1
00:00:00,895 --> 00:00:03,147
বেটার কল সল সিজন ২ এপিসোড ৮
2
00:00:03,895 --> 00:00:13,147
অনুবাদে - কুদরতে জাহান
3
00:00:13,895 --> 00:00:23,147
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
4
00:01:00,895 --> 00:01:02,147
যাও।
5
00:01:06,651 --> 00:01:08,319
বামে মোড় নাও।
6
00:02:03,500 --> 00:02:05,001
ক্যাব খালি করো।
7
00:02:20,600 --> 00:02:22,602
পেছনে সরে যাও।
8
00:03:42,390 --> 00:03:43,892
ঠিক আছে।
9
00:03:53,192 --> 00:03:54,527
এই নাও।
10
00:05:23,895 --> 00:05:33,147
অনুবাদে - কুদরতে জাহান
11
00:05:33,895 --> 00:05:43,147
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
12
00:05:52,145 --> 00:05:55,898
আমি তোমাকে আরো অভিজাত কোথাও নিয়ে যেতে চেয়েছিলাম।
13
00:05:56,065 --> 00:05:59,777
এটাকে ধরছি না, আমাদের আরো
বড় করে উদযাপন করা দরকার।
14
00:06:00,111 --> 00:06:01,529
এটাই একদম ঠিক আছে।
15
00:06:03,114 --> 00:06:04,699
তাছাড়া ...
16
00:06:05,575 --> 00:06:06,993
...আমরা এখন পয়সা বাঁচিয়ে চলছি।
17
00:06:07,160 --> 00:06:10,288
আমাদের হাতে টাকা-পয়সা আসলে আমরা প্রতিরাতে
জেরোনিমোতে খেতে যাবো।
18
00:06:10,455 --> 00:06:14,459
- ততদিন পর্যন্ত ....
- হ্যাঁ, ঐ লক্ষ্যেই কাজ করবো আমরা।
19
00:06:15,793 --> 00:06:17,962
এখন তোমাকে কী করা লাগবে শোনো।
20
00:06:18,546 --> 00:06:21,632
এক্ষুণি, আজকে রাতেই তোমার
চাকরি ছাড়ার দরখাস্তটা লিখে ফেলো।
21
00:06:21,799 --> 00:06:23,509
- আজ রাতে?
- হ্যাঁ।
22
00:06:23,676 --> 00:06:26,345
আগে হটডগটা খেয়ে নাও, তারপর ....
23
00:06:26,721 --> 00:06:30,058
আজকে রাতেই চিঠিটা হ্যারল্ডের অফিসে জমা দেবে।
24
00:06:30,224 --> 00:06:32,810
ওর অফিসেই তুমি তোমার নোটিশটা পেয়েছ।
25
00:06:32,977 --> 00:06:36,439
কাল সকালে, ও বিলিয়ার্ড খেলতে ব্যস্ত থাকবে যখন ...
26
00:06:36,606 --> 00:06:39,275
... তখন মেসা ভার্দে আর তোমার অন্য মক্কেলদেরকে
ডেকে এনে তাদেরকে নিয়ে নেবে।
27
00:06:39,442 --> 00:06:41,319
- ও যাওয়ার আগেই তুমি ওদের কাছে যাবে।
- না।
28
00:06:41,486 --> 00:06:42,779
কী? না।
29
00:06:42,945 --> 00:06:44,572
তোমাকে এখনই যা করার করতে হবে।
30
00:06:44,989 --> 00:06:49,243
তুমি কাজটা "ঠিকভাবে" করতে চাইলে কী হবে শোনো?
তুমি অপেক্ষা করলে, তারপর হাওয়ার্ডকে বললে,
31
00:06:49,410 --> 00:06:51,954
তাহলে তুমি চাকরি ছাড়ার আগেই
32
00:06:52,121 --> 00:06:54,290
ও মেসা ভার্দের ওপর ওর নোংরা থাবা বসিয়ে দেবে।
33
00:06:54,457 --> 00:06:56,752
জিমি, পরামর্শ দেয়ায় খুশি হলাম,
34
00:06:56,960 --> 00:07:00,463
তুমি যাতে তোমার মতো আর আমি যাতে আমার মতো
উকিল হতে পারি, সেজন্যই কিন্তু এসব করা হবে।
35
00:07:00,671 --> 00:07:03,466
আমার পক্ষে এসব ঠিকভাবে করার উপায়টা
খুঁজে বের করতে হবে আমাকে।
36
00:07:24,737 --> 00:07:27,281
হেই কিম, একটু তাড়াতাড়ি বলা যাবে?
আমি কাজের তোড়ে ভেসে যাচ্ছি।
37
00:07:27,490 --> 00:07:30,243
নিশ্চয়ই। আমার সাথে দেখা করার জন্য ধন্যবাদ।
আমার শুধু কয়েক মিনিট লাগবে।
38
00:07:30,409 --> 00:07:32,370
দারুণ। কী অবস্থা?
39
00:07:33,538 --> 00:07:35,706
হাওয়ার্ড, কথাটা কি তোমার অফিসে বলা যায়?
40
00:07:36,916 --> 00:07:38,543
প্লিজ।
41
00:07:46,217 --> 00:07:49,345
- সময় দেবার জন্য আবারো ধন্যবাদ --
- এসব বাদ দিয়ে ...
42
00:07:49,512 --> 00:07:53,015
যা বলার, সোজা বলে ফেলো।
আমি ভালোই জানি তুমি কেন এখানে এসেছ।
43
00:08:09,740 --> 00:08:11,534
তারমানে তুমি শোয়াইকার্ট অ্যান্ড কোকলির কাছে চলে যাচ্ছ।
44
00:08:12,118 --> 00:08:15,538
- কী বললে?
- অজ্ঞাত সূত্র থেকে জেনেছি আমি।
45
00:08:16,330 --> 00:08:19,333
আমি কোনো ফার্মে যাচ্ছি না।
নিজের ফার্ম খুলছি।
46
00:08:19,500 --> 00:08:22,837
ভাবলাম, স্বতন্ত্রভাবে প্র্যাক্টিস করার চেষ্টা করে দেখি।
47
00:08:25,756 --> 00:08:27,967
বেশ, আমি ....
48
00:08:30,052 --> 00:08:31,470
ওয়াও।
49
00:08:32,096 --> 00:08:35,099
আমি বুঝেছি, আমার এটাই করার দরকার।
50
00:08:35,391 --> 00:08:39,103
জিমি যে সপ্তাহে ডেভিস অ্যান্ড মেইন ছেড়ে দিচ্ছে,
সেই সপ্তাহে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ?
51
00:08:39,520 --> 00:08:41,898
এটা তো কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না।
52
00:08:43,608 --> 00:08:45,193
এটা কাকতাল না।
53
00:08:45,568 --> 00:08:50,281
আমরা খরচ ভাগাভাগি করে দেবো,
অফিস একটাই হবে, কিন্তু কাজ করবো আলাদাভাবে।
54
00:08:50,448 --> 00:08:51,699
ভালো বুদ্ধি।
55
00:08:52,158 --> 00:08:53,534
অনেক দিক দিয়েই।
56
00:08:54,785 --> 00:08:56,078
হাওয়ার্ড..
57
00:08:56,996 --> 00:08:58,039
... একটা কথা জেনে রাখো ...
58
00:08:58,206 --> 00:09:01,751
...আমি এখানে কাজ করে কৃতজ্ঞ।
তুমি আর এই ফার্ম আমার জন্য ...
59
00:09:01,918 --> 00:09:05,046
... অনেক কিছু করেছ, বিশেষ করে
আমার পড়াশোনার সময়ে অর্থনৈতিক সাহায্য করেছ।
60
00:09:05,213 --> 00:09:07,840
লোনের বাকিটা শোধ করার জন্য
আমি একটা চেক লিখে দিতে পারি।
61
00:09:08,007 --> 00:09:10,635
- সংখ্যাটা জানতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে লাগবে।
- দরকার নেই।
62
00:09:10,968 --> 00:09:12,303
আমাদের পক্ষ থেকে তোমার উপহার।
63
00:09:16,224 --> 00:09:18,184
কী বলবো বুঝতে পারছি না ....
64
00:09:20,686 --> 00:09:23,105
- ধন্যবাদ।
- এটা তোমার পাওনা ছিল।
65
00:09:24,732 --> 00:09:26,901
সত্যি বলতে, আমার একটু হিংসা হচ্ছে।
66
00:09:27,068 --> 00:09:28,319
সত্যিই? কেন?
