1 00:00:13,680 --> 00:00:16,617 এক সপ্তাহেরও বেশী সময় আগে মেক্সিকোর গুয়াদালাহারায় অপহৃত হওয়া 2 00:00:16,641 --> 00:00:21,312 একজন আমেরিকান নারকোটিকস এজেন্টকে খুঁজে বের করার জন্য আমেরিকান কাস্টম এজেন্টেরা জোরদার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 3 00:00:21,396 --> 00:00:25,108 কিন্তু মেক্সিকান প্রশাসন থেকে তাদের কাজের একটি দিক নিয়ে সমালোচনা করা হয়েছে: 4 00:00:25,191 --> 00:00:28,862 যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ঢোকা গাড়িগুলোতে পুঙ্খানুপুঙ্খ করে খোঁজাখুঁজি করা। 5 00:00:28,945 --> 00:00:31,614 শুক্রবার থেকে দেশের ব্যস্ততম বর্ডার স্যান ইসিদ্রোতে 6 00:00:31,698 --> 00:00:35,785 গাড়িচালকদের এমনকি নয় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লেগেছে। 7 00:00:35,869 --> 00:00:39,080 কাস্টম কর্মকর্তারা প্রায় অর্ধেক গাড়ি চেক করেছেন। 8 00:00:39,164 --> 00:00:42,667 টানা তিনদিন ধরে বর্ডার চেকপয়েন্টে গাড়ির জট লেগে আছে, 9 00:00:42,751 --> 00:00:45,962 কাস্টম এজেন্টরা গাড়ি সার্চ করছেন এবং চালকদের জিজ্ঞাসাবাদ করছেন। 10 00:00:46,046 --> 00:00:47,922 অপহৃত হওয়া এজেন্টকে ঘিরে ক্লু খুঁজছেন তারা। 11 00:00:48,423 --> 00:00:51,843 কিন্তু আমেরিকার আসল মনোযোগ বর্ডারের দক্ষিণে, 12 00:00:51,926 --> 00:00:53,636 মেক্সিকান শহর গুয়াদালাহারায়। 13 00:00:53,720 --> 00:00:57,098 এখন সেটাকে যুক্তরাষ্ট্রে অবৈধ ড্রাগ সরবরাহের বড় উৎস হিসেবে ধরা হয়। 14 00:00:58,475 --> 00:01:04,230 যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তারই ধারণা যে, মেক্সিকান সরকারের ভেতরকার কারো কারো সাথে ড্রাগ ডিলারদের যোগাযোগ আছে। 15 00:01:07,609 --> 00:01:09,444 শুনলাম, আমাদের কথা বলা দরকার। 16 00:01:11,529 --> 00:01:12,906 দরজা লাগাও, আন্দ্রেস। 17 00:01:15,529 --> 00:01:22,906 অনুবাদে - কুদরতে জাহান 18 00:01:23,529 --> 00:01:30,906 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 19 00:03:05,810 --> 00:03:08,104 কয়জন ভেতরে, তোমার স্পাই কী বলে? 20 00:03:08,188 --> 00:03:10,398 এক ডজন, বেশিও হতে পারে। 21 00:03:11,024 --> 00:03:12,483 সশস্ত্র। 22 00:03:12,567 --> 00:03:15,278 কিকি ওখানে থাকলে প্রথমে চিলেকোঠাটা খুঁজে বের করতে হবে। 23 00:03:15,695 --> 00:03:17,363 কেউ ওর মাথায় বুলেট ঢুকিয়ে দেবার আগেই। 24 00:03:19,073 --> 00:03:21,701 আমার সিগনালের জন্য দাঁড়াও। 25 00:03:25,872 --> 00:03:27,152 এখানে থাকো। 26 00:03:27,665 --> 00:03:28,665 চলো। 27 00:03:31,211 --> 00:03:33,671 এত বন্দুক যে আস্ত একটা আর্মিকে নাজেহাল করতে পারবে। 28 00:03:39,302 --> 00:03:41,346 এটা দেখে চোরাচালানের জায়গা বলে মনে হচ্ছে? 29 00:03:43,765 --> 00:03:45,099 শীঘ্রই জানতে পারবো। 30 00:03:46,893 --> 00:03:49,771 চলো সবাই। 31 00:04:04,494 --> 00:04:05,721 মরণ! 32 00:04:08,331 --> 00:04:09,457 শিট! যাও, যাও, যাও! 33 00:04:12,794 --> 00:04:14,087 ডানে! 34 00:04:14,170 --> 00:04:16,214 চলো! 35 00:04:20,468 --> 00:04:21,636 সাবধান! 36 00:04:21,719 --> 00:04:23,137 চিলেকোঠাটা খুঁজে বের করো! 37 00:04:32,397 --> 00:04:33,564 নিচে দেখো! 38 00:04:44,784 --> 00:04:46,411 চিলেকোঠাটা পেয়েছি! 39 00:04:46,869 --> 00:04:48,496 চিলেকোঠাটা পেয়েছি! 40 00:04:49,247 --> 00:04:51,124 জলদি, এদিকে। 41 00:04:52,375 --> 00:04:54,335 এ দরজা দিয়ে আসো। 42 00:05:02,260 --> 00:05:03,303 কিকি? 43 00:05:04,470 --> 00:05:05,471 কিকি? 44 00:05:09,475 --> 00:05:10,475 কিকি! 45 00:05:47,680 --> 00:05:51,517 মেডিকেল ফরেনসিক টিম... 46 00:05:51,893 --> 00:05:53,770 এইযে আরেকটা, এসে সাহায্য করো। 47 00:05:53,853 --> 00:05:56,564 এরা ফেলিক্স গ্যালার্ডোর অপারেশনের সাথে জড়িত। 48 00:05:56,647 --> 00:05:58,149 ওহ, তাই, না? 49 00:05:58,232 --> 00:06:00,818 - তথ্য ভালোই দিয়েছিল। - যথেষ্ট ভালো না। 50 00:06:00,902 --> 00:06:02,278 হেই! 51 00:06:02,362 --> 00:06:03,863 আমরা পেয়েছি ওকে! 52 00:06:14,040 --> 00:06:15,040 হেই! 53 00:06:18,711 --> 00:06:20,004 এদিকে আসুন, স্যার। 54 00:06:40,733 --> 00:06:43,069 হ্যাঁ। 55 00:07:00,086 --> 00:07:01,086 মিকা। 56 00:07:03,464 --> 00:07:04,715 আমি দুঃখিত। 57 00:07:05,800 --> 00:07:06,800 আমি দুঃখিত। 58 00:07:11,806 --> 00:07:14,535 ... যুক্তরাষ্টের ড্রাগ এজেন্ট এনরিক ক্যামারেনা 59 00:07:14,559 --> 00:07:18,187 আর মেক্সিকান পাইলট আলফ্রেডো জাভালার লাশ পিকআপের পেছনে তোলা হয়েছে। 60 00:07:18,271 --> 00:07:24,694 লাশ দুইটা জ্যামোরা থেকে গুয়াদালাহারা নিয়ে যাবে সশস্ত্র মেক্সিকান ফেডারেল পুলিশ। 61 00:07:25,111 --> 00:07:30,241 কাল ভোরে ফার্মের এক শ্রমিক ব্যস্ত এক রাস্তায় লাশ দুইটা খুঁজে পায়। 62 00:07:30,324 --> 00:07:32,743 বারো ঘন্টা আগেও লাশ দুইটা সেখানে ছিল না। 63 00:07:33,077 --> 00:07:36,664 লাশ দুইটা একটা র‍্যাঞ্চ থেকে ৫০০ ইয়ার্ড দূরে, 64 00:07:36,747 --> 00:07:40,209 ক্যামারেনাকে এই র‍্যাঞ্চে পাওয়া যাবে এই তথ্য পেয়ে 65 00:07:40,293 --> 00:07:44,380 ফেডারেল পুলিশ সেখানে যায় এবং একই পরিবারের পাঁচজনকে হত্যা করে। 66 00:07:44,464 --> 00:07:47,133 পুলিশ জানিয়েছে পরিবারটি ড্রাগ চোরাচালানের সাথে জড়িত ছিল। 67 00:07:48,009 --> 00:07:49,927 প্রতিবেশীরা এটাকে রক্তযজ্ঞ বলে দাবি করছে। 68 00:07:51,846 --> 00:07:52,846 হেই। 69 00:09:00,915 --> 00:09:05,127 - ও ওখানে কতক্ষণ ছিল... - .. কাদার মাঝে? 70 00:09:06,254 --> 00:09:09,006 নিশ্চিত জানি না, বেশিক্ষণ না। 71 00:09:17,557 --> 00:09:20,768 আমি এখানে ওর সাথে কিছুক্ষণ থাকতে চাই। 72 00:09:21,394 --> 00:09:22,394 ঠিক আছে। 73 00:09:25,189 --> 00:09:26,190 জেইমে। 74 00:09:31,320 --> 00:09:32,613 তুমি জানো কে একাজ করেছে? 75 00:09:34,949 --> 00:09:36,534 আমরা খুঁজে বের করবো। 76 00:09:48,421 --> 00:09:50,923 বাম পাঁজরের তিনটা হাড় ভাঙা। 77 00:09:51,007 --> 00:09:52,842 ডান বাহু ভাঙা। 78 00:09:53,217 --> 00:09:55,469 চোয়াল আর মাথার হাড়ে বেশ কিছু ক্ষত। 79 00:09:56,053 --> 00:09:57,179 মৃত্যুর কারণ? 80 00:09:58,306 --> 00:10:00,099 ডানপাশের ক্র্যানিয়ামে আঘাত। 