1 00:00:16,791 --> 00:00:18,461 বেরিয়ে যাও আমার বাড়ি থেকে! 2 00:00:18,500 --> 00:00:19,710 আমরা পরে কথা বলব। 3 00:00:19,750 --> 00:00:20,750 মার্ক কোথায়, ডেবি? 4 00:00:21,916 --> 00:00:23,286 আমি জানি তুমি একজন সুপারহিরো। 5 00:00:23,333 --> 00:00:24,673 উড়ে যাও, ফ্লাইবয়। 6 00:00:24,708 --> 00:00:25,918 হেই, ইভ। 7 00:00:25,958 --> 00:00:27,418 তো আজ আমি তোমাকে সাহায্য করছি। 8 00:00:28,625 --> 00:00:30,415 আমরা তোমাকে নতুন এক শরীর দিচ্ছি। 9 00:00:31,625 --> 00:00:33,375 মার্ক কি জানে তার বাবা একজন খুনি? 10 00:00:33,416 --> 00:00:34,876 এর মধ্যে এসো না, সিসিল। 11 00:00:34,916 --> 00:00:35,916 মার্কের মা বলছি। 12 00:00:35,958 --> 00:00:37,128 আমি ওর সাথে কথা বলতে চাই। 13 00:00:37,166 --> 00:00:38,536 হচ্ছেটা কী? 14 00:00:38,583 --> 00:00:40,583 ওমনি-ম্যান কোথায়? 15 00:00:40,625 --> 00:00:41,575 সে কোথায়? 16 00:00:43,125 --> 00:00:44,625 খুনি! 17 00:00:44,666 --> 00:00:45,826 তুই আমাদের ধোঁকা দিয়েছিস! 18 00:00:45,875 --> 00:00:47,325 তোমার মৃত থাকাই উচিত ছিল। 19 00:00:49,708 --> 00:00:50,708 বাবা? 20 00:01:07,833 --> 00:01:09,133 মার্ক। 21 00:01:09,166 --> 00:01:10,706 আমাদের কথা বলা প্রয়োজন। 22 00:01:19,666 --> 00:01:20,666 না! 23 00:01:23,125 --> 00:01:24,665 কেউ তোমাকে নিয়ন্ত্রণ করছে! 24 00:01:24,708 --> 00:01:25,668 বাবা! 25 00:01:25,708 --> 00:01:26,958 বাবা! বলো কীভাবে তাদের থামাতে হবে! 26 00:01:27,000 --> 00:01:28,830 মার্ক... 27 00:01:28,875 --> 00:01:29,995 আমার বাবাকে ছেড়ে দাও! 28 00:01:30,833 --> 00:01:32,383 তাকে... তাকে ছেড়ে দাও। 29 00:01:32,416 --> 00:01:33,416 থামো। 30 00:01:35,958 --> 00:01:36,958 এটা আমি, মার্ক। 31 00:01:37,916 --> 00:01:39,286 শুধুই আমি। 32 00:01:45,625 --> 00:01:47,745 আমি এমনটা কখনও চাইনি, 33 00:01:47,791 --> 00:01:48,881 কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। 34 00:01:48,916 --> 00:01:51,416 সময় হয়েছে তোমার জানা আমি আসলে কোত্থেকে এসেছি। 35 00:01:53,041 --> 00:01:54,211 আমি ভিলট্রাম থেকে এসেছি, 36 00:01:54,250 --> 00:01:57,670 কিন্তু ওটা ওই গ্রহ না যেটার কথা তোমাকে আমি বলেছিলাম। 37 00:01:57,708 --> 00:02:00,498 আমরা একটা আদর্শ সভ্যতা তৈরি করেছিলাম, 38 00:02:00,541 --> 00:02:02,461 কিন্তু আমরা আমাদের পুরো শক্তি ঢেলে দিয়েছিলাম, 39 00:02:02,500 --> 00:02:03,580 দৃঢ় সংকল্প, 40 00:02:03,625 --> 00:02:04,575 আর সেখানে পৌছানোর মনোবল। 41 00:02:05,833 --> 00:02:09,713 আমার জাতির পূর্ণ সক্ষমতায় পৌছানোর জন্য, 42 00:02:09,750 --> 00:02:13,130 আমাদেরকে সমাজ থেকে দূর্বলদের সরিয়ে ফেলতে হয়েছিল। 43 00:02:14,291 --> 00:02:16,631 এটা দীর্ঘ আর কঠিন প্রক্রিয়া ছিল। 44 00:02:18,958 --> 00:02:20,958 যখন এটা শেষ হলো তখন আমাদের জনসংখ্যা অর্ধেকে নেমে আসে, 45 00:02:21,000 --> 00:02:25,000 কিন্তু ছাই থেকে যা বেরিয়ে এসেছিল তা অজেয় ছিল। 46 00:02:26,083 --> 00:02:27,543 যখন আমি জন্মেছিলাম, 47 00:02:27,583 --> 00:02:28,793 ভিলট্রাম ইতোমধ্যে 48 00:02:28,833 --> 00:02:30,833 আমাদের গ্যালাক্সির সবচেয়ে বড়ো সাম্রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল। 49 00:02:32,750 --> 00:02:35,500 আমরা একে গ্যালাক্সির একমাত্র সাম্রাজ্য বানাতে সিদ্ধান্ত নিয়েছিলাম। 50 00:02:36,583 --> 00:02:38,463 যখন আমার যথেষ্ট বয়স হলো, আমি এই যুদ্ধের প্রয়াসে যোগ দিলাম। 51 00:02:38,500 --> 00:02:41,630 এটা কঠিন ছিল, কিন্তু ওই উদ্দেশ্যের উপর আমাদের আস্থা ছিল। 52 00:02:42,750 --> 00:02:44,580 কিছু প্রজাতি প্রতিরোধ করেছিল, অবশ্য, 53 00:02:44,625 --> 00:02:46,625 কিন্তু কেউ-ই দীর্ঘ সময় আমাদের সামনে টিকতে পারেনি। 54 00:02:46,666 --> 00:02:49,666 দ্রুতই, আমাদের সাম্রাজ্যে হাজার গ্রহ অন্তর্ভুক্ত হয়েছিল 55 00:02:49,708 --> 00:02:51,878 কিন্তু আমাদের সাম্রাজ্য বাড়ার সাথে সাথে, 56 00:02:51,916 --> 00:02:55,206 আমাদের সৈন্যরা দুর্বল হয়ে পড়েছিল আর আমার সাম্রাজ্য বিস্তার থেমে গিয়েছিল। 57 00:02:55,250 --> 00:02:56,460 আমাদের দরকার ছিল আরও ভালো, 58 00:02:56,500 --> 00:02:58,960 আর বিশ্বকে জয় করার কার্যকরী উপায়। 59 00:02:59,000 --> 00:03:02,710 আমাদের সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তাদের প্রত্যেককে একটি করে গ্রহ দেয়া হয়েছিল 60 00:03:02,750 --> 00:03:04,830 সেগুলোকে দূর্বল করে দেয়ার জন্য। 61 00:03:04,875 --> 00:03:07,535 আমি সেই ভাগ্যবান কয়েকজনের মধ্যে ছিলাম। 62 00:03:11,541 --> 00:03:14,461 আমি তোমার মা'কে বলতে পারিনি কেন আমি এখানে এসেছিলাম... 63 00:03:18,291 --> 00:03:20,001 কিন্তু এখন সেসবের সময় ফুরিয়ে গিয়েছে... 64 00:03:20,958 --> 00:03:23,708 এখন আমাদের পৃথিবীকে প্রস্তুত করা প্রয়োজন 65 00:03:23,750 --> 00:03:25,460 ভিলট্রাম সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। 66 00:03:30,666 --> 00:03:32,376 মার্ক, এটা ভালো খবর। 67 00:03:32,416 --> 00:03:35,286 শেষমেষ আমরা সেটাই করতে যাচ্ছি যেটা আমরা করতে এসেছিলাম। 68 00:03:35,333 --> 00:03:36,833 যে কাজের জন্য আমরা এসেছিলাম। 69 00:03:38,541 --> 00:03:39,671 তুমি আমাকে মিথ্যা বলেছ। 70 00:03:39,708 --> 00:03:41,788 তুমি সত্যটা জানতে পারতে না... 71 00:03:41,833 --> 00:03:43,833 তোমার ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত। 72 00:03:43,875 --> 00:03:45,125 যতক্ষণ না আমি নিশ্চিত ছিলাম। 73 00:03:47,041 --> 00:03:48,131 কীসের? 74 00:03:48,166 --> 00:03:49,826 নিশ্চিত হওয়া যে তুমি ভিল্ট্রুমাইট। 75 00:03:51,000 --> 00:03:51,960 তো যদি না হতাম, 76 00:03:52,000 --> 00:03:53,670 আমি স্রেফ আরেকজন মানুষ হতাম আধিপত্য বিস্তারের জন্য? 77 00:03:54,666 --> 00:03:56,706 না। এর কোনো মানে হয় না। 78 00:03:56,750 --> 00:03:58,290 তুমি আমাকে ভালোবাসো। 79 00:03:58,333 --> 00:03:59,293 তুমি মা'কে ভালোবাসো। 80 00:03:59,333 --> 00:04:00,713 আমি জানি তুমি বাসো। 81 00:04:04,291 --> 00:04:07,251 তোমার কি কোনো ধারণা আছে আমরা কতবছর বাঁচি? 82 00:04:08,500 --> 00:04:11,040 আমরা যত বয়স্ক হই, তত ধীরে বুড়ো হই। 83 00:04:12,166 --> 00:04:15,876 ভিল্ট্রুমাইট ডিএনএ এতটাই খাঁটি যে তুমি প্রায় সম্পূর্ণ। 