1
00:00:29,697 --> 00:00:30,906
কয়টায় ছাড়বে?
2
00:00:30,906 --> 00:00:32,408
১১টায়।
3
00:00:33,325 --> 00:00:34,910
শীঘ্রই, তাহলে।
4
00:00:35,286 --> 00:00:37,913
- নে।
- শুভকামনা।
5
00:00:40,332 --> 00:00:41,667
এখনও না?
6
00:00:45,171 --> 00:00:46,422
নিরেনো সাহেব!
7
00:00:47,923 --> 00:00:49,175
শোজি সাহেব!
8
00:00:50,634 --> 00:00:52,344
কোথাও যাচ্ছেন নাকি?
9
00:00:52,428 --> 00:00:54,805
আমার মেয়ে কলেজে যাচ্ছে।
10
00:00:55,139 --> 00:00:58,601
ওহ, তাই নাকি? কোথায়?
11
00:00:58,809 --> 00:01:00,561
টোকিওতে।
12
00:01:00,686 --> 00:01:04,356
টোকিওর কলেজ?
বিরাট ব্যাপার!
13
00:01:05,733 --> 00:01:07,193
টোকিওতে একা থাকবে?
14
00:01:07,401 --> 00:01:08,569
হ্যাঁ।
15
00:01:08,778 --> 00:01:12,490
বড়ো সিদ্ধান্ত বটে।
তাকে তো মিস করবেন, না-কি?
16
00:01:12,740 --> 00:01:14,700
ওসব বলবেন না!
17
00:01:14,950 --> 00:01:16,869
কেন?
18
00:01:43,479 --> 00:01:46,607
A Shunji Iwai Film
19
00:01:51,987 --> 00:01:54,990
শ্রেষ্ঠাংশে Takako Matsu
20
00:02:05,000 --> 00:02:09,672
APRIL STORY
21
00:03:48,229 --> 00:03:50,064
শুনবেন একটু...
22
00:03:50,397 --> 00:03:53,984
সাকুরাগাওকা ব্লক ২ কি আশেপাশেই?
23
00:03:54,276 --> 00:03:55,986
এটাই ব্লক ২।
24
00:03:56,237 --> 00:04:02,743
সাকুরাগাওকা ২, উম...
২-৪-৫...
25
00:04:10,960 --> 00:04:15,673
ওহ, ওদিকে...
সোজা গিয়ে বামে।
26
00:04:16,215 --> 00:04:18,842
একটু পেছাতে পারবেন?
ব্যাক, ব্যাক!
27
00:04:19,218 --> 00:04:22,763
অপেক্ষা করানোয় দুঃখিত...
জলদি আসো!
28
00:04:26,976 --> 00:04:29,979
দেরি করে ফেললাম বলে দুঃখিত।
29
00:04:32,022 --> 00:04:33,899
দেখে।
30
00:04:36,610 --> 00:04:39,446
মাথা সাবধানে।
31
00:04:40,739 --> 00:04:41,949
সাবধানে...
32
00:05:37,921 --> 00:05:40,507
- হ্যাঁ?
- আপনার জিনিসপত্র নিয়ে এসেছি।
33
00:05:40,758 --> 00:05:43,302
- ধন্যবাদ।
- দরজাটা আটকে দিতে পারবেন?
34
00:05:43,427 --> 00:05:44,511
হ্যাঁ।
35
00:05:54,021 --> 00:05:56,523
ওইযে... ফ্লোরে।
36
00:06:04,907 --> 00:06:06,533
অপেক্ষা করুন এখানে।
37
00:06:06,742 --> 00:06:07,910
হাত লাগাই।
38
00:06:08,118 --> 00:06:10,788
জিনিস অনেক।
অপেক্ষা করুন এখানে।
39
00:06:12,748 --> 00:06:13,874
আচ্ছা...
40
00:06:18,337 --> 00:06:19,797
এই, এই, এই, এই!
41
00:06:20,214 --> 00:06:23,050
ছোটো জিনিস পরে। আগে বড়োগুলো।
শুরু করো!
42
00:06:32,684 --> 00:06:37,231
না, না, বড়োগুলো!
আসো!
43
00:06:42,486 --> 00:06:45,072
সেকেন্ড ফ্লোর...
44
00:06:47,408 --> 00:06:49,368
নবদম্পতি বোধহয়।
45
00:06:49,910 --> 00:06:51,620
- এদিকে আসবেন?
- না।
46
00:07:30,409 --> 00:07:32,828
- দেখি...
- দেখে হাঁটো...
47
00:07:33,412 --> 00:07:35,080
ওহ, দুঃখিত...
সব আঁটবে না।
48
00:08:03,734 --> 00:08:06,695
না, আঁটবে না।
49
00:08:07,362 --> 00:08:12,826
কিছু বের করে ফেলি।
অব্যবহার্য কিছু আছে?
50
00:08:13,702 --> 00:08:17,122
- উমম...
- ফ্রিজ... লাগবে নিশ্চয়।
51
00:08:18,040 --> 00:08:19,625
বিছানাটা ব্যবহার করবেন?
52
00:08:19,625 --> 00:08:21,460
উম, হ্যাঁ...
53
00:08:24,254 --> 00:08:26,507
আর সোফাটা?
54
00:08:28,008 --> 00:08:29,968
বেশ বড়ো কিন্তু...
55
00:08:32,387 --> 00:08:35,057
বিছানা তো আছে।
তাহলে এটা হয়তো লাগবে না।
56
00:08:35,224 --> 00:08:36,517
উমম...
57
00:08:37,226 --> 00:08:38,644
ফেলে দিন!
58
00:08:41,146 --> 00:08:43,065
টিভি তো দেখবেন?
59
00:08:43,273 --> 00:08:45,484
বেডিং তো দু'জনের।
60
00:08:46,068 --> 00:08:49,488
দুইটা লাগবে না।
উনি একা থাকেন!
