1 00:00:01,000 --> 00:00:03,000 My Mister 2 00:00:04,845 --> 00:00:26,844 অনুবাদ ও সম্পাদনায় মোঃ সায়মুন ইসলাম শুভ 3 00:00:28,507 --> 00:00:36,360 My Mister 4 00:00:41,698 --> 00:00:44,335 তাই আমার মাথায় একবার আঘাত করুন! 5 00:00:44,335 --> 00:00:45,712 যেন আমার মাথা ঠিক হয়। 6 00:00:45,712 --> 00:00:48,228 আপনাকে পছন্দ করার জন্য যেন নিজেকে মেরে ফেলতে ইচ্ছা হয় । 7 00:00:48,228 --> 00:00:51,792 পার্ক ডং হুন... লি জি আন কে পছন্দ করে! 8 00:01:43,299 --> 00:01:45,004 তুমি এভাবে বসে আছো কেন? 9 00:01:47,004 --> 00:01:48,796 কথা বলছিলাম ফোনে। 10 00:02:07,373 --> 00:02:09,718 খারাপ কিছু হয়েছে? 11 00:02:19,058 --> 00:02:20,796 [পর্ব ১১] 12 00:02:20,796 --> 00:02:22,490 চিফ, এটা মিটিং এর জন্য। 13 00:02:22,490 --> 00:02:26,997 - ওহ, আমি ম্যানেজার কে দিয়ে দিবো - এর জন্য প্রস্তুত হতে বলেছিলাম। 14 00:02:26,997 --> 00:02:31,252 - আমি প্রিন্ট করে আনছি। - প্লিজ একবার দেখুন। 15 00:02:31,252 --> 00:02:34,212 - মিটিং এ এটা লাগবে আমাদের। - জি। 16 00:02:35,078 --> 00:02:37,507 - কনফারেন্স রুম বুক করেছো তুমি? - 'E' টিম সেখানে আছে এখন। 17 00:02:37,507 --> 00:02:40,510 - তাদের শেষ হলে আমরা যেতে পারবো। - তাদের একটু দ্রুত করতে বলো। 18 00:02:40,510 --> 00:02:42,080 আমাদের অনেক কিছু করতে হবে। 19 00:02:43,210 --> 00:02:45,385 তাদের শেষ হয়েছে। আমরা ভেতরে যেতে পারবো। 20 00:02:45,385 --> 00:02:48,141 - ঠিক আছে। - আমার সবকিছু প্রস্তুত করা রয়েছে। 21 00:02:48,579 --> 00:02:50,491 ম্যানেজার পার্ক। 22 00:02:50,491 --> 00:02:52,330 - হ্যাঁ? - মিটিং? 23 00:03:05,010 --> 00:03:08,320 এই ভবনে কিছু ত্রুটি আছে। 24 00:03:08,320 --> 00:03:09,924 আমরা ঠিক করতে পারবো। 25 00:03:09,924 --> 00:03:11,733 প্রথমে... 26 00:03:37,018 --> 00:03:41,787 যদি এখানে দেখেন, সব ঠিক আছে, কিন্তু y-axis এ.... 27 00:03:41,787 --> 00:03:45,169 - ওটা আরেকবার দেখো। - জি, স্যার। 28 00:03:45,169 --> 00:03:48,485 - এর দায়িত্বে কে আছে? - হিউন গিউ। 29 00:03:48,485 --> 00:03:51,963 - জি। - এগুলো ভুল হয়েছে। 30 00:03:51,963 --> 00:03:54,337 - চলো ভালো ভাবে করা যাক। - ঠিক আছে। 31 00:04:11,192 --> 00:04:14,355 ঠিক? এটাতে একটু দেখো। 32 00:04:50,382 --> 00:04:54,238 তোমাদের সম্পর্ক কেমন? ঠিক কতদূর পর্যন্ত তোমাদের সম্পর্ক এগিয়েছে? 33 00:04:55,369 --> 00:04:57,874 তারসাথে শোয়ার কথাও যদি বলো এরপরেও তোমাকে রক্ষা করবো আমরা। 34 00:04:59,850 --> 00:05:02,708 তারা ফায়দা নিতে পারবে এমন কিছু থাকলে আমাদের বলো। 35 00:05:02,708 --> 00:05:04,632 একে অপরকে মেসেজ করতে? 36 00:05:04,632 --> 00:05:07,406 আমাকে খাবার কিনে দেন। লি জি আন বলছি। 37 00:05:07,406 --> 00:05:11,130 - কল করতে? - মিস লি জি আন! মিস লি জি আন! 38 00:05:11,130 --> 00:05:16,723 একা একজন মেয়ে দাদুকে নিয়ে এতো কষ্ট করে এজন্য তার পাশে দাঁড়িয়েছিলে তাইতো? 39 00:05:23,733 --> 00:05:26,971 তাকে বরখাস্ত করোনি। আর কিছু করেছো? 40 00:05:26,971 --> 00:05:32,779 কেন একটা মেয়ের গায়ে হাত তুলেছিস? কেন এই দুঃখী মেয়ে টাকে মেরেছিস? কেন? কেন? 41 00:05:32,779 --> 00:05:36,177 তাকে খাবার কিনে দেওয়া, তার সাথে বাসায় যাওয়া এগুলো ছাড়া আর কী করেছো? 42 00:05:36,177 --> 00:05:38,377 তাই আমার মাথায় একবার আঘাত করুন! 43 00:05:38,377 --> 00:05:41,716 আপনাকে পছন্দ করার জন্য যেন নিজেকে মেরে ফেলতে ইচ্ছা হয় । 44 00:05:44,642 --> 00:05:46,040 তাহলে তো কোনো সমস্যা দেখছি না! 45 00:05:48,040 --> 00:05:50,951 অসহায় কর্মী কে আমাদের কোমলমতি ম্যানেজার পার্ক বরখাস্ত করেনি। 46 00:05:50,951 --> 00:05:53,146 তাকে উৎসাহ দিতে খাবার কিনে দিয়েছে। 47 00:05:53,146 --> 00:05:56,665 - তাহলে সমস্যা টা কোথায়? - কিন্তু এসব কে করে? 48 00:05:56,665 --> 00:06:00,442 তারা এসব শুনলে বলবে তাদের ভেতর কিছু চলছে। 49 00:06:00,442 --> 00:06:03,434 সে যে এতো কেয়ার করে সেটাই সমস্যা হবে! 50 00:06:03,434 --> 00:06:05,312 কেন সমস্যা হবে? 51 00:06:05,312 --> 00:06:07,300 চেয়ারম্যান জাং কে যদি বলেন এই ব্যাপারে 52 00:06:07,300 --> 00:06:10,793 " জি, তেমন কিছুনা এই এক নারী কর্মীকে ঘিরে এমন কথা হচ্ছে..." 53 00:06:10,793 --> 00:06:14,678 তিনি তৎক্ষনাৎ সন্দেহপ্রবন হয়ে পড়বেন। মানুষ এমনই! 54 00:06:15,321 --> 00:06:20,211 তাহলে কী করা যেতে পারে যেন কারো কিছু সন্দেহ না হয়? 55 00:06:20,211 --> 00:06:23,932 "মেয়েটা একজন লেসবিয়ান" বলা যাক। 56 00:06:24,875 --> 00:06:29,639 এভাবে মুখ করে রেখো না। তাহলে সত্যি তাকে পছন্দ করো মনে করবে সবাই। 57 00:06:29,639 --> 00:06:32,374 " তার বয়ফ্রেন্ড আছে। তাদের শীঘ্রই বিয়ে হবে।" 58 00:06:32,374 --> 00:06:35,937 এটা আরো সন্দেহজনক হতে পারে। 59 00:06:35,937 --> 00:06:38,848 আর কী থাকতে পারে? 60 00:06:39,593 --> 00:06:41,675 বাহ... 61 00:06:41,675 --> 00:06:46,276 অন্তত সে সুন্দরী না। সুন্দরী হলে আর কিছু করার ছিলো না। 62 00:06:46,276 --> 00:06:48,540 ইশ। 63 00:06:48,540 --> 00:06:53,454 এই শপিং সেন্টার ম্যানেজার পার্ক নিরীক্ষণ করেছিলো 64 00:06:53,454 --> 00:06:55,720 এবং এখনো এর কিছু সমস্যা আছে। 65 00:06:55,720 --> 00:06:59,334 - কী সমস্যা? - মালিক অভিযোগ করেছেন 66 00:06:59,334 --> 00:07:01,846 যে ভবনটি হেলে যায় কিছুটা। 67 00:07:01,846 --> 00:07:04,507 - নজর রাখবে সেখানে। - জি, স্যার। 68 00:07:07,773 --> 00:07:11,382 শুনেছি আরো অনেক যোগ্য প্রার্থী ছিলো তো ওকে কেন নিয়োগ দিলে? 69 00:07:11,382 --> 00:07:14,408 বিচক্ষণ থাকা উচিত সবসময়। 70 00:07:15,694 --> 00:07:17,380 তাদের সিভি গুলো দেখার পর 71 00:07:17,380 --> 00:07:21,783 উদ্দেশ্য ছাড়া অভিজ্ঞতা অর্জন করেছে এমন প্রার্থীর থেকে 72 00:07:21,783 --> 00:07:26,293 একজন আত্নবিশ্বাসী দৌড়বাজ ভালো করবে মনে করেছি আমি। 73 00:07:26,874 --> 00:07:31,317 - যে পুরোদমে কাজ করতে পারবে। - সত্যি! ধুর! 74 00:07:31,317 --> 00:07:36,026 এগুলো বলতে পারবে না! তারা তখন উল্টো টা বুঝবে। 75 00:07:36,627 --> 00:07:39,752 ঠিক আছে, অন্য কোনো কারণ ভাবা যাক। 76 00:07:39,752 --> 00:07:42,017 কেন সে তাকে নিয়োগ দিলো? 77 00:07:42,017 --> 00:07:45,538 - কেন নিয়োগ দিলো তাকে? - তাকে এখন বরখাস্ত করলে কেমন হয়? 78 00:07:45,538 --> 00:07:46,672 এটাই সহজ রাস্তা হবে। 79 00:07:46,672 --> 00:07:50,593 অবশ্যই, তাকে বরখাস্ত করবো। কিন্তু, এখন তা করলে 80 00:07:50,593 --> 00:07:52,802 আমাদের লুকানোর কিছু আছে বলবে তারা। 81 00:07:52,802 --> 00:07:55,408 তোমার মনে হয় ওরা এমনিতে হাল ছেড়ে দিবে ? 82 00:07:55,408 --> 00:07:59,360 আর তারপর যদি ওই মেয়ে প্রতারিত হওয়ার অভিযোগ নিয়ে আসে? 83 00:07:59,360 --> 00:08:00,584 তাহলে আমরা সবাই শেষ! 84 00:08:00,584 --> 00:08:05,769 তার মুখ বন্ধ করার উপায় না পাওয়া পর্যন্ত তাকে বের করা যাবে না। 85 00:08:06,365 --> 00:08:10,081 কেন যে এমন একটা মেয়েকে নিয়োগ দিলে। 