1
00:00:09,996 --> 00:00:11,117
খোদা।
2
00:00:15,877 --> 00:00:16,916
ওহ খোদা।
3
00:00:21,677 --> 00:00:24,386
- এটা...
- বিশ্বাস-ই হচ্ছে না।
4
00:00:24,506 --> 00:00:25,557
গভর্নর সাহেব!
5
00:00:26,307 --> 00:00:28,267
গভর্নর সাহেব!
6
00:00:28,428 --> 00:00:29,518
এই যে।
7
00:00:30,847 --> 00:00:33,108
অবশেষে ডিজাইনটা বেরিয়েছে।
8
00:00:33,437 --> 00:00:35,477
দেখুন। ওররে।
9
00:00:35,818 --> 00:00:37,227
আদুরে না?
10
00:00:38,238 --> 00:00:40,237
এটাকে সুন্দর বলে?
11
00:00:40,238 --> 00:00:44,907
আরে, কুন সাহেব।
আজকাল বাচ্চারা অন্যরকম জিনিস পছন্দ করে।
12
00:00:45,488 --> 00:00:48,777
লাইসেন্স করা পণ্যদ্রব্য বেচে
যে লাভ হয় শুনলে চমকে যাবেন।
13
00:00:49,788 --> 00:00:51,616
যদি সেরকম হয় তো ঠিক আছে।
14
00:00:51,617 --> 00:00:54,688
যাকগে, অভিযোগকারী সন্ন্যাসীগুলোর খবর কী?
15
00:00:54,877 --> 00:00:58,918
ওটা না তোলার জন্য
তারা কিছু হাস্যকর যুক্তি দেখিয়েছে,
16
00:00:59,047 --> 00:01:01,757
কিন্তু জেলা অফিস
অভিযোগগুলো নাকচ করে দিয়েছে।
17
00:01:02,007 --> 00:01:03,218
চিন্তা করবেন না।
18
00:01:04,387 --> 00:01:07,006
কে জানতো জিনইয়াং-গুনে এমন গুপ্তধন আছে?
19
00:01:07,007 --> 00:01:08,347
জিনিসটা সম্পর্কে বলো তো। যেতে পারি?
20
00:01:08,348 --> 00:01:10,057
কুন সাহেব, এই বিষয়ে পরে কথা বলবো।
21
00:01:11,057 --> 00:01:13,267
আচ্ছা, বুঝেছি।
22
00:01:13,268 --> 00:01:15,107
ওহ খোদা।
23
00:01:15,857 --> 00:01:17,977
- এদিকে।
- এসে পড়েছি।
24
00:01:34,885 --> 00:01:37,885
কত্তো... বিশাল রে।
25
00:01:38,167 --> 00:01:39,208
হ্যাঁ, একদম।
26
00:01:47,949 --> 00:01:50,078
চোখের চারপাশে ওটা কী?
27
00:01:50,915 --> 00:01:52,794
ওটা সাফ করা লাগবে।
28
00:01:52,795 --> 00:01:54,756
- জি, অবশ্যই।
- ওই যে।
29
00:01:55,386 --> 00:01:56,886
রঙ চটে গেছে নাকি পট্টি ওটা?
30
00:01:57,465 --> 00:01:59,256
দেখে চোখের পট্টির মতোই লাগছে।
31
00:01:59,755 --> 00:02:00,805
উন সেওক!
32
00:02:01,675 --> 00:02:03,844
- জি, স্যার?
- চোখের ওপরের জিনিসটা।
33
00:02:04,684 --> 00:02:07,225
নষ্ট না করে ওটা সরাও
আর পরিষ্কার করে রেখে দাও।
34
00:02:08,315 --> 00:02:09,354
জি, স্যার।
35
00:02:40,064 --> 00:03:18,764
অনুবাদে:
〄 AsadujJaman 〄
36
00:03:18,834 --> 00:03:26,635
[ Monstrous ]
37
00:03:28,804 --> 00:03:32,514
[ পর্ব ১: Black Rain ]
38
00:03:59,924 --> 00:04:00,965
ভাগ।
39
00:04:03,304 --> 00:04:04,554
ভাগ!
40
00:04:06,804 --> 00:04:08,685
উন সেওক, কী করছো?
41
00:04:09,014 --> 00:04:10,053
স্যার।
42
00:04:10,054 --> 00:04:13,054
বলেছিলাম জলদি কাজ সারতে
অথচ এখনো এখানেই পড়ে আছো।
43
00:04:15,854 --> 00:04:18,695
আবিষ্কারটা অনেকের মাথা ঘুরিয়ে দিয়েছে,
44
00:04:18,855 --> 00:04:20,605
তাই জিনিসটা সাবধানে নেবে...
45
00:04:21,024 --> 00:04:23,485
আর নিরাপদ স্থানে সরিয়ে নেবে।
46
00:04:23,904 --> 00:04:24,904
জি, স্যার।
47
00:04:25,485 --> 00:04:26,904
ওই কাপড়টাও।
48
00:04:27,574 --> 00:04:28,745
বুঝেছি, স্যার।
49
00:04:31,574 --> 00:04:32,574
নাও।
50
00:04:35,334 --> 00:04:37,954
এক হাতে টাকা নেওয়ার সাহস হয় কী করে?
51
00:04:40,045 --> 00:04:41,964
ইয়ার্কি হচ্ছে?
52
00:04:47,305 --> 00:04:48,344
ধুত্তুরি।
53
00:04:55,764 --> 00:04:57,315
চাহনি তো সেই অস্থির।
54
00:05:08,945 --> 00:05:10,154
ভেতরে যাও।
55
00:05:10,954 --> 00:05:12,664
আজ বাসায় থাকা যায় না?
56
00:05:13,995 --> 00:05:16,584
মনে কু ডাক দিচ্ছে।
57
00:05:16,995 --> 00:05:18,375
মানে কী?
58
00:05:19,454 --> 00:05:21,755
কাল রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি...
