাল খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করে। 354 00:30:54,770 --> 00:30:56,360 তাই? 355 00:31:04,520 --> 00:31:05,850 আবার আসবেন। 356 00:31:09,290 --> 00:31:11,680 - বং সু! - ইয়ং সিন কি উপরে আছে? 357 00:31:11,700 --> 00:31:12,710 ইয়ং সিন... 358 00:31:13,020 --> 00:31:14,330 আমাদের কথা বলা দরকার। 359 00:31:14,330 --> 00:31:15,600 হ্যাঁ, আমাদের কথা বলা দরকার! 360 00:31:15,600 --> 00:31:17,590 আমাকে আগে ছে ইয়ং সিনের সাথে দেখা করতে দিন। 361 00:31:32,070 --> 00:31:33,360 ছে ইয়ং সিন? 362 00:31:34,720 --> 00:31:36,070 ভিতরে আছ? 363 00:31:38,040 --> 00:31:39,380 আসব? 364 00:31:56,710 --> 00:31:59,130 তোমাকে নিয়ে সত্যিই অনেক চিন্তায় ছিলাম। 365 00:31:59,130 --> 00:32:01,370 ভাবছিলাম তোমার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে। 366 00:32:26,180 --> 00:32:27,600 ছে ইয়ং সিন? 367 00:32:39,960 --> 00:32:41,280 তোমার মায়ের ব্যাপারে 368 00:32:41,870 --> 00:32:46,120 না বলার কারণে কি রাগ করেছ? 369 00:32:49,820 --> 00:32:52,330 আমার উপর রাগ করো। স্যরি। 370 00:32:53,390 --> 00:32:55,650 তুমি ভুল কিছু করোনি। 371 00:32:56,960 --> 00:32:59,300 - আসলে যা ভাবছ তা নয়। - তাহলে... 372 00:33:00,940 --> 00:33:03,630 আমার দিকে তাকাচ্ছ না কেন? 373 00:33:35,580 --> 00:33:38,680 কিম মুন হো অবশেষে সামনে এসে তোমাকে বলার সাহসটা পেয়েছে। 374 00:33:40,000 --> 00:33:41,490 গালিটালি দিয়েছিলে নাকি? 375 00:33:43,200 --> 00:33:46,060 আমি শুধু... শুনেছি। 376 00:33:46,710 --> 00:33:49,960 বেশ। এমনিতেই আমাদের দুজনের হয়ে বহুত প্যাঁদিয়েছি। 377 00:33:50,430 --> 00:33:53,690 আর কিম মুন হো আসলে লোক খারাপ না। 378 00:33:54,620 --> 00:33:58,530 তাকে অনেক মেরেছি কিন্তু সে আমাকে একবারও মারেনি। 379 00:34:04,430 --> 00:34:06,230 তোমার আসল মায়ের... 380 00:34:09,140 --> 00:34:10,570 অসুস্থতা সম্পর্কে শুনেছ? 381 00:34:12,400 --> 00:34:13,860 হ্যাঁ, শুনেছি। 382 00:34:17,710 --> 00:34:19,830 আমার একবার তার সাথে দেখা হয়েছিল। 383 00:34:24,560 --> 00:34:27,100 অনেক... 384 00:34:29,770 --> 00:34:30,890 আন্তরিক। 385 00:34:32,930 --> 00:34:34,980 তার সাথে... 386 00:34:36,400 --> 00:34:37,980 দেখা হবার সময় ঠিক ছিলে? 387 00:34:38,940 --> 00:34:40,100 মানে? 388 00:34:42,090 --> 00:34:43,300 কিছু না। 389 00:34:59,580 --> 00:35:00,740 এটাই কারণ? 390 00:35:07,860 --> 00:35:11,960 কাহিনী কি আমাদের বাবাদের নিয়ে? 