86 00:08:10,755 --> 00:08:13,387 তোমার পারিবারিক সমস্যার ব্যাপারেও ভাবতে হবে আমাদের। 87 00:08:13,387 --> 00:08:15,588 সেখানে কোনো সমস্যা নেই। 88 00:08:15,588 --> 00:08:20,500 তার স্ত্রী একজন আইনজীবী এবং তাদের ছেলে আমেরিকাতে পড়াশোনা করছে। 89 00:08:22,000 --> 00:08:25,721 [জাং হি'র বার] 90 00:08:32,158 --> 00:08:37,307 আগামী বছর ৫০ বছর হতে যাচ্ছে আমার। 91 00:08:38,100 --> 00:08:39,801 ৫০। 92 00:08:40,909 --> 00:08:46,587 জীবনে কিছুই করতে পারলাম না কেমন অবাক ব্যাপার না? 93 00:08:46,587 --> 00:08:50,654 জীবনে কিছুই করিনি। মনে করার মতো কিছু নেই আমার। 94 00:08:50,654 --> 00:08:53,581 স্কুলে থাকতে, কত পড়ালেখা করেছি 95 00:08:53,581 --> 00:08:57,802 কিন্তু আমার শুধু ঘুমানোর আগে কী খেতাম তা মনে আছে শুধু। 96 00:08:57,802 --> 00:09:00,154 এবং এখনো এমন অনুভূতি হচ্ছে আমার। 97 00:09:00,154 --> 00:09:06,326 যেন কিছু পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি কিন্তু তার কিছুই এখন আর মনে নেই। 98 00:09:06,326 --> 00:09:08,535 এখানে কিছুই নেই। 99 00:09:08,535 --> 00:09:11,450 যতই ভাবি কিছু মনে পড়ে না। 100 00:09:11,450 --> 00:09:17,606 আমি শুধু খেয়েছি, মলত্যাগ করেছি, খেয়েছি, মলত্যাগ করেছি। 101 00:09:17,606 --> 00:09:22,004 গত ৫০ বছর কোরিয়া সব ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, 102 00:09:22,004 --> 00:09:25,778 কিন্তু পার্ক সাং হুন ৫০ বছর পর্যন্ত শুধু 103 00:09:25,778 --> 00:09:30,332 খেয়েছে আর মলত্যাগ করেছে। 104 00:09:30,332 --> 00:09:34,693 আমি শুধু খেয়েছি আর মলত্যাগ করেছি। 105 00:09:34,693 --> 00:09:37,711 তাহলে খাওয়া আর মলত্যাগ করা বন্ধ করো। 106 00:09:39,243 --> 00:09:41,639 শুনিস না তাহলে। দূরে যা তুই। 107 00:09:41,639 --> 00:09:44,288 - অন্য কোথাও যেয়ে বস! - বিরক্তিকর! 108 00:09:44,288 --> 00:09:46,897 সারাদিন ও এমন কেন করছে? 109 00:09:46,897 --> 00:09:49,990 চলো খাবার খাই আর মলত্যাগ করতে থাকি, ঠিক আছে? 110 00:09:49,990 --> 00:09:55,235 না, আমি আসলে তা বলছি না। মানে এমনি কথার কথা। 111 00:09:55,235 --> 00:09:58,538 এজন্য... 112 00:09:59,948 --> 00:10:01,927 আমার কিছু তৈরি করতে হবে। 113 00:10:02,696 --> 00:10:06,928 স্মৃতিচারণ করার মতো কিছু স্মৃতি তৈরি করতে হবে আমার। 114 00:10:06,928 --> 00:10:12,008 স্বরণীয় কিছু যদি করতে পারতাম তাহলে হয়তো মনের ভেতর এতো শূন্যতা থাকতো না আর। 115 00:10:13,638 --> 00:10:15,488 এজন্য... 116 00:10:17,591 --> 00:10:22,143 তুই এমন এপাশ-ওপাশ করে মুড নষ্ট করছিস কেন? 117 00:10:22,349 --> 00:10:24,333 আমি এখন কিছু জ্ঞানী কথাবার্তা বলছি। 118 00:10:27,702 --> 00:10:29,581 এজন্য... 119 00:10:35,773 --> 00:10:37,764 তুই জিজ্ঞাসা করবি না কী করবো আমি? 120 00:10:37,764 --> 00:10:40,870 কী? কী করবে তুমি? 121 00:10:43,975 --> 00:10:46,777 - আরো নিবে? - না, লাগবে না। 122 00:10:46,777 --> 00:10:48,764 ডং হুন স্যুপ দেই একটু? 123 00:10:53,784 --> 00:10:55,769 জাং হি। 124 00:10:55,769 --> 00:10:58,475 আমার জন্য ঝাল কিছু বানাও। 125 00:11:31,567 --> 00:11:34,520 ও এভাবে সিগারেট খাচ্ছে কেন? দেখে ভয় হচ্ছে। 126 00:11:34,520 --> 00:11:37,817 খাচ্ছে না মনে হয়। 127 00:12:28,062 --> 00:12:29,594 গোসল করবে না? 128 00:12:32,674 --> 00:12:34,076 [ছই ইউ-রা] 129 00:12:34,076 --> 00:12:35,923 শুভকামনা। 130 00:12:37,807 --> 00:12:41,744 ৫০ বছর বয়সেই যদি গোসল করতে না চায় 131 00:12:41,744 --> 00:12:43,942 আরো বয়স হলে তখন কী করবে? 132 00:12:43,942 --> 00:12:48,296 ওহ! গরম পানি বের হয় এমন বাসায় উঠি চলো। 133 00:12:48,296 --> 00:12:51,816 তাহলে গরম পানি পড়ে এমন বাড়ি কিনে দে আমাকে। 134 00:12:51,816 --> 00:12:56,004 মায়ের বাড়িতে থাকিস আবার এতো অভিযোগ করিস। 135 00:12:56,004 --> 00:12:58,871 সে এতো স্লো কেন? যদি এমন করতে থাকে, তাকে বাদ দিয়ে তোমার সাথে কাজ করবো। 136 00:12:58,871 --> 00:13:00,716 প্রস্তুত থাকো। 137 00:13:00,716 --> 00:13:04,688 ঠিক আছে। আমি সিড়ির নিচে পড়ে মারা যাবো নে। 138 00:13:06,015 --> 00:13:09,806 দুঃখিত মা, আমি এটা বোঝাতে চাইনি। 139 00:13:20,572 --> 00:13:24,264 ড্রিংক করোনি দেখা যায়। এতো দেরি করলে কেন তাহলে? 140 00:13:24,264 --> 00:13:26,325 আমি জাং হির ওখানে ছিলাম। 141 00:13:27,876 --> 00:13:30,719 ড্রিংক করোনি তাহলে ওখানে কী করছিলে? 142 00:13:30,719 --> 00:13:34,337 খালি বাসায় এসে কী করতাম? 143 00:13:38,732 --> 00:13:44,306 তোমার ভাইদের সাথে ড্রিংক করো এজন্য আমি দেরি করে বাসায় আসি। 144 00:13:46,562 --> 00:13:51,417 এমনটা কেন ভাবো তাও বুঝি। 145 00:13:51,417 --> 00:13:55,384 এর শুরুটা কোথায় হয়েছে সেটা শুধু জানিনা। 146 00:14:02,542 --> 00:14:05,033 আমি ঝগড়া করতে চাচ্ছি না। 147 00:14:08,586 --> 00:14:11,933 ভাইদের সাথে সপ্তাহে দুইবার দেখা করবো এখন থেকে। 148 00:14:13,802 --> 00:14:16,280 ফুটবল ক্লাব সহ? 149 00:14:17,511 --> 00:14:19,589 বাদ দিয়ে? 150 00:14:19,589 --> 00:14:21,729 বাদ দিয়ে। 151 00:14:21,729 --> 00:14:24,408 আমি তো শুধু আমার ভাইদের সাথে থাকি না। 152 00:14:24,408 --> 00:14:28,789 আমার ছোটোবেলার সব বন্ধু, বড় ভাই জাং হি'র ওখানে থাকে। 153 00:14:29,554 --> 00:14:32,159 হ্যাঁ, আমি জানি। তুমি যেতে পারো। 154 00:14:33,000 --> 00:14:38,182 প্রতিদিন সেখানে যাও আর এখন হঠাৎ করে না গেলে খারাপ দেখাবে তা। যাও সমস্যা নেই। 155 00:14:39,361 --> 00:14:43,128 এমনিতেই যাদের পরোয়া করো সবাই জাং হি'র ওখানে থাকে। 156 00:14:48,173 --> 00:14:50,576 আমি কিন্তু মজা করে বললাম না। 157 00:14:54,263 --> 00:14:56,053 আমি দুঃখিত। 158 00:15:29,140 --> 00:15:31,167 কল দেও একটা প্লিজ। 159 00:15:39,043 --> 00:15:42,472 আমরা দেখা করেছি তা সে জানলে আর কী হবে? 160 00:15:42,472 --> 00:15:45,996 ইতোমধ্যে যখন ডং হুন সব জেনে ফেলেছে। 161 00:15:45,996 --> 00:15:48,745 আমাদের দেখা করার ব্যাপারে জানলে আর কিছু হবে না। 162 00:15:49,580 --> 00:15:52,922 সিনিয়র ডং হুন এর কথা বলছি নাকি? এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াং এর জন্য বলছি। 163 00:15:52,922 --> 00:15:56,620 আমাদের কাকতালীয় ভাবে হোটেলে দেখা হয়েছে তা বলবো তাকে ... 164 00:15:56,620 --> 00:15:58,953 তুমিও তাই বলো। 165 00:15:58,953 --> 00:16:01,244 বিশ্বাস করতে পারছি না, কোন সাহসে এখনো আমার কাছে অনুরোধ করছো তুমি? 166 00:16:01,244 --> 00:16:03,604 সিনিয়র ডং হুন ও তাই চান। 167 00:16:03,604 --> 00:16:05,729 এটা গোপন রাখলে সবার জন্য ভালো। 168 00:16:06,657 --> 00:16:10,528 আর কতদিন এমন ভান করে থাকতে পারবো আমি? 169 00:16:10,591 --> 00:16:14,323 যার সঙ্গে প্রতারণা করেছি তার সামনে 170 00:16:14,323 --> 00:16:16,909 আর কতদিন নির্লজ্জ বেহায়ার মতো এভাবে থাকতে পারবো? 171 00:16:52,094 --> 00:16:54,730 বাঁচতে হবে এজন্য বেঁচে আছি। 172 00:16:54,730 --> 00:17:00,346 আমার মন বলছে দূরে কোথাও চলে যেতে, কিন্তু জোর করে নিজেকে ধরে রাখছি। 