1
00:00:00,958 --> 00:01:00,833
পূর্বে যা দেখেছেন...
2
00:01:02,625 --> 00:01:38,208
:.:.: Hawkeye S01E04 :.:.:
🏹 Partners, Am I right? 🏹
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
3
00:01:40,916 --> 00:01:43,875
যেখানে আছো ঠিক সেখানেই থাকো।
4
00:01:43,958 --> 00:01:45,416
জ্যাক, না!
5
00:01:45,583 --> 00:01:47,375
কী হচ্ছে এসব?
6
00:01:48,458 --> 00:01:50,750
আর আমার ডাইনিং রুমে একজন এভেঞ্জার কেন?
7
00:01:51,083 --> 00:01:52,166
হাই।
8
00:01:52,250 --> 00:01:55,458
ওহ, মাই গড।
তুমি... তুমি তো আর্চার।
9
00:01:55,583 --> 00:01:56,958
- হকআই।
- ক্লিন্ট।
10
00:01:57,041 --> 00:01:59,791
- তোমাকে বলেছি, এটা ব্র্যান্ডিং ইস্যু।
- হুম, অবশ্যই।
11
00:02:02,208 --> 00:02:07,250
:.:.: Hawkeye :.:.:
🏹 Season 01 Episode 04 🏹
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
12
00:02:08,083 --> 00:02:11,708
হকআই আর আমি একটা কেসে কাজ করছি,
আর আমাদের বাথরুমের প্রয়োজন হয়েছিল।
13
00:02:11,791 --> 00:02:15,333
ওর প্রয়োজন হয়েছিল। তো, আমরা বাসার
পাশেই ছিলাম, ভেতরে ঢুকলাম। তেমন কিছু না।
14
00:02:15,500 --> 00:02:17,416
- একটা কেসে একসাথে কাজ করছো?
- কী ভয়াবহ!
15
00:02:18,416 --> 00:02:19,958
ও আমার পার্টনার।
16
00:02:20,291 --> 00:02:21,583
আমরা পার্টনার নই।
17
00:02:21,666 --> 00:02:24,125
বেশ, আমরা বন্ধু-স্ল্যাশ-পার্টনার।
18
00:02:24,208 --> 00:02:25,833
আমি আমাদেরকে আসলে
ঠিক বন্ধু হিসেবে বর্ণনা করতাম না।
19
00:02:28,166 --> 00:02:32,916
কেউ একজন দশ মিনিট আগে আমার ওয়ার্ক একাউন্টে
প্রবেশ করার জন্য আমার ল্যাপটপ ব্যবহার করেছিল।
20
00:02:33,000 --> 00:02:34,583
কোনো ধারণা আছে, কেট?
21
00:02:36,458 --> 00:02:37,708
হকআই?
22
00:02:37,791 --> 00:02:40,416
ওর থেকে কথা বের করতে পারবে না।
23
00:02:40,500 --> 00:02:42,583
দেখো, সিবি-ওয়ান সহজে মুখ খোলে না।
24
00:02:42,666 --> 00:02:43,958
কেউ আমাকে সিবি-ওয়ান বলে ডাকে না।
25
00:02:44,125 --> 00:02:45,666
আমি একটু ট্রাই করে দেখছি।
26
00:02:45,750 --> 00:02:49,375
হয়তো ছোটোবেলার কোনো কারণ রয়েছে।
ও ভাবে যে আমাকে বেশি কিছু বলে না,
27
00:02:49,458 --> 00:02:51,791
- তবে শেষে গিয়ে সবই বলে।
- আমি ওকে কিচ্ছু বলি না।
28
00:02:51,875 --> 00:02:53,916
আমার মনে হয় তার কারণ
আমি সাধারণত বেশ চিল মুডে থাকি।
29
00:02:54,000 --> 00:02:55,750
এরকম না যে,
"ওহ, মাই গড, হকআই!"
30
00:02:57,291 --> 00:02:58,458
একদমই চিল না।
31
00:03:01,000 --> 00:03:04,375
বাই দ্যা ওয়ে, ধন্যবাদ...
দুনিয়াকে বাঁচানোর জন্য।
32
00:03:05,833 --> 00:03:06,833
ধন্যবাদ দিতে হবে না।
33
00:03:06,916 --> 00:03:09,833
আমি চাই আমার মেয়ে আমাকে
সত্যি কথা বলা শুরু করুক।
34
00:03:11,458 --> 00:03:14,458
আমি তোমার একাউন্টে লগইন করেছিলাম
কারণ আমার কিছু তথ্য দরকার ছিল
35
00:03:14,541 --> 00:03:18,916
একটা সত্যিকারের কেসে যেখানে
সত্যিকারের মানুষজন সত্যিকার বিপদে রয়েছে।
36
00:03:19,000 --> 00:03:22,916
তো, কেট তোমাকে একটা এভেঞ্জারস-লেভেল-হুমকি
সামলাতে সাহায্য করছে?
37
00:03:23,083 --> 00:03:24,416
বেশ, তা না।
38
00:03:24,500 --> 00:03:26,208
কিন্তু তোমরা একসাথে কাজ করছো?
39
00:03:31,541 --> 00:03:35,291
হ্যাঁ। অদ্ভুত শোনায়, আসলেই।
40
00:03:37,875 --> 00:03:39,125
ওকে।
41
00:03:40,291 --> 00:03:44,916
বেশ, আমার হয়তো এই টেবিলে বসা সবাইকে
ঠিক কাজ করার ব্যাপারে বিশ্বাস করতে হবে।
42
00:03:45,541 --> 00:03:46,625
হুম।
43
00:03:48,333 --> 00:03:50,416
দারুণ। দেখা হয়ে ভালো লাগল।
44
00:03:50,500 --> 00:03:51,833
- প্লিজ বসো।
- আমাদের...
45
00:03:55,208 --> 00:03:56,333
তোমাকে এগিয়ে দিয়ে আসতে পারি?
46
00:03:57,291 --> 00:03:58,916
আমার কোট নিয়ে আসছি। জ্যাক।
47
00:04:14,666 --> 00:04:16,000
একটা ব্যাপার পরিষ্কার করি।
48
00:04:16,083 --> 00:04:17,083
হুম।
49
00:04:18,375 --> 00:04:19,958
ও কোনো সুপারহিরো না।
50
00:04:20,666 --> 00:04:22,166
ওহ, হুম। কাম অন,
এটা আমি ইতোমধ্যে জানি।
51
00:04:23,250 --> 00:04:24,833
ও এসবে বেশ দক্ষ, তবে...
52
00:04:24,916 --> 00:04:27,791
নাতাশা রোমানফ এসবে দারুণ
দক্ষ ছিল, তাই না?
53
00:04:29,916 --> 00:04:32,333
দক্ষতা সবসময় নিজেকে
বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় না।
54
00:04:36,041 --> 00:04:37,041
আচ্ছা।
55
00:04:37,125 --> 00:04:38,166
- ক্লিন্ট?
- হুম?
56
00:04:38,250 --> 00:04:39,250
তোমার ছেলে-মেয়ে আছে?
57
00:04:40,333 --> 00:04:42,041
হুম, ধরে নিচ্ছি আছে।
58
00:04:43,041 --> 00:04:45,291
এই সপ্তাহে আমার পরিবারের ওপর
দিয়ে বেশ ধকল গিয়েছে।
59
00:04:46,625 --> 00:04:50,166
তবে আমি তোমাকে জানাচ্ছি যে
আমি কেটকে হারাতে পারব না।
60
00:04:51,541 --> 00:04:54,916
আমি এর আগেও অনেককে হারিয়েছি।
জানি তোমার কর্মক্ষেত্রে, তুমিও হারিয়েছ।
61
00:04:56,791 --> 00:04:59,208
আমি বুঝতে পারছি। ঠিক আছে।
62
00:05:02,166 --> 00:05:03,583
তো, তুমি এই কেসটা ভুলে যাবে?
