1 00:00:02,450 --> 00:00:04,840 [ HEALER ] 2 00:00:05,400 --> 00:00:14,450 সাবটাইটেল পরিবেশনায় "অনুবাদে অনুরণন" 3 00:00:15,690 --> 00:00:24,380 অনুবাদে : সৈয়দ ফাহমিদুল ইসলাম 4 00:00:25,490 --> 00:00:35,800 সম্পাদনায় : সৈয়দ ফাহমিদুল ইসলাম 5 00:00:36,450 --> 00:00:45,690 সর্বাবস্থার আপডেট জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, www.facebook.com/অনুবাদে-অনুরণন-1845160689120629/ 6 00:01:23,960 --> 00:01:26,490 [ এপিসোড - ১ ] 7 00:01:28,780 --> 00:01:30,930 মানছি তুমি সুন্দর। 8 00:01:32,110 --> 00:01:35,040 এও মানছি যে তুমি বেশ শক্তিশালী। 9 00:01:36,090 --> 00:01:37,720 কিন্তু একটা জিনিস... 10 00:01:39,760 --> 00:01:41,840 তোমার পোশাকের এ অবস্থা কেন? 11 00:01:41,840 --> 00:01:44,120 তুমি একটু বেশিই বড় কাপড় পরো। 12 00:01:52,630 --> 00:01:55,480 ড্রেস সিলেকশনের কোনো অপশন নেই? 13 00:01:55,480 --> 00:01:58,470 আমি হলে প্রথমে এটার ব্যবস্থাই করতাম। 14 00:01:59,050 --> 00:02:03,820 এক নম্বরে বিকিনি, দুই নম্বরে বেলি ড্যান্স, তিন নম্বরে সাদা ফিতেওয়ালা দাসীর পোশাকে... 15 00:02:03,820 --> 00:02:05,100 আর... 16 00:02:05,100 --> 00:02:08,680 চার নম্বরে প্লে বয়, বানি ফ্যাশন। 17 00:02:11,730 --> 00:02:13,570 বেশ। আরেকটু। 18 00:02:25,360 --> 00:02:29,050 - ফোন ধরছিস না কেন? - মানা করেছিলাম। 19 00:02:29,050 --> 00:02:31,970 মানা করেছিলাম আমাকে এভাবে যখন তখন বিরক্ত না করতে। 20 00:02:31,970 --> 00:02:35,290 আমিও বলেছিলাম আমার ফোন ইগনর না করতে। তুই খুব বদমাশ! 21 00:02:36,150 --> 00:02:37,790 চল কাজে লাগা যাক। 22 00:02:39,250 --> 00:02:42,280 - কী কাজ? - একদম সহজ। 23 00:02:42,280 --> 00:02:44,200 - কখন? - আজ। এখন। 24 00:02:47,390 --> 00:02:49,050 - কিন্তু, ব্যাপারটা সন্দেহজনক। - কী? 25 00:02:50,490 --> 00:02:53,970 প্রত্যেকবারই বলো একদম সহজ, কিন্তু সেটা কখনোই হয় না। 26 00:02:53,970 --> 00:02:56,470 তুমি বলছ "একদম সহজ"। 27 00:02:56,470 --> 00:02:58,200 তাই এটা একদমই সন্দেহজনক। 28 00:02:58,200 --> 00:02:59,970 একটা লোকের সাথে দেখা করবি, একটা প্যাকেজ দিবে সেটা নিয়ে নিবি, 29 00:02:59,990 --> 00:03:01,770 আর সেটা জমা রাখবি। এটুকুই কাজ। 30 00:03:01,770 --> 00:03:04,520 কত্ত সহজ তাই না? 31 00:03:11,510 --> 00:03:13,890 আমার একটা স্বপ্ন আছে। 32 00:03:14,430 --> 00:03:18,060 খেয়া নৌকায় করে, পানামা থেকে আড়াই ঘন্টা ছেড়ে। 33 00:03:18,060 --> 00:03:21,230 নীল সাগরের বুকের মাঝে, জনমানবহীন কোনো দ্বীপ। 34 00:03:21,240 --> 00:03:24,420 মাতাল গাছপালা, আর প্রকৃতির বসন্ত জল। 35 00:03:24,420 --> 00:03:27,890 এটাই... আমার স্বপ্ন। 36 00:03:40,430 --> 00:03:42,760 তিন নম্বর এক্সিটে কিছু দেখলাম। 37 00:03:42,760 --> 00:03:44,740 এক মিনিট। 38 00:03:47,110 --> 00:03:49,350 পেয়েছি। 39 00:04:01,310 --> 00:04:03,690 এটার ব্যবস্থাও করে দিচ্ছি। 40 00:04:06,790 --> 00:04:08,550 ও এখানে দেখা করবে? 41 00:04:09,180 --> 00:04:12,450 হয়তো ভেবেছে পাব্লিক এরিয়ায় দেখা করা নিরাপদ হবে। 42 00:04:12,450 --> 00:04:14,220 - কিন্তু, আজুম্মা। - কী? (আজুম্মা = আন্টি) 43 00:04:14,220 --> 00:04:18,570 - কত নিচ্ছ? - কেন? 44 00:04:21,200 --> 00:04:23,340 ওখানে যে মালটা বসে আছে। 45 00:04:25,450 --> 00:04:27,220 আর ওখানের মালটা, 46 00:04:28,080 --> 00:04:30,220 আর ওখানের। 47 00:04:30,220 --> 00:04:34,790 আমার চোখে চারজন পড়েছে যাদের সবার কানে একই ইয়ারপিস। 48 00:04:34,800 --> 00:04:37,880 হচ্ছেটা কী? ওরা কি পুলিশ? 49 00:04:40,040 --> 00:04:42,890 আমি কি কোনো ফাঁদে পড়েছি? 50 00:04:42,890 --> 00:04:45,280 তারা যে পুলিশ সে ব্যাপারে আমার সন্দেহ আছে। 51 00:04:45,280 --> 00:04:49,790 ভাব, লাইন ওয়ার্কারদের জন্য এমন দামী উপকরণ কিনতে হলে পুলিশের কী পরিমাণ বাজেট থাকতে হবে? 52 00:04:49,790 --> 00:04:51,420 ওরা পুলিশ না। 53 00:04:53,010 --> 00:04:59,040 দেখলি? এই মালটা যে ইয়ারপিসটা পরে আছে সেটার দাম ৩০ হাজার টাকা। 54 00:04:59,040 --> 00:05:01,320 নিঃসন্দেহে ওরা কোনো পুলিশ না। 55 00:05:02,140 --> 00:05:04,720 তো কত নিচ্ছ? 56 00:05:04,720 --> 00:05:06,680 ৫০ হাজার টাকা। 57 00:05:06,680 --> 00:05:10,100 - আমি করছি না। - আমাদের অলরেডি টাকা দিয়ে দিয়েছে। 58 00:05:10,100 --> 00:05:12,360 অনেক কম, ভাগে মাত্র ২৫ হাজার করে পাবো। 59 00:05:12,370 --> 00:05:14,640 এতে হবে না। 60 00:05:14,640 --> 00:05:16,340 আরে ভাগে ৫০ হাজার করে। 61 00:05:16,360 --> 00:05:18,060 ৫০ তোর আর ৫০ আমার। 62 00:05:18,070 --> 00:05:20,570 এ মাসে এটাই আমাদের প্রথম কাজ। 63 00:05:20,570 --> 00:05:24,030 এই ব্যাবসায় এখন অনেক প্রতিযোগিতা। জানিস তো, তাই না? 64 00:05:24,890 --> 00:05:26,600 সিরিয়াসলি। 65 00:05:51,300 --> 00:05:54,290 - অস্থির। - উফ!! 66 00:06:04,470 --> 00:06:06,920 ঠিক আছে! 67 00:06:06,920 --> 00:06:09,950 পেয়ে গেছি এবার পাঠানোর সময়। 68 00:06:11,340 --> 00:06:13,200 এটা দেখো। 69 00:06:22,280 --> 00:06:23,870 ধুর। 70 00:06:25,870 --> 00:06:27,530 এই... 71 00:06:36,470 --> 00:06:40,270 যদি ধরতে পারি... 72 00:06:40,270 --> 00:06:45,710 কোম্পানি... কোম্পানি... কোন কোম্পানির জন্য কাজ করিস? 73 00:06:53,290 --> 00:06:55,270 জ্বি, ডাবল এস গার্ড থেকে বলছি। 74 00:06:55,270 --> 00:06:57,310 কী? কোথায়? 75 00:06:57,310 --> 00:07:00,460 ডাবল এস গার্ড। ওরা সাং সুর লোক। 76 00:07:00,460 --> 00:07:03,490 - খোদা! - তোর প্রতিদ্বন্দ্বী। 77 00:07:03,500 --> 00:07:07,110 আজুম্মা। হতে পারে সে প্রতিবেশী এলাকার বেসবল তারকা 78 00:07:07,110 --> 00:07:09,570 কিন্তু মানুষ কখনো বলবে না সে র‌্যায়ু হয়ুন যিনের প্রতিদ্বন্দ্বী। 79 00:07:09,580 --> 00:07:13,550 শেষ তিন মাসে, আমাদের একজন রেগুলার লোক ওদের সাইডে চলে গেছে। 80 00:07:13,550 --> 00:07:16,780 তাদের কাছে আমরা পাড়ার মুদিখানার দোকান। 81 00:07:16,780 --> 00:07:18,590 আর ডাবল এস গ্যাংনাম ডিপার্টমেন্ট স্টোর। 82 00:07:18,590 --> 00:07:20,990 হয়েছে, হয়েছে। ক্লায়েন্ট আসবে কখন? 83 00:07:20,990 --> 00:07:24,330 বারো সেকেন্ডের মধ্যে, তিন নম্বর বগিতে। 84 00:07:35,290 --> 00:07:37,680 তো, দেখতে কেমন? 85 00:07:37,920 --> 00:07:40,750 নাম গো সং ছুল, বয়স ৪১ বছর। 86 00:07:57,210 --> 00:07:59,530 পেয়েছি। 87 00:08:07,380 --> 00:08:09,520 হিলারের সাথে দেখা করতে এসেছেন, না? 88 00:08:30,500 --> 00:08:32,660 [নাম: সেও জং হো (কোড নাম: হিলার) পেশা: কুরিয়ার বয়/গোয়েন্দা] 89 00:08:32,660 --> 00:08:34,490 [মাসিক আয়: ০ - ১০ লাখ টাকা] 90 00:08:34,490 --> 00:08:37,280 [বর্তমান লক্ষ্য: একটা আইল্যান্ড কিনা (অলরেডি ৬৪% টাকা জোগাড় হয়ে গেছে)] 91 00:09:01,060 --> 00:09:03,160 - হ্যালো। - হ্যালো। 