59
00:05:22,375 --> 00:05:24,714
আর পেটও ব্যথা করছে।
60
00:05:25,545 --> 00:05:27,714
সেজন্যই ভেতরে থাকতে বলেছিলাম।
61
00:05:28,005 --> 00:05:29,675
দুশ্চিন্তা বাদ দিয়ে ঘরে যাও।
62
00:05:30,135 --> 00:05:32,094
অন্তত বাবুকে শুভকামনা জানিয়ে যাও।
63
00:05:38,105 --> 00:05:41,685
তোমার মা খুব একটা ভালো
বোধ করছে না, তাই আজ তাকে কষ্ট দিও না।
64
00:05:41,815 --> 00:05:43,274
আমি শিগগিরই চলে আসবো।
65
00:05:44,274 --> 00:05:45,274
দেখা হবে।
66
00:05:47,524 --> 00:05:49,784
- জলদি বাড়ি ফিরো।
- ফিরবো।
67
00:06:04,214 --> 00:06:06,424
হ্যাঁ, আজকের আবহাওয়াটা দারুণ।
68
00:06:06,425 --> 00:06:08,425
দিনটা ফুরফুরে মেজাজে শুরু করলে কেমন হয়?
69
00:06:25,565 --> 00:06:27,404
ধুর। ইয়ার্কি মারাচ্ছো?
70
00:07:20,245 --> 00:07:21,954
ওঠ। তোর দেরি হচ্ছে।
71
00:07:26,414 --> 00:07:27,755
ওঠ।
72
00:07:29,084 --> 00:07:30,714
বাসের জন্য ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।
73
00:07:32,425 --> 00:07:34,135
আবারো ঝাড়ি খেতে চাস তুই?
74
00:07:49,654 --> 00:07:51,315
তুই গ্রেপ্তার হসনি, জানিস তো।
75
00:07:51,865 --> 00:07:53,615
পাশের সিটে এসে বস।
76
00:07:54,154 --> 00:07:55,904
যে কেউই বলবে যে আমি গ্রেপ্তার হয়েছি।
77
00:07:57,574 --> 00:08:00,534
মা'র সাথে স্কুলে যাওয়া ভালো ব্যাপার না?
78
00:08:00,875 --> 00:08:02,624
পথে কথা বলতে পারি...
79
00:08:02,625 --> 00:08:04,125
ব্যস গেটের সামনে নামাবে না।
80
00:08:14,885 --> 00:08:18,305
জি, স্যার। রওয়ানা দিলাম।
81
00:08:26,315 --> 00:08:28,894
("মাসিক রহস্য পত্রিকা")
82
00:08:41,325 --> 00:08:45,164
১৯১৫ সালে,
সেওকগুরাম পুনঃসংস্কারের চেষ্টা করার সময়,
83
00:08:45,495 --> 00:08:48,664
জাপান একটি নির্মাণ কৌশল
চালু করে যা সেই সময় নতুন ছিল।
84
00:08:49,664 --> 00:08:50,924
সিমেন্টের ব্যবহার।
85
00:08:52,005 --> 00:08:55,005
আর্দ্রতা রোধ করার জন্য
সবখানে সিমেন্ট লাগানো হতো,
86
00:08:55,304 --> 00:08:59,264
কিন্তু এতে ভেতরের দেয়াল আর
মূর্তি স্যাতস্যাতে হতো ও শ্যাওলা জন্মাতো।
87
00:09:00,225 --> 00:09:02,013
মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস...
88
00:09:02,014 --> 00:09:04,475
পানির অণুর গতি কমিয়ে দিতে পারে।
89
00:09:04,804 --> 00:09:07,143
এতে স্যাতস্যাতে অবস্থার সৃষ্টি হতে পারে...
90
00:09:07,144 --> 00:09:09,274
এই বিষয়টি ১,০০০ বছর
আগের লোকজনও জানতো।
91
00:09:10,064 --> 00:09:12,903
কিন্তু ১,০০০ বছর পর যারা
ধ্বংসাবশেষগুলো উদ্ধার করেছিল...
92
00:09:12,904 --> 00:09:15,154
এ সম্পর্কে একদম অজ্ঞ ছিল।
93
00:09:16,735 --> 00:09:17,825
স্টুডেন্টস,
94
00:09:18,534 --> 00:09:24,534
অতীতের কিছু ধ্বংসাবশেষ বা ঘটনা
হয়তো মাটি চাপা থাকাই ভালো।
95
00:09:25,585 --> 00:09:27,995
যদি সেটা আমরা বুঝতে বা ব্যাখ্যা করতে না পারি,
96
00:09:31,914 --> 00:09:33,544
আজ এটুকুই।
97
00:09:34,044 --> 00:09:35,293
আগামী সপ্তাহের ক্লাসের আগ পর্যন্ত,
98
00:09:35,294 --> 00:09:38,215
গোরিওর ধর্মীয় স্থাপত্য নিয়ে পড়াশোনা কোরো।
99
00:09:38,885 --> 00:09:40,475
তোমাদের পরীক্ষা নেওয়া হবে।
100
00:09:40,885 --> 00:09:43,135
- সিরিয়াসলি?
- ইয়ার্কি হচ্ছে?
101
00:09:44,934 --> 00:09:46,264
হ্যালো।
102
00:09:48,975 --> 00:09:50,225
ইদানীং কী শিখছো?
103
00:09:50,485 --> 00:09:52,604
সাংস্কৃতিক সম্পদ।
104
00:09:52,605 --> 00:09:55,235
সাংস্কৃতিক সম্পদ? কী বোরিং।
105
00:09:55,365 --> 00:09:56,985
- এটা কি প্রফেসর মিন ইয়ং সু'র?
- সিরিয়াসলি!
106
00:09:57,274 --> 00:09:59,075
প্রফেসর মিন এটা জানে না।
107
00:09:59,365 --> 00:10:00,865
এশিয়ার আসল রহস্য।
108
00:10:01,825 --> 00:10:03,784
ওখানে আমাদের সব ইতিহাস আছে।
109
00:10:04,164 --> 00:10:07,495
যদি ওটায় সাবস্ক্রাইব করো
নতুন এক দুনিয়ায় চলে যাবে।
110
00:10:07,995 --> 00:10:10,164
- মানে আসলেই নতুন দুনিয়ায়।
- খোদা।
111
00:10:10,414 --> 00:10:12,294
- কোনো প্রশ্ন?