63
00:05:04,375 --> 00:05:05,375
সেটা তো করতে পারব না।
64
00:05:06,375 --> 00:05:09,708
তবে এটুকু নিশ্চিত করতে পারি যে
আপনার মেয়ে নিরাপদে থাকবে। ওকে?
65
00:05:40,166 --> 00:05:42,541
এলিনর বলছি। আম...
66
00:05:43,250 --> 00:05:46,041
আমাকে কল করতে পারবে, প্লিজ?
জরুরি।
67
00:05:48,791 --> 00:05:50,666
হেই। কিছু খুঁজে পেলে?
68
00:05:51,375 --> 00:05:55,000
তোমার ওই বন্ধুর সাথে কথা বলেছিলাম।
ও বেশ ব্যস্ত।
69
00:05:55,083 --> 00:05:58,416
ও রাশিয়ান ভাষা শিখছে
আর প্রচুর জগিং করছে।
70
00:05:59,166 --> 00:06:01,541
ট্র্যাকস্যুট।
তো, স্লোন ওদের কভার?
71
00:06:01,625 --> 00:06:05,541
হ্যাঁ। ও বলল যে ওর বস, জ্যাক ডুকেইন,
ওকে একদিনও ছুটি দেয় না।
72
00:06:05,625 --> 00:06:08,875
জ্যাক সিইও?
ও ওর বসের জন্য টাকা পাচার করছে?
73
00:06:09,250 --> 00:06:11,416
অনুমান করছি,
তোমার আরও একদিন লাগবে।
74
00:06:12,083 --> 00:06:15,583
হুম, দেখো, যে বাচ্চাটাকে আমি সাহায্য করছি
সে একটা ব্যাপারের মধ্যিখানে ফেঁসে আছে,
75
00:06:15,666 --> 00:06:17,416
তাই যতক্ষণ না জানছি
ও নিরাপদ, আমি যেতে পারছি না।
76
00:06:18,000 --> 00:06:19,416
ভাবছিলাম...
77
00:06:19,583 --> 00:06:21,517
কম্পাউন্ড থেকে আর কিছু হারিয়েছে?
78
00:06:21,541 --> 00:06:22,583
রোলেক্সের কথা বলছো?
79
00:06:24,875 --> 00:06:25,875
বাবা।
80
00:06:28,041 --> 00:06:30,541
আমার মনে হয় না... আমার মনে হয় না।
81
00:06:32,500 --> 00:06:35,208
কেন? এটা না কয়েক বছর
আগে ধ্বংস হয়ে গিয়েছিল?
82
00:06:35,291 --> 00:06:38,958
বেশ, তাই ভেবেছিলাম, তবে তোমার ওই
পোশাকের ব্যাপারেও তো একই কথা ভেবেছিলাম।
83
00:06:41,166 --> 00:06:42,666
খোঁজ নিয়ে দেখা উচিত, তাই না?
84
00:06:42,875 --> 00:06:45,541
যদি পারো,
ট্রান্সমিটারের সিগন্যালটা চেক করে দেখো।
85
00:06:45,791 --> 00:06:48,625
ওকে। মনে হচ্ছে সারাদিন দৌড়ের ওপর
ছিলে। তুমি ক্লান্ত?
86
00:06:48,791 --> 00:06:51,750
হ্যাঁ, আমি কিছুটা বিধ্বস্ত,
তবে হাড়গোড় ভাঙ্গেনি কিছু।
87
00:06:51,833 --> 00:06:53,833
ওকে। বিশ্রাম করো।
88
00:06:53,916 --> 00:06:57,166
দরকার হয় বরফ লাগাও।
ওকে? ভালোবাসি।
89
00:06:57,250 --> 00:06:58,708
তোমাদের মিস করছি।
90
00:07:00,416 --> 00:07:02,458
শীঘ্রই দেখা হবে। কথা দিচ্ছি।
91
00:07:02,541 --> 00:07:03,541
বাই।
92
00:07:04,500 --> 00:07:08,416
আহ, গাইজ, মনে হচ্ছে বাবা
আরও একটু সময় কাজে আটকে থাকবে।
93
00:07:12,541 --> 00:07:16,958
মোহাচ্ছন্ন। ক্লিন্ট বারটনের প্রতি
পুরোপুরি মোহাচ্ছন্ন সেই...
94
00:07:17,291 --> 00:07:19,208
সেই আক্রমণের পর থেকে।
95
00:07:19,333 --> 00:07:21,875
ও নিজের আইডলের পাশেও
বেশ ধীরস্থির থাকে।
96
00:07:21,958 --> 00:07:24,416
আমি যদি হিউই লুইসের সাক্ষাৎ পেতাম,
আমি তো পাগল বনে যেতাম।
97
00:07:25,458 --> 00:07:27,333
কেট সবসময়ই আত্মবিশ্বাসী ছিল,
98
00:07:27,416 --> 00:07:29,416
সে ব্যাপারে ওকে নিয়ে কখনও ভাবতে হয়নি।
99
00:07:34,291 --> 00:07:37,750
তোমার মাথাব্যথা হবে মনে হচ্ছে, সোনা।
তোমার জন্য চা করে আনি।
100
00:07:39,416 --> 00:07:40,541
তুমি কিছু খাবে, কেট?
101
00:07:41,083 --> 00:07:42,541
না। ধন্যবাদ।
102
00:07:47,208 --> 00:07:49,166
মা, আমার সত্যিই জ্যাকের
ব্যাপারে তোমার সাথে কথা বলা দরকার।
103
00:07:49,250 --> 00:07:52,291
হেই, আমরা কি...
আমরা কি টপিকটা বদলাতে পারি?
104
00:07:52,375 --> 00:07:54,250
ওকে একটু রেহাই দাও। কাম অন।
105
00:07:54,333 --> 00:07:58,583
বিশপ হলিডে পার্টির কিছু সিদ্ধান্তের
ব্যাপারে আমার তোমার সাহায্য দরকার।
106
00:07:58,666 --> 00:08:01,083
আমার... মনে হয় না
আমি সেরকম মুডে আছি।
107
00:08:01,166 --> 00:08:03,583
কাম অন, কেট।
তুমি এসব সামলাতে ওস্তাদ।
108
00:08:04,958 --> 00:08:06,375
এই পার্টিটা পুরোপুরি অসাম্প্রদায়িক,
109
00:08:06,458 --> 00:08:09,500
উৎসবমুখর পরিবেশে
কোম্পানির কর্মীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে।
110
00:08:10,166 --> 00:08:11,916
দারুণ ধামাকা হবে বলে মনে হচ্ছে।
111
00:08:12,000 --> 00:08:14,000
কেউ কি পার্টির কথা বলছে?
112
00:08:15,166 --> 00:08:17,500
দেখো প্রচুর নাচের ব্যবস্থা যেন থাকে।
113
00:08:17,583 --> 00:08:19,125
আমার মা নাচে না।
114
00:08:20,208 --> 00:08:24,041
ওহ, সত্যিই?
আমি একমত না। ডার্লিং?
115
00:08:26,500 --> 00:08:30,458
Chestnuts roasting on an open fire
116
00:08:33,333 --> 00:08:36,375
Jack Frost nippin' at your ear
117
00:08:41,458 --> 00:08:46,416
And though it's been said
many times, many ways
118
00:08:46,500 --> 00:08:53,166
Merry Christmas to you
119
00:08:54,333 --> 00:08:56,333
তোমাকে আগে কখনও
এভাবে দেখেছি বলে মনে পড়ে না।
120
00:08:58,375 --> 00:08:59,916
ওয়াও!