391 00:35:17,070 --> 00:35:18,360 কী বলছ? 392 00:35:18,360 --> 00:35:19,670 আমার বাবা... 393 00:35:21,370 --> 00:35:23,370 তোমার বাবাকে খুন করেছে। 394 00:35:27,860 --> 00:35:29,680 তুমি এসব জানতে। 395 00:35:31,770 --> 00:35:33,440 হ্যাঁ জানতাম। 396 00:35:36,160 --> 00:35:38,360 জানতাম, কিন্তু কিছুই বলতে পারিনি। 397 00:35:39,810 --> 00:35:41,450 তুমি এমন আচরণ করবে তাই। 398 00:35:42,000 --> 00:35:45,590 আমাদের কিছুই করার নেই। 399 00:35:45,590 --> 00:35:47,050 আমাদের কিছুই করার নেই, তাহলে... 400 00:35:47,610 --> 00:35:51,000 কেন আমার দিকে তাকাচ্ছ না? কেন জড়িয়ে ধরছ না? 401 00:36:11,430 --> 00:36:15,120 আমার বাবা খুনী নয়, তাকে শুধু সন্দেহ করা হয়েছিলো। সে হয়তো নির্দোষ। 402 00:36:15,120 --> 00:36:17,550 তাই আমি তাকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজছি। 403 00:36:18,660 --> 00:36:20,840 যখন আমি জানতে পারি তোমাকে বলতে চেয়েছিলাম। 404 00:36:22,550 --> 00:36:23,580 ঠিক আছে। 405 00:36:25,050 --> 00:36:26,210 আমি খুঁজে বের করবই। 406 00:36:38,860 --> 00:36:41,880 এই, পার্ক বং সু। এসো কথা বলি। 407 00:36:42,430 --> 00:36:44,320 যাবার আগে আমার কথা শুনে যাও! 408 00:36:49,080 --> 00:36:50,770 তোমাকে প্রমাণ নিয়ে ফিরে আসতে হবে। 409 00:36:52,770 --> 00:36:53,890 আসব। 410 00:36:55,840 --> 00:36:57,820 যদি প্রমাণ না পাও তারপরও ফিরে আসবে। 411 00:36:59,980 --> 00:37:03,680 - আসব। - আমিও খুঁজব। 412 00:37:05,220 --> 00:37:06,270 আচ্ছা। 413 00:37:06,950 --> 00:37:09,500 কিছু খুঁজে না পেলেও তুমি আসবে, ঠিক আছে? 414 00:37:12,200 --> 00:37:13,900 আমি খুঁজে বের করবই। 415 00:37:16,320 --> 00:37:19,740 তুমি খারাপ নও। 416 00:37:22,250 --> 00:37:24,210 আমিও জানি। 417 00:38:46,820 --> 00:38:48,940 পার্ক দং ছুলের উপর ট্র্যাকার লাগানো হয়ে গেছে। 418 00:38:48,940 --> 00:38:50,510 টার্গেট এখনো চোখে পড়েনি। 419 00:38:50,530 --> 00:38:53,640 ঐ বারের মহিলাটা তাকে ঠিকানা দিয়েছে, নিশ্চিত তো? 420 00:38:53,670 --> 00:38:55,400 তাহলে, অপেক্ষা করো। 421 00:38:55,400 --> 00:38:57,470 আমরা কয়েক স্তরে ফাঁদ পেতেছি। 422 00:38:58,340 --> 00:39:00,570 কোনো না কোনোটাতে তো পড়বেই। 423 00:39:07,740 --> 00:39:10,260 পার্ক সামনে আগাচ্ছে। সে প্রায় এসে গেছে। 424 00:39:13,940 --> 00:39:16,340 সম্ভাব্য টার্গেট দেখতে পেয়েছি। আমি পাশ দিয়ে হেটে গিয়ে নিশ্চিত করছি। 425 00:39:22,720 --> 00:39:24,150 টার্গেট পেয়ে গেছি। 426 00:39:27,540 --> 00:39:30,620 যেখানে পার্ক দং ছুল আছে সবাই সেখানে যাও। 