0 00:00:05,258 --> 00:00:10,658 *How to Become a Tyrant* *S01E03-Reign Through Terror* *বাংলায় অনুবাদ করেছেন তাসনিম আলম* 1 00:00:11,177 --> 00:00:12,429 প্রিয় একনায়ক, 2 00:00:12,512 --> 00:00:15,598 যেহেতু আপনার সরকারের মধ্যে থাকা প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে পেরেছেন, 3 00:00:15,682 --> 00:00:18,560 আপনার শাসনতন্ত্রের দীর্ঘ যাত্রায় আর কোন বাধা থাকার কথা না। 4 00:00:18,643 --> 00:00:22,355 কিন্তু এছাড়াও এক দল আছে যারা আপনার শাসনের প্রতি আরও বড় হুমকি হয়ে উঠতে পারে, 5 00:00:22,439 --> 00:00:24,357 এবং তাদের নিয়ন্ত্রণ করা একটু বেশিই কঠিন: 6 00:00:26,276 --> 00:00:28,028 আপনার দেশের প্রাণপ্রিয় জনগণ। 7 00:00:29,404 --> 00:00:33,450 তো আপনার জনগণকে সুসময়ে-দুঃসময়ে সর্বদা আপনার পাশে রাখবেন কীভাবে? 8 00:00:34,284 --> 00:00:37,537 এই নিয়মবহিতে একটা অত্যাবশ্যকীয় উপকরণের কথা বলা আছে। 9 00:00:37,620 --> 00:00:40,331 ইতালিয়ান দার্শনিক মাকিয়াভ্যালি একটি প্রশ্ন রেখে গেছেন: 10 00:00:40,415 --> 00:00:44,085 একজন শাসনকর্তার জন্য কোনটি সুবিধাজনক, জনগণ তাকে ভালবাসলে না কি ভয় করলে? 11 00:00:44,169 --> 00:00:46,546 আপনার উচিত ভয়ের শাসনে আস্থা রাখা, 12 00:00:46,629 --> 00:00:50,300 কারণ যতক্ষণ জনগণ আপনাকে ভয় করবে, তারা আপনার নিয়ন্ত্রণে থাকবে। 13 00:00:51,301 --> 00:00:52,594 আরও অনেক সুবিধা আছে। 14 00:00:52,677 --> 00:00:55,430 সঠিক সময় সঠিক চাল দিতে পারলে, জনগণকে আতঙ্কে রাখার একটা 15 00:00:55,513 --> 00:00:59,350 অপ্রত্যাশিত সুবিধা খুঁজে পাবেন: জনগণের হৃদয় জয় করে নেওয়া। 16 00:01:00,643 --> 00:01:03,646 এ প্রসঙ্গে আমরা চলে যাব উগান্ডায়, 17 00:01:03,730 --> 00:01:07,108 পরিচিত হব কিংবদন্তী একনায়ক ইদি আমিন দাদার সাথে। 00:01:07,330 --> 00:01:09,008 [ইদি আমিন দাদা] [১৯৭১-১৯৭৯ পর্যন্ত উগান্ডার স্বৈরশাসক] 18 00:01:09,277 --> 00:01:10,945 আমিন এই নিয়মবহির নির্দেশিকা অনুসরণ করে 19 00:01:11,029 --> 00:01:14,866 হিংস্রতা আর আতংক ছড়ানোই তার শাসনের মূলমন্ত্র বানিয়ে ফেলেছিলেন। 20 00:01:14,949 --> 00:01:16,076 কঠোর হওয়া ভালো, 21 00:01:16,159 --> 00:01:18,369 কারণ এতে জনগণ আপনাকে সমীহ করবে। 22 00:01:18,453 --> 00:01:22,207 তার উদাহরণ অনুসরণ করে শিখে নিন কীভাবে নিজের অশুভ সত্ত্বাকে কাজে লাগানো যায়। 23 00:01:33,593 --> 00:01:35,678 ইদি আমিনের আট বছরের শাসনামলে, 24 00:01:35,762 --> 00:01:40,183 ৩ লক্ষের মতো উগান্ডার নাগরিক গুম বা খুন হয়... 25 00:01:41,851 --> 00:01:43,770 ...যেগুলোর অধিকাংশই হয়েছে তার প্রত্যক্ষ আদেশে। 26 00:01:43,853 --> 00:01:45,853 সে আফ্রিকাকে একটি মনুষ্য কসাইখানায় পরিণত করেছে। 