121
00:09:00,458 --> 00:09:04,458
বাসায় একজন সুপারহিরোর আগমন
আর সান্ধ্য প্রেমসংগীত, একই দিনে।
122
00:09:04,541 --> 00:09:07,875
বেশ, জানো তো লোকে কী বলে...
জীবন সংক্ষিপ্ত।
123
00:09:08,833 --> 00:09:10,708
কখন কী ঘটবে আন্দাজ করতে পারবে না।
124
00:09:14,625 --> 00:09:19,000
কী? কী বলেছি আমি?
ভুল বললাম কিছু না-কি...
125
00:09:19,083 --> 00:09:23,666
প্রতিবার যখন এরকম দার্শনিক কথা বলো,
সবগুলো...ভুলভাল বলো।
126
00:09:24,583 --> 00:09:29,208
কী? না। তা হতে পারে না।
ডার্লিং। প্লিজ।
127
00:09:30,583 --> 00:09:35,083
সেদিন, তুমি বলছিলে,
"অনুপস্থিতি হৃদয়ের বার্ধক্য বাড়ায়।"
128
00:09:35,666 --> 00:09:38,083
কারণ আসলেই বাড়ায়।
129
00:09:38,916 --> 00:09:42,708
- হুম। সোনা। এখানে এসো।
- না। সত্যিই?
130
00:09:42,791 --> 00:09:45,166
ও। আমার হৃদয়ের বার্ধক্য বাড়িয়ে দিচ্ছ তুমি।
131
00:09:50,500 --> 00:09:53,541
পরিবারের সাথে উপহাসের শিকার হওয়াটা তবু
132
00:09:53,625 --> 00:09:56,500
একাকী ছুটি কাটানোর চেয়ে ভালো, তাই না?
133
00:09:56,750 --> 00:10:01,208
পরিবারের সাথে থাকার চেয়ে সুখের আর কী হতে পারে?
তোমরা দুজনই এখানে আছো বলে আমি আনন্দিত।
134
00:10:09,291 --> 00:10:11,208
আমাদের একটা বোর্ড গেম খেলা উচিত।
135
00:10:11,291 --> 00:10:12,750
বেশ কিউট আইডিয়া।
136
00:10:12,833 --> 00:10:15,250
ঝুঁকি, গুটির চাল আর কৌশল।
137
00:10:50,083 --> 00:10:53,041
আমি। পিজ্জা আর ছুটির দিনের আনন্দ
সাথে নিয়ে এসেছি। ভেতরে ঢুকতে দাও।
138
00:10:53,791 --> 00:10:54,791
উম।
139
00:10:56,791 --> 00:10:59,166
চলো, পিজ্জা ডগ...
ওকে।
140
00:11:00,750 --> 00:11:02,291
- হেই!
- হেই।
141
00:11:03,000 --> 00:11:05,208
- একটু সাহায্য করবে?
- এই, এখান থেকে সর।
142
00:11:06,000 --> 00:11:09,291
আচ্ছা, এটা সেই ক্লাসিক হকআই কস্টিউম
যার অপেক্ষায় ছিলাম আমরা।
143
00:11:09,375 --> 00:11:10,458
এসব কী?
144
00:11:10,541 --> 00:11:14,208
তোমার ছুটির আনন্দ
ভেস্তে যাওয়া থেকে রক্ষা করছি।
145
00:11:14,583 --> 00:11:15,708
আসলেই?
146
00:11:15,791 --> 00:11:17,625
ক্রিস্টমাসের আগেই
তোমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব।
147
00:11:17,833 --> 00:11:19,708
ভাবলাম এর মাঝে,
আমরা একটু উদযাপন করতে পারি।
148
00:11:20,250 --> 00:11:25,041
আজ মুভি ম্যারাথনের রাত, তাই না?
দেখো, মুভি নিয়ে এসেছি।
149
00:11:26,791 --> 00:11:28,458
বেশ চিন্তাশীল মানুষ তো তুমি।
150
00:11:29,125 --> 00:11:30,125
ধন্যবাদ।
151
00:11:31,458 --> 00:11:35,458
তবে হ্যাঁ, এসব একটু থামিয়ে আমরা কি
সোর্ড বয়ের ব্যাপারে এক মিনিট কথা বলতে পারি?
152
00:11:36,041 --> 00:11:38,375
- তোমার ইন্সটিংক্ট দারুণ, পিচ্চি।
- মানে?
153
00:11:38,833 --> 00:11:41,166
তো, আমি একটু অনুসন্ধান চালিয়েছিলাম
আর জানতে পেরেছি,
154
00:11:41,500 --> 00:11:44,541
স্লোন একটা শেল কোম্পানি
যেটা ট্র্যাকস্যুটদের জন্য টাকা পাচার করে।
155
00:11:44,625 --> 00:11:47,375
আর জ্যাক ডুকেইন হচ্ছে এর সিইও।
156
00:11:47,791 --> 00:11:48,833
তুমি নিশ্চিত?
157
00:11:49,541 --> 00:11:50,541
উম।
158
00:11:52,250 --> 00:11:56,125
ওকে, বেশ, আমাদেরকে একটা পরিকল্পনা
সাজাতে হবে আমার মায়ের বাগদত্তার
159
00:11:56,208 --> 00:11:57,958
অপরাধী সংগঠনকে কাবু করার
160
00:11:58,041 --> 00:12:01,666
পাশাপাশি মনোরম পরিবেশে
ছুটি উদযাপনের।
161
00:12:06,250 --> 00:12:07,833
ওই ড্রিংকটা আছে আর?
162
00:12:07,916 --> 00:12:09,291
- রান্নাঘরে।
- ওকে।
163
00:12:14,250 --> 00:12:18,083
ওকে, পুলিশ।
আমার পিছু থেকে পুলিশদের ছাড়াতে হবে।
164
00:12:18,166 --> 00:12:20,500
ট্র্যাকস্যুট মাফিয়া,
ওদের খপ্পর থেকে বাঁচতে হবে।
165
00:12:20,583 --> 00:12:25,666
আর আমাদের খুঁজে বের করতে হবে
কেন আর কীভাবে জ্যাক এসবের সাথে যুক্ত।
166
00:12:25,750 --> 00:12:27,291
হুম, ঠিক।
167
00:12:27,375 --> 00:12:29,791
এই অংশে তোমার একটা
পরিকল্পনা দিয়ে আমার বাক্য শেষ করা উচিত।
168
00:12:29,875 --> 00:12:32,958
পরিকল্পনা ব্যাপারটা আমার সাথে যায় না।
ওটা কি ড্রাই ইরেজ কালি?
169
00:12:36,875 --> 00:12:37,875
লক্ষ্মী ছেলে।
170
00:12:43,166 --> 00:12:44,625
আরও ট্রিক অ্যারো কীভাবে পাবো আমরা?
171
00:12:44,708 --> 00:12:46,583
বেশ, আর কোনো ট্রিক অ্যারো নেই।
172
00:12:46,666 --> 00:12:47,750
মানে দুনিয়াতেই নেই?
173
00:12:47,833 --> 00:12:50,708
বলা চলে।
আমার কাছে অল্প কয়েকটা অ্যারোহেড আছে।
174
00:12:51,000 --> 00:12:52,583
কিন্তু এগুলো যেকোনো শ্যাফটে বসানো যায় না।
175
00:12:52,666 --> 00:12:54,166
তো, আমাদের ওগুলো ফিরে পেতে হবে।
176
00:12:55,083 --> 00:12:56,208
কী করছো তুমি?
177
00:12:56,291 --> 00:12:59,291
দেখলে, যেটা মোছা সম্ভব না
সেটা গাছের আড়ালে ঢাকা থাকবে।
178
00:12:59,833 --> 00:13:01,375
তো এখন তুমি সমস্যার সমাধান করছো।
179
00:13:02,250 --> 00:13:04,500
- কখনও বুমেরাং তীরের কথা শুনেছ?