67
00:09:28,527 --> 00:09:30,863
নতুন করে সবকিছু শুরু করতে পারাটা একটা সৌভাগ্য।
68
00:09:32,073 --> 00:09:34,158
অনেক আগে, ল স্কুল থেকে পাশ করে বেরোবার পরপর ...
69
00:09:34,325 --> 00:09:36,327
আমি নিজের আইন ব্যবসা শুরু করার কথা
বেশ জোরেসোরেই চিন্তাভাবনা করেছিলাম।
70
00:09:36,494 --> 00:09:38,204
- ওহ, তাই?
- হ্যাঁ।
71
00:09:38,829 --> 00:09:42,583
পৃথিবীকে জয় করার, সবকিছু বদলে ফেলার একটা ইচ্ছা হয়েছিল।
72
00:09:45,461 --> 00:09:47,797
বাবা আমাকে নিরুৎসাহিত করলো।
73
00:09:48,214 --> 00:09:52,802
এখানে জয়েন করতে বললো।
ফার্মের লোগোতে আরেকটা H যোগ হলো।
74
00:09:57,181 --> 00:09:59,809
যেভাবে যা হওয়ার তাই হয়েছে মনে হয়।
75
00:10:05,982 --> 00:10:09,735
কিম, তোমাকে একটা কথা বলে রাখি,
আমি সবসময়েই তোমাকে চাপে রেখেছি ...
76
00:10:10,403 --> 00:10:13,614
কারণ, তোমার কাছে সবসময়ে একটু বেশিই আশা করতাম।
77
00:10:15,199 --> 00:10:17,076
তোমার জন্য শুভকামনা।
78
00:10:19,203 --> 00:10:20,413
ধন্যবাদ।
79
00:10:30,172 --> 00:10:32,842
মেসা ভার্দের কেভিন ওয়াকটেলকে ফোন করো।
80
00:10:33,009 --> 00:10:35,177
আজকে সকালের সবকিছু স্থগিত করো।
81
00:10:35,344 --> 00:10:36,971
এখনই করছি।
82
00:10:48,441 --> 00:10:49,525
দুঃখিত।
83
00:10:49,734 --> 00:10:51,319
মাফ করবেন।
84
00:10:51,485 --> 00:10:53,404
হাই পেইজ, কিম বলছি।
85
00:10:53,612 --> 00:10:58,242
হাই, সোমবার আমাদের লাঞ্চ করার পরিকল্পনাটা
ঠিক আছে কি না, সেটা জানার জন্য।
86
00:10:59,368 --> 00:11:00,453
দারুণ।
87
00:11:00,619 --> 00:11:03,080
কেভিনও আসবে? ভালো।
88
00:11:03,247 --> 00:11:07,043
আমরা দেখা করার আগে তোমার কিছু জিনিস জানা দরকার।
89
00:13:28,976 --> 00:13:31,103
আমার এখানে যোগ দেয়াটা ঝুঁকিপূর্ণ।
90
00:13:31,479 --> 00:13:34,440
HHM এ যোগ দেয়াটা আপনার জন্য কম ঝুঁকিপূর্ণ।
91
00:13:34,982 --> 00:13:38,694
তারপরেও আমি মনে করি যে,
আপনার এখানেই যোগ দেয়া উচিত।
92
00:13:39,320 --> 00:13:40,779
কেন?
93
00:13:42,114 --> 00:13:44,617
আপনার স্যুটটা কি রেডিমেড?
94
00:13:44,783 --> 00:13:46,744
দেখে তাই মনে হচ্ছে, একথা বলবেন না প্লিজ।
95
00:13:47,036 --> 00:13:49,371
দেখে কিছু মনে হলে আমি জিজ্ঞেস করতাম না।
96
00:13:49,538 --> 00:13:51,957
তো, আপনি দর্জির বানানো স্যুট পছন্দ করেন কেন?
97
00:13:54,043 --> 00:13:56,879
কারণ সেটা কেবল আপনার গায়েই ফিট হয়।
98
00:13:57,046 --> 00:14:02,009
কারণ এই স্যুটের প্রতিটা সেলাই কেবল
আপনার কথা মাথায় রেখেই বানানো হয়েছে।
99
00:14:03,093 --> 00:14:05,513
হয় আপনি জ্যাকেটে ধরবেন ...
100
00:14:06,222 --> 00:14:08,057
...নইলে জ্যাকেটটা আপনাকে ধরবে।
101
00:14:10,726 --> 00:14:13,687
আমি যদি এক গুদাম ভর্তি স্যুট চাই?
102
00:14:14,605 --> 00:14:15,898
তাহলে তো সেলাই করতে করতে জান শেষ!
103
00:14:16,190 --> 00:14:18,776
একজন দর্জি কী করে এত কাজ করবে?
104
00:14:18,943 --> 00:14:23,072
আপনার ব্যাংক বড় করার ক্ষেত্রে কী লাগবে,
তার নাড়ি-নক্ষত্র জানি আমি।
105
00:14:23,239 --> 00:14:25,282
মেসা ভার্দেকে একমাত্র মক্কেল হিসেবে পেলে
106
00:14:25,449 --> 00:14:28,827
তা আমার সকল মনোযোগ কেড়ে নেবে নিঃসন্দেহে।
107
00:14:29,078 --> 00:14:32,915
কিন্তু একাজ আমার সাধ্যের বাইরে থাকলে
আমি এই দায়িত্ব কখনোই নিতাম না।
108
00:14:33,290 --> 00:14:35,668
আমি আপনার সময় নষ্ট করতাম না।
109
00:14:36,794 --> 00:14:38,420
কিংবা আমার।
110
00:14:49,348 --> 00:14:51,684
হেই, কিম। আমরা এখানে আছি।
111
00:14:55,062 --> 00:14:58,065
একদম ঠিক সময়ে এসেছ। আমি ঘুরেফিরে দেখছিলাম।
কিম, ইনি হলেন স্টিভ।
112
00:14:58,232 --> 00:15:00,192
- স্টিভ হলেন এখানকার প্রতিনিধি।
- হাই, কিম।
113
00:15:00,359 --> 00:15:02,194
দেখা হয়ে ভালো লাগলো, হাই কিম।
114
00:15:02,736 --> 00:15:04,572
সব কিছু ঠিকঠাক আছে?
115
00:15:07,449 --> 00:15:09,618
- ওয়াও!
- কী মনে হয়?
116
00:15:10,077 --> 00:15:11,662
আমি ....
117
00:15:12,788 --> 00:15:18,252
- এটাকে একটা ডেন্টিস্টের অফিস মনে হচ্ছে।
- দুই ডেন্টিস্টের জন্য দুইটা অফিস।
118
00:15:18,419 --> 00:15:23,090
ঠিক একই আকারের, একই নকশায় বানানো।
119
00:15:23,716 --> 00:15:29,805
অন্যটা দরজার ঠিক ওপাশে,
ঠিক এটার পাশে, এখানে।
120
00:15:29,972 --> 00:15:33,350
কিন্তু দুই রুমের লবি আর রিসেপশন এরিয়া একটাই,...
121
00:15:33,517 --> 00:15:38,188
চরমভাবে সমতা সৃষ্টি করা হয়েছে এখানে, ব্যাপারটা কার্যকরীও।
122
00:15:39,857 --> 00:15:42,401
ওহ। তাছাড়া ...
123
00:15:43,777 --> 00:15:46,780
...দেয়ালটা শব্দনিরোধক, ড্রিলিং কিংবা অন্য কোনো
যন্ত্রণাদায়ক শব্দ কানে আসবে না।
124
00:15:46,947 --> 00:15:51,493
আর জায়গাটা, মানে কী বলবো!
এটাই হলো আসল জায়গা।
125
00:15:56,624 --> 00:15:57,666
কিম।
126
00:15:59,209 --> 00:16:01,378
হ্যাঁ, দারুণ, শব্দ-নিরোধক।
127
00:16:02,921 --> 00:16:04,965
হেই স্টিভ, আমরা দুইজনে একটু কথা ....
128
00:16:05,132 --> 00:16:07,551
ওহ নিশ্চয়ই। আমি বাইরে গিয়ে ফোন করে আসি।
129
00:16:07,718 --> 00:16:10,387
যত ইচ্ছা সময় নিয়ে কথা বলুন।
130
00:16:12,014 --> 00:16:14,183
লাঞ্চটা খারাপ গেছে, হাহ?
131
00:16:14,350 --> 00:16:16,602
মেসা ভার্দে কি না বলেছে?
