1 00:00:03,706 --> 00:00:06,869 না সত্যি, আমার মনে হয় অবশেষে আমি মেয়েদের সাথে আমার সমস্যাটা ধরতে পেরেছি। 2 00:00:06,906 --> 00:00:10,637 ক্যাপিবারা হচ্ছে ইঁদুর পরিবারের সবথেকে বড় সদস্য। 3 00:00:10,847 --> 00:00:13,008 এর সাথে আমার আর মেয়ের কী সম্পর্ক? 4 00:00:13,033 --> 00:00:14,719 কিছু না। কথোপকথনের বিকল্প... 5 00:00:14,744 --> 00:00:16,987 একটা বিষয় উপস্থাপন করার মরিয়া চেষ্টা মাত্র। 6 00:00:17,792 --> 00:00:20,618 আমার সমস্যা হচ্ছে আমি আত্মবিশ্বাস দেখাই না। 7 00:00:20,643 --> 00:00:24,353 তাই, আমি ঠিক করেছি, পরের বার কোনো আকর্ষণীয় মেয়ের সাথে আলাপ হলে... 8 00:00:24,378 --> 00:00:26,573 সতর্ক থেকে অল্প করে আগানোর চাইতে... 9 00:00:26,598 --> 00:00:28,971 আমি স-নিশ্চয়তার আবরণে নিজেকে মুড়িয়ে ফেলবো। 10 00:00:29,050 --> 00:00:30,698 তাই? সেটা কিরকম? 11 00:00:34,544 --> 00:00:35,482 হাই। 12 00:00:36,459 --> 00:00:37,795 আমি লেনারড। 13 00:00:39,250 --> 00:00:40,889 তুমি সুন্দর আছ। 14 00:00:40,914 --> 00:00:44,441 তুমি অকস্মাৎ, ঝলমলে এবং প্রচণ্ড রোমাঞ্চকর। 15 00:00:44,592 --> 00:00:49,410 আমি তোমাকে আঁটটার সময় তুলে নেবো, তারপর এমন রাত দেখাবো যা জীবনেও ভুলবে না। 16 00:00:50,925 --> 00:00:52,535 কোথায় যাচ্ছি আমরা? 17 00:00:57,033 --> 00:01:01,172 ভালো খবর, আমি লেজার-সহ পর্যবেক্ষক স্যাটেলাইটের নতুন প্রতিরক্ষা... 18 00:01:01,197 --> 00:01:04,496 বিভাগের দলে অন্তর্ভুক্ত হতে পেরেছি। -মাফ করবে। 19 00:01:04,521 --> 00:01:07,821 আমরা যদি বিষয় পাল্টাই, তাহলে আমি ক্যাপিবারা নিয়ে কথা বলতে চাই... 20 00:01:07,846 --> 00:01:10,524 একটা বাচ্চা জলহস্তীর সমান ইঁদুর। 21 00:01:11,996 --> 00:01:14,273 -অভিনন্দন, হাওয়ারড। -ধন্যবাদ। 22 00:01:14,298 --> 00:01:16,812 শোনো, আমার নিরাপত্তা ছাড়পত্র লাগবে... 23 00:01:16,837 --> 00:01:19,362 কাজেই, তোমাদের সাথে এফ বি আই যোগাযোগ করতে পারে। 24 00:01:19,999 --> 00:01:22,241 আমি এফ বি আই এর সাথে কথা বলতে চাই না। 25 00:01:22,869 --> 00:01:25,866 -কেন? -আমার রং বাদামী, আর অদ্ভুতভাবে কথা বলি। 26 00:01:26,465 --> 00:01:28,695 ওরা আমার বিষয়ে ব্যাকগ্রাউণ্ড চেক করছে। 27 00:01:28,720 --> 00:01:32,986 তাতে কিছু যায় আসে না। ওরা আমাকে চিরতরে গান্ধীপুরে পাঠানোর কোনো না কোনো কারণ বের করবে। 28 00:01:33,460 --> 00:01:35,826 যাইহোক, যখন আমি নামটা বলি, তখন শুনতে আক্রমণাত্মক লাগে না। 29 00:01:36,611 --> 00:01:38,076 আরে, বাজে বোকো না , রাজ। 30 00:01:38,101 --> 00:01:39,919 -তুমি এখানে আইনতভাবেই আছ। -তাতে কিছু হয় না। 31 00:01:39,944 --> 00:01:42,451 তুমি জানো কতদিন হয়েছে আমি মলদ্বার পরীক্ষা ছাড়া বিমানবন্দরে... 32 00:01:42,476 --> 00:01:44,238 সিকিউরিটি পার হতে পেরেছি? 33 00:01:45,308 --> 00:01:49,664 আমি আমাদের দুপুরের খাবার সময়টা যতটুকু সম্ভব, শিক্ষামূলক এবং তথ্যবহুল করার চেষ্টা করি। 34 00:01:49,689 --> 00:01:54,388 কিন্তু তোমাদের নিজেদের জীবন নিয়ে কথাবার্তা প্রতিবার আমাকে থমকে দেয়। 35 00:01:54,842 --> 00:01:57,190 আচ্ছা, শেল্ডন। বলো তোমার দানব ইঁদুরের কথা। 36 00:01:57,215 --> 00:02:01,208 না। তোমরা সময় থাকতে নষ্ট করেছ, আর এখন সময় শেষ। 37 00:02:01,233 --> 00:02:03,007 তোমাদের সাথে সময় নষ্ট করা মানে... 38 00:02:03,032 --> 00:02:06,433 ক্যাপিবারাদের নিজেদের মল্মুত্রের ওপর ভোজসভা করা। 39 00:02:10,073 --> 00:02:12,909 S04 E07 - The Apology Insufficiency 40 00:02:37,052 --> 00:02:39,349 ওহ, বেলা, তুমি কি দেখছ না? 41 00:02:39,620 --> 00:02:43,021 এডওয়ার্ড তোমাকে ভালোবাসে বলে দূরে সরিয়ে দিচ্ছে। 42 00:02:44,941 --> 00:02:45,965 আসছি। 43 00:02:50,776 --> 00:02:52,082 ডক্টর খুত্রপালি? 44 00:02:54,143 --> 00:02:57,836 আমি স্পেশাল এজেন্ট পেজ, এফ বি আই। ভেতরে আসতে পারি? 