- কী?
180
00:13:05,041 --> 00:13:08,041
কেন আমি বুমেরাং তীর ব্যবহার করতে চাইব?
181
00:13:08,125 --> 00:13:10,875
- কারণ এগুলো আবার ফিরে আসে।
- ঠিক তাই।
182
00:13:10,958 --> 00:13:15,041
হুম, সব ট্রিক অ্যারো যদি বুমেরাং হতো,
তাহলে আমাদের কাছে সবগুলোই থাকত।
183
00:13:15,666 --> 00:13:17,125
আমাদের কাছে ফিরে আসত।
184
00:13:17,208 --> 00:13:19,833
তোমাকে...
তোমাকে পাশ কাটিয়ে যেতে হবে।
185
00:13:21,375 --> 00:13:23,000
না, এটা সম্ভব না।
186
00:13:23,083 --> 00:13:25,208
প্রথম যে তীরটা ছুঁড়বে সেটা কাঠের হতে হবে।
187
00:13:25,291 --> 00:13:28,083
তো দ্বিতীয়টা যখন ছুঁড়বে,
এটা মধ্যিখানে দুইভাগ হয়ে যাবে।
188
00:13:28,166 --> 00:13:31,583
- ফালতু আইডিয়া। আমি এটা ট্রাই করেছি।
- বেশ, আমি এটা কয়েকবার করেছি।
189
00:13:33,583 --> 00:13:34,916
আর কোনো মজার ট্রিক জানা আছে তোমার?
190
00:13:36,166 --> 00:13:40,125
বেশ, আমি ২০ ফিট দূরে থাকা কাউকে এটা
দিয়ে অজ্ঞান করে ফেলতে পারি।
191
00:13:40,333 --> 00:13:41,333
না, পারো না।
192
00:13:41,416 --> 00:13:44,083
২৫ সেন্ট বা ৫ সেন্টের কয়েন ব্যবহার করব।
১০ সেন্ট বেশি হালকা।
193
00:13:44,833 --> 00:13:45,916
প্রমাণ করো।
194
00:13:46,875 --> 00:13:47,916
কী, তোমাকে অজ্ঞান করব?
195
00:13:48,000 --> 00:13:50,666
না, কোনো কিছুতে আঘাত করো।
196
00:13:51,166 --> 00:13:52,958
বেশ, তাহলে আজীবন আমার
অবিশ্বাস নিয়ে বেঁচে থাকো।
197
00:13:53,041 --> 00:13:56,083
আমি সবাইকে বলে বেড়াব
হকআই একটা ফাউল লোক।
198
00:13:57,958 --> 00:13:59,000
হোয়া!
199
00:14:02,125 --> 00:14:03,875
তোমার আমাকে এটা শেখাতেই হবে।
200
00:14:10,791 --> 00:14:11,916
আচ্ছা, রেডি?
201
00:14:12,000 --> 00:14:13,000
হুম।
202
00:14:13,250 --> 00:14:15,791
সুন্দর করে চুটকি বাজাতে হবে।
দেখো কার্ভটা যাতে হয়।
203
00:14:15,875 --> 00:14:17,708
সামান্য। আচ্ছা, ঠিক আছে?
204
00:14:19,791 --> 00:14:20,791
ওহ, গড।
205
00:14:22,458 --> 00:14:23,625
কী করছো?
206
00:14:23,958 --> 00:14:24,958
অনামিকা আঙুল।
207
00:14:26,083 --> 00:14:27,333
- শক্ত করে ধরো।
- হুম।
208
00:14:28,583 --> 00:14:29,666
আগের চেয়ে ভালো ছিল।
209
00:14:29,791 --> 00:14:31,166
এবার পারবে।
210
00:14:31,250 --> 00:14:32,333
ওকে।
211
00:14:36,875 --> 00:14:38,041
- ওহ, মাই গড!
- কী?
212
00:14:38,416 --> 00:14:40,583
- ওরে, আমি পেরেছি।
- হ্যাঁ।
213
00:14:42,208 --> 00:14:43,458
অভাবনীয় ছিল।
214
00:14:44,541 --> 00:14:45,750
হেই, মন্দ না, পিচ্চি।
215
00:14:45,833 --> 00:14:50,250
মন্দ না। আচ্ছা।
তোমার নেওয়া সেরা শট?
216
00:14:51,500 --> 00:14:54,500
- আহ, যে শটটা আমি নেইনি।
- মানে কী?
217
00:14:55,708 --> 00:15:00,041
আহ, এর মানে... বাদ দাও,
বলাটা ঠিক হয়নি।
218
00:15:00,125 --> 00:15:02,583
- ওহ, কাম অন, এটা করতে পারো না।
- বাদ দাও, কিছু না।
219
00:15:02,666 --> 00:15:04,708
কী? চলো,
এটাকে আমার ক্রিস্টমাস গিফট ধরে নাও।
220
00:15:05,000 --> 00:15:06,500
- না, এটা সঠিক সময় না।
- হ্যাঁ।
221
00:15:06,583 --> 00:15:10,958
- দেখো, এটা মজার একটা গল্প হবে, আমি নিশ্চিত...
- এটা মজার কোনো গল্প না, ওকে?
222
00:15:14,583 --> 00:15:15,708
এটা...
223
00:15:18,708 --> 00:15:20,625
সেই সময়ের কথা
যখন কারো সাথে আমার সাক্ষাৎ হয়েছিল।
224
00:15:23,833 --> 00:15:25,416
ওকে খতম করার জন্য আমাকে পাঠানো হয়েছিল।
225
00:15:28,208 --> 00:15:30,833
আর যখন আমি সেখানে পৌঁছাই,
যখন সময় এলো...
226
00:15:32,541 --> 00:15:33,666
আম...
227
00:15:34,875 --> 00:15:35,916
আমি এটা করতে পারিনি।
228
00:15:40,125 --> 00:15:43,125
আমার স্রেফ মনে হচ্ছিল
ও বেরিয়ে আসতে চায়।
229
00:15:45,916 --> 00:15:47,250
দেখা গেল, আমার ধারণাই ঠিক।
230
00:15:49,041 --> 00:15:50,208
নাতাশার কথা বলছো।
231
00:15:51,250 --> 00:15:52,250
হুম।
232
00:15:57,750 --> 00:15:58,958
ও ছিল সবার সেরা।
233
00:16:07,000 --> 00:16:08,000
আমি দুঃখিত।
234
00:16:08,750 --> 00:16:12,333
সমস্যা নেই। আমার মতো পেশায়, এটা...
235
00:16:14,583 --> 00:16:18,583
এটা স্রেফ হারানোর বেদনাগুলো
সামলে এগিয়ে যাওয়ার একটা খেলা, তাই না? তো...
236
00:16:26,250 --> 00:16:28,791
বাচ্চারা, জেনি, জেনি, টমি!
237
00:16:31,583 --> 00:16:34,083
দেখো তোমাকে।
তোমাকে তো আমি খেয়ে ফেলতে পারি।
238
00:16:35,083 --> 00:16:37,458
- তোমার মা কোথায়?
- তোমার খোঁজে বেরিয়েছে।
239
00:16:37,541 --> 00:16:39,166
তুমি ব্লিপে নিজের পরিবার হারিয়েছিলে?
240
00:16:41,083 --> 00:16:43,875
হুম। অর্ধেক দুনিয়ার মতো।
241
00:16:46,500 --> 00:16:48,125
ঈশ্বর, এটা নিশ্চয়ই ভয়ানক কষ্টদায়ক ছিল।
242
00:16:50,500 --> 00:16:52,083
হুম, ভাষায় বর্ণনা করার মতো না।
243
00:16:58,291 --> 00:16:59,791
তখনই কি তোমার রোনিনের সাথে সাক্ষাৎ হয়?