132
00:16:28,280 --> 00:16:30,866
তোমার প্রতিক্রিয়া ভালো না খারাপ বুঝছি না।
133
00:16:31,033 --> 00:16:34,578
- এটা কি ভালো ...?
- জিমি, আমি পেয়ে গেছি।
134
00:16:34,870 --> 00:16:38,207
- মেসা ভার্দেকে পেয়েছ?
- এখনো কাগজে-কলমে হয়নি ...
135
00:16:38,374 --> 00:16:41,710
কিন্তু লাঞ্চটা দুর্দান্ত হয়েছে।
136
00:16:42,461 --> 00:16:44,755
কিছুসময়ের জন্য একটু নড়বড়ে ছিলাম ...
137
00:16:44,922 --> 00:16:47,549
কিন্তু পেইজ আমাকে সমর্থন দিয়ে ভরসা জুগিয়েছে।
138
00:16:47,716 --> 00:16:52,179
- আর একবার বাঁধ ভেঙে যাবার পর ফাটিয়ে দিয়েছি ....
- হাই ফাইভ, চমৎকার।
139
00:16:52,388 --> 00:16:55,933
প্রতিটা প্রশ্ন, প্রতিটা দুর্ভাবনার জবাব দিতে পেরেছি আমি। ...
140
00:16:56,100 --> 00:16:58,227
আর HHM এর নামে একটুও খারাপ কথা বলিনি।
141
00:16:58,394 --> 00:17:02,439
আর আমি "উদ্দীপনা" "পার্সোনাল সার্ভিস" এসব নিয়ে বকবক করেছি।
142
00:17:02,606 --> 00:17:05,359
- এগুলো ওনাদের মন জয় করার কথা।
- অবশ্যই মন জয় করবে।
143
00:17:05,526 --> 00:17:06,694
ঠিক তাই --
144
00:17:06,860 --> 00:17:10,072
কিন্তু কথা হলো, ওরা HHM এ কেন আছে? আমি....
145
00:17:10,614 --> 00:17:12,241
তারপর যখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম...
146
00:17:12,408 --> 00:17:15,035
...কেভিনের অলক্ষ্যে পেইজ আমাকে থাম্বস আপ দেখিয়েছে।
147
00:17:15,202 --> 00:17:18,497
দুই হাত দিয়ে, মানে ডাবল থাম্বস আপ।
148
00:17:18,664 --> 00:17:20,958
- দুমুখো বন্দুক।
- বুপ বুপ। ঠিক এইভাবে।
149
00:17:21,125 --> 00:17:26,714
- আমি জানতাম, তুমি পারবেই।
- মানে...ব্যাপারটা এত নিখুঁতভাবে হয়েছে যে তা বলার না।
150
00:17:31,719 --> 00:17:32,928
কী?
151
00:17:35,139 --> 00:17:36,181
আমার আসলে ...
152
00:17:36,348 --> 00:17:38,225
...তোমাকে এভাবে দেখে খুব ভালো লাগছে।
153
00:17:40,769 --> 00:17:42,980
আমরা কি এই চেয়ারগুলো রাখবো?
154
00:17:43,313 --> 00:17:46,024
তারমানে তোমার এই অফিসটা পছন্দ?
155
00:17:46,859 --> 00:17:48,402
চলো শুরু করা যাক।
156
00:17:48,652 --> 00:17:51,530
আলবৎ, চলো শুরু করা যাক।
157
00:18:01,373 --> 00:18:04,209
হ্যাঁ, আরনেস্তো, দরজাটা খোলা।
158
00:18:04,668 --> 00:18:06,253
বরাবরের মতোই।
159
00:18:07,755 --> 00:18:09,590
আর্নেস্টো।
160
00:18:09,757 --> 00:18:13,427
- আমি চাক।
- হেই হাওয়ার্ড, আর্নেস্তো কি তোমারস সাথে এসেছে?
161
00:18:13,594 --> 00:18:15,137
না, শুধু আমি এসেছি।
162
00:18:15,304 --> 00:18:18,140
আমি তো এক ঘন্টা আগেই এক দফা ডকুমেন্ট পাবো বলে আশা করেছিলাম।
163
00:18:18,307 --> 00:18:21,101
- সামনেই ফাইলিং এর কাজ আছে।
- আমি জানি চাক।
164
00:18:21,268 --> 00:18:23,270
আশঙ্কা করছি ....
165
00:18:23,937 --> 00:18:26,648
হয়তো আমরা মেসা ভার্দেকে হারাতে যাচ্ছি।
166
00:18:26,940 --> 00:18:29,735
হারাতে যাচ্ছি? মাত্রই না পেলাম?
167
00:18:30,986 --> 00:18:35,199
- কেন? কোথায় যাচ্ছে ওরা?
- ওরা কিম ওয়েক্সলারের সাথে যাচ্ছে।
168
00:18:35,824 --> 00:18:37,034
সে ফার্ম ছেড়ে দিয়েছে।
169
00:18:37,367 --> 00:18:39,286
কিম চলে যাচ্ছে?
170
00:18:40,829 --> 00:18:42,623
ওহ হাওয়ার্ড।
171
00:18:45,000 --> 00:18:48,879
কোথায় যাচ্ছে ও?
রিক শোয়াইকার্টের কাছে?
172
00:18:49,296 --> 00:18:52,007
- নাকি রিভস অ্যান্ড গ্রিন নিয়ে গেল ওকে?
- না, অন্য ফার্ম না।
173
00:18:52,174 --> 00:18:54,885
- ও নিজেই প্র্যাক্টিস শুরু করেছে।
- কী?
174
00:18:55,052 --> 00:18:56,970
সেটা তো পুরোই ....
175
00:18:58,472 --> 00:19:00,974
কীভাবে ও একা একা শুরু করলো?
176
00:19:01,141 --> 00:19:03,018
কেন ও একা একা শুরু করলো?
177
00:19:03,185 --> 00:19:04,812
কেন, সে প্রশ্নের কোনো উত্তর নেই।
178
00:19:04,978 --> 00:19:08,482
কীভাবে সব কিছু জোগাড় করলো, তার জবাব আছে।
179
00:19:09,066 --> 00:19:10,275
...জিমির সাথে।
180
00:19:14,488 --> 00:19:16,907
কিম আর আমার ভাই ...
181
00:19:17,074 --> 00:19:18,951
...ল এর পার্টনার।
182
00:19:20,452 --> 00:19:23,747
সল এর কুপ্রভাবে।
183
00:19:24,039 --> 00:19:26,333
যাই হোক, মেসা ভার্দের প্রসঙ্গে আসি।
184
00:19:26,500 --> 00:19:28,710
আমি আরেকবারের জন্য চেষ্টা করে দেখবো।
185
00:19:29,670 --> 00:19:30,921
- চাক?
- হুম?
186
00:19:31,088 --> 00:19:32,673
- মেসা ভার্দে।
- হ্যাঁ শুনছি।
187
00:19:32,840 --> 00:19:35,926
কেভিন ওয়াকটেলের সাথে একটা মিটিং আছে আমার।
ও আজ বিকালে আসবে।
188
00:19:36,093 --> 00:19:39,179
কিন্তু কমপ্লায়েন্স ল এ আমার দক্ষতা কম।
189
00:19:39,429 --> 00:19:41,723
তুমি যদি বিস্তারিত কিছু জানো,
বিপক্ষে কোনো যুক্তি দিতে পারো ...
190
00:19:42,099 --> 00:19:46,061
...তাহলে এখনই আমাকে বুলেট পয়েন্ট বানিয়ে দাও।
এক ঘন্টা বাদেই আমাকে আবার ফিরতে হবে।
191
00:19:46,812 --> 00:19:48,230
চাক।
192
00:19:49,189 --> 00:19:50,941
আমার সত্যিই তোমার সাহায্য দরকার।
193
00:19:55,571 --> 00:19:56,738
চাক।
194
00:20:02,035 --> 00:20:03,787
তুমি কি ঠিক আছ?
195
00:20:04,246 --> 00:20:05,789
আমি ঐ মিটিং এ যাবো।
196
00:20:05,956 --> 00:20:08,292
চাক, কাজটা ঠিক হবে না।
197
00:20:08,458 --> 00:20:11,712
আমি পারবো। মনের জোরে।
আর আমি ভালো হয়ে যাচ্ছি।
198
00:20:11,879 --> 00:20:16,133
আমি জানি, কিন্তু আমরা
যে বার্তাটা দিতে চাই ....