92 00:09:05,730 --> 00:09:08,800 ৭০৩ আমার অ্যাপার্টমেন্ট। উপরেই যাচ্ছি যেহেতু নিয়েই যাই। 93 00:09:08,800 --> 00:09:10,120 অবশ্যই। 94 00:09:12,270 --> 00:09:14,680 - ভালো থাকুন। - ধন্যবাদ। 95 00:09:39,760 --> 00:09:41,090 কে? 96 00:09:41,090 --> 00:09:42,700 আপনার জন্য একটা পার্সেল এসেছে। 97 00:09:42,700 --> 00:09:44,520 দরজার কাছে রেখে যান। 98 00:09:45,130 --> 00:09:49,420 আপনার জন্য একটা চিঠিও আছে। দেখে পুলিশ ওয়ারেন্টের মতো লাগছে। 99 00:09:49,430 --> 00:09:51,730 এটা প্রত্যয়িত চিঠি তাই আপনার স্বাক্ষর লাগবে। 100 00:09:53,140 --> 00:09:56,700 নাকি, পোস্ট অফিস থেকে নিবেন? 101 00:10:04,870 --> 00:10:08,580 - দেন। - এখানে স্বাক্ষর করেন। 102 00:10:18,810 --> 00:10:20,190 কী হয়েছে? 103 00:10:20,860 --> 00:10:24,340 আমি ঠিক আছি। বুকটা শুধু একটু... 104 00:10:25,600 --> 00:10:27,280 আমার ওষুধ। 105 00:10:28,680 --> 00:10:32,620 আপনি কি... আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন যাতে আমি ওষুধ খেতে পারি? 106 00:10:32,620 --> 00:10:34,640 হায় খোদা। 107 00:10:35,320 --> 00:10:37,330 এক মিনিট। 108 00:10:57,640 --> 00:11:00,800 - ঠিক আছেন? - হ্যাঁ, আমি ঠিক আছি। 109 00:11:06,510 --> 00:11:09,760 এখন বেশ ভালো লাগছে। ধন্যবাদ। যাই তাহলে। 110 00:11:09,760 --> 00:11:11,530 চিঠি দিবেন না? 111 00:11:11,530 --> 00:11:13,510 স্বাক্ষর নিলেন তো। 112 00:11:16,760 --> 00:11:19,240 আপনি লি জং উন, তাই না? 113 00:11:20,000 --> 00:11:21,970 না। 114 00:11:21,970 --> 00:11:26,340 - আমাকে চেনেন না? - না তো? 115 00:11:26,350 --> 00:11:29,720 কী অদ্ভুত। তাই না? 116 00:11:30,250 --> 00:11:32,980 এই যে! 117 00:11:32,980 --> 00:11:37,150 আমি নিশ্চিত ওহ ইয়াং হে এই অ্যাপার্টমেন্টে একা থাকে। 118 00:11:37,150 --> 00:11:38,850 কিন্তু, সেখানে এক জোড়া ছেলেদের জুতা ছিল। 119 00:11:38,850 --> 00:11:41,410 এক পলক দেখেই বলতে পারি জুতার সাইজ ২৭০ মি.মি. ছিল। 120 00:11:42,180 --> 00:11:44,950 সেটার একটা ছবিও তুলেছি। 121 00:11:44,950 --> 00:11:48,200 লোকে সাধারণত এটাকে 'স্কুপ' বলে। 122 00:11:48,200 --> 00:11:49,990 এক মিনিট। 123 00:11:50,490 --> 00:11:54,490 টপ সেলিব্রিটি ওহ ইয়াং হের বাসায় ছেলেদের জুতা দেখা গেছে। 124 00:11:54,490 --> 00:11:56,880 চলবে না। চলবে না, চলবে না! 125 00:11:56,880 --> 00:11:59,300 হলফ করে বলতে পারি সেগুলো লি জুন বির জুতা! 126 00:11:59,300 --> 00:12:04,120 আজকের তাজা খবর! ওহ ইয়াং হের অ্যাপার্টমেন্টে মি. 'L' এর হদিস মিলেছে। 127 00:12:04,130 --> 00:12:06,040 চলবে না! চলবে না! 128 00:12:06,040 --> 00:12:08,760 অ্যাপার্টমেন্টে যখন ঢুকেইছিলে 129 00:12:08,770 --> 00:12:11,510 একটা ইন্টারভিউ ফিক্স করা উচিত ছিল! 130 00:12:11,510 --> 00:12:14,360 জুতাগুলোর ছবি তোলা বাদ দিয়ে, 131 00:12:14,380 --> 00:12:17,240 সোফার ছবি তোলা উচিত ছিল যেখানে হয়তো লি জুন বির কাপড় চোপড়ের দেখা মিলতো। 132 00:12:17,240 --> 00:12:19,430 আর যদি অনাধিকার প্রবেশের জন্য আমার উপর মামলা করত? 133 00:12:19,430 --> 00:12:21,500 জামিনের টাকাটা কি আপনি দিতেন? 134 00:12:21,500 --> 00:12:23,900 দিলে, আমি এখনই ফিরে যাচ্ছি। 135 00:12:23,900 --> 00:12:26,830 শুধু দেখেন কী করি। পুরো বিল্ডিং তন্নতন্ন করে খুঁজব 136 00:12:26,840 --> 00:12:29,780 আর লি জুন বিকে বের করব। 137 00:12:29,780 --> 00:12:31,990 যদি নিজের গাড়ি নিয়ে আসে, তাহলে লাইসেন্স প্লেট হবে ৩৩৮৯। 138 00:12:31,990 --> 00:12:34,250 আর যদি কম্পানির গাড়ি নিয়ে আসে, তাহলে লাইসেন্স প্লেট হবে ৫৪২৫। 139 00:12:34,260 --> 00:12:37,880 এই দুটার মধ্যেই হবে! একজন সাংবাদিকের স্বভাব... 140 00:12:40,160 --> 00:12:42,750 শালা মদন.... 141 00:12:42,750 --> 00:12:46,540 কী? কী হলো? লি জুন বিকে দেখা গেছে? 142 00:12:46,540 --> 00:12:49,640 এই, ইয়ং সিন। ইয়ং... 143 00:12:50,980 --> 00:12:55,310 আমি ডিপার্টমেন্ট হেড সে আমাকে ভয় পায় না? 144 00:12:55,310 --> 00:12:58,440 যখন খুশি ফোন কাটে যখন খুশি ফোন দেয়! 145 00:12:58,440 --> 00:13:02,200 আমার সাথে এমনভাবে কথা বলছে যেন আমি ওর বন্ধু সমাজের কেউ। 146 00:13:02,200 --> 00:13:04,310 বাপরে বাপ! 147 00:13:04,310 --> 00:13:08,270 আজ তোকে শেখাব ভদ্রতা কাকে বলে। 148 00:13:08,270 --> 00:13:10,870 - এই যে! - মাদারচো*! 149 00:13:13,980 --> 00:13:18,100 কী? 'ট্রেনে ফলো করছি?' 150 00:13:18,110 --> 00:13:21,770 আমাকে গিয়ে কি তোদের মাথামোটা বুদ্ধিতে জ্ঞান দিতে হবে? 151 00:13:22,560 --> 00:13:25,870 কী? হিলার? 152 00:13:26,470 --> 00:13:28,350 তোর কি মনে হয় এই সেই বান্দা? 153 00:13:29,460 --> 00:13:32,630 তুই কি নিশ্চিত ও হিলার? এটাই সেই হারামিটা? 154 00:13:34,080 --> 00:13:35,710 কেমন দেখতে? 155 00:13:37,960 --> 00:13:40,520 তোকে একটা ছবি দিয়েছিলাম! 156 00:13:40,520 --> 00:13:42,010 ও কেমন দেখতে বল আমাকে। 157 00:13:42,010 --> 00:13:43,600 নিশ্চিত? 158 00:13:43,600 --> 00:13:48,230 তুই বেশি কথা বলিস! বডি দেখ চেহারা না! 159 00:13:48,230 --> 00:13:51,310 ওর সাইজ, চালচলন, ভাবভঙ্গি! 160 00:13:52,500 --> 00:13:54,270 সেম? 161 00:13:55,540 --> 00:13:57,440 আচ্ছা। 162 00:13:59,210 --> 00:14:02,360 ওকে যেহেতু চিনতেই পেরেছিস, ধরে ফেল। দুজনকেই ধরে ফেল! 163 00:14:02,360 --> 00:14:06,260 দুই একটা আঙুল না ভাঙলে, গো সং ছুলের মুখ থেকে কিছু বের হবে না। 164 00:14:06,260 --> 00:14:09,010 আর যেভাবেই হোক ঐ হিলারকে ধর! 165 00:14:09,010 --> 00:14:11,530 আমি দেখতে আসছি হারামিটা কেমন দেখতে। 166 00:14:11,530 --> 00:14:15,210 শালা মাদারচো*! 167 00:14:19,840 --> 00:14:21,510 কোথায় আছিস? 168 00:14:21,510 --> 00:14:23,970 কোন স্টেশনে? 169 00:14:36,770 --> 00:14:40,580 [নাম: ছে ইয়ং সিন পেশা: অনলাইন ইন্টারটেইনমেন্ট রিপোর্টার] 170 00:14:45,360 --> 00:14:47,130 হিলার। 171 00:14:47,130 --> 00:14:50,800 ও হিলার? এই বান্দা? 172 00:14:50,800 --> 00:14:53,040 [মাসিক আয়: ১ লাখ টাকা + পার্ট টাইম জব] তাই নাকি? 173 00:14:53,040 --> 00:14:55,920 [বর্তমান লক্ষ্য: কিম মুন হোয়ের মতো বিখ্যাত সাংবাদিক হওয়া।] 174 00:15:11,660 --> 00:15:13,510 কিম মুন হো! 175 00:15:16,220 --> 00:15:20,220 রিপোর্টার কিম মুন হো এসেছে। মনে হচ্ছে এটাকে ওরা ব্রেকিং নিউজ হিসেবে কভার করবে। 176 00:15:20,730 --> 00:15:23,810 আমরা এখন সাম হান কোম্পানির সামনে যেখানে শ্রমিকদের নিয়ে একটা সন্ধি স্থাপনের ব্যবস্থা... 