45 00:03:00,064 --> 00:03:02,844 আপনার সাথে হাওয়ারড ওয়ালোউইজ কে নিয়ে কথা বলার ছিল। 46 00:03:03,953 --> 00:03:05,587 ধন্যবাদ। 47 00:03:05,782 --> 00:03:09,180 আচ্ছা, আপনি কতদিন ধরে মিস্টার ওয়ালোউইজ কে চেনেন? 48 00:03:30,993 --> 00:03:33,855 -রাম কেক? -না, ধন্যবাদ। 49 00:03:34,117 --> 00:03:36,051 এবার, মিস্টার ওয়ালোউইজের ব্যাপারে। 50 00:03:36,235 --> 00:03:37,497 সাত বছর। 51 00:03:37,522 --> 00:03:38,592 আচ্ছা। 52 00:03:41,645 --> 00:03:44,170 আমি এই দেশে আইনত আছি, বুঝলেন? 53 00:03:44,419 --> 00:03:45,784 আমি নিশ্চিত তেমনটাই। 54 00:03:46,079 --> 00:03:47,390 আপনার জানামতে, 55 00:03:47,415 --> 00:03:49,593 মিস্টার ওয়ালোউইজ কি কখনো কোনো অপরাধ করেছেন? 56 00:03:49,729 --> 00:03:50,753 অবশ্যই না। 57 00:03:50,778 --> 00:03:52,398 আমি এখানে এইচ ১ বি ভিসাতে আছি... 58 00:03:52,423 --> 00:03:55,824 যার মানে আমি কোনো অপরাধ বা অপরাধী সংগঠনে যুক্ত থাকতে পারি না... 59 00:03:55,849 --> 00:03:57,077 আমি এমনিতেও নেই। 60 00:03:57,576 --> 00:03:58,634 ভালো। 61 00:03:58,659 --> 00:04:01,769 আপনার জানামতে, মিস্টার ওয়ালোউইজের কি বাইরের কারো সাথে যোগাযোগ আছে? 62 00:04:01,794 --> 00:04:03,190 না, শুধু আমি। 63 00:04:04,105 --> 00:04:05,595 এইতো ঝামেলা লাগালাম। 64 00:04:05,620 --> 00:04:07,451 এবার আসবে ক্যাভিটি সার্চ। 65 00:04:08,389 --> 00:04:10,426 -মাফ করবেন? -প্লিজ আমাকে ভারতে ফেরত পাঠাবেন না। 66 00:04:10,451 --> 00:04:13,943 অনেক লোকজন ওখানে। মনে হয় পুরো দেশটাই একটা অন্তহীন কমিক কন... 67 00:04:13,968 --> 00:04:18,701 শুধু প্রত্যেকে একই কস্টিউম পরা, তা হলো, ভারতীয় জাতি। 68 00:04:19,333 --> 00:04:21,402 -ডক্টর কুত্রপালি... -আমি এই দেশ ভালোবাসি। 69 00:04:21,495 --> 00:04:25,491 এখানকার বেসবল, স্বাধীনতা, বাধাহীন অস্বাস্থ্যকর স্থুলতা। 70 00:04:25,516 --> 00:04:29,307 ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক আইল্যান্ড, আমি সত্যিকারের জাতীয় অ্যামেরিকান। 71 00:04:29,332 --> 00:04:30,737 ডক্টর খুত্রপালি, প্লিজ। 72 00:04:30,887 --> 00:04:33,723 ♪ (অ্যামেরিকার জাতীয় সঙ্গীত) ♪ 73 00:04:40,696 --> 00:04:43,306 হাওয়ারড যখন আমার সাথে এফ বি আই যোগাযোগ করবে বললো... 74 00:04:43,331 --> 00:04:45,026 আমি মল্ডার আসবে ভাবছিলাম। 75 00:04:45,891 --> 00:04:48,365 ভালো লাগছে দেখে যে স্কালি এসেছে। 76 00:04:48,958 --> 00:04:51,256 -কে? -মল্ডার আর স্কালি। 77 00:04:51,780 --> 00:04:53,407 এক্স-ফাইলস। 78 00:04:53,962 --> 00:04:56,180 "সত্যিটা সামনেই আছে ", বাদ দিন। 79 00:04:56,599 --> 00:04:59,500 তো, আপনি কী জানতে চান? 80 00:04:59,929 --> 00:05:03,008 আপনি মিস্টার ওয়ালোউইজের সাথে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, তাই না? 81 00:05:03,033 --> 00:05:05,335 হ্যাঁ, অবশ্যই। আমরা আলাদা বিভাগে যদিও। 82 00:05:05,360 --> 00:05:07,692 ও প্রকৌশলী, আর আমি পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী। 83 00:05:08,211 --> 00:05:10,236 মানে, তাদের মধ্যে একজন, যারা নির্মাণকৃত... 84 00:05:10,261 --> 00:05:12,212 বিল্ডিং ব্লক পরীক্ষা করে আর বলেঃ 85 00:05:12,658 --> 00:05:14,888 "হ্যালো, বিশ্বব্রহ্মাণ্ডের নির্মাতা। 86 00:05:16,065 --> 00:05:17,862 দেখতে পাচ্ছি আপনি কি করেছেন। 87 00:05:18,072 --> 00:05:19,124 ভালো করেছেন।" 88 00:05:20,033 --> 00:05:21,046 আচ্ছা। 89 00:05:21,356 --> 00:05:24,689 আচ্ছা, আপনি মিস্টার ওয়ালোউইজের সাথে আপনার সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবেন? 90 00:05:25,380 --> 00:05:26,486 ভালো। 91 00:05:27,159 --> 00:05:28,940 সম্পর্ক ভালোই। 92 00:05:29,492 --> 00:05:32,322 অবশ্য, আমার বেশিরভাগ সম্পর্কই ভালোই বলতে হবে। 