199
00:20:16,300 --> 00:20:20,429
কী বার্তা দিতে হবে জানি।
আমরা পেশাদার, পাগল নই।
200
00:20:20,596 --> 00:20:23,265
আমি মিটিং এ যাবো,
আলো জ্বালানো থাকবে।
201
00:20:23,432 --> 00:20:25,142
সবাই সবার ফোনকে কাছে রাখতে পারবে।
202
00:20:25,309 --> 00:20:29,396
সবাই স্বাভাবিকভাবে থাকতে পারবে।
203
00:20:31,148 --> 00:20:32,566
আমি কাজটা সমাধা করতে পারবো।
204
00:20:55,130 --> 00:20:56,214
হ্যাঁ।
205
00:20:57,966 --> 00:21:00,677
- ওরা এসে গেছে।
- আচ্ছা।
206
00:21:26,703 --> 00:21:29,247
স্বাগতম সবাইকে, দেরি করার জন্য দুঃখিত।
207
00:21:29,414 --> 00:21:30,749
দেরি হয়নি, মাত্রই বসলাম আমরা।
208
00:21:30,916 --> 00:21:33,335
কেভিন ওয়াকটেল, পেইজ নোভিক,
ইনি হলেন চার্লস ম্যাকগিল।
209
00:21:33,502 --> 00:21:34,962
- চাক, পরিচিত হয়ে ভালো লাগলো।
- কেভিন, পেইজ।
210
00:21:35,128 --> 00:21:38,131
- পরিচিত হয়ে ভালো লাগলো।
- আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
211
00:21:38,674 --> 00:21:42,761
চিন্তা নেই, HHM এর সততার বড়াই করতে
এখানে আসিনি আমি।
212
00:21:42,970 --> 00:21:46,682
{\an8} হার্ড সেল - মার্কেটিং টার্ম, নিজেদের নামে প্রশংসা করা
213
00:21:42,970 --> 00:21:46,682
আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই হাওয়ার্ডের হার্ড সেল শুনে এসেছেন।
214
00:21:46,848 --> 00:21:50,602
সুতরাং, যতদূর জানি, আপনাদের কষ্টের সময় শেষ।
215
00:21:50,769 --> 00:21:52,938
কীসের হার্ড সেল? আমরা কতোটা উদ্দীপ্ত, সেটা বললাম।
216
00:21:53,105 --> 00:21:56,108
- আমি ওনাদেরকে কুকি দিয়েছি।
- কুকিগুলো ভালো ছিল, যতদূর মনে পড়ে।
217
00:21:56,274 --> 00:21:58,318
এখন আমি আপনাদের মনকে শান্ত করতে এসেছি।
218
00:21:58,485 --> 00:22:02,823
মেসা ভার্দের কাজ সামলানোর জন্য
কিম ওয়েক্সলারই সবচেয়ে বেশি পারদর্শী।
219
00:22:02,990 --> 00:22:05,117
ও নিঃসন্দেহে এর যোগ্য।
220
00:22:05,283 --> 00:22:09,538
ও বয়সে তরুণ, ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন।
ও অনেকদূর যাবে।
221
00:22:10,539 --> 00:22:13,458
ও যে ভবিষ্যতে হাল ধরবে,
সেটা তোমাকে মানতেই হবে হাওয়ার্ড।
222
00:22:13,625 --> 00:22:16,461
আমরা বুড়োরা আর কয়দিন।
223
00:22:17,004 --> 00:22:19,381
হতাশাজনক চিন্তাভাবনা।
224
00:22:19,715 --> 00:22:21,717
হতাশাজনক হলেও এটাই সত্য।
225
00:22:22,551 --> 00:22:26,388
ব্যাংকিং আইনগুলো উদ্দীপনামূলক হওয়া উচিত।
226
00:22:26,555 --> 00:22:28,473
নতুন প্রজন্ম এসে যাতে ...
227
00:22:28,640 --> 00:22:31,226
...অভিজ্ঞতানির্ভর বুড়োদের ঘাড় ধরে বের করে দিতে পারে।
228
00:22:31,393 --> 00:22:32,686
অফিসটাকে জাগিয়ে তোলা দরকার।
229
00:22:32,853 --> 00:22:34,938
আমি কত একঘেয়ে সেটা বলি।
230
00:22:35,105 --> 00:22:39,026
FEC- Federal Election Commission
IOS- International Organization for Standardization
231
00:22:35,105 --> 00:22:39,026
বিনোদনের জন্য আমি এফইসি আর আইএসও রিপোর্ট পড়ি।
232
00:22:39,192 --> 00:22:41,737
ও তা করে বটে, আমি জানি।
233
00:22:41,903 --> 00:22:43,780
আমি কিছু নতুনত্ব আনার চেষ্টা করবো।
234
00:22:43,947 --> 00:22:45,991
নিয়মগুলো সবসময়েই বদলাতে থাকে।
235
00:22:46,158 --> 00:22:48,827
এনরন আর ওয়ার্ল্ডকমে এতকিছু ঘটে যাবার কারণে ...
236
00:22:49,036 --> 00:22:50,704
...সরকার এখন খুবই সতর্ক।
237
00:22:50,871 --> 00:22:55,333
অনিচ্ছাকৃত ভুলের শাস্তিও মারাত্মক হতে পারে।
238
00:22:55,500 --> 00:22:59,212
সেটা ধরার জন্য তরুণ, ক্ষুরধার দৃষ্টি থাকা প্রয়োজন।
239
00:22:59,838 --> 00:23:04,176
আসলে বহুবছর ধরে এসব করতে থাকলে ...
240
00:23:04,342 --> 00:23:07,679
- ...মানুষ একটু ....
- ধার হারিয়ে ফেলে।
241
00:23:07,846 --> 00:23:11,099
ধার হারিয়ে ফেলে।
একদম সাধারণ জিনিস ভুলে যায়....
242
00:23:11,516 --> 00:23:13,643
যেমন - কম্যুনিটি রিইনভেস্টমেন্ট অ্যাক্ট।
243
00:23:13,810 --> 00:23:15,979
মেসা ভার্দের মতো কোনো ব্যাংক যদি ...
244
00:23:16,146 --> 00:23:18,356
...আনকোরা কোনো শাখা খুলতে চায় ...
245
00:23:18,523 --> 00:23:22,402
{\an8} সিআরএ - কম্যুনিটি রিইনভেস্টমেন্ট অ্যাক্ট।
246
00:23:18,523 --> 00:23:22,402
সিআরএ কমপ্লায়েন্স সুষ্ঠুভাবে খাটাতে হবে।
247
00:23:22,611 --> 00:23:27,115
আপনারা নিশ্চয়ই ঐসবকিছু ভালোই সামলে রেখেছেন।
248
00:23:27,282 --> 00:23:30,952
রিগল-নিল ইন্টারস্টেট ব্যাংকিং অ্যান্ড
ব্রাঞ্চিং এফিসিয়েন্সি অ্যাক্ট।
249
00:23:31,119 --> 00:23:33,038
আরেকটা গালভরা নাম, হাহ?
250
00:23:33,205 --> 00:23:34,706
একঘেয়ে।
251
00:23:35,082 --> 00:23:38,752
তারপরেও যদি এই নীতি কোনোভাবে ভঙ্গ করেন,
বছরের পর বছর কোর্টে ঝুলে থাকতে হবে।
252
00:23:38,919 --> 00:23:44,674
আর আমাদের ছাড়া এগোতে গিয়ে যদি
আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে যায়,
253
00:23:44,841 --> 00:23:46,718
...ঘটবে না, তবুও ...
254
00:23:46,885 --> 00:23:50,138
...হাওয়ার্ডের কিন্তু ফেডারেল পুলিশদের সাথে
যোগাযোগ আছে, সে সাহায্য করতে পারবে।
255
00:23:50,305 --> 00:23:51,973
- এক/দুইজন।
- হুম।
256
00:23:52,140 --> 00:23:55,769
তারপর আছে এসইসির ইন্টারপ্রিটেশন অফ
সেকশন 302 অফ সারবক্স।
257
00:23:57,395 --> 00:24:00,148
ঠিকভাবে নীতিটাকে মেনে এগোলো
লাখ লাখ ডলার ...