81 00:10:00,641 --> 00:10:04,520 ভোঁতা কিছু দিয়ে। হতে পারে টায়ারের লোহার টুকরো, লোহার বার এরকম কিছু। 82 00:10:05,354 --> 00:10:07,481 খুনটা কোথায় হয়েছে? 83 00:10:08,024 --> 00:10:09,233 বলা কঠিন। 84 00:10:09,317 --> 00:10:12,486 এজেন্ট ক্যামারেনা আর ক্যাপ্টেন জাভালার পরনের সব পোশাক 85 00:10:12,570 --> 00:10:15,114 নষ্ট করে ফেলেছে মেক্সিকান পুলিশ। 86 00:10:15,197 --> 00:10:16,240 নষ্ট করে ফেলেছে? 87 00:10:17,241 --> 00:10:21,245 ঘটনাস্থলে ওদের লাশ ঢেকে রাখা প্লাস্টিকের কভারগুলো হারিয়ে গেছে। 88 00:10:23,623 --> 00:10:26,417 ও ব্রাভো প্রপার্টিতে হারায়নি, নিশ্চিত। 89 00:10:27,001 --> 00:10:30,463 ওর নখের কাদার সাথে ঐ র‍্যাঞ্চের কাদা মেলে না। 90 00:10:33,883 --> 00:10:36,844 ধন্যবাদ, ডক্টর। এক মিনিট সময় দেবেন, প্লিজ? 91 00:10:36,927 --> 00:10:38,012 নিশ্চয়ই। 92 00:10:46,729 --> 00:10:48,147 হারামিরা তো সব আলামত মেরে দিচ্ছে। 93 00:10:49,398 --> 00:10:51,484 ব্রাভোতে রেইডটা ভুয়া ছিল। 94 00:10:52,485 --> 00:10:55,071 ঐ লোকগুলো ফেলিক্সের সাথে জড়িত,জানতাম না। 95 00:10:55,154 --> 00:10:57,239 ঐ রেইড থেকে কেবল একটা জিনিস জেনেছি, 96 00:10:57,323 --> 00:11:00,201 বাবাটা একজন স্টেট কনগ্রেসম্যান ছিল, 97 00:11:00,284 --> 00:11:02,662 সে পিআরআই এর কিছু লোকের চোখের কাঁটা ছিল। 98 00:11:02,745 --> 00:11:06,207 এমএফজেপি বলেছে, র‍্যাঞ্চে নাকি অটোম্যাটিক অস্ত্র ছিল? আমি ছিলাম সেখানে। 99 00:11:06,290 --> 00:11:09,835 - সেরকম কিছু চোখে পড়েনি। - জেসাস ক্রাইস্ট। 100 00:11:09,919 --> 00:11:11,754 মেক্সিকো সিটি এই কেস শেষ করে দিচ্ছে, 101 00:11:11,837 --> 00:11:14,298 আমাদের কিছু আষাঢ়ে গল্প শুনিয়ে ভাগিয়ে দেবে। 102 00:11:14,382 --> 00:11:15,299 কেন? 103 00:11:15,383 --> 00:11:17,802 কারণ, সত্য কোথায় টেনে নিয়ে যাবে তা নিয়ে ভয়ে আছে ওরা। 104 00:11:21,597 --> 00:11:23,891 কার্টেলের নেতাদের পতন ঘটাতে হবে। 105 00:11:23,974 --> 00:11:25,309 কিন্তু ওরা তো একা একা কাজ করে না। 106 00:11:25,810 --> 00:11:26,936 ওরা কখনোই একা কাজ করে না। 107 00:11:27,311 --> 00:11:29,230 ডিএফএস,পুলিশেরা ওদের টাকায় চলে... 108 00:11:29,313 --> 00:11:31,732 মেক্সিকো সিটির উপরের মহলের সবাই 109 00:11:33,192 --> 00:11:34,360 কিকির মৃত্যুর সাথে জড়িত। 110 00:11:42,118 --> 00:11:43,119 এখন জবাব জানার সময় এসেছে। 111 00:11:45,329 --> 00:11:48,833 কারণ, ওসব ভুয়া কথায় কাজ হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি। 112 00:11:50,501 --> 00:11:52,169 আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলতে চাই। 113 00:11:54,088 --> 00:11:55,172 এক্ষুণি। 114 00:11:56,215 --> 00:11:57,215 স্যার। 115 00:11:58,175 --> 00:11:59,385 শুভকামনা সেজন্য। 116 00:12:03,389 --> 00:12:06,392 ঘোড়ার ডিমের আইনগুলো বদলে যাচ্ছে। 117 00:12:07,435 --> 00:12:11,063 পুলিশেরাই যখন মরে যাচ্ছে, আইনের মনে হয় না কোনো অস্তিত্ব আছে। 118 00:12:14,024 --> 00:12:16,819 শুধু পুলিশ না... 119 00:12:17,820 --> 00:12:19,947 হ্যাঁ, মরলেটও (এজেন্ট)। 120 00:12:21,157 --> 00:12:23,075 বেশিদিন কাস্টডিতে ছিল না... 121 00:12:26,287 --> 00:12:29,331 হারামিটা থাকলেই ভালো করত। 122 00:12:30,249 --> 00:12:31,249 মরলেট। 123 00:12:31,792 --> 00:12:35,045 ডিএফএসই যদি বুলেটিপ্রুফ না হয়, 124 00:12:35,880 --> 00:12:38,507 তাহলে নিজেকে জিজ্ঞেস করতে হয়, "এরপর কার পালা?" 125 00:12:40,676 --> 00:12:43,137 তোমার মেক্সিকো সিটির বন্ধুর খবর পেয়েছ? 126 00:12:45,723 --> 00:12:47,767 ওকে ফোনে পাচ্ছিই না। 127 00:12:53,189 --> 00:12:54,189 চিয়ার্স। 128 00:13:02,990 --> 00:13:05,075 নেটো, আমাদের গুয়াদালাহারা থেকে বেরিয়ে যেতে হবে। 129 00:13:07,495 --> 00:13:09,497 অদ্ভুত সময় যাচ্ছে। 130 00:13:10,998 --> 00:13:14,168 হালার সরকার তো নিজের দেশের বিরুদ্ধে কাজ করছে। 131 00:13:14,960 --> 00:13:18,130 যারা এর সাথে যুক্ত, তারা ধরাছোঁয়ার বাইরে। 132 00:13:20,049 --> 00:13:24,261 আসলে, আমাদের পেশার কেউই নিজের মৃত্যুকে বেছে নেবার সুযোগ পায় না। 133 00:13:26,847 --> 00:13:27,890 তুমি কোথায় যাবে? 134 00:13:30,267 --> 00:13:31,685 মনে হয় সিনালোয়া। 135 00:13:33,103 --> 00:13:34,939 পুরানো দিনের মতো। 136 00:13:36,440 --> 00:13:37,817 দস্যুদের দেশ। 137 00:13:40,027 --> 00:13:42,446 কখনো ভাবিনি তুমি ফিরে যাবে। 138 00:13:45,658 --> 00:13:46,658 তুমি? 139 00:13:48,869 --> 00:13:50,162 পুয়ের্তো ভ্যালার্তা। 140 00:13:51,080 --> 00:13:55,334 এই যদি জীবনের শেষ হয়, তবে আমি সাগর দেখতে চাই। 141 00:13:55,918 --> 00:13:57,711 বিকিনি পরা মেয়ে দেখতে চাই। 142 00:13:59,505 --> 00:14:02,675 ওদেরকে পাহাড়ে নিয়ে যাও, সেটাই নিরাপদ। 143 00:14:03,634 --> 00:14:05,719 আমি পাহাড়ে কেন যাবো? 144 00:14:06,554 --> 00:14:08,305 কোনো জায়গাই নিরাপদ না। 145 00:14:09,807 --> 00:14:11,475 ঐসব দিন শেষ। 146 00:14:15,020 --> 00:14:17,940 আমরা গাঁজা নিয়ে ভালো কাজ দেখাচ্ছিলাম। 147 00:14:19,275 --> 00:14:25,030 সবকিছু এভাবেই চলতে পারত, কিন্তু সেটা তোমার জন্য যথেষ্ট ছিল না। 148 00:14:32,955 --> 00:14:34,748 আমাদের ব্যবসা বাড়াতে হবে। 149 00:14:36,709 --> 00:14:40,296 ব্যবসা বাড়াতে হবে? সত্যিই? 150 00:14:42,214 --> 00:14:43,924 আমাকে ব্যবসা বাড়াতে হবে? 151 00:14:45,301 --> 00:14:47,428 রাফাকে ব্যবসা বাড়াতে হবে? 152 00:15:03,110 --> 00:15:04,570 আমি তোমাকে ভালোবাসি, স্কিনি। 153 00:15:05,821 --> 00:15:09,408 ওরা এখন আমাদেরকে ধরতে আসছে, কিন্তু ওরা আসলে চায় তোমাকে। 154 00:15:12,620 --> 00:15:14,246 সাবধানে থেকো। 155 00:15:17,207 --> 00:15:21,170 চলো! তোমার সুইমস্যুট নাও, আমরা সৈকতে যাচ্ছি। 156 00:15:28,260 --> 00:15:29,929 সাবধানে থেকো, নেটো। 157 00:15:32,473 --> 00:15:33,891 পরে যোগাযোগ করবো। 158 00:15:36,060 --> 00:15:37,436 এ গ্যাঞ্জাম ঠিক করে ফেলবো। 159 00:15:38,354 --> 00:15:39,354 নিশ্চয়ই। 160 00:15:40,940 --> 00:15:42,232 হয়তো তুমি পারবে। 