427 00:39:35,630 --> 00:39:37,770 যে করেই হোক টার্গেটকে জীবিত রাখতে হবে। 428 00:39:37,770 --> 00:39:40,140 একবার তাকে খুঁজে পেলে, যে করেই হোক আটকাবে। 429 00:39:54,690 --> 00:39:57,400 তোমার সামনে। ফার্মেসীর দিকে যাচ্ছে! 430 00:40:19,300 --> 00:40:20,300 ঐদিকে! 431 00:40:55,770 --> 00:40:59,310 শালারা... সবকটা আবুল। 432 00:41:00,220 --> 00:41:01,880 ও মা, খুব খিদে পেয়েছে। 433 00:41:03,420 --> 00:41:06,450 আমি কলকাতার রসগোল্লা। 434 00:41:07,640 --> 00:41:10,740 ও আমি কলকাতার রসগোল্লা। 435 00:41:11,280 --> 00:41:14,460 আমি কলকাতার রসগোল্লা। 436 00:41:28,430 --> 00:41:31,470 তুমি পার্ক দং ছুল, তাই না? 437 00:41:32,590 --> 00:41:35,430 তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। 438 00:41:36,820 --> 00:41:40,530 - কোনোভাবে কি... - তুমি কি সেও যুন সেওকের ছেলে? 439 00:41:43,170 --> 00:41:44,410 ভাভাগো! 440 00:41:45,340 --> 00:41:46,470 একেবারে ট্রাম্প কার্ড মেরে দিলে। 441 00:41:46,470 --> 00:41:50,890 ঐ মদনগুলো বলেছিলো, সেও যুন সেওকের ছেলে একদিন আসবে। 442 00:41:52,090 --> 00:41:56,620 তুমি আসলে তারা ফোন করতে বলেছিলো। তাহলে তারা আমাকে পুরষ্কার হিসেবে অনেক টাকা দেবে। 443 00:42:03,080 --> 00:42:06,480 আমি সেও যুন সেওকের ছেলে, সেও জং হো। 444 00:42:06,480 --> 00:42:10,980 কিন্তু কাদের কথা বলছ? 445 00:42:18,330 --> 00:42:19,740 একটা কথা জানো কি? 446 00:42:20,580 --> 00:42:25,340 তোমার বাবার কারণে, আমার জীবনটা আজ এলোমেলো হয়ে গেছে। 447 00:42:25,820 --> 00:42:28,940 আমি প্রথমে একজন পুলিশ ছিলাম। 448 00:42:29,990 --> 00:42:32,640 কিন্তু, আমার ভাগ্যের নির্মম পরিহাস দেখো। 449 00:42:52,270 --> 00:42:54,400 এমনভাবে গেলে, ভাবলাম আর আমার মুখ দেখবে না। 450 00:42:54,940 --> 00:42:59,480 আমি আসলে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। রাগ ধরে রাখার মতো আমার ধৈর্য নেই। 451 00:42:59,950 --> 00:43:01,360 আমার সাথে দেখা করতে এসেছ নাকি? 452 00:43:02,330 --> 00:43:05,790 সবার থেকে শুনলাম আপনি নাকি আজ সারারাত কাজ করবেন। 453 00:43:05,790 --> 00:43:06,870 কেন? 454 00:43:07,190 --> 00:43:08,940 আমার কিছু প্রশ্ন করার আছে। 455 00:43:08,940 --> 00:43:12,410 - কী প্রশ্ন? - ওহ, অনেক প্রশ্ন আছে। 456 00:43:12,410 --> 00:43:14,400 আগে কোনটা জিজ্ঞেস করব? 457 00:43:16,720 --> 00:43:21,030 যখন ছোট ছিলাম, আমরা একে অপরকে চিনতাম? 458 00:43:22,100 --> 00:43:23,340 হ্যাঁ, চিনতাম। 