258
00:24:00,315 --> 00:24:04,194
- সঞ্চয় করা সম্ভব।
- ওনারা সেটা জানেন, হাওয়ার্ড।
259
00:24:04,361 --> 00:24:05,362
আমি দুঃখিত।
260
00:24:05,529 --> 00:24:09,116
নিজের স্বর্ণসময়ে পৌঁছালে মানুষ একটু
এলোমেলো হয়ে যায়।
261
00:24:09,282 --> 00:24:11,451
অযথাই কথা প্যাঁচাতে থাকে।
262
00:24:11,618 --> 00:24:16,623
আমার কথা হলো, আপনাদের ব্যাংক যোগ্য হাতে পড়েছে।
263
00:24:23,713 --> 00:24:25,048
দেখুন।
264
00:24:25,215 --> 00:24:27,759
আপনার কথা মানছি আমি।
265
00:24:27,926 --> 00:24:31,388
কিন্তু মিস ওয়েক্সলারের ওপর আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে।
266
00:24:31,555 --> 00:24:32,931
তাই থাকা উচিত আপনার।
267
00:24:33,223 --> 00:24:35,892
ও আমাদের দলের অংশ ছিল।
আমাদের থেকেই শিখেছে।
268
00:24:36,101 --> 00:24:38,645
কিম ওয়েক্সলারের চেয়ে ভালো কাউকে খুঁজে পাবেন না।
269
00:24:38,895 --> 00:24:42,232
কিন্তু একজন মানুষ যতই প্রতিভাধর হোক না কেন ...
270
00:24:42,399 --> 00:24:45,402
...একা একা মেসা ভার্দেকে সামলানো
আসলে খুবই কঠিন।
271
00:24:45,610 --> 00:24:48,088
আপনাদের কোম্পানি সামনে আরো বড় হবে,
একে আমিই একা সামলাতে পারবো না।
272
00:24:48,155 --> 00:24:51,992
সেজন্যই, একদল পেশাদারের হাতে দায়িত্ব দেবেন কি না,
273
00:24:52,159 --> 00:24:55,287
তা নিয়ে আপনাদের আরেকবার ভাবা উচিত।
274
00:24:57,706 --> 00:24:59,374
আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো।
275
00:24:59,541 --> 00:25:02,377
দিনে-রাতে যেকোনো সময়ে
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
276
00:25:02,544 --> 00:25:05,630
- দেখা হয়ে ভালো লাগলো, পেইজ।
- আমারও, ধন্যবাদ।
277
00:25:05,839 --> 00:25:07,382
শীঘ্রই কথা হবে।
278
00:25:12,220 --> 00:25:14,347
চাক --
279
00:25:16,266 --> 00:25:17,517
সাংঘাতিক ছিল ব্যাপারটা।
280
00:25:17,684 --> 00:25:19,644
তুমি তো দারুণ দেখালে।
281
00:25:19,811 --> 00:25:21,354
চাক?
282
00:25:22,022 --> 00:25:23,231
আমাকে বাসায় নিয়ে যাও।
283
00:25:23,440 --> 00:25:24,441
আর্নি।
284
00:25:24,608 --> 00:25:26,067
দাঁড়াও।
285
00:25:36,953 --> 00:25:40,332
মেজরকে জায়গা দেবার জন্য
আমরা আবারো ধন্যবাদ দিচ্ছি।
286
00:25:40,498 --> 00:25:41,791
মশকরা নাকি? এ তো আমার সৌভাগ্য।
287
00:25:41,958 --> 00:25:45,295
একজন যোদ্ধার জন্য এটুকু তো করাই যায়।
288
00:25:45,462 --> 00:25:47,005
তারপরেও আমরা কৃতজ্ঞ।
289
00:25:47,172 --> 00:25:50,133
মেজর ট্যালবটের নাতিরা মাত্র
একদিন থাকবে শহরে।
290
00:25:50,300 --> 00:25:53,220
ভালো হয়েছে যে তারা এই অভিজ্ঞতাটা তার সাথে
ভাগাভাগি করে নিতে পারছে।
291
00:25:53,386 --> 00:25:55,430
দারুণ সময় কাটবে আপনাদের।
292
00:25:55,597 --> 00:25:56,723
অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিশ্চয়ই।
293
00:25:56,890 --> 00:25:59,100
- হ্যাঁ, অনেক।
- আচ্ছা।
294
00:25:59,392 --> 00:26:00,810
এরা আপনার ছেলে?
295
00:26:00,977 --> 00:26:05,732
না, আমি ওদের পারিবারিক অ্যাটর্নি।
যখন পারি সাহায্য করি, তাই আপনাকে ডাকলাম।
296
00:26:05,899 --> 00:26:08,568
সাহায্য করতে পেরে খুশি হলাম।
297
00:26:09,569 --> 00:26:10,737
এই সেই জিনিস।
298
00:26:11,363 --> 00:26:16,534
জেন্টলমেন, এই হলো ফিফি, বিশ্বের সর্বশেষ
এয়ার-ওর্দি বি-২৯ সুপারফর্ট্রেস।
299
00:26:16,701 --> 00:26:19,412
টেক্সাসে থাকে জিনিসটা, এখানে
এক পাক ঘুরান দিতে এসেছে।
300
00:26:19,579 --> 00:26:21,665
বৈমানিকদের অনুপ্রাণিত করার জন্য।
301
00:26:21,831 --> 00:26:25,543
ক্রুরা লাঞ্চ করছে, নইলে ভেতরটা
দেখাতে বলতাম আপনাদেরকে।
302
00:26:26,503 --> 00:26:29,464
ফাজ, অনেক সুন্দর না জিনিসটা?
তুমি যেটা ওড়াতে ঠিক সেরকম।
303
00:26:29,798 --> 00:26:30,882
- "ফাজ"?
- হ্যাঁ।
304
00:26:31,049 --> 00:26:33,635
মেজর থিওডর ফাজ ট্যালবট।
305
00:26:33,843 --> 00:26:37,138
{\an8} ফাজ - চিনি আর ক্রিম দিয়ে বানানো মিষ্টি
306
00:26:33,843 --> 00:26:37,138
ওনার মা ওনাকে যুদ্ধের সময়ে
ফাজের প্যাকেজ পাঠাতেন।
307
00:26:37,305 --> 00:26:39,975
উনি সেটা বন্ধুদের সাথে ভাগাভাগি করে খেতেন। তাই না?
308
00:26:40,141 --> 00:26:41,184
হ্যাঁ।
309
00:26:41,393 --> 00:26:44,479
স্যার, এটা নিশ্চয়ই আপনাকে কোনোকিছুর কথা
মনে করিয়ে দেবে।
310
00:26:47,357 --> 00:26:49,067
অনেককিছুর কথাই মনে করিয়ে দিয়েছে, বলেছেন উনি।
311
00:26:49,234 --> 00:26:51,611
মেজর ট্যালবট, বলতেই হচ্ছে ...
312
00:26:52,112 --> 00:26:53,446
...আমার চরম সৌভাগ্য।
313
00:26:53,613 --> 00:26:55,156
আপনার অবদানে আমরা কৃতজ্ঞ।
314
00:27:03,790 --> 00:27:05,166
উনি খুশি হয়েছেন।
315
00:27:05,375 --> 00:27:09,754
আপনাদেরকে হিংসা লাগছে আমার।
316
00:27:09,921 --> 00:27:12,716
আপনারা নিশ্চয়ই বহু গল্প শুনেছেন।
মজার কোনোটা মনে আছে?
317
00:27:12,882 --> 00:27:14,509
- বোমা ফেলার গল্প।
- বোমা ফেলার গল্প।
318
00:27:15,093 --> 00:27:16,928
যুদ্ধের।
319
00:27:17,137 --> 00:27:19,347
উনি কোথা থেকে উড়াল দিয়েছিলেন?
হিমালয়ের ওপর দিয়ে নাকি ভারত থেকে?
320
00:27:20,807 --> 00:27:22,225
আপনি ঠিক আছেন?
321
00:27:22,392 --> 00:27:23,643
পানি খাবেন?
322
00:27:23,852 --> 00:27:26,646
জ্বি হ্যাঁ স্যার।
323
00:27:27,147 --> 00:27:28,523
সেরেছে। ওনার পানি আনতে ভুলে গেছি।
324
00:27:28,732 --> 00:27:31,359
হেই, আমি অফিসে গিয়ে
ওনাকে একটা বোতল এনে দিতে পারি।
325
00:27:31,526 --> 00:27:34,863
পারবেন? ফাজ, ক্যাপ্টেন তার অফিসে ফেরত যাবেন ...
326
00:27:35,030 --> 00:27:37,365
আপনার জন্য পানি নিয়ে আসবেন, ঠিক আছে স্যার?