93 00:05:32,622 --> 00:05:35,716 হয়তো তার কারণ, আমি আত্মবিশ্বাসের ঘাম ঝরাই। 94 00:05:36,079 --> 00:05:37,944 মানুষ এটা পছন্দ করে, জানেন? 95 00:05:40,039 --> 00:05:41,597 আত্মবিশ্বাস, ঘাম ঝরানো না। 96 00:05:44,008 --> 00:05:46,965 আপনার জানামতে, মিস্টার ওয়ালোউইজ কি কোনো দলের সদস্য? 97 00:05:46,990 --> 00:05:49,481 আপনি সুন্দরী আছেন, জানেন সেটা? 98 00:05:49,986 --> 00:05:54,047 আপনি অকস্মাৎ, ঝলমলে এবং প্রচণ্ড রোমাঞ্চকর। 99 00:05:56,057 --> 00:05:58,020 আমি আপনাকে আঁটটায় তুলে নেবো। 100 00:05:58,484 --> 00:06:01,681 তারপর এমন রাত দেখাবো যা জীবনেও ভুলবেন না। 101 00:06:02,577 --> 00:06:03,771 ভালোই তো। 102 00:06:04,382 --> 00:06:05,517 সত্যি? 103 00:06:06,427 --> 00:06:07,519 হ্যাঁ। 104 00:06:07,680 --> 00:06:11,207 আমার ছয় ফুট দুই ন্যাভি বাহিনীতে থাকা স্বামী কি আসতে পারে? 105 00:06:12,943 --> 00:06:16,965 এটা কি...? ওহ, চশমা খোলা অবস্থায় আংটি দেখতে পাই নি। 106 00:06:17,804 --> 00:06:19,813 এই দেখুন, ঘাম ছোটা শুরু হয়ে গেছে। 107 00:06:23,493 --> 00:06:26,485 -খুলতে চাও? -খুব একটা না। 108 00:06:28,372 --> 00:06:31,855 -খুলতে পারবে? -পারতাম কেউ যদি বলতো। 109 00:06:32,857 --> 00:06:36,657 -দয়া করে দরজাটা খুলবে? -অবশ্যই। 110 00:06:38,082 --> 00:06:40,195 তুমি সবকিছু এত জটিল করে ফেলো কেন? 111 00:06:42,720 --> 00:06:44,415 -ডক্টর কুপার? -হ্যাঁ। 112 00:06:44,440 --> 00:06:47,341 আমি স্পেশাল এজেন্ট পেজ, এফ বি আই। 113 00:06:50,348 --> 00:06:54,079 আপনি বলছেন আপনি স্পেশাল এজেন্ট পেজ, এফ বি আই। 114 00:06:54,341 --> 00:06:56,002 এই যে আমার আই ডি। 115 00:06:56,192 --> 00:07:00,925 আর এই যে আমার জাস্টিস লিগের মেম্বারশিপ কার্ড। 116 00:07:02,848 --> 00:07:04,975 কিন্তু তাতে প্রমাণ হয় না আমি ব্যাট্ম্যান কে চিনি। 117 00:07:06,514 --> 00:07:09,915 আমার শুধু হাওয়ারড ওয়ালোউইজ কে নিয়ে কিছু প্রশ্ন আছে। 118 00:07:10,389 --> 00:07:12,397 ওহ, আচ্ছা, ঠিকাছে। 119 00:07:13,585 --> 00:07:15,883 আমার সন্দেহ আছে কেউ কড়া শাস্তির ঝুঁকি নিয়ে... 120 00:07:15,908 --> 00:07:18,399 একজন সরকারী অফিসারের ছদ্মবেশে কেবলমাত্র অমীমাংসিত... 121 00:07:18,424 --> 00:07:22,360 ইডিপাস কমপ্লেক্সে ভোগা সামান্য একজন প্রকৌশলীকে নিয়ে প্রশ্ন করতে আসবে কিনা। (ইডিপাস কমপ্লেক্সঃ তিন থেকে ছয় বছর বয়সী ছেলেদের মধ্যে মায়ের প্রতি দৈহিক আকর্ষণ এবং পিতার প্রতি ঈর্ষা প্রদর্শন) 122 00:07:23,920 --> 00:07:27,686 -ধন্যবাদ। -জানিয়ে রাখছি, আমি সত্যিই এফ বি আই... 123 00:07:27,711 --> 00:07:31,092 এর মূলনীতির মাধ্যমে প্রকাশিত লক্ষ্যকে সমর্থন করি। 124 00:07:31,321 --> 00:07:33,618 বিশ্বস্ততা, সাহসীকতা, নিষ্ঠা? 125 00:07:33,643 --> 00:07:35,543 সঠিক, এবার কাজের কথা। 126 00:07:36,346 --> 00:07:40,510 আঠারো বছর আগে, আমি এফ বি আই ক্রাইম ল্যাবে... 127 00:07:40,535 --> 00:07:44,693 আমার বাড়ির সামনের উঠানে আগুনে পোড়ানো এক ব্যাগ বিষ্ঠা পাঠিয়েছিলাম... 128 00:07:46,481 --> 00:07:49,249 আঙ্গুলের ছাপ আর ডি এন এ পরীক্ষার জন্য। 129 00:07:50,150 --> 00:07:52,050 এখনো কিছু শুনলাম না কেন? 130 00:07:52,568 --> 00:07:56,527 আসলে, এফ বি আই ক্রাইম ল্যাবে আরও অনেক কাজ থাকে। 131 00:07:56,668 --> 00:08:00,452 যাক শুনে ভালো লাগলো একটা জাতি তার জুতায় লেগে যাওয়া মল্মুত্র... 132 00:08:00,477 --> 00:08:01,842 পরিষ্কার করছে। 133 00:08:02,505 --> 00:08:05,208 আচ্ছা, কিছু মনে করবেন যদি আমরা এখন মিস্টার ওয়ালোউইজ কে নিয়ে কথা বলি? 134 00:08:05,582 --> 00:08:07,341 একটু, কিন্ত বলুন। 135 00:08:07,895 --> 00:08:09,083 ধন্যবাদ। 136 00:08:09,108 --> 00:08:11,724 আপনি কি ওনাকে দায়িত্বশীল বলবেন? 137 00:08:13,294 --> 00:08:16,020 আমি আপনাকে একটা চাক্ষুষ প্রমাণ দিচ্ছি। 