177 00:15:24,390 --> 00:15:27,060 স্যার, এখানে ঘটনা সম্পর্কিত সবকিছু আছে। 178 00:15:27,860 --> 00:15:30,590 মনে হচ্ছে কোম্পানি তার পরিকল্পনা মোতাবেক কর্মী ছাটাই করেছে। 179 00:15:30,590 --> 00:15:34,080 আর মনে হয় না যাদের ছাটাই করেছে তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। 180 00:15:34,080 --> 00:15:36,390 কর্মীদের দাবী কী? 181 00:15:36,390 --> 00:15:42,670 লিডারকে ছাড়া, তারা অবৈধ কর্মীদের কাউকে গ্রেফতার করবে না। 182 00:15:42,670 --> 00:15:46,680 সাম হান কোম্পানি, আমাদের কর্মীর পরিবারকে বাঁচান! 183 00:15:46,680 --> 00:15:50,980 প্লিজ, আমাদের বাঁচান। 184 00:15:50,980 --> 00:15:55,350 সাম হান কম্পানি, আমাদের কর্মীর পরিবার মরছে! 185 00:15:55,350 --> 00:15:59,670 তিলে তিলে মরছে! 186 00:15:59,670 --> 00:16:03,670 আমি সাংবাদিক কিম মুন হো ABS নিউজ থেকে এসেছি। সবাই অনেক ভালো করছেন। 187 00:16:04,730 --> 00:16:06,110 প্লিজ, আমাদের বাঁচান। 188 00:16:06,110 --> 00:16:10,320 আমার জামাই মৃত্যুর দোরগোড়ায়। 189 00:16:10,320 --> 00:16:15,130 প্লিজ, আমাদের বাঁচান। প্লিজ, আমাদের সাহায্য করুন। 190 00:16:18,370 --> 00:16:19,720 কী করছেন? 191 00:16:21,570 --> 00:16:24,510 তুমি অনেক বিখ্যাত, তাই না? তোমাকে চিনতে পেরেছি। 192 00:16:24,510 --> 00:16:27,770 - তুমি অনেক বিখ্যাত সাংবাদিক, না? - আপনি কি কিছু বলতে চান? 193 00:16:28,750 --> 00:16:30,690 আমার ছেলের নাম সিন হিয়ুন ছুল। 194 00:16:30,690 --> 00:16:33,970 সাম হান কোম্পানিতে ও মেইনটেনেন্সের কাজ করত। 195 00:16:33,970 --> 00:16:38,440 ও নিজের গায়ে আগুন দেয়। এখন হাসপাতালে আছে। 196 00:16:38,440 --> 00:16:39,850 শুনেছি। 197 00:16:39,850 --> 00:16:41,540 জানি না কেন এমন করল। 198 00:16:41,540 --> 00:16:44,890 ও অনেক শান্তশিষ্ট একটা ছেলে। ও কখনো এমন করবে না। 199 00:16:44,900 --> 00:16:50,810 তাই, আমি ওর বসকে জিজ্ঞেস করতে এসেছি কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। 200 00:16:50,810 --> 00:16:55,140 আমার ছেলেকে বাঁচাও! 201 00:16:55,140 --> 00:16:59,230 এখন কী করব? আমার বাছাটা! 202 00:16:59,240 --> 00:17:03,050 - আমার ছেলেটাকে বাঁচাও! - ম্যানেজার কাং। 203 00:17:04,500 --> 00:17:07,630 আমার বদলে তুমি প্রেস কনফারেন্সটা সামলে নিয়ো। 204 00:17:09,280 --> 00:17:11,280 কী? 205 00:17:11,280 --> 00:17:13,440 - জং সু, আসো। - অ্যা? 206 00:17:13,440 --> 00:17:16,420 - স্যার... মুন হো! - রিপোর্টার কিম! 207 00:17:16,420 --> 00:17:21,090 স্যার! গেট খুলছে! স্যার! 208 00:17:21,090 --> 00:17:24,630 আমাদের এটা রেকর্ড করতে হবে। আজকেই এটার টেলিকাস্ট! 209 00:17:24,630 --> 00:17:26,090 স্যার! 210 00:17:40,040 --> 00:17:43,390 [নাম: কিম মুন হো পেশা: বিখ্যাত সাংবাদিক] 211 00:17:43,390 --> 00:17:44,860 [আয়: বেতন + স্টকস + মাসিক ভাড়া 212 00:17:44,870 --> 00:17:46,360 + অন্যান্য = যা হিসাব করা সম্ভব না] 213 00:17:46,360 --> 00:17:48,540 [বর্তমান লক্ষ্য: প্রতেকটা দিন টিকে থাকা...] 214 00:17:48,540 --> 00:17:50,260 [এবং ঐ বাচ্চাকে খুঁজে বের করা] 215 00:17:54,120 --> 00:17:56,730 আমি কিম মুন হো ABS নিউজ থেকে এসেছি। 216 00:17:56,730 --> 00:17:59,540 আমি কি আপনার সাথে কিছুক্ষণের জন্য দেখা করতে পারি? 217 00:18:09,010 --> 00:18:10,570 ধন্যবাদ। 218 00:18:24,470 --> 00:18:26,750 আমার নাম কিম মুন হো। 219 00:18:27,570 --> 00:18:29,960 এখন কেমন আছেন? 220 00:18:30,560 --> 00:18:33,000 আমি এসেছি কারণ একটা ইন্টারভিউ যদি নেওয়া সম্ভব হয় তাই। 221 00:18:34,010 --> 00:18:36,890 মাফ করবেন, কিন্তু ও কথা বলতে পারবে না। 222 00:18:36,890 --> 00:18:41,960 কণ্ঠনালী পুড়ে গেছে। তাই কথা বলতে পারবে না। 223 00:18:45,820 --> 00:18:47,440 আচ্ছা। 224 00:18:49,270 --> 00:18:51,590 শুধু ডান হাতটা নড়াতে পারে। 225 00:18:52,150 --> 00:18:55,020 তাই, কিছু বলতে চায়লে সেটা লিখে জানায়। 226 00:18:55,690 --> 00:18:59,390 ও কিছু একটা লিখেছিল যাতে কোনো সাংবাদিককে দেখাতে পারে। 227 00:19:00,070 --> 00:19:02,660 অনেকদিন হলো। 228 00:19:03,440 --> 00:19:06,430 কিন্তু কেউ আসেনি। 229 00:19:12,660 --> 00:19:16,450 প্লিজ আমাদের কাহিনী সবার সামনে তুলে ধরুন। 230 00:19:16,450 --> 00:19:21,820 কেউ আমাদের কথা শুনতে চায় না। 231 00:19:21,820 --> 00:19:27,600 কোম্পানি যা বলছে তার সবই মিথ্যা। 232 00:19:41,530 --> 00:19:45,340 দেরি করে আসার জন্য ক্ষমা করবেন। 233 00:20:07,610 --> 00:20:09,810 - নেক্সট স্টপ কোথায়? - কী? 234 00:20:11,960 --> 00:20:13,760 কী অবস্থা সেখানে? 235 00:20:14,490 --> 00:20:17,000 নেক্সট স্টপের অবস্থা, তাই তো? 236 00:20:17,000 --> 00:20:18,700 অবস্থা... 237 00:20:23,410 --> 00:20:24,760 তেমন ভালো না। 238 00:20:24,760 --> 00:20:28,130 মনে হয়, সাং সুর চামচাগুলো আমাদের পরবর্তী পদক্ষেপ বুঝে গেছে। 239 00:20:29,500 --> 00:20:30,850 কতজন আছে? 240 00:20:30,850 --> 00:20:34,060 ওররে... পুরো দল পাঠিয়েছে নাকি? 241 00:20:34,060 --> 00:20:38,930 অনেকগুলো। ১,২,৩,৪,৭... 242 00:20:38,930 --> 00:20:40,920 ৯। 243 00:20:44,610 --> 00:20:48,200 বস, আমরা তৈরি। পালাবার কোনো পথ নেই। 244 00:20:49,090 --> 00:20:51,980 ৫০ হাজার বলেছিলে না! 245 00:20:51,980 --> 00:20:55,260 ব্যাটা সবকটাকে মাঠে ছেড়ে দিয়েছে? তাহলে ওরা কত পাবে? 246 00:20:55,260 --> 00:20:58,500 তোমার দরদামের এ অবস্থা কেন? 247 00:20:58,500 --> 00:20:59,960 কী। 248 00:21:01,490 --> 00:21:04,780 - ট্রেনটা হ্যাক করতে পারবে? - নয় নম্বর লাইনে, তাই না? 249 00:21:04,780 --> 00:21:08,290 তাহলে সেটা ড্রাইভার চালিত ট্রেন হবে। থাম। 250 00:21:12,740 --> 00:21:15,010 - এই যে, ভাইয়া। - জ্বি? 251 00:21:15,010 --> 00:21:18,370 ঐ লোকগুলো আপনার জন্য এসেছে। 252 00:21:21,980 --> 00:21:24,850 এখন কী করব? আমাকে বাঁচাও। 253 00:21:25,770 --> 00:21:28,890 - এখন থেকে, আমার উপর ভরসা রাখেন। - কী? 254 00:21:29,950 --> 00:21:32,540 যাই ঘটুক না কেন আমার উপর ভরসা রাখবেন। 255 00:21:32,540 --> 00:21:36,260 আমি হিলার। আমি আপনার রক্ষা করব, ওকে? 256 00:21:38,050 --> 00:21:39,950 ওকে। 257 00:21:47,210 --> 00:21:51,280 আমি তিন বলাতে লাফ দিবেন। 258 00:21:51,900 --> 00:21:54,370 লাফ... লাফ দিবো? 259 00:21:55,060 --> 00:21:56,350 এক... 260 00:21:59,250 --> 00:22:00,610 দুই... 261 00:22:13,420 --> 00:22:14,770 তিন! 262 00:22:18,480 --> 00:22:20,960 কি হলো? তিন! 263 00:22:25,470 --> 00:22:28,780 - কই, আজুম্মা! - ওহ, সরি। 264 00:22:41,360 --> 00:22:43,070 হচ্ছেটা কী? 265 00:22:43,070 --> 00:22:44,920 - প্যাকেজ। - কী? 