84 00:04:15,916 --> 00:04:18,996 তুমি হাজার বছর বাঁচবে। 85 00:04:20,083 --> 00:04:22,383 বুঝতে পারছ এর মানে কি? 86 00:04:22,416 --> 00:04:25,576 যাদের তুমি ভালোবাসবে তাদের কেউ-ই থাকবে না 87 00:04:25,625 --> 00:04:27,075 তোমার বয়স ৩০ দেখার পূর্বেই। 88 00:04:28,000 --> 00:04:31,290 এটা এমন কিছু না যেটা আমি তোমার জন্য চাই। 89 00:04:33,250 --> 00:04:34,630 এটা তোমার পৃথিবী নয়। 90 00:04:34,666 --> 00:04:36,036 এটা তাদের। 91 00:04:36,083 --> 00:04:37,543 কিন্তু আমরা তাদের সাহায্য করতে পারি। 92 00:04:37,583 --> 00:04:39,173 আমরা যুদ্ধ বন্ধ করতে পারি। 93 00:04:39,208 --> 00:04:40,498 ক্ষুধা নির্মূল করতে পারি। 94 00:04:40,541 --> 00:04:41,791 তাদের মেডিক্যাল টেকনোলজি দিতে পারি 95 00:04:41,833 --> 00:04:44,633 এখন তাদের যা আছে তারও শতাব্দী পরের টেকনোলজি। 96 00:04:46,625 --> 00:04:47,995 আমরা ইতোমধ্যে সেটা করে যাচ্ছি। 97 00:04:48,041 --> 00:04:52,001 যদি এটা আমার আর তোমার জন্য না হতো, এই গ্রহের কোনো অস্তিত্ব থাকত না। 98 00:04:52,041 --> 00:04:53,211 আমাদের যা করতে হবে তা হলো 99 00:04:53,250 --> 00:04:56,000 পৃথিবীকে আমাদের সাম্রাজ্যে স্বাগত জানানো। 100 00:04:57,708 --> 00:05:00,038 আমি তোমার মা'কে ভালোবাসি। 101 00:05:00,083 --> 00:05:03,003 কিন্তু সে আমার কাছে একরকম... 102 00:05:03,041 --> 00:05:04,001 পোষা প্রাণীর মতো। 103 00:05:04,041 --> 00:05:05,001 পোষা প্রাণী? 104 00:05:05,041 --> 00:05:06,581 এটাই একমাত্র উপায়, মার্ক। 105 00:05:06,625 --> 00:05:07,705 আমাকে স্পর্শ করবে না! 106 00:05:07,750 --> 00:05:08,710 শান্ত হও। 107 00:05:08,750 --> 00:05:09,750 আমি শান্ত হবো না! 108 00:05:09,791 --> 00:05:11,381 এটা পাগলামী! 109 00:05:11,416 --> 00:05:13,206 তুমি কী হবে ভেবেছিলে? 110 00:05:13,250 --> 00:05:15,000 এই যে আমি আমার বন্ধুদের দাস বানাতে যাচ্ছি 111 00:05:15,041 --> 00:05:16,961 একগাদা এলিয়েনদের জন্য যাদের আমি কখনও দেখিইনি? 112 00:05:17,000 --> 00:05:18,330 এটাই আমার জীবন! 113 00:05:18,375 --> 00:05:19,785 এরাই আমার মানুষ! 114 00:05:19,833 --> 00:05:22,213 আমাদের ভিলট্রামের প্রতি দায়িত্ব রয়েছে— 115 00:05:22,250 --> 00:05:23,420 আমি ভিলট্রামের কোনো পরোয়া করি না। 116 00:05:23,458 --> 00:05:25,418 আর আমি লক্ষ বছর বাঁচলেও তাতে আমার কোনো পরোয়া নেই। 117 00:05:25,458 --> 00:05:27,958 এটা আমার বাড়ি আর আমি তোমাকে সেটা ধ্বংস করতে দেবো না! 118 00:05:28,000 --> 00:05:29,790 তুমি জানো না তুমি কী বলছ। 119 00:05:29,833 --> 00:05:33,633 আর আমি তোমাকে হস্তক্ষেপ করতে দিবো না। 120 00:05:35,041 --> 00:05:36,421 আমি জানি আমি কী বলছি। 121 00:05:41,500 --> 00:05:42,500 তো তাই হোক। 122 00:05:51,416 --> 00:05:53,456 তুমি কি সত্যিই মনে করো আমাকে থামাতে পারবে? 123 00:06:01,041 --> 00:06:02,081 আহ! 124 00:06:16,625 --> 00:06:17,575 তাদের গতিপথের অবস্থান বের করো। 125 00:06:17,625 --> 00:06:18,825 আমি জানতে চাই তারা কোথায় যাচ্ছে 126 00:06:18,875 --> 00:06:19,995 তাদের সেখানে পৌছানোর আগে। 127 00:06:21,333 --> 00:06:22,883 ডেবি, আমি অত্যন্ত দুঃখিত তোমাকে এসব শুনতে হয়েছে বলে। 128 00:06:22,916 --> 00:06:24,576 তারা একে অপরকে শেষ করে দিতে যাচ্ছে, সিসিল! 129 00:06:24,625 --> 00:06:25,625 তোমার এটা থামাতে হবে। 130 00:06:26,625 --> 00:06:27,705 আমরা তাদের পেয়েছি, স্যার। 131 00:06:27,750 --> 00:06:28,710 তারা ধীরে যাচ্ছে 132 00:06:28,750 --> 00:06:30,540 শিকাগো থেকে ২০ মাইল দূরে। 133 00:06:30,583 --> 00:06:31,543 শিকাগো? 134 00:06:31,583 --> 00:06:33,043 তারা রেঞ্জের মধ্যে রয়েছে। আমাদের জেটগুলো জড়ো করো। 135 00:06:33,083 --> 00:06:34,793 স্যার? তারা কী করতে পারে? 136 00:06:34,833 --> 00:06:36,423 নোলানের উপর এত কিছুর ছোঁড়ার পরেও? 137 00:06:36,458 --> 00:06:37,578 বেশি কিছু নয়। 138 00:06:37,625 --> 00:06:38,785 কিন্তু অন্তত এরা মনোযোগ সরানোর জন্য ছিল। 139 00:06:38,833 --> 00:06:39,923 হয়তো এতে ছেলেটা 140 00:06:39,958 --> 00:06:41,288 কিছু ভাববার সুযোগ পাবে। 141 00:06:42,958 --> 00:06:44,538 মারা... 142 00:06:44,583 --> 00:06:45,753 আচ্ছা, আমরা কী করব? 143 00:06:45,791 --> 00:06:46,961 আমরা কী সেখানে যাবো? 144 00:06:47,000 --> 00:06:47,920 আর গিয়ে করব-টা কী? 145 00:06:47,958 --> 00:06:49,078 আমরা তাদের সাথে পেরেই উঠব না। 146 00:06:49,125 --> 00:06:50,075 না। 147 00:06:50,125 --> 00:06:52,495 আমরা সিসিলের অর্ডার ফলো করব আর এখানেই থাকব। 148 00:06:52,541 --> 00:06:55,671 এই লড়াই আমাদের সক্ষমতারও অনেক বাইরে। 149 00:06:55,708 --> 00:06:56,788 রোবট— 150 00:06:56,833 --> 00:06:58,003 রুডি ঠিক বলেছে। 151 00:06:58,041 --> 00:06:59,041 আমরা সাহায্য করার সুযোগ পাবো। 152 00:07:01,416 --> 00:07:03,746 ইভ! ওহ খোদা, তুমি ঠিক আছ। 153 00:07:03,791 --> 00:07:05,041 আমি ঠিক আছি। 154 00:07:05,083 --> 00:07:06,673 মার্ক আর ওমনি-ম্যানের সাথে কী হচ্ছে? 155 00:07:06,708 --> 00:07:08,078 ওমনি-ম্যান ওকে মেরে ভর্তা বানিয়ে ফেলছে। 156 00:07:08,125 --> 00:07:09,745 পুরো পৃথিবী ওলটপালট হয়ে যাচ্ছে। 157 00:07:09,791 --> 00:07:10,961 ঠিক। 158 00:07:11,000 --> 00:07:13,630 আমি সত্যি আশা করি মার্ক ও নিজের নামের মর্যাদা রাখবে। 159 00:07:13,666 --> 00:07:15,536 ওর বাবার মুখোমুখি হয়ে আর টিকে থাকতে, 160 00:07:15,583 --> 00:07:16,583 ওর হতে হবে— 161 00:07:32,750 --> 00:07:33,880 এটা কোরো না! 162 00:07:33,916 --> 00:07:35,376 এখনও খুব দেরি হয়নি। 163 00:07:35,416 --> 00:07:36,496 হ্যাঁ, হয়েছে। 164 00:07:41,916 --> 00:07:42,876 টার্গেট চিহ্নিত হয়েছে। 165 00:07:42,916 --> 00:07:44,286 এনগেজিং। 166 00:07:54,375 --> 00:07:56,035 সিসিল আরও সময় নষ্ট করতে চায়। 167 00:07:58,416 --> 00:08:01,416 দেখো তাদের আমাদের ক্ষমতার সামান্য অংশের অনুকরণ করার জন্য তাদের কী প্রয়োজন হয়। 168 00:08:01,458 --> 00:08:02,748 যখন তারা আলাদা হবে, 169 00:08:02,791 --> 00:08:04,881 তোমাদের যা কিছু আছে তা দিয়ে হামলা করবে। 170 00:08:04,916 --> 00:08:05,916 বুঝেছি। 171 00:08:07,000 --> 00:08:08,580 তাদের উপর দয়া দেখানো ঠিক আছে, মার্ক, 172 00:08:08,625 --> 00:08:10,825 কিন্তু তাদের নিজের জাতির উপরে প্রাধান্য দেয়া ভুল। 