61
00:08:49,821 --> 00:08:51,448
কোনো বন্ধু এলে?
62
00:08:51,657 --> 00:08:55,202
কেউ আসবে না।
আমার বাসায় কেউ কখনও থাকেনি।
63
00:09:11,635 --> 00:09:15,305
- এখানে আপনার সাইন লাগবে।
- হ্যাঁ? ওহ, হ্যাঁ...
64
00:09:19,643 --> 00:09:21,979
চেয়ারটা কী করবো?
65
00:09:26,441 --> 00:09:30,612
- আপনার অনেক পছন্দের নিশ্চয়।
- হ্যাঁ! এটা রেখে দিন!
66
00:09:31,113 --> 00:09:31,905
আচ্ছা।
67
00:09:41,790 --> 00:09:43,875
- ধন্যবাদ।
- ধন্যবাদ।
68
00:10:45,354 --> 00:10:46,313
হ্যাঁ?
69
00:10:46,480 --> 00:10:50,025
আমার নাম নিরেনো।
আজই পাশের বাসায় উঠেছি।
70
00:10:50,192 --> 00:10:54,946
সামান্য কিছু...
হোক্কাইদোর এর আসাহিকাওয়া'র মটরশুঁটি।
71
00:10:56,031 --> 00:10:59,785
- ধন্যবাদ।
- পরিচিত হয়ে ভালো লাগলো।
72
00:11:00,035 --> 00:11:02,663
আমারও ভালো লাগলো।
73
00:11:02,954 --> 00:11:05,290
- আপনি কি স্টুডেন্ট?
- হ্যাঁ।
74
00:11:05,707 --> 00:11:07,668
আচ্ছা।
শুভকামনা।
75
00:11:07,834 --> 00:11:09,252
- ধন্যবাদ।
- ঠিক আছে।
76
00:11:59,636 --> 00:12:03,724
# বাতাসে চেরি ফুল পড়ার অমলিন সৌন্দর্য উপভোগ করো।
কিন্তু ফুলগুলোর চেয়ে তুমি বেশি অমলিন! #
77
00:12:12,023 --> 00:12:14,735
এখন সভাপতি বক্তৃতা দিবেন।
78
00:12:15,610 --> 00:12:18,697
বিশ্বব্যাপী আমরা যতই
সচেতনতা গ্রহণ করি না কেন
79
00:12:18,905 --> 00:12:22,242
২১ শতাব্দী অনেক সমস্যার জন্ম দিবে,
80
00:12:22,325 --> 00:12:24,870
আর সেসব সমাধানের সক্ষমতা...
81
00:13:10,957 --> 00:13:12,918
আমি কিকুতা ইউমিকো।
82
00:13:13,168 --> 00:13:17,464
গার্লস স্কুলে পড়েছি,
তাই এখানে আসতে পেরে খুশি।
83
00:13:18,089 --> 00:13:21,760
ইনডোরে আমার শখ পিয়ানো,
আর আউটডোরে টেনিস।
84
00:13:21,927 --> 00:13:23,386
পরিচিত হয়ে ভালো লাগলো।
85
00:13:25,931 --> 00:13:28,225
আমি টোকিও থেকে,
ইয়াজাওয়া হারুকি।
86
00:13:28,433 --> 00:13:31,186
আমার শখ হলো
আমেরিকান ফুটবল আর ভ্রমণ।
87
00:13:34,731 --> 00:13:38,068
আমার জন্ম ওসাকায়,
তিন বছর আগে টোকিওতে এসেছি...
88
00:13:38,151 --> 00:13:41,488
সানো সেকো। নাকানো মিউনিসিপ্যাল
হাই স্কুল থেকে গ্রাজুয়েট করেছি,
89
00:13:41,822 --> 00:13:43,782
আমার শখ মাছ ধরা।
এটুকুই।
90
00:13:44,032 --> 00:13:47,035
হাই।
আমি তাকিও কেই।
91
00:13:47,369 --> 00:13:51,164
দেশের বাইরে পড়েছি।
পরিচিত হয়ে ভালো লাগলো।
92
00:13:51,373 --> 00:13:54,584
- নাইস টু মিট ইউ টু।
- তুমি ইংরেজি পারো?
93
00:13:54,709 --> 00:13:56,378
- হ্যাঁ...
- তোমার বয়ফ্রেন্ড আছে?
94
00:13:56,628 --> 00:13:58,713
এই মুহূর্তে নেই,
তবে বিশেষ কেউ চেনা আছে তোমার?
95
00:13:58,755 --> 00:14:02,008
- হ্যাঁ, আমি হলে চলবে?
- সরি, তুমি আমার টাইপের না।
96
00:14:02,092 --> 00:14:03,051
আরে!
97
00:14:03,468 --> 00:14:04,845
মজা করছিলাম!
98
00:14:10,892 --> 00:14:15,522
আমি তোছিগি থেকে, ওছিয়াই তারো।
আমি জুডো খেলি।
99
00:14:15,856 --> 00:14:20,318
মানুষকে আছাড় দিই না যদিও,
তাই আমার সাথে কথা বলতে ভয় পেয়ো না।
100
00:14:23,530 --> 00:14:25,448
এবার তুমি।
101
00:14:26,950 --> 00:14:29,286
- আমি টোকিওর ফুছু থেকে...
- আমি টোকিও থেকে...
102
00:14:30,245 --> 00:14:31,997
- আমি টোকিও থেকে...
- আমি টোকিওর ফুছু থেকে...
103
00:14:37,586 --> 00:14:40,547
আমি টোকিওর ফুছু থেকে, জিবিকি গো।
একাই থাকি, তাই...