- উদ্ভট তো।
112
00:10:12,625 --> 00:10:13,755
কোনো প্রশ্ন?
113
00:10:14,424 --> 00:10:16,294
প্রথম মাস ফ্রি?
114
00:10:16,965 --> 00:10:18,294
প্রথম মাস ফ্রি,
115
00:10:18,845 --> 00:10:20,514
- কিন্তু চাইলে পয়সা দিতে পারো।
- কী?
116
00:10:21,135 --> 00:10:22,424
প্রথম মাসের পয়সাও দিতে পারো।
117
00:10:22,554 --> 00:10:23,764
এসব কী?
118
00:10:24,014 --> 00:10:25,554
- হ্যালো।
- হ্যালো।
119
00:10:26,184 --> 00:10:27,355
ধুত্তুরি।
120
00:10:27,804 --> 00:10:29,605
এই। পোলাপান। দেখো।
121
00:10:30,184 --> 00:10:31,934
যদি আগ্রহী হও,
ইউটিউবে একটা কমেন্ট কোরো।
122
00:10:32,235 --> 00:10:34,064
লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।
123
00:10:36,194 --> 00:10:39,074
- ইয়ং সু। ধুরো।
- তোমাকে সময়মতো আসতে বলেছিলাম।
124
00:10:39,075 --> 00:10:41,075
এখানে ধান্দা করতে বলিনি।
125
00:10:41,194 --> 00:10:43,995
আগেই চলে এসেছি।
এক ঢিলে দুই পাখি মারছিলাম আর কি।
126
00:10:44,154 --> 00:10:45,414
দেখা করতে চেয়েছিলে কেন?
127
00:10:45,615 --> 00:10:46,784
সাথে এসো।
128
00:10:48,835 --> 00:10:50,745
ছুড়ে না মারলেও তো চলতো।
129
00:10:51,544 --> 00:10:54,043
- "মাসিক রহস্য পত্রিকার" সাবস্ক্রিপশন?
- হ্যাঁ।
130
00:10:54,044 --> 00:10:56,335
- মানুষ আসলেই এর জন্য টাকা দেয়?
- হ্যাঁ।
131
00:10:56,835 --> 00:10:59,293
এখন সাবস্ক্রিপশনের-ই জমানা।
132
00:10:59,294 --> 00:11:00,465
তোমারও অ্যাকাউন্ট খোলা উচিত।
133
00:11:01,095 --> 00:11:02,513
পেছনে এগুলো কী?
134
00:11:02,514 --> 00:11:04,174
ধরো না।
135
00:11:04,385 --> 00:11:06,514
এটা মঙ্গোলিয়ার তাতারদের প্রতীক।
136
00:11:07,054 --> 00:11:08,595
এটা কাছাকাছি রাখলে, পয়সা আসে।
137
00:11:09,475 --> 00:11:10,813
কোনো জাদুকর এঁকেছে এটা?
138
00:11:10,814 --> 00:11:12,524
না, eBay থেকে দশহাজারে কিনেছি।
139
00:11:12,934 --> 00:11:14,024
ওরে খোদা।
140
00:11:15,274 --> 00:11:16,394
দাঁড়াও।
141
00:11:16,644 --> 00:11:19,524
আমাকে এতোবার কল করেছিলে কেন?
দেখা করতে চেয়েছো কেন?
142
00:11:20,115 --> 00:11:22,194
তোমার সাথে কিছু লোক দেখা করতে চায়।
143
00:11:22,735 --> 00:11:24,534
আমার সাথে? কে?
144
00:11:31,875 --> 00:11:34,755
এভাবে হুট করে আসায় দুঃখিত।
145
00:11:35,465 --> 00:11:37,174
অনেক তাড়ায় ছিলাম আমরা।
146
00:11:37,544 --> 00:11:41,635
আমার নাম সাং ওয়ান।
জেছিওন বৌদ্ধধর্ম গবেষণা ল্যাবে কাজ করি।
147
00:11:41,965 --> 00:11:43,304
আর ও...
148
00:11:43,845 --> 00:11:45,595
আমার নাম ইল জু।
149
00:11:46,014 --> 00:11:48,095
আচ্ছা।
দেখা কেন করতে চেয়েছেন?
150
00:11:49,144 --> 00:11:51,144
- সন্ন্যাসী সাং ওয়ান।
- ওহ, হ্যাঁ।
151
00:11:52,894 --> 00:11:55,774
এখানে আকর্ষণীয় একটা জিনিস পেয়েছি।
152
00:11:55,894 --> 00:11:58,814
এই ব্যাপারে আপনার
মতামতটা শুনতে চাইছিলাম।
153
00:11:59,154 --> 00:12:00,865
- এটা সত্যি।
- জি?
154
00:12:01,694 --> 00:12:04,115
- এটা তো সত্যি।
- ওহ, এটা না।
155
00:12:05,034 --> 00:12:06,534
এই যে।
156
00:12:06,995 --> 00:12:15,164
বোধহয় বুদ্ধের এই মূর্তিটি গোরিও রাজবংশে
নির্মিত হোরান মন্দিরের আগের স্থানে আবিষ্কৃত হয়েছে।
157
00:12:15,375 --> 00:12:18,585
সেই মন্দিরে বুদ্ধের একটা অশুভ মূর্তি ছিল।
158
00:12:19,335 --> 00:12:21,384
হ্যাঁ, ভুতুড়ে বুদ্ধ মূর্তিটার কথা বলছেন।
159
00:12:21,385 --> 00:12:22,635
হ্যাঁ। ঠিক ধরেছেন।
160
00:12:22,845 --> 00:12:24,504
"ওউ ইয়াদম" অনুসারে,
161
00:12:24,505 --> 00:12:27,595
ওটা বন্ধ্যা করে দেওয়ার পরও, দুর্ভাগ্য থামেনি।
162
00:12:28,095 --> 00:12:32,225
তাই অদ্ভুত ঘটনা থামাতে
তারা বুদ্ধের আরেকটি মূর্তি নির্মাণ করে।
163
00:12:33,225 --> 00:12:35,855
তাহলে সমস্যাটা কী?