327
00:27:37,657 --> 00:27:40,493
হ্যাঁ, ঠিক আছে। তাড়াহুড়া করা লাগবে না।
উনি ঠিক হয়ে যাবে।
328
00:27:40,702 --> 00:27:42,203
আমি যত দ্রুত সম্ভব ফিরে আসবো।
329
00:27:47,625 --> 00:27:49,044
দাঁড়াও। দাঁড়াও।
330
00:27:49,294 --> 00:27:51,254
তোমাকে না কোনোকিছু বলতে নিষেধ করেছিলাম।
331
00:27:52,047 --> 00:27:55,258
নাক বরাবর সোজা যাও।
332
00:27:55,425 --> 00:27:58,303
এ লোককে কোথা থেকে ধরে এনেছ?
সত্যিকারের কোনো যোদ্ধাকে পাওনি?
333
00:27:58,470 --> 00:28:00,513
যেন যোদ্ধা গাছে ধরে।
ইনি আমার কাছে ঋণী।
334
00:28:00,680 --> 00:28:03,516
- যখন ওনার টাকা ছিল না, তখন ওনার হয়ে ওকালতি করেছিলাম আমি।
- কী করেছিলেন উনি?
335
00:28:03,683 --> 00:28:06,436
বড় হয়ে একজন আইনজীবী হতে চাও, তাহলে ...
336
00:28:06,603 --> 00:28:09,272
জনসম্মুখে স্বমেহন? একদম ভুয়া কথা।
337
00:28:09,439 --> 00:28:11,399
ঠিক আছে, গলা নামিয়ে রাখুন।
338
00:28:12,108 --> 00:28:13,943
আপনার কথা বলার ক্ষমতা নেই।
339
00:28:14,110 --> 00:28:16,154
ঠিক আছে, চলো, চলো, চলো।
340
00:28:16,321 --> 00:28:17,947
ঠিক আছে, কোমরে হাত রাখুন।
341
00:28:18,114 --> 00:28:21,076
ঠিক আছে? চেহারায় আত্মবিশ্বাস ফুটিয়ে তুলুন, বুঝেছেন?
342
00:28:21,284 --> 00:28:24,120
বোম্বারটাকে দেখেছ?
ঐ বোম্বারটাই আসল পয়েন্ট,
343
00:28:24,287 --> 00:28:25,830
দেখেছি ঘোড়ার ডিমের বোম্বারকে।
344
00:28:25,997 --> 00:28:29,042
তুমি পতাকার সামনে লোকটাকে ফেলতে পারলে না?
আমরা কেন এখানে এসেছি?
345
00:28:29,209 --> 00:28:30,877
বিশাল আকারে নির্মাণ হচ্ছে তাই। শোম্যানশিপ আছে তাই।
346
00:28:31,544 --> 00:28:32,837
- ক্যামেরা চালু?
- হ্যাঁ, চালু।
347
00:28:33,004 --> 00:28:35,757
বেশ, রেকর্ড শুরু করো।
348
00:28:35,924 --> 00:28:37,425
অ্যাকশন।
349
00:28:40,053 --> 00:28:44,224
আপনি সর্বশ্রেষ্ঠ প্রজন্মের অংশ।
আপনি নাৎসিদের বিরুদ্ধে লড়েছেন।
350
00:28:44,474 --> 00:28:46,601
জাপানিদের বিরুদ্ধে লড়েছি।
351
00:28:46,810 --> 00:28:50,313
- কী?
- জাপানি, আমি জাপানিদের বিরুদ্ধে লড়েছি।
352
00:28:50,480 --> 00:28:55,235
এই মেশিনটা প্রশান্ত মহাসাগরে ব্যবহৃত হয়েছিল,
যেখানে ছিল জাপানিরা।
353
00:28:55,860 --> 00:28:58,446
মুখ বন্ধ করে পরিচালকের কথামতো চলুন না?
354
00:29:00,865 --> 00:29:03,743
- জাপানি।
- বেশ। ঠিক আছে।
355
00:29:03,952 --> 00:29:07,330
{\an8}দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাক্সিস পাওয়ার - জার্মানি, জাপান, ইতালি
356
00:29:03,952 --> 00:29:07,330
আপনি অ্যাক্সিস পাওয়ারের বিরুদ্ধে লড়েছেন।
357
00:29:07,497 --> 00:29:13,002
আপনি অন্য যোদ্ধাদের সাথে কাঁধ কাঁধ মিলিয়ে লড়াই করে
পৃথিবীকে রক্ষা করেছেন। আপনি একজন হিরো।
358
00:29:13,211 --> 00:29:15,880
অতো বড় হিরো না।
ভাব একটু কম নিন।
359
00:29:16,464 --> 00:29:19,759
আচ্ছা বেশ। আপনার শিরা দিয়ে যে রক্ত বইছে,
তার রঙ আমাদের পতাকার সাথে মিলে যায়।
360
00:29:19,926 --> 00:29:22,011
উপরে তাকান। কল্পনা করুন, একটা ঈগলের নেমে আসছে।
361
00:29:23,388 --> 00:29:24,764
- সেরেছে।
- কী?
362
00:29:24,973 --> 00:29:26,307
রেকর্ড করতে থাকো।
363
00:29:26,474 --> 00:29:28,560
টাইট অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেল,
যেভাবে পারো ভালো কিছু শট নাও।
364
00:29:28,726 --> 00:29:30,437
আবার আগের জায়গায় ফিরে যাও।
365
00:29:30,645 --> 00:29:32,605
ফাজ, ফাজ এদিকে তাকান।
366
00:29:32,772 --> 00:29:33,857
কী হয়েছে আর্নি?
367
00:29:34,023 --> 00:29:36,401
জিমি, আমি তোমার ভাইয়ের কাছে আছি।
ওনার অবস্থা ভালো না।
368
00:29:36,943 --> 00:29:38,069
ভালো না? কতোটা খারাপ?
369
00:29:38,278 --> 00:29:40,864
অনেক খারাপ, কাঁপছেন রীতিমতো।
ওনাকে জীবনেও এরকম করতে দেখিনি আমি।
370
00:29:41,030 --> 00:29:44,534
- বারবার ডাক্তার ডাকতে নিষেধ করছে।
- ও অফিসে যায় প্রায়ই।
371
00:29:44,701 --> 00:29:48,580
হ্যাঁ, ঘনঘনই যাচ্ছেন।
আজকে একটা বড় মিটিং ছিল।
372
00:29:48,746 --> 00:29:51,624
আচ্ছা, ওকে ওর স্পেস ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে দাও।
373
00:29:51,791 --> 00:29:54,544
- একটা গায়ে দিয়ে বসে আছেন তো।
- আরেকটা পরিয়ে দাও।
374
00:29:54,752 --> 00:29:58,506
চা বানিয়ে দাও। চিকেন ব্রথ গরম করে
খাওয়ালে আরো ভালো হয়।
375
00:29:58,673 --> 00:30:02,343
- অল্প আঁচে সিদ্ধ করবে।
- এতেই চলবে? ডাক্তার ডাকবো না?
376
00:30:02,552 --> 00:30:04,929
এতেই চলবে, ডাক্তার লাগবে না।
ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
377
00:30:05,096 --> 00:30:06,931
চাক ঠিক হয়ে যাবে।
378
00:30:07,140 --> 00:30:09,184
সেরেছে- আমাকে যেতে হবে।
379
00:30:09,642 --> 00:30:13,605
রুবার্ব! রুবার্ব! আরে গাধার দল, বিপদসংকেত দিচ্ছি।
ওনাকে চেয়ারে নাও।
380
00:30:14,439 --> 00:30:16,357
এয়ার হোসটা কোথায়?
ওটা তোমার নাকের মধ্যে ঢোকাও।
381
00:30:18,568 --> 00:30:20,111
এসো।
382
00:30:23,656 --> 00:30:26,326
- স্যার।
- হেই, কোনো সমস্যা করিনি আমরা।
383
00:30:26,826 --> 00:30:29,537
আমরা আপনার সাথে একটা ছবি তুলি?
384
00:30:29,704 --> 00:30:31,498
- খুব খুশি হবো।
- নিশ্চয়ই।
385
00:30:31,664 --> 00:30:33,917
ছবি! ওনার ছবি খুব পছন্দ।
আমাকে দিন ক্যামেরাটা।
386
00:30:34,083 --> 00:30:36,002
- এই নিন পানি।
- অসংখ্য ধন্যবাদ।
387
00:30:36,169 --> 00:30:37,629
ধন্যবাদ।
388
00:30:37,962 --> 00:30:41,508
ঠিক আছে, আপনাকে ঘুরিয়ে নিয়ে যাই।
389
00:30:41,674 --> 00:30:43,259
- ঘুরিয়ে দেই।
- ঠিক আছে।
390
00:30:43,426 --> 00:30:44,427
সবাই লাইনে দাঁড়ান।
391
00:30:46,846 --> 00:30:47,931
হাসুন।
392
00:30:48,097 --> 00:30:49,557
'চিজ'।
393
00:31:14,457 --> 00:31:17,210
তুমি শুরু করতে প্রস্তুত? চলো শুরু করা যাক।
394
00:31:18,920 --> 00:31:20,255
কী?