104
00:14:40,922 --> 00:14:45,260
আমার মোটো, “প্রতিদিন আরও বড়ো হও।”
আমি কাওয়াসা তাদাইউকি।
105
00:14:45,760 --> 00:14:49,931
আমি নিরেনো উজুকি,
হোক্কাইদোর আসাহিকাওয়া থেকে।
106
00:14:52,058 --> 00:14:56,563
আমি... স্বভাবগতভাবেই হাসিখুশি।
107
00:14:58,064 --> 00:15:03,236
রেকর্ড শুনতে পছন্দ করি।
পরিচিত হয়ে ভালো লাগলো।
108
00:15:04,821 --> 00:15:06,448
কারো কোনো প্রশ্ন?
109
00:15:08,825 --> 00:15:11,620
হোক্কাইদোতে কি ঠান্ডা?
110
00:15:12,412 --> 00:15:15,081
- হ্যাঁ।
- এটা তো সবাই জানে!
111
00:15:17,334 --> 00:15:19,336
ভালো স্কি করতে পারো?
112
00:15:19,961 --> 00:15:21,087
না...
113
00:15:21,421 --> 00:15:24,299
ওখানকার সবাই না স্কি করতে পারে?
114
00:15:24,549 --> 00:15:26,718
আসলে, আমি পারি না।
115
00:15:26,927 --> 00:15:29,596
এই কলেজে এপ্লাই করেছো কেন?
116
00:15:31,723 --> 00:15:33,183
হ্যাঁ?
117
00:15:33,433 --> 00:15:36,019
তোমার এখানে আসার কারণ...
118
00:15:38,813 --> 00:15:40,482
উমম, আসলে...
119
00:15:43,610 --> 00:15:45,612
জানি না ঠিক... অনেক কারণে...
120
00:15:47,238 --> 00:15:53,578
ক্যাম্পাসটা সুন্দর... হয়তো...
121
00:15:58,458 --> 00:16:00,085
সরি।
122
00:16:01,378 --> 00:16:03,713
সোয়েটারটায় গরম লাগছে না?
123
00:16:05,382 --> 00:16:06,716
হোক্কাইদো থেকে এসেছে তো।
124
00:16:08,009 --> 00:16:10,303
- ওকে, এবার তুমি।
- কে? আমি?
125
00:16:55,306 --> 00:16:57,225
বসি?
126
00:17:08,987 --> 00:17:11,322
সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা নিচ্ছো?
127
00:17:13,033 --> 00:17:15,243
ফ্রেঞ্চ কি সহজ?
128
00:17:16,494 --> 00:17:18,413
জানি না ঠিক...
129
00:17:23,501 --> 00:17:25,420
তোমার নাম কী?
130
00:17:27,255 --> 00:17:28,715
নিরেনো।
131
00:17:29,132 --> 00:17:30,717
নিরেনো?
132
00:17:31,009 --> 00:17:32,469
নিরেনো উজুকি।
133
00:17:32,469 --> 00:17:34,387
নিরেনো উজুকি?
134
00:17:35,096 --> 00:17:36,848
আমি সেকো।
135
00:17:36,931 --> 00:17:38,975
- সেকো?
- সানো সেকো।
136
00:17:39,017 --> 00:17:40,560
সানো সেকো?
137
00:17:56,284 --> 00:17:58,453
খাবারটা বাজে।
138
00:18:07,045 --> 00:18:09,589
কালকে কি ব্যস্ত থাকবে?
139
00:18:09,839 --> 00:18:12,884
- হ্যাঁ?
- কাল। রবিবার।
140
00:18:13,468 --> 00:18:14,719
হ্যাঁ...
141
00:18:15,595 --> 00:18:17,514
শপিংয়ে যাবে?
142
00:18:17,680 --> 00:18:20,725
- কাল পারবো না।
- ব্যস্ত থাকবে?
143
00:18:21,476 --> 00:18:27,982
সবে এখানে এসেছি।
সবকিছু একটু গুছিয়ে নিতে হবে।
144
00:18:29,359 --> 00:18:30,902
পরে যাবো, কেমন?
145
00:18:36,574 --> 00:18:39,327
সরি, তোমার নামটা যেন কী?
146
00:18:40,870 --> 00:18:42,914
নিরেনো উজুকি।
147
00:20:14,214 --> 00:20:18,092
- অপেক্ষা করানোর জন্য দুঃখিত।
- ধন্যবাদ।
148
00:21:11,229 --> 00:21:14,816
শুনছেন...
একটা বইয়ের দোকান খুঁজছিলাম।
149
00:21:15,566 --> 00:21:17,694
নাম “মুসাশিনো-দো।”
150
00:21:17,777 --> 00:21:20,238
“মুসাশিনো-দো?”
সোজা গিয়ে কোণায়।
151
00:21:22,323 --> 00:21:24,617
- বামে।
- বামে...
152
00:21:24,867 --> 00:21:27,120
ধন্যবাদ।
153
00:21:31,874 --> 00:21:35,837
- না, না, ওদিকে!
- ওদিকে? ধন্যবাদ।
154
00:22:43,946 --> 00:22:45,114
উমম...
155
00:22:45,198 --> 00:22:46,532
হ্যাঁ?
156
00:22:46,699 --> 00:22:48,951
দোকান কতক্ষণ পর্যন্ত খোলা থাকে?
157
00:22:49,577 --> 00:22:53,373
- ৬টা পর্যন্ত।
- ওহ, আচ্ছা।
158
00:24:08,739 --> 00:24:11,325
তোকিছিরো, ওই বজ্জাতটা!
159
00:24:12,326 --> 00:24:15,204
আমরা একদম শেষ হয়ে গেছি!
160
00:24:15,538 --> 00:24:18,040
আর যেতে পারবো না...
161
00:24:18,499 --> 00:24:22,420
প্রভু!
দুর্বলতার কাছে হার মানবেন না!