173 00:08:17,083 --> 00:08:18,833 এখনি! এখনি! এখনি! 174 00:08:24,500 --> 00:08:25,540 সরাসরি আঘাত। 175 00:08:26,541 --> 00:08:28,171 আবারও বলছি, সরাসরি আঘাত ওমনি-ম্যানের উপর। 176 00:08:56,791 --> 00:08:58,421 - তোমাকে ধরেছি। - প্যারাশুট খুলবে না। 177 00:08:58,458 --> 00:08:59,458 তোমার লাগবে না। 178 00:09:10,041 --> 00:09:11,001 হাহ? 179 00:09:16,166 --> 00:09:17,166 আহ, ভায়া! 180 00:09:17,208 --> 00:09:19,208 ধন্যবাদ। 181 00:09:19,250 --> 00:09:20,330 ভাবিনি বাঁচতে পারব কি না। 182 00:09:21,750 --> 00:09:22,710 তুমি তাকে প্রায় মেরেই ফেলেছিলে! 183 00:09:22,750 --> 00:09:24,540 কিন্তু, তুমি তাকে বাঁচিয়েছI 184 00:09:24,583 --> 00:09:25,793 এত প্রচেষ্টা... 185 00:09:25,833 --> 00:09:27,383 কীসের জন্য? 186 00:09:27,416 --> 00:09:28,536 - না! 187 00:09:30,666 --> 00:09:31,706 আরেকটা কোথায়? 188 00:09:35,916 --> 00:09:36,786 সে তোমার পিছনে। 189 00:09:52,458 --> 00:09:53,418 তুমি তাকে মেরে ফেলেছ! 190 00:09:53,458 --> 00:09:55,418 এখন নয়তো ৫০ বছর পর। 191 00:09:55,458 --> 00:09:56,418 এতে কী আর এমন প্রার্থক্য? 192 00:09:58,833 --> 00:09:59,833 কী প্রার্থক্য? 193 00:10:00,958 --> 00:10:02,078 তার একটা জীবন হতো! 194 00:10:02,125 --> 00:10:05,165 এই মানুষটার মরে যাওয়াতে কি তোমার মন খারাপ হয়েছে? 195 00:10:05,208 --> 00:10:06,418 কষ্ট পেয়েছ? 196 00:10:06,458 --> 00:10:07,958 বেশ, দেখা যাক এটা কীভাবে সামলাতে পারো। 197 00:11:19,541 --> 00:11:20,791 - গ্রেচেন! 198 00:11:20,833 --> 00:11:22,173 মা! 199 00:11:29,416 --> 00:11:30,916 আমি তোমাকে ধরেছি। তোমাকে ধরেছি। 200 00:11:30,958 --> 00:11:32,288 - নড়বে না! নড়বে না! 201 00:11:33,708 --> 00:11:34,828 ভয় পেয়ো না, ঠিক আছে? 202 00:11:40,875 --> 00:11:42,245 না, না! 203 00:12:23,083 --> 00:12:24,633 তুমি এটা কীভাবে করতে পারলে? 204 00:12:24,666 --> 00:12:26,036 এটা তোমার দোষ ছিল। 205 00:12:26,083 --> 00:12:29,173 অপ্রতিরোধ্য শক্তির বিরুদ্ধে তোমার একগুঁয়েমির কারণেই লোকগুলো মারা গিয়েছে 206 00:12:30,333 --> 00:12:32,423 আর কত মানুষকে মরতে হবে, মার্ক? 207 00:12:32,458 --> 00:12:33,458 এটা তোমার উপর নির্ভর করছে। 208 00:12:35,625 --> 00:12:36,705 আর তারা করছেটা-ই বা কী 209 00:12:36,750 --> 00:12:38,920 তাদের এই নাজুক জীবন নিয়ে? 210 00:12:39,875 --> 00:12:41,325 কী বলছি শোনো। 211 00:12:41,375 --> 00:12:43,205 তোমার হৃদয় জানে আমি ঠিক। 212 00:12:43,250 --> 00:12:45,000 ঠিক? 213 00:12:45,041 --> 00:12:47,631 এই ব্যাপারে যে মানবতা কতটা অসহায় আর ব্যর্থ? 214 00:12:48,750 --> 00:12:50,500 তো মায়ের জীবনের কি কোনো মূল্য নেই? 215 00:12:50,541 --> 00:12:52,751 বৃহত্তর উদ্দেশ্যের বিবেচনায়— 216 00:12:54,125 --> 00:12:55,075 না। 217 00:12:55,125 --> 00:12:56,575 - ডেবি। 218 00:12:56,625 --> 00:12:58,625 তুমি কীভাবে এসব বলতে পারো? 219 00:12:58,666 --> 00:13:00,166 তুমি মায়ের ব্যাপারে কীভাবে এসব বলতে পারো? 220 00:13:02,500 --> 00:13:03,670 মিথ্যাবাদী! 221 00:13:12,375 --> 00:13:16,075 জীবনে প্রথমবার, আমি সত্য বলছি। 222 00:13:23,875 --> 00:13:25,705 আমাকে— 223 00:13:25,750 --> 00:13:26,920 আমাকে তাদের বাঁচানো প্রয়োজন। 224 00:13:26,958 --> 00:13:28,038 না। 225 00:13:30,708 --> 00:13:32,458 হয়তো এইবার, তুমি শিখবে। 226 00:14:18,333 --> 00:14:21,003 এই মানুষগুলোর জীবন অর্থহীন। 227 00:14:22,416 --> 00:14:24,286 আমাদের ছাড়া তারা গুহাবাসী। 228 00:14:28,125 --> 00:14:29,245 তুমি ভুল! 229 00:14:29,291 --> 00:14:31,081 আমি তোমাকে মানুষকে বাঁচাতে দেখেছি... 230 00:14:32,000 --> 00:14:33,960 তাদের বাঁচাতে গিয়ে প্রায় মরতে মরতে বেঁচেছিলে। 231 00:14:34,000 --> 00:14:36,920 যখন তুমি পৃথিবীতে এসেছিলে তখন তুমি একজন ভিল্ট্রুমাইট ছিলে, 232 00:14:36,958 --> 00:14:37,998 কিন্তু এখন তুমি বদলে গিয়েছ! 233 00:14:38,041 --> 00:14:39,461 তুমি এখানে সুখী ছিলে! 234 00:14:39,500 --> 00:14:41,210 অবশ্যই। আমি সুখী ছিলাম। 235 00:14:41,250 --> 00:14:42,460 কিছু সময়ের জন্য। 236 00:14:42,500 --> 00:14:44,790 কিন্তু আমি ভিলট্রামের প্রতি অনুগত, 237 00:14:44,833 --> 00:14:48,213 এরকম অসহায় সভ্যতার প্রতি নই। 238 00:15:11,208 --> 00:15:12,378 আমাকে ছাড়ো! 239 00:15:14,625 --> 00:15:16,075 তুমি শুনছ না, মার্ক। 240 00:15:16,125 --> 00:15:20,665 আমার এখানে থাকাকালীন সময় আমার জন্য একটা ক্ষুদ্র দাগ হয়ে থাকবে। 241 00:15:20,708 --> 00:15:22,328 তুমি আমাকে চিনো না। 242 00:15:23,791 --> 00:15:27,001 আমি গ্রহ পুড়িয়ে ছারখার করে ফেলব 243 00:15:27,041 --> 00:15:30,831 এই জানোয়ারদের সাথে এক মূহুর্ত সময় কাটানোর আগে। 244 00:15:37,125 --> 00:15:38,035 প্লিজ। 245 00:15:58,708 --> 00:16:01,628 তোমাকে মানুষ হিসেবে পালন করা আমার ভুল ছিল। 246 00:16:01,666 --> 00:16:03,626 তোমাকে আমার আরও ভালো করে তৈরি করা উচিত ছিল। 247 00:16:03,666 --> 00:16:04,956 আরও শিখানো উচিত ছিল। 248 00:16:05,000 --> 00:16:07,580 তোমার জীবন নরম এবং যন্ত্রণাহীন ছিল। 249 00:16:07,625 --> 00:16:10,535 তুমি কেবল রক্তমাংসে ভিল্ট্রুমাইট। 250 00:16:10,583 --> 00:16:14,753 বেশ, তোমার আসল শিক্ষা এখন শুরু হলো। 251 00:16:21,625 --> 00:16:22,995 ওহ, খোদা। মার্ক... 252 00:16:26,833 --> 00:16:27,883 তৈরি হও। 253 00:16:27,916 --> 00:16:30,456 আমরা এই লড়াই থামাতে পারব না, কিন্তু আমরা জীবন বাঁচাতে পারি। 254 00:16:31,458 --> 00:16:33,748 সিসিলের আদেশ রয়েছে আমাদের এখানেই থাকার। 255 00:16:33,791 --> 00:16:35,131 আমরা পরোয়া করি না। 256 00:16:39,291 --> 00:16:41,421 তুমি এখন আর রোবট নও, জানো তো? 257 00:17:45,958 --> 00:17:47,248 যথেষ্ট হয়নি কি? 258 00:17:48,250 --> 00:17:49,210 আমি তোমাকে থামাব। 259 00:17:49,250 --> 00:17:50,500 আমি তৈরি থাকব। 260 00:17:54,958 --> 00:17:56,168 তুমি অহেতুক এটা করতে যাচ্ছ। 261 00:17:56,208 --> 00:17:57,918 সাম্রাজ্যের অংশ হওয়া 262 00:17:57,958 --> 00:18:00,128 পৃথিবীকে আগের চেয়ে আরও উন্নত বানাবে। 263 00:18:02,125 --> 00:18:04,035 আর তারা যদি প্রতিরোধ করে? 264 00:18:04,083 --> 00:18:06,173 সেজন্য আমরা আছি। 265 00:18:06,208 --> 00:18:07,578 তাদের প্রতিরোধ করা থেকে থামাতে। 