459 00:43:23,340 --> 00:43:26,210 - আমরা কি ঘনিষ্ঠ ছিলাম? - হ্যাঁ, অনেক। 460 00:43:26,840 --> 00:43:31,720 ২০ বছর পার হয়ে গেছে আর সবকিছু পুরোপুরি ভুলেও গেছিলাম। 461 00:43:32,470 --> 00:43:35,240 কিন্তু হঠাৎ করে তারা আমাকে খুঁজতে আসলো। 462 00:43:36,560 --> 00:43:40,380 এসব তোমার কারণে হয়েছে, সেও যুন সেওকের ছেলে। 463 00:43:40,380 --> 00:43:43,540 - কারণ তুমি প্রমাণ খুঁজতে গিয়েছিলে। - আমারও তাই মনে হয়। 464 00:43:44,400 --> 00:43:46,810 আমিও খুব অবাক হয়েছি। 465 00:43:46,810 --> 00:43:51,020 আমি শুধু পুলিশকে দেওয়া আমার বাবার কয়েক পাতার জবানবন্দি চাই। 466 00:43:52,680 --> 00:43:55,250 কিন্তু, সবার থেকে যা প্রতিক্রিয়া পাচ্ছি! 467 00:43:55,250 --> 00:43:56,510 ভাবছি কেন? 468 00:43:56,530 --> 00:43:58,330 কয়েক পাতার জাবানবন্দি? 469 00:43:58,330 --> 00:44:00,490 আসলে, এই জবানবন্দিটা 470 00:44:01,520 --> 00:44:04,200 অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। 471 00:44:04,200 --> 00:44:06,070 তারপর ভাবলাম। 472 00:44:06,070 --> 00:44:08,760 যে এই জবানবন্দিটা লিখেছে তাকে খুঁজে বের করব। 473 00:44:09,520 --> 00:44:11,230 তুমিই লিখেছিলে, তাই না? 474 00:44:13,670 --> 00:44:14,740 কী হলো আবার? 475 00:44:15,910 --> 00:44:17,680 হাসার মতো কিছু বলেছি নাকি? 476 00:44:18,490 --> 00:44:21,030 তুমি যদি সেই জবানবন্দি খুঁজেও পাও, তারপরও কোনো কাজে আসবে না। 477 00:44:21,760 --> 00:44:27,500 তারা একটি মনগড়া মিথ্যা জবানবন্দি বানিয়ে জোরপূর্বক তোমার বাবার টিপসই নিয়েছে। 478 00:44:27,520 --> 00:44:29,210 মিথ্যা? 479 00:44:31,930 --> 00:44:33,220 তাহলে... 480 00:44:33,860 --> 00:44:36,370 যদি আমি সেই জবানবন্দিটা খুঁজেও পাই... 481 00:44:38,040 --> 00:44:40,170 সবই মিথ্যা তাই না? 482 00:44:40,190 --> 00:44:45,210 আমি যে জবানবন্দি নিয়েছি আর যে জবানবন্দি রেকর্ডে তোলা হয়েছিল দুইটাই আলাদা। 483 00:44:45,960 --> 00:44:48,960 পুরোটাই ছিলো বানোয়াট। 484 00:44:50,720 --> 00:44:52,660 আমরা কী করলাম? 485 00:44:53,250 --> 00:44:55,490 যারা অভ্যন্তরীণ ব্যাপারগুলো দেখভাল করে আমরা তাদের কাছে এই রিপোর্ট দিলাম। 486 00:44:55,490 --> 00:44:57,680 তারপর কী হলো বলো তো? 487 00:44:57,680 --> 00:44:59,310 শুনেছিলাম তোমাদের সবাইকে চাকরি থেকে বের করে দিয়েছিল। 488 00:45:07,220 --> 00:45:12,050 আমার বউ আমাকে ছেড়ে গিয়েছে আর আমি কী করছি? 489 00:45:12,620 --> 00:45:15,010 দিনে লিফলেট বিলিয়ে বেড়াই। 490 00:45:15,010 --> 00:45:18,770 আর রাতে, ভাড়াটে মেয়েদের গাড়ি চালাই। 