164
00:12:36,024 --> 00:12:37,564
সংক্ষেপে বললে,
165
00:12:38,985 --> 00:12:40,944
গল্পটায় একটা ভুতুড়ে বুদ্ধ মূর্তির উল্লেখ আছে,
166
00:12:41,444 --> 00:12:46,284
আর আমাদের ম্যাগাজিনে ছাপা ওটাই সেটা।
167
00:12:46,865 --> 00:12:49,454
যখন শুনলাম প্রথম ভুতুড়ে বুদ্ধ মূর্তিটা...
168
00:12:49,455 --> 00:12:51,205
ছনবো পর্বতে আবিষ্কৃত হয়েছে,
169
00:12:51,534 --> 00:12:54,164
আমরা তাদের খোঁড়াখুঁড়ি থামানোর চেষ্টা করেছি।
170
00:12:54,335 --> 00:12:56,875
কিন্তু জেলা অফিস সাবধান না হয়ে
তাড়াহুড়ো করে সেটা উদ্ধার করেছে।
171
00:12:57,335 --> 00:12:58,875
তাহলে এখন ওটা কোথায়?
172
00:12:59,005 --> 00:13:01,625
সেটা জানার যথাসাধ্য চেষ্টা করছি।
173
00:13:01,924 --> 00:13:05,554
প্রথম ভুতুড়ে বুদ্ধ মূর্তিটায়
সবচেয়ে ভয়ঙ্কর অশুভ আত্মাটা আছে।
174
00:13:06,215 --> 00:13:07,715
যতো দ্রুত সম্ভব ওটা খুঁজে বের করতে হবে।
175
00:13:08,095 --> 00:13:10,764
আর এটা ওটা আবিষ্কারের সময় তোলা ছবি।
176
00:13:11,434 --> 00:13:15,514
আমরা এসেছি এখানে কী লেখা আছে
তা বের করতে পারবেন কিনা জানতে।
177
00:13:23,355 --> 00:13:24,904
এটা তিব্বতি ভাষা।
178
00:13:27,654 --> 00:13:29,115
সে এককালে...
179
00:13:29,404 --> 00:13:33,074
প্রাচীন বৌদ্ধধর্ম শিক্ষার প্রতিশ্রুতিশীল জিনিয়াস ছিল।
180
00:13:33,075 --> 00:13:34,495
ওহ।
181
00:13:36,534 --> 00:13:37,585
দেখুন,
182
00:13:38,705 --> 00:13:40,375
আমি এটার অর্থ বের করতে পারি,
183
00:13:40,875 --> 00:13:45,005
কিন্তু ইদানীং, আমি ব্যস্ত আছি।
184
00:13:45,794 --> 00:13:47,384
জানি না এসবের সময় পাবো কিনা।
185
00:13:47,385 --> 00:13:49,135
আমি জানি তুমি ব্যস্ত নও।
186
00:13:49,965 --> 00:13:51,725
তুমি একটা কোম্পানিতে কাজ করো।
187
00:13:52,434 --> 00:13:55,643
সে সুন্দর একটা জায়গায়
কাজ করে আর মাসে মাসে বেতন পায়।
188
00:13:55,644 --> 00:13:57,144
কিন্তু আমি একজন ফ্রিল্যান্সার।
189
00:13:57,314 --> 00:13:59,355
- ঠিক।
- সময় মানেই টাকা।
190
00:13:59,814 --> 00:14:01,683
তাই আমার গবেষণার জন্য পয়সা দিতে হবে।
191
00:14:01,684 --> 00:14:04,234
এই। সন্ন্যাসীদের পকেট কেটো না।
192
00:14:04,235 --> 00:14:05,523
সমস্যা নেই।
193
00:14:05,524 --> 00:14:07,443
- পয়সা দেওয়াই উচিত।
- কী?
194
00:14:07,444 --> 00:14:08,774
সমস্যা নেই।
195
00:14:08,904 --> 00:14:11,074
আপনি যতো চাইবেন ততোই দেবো।
196
00:14:11,075 --> 00:14:14,414
কিন্তু যেহেতু এটা জরুরী বিষয়,
প্লিজ জলদি করবেন।
197
00:14:14,705 --> 00:14:15,783
আচ্ছা।
198
00:14:15,784 --> 00:14:17,495
- সন্ন্যাসী সাং ওয়ান।
- হ্যাঁ।
199
00:14:20,085 --> 00:14:21,375
এই নিন আমার বিজনেস কার্ড।
200
00:14:22,164 --> 00:14:23,544
ভেবেছিলাম পয়সা বের করছেন।
201
00:14:24,585 --> 00:14:26,864
দয়া করে কিছু পেলে আমাদের জানাবেন।
202
00:14:27,294 --> 00:14:28,294
ঠিক আছে।
203
00:14:28,295 --> 00:14:29,715
আমরা এবার উঠি।
204
00:14:30,095 --> 00:14:31,174
আচ্ছা।
205
00:14:32,725 --> 00:14:33,725
খেয়াল করলাম...
206
00:14:33,726 --> 00:14:35,934
আপনি তাতারদের জাদুবিদ্যা
স্টাইলের টি-শার্ট পরেছেন।
207
00:14:36,184 --> 00:14:37,434
আপনি এটা চেনেন?
208
00:14:38,934 --> 00:14:41,184
হ্যাঁ। আমারও লম্বা হাতার একটা আছে।
209
00:14:42,024 --> 00:14:43,063
চিয়ার্স।
210
00:14:43,064 --> 00:14:44,355
সন্ন্যাসী সাং ওয়ান।
211
00:14:45,274 --> 00:14:46,484
দয়া করে ভালোমতো খোঁজ নেবেন।
212
00:14:46,485 --> 00:14:47,654
চলো।
213
00:14:50,694 --> 00:14:53,245
ব্যস তাদের জন্য করে দাও।
টাকা কেন চাইতে গেলে?