266 00:18:07,625 --> 00:18:09,705 তারা যে কতটা ভুল সেটা দেখাতে, 267 00:18:09,750 --> 00:18:11,380 কতটা অর্থহীন সেটা... 268 00:18:11,416 --> 00:18:15,036 তারা এক বড়ো কিছুর অংশ হতে পারে 269 00:18:15,083 --> 00:18:16,083 অথবা মরতে পারে। 270 00:18:17,375 --> 00:18:18,375 আমি তোমাকে সেটা করতে দিবো না। 271 00:18:21,750 --> 00:18:23,580 তুমি এই গ্রহের জন্য জীবন দিতে চাও? 272 00:18:23,625 --> 00:18:24,705 ঠিক আছে। 273 00:18:24,750 --> 00:18:26,290 তবে আরও ১৭ বছর-ই লাগুক না কেন? 274 00:18:27,250 --> 00:18:29,250 আমি আবার শুরু করতে পারব... 275 00:18:29,291 --> 00:18:30,291 আরেকটা ছেলের জন্ম দিতে পারব। 276 00:18:46,083 --> 00:18:47,213 হ্যাঁ! 277 00:18:55,583 --> 00:18:56,833 তুমি কী করছ? 278 00:18:56,875 --> 00:18:59,075 যদি আমাকে এই খেলাটা দেখতে হয়... 279 00:18:59,250 --> 00:19:00,380 উপর থেকে আরও ভালো করে দেখা যাবে। 280 00:19:00,416 --> 00:19:01,956 জানো তো তুমি এটা পারবে না। 281 00:19:02,000 --> 00:19:03,080 খারাপ লাগছে 282 00:19:03,125 --> 00:19:04,495 তুমি বোকার মতো এখানে দাঁড়িয়ে আছ। 283 00:19:04,541 --> 00:19:05,881 এসে বসো। 284 00:19:05,916 --> 00:19:08,376 এটা সবার জন্যই সময় নষ্ট। 285 00:19:08,416 --> 00:19:10,666 হয়তো এখন আমি অনেককিছু করতে পারতাম। 286 00:19:10,708 --> 00:19:12,168 যাও, মার্ক! 287 00:19:12,208 --> 00:19:13,878 ওহ! তুমি মিস করতে যাচ্ছ! 288 00:19:18,416 --> 00:19:20,376 - মার্ককে দেখো। - স্ট্রাইক ওয়ান! 289 00:19:20,416 --> 00:19:23,286 তুমি আর আমি, আমরা ওকে জন্ম দিয়েছি। 290 00:19:23,333 --> 00:19:25,133 ও আমাদের। 291 00:19:25,166 --> 00:19:26,876 যখন ও খুশি হয়, আমরাও হই। 292 00:19:27,916 --> 00:19:29,166 ওকে দেখতে পাচ্ছ? 293 00:19:30,250 --> 00:19:32,670 তুমি ওকে দেখে কীভাবে কিছু অনুভব করতে পারো না? 294 00:19:33,666 --> 00:19:34,626 স্ট্রাইক টু! 295 00:19:34,666 --> 00:19:38,166 আমাদের বড়ো হওয়ার সাথে সাথে, অনুভব করা কঠিন হয়ে পড়ে। 296 00:19:38,208 --> 00:19:39,828 পৃথিবীর বোঝা, 297 00:19:39,875 --> 00:19:40,875 আমাদের কাবু করে ফেলে। 298 00:19:50,500 --> 00:19:52,040 দারুণ, সোনা! 299 00:19:52,083 --> 00:19:55,503 আমাদের সন্তানেরা আমাদের জীবনের আনন্দগুলোর কথা মনে করিয়ে দেয়। 300 00:19:55,541 --> 00:19:56,711 আমাদের ফিরিয়ে আনে, 301 00:19:56,750 --> 00:19:58,630 দেখায় জীবনের মানে আসলে কী। 302 00:20:00,583 --> 00:20:01,963 এটাই মানবতা। 303 00:20:08,583 --> 00:20:10,543 হ্যাঁ, হ্যাঁ! যাও, মার্ক! 304 00:20:10,583 --> 00:20:11,793 চালিয়ে যাও! 305 00:20:12,958 --> 00:20:14,668 - কাম অন, মার্ক! - যাও, মার্ক, যাও! 306 00:20:15,583 --> 00:20:17,083 যাও, মার্ক, যাও! 307 00:20:18,250 --> 00:20:19,750 - কাম অন, বাডি, তুমি পারবে! - যাও, মার্ক! যাও, মার্ক! 308 00:20:22,458 --> 00:20:23,668 এবং সেইফ! 309 00:20:28,083 --> 00:20:29,503 তুমি দেখেছ, বাবা? দেখেছ? 310 00:20:29,541 --> 00:20:30,791 অ্য, ওটা অসাধারণ ছিল! 311 00:20:33,583 --> 00:20:35,213 হ্যাঁ। 312 00:20:35,250 --> 00:20:36,580 হ্যাঁ, দেখেছি। 313 00:20:46,791 --> 00:20:48,211 ধ্যাত! 314 00:21:13,625 --> 00:21:15,705 কেন তুমি আমাকে এটা করতে বাধ্য করলে? 315 00:21:15,750 --> 00:21:19,040 তুমি তোমার আশেপাশের সবাইকে মরতে দেখার জন্য লড়ে যাচ্ছ! 316 00:21:19,083 --> 00:21:20,583 ভাবো, মার্ক! 317 00:21:20,625 --> 00:21:21,745 তুমি এই গ্রহের 318 00:21:21,791 --> 00:21:25,001 সব নাজুক, তুচ্ছ জীবের থেকে বেশিদিন বাঁচবে। 319 00:21:25,041 --> 00:21:30,131 তুমি এই পৃথিবী ধূলিসাৎ হতে আর ধ্বংস হতে দেখার জন্য জীবিত থাকবে! 320 00:21:30,166 --> 00:21:34,626 যা কিছু আর যাদের তুমি জানো সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে! 321 00:21:38,791 --> 00:21:42,711 আজ থেকে ৫০০ বছর পরে তোমার পাশে কে থাকবে? 322 00:21:45,916 --> 00:21:47,746 তুমি থাকবে, বাবা। 323 00:21:47,791 --> 00:21:49,001 তুমি তবুও আমার পাশে থাকবে। 324 00:22:06,625 --> 00:22:07,785 বাবা? 325 00:22:56,958 --> 00:22:59,958 এটি শিকাগো শহরের দৃশ্য 326 00:23:00,000 --> 00:23:04,170 দিন কেটে যাওয়ার সাথে সাথেই দুনিয়া বদলে গিয়েছে। 327 00:23:05,166 --> 00:23:07,326 ওমনি-ম্যান আর ইনভিন্সিবল এখানে এসেছিল 328 00:23:07,375 --> 00:23:09,035 তাদের ভয়ানক লড়াইয়ের সময়। 329 00:23:10,083 --> 00:23:12,833 আমার পিছনে যে ক্ষয়ক্ষতি দেখতে পারছেন 330 00:23:12,875 --> 00:23:15,075 কয়েক মিনিটের মধ্যে হয়েছে। 331 00:23:15,125 --> 00:23:17,325 তারা তাদের লড়াই অন্য কোথাও নিয়ে যাওয়ার পূর্বে। 332 00:23:18,791 --> 00:23:22,711 আমি এই ধ্বংসযজ্ঞ, কষ্ট, ক্ষয়ক্ষতি 333 00:23:24,833 --> 00:23:26,383 বোঝাতে পারছি না। 334 00:23:26,416 --> 00:23:27,536 আমি আগে কখনও... 335 00:23:28,541 --> 00:23:30,381 ...এমন কিছু দেখিনি। 336 00:23:31,791 --> 00:23:34,831 আর আমাদের সবারই একই প্রশ্ন... 337 00:23:35,916 --> 00:23:39,126 যে মানুষ আমাদের নিরাপদ রাখতে, 338 00:23:39,166 --> 00:23:42,326 যেকোনো হুমকির বিরুদ্ধে রক্ষা করার ওয়াদা করেছিল, 339 00:23:42,375 --> 00:23:44,575 সে কীভাবে এখন হুমকিতে পরিণত হলো? 340 00:23:46,125 --> 00:23:47,415 উত্তর না জেনে, 341 00:23:47,458 --> 00:23:49,828 আমরা স্রেফ একটি কাজই করতে পারি তা হলো 342 00:23:49,875 --> 00:23:51,245 এই সময়ে একে অপরকে আগলে রাখতে পারি। 343 00:23:54,500 --> 00:23:55,500 নগর পরিকল্পনাবিদরা বলেছেন 344 00:23:55,541 --> 00:23:58,381 এলাকা পরিষ্কার করতে সপ্তাহ লেগে যাবে। 345 00:23:58,416 --> 00:24:01,326 তারপরে আমরা পুনর্নির্মাণ শুরু করতে পারব। 346 00:24:01,375 --> 00:24:03,625 জীবনের মূল্য... 347 00:24:03,666 --> 00:24:06,286 প্রাণহানির সংখ্যা অগণিত। 348 00:24:08,708 --> 00:24:10,578 ভাগ্যক্রমে, 349 00:24:10,625 --> 00:24:13,165 গার্ডিয়ান্স অফ দ্য গ্লোব আর এটম ইভ সেখানে পৌছেছে। 350 00:24:13,208 --> 00:24:18,328 গতকালকের পর থেকে ওমনি-ম্যান বা ইনভিন্সিবলের কোথাও দেখা পাওয়া যায়নি। 351 00:24:18,291 --> 00:24:21,881 এরই মধ্যে, আশা করি আমরা জানতে পারব লড়াই কীভাবে শেষ হয়েছিল, 352 00:24:21,916 --> 00:24:23,536 তো আপাতত, 353 00:24:23,583 --> 00:24:26,793 আমরা কৃতজ্ঞ যে বিপদ কেটে গেছে। 