491 00:45:21,310 --> 00:45:22,750 তো সব... 492 00:45:24,230 --> 00:45:27,470 আমার বাবার দোষ? 493 00:45:27,880 --> 00:45:28,980 হ্যাঁ। 494 00:45:31,810 --> 00:45:32,870 বেশ। 495 00:45:34,190 --> 00:45:37,510 তোমার এই অবস্থার জন্য ক্ষমা চাচ্ছি। 496 00:45:38,880 --> 00:45:42,520 কিন্তু আমার কথা এখন শুনতেই হবে। 497 00:45:42,520 --> 00:45:46,940 আমার বাবা কী বলেছিলো? 498 00:45:48,110 --> 00:45:51,750 বাবা কি কাউকে খুন করেছিল? 499 00:45:51,780 --> 00:45:52,860 তুমি কি... 500 00:45:54,140 --> 00:45:56,520 কিছুই জানো না? 501 00:45:57,370 --> 00:46:01,400 তোমার মা, বাবা, আর জং হোর বাবা একই নিউজ কোম্পানিতে কাজ করত। 502 00:46:01,430 --> 00:46:03,730 - তারা খুব ভালো বন্ধু ছিল। - ওহ। 503 00:46:04,090 --> 00:46:06,780 জং হো আর আমিও কি একে অপরকে চিনতাম? 504 00:46:06,780 --> 00:46:09,400 যতবারই তোমাদের দেখা হত, তুমি কান্না শুরু করে দিতে। 505 00:46:09,400 --> 00:46:11,380 - আমরা কি মারামারি করতাম? - না। 506 00:46:11,380 --> 00:46:13,530 কারণ ছেড়ে যেতে চাইতে না। 507 00:46:15,460 --> 00:46:17,890 আমি নিশ্চিত অবশ্যই সে আগে কান্না করত। 508 00:46:20,320 --> 00:46:22,110 আমার যদি এসব মনে থাকত কত ভালো হত। 509 00:46:22,610 --> 00:46:24,070 জং হো তোমার থেকে বড়। 510 00:46:25,680 --> 00:46:27,770 - কত দিনের বড়? - এক মাসের। 511 00:46:27,800 --> 00:46:28,910 তাই নাকি? 512 00:46:32,770 --> 00:46:35,730 আর... কালই তোমার.. 513 00:46:39,110 --> 00:46:40,310 জন্মদিন। 514 00:46:42,420 --> 00:46:45,360 আপু হয়তো ইতোমধ্যে তোমার জন্মদিনের আয়োজন করে ফেলেছে। 515 00:46:45,380 --> 00:46:48,800 সে কুকিস আর কেক ও তৈরী করবে। 516 00:46:50,730 --> 00:46:51,930 ওরে। 517 00:46:52,620 --> 00:46:55,230 তারমানে আমার জন্মদিন শীতে। 518 00:46:55,950 --> 00:46:58,250 কিন্তু, আমার জন্মদিন মার্চে ভেবেই বড় হয়েছি। 519 00:46:59,320 --> 00:47:00,520 আর কোনো প্রশ্ন আছে? 520 00:47:03,830 --> 00:47:09,770 আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক খারাপ কেন? 521 00:47:11,180 --> 00:47:12,540 জানার কি খুব ইচ্ছে? 522 00:47:12,540 --> 00:47:15,660 আপনার ভাই-ই বলেছে। 523 00:47:16,420 --> 00:47:19,380 বলেছে আপনি নাকি জং হোর সাথে হাত মিলিয়েছেন 524 00:47:19,930 --> 00:47:22,180 অপরাধ করার জন্য। 525 00:47:26,410 --> 00:47:28,930 এমন কেন বললো? 526 00:47:29,380 --> 00:47:32,790 কয়েকদিন আগে, কিছু অপরিচিত লোক আমাকে খুঁজতে এসেছিল। 