162
00:24:29,552 --> 00:24:32,847
আমার শাসন স্বল্পস্থায়ী ছিল,
কিন্তু আমার কোনো দুঃখ নেই!
163
00:24:40,146 --> 00:24:42,148
সময় বদলাচ্ছে।
164
00:24:42,648 --> 00:24:45,776
এই যুদ্ধবিগ্রহের সমাপ্তি ঘটবে।
165
00:24:46,986 --> 00:24:52,200
একদিন শান্তির সময় আসবে।
166
00:24:53,409 --> 00:24:59,665
আর এটাই আমার স্বপ্ন,
আমার প্রার্থনা!
167
00:25:01,375 --> 00:25:06,422
এই কারণেই তাহলে আপনি
প্রভু নোবুনাগাকে হোনোজি মন্দিরে
168
00:25:06,422 --> 00:25:09,592
হত্যা করেছেন!
169
00:25:12,678 --> 00:25:17,099
তোকিছিরো স্রেফ একটা ভুঁইফোঁড়।
170
00:25:17,558 --> 00:25:21,896
তার কোনো পুত্র
তার উত্তরাধিকারী হবে না।
171
00:25:25,650 --> 00:25:28,110
আর তাই শান্তির এই নব যুগে...
172
00:25:28,402 --> 00:25:32,907
যে শাসন করবে সে হলো...
173
00:25:33,783 --> 00:25:36,619
হ্যাঁ। মাতসুদাইরা ইয়েইয়াসু।
174
00:25:37,036 --> 00:25:42,500
তার হাতে আমার স্বপ্ন তুলে দেওয়াটা লজ্জাজনক,
কিন্তু সে তা সত্যি করবে।
175
00:25:47,672 --> 00:25:48,965
মিতসুহিদে!
176
00:25:49,090 --> 00:25:50,716
কে ওখানে?!
177
00:25:50,800 --> 00:25:55,263
তোমার মতো কারো
ওরকম স্বপ্ন দেখা সাজে না!
178
00:26:00,184 --> 00:26:02,395
প্রভু নোবুনাগা!
179
00:26:03,062 --> 00:26:05,773
- এ হতে পারে না!
- ভূত!
180
00:26:06,190 --> 00:26:09,860
ভেবেছো আমি
বিশ্বাসঘাতকতা আশা করিনি?
181
00:26:10,152 --> 00:26:11,737
কী?!
182
00:26:11,821 --> 00:26:16,117
তোকিছিরো কীভাবে এত দ্রুত
যুদ্ধ ঘোষণা করে?
183
00:26:16,450 --> 00:26:22,999
তাহলে হোনোজি মন্দিরে মারা যাওয়া লোকটা
নকল কেউ ছিল?
184
00:26:23,541 --> 00:26:27,628
নকল না।
ওটা ইয়েইয়াসু ছিল।
185
00:26:28,170 --> 00:26:31,924
- ইয়েইয়াসু?!
- ইয়েইয়াসু ছিল?!
186
00:26:32,133 --> 00:26:34,093
প্রভু ইয়েইয়াসু?!
187
00:26:34,552 --> 00:26:37,138
সে আমার পরিচয় নিয়ে
মারা গেছে।
188
00:26:38,556 --> 00:26:42,351
আর আমি তার পরিচয়ে
ক্ষমতা গ্রহণ করে শাসন করবো।
189
00:26:43,644 --> 00:26:46,522
আপনি ইয়েইয়াসু হবেন?!
190
00:26:47,064 --> 00:26:49,525
কিন্তু এত চক্রান্ত কেন?
191
00:26:49,984 --> 00:26:53,696
যখন এই যুগের সমাপ্তি ঘটবে,
ইয়েইয়াসু শোগুন হিসেবে এডোতে শাসন করবে।
192
00:26:55,031 --> 00:26:57,783
আমার ক্ষমতা গ্রহণের
আর কোনো উপায় ছিল না।
193
00:26:58,367 --> 00:27:00,453
সেটা আপনি কীভাবে জানেন?
194
00:27:01,871 --> 00:27:08,461
অনেক হয়েছে রঙ্গরস!
নরকে গিয়ে সেকথা ভাবতে পারবে।
195
00:27:09,629 --> 00:27:12,298
আমার নিজের তরবারি
তোমাদের সেখানে পাঠাবে।
196
00:27:17,011 --> 00:27:19,221
মরার জন্য তৈরি হও!
197
00:28:28,874 --> 00:28:31,877
দূরে থাকো!
198
00:29:20,009 --> 00:29:23,304
শালার খালি ক্যানটা!
199
00:31:06,073 --> 00:31:11,537
- দোকান কোনদিন বন্ধ?
- কালকে।
200
00:32:06,967 --> 00:32:08,552
এই!
201
00:32:12,014 --> 00:32:14,934
দেখুন!
202
00:32:17,019 --> 00:32:19,688
দেখুন!
এটা আপনার!
203
00:32:39,249 --> 00:32:42,711
- কোন ক্লাবে জয়েন করবে ঠিক করেছো?
- এখনও না।
204
00:32:42,878 --> 00:32:44,463
ফিশিং ক্লাবে করবে?
205
00:32:45,506 --> 00:32:50,052
ফিশিং?
ফিশিং মানে... এই ফিশিং?
206
00:32:50,469 --> 00:32:53,138
মজার কিন্তু।
207
00:32:55,432 --> 00:32:59,687
“জাপানি অর্থনীতি এবং
প্রত্যক্ষ বিনিয়োগের আন্দোলন।”
208
00:32:59,979 --> 00:33:03,148
আগামী ক্লাসে
প্রত্যেকে রিপোর্ট জমা দিবে।
209
00:33:03,857 --> 00:33:06,735
বিভিন্ন রকমের ফিশিং আছে।
210
00:33:07,027 --> 00:33:09,697
আমরা করি “ফ্লাই-ফিশিং।”
211
00:33:11,031 --> 00:33:13,450
ফ্লাই-ফিশিং এর নাম শুনেছো?