214
00:14:53,995 --> 00:14:55,404
পেট তো চালাতে হবে।
215
00:14:55,865 --> 00:14:57,995
কনফারেন্স আগামীকাল।
তোমারও আসা উচিত।
216
00:14:59,085 --> 00:15:00,375
না ধন্যবাদ। আমি ব্যস্ত।
217
00:15:00,705 --> 00:15:02,044
জানি আজ তোমার জন্মদিন।
218
00:15:06,005 --> 00:15:07,505
এদিন-ই হা ইয়ং মারা গিয়েছিল।
219
00:15:09,674 --> 00:15:11,135
সু জিনের সাথে সেখানে যাচ্ছো?
220
00:15:14,595 --> 00:15:16,225
সিরিয়াসলি!
221
00:15:16,684 --> 00:15:18,345
এসব এখন সামলে ওঠার সময় হয়েছে।
222
00:15:19,605 --> 00:15:21,764
তোমরা দুইজন-ই প্রতিভাবান গবেষক।
223
00:15:22,105 --> 00:15:23,724
একজন গ্রামে লুকিয়ে আছে।
224
00:15:23,725 --> 00:15:24,894
অন্যজন এসব করে বেড়াচ্ছে।
225
00:15:25,144 --> 00:15:26,605
তোমাদের সমস্যাটা কী?
226
00:15:27,985 --> 00:15:29,564
গবেষণা সমিতিতে চাকরির
প্রয়োজন হলে আওয়াজ দিয়ো।
227
00:15:29,774 --> 00:15:31,153
এখনো অনেক মানুষ তোমাকে চায়।
228
00:15:31,154 --> 00:15:32,784
যাইহোক। ফালতু বকা বন্ধ করো।
229
00:15:33,194 --> 00:15:34,324
বাই।
230
00:15:34,325 --> 00:15:35,495
কি-হুন।
231
00:15:37,575 --> 00:15:38,705
জন্মদিনের উপহার।
232
00:15:39,125 --> 00:15:41,125
বজ্রপাতে পুড়ে যাওয়া একটা গাছের কয়লা।
233
00:15:41,625 --> 00:15:43,375
এটা অশুভ আত্মাদের দূরে সরিয়ে রাখবে।
234
00:15:44,794 --> 00:15:47,085
এটা তো ছেলেমানুষী।
235
00:15:47,544 --> 00:15:49,424
তোমাকে এগিয়ে যেতে হবে।
236
00:15:57,434 --> 00:15:59,725
ইয়ং সু।
আমি আগেই মরে গেছি।
237
00:16:02,144 --> 00:16:03,264
ধন্যবাদ।
238
00:16:10,194 --> 00:16:13,404
[ পিয়ংহোয়া বইয়ের দোকান ]
239
00:16:29,794 --> 00:16:31,005
আপনি ব্যাগ খুঁজছেন?
240
00:16:31,965 --> 00:16:33,174
হ্যাঁ।
241
00:16:33,294 --> 00:16:34,465
আপনার বাচ্চার বয়স কতো?
242
00:16:36,054 --> 00:16:37,804
নতুন স্কুলে যাবে।
243
00:16:39,475 --> 00:16:40,845
তার পছন্দ হবে।
244
00:16:41,264 --> 00:16:43,225
ওই বয়সী বাচ্চাদের মধ্যে ব্যাগটা জনপ্রিয়।
245
00:16:45,774 --> 00:16:47,485
খোদা। এটা কাজ করছে না।
246
00:16:58,284 --> 00:16:59,865
এটা কি আব্বুর জন্মদিনের জন্য?
247
00:17:00,495 --> 00:17:02,745
আব্বুর জন্য আমার কথা রেকর্ড করবো।
248
00:17:03,164 --> 00:17:04,585
কী বলবে তুমি?
249
00:17:05,204 --> 00:17:07,834
এটা একবার চাপলে, শব্দ হয়।
250
00:17:07,835 --> 00:17:09,295
- দুইবার চাপলে...
- জানি।
251
00:17:12,004 --> 00:17:13,174
জানি কী করে।
252
00:18:12,275 --> 00:18:14,065
গাড়ি ধোয়ার পরই বৃষ্টি নামার সময় হলো।
253
00:18:14,605 --> 00:18:17,315
আবহাওয়ার পূর্বাভাস কখনোই ঠিক হয় না।
254
00:18:17,444 --> 00:18:18,615
ঠিক না?
255
00:18:19,904 --> 00:18:21,364
কাহিনী কী?
256
00:18:21,365 --> 00:18:22,535
পানি তো কুচকুচে কালো।
257
00:18:24,954 --> 00:18:26,914
দূষণ নির্ঘাত মারাত্মক পর্যায়ে গেছে।
258
00:19:07,704 --> 00:19:08,914
হ্যালো?
259
00:19:10,125 --> 00:19:12,494
হ্যাঁ। অনুবাদ প্রায় শেষ করেছি।
260
00:19:13,164 --> 00:19:17,335
কালকের মধ্যে পাঠিয়ে দেবো।
চিন্তা করবেন না।
261
00:19:18,295 --> 00:19:19,385
বাই।
262
00:19:38,355 --> 00:19:40,615
[ "ধর্মীয় তত্ত্বের মৌলিক বিষয়" ]
263
00:19:46,954 --> 00:19:50,625
[ বিভিন্ন স্তরের সীমানা আঁকা আছে বলে মনে হচ্ছে। ]
264
00:20:03,964 --> 00:20:06,015
কী লিখেছে?
265
00:20:07,015 --> 00:20:08,555
মা...
266
00:20:09,434 --> 00:20:10,595
টং...
267
00:20:11,894 --> 00:20:12,894
না...
268
00:20:15,934 --> 00:20:17,314
"মাটংনা"?