527 00:47:33,620 --> 00:47:37,140 ঐ একই লোকগুলো বলেছিল যদি কেউ সেও যুন সেওককে খুঁজতে আসে তাদের যেন জানাই। 528 00:47:37,140 --> 00:47:39,760 হ্যাঁ, অনেক টাকা দিবে। 529 00:47:39,790 --> 00:47:41,790 আমি তাদেরকে একটা কথা বলেছিলাম। 530 00:47:42,430 --> 00:47:49,160 বলেছিলাম আমার কাছে সেও যুন সেওকের জবানবন্দির টেপ রেকর্ডিং আছে। 531 00:47:50,770 --> 00:47:52,300 ভেবেছিলাম হয়তো ওরা এতে আগ্রহ দেখাবে। 532 00:47:54,370 --> 00:47:55,800 কত টাকা চাও? 533 00:47:56,300 --> 00:47:59,570 তারা আমাকে একটি লটারি টিকেট স্টোর দেওয়ার কথা বলেছে। 534 00:48:00,270 --> 00:48:02,640 আমি তোমাকে চারটা দেবো। 535 00:48:02,670 --> 00:48:07,220 একজন দায়িত্বশীল পুলিশ হিসেবেই আমার ক্যারিয়ার গড়ে তুলেছিলাম। 536 00:48:07,220 --> 00:48:10,110 - আমি সত্যিই অনেক ভালো পুলিশ ছিলাম। - বুঝেছি। 537 00:48:10,470 --> 00:48:11,930 শুধু বলো, কত টাকা চাও? 538 00:48:11,930 --> 00:48:14,760 তোমার বাবার জন্য আমার জীবনটা এইদিকে বেঁকে গেছে। 539 00:48:14,760 --> 00:48:18,270 - আমি কি এখন এসবকিছু থেকে বের হতে পারব? - এই ভাই! 540 00:48:18,950 --> 00:48:21,520 ভাই, আমার মনে হয় না তুমি পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছ। 541 00:48:21,520 --> 00:48:24,220 ঐ মানুষগুলোর সাথে তুমি ঝামেলায় জড়াতে পারো না। 542 00:48:24,220 --> 00:48:27,120 আমি ঝামেলা করছি না। ভালো একটা জীবন পাবার এটাই শেষ সুযোগ। 543 00:48:27,120 --> 00:48:29,110 জানতাম এমন একটা দিন আমার জীবনে আসবে। 544 00:48:29,110 --> 00:48:35,350 তাই, ২২ বছর ধরে টেপটা আগলে রেখেছি! 545 00:48:35,350 --> 00:48:38,600 আর দেখো, এখন দুইজন খদ্দের পেয়ে গেছি। 546 00:48:39,540 --> 00:48:41,300 তুমি কত দিতে চাও। 547 00:48:41,300 --> 00:48:45,150 তারপর আমি তাদের সাথে আবার কথা বলব... 548 00:48:46,400 --> 00:48:49,840 আমি এর আগেও এমনটা দেখেছি। 549 00:48:49,840 --> 00:48:52,760 তখন এক লোক কিম মুন সিকের সাথে চুক্তি করেছিলো। 550 00:48:52,760 --> 00:48:54,760 তার কী হয়েছিলো জানো? 551 00:48:55,350 --> 00:48:57,000 পরের দিনই সে মারা যায়। 552 00:48:57,310 --> 00:48:59,730 তাকে বিষ দিয়ে চলন্ত ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়। 553 00:48:59,730 --> 00:49:03,430 তো ভাই, আমি তোমাকে টাকা দেবো তুমি শুধু টেপটা আমায় দাও! 554 00:49:03,430 --> 00:49:05,450 এটাই তোমার বাঁচার একমাত্র উপায়! 555 00:50:04,860 --> 00:50:06,470 ইনভেস্টিগেশন টিম থেকে ম্যানেজার আহন বলছি। 556 00:50:06,490 --> 00:50:09,680 আমাদের টার্গেট মাত্র তার ফোন চালু করেছে। 