212
00:33:16,161 --> 00:33:20,541
এটা অনেকটা স্ট্রিম-ফিশিং,
কিন্তু ব্যবহার করা হয় এরকম কৃত্রিম টোপ।
213
00:33:24,420 --> 00:33:26,922
পোকা ধরতে পারো?
214
00:33:28,549 --> 00:33:32,720
স্বাভাবিক! তুমিও তো মেয়ে।
215
00:33:32,970 --> 00:33:37,975
কিন্তু এই টোপগুলোর ক্ষেত্রে
মেয়েদেরও কোনো সমস্যা হবে না।
216
00:33:41,228 --> 00:33:44,231
তোমাকে মানিয়েছে।
217
00:33:46,066 --> 00:33:48,277
এটা তোমাকে দিচ্ছি।
218
00:33:53,907 --> 00:33:56,660
“A River Runs Through It”
মুভিটা দেখেছো?
219
00:33:57,036 --> 00:33:59,246
ব্রাড পিট ছিল।
220
00:33:59,747 --> 00:34:04,293
- দেখেছি।
- দেখেছো? ওটাই ফ্লাই-ফিশিং।
221
00:34:05,085 --> 00:34:09,548
শেষে না ব্রাড পিট
ভালুকের হাতে মারা যায়?
222
00:34:12,468 --> 00:34:14,928
না, ভালুকের হাতে মারা যায় না...
223
00:34:16,472 --> 00:34:22,519
যাইহোক, এখন জয়েন করলে,
ফ্রিতে একেবারে নতুন ফিশিং রড পাবে।
224
00:34:23,687 --> 00:34:26,148
ওয়াও! Obis #4!
225
00:34:26,523 --> 00:34:28,776
এটা কিন্তু বিগিনারদের রড না।
226
00:34:29,068 --> 00:34:30,778
কী বলো?
227
00:34:59,264 --> 00:35:01,725
ওইযে ওরা!
228
00:35:02,101 --> 00:35:06,647
আচ্ছা...
ওরা এখানে ফিশিং করছে কীজন্য?
229
00:35:10,317 --> 00:35:12,611
প্র্যাকটিস করছে! প্র্যাকটিস!
230
00:35:27,584 --> 00:35:30,754
তোমার হাত ভালো।
231
00:35:31,171 --> 00:35:33,882
- তাই?
- হ্যাঁ।
232
00:35:35,050 --> 00:35:37,010
দেখি তো...
233
00:35:38,345 --> 00:35:42,266
অন্য রীল নেওয়া উচিত তোমার।
234
00:35:51,567 --> 00:35:53,986
এটা রিদম জিমন্যাস্টিকসের মতো।
235
00:36:04,538 --> 00:36:07,791
- এভাবে...
- ধন্যবাদ।
236
00:36:14,882 --> 00:36:18,051
Obis #4 এর দরকার
CFO #3 রীল।
237
00:36:18,385 --> 00:36:23,891
এটা সেরার সেরা।
তোমাকে কিছুদিনের জন্য ধার দিচ্ছি।
238
00:36:28,896 --> 00:36:32,524
ফিশিং করার ইচ্ছা থাকতে পারে
এমন কোনো বন্ধু আছে তোমার?
239
00:36:32,774 --> 00:36:34,443
জি?
240
00:36:35,819 --> 00:36:42,701
কোনো বন্ধুকে ক্লাবে জয়েন করালে
রীলটা ফ্রিতে পেয়ে যাবে।
241
00:36:53,921 --> 00:36:55,214
সানো...
242
00:36:56,006 --> 00:36:58,217
- শুভ সকাল।
- শুভ সকাল।
243
00:36:59,259 --> 00:37:01,053
তোমার প্রথম ক্লাস কী?
244
00:37:01,386 --> 00:37:03,138
সাংস্কৃতিক নৃতত্ত্ব।
245
00:37:03,347 --> 00:37:05,015
আমার ইতিহাস।
246
00:37:08,101 --> 00:37:10,771
- আজকে ক্লাবে আসতে পারবো না।
- ওহ...
247
00:37:11,021 --> 00:37:12,731
সরি।
248
00:37:14,858 --> 00:37:16,902
আচ্ছা, আসি।
249
00:37:30,332 --> 00:37:34,336
- ক্লাব থেকে বেরিয়ে যেতে চাও?
- না।
250
00:37:34,461 --> 00:37:36,588
- শিওর?
- হ্যাঁ।
251
00:38:34,313 --> 00:38:36,189
একটু দেখি।
252
00:38:42,529 --> 00:38:43,530
দুঃখিত।
253
00:38:57,210 --> 00:38:58,211
আবারও দুঃখিত।
254
00:39:11,808 --> 00:39:13,268
পেয়েছি।
255
00:39:28,575 --> 00:39:30,619
ফেরত পাচ্ছেন ৫,০০০ ইয়েন।
256
00:39:30,952 --> 00:39:33,872
- কাভার লাগবে?
- না, ধন্যবাদ।
257
00:39:34,039 --> 00:39:34,915
ঠিক আছে।
258
00:41:00,333 --> 00:41:04,713
- হ্যাঁ?
- আমার সাথে ডিনার করবেন?
259
00:41:05,172 --> 00:41:06,465
জি?
260
00:41:08,300 --> 00:41:10,552
তরকারি বেশি রান্না করে ফেলেছি...
261
00:41:14,097 --> 00:41:17,100
সরি। আমি তো খেয়ে ফেলেছি।
262
00:41:21,480 --> 00:41:24,774
ওহ... ঠিক আছে তাহলে।
263
00:43:24,019 --> 00:43:26,438
হ্যাঁ... ফিশিং।
264
00:43:27,480 --> 00:43:31,151
অদ্ভুত? তাই?