173 00:17:07,096 --> 00:17:10,278 তোর জন্য দুঃখ হয় আমার। 174 00:17:10,278 --> 00:17:13,734 তোর জায়গায় থাকলে, অন্তত একবার হলেও নিজের মনের কথা শুনতাম। 175 00:17:16,535 --> 00:17:21,243 দরজা বন্ধ হচ্ছে। 176 00:19:13,653 --> 00:19:15,846 বেশি চেষ্টা করিস না। 177 00:19:15,846 --> 00:19:19,898 - আমাকে করতে দে। - তুই এখানে। 178 00:19:19,898 --> 00:19:24,866 বাহ! তোকে দেখে সত্যি অনেক ভালো লাগছে। 179 00:19:49,991 --> 00:19:53,527 এতো মুক্ত বাতাস পাস তুই এখানে হিংসা হচ্ছে আমার। 180 00:19:54,150 --> 00:19:56,859 জীবন অনেক ভালো ভাবে কাটাচ্ছিস নিশ্চয়। 181 00:19:56,859 --> 00:19:58,842 তাহলে আমার সাথে যোগ দিবি নাকি? 182 00:20:00,030 --> 00:20:03,151 - যোগ দেওয়ার বয়সের সীমা আছে না? - ৫০ বছর পর্যন্ত ঢুকতে পারবি। 183 00:20:03,151 --> 00:20:05,215 ভালো করে ভেবে দেখ। 184 00:20:22,505 --> 00:20:24,278 ওহ, স্বাগতম। 185 00:20:25,897 --> 00:20:28,428 অনেক দিন পরে দেখা। ভালো আছেন তো? 186 00:20:28,428 --> 00:20:31,205 - হ্যাঁ,কঠোর পরিশ্রম করছি। - এখানে বসুন। 187 00:20:37,721 --> 00:20:40,207 - কোন চা নিবেন? - একটু আগে ড্রিংক করে এসেছি। 188 00:20:40,207 --> 00:20:42,990 শীঘ্রই বের হবো আমরা, চা লাগবে না। 189 00:20:42,990 --> 00:20:46,228 আপনাদের গতবারের চায়তে অনেক ভালো দেখাচ্ছে। 190 00:21:49,663 --> 00:21:52,835 জি, কোনো সমস্যা নেই। 191 00:21:52,835 --> 00:21:56,615 সবকিছু ঠিক আছে। শুধু কোনো লিংক এ ক্লিক না করলে হবে। 192 00:21:56,615 --> 00:22:01,163 কারো হাতে ফোন দিবেন না। হ্যাক করা কয়েক মিনিটের ব্যাপার। 193 00:22:01,163 --> 00:22:03,273 ১০ সেকেন্ডে করতে পারি আমি। 194 00:22:06,737 --> 00:22:09,553 - ধন্যবাদ। - সমস্যা নেই। 195 00:22:43,042 --> 00:22:48,406 সোমবার শপিং সেন্টার টা আবারো হেলে গেছে, ফায়ার সার্ভিস দের যেতে হয়েছে সেখানে। 196 00:22:48,406 --> 00:22:50,435 আমি খবরে দেখলাম না তো কিছু। 197 00:22:50,435 --> 00:22:53,297 মনে হয় পরে দেখাবে এটা। 198 00:22:53,297 --> 00:22:56,388 এটাই আমাদের দেশের সমস্যা। 199 00:22:56,388 --> 00:23:00,429 - পার্ক ডং হুন কোথায়? - তিনি আজকে ছুটি নিয়েছেন। 200 00:23:00,429 --> 00:23:02,800 মনে হচ্ছে তার ভেতর কোনো জোর নেই আর। 201 00:23:06,933 --> 00:23:11,430 তার মাথায় এখন অনেক প্রেসার। এজন্যই হয়তো এখন অস্বস্তির ভেতর আছে। 202 00:23:39,011 --> 00:23:42,628 - পার্ক ডং হুন অফিসে আসেনি কেন? - সে তার এক বন্ধুর সাথে পর্বতে দেখা করতে গেছে। 203 00:23:42,628 --> 00:23:46,877 - কেন? - কারণ তার সাথে কিছু করেছি। 204 00:23:48,311 --> 00:23:50,519 আমি বলেছি, তাকে পছন্দ করি আমি। 205 00:24:00,142 --> 00:24:01,682 তারপর? 206 00:24:02,271 --> 00:24:03,929 আমাকে মেরেছে সে। 207 00:24:05,039 --> 00:24:07,880 আর মাত্র এক সপ্তাহ বাকি নির্বাচনের। 208 00:24:07,880 --> 00:24:12,453 সে সারাদিন ইন্টারভিউর প্রস্তুতি নিতে এক হোটেলে ব্যস্ত থাকে। 209 00:24:12,453 --> 00:24:17,412 আমার সাথে দেখা করার কোনো সময় নেই তার, তাই আর কোনো রাস্তা ছিলো না আমার। 210 00:24:20,067 --> 00:24:22,478 রেকর্ডিং প্লে করো। 211 00:24:24,428 --> 00:24:27,632 প্লে করো। আমি নিশ্চিত তোমার কাছে আছে। 212 00:24:40,097 --> 00:24:42,266 আমার মাথায় একবার আঘাত করেন। 213 00:24:42,266 --> 00:24:47,433 কাউকে মিস করা, কারো জন্য চিন্তা করা 214 00:24:47,433 --> 00:24:51,977 আপনি বলেছেন, মাথায় ভালো করে মারলে এসব ভাবনা বন্ধ হবে। 215 00:24:52,839 --> 00:24:54,557 আমি থামতে চাই। তাই আমাকে মারুন একবার। 216 00:24:55,601 --> 00:25:00,326 কেন আপনি আমার দেওয়া স্লিপার পরছেন না তা ভাবলেও অস্বস্তিকর লাগে... 217 00:25:00,326 --> 00:25:04,445 এভাবে রাতে ঘুরাঘুরি করতেও অস্বস্তিবোধ হয়। 218 00:25:04,445 --> 00:25:08,095 বাসায় যাও। কেন ঘুরাঘুরি করছো তুমি? 219 00:25:08,095 --> 00:25:12,281 তাই আমাকে আঘাত করুন। আমি থামতে চাই। 220 00:25:12,281 --> 00:25:15,633 কী হলো? আমি থেমে যাই তা চান না? 221 00:25:15,633 --> 00:25:17,587 আমাকে পছন্দ করেন আপনি? 222 00:25:17,587 --> 00:25:20,056 তুমি... তুমি... 223 00:25:20,056 --> 00:25:21,501 কী? 224 00:25:21,900 --> 00:25:23,267 তুমি পাগল হয়ে গেছো। 225 00:25:23,267 --> 00:25:26,202 হ্যাঁ, ঠিক বলেছেন। আমি পাগল হয়ে গেছি! 226 00:25:26,202 --> 00:25:29,056 তাই আমার মাথায় একবার আঘাত করুন! 227 00:25:29,056 --> 00:25:30,724 যেন আমি পুরোপুরি জেগে উঠতে পারি! 228 00:25:30,724 --> 00:25:33,382 আমাকে এতো জোরে মারবেন, যেন আপনাকে পছন্দ করার জন্য নিজেকে মেরে ফেলতে ইচ্ছা হয়। 229 00:25:33,382 --> 00:25:36,788 আমাকে মারেন। যদি মা মারেন, আপনি আমাকে পছন্দ করেন তা ভাববো কিন্তু। 230 00:25:36,788 --> 00:25:42,819 আমি কিন্তু এই পাড়ার সবাইকে বলে দিবো যে পার্ক ডং হুন লি জি আন কে পছন্দ করে! 231 00:25:49,700 --> 00:25:51,520 কী অদ্ভুত। 232 00:25:51,520 --> 00:25:54,729 কেন সব মেয়ে পার্ক ডং হুন কে পছন্দ করে? 233 00:25:54,729 --> 00:25:57,498 একজন পুরুষ হিসেবে তেমন বিশেষ কেউ না সে। 234 00:26:04,594 --> 00:26:08,630 তুমি পছন্দ করো কেন? তোমার কারণটা শোনা যাক। 235 00:26:10,044 --> 00:26:12,144 আমার অনেক জানতে ইচ্ছা হচ্ছে। 236 00:26:12,767 --> 00:26:14,505 কেন তাকে পছন্দ করো? 237 00:26:21,170 --> 00:26:23,404 আমি তাকে ধ্বংস করতে চাই। 238 00:26:24,738 --> 00:26:26,284 যখনই আমি ভালো মানুষ দের দেখি... 239 00:26:27,595 --> 00:26:34,239 আমার তাদের আঘাত করতে এবং কাঁদাতে ইচ্ছা হয়। 240 00:26:37,285 --> 00:26:40,816 আপনার মতো খারাপ লোকদের প্রতি কোনো অনুভূতি নেই আমার। 241 00:26:40,816 --> 00:26:42,546 কিন্তু ভালো মানুষ দের... 242 00:26:44,431 --> 00:26:46,718 আমার ধ্বংস করে দিতে ইচ্ছে করে। 243 00:26:49,990 --> 00:26:53,019 হয়তো তাদেরও আমার মতো করতে চাই। 244 00:27:00,078 --> 00:27:02,465 পার্ক ডং হুন এর সাথে শুবো আমি? 245 00:27:05,181 --> 00:27:09,986 হাতে বেশি সময় নেই। আমার হাতে আর কোনো রাস্তা নেই। 246 00:27:10,990 --> 00:27:13,227 পার্ক ডং হুন কি তোমার সাথে শোবে? 247 00:27:15,429 --> 00:27:17,936 যদি তার ড্রিংক এ কিছু মিশিয়ে দেই। 248 00:27:20,759 --> 00:27:22,326 চেষ্টা করে দেখো। 249 00:27:23,480 --> 00:27:25,634 চলো দেখি তুমি করতে পারো কিনা। 250 00:27:38,946 --> 00:27:41,170 আমি না আসলে কী করতি? 251 00:27:51,601 --> 00:27:54,555 মনে হচ্ছে তোর কাজ এগুলো। 252 00:27:54,555 --> 00:27:57,123 ছোটো মন্দিরের ভিক্ষু হলে সব ধরনের কাজ করতে হয়। 253 00:27:57,123 --> 00:27:59,788 নির্মাণ থেকে শুরু করে কাঠের কাজ পর্যন্ত সবকিছু। 254 00:27:59,788 --> 00:28:01,612 আমি এমনকি গাড়িও চালাই। 255 00:28:01,612 --> 00:28:05,750 আমি সব ধরনের গর্ত খুঁড়তে পারি। তোর প্রয়োজন পড়লে বলবি আমাকে। 256 00:28:09,467 --> 00:28:11,613 তোর জটিল কোনো রোগ হয়নি মনে হয়। 257 00:28:12,382 --> 00:28:15,905 চিন্তায় ছিলাম তোর জটিল কোনো রোগ হলো কিনা। 258 00:28:18,296 --> 00:28:21,026 চল দীর্ঘদিন বাঁচা যাক। 