161 00:15:55,037 --> 00:15:57,456 ব্যাগ গুছাও টনি, আমরা চলে যাচ্ছি। 162 00:15:57,539 --> 00:16:00,709 যাও ব্রলিও, সব গুছিয়ে ফেলো। 163 00:16:21,730 --> 00:16:24,358 সব শেষ। সরকার এখন ওর বিপক্ষে। 164 00:16:24,441 --> 00:16:26,360 ধরা পড়া এখন সময়ের ব্যাপার। 165 00:16:27,903 --> 00:16:31,365 বোলো না যে তুমি এখনো মিগুয়েল অ্যাঙ্গেল ফেলিক্সের প্রতি বিশ্বস্ত? 166 00:16:34,368 --> 00:16:37,705 তোমার বন্ধু ফ্যালকনকে কে গ্রেপ্তারের আদেশ দিয়েছে বলে মনে হয়? 167 00:16:38,747 --> 00:16:41,125 ওকে গুলি করার আদেশ কে দিয়েছে? 168 00:16:42,126 --> 00:16:43,585 ফেলিক্সের কাছে কোক আছে। 169 00:16:44,545 --> 00:16:46,465 আমি কলম্বিয়ানদের সাথে যোগাযোগ করেছিলাম। 170 00:16:46,505 --> 00:16:47,923 ওদেরকে ফেলিক্সের কাছে নিয়ে গিয়েছিলাম। 171 00:16:49,883 --> 00:16:52,720 ন্যায্য মূল্য পেলে তোমাকেও নিয়ে যাবো। 172 00:16:54,471 --> 00:16:59,184 তুমি সংগঠনের নিয়ন্ত্রণ না নিলে, অন্য কেউ নেবে। 173 00:17:01,478 --> 00:17:02,980 আর তোমার কী লাভ হবে? 174 00:17:04,064 --> 00:17:06,150 টেবিলে একটা সিট পাবো। 175 00:17:07,317 --> 00:17:10,529 আর পরিচয় করিয়ে দেবার জন্য যেকোনো চুক্তিতে লাভের ২০ শতাংশ পাবো। 176 00:17:12,197 --> 00:17:13,532 সে তো অনেক টাকা। 177 00:17:13,615 --> 00:17:14,700 হ্যাঁ। 178 00:17:15,367 --> 00:17:16,452 আমাদের সবার জন্য। 179 00:17:20,080 --> 00:17:21,749 আমি অন্যদের সাথে কথা বলছি। 180 00:17:37,139 --> 00:17:38,640 কী মনে হয়, বস? 181 00:17:39,892 --> 00:17:40,892 এটা ভালো। 182 00:17:43,145 --> 00:17:46,465 ঠিক আছে, সবাই বসের পছন্দমতো ঘর সাজিয়ে ফেলো। 183 00:17:46,523 --> 00:17:48,942 রান্নাঘরের জিনিসপাতি ওখানে, বেডরুম গুছিয়ে ফেলো। 184 00:17:49,485 --> 00:17:50,527 কাজে লেগে পড়ো। 185 00:18:59,263 --> 00:19:02,975 আমার ঘরে এসে রোডোলফোকে এসবের সাথে জড়ানো ঠিক হয়নি তোমার। 186 00:19:03,058 --> 00:19:04,058 বাবা। 187 00:19:04,935 --> 00:19:08,981 মিগুয়েল আমার শুধু গডফাদার নয়, বন্ধুও। তোমারও। 188 00:19:09,064 --> 00:19:11,483 - ব্যাপারটা এত সহজ নয়, খোকা। - তাহলে কী? 189 00:19:12,192 --> 00:19:14,528 আমরা ওকে কারণ ছাড়া ফেলে দিতে পারি না। 190 00:19:15,028 --> 00:19:16,588 আমাদের কথা বলতে দাও, আমি তোমাকে ফোন করবো। 191 00:19:16,655 --> 00:19:18,323 - বাবা, আমি ... - আমাকে ওর সাথে কথা বলতে দাও! 192 00:19:20,784 --> 00:19:21,785 ঠিক আছে। 193 00:19:27,249 --> 00:19:28,917 এখনো আমার কাছে ছেলে বলেই মনে হচ্ছে। 194 00:19:29,960 --> 00:19:32,045 ভেবেছে, জীবনকে ন্যায্য হতেই হবে। 195 00:19:33,213 --> 00:19:36,049 - ও তোমার-আমার মতো বেড়ে ওঠেনি। - ঈশ্বরকে ধন্যবাদ সেজন্য। 196 00:19:38,677 --> 00:19:40,137 বাবা হিসেবে আমরা কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছি: 197 00:19:40,220 --> 00:19:43,182 বাচ্চাদের কি এই দুনিয়ার জন্য প্রস্তুত করবো, 198 00:19:44,266 --> 00:19:45,726 নাকি এসব থেকে বাঁচিয়ে রাখবো? 199 00:19:49,771 --> 00:19:50,981 ও ভালোই থাকবে। 200 00:19:52,524 --> 00:19:53,901 একজন ভালো মানুষ। 201 00:19:58,280 --> 00:19:59,573 তোমার এখানে আসা উচিত হয়নি। 202 00:20:01,366 --> 00:20:02,367 জানি। 203 00:20:04,870 --> 00:20:06,371 কিন্তু আমার সাহায্য দরকার। 204 00:20:07,706 --> 00:20:09,041 আমার আসলে একটু সময় দরকার, 205 00:20:10,375 --> 00:20:12,753 সবকিছুর ব্যবস্থা করার জন্য। 206 00:20:13,170 --> 00:20:17,049 সব ফাঁস হয়ে গেছে মিগুয়েল। ওরা তোমাকে ধরবে এখন। সব শেষ। 207 00:20:18,133 --> 00:20:21,094 - আমি তোমার নিরাপত্তার জন্য টাকা দিতে পারি। - হ্যাঁ, জানি! 208 00:20:22,596 --> 00:20:24,306 কিন্তু তুমি চিরদিন লুকিয়ে থাকতে পারবে না। 209 00:20:26,975 --> 00:20:28,727 তাহলে মেক্সিকো ছেড়ে চলে যাবো। 210 00:20:30,771 --> 00:20:33,982 গুয়াতেমালা বা পানামায়... 211 00:20:34,816 --> 00:20:37,694 এসব করতে আমার সময় দরকার, কাগজপত্র দরকার। 212 00:20:38,570 --> 00:20:40,155 পালাবার পথ দরকার। 213 00:20:40,822 --> 00:20:41,822 কত সময়? 214 00:20:42,324 --> 00:20:43,575 এক মাসের বেশি না। 215 00:20:46,161 --> 00:20:47,162 এক সপ্তাহ। 216 00:20:48,372 --> 00:20:52,709 পাহাড়ে একটা বাড়ি আছে আমার, সেখানে শিকার করতে যাবো। 217 00:20:53,752 --> 00:20:55,963 ৫ লাখ ডলার। এককালীন। 218 00:20:58,507 --> 00:20:59,925 কী আশা করেছিলে? 219 00:21:00,509 --> 00:21:02,511 তোমাকে লুকালে আমার ক্ষতি হবে। 220 00:21:06,098 --> 00:21:08,100 তোমার সবকিছু গুছিয়ে নেবার পরে, 221 00:21:08,892 --> 00:21:11,103 তারপর স্টেট পুলিশ পাঠাবো, তোমাকে দক্ষিণে নিয়ে যাবে। 222 00:21:12,980 --> 00:21:14,398 তুমি সীমান্তে যাবার পরে 223 00:21:16,066 --> 00:21:18,318 আমার লোকদের আরো ৫ লাখ দেবে। 224 00:21:23,115 --> 00:21:25,242 তারপর নিজের মতো চলবে। 225 00:21:27,035 --> 00:21:28,412 এক সপ্তাহ, মিগুয়েল। 226 00:21:33,709 --> 00:21:35,419 এ অবস্থা হলো কীভাবে? 227 00:21:40,757 --> 00:21:41,967 এ আমার দোষ। 228 00:21:44,136 --> 00:21:47,306 আমি বোকামি করে ভুল মানুষকে বিশ্বাস করেছি। 229 00:21:51,977 --> 00:21:54,813 তুমি এখান থেকে চলে যাবার পরে আর আমার ছেলের সাথে যোগাযোগ করবে না। 230 00:21:56,523 --> 00:21:57,524 বোঝা গেছে? 231 00:22:03,322 --> 00:22:04,489 যাও টাকা নিয়ে এসো। 232 00:22:15,625 --> 00:22:17,020 - স্যার। - হুম? 233 00:22:17,044 --> 00:22:20,464 মেক্সিকানদের থেকে কিছু তথ্য এসেছে। ফেলিক্স গুয়াদালাহারা ছেড়ে পালিয়েছে। 234 00:22:20,547 --> 00:22:22,382 সম্ভবত সিনালোয়াতে ফিরেছে। 235 00:22:22,466 --> 00:22:23,466 বিশ্বাসযোগ্য? 236 00:22:23,508 --> 00:22:24,843 আমার সত্যিই মনে হচ্ছে। 237 00:22:27,054 --> 00:22:29,723 কমান্ডান্তে ক্যালডেরোনি একতা টাস্ক ফোর্স বানিয়েছেন। 238 00:22:29,806 --> 00:22:32,142 তারা আজ রাতে যাচ্ছে আরো খোঁজাখুঁজি করতে। 239 00:22:32,225 --> 00:22:33,225 আর... 240 00:22:34,144 --> 00:22:35,771 আমিও সাথে যেতে চাই স্যার। 241 00:22:35,854 --> 00:22:38,231 - এটা একটা মেক্সিকান অপারেশন। - আমরা ফেলিক্সকে হাতে পেয়েছি, 242 00:22:38,315 --> 00:22:40,567 কুত্তার বাচ্চা আমাদের পুরো ছবিটা দিয়ে দিয়েছে। 