395
00:31:23,967 --> 00:31:26,052
মেসা ভার্দেকে খুইয়েছি আমি।
396
00:31:26,594 --> 00:31:28,012
কী?
397
00:31:28,555 --> 00:31:30,348
হাতে এসেই গিয়েছিল।
398
00:31:31,724 --> 00:31:33,351
ভেবেছিলাম ওকে রাজি করিয়ে ফেলেছি।
399
00:31:34,060 --> 00:31:35,687
তাহলে কী হলো?
400
00:31:35,853 --> 00:31:38,856
ওরা HHM এর সাথেই থাকছে।
401
00:31:39,023 --> 00:31:42,360
পেইজ বললো, ওরা নাকি আজ বিকেলে ওখানে গিয়েছিল...
402
00:31:42,986 --> 00:31:45,002
ভদ্রতাবশত একটা মিটিং করতে।
পেইজের তাই ধারণা।
403
00:31:45,446 --> 00:31:48,616
- আর কেভিন ওর মাথা ঘুরিয়ে দিয়েছে।
- হাওয়ার্ডকে দিয়ে?
404
00:31:48,908 --> 00:31:50,326
না।
405
00:31:51,703 --> 00:31:53,079
চাককে দিয়ে।
406
00:32:05,508 --> 00:32:07,719
জিমি, জিজ্ঞেস করতেই হচ্ছে।
407
00:32:10,638 --> 00:32:12,640
তুমি এখনো এসবকিছুর জন্য প্রস্তুত?
408
00:32:13,725 --> 00:32:15,310
মানে, অফিস নেবার ব্যাপারে?
409
00:32:17,186 --> 00:32:18,855
এসবকিছুর ব্যাপারে।
410
00:32:19,188 --> 00:32:22,900
মনে হয় আমাদের ...
411
00:32:23,067 --> 00:32:27,280
মাথা ঠাণ্ডা করে আস্তেধীরে সবকিছু আরেকবার ভাবা উচিত।
412
00:32:27,447 --> 00:32:29,449
আরে, থামো, কিছুই বদলায়নি।
413
00:32:29,616 --> 00:32:32,619
কিছুই বদলায়নি? বড় অঙ্কের একটা টাকা আসবে ভেবে
414
00:32:32,785 --> 00:32:36,623
বড় অঙ্কের একটা লিজ সাইন করতে যাচ্ছি আমরা,
কিন্তু ঐ টাকাই আর এখন আমরা পাবো না।
415
00:32:36,831 --> 00:32:38,583
সেজন্যই আমরা টিম হিসেবে কাজ করবো।
416
00:32:38,958 --> 00:32:42,295
এরকম কিছু ঘটলে তুমি আমার পাশে দাঁড়াবে।
417
00:32:42,462 --> 00:32:44,631
আমি তোমার পাশে দাঁড়াবো।
418
00:32:44,797 --> 00:32:45,923
হেই।
419
00:32:46,090 --> 00:32:48,885
মেসা ভার্দের মতো এরকম আরো কত কোম্পানি আসবে।
420
00:32:52,639 --> 00:32:55,642
তুমি কি এখনো সবকিছু করতে রাজি?
421
00:36:04,914 --> 00:36:06,457
জিমি।
422
00:36:06,958 --> 00:36:09,669
তুমি যা বলেছ তাই করেছি আমি,
কিন্তু উনি তো ভালো হচ্ছেন না।
423
00:36:09,836 --> 00:36:11,671
তুমি যথেষ্ট করেছ আর্নি, ধন্যবাদ।
424
00:36:11,838 --> 00:36:15,633
বাসায় গিয়ে একটু ঘুমাও,
আমি দেখছি এখন।
425
00:36:16,175 --> 00:36:18,427
উনি আমাকে থেকে যেতে বললেন।
426
00:36:18,594 --> 00:36:20,555
সমস্যা নেই, আমি এসে গেছি তো।
427
00:36:20,930 --> 00:36:25,351
এরপর হাওয়ার্ডের সাথে দেখা হলে বোলো
তোমার বেতন যাতে বাড়িয়ে দেয়, বহুগুণে।
428
00:36:32,817 --> 00:36:34,861
চাক? ভাই?
429
00:36:35,736 --> 00:36:37,613
কেমন লাগছে এখন?
430
00:38:03,866 --> 00:38:05,076
হেই, কী অবস্থা?
431
00:38:05,242 --> 00:38:08,079
আমার একটা এক্স-অ্যাক্টো ছুরি,
একটা রুলার, কাঠ লাগবে।
432
00:38:08,245 --> 00:38:12,124
সাথে হ্যামারমিল প্রিমিয়াম পেপার, বিশ পাউন্ড,
এক রিম আর একটা গ্লু স্টিক।
433
00:38:12,291 --> 00:38:14,502
আর আপনাদের সেরা কপিয়ারটা দেখান আমাকে।
434
00:38:14,710 --> 00:38:17,505
- সেরা কপিয়ার?
- হ্যাঁ, সেরা কপিয়ার, জলদি।
435
00:38:42,571 --> 00:38:44,865
♪ Why Don't You Do It ♪ By Little Barrie
436
00:41:56,557 --> 00:41:58,434
উঠে পড়েছ দেখছি।
437
00:41:58,601 --> 00:42:00,519
শুভ অপরাহ্ন।
438
00:42:02,396 --> 00:42:04,315
বিকেল হয়ে গেছে?
439
00:42:06,483 --> 00:42:09,653
আর্নেস্তো কোথায়?
ওর তো আমার সাথে থাকার কথা।
440
00:42:09,862 --> 00:42:11,322
আর্নির ওপর রাগ কোরো না।
441
00:42:11,488 --> 00:42:14,992
তুমি বেক করা আলু সেজে বসেছিলে,
আর সারাদিন ধরে সেটা সহ্য করেছে ও।
442
00:42:15,826 --> 00:42:18,787
আমি ওকে বাসায় গিয়ে ঘুমাতে বলেছি।
443
00:42:19,622 --> 00:42:23,459
তোমার ক্ষুধা লেগেছে?
ক্র্যাকারস বাদে আর কিছু খাবে?
444
00:42:23,792 --> 00:42:25,878
না, আমি ঠিক আছি।
445
00:42:31,050 --> 00:42:35,387
আমার পেট শান্ত হলে খাবো কিছু একটা।
446
00:42:35,679 --> 00:42:38,140
আসলেই নিজের ওপর অনেক অত্যাচার করে ফেলেছ ...
447
00:42:38,307 --> 00:42:41,352
...বাড়ির বাইরে এত সময় কাটানো ঠিক হয়নি।
448
00:42:42,561 --> 00:42:44,647
তোমার এটা করাই লাগলো, না?
449
00:42:44,813 --> 00:42:46,690
মেসা ভার্দেকে কিম নিয়ে যাবে,
এটা সহ্য করতে পারলে না।
450
00:42:46,857 --> 00:42:49,485
- ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলে।
- আমি কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেইনি।
451
00:42:49,693 --> 00:42:51,237
আমরা আমাদের মক্কেলকে ধরে রেখেছি।
452
00:42:51,403 --> 00:42:53,906
কিম তোমাদের মুখের কাছে মেসা ভার্দেকে সাজিয়ে পরিবেশন করেছে,
453
00:42:54,073 --> 00:42:57,076
নইলে তুমি আর হাওয়ার্ড জীবনেও এর নামই শুনতে না।
454
00:43:01,747 --> 00:43:03,332
আমার গোসল করা দরকার।
455
00:43:03,540 --> 00:43:05,501
আর অনেক কাজ পড়ে আছে।
456
00:43:05,751 --> 00:43:10,506
আমার সাথে ঝগড়া করতে চাইলে করো,
আমার তা করার শক্তি নেই।
457
00:43:16,220 --> 00:43:17,721
জিমি।
458
00:43:19,139 --> 00:43:21,392
আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
459
00:43:22,893 --> 00:43:24,770
জানি আমাদের সম্পর্কটা অত ভালো না।
460
00:43:25,020 --> 00:43:28,899
কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম ...