00:01:45,853 --> 00:01:48,650 . [মিল্টন ওবোটে] . [উগান্ডার প্রাক্তন প্রেসিডেন্ট] সে আফ্রিকাকে একটি মনুষ্য কসাইখানায় পরিণত করেছে। 27 00:01:50,068 --> 00:01:53,947 আমিন কী পদ্ধতিতে এই প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ শাসন করেছিলেন তা জানার আগে, 28 00:01:54,030 --> 00:01:57,951 আপনাদের জানা প্রয়োজন, তিনি কীভাবে শাসনকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। 00:01:58,230 --> 00:02:02,310 [তথ্য#১] আমিন ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক সেনাবাহিনীর একজন খেতাবপ্রাপ্ত সৈনিক। 29 00:02:02,413 --> 00:02:05,213 ১৯৪৬ সালের দিকে আমিন 'কিংস আফ্রিকান রাইফেল' নামক বাহিনীতে যোগদান করেন, 00:02:05,213 --> 00:02:07,710 [মিল্টন আলিমাডি] ['দ্যা ব্ল্যাক স্টার নিউজ' পত্রিকার প্রকাশক] ১৯৪৬ সালের দিকে আমিন 'কিংস আফ্রিকান রাইফেল' নামক বাহিনীতে যোগদান করেন, 30 00:02:07,794 --> 00:02:12,173 যে বাহিনীর কাজ ছিল মূলত আফ্রিকান দেশগুলোতে ব্রিটিশ শাসনের প্রতি কোনো 31 00:02:12,257 --> 00:02:14,008 বিরুদ্ধাচরণ ও বিদ্রোহ দেখা দিলে তা দমন করা। 32 00:02:14,092 --> 00:02:17,387 তিনি সে কাজে ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়েছিলেন, 33 00:02:17,470 --> 00:02:18,470 এবং মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে শাস্তির মুখোমুখি হওয়ার বদলে 00:02:18,470 --> 00:02:20,723 [অ্যালিসিয়া ডেকার] [পেন স্ট্যাট বিশ্ববিদ্যালয়ের আফ্রিকান স্টাডি বিভাগের অধ্যাপক] এবং মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে শাস্তির মুখোমুখি হওয়ার বদলে 34 00:02:20,807 --> 00:02:23,268 আমিন ক্রমাগত পদোন্নতি পেতে থাকেন। 00:02:24,430 --> 00:02:28,314 [তথ্য#২] আমিন সেনাবাহিনীকে ব্যবহার করে তার সমর্থনের ভিত তৈরি করেন। . 00:02:28,314 --> 00:02:29,801 [তথ্য#২] আমিন সেনাবাহিনীকে ব্যবহার করে তার সমর্থনের ভিত তৈরি করেন। তার প্রতি অনুগত লোকদেরকে সেনাবাহিনীতে নিয়োগদানের 35 00:02:29,801 --> 00:02:31,901 তার প্রতি অনুগত লোকদেরকে সেনাবাহিনীতে নিয়োগদানের 36 00:02:31,985 --> 00:02:33,361 সুযোগ তার ছিল, 37 00:02:33,444 --> 00:02:35,864 এবং তিনি প্রচুর সংখ্যক সেনাসদস্য নিয়োগ শুরু করেন, 38 00:02:35,947 --> 00:02:39,117 যারা সবাই ছিল তার নিজের জাতিগোষ্ঠী, কাকউয়া গোত্রের 39 00:02:39,200 --> 00:02:41,202 এবং উগান্ডার দক্ষিণাঞ্চলীয় এলাকার। 00:02:41,530 --> 00:02:45,215 [তথ্য#৩] উগান্ডা স্বাধীনতা লাভ করলে প্রেসিডেন্ট ওবোটে আমিনকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন। 40 00:02:45,415 --> 00:02:50,128 প্রেসিডেন্ট মিল্টন ওবোটেকে বিদায়ী গভর্নর সতর্ক করে বলে যান: 41 00:02:50,712 --> 00:02:53,089 ইদি আমিন একটা 'টাইম বোমা', সময় কিন্তু ফুরচ্ছে। 