138 00:08:17,035 --> 00:08:22,098 এটা হচ্ছে আমার নয় ডিস্ক সম্বলিত লর্ড অফ দা রিংস ব্লু-রে সেট। 139 00:08:22,123 --> 00:08:24,168 মিস্টার ওয়ালোউইজ এটা নিয়েছিল... 140 00:08:24,193 --> 00:08:27,832 তিন নম্বরের প্লাস্টিকের ধরুনি টা সে নষ্ট করে ফেলেছে... 141 00:08:32,160 --> 00:08:35,102 এবং তারপর আমাকে ফেরত দিয়েছে এটা ভেবে যে আমি বুঝবো না। 142 00:08:35,127 --> 00:08:38,379 আপনি কি এটাকে দায়িত্বশীল বলবেন? 143 00:08:38,968 --> 00:08:41,664 এই ধরণের ব্যাপারে আমরা আসলে আগ্রহী নই। 144 00:08:42,369 --> 00:08:46,656 -আপনি আমাকে ব্লু-রে বলতে শুনেছেন, তাই না? -শুনেছি। 145 00:08:47,281 --> 00:08:50,068 তাহলে ভালো। আপনি কি এটা শুনতে আগ্রহী হবেন যে... 146 00:08:50,093 --> 00:08:54,058 মিস্টার ওয়ালোউইজ একবার আমার "ওয়ার্ল্ড অফ ওয়ারক্র্যাফটের অ্যাাকাউন্টে লুকিয়ে ঢুকে... 147 00:08:54,083 --> 00:08:57,050 লেভেল আশিতে থাকা একজন ওয়ারলকের নাম পাল্টে... 148 00:08:57,075 --> 00:08:59,284 "শেল্ডর" থেকে "স্মেল্ডর" করে দিয়েছে? 149 00:09:00,637 --> 00:09:03,687 না এটাতেও না, আর কিছু আছে? 150 00:09:03,712 --> 00:09:06,015 আরও কিছু? কোথা থেকে শুরু করতে বলেন? 151 00:09:06,040 --> 00:09:09,787 ও আমার থেকে ধার নেয়া বই এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও জরিমানা দিতে অস্বীকার করেছিল... 152 00:09:09,812 --> 00:09:12,968 ও এক নারীকে পটাতে গিয়ে মার্স রোভারের দুর্ঘটনা ঘটিয়েছিল। 153 00:09:12,993 --> 00:09:15,774 ও আমাকে ম্যাট্রিক্স সিনেমার তিন নম্বর পার্ট দেখতে হলে পাঠিয়েছিল... 154 00:09:15,799 --> 00:09:19,032 এটা বলে যে এটা নাকি, ওর কথায়, "একদম প্রথমটার মতোই ভালো।" 155 00:09:20,459 --> 00:09:23,724 যদি এসব দায়িত্বজ্ঞানহীনতা না হয়, তাহলে আমি জানি না কোনটা। 156 00:09:24,000 --> 00:09:25,558 মার্স রোভার? 157 00:09:31,809 --> 00:09:34,243 -আমি কি মার্স রোভার বলেছি? -বলেছেন। 158 00:09:34,789 --> 00:09:36,716 এটা আসলে উদাহরণ হিসেবে দুর্বল ছিল... 159 00:09:36,741 --> 00:09:38,521 কারণ এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। 160 00:09:39,588 --> 00:09:43,388 -আচ্ছা, এটা নিয়েই কথা বলা যাক। -আমি বলতে চাই না। 161 00:09:44,255 --> 00:09:46,746 এমন না যে এই বিষয়ে আমার কথা বলার... 162 00:09:46,771 --> 00:09:49,638 অনিচ্ছা হাওয়ারড ওয়ালোউইজের মিলিয়ন ডলারের সরকারী... 163 00:09:49,663 --> 00:09:52,791 সম্পত্তি ধ্বংস করার অপরাধের প্রমাণ হিসেবে ধরা উচিত। 164 00:09:53,368 --> 00:09:56,298 ধন্যবাদ, ডক্টর কুপার। আমার যা দরকার ছিল, পেয়ে গেছি। 165 00:09:56,377 --> 00:09:58,470 ওহ, যাক। 166 00:09:58,495 --> 00:10:02,397 আমি ভয় পাচ্ছিলাম আপনি মার্স রোভারের ঘটনা নিয়েই পড়ে থাকবেন কিনা। 167 00:10:08,093 --> 00:10:09,526 এই যে, দোস্তোরা... 168 00:10:09,551 --> 00:10:13,043 বলো তো কে ওই দানবাকার মহাশূন্য লেজারে কাজ করার নিরাপত্তা ছাড়পত্র পায় নি? 169 00:10:13,068 --> 00:10:16,075 -কী হয়েছে? -খোঁজখবরের ইন্টারভিউ নাকি ভালো যায় নি। 170 00:10:16,100 --> 00:10:18,728 তোমাদের তো এই ব্যাপারে কিছু জানার কথা না, তাই না? 171 00:10:20,824 --> 00:10:24,649 আসলে, আমি মনে হয় একটু মাতাল ছিলাম ওনার সাথে কথা বলার সময়। 172 00:10:25,882 --> 00:10:27,797 আমি ওনার সাথে একটু লাইন মারার চেষ্টা করেছিলাম। 173 00:10:28,979 --> 00:10:31,607 আর আমি মনে হয় ওনার জুতায় একটু রাম কেক ফেলে দিয়েছি। 174 00:10:33,195 --> 00:10:36,185 আচ্ছা। জেনে ভালো লাগলো, যখন আমার তোমাদেরকে দরকার... 175 00:10:36,210 --> 00:10:39,873 আমি সবসময় এই আশা রাখতে পারি যে তোমরা এগিয়ে এসে সব নষ্ট করে দেবে। 176 00:10:42,419 --> 00:10:44,410 -আমার খুবই খারাপ লাগছে। -আমারও। 177 00:10:44,880 --> 00:10:47,525 আমি ভেবেছিলাম আমাদের মধ্যে কেউ যদি হাওয়ারডের এই ক্ষতি করে... 