557 00:50:09,680 --> 00:50:11,560 আমরা তাকে ট্র‍্যাক করছি। 558 00:50:12,120 --> 00:50:14,210 পার্ক দং ছুল কি একা নাকি তারা দুজন একসাথে? 559 00:50:14,230 --> 00:50:16,230 আমরা নিশ্চিত হবার চেষ্টা করছি। 560 00:50:16,260 --> 00:50:19,200 খোঁজ চলছে। 561 00:50:19,220 --> 00:50:21,830 সবাইকে কাজে লাগিয়ে দাও। 562 00:50:21,830 --> 00:50:26,220 যদি সত্যিই হিলার হয়ে থাকে, তাহলে সে আমাদের জন্য ভয়ংকর প্রতিপক্ষ। 563 00:50:26,250 --> 00:50:27,890 কিন্তু, প্রেসিডেন্ট? 564 00:50:27,890 --> 00:50:31,520 হিলারকে ধরতে গেলে আমাদের গুরুতর পরিস্থিতি মোকাবেলার জন্য অনুমতি দিতে হবে। 565 00:50:31,540 --> 00:50:34,920 সেও যুন সেওকের জিজ্ঞাসাবাদের টেপের ব্যবস্থা আগে করব? 566 00:50:34,950 --> 00:50:38,380 নাকি জং হোর? 567 00:50:38,380 --> 00:50:42,740 'বড় ভাই' যদি জানে এরকম একটা টেপ আছে, খুশি হবে না। 568 00:50:42,740 --> 00:50:45,390 প্রকাশ্যে আসার আগেই এসব বন্ধ করে দিতে হবে। 569 00:50:50,880 --> 00:50:52,050 চলো তোমাকে বাড়ি পৌঁছে দেবো। 570 00:50:52,080 --> 00:50:54,780 সমস্যা নেই। এখনো বাস পাবো। 571 00:50:54,800 --> 00:50:58,090 কখনোই আমাকে হ্যাঁ বলোনি, তাই না? 572 00:50:58,120 --> 00:50:59,840 আমার গাড়িতে উঠতে ভয় পাও নাকি? 573 00:51:10,120 --> 00:51:11,410 হ্যাঁ, আপু। 574 00:51:12,960 --> 00:51:15,490 জং হোকে চেনো? যুন সেওকের ছেলে? 575 00:51:15,490 --> 00:51:17,100 সেও জং হো! 576 00:51:18,410 --> 00:51:19,730 তার সামনে বিপদ। 577 00:51:19,730 --> 00:51:23,830 এখন কী করব? 578 00:51:23,830 --> 00:51:25,540 জং হোকে কল করো। 579 00:51:25,540 --> 00:51:28,940 আপু, সে কোথায় আছে শুনেছ? কোথায় আছে বলেনি? 580 00:51:43,440 --> 00:51:45,060 [ছে ইয়ং সিন ] 581 00:51:52,100 --> 00:51:54,720 জানতাম আজ রাতেই তুমি কল করবে। 582 00:52:01,870 --> 00:52:04,190 সে কিম মুন সিককে ফোনে কথা বলতে শুনেছে। 583 00:52:04,190 --> 00:52:07,360 সবাই তোমার দিকে যাচ্ছে। তোমাকে ধরতে আসছে। 584 00:52:07,360 --> 00:52:09,120 ওখান থেকে বের হও জং হো। 585 00:52:13,440 --> 00:52:18,180 কিম মুন হো, এই গতিতে গেলে, ১২ থেকে ১৩ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবেন। 586 00:52:18,180 --> 00:52:20,800 গীর্জার পিছনের দরজায় গাড়ি পার্ক করবেন। 587 00:52:20,830 --> 00:52:22,830 সঠিক সময়ে আমি তাকে বাইরে বের করে দেবো। 588 00:52:31,590 --> 00:52:35,980 তারা এখানে আসার জন্য কি এই ফোনের সাহায্য নিচ্ছে? 589 00:52:35,980 --> 00:52:39,550 বলেছিলাম এটাই আমার শেষ সুযোগ। 