265
00:43:32,319 --> 00:43:37,282
নতুন কিছু করতে চেয়েছিলাম।
তাই ভাবলাম এটা ভালো হতে পারে।
266
00:43:40,160 --> 00:43:43,747
এখানে? গরম।
যেন গ্রীষ্মকাল চলছে।
267
00:43:44,164 --> 00:43:46,750
রাতে ঠান্ডা পড়ে।
268
00:43:48,126 --> 00:43:51,171
কেউ বেল বাজাচ্ছে।
একটু ধরো।
269
00:43:57,677 --> 00:43:58,928
আসছি!
270
00:44:05,268 --> 00:44:06,603
কোনো সমস্যা?
271
00:44:06,645 --> 00:44:11,024
ভাবলাম তখন ওভাবে
না বলাটা ঠিক হয়নি।
272
00:44:11,733 --> 00:44:12,609
সমস্যা নেই।
273
00:44:12,776 --> 00:44:17,947
বেশি রান্না করে ফেললে,
সেটা নষ্ট করা লজ্জার ব্যাপার হবে।
274
00:44:18,865 --> 00:44:20,158
না, সমস্যা নেই।
275
00:44:20,241 --> 00:44:22,243
- সত্যি বলছেন?
- হ্যাঁ।
276
00:44:23,536 --> 00:44:27,248
বেঁচে যাওয়া কিছু থাকলে,
আমি খেতে চাই।
277
00:44:29,709 --> 00:44:31,795
ধন্যবাদ!
278
00:44:32,087 --> 00:44:34,547
আচ্ছা, ভেতরে আসুন।
279
00:44:35,965 --> 00:44:37,676
আসুন।
280
00:44:39,761 --> 00:44:41,054
আসুন।
281
00:44:48,728 --> 00:44:53,066
- আপনার দরজার কালার আমার দরজার চেয়ে ভিন্ন।
- তাই বুঝি?
282
00:44:54,484 --> 00:44:55,527
আসুন।
283
00:45:04,327 --> 00:45:06,079
ধন্যবাদ।
284
00:45:07,497 --> 00:45:11,793
ওহ, এক মিনিট।
প্লিজ, বসুন।
285
00:45:12,836 --> 00:45:14,963
দিন, আমি করছি।
286
00:45:15,505 --> 00:45:16,589
ধন্যবাদ।
287
00:45:21,761 --> 00:45:23,847
রুমটা সুন্দর।
288
00:45:24,764 --> 00:45:27,559
স্টুডেন্টের অ্যাপার্টমেন্ট যাকে বলে।
289
00:45:38,653 --> 00:45:41,740
হ্যালো? সরি...
290
00:45:44,284 --> 00:45:51,666
না। পাশের বাসার আপুটা।
পরে কল দেবো, কেমন?
291
00:46:07,974 --> 00:46:11,269
ইওশিয়ে? হ্যাঁ, চিনি...
292
00:46:19,068 --> 00:46:21,237
তাই নাকি?
293
00:46:26,451 --> 00:46:29,412
ফুকাতসু দারুণ, তাই না?
294
00:46:30,288 --> 00:46:32,123
কোনটা?
295
00:46:33,583 --> 00:46:35,043
ক্লাব প্রেসিডেন্ট!
296
00:46:42,008 --> 00:46:44,093
- ওহ...
- দারুণ না?
297
00:46:47,138 --> 00:46:50,183
তোমার বয়ফ্রেন্ড আছে?
298
00:46:50,767 --> 00:46:53,394
হোক্কাইদোতে তোমার কোনো
বয়ফ্রেন্ড ছিল না?
299
00:46:54,687 --> 00:46:56,481
যার সাথে প্রেম করেছো...
300
00:46:57,440 --> 00:46:59,776
একতরফা ছিল।
301
00:47:00,069 --> 00:47:03,112
আরে, আমার মতো!
302
00:47:04,864 --> 00:47:06,616
কেমন ছিল সে?
303
00:47:09,452 --> 00:47:14,415
- বেশ চমৎকার। স্মার্ট।
- স্মার্ট?
304
00:47:14,791 --> 00:47:17,252
হ্যাঁ। প্রকৃত স্মার্ট।
305
00:47:17,752 --> 00:47:19,838
তুমি স্মার্ট ছেলেদের পছন্দ করো?
306
00:47:20,922 --> 00:47:23,466
ঠিক তা না...
307
00:48:45,757 --> 00:48:50,637
ইয়ামাজাকি গত বসন্তে
টোকিওর ইউনিভার্সিটিতে চলে গেছে।
308
00:48:51,220 --> 00:48:53,932
আমি ভেঙে পড়েছিলাম।
309
00:49:26,172 --> 00:49:28,758
[ ইয়ামাজাকি ]
310
00:49:51,197 --> 00:49:53,491
# মুসাশিনো বিশ্ববিদ্যালয় #
311
00:49:54,701 --> 00:49:56,869
“মুসাশিনো বিশ্ববিদ্যালয়” এর
নাম শুনেছিস কখনও?
312
00:49:58,413 --> 00:50:02,083
টোকিওর মুসাশিনো?
313
00:50:03,876 --> 00:50:09,257
ওটা তো নামি বিশ্ববিদ্যালয়।
ওখানে এপ্লাই করছিস?
314
00:50:22,270 --> 00:50:24,522
টোকিওর মুসাশিনো বিশ্ববিদ্যালয়।
315
00:50:25,314 --> 00:50:29,652
আমার বান্ধবী ওনোদা নাতসুকো বলেছিল
ওটা নামি বিশ্ববিদ্যালয়।
316
00:50:29,902 --> 00:50:34,949
“মুসাশিনো” শব্দটি আমাকে
তার কথা মনে করিয়ে দিয়েছিল।
317
00:50:35,241 --> 00:50:39,162
মুসাশিনো... মুসাশিনো...