269
00:20:17,315 --> 00:20:18,315
[ জিনিসটা পুরানো আর
সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি, ]
270
00:20:18,315 --> 00:20:19,315
[ তাই বাজে অবস্থায় আছে। ]
271
00:20:40,504 --> 00:20:44,045
[ পূর্ব এশিয়ায় বৌদ্ধধর্ম শিল্পের উপর গবেষণা ]
272
00:20:52,434 --> 00:20:55,934
[ লেখিকা: লি সু জিন ]
273
00:20:59,644 --> 00:21:02,944
[ আমার প্রাণপ্রিয় পরিবারের জন্য ]
274
00:21:22,585 --> 00:21:26,095
[ নেই কোনো জরা বা মৃত্যু,
এবং নেই বিলুপ্তিও... ]
275
00:21:28,964 --> 00:21:32,095
[ নতুন ই-মেইল: জুং কি-হুন, নো সাবজেক্ট ]
276
00:21:37,974 --> 00:21:39,483
[ সু জিন। কেমন আছো? ]
277
00:21:39,484 --> 00:21:40,934
[ এখানে কি লিখেছে জানো? ]
278
00:22:17,765 --> 00:22:18,855
হৃদয়।
279
00:23:00,684 --> 00:23:01,775
ধুত্তুরি।
280
00:23:03,525 --> 00:23:04,525
হ্যালো।
281
00:23:04,526 --> 00:23:06,565
এই, উন সেওক।
আজ রাত করে ফেলেছো।
282
00:23:07,025 --> 00:23:09,575
হ্যাঁ, আজ অনেক কাজ ছিল।
283
00:23:10,325 --> 00:23:12,535
ডিম ভাজি আর সোজু দেওয়া যাবে?
284
00:23:12,734 --> 00:23:14,404
ওটুকুতেই চলবে?
285
00:23:16,865 --> 00:23:20,164
যাইহোক, তোমার মা ভালো আছে?
286
00:23:22,244 --> 00:23:25,585
তার পিঠে দীর্ঘস্থায়ী ব্যথা,
তাই সবসময় একইরকম থাকে।
287
00:23:26,625 --> 00:23:30,923
তার ছেলে কঠোর পরিশ্রমী,
তাই আমি নিশ্চিত তার কোনো চিন্তা নেই।
288
00:23:30,924 --> 00:23:32,135
হ্যাঁ...
289
00:23:53,154 --> 00:23:55,244
কোনো সমস্যা?
চোখে কোনো সমস্যা হয়েছে?
290
00:23:55,654 --> 00:23:56,744
না...
291
00:24:02,204 --> 00:24:05,754
খোদা, এতো বৃষ্টি হচ্ছে কেন?
292
00:24:06,295 --> 00:24:08,004
যাবার সময় ছাতা নিয়ে যেও।
293
00:24:09,375 --> 00:24:10,424
আচ্ছা।
294
00:24:11,214 --> 00:24:12,545
তুমি ঠিক আছো?
295
00:24:13,135 --> 00:24:14,674
হয়তো তোমার ডাক্তারের দেখানো উচিত।
296
00:24:15,345 --> 00:24:17,424
- উন সেওক।
- না, আমি ঠিক আছি।
297
00:24:19,265 --> 00:24:20,934
একটু বাথরুমে যেতে হবে।
298
00:24:37,444 --> 00:24:38,535
উন সেওক।
299
00:24:44,335 --> 00:24:46,625
- কে আপনি?
- উন সেওক।
300
00:24:47,875 --> 00:24:50,004
আমি। তোর বাবা।
301
00:24:51,674 --> 00:24:52,754
বাবা?
302
00:24:54,504 --> 00:24:56,885
তোকে আর তোর মাকে দেখতে এসেছি।
303
00:24:57,845 --> 00:24:59,724
চুপ করো।
আমার কাছে কোনো টাকা নেই।
304
00:25:00,765 --> 00:25:02,305
তুমি কথা দিয়েছিলে এমন করবে না।
305
00:25:02,434 --> 00:25:05,934
আমি অসুস্থ রে।
306
00:25:06,105 --> 00:25:09,643
আমাকে কিছু টাকা দে।
307
00:25:09,644 --> 00:25:12,024
- আমাকে কিছু টাকা দে।
- বললাম তো টাকা নেই!
308
00:25:12,025 --> 00:25:14,984
- আমাকে কিছু টাকা দে।
- থামো!
309
00:25:23,664 --> 00:25:25,744
এই। কী হয়েছে?
310
00:25:26,875 --> 00:25:28,045
ছাড়ো আমাকে!
311
00:25:30,875 --> 00:25:32,085
উন সেওক।
312
00:25:34,885 --> 00:25:36,964
উন সেওক। কী হয়েছে?
313
00:25:37,464 --> 00:25:38,714
আমাকে কিছু টাকা দে।
314
00:25:39,674 --> 00:25:40,805
টাকা।
315
00:25:41,765 --> 00:25:43,974
আমাকে কিছু টাকা দে।
316
00:26:03,164 --> 00:26:04,744
দূর হও!
317
00:26:04,994 --> 00:26:08,295
মা'র কাছ থেকে দূরে থাকো!
318
00:26:08,664 --> 00:26:11,374
- মা'র কাছ থেকে দূরে থাকো!
- এই! অনেক হয়েছে!
319
00:26:11,375 --> 00:26:13,874
- এই! শান্ত হও।
- ছাড়ো!
320
00:26:13,875 --> 00:26:16,885
- ছাড়ো আমাকে!
- প্লিজ থামো!
321
00:26:17,174 --> 00:26:18,714
এই!
322
00:26:19,305 --> 00:26:20,924
শান্ত হও।
323
00:26:21,135 --> 00:26:24,385
শান্ত হও।
324
00:26:29,855 --> 00:26:31,105
এই নে। খা।
325
00:26:33,355 --> 00:26:35,234
দেখতে যেমন তেমন।
কিন্তু খেতে ভালো। চেখে দেখ।
326
00:26:36,065 --> 00:26:37,443
খাবো না।
327
00:26:44,664 --> 00:26:46,034
তোর স্কুল থেকে ফোন এসেছিল।
328
00:26:48,244 --> 00:26:49,743
এইবার কী করেছিস?