178 00:10:47,550 --> 00:10:48,838 সেটা হবে শেল্ডন। 179 00:10:49,980 --> 00:10:53,214 তাহলে তোমার প্রত্যাশার বিপরীত হয়ে গেলো। 180 00:11:02,864 --> 00:11:04,491 তুমি এত রাতে কী করছ? 181 00:11:04,715 --> 00:11:06,649 ঘুম আসছে না, লেনারড। 182 00:11:06,678 --> 00:11:07,804 সত্যি? 183 00:11:08,058 --> 00:11:10,458 মনে হয় তোমার সাথে ঘুমের আগে আলাপ হয়েছে। 184 00:11:11,092 --> 00:11:13,823 রসিকতা? এখন এটাই করার ছিল তোমার? 185 00:11:13,848 --> 00:11:16,510 -দুঃখিত। ঘুমাতে পারছ না কেন? -কে জানে? 186 00:11:16,641 --> 00:11:19,269 আমি তো এর মধ্যে কোনো ভুতের সিনেমা দেখি নি। 187 00:11:19,451 --> 00:11:22,045 মহাবিশ্বের বৃদ্ধিতে কেন কোয়ান্টাম ভ্যাকিউমের... 188 00:11:22,070 --> 00:11:25,969 অনুমান করা ভরের প্রভাব এত কম সেটা নিয়ে ভাবাও ছেড়ে দিয়েছি। 189 00:11:25,994 --> 00:11:29,430 আর দুর্ঘটনাবশত রেড বুলের এক চুমুক খাওয়ার পরও কয়েক সপ্তাহ হয়ে গেছে। 190 00:11:30,427 --> 00:11:32,371 আজকে হয়েছে এমন কিছু কি সমস্যা করছে? 191 00:11:32,396 --> 00:11:37,151 অবশ্য, আমি ওই এফ বি আই এজেন্টের কাছে মার্স রোভারের কথাটা বলে... 192 00:11:37,176 --> 00:11:39,736 হয়তো হাওয়ারড কে ওর নিরাপত্তা ছাড়পত্র পাওয়া থেকে বঞ্চিত করেছি। 193 00:11:39,761 --> 00:11:42,594 -কী? -হ্যাঁ, কিন্তু তাতে আমার ঘুম আসবে না কেন? 194 00:11:43,299 --> 00:11:44,944 কারণ তোমার খারাপ লাগছে? 195 00:11:45,686 --> 00:11:47,176 মজার বিষয়। 196 00:11:47,349 --> 00:11:51,410 তাহলে তুমি বলছ, একটা অপরাধবোধ আমার অনিদ্রার কারণ। 197 00:11:51,671 --> 00:11:54,538 আসলে, তোমার অনিদ্রাজনিত রোগ নেই, তুমি এখন ঘুমাচ্ছ। 198 00:11:54,718 --> 00:11:57,778 -বুঝলাম না? -তুমি এখন অপরাধবোধে জড়ানো স্বপ্ন দেখছ। 199 00:11:57,877 --> 00:12:00,494 তোমার কাছে কি এই অনুমান কে সমর্থন করার মতো প্রমাণ আছে? 200 00:12:00,643 --> 00:12:02,941 সোফার ওপর ওই গর্ডন টা বসে আছে দেখছ না? 201 00:12:06,863 --> 00:12:08,998 তাহলে তো নিঃসন্দেহে। 202 00:12:09,842 --> 00:12:12,675 না, গর্ন, না। 203 00:12:13,215 --> 00:12:15,615 এখানে আমি বসি। 204 00:12:17,645 --> 00:12:20,677 আমার সাথে আবার দেখা করার জন্য ধন্যবাদ, এজেন্ট পেজ। 205 00:12:20,770 --> 00:12:24,467 আমার বসের কাছে অভিযোগ করার জন্য ধন্যবাদ, ডক্টর কুপার। 206 00:12:25,515 --> 00:12:28,848 আমি বুঝতে পারছি আপনি হাওয়ারড ওয়ালোউইজের ব্যাপারে আপনার দেয়া বিবৃতি প্রত্যাহার করতে চান। 207 00:12:28,896 --> 00:12:31,694 -হ্যাঁ। -আপনার বিবৃতি কি মিথ্যা ছিল? 208 00:12:32,186 --> 00:12:33,278 না। 209 00:12:34,175 --> 00:12:36,336 তাহলে দুঃখিত প্রত্যাহার করা যাচ্ছে না। 210 00:12:36,615 --> 00:12:40,574 আমি দুঃখিত, পেছনে হটা যাবে না এমন কিছু বলেছেন বলে তো মনে পরছে না। 211 00:12:42,045 --> 00:12:43,410 আর কিছু বলবেন? 212 00:12:43,435 --> 00:12:45,995 হ্যাঁ, আমি হাওয়ারডের ভালো গুণগুলো নিয়ে... 213 00:12:46,020 --> 00:12:49,649 একটা প্রশংসাসূচক বিবৃতি লেখাতে চাই যেটা দিয়ে ওর গ্রহণযোগ্যতার পাল্লা... 214 00:12:49,674 --> 00:12:53,293 ভারী হবে বলে আমার বিশ্বাস। "হাওয়ারড জোয়েল ওয়ালোউইজ। 215 00:12:53,318 --> 00:12:56,384 H এ honesty, ওর মধ্যে সততা অনেক আছে। 216 00:12:56,409 --> 00:12:59,332 O তে outstanding, ও তেমনটাই। 217 00:12:59,357 --> 00:13:02,120 W তে witty, ওর রসিকতাবোধ প্রবল। 218 00:13:02,145 --> 00:13:04,113 A তে Artistic, ওর দক্ষতা..." 219 00:13:04,138 --> 00:13:06,936 আমি দুঃখিত, ডক্টর কুপার, এই ব্যাপারটা এখানেই শেষ। 220 00:13:07,257 --> 00:13:10,124 কিন্তু আমার এখনো "আর্ড জোয়েল ওয়ালোউইজ" বাকি। 221 00:13:10,642 --> 00:13:12,269 সমাপ্ত। 222 00:13:14,158 --> 00:13:16,820 আমি বুঝলাম না কেন আপনারা সবাই আমার বন্ধু হাওয়ারডের সাথে এমন করছেন... 223 00:13:16,845 --> 00:13:19,557 যেখানে নিরাপত্তায় আরও বড় ধরণের হুমকি রয়েছে খোঁজার মতো। 