266 00:22:44,930 --> 00:22:48,380 প্যাকেজটা দেন। আমাকে সেটা চেক করতে হবে। 267 00:22:49,440 --> 00:22:51,740 ভাই, আমার নাম কি কোনো দিন শোনেননি? 268 00:22:51,740 --> 00:22:55,270 হিলার, যে প্রত্যেকটা কনট্রাক্ট সময়মতো কমপ্লিট করে। 269 00:22:55,270 --> 00:22:57,060 আমি সেই হিলার। 270 00:22:57,660 --> 00:23:01,220 "আগে প্যাকেজ চেক হবে, তারপর জমা।" আমি এটাই মেনে চলি। 271 00:23:01,230 --> 00:23:02,900 তাই, প্লিজ আমাকে প্যাকেজটা দেন। 272 00:23:03,590 --> 00:23:06,180 প্যাকেজ জমা করার আগে সেটা অবশ্যই চেক করতে হবে। 273 00:23:08,060 --> 00:23:10,450 আগে আমাকে বাঁচাও। 274 00:23:10,450 --> 00:23:12,550 তারপর প্যাকেজ দিবো। 275 00:23:27,060 --> 00:23:30,880 ঐ আবুলগুলো আমাদের ধরলেও, আমি নিশ্চিত ওরা কিচ্ছু করতে পারবে না... 276 00:23:30,880 --> 00:23:37,050 কিন্তু... এই কেসে সেটা ঘটতেও পারে। 277 00:23:37,050 --> 00:23:40,490 - আমাদের পালাতে হবে। - তোমার কোনো ধারণা নেই এতে কী আছে। 278 00:23:40,490 --> 00:23:43,690 ভাইয়া... মানে, স্যার। প্যাকেজে কী আছে প্লিজ বলবেন না। 279 00:23:43,690 --> 00:23:45,690 ওরা আমাকে মেরে ফেলবে! 280 00:23:45,690 --> 00:23:49,900 আমি মরে যাবো প্লিজ আমাকে বাঁচাও! 281 00:23:49,900 --> 00:23:52,590 - ধুর! আজুম্মা। - হ্যাঁ? 282 00:23:52,590 --> 00:23:56,150 ট্রেন ছেড়ে দাও। অনেক আলো। 283 00:23:56,150 --> 00:24:00,160 ট্রেন ছেড়ে দিবো? অবশ্যই, ছেড়ে দিবো। 284 00:24:00,160 --> 00:24:03,450 ট্রেনে কোনো সমস্যা নেই! 285 00:24:03,450 --> 00:24:05,730 কোনোভাবে, কন্ট্রোল রুম... 286 00:24:13,290 --> 00:24:16,980 - কী হলো? - ফ্ল্যাশলাইট অন কর! 287 00:24:19,530 --> 00:24:23,030 কোথায় গেল? খুঁজ ওদের! 288 00:24:46,620 --> 00:24:48,110 এর পরের ট্রেন কখন আসবে? 289 00:24:48,110 --> 00:24:50,510 বিপরীত দিকে ২ মিনিট ১০ সেকেন্ড পর। 290 00:24:50,510 --> 00:24:53,110 আর কয় জন আছে? তোর কি মনে হয় এরমধ্যে হয়ে যাবে? 291 00:24:53,110 --> 00:24:56,730 - হচ্ছেটা কী? - নড়বি না! 292 00:24:56,730 --> 00:24:58,820 ২ মিনিট ৩ সেকেন্ড। 293 00:24:58,820 --> 00:25:00,620 পরিস্থিতিটা যতই বুঝার চেষ্টা করি না কেন, মাথায় শুধু একটাই কথা ঘুরছে... 294 00:25:01,130 --> 00:25:02,790 ৫০ হাজার টাকার জন্য এতকিছু! 295 00:25:02,790 --> 00:25:05,680 চশমাটা ভাঙিস না কারণ আর নেই। 296 00:25:05,680 --> 00:25:07,920 সিরিয়াসলি, এই মাইয়্যাকে নিয়ে আর পারি না... 297 00:25:23,150 --> 00:25:25,640 ১ মিনিট ২০ সেকেন্ড। 298 00:25:33,130 --> 00:25:34,960 ১ মিনিট। 299 00:25:45,140 --> 00:25:46,840 ৫০ সেকেন্ড। 300 00:25:48,690 --> 00:25:51,150 এক মিনিট। ভাই রে, সময় শেষ। 301 00:25:51,150 --> 00:25:56,100 প্রথমে, ব্যাটাদের লাইন থেকে সরাই। 302 00:25:56,100 --> 00:25:59,430 আর এখান থেকেও কেটে পড়ি। থাম ভাই, থাম! 303 00:25:59,430 --> 00:26:04,610 এই জাম্বু, একটু ব্রেক নে। ঠিক আছে? 304 00:27:35,750 --> 00:27:37,310 হিলার। 305 00:27:37,310 --> 00:27:39,210 হ্যালো? 306 00:27:39,210 --> 00:27:41,290 হ্যালো? 307 00:27:49,320 --> 00:27:51,090 ৫০ হাজার টাকার জন্য এত কিছু। 308 00:27:52,050 --> 00:27:59,060 সত্যি, কী লাভ হলো! আজুম্মা... 309 00:28:06,850 --> 00:28:09,270 মোদ্দাকথা একদম সহজ। 310 00:28:09,270 --> 00:28:13,380 পূর্ববর্তী প্রেসিডেন্টের কিছু কথা যা আমরা উদ্ধৃতি দিতে পারি। 311 00:28:13,380 --> 00:28:16,620 "যদি মনে হয় কোম্পানি সিদ্ধান্ত নিতে পারছে না।" 312 00:28:16,630 --> 00:28:19,070 "কিন্তু এটাই একমাত্র পথ আর তুমি এর বিরুদ্ধে যাচ্ছো।" 313 00:28:19,070 --> 00:28:22,260 "তবে তুমি কোম্পানির সাফল্যের বিরুদ্ধেও যাচ্ছো।" 314 00:28:22,260 --> 00:28:24,860 একদম সহজ ও স্পষ্ট। 315 00:28:24,860 --> 00:28:30,780 ৫৪% কর্মী ছাটাই করা হয়েছে। 316 00:28:30,780 --> 00:28:33,670 এতে তো একটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। 317 00:28:33,670 --> 00:28:36,180 প্রশ্ন উঠবে সরকার কী করছিল? 318 00:28:36,180 --> 00:28:39,070 এসবের জন্য আমাদের একটা যুক্তিযুক্ত জবাব দরকার। 319 00:28:39,070 --> 00:28:41,010 সরকারকে এসব ঝামেলায় জড়াতেই বা হবে কেন? 320 00:28:41,020 --> 00:28:44,910 এ পরিস্থিতির জন্য ইউনিয়ন দায়ী। 321 00:28:44,920 --> 00:28:50,070 এমন নিম্নমানের যুক্তি নিয়ে ইউনিয়ন ডাইরেক্টর নিজের পদে আছে কীভাবে? 322 00:28:50,070 --> 00:28:52,940 আজ দিন শেষে আমরা ঘোষণা করব, 323 00:28:53,500 --> 00:28:57,430 "ইউনিয়নের এমন অবিবেচক ধর্মঘট এবং তৃতীয় পক্ষের উসকানি" 324 00:28:57,430 --> 00:29:00,560 "কম্পানিকে আরো বাজে পরিস্থিতে নিয়ে যাবে।" 325 00:29:01,240 --> 00:29:04,180 "আর অবৈধ কর্মীরা এই কোম্পানির 326 00:29:04,190 --> 00:29:07,130 কর্মীদের জন্য হুমকিস্বরুপ।" 327 00:29:07,140 --> 00:29:10,620 গণমাধ্যমে সাম হান কম্পানির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে পারলে 328 00:29:10,620 --> 00:29:14,630 আমাদের কোম্পানি ও তার কর্মীদের জন্য অনেক সাহায্য হবে। 329 00:29:14,630 --> 00:29:17,530 বেশ। সেটাই করো তাহলে। 330 00:29:18,150 --> 00:29:20,020 তাহলে আজ এখানেই শেষ করছি। 331 00:29:20,020 --> 00:29:23,230 এখন আমার স্ত্রীকে ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। 332 00:29:23,230 --> 00:29:27,440 বউয়ের কত খেয়াল রাখো, প্রেসিডেন্ট কিম। 333 00:29:27,440 --> 00:29:29,630 বাহ্, বাহ্। 334 00:29:29,630 --> 00:29:31,860 আবার ফোন করব। 335 00:29:42,750 --> 00:29:45,620 প্যাকেজ পেয়ে গেছে। 336 00:29:45,620 --> 00:29:48,570 প্যাকেজ চেক করেছে? 337 00:29:48,570 --> 00:29:51,470 চেক করা হয়েছে, স্যার। প্যাকেজ ঠিক আছে। 338 00:29:51,470 --> 00:29:54,640 বলছিলে, মাঝখান থেকে আরেক পার্টি চুরি করার চেষ্টা করেছিল? 339 00:29:56,370 --> 00:29:58,180 ওদের কে ভাড়া করেছিল? 340 00:30:00,090 --> 00:30:01,430 স্যার... 341 00:30:02,120 --> 00:30:03,830 মুন হো, তাই না? 342 00:30:05,080 --> 00:30:06,570 জ্বি, স্যার। 343 00:30:07,100 --> 00:30:08,590 শালা! 344 00:30:08,590 --> 00:30:12,230 আরো ভালো কাউকে ওর কাজটা দেওয়া উচিত ছিল। 345 00:30:12,230 --> 00:30:15,280 যে কোম্পানিকে কাজটা দিয়েছিল তার নাম ডাবল এস গার্ড। 346 00:30:15,280 --> 00:30:17,650 ঐ কোম্পানি এই ফিল্ডে বেস্ট। 347 00:30:18,170 --> 00:30:21,050 ওদের লোকসংখ্যাও অনেক আর সবচেয়ে আপডেটেড টেকনোলজি ব্যবহার করে। 348 00:30:21,050 --> 00:30:24,050 আমাদের দিক থেকে কে ব্যাপারটা সামলেছে? 349 00:30:24,050 --> 00:30:27,190 ওর কোড নাম হিলার, স্যার। 350 00:30:27,190 --> 00:30:31,310 শুনেছি ও একা কাজ করে। 351 00:30:32,140 --> 00:30:34,780 কখনো কারো কাছে নিজের পরিচয় ফাঁস করে না। 