243 00:22:40,650 --> 00:22:42,277 মেক্সিকো সিটি থেকে নিচের দিকে। 244 00:22:43,320 --> 00:22:46,031 - জানি আমার ভূমিকা সীমিত থাকবে... - তোমাকে ঘরে পাঠিয়ে দেয়া হচ্ছে। 245 00:22:48,867 --> 00:22:49,701 কী? 246 00:22:49,785 --> 00:22:52,746 তোমাকে গুয়াদালাহারা থেকে বের করে লারেডোতে কাজ দেয়া হচ্ছে। 247 00:22:52,829 --> 00:22:55,791 - দাঁড়াও, দাঁড়াও, এড ... - জেইমে, তুমি তোমার এক এজেন্টকে হারিয়েছ। 248 00:22:55,874 --> 00:22:57,501 তুমি এখন আবেগকে সামলে রাখতে পারবে না। 249 00:22:57,834 --> 00:22:59,419 ক্যামারেনাকে পাওয়া গেছে। 250 00:22:59,503 --> 00:23:03,215 - এটা এখন হত্যা তদন্ত। - আবেগকে সামলে রাখতে পারবো না? 251 00:23:03,673 --> 00:23:06,426 শেষ কবে টানা কয়েক ঘন্টা ঘুমিয়েছ? 252 00:23:10,055 --> 00:23:11,455 এটা কতদিন তোমার বেল্টে আছে? 253 00:23:18,355 --> 00:23:23,276 আমার ভাই আন্ডারকভারে কাজ করতে গিয়ে ১৯৭৩ সালে মারা গেছে। 254 00:23:24,611 --> 00:23:28,198 বিচার পেতে কতোটা ইচ্ছা করে, সেটা আমি জানি, জেইমে। 255 00:23:29,616 --> 00:23:32,869 এটাও জানি যে বিচার পাওয়ার যোগ্যতা আমার সবচেয়ে কম। 256 00:23:36,832 --> 00:23:38,542 ফেলিক্সকে ধরবে ক্যালডেরোনি। 257 00:23:40,419 --> 00:23:42,421 তোমার সময় ফুরিয়ে আসছে, জেইমে। 258 00:23:43,130 --> 00:23:45,090 কিছু সপ্তাহ সময় নাও, কাজ গুছিয়ে নাও। 259 00:23:45,173 --> 00:23:48,385 হ্যাঁ, আমার সময় ফুরিয়ে আসছে। কিকির সময়ও ফুরিয়ে এসেছিল। 260 00:23:48,468 --> 00:23:50,720 শেষে গিয়ে আমাদের সবার সময় ফুরিয়ে আসবে, এড। 261 00:23:51,888 --> 00:23:55,475 - এটা মেক্সিকো। - স্যার, আমি এখনো ভূমিকা রাখতে পারি। 262 00:23:57,060 --> 00:24:00,272 আমি দুঃখিত, জেইমে। সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। 263 00:24:07,779 --> 00:24:10,574 চলো। 264 00:24:17,789 --> 00:24:20,417 অন্তত তারা আরো কয়েকজনকে গ্রেপ্তার করবে। 265 00:24:20,500 --> 00:24:24,921 আর প্রত্যেকের স্বীকারোক্তিই আঙুল নির্দেশ করছে রাফা, ডন নেটো আর ফেলিক্সের দিকে। 266 00:24:25,380 --> 00:24:29,009 কিছু শয়তান পুলিশ আর ডিএফএস দিয়েই ওদের কাজ চলে যাবে। 267 00:24:29,759 --> 00:24:31,719 ইন্টারোগেশন রুমগুলোয় কী হয়, জানি তো, 268 00:24:31,761 --> 00:24:34,097 এর চেয়ে হাত দেখা কবিরাজের পেছনে টাকা ঢালা ভালো। 269 00:24:35,932 --> 00:24:37,225 তোমার মনে হয় তাই করা উচিত। 270 00:24:41,229 --> 00:24:43,523 যখন ফেলিক্সকে নাগালের মাঝে পাবে, 271 00:24:45,066 --> 00:24:46,693 তখন ও আর জীবিত ফেরত আসবে না। 272 00:24:46,776 --> 00:24:48,695 দ্যাখো, ওখানে কীভাবে কী চলে আমি জানি। 273 00:24:49,821 --> 00:24:51,573 কিন্তু আমি সত্যটা জানতে চাই। 274 00:24:53,033 --> 00:24:54,159 কারা কারা জড়িত ছিল? 275 00:24:55,327 --> 00:24:57,954 অপহরণের নির্দেশ কে দিয়েছিল? কিকির কাছে ওদের কী জানার ছিল? 276 00:24:59,372 --> 00:25:00,916 উর্ধ্বতন মহলের কতদূর পর্যন্ত এটা গেছে? 277 00:25:03,293 --> 00:25:05,003 বিপজ্জনক কিছু প্রশ্ন। 278 00:25:06,046 --> 00:25:08,882 তুমি যুক্তরাষ্ট্রে গিয়ে বেশ ভালো প্রশংসা পাবে। আমি নিশ্চিত করবো সেটা। You'd earn yourself some real credit up north. I'd see to it. 279 00:25:08,965 --> 00:25:13,595 আমার বাবা তেল কোম্পানির একজন কর্মকর্তা। আমি পাঁচটা ভাষা জানি, জেইমে। 280 00:25:14,137 --> 00:25:16,640 আমার পকেটে ২০ ডলার ঢুকিয়ে দেবার দরকার নেই। 281 00:25:18,725 --> 00:25:19,976 ও আমার এজেন্ট ছিল। 282 00:25:22,312 --> 00:25:23,313 আমার বন্ধু ছিল। 283 00:25:25,357 --> 00:25:26,942 বিচার পাওয়া ওর প্রাপ্য। 284 00:25:28,527 --> 00:25:29,653 এই প্রাপ্যটা ওকে দিতেই হবে আমার। 285 00:25:31,655 --> 00:25:34,366 কমান্ডান্তে, আমরা প্রস্তুত। 286 00:25:38,495 --> 00:25:41,831 আমি ফেলিক্সকে যখন খুঁজে পাবো, তখন ও কথা বলবে। 287 00:25:42,999 --> 00:25:44,279 চলো! 288 00:25:49,214 --> 00:25:50,298 আগাও। 289 00:26:32,507 --> 00:26:34,259 সব রুম দেখো। 290 00:26:42,767 --> 00:26:43,767 ব্রলিও! 291 00:26:44,311 --> 00:26:45,311 স্যার? 292 00:26:45,353 --> 00:26:47,673 - কোনো ফোন কাজ করে কিনা দেখো। - জি, স্যার। 293 00:26:48,481 --> 00:26:50,692 - না হলে, একটা খুঁজে বের করো। - জি, স্যার। 294 00:27:17,302 --> 00:27:20,388 আমরা এই লোককে খুঁজছি, নাম মিগুয়েল অ্যাঙ্গেল ফেলিক্স গ্যালার্ডো। 295 00:27:20,472 --> 00:27:21,765 সে একজন ভয়ানক সন্ত্রাসী। 296 00:27:48,917 --> 00:27:51,419 তোমরা করছটা কী... 297 00:27:53,546 --> 00:27:56,424 কালকে ফিরে এসে যদি দেখি যে আমার জন্য কোনো তথ্য আনতে পারোনি, 298 00:27:56,841 --> 00:27:58,093 তাহলে ঠিক একই ঘটনা ঘটবে। 299 00:27:59,010 --> 00:28:01,721 তথ্য না আনা পর্যন্ত তোমার বারোটা বাজাতে থাকবো। 300 00:28:34,003 --> 00:28:35,422 আপনি ঠিক আছেন, বস? 301 00:28:38,883 --> 00:28:41,344 হ্যাঁ, সব ঠিকঠাক। 302 00:29:09,748 --> 00:29:14,085 ফেলিক্স ধৈর্য হারিয়েছে। আমাদের দেখা করা লাগবে, কথা বলা লাগবে। 303 00:29:15,253 --> 00:29:16,880 আমি এনসেনাদায় একটা পদ চাই। 304 00:29:19,257 --> 00:29:20,925 সবকিছু বদলানোর সময় এসেছে। 305 00:29:23,136 --> 00:29:24,136 ঠিক আছে। 306 00:29:49,662 --> 00:29:51,164 হাঁটতে গেলাম, টনি। 307 00:29:51,247 --> 00:29:52,499 আমি ব্রলিওকে নিচ্ছি। 308 00:30:42,882 --> 00:30:44,759 ডিম কিনবেন, স্যার? 309 00:32:04,213 --> 00:32:05,924 চার ঘন্টা হুডের ভেতরে। 310 00:32:06,925 --> 00:32:08,468 ভেবেছিলাম আমরা বন্ধু। 311 00:32:19,520 --> 00:32:20,563 যেমনটা চেয়েছিলে। 312 00:32:25,485 --> 00:32:27,070 এগুলোতে কাজ হবার কথা। 313 00:32:28,821 --> 00:32:33,743 বেশি অপেক্ষা করবে না, পরে এই আইডিগুলো তেমন কাজে আসবে না। 314 00:32:35,244 --> 00:32:38,081 শুনলাম, ডিএফএস বন্ধ হয়ে যাচ্ছে। 315 00:32:39,082 --> 00:32:42,750 ইতিমধ্যে সবাইকে ছাঁটাই করা শুরু করেছে। 316 00:32:42,877 --> 00:32:44,337 পাগুলে অবস্থা, না? 