224 00:13:19,582 --> 00:13:21,550 যেমন, যখন লেনারডের সাথে আমার প্রথম আলাপ হয়, 225 00:13:21,575 --> 00:13:25,151 ও তখন একজন উত্তর কোরিয়ান স্পাই কে রকেটের গোপন তথ্য দিয়ে দিতে যাচ্ছিল... 226 00:13:25,176 --> 00:13:27,872 আর একজন এজেন্টও এটার তদন্ত করে নি। 227 00:13:28,958 --> 00:13:30,819 লেনারড হফস্ট্যাডার? 228 00:13:32,139 --> 00:13:35,897 না, অন্য লেনারড। ও চাইনিজ, লাল চুল, ছয়টা আঙ্গুল। 229 00:13:35,922 --> 00:13:36,946 যাচ্ছি। 230 00:13:40,569 --> 00:13:43,496 রাজ, হাওয়ারড কে দেখেছ? 231 00:13:43,521 --> 00:13:45,551 সম্ভবত লাঞ্চ করছে। 232 00:13:45,613 --> 00:13:48,044 শেল্ডন, তোমাকে নিউ ইয়র্কের হ্যাডেন প্ল্যানেটারিয়ামের... 233 00:13:48,069 --> 00:13:49,832 নীল ডিগ্র্যাস টাইসনের সাথে আলাপ করাতে চাই। 234 00:13:50,255 --> 00:13:52,563 আমি ডক্টর টাইসন কে ভালমতোই চিনি। 235 00:13:52,588 --> 00:13:56,352 উনি প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেয়ার জন্য দায়ী। 236 00:13:56,487 --> 00:13:58,261 আমি প্লুটোকে পছন্দ করতাম। 237 00:13:59,076 --> 00:14:03,402 -তাই, আপনাকে আমার পছন্দ না। -কিন্তু, আমি আসলে প্লুটোকে বাদ দেই নি। 238 00:14:03,427 --> 00:14:06,089 এটা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংঘটন থেকে ভোটের মাধ্যমে করা হয়েছে। 239 00:14:06,181 --> 00:14:10,429 যদি এবং কিন্তু যদি ক্যান্ডি আর বাদাম হতো, তাহলে আমরা সবাই ক্রিসমাস পেতাম। 240 00:14:11,764 --> 00:14:13,289 ভেবে দেখবেন, ডক্টর টাইসন। 241 00:14:15,536 --> 00:14:17,093 এইটাই ওই লোক যার ব্যাপারে তুমি বলছিলে? 242 00:14:17,118 --> 00:14:18,449 হ্যাঁ। 243 00:14:20,996 --> 00:14:26,127 হাওয়ারড, তোমার নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ার পেছনে যে দায়ী, সে হলাম আমি। 244 00:14:26,944 --> 00:14:29,263 -তুমি? -হ্যাঁ। কিন্তু তুমি রাগ করার আগে... 245 00:14:29,288 --> 00:14:32,911 তোমাকে জানাতে চাই আমি এফ বি আই তে গিয়ে আমার বিবৃতি উঠিয়ে নিয়েছি। 246 00:14:33,321 --> 00:14:35,081 তাহলে সবকিছু ঠিক আছে? 247 00:14:35,269 --> 00:14:37,230 না। বরং, আমি অবস্থা আরও বাজে করে দিয়ে এসেছি। 248 00:14:38,548 --> 00:14:41,590 এছাড়া, আমার মধ্যে অপরাধবোধ কাজ করছে... 249 00:14:41,615 --> 00:14:44,137 যে কারণে আমি ঘুমের মধ্যে গর্ন নিয়ে স্বপ্ন দেখছি। 250 00:14:44,162 --> 00:14:49,683 -তাই, আমি বলতে এসেছি, আমি দুঃখিত। -মজা করছ নাকি? 251 00:14:49,708 --> 00:14:52,410 তুমি আমার ক্যারিয়ার কম হলেও দুই বছর পিছিয়ে দিয়েছ... 252 00:14:52,435 --> 00:14:54,968 আর তোমার মনে হচ্ছে "আমি দুঃখিত" বললেই সব ঠিক হয়ে যাবে? 253 00:14:55,327 --> 00:14:56,421 হ্যাঁ। 254 00:14:56,943 --> 00:14:58,780 আমি সামাজিক ধারা অনুসরণ করেছি। 255 00:14:58,805 --> 00:15:01,616 আমি ভুল কে ঠিক করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি... 256 00:15:01,641 --> 00:15:05,543 আমি মন থেকে ক্ষমা প্রার্থনা করেছি। এখন, তুমি বলবে, "ক্ষমা গ্রহণ করা হলো।"... 257 00:15:05,568 --> 00:15:08,867 আর আমি তোমাকে এই একবারের জন্য হাই ফাইভ দেবো। 258 00:15:10,603 --> 00:15:12,503 তোমার ক্ষমা গ্রহণ করা হলো না। 259 00:15:13,110 --> 00:15:15,544 বোকা বানাচ্ছ, হয়েছে, তাই না? 260 00:15:15,569 --> 00:15:17,969 আমাকে একা থাকতে দাও, শেল্ডন। 261 00:15:20,126 --> 00:15:22,245 ডক্টর কুপার, আমি শুধু আপনাকে জানাতে চাই... 262 00:15:22,270 --> 00:15:24,826 প্লুটোর ব্যাপারে আমার ভূমিকার জন্য আমি ক্ষমা চাইছি। 263 00:15:25,428 --> 00:15:27,123 আরে, চুপ করেন তো। 264 00:15:32,068 --> 00:15:33,729 -শেল্ডন? -হ্যালো। 