352 00:30:34,780 --> 00:30:39,750 আর ক্লায়েন্টের পরিচিতিও জানতে চায় না। 353 00:30:39,750 --> 00:30:44,810 কোড নাম হিলার ছাড়া ওর ব্যাপারে আর কিছুই খুঁজে পাওয়া যায়নি। 354 00:30:46,490 --> 00:30:47,860 এবার? 355 00:30:50,540 --> 00:30:52,410 প্যাকেজের ব্যাপারে নিশ্চিত হয়েছে? 356 00:30:55,460 --> 00:30:58,490 ওরা এবার টাকা জমা করবে। চেক কোরো। 357 00:30:58,490 --> 00:30:59,890 এই যে। 358 00:30:59,890 --> 00:31:02,570 আর আমার ব্যাপারটা? 359 00:31:03,860 --> 00:31:05,330 আজুম্মা। 360 00:31:05,340 --> 00:31:08,130 ক্লায়েন্ট একটা শর্ত রেখেছে। 361 00:31:08,130 --> 00:31:10,990 সে আমেরিকায় যেতে চাচ্ছে, যদি সম্ভব হয়। 362 00:31:10,990 --> 00:31:14,290 কিন্তু ভয় করছে যদি এয়ারপোর্টে ওকে ধরে ফেলে তাই ও নিজের নিরাপত্তা চাচ্ছে। 363 00:31:14,290 --> 00:31:17,560 আর এটা হলেই সে প্যাকেজ দিবে। 364 00:31:17,560 --> 00:31:20,330 প্লিজ কথাটা ওদের জানান... 365 00:31:20,330 --> 00:31:27,880 যদি এটা জ্যাইল নিউজ কোম্পানি হয়, তবে আমাকে আমেরিকায় পাঠানো খুব একটা কঠিন হবে না। 366 00:31:29,230 --> 00:31:32,600 - পারব না। - কেন? 367 00:31:32,600 --> 00:31:34,870 কারণ আমাদের নীতি, যে আমরা ক্লায়েন্টের পরিচিতি জানব না। 368 00:31:34,870 --> 00:31:38,340 এখানে আমার জীবন নিয়ে টানাটানি, আর তুমি তোমার নীতি নিয়ে মাথা ঘামাচ্ছ? 369 00:31:38,340 --> 00:31:39,910 আপনার জীবন? 370 00:31:41,110 --> 00:31:43,230 স্যার, মনে হচ্ছে একটু সুযোগ দেওয়ায় আপনি মাথায় উঠে গেছেন... 371 00:31:43,240 --> 00:31:45,370 আমি হয়তো মারা যাবো 372 00:31:46,090 --> 00:31:49,170 না হয় সারাজীবন কোথাও পচে মরব! 373 00:31:49,180 --> 00:31:52,270 তোমার কি মনে হয় আমি এখন মজা করব? 374 00:31:55,670 --> 00:31:57,810 মিন যা, শুনলে? 375 00:31:58,890 --> 00:32:00,760 [নতুন মেইল] 376 00:32:08,360 --> 00:32:13,480 গো সং ছুল... বোধহয় জানে আমরা জ্যাইল নিউজ কোম্পানি। 377 00:32:15,810 --> 00:32:17,190 তাই নাকি? 378 00:32:17,190 --> 00:32:19,430 এবার কী করব? 379 00:32:19,430 --> 00:32:22,360 আর ঐ কুরিয়ার বয়ও কি আমাদের ব্যাপারে জানে? 380 00:32:23,300 --> 00:32:25,200 কী নাম যেন? 381 00:32:25,200 --> 00:32:27,500 সবাই ওকে হিলার বলে। 382 00:32:30,960 --> 00:32:32,800 হিলার? 383 00:32:42,830 --> 00:32:46,840 ব্যাপারটা উপর মহলের সাথে জড়িত কোনো প্রকার ভুল যেন না হয়। 384 00:32:46,840 --> 00:32:50,080 আর একটা খবরও যেন 385 00:32:50,090 --> 00:32:53,330 বাইরে না যায়। 386 00:33:05,260 --> 00:33:07,240 প্রেস কনফারেন্সে পরিবর্তন আনা হয়েছে 387 00:33:07,260 --> 00:33:09,250 বুঝার চেষ্টা করো, ঠিক আছে। 388 00:33:21,640 --> 00:33:24,630 ১০ সেকেন্ড আগে আসলেই পারতে। কাপড় খুলছিলাম তখন। 389 00:33:28,030 --> 00:33:30,590 - কিম মুন হো। - সেই এক্সপ্রেশন। 390 00:33:32,930 --> 00:33:35,620 শুনব না। আমি শুনব না। 391 00:33:35,620 --> 00:33:38,400 সরি, কিন্তু আমরা সিন হিয়ুন ছুলের অংশটুকু রাখতে পারব না। 392 00:33:39,930 --> 00:33:42,100 - মিন যা। - বুঝার চেষ্টা করো। 393 00:33:42,100 --> 00:33:44,440 প্রেস কনফারেন্সে পরিবর্তন করা হয়েছে। 394 00:33:44,440 --> 00:33:47,380 ম্যানেজার ওহ'র ফুটেজটা এডিট করে দিয়েছি। 395 00:33:47,380 --> 00:33:50,760 ৩ মিনিটও তো না। আমার জাস্ট ২ মিনিট ৪০ সেকেন্ড লাগবে। 396 00:33:51,300 --> 00:33:53,010 এটুকু করতে পারবে না? 397 00:33:53,010 --> 00:33:55,200 আমি কিন্তু সত্যি মন খারাপ করব। 398 00:33:55,200 --> 00:33:57,600 কথা দিচ্ছি। 399 00:33:57,600 --> 00:34:03,040 কথা দিচ্ছি সিন হিয়ুন ছুলের কাহিনী আমি সবার সামনে নিয়ে আসব। 400 00:34:03,790 --> 00:34:05,500 আমাকে একটু সুযোগ দাও। 401 00:34:12,290 --> 00:34:16,650 তাহলে... VCR ফুটেজ ছাড়া এই ব্যাপারে বলবে। 402 00:34:19,200 --> 00:34:21,470 উপস্থাপক তোমাকে প্রশ্ন করবে। 403 00:34:22,140 --> 00:34:24,440 "আপনি কি সে লোকের সাথে দেখা করেছিলেন যে আগুনে পুড়ে আত্মহত্যার চেষ্টা করেছিল?" 404 00:34:24,440 --> 00:34:26,700 আর তুমি উত্তর দিবে। 405 00:34:26,700 --> 00:34:30,450 ঠিক এইভাবে , "আমি দেখা করেছিলাম।" 406 00:34:30,450 --> 00:34:33,550 "একদম বাজে পরিস্থিতি যা আপনি কখনো মনে করতে চায়বেন না।" 407 00:34:33,550 --> 00:34:37,150 "আজকের শ্রমিকদের নিয়ে সন্ধি স্থাপনকে স্বাগত জানাই।" 408 00:34:38,920 --> 00:34:42,160 আর তারপরেই একদম প্রেস কনফারেন্সে চলে যাবে, ঠিক আছে? 409 00:34:46,420 --> 00:34:50,270 কিম মুন হো, তুমিই সুযোগ চেয়েছিলে। 410 00:34:56,630 --> 00:34:59,980 - আমাদের হাতে আর ১০ মিনিট আছে! - শুভ সন্ধ্যা, দর্শকবৃন্দ... 411 00:35:04,850 --> 00:35:08,830 এখন দেখছেন ABS নিউজ... ১, ২, ১ ২। হ্যাঁ, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। 412 00:35:12,910 --> 00:35:14,280 এটা কেটে ফেলো। 413 00:35:14,290 --> 00:35:15,670 আচ্ছা, ম্যাম। 414 00:35:27,710 --> 00:35:29,170 কিম মুন হো। 415 00:35:29,930 --> 00:35:31,430 শুনতে পাচ্ছ? 416 00:35:33,390 --> 00:35:35,810 ডাইরেক্টর স্যার এখানেই আছেন। 417 00:35:35,810 --> 00:35:39,950 মনে হয় তোমাকে দেখতেই এসেছেন। এর মানে বুঝতে পারছ? 418 00:35:41,180 --> 00:35:43,100 আমি দ্বিতীয়বার বলব না, কিম মুন হো। 419 00:35:43,110 --> 00:35:45,040 কোনো ভুল কোরো না। 420 00:35:52,720 --> 00:35:54,730 এই ফিল্ডে যারা কাজ করে তাদের কুরিয়ার বলে। 421 00:35:54,740 --> 00:35:56,760 তারা এটা বলেই তাদের ডাকে। 422 00:35:56,760 --> 00:35:58,610 তারা বলে? 423 00:35:58,610 --> 00:36:00,920 তারা... কারা? 424 00:36:00,920 --> 00:36:04,100 তারা যাদের ঐ কুরিয়ার বয়দের প্রয়োজন হয়। 425 00:36:04,100 --> 00:36:07,420 যাদের অঢেল অর্থ ও ক্ষমতা আছে। উপরমহলের লোকজনের ব্যাপার। 426 00:36:07,420 --> 00:36:11,130 এমন আধখেচরা করে করিস না, সুন্দরভাবে কর। 427 00:36:11,650 --> 00:36:15,190 এই কুরিয়ারদের মধ্যে হিলার নামের একজন আছে যে খুব বিখ্যাত। 428 00:36:15,190 --> 00:36:16,490 ওর কোড নাম হিলার। 429 00:36:16,490 --> 00:36:19,530 আমার মনে হয় সে এই ফিল্ডে লিজেন্ড। 430 00:36:19,530 --> 00:36:21,190 শুনেছি একটা ডেলিভারির জন্য 431 00:36:21,200 --> 00:36:22,870 ১ থেকে ১০ লাখ টাকা নেয়। 432 00:36:22,870 --> 00:36:25,110 ওর সাথে তোর দেখা করা সম্ভব না। 433 00:36:25,110 --> 00:36:27,520 তাহলে এমন ভাব করছিস কেন যে তুই ওর ইন্টারভিউ নিতে যাচ্ছিস? 434 00:36:27,520 --> 00:36:31,470 কে জানে? নিতেও পারি যদি আমাকে কিছু টাকা ধার দাও। 435 00:36:34,380 --> 00:36:38,960 যদি হবু স্বামীকে বাসায় নিয়ে আসিস তবে ১০ লাখ টাকা দেওয়ার ব্যাপারে ভেবে দেখব। 