259 00:28:45,211 --> 00:28:47,243 একা লাগে না তোর? 260 00:28:49,183 --> 00:28:54,865 কেন লাগবে? এখানে অনেক মানুষ আছে। 261 00:28:56,152 --> 00:28:59,574 তোর এতো ভালো গ্রেড দিয়ে, যেকোনো কিছু হতে পারতি। 262 00:28:59,574 --> 00:29:02,923 এই ব্যাপারে কথা বলা বন্ধ কর। 263 00:29:02,923 --> 00:29:06,604 এগুলো শুনতে শুনতে আমি ত্যক্ত। 264 00:29:09,124 --> 00:29:11,238 তোর কী অবস্থা? 265 00:29:15,824 --> 00:29:18,890 এই জীবনে এক প্রকার বরবাদ হয়ে গেছি। 266 00:29:22,423 --> 00:29:24,970 জানিনা কিভাবে বেঁচে থাকবো আর। 267 00:29:28,557 --> 00:29:31,057 আমার প্রত্যাশার অনেক আগে ভেঙে পড়লি তুই। 268 00:29:31,057 --> 00:29:34,429 যখন তোর বয়স ৬০ হবে তখন ভেঙে পড়বি ভেবেছি। 269 00:29:36,276 --> 00:29:41,868 আমি মূলত তোর জন্য এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। 270 00:29:41,868 --> 00:29:45,449 "যতোই চেষ্টাই করতাম জীবনে তোর চায়তে বড় কেউ হতে পারতাম না ভেবেছিলাম।" 271 00:29:46,085 --> 00:29:48,978 "এই শালা অনেক পরিশ্রমী..." 272 00:29:48,978 --> 00:29:53,821 "অনুসরণ করার জন্য হয়তো সেরা মানুষ সে।" 273 00:29:53,821 --> 00:29:58,538 "কিন্তু একসময় জীবনের বাস্তবতায় তাকেও হতাশ হতে হবে।" 274 00:30:08,748 --> 00:30:13,940 হয়তো যদি নিজেকে ত্যাগ করতাম সবকিছু ঠিকঠাক হয়ে যেতো। 275 00:30:13,940 --> 00:30:17,057 জীবন সুন্দর ভাবে আগাতো তখন। 276 00:30:17,057 --> 00:30:20,605 ত্যাগ করে মানে? 277 00:30:20,605 --> 00:30:24,096 তুই কি দেশের হয়ে যুদ্ধ করছিস নাকি নিজেকে ত্যাগ করতে যাবি? 278 00:30:26,182 --> 00:30:31,878 তুই জীবনে অনেক সৎ ভাবে চলেছিস কিন্তু অর্জন করতে পারিসনি কিছুই। 279 00:30:31,878 --> 00:30:36,438 জীবনে সুখীও হতে পারিসনি তুই। 280 00:30:36,438 --> 00:30:40,214 ‘জি-সোক কে বলে দেখ, যে তুই ওর জন্য তোর জীবন কে ত্যাগ করবি।" 281 00:30:40,214 --> 00:30:43,805 ভেবে দেখ সে তখন কেমন অনুভব করবে। 282 00:30:44,575 --> 00:30:46,616 নিজের জন্য অন্য কেউ ত্যাগ করুক তা কে চায়? 283 00:30:46,616 --> 00:30:51,086 কোন বাবা-মা অথবা সন্তান তা চাবে? 284 00:30:51,086 --> 00:30:56,919 এটা শুধু নিজেকে স্বান্তনা দেওয়ার জন্য। 285 00:30:56,919 --> 00:30:58,728 এভাবে মানুষ বেঁচে থাকে। 286 00:30:58,728 --> 00:31:01,548 তাহলে তোর সন্তানকেও এভাবে বাঁচতে বল। 287 00:31:02,852 --> 00:31:05,344 কী? এটা শোনা মাত্রই রাগ হচ্ছে তাইনা? 288 00:31:08,138 --> 00:31:11,347 কেন এমন একটা জীবন কাটাতে জোর করছিস নিজেকে 289 00:31:11,347 --> 00:31:13,573 যা তুই তোর ছেলের জন্য চাস না? 290 00:31:14,847 --> 00:31:17,289 তোর নিজের খুশি হতে হবে প্রথমে। 291 00:31:18,001 --> 00:31:20,589 আর কখনো এই "ত্যাগ" এর কথা মুখে আনবি না। 292 00:31:25,980 --> 00:31:29,740 সাং হুন ভাই আর কি হুন যতো ঝামেলায় করুক 293 00:31:29,740 --> 00:31:34,314 তোর মা ওদের জন্য তেমন চিন্তা করে না। 294 00:31:34,314 --> 00:31:38,413 হয়তো সারাদিন ওদের বকতে থাকে... 295 00:31:38,413 --> 00:31:42,241 কিন্তু আমি কখনো তাকে ওদের জন্য কষ্ট পেতে দেখিনি। 296 00:31:42,241 --> 00:31:47,116 তুই ভালো একটা জীবন কাটাচ্ছিস, এরপরেও তোর জন্য সবসময় দুঃশ্চিন্তা করেন। 297 00:31:47,116 --> 00:31:49,642 তিনি জানেন, সাং হুন ভাই আর কি হুন যেকোনো ভাবে ভালো থাকতে পারবে 298 00:31:49,642 --> 00:31:53,932 যা কিছু হোক না কেন তাদের সাথে। 299 00:31:57,145 --> 00:31:59,986 এখন শুধু স্বার্থপর হয়ে নিজের কথা চিন্তা কর। 300 00:32:01,417 --> 00:32:03,251 তোর এটা করার অধিকার আছে। 301 00:32:14,434 --> 00:32:16,625 ওরে বাবা। 302 00:32:16,625 --> 00:32:18,096 ঠিক আছে। 303 00:32:24,181 --> 00:32:25,701 বাহ। 304 00:32:27,613 --> 00:32:29,190 বাহ। 305 00:32:52,500 --> 00:32:53,821 হা 306 00:32:56,479 --> 00:32:59,546 - ডং হুন কি আসছে? - আসবে হয়তো। 307 00:32:59,546 --> 00:33:03,122 আমি মেসেজ দিয়েছি ওকে। অনেক মজার এটা। 308 00:33:29,622 --> 00:33:30,999 [ছই ইউ রা] 309 00:33:30,999 --> 00:33:33,946 [সে কি এখনো তোমাকে বকা দিচ্ছে?] 310 00:33:33,946 --> 00:33:37,084 [যদি বেশি কঠিন হয়ে যায়, ফোন করো আমাকে।] 311 00:33:39,486 --> 00:33:42,217 [এখনো শ্যুটিং করছো?] 312 00:33:52,709 --> 00:33:56,375 [জাং হি আপু আজকে আমাদের সামুদ্রিক শামুক খাওয়াবে।] 313 00:34:24,523 --> 00:34:28,190 চেইন লাগিয়ে বের হও! রাস্তার ভেতর এসব না করে। 314 00:34:29,490 --> 00:34:33,514 আমাকে বকা বন্ধ কর, ফাজিল! তোর হর্ন শুনে বের হলাম আমি! 315 00:34:33,514 --> 00:34:35,751 ওই মহিলা কে দেখেছো তোমাকে দেখতে ছিলো? 316 00:35:00,692 --> 00:35:05,164 ফোন দেখা বন্ধ করো। 317 00:35:05,164 --> 00:35:08,547 - তাহলে কী করবো আমি? - অফিস পরিষ্কার করছো না কেন? 318 00:35:08,547 --> 00:35:13,634 ওই আমি কি সিন্ড্রেলা? আমাকে আমার মতো থাকতে দে। 319 00:35:13,634 --> 00:35:16,954 তুমি জানো না কী করতে হবে তোমার? 320 00:35:16,954 --> 00:35:19,483 সাবধান করে দিচ্ছি তোকে এসব করা বন্ধ কর। 321 00:35:26,514 --> 00:35:29,530 [সম্মানিত কাস্টোমার, আপনি ৩০ মিলিয়ন ওন এর একটা ঋণ স্বল্প সুদে নেওয়ার জন্য মনোনীত] 322 00:35:34,358 --> 00:35:37,222 [ছই ইউ রা] 323 00:35:43,746 --> 00:35:45,601 ধুত্তেরি! 324 00:35:45,601 --> 00:35:48,561 আমি পরিষ্কার করছি তো! 325 00:36:10,914 --> 00:36:12,817 ডং হুন। 326 00:36:12,817 --> 00:36:15,646 পাগল হয়ে গেছিস? দূরে যা। 327 00:36:15,646 --> 00:36:19,809 - চল খুশি হওয়া যাক বন্ধু। - আমাকে ছাড়। 328 00:36:19,809 --> 00:36:21,864 এসব কোনো ব্যাপার না। 329 00:36:27,561 --> 00:36:29,728 এসব কিছুনা। 330 00:36:48,134 --> 00:36:52,195 গরম থাকতে খেয়ে নে। 331 00:36:55,465 --> 00:36:59,177 নিরীক্ষণ বিভাগ থেকে এগুলো পেয়েছি। তেমন কিছু নেই সেখানে। 332 00:36:59,177 --> 00:37:03,360 এসব করতে যেয়ে গেমে মনযোগ দিতে পারছি না। 333 00:37:03,360 --> 00:37:06,601 আমার চিন্তা হচ্ছে কিছুটা। 334 00:37:06,601 --> 00:37:11,532 এখানে তেমন কিছু নেই। তোদের ছবি পাইনি এখানে। 335 00:37:15,125 --> 00:37:17,693 তারা হয়তো সময়মতো ব্যবহার করবে। 336 00:37:18,400 --> 00:37:23,043 ওখান থেকে বের হয়ে যা। এই সিইউ নাহলে কিন্তু ধরে ফেলবে তোকে। 337 00:37:23,043 --> 00:37:26,376 তোর এখন দাদু নিরাপদে আছেন। ওখান থেকে চুপচাপ বের হয়ে যা। 338 00:37:26,376 --> 00:37:30,028 এই ধনী লোকেরা ১০ মিলিয়ন ওনের জন্য তোর পেছনে লাগবেনা। 339 00:37:30,028 --> 00:37:32,998 চিন্তা করিস না। শীঘ্রই আমাকে বরখাস্ত করা হবে। 340 00:37:32,998 --> 00:37:35,474 তাদের উপর নজর রাখতে থাক। 341 00:37:39,090 --> 00:37:40,806 - বেশি করে খাবে। - অসাধারণ। 342 00:37:40,806 --> 00:37:43,579 দরজা বন্ধ করে দে, সব আমরা খাবো আজকে। 343 00:37:43,579 --> 00:37:45,657 অনেক মজার হবে। 344 00:37:45,657 --> 00:37:50,405 তুমি অনেক ভালো। আমাদের সবসময় মজার খাবার খাওয়াচ্ছো। 345 00:37:50,405 --> 00:37:52,391 তোমাদের জন্য আমার ব্যবসা চলছে। 