329
00:26:51,585 --> 00:26:53,214
ক্লাস শিক্ষক তোকে দিয়ে
ভলান্টিয়ারের কাজ করিয়েছে?
330
00:26:53,964 --> 00:26:55,254
আর যেতে হবে না।
331
00:27:00,754 --> 00:27:03,845
তোকে বলেছিলাম মুখের দিকে তাকিয়ে কথা বলতে।
332
00:27:04,095 --> 00:27:05,224
ফেরত দাও।
333
00:27:05,765 --> 00:27:07,515
- কী করেছিস?
- ফেরত দাও।
334
00:27:07,894 --> 00:27:10,565
- তোর শিক্ষকের সাথে দেখা করবো?
- দাও ওটা।
335
00:27:11,474 --> 00:27:12,644
হারামির বা...
336
00:27:14,105 --> 00:27:15,815
সাপ্তাহিক ছুটি পর্যন্ত এটা বাজেয়াপ্ত।
337
00:27:16,315 --> 00:27:18,065
কাল যেনো যেতে দেখি।
338
00:27:30,704 --> 00:27:33,295
[ অফিসার কিম হিয়ন ব্যে ]
339
00:27:34,454 --> 00:27:36,045
কী হয়েছে?
340
00:27:42,135 --> 00:27:43,595
আচ্ছা। আসছি।
341
00:28:05,944 --> 00:28:08,325
আজ আবহাওয়ার হলো'টা কী?
342
00:28:13,164 --> 00:28:14,545
ধুর।
343
00:28:15,545 --> 00:28:16,914
কেন?
344
00:28:17,254 --> 00:28:20,004
সে অসুস্থ বলে কেন তার ভার নিতে হবে আমাকে?
345
00:28:20,635 --> 00:28:23,135
শুধু হাসপাতালের ফি-ই মাসে কয়েক হাজার।
346
00:28:23,305 --> 00:28:25,515
কেন আমাকে এসবের পয়সা দিতে হবে?
347
00:28:28,974 --> 00:28:30,224
ওটা কী?
348
00:28:30,434 --> 00:28:32,143
কেন?
349
00:28:32,144 --> 00:28:33,724
ধুর বাল!
350
00:28:34,315 --> 00:28:37,064
- সে কি...
- সব শালাকে খুন করবো!
351
00:28:37,065 --> 00:28:38,234
[ ট্যাক্সি ]
352
00:28:39,484 --> 00:28:40,525
ওহ, খোদা!
353
00:28:46,694 --> 00:28:47,994
সমস্যা কী লোকটার?
354
00:28:49,865 --> 00:28:51,115
চমকে গেছি।
355
00:28:53,125 --> 00:28:54,835
[ জিনইয়াং পুলিশ, ছুংগেউম প্যাট্রোল স্টেশন ]
356
00:28:59,795 --> 00:29:01,795
[ পুলিশ ]
357
00:29:10,595 --> 00:29:11,724
ওহ খোদা।
358
00:29:36,625 --> 00:29:38,335
- কী হয়েছে?
- আপনি এসেছেন।
359
00:29:41,625 --> 00:29:42,924
ওটা উন সেওক না?
360
00:29:44,004 --> 00:29:46,963
হাতকড়া পরিয়েছো কেন?
সে তো ভালো ছেলে।
361
00:29:46,964 --> 00:29:50,424
শহরের একটা বারের মালিককে পিটিয়েছে সে।
362
00:29:50,515 --> 00:29:51,805
কী?
363
00:29:53,184 --> 00:29:54,644
নম্র ছেলেটা মেরেছে?
364
00:29:54,684 --> 00:29:57,105
কাছে আসবে না! না!
365
00:29:57,765 --> 00:30:00,143
আমার কাছ থেকে দূরে থাকো, বাবা!
366
00:30:00,144 --> 00:30:01,775
দূরে থাক! বাল!
367
00:30:04,065 --> 00:30:05,404
তার কী হয়েছে?
368
00:30:14,664 --> 00:30:15,704
উন সেওক?
369
00:30:17,285 --> 00:30:18,454
উন সেওক?
370
00:30:20,254 --> 00:30:22,714
উন সেওক, তুমি ঠিক আছো?
371
00:30:24,125 --> 00:30:25,214
উন সেওক?
372
00:30:27,714 --> 00:30:28,805
উন সেওক।
373
00:30:46,315 --> 00:30:48,274
নড়ো না! চেপে ধরো!
374
00:30:48,275 --> 00:30:49,325
ঠিক আছে!
375
00:30:51,115 --> 00:30:52,325
ধুত্তুরি।
376
00:30:54,285 --> 00:30:56,075
দাঁড়িয়ে না থেকে অ্যাম্বুলেন্স ডাকো!
377
00:31:08,295 --> 00:31:09,635
কী হয়েছে ওর?
378
00:31:09,754 --> 00:31:11,964
আগে হাসপাতালে যেতে হবে।
379
00:31:12,214 --> 00:31:14,594
তার মতো রোগী আগে কখনো পাইনি,
380
00:31:14,595 --> 00:31:16,555
তাই কিছু বলা সত্যিই কঠিন।
381
00:31:36,865 --> 00:31:38,454
দেখা হবে, হুম?
382
00:31:42,454 --> 00:31:46,964
[ জং হা ইয়ং ]
383
00:31:49,385 --> 00:31:50,714
মিস. লি!
384
00:31:52,345 --> 00:31:53,885
মিস. লি!
385
00:31:56,724 --> 00:31:59,055
তাহলে বাড়িতেই ছিলেন।
386
00:31:59,095 --> 00:32:01,394
জি। এখানে কী মনে করে?