436 00:36:38,960 --> 00:36:41,350 সত্যি? অস্থির। 437 00:36:41,350 --> 00:36:45,270 সোনা, ইনি আমার বাবা। সালাম দাও। কোনটা বেশি সুন্দর? 438 00:36:46,820 --> 00:36:48,970 আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগল, আব্বাজান। 439 00:36:48,970 --> 00:36:51,680 আব্বা হবো বিয়ের পর। 440 00:36:52,480 --> 00:36:57,360 স্যার, আমি ইয়ং সিনকে অনেক ভালবাসি। 441 00:36:57,360 --> 00:36:59,560 - আর? - আর... 442 00:36:59,560 --> 00:37:02,430 যদি আমাকে ১০ লাখ টাকা ধার দেন, 443 00:37:02,440 --> 00:37:06,220 আমি সেটা ইয়ং সিনের ভবিষ্যতের জন্য কাজে লাগাব... 444 00:37:06,220 --> 00:37:09,970 তো, হিলারের সাথে দেখা করার জন্য টাকাটা লাগবে? 445 00:37:09,970 --> 00:37:12,600 - দেখা করে কী করবি? - ওর ইন্টারভিউ নিবো। 446 00:37:12,600 --> 00:37:15,990 জানোই তো, সাংবাদিক হিসেবে আমি বেশ বাকপটু। 447 00:37:15,990 --> 00:37:19,790 ওভাবে লাগাস না... নোনতা হয়ে যাবে। 448 00:37:19,800 --> 00:37:22,240 বাবা, এটা গুরুত্বপূর্ণ না! 449 00:37:22,240 --> 00:37:24,380 ভাবো হিলার কোন সব কেস সামলেছে। 450 00:37:24,380 --> 00:37:30,270 বাজি ধরে বলতে পারি ও রাজনীতি, সমাজ এবং অর্থনীতির প্রত্যেকটা দুর্নীতি ও গোপন তথ্য জানে। 451 00:37:30,270 --> 00:37:32,760 আমায় যা করতে তা হলো একটা স্ট্র ঢুকিয়ে... 452 00:37:32,760 --> 00:37:35,940 সব তথ্য চুষে সেগুলো একটা বইয়ে রূপ দেওয়া। 453 00:37:35,940 --> 00:37:39,580 জানো এরপর কী হবে, আমার বই ক্রমাগত ৩মাস বেস্ট সেলার হবে 454 00:37:39,580 --> 00:37:43,300 - আর গণমাধ্যমে... - বাছাধন, এখন ৭টা বাজে। 455 00:37:44,090 --> 00:37:46,660 আগে বলোনি কেন? 456 00:37:46,660 --> 00:37:48,680 - ধুর! - সব খিচুড়ি পাকিয়ে দিলি! 457 00:37:48,680 --> 00:37:52,900 এই! ইয়ং সিন! গ্লাভসগুলো খুল আগে! 458 00:37:52,900 --> 00:37:54,380 খুলছি। 459 00:37:55,230 --> 00:38:00,680 রিপোর্টার কিম মুন হো, শুনেছি আপনি নাকি আত্মহত্যা করতে যাওয়া লোকটার সাথে দেখা করেছেন? 460 00:38:00,680 --> 00:38:02,710 হ্যাঁ, দেখা করেছিলাম। 461 00:38:02,710 --> 00:38:05,810 তথ্য অনুযায়ী, এর কারণ 462 00:38:05,820 --> 00:38:08,880 সাম হান কোম্পানির কিছুদিন আগের কর্মী ছাটাই। 463 00:38:08,880 --> 00:38:10,330 আপনার কী মনে হয়? 464 00:38:10,330 --> 00:38:12,610 আমি নিশ্চিত এটা সেসব কারণগুলোর একটা। 465 00:38:13,840 --> 00:38:16,890 কিন্তু, আরো কিছু কারণ আছে 466 00:38:16,900 --> 00:38:19,950 যা এই লোকটাকে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। 467 00:38:20,760 --> 00:38:23,780 সে হাসপাতালের বিছানায় শুয়ে ছিল, তার পুরো শরীরে থার্ড ডিগ্রি বার্ন। 468 00:38:23,780 --> 00:38:25,670 আর তার ভাষ্য ছিল এমন। 469 00:38:25,670 --> 00:38:27,960 "কেউ আমাদের কথা শুনতে চায় না।" 470 00:38:27,960 --> 00:38:32,630 "কোনো গণমাধ্যম আমাদের ঘটনা মানুষের সামনে তুলে ধরে না।" 471 00:38:33,430 --> 00:38:38,170 "তাই, হয়তো তারা শুনবে যদি সেটা আমি বলি।" 472 00:38:39,540 --> 00:38:42,660 কোম্পানি কী বলছে এই ঘটনার ব্যাপারে... 473 00:38:42,660 --> 00:38:44,680 আমি একজন পেশাদারী সাংবাদিক। 474 00:38:44,680 --> 00:38:48,450 এই লোকের সাথে যা ঘটেছে, তা শুনে ইন্টারভিউ এর জন্য ওর কাছে গেছিলাম। 475 00:38:51,240 --> 00:38:57,840 এর আগে, সাম হানের কর্মী ছাটাই আমাদের বিষয়বস্তু ছিল না। 476 00:38:57,840 --> 00:39:00,530 - রিপোর্টার কিম মুন হো, তো... - তো... 477 00:39:00,530 --> 00:39:03,170 সে নিজের গায়ে তেল ঢালে... 478 00:39:03,840 --> 00:39:08,400 আর তার এই পরিণতির 479 00:39:08,410 --> 00:39:12,980 প্রথম কারণ... আমরা। সাংবাদিক। 480 00:39:19,130 --> 00:39:21,560 এটাই আমার স্বপ্ন। 481 00:39:21,560 --> 00:39:25,030 উনার মতো একজন জোশ সাংবাদিক হওয়া। 482 00:39:31,960 --> 00:39:36,630 আমি পড়ালেখায় তেমন ভালো ছিলাম না তাই নরমাল একটা কলেজ থেকে গ্রেজুয়েশন কমপ্লিট করি। 483 00:39:36,630 --> 00:39:38,510 আমার বাবা একজন বাস্তববাদী মানুষ। 484 00:39:38,510 --> 00:39:41,440 তাই বিদেশে পড়ার সুযোগ পেয়েও বাদ দিই। 485 00:39:41,440 --> 00:39:46,860 আর আমি প্রায় প্রত্যেক নিউজপেপার কোম্পানি, টিভি স্টেশন ও সরকারি পরীক্ষায় ব্যর্থ হয়। 486 00:39:46,860 --> 00:39:51,580 তারপরও, আমি বেশ আত্মবিশ্বাসী যখন সেটা আবেগ ও সাহসের ক্ষেত্রে আসে। 487 00:39:54,030 --> 00:39:57,610 তাই, একদিন হবেই জয়। 488 00:39:57,610 --> 00:40:02,900 আমি একজন সৎ, স্মার্ট ও মহান সাংবাদিক হবো যাকে পুরো পৃথিবী মনে রাখবে। 489 00:40:04,580 --> 00:40:05,830 কিন্তু... 490 00:40:05,830 --> 00:40:08,740 আর যদি না পারি? 491 00:40:09,540 --> 00:40:13,110 বেশ... সে ভেবে দেখব তখন। 492 00:41:09,190 --> 00:41:11,510 হাঁস রান্না হয়ে যাওয়ার কথা। 493 00:41:11,510 --> 00:41:15,790 ওখানে একটা প্লেট আছে... আ, কিছু মনে করো না। 494 00:41:15,790 --> 00:41:18,510 ওভেন থেকে বের করে আনো বাকিটা আমি দেখব। 495 00:41:18,510 --> 00:41:20,070 জ্বি, ম্যাম। 496 00:42:01,780 --> 00:42:04,250 এসব কখন বানালে? 497 00:42:11,650 --> 00:42:14,330 অসাধারণ। 498 00:42:18,690 --> 00:42:21,840 প্রত্যেক বছর টেবিলে খাবারের আইটেম বাড়ছে মনে হচ্ছে। 499 00:42:21,840 --> 00:42:25,380 এর মানে সময়ের সাথে আমার রান্নার দক্ষতাও বাড়ছে। 500 00:42:25,380 --> 00:42:27,760 কিন্তু আজ তো ওর মৃত্যুবার্ষিকী, সে হিসেবে খাবার একটু বেশি হয়ে গেছে না? 501 00:42:27,760 --> 00:42:31,160 ওকে খেতে দিবো না। যদিও ও মিষ্টি খুব পছন্দ করে। 502 00:42:31,160 --> 00:42:33,670 কিন্তু বলেছিলাম ওকে বেশি মিষ্টি খেলে দাঁতে পোঁকা লাগবে। 503 00:42:35,470 --> 00:42:38,160 দাঁতে পোঁকা লাগা খুব একটা যথার্থ কারণ হবে না? 504 00:42:39,230 --> 00:42:42,170 সে জন্য খুব কষ্ট হয়। তাই চেষ্টা করি এইদিনে 505 00:42:42,180 --> 00:42:45,130 ওর পছন্দের সব খাবার বানাতে। 506 00:42:53,730 --> 00:42:55,580 ঠিক আছে, না? 507 00:42:55,580 --> 00:42:58,100 আমি চাই গিল হানও আমাদের সাথে থাকুক। 508 00:42:59,300 --> 00:43:00,930 অবশ্যই। 509 00:43:01,940 --> 00:43:04,160 গিল হানও আছে। 510 00:43:05,290 --> 00:43:07,380 যতই হোক ও জিয়ানের বাবা। 511 00:43:08,730 --> 00:43:10,410 ওহ, ফ্রাইড চিকেন! 512 00:43:11,270 --> 00:43:13,790 জিয়ানের সেকেন্ড ফেভারিট খাবার। 513 00:43:13,790 --> 00:43:15,620 মুন হো এখনো আসলো না কেন? 514 00:43:15,620 --> 00:43:20,150 প্রত্যেকবারই তো জিয়ানের মৃত্যুবার্ষিকীতে আসে। 515 00:43:20,150 --> 00:43:22,120 জানি। 516 00:43:22,660 --> 00:43:27,750 ওকে কল করেছিলে? বলো আমি অনেক ক্ষেপে আছি। 