354 00:24:52,000 --> 00:24:53,210 কথা বোলো না। 355 00:24:53,250 --> 00:24:55,500 তুমি ঠিক হয়ে যাবে। 356 00:24:55,541 --> 00:24:56,541 তুমি এখন নিরাপদ। 357 00:24:56,583 --> 00:24:58,213 সব শেষ হয়েছে। 358 00:25:05,041 --> 00:25:06,881 এটা নাও। 359 00:25:10,000 --> 00:25:12,210 আমি তোমাকে নিয়ে গর্বিত। 360 00:25:18,583 --> 00:25:19,793 তুমি আরাম করো। 361 00:25:31,125 --> 00:25:32,125 ডেবি? 362 00:25:33,125 --> 00:25:34,075 স্যরি। 363 00:25:34,125 --> 00:25:35,625 ব্যাপার না। 364 00:25:36,875 --> 00:25:37,995 দেখো, আমি— 365 00:25:38,041 --> 00:25:39,671 আমি চাচ্ছিলাম যে— 366 00:25:39,708 --> 00:25:42,578 দেখো, যদি এটা বেশি মনে হয়, ব্যস বলে ফেলো। 367 00:25:42,625 --> 00:25:43,575 যদি এটা আমি হতাম, 368 00:25:43,625 --> 00:25:44,665 আমার নিজেকে সান্ত্বনা দিতাম যে 369 00:25:44,708 --> 00:25:45,918 পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তো... 370 00:25:45,958 --> 00:25:46,958 যা বলার বলে ফেলো, সিসিল। 371 00:25:48,416 --> 00:25:50,706 আমরা তোমার আর মার্কের সুরক্ষার জন্য 372 00:25:50,750 --> 00:25:52,250 ওমনি-ম্যানের পরিচয় গোপন রাখতে চাইছি, 373 00:25:52,291 --> 00:25:54,461 নোলান গ্রেসন মারা গিয়েছে 374 00:25:54,500 --> 00:25:56,750 যখন রাস্তার পাশের বাড়িটায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছিল। 375 00:25:57,708 --> 00:25:59,708 এখন, নোলানের ভ্রমণ বই সবসময় ভালো বিক্রি হয়েছে, 376 00:25:59,750 --> 00:26:01,170 কিন্তু বিক্রি এখন 377 00:26:01,208 --> 00:26:04,208 তার মৃত্যুর পর অনেক বেড়ে গিয়েছে, 378 00:26:04,250 --> 00:26:06,750 তাই তোমার আর মার্কের টাকা-পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। 379 00:26:06,791 --> 00:26:07,831 আর আতংকিত হওয়ার কোনো কারণ নেই 380 00:26:07,875 --> 00:26:09,915 যদি খবরে নিজেকে বা মার্ককে দেখতে পাও। 381 00:26:09,958 --> 00:26:11,168 আমরা নকল একটা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছি 382 00:26:11,208 --> 00:26:13,168 যাতে করে তোমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারো 383 00:26:13,208 --> 00:26:14,168 মার্কের সুস্থ হয়ে উঠার আগে। 384 00:26:14,208 --> 00:26:15,328 স্বাভাবিক? 385 00:26:15,375 --> 00:26:17,285 দেখো, আমি— আমি দুঃখিত। 386 00:26:17,333 --> 00:26:18,673 আমি এটা বলতে চাইনি— 387 00:26:18,708 --> 00:26:19,878 যেটা বলতে চেয়েছিলাম তা হলো— 388 00:26:19,916 --> 00:26:21,326 না। আমি দুঃখিত। 389 00:26:21,375 --> 00:26:22,825 এটাই অনেক কিছু। 390 00:26:22,875 --> 00:26:23,875 - ধন্যবাদ। - হ্যাঁ। 391 00:26:26,208 --> 00:26:27,328 নোলান আমার সামনে এসব করছিল 392 00:26:27,375 --> 00:26:28,575 আর আমি এসব একবারের জন্যও দেখতে পাইনি। 393 00:26:30,083 --> 00:26:31,293 আমি নিজেকে ক্ষমা করতে পারব না 394 00:26:31,333 --> 00:26:33,043 যদি না এসব ঠিক করি। 395 00:26:41,750 --> 00:26:43,000 ভায়া। 396 00:27:19,083 --> 00:27:20,753 আমরা এখনও ওটা করার অনুমতি পাইনি। 397 00:27:23,333 --> 00:27:24,333 সত্যি? 398 00:27:35,125 --> 00:27:36,375 দূর হও। 399 00:27:39,833 --> 00:27:41,333 বললাম, থামো! 400 00:27:52,041 --> 00:27:53,131 এখন আমাদের একটা দলের মতো মনে হচ্ছে। 401 00:28:08,625 --> 00:28:10,375 ["We Are Infinite" by The Lighthouse and the Whaler] 402 00:28:10,416 --> 00:28:14,996 ♪ The hope outweighs all my sorrow ♪ 403 00:28:15,041 --> 00:28:16,831 [♪] 404 00:28:16,875 --> 00:28:18,375 ♪ I believe ♪ 405 00:28:18,416 --> 00:28:22,206 [♪] 406 00:28:23,750 --> 00:28:29,750 ♪ And the vast, open sky shows them all ♪ 407 00:28:29,791 --> 00:28:31,291 ♪ What I could be ♪ 408 00:28:31,333 --> 00:28:35,043 [♪] 409 00:28:37,083 --> 00:28:43,383 ♪ And the colors drift from you ♪ 410 00:28:43,416 --> 00:28:45,166 ♪ Into me ♪ 411 00:28:45,208 --> 00:28:48,998 [♪] 412 00:28:50,000 --> 00:28:56,630 ♪ And the wonder of the moment ♪ 413 00:28:56,666 --> 00:28:58,416 ♪ Sticks to me ♪ 414 00:28:58,458 --> 00:29:02,128 [♪] 415 00:29:04,791 --> 00:29:07,001 ♪ Ooh, ooh, ooh... ♪ 416 00:29:07,041 --> 00:29:08,751 ♪ Ooh, ooh, ooh ♪ 417 00:29:08,791 --> 00:29:10,291 ♪ Ooh, ooh, ooh... ♪ 418 00:29:10,333 --> 00:29:11,883 ♪ Ooh, ooh, ooh ♪ 419 00:29:11,916 --> 00:29:13,536 ♪ Ooh, ooh, ooh... ♪ 420 00:29:13,583 --> 00:29:15,333 ♪ Ooh, ooh, ooh ♪ 421 00:29:15,375 --> 00:29:16,785 ♪ Ooh, ooh, ooh... ♪ 422 00:29:16,833 --> 00:29:18,503 ♪ Ooh, ooh, ooh ♪ 423 00:29:18,541 --> 00:29:20,131 ♪ Ooh, ooh, ooh... ♪ 424 00:29:20,166 --> 00:29:21,876 ♪ Ooh, ooh, ooh ♪ 425 00:29:21,916 --> 00:29:23,826 ♪ Ooh, ooh, ooh... ♪ 426 00:29:23,875 --> 00:29:30,075 ♪ And the colors drift from you ♪ 427 00:29:30,125 --> 00:29:31,915 ♪ Into me ♪ 428 00:29:31,958 --> 00:29:37,458 [♪] 429 00:29:37,500 --> 00:29:43,920 ♪ And the wonder of the moment ♪ 430 00:29:43,958 --> 00:29:45,458 ♪ Rescued me ♪ 431 00:29:45,500 --> 00:29:51,830 [♪] 432 00:29:51,875 --> 00:29:53,705 ♪ Ooh, ooh, ooh... ♪ 433 00:29:53,750 --> 00:29:55,380 ♪ Ooh, ooh, ooh ♪ 434 00:29:55,416 --> 00:29:56,996 ♪ Ooh, ooh, ooh... ♪ 435 00:29:57,041 --> 00:29:58,831 ♪ Ooh, ooh, ooh ♪ 436 00:30:15,458 --> 00:30:16,708 ওহ... 437 00:30:16,750 --> 00:30:17,580 হেই, উইলিয়াম। 438 00:30:17,625 --> 00:30:20,205 ওহ, উম, হেই, ইভ। 439 00:30:20,250 --> 00:30:22,130 আহ... 440 00:30:22,166 --> 00:30:24,036 মার্কের কোনো খবর পেয়েছ? 441 00:30:24,083 --> 00:30:26,383 ওর আর ওর বাবার মধ্যকার ঘটনার পর থেকে না 442 00:30:26,958 --> 00:30:29,168 আমি সত্যিই চিন্তিত— 443 00:30:29,208 --> 00:30:30,208 ওহ, ধুর! 444 00:30:30,250 --> 00:30:32,040 দাঁড়াও। তুমি জানো ও যে ইনভিন্সিবল? 445 00:30:32,083 --> 00:30:33,503 ওহ, ধ্যাত। 446 00:30:33,541 --> 00:30:34,501 তুমিও জানো? 447 00:30:34,541 --> 00:30:35,921 ওহ, বড়ো বাঁচা বাঁচলাম! মনে হলো সব ভণ্ডুল করে দিয়েছিলাম। 