346 00:37:52,391 --> 00:37:55,375 এতে চলবে না। তোমার নিজের জন্য একটা বাড়ি কেনা উচিত। 347 00:37:55,375 --> 00:37:59,197 এর পরিবর্তে একটা লোক খুঁজে নিবো নিজের জন্য। 348 00:37:59,197 --> 00:38:03,643 - এখনো হাল ছাড়োনি তাহলে? - আমি কখনোই হাল ছাড়বো না। 349 00:38:03,643 --> 00:38:05,480 ঠিক আছে, চল ড্রিংক করা যাক। 350 00:38:05,480 --> 00:38:08,199 - বাহ! - বাহ! 351 00:38:08,199 --> 00:38:11,501 - বাহ! এটা দারুণ। - এই, আমি না খেয়ে থাকতে পারছি না। 352 00:38:11,501 --> 00:38:14,847 - এটার টেস্ট যেনো একটা আর্ট। - আসলেই অনেক মজা লাগছে। 353 00:38:14,847 --> 00:38:16,139 এই... 354 00:38:16,139 --> 00:38:19,480 - ধুর, কতো দামী খাবার। - খেতে থাক। 355 00:38:19,480 --> 00:38:21,442 তুমি ফেলে দিলে? 356 00:38:21,442 --> 00:38:23,442 বুড়ো হয়ে গেছো তুমি? 357 00:38:24,773 --> 00:38:28,293 তোর মাথা কী নষ্ট হয়ে গেছে? 358 00:38:29,331 --> 00:38:32,713 যদি তাকে মিস করিস, তার কাছে ছুটে যা আমার সাথে না চেঁচিয়ে। 359 00:38:32,713 --> 00:38:34,471 আমি কি এখানে তোর অপমান শুনতে এসেছি? 360 00:38:34,471 --> 00:38:39,090 ছই ইউ-রা'র নাম্বার কে জানে? তাকে ওর সাথে দেখা করতে বল। আমার আর এগুলো সহ্য হচ্ছে না। 361 00:38:39,090 --> 00:38:40,389 কী বলছো তুমি? 362 00:38:40,389 --> 00:38:45,074 সবাইকে বলে বেড়াস কীভাবে কোনো সংকোচ ছাড়া তুই অন্যকে কষ্ট দিতে পারিস। 363 00:38:45,074 --> 00:38:49,701 এখন তাহলে আমার পেছনে না লেগে, নিজের মনের কথা বলতে পারিস না কেন? 364 00:38:49,701 --> 00:38:53,253 খাবার ফেলালে বকিস, দাঁড়িয়ে থাকলে বকিস এমনকি বসে থাকলেও বকিস আমাকে। 365 00:38:53,253 --> 00:38:55,871 - যা করি তাতেই বকছিস তুই আমাকে। - আহ, সত্যিই! 366 00:38:55,871 --> 00:39:00,974 এজন্য তুমি বকা খাও! কেন বকা খাও সেটাও জানো না। 367 00:39:00,974 --> 00:39:04,110 কেন? বকা খাওয়ার মতো কী করছি আমি? 368 00:39:04,110 --> 00:39:08,097 যখনই আমরা ব্যস্ত থাকি, তুমি আমাকে রেখে সবসময় প্রস্রাব করার কথা বলে চলে যাও। 369 00:39:08,097 --> 00:39:10,750 কিন্তু এরপরে আবার একটু ভুলভাবে গাড়ি পার্ক করলে আমার সাথে চেঁচাও। 370 00:39:10,750 --> 00:39:14,076 আমি কি প্রস্রাবও করতে পারবো না? 371 00:39:14,076 --> 00:39:17,121 ও সবসময় আমাকে মোবাইল টেপার জন্য বকতে থাকে 372 00:39:17,121 --> 00:39:19,445 কিন্তু যখন আমরা শুতে যাবো সে অন্তত ১২ বারের বেশি মোবাইল চেক করে। 373 00:39:19,445 --> 00:39:22,728 গাড়ি চালানোর সময়ে বারবার চেক করে সে তার মেসেজ দেখলো কিনা। 374 00:39:22,728 --> 00:39:25,166 এবং আবারো চেক করতেই থাকে। পুরো মানসিক রোগী হয়ে গেছে ও। 375 00:39:25,166 --> 00:39:26,643 - আসলেই! - ভাই! 376 00:39:26,643 --> 00:39:30,277 কী? এরপর যখন ইউ রা উত্তর দেয়... 377 00:39:30,277 --> 00:39:33,815 "সে উত্তর দিছে।" ইশ, সত্যি। 378 00:39:33,815 --> 00:39:35,974 এখানে যখন ছিলো তখন তার সাথে ভালো ব্যবহার করা উচিত ছিলো তোর। 379 00:39:35,974 --> 00:39:39,561 বকা দিয়ে তার জীবন ধ্বংস করছিস, এখন আবার আমার পেছনে লেগেছিস! 380 00:39:39,561 --> 00:39:44,530 তোমার ছোটো ভাইকে এভাবে সবার সামনে লজ্জায় ফেলতে হতো? 381 00:39:44,530 --> 00:39:47,885 আর তোর সবার সামনে আমাকে এভাবে বকা দিতে হতো? 382 00:39:47,885 --> 00:39:49,750 কে জিতবে তার পরোয়া করি না আমি। 383 00:39:52,068 --> 00:39:57,065 কী হলো? দেখছিস তোরা? ওর চোখে পানি! 384 00:39:57,065 --> 00:40:00,934 - আমি জিতেছে। আমি জিতেছি। - বাহ! বাহ! 385 00:40:00,934 --> 00:40:02,577 ধুত্তেরি! 386 00:40:02,577 --> 00:40:04,407 - কি হুন! - ওই! ওই! 387 00:40:04,407 --> 00:40:09,106 যাক ভালো হয়েছে, একজন কমে গেছে খেতে থাক। 388 00:40:34,759 --> 00:40:38,865 আমি এখন বাসায়। আমি ঘুমাবো এখন। 389 00:40:38,865 --> 00:40:40,570 আমি ক্লান্ত। 390 00:41:07,101 --> 00:41:11,253 যদি তাকে মিস করিস, তার কাছে ছুটে যা! 391 00:41:12,610 --> 00:41:17,548 আমরাই তার কথা ভুলতে পারছি না, ভাব কি হুন কেমন বোধ করছে। 392 00:41:20,085 --> 00:41:22,652 ট্যাক্সি! ট্যাক্সি! 393 00:41:23,596 --> 00:41:27,074 আমারো ওখানে যেতে মনে চাচ্ছে। 394 00:41:27,074 --> 00:41:31,244 হ্যাঁ। আমারো। 395 00:41:43,364 --> 00:41:44,726 ধন্যবাদ। 396 00:42:37,411 --> 00:42:39,389 আমি দুঃখিত। 397 00:42:39,389 --> 00:42:44,306 একটু বিশ্রাম নিয়ে পরিষ্কার করতাম। 398 00:42:45,496 --> 00:42:47,635 মাত্র ফেলা বমি... 399 00:42:48,411 --> 00:42:51,061 ধরতে ইচ্ছা হয় না আমার। 400 00:42:52,501 --> 00:42:54,735 ডিরেক্টর এবার কী বলেছে? 401 00:42:59,552 --> 00:43:01,670 কী বলেছে সে? 402 00:43:02,668 --> 00:43:06,753 একই কথা। আর কী বলবে? 403 00:43:09,181 --> 00:43:11,954 "এভাবে না, ওভাবে।" 404 00:43:14,135 --> 00:43:16,871 "ওভাবে না। এভাবে।" 405 00:43:19,295 --> 00:43:23,548 প্রত্যেক দিন, তিনি দীর্ঘশ্বাস ফেলেন আর বিরক্ত হন। 406 00:43:33,300 --> 00:43:36,262 আমি সকাল বেলা ঘুম থেকে উঠতে ঘৃণা করি। 407 00:43:37,067 --> 00:43:39,172 আমি উধাও হয়ে যেতে চাই। 408 00:43:45,092 --> 00:43:48,105 আমি আবারো ভেঙে পড়েছি। 409 00:43:52,099 --> 00:43:55,114 পৃথিবী কী শীঘ্রই ধ্বংস হতে পারে? 410 00:43:57,992 --> 00:44:00,711 পালিয়ে যেতে প্রচুর লজ্জা হচ্ছে আমার... 411 00:44:01,559 --> 00:44:04,101 তাই সবার একসাথে মারা যেতে হবে। 412 00:44:06,028 --> 00:44:09,079 নামসানে কোনো আগ্নেয়গিরি নেই কেন? 413 00:44:09,818 --> 00:44:12,501 যদি কোনো আগ্নেয়গিরি বিস্ফোরিত হতো এখানে। 414 00:44:26,438 --> 00:44:28,414 আমি তোমাকে ভালোবাসি। 415 00:44:34,909 --> 00:44:37,442 আমার একটুও জোর আসছে না মনে। 416 00:45:19,889 --> 00:45:23,143 - হ্যাঁ। - এই, ডং হুন। কোথায় তুই? 417 00:45:25,961 --> 00:45:27,057 আর তুমি? 418 00:45:27,057 --> 00:45:30,579 আমি জাং হি'র এখানে। আমার মেসেজ পাসনি তুই? 419 00:45:30,579 --> 00:45:32,342 পেয়েছি। 420 00:45:32,342 --> 00:45:35,143 তাহলে এখানে আসলি না কেন? কোথায় তুই? 421 00:45:35,143 --> 00:45:37,724 ডং হুন ওর চুল কাটছে। 422 00:45:37,724 --> 00:45:40,226 তুই কি সেলুনে? তোর সাথে কে আছে? 423 00:45:40,226 --> 00:45:41,889 আমি সাং ওন। 424 00:45:44,057 --> 00:45:46,025 ভালো আছো ভাই? 425 00:45:47,740 --> 00:45:52,715 হ্যাঁ। উম, দাঁড়া। আমি একটু-- 426 00:45:52,715 --> 00:45:54,436 আমাকে দেও। আমাকে দেও। 427 00:45:54,436 --> 00:45:56,793 - দাঁড়াও-- - আমাকে দেও এটা। 428 00:45:56,793 --> 00:45:58,403 কোথায় তুই? 429 00:46:00,762 --> 00:46:04,202 সামুদ্রিক শামুক খেতে আসতে বললাম তোকে। 430 00:46:04,202 --> 00:46:08,335 তোর মা অনেক কষ্ট করে বানিয়েছেন। তুই এখন না খেলে কেমন হবে? 431 00:46:08,335 --> 00:46:10,536 আসতে পারবি তুই? 432 00:46:10,536 --> 00:46:12,713 উত্তর দিচ্ছিস না কেন? 433 00:46:13,829 --> 00:46:17,742 - হ্যাঁ। - কোথায় তুই? 434 00:46:17,742 --> 00:46:19,454 ওহ। 435 00:46:20,148 --> 00:46:23,760 অফিসের কাজে একটু দূরে এসেছি। 