517 00:43:44,750 --> 00:43:46,000 হ্যাঁ? 518 00:43:46,700 --> 00:43:49,880 কোথায় আছিস? তোর ভাবী আমাকে ফোন করতে বলল। 519 00:43:52,390 --> 00:43:53,900 মুন হো। 520 00:43:54,610 --> 00:43:56,470 মনে হয় না আমি যেতে পারব। 521 00:43:56,470 --> 00:43:58,490 কী বলছিস? তুই কি ভুলে গেছিস 522 00:43:58,500 --> 00:44:00,540 আজ জিয়ানের মৃত্যুবার্ষিকী? 523 00:44:00,540 --> 00:44:06,380 জানি, কিন্তু... যেতে পারব বলে মনে হয় না। আপুকে সামলে নিয়ো। 524 00:44:06,390 --> 00:44:09,950 অফিসে তোকে আবার ওয়ার্নিং দিয়েছে? 525 00:44:09,950 --> 00:44:12,550 শুনলাম, আজ লাইভ টিভি নিয়ে তোর ঝামেলা হয়েছে। 526 00:44:12,560 --> 00:44:15,280 ভাইয়া, তুমি তো দেখছি সব জানো। 527 00:44:17,690 --> 00:44:19,490 এই কাজে যোগ দিচ্ছো নাকি? 528 00:44:19,490 --> 00:44:22,770 তোমার সোর্স তো দেখছি বিশাল। 529 00:44:22,770 --> 00:44:27,140 টেনশন নিস না। আমি শুধু তোর দোষগুলোই ঢাকতে পারি। 530 00:44:27,150 --> 00:44:29,130 আপুর খেয়াল রেখো। রাখছি তাহলে। 531 00:44:29,140 --> 00:44:31,130 মুন হো। 532 00:44:32,080 --> 00:44:36,670 যাই হোক না কেন... আমি তোর পাশে আছি। বুঝেছিস? 533 00:44:50,420 --> 00:44:52,510 কল করতে দেরি করে ফেললাম নাকি? 534 00:44:52,510 --> 00:44:55,660 - হয়েছে? - ভাবছিলাম এখনো ফোন দিলি না কেন। 535 00:44:56,920 --> 00:44:59,160 না। ডিএনএ টেস্টের রেজাল্ট অনুযায়ী, 536 00:44:59,180 --> 00:45:01,430 তোদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। 537 00:45:02,720 --> 00:45:04,590 আচ্ছা। 538 00:45:04,590 --> 00:45:07,610 এবার নিয়ে কয়বার হলো? ৩ বার? 539 00:45:07,610 --> 00:45:09,740 কাকে খুঁজার চেষ্টা করছিস? 540 00:45:09,740 --> 00:45:11,050 জানি না। 541 00:45:11,050 --> 00:45:13,620 একজন আছে যাকে আমার খুঁজতে হবে। 542 00:45:31,180 --> 00:45:33,240 আরো একটা দিন পেরিয়ে গেল। 543 00:45:33,240 --> 00:45:39,500 আমার কাছে, প্রত্যেকটা দিন অ্যাসাইনমেন্ট আর বাড়ির কাজের মতো। 544 00:45:42,640 --> 00:45:47,150 আমি সত্যিই দুঃখিত। আমাদের ডাবল এস গার্ডের সবকটা ছেলে নামিয়ে দিয়েছিলাম। 545 00:45:47,160 --> 00:45:49,020 ঠিক আছে। 546 00:45:49,020 --> 00:45:53,560 প্রতিপক্ষের আমাদের চেয়েও বেশি লোকজন ছিল। 547 00:45:53,560 --> 00:45:56,100 ওদের কাছে তথ্য ছিল যা আমাদের ছিল না। 548 00:45:56,100 --> 00:45:59,220 একটুর জন্য ধরতে পারিনি। 549 00:45:59,220 --> 00:46:01,770 দুর্ভাগ্যবশত, গো সং ছুলকে আমরা হারিয়ে ফেলি। 550 00:46:01,770 --> 00:46:05,300 সত্যি, একটুর জন্য হাতছাড়া হয়ে গেছে! এক্কেবারে অল্প ব্যবধানের জন্য... 551 00:46:05,300 --> 00:46:08,920 প্রতিদ্বন্দ্বী... হিলার ছিল? 552 00:46:11,230 --> 00:46:13,700 - ওকে চিনেন? - হ্যাঁ। 553 00:46:13,700 --> 00:46:16,810 কারণ আমি আগেও ওর কাছে গেছিলাম। 554 00:46:16,820 --> 00:46:19,380 স্যার? 555 00:46:19,380 --> 00:46:21,120 - স্যার? - সময় দেওয়ার জন্য ধন্যবাদ। 556 00:47:14,370 --> 00:47:19,260 আমার সময় আতীতের দুটি ঘটনায় নিবদ্ধ। 557 00:47:19,260 --> 00:47:23,970 ১৯৮০ ও ১৯৯২। [হিলার] 558 00:47:25,120 --> 00:47:26,870 সংগ্রাম করি আর... 559 00:47:27,940 --> 00:47:30,140 চেষ্টা করি সামনে আগানোর। 560 00:47:30,140 --> 00:47:34,810 কিন্তু সেরকম একটা রাতে, অবসন্ন হয়ে পড়ি কোন দ্বন্দ্ব ছাড়া, 561 00:47:35,400 --> 00:47:37,280 আর ফিরে যাই... 562 00:47:38,470 --> 00:47:40,500 সেই সময়ে। 563 00:47:45,730 --> 00:47:47,440 - মিন যো। - মিন যো। 564 00:47:47,450 --> 00:47:50,550 - আমরা নিরাপদে ফিরেছি... - আবার এসেছি আপনাদের সামনে। "নভেম্বর, ১৯৮০" 565 00:47:50,550 --> 00:47:53,420 যারা এই অনুষ্ঠানটি শুনছেন। 566 00:47:53,430 --> 00:47:56,430 রেকর্ড করছেন তো? রেকর্ড করুন আমাদের এই দৈনিক যাত্রা। 567 00:47:59,020 --> 00:48:01,410 - কেন? - কারণ আমরা পারি প্রশ্ন করতে। 568 00:48:03,440 --> 00:48:07,260 আজকে, আমরা কথা বলব 569 00:48:07,260 --> 00:48:10,930 প্রেসিডেন্ট ছুন ডু হুয়ানের মিডিয়ার প্রতি আচরণ নিয়ে। 570 00:48:10,930 --> 00:48:15,110 বিগত দুই মাসে, প্রায় ২ হাজার সাংবাদিকদের তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়। 571 00:48:15,110 --> 00:48:17,670 তো, ওদের বের করার কারণ? 572 00:48:17,670 --> 00:48:20,110 এই তো, প্রশ্ন করা যাবে না। করলে চাকরি থাকবে না। 573 00:48:20,120 --> 00:48:22,270 - ফায়ার্ড! - ফায়ার্ড! 574 00:48:28,700 --> 00:48:31,440 আজ তুমি অপমানিত কারণ তুমি সাংবাদিক। 575 00:48:31,450 --> 00:48:34,190 সব বয়কট করো তাদের চাকরি থেকে বের করার জন্য। 576 00:48:34,190 --> 00:48:36,180 মিডিয়া স্বাধীন হওয়া উচিত। 577 00:48:36,180 --> 00:48:38,790 সাংবাদিক বা লেখক, যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে 578 00:48:38,790 --> 00:48:40,380 তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। 579 00:48:40,380 --> 00:48:43,730 মুন হো... সিট বেল্ট কখন খুললি? 580 00:48:43,730 --> 00:48:47,570 কিন্তু, মিডিয়ার কি প্রশ্ন করা উচিত না? 581 00:48:47,570 --> 00:48:50,950 অবশ্যই। প্রশ্ন করো, উদঘাটন করো। এটাই তো মিডিয়ার কাজ। 582 00:48:50,950 --> 00:48:53,930 যদি এমন অদ্ভুত ও সন্দেহজনক ব্যাপারে প্রশ্নই না করতে পারো... 583 00:48:53,930 --> 00:48:56,160 - তবে কিসের মিডিয়া? - মিডিয়া? 584 00:48:56,160 --> 00:48:59,080 মিডিয়া না। হওয়া উচিত গ্যে সুরি। (গ্যে সুরি = কুকুরের ডাক) 585 00:49:04,220 --> 00:49:05,840 সাসপেক্ট এই এলাকায় আছে। 586 00:49:05,840 --> 00:49:08,860 মনে হয় ওরা ঝিলের কাছেই আছে। 587 00:49:08,870 --> 00:49:11,280 - জলদি করো! - জ্বি, স্যার! 588 00:49:46,880 --> 00:49:48,980 আমাদের বন্ধুরা এখন আমাদের সর্তকবার্তা দিচ্ছে। 589 00:49:48,980 --> 00:49:50,520 মনে হচ্ছে পুলিশ বুঝে গেছে আমরা কোথায় আছি 590 00:49:50,530 --> 00:49:52,080 আর তারা আমাদের ধরবার জন্য আসছে। 591 00:49:52,080 --> 00:49:54,270 বোধহয় এখন প্যাক আপের সময় হয়েছে। 592 00:50:07,640 --> 00:50:09,430 এই! কে তুই? 593 00:50:20,850 --> 00:50:23,330 ঐ ট্রাকটাকে ধরো! গাড়ি ঘুরাও! 594 00:50:27,020 --> 00:50:29,090 মুন সিক! 595 00:51:37,920 --> 00:51:39,740 যারা এই অনুষ্ঠানটি শুনছেন। 596 00:51:39,740 --> 00:51:41,720 আপনি। হ্যাঁ, আপনি। 597 00:51:41,720 --> 00:51:44,040 যদি এই বাচ্চাটাকে দেখতে পান, কথাটা ওর কাছে পৌঁছাতে পারবেন? 598 00:51:44,040 --> 00:51:46,170 বলবেন আমরা ওকে অনেক খুঁজছি। 599 00:51:46,170 --> 00:51:49,720 কোথায় তুই? কী করছিস? 600 00:51:49,720 --> 00:51:52,880 জানিস কি, যে আমরা তোকে খুঁজছি? 601 00:51:52,880 --> 00:51:54,520 - মিন যো। - মিন যো। 