317 00:32:45,630 --> 00:32:47,382 কে এসব ভাবতে পেরেছিল? 318 00:32:49,926 --> 00:32:51,386 কোথায় যাবে? 319 00:32:55,640 --> 00:32:56,891 দক্ষিণে। 320 00:33:05,024 --> 00:33:06,526 ওদের পেতে কোনো সমস্যা? 321 00:33:07,026 --> 00:33:08,027 হুম। 322 00:33:09,654 --> 00:33:12,657 যারা এতকিছু চায়, তাদের সেরকম মূল্য দিতে হবে। 323 00:33:14,075 --> 00:33:17,996 ডিএফএস ভেঙে যাচ্ছে, আমার নতুন ঘর দরকার। 324 00:33:21,207 --> 00:33:26,546 ওরা এটাকে বন্ধ করে শীঘ্রই নতুন নাম দিয়ে আরেকটাকে খুলবে। 325 00:33:28,256 --> 00:33:30,591 একই লোকদের আবার ভাড়া করবে। 326 00:33:32,010 --> 00:33:37,473 এরকম সময়ে কে নিশ্চিত হতে পারে? আমাকে বুঝে পা ফেলতে হবে। 327 00:33:39,183 --> 00:33:40,643 তুমি উত্তরটা জানো, আজুল। 328 00:33:42,228 --> 00:33:43,730 দল পাল্টাতে হবে। 329 00:33:45,440 --> 00:33:47,859 আমার সংগঠনে তোমার একটা জায়গা আছে। 330 00:33:48,943 --> 00:33:49,943 তোমার আছে? 331 00:33:53,322 --> 00:33:54,407 কী আছে? 332 00:33:55,783 --> 00:33:57,660 এনসেনাদায় একটা মিটিং হবে। 333 00:33:58,327 --> 00:34:01,789 তোমার কার্টেলের যা বাকি আছে, তা আর খুব বেশিক্ষণ তোমার থাকবে না। 334 00:34:11,799 --> 00:34:14,844 গভর্নর, আমি। আমি যাওয়ার জন্য প্রস্তুত। 335 00:34:14,927 --> 00:34:18,973 মিগুয়েল, সকালে তোমাকে নিয়ে যাবার জন্য লোক পাঠাবো, শুভকামনা রইলো। 336 00:34:19,932 --> 00:34:20,932 শুনে খুশি হলাম। 337 00:34:22,018 --> 00:34:23,936 ধন্যবাদ, গভর্নর। 338 00:34:25,146 --> 00:34:26,146 বিদায়। 339 00:34:42,497 --> 00:34:44,248 একজন ফোন করেছে, স্যার। 340 00:34:44,916 --> 00:34:48,795 - ও ওখানে আছে, তা কী করে জানেন, গভর্নর? - জানি, এটুকু জেনে রাখো। 341 00:34:49,629 --> 00:34:55,176 ফেলিক্সের সাথে এক ডজন বন্দুকধারী আছে। কয়েকটা পুলিশও আছে। 342 00:34:56,177 --> 00:34:57,970 কিন্তু তারা তোমার কোনো ক্ষতি করবে না। 343 00:34:58,805 --> 00:35:01,307 আমরা ওখানে না যাওয়া পর্যন্ত ওরা জায়গামতো থাকবে। 344 00:35:01,766 --> 00:35:03,726 চাইলে তোমার সাথে ব্যাকআপ হিসেবে আরো পুলিশ পাঠাতে পারি। 345 00:35:03,810 --> 00:35:05,770 দরকার নেই। 346 00:35:06,312 --> 00:35:09,273 শুভকামনা রইলো, কমান্ডার। কাজে আসতে পেরে খুশি হলাম। 347 00:35:10,900 --> 00:35:12,610 তোমার হ্যান্ডশেকের মায়রে বাপ। 348 00:35:13,361 --> 00:35:15,279 তুমি ওদের সবার চেয়ে বড় গুণ্ডা। 349 00:36:02,160 --> 00:36:03,161 টনি! 350 00:36:08,374 --> 00:36:10,042 এগুলো আমার গাড়িতে যাবে। 351 00:36:42,658 --> 00:36:45,077 ফেলিক্স, যাও! যাও! যাও! 352 00:36:45,661 --> 00:36:46,662 যাও! 353 00:37:01,802 --> 00:37:02,802 টনি! 354 00:37:15,900 --> 00:37:17,151 যাও! 355 00:37:31,958 --> 00:37:33,793 অ্যাই মাদারচোদ! ফেলে দে ওটা! 356 00:37:33,876 --> 00:37:38,589 - থাম! ঘুরে দাঁড়া! - আমি তোমাকে টাকা দিতে পারবো! 357 00:37:38,673 --> 00:37:41,968 হাঁটু গেঁড়ে বস! 358 00:37:42,051 --> 00:37:43,261 ঠিক আছে, ঠিক আছে। 359 00:37:43,344 --> 00:37:45,680 মাথার ওপরে হাত তোল। 360 00:37:46,514 --> 00:37:49,141 ওখানে কিছু টাকা আছে, একটা চুক্তি করা যাক। 361 00:37:50,017 --> 00:37:51,269 তোমার চুক্তি চুলোয় যাক। 362 00:37:51,852 --> 00:37:53,354 তুমি আস্তে আস্তে মরতে পারো। 363 00:37:54,146 --> 00:37:56,816 তীব্র যন্ত্রণা নিয়ে, তিলে তিলে। 364 00:37:58,109 --> 00:37:59,402 কিংবা আরামে মরতে পারো। 365 00:37:59,860 --> 00:38:01,529 একটা বুলেট দিয়ে, তড়িৎগতিতে। 366 00:38:01,612 --> 00:38:03,447 বুলেট দিয়ে আরামে মরতে চাইলে মুখ খুলতে হবে। 367 00:38:05,032 --> 00:38:06,325 সবকিছু বলে দাও। 368 00:38:10,454 --> 00:38:11,956 আমার কাছে টেপগুলো আছে। 369 00:38:15,918 --> 00:38:19,672 এজেন্ট ক্যামারেনার ইন্টারোগেশনের সাতটা টেপ আছে। 370 00:38:21,048 --> 00:38:22,425 ওগুলোর দুইটায়, 371 00:38:22,800 --> 00:38:26,387 সে চোরাচালানের সাথে জড়িত রাজনীতিবিদদের নাম জিজ্ঞেস করেছে। 372 00:38:28,806 --> 00:38:31,100 ওগুলো গুরুত্বপূর্ণ মানুষের নাম, কমান্ডার। 373 00:38:31,434 --> 00:38:34,312 তোমার বস কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো। 374 00:38:34,395 --> 00:38:37,857 আমি তাদের লাখ লাখ ডলার দিলাম আর ওরা আমার পিঠে ছুরি মেরে দিলো। 375 00:38:42,903 --> 00:38:46,532 মেক্সিকো সিটির উর্ধ্বতন লোকেরা আমাকে ছেড়ে গেছে, 376 00:38:51,495 --> 00:38:53,414 আমি ওদের ছাড় দেবো না। 377 00:38:55,708 --> 00:38:56,876 তাই যা করার করো। 378 00:38:58,336 --> 00:39:01,255 আমাকে গুলি করলে কালকেই সব নাম প্রকাশ পেয়ে যাবে। 379 00:39:02,631 --> 00:39:05,051 আর একটা বুলেট নিজের জন্য রেখো। 380 00:39:05,509 --> 00:39:07,470 কারণ এই সিস্টেম হিরোদের পছন্দ করে না। 381 00:39:10,306 --> 00:39:12,892 কিংবা আরো ভালো হয় আমি ঐ দুইটা টেপ কাছে রাখলে ... 382 00:39:15,436 --> 00:39:17,063 যেগুলোর মধ্যে নামগুলো আছে। 383 00:39:18,647 --> 00:39:20,733 কিন্তু বাকিগুলো আমি তোমাকে দিতে পারি। 384 00:39:22,902 --> 00:39:25,905 ওগুলো আমেরিকান কাউকে দেবার জন্য যথেষ্ট। 385 00:39:29,950 --> 00:39:31,077 ভেবে দেখো। 386 00:39:31,160 --> 00:39:33,162 তোমার বসদেরকে বাঁচাতে পারবে ... 387 00:39:37,041 --> 00:39:40,252 আর এখান থেকে বিশ লাখ ডলার নিয়ে বেরোতে পারবে। 388 00:40:01,023 --> 00:40:02,691 ধুশ শালা! 389 00:40:08,114 --> 00:40:09,281 হেই, ভদ্রলোকেরা। 390 00:40:09,865 --> 00:40:13,119 আরো কিছু পেঁয়াজ, ধনেপাতা আর সিগারেট আনা লাগবে দোকান থেকে। 391 00:40:15,579 --> 00:40:17,331 অ্যাই হারামি, তোদের সাথে কথা বলছি! 392 00:40:18,624 --> 00:40:19,708 তুমি করো একাজ। 393 00:40:21,419 --> 00:40:22,461 শুয়োরের বাচ্চা! 394 00:40:27,716 --> 00:40:31,387 ফারমিন, তোমাকে আবার দোকানে যাওয়া লাগবে ... 395 00:40:33,389 --> 00:40:34,389 ওরা আমাদের পেয়ে গেছে! 396 00:43:18,846 --> 00:43:21,390 হেই! আমি কিছু একটা পেয়েছি! 397 00:43:43,412 --> 00:43:44,788 ওরা কীভাবে পেলো আমাদের? 398 00:43:46,999 --> 00:43:49,209 স্কিনি তার চাল চেলেছে। 