461
00:43:29,650 --> 00:43:32,528
...তাহলে তুমি যা করেছ তাই করতাম, এটা জেনে রাখো।
462
00:43:59,346 --> 00:44:01,265
তুমি দারুণ দেখাচ্ছ।
463
00:44:01,473 --> 00:44:03,058
আগে একাজ করেছ নাকি?
464
00:44:03,225 --> 00:44:05,436
না। এভাবে না।
465
00:44:05,644 --> 00:44:08,439
কিন্তু আমরা স্কুলে ভগ্নাংশের ব্যাপারে জেনেছি।
466
00:44:08,605 --> 00:44:10,816
তাই? কোন ভগ্নাংশ?
467
00:44:11,608 --> 00:44:16,238
আধা ইঞ্চি, সোয়া ইঞ্চি, ১/৮ ইঞ্চি, ১/১৬ ইঞ্চি।
468
00:44:16,447 --> 00:44:19,616
ওয়াও। একটা কথা বলতেই হচ্ছে।
469
00:44:19,825 --> 00:44:22,870
এই বয়সে তোমার চেয়ে অনেক বোকা ছিলাম আমি।
470
00:44:23,037 --> 00:44:26,874
মনে হয় ভালো শিক্ষক পাওনি তুমি।
471
00:44:27,458 --> 00:44:29,084
তা হতে পারে।
472
00:44:29,251 --> 00:44:30,794
এখন আমরা ড্রিল করি?
473
00:44:31,003 --> 00:44:33,005
- তুমি কথা দিয়েছিলে।
- ওহ ....
474
00:44:34,506 --> 00:44:37,593
দিয়েছিলাম, না?
475
00:44:37,760 --> 00:44:39,887
আচ্ছা, এখানে এসো।
476
00:44:41,221 --> 00:44:45,017
ভারি মেশিনগুলো নাড়তে চাড়তে হলে
তোমাকে এটা পরা লাগবে।
477
00:44:45,184 --> 00:44:47,102
তুমি পরছ না কেন?
478
00:44:47,269 --> 00:44:49,104
কারণ পপ-পপ একটা বড় মানুষ।
479
00:44:49,271 --> 00:44:53,609
আর বড়রা গাধা হয়।
এখন ওগুলো পরো।
480
00:44:53,776 --> 00:44:55,736
এক্ষুণি।
481
00:44:55,944 --> 00:44:58,280
এটা ভারি, তাই আমি ধরে থাকবো।
482
00:44:58,447 --> 00:45:01,200
যখন বলবো, তখন তুমি ট্রিগারটা চাপবে, ঠিক আছে?
483
00:45:01,367 --> 00:45:03,118
এখন এটায় তোমার হাত দাও।
484
00:45:03,369 --> 00:45:04,453
ঠিক আছে, দিয়েছ?
485
00:45:05,037 --> 00:45:06,080
রেডি?
486
00:45:06,246 --> 00:45:08,957
ঠিক আছে, রেডি, সেট।
487
00:45:09,208 --> 00:45:10,376
চাপো।
488
00:45:13,587 --> 00:45:15,672
- ভালোই দেখিয়েছ।
- আমরা আবার করতে পারি?
489
00:45:15,839 --> 00:45:18,675
আমার জন্য লাইন ধরে সাজাও।
490
00:45:18,884 --> 00:45:20,010
হ্যালো।
491
00:45:20,177 --> 00:45:22,429
আমরা এখানে।
492
00:45:26,350 --> 00:45:30,396
- ওয়াও। এসব কী?
- আমরা একটা বিশেষ হোস বানাচ্ছি।
493
00:45:30,562 --> 00:45:33,690
বিশেষ হোসই বটে।
494
00:45:33,899 --> 00:45:35,901
আমি প্রতি ৩/৪ ইঞ্চিতে মার্ক দিয়েছি।
495
00:45:36,068 --> 00:45:39,571
তারপর পপ-পপ একটা কাঠ এনেছে,
যাতে তার টেবিলটা নষ্ট না হয়।
496
00:45:39,738 --> 00:45:41,532
তারপর আমরা ড্রিলকে তাক করেছি আর
497
00:45:41,740 --> 00:45:45,202
- X মার্ককে ফুটো করে দিয়েছি।
- হাহ। ওয়াও।
498
00:45:45,577 --> 00:45:48,789
রডোডেনড্রন ফুলগাছগুলর জন্য
একটা সোকার লাগবে।
499
00:45:49,957 --> 00:45:53,961
পপ-পপ এই কাজটা একা একাই শেষ করবে। আমাদেরকে যেতে হবে।
500
00:45:54,169 --> 00:45:55,546
কিন্তু আমাদের কাজ তো শেষ হয়নি।
501
00:45:55,712 --> 00:45:57,172
না, আমিই শেষ করবো।
502
00:45:57,339 --> 00:46:01,135
কিন্তু খুকি, তুমি অনেক সাহায্য করেছ আমাকে।
503
00:46:01,301 --> 00:46:03,095
আমাকে একটু জড়িয়ে ধরো।
504
00:46:05,139 --> 00:46:08,100
ওহ! মেয়ে, ভালোবাসি তোমাকে।
505
00:46:08,684 --> 00:46:09,726
ভালোবাসি।
506
00:46:09,935 --> 00:46:11,145
ধন্যবাদ, মাইক।
507
00:46:11,395 --> 00:46:13,272
- শুক্রবারে আছ তো?
- অবশ্যই।
508
00:46:13,480 --> 00:46:15,441
ততদিনে আরেকটা প্রজেক্টের কথা ভেবে ফেলবো।
509
00:46:15,607 --> 00:46:16,692
চমৎকার।
510
00:46:16,859 --> 00:46:18,360
- বাই।
- বাই।
511
00:46:51,393 --> 00:46:52,978
- আমার একজনের সাথে লাঞ্চ করার কথা।
- বাদ দাও।
512
00:46:53,145 --> 00:46:55,564
বাদ দিতে পারবো না।
আমার ওপর থেকে হাত সরাবে?
513
00:46:55,731 --> 00:46:58,066
{\an8} ওস্টিওপ্যাথ - অস্থি এবং পেশি নড়াচড়ার মাধ্যমে চিকিৎসা
514
00:46:55,731 --> 00:46:58,066
- কী করছ, ওস্টিওপ্যাথ?
- ক্ষোভ, ক্ষোভ।
515
00:46:58,233 --> 00:46:59,276
ওহ, শোনো, ওয়াল্টার।
516
00:46:59,443 --> 00:47:02,279
তুমি আর আমার স্বামী নও,
আমার বসও নও।
517
00:47:02,446 --> 00:47:04,072
আমার বস হতেও পারবে না।
518
00:47:04,448 --> 00:47:06,033
ব্যাপারটা হত যদি তুমি ...
519
00:47:06,200 --> 00:47:08,869
...রিপোর্টার আর সম্পাদক হিসেবে সন্তুষ্ট থাকতে।
520
00:47:09,036 --> 00:47:11,205
কিন্তু তুমি তা থাকলে না।
আমাকে বিয়ে করলে, সব নষ্ট করলে।
521
00:47:11,371 --> 00:47:13,624
আমি সন্তুষ্ট ছিলাম না?
আমিই তো তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।
522
00:47:13,999 --> 00:47:15,375
হ্যাঁ, তা তো দিয়েইছিলে।
523
00:47:15,542 --> 00:47:18,504
দুই বছর ধরে আমার দিকে গুলুগুলু চোখে তাকিয়ে ছিলে,
অবশেষে আমি মেনে নিয়েছি।
524
00:47:18,670 --> 00:47:20,964
যে রাতে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম,
সে রাতে যে আমি টাইট ছিলাম, তা এখনো দাবি করি।
525
00:47:21,131 --> 00:47:23,383
তুমি যদি ভদ্রলোক হয়ে থাকতে,
তাহলে সেটার কথা ভুলে যেতে!
526
00:47:23,550 --> 00:47:25,052
- কেন, তুমি --
- তুমি তোমার চোখ হারিয়ে ফেলছ।
527
00:47:25,219 --> 00:47:28,555
তুমি আগে এরচেয়ে ভালো কথা বলতে পারতে।
হ্যালো? হ্যাঁ? কী?
528
00:47:28,722 --> 00:47:30,682
সুইনি? কী করতে পারি তোমার জন্য?
529
00:47:31,722 --> 00:47:38,682
অনুবাদে - কুদরতে জাহান
530
00:47:39,722 --> 00:47:48,682
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।