42 00:02:53,173 --> 00:02:56,593 ওবোটে জানতেন, তাকে কোনো একসময় ইদি আমিনের মোকাবেলা করতে হবে। 43 00:02:57,260 --> 00:02:59,762 খুব বেশি দিন অপেক্ষায় রাখেননি, ১৯৭১ সালে, 44 00:02:59,846 --> 00:03:04,601 এক সামরিক অভ্যুত্থানে ওবোটেকে ক্ষমতাচ্যুত করে আমিন রাষ্ট্রক্ষমতার দখল নেন। 45 00:03:04,684 --> 00:03:10,565 আমি সরকারের প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলাম, 46 00:03:10,648 --> 00:03:13,610 ঈশ্বর আমার সহায় হউক। 47 00:03:15,945 --> 00:03:19,032 অনেক প্রতিশ্রুতি ভরা এক নতুন যুগ যাত্রার সূচনা হয়। 48 00:03:19,616 --> 00:03:21,576 গণমাধ্যম তাকে লুফে নিলো। 49 00:03:21,659 --> 00:03:24,746 তারা "বিগ ড্যাডি"র মতো ডাকনামের প্রচলন করে, 50 00:03:24,829 --> 00:03:27,373 বা তাকে ডাকা হতো "মায়াময় দৈত্য"। 51 00:03:27,457 --> 00:03:29,876 কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল মানে হলো 52 00:03:29,959 --> 00:03:33,213 নিজের ক্ষমতা সুসংহত করতে আমিন তার সকল প্রতিপক্ষকে নির্মূল করেছেন। 53 00:03:33,296 --> 00:03:34,964 দেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়ানো 54 00:03:35,048 --> 00:03:38,259 আপনার ভক্তদের বিরাগভাজন না হয়ে আপনি সেটা কীভাবে করবেন? 55 00:03:38,343 --> 00:03:41,596 নিয়মবহিতে একটা ছোট্ট চালাকি বাতলে দেওয়া আছে। 56 00:03:45,225 --> 00:03:48,603 নতুন একনায়কতন্ত্রের সূচনা করা কঠিন কাজ, এবং অধিকাংশ সময়ই কাজগুলো হয় অপ্রীতিকর। 57 00:03:48,686 --> 00:03:53,149 সেসব অপ্রীতিকর খুঁটিনাটির মাত্রাতিরিক্ত প্রকাশ একনায়কতন্ত্রে স্বাভাবিক ছন্দকে ব্যাহত করতে পারে। 58 00:03:53,733 --> 00:03:56,236 উগান্ডা খুবই শান্তিপ্রিয় দেশ, 59 00:03:56,319 --> 00:03:59,697 এবং এই উগান্ডায় কোনো মানবাধিকার লঙ্ঘন করা হয় না। 60 00:03:59,781 --> 00:04:02,116 এ কারণেই, ধন্যবাদ এই নিয়মবহিকে, 61 00:04:02,200 --> 00:04:05,161 শীর্ষ স্বৈরশাসক মাত্রই তথ্য গোপন করার গুরুত্ব জানেন। 62 00:04:07,205 --> 00:04:10,959 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের নৃশংসতার খবর ছড়িয়ে পড়তে শুরু করলে, 63 00:04:11,042 --> 00:04:15,255 হিটলার দ্যা-রেসিইন-স্ট্যাড বন্দী শিবির পরিদর্শন করতে রেড ক্রসকে আমন্ত্রণ জানিয়েছিলেন, 64 00:04:15,838 --> 00:04:20,593 সেখানে কেবল স্বাস্থ্যবান বাসিন্দাদের রাখা হতো এবং তারা এটাকে আদর্শ মহল্লা হিসেবে সাজিয়েছিল, 65 00:04:21,094 --> 00:04:25,056 সেখানে ইহুদী পরিচালিত ব্যবসা, স্বতন্ত্র ব্যাংক, এমনকি ক্রীড়া-আসরও ছিল। 66 00:04:25,974 --> 00:04:28,351 জোসেফ স্ট্যালিনের কৃষি-নীতির কারণে যখন 67 00:04:28,434 --> 00:04:31,396 ইউক্রেনে লাখ লাখ লোক খাদ্যাভাবে মারা যাচ্ছিল, 68 00:04:31,479 --> 00:04:35,650 তিনি মিথ্যা প্রচারণা, প্রচারমাধ্যম নিয়ন্ত্রণ এবং ভাড়াটে রিপোর্টার কাজে লাগিয়ে 69 00:04:35,733 --> 00:04:37,860 প্রকৃত সত্য প্রকাশের পথ রুদ্ধ করেন। 