244
00:17:12,125 --> 00:17:13,250
তুমিই রোনিন, তাই না?
245
00:17:16,833 --> 00:17:18,875
সবাই নিজের মতো করে ব্লিপের
মোকাবেলা করেছে।
246
00:17:21,791 --> 00:17:23,958
আমি যা করার জন্য প্রশিক্ষিত হয়েছিলাম
তা করা চালিয়ে গিয়েছিলাম।
247
00:17:25,291 --> 00:17:26,458
লোকজনকে রক্ষা করা।
248
00:17:26,625 --> 00:17:29,500
লোকজনকে কষ্ট দেওয়া।
প্রথমে তদন্ত করা,
249
00:17:29,583 --> 00:17:32,958
তবে শেষে গিয়ে, সবসময়ই
আমার কাজ ছিল লোকজনকে কষ্ট দেওয়া।
250
00:17:33,041 --> 00:17:34,208
তুমি একজন হিরো ছিলে।
251
00:17:34,291 --> 00:17:35,500
আমি একটা অস্ত্র ছিলাম।
252
00:17:37,208 --> 00:17:41,291
সঠিক লোক আমাকে সঠিক টার্গেটে
ব্যবহার করেছিল, তাই...
253
00:17:41,375 --> 00:17:44,000
দেখো, তুমি ভুল করেছ,
তবে সেসব পেছনে ফেলে এসেছ।
254
00:17:44,083 --> 00:17:45,208
না, এটা আমার সাথেই রয়ে গেছে।
255
00:17:48,208 --> 00:17:49,416
আমার পরিবারের সাথে রয়ে গেছে।
256
00:17:52,791 --> 00:17:57,708
এ কারণেই আমি এখানে।
আর এটা না সামলে আমি বাড়ি যেতে পারব না।
257
00:18:08,000 --> 00:18:10,291
আজ রাতে তুমি যা করেছ
তার জন্য সত্যিই মন থেকে ধন্যবাদ।
258
00:18:12,083 --> 00:18:13,083
এটা আমার কাছে অনেক কিছু।
259
00:18:16,333 --> 00:18:21,208
তোমার একটু বিশ্রাম করা উচিত।
কাল তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা দিন।
260
00:18:25,000 --> 00:18:29,041
- জি, বস। শুভ রাত্রি।
- শুভ রাত্রি।
261
00:18:29,375 --> 00:18:30,875
চল!
262
00:18:52,458 --> 00:18:53,541
এখন কেমন?
263
00:18:53,625 --> 00:18:56,708
এসব লোককে খুন করলেই
তোমার পরিবার ফিরে আসবে না।
264
00:19:05,083 --> 00:19:06,375
ইটস ওকে।
265
00:19:06,458 --> 00:19:07,458
প্লিজ।
266
00:19:09,041 --> 00:19:10,041
না!
267
00:19:15,166 --> 00:19:16,958
ক্রিস্টমাসের আর বাকি তিন দিন
268
00:19:17,083 --> 00:19:19,625
আর আমরা আপনার ছুটির মৌসুমের
জন্য সাউন্ডট্র্যাক প্রস্তুত করে রেখেছি।
269
00:19:19,708 --> 00:19:23,458
আপনারা শুনছেন নিউ ইয়র্কের
১০৭.৬, লাইট এফএম।
270
00:19:27,583 --> 00:19:29,125
- শুভ সকাল।
- শুভ সকাল।
271
00:19:30,458 --> 00:19:32,708
- সামান্য কফি।
- ওহ, শুকরিয়া।
272
00:19:33,041 --> 00:19:35,500
ওকে, আজ সকালে, আমাদের বন্ধু
কাজির সাথে আমি কথা বলতে যাচ্ছি।
273
00:19:35,666 --> 00:19:38,583
তোমাকে যা করতে হবে তা হচ্ছে
আমাদের বন্ধু, লারপারদের কাছ থেকে
274
00:19:38,666 --> 00:19:39,916
ট্রিক অ্যারোগুলো উদ্ধার করতে হবে।
275
00:19:41,125 --> 00:19:43,958
- দাঁড়াও, কী?
- আমার ট্রেসার অ্যারো নড়াচড়া থামিয়েছে,
276
00:19:44,041 --> 00:19:46,458
আর এটা এখন ব্রিজের কাছাকাছি
একটা থানার ফ্যাসিলিটিতে রয়েছে।
277
00:19:46,541 --> 00:19:49,416
আর লারপাররা, বেশ বন্ধুসুলভ,
আর তাদের মাঝে একজন পুলিশ।
278
00:19:49,500 --> 00:19:52,041
দেখো ওদের কাছে থানার ফ্যাসিলিটির
একসেস আছে কি না।
279
00:19:52,166 --> 00:19:53,166
লারপার বন্ধু।
280
00:19:53,250 --> 00:19:56,125
হ্যাঁ, ওরা... ওরা বেশ বর্ণিল।
ওদের পছন্দ হবে তোমার।
281
00:19:56,291 --> 00:19:59,958
জানো, আমি ওগুলোকে
আমাদের তীর বলে ভাবতে পছন্দ করব।
282
00:20:00,625 --> 00:20:02,375
ওকে। যাও, আমাদের তীরগুলো উদ্ধার করে আনো।
283
00:20:02,458 --> 00:20:03,583
হুম।
284
00:20:07,541 --> 00:20:08,541
ধাক্কা দাও!
285
00:20:08,625 --> 00:20:10,500
লাইটনিং বোল্ট!
এক, দুই, তিন, চার, পাঁচ।
286
00:20:10,583 --> 00:20:15,666
পেছাও! আকার ঠিক করো। আঘাত করো!
287
00:20:17,333 --> 00:20:18,625
বরফ দেওয়াল!
288
00:20:21,541 --> 00:20:22,875
সুপারপাওয়ার ডুম!
289
00:20:24,333 --> 00:20:27,791
হেই, আমি... আহ...
কোনো বিঘ্ন ঘটাতে চাই না...
290
00:20:29,541 --> 00:20:31,291
- বাহ। তোমরা তো...
- পেছাও!
291
00:20:31,875 --> 00:20:32,958
বেশ নিবেদিতপ্রাণ।
292
00:20:33,041 --> 00:20:34,041
কে তুমি?
293
00:20:34,833 --> 00:20:37,666
আহ, হকআই আমাকে এখানে পাঠিয়েছে
একটা অফিশিয়াল এভেঞ্জারস কাজে।
294
00:20:37,750 --> 00:20:39,916
আমি ওর পার্টনার-স্ল্যাশ-বেস্ট-ফ্রেন্ড, কেট।
295
00:20:40,458 --> 00:20:42,750
ও বলেছিল তোমরা আমাদের সাহায্য করতে পারো।
তোমাদের মাঝে একজন পুলিশ?
296
00:20:42,875 --> 00:20:46,791
আমি, অফিসার ওয়েন্ডি কনরাড।
ছদ্মনাম এলস-বাথ অফ ডিপডেল।
297
00:20:47,916 --> 00:20:51,333
অফিসার। আসলে আমাদের কিছু
298
00:20:51,416 --> 00:20:53,416
প্রমাণ লোপাট করতে হবে।
299
00:20:53,666 --> 00:20:57,166
হকআই এর ট্রিক অ্যারোগুলো ম্যানহাটন
ব্রিজের কাছের থানা ফ্যাসিলিটিতে রয়েছে।
300
00:20:59,166 --> 00:21:00,916
তোমাদের হয়তো সাহায্য করতে পারি
301
00:21:01,041 --> 00:21:03,000
যদি আমার সময়ের মূল্য দাও।
302
00:21:03,625 --> 00:21:05,500
আমাদের সময়ের মূল্য দাও।
303
00:21:07,416 --> 00:21:12,041
হুম। হুম, অবশ্যই, পুরোপুরি।
তোমরা যা চাও। ঠিক আছে।
304
00:21:12,916 --> 00:21:14,625
সবাই আছো তো?