318
00:50:40,038 --> 00:50:43,916
কুনিকিদা দোপো এর লেখা
“মুসাশিনো” পড়েছি।
319
00:50:44,167 --> 00:50:46,627
বইটা বুঝিনি ঠিক।
320
00:50:46,961 --> 00:50:51,424
কিন্তু তারপর থেকে, জায়গাটা,
“মুসাশিনো” নামটা...
321
00:50:51,758 --> 00:50:54,302
আমার কানে কোনো
আহ্ববানের মতো বেজেছিল।
322
00:50:55,428 --> 00:50:59,307
মুসাশিনো... মুসাশিনো... মুসাশিনো...
323
00:51:02,935 --> 00:51:07,607
একটি খোলা মাঠে
তার গিটার বাজানোর দৃশ্যটি
324
00:51:07,940 --> 00:51:13,196
দেয়ালে দৃঢ়ভাবে আটকানো
কোনো ফ্রেমে বাঁধা ছবির মতো
325
00:51:13,237 --> 00:51:15,323
আমার মনে থেকে গিয়েছিল।
326
00:51:24,624 --> 00:51:26,292
উজুকি!
327
00:51:26,667 --> 00:51:30,004
গ্রীষ্মটা ভর্তি পরীক্ষার জন্য
পড়াশোনা করে কাটাই।
328
00:51:30,254 --> 00:51:34,801
আমার টোকিওর এক বন্ধু,
তাকিজাওয়া মারিকো আমাকে দেখতে আসে।
329
00:51:44,644 --> 00:51:46,687
# “মুসাশিনো” – কুনিকিদা দোপো #
330
00:51:47,146 --> 00:51:50,066
বাইটার উপর কাভার
কে লাগিয়েছে জানো?
331
00:51:52,193 --> 00:51:53,986
ইয়ামাজাকি!
332
00:51:57,156 --> 00:51:59,033
বাদামী কাগজের কাভারটার উপর
333
00:52:00,034 --> 00:52:03,079
“মুসাশিনো-দো” নামের
একটা বাইয়ের দোকানের নাম ছিল।
334
00:52:04,288 --> 00:52:06,124
ও সেখানে পার্ট-টাইম জব করছে।
335
00:52:09,210 --> 00:52:10,086
তাই?
336
00:52:11,170 --> 00:52:12,672
ধন্যবাদ।
337
00:52:13,840 --> 00:52:15,591
ভালোবাসি...
338
00:52:18,553 --> 00:52:20,221
লেখকটাকে।
339
00:52:25,810 --> 00:52:28,855
আমার নিজের মুসাশিনোতে
ঘুরতে ঘুরতে...
340
00:52:29,147 --> 00:52:31,899
সে যেখানে ছিল
সেখানে গিয়ে হোঁচট খেয়েছিলাম।
341
00:52:32,191 --> 00:52:34,402
মুসাশিনোর মুসাশিনো-দো।
342
00:52:41,701 --> 00:52:45,872
আমার হাই-স্কুল জীবনের
শেষ ছয় মাস উৎসর্গ করেছিলাম
343
00:52:46,289 --> 00:52:48,332
“মুসাশিনো”-কে।
344
00:53:23,534 --> 00:53:25,411
স্বাগত।
345
00:54:59,422 --> 00:55:00,548
আচ্ছা...
346
00:55:00,631 --> 00:55:01,966
হ্যাঁ?
347
00:55:02,174 --> 00:55:04,635
বইটা একটু দেখতে পারি?
348
00:55:06,095 --> 00:55:09,640
যেটার পেছন দিকটা হলুদ।
349
00:55:15,021 --> 00:55:16,939
এটা?
350
00:55:28,034 --> 00:55:31,454
- নিন।
- ধন্যবাদ।
351
00:55:57,271 --> 00:55:59,065
হ্যাঁ।
352
00:56:17,750 --> 00:56:19,293
আচ্ছা...
353
00:56:20,795 --> 00:56:26,217
আপনি তো নর্থ হাই স্কুলে পড়েননি,
তাই না?
354
00:56:27,635 --> 00:56:30,054
হ্যাঁ, পড়েছি।
355
00:56:30,638 --> 00:56:33,599
হ্যাঁ!
আমার এক ক্লাস নিচে ছিলেন।
356
00:56:33,849 --> 00:56:35,684
আমার কথা মনে আছে?
357
00:56:36,268 --> 00:56:38,145
হ্যাঁ... আপনার নাম...
358
00:56:38,229 --> 00:56:41,107
উজুকি। নিরেনো উজুকি।
359
00:56:41,565 --> 00:56:43,567
আপনি এখানে কেন?
360
00:56:43,692 --> 00:56:46,153
- ইউনিভার্সিটির জন্য।
- টোকিওতে?
361
00:56:46,487 --> 00:56:48,948
হ্যাঁ।
মুসাশিনো ইউনিভার্সিটি।
362
00:56:49,990 --> 00:56:52,284
তাই? আমিও।
363
00:56:54,829 --> 00:56:57,248
আজব ব্যাপার!
364
00:57:07,883 --> 00:57:09,760
২,৯৩০ ইয়েন এসেছে।
365
00:57:18,894 --> 00:57:20,771
৩,০৩০ ইয়েন থেকে।
366
00:57:25,151 --> 00:57:27,153
কাছেপিঠেই থাকেন?
367
00:57:27,361 --> 00:57:28,487
হ্যাঁ।
368
00:57:29,029 --> 00:57:30,990
আবার আসবেন।
369
00:57:33,367 --> 00:57:34,827
আচ্ছা।
370
00:57:43,669 --> 00:57:45,754
বৃষ্টি শুরু হয়েছে...