436 00:46:23,760 --> 00:46:26,099 আমার মনে হয় না আজকে আসতে পারবো। 437 00:46:26,731 --> 00:46:28,798 দেরি হলেও আসবি কিন্তু। 438 00:46:31,288 --> 00:46:34,396 ঠিক আছে। আমি চেষ্টা করবো। 439 00:46:35,043 --> 00:46:36,447 ঠিক আছে। 440 00:46:51,807 --> 00:46:55,911 - সাবধানে যাস। - আমাকে মাঝে মাঝে দেখে যাস। 441 00:46:56,949 --> 00:47:00,282 - যা। - তুই আগে যা। 442 00:47:28,750 --> 00:47:32,143 - আমি এসেছি। - এতো দেরি করে আসলি কেন? 443 00:47:32,143 --> 00:47:35,547 - এখানে আয়! - ড্রিংক কর। 444 00:47:35,547 --> 00:47:37,255 হ্যাঁ! 445 00:47:37,255 --> 00:47:39,579 আমরা অপেক্ষা করছিলাম। 446 00:47:40,396 --> 00:47:42,710 খেয়ে নে। 447 00:47:43,391 --> 00:47:45,835 এই, অনেক সুস্বাদু। 448 00:47:57,701 --> 00:48:00,326 [জাং হি'র বার] 449 00:48:28,568 --> 00:48:31,945 ইউন হি'র জন্য নিয়ে যাস কিন্তু। 450 00:48:31,945 --> 00:48:35,452 কাচা কাচা যদি না খেতে চায় একটু তিলের তেলে হালকা তাপে রেখে খেতে বলিস ওকে। 451 00:48:35,452 --> 00:48:37,751 কি হুনের জন্য কিছু রেখে দিছি আমি। 452 00:48:37,751 --> 00:48:40,052 ওকে কাঁদালে কেন তুমি? 453 00:48:41,451 --> 00:48:45,644 দাঁড়া, তোর চুল কাটিসনি তো! একই তো আছে! 454 00:48:45,644 --> 00:48:47,731 আমি তো ভেবেছি সেলুনে ছিলি তুই! 455 00:48:47,731 --> 00:48:49,208 এই। 456 00:48:49,208 --> 00:48:52,990 - ওহ। ওহ। আমি ক্লান্ত। - হ্যাঁ, বসে পর। 457 00:48:54,536 --> 00:48:58,244 - ড্রিংক করো সব ক্লান্তি দূর হয়ে যাবে। - ঠিক। আসলেই ভালো লাগছে। 458 00:48:58,244 --> 00:49:00,893 এই, জাং হি কে কিছু দে। 459 00:49:00,893 --> 00:49:03,923 - হ্যাঁ, অবশ্যই। এখানে জাং হি। - তাহলে আমি একটু দেখি। 460 00:49:03,923 --> 00:49:06,240 বড় করে। 461 00:49:07,233 --> 00:49:08,827 অনেক মজা। 462 00:49:08,827 --> 00:49:10,978 আজকে যত খুশি ড্রিংক করো। 463 00:49:10,978 --> 00:49:13,240 এই, আরো খাওয়া যাক। 464 00:49:13,240 --> 00:49:17,177 এটা খেয়ে তো ড্রিংক করা থামাতে পারছিনা আমি। 465 00:49:17,177 --> 00:49:19,211 অনেক মজা লাগছে এটা... 466 00:49:29,170 --> 00:49:32,222 আমি কিছু জানিনা এমন ভাবে থেকে, চুপচাপ ব্রেকআপ করে ফেলবি। 467 00:49:32,222 --> 00:49:35,840 যার সঙ্গে প্রতারণা করেছি তার সামনে নির্লজ্জের মতো 468 00:49:35,840 --> 00:49:38,619 আর কতদিন থাকবো আমি? 469 00:49:39,577 --> 00:49:41,994 যখন ইউন হি জানবে যে আমি জানি... 470 00:49:43,721 --> 00:49:45,467 তুই শেষ। 471 00:49:50,971 --> 00:49:53,576 নিজেকে ত্যাগ করার কথা আর কখনো মুখে আনবি না। 472 00:49:54,297 --> 00:49:56,726 তোর প্রথমে নিজে খুশি হতে হবে। 473 00:49:58,403 --> 00:50:01,373 স্বার্থপর হয়ে নিজেকে গুরুত্ব দে এখন। 474 00:50:02,505 --> 00:50:04,536 তোর এটা করার অধিকার আছে 475 00:50:13,454 --> 00:50:15,072 দাঁড়ান একটু। 476 00:50:36,601 --> 00:50:38,456 তুই মানুষের কথা শুনতে চাস না, তাইতো? 477 00:50:39,184 --> 00:50:42,239 "তোকে কত করে বললাম ইউন হি যেনো কিছু না জানে।" 478 00:50:42,239 --> 00:50:43,994 এটা কী অনেক কঠিন কিছু ছিলো? 479 00:50:44,541 --> 00:50:48,512 আমি ওকে বলিনি। ইউন হি নিজে থেকে আমাকে জিজ্ঞাসা করেছে। 480 00:50:48,512 --> 00:50:50,509 পে-ফোন টার ব্যাপারে আপনি জানেন কিনা। 481 00:50:50,509 --> 00:50:53,213 তোর তখন না বলা উচিত ছিলো। 482 00:51:14,896 --> 00:51:17,197 সে জিজ্ঞাসা করলো আর বলে দিলি? 483 00:51:17,197 --> 00:51:23,422 চেয়ারম্যান জাং এর কানে যেন কিছু না যায় তার জন্য সবকিছু করেছি আমি। 484 00:51:23,422 --> 00:51:25,956 আর সে জিজ্ঞাসা করলো তাই সব বলে দিলি? 485 00:51:28,742 --> 00:51:33,451 তুই কথা শুনতে চাসনা তাইনা? এই হারামি কিছু শুনতে চায় না। 486 00:51:33,451 --> 00:51:35,971 অন্যরা কী ভাববে তার কোনো পরোয়া করিস না তাইতো? 487 00:51:36,947 --> 00:51:39,164 চাবি দেও আমাকে। 488 00:51:39,164 --> 00:51:40,867 আচ্ছা ঠিক আছে। 489 00:51:40,867 --> 00:51:45,346 তোকে ধ্বংস করে দিবো আমি এখন। 490 00:51:48,402 --> 00:51:50,244 চাবি। 491 00:51:51,670 --> 00:51:53,985 তোর মৃত্যু আমার হাতে হবে। 492 00:51:57,789 --> 00:51:59,385 দাঁড়ান। 493 00:52:02,463 --> 00:52:07,014 চলেন তাদের সব বলে দেই। আমার মনে হয় এটাই ভালো হবে। 494 00:52:08,121 --> 00:52:10,257 আমার বিশ্বাস হচ্ছে না। 495 00:52:10,257 --> 00:52:16,559 কীভাবে একটা সামান্য ম্যানেজার সিইউর অফিসে ঢুকে ঝামেলা করে। 496 00:52:25,722 --> 00:52:28,059 এই, শয়তান! 497 00:52:44,311 --> 00:52:47,884 সোজাসুজি খেলেন। 498 00:52:47,884 --> 00:52:50,275 সবদিকে ঘুরে আমার ব্যাপারে খারাপ কিছু না খুঁজে। 499 00:52:50,275 --> 00:52:54,101 ওই ছবি নিয়ে কী করতে চেয়েছেন আপনি? 500 00:52:54,101 --> 00:52:57,599 আমি এবং ম্যানেজার পার্ক এর স্ত্রী কলেজ ফ্রেন্ড। 501 00:52:57,599 --> 00:53:00,456 আমি কী আমার বন্ধুর সাথে কথা বলতে পারবো না? 502 00:53:00,456 --> 00:53:04,228 আমাদের হঠাৎ দেখা হওয়ার পরে আমরা ১০ মিনিট কথা বলেছি। 503 00:53:04,228 --> 00:53:06,635 আপনি সেটার ছবি তুলে তাকে দেখিয়েছেন 504 00:53:06,635 --> 00:53:09,778 যেন সে এখানে এসে হট্টগোল করে? 505 00:53:42,284 --> 00:53:46,409 ঘুসি মারার আগে ভাবা উচিত ছিলো আপনার। 506 00:53:46,409 --> 00:53:48,509 আপনি ভালো করে ভাবেননি, তাইতো? 507 00:53:50,221 --> 00:53:52,498 চলেন দেখা যাক জয় কার হয়। 508 00:53:55,851 --> 00:53:59,818 এরপর যখন ব্যর্থ হবি, অপদস্থ হবি তখন হারামি। 509 00:54:36,740 --> 00:54:39,713 কিছু হয়নি। কাজ করো। 510 00:54:49,572 --> 00:54:53,054 - কাজ করছো না ? - জি। 511 00:54:56,637 --> 00:55:00,038 - ভেঙে গেছে? - হ্যাঁ। 512 00:55:00,038 --> 00:55:01,913 আমার টা নিয়ে যাও। 513 00:55:02,909 --> 00:55:04,628 ধন্যবাদ। 514 00:55:09,061 --> 00:55:12,159 - আমরা তাহলে যাচ্ছি। - ঠিক আছে। 515 00:55:12,159 --> 00:55:14,083 আমরা যাচ্ছি। 516 00:55:30,000 --> 00:55:32,315 দো জুন ইয়ং এর পেছনে লোক লাগিয়েছে কে? 517 00:55:32,315 --> 00:55:35,965 - আমি না। - আমিও না। 518 00:55:35,965 --> 00:55:37,512 আমিও না। 519 00:55:42,644 --> 00:55:45,579 দো জুন ইয়ং, এই বজ্জাত 520 00:55:45,807 --> 00:55:49,059 - আমি দেখা করবো পরে। - আপনি করেছেন নাকি? 521 00:55:49,059 --> 00:55:51,402 হ্যাঁ। আমি করেছি বলা যাক। 522 00:56:03,766 --> 00:56:05,521 আমার জুতা কোথায় রেখেছো? 523 00:56:09,409 --> 00:56:11,451 আমার জুতা কোথায় রেখেছো? 524 00:56:12,670 --> 00:56:15,123 লজ্জা হচ্ছিল তাই ফেলে দিছি। 525 00:56:15,974 --> 00:56:19,413 আপনার হাতে মার খেয়ে মাথা ঠিক হয়ে গেছে আমার। 526 00:56:19,413 --> 00:56:24,025 তাহলে ওগুলো ফেলে দিছো? আমার কি তোমার থেকে এক জোড়া জুতা পাওয়ার ও অধিকার নেই? 527 00:56:24,025 --> 00:56:27,092 - তোমাকে এভাবে ট্রিট করেছি আমি? - আপনি কি ওগুলো পরতেন? 528 00:56:31,000 --> 00:56:33,056 ভালো করে শুনেন। 