ওকে। এটা দারুণ হতে যাচ্ছে।
305
00:21:14,708 --> 00:21:18,375
তোমরা অসাধারণ, আউটফিটগুলো...
সত্যি বলতে চরম।
306
00:21:37,791 --> 00:21:40,500
সারপ্রাইজ। আহ, আহ।
স্রেফ কথা বলতে চাই।
307
00:21:42,625 --> 00:21:44,250
আমাকে শহরের বাইরে যেতে হবে।
308
00:21:44,333 --> 00:21:47,416
তবে যাওয়ার আগে, এই রোনিনের
ব্যাপারটার হেস্তনেস্ত করতে হবে।
309
00:21:47,500 --> 00:21:49,458
দেখো, আমি জানি তুমি মায়ার বিশ্বস্ত লোক,
310
00:21:49,666 --> 00:21:53,166
আর তোমাকে দেখে মনে হয়
তুমি বেকুব না।
311
00:21:53,291 --> 00:21:56,750
আমাকে তেল মারার চেষ্টা করে থাকলে,
যথেষ্ট মেরে ফেলেছ।
312
00:21:56,833 --> 00:21:58,750
ভুল বুঝো না,
আমার ধারণা তুমি একটা পোষা কুত্তা।
313
00:21:59,875 --> 00:22:01,166
দেখো, তুমি লেফটেন্যান্ট হিসেবে
314
00:22:01,250 --> 00:22:04,000
উইলিয়াম লোপেজের অধীনে
কতদিন ধরে কাজ করেছো, চার বছর?
315
00:22:05,000 --> 00:22:07,083
আর এখন মায়ার অধীনে আরও কয়েক বছর।
316
00:22:08,708 --> 00:22:10,583
তুমি অন্য যে কারো চেয়ে
এই অপারেশন ভালো বোঝো।
317
00:22:11,958 --> 00:22:14,166
তুমি জানো মায়ার বস কী চায়।
318
00:22:14,958 --> 00:22:17,208
আর জানো তা পাওয়ার জন্য
সে ইতোমধ্যে কী করেছে।
319
00:22:19,333 --> 00:22:20,458
তো কী জানো তুমি?
320
00:22:20,541 --> 00:22:22,958
আমি জানি সে এ ধরণের
দৃষ্টি আকর্ষণ চায় না, এটুকু নিশ্চিত।
321
00:22:24,125 --> 00:22:30,416
আমি জানি মায়ার রোনিনকে
পাকড়াও করার মোহ বিপজ্জনক।
322
00:22:31,416 --> 00:22:33,333
ওর চিন্তাভাবনাকে আচ্ছন্ন করে ফেলে,
তাই মনে হয় না তোমার?
323
00:22:33,791 --> 00:22:38,583
তো তুমি সংগঠনের জন্য উদ্বিগ্ন?
আর আমার র্যাংক নিয়ে?
324
00:22:40,416 --> 00:22:41,416
কী চাও তুমি?
325
00:22:42,583 --> 00:22:44,000
আমি চাই আর কারো মৃত্যু না হোক।
326
00:22:46,750 --> 00:22:49,458
কিন্তু মায়ার প্রতিশোধ স্পৃহা
ওকে মৃত্যুর দিকে ঠেলে দিবে।
327
00:22:50,875 --> 00:22:51,916
ব্যস।
328
00:22:55,541 --> 00:22:59,458
এটা খুঁজছ? অথবা
এটা হয়তো সিটের তলায় থাকা বক্স কাটার।
329
00:22:59,625 --> 00:23:00,791
দেখো, আমাদের কথা শেষ হয়েছে?
330
00:23:02,250 --> 00:23:03,500
ও একটা ভূতকে তাড়া করে বেড়াচ্ছে।
331
00:23:05,750 --> 00:23:09,166
আমার মনে হয় তুমি সেটা জানো।
তবে আমি তাকে সেটা মানাতে পারব না।
332
00:23:10,250 --> 00:23:12,500
আর আমার ধারণা
একমাত্র তুমিই সেটা পারবে।
333
00:23:14,083 --> 00:23:17,875
এটাই শেষ সতর্কবার্তা।
কাজটা শুধু সম্পন্ন করো।
334
00:23:19,916 --> 00:23:21,541
হেই, আমার বন্দুকটা ফেরত পেতে পারি?
335
00:23:21,916 --> 00:23:23,333
হুম, কী মনে হয়?
336
00:23:28,166 --> 00:23:29,500
আহ, কাম অন।
337
00:23:39,958 --> 00:23:41,625
- ওইতো আমাদের লোক।
- হেই।
338
00:23:41,708 --> 00:23:43,666
স্নিকারডুডল?
এখনও গরম আছে।
339
00:23:43,750 --> 00:23:45,583
- ওকে।
- হেই, ভেতরে এসো।
340
00:23:45,666 --> 00:23:48,375
- হেই, ক্লিন্ট। কেমন গেল তোমার দিন?
- হাই।
341
00:23:48,541 --> 00:23:52,458
আমার দিন ভালোই গেল।
তোমার কী অবস্থা?
342
00:23:52,541 --> 00:23:55,166
দারুণ, হুম।
তোমার চেয়ে ভালো, বলতে পারি।
343
00:23:56,708 --> 00:23:59,583
তো, আমার গিয়ার পেয়েছ?
344
00:23:59,666 --> 00:24:01,250
হুম, হুম। আসছে, রাস্তায় আছে।
345
00:24:01,333 --> 00:24:03,666
যেকোনো মুহূর্তে এসে পড়বে।
হুম, শান্ত হও।
346
00:24:04,208 --> 00:24:05,458
- কী?
- এটা দেখো।
347
00:24:07,541 --> 00:24:09,750
মিথ্যা বলব না,
আমাকে ভাইকিং হিসবে বেশ সুন্দর দেখায়।
348
00:24:09,875 --> 00:24:13,375
- এটা আমি নিজে বানিয়েছি।
- অসম্ভব!
349
00:24:13,458 --> 00:24:16,250
- নিজ হাতে।
- আমার পরবর্তী কস্টিউমের জন্য তোমাকে নিয়োগ দিতে পারি?
350
00:24:16,333 --> 00:24:18,375
ওহ, হুম।
আমি খুশিমনে রাজি হবো।
351
00:24:18,458 --> 00:24:21,833
হেই, এক সেকেন্ড।
এটাই আমাদের চুক্তি হিসেবে কেমন হয়?
352
00:24:21,916 --> 00:24:25,333
- কীসের চুক্তি?
- আমরা তোমাদেরকে তীর আর তথ্য এনে দেবো,
353
00:24:25,416 --> 00:24:27,916
আর তোমরা আমাদের নতুন
কস্টিউমের উপাদান এনে দিবে।
354
00:24:28,000 --> 00:24:33,666
ওকে, তোমাদের কস্টিউমের সাথে বাড়তি
দুটো কস্টিউমের উপাদান হলে কেমন হয়?
355
00:24:35,250 --> 00:24:37,708
একজনকে আমি চিনি
যার নিশ্চিতভাবেই নতুন কস্টিউম দরকার।
356
00:24:39,208 --> 00:24:40,416
- আমি রাজি।
- দারুণ!
357
00:24:40,583 --> 00:24:43,458
হেই, অরভাল, শুনলে?
আমরা নতুন কস্টিউম পেতে যাচ্ছি।
358
00:24:43,958 --> 00:24:48,125
আহ, কেট, আমি তোমাকে শুধু আমার তীরগুলো
ফিরিয়ে আনতে বলেছি, মঞ্চ নাটক করতে বলিনি।
359
00:24:48,250 --> 00:24:49,791
আহ, আমরা...