70 00:04:37,944 --> 00:04:40,947 পল পট কম্বোডিয়ায় তার পরিচালিত গণহত্যায় লাখ বিশেক মানুষ 71 00:04:41,030 --> 00:04:42,949 খুনের প্রমাণ অস্বীকার করতে, 72 00:04:43,032 --> 00:04:46,703 বলেছিলেন, তিনি এবং তার খেমার রুজ বাহিনী ভিয়েতনামিদের চক্রান্তের শিকার। 00:04:47,032 --> 00:04:50,403 [আগস্ট, ১৯৭১] [আমিনের স্বৈরশাসন শুরুর ৬ মাস পর] 73 00:04:51,082 --> 00:04:55,753 বিশ্বাস করুন বা না করুন, উগান্ডার ''মায়াময় দৈত্য"কে এই কৌশল প্রয়োগ করতে 74 00:04:55,837 --> 00:04:58,214 খুব বেশি দিন দেরী করতে হয়নি। 75 00:04:58,798 --> 00:05:01,467 ইদি আমিনের ব্যক্তিত্ব ছিল খুবই সম্মোহনী ধাঁচের, 76 00:05:01,551 --> 00:05:04,554 কিন্তু তিনি যে একজন ঘাতক তা অস্বীকার করার সুযোগ নেই, 77 00:05:05,555 --> 00:05:09,058 যিনি ক্ষমতা দখল করা মাত্রই খুনের বলগা ঘোড়া ছুটানো শুরু করেন। 78 0:05:09,140 --> 0:05:12,470 আমিনের শাসনামলের ছয় মাস যেতে না যেতেই, 79 0:05:12,560 --> 0:05:17,850 সেনা ছাউনিগুলোতে ব্যাপক হারে সৈন্য হত্যাকাণ্ডের অভিযোগ উঠতে শুরু করে, 80 0:05:19,060 --> 0:05:22,570 বিশেষত সেইসব সৈন্যদের হত্যা করা হচ্ছিল, যারা জাতিগত-ভাবে সাবেক প্রেসিডেন্ট 81 0:05:22,650 --> 0:05:25,570 মিল্টন ওবোটের জাতিগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল। 82 0:05:25,650 --> 0:05:30,120 [ড্যারেক পিটারসন] [মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও আফ্রিকান স্টাডিজের অধ্যাপক] লোকজনকে কাম্পালা শহরের বাইরের জঙ্গলে নিয়ে খুন করা হতো। 83 0:05:30,200 --> 0:05:32,580 মৃতদেহগুলো জঙ্গলেই পুতে ফেলা হতো, অথবা স্পষ্ট করে বললে, 84 0:05:32,660 --> 0:05:34,370 অনেক সময় নীলনদে ছুড়ে ফেলে দিত। 85 0:05:37,870 --> 0:05:40,000 এইসব ব্যাপক হত্যাযজ্ঞের গুঞ্জন ছড়িয়ে পড়তে থাকলে, 86 0:05:40,080 --> 0:05:43,000 আমেরিকান সাংবাদিক নিকোলাস স্টর্চ অভিযোগগুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন, 87 0:05:43,710 --> 0:05:48,090 সাথে ছিলেন তার বন্ধু রবার্ট সিডেল, যিনি স্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। 88 0:05:48,180 --> 0:05:50,720 স্টর্চ আর সিডেল গাড়িতে করে কথিত অপরাধস্থলে রওনা করেন: 89 0:05:50,800 --> 0:05:54,810 রাজধানী কাম্পালা হতে ১৭০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি গ্রামীণ সেনাছাউনী। 90 0:05:56,310 --> 0:05:59,270 এবং দুইদিন পর, আপাতদৃষ্টিতে তারা দুজনেই নিখোঁজ হন। 91 0:06:00,480 --> 0:06:03,150 কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও তাদের হদিস মেলে না। 