529 00:56:33,056 --> 00:56:37,987 আগামীকাল অফিসে যাওয়ায় পরে, সবার সামনে আমাকে বরখাস্ত করবেন। 530 00:56:37,987 --> 00:56:41,358 বলবেন যে আমি আপনাকে উত্যক্ত করছি এবং এবারই প্রথম না। 531 00:56:41,358 --> 00:56:44,309 সবার সামনে এগুলো বলবেন। 532 00:56:44,309 --> 00:56:48,472 আপনাকে কিস করার চেষ্টা করার পরে আমাকে সাবধান করেছেন বলবেন। 533 00:56:48,472 --> 00:56:52,827 কিন্তু আমি আপনার করুণার সুযোগ নিয়ে আবার আপনার পেছনে লেগেছি। 534 00:56:52,827 --> 00:56:55,704 তাদের বলে দিবেন সব। আমি কিছু বলবো না। 535 00:56:57,063 --> 00:56:59,427 এমনিতে এগুলো সব সত্য। 536 00:56:59,427 --> 00:57:05,490 আমার মন থেকে বলছি। একসাথে কাজ করা এখন অস্বস্তিকর হবে আমাদের জন্য। 537 00:57:05,490 --> 00:57:10,097 আর কোম্পানিও আমাকে বরখাস্ত করতে চাচ্ছে। এর চায়তে আপনি আমাকে বরখাস্ত করবেন। 538 00:57:10,097 --> 00:57:13,885 - আমার কিছু হারানোর নেই। - আমি বরখাস্ত করবো না! 539 00:57:21,141 --> 00:57:24,257 আমার এমন বয়স নেই যে, কেউ আমাকে পছন্দ করে বিধায় তাকে বরখাস্ত করতে হবে। 540 00:57:24,257 --> 00:57:26,742 আর তোমাকে বরখাস্ত করার চিন্তা করলে 541 00:57:26,742 --> 00:57:30,554 এবং তোমার সাথে রাস্তায় দেখা হওয়ার পর, এড়িয়ে যাওয়ার কথা চিন্তা করলে অস্বস্তিবোধ হয় আমার। 542 00:57:30,554 --> 00:57:34,673 আমার জীবনে অস্বস্তিবোধ করার জন্য অনেক মানুষ আছে। 543 00:57:34,673 --> 00:57:38,344 আর নতুন করে কাউকে যোগ করতে পারবো না। 544 00:57:38,344 --> 00:57:43,438 আমি আর পারবো না, কারণ নিজেকে নিয়ে অনেক দুঃখ হয় আমার। 545 00:57:43,438 --> 00:57:47,318 স্কুলে থাকতে যদি কারো সাথে তেমন পরিচয় না-ও থাকতো, 546 00:57:47,318 --> 00:57:51,496 তাদের বাবা-মার সাথে দেখা হওয়ার পর যখন কথা হতো, আমরা আর দূরের কেউ থাকতাম না। 547 00:57:51,496 --> 00:57:53,041 আমি এমন ধরনের মানুষ। 548 00:57:53,826 --> 00:57:59,117 আমি তোমার দাদুর অন্তেষ্টিক্রিয়াতে থাকবো, আমার মায়ের সময়েও যেন তুমি থাকো। 549 00:58:00,007 --> 00:58:04,460 তাই সব ভুলে যাও। এসব মনের ভেতর রেখে না দিয়ে। 550 00:58:04,460 --> 00:58:08,271 চিফ সং আর ডেপুটি কিমের সাথে যেভাবে আচরণ করি, তোমার সাথেও সেভাবে আচরণ করবো। 551 00:58:08,271 --> 00:58:12,092 তাই আমার সঙ্গেও তেমন আচরণ করো। আর মানুষের সাথে মিশতে শিখো। 552 00:58:12,092 --> 00:58:16,539 মানুষের সাথে মিশতে পারা তো স্বাভাবিক ব্যাপার। তুমি তা করতে পারো না কেন? 553 00:58:16,539 --> 00:58:19,376 কেউ কি তোমার সাথে অমার্জনীয় কোনো পাপ করে ফেলেছে? 554 00:58:19,376 --> 00:58:24,373 অন্য কর্মীরাও তোমার সাথে ভালো ব্যবহার করে না তা জানি আমি। 555 00:58:24,373 --> 00:58:29,079 তাদের পরিবর্তন করার চেষ্টা করবো, তাই তুমিও সবার সাথে মেশার চেষ্টা করো। 556 00:58:29,079 --> 00:58:32,105 তোমার চুক্তি না শেষ হওয়া পর্যন্ত এখানে কাজ করতে দেখবো তোমাকে 557 00:58:32,105 --> 00:58:35,489 এবং এরপরে অন্য কোনো কোম্পানিতে ভালো ভাবে কাজ করছো তা যেন শুনতে পাই। 558 00:58:35,489 --> 00:58:40,652 এরপরে যখন ১০ বা ২০ বছর পরে আমাদের আবার দেখা হবে 559 00:58:40,652 --> 00:58:43,016 আমি তোমাকে উষ্ণভাবে অভিবাদন জানাবো। 560 00:58:43,016 --> 00:58:46,057 অস্বস্তি বোধ করার ভাব নিয়ে তোমাকে এড়িয়ে যাবো না। 561 00:58:46,057 --> 00:58:48,528 হাসিমুখে তোমাকে দেখবো আমি। 562 00:58:54,143 --> 00:58:55,664 চলো এমনটা করা যাক। 563 00:59:00,320 --> 00:59:03,385 আমি মিনতি করছি। চলো এমনটা করা যাক। 564 00:59:13,704 --> 00:59:15,536 আর আমাকে আরেক জোড়া জুতা কিনে দিবে। 565 01:00:01,373 --> 01:00:02,728 হ্যাঁ 566 01:00:03,592 --> 01:00:05,726 বাহিরে খাবে তুমি আজকে? 567 01:00:06,394 --> 01:00:08,101 না, আমি বাসায় আসছি। 568 01:00:12,396 --> 01:00:14,836 ধন্যবাদ। 569 01:01:24,835 --> 01:01:26,625 ড্রিংক নিবে তুমি? 570 01:02:05,143 --> 01:02:08,425 - জান। - ধুর, ওরা হারতে যাচ্ছে। 571 01:02:27,688 --> 01:02:30,057 এইযে নিন। 572 01:02:31,335 --> 01:02:36,005 লি জি আন এর সাথে ওর পরিচয় ওদের ছোটোবেলা থেকে 573 01:02:36,005 --> 01:02:39,077 কিন্তু লি জি আন ওর বাবাকে খুন করেছে 574 01:02:40,271 --> 01:02:42,326 আমি এটা জানতাম না। 575 01:02:42,326 --> 01:02:46,672 আমার সাথে ওর বাবার অনেকবার দেখা হয়েছে, এবং যখন আমি শুনলাম সে ছুরি খেয়েছে 576 01:02:46,672 --> 01:02:49,923 আমি ভেবেছি এটাই হওয়ার ছিলো... 577 01:02:50,875 --> 01:02:52,688 কিন্তু... 578 01:02:53,324 --> 01:02:56,420 তার ছেলেও সহজ লোক না। 579 01:02:56,420 --> 01:03:01,485 এসব বিক্রি করার পরে ঋণ শোধ করতে পারবেন! কী করছেন আপনি? 580 01:03:01,485 --> 01:03:06,461 অজুহাত দেখাবেন না। আমার টাকা দেন। এখনই আমার টাকা দেন! 581 01:03:06,461 --> 01:03:10,429 থানায় যেয়ে কথা বলা যাক! দয়া করে শান্ত হন! 582 01:03:10,429 --> 01:03:14,009 কোরিয়া কী দারুণ একটা দেশ! 583 01:03:14,009 --> 01:03:16,224 যারা মানুষের টাকা খেয়ে বেড়ায় তাদের কেউ রক্ষা করেন। 584 01:03:16,224 --> 01:03:17,826 সে আমার কাছে এসেছিলো। 585 01:03:17,826 --> 01:03:22,280 অনেক কৌতূহল এর সাথে পার্ক ডং হুন এর ব্যাপারে খোঁজ করছি কেন জিজ্ঞেস করে সে। 586 01:03:22,280 --> 01:03:28,257 লি জি আন ওর সব ঋণ শোধ করে একদম মেরে দিছে ওকে। 587 01:03:41,079 --> 01:03:44,914 - বাহ! ইউ-রা! - তুমি এখানে! 588 01:03:44,914 --> 01:03:47,664 - এদিকে। - বসো এখানে। 589 01:03:47,664 --> 01:03:50,336 বাহ! মনে হয় ড্রিংক করে এসেছো। 590 01:03:50,336 --> 01:03:52,920 - জি। - ভালো। 591 01:03:52,920 --> 01:03:57,007 - এই, তাকে দে। - ইউ-রা। এই নেও। 592 01:03:57,007 --> 01:03:59,947 তোমাকে এখানে দেখে ভালো লাগছে খুব। 593 01:04:00,951 --> 01:04:03,623 - বাহ! দারুণ ড্রিংক করো। - বাহ! সে ভালো। 594 01:04:03,623 --> 01:04:05,358 - দারুণ, এক চুমুকেই। - সে আমাদের লেভেলেই। 595 01:04:05,358 --> 01:04:10,681 এখানকার সবার প্রতি আমার হিংসা হয়। 596 01:04:11,757 --> 01:04:13,983 আমার সত্যি হিংসা হয়। 597 01:04:14,733 --> 01:04:17,106 আপনাদের জন্য সবকিছুর সমাপ্তি হয়েছে। 598 01:04:17,865 --> 01:04:21,050 আমারও যদি সব শেষ হয়ে যেতো ভালো হতো। 599 01:04:21,050 --> 01:04:25,429 ভালো হোক বা খারাপ শুধু সবকিছুর শেষ হতো। 600 01:04:25,429 --> 01:04:29,335 আমার এখনো শেষ হয়নি। আমার এখনো দুই বাচ্চার বিয়ে দিতে হবে। 601 01:04:29,335 --> 01:04:33,574 এটা তারা নিজেরা দেখে নিবে। তাদের নিজেদের জীবন এটা। 602 01:04:33,574 --> 01:04:36,817 ওদের জীবন-ই আমার জীবন। 603 01:04:36,817 --> 01:04:41,451 আপনার জীবন আমার চাইতেও কঠিন তা বলছেন আপনি? 604 01:04:41,451 --> 01:04:43,327 আমি দুঃখিত। 605 01:04:49,726 --> 01:04:52,896 দুঃখী মানুষের কথা হলে সেখানে আমি এগিয়ে থাকবো। 606 01:04:52,896 --> 01:04:55,574 বাজি ধরবে? 607 01:04:55,574 --> 01:04:58,920 - ধরা যাক। - হ্যাঁ, ধরো। ধরো। 608 01:04:58,920 --> 01:05:02,016 - করো। - চলো ধরা যাক। 609 01:05:03,083 --> 01:05:05,137 - চলো করা যাক। - চিয়ার্স। 