399 00:44:53,691 --> 00:44:55,943 কোনো সাহায্য করতে পারি, মিস? 400 00:45:06,745 --> 00:45:08,247 আমি মিগুয়েল ফেলিক্স গ্যালার্ডো। 401 00:45:09,665 --> 00:45:10,999 ও এখনো ওখানে বসবাস করে? 402 00:45:13,460 --> 00:45:16,755 আমাদের এই নামে কোনো অতিথি নেই। 403 00:45:17,673 --> 00:45:18,757 এক্সকিউজ মি। 404 00:45:45,909 --> 00:45:48,454 ডন নেটোর গ্রেপ্তারের কথা শুনে আমরা দুঃখিত, 405 00:45:48,537 --> 00:45:49,997 এই কথা বলে শুরু করতে হবে। 406 00:45:51,623 --> 00:45:53,709 রাফা, নেটো, ফেলিক্স ... 407 00:45:55,002 --> 00:45:56,920 যারা এসব শুরু করেছে তাদের কেউই আর নেই এখন। 408 00:45:58,505 --> 00:46:01,383 যথাযথ শ্রদ্ধা রেখে বলছি, এসব কখনোই ওদের ওপর নির্ভর করে ছিল না। 409 00:46:02,926 --> 00:46:05,721 সংগঠনের শক্তি নির্ভর করছে এর প্লাজাগুলোর ওপর, 410 00:46:05,804 --> 00:46:07,598 যে প্লাজাগুলো চালাই আমরা। 411 00:46:07,681 --> 00:46:13,187 হুয়ারেজ। সিনালোয়া। টিহুয়ানাতে আমার পরিবার। ওরা সবাই। 412 00:46:15,022 --> 00:46:16,732 যতদিন পর্যন্ত কলম্বিয়ানেরা আমাদের হাতে আছে, 413 00:46:16,815 --> 00:46:19,693 ততদিন পর্যন্ত আমরা তাদের মাল একে অপরের এলাকায় নিতে পারবো। 414 00:46:21,695 --> 00:46:26,241 পরিবর্তন এসেছে কেবল একটা, টেবিলের ওপর বাড়তি টাকা চলে এসেছে আমাদের জন্য। 415 00:46:28,494 --> 00:46:29,494 এসব কী? 416 00:46:31,705 --> 00:46:32,873 সুযোগ। 417 00:46:34,875 --> 00:46:38,128 আরেকজনের হয়ে কেন কাজ করবো, যখন নিজের হয়েই কাজ করার সুযোগ আছে? 418 00:46:40,297 --> 00:46:41,840 পুলিশের কী হবে? 419 00:46:42,174 --> 00:46:44,718 টাকা দিয়ে সবসময়েই নিরাপত্তাকে কেনা যাবে। 420 00:46:44,802 --> 00:46:50,098 কিন্তু আমার দরজায় ধাক্কা দেয়া প্রতিটা ব্যাজধারী হারামিকে আমি টাকা দিতে পারবো না। 421 00:46:52,059 --> 00:46:57,356 মেক্সিকো সিটি ঠাণ্ডা হয়ে এলে আমি নতুন নিরাপত্তার ব্যবস্থা করবো। 422 00:46:57,439 --> 00:46:58,857 এ কোন আপদ? 423 00:47:03,153 --> 00:47:04,363 গিয়ে দেখো! 424 00:47:11,954 --> 00:47:13,372 ওরা আসছে। 425 00:47:17,167 --> 00:47:19,086 আর্মির লোকেরা আসছে! 426 00:47:19,336 --> 00:47:20,712 পুরো এলাকা ছেয়ে গেছে আর্মি দিয়ে! 427 00:47:23,841 --> 00:47:25,384 মাটিতে শুয়ে পড়ো! হাত তোলো! 428 00:47:31,807 --> 00:47:32,807 নড়াচড়া করবে না! 429 00:47:38,188 --> 00:47:39,940 - ওদের নিয়ে যাও। - জি,স্যার। 430 00:47:40,023 --> 00:47:41,441 এসো, চলো। 431 00:47:44,027 --> 00:47:45,237 উঠে দাঁড়াও, পালমা। 432 00:47:45,737 --> 00:47:46,864 এদিকে এসো, চ্যাপো। 433 00:47:49,533 --> 00:47:50,617 বসো। 434 00:47:57,291 --> 00:47:58,417 বেঞ্জামিন। 435 00:47:59,167 --> 00:48:00,168 মিগুয়েল অ্যাঙ্গেল। 436 00:48:03,964 --> 00:48:05,424 তোমার পরিবারের সবাই কেমন আছে? 437 00:48:07,426 --> 00:48:09,261 বসো। 438 00:48:11,054 --> 00:48:12,139 যাও বসো। 439 00:48:29,907 --> 00:48:30,991 ইসাবেলা। 440 00:48:32,993 --> 00:48:34,161 তোমাকে দেখতে সুন্দর দেখাচ্ছে। 441 00:48:37,456 --> 00:48:38,957 হাই বলবে না? 442 00:48:48,091 --> 00:48:49,468 তোমাকে দেখে খুব ভালো লাগলো। 443 00:48:52,012 --> 00:48:55,265 কিন্তু আমাদের কিছু কাজের কথা আছে। 444 00:49:17,287 --> 00:49:20,540 দেখতেই পাচ্ছ যে সরকারের সাথে আমার সমস্যা সমাধান হয়ে গেছে। 445 00:49:24,419 --> 00:49:26,296 কিছু ভুল বোঝাবুঝি হবার পরে ... 446 00:49:28,924 --> 00:49:30,717 তাদের সহযোগিতা আদায় করে নিয়েছি। 447 00:49:30,801 --> 00:49:33,136 তারা আবার আমার পার্টনার বনে গিয়েছে। 448 00:49:35,263 --> 00:49:38,266 যেটা তোমার সাথে খুশিমনেই ভাগাভাগি করবো আমি। 449 00:49:42,104 --> 00:49:43,981 এটাই তো পুরানো বন্ধুদের কাজ, তাই না? 450 00:49:46,984 --> 00:49:51,071 মনে আছে শুরুর দিকে আমরা প্লাজাগুলো একত্র করছিলাম গাঁজা বেচার জন্য? 451 00:49:51,488 --> 00:49:53,740 আমরা কত ছোট ছিলাম। 452 00:49:54,866 --> 00:49:56,034 কিন্তু ... 453 00:49:56,827 --> 00:50:00,956 আমরা নতুন কিছুর চেষ্টা করছিলাম, এমন কিছু করছিলাম যা কেউ আগে কখনো করেনি। 454 00:50:02,791 --> 00:50:04,376 তারপর আমাদের ব্যবসা দ্রুতই বড় হয়ে উঠলো। 455 00:50:05,919 --> 00:50:10,549 সামনে আগাতে আগাতে বহু ভালো লোককে হারালাম। 456 00:50:13,010 --> 00:50:14,845 নেটো। রাফা। 457 00:50:17,681 --> 00:50:19,683 তাদের প্রত্যেকেই জায়গা করে নিয়েছে আমার অন্তরে। 458 00:50:21,727 --> 00:50:26,982 তাদেরকে, তাদের শিক্ষাগুলোকে দিগভ্রান্ত হলে কী খেসারত দিতে হবে ... 459 00:50:28,025 --> 00:50:30,027 তা আমাদের সবসময়ে মনে রাখা উচিত, 460 00:50:31,028 --> 00:50:32,696 চিন্তা করা উচিত, 461 00:50:34,448 --> 00:50:36,116 যখন আমরা ভুল করা শুরু করলাম ... 462 00:50:37,993 --> 00:50:39,578 বোকামি করা শুরু করলাম। 463 00:50:45,917 --> 00:50:47,544 ওরা আমাদের "দ্য ফ্যামিলি" বলে ডাকত, 464 00:50:48,211 --> 00:50:50,589 কারণ আমরা মাত্র কয়েকজন মিলে শুরু করেছিলাম। 465 00:50:51,715 --> 00:50:54,676 আর আজকে সরকারের সাথে যে ব্যবস্থা করে নিয়েছি, 466 00:50:56,219 --> 00:50:59,723 আমি এখন মেক্সিকোর ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর চোরাচালানী। 467 00:51:05,479 --> 00:51:07,355 এখন আমরা হয়ে "দ্য ফেডারেশন" হয়ে গিয়েছি। 468 00:51:10,233 --> 00:51:12,069 তোমাদের সবাইকে স্বাগতম। 469 00:51:14,071 --> 00:51:15,822 আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। 470 00:51:20,202 --> 00:51:21,495 এটুকুই বলার ছিল। 471 00:51:22,245 --> 00:51:23,580 এক সেকেন্ড দাঁড়াও। 472 00:51:24,539 --> 00:51:25,916 বেঞ্জামিন ... 473 00:51:26,374 --> 00:51:28,335 তুমি কিছু বলতে চেয়েছিলে, ঠিক? 474 00:51:31,046 --> 00:51:32,047 না। 475 00:51:33,048 --> 00:51:34,049 ঠিক আছে। 476 00:51:35,217 --> 00:51:36,551 তোমরা এখন যেতে পারো। 477 00:52:01,576 --> 00:52:03,578 আমার আঙ্কেলের সাথে যা ঘটেছে তা দুঃখজনক। 478 00:52:05,872 --> 00:52:06,957 হ্যাঁ। 479 00:52:09,584 --> 00:52:11,044 তার কথা মনে পড়বে আমাদের। 480 00:52:14,923 --> 00:52:16,883 আমরা তাকে অনেক মিস করবো। 