448 00:30:41,208 --> 00:30:42,288 তোমার মনে হয় ও ঠিক আছে? 449 00:30:43,416 --> 00:30:44,416 জানি না। 450 00:30:51,916 --> 00:30:53,626 হুম। 451 00:30:53,666 --> 00:30:56,496 তুমি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছ, খোকা। 452 00:30:59,916 --> 00:31:02,036 আমার, উম— মনে হয়েছিল এটা হয়তো কোনো স্বপ্ন... 453 00:31:02,083 --> 00:31:04,293 যদি হতো। 454 00:31:04,333 --> 00:31:06,293 তুমি প্রায় দু সপ্তাহ ধরে অজ্ঞান ছিলে, 455 00:31:06,333 --> 00:31:08,333 কিন্তু আমার লোকেরা তোমাকে ভালো সেবা দিয়েছে। 456 00:31:09,333 --> 00:31:10,753 আমরা তোমাকে ২-১ দিনের মধ্যে রিলিজ দিয়ে দিবো। 457 00:31:11,916 --> 00:31:13,166 আমি বাবাকে উড়ে যেতে দেখেছিলাম। 458 00:31:13,208 --> 00:31:14,498 বাবা কোথায় গেল? 459 00:31:15,541 --> 00:31:17,251 আরাম করো, খোকা। পরে কথা হবে। 460 00:31:17,291 --> 00:31:18,291 হেই। দাঁড়ান। 461 00:31:20,166 --> 00:31:21,166 দাঁড়ান! 462 00:31:23,083 --> 00:31:24,753 আপনি আমাকে বলবেন না কী হয়েছে? 463 00:31:24,791 --> 00:31:26,291 - এটা নির্ভর করছে। - কীসের উপর? 464 00:31:26,333 --> 00:31:28,383 তুমি এখনও হিরো হতে চাও কি বা না। 465 00:31:30,125 --> 00:31:31,125 জানি না। 466 00:31:32,333 --> 00:31:33,293 আমার সাথে এসো। 467 00:31:37,833 --> 00:31:39,003 আমি তোমাকে বলতে চাই 468 00:31:39,041 --> 00:31:41,791 তোমার মা তোমার বাবার সব কথা শুনেছিল, 469 00:31:41,833 --> 00:31:44,173 তাই তোমার মা'কে আর এসব বোঝানোর দরকার নেই। 470 00:31:44,500 --> 00:31:46,790 মানে? মা সব শুনেছিল? আপনি কীভাবে এটা হতে দিলেন? 471 00:31:46,833 --> 00:31:49,383 তোমার কি মনে হয় না তাঁর সত্য জানার অধিকার রয়েছে? 472 00:31:49,416 --> 00:31:50,536 হ্যাঁ, কিন্তু— 473 00:31:50,583 --> 00:31:52,923 তোমার মা জানত সে গার্ডিয়ানদের মেরেছিল, 474 00:31:52,958 --> 00:31:55,168 কিন্তু সে আশা করেছিল হয়তো এর পিছনে কোনো ভালো কারণ রয়েছে। 475 00:31:56,000 --> 00:31:57,040 আমারও তাই। 476 00:31:59,625 --> 00:32:01,375 তাঁর তোমার বাবার ব্যাপারে সবকিছু জানাই সবচেয়ে ভালো। 477 00:32:02,750 --> 00:32:03,920 হয়তো আপনি ঠিক-ই বলছেন। 478 00:32:05,000 --> 00:32:05,960 দাঁড়ান। আমরা কোথায়? 479 00:32:06,000 --> 00:32:06,960 ওহ, 480 00:32:07,000 --> 00:32:08,250 স্যরি। 481 00:32:08,291 --> 00:32:09,081 লাইটস। 482 00:32:27,125 --> 00:32:28,375 হোয়া! 483 00:32:28,416 --> 00:32:29,536 যথেষ্ট হয়েছে। 484 00:32:29,583 --> 00:32:30,713 - লাইটস। 485 00:32:32,916 --> 00:32:35,076 এখন কী হলো? 486 00:32:35,125 --> 00:32:36,325 সব কোথায় গেল? 487 00:32:36,375 --> 00:32:39,125 আমেরিকা তাদের ট্যাপ থেকে যে পানি পান করে থাকে 488 00:32:39,166 --> 00:32:40,746 তা একটি রাসায়নিক পদার্থে পরিপূর্ণ 489 00:32:40,791 --> 00:32:43,961 যেটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলোকে দেখতে বাধাগ্রস্ত করে। 490 00:32:43,916 --> 00:32:45,286 সেসব ফ্রিকোয়েন্সি এই রুমে ব্যবহার হয়েছে। 491 00:32:45,333 --> 00:32:47,543 তো এগুলো সব অদৃশ্য? 492 00:32:47,583 --> 00:32:50,043 তুমি আর আমেরিকার কেউ-ই 493 00:32:50,083 --> 00:32:52,463 এই রুমের কোনো কিছু দেখতে সমর্থ নও। 494 00:32:52,500 --> 00:32:54,580 আমরা প্রায়শই এটা ব্যবহার করি। 495 00:32:54,625 --> 00:32:55,625 অপূর্ব। 496 00:32:56,958 --> 00:32:58,418 তোমার প্রশ্নের উত্তর দিতে, 497 00:32:58,458 --> 00:33:01,578 তোমার বাবার উপর আমরা সোলার সিস্টেম ত্যাগ না করা অবধি নজর রেখেছিলাম। 498 00:33:01,625 --> 00:33:02,625 সে তাঁর গতিপথ পরিবর্তন করেনি, 499 00:33:02,666 --> 00:33:04,456 তার মানে সে অনেক দূরে কোথায় যাচ্ছে। 500 00:33:05,416 --> 00:33:06,376 তার মানে... 501 00:33:06,416 --> 00:33:08,126 আমাদের, উম... 502 00:33:08,166 --> 00:33:09,416 আমাদের তাঁর জায়গা নেয়ার জন্য কাউকে প্রয়োজন। 503 00:33:12,875 --> 00:33:13,825 না। 504 00:33:13,875 --> 00:33:15,165 না। এখন না। এখনই না। 505 00:33:16,416 --> 00:33:18,456 তোমার বাবা আমাদের জন্য আর কোনো পথ খোলা রেখে যায়নি, মার্ক। 506 00:33:18,500 --> 00:33:21,250 যদি আমি তোমাকে ডাকতে না পারি... 507 00:33:21,291 --> 00:33:23,881 তাছাড়া, গার্ডিয়ানরাও এই হিসাবের বাইরে। 508 00:33:23,916 --> 00:33:25,076 জানি... 509 00:33:25,125 --> 00:33:26,075 স্যরি। 510 00:33:26,125 --> 00:33:27,075 এটা ব্যস... 511 00:33:27,125 --> 00:33:28,075 অনেক বেশি মনে হচ্ছে। 512 00:33:28,125 --> 00:33:30,745 আমার এত জলদি এটা উত্থাপন করা ঠিক হয়নি। 513 00:33:30,791 --> 00:33:32,421 চলো তোমার আর তোমাকে মা'কে বাড়ি পৌছে দিয়ে আসা যাক। 514 00:33:39,500 --> 00:33:40,630 আমরা বাড়িটা ঠিক করেছি। 515 00:33:40,666 --> 00:33:42,166 তোমার স্কুলে আর ডেবির কাজের ব্যাপারে কথা বলেছি। 516 00:33:42,208 --> 00:33:44,458 কবরস্থানে একটা কবর রয়েছে— 517 00:33:44,500 --> 00:33:45,830 এমন নয় যে তুমি সেটা দেখতে চাও। 518 00:33:45,875 --> 00:33:48,375 যদি তোমাদের কারো কিছু দরকার পড়ে, 519 00:33:48,416 --> 00:33:49,746 তুমি জানো কীভাবে যোগাযোগ করতে হবে। 520 00:33:49,791 --> 00:33:51,081 ধন্যবাদ, সিসিল। 521 00:33:56,041 --> 00:33:57,171 অনেক ভালো। 522 00:33:57,208 --> 00:33:59,708 আমি একটু শুতে যাচ্ছি। 523 00:34:01,333 --> 00:34:02,423 আচ্ছা, মা। 524 00:34:15,791 --> 00:34:18,751 দেখো না শেষমেশ কে তার ক্ষমতা পাচ্ছে। 525 00:34:19,791 --> 00:34:23,461 ওহ, খুব ভালো, বাবা, বেশ ভালো! 526 00:34:24,583 --> 00:34:27,213 যেটা আমি করি যদি তুমি সত্যি সেটা করতে চাও, 527 00:34:27,250 --> 00:34:29,040 তোমাকে সবকিছুর জন্য প্রস্তুত হতে হবে। 528 00:34:30,416 --> 00:34:31,376 বাবা! 529 00:34:31,416 --> 00:34:33,376 ও! পাঁজর। 530 00:34:35,000 --> 00:34:36,460 আমি ভয় পাচ্ছি, বাবা। 531 00:34:36,500 --> 00:34:38,420 যদি আমি এটা করতে না পারি? 532 00:34:38,458 --> 00:34:42,998 এটা তোমার আর আমার দীর্ঘ যাত্রার একটা সূচনা। 533 00:34:42,333 --> 00:34:43,253 সেই পথে, 534 00:34:43,291 --> 00:34:44,331 তোমাকে এমন কাজ করতে হবে 535 00:34:44,375 --> 00:34:46,535 যেটা তুমি করতে চাও না, 536 00:34:46,583 --> 00:34:49,133 অথবা এমন কিছু যেটা মনে হবে তুমি পারবে না। 