590 00:52:39,550 --> 00:52:40,980 আর কোনো উপায় নেই। 591 00:52:45,100 --> 00:52:47,950 ফোনটা বন্ধ করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে ধরা পড়েছে। 592 00:52:47,950 --> 00:52:49,360 বলেছিলে না সে গীর্জার ভিতরে? 593 00:52:50,670 --> 00:52:52,330 তোমার কতক্ষণ লাগবে? 594 00:52:53,280 --> 00:52:56,990 সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। 595 00:52:59,300 --> 00:53:01,790 আমার বাবার জবানবন্দির রেকর্ডিংটা। 596 00:53:02,970 --> 00:53:04,900 তা কি সত্যিই আছে? 597 00:53:04,900 --> 00:53:07,590 - নাকি আমাকে মিথ্যা বলেছ? - সত্যি বলছি। 598 00:53:07,590 --> 00:53:10,210 আমি ২০ বছর ধরে টেপটা আগলে রেখেছি। 599 00:53:10,210 --> 00:53:14,410 চুক্তি করলে আমার সাথে আর টেপ দিবে তাদের? 600 00:53:15,020 --> 00:53:17,600 কীসের জন্য? একটা লটারি টিকেট স্টোরের জন্য? 601 00:53:17,600 --> 00:53:19,890 তারা আমাকে একটা নিরাপদ ক্যারিয়ার গড়ে দেবে। 602 00:53:23,860 --> 00:53:26,460 এখনকার মতো চলো। আমাদের এখান থেকে বের হতে হবে। 603 00:53:27,970 --> 00:53:30,580 ভাবো তোমার বাবার ঋণ শোধ করছ। 604 00:53:30,960 --> 00:53:32,980 - আমাকে ছেড়ে দাও। - ভাইরে! 605 00:53:33,540 --> 00:53:36,090 তারা তোমাকে বাঁচতে দেবে না! 606 00:53:36,090 --> 00:53:37,810 তারা আমাকে ইন্সুইরেন্সও দেবে। 607 00:53:38,710 --> 00:53:40,020 ঠিক আছে। 608 00:53:40,510 --> 00:53:42,000 আমাকে শুধু একটা কথা বলো। 609 00:53:42,860 --> 00:53:44,410 আমার বাবা... 610 00:53:46,460 --> 00:53:48,270 কাউকে খুন করেছে? 611 00:53:49,530 --> 00:53:51,630 আমার জানাটা খুব জরুরি। 612 00:53:51,630 --> 00:53:55,960 তুমি ছাড়া এটা আর কেউ আমাকে বলতে পারবে না! তাই... 613 00:53:55,960 --> 00:53:59,500 দয়া করে আমায় বলো! এই ভাই! 614 00:53:59,500 --> 00:54:01,690 তোমাকে পরে সব বলব। 615 00:54:01,690 --> 00:54:03,910 যখন তারা এখানে আসবে, তখন বলব। 616 00:57:03,680 --> 00:57:07,110 ভাই? এই ভাই! উঠো! 617 00:57:10,030 --> 00:57:12,900 ভাইরে! তুমি কথা দিয়েছিলে আমাকে সব বলবে। 618 00:57:13,260 --> 00:57:15,720 আমার বাবা... 619 00:57:23,630 --> 00:57:26,590 এ হতে পারে না। ভাইরে? না। 620 00:57:30,390 --> 00:57:31,770 এই ভাই? 621 00:58:40,270 --> 00:58:50,270 সাবটাইটেল পরিবেশনায় "অনুবাদে অনুরণন" 622 00:58:51,000 --> 00:58:58,000 অনুবাদে : সোহেল রানা 623 00:58:59,000 --> 00:59:09,000 সম্পাদনায় : সৈয়দ ফাহমিদুল ইসলাম 624 00:59:14,000 --> 00:59:16,000 [ HEALER ]