387
00:32:01,515 --> 00:32:06,484
কালকের ময়লা বৃষ্টিটার
কারণে পুরো শহর আতঙ্কে আছে।
388
00:32:08,654 --> 00:32:09,903
সবাই জেলা অফিসে জড়ো হচ্ছে...
389
00:32:09,904 --> 00:32:11,315
করণীয় নিয়ে আলোচনা করতে।
390
00:32:11,484 --> 00:32:12,615
চলুন একসাথে যাই।
391
00:32:13,785 --> 00:32:16,034
আজ তো আমার কাজ আছে।
392
00:32:16,035 --> 00:32:19,054
কিন্তু যাওয়াটা ভালো হবে।
393
00:32:19,054 --> 00:32:22,892
জানি না এই ঘটনার জন্য
কোনো ক্ষতিপূরণ পাবো কিনা।
394
00:32:22,893 --> 00:32:26,942
আপনার মতো জ্ঞানী কেউ
আমাদের সাথে থাকলে উপকার হতো।
395
00:32:26,943 --> 00:32:29,524
আরে, চলুন।
নাকি এক্ষুণি বের হতে হবে আপনাকে?
396
00:32:29,693 --> 00:32:31,273
এখনই না, কিন্তু...
397
00:32:31,274 --> 00:32:35,703
জোশ। ফেরার পথে আপনাকে লাঞ্চ করাবো,
398
00:32:35,704 --> 00:32:37,994
তাই চলুন কী বলে শুনে আসি। হুম?
399
00:32:56,975 --> 00:32:59,395
জিনইয়াং-গুনে কালকের
অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে...
400
00:32:59,396 --> 00:33:01,906
সড়ক দুর্ঘটনা ও একাধিক খামারের ক্ষতি হয়েছে।
401
00:33:02,156 --> 00:33:05,615
গত রাতে, কিম নামের এক
ট্যাক্সি ড্রাইভার জিনইয়াংয়ের প্রধান সড়কে...
402
00:33:05,616 --> 00:33:08,195
সড়ক বিভাজিকায় ধাক্কা মারেন
এবং ঘটনাস্থলেই মারা যান।
403
00:33:08,826 --> 00:33:11,995
বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আশেপাশের
খামারের সংখ্যাও বাড়ছে।
404
00:33:12,326 --> 00:33:15,994
পুলিশ জানিয়েছে, তারা জাতীয়
আবহাওয়া অধিদপ্তরে খোঁজ নিয়েছে...
405
00:33:15,995 --> 00:33:18,955
কালরাতের অস্বাভাবিক আবহাওয়ার
কারণ নির্ধারণ করতে।
406
00:33:23,465 --> 00:33:26,296
সুপ্রভাত, জিনইয়াং-গুনের বাসিন্দারা।
407
00:33:26,886 --> 00:33:29,555
কিছুক্ষণের মধ্যেই জেলা অফিসে
একটি সভা অনুষ্ঠিত হবে...
408
00:33:29,556 --> 00:33:31,725
- গতকালের ময়লা বৃষ্টি নিয়ে।
- গাড়িটা পার্ক করো, ঠিক আছে?
409
00:33:31,886 --> 00:33:34,805
আমরা জানি আপনারা ব্যস্ত,
কিন্তু এটা আমাদের শহরের ভালোর জন্য।
410
00:33:34,806 --> 00:33:40,606
তাই আপনাদের উপস্থিতি কামনা করা হচ্ছে।
411
00:33:41,435 --> 00:33:43,906
- আমি আবারো বলছি।
- চলুন, মিস. লি।
412
00:33:53,245 --> 00:33:54,366
[ জিনইয়াং-গুন সাংস্কৃতিক উৎসব:
এক ইচ্ছা-পূরণকারী বুদ্ধ মূর্তি ]
413
00:33:59,666 --> 00:34:01,455
[ জিনইয়াং-গুন সাংস্কৃতিক উৎসব:
এক ইচ্ছা-পূরণকারী বুদ্ধ মূর্তি ]
414
00:34:03,540 --> 00:34:04,830
বুদ্ধ মূর্তি?
415
00:34:06,755 --> 00:34:08,296
মিস. লি, কী হলো?
416
00:34:11,135 --> 00:34:13,805
ওই বুদ্ধ মূর্তি আমাদের শহরের মাসকট।
417
00:34:14,225 --> 00:34:17,055
এটা ওখানে প্রদর্শন করা হবে।
418
00:34:17,265 --> 00:34:20,605
এই শহর জিনিসটা নিয়ে অনেককিছু করছে,
419
00:34:20,606 --> 00:34:22,685
পর্যটকদের ঢল নামার আশায়।
420
00:34:22,935 --> 00:34:26,026
- পর্যটকদের আকৃষ্ট করতে?
- হুম। আপনি জানেন না?
421
00:34:26,196 --> 00:34:27,736
দক সুন?
422
00:34:27,816 --> 00:34:32,404
- খোদা, চাচী।
- তোমার ওখানে কী অবস্থা?
423
00:34:32,405 --> 00:34:34,364
পুরো জগাখিচুড়ি অবস্থা।
424
00:34:34,365 --> 00:34:37,876
পুরো খামার কালো হয়ে গেছে।
425
00:34:38,586 --> 00:34:41,046
সত্যিই অবিশ্বাস্য ঘটনা।
426
00:34:41,705 --> 00:34:44,506
এইসবের ক্ষতিপূরণ কে দেবে শুনি?
427
00:34:46,256 --> 00:34:49,634
- ব্যাপারটা একদমই ভাবতে পারিনি।
- আমিও না।
428
00:34:55,265 --> 00:34:57,895
বাচ্চারা বৃষ্টিতে ভিজে গেছে।
429
00:35:00,765 --> 00:35:01,896
[ জিনইয়াং-গুন সাংস্কৃতিক উৎসব:
এক ইচ্ছা-পূরণকারী বুদ্ধ মূর্তি ]
430
00:35:29,546 --> 00:35:31,385
এটা এখানে কেন?
431
00:35:42,383 --> 00:38:38,877
অনুবাদে:
〄 AsadujJaman 〄