265 00:15:34,900 --> 00:15:36,492 তুমি এখানে কী করছ? 266 00:15:36,709 --> 00:15:38,264 আমি ঝামেলায় পড়েছি, পেনি। 267 00:15:39,150 --> 00:15:42,642 আমি স্থানীয় বারের সহানুভূতিশীল কানের মধ্যে সেসব ঢেলে দিতে এসেছি। 268 00:15:43,080 --> 00:15:46,311 জানো, অলিভিয়া গার্ডেনে কিন্তু অনেক সুন্দর বার আছে। 269 00:15:47,022 --> 00:15:50,924 অলিভ গার্ডেন ভালো লাগে না। ওরা আমার সাথে পরিবারের সদস্যের মতো আচরণ করে। 270 00:15:53,470 --> 00:15:56,166 -আচ্ছা, শেল্ডন। কি নেবে তুমি? -অ্যালকোহল। 271 00:15:57,077 --> 00:16:00,246 -একটু নির্দিষ্ট করে বলতে পারবে? -ইথাইল অ্যালকোহল। 272 00:16:01,023 --> 00:16:02,354 চল্লিশ মিলিলিটার। 273 00:16:02,706 --> 00:16:04,731 দুঃখিত সোনা, আমার কাছে মিলিলিটারের হিসাব নেই। 274 00:16:04,756 --> 00:16:07,816 আহ, রাষ্ট্রপতি জেমস জিমি কার্টার কে দোষ দাও। 275 00:16:08,193 --> 00:16:12,304 উনি অ্যামেরিকাকে মেট্রিক সিস্টেমে পরিচালিত করতে গিয়েও পরে হাত গুটিয়ে নিয়েছেন। 276 00:16:12,561 --> 00:16:14,859 আর ভাবে, কেন উনি একবার মাত্র রাষ্ট্রপতি ছিলেন। 277 00:16:16,167 --> 00:16:18,761 -এইটুকু কে কি চল্লিশ মিলিলিটার বলা যায়? -কম-বেশি। 278 00:16:18,786 --> 00:16:19,810 দারুণ। 279 00:16:22,324 --> 00:16:23,536 কোথায় ছিলাম আমরা? 280 00:16:23,561 --> 00:16:26,495 আমার ধারণা তুমি আমাকে কক্টেল পছন্দ করতে বলছিলে। 281 00:16:26,520 --> 00:16:29,895 সৌভাগ্যবশত, কম্পিউটার-মগজের মদ্যপদের ধন্যবাদ... 282 00:16:29,920 --> 00:16:32,013 এর জন্য একটা অ্যাাপ আছে। 283 00:16:32,556 --> 00:16:35,923 দেখি। হার্ভে ওয়ালব্যাঙ্গার। 284 00:16:36,062 --> 00:16:38,618 সেক্স অন দা বিচ, একদমই না। 285 00:16:39,371 --> 00:16:42,863 রব রয়, সিল্ক স্লিপার, ম্যাড হ্যাঁটার। 286 00:16:44,317 --> 00:16:47,262 -আমি একটা রোজওয়াটার রিকি নেবো। -কী জিনিস? 287 00:16:47,287 --> 00:16:50,383 তোমার ছোট গর্ত করা, ব্র্যান্ডের চেরি, জিন... 288 00:16:50,408 --> 00:16:53,797 গোলাপজল, তেতো অ্যাঙ্গোস্টুরা আর পঞ্চাশ ভাগের বেশি রাম লাগবে। 289 00:16:53,822 --> 00:16:56,422 প্রথমে, চেরিগুলোকে চিনি দিয়ে ঝেড়ে নিতে হবে... 290 00:16:56,447 --> 00:16:59,347 তারপর রাম আর তেতো জোলাপ স্প্রে করে দিতে হবে। 291 00:16:59,372 --> 00:17:03,240 -তারপর রামটাকে জ্বালিয়ে... -এই নাও, একটা রোজওয়াটার রিকি। 292 00:17:03,692 --> 00:17:05,683 এটা তো দেখতে ছবির মতো লাগছে না। 293 00:17:05,708 --> 00:17:08,291 ওহ, হ্যাঁ। এক এক বারটেন্ডার এক এক ভাবে বানায়। 294 00:17:08,316 --> 00:17:11,808 -একবার চেষ্টা করে দেখো? -ঠিক আছে। 295 00:17:13,343 --> 00:17:15,675 মেট্রিক সিস্টেমের উদ্দেশ্যে। 296 00:17:26,004 --> 00:17:28,438 চেরির স্বাদ পেলাম না। 297 00:17:30,431 --> 00:17:32,626 ঠিক আছে, শেল্ডন। তোমার দুঃখ বলো। 298 00:17:33,458 --> 00:17:36,484 হাওয়ারডের সাথে আমি অন্যায় করেছি, ও আমাকে ক্ষমা করছে না। 299 00:17:36,578 --> 00:17:37,896 ওহ, আচ্ছা, এটা। 300 00:17:37,921 --> 00:17:39,889 হ্যাঁ, লেনারড আমাকে বলেছে। দুঃখিত সোনা। 301 00:17:40,449 --> 00:17:43,243 পেনি, তুমি তো প্রতিদিনই কোনো না কোনো ভাবে ব্যর্থ হও, 302 00:17:45,092 --> 00:17:48,027 -কিভাবে ঠিক থাকো? -মদ খাই। 303 00:17:49,828 --> 00:17:51,523 মদ্যপানের উদ্দেশ্যে। 304 00:17:54,641 --> 00:17:56,131 না। 305 00:17:59,825 --> 00:18:03,358 শুধু যদি হাওয়ারডকে জোর করে আমার ক্ষমা গ্রহণ করানোর কোনো উপায় থাকতো... 306 00:18:03,383 --> 00:18:05,879 তাহলে আমি এই অপরাধবোধের দুর্গন্ধযুক্ত বাতাস থেকে মুক্তি পেতাম। 307 00:18:06,243 --> 00:18:09,576 মাঝেমাঝে এমন কিছু ব্যাপার ঘটে, যার ব্যাপারে আমাদের কিছু করার থাকে না। 308 00:18:09,601 --> 00:18:12,764 যেমন, লিসা প্যাটারসন আমার সাথে একাদশ গ্রেড পর্যন্ত কথা বলে নি। 