537 00:34:49,166 --> 00:34:50,536 তুমি একজন ভিল্ট্রুমাইট। 538 00:34:51,583 --> 00:34:53,503 আমাদের দায়িত্ব রয়েছে... 539 00:34:55,916 --> 00:34:57,956 ...যেটা সাধারণ মানুষদের নেই। 540 00:34:58,000 --> 00:34:59,540 তুমি যেটা করো আমি সেটা করতে চাই! 541 00:35:00,583 --> 00:35:02,043 আমি তোমার মতো হতে চাই। 542 00:35:03,083 --> 00:35:04,883 - অবশ্যই হবে, বাবা। 543 00:35:06,333 --> 00:35:07,503 অবশ্যই। 544 00:35:15,958 --> 00:35:17,248 মা! 545 00:35:17,291 --> 00:35:19,671 আমি ডিনারের জন্য কিছু অর্ডার করতে যাচ্ছি। 546 00:35:22,375 --> 00:35:23,285 পিজ্জা অর্ডার করব? 547 00:35:40,958 --> 00:35:42,038 মার্ক! 548 00:35:45,291 --> 00:35:46,711 হোয়া। উহ... 549 00:35:46,750 --> 00:35:48,750 এর মানে কি... উহ? 550 00:35:48,791 --> 00:35:51,171 মানে, যদি তুমি চাও। 551 00:35:51,208 --> 00:35:52,628 কিন্তু ওই ব্যাপারে... 552 00:35:52,666 --> 00:35:55,126 মনে হচ্ছে শুধু আমার সাথেই মিথ্যা বলা হচ্ছিল না। 553 00:35:55,166 --> 00:35:56,286 জানো তো ওমনি-ম্যান আমার— 554 00:35:56,333 --> 00:35:57,583 তাঁরা বলল তোমার বাবা 555 00:35:57,625 --> 00:35:59,995 রাস্তার পাশে গ্যাস লাইন বিস্ফোরণে মারা গিয়েছেন। 556 00:36:00,041 --> 00:36:01,881 এটা বুঝতে পারা কঠিন কিছু না। 557 00:36:02,916 --> 00:36:03,996 ডিটেক্টিভ অ্যাম্বার, 558 00:36:04,041 --> 00:36:06,041 যেকোনো কঠিন কেইসে সাহায্য করার প্রস্তুত আছেন। 559 00:36:09,250 --> 00:36:10,790 তুমি— 560 00:36:11,875 --> 00:36:12,825 জানি তুমি ভালো নেই, 561 00:36:12,875 --> 00:36:14,625 তবুও এই ব্যাপারে কথা বলতে চাও? 562 00:36:14,666 --> 00:36:15,826 হ্যাঁ। 563 00:36:15,875 --> 00:36:17,915 মনে হয় চাই। 564 00:36:21,333 --> 00:36:22,383 মার্ক! 565 00:36:22,416 --> 00:36:24,536 ওহ, ভায়া, তোমাকে দেখে খুব ভালো লাগছে। 566 00:36:24,583 --> 00:36:28,463 মানে, টিভিতে তোমার আর ওমনি-ম্যানের এত কিছু দেখার পর 567 00:36:28,958 --> 00:36:30,328 আহ, হেই, অ্যাম্বার। 568 00:36:30,375 --> 00:36:31,375 আহ, উম... 569 00:36:33,000 --> 00:36:33,960 ও আমার বাবার ব্যাপারে জানে। 570 00:36:34,000 --> 00:36:35,580 ওহ, ঠিক আছে। 571 00:36:35,625 --> 00:36:36,575 ওরাও জানে? 572 00:36:36,625 --> 00:36:40,035 তোমরা কি, উহ— 573 00:36:40,083 --> 00:36:41,173 চলো কোথাও যাই। 574 00:36:51,458 --> 00:36:52,418 দোকান বন্ধ! 575 00:36:52,458 --> 00:36:54,328 তুমি কীভাবে— 576 00:36:54,375 --> 00:36:55,415 ডেবি। 577 00:36:59,333 --> 00:37:00,833 কী অবস্থা তোমার? 578 00:37:02,083 --> 00:37:04,463 বাদ দাও। বেহুদা প্রশ্ন। 579 00:37:04,500 --> 00:37:06,170 তোমার জন্য কী করতে পারি? 580 00:37:08,875 --> 00:37:09,955 আমি এত সময় পার করলাম 581 00:37:10,000 --> 00:37:11,460 এটা ভেবে 582 00:37:11,500 --> 00:37:14,040 যদি নোলান গার্ডিয়ানদের মেরে থাকে... 583 00:37:14,083 --> 00:37:16,633 আর কেনই বা ও এটা করতে পারে... 584 00:37:16,666 --> 00:37:17,786 আমি... 585 00:37:17,833 --> 00:37:19,833 আমি ভাবতে পারিনি এর পরে কী হবে। 586 00:37:21,583 --> 00:37:24,213 আমাকে আর মার্ককে কোন অবস্থাতে ফেলবে... 587 00:37:25,625 --> 00:37:29,495 নোলান যা বলেছিল আর যা করল তারপরেও... 588 00:37:29,541 --> 00:37:31,461 আমার এখনও বিশ্বাস হচ্ছে না। 589 00:37:32,958 --> 00:37:35,378 বিশ্বাস হচ্ছে না আমাদের একসাথে কাটানো মূহুর্ত একটা মিথ্যা ছিল। 590 00:37:38,666 --> 00:37:39,876 আশা করি ও ফিরে আসবে। 591 00:37:43,416 --> 00:37:44,496 আমিও। 592 00:37:49,333 --> 00:37:50,333 আমার জন্য বানাও একটা। 593 00:37:51,208 --> 00:37:52,788 আমার কাছে একটা গ্লাসই আছে। 594 00:37:54,208 --> 00:37:56,208 পরোয়া করি না। বানাও। 595 00:37:59,625 --> 00:38:00,995 তোমার মা'য়ের কী অবস্থা? 596 00:38:01,041 --> 00:38:03,291 প্রত্যাশা অনুযায়ী খারাপ-ই বলা চলে। 597 00:38:03,333 --> 00:38:05,083 মার্ক, আমি খুবই দুঃখিত। 598 00:38:05,125 --> 00:38:07,455 আমার বলার কোনো ভাষা নেই। 599 00:38:07,500 --> 00:38:11,040 মনে হচ্ছে আমি ভিতরে ফাঁপা হয়ে গিয়েছি। 600 00:38:11,083 --> 00:38:12,333 কোনোকিছুই বাস্তব মনে হচ্ছে না। 601 00:38:12,375 --> 00:38:14,125 আমাদের এখানে এসব করা উচিত নয়। 602 00:38:14,166 --> 00:38:15,166 না। 603 00:38:15,208 --> 00:38:16,328 ঠিক আছে। 604 00:38:16,375 --> 00:38:17,785 আমার ব্যস বাড়ি থেকে বের হওয়া প্রয়োজন। 605 00:38:17,833 --> 00:38:19,253 তো আমরা কি... 606 00:38:19,291 --> 00:38:20,251 অন্যকিছু বিষয়ে কথা বলতে পারি? 607 00:38:20,291 --> 00:38:21,501 চেষ্টা করতে পারি, 608 00:38:21,541 --> 00:38:22,581 কিন্তু বলতে গেলে 609 00:38:22,625 --> 00:38:24,785 পুরো দুনিয়ার সবাই এই ব্যাপারে কথা বলছে। 610 00:38:26,375 --> 00:38:27,325 ঠিক আছে। 611 00:38:27,375 --> 00:38:28,575 স্যরি। 612 00:38:28,625 --> 00:38:29,575 নতুন টপিক। 613 00:38:29,625 --> 00:38:31,665 উহ... হাহ। 614 00:38:35,458 --> 00:38:36,418 দাঁড়াও। 615 00:38:36,458 --> 00:38:37,328 হ্যালো? 616 00:38:37,375 --> 00:38:40,035 তোমাকে প্রয়োজন। এখন। জলদি। 617 00:38:40,083 --> 00:38:41,423 স্যরি, এক্ষুণি আসছি। 618 00:38:44,000 --> 00:38:45,170 কী ব্যাপার? 619 00:38:45,208 --> 00:38:47,878 জানি তুমি বলেছিলে তুমি এটা করতে চাও না। 620 00:38:47,916 --> 00:38:50,376 দূর মহাশূন্য থেকে কেউ পৃথিবীর উদ্দেশ্যে আসছে। 621 00:38:50,416 --> 00:38:51,956 আমরা এখনও বের করার চেষ্টা করছি সেটা কে, 622 00:38:52,000 --> 00:38:53,000 কিন্তু... 623 00:38:58,708 --> 00:39:00,208 তুমি এখন মার্ক আর ওমনি-ম্যানকে চিনো, 624 00:39:00,250 --> 00:39:02,920 তো তুমি হয়তো আমাকেও চিনবে। 625 00:39:02,958 --> 00:39:03,918 আমার মার্কের সাথে কস্টিউম পরা অবস্থায় দেখা হয়েছিল। 626 00:39:03,958 --> 00:39:06,668 আমরা যে একই স্কুলে পড়ি সেটা বুঝতে পারার আগে। 627 00:39:06,708 --> 00:39:08,208 আমি, উম... 628 00:39:08,250 --> 00:39:09,920 বেশ, আমি এটম ইভ। 629 00:39:09,958 --> 00:39:10,828 কী? 630 00:39:10,875 --> 00:39:12,785 ওহ, খোদা, এখন বুঝতে পারছি! 631 00:39:12,833 --> 00:39:14,133 তুমি নিজেকে দুজনে পরিণত করতে পারো! 632 00:39:14,166 --> 00:39:16,576 না! ওটা ডুপ্লি-কেট। 