আমরা একটা সংঘ।
360
00:24:57,000 --> 00:24:59,166
ওকে। আমার যেতে হবে।
361
00:25:00,166 --> 00:25:02,125
আমাদের যেতে হবে।
আমরা এটাতে একসাথে আছি, তাই না?
362
00:25:02,208 --> 00:25:04,000
- এক্সকিউজ মি, দুঃখিত।
- তোমার কাপড় বদলাতে হবে।
363
00:25:04,083 --> 00:25:05,125
- হকআই।
- ওহ, হাই।
364
00:25:05,416 --> 00:25:07,125
তীর উদ্ধার মিশন কমপ্লিট।
365
00:25:07,458 --> 00:25:09,583
ওহ, হ্যাঁ। অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা।
366
00:25:09,666 --> 00:25:10,750
এটা আমার ব্যাগ।
367
00:25:13,000 --> 00:25:14,833
- ওকে।
- তোমার ব্যাগ আনোনি?
368
00:25:15,791 --> 00:25:16,916
না, মানে...
369
00:25:17,000 --> 00:25:20,750
আমার স্ত্রী আমাকে এই ব্যাগটা দিয়েছিল।
এটা এমব্রয়ডারি করা। এতে "বোম্বশেল" লেখা আছে।
370
00:25:20,916 --> 00:25:23,458
সেটা আমি দেখতে পাচ্ছি,
যে এটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ।
371
00:25:23,541 --> 00:25:25,958
ও তোমাকে এটা ফিরিয়ে দিবে।
হ্যাঁ, আমি সেটা নিশ্চিত করব।
372
00:25:26,708 --> 00:25:27,916
- ঠিক আছে?
- আমি কথা দিচ্ছি।
373
00:25:28,000 --> 00:25:29,041
- চলো।
- আচ্ছা। ওকে।
374
00:25:29,125 --> 00:25:30,375
- ধন্যবাদ। আসি।
- আচ্ছা ঠিক আছে।
375
00:25:30,458 --> 00:25:32,041
- অসংখ্য ধন্যবাদ।
- সুন্দর ব্যাগ।
376
00:25:32,125 --> 00:25:33,125
ধন্যবাদ।
377
00:25:42,416 --> 00:25:44,125
আমাকে বলবে
এখানে কী করছি আমরা?
378
00:25:44,625 --> 00:25:47,625
আমার খুব গুরুত্বপূর্ণ
একটা জিনিস ওই এপার্টমেন্ট এর ভেতরে আছে।
379
00:25:47,708 --> 00:25:50,583
একটা কালোবাজারি নিলাম থেকে
এটা চুরি হয়েছে। আমার এটা ফেরত চাই।
380
00:25:51,208 --> 00:25:53,666
কোনো আলো বা নড়াচড়া নেই।
381
00:25:55,791 --> 00:25:56,875
এটাই আমাদের সুযোগ।
382
00:25:57,583 --> 00:26:00,041
আমরা আরেকটু উঁচু কোনো ছাদে
থাকলে ব্যাপারটা আরও সহজ হতো।
383
00:26:00,166 --> 00:26:01,166
এটা তোমার ভাবনা।
384
00:26:02,208 --> 00:26:04,458
হ্যাঁ, তাই।
সে কারণেই বললাম।
385
00:26:04,541 --> 00:26:08,125
কেট, সবসময় সহজ প্রবেশপথের চেয়ে সহজ
বহির্গমন পথের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত
386
00:26:08,291 --> 00:26:10,958
কারণ পরিস্থিতি গড়বর হলে,
যেটা সাধারণত হয়েই থাকে,
387
00:26:11,708 --> 00:26:12,875
তোমার বের হওয়ার একটা উপায় থাকবে।
388
00:26:12,958 --> 00:26:14,750
এ কারণেই আমি এই জায়গাটা বেছে নিয়েছি।
389
00:26:14,833 --> 00:26:17,041
এখান থেকে আমার সকল
বহির্গমন পথ স্পষ্ট দেখা যায়।
390
00:26:17,708 --> 00:26:18,958
ঢোকা সহজই হবে।
391
00:26:19,041 --> 00:26:22,083
ঢুকতে হয়তো আমার
সাড়ে তিন মিনিটের মতো সময় লাগবে।
392
00:26:22,166 --> 00:26:25,833
তো, এখানে বাইরে কিছু দেখলে,
আমাকে একটা সিগন্যাল দিবে, কেট। ঠিক আছে?
393
00:26:28,416 --> 00:26:29,416
কেট?
394
00:26:31,875 --> 00:26:33,625
কী করছো?
395
00:26:36,125 --> 00:26:37,750
কেট? কেট?
396
00:26:37,833 --> 00:26:40,500
- এইতো তুমি।
- তোমাকে পাহারায় থাকতে বলেছিলাম।
397
00:26:40,583 --> 00:26:43,833
হুম, তবে আমাদের দুজনের মাঝে,
কার মনোযোগ হারিয়ে ফেলার সম্ভাবনা কম?
398
00:26:43,916 --> 00:26:45,750
এটা ঠিক না, তোমার প্রাপ্তবয়স্কদের মতো
399
00:26:45,833 --> 00:26:48,916
আচরণ করতে না পারার অক্ষমতা
তোমার পথ সহজ করে দেয়।
400
00:26:49,166 --> 00:26:52,333
না, ঠিক না।
তবে বাস্তবতা তো এমনই।
401
00:26:53,458 --> 00:26:56,375
তোমার গ্র্যাপলিং হুক তীর ব্যবহার
করতে হবে ভেতরে প্রবেশের জন্য।
402
00:26:56,458 --> 00:26:58,625
জানালার পাশ দিয়ে নিচে ফেলো ওটা।
403
00:26:58,708 --> 00:27:01,416
যদি রুম বন্ধ থাকে,
চুপিসারে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করবে।
404
00:27:01,500 --> 00:27:04,875
হুম, সবই পছন্দ হয়েছে। দারুণ প্ল্যান,
তবে সামান্য রদবদল করছি।
405
00:27:04,958 --> 00:27:07,541
শুভ সন্ধ্যা, স্যার।
আপনার ব্যাগগুলো নিতে সাহায্য করতে পারি?
406
00:27:07,625 --> 00:27:08,958
- ওহ। ধন্যবাদ।
- নিশ্চয়ই।
407
00:27:09,041 --> 00:27:10,875
তুমি কী... না, না, না।
408
00:27:11,000 --> 00:27:13,166
না, না, না।
এনগেজ হয়ো না।
409
00:27:13,250 --> 00:27:15,583
- শাক কিনেছেন, সামান্য সিরিয়াল।
- কেট।
410
00:27:15,666 --> 00:27:16,875
ওকে, কিছু প্রেটজেল?
411
00:27:17,958 --> 00:27:19,000
কোথায় তুমি?
412
00:27:19,083 --> 00:27:20,958
ওহ, শান্ত হও। আমি লিফটে করে যাচ্ছি।
413
00:27:21,458 --> 00:27:22,708
দুঃখিত, কী বললে?
414
00:27:24,458 --> 00:27:27,333
ওহ, আমি, আহ... দুঃখিত,
আপনার সাথে কথা বলছিলাম না।
415
00:27:30,875 --> 00:27:32,208
আপনাকে একটা সিক্রেট বলতে পারি?
416
00:27:32,666 --> 00:27:33,791
প্লিজ এটা করো না।
417
00:27:33,875 --> 00:27:35,875
আমি একজন এভেঞ্জারের সাথে কথা বলছিলাম।
418
00:27:36,875 --> 00:27:37,916
ইয়ারফোনের ওপাশে আছে সে।
419
00:27:38,000 --> 00:27:39,541
তোমার কথা বলা থামানো উচিত।
420
00:27:39,833 --> 00:27:41,333
হুম, আমি তার পার্টনার।
421
00:27:41,416 --> 00:27:42,916
আমি এটা ফেরত নিচ্ছি।
422
00:27:43,000 --> 00:27:45,166
আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে পারি,
সমস্যা নেই।
423
00:27:45,250 --> 00:27:47,708
না, ঠিক আছে।
এখান থেকে আমি পারব।
424
00:27:47,791 --> 00:27:50,125
ওকে, আপনি নিশ্চিত?