92 0:06:04,030 --> 0:06:06,190 আমিন ব্যক্তিগতভাবে দেখা করে স্টর্চের স্ত্রীকে আশ্বস্ত করেন যে, 93 0:06:06,280 --> 0:06:09,280 তিনি প্রকৃত ঘটনা উৎঘাটন করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। 94 0:06:10,160 --> 0:06:13,490 কিন্তু তার গড়িমসিতে তদন্ত কার্যক্রম শুরু হতেই কয়েক মাস চলে যায়। 95 0:06:14,240 --> 0:06:19,670 তন্মধ্যে তাঞ্জানিয়ায় পালিয়ে যাওয়া উগান্ডার সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট এক নিষ্ঠুর কাহিনি প্রকাশ করেন। 96 0:06:19,750 --> 0:06:21,130 তিনি সেখানকার পুলিশকে জানান যে, 97 0:06:21,210 --> 0:06:25,960 আমিনের কর্মকর্তারা ঐ দুই আমেরিকানকে আক্রমণ করে ও কুপিয়ে খুন করে, 98 0:06:26,050 --> 0:06:29,340 তাদের লাশ পুড়িয়ে একটা ডোবায় ফেলে দেওয়া হয়। 99 0:06:33,850 --> 0:06:37,810 এই অপরাধে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলে ধারণা করা হয়, 100 0:06:37,890 --> 0:06:41,100 কিন্তু আমিন কোনো অভিযোগ গঠন ব্যতিরেকেই তদন্ত কাজ বন্ধ করে দেন। 101 0:06:42,480 --> 0:06:44,360 নিয়মবহির আরও একটি সাফল্যগাথা? 102 0:06:45,110 --> 0:06:46,280 ঠিক তা না। 103 0:06:52,240 --> 0:06:54,910 এই কেলেঙ্কারিতে আমিনের শাসনতন্ত্রের ভাবমূর্তি বদলে যায়, 104 0:06:54,990 --> 0:06:57,910 তার কুকীর্তির গুঞ্জনের বদলে সারা বিশ্বের খবরের কাগজের শিরোনাম হতে থাকে। 105 0:06:58,450 --> 0:07:02,170 আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের দৃষ্টিভঙ্গি বদলায়, যেহেতু ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় যে, 106 0:07:02,250 --> 0:07:05,750 ইদি আমিনের সরকার এক অস্বাভাবিক বর্বরতার নিকৃষ্টতম রূপ। 107 0:07:05,840 --> 0:07:08,760 কিন্তু সত্যি বলতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের ধার ধারে কে? 108 0:07:08,840 --> 0:07:11,630 আসল ব্যাপার হলো, আপনার জনগণের আনুগত্য, 109 0:07:11,720 --> 0:07:14,970 আর নিয়মবহিতে জনগণকে নিয়ন্ত্রণে রাখার অব্যর্থ কৌশল দেওয়া আছে। 110 0:07:23,560 --> 0:07:26,150 প্রত্যেক যোগ্য স্বৈরশাসকই জানে যে, তাদের দেশের জনগণ মূলত, 111 0:07:26,230 --> 0:07:28,440 আবেগপূর্ণ মানুষের সমষ্টি, 112 0:07:29,110 --> 0:07:31,400 এবং জনগণের আবেগকে নিজের মতো চালনা করা খুবই সম্ভব। 113 0:07:32,410 --> 0:07:37,030 সবথেকে কার্যকর অস্ত্র হলো, কাউকে বলির পাঠা বানানো। 114 0:07:39,040 --> 0:07:43,710 জনগণের দুর্দশার জন্য অন্য কাউকে দোষারোপ করা এবং উৎপীড়ন চালানো। 115 0:07:43,790 --> 0:07:47,040 এভাবেই আপনি গণমানুষের আস্থা ও সমর্থন লাভ 116 0:07:47,130 --> 0:07:49,210 এবং নিজের কর্মকাণ্ডের বৈধতা প্রতিষ্ঠা করবেন। 117 0:07:49,300 --> 0:07:51,170 সেইগ হেইল! 118 0:07:51,260 --> 0:07