481 00:52:23,140 --> 00:52:25,016 ফিরে আসায় স্বাগতম। 482 00:53:13,607 --> 00:53:15,358 আমি তোমাকে চিনি। 483 00:53:20,197 --> 00:53:22,032 রাস্তায় আমার সাথে চিল্লাচিল্লি করেছিলে। 484 00:53:30,498 --> 00:53:31,499 হ্যাঁ। 485 00:53:43,220 --> 00:53:45,263 কতদিন ধরে আমার পিছে লেগে আছ? 486 00:53:46,473 --> 00:53:47,474 কিছুদিন। 487 00:53:48,934 --> 00:53:50,101 অনেকদিন। 488 00:53:51,436 --> 00:53:53,104 সীমান্তেও ঐ লোকটা তুমিই ছিলে। 489 00:53:59,486 --> 00:54:01,071 আমি ওদের সবকিছু বলে দিয়েছি। 490 00:54:01,738 --> 00:54:03,073 আমার স্ত্রী আছে... 491 00:54:04,574 --> 00:54:05,659 বাচ্চা আছে। 492 00:54:07,619 --> 00:54:08,745 বাচ্চা ছেলে। 493 00:54:13,375 --> 00:54:15,252 তোমার তাহলে এখানে আসা ঠিক হয়নি। 494 00:54:16,836 --> 00:54:18,171 এটা তোমার দেশ না। 495 00:54:19,005 --> 00:54:20,382 আমার জন্ম বাহাতে। 496 00:54:22,217 --> 00:54:23,635 আমি মেক্সিকান। 497 00:54:24,761 --> 00:54:27,806 তুমি সেটা বিশ্বাস করার মতো বোকা না। 498 00:54:39,150 --> 00:54:41,987 ওরা আমাকে বারবার মেক্সিকোসিটির লোকদের কথা জিজ্ঞেস করে। 499 00:54:44,197 --> 00:54:45,740 তোমার পার্টনারের নাম। 500 00:54:48,952 --> 00:54:50,120 আমি তোমাকে সাহায্য করতে পারি। 501 00:54:52,122 --> 00:54:53,206 সাহায্য? 502 00:54:54,249 --> 00:54:55,667 যখন ওরা তোমার বিপক্ষে চলে যাবে, তখন। 503 00:54:58,920 --> 00:55:01,256 তুমি বুদ্ধিমান, বুঝছ নিশ্চয়ই কী বলছি। 504 00:55:02,841 --> 00:55:05,135 তোমার এসব সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই এখানে। 505 00:55:08,680 --> 00:55:10,390 ওটা তোমাকে কী বলে? 506 00:55:13,310 --> 00:55:14,728 আমাকে ঘরে যেতে দাও। 507 00:55:18,648 --> 00:55:20,317 আমার পরিবারের কাছে ফিরতে দাও। 508 00:55:36,499 --> 00:55:40,003 যা জানো, তা এই লোকগুলোকে বলে দাও। 509 00:55:40,503 --> 00:55:42,005 তাহলেই ঘরে ফিরতে পারবে। 510 00:55:44,674 --> 00:55:45,884 বলেছি। 511 00:55:46,760 --> 00:55:48,178 আমি ওদের সবকিছু বলেছি। 512 00:55:49,220 --> 00:55:51,097 আমি আর কোনোকিছু জানি না। 513 00:56:03,735 --> 00:56:06,029 এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করবে। 514 00:56:10,617 --> 00:56:12,535 ইদানিং আমার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। 515 00:56:14,454 --> 00:56:20,293 মজার ব্যাপার হলো, বড়লোক হবার আগে আমি বাচ্চাদের মতো আরামের ঘুম দিতাম। 516 00:56:27,801 --> 00:56:29,636 আমি একটা অখ্যাত জায়গা থেকে এসেছি। 517 00:56:31,513 --> 00:56:32,680 আমি একজন পুলিশ ছিলাম। 518 00:56:35,809 --> 00:56:37,602 আমার একটা পরিবার ছিল। 519 00:56:40,939 --> 00:56:45,610 জীবিকা নির্বাহ করতাম। বিল পরিশোধ করতাম। ওষুধ কিনতাম। 520 00:56:46,277 --> 00:56:48,071 ঠিক তোমার মতোই, আমি নিশ্চিত। 521 00:56:52,492 --> 00:56:56,621 কিন্তু কীভাবে এখানে এলাম জানো? 522 00:56:59,666 --> 00:57:01,418 যখন আমি কোনোকিছুর দিকে তাকাই ... 523 00:57:02,877 --> 00:57:05,277 তখন আমি সেটার বর্তমান অবস্থা না দেখে সেটার ভবিষ্যতের কথা চিন্তা করি। 524 00:57:11,052 --> 00:57:12,429 যখন আমি কোনোকিছুর দিকে তাকাই ... 525 00:57:14,472 --> 00:57:16,099 তখন ভাবি, কীভাবে সেটার ইতি ঘটবে। 526 00:57:20,770 --> 00:57:23,022 তুমি এসবের ইতি চাও, ঠিক? 527 00:57:26,860 --> 00:57:27,902 ঠিক আছে। 528 00:57:30,113 --> 00:57:35,743 ওরা যা জানতে চায়, সব বলে দাও। 529 00:57:36,870 --> 00:57:38,455 বুঝেছ আমার কথা? সব। 530 00:57:43,126 --> 00:57:44,878 তারপর তুমি বাড়ি ফিরে যাবে। 531 00:57:47,380 --> 00:57:49,048 এভাবেই এটা শেষ হবে। 532 00:57:56,848 --> 00:57:57,974 না। 533 00:58:01,352 --> 00:58:02,770 আমি তো মরেই গেছি। 534 00:58:05,482 --> 00:58:07,233 আমরা দুইজনেই জানি সেটা। 535 00:58:11,488 --> 00:58:15,575 আমি বাঁচতে পারবো না। 536 00:58:17,202 --> 00:58:18,661 কিন্তু একটা ব্যাপার জানো? 537 00:58:21,372 --> 00:58:22,790 তুমিও বাঁচতে পারবে না। 538 00:58:29,047 --> 00:58:32,425 তোমার দিকে যে কে ধেয়ে আসছে, তা তুমি জানো না। 539 00:58:35,011 --> 00:58:36,387 তুমি যা শুরু করেছ। 540 00:58:40,433 --> 00:58:42,018 যার জন্য এতদিন কাজ করেছ... 541 00:58:44,187 --> 00:58:46,147 যেসব স্বপ্ন এতদিন দেখে এসেছ ... 542 00:58:47,190 --> 00:58:48,316 সব শেষ। 543 00:58:57,742 --> 00:58:59,494 বড় একটা ভুল করে ফেলেছ তুমি। 544 00:59:22,016 --> 00:59:23,184 ঠিক আছে তাহলে। 545 00:59:33,403 --> 00:59:36,656 ইন্টারোগেশনের সময়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে ও। 546 00:59:38,866 --> 00:59:40,618 তাহলে অ্যাড্রেনালিন বাড়িয়ে দাও। 547 00:59:40,702 --> 00:59:42,287 ওর সিস্টেম আর নিতে পারছে না। 548 00:59:50,128 --> 00:59:52,505 দাও তো, কাজটা শেষ করো। 549 01:00:01,264 --> 01:00:03,850 খবর পেয়েছি যে ক্যালডেরোনিকে অন্য কাজ দেয়া হয়েছে। 550 01:00:05,893 --> 01:00:08,479 তারমানে ফেলিক্সকে খুঁজে বের করার মিশন শেষ? 551 01:00:10,064 --> 01:00:12,025 মেক্সিকানেরা বলছে মিশন এখনো চলছে। 552 01:00:14,110 --> 01:00:18,323 আচ্ছা। "এখনো চলছে।" হ্যাঁ। 553 01:00:21,576 --> 01:00:23,745 আমাদেরকে আবার বোকা বানালো। 554 01:00:25,997 --> 01:00:27,582 মিকা মুখ বন্ধ রাখবে না। 555 01:00:29,125 --> 01:00:31,294 কেউ জিজ্ঞেস করলেই ও সত্যিটা বলতে দেবে। 556 01:00:31,544 --> 01:00:33,254 ঠিক আছে? বিশ্বাস করো, আমি চিনি ওকে। 557 01:00:33,963 --> 01:00:37,717 এতে যেটুকু লাভ হয় হোক, কেউ না কেউ নিশ্চয়ই এ ব্যাপারে জিজ্ঞেস করবে, আর আমিও করবো। 558 01:00:39,719 --> 01:00:41,512 নিজের সাথে মিথ্যে বলতে বলতে ক্লান্ত আমি। 559 01:00:45,808 --> 01:00:48,728 আমরা এতোগুলো দিন ধরে ভুল পথে চলেছি। 560 01:00:50,855 --> 01:00:51,939 বছরের পর বছর। 561 01:00:58,988 --> 01:01:00,406 ডিরেক্টর আর আমি ... 562 01:01:01,908 --> 01:01:02,909 একমত হতাম। 563 01:01:04,243 --> 01:01:06,996 আমরা একটা টাস্কফোর্স বানাতাম সূত্র আবিষ্কারের জন্য। 564 01:01:07,080 --> 01:01:10,416 ক্যামারেনার মৃত্যুর সাথে জড়িত সবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবো। 