633 00:39:16,625 --> 00:39:17,625 আমি গোলাপিটা। 634 00:39:18,791 --> 00:39:20,001 ওহ, ঠিক। 635 00:39:20,041 --> 00:39:21,381 অবশ্যই। 636 00:39:39,458 --> 00:39:40,418 ইনভিন্সিবল। 637 00:39:40,458 --> 00:39:41,668 ওহ... 638 00:39:41,708 --> 00:39:42,918 এটা স্রেফ তুমি। 639 00:39:42,958 --> 00:39:45,078 ওহ, খোদার শুকরিয়া! আ-আমি ভেবেছিলাম বড্ড দেরি হয়ে গেছে! 640 00:39:45,125 --> 00:39:46,075 তোমাকে আমার সতর্ক করতে হবে! 641 00:39:46,125 --> 00:39:47,325 সতর্ক? 642 00:39:47,375 --> 00:39:49,415 যখন আমি গ্রহগুলোর জোটে ফিরছিলাম 643 00:39:49,458 --> 00:39:51,748 তাদের বলতে যে আমি উরাথের বদলে পৃথিবীতে যাচ্ছি, 644 00:39:51,791 --> 00:39:52,921 তাদের মাথা খারাপ হয়ে যায়! 645 00:39:52,958 --> 00:39:54,458 পৃথিবী হিসাবেরও বাইরে— 646 00:39:54,500 --> 00:39:56,750 তোমার গ্রহে একজন ভিল্ট্রুমাইট বসবাস করছে! 647 00:39:58,000 --> 00:39:59,250 ওহ। এই কথা। 648 00:39:59,291 --> 00:40:00,421 দাঁড়াও— মানে? 649 00:40:00,458 --> 00:40:01,628 তুমি অলরেডি জানো? 650 00:40:02,916 --> 00:40:03,916 উহ... হ্যাঁ। 651 00:40:03,958 --> 00:40:05,748 আমি বুঝতে পারছি না। 652 00:40:05,791 --> 00:40:07,671 বসে পড়ো। হয়তো কিছুক্ষণ লাগতে পারে। 653 00:40:11,166 --> 00:40:12,456 তো... 654 00:40:12,500 --> 00:40:13,710 তুমি একজন ভিল্ট্রুমাইট? 655 00:40:13,750 --> 00:40:16,250 কিন্তু তুমি তাদের পক্ষে নও? 656 00:40:16,291 --> 00:40:18,291 আর তোমার বাবা গ্রহ দখলের চেষ্টা করেছিল 657 00:40:18,333 --> 00:40:20,423 কিন্তু তারপর চলে গেল? 658 00:40:20,458 --> 00:40:22,458 ব্যস চলে গেল? কী আবোল-তাবোল বলছ, ভায়া। 659 00:40:22,500 --> 00:40:23,830 হ্যাঁ। 660 00:40:23,875 --> 00:40:25,825 যতদূর বলতে পারি, আমার বাবা ব্যস চলে গেল। 661 00:40:25,875 --> 00:40:28,825 একজন ভিল্ট্রুমাইটের জন্য এটা আশ্চর্যজনক। 662 00:40:28,875 --> 00:40:30,705 তারা কখনও হাল ছাড়ে না। 663 00:40:30,750 --> 00:40:31,790 তারা নিষ্ঠুর। 664 00:40:32,791 --> 00:40:33,831 তারা আমার পৃথিবীকে ধ্বংস করেছে 665 00:40:33,875 --> 00:40:36,165 যখন আমার লোকেরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 666 00:40:36,208 --> 00:40:38,038 তারা আমাদের গ্রহকে হারানোর থেকে বরং ছারখার করে দেয়। 667 00:40:39,125 --> 00:40:40,705 জিসাস... 668 00:40:40,750 --> 00:40:41,710 স্যরি। 669 00:40:41,750 --> 00:40:43,000 ব্যাপার না। 670 00:40:43,041 --> 00:40:43,961 কথা শুনে মনে হচ্ছে, 671 00:40:44,000 --> 00:40:44,960 আমারই হয়তো ক্ষমা চাওয়া উচিত। 672 00:40:45,000 --> 00:40:46,290 যদি আমি আমার অর্ডার ঠিকমতো চেক করতাম, 673 00:40:46,333 --> 00:40:47,423 তাহলে দেখতে পেতাম 674 00:40:47,458 --> 00:40:49,538 পৃথিবী অধিগ্রহণের জন্য ভিল্ট্রুমাইট প্রেরণ করা হয়েছিল। 675 00:40:49,583 --> 00:40:50,963 আমি তোমাকে সতর্ক করতে পারতাম। 676 00:40:51,916 --> 00:40:53,126 আমি আমার বাবার কাছে যেতে পারতাম 677 00:40:53,166 --> 00:40:54,576 আর সবকিছু বলতে পারতাম। 678 00:40:54,625 --> 00:40:56,205 কে জানে তারপর কী হতো? 679 00:40:56,250 --> 00:40:59,000 তোমার অবস্থা কল্পনাও করতে পারছি না। 680 00:40:59,041 --> 00:41:00,001 সত্যি বলতে। 681 00:41:00,041 --> 00:41:01,501 সত্যি। কোনো ধারণাও ছিল না। 682 00:41:01,541 --> 00:41:02,501 আমার নিজের দুনিয়া তছনছ হয়ে গেল, 683 00:41:02,541 --> 00:41:03,501 আমার লোকদের ব্রিডিং ক্যাম্প বানাতে হয়েছে 684 00:41:03,541 --> 00:41:05,831 স্রেফ বিলুপ্তি এড়ানোর জন্য। 685 00:41:05,875 --> 00:41:06,875 আমি আমার বাবাকে কখনও দেখিনি। 686 00:41:06,916 --> 00:41:09,206 গত কয়েক দিনের ঘটনার পর, 687 00:41:09,250 --> 00:41:10,380 আমি ঈর্ষান্বিত। 688 00:41:10,416 --> 00:41:13,166 গ্রহের জোট তোমার ব্যাপারে জানতে চাইবে। 689 00:41:13,208 --> 00:41:15,418 দূর মহাশূন্যে ক্ষমতার প্রদর্শনী বেড়ে চলেছে। 690 00:41:16,000 --> 00:41:16,960 কী ধরনের? 691 00:41:17,000 --> 00:41:18,330 জোট চেষ্টা করছে 692 00:41:18,375 --> 00:41:20,575 বিশ্বকে একত্রিত করে ভিল্ট্রুমাইট সাম্রাজ্যকে রুখতে। 693 00:41:20,625 --> 00:41:23,205 কথা হলো... 694 00:41:23,250 --> 00:41:25,290 কেউ একজন ভিল্ট্রুমাইটকে 695 00:41:25,333 --> 00:41:27,753 তার পদ ছেড়ে যাওয়ার খবর শুনেনি। 696 00:41:27,791 --> 00:41:28,751 এটা পাগলামী। 697 00:41:28,791 --> 00:41:30,171 এমনটা কখনও হয় না। 698 00:41:31,750 --> 00:41:33,670 এটা একটা সুযোগ হতে পারে যেটা আমরা চাচ্ছিলাম। 699 00:41:35,625 --> 00:41:36,915 অবশ্যই। 700 00:41:36,958 --> 00:41:38,458 যদি কোনো সাহায্যের দরকার পড়ে আমাকে জানিয়ো। 701 00:41:38,500 --> 00:41:40,130 তুমি হাসছ কেন? 702 00:41:40,166 --> 00:41:43,706 ব্যস ওই ব্যাপারে ভাবছি যা আমার মধ্য দিয়ে গিয়েছে। 703 00:41:43,750 --> 00:41:45,750 কত বড়ো মনে হচ্ছে। 704 00:41:45,791 --> 00:41:46,751 কিন্তু বিষয়টা হলো 705 00:41:46,791 --> 00:41:48,631 এটা একটা বেশ বড়ো জিনিসের ছোট্টো একটা অংশ 706 00:41:48,666 --> 00:41:51,576 যা এটাকে আরও সহনীয় বানায়... 707 00:41:52,041 --> 00:41:53,501 আমি জানি না। তবে এটা সাহায্য করে। 708 00:41:54,875 --> 00:41:56,495 তোমার কাজে নাক গলানোর জন্য দুঃখিত। 709 00:41:56,541 --> 00:41:57,541 এটা পৃথিবীতে হয়, তাই না? 710 00:41:58,500 --> 00:42:00,380 যখন তারা জানতে পারবে তোমার বাবা চলে গিয়েছে, 711 00:42:00,416 --> 00:42:02,166 ভিল্ট্রুমাইট তোমার জন্য আসবে। 712 00:42:02,208 --> 00:42:04,458 বিশ্বাস করো, যখন তারা কোনো গ্রহে নজর দেয়, 713 00:42:04,500 --> 00:42:06,750 হার না মানা অব্ধি লড়াই ছাড়ে না। 714 00:42:06,791 --> 00:42:08,041 আমি প্রস্তুত থাকব। 715 00:42:08,083 --> 00:42:09,583 আশা করি। 716 00:42:09,625 --> 00:42:10,625 আপাতত কী প্ল্যান? 717 00:42:11,625 --> 00:42:14,625 [পোস্ট-ক্রেডিট সিন রয়েছে।] 718 00:43:22,458 --> 00:43:23,918 হয়তো হাই স্কুল পাশ করব। 719 00:43:24,958 --> 00:43:26,958 ওহ, আচ্ছা। ভালো। 720 00:43:27,000 --> 00:43:28,330 বেশ ভালো। 721 00:43:29,791 --> 00:43:31,211 হাই স্কুল কী? 722 00:43:31,211 --> 00:43:36,211 অনুবাদে : সাফাত 723 00:43:37,211 --> 00:43:42,211 ♥️♥️বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।♥️♥️