371
00:57:45,963 --> 00:57:47,923
আচ্ছা, আসি।
372
00:57:49,717 --> 00:57:52,636
ছাতা! ছাতা এনে দিচ্ছি।
এখানে দাঁড়ান!
373
00:57:52,720 --> 00:57:54,847
লাগবে না, লাগবে না।
374
00:57:56,765 --> 00:57:58,601
বেশি দূরে না।
375
00:58:37,640 --> 00:58:41,977
যাইহোক, স্যার,
একদিন একসাথে ডিনার করা যাক।
376
00:58:54,865 --> 00:58:56,367
কাতো সাহেব!
377
00:58:56,700 --> 00:58:58,911
আপনার ছাতা আছে?
378
00:59:01,789 --> 00:59:04,291
- বৃষ্টি হচ্ছে না-কি?
- হ্যাঁ, বৃষ্টি হচ্ছে!
379
00:59:07,628 --> 00:59:09,588
ভালোই বৃষ্টি দেখি!
380
00:59:12,758 --> 00:59:14,552
ছাতা নেই?
381
00:59:16,512 --> 00:59:18,556
নিন, এটা ব্যবহার করুন।
382
00:59:18,597 --> 00:59:19,932
না, ঠিক আছে।
383
00:59:19,932 --> 00:59:22,309
ভেতরে আরেকটা পাওয়া যাবে।
384
00:59:25,312 --> 00:59:27,898
কিছুক্ষণের জন্য ধার নিতে পারি?
385
00:59:28,107 --> 00:59:32,444
একটা কিনে নিয়ে
এখানে ফিরে আসবো।
386
00:59:36,824 --> 00:59:39,118
এক্ষুণি চলে আসবো!
387
01:00:05,936 --> 01:00:07,563
মি. ইয়ামাজাকি!
388
01:00:11,942 --> 01:00:13,319
কী ব্যাপার?
389
01:00:14,903 --> 01:00:18,991
একটা ছাতা ধার নিতে চাচ্ছিলাম।
বৃষ্টি বেড়ে গেছে।
390
01:00:20,159 --> 01:00:21,660
ছাতা তো আছে আপনার।
391
01:00:24,288 --> 01:00:27,708
ওহ, এটা...
রাস্তার ওদিক থেকে ধার নিয়েছি।
392
01:00:28,667 --> 01:00:30,544
দাঁড়ান।
393
01:00:43,265 --> 01:00:46,310
এগুলো লোকে ফেলে গেছে।
যেটা পছন্দ নিন।
394
01:00:47,728 --> 01:00:49,355
আচ্ছা, এটা।
395
01:00:49,438 --> 01:00:52,316
জানতাম!
জানতাম এটা নিবেন।
396
01:00:53,567 --> 01:00:54,735
আসি।
397
01:00:57,905 --> 01:00:59,239
দাঁড়ান!
398
01:01:01,742 --> 01:01:04,036
ওটা ভাঙা।
399
01:01:06,163 --> 01:01:08,165
সমস্যা নেই।
400
01:01:08,415 --> 01:01:10,793
না, একটু দাঁড়ান।
401
01:01:31,105 --> 01:01:33,190
এটা চলবে।
402
01:01:34,775 --> 01:01:37,861
এটা কেমন? বেশি উজ্জ্বল?
403
01:01:39,071 --> 01:01:42,157
এটা ঠিক আছে।
সত্যি বলছি।
404
01:01:48,497 --> 01:01:51,375
এখনও কোনো ব্যান্ডে আছেন?
405
01:01:52,501 --> 01:01:55,879
না। কীভাবে জানেন
আমি যে ব্যান্ডে ছিলাম?
406
01:01:56,255 --> 01:01:58,549
আপনি তখন ফেমাস ছিলেন।
407
01:01:59,007 --> 01:02:00,217
তাই?
408
01:02:01,260 --> 01:02:03,971
অন্তত, আমার কাছে।
409
01:02:05,889 --> 01:02:08,058
এটা ফেরত দিয়ে যাবো।
410
01:02:08,726 --> 01:02:09,935
লাগবে না।
411
01:02:10,811 --> 01:02:12,855
ফেরত দিয়ে যাবো।
412
01:02:15,190 --> 01:02:16,275
আচ্ছা।
413
01:03:14,166 --> 01:03:18,128
ভাগ্যিস ছাতাটা কিনতে গিয়েছিলেন।
414
01:03:19,296 --> 01:03:22,007
তাদের কাছে একটাই ছিল।
415
01:03:22,049 --> 01:03:23,801
ধন্যবাদ।
416
01:03:28,138 --> 01:03:30,182
ওটা কি রাস্তায় পেয়েছেন?
417
01:03:30,724 --> 01:03:33,227
হ্যাঁ...
418
01:03:33,685 --> 01:03:35,270
আসি।
419
01:03:35,854 --> 01:03:37,981
অসংখ্য ধন্যবাদ!
420
01:04:18,063 --> 01:04:20,858
আমি যখন ইউনিভার্সিটিতে টিকে যাই
421
01:04:21,275 --> 01:04:23,402
আমার হোম-রুম টিচার মোরিয়ামা
422
01:04:23,610 --> 01:04:26,363
“এটা বিস্ময়কর ছিল” বলে
অভিনন্দন জানিয়েছিলেন।
423
01:04:26,738 --> 01:04:29,366
কিন্তু এটা বিস্ময়কর হয়ে থাকলে
424
01:04:29,908 --> 01:04:34,037
আমি এটাকে
ভালোবাসার বিস্ময় বলতে চাই।
425
01:04:43,000 --> 01:05:00,000
• অনুবাদ ও সম্পাদনা •
আরমান আল মাহমুদ