কোনো সমস্যা নেই।
425
00:27:51,375 --> 00:27:52,791
আচ্ছা, ভালো থাকবেন।
426
00:27:54,125 --> 00:27:57,000
এই বিশাল ধনুকের সমস্যাটা
সামলাও কীভাবে?
427
00:27:57,083 --> 00:27:58,416
আমার কাছে ভাজ করা যায় এমন ধনুক আছে।
428
00:27:58,500 --> 00:28:00,250
ওহ, বুঝতে পারলাম।
429
00:28:02,375 --> 00:28:05,250
ওকে। আমি দরজার সামনে।
430
00:28:06,250 --> 00:28:07,250
কোনো সমস্যা নেই।
431
00:28:32,125 --> 00:28:35,500
ওকে। লিভিং রুম ক্লিয়ার।
432
00:28:37,250 --> 00:28:38,416
ওহ, ধ্যাত।
433
00:28:42,750 --> 00:28:43,791
কী ওটা?
434
00:28:44,750 --> 00:28:47,375
জানি না। দেওয়ালের সাথে
কিছু ফ্ল্যাশ বাতি লাগানো।
435
00:28:47,500 --> 00:28:50,083
- ফ্ল্যাশ বাতি, মানে?
- জানি না।
436
00:28:51,375 --> 00:28:52,666
হুম, কী দেখতে পাচ্ছ?
437
00:28:53,333 --> 00:28:55,250
আচ্ছা, কী খুঁজছি আমি?
438
00:28:55,958 --> 00:28:58,625
একটা ঘড়ি, ভিন্টেজ রোলেক্স।
439
00:28:59,625 --> 00:29:01,375
এটা এমন একজনের,
যার সাথে আমি কাজ করতাম।
440
00:29:01,916 --> 00:29:03,458
এটাই পুরো গল্প, ক্লিন্ট?
441
00:29:03,541 --> 00:29:05,416
ওরা এই জগত থেকে বহুদিন ধরে দূরে আছে,
442
00:29:05,500 --> 00:29:07,833
তবে ওদের পরিচয় এখনও
ওই ঘড়ির সাথে সম্পৃক্ত।
443
00:29:07,916 --> 00:29:10,250
হুম। আর যদি ট্র্যাকস্যুট এটা জেনে যায়?
444
00:29:12,000 --> 00:29:14,125
ওদের ছদ্মবেশ নষ্ট হবে।
চিরবিদায়, বন্ধু।
445
00:29:22,250 --> 00:29:23,375
ঘড়িটা পেয়েছি।
446
00:29:25,041 --> 00:29:26,041
দারুণ।
447
00:29:29,916 --> 00:29:31,166
এক মিনিট দাঁড়াও।
448
00:29:33,375 --> 00:29:35,750
ক্লিন্ট, কেউ একজন তোমার
পরিবারের ব্যাপারে নোট নিচ্ছে।
449
00:29:35,833 --> 00:29:36,875
কী?
450
00:29:36,958 --> 00:29:39,416
"ক্লিন্ট বারটন, স্ত্রী, ল্যরা,
কন্যা, লায়লা, বয়স ১৪,
451
00:29:39,500 --> 00:29:42,333
"পুত্র, কুপার, বয়স ১৬,
পুত্র, ন্যাট।" কী...
452
00:29:42,416 --> 00:29:44,291
কেট, ওখান থেকে এক্ষুণি বের হও।
453
00:29:44,375 --> 00:29:46,083
কী? কেন?
454
00:29:46,166 --> 00:29:49,541
ওই বাতিটা একটা এলার্ম। এটা একটা
সাইলেন্ট এলার্ম বধিরদের জন্য।
455
00:29:49,625 --> 00:29:50,791
ওহ, মাই গড।
456
00:29:50,875 --> 00:29:51,958
এটা মায়ার এপার্টমেন্ট।
457
00:29:52,041 --> 00:29:53,416
আচ্ছা, আমি আসছি...
458
00:29:55,041 --> 00:29:56,625
ক্লিন্ট, কী হচ্ছে?
459
00:29:57,833 --> 00:29:58,916
ক্লিন্ট?
460
00:30:04,708 --> 00:30:05,708
মায়া এখানে।
461
00:30:05,791 --> 00:30:06,875
হুম, আমি দেখতে পাচ্ছি।
462
00:30:08,000 --> 00:30:09,416
তাহলে আমাকে বলোনি কেন?
463
00:30:10,166 --> 00:30:12,458
বলেছি। মায়া আমার সাথে ছাদে।
464
00:30:12,833 --> 00:30:14,833
না, মায়া নিশ্চিতভাবেই এখানে।
465
00:30:18,958 --> 00:30:20,750
বেশ, আমি তাহলে কার সাথে লড়াই করছি?
466
00:30:23,791 --> 00:30:25,500
একটু সাহায্য করবে?
467
00:30:27,041 --> 00:30:30,666
এক সেকেন্ড। সাহায্য আসছে।
468
00:30:34,041 --> 00:30:35,083
তারে ওঠো।
469
00:30:53,708 --> 00:30:55,625
ওহ, দারুণ।
470
00:30:57,250 --> 00:30:59,125
চল। চল।
471
00:31:07,666 --> 00:31:09,333
এটা লেগেছে বেশ।
472
00:31:49,250 --> 00:31:52,208
না, না, না! না, না!
473
00:32:04,583 --> 00:32:05,583
আমাকে টেনে তোলো!
474
00:32:09,583 --> 00:32:10,583
এখান থেকে বেরিয়ে যাও।
475
00:33:31,333 --> 00:33:33,541
কে ছিল ওটা?
476
00:33:34,583 --> 00:33:36,000
তুমি জানতে চাইবে না, কেট।
477
00:33:36,083 --> 00:33:39,166
কী হচ্ছে না হচ্ছে তা যদি আমাকে খুলে
না বলো আমি তোমার পার্টনার হতে পারব না।
478
00:33:40,000 --> 00:33:42,333
তুমি আমার পার্টনার নও।
এটা বুঝতে পারছ?
479
00:33:42,416 --> 00:33:43,416
কখনও ছিলে না।
480
00:33:45,291 --> 00:33:48,250
কেউ একজন ব্ল্যাক উইডো আততায়ী ভাড়া করেছে।
481
00:33:49,958 --> 00:33:52,750
পরিস্থিতি খুব দ্রুত খুব গোলমেলে হয়ে গেছে।
482
00:33:54,041 --> 00:33:55,458
তাই আমি এটা একাই সামলাচ্ছি।
483
00:33:57,583 --> 00:33:58,583
না, সামলাচ্ছ না।
484
00:34:00,875 --> 00:34:04,000
দেখো, আমি জানি আজকের রাতটা পরিকল্পনামাফিক
যায়নি, তবে আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি।
485
00:34:04,083 --> 00:34:06,916
আমি ঝুঁকি সম্পর্কে অবগত,
আমি সব বুঝি।
486
00:34:07,000 --> 00:34:08,291
আমি এটা করছি না।
487
00:34:09,083 --> 00:34:10,083
আমার কথা শুনছো?
488
00:34:12,500 --> 00:34:13,500
আমার কথা শুনছো?
489
00:34:17,958 --> 00:34:19,458
বাড়ি যাও, কেট।
490
00:34:20,666 --> 00:34:21,958
সব শেষ।
491
00:34:26,417 --> 00:34:33,833
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।