602 00:51:54,520 --> 00:51:56,160 কোথায় তুই? 603 00:51:56,160 --> 00:51:59,000 আমি এখানে! 604 00:52:07,910 --> 00:52:09,760 ইয়ং যে আজ যা দেখাইছে! 605 00:52:09,760 --> 00:52:12,080 মাম্মা, যখন মোটরসাইকেলটা বাতাসে উড়ছিল... 606 00:52:12,080 --> 00:52:15,170 ওকে আগে কখনো ওভাবে গাড়ি চালাতে দেখেছিস? 607 00:52:15,170 --> 00:52:17,510 এই ফাজলামি করবি না। 608 00:52:17,510 --> 00:52:20,650 এই, হাত দিস না। 609 00:52:20,660 --> 00:52:24,680 আরে কী হবে? মুন হো, আমাদের একটা ছবি তুলতে পারবি? 610 00:52:24,680 --> 00:52:27,110 জানিস তো আমরা সবাই একসাথে ছবি তুলতে পারব না। এটা বিপদজনক। 611 00:52:27,110 --> 00:52:29,350 আরে বিপদ তো আমাদের জন্য হজমির মতো। যেন খাওয়া শেষে দই মিষ্টি। 612 00:52:29,350 --> 00:52:31,270 আরে বিপদ তো আমাদের জন্য হজমির মতো। যেন খাওয়া শেষে দই মিষ্টি। 613 00:52:31,270 --> 00:52:34,100 মুন হো, সুন্দর করে একটা ছবি তুল। 614 00:52:34,100 --> 00:52:36,500 - এই, চল সবাই একটা ছবি তুলি! - উঠ জলদি। 615 00:52:36,510 --> 00:52:39,010 মুন সিক, আয় না! 616 00:52:39,010 --> 00:52:42,510 তোরা আসলেই এক একটা যন্ত্রণা! কিসের ছবি? 617 00:52:42,510 --> 00:52:44,320 তাকা ওদিকে! 618 00:52:44,320 --> 00:52:47,140 - স্মাইল, ওকে? স্মাইল। - এবার! 619 00:52:47,890 --> 00:52:51,940 - কিমচি! - চিজ! 620 00:53:13,420 --> 00:53:15,050 জিয়ান। 621 00:53:15,880 --> 00:53:19,080 তোমার জন্মদিনে বেগুনি রঙের কেক বানিয়ে দিবো। 622 00:53:19,710 --> 00:53:22,020 আজকেরটা গোলাপী। 623 00:53:22,020 --> 00:53:24,070 পছন্দ হয়েছে? 624 00:53:31,010 --> 00:53:32,780 গিল হান। 625 00:53:33,450 --> 00:53:36,310 তুমি আমাদের জিয়ানের পাশে আছো, তাই না? 626 00:53:37,320 --> 00:53:38,710 তুমি... 627 00:53:41,240 --> 00:53:44,300 সবসময় ওর পাশে থাকবে। 628 00:53:46,080 --> 00:53:47,450 তারপর... 629 00:53:48,730 --> 00:53:50,810 জিয়ানের কাছে... 630 00:54:08,250 --> 00:54:11,220 অতীতেই আমার সময় আটকে গেছে। 631 00:54:11,220 --> 00:54:15,200 আর তাই আমার জীবনে আগামীকাল নেই। 632 00:54:15,200 --> 00:54:19,260 যদি তাকে খুঁজে পাই... 633 00:54:19,260 --> 00:54:23,610 হয়তো... আগামীকাল আসবে আমার জীবনে। 634 00:54:51,860 --> 00:54:55,860 চিতা অথবা নেকড়ে মানানসই হবে। 635 00:54:55,870 --> 00:55:00,350 আমিও হয়তো আইল্যান্ডে যাবার পর এমন একটা প্রাণী পালতে পারব। 636 00:55:04,890 --> 00:55:07,400 [ আজুম্মা ] 637 00:55:08,450 --> 00:55:10,340 আমার অনেক কিছুই দরকার। 638 00:55:10,340 --> 00:55:15,540 প্রথমেই, আমার একটা ভালো ইয়ট ও নোনা পানির জন্য একটা ভ্যাকুয়াম কিনতে হবে... 639 00:55:22,740 --> 00:55:24,980 ফোন ধরছিস না কেন? 640 00:55:24,980 --> 00:55:27,800 এখন খাচ্ছি... 641 00:55:27,800 --> 00:55:30,160 মনে আছে সেই ক্লায়েন্টের কথা যে একটা মেয়েকে খুঁজছে? 642 00:55:30,160 --> 00:55:33,010 অলরেডি ওর জন্য তিনটা মেয়ে খুঁজে দিয়েছি। 643 00:55:33,010 --> 00:55:36,530 বলছিল কোনোটাই মিলেনি। কিন্তু... 644 00:55:37,100 --> 00:55:40,530 কিন্তু এবারে যে মেয়েটা পেয়েছি এ সেই হতে পারে। 645 00:55:40,530 --> 00:55:42,390 বলছিল ওকে ২০ বছর আগে দত্তক নেওয়া হয়েছিল। 646 00:55:42,390 --> 00:55:47,480 এখন থেকে যখন ওকে দত্তক নেওয়া হয়েছিল, সময়টা একদম মিলে যায়। 647 00:55:47,480 --> 00:55:51,190 এটা খুব দামী কেস। 648 00:55:51,190 --> 00:55:53,910 ওকে ডিএনএ স্যাম্পল পাঠা আর পয়সা ছাপা। 649 00:55:53,920 --> 00:55:56,640 এমনকি সে যদি ভুল মেয়েও হয়। 650 00:55:56,640 --> 00:55:59,510 একেই বলে শুয়ে বসে টাকা কামানো! 651 00:56:01,820 --> 00:56:04,850 ভাবছি আইল্যান্ডে একটা বাঁশের বাড়ি বানাব। 652 00:56:04,850 --> 00:56:07,410 এটা বানাতে যা যা লাগবে সব সাগর বেয়ে নিয়ে যেতে হবে। 653 00:56:07,410 --> 00:56:09,790 বোধহয় আরো বড় ইয়ট কিনতে হবে। 654 00:56:09,790 --> 00:56:12,810 আর তার জন্য, আমাকে আরো কিছু টাকা কামাতে হবে। 655 00:56:12,810 --> 00:56:15,940 আরো। আরো অনেক। 656 00:56:18,970 --> 00:56:23,840 আমার দ্বিতীয় স্বপ্ন আমার আসল বাবা মাকে খুঁজে বের করা। 657 00:56:25,210 --> 00:56:26,730 ঘুমাবি না? 658 00:56:26,730 --> 00:56:28,900 হ্যাঁ, যাচ্ছি ঘুমাতে। 659 00:56:28,900 --> 00:56:30,700 জানালা বন্ধ করেছিস? 660 00:56:30,700 --> 00:56:33,180 হ্যাঁ, করছি। 661 00:56:41,010 --> 00:56:46,120 ঘুমিয়ে পড়! এত দেরি করে ঘুমিয়ে সকাল সকাল উঠলে শরীর খারাপ করবে না? 662 00:56:46,120 --> 00:56:48,170 ঘুমাচ্ছি। 663 00:56:48,170 --> 00:56:52,880 আমার বাবা ঘ্যানঘ্যান করায় যে সবার বাপ এতে কোনো সন্দেহ নেই। 664 00:56:53,570 --> 00:56:56,760 তারপরও, আমি কৌতুহলী। 665 00:56:56,770 --> 00:56:59,730 তারা কেমন বাবা মা? 666 00:56:59,730 --> 00:57:03,080 কেন আমাকে এভাবে ফেলে দিলো? 667 00:57:05,440 --> 00:57:07,390 আসলে... তাদের উপর আমার কোনো দুঃখ নেই। 668 00:57:07,390 --> 00:57:11,400 কারণ তাদের জন্যই, আমার বর্তমান বাবাকে পেয়েছি। 669 00:57:12,040 --> 00:57:16,230 আমি শুধু... একবার তাদের সাথে দেখা করতে চাই। 670 00:57:16,230 --> 00:57:18,610 যদি অনেক দূরেও হয়, শুধু একবার তাদের দেখতে চাই। 671 00:57:18,610 --> 00:57:22,720 আমার মা... ও বাবাকে। 672 00:57:22,720 --> 00:57:29,510 তারপর একটু হাফ ছেড়ে বাঁচতে পারব যে না আমিও মানুষ কোনো রোবট না। 673 00:57:34,910 --> 00:57:40,120 মাঝে মাঝে সবকিছু আশাহীন ও বিষন্ন মনে হয়। 674 00:57:40,950 --> 00:57:43,470 যদি হতাশাজনকও হয়, আমার বিশ্বাস আছে। 675 00:57:43,470 --> 00:57:45,510 বিশ্বাস আছে যে, তোমার স্বপ্ন পূরণ হবেই যদি হার না মানো। 676 00:57:45,510 --> 00:57:48,320 আর যদি সেটা মিলার হয়, তবে অবশ্যই মিলবে। 677 00:57:48,880 --> 00:57:50,730 কেমন দেখতে? 678 00:57:50,730 --> 00:57:53,830 নাম ছে ইয়ং সিন, জন্ম ১৯৮৮ সালে। 679 00:57:53,830 --> 00:57:58,140 ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটা কোথাও কোনো আইডি নেই। 680 00:57:58,140 --> 00:58:00,820 ও নরমাল বলে মনে হয় না। 681 00:58:02,710 --> 00:58:04,140 পাইছি। 682 00:58:29,940 --> 00:58:40,640 সাবটাইটেল পরিবেশনায় "অনুবাদে অনুরণন" 683 00:58:42,460 --> 00:58:52,060 অনুবাদে : সৈয়দ ফাহমিদুল ইসলাম 684 00:58:53,060 --> 00:59:02,350 সম্পাদনায় : সৈয়দ ফাহমিদুল ইসলাম 685 00:59:03,590 --> 00:59:05,750 [ HEALER ] 686 00:59:07,350 --> 00:59:10,410 আপনাদের অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন, 687 00:59:11,420 --> 00:59:17,490 আমাদের ফেসবুক পেজ : www.facebook.com/অনুবাদে-অনুরণন-1845160689120629/