309 00:18:12,789 --> 00:18:14,462 কারণ, যতই ক্ষমা চাও না কেন... 310 00:18:14,487 --> 00:18:17,320 অন্য কারো বয়ফ্রেন্ডের সাথে শোয়া কখনোই ফেরত নেয়া যায় না। 311 00:18:18,925 --> 00:18:20,085 বুঝলাম। 312 00:18:20,487 --> 00:18:23,422 তুমি বলছ আমি স্টারফ্লিট অ্যাকাডেমির অদম্য... 313 00:18:23,447 --> 00:18:27,196 আদেশ "দা কোবিয়াশি মারু" র মুখোমুখি? 314 00:18:27,254 --> 00:18:29,449 একদম। কখনো কখনো তুমি জিতবে না। 315 00:18:29,547 --> 00:18:31,674 ক্যাপ্টেন কার্ক জিতেছিল। 316 00:18:32,828 --> 00:18:34,191 কার্ক ধোঁকা দিয়েছিল। 317 00:18:36,228 --> 00:18:38,741 বাহ ! চমৎকার তো তুমি জানো। 318 00:18:39,642 --> 00:18:42,483 বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমি তোমার সাথে এই ব্যাপারে কথা বলছি। 319 00:18:43,009 --> 00:18:45,034 আমারও একই অবস্থা। 320 00:18:45,970 --> 00:18:50,615 কার্ক সিমুলেটরকে পুনরায় প্রোগ্রাম করে কোবিয়াশী মারু জিতেছিল। 321 00:18:51,917 --> 00:18:53,248 -এইতো। -কী? 322 00:18:53,616 --> 00:18:55,277 আমি হাওয়ারডকে প্রোগ্রাম করে নেবো। 323 00:18:55,302 --> 00:18:58,716 দাড়াও... শেল্ডন, তুমি মানুষকে প্রোগ্রাম করতে পারবে না। 324 00:18:58,741 --> 00:19:01,335 না, তুমি মানুষকে প্রোগ্রাম করতে পারব না। 325 00:19:02,543 --> 00:19:05,603 জেমস টাইবেরিয়াস কার্ক এর উদ্দেশ্যে। 326 00:19:15,456 --> 00:19:17,390 -সবাইকে, হ্যালো। -হ্যালো। 327 00:19:17,558 --> 00:19:21,722 হাওয়ারড, আমার ব্যাপারে আজকে তোমার একটু ভালো লাগছে, তাই না? 328 00:19:22,330 --> 00:19:25,341 -খুব একটা না। -হ্যাঁ, লাগছে। 329 00:19:25,420 --> 00:19:29,948 আমি নিউরো-লিংগুইস্টিক্স প্রোগ্রামিং ব্যবহার করে তোমার চিন্তাধারাকে পরিবর্তন করছি। 330 00:19:31,816 --> 00:19:33,784 সামনে থেকে যাও, শেল্ডন। 331 00:19:34,461 --> 00:19:37,123 ৯.৯৫ ডলার দিয়ে কেনা ই-বইয়ের টাকা পানিতে। 332 00:19:37,676 --> 00:19:39,874 -এই ব্যাগে কী? -হাওয়ারডের জন্য। 333 00:19:40,039 --> 00:19:42,647 না, শেল্ডন, তুমি এটা উপহার দিয়ে ঠিক করতে পারবে না। 334 00:19:42,672 --> 00:19:45,937 যাইহোক, আমি তোমাকে দুঃখ দিয়েছি আর তুমি আমাকে ক্ষমা করো বা না করো... 335 00:19:45,962 --> 00:19:47,930 আমি চাই তুমি এটা রাখো। 336 00:19:50,445 --> 00:19:52,538 তুমি কি আমাকে সোফার কুশন দিচ্ছ? 337 00:19:52,605 --> 00:19:54,940 না। কুশনটা এমনি প্রতীকী। 338 00:19:54,965 --> 00:19:57,661 আমি তোমাকে আমার সোফার জায়গা দিচ্ছি। 339 00:20:00,311 --> 00:20:01,898 কিন্তু তুমি জায়গাটা ভালোবাসো। 340 00:20:01,923 --> 00:20:04,153 না, আমি আমার মাকে ভালবাসি। 341 00:20:04,318 --> 00:20:07,648 এই জায়গার জন্য আমার অনুভূতি আরও অনেক ওপরে। 342 00:20:08,909 --> 00:20:14,300 মহাবিশ্বের এই একটা জায়গা, যাকে ঘিরে আমার পৃথিবী ঘোরে। 343 00:20:15,282 --> 00:20:16,749 এখন এটা তোমার। 344 00:20:17,942 --> 00:20:21,434 হায় ঈশ্বর, এখন তোমার ওকে ক্ষমা করতেই হবে, ভাই। 345 00:20:22,809 --> 00:20:25,607 ঠিক আছে, ক্ষমা গ্রহণ করলাম। 346 00:20:26,298 --> 00:20:27,629 হাই ফাইভ। 347 00:20:27,878 --> 00:20:29,260 এত জোরে না। 348 00:20:30,675 --> 00:20:32,142 ধন্যবাদ। 349 00:20:32,889 --> 00:20:35,300 আমি এভাবে টয় স্টোরি ৩ দেখার পর কেঁদেছিলাম। 350 00:20:46,129 --> 00:20:49,470 বলতেই হচ্ছে শেল্ডন, আমি বুঝতে পারছি কেন তুমি এই জায়গা বেছেছিলে। 351 00:20:49,495 --> 00:20:52,328 মানে, তাপমাত্রা ঠিক আছে। কিন্তু দমকা হাওয়া নেই। 352 00:20:52,353 --> 00:20:54,578 আমি টেলিভিশন দেখতে পাচ্ছি, আবার সবার সাথে কথা... 353 00:20:54,603 --> 00:20:56,628 আমি মত পাল্টে ফেলেছি। আমার জায়গা থেকে সরো। 354 00:20:58,674 --> 00:21:01,470 -কতক্ষণ? -চুরানব্বই সেকেন্ড। 355 00:21:02,844 --> 00:21:05,493 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।