565 01:01:12,543 --> 01:01:13,543 ওদের সবার বিরুদ্ধে। 566 01:01:15,254 --> 01:01:16,756 আমরা এটাকে বলবো অপারেশন লেযেন্ডা। 567 01:01:27,725 --> 01:01:30,353 এখন মেক্সিকোতে নতুন বুদ্ধি খাটানোর সময় এসেছে ... 568 01:01:30,436 --> 01:01:32,438 ভিন্ন ধরনের এজেন্ট ব্যবহার করতে হবে। 569 01:01:33,439 --> 01:01:35,233 হাতা গুটিয়ে লড়াইয়ে নামার সময় এসেছে। 570 01:01:40,530 --> 01:01:41,530 হ্যালো। 571 01:01:41,572 --> 01:01:43,292 কী অবস্থা, গভর্নর? 572 01:01:45,535 --> 01:01:48,413 মিগুয়েল? ঈশ্বরকে ধন্যবাদ যে তুমি ঠিক আছ। 573 01:01:48,955 --> 01:01:52,917 দুঃখিত, ফোন করা হয়নি। ব্যস্ত ছিলাম। 574 01:01:53,000 --> 01:01:54,419 সেব্যাপারে ... 575 01:01:54,502 --> 01:01:57,422 আমাদের চুক্তির শেষ ধাপের টাকাটা দেয়া হয়নি আমার। 576 01:01:58,589 --> 01:01:59,841 কিন্তু এখন দেয়া হয়েছে। 577 01:02:01,926 --> 01:02:03,636 এখন আমি আর ঋণী নই। 578 01:02:05,304 --> 01:02:07,014 সবকিছুর জন্য ধন্যবাদ। 579 01:02:08,182 --> 01:02:10,476 শান্ত হোন, ম্যাম। 580 01:02:14,230 --> 01:02:17,066 ম্যাম, প্লিজ শান্ত হোন। 581 01:02:27,618 --> 01:02:30,413 আমার ছেলে! হায় ঈশ্বর! 582 01:02:31,414 --> 01:02:35,168 আমার ছেলে! হায় ঈশ্বর! 583 01:04:13,683 --> 01:04:18,479 আমেরিকান এনরিক ক্যামারেনা স্যালাজার আন্তর্জাতিক ড্রাগ চোরাচালানীদের বিরুদ্ধে লড়ার উদ্দেশ্যে মেক্সিকোতে গিয়েছিলেন। 584 01:04:18,563 --> 01:04:20,481 আজকে এই ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্টকে, এই হিরোকে, যথাযোগ্য সম্মানের সাথে 585 01:04:20,565 --> 01:04:24,735 জাতীয় পতাকায় জড়িয়ে ক্যালিফোর্নিয়ায় ফিরিয়ে আনা হচ্ছে। 586 01:04:24,819 --> 01:04:26,529 আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে, 587 01:04:26,612 --> 01:04:28,656 এ গল্পের সমাপ্তিটা সুখের নয়। 588 01:04:29,407 --> 01:04:32,827 যারা এর মধ্য দিয়ে গেছে, এমনকি যারা বেঁচে ফিরেছে, তারাও আর অক্ষত নেই। 589 01:04:33,828 --> 01:04:37,290 গুয়াদালাহারায় আশির দশকের শুরুতে যা হয়েছিল, তা ছিল কেবল শুরু। 590 01:04:37,373 --> 01:04:40,126 শেষ মুহূর্তে, সবকিছু বানচাল হবার আগে, 591 01:04:40,459 --> 01:04:41,878 নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো। 592 01:04:42,420 --> 01:04:45,381 সেই মুহূর্তেই সবকিছু ভেঙে পড়লো। 593 01:04:46,340 --> 01:04:49,094 আজকে মেক্সিকো সিটিতে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে, 594 01:04:49,177 --> 01:04:53,222 কারণ, আমেরিকান ড্রাগ এজেন্টের হত্যার সাথে জড়িত দ্বিতীয় অপরাধীকে কোর্টে আনা হচ্ছে। 595 01:04:53,306 --> 01:04:58,769 ফনসেকার স্বীকারোক্তি অনুযায়ী, সে এবং আরেক চোরাচালানী, রাফায়েল কারো কুইন্টেরো মিলে ক্যামারেনাকে অপহরণের ব্যাপারে একমত হয়েছিল। 596 01:04:58,853 --> 01:05:00,581 ফেলিক্স গ্যালার্ডোর সাথে আপনার সম্পর্ক কী? 597 01:05:00,605 --> 01:05:01,856 - কোনো সম্পর্ক নেই। - আপনি তাকে চেনেন? 598 01:05:01,939 --> 01:05:04,358 না স্যার, আমি তাকে চিনি না। 599 01:05:04,442 --> 01:05:08,112 গুয়াদালাহারায় যা ঘটেছিল, তা জন্ম দিয়েছিল প্রথম কার্টেলের। 600 01:05:08,195 --> 01:05:10,323 তাকে অনুসরণ করে গড়ে উঠেছিল অন্যেরা। 601 01:05:10,740 --> 01:05:15,828 সকল সহিংসতা,টাকা, ড্রাগ, এসব কিছু বহুগুণে বেড়ে গিয়েছিল তার পর থেকে। 602 01:05:16,203 --> 01:05:19,665 এটা ডিইএকেও পালটে দিয়েছিল। হয়তো এটাই আমাকে জাগিয়ে দিয়েছিল। 603 01:05:19,999 --> 01:05:21,042 জানি না। 604 01:05:21,626 --> 01:05:23,377 কিন্তু এখানেই প্রথম গুলিটা চালানো হয়েছিল। 605 01:05:24,170 --> 01:05:25,546 যার কারণে ড্রাগ যুদ্ধ শুরু হলো। 606 01:05:27,048 --> 01:05:30,968 তারপরে সবকিছুই বদলে গেল একদম। 607 01:05:32,386 --> 01:05:33,554 এটা কীভাবে হলো? 608 01:05:58,829 --> 01:06:00,206 পাসপোর্ট? 609 01:06:00,289 --> 01:06:01,540 দুইজনেই আমেরিকান? 610 01:06:01,624 --> 01:06:03,918 কী আর বলবো? দুইজনেই তাই। 611 01:06:04,001 --> 01:06:05,878 তোমরা এনসেনাদায় যাচ্ছ? 612 01:06:05,962 --> 01:06:09,674 দেখা যাক বড়শিতে কোনো তেলাপিয়া গাঁথতে পারি কিনা। 613 01:06:12,593 --> 01:06:15,012 - আমার জন্যও একটা ধরবে, ঠিক আছে? - ঠিক আছে, ভাই। 614 01:06:15,805 --> 01:06:16,805 ভালো থেকো। 615 01:06:18,474 --> 01:06:20,476 বিয়ার, বার আর গিটার। 616 01:06:21,227 --> 01:06:22,770 তেলাপিয়া! 617 01:07:01,726 --> 01:07:03,310 - কেনি। - ওয়াল্ট! 618 01:07:03,394 --> 01:07:05,514 - সুন্দর বাড়ি। - হ্যাঁ, তা বলা যায়। 619 01:07:05,563 --> 01:07:07,523 চার স্টার, তোমার জন্য সেরাটা, বন্ধু। 620 01:07:07,606 --> 01:07:08,691 তোমাদের দেখে ভালো লাগলো। 621 01:07:09,066 --> 01:07:10,735 কী অবস্থা? 622 01:07:10,818 --> 01:07:13,738 সমস্যা নেই। পেন্ডলটন থেকে বেরোতে প্রচুর জ্যামের মুখে পড়েছিলাম। 623 01:07:26,000 --> 01:07:27,334 তোমার কী মনে হয়? 624 01:07:30,129 --> 01:07:32,423 আমার মনে হয়, "মাইরালা... 625 01:07:33,841 --> 01:07:35,092 এত অস্ত্র দিয়ে তো ভরে দেবে।" 626 01:07:44,852 --> 01:07:48,856 এগুলো শিখে, মুখস্থ করে, সব পুড়িয়ে ফেলো। 627 01:07:49,648 --> 01:07:50,648 বোঝা গেছে? 628 01:07:51,400 --> 01:07:54,028 এই লিস্ট থেকে কিছু নাম কাটার সময় হয়েছে, ছেলেরা। 629 01:07:59,950 --> 01:08:02,661 আমাদের সাথে তার দেখা হয়েছে কি হয়নি, তাতে কিছু যায় আসে না। 630 01:08:03,579 --> 01:08:05,664 কিকি ক্যামেরানা আমাদের একজন। 631 01:08:06,248 --> 01:08:07,333 ও ছিল আমাদের। 632 01:08:08,292 --> 01:08:11,337 যখন ও খুন হলো, আমরা জানতাম, আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। 633 01:08:12,922 --> 01:08:14,757 এখন আমাদের পালা। 634 01:08:15,382 --> 01:08:17,885 খুব শীঘ্রই ওরা জানতে পারবে যে... 635 01:08:18,469 --> 01:08:20,012 ওরাও একটা যুদ্ধের মাঝে আছে। 636 01:08:21,469 --> 01:08:27,012 অনুবাদে - কুদরতে জাহান 637 01:08:28,469 --> 01:08:36,012 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।