610 01:05:11,657 --> 01:05:14,414 - আরেকটা নেও। - চালিয়ে যাও। 611 01:05:14,414 --> 01:05:16,393 চলো করা যাক! হচ্ছে এখন! 612 01:05:16,393 --> 01:05:18,753 যখন কথা ব্যর্থতার আমি সেখানে এগিয়ে থাকবো। 613 01:05:18,753 --> 01:05:20,815 এটা সত্যি। 614 01:05:22,626 --> 01:05:24,288 কী দারুণ। 615 01:05:48,490 --> 01:05:51,273 নিচে পরে গেলেও কোনো সমস্যা নেই। 616 01:05:51,273 --> 01:05:53,588 সব ঠিক আছে। 617 01:05:54,527 --> 01:05:57,811 নিজে নিজে যদি পরিষ্কার হতে পারো 618 01:05:58,641 --> 01:06:02,802 এর মানে তোমার জ্ঞান আছে। 619 01:06:06,952 --> 01:06:09,842 রক্ত কোথায় থেকে আসলো? 620 01:06:12,789 --> 01:06:14,822 ধুর। 621 01:06:18,155 --> 01:06:20,206 সব ঠিক আছে। 622 01:06:20,905 --> 01:06:23,086 সব ঠিক আছে। 623 01:06:24,918 --> 01:06:27,442 সব ঠিক আছে। 624 01:06:31,144 --> 01:06:36,097 যদি তুমি কাপড় ধুতে পারো, এর মানে তোমার এখনো হুশ আছে। 625 01:06:37,840 --> 01:06:40,626 প্রতিদিনের কাপড় যদি ধুতে পারো... 626 01:06:41,413 --> 01:06:45,456 এর মানে তুমি এখনো ঠিক আছো। 627 01:06:53,920 --> 01:06:56,007 তুমি ঠিক আছো। 628 01:06:57,327 --> 01:06:59,802 তুমি জ্ঞান হারাওনি। 629 01:08:09,505 --> 01:08:12,025 আমি সব ধুয়ে ফেললাম। 630 01:08:13,326 --> 01:08:15,378 ওহ না। 631 01:08:15,378 --> 01:08:19,070 আমি আমার কাপড় রেখে দিলাম। 632 01:08:20,649 --> 01:08:22,990 আমি... 633 01:08:22,990 --> 01:08:27,051 আমার সারাদিনের কাজ শেষ করলাম। 634 01:08:28,720 --> 01:08:33,500 আমি এখনো শেষ হয়ে যাইনি। 635 01:08:33,500 --> 01:08:36,969 আমি ভালো ভাবে বেঁচে আছি। 636 01:08:37,556 --> 01:08:43,912 এখন মৃত মানুষের মতো ঘুমিয়ে পড়বো। 637 01:10:27,019 --> 01:10:30,445 রেখে দেও। পরে পরিষ্কার করবো আমি। 638 01:10:31,805 --> 01:10:34,068 ড্যাশবক্স থেকে একটা কাপড় দেও। 639 01:10:43,463 --> 01:10:45,518 [হোটেল পার্কিং পাস] 640 01:10:55,685 --> 01:10:57,362 [হোটেল পার্কিং পাস] 641 01:11:05,447 --> 01:11:07,573 তোমার আজকে গাড়ি লাগবে? 642 01:11:11,242 --> 01:11:14,012 আমি এটা ধুতে দিবো পরে। 643 01:11:14,012 --> 01:11:16,336 এখন বেশি মানুষ থাকবে না। 644 01:12:12,414 --> 01:12:14,617 তুমি কাজ করো। আমি ধুয়ে ফেলবো। 645 01:12:14,617 --> 01:12:16,171 ব্যস্ত আছো নিশ্চয়। 646 01:12:20,340 --> 01:12:22,118 এটা কি ফ্রিজ এ রাখতে হবে? 647 01:12:34,668 --> 01:12:36,376 জান, আমি দুঃখিত। 648 01:12:49,963 --> 01:12:51,698 আমি দুঃখিত। 649 01:13:05,770 --> 01:13:07,768 আমি সত্যি দুঃখিত। 650 01:13:27,787 --> 01:13:30,063 আমি ভুল করে ফেলেছি! 651 01:13:55,608 --> 01:13:57,407 কেন করলে তুমি এটা? 652 01:13:58,972 --> 01:14:00,851 কেন করলে তুমি এটা? 653 01:14:01,496 --> 01:14:05,333 ওর সাথে কেন করলে? ওর সাথে কেন? 654 01:14:09,556 --> 01:14:11,222 আমি দুঃখিত। 655 01:14:13,725 --> 01:14:15,181 আমি দুঃখিত। 656 01:14:15,766 --> 01:14:17,936 আমি সত্যি দুঃখিত। 657 01:14:27,331 --> 01:14:29,985 তুমি ওই বজ্জাত এর সঙ্গে কীভাবে করতে পারলে এটা? 658 01:14:29,985 --> 01:14:32,380 কীভাবে করলে তুমি এটা? 659 01:14:41,586 --> 01:14:44,090 সুন্দর! সুন্দর! 660 01:14:45,561 --> 01:14:48,965 - সুন্দর! - এদিকে! 661 01:14:48,965 --> 01:14:50,909 শট মারো! 662 01:14:50,909 --> 01:14:53,689 এই, আস্তে! আটকাও! আটকাও! আটকাও! 663 01:14:53,689 --> 01:14:55,836 - এই! - ইয়েহ! 664 01:14:56,733 --> 01:15:00,309 - কীভাবে ডিফেন্স করিস তুই? - আমি ওকে আসতে দেখিনি! 665 01:15:00,309 --> 01:15:01,849 থামো! 666 01:15:02,574 --> 01:15:03,988 ওকে! 667 01:15:03,988 --> 01:15:07,291 - পাস! - পাস! 668 01:15:07,291 --> 01:15:11,101 - এই, মার! মার! মার! - সুন্দর! 669 01:15:11,101 --> 01:15:13,456 - সুন্দর শট! - সুন্দর শট! 670 01:15:36,606 --> 01:15:43,427 তিনি কি ভালো আছেন? 671 01:15:46,844 --> 01:15:49,252 তুমি ওই বজ্জাত এর সঙ্গে কীভাবে করতে পারলে 672 01:15:49,252 --> 01:15:51,768 কীভাবে করতে পারলে তুমি এটা? 673 01:16:06,412 --> 01:16:10,403 - আমি দেখতে পারছি না! - ইয়েহ! 674 01:16:10,403 --> 01:16:13,070 - সুন্দর শট! - সুন্দর শট! 675 01:16:13,878 --> 01:16:18,213 কেন করলে তুমি এটা? কেন করলে তুমি এটা? 676 01:16:18,925 --> 01:16:22,304 কেন করলে তুমি এটা? কেন? 677 01:16:22,304 --> 01:16:25,680 সুন্দর! আটকাও! আটকাও! 678 01:16:25,680 --> 01:16:27,719 তুমি জি-সোক এর আম্মু। 679 01:16:28,927 --> 01:16:31,023 তুমি বাবুর আম্মু হও। 680 01:16:31,023 --> 01:16:33,720 যে মূহুর্তে ওই হারামির সঙ্গে মিলে আমার সাথে প্রতারণা করলে... 681 01:16:34,500 --> 01:16:37,291 তুমি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিছো। 682 01:16:38,082 --> 01:16:43,055 কারণ তুমি ভেবেছ আমার সাথে এমন ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। 683 01:16:43,956 --> 01:16:46,426 যেন তুমি বলছো আমার কোনো মূল্য নেই। 684 01:16:46,426 --> 01:16:48,836 এবং আমার মরে যাওয়া উচিত। 685 01:16:59,001 --> 01:17:01,974 কী হয়েছে তোমার? 686 01:17:03,868 --> 01:17:06,815 কী হয়েছে তোমার দাদুমনি? 687 01:17:09,493 --> 01:17:13,577 হ্যাঁ। তিনি ভালো আছেন। 688 01:17:13,577 --> 01:17:17,399 তিনিও জানতে চেয়েছেন তুমি ভালো আছো কিনা। 689 01:17:18,242 --> 01:17:22,789 তিনি আমাকে সবসময় খাবার কিনে দেন 690 01:17:22,789 --> 01:17:25,944 এবং অফিসে আমার অনেক সহায়তা করেন। 691 01:17:26,970 --> 01:17:31,027 আমার মনে হয় শীঘ্রই তিনি প্রমোশন পেতে যাচ্ছেন। 692 01:17:37,000 --> 01:17:40,257 তাহলে তুমি কান্না করছো কেন? 693 01:17:43,990 --> 01:17:45,695 কারণ আমি খুশি। 694 01:17:47,822 --> 01:17:52,329 আমি খুশি আমি কাছের কেউ 695 01:17:52,329 --> 01:17:54,996 এমন একজন মানুষের। 696 01:17:56,317 --> 01:17:57,997 আমি খুশি তাই। 697 01:17:58,501 --> 01:18:12,501 অনুবাদ ও সম্পাদনায় মোঃ সায়মুন ইসলাম শুভ 698 01:18:16,501 --> 01:18:20,680 My Mister 699 01:18:20,680 --> 01:18:25,627 আমি জানিনা এর শেষ কীভাবে করবো। আমি জানিনা কীভাবে করতে হবে। 700 01:18:25,627 --> 01:18:28,121 সহজ ভাবে নিলে কী হবে তা জানেন নিশ্চয়। 701 01:18:28,121 --> 01:18:31,203 আমি সর্বকনিষ্ঠ সিইউ। এখন তো আর বয়সের হিসেবে প্রমোশন দেওয়া হয় না। 702 01:18:31,203 --> 01:18:33,856 নিরীক্ষণ ডিপার্টমেন্ট এর কাছে তোর এবং পার্ক ডং হুন এর ছবি আছে। 703 01:18:33,856 --> 01:18:36,387 যদি তাদের বলে দেই তাকে ব্যবহার করেছো, তোমার খেল খতম। 704 01:18:36,387 --> 01:18:38,654 আমি সব টাকা ব্যবহার করে ফেলেছি, এখন কী করবো? 705 01:18:38,654 --> 01:18:41,609 এমন উষ্ণতা আমার ২১ বছরের জীবনে এই প্রথম অনুভব করেছি। 706 01:18:41,609 --> 01:18:43,091 ধন্যবাদ। 707 01:18:43,091 --> 01:18:45,319 আমরা ইন্টারভিউ তে কিছু পরিবর্তন করতে চাচ্ছি। 708 01:18:45,319 --> 01:18:49,418 পার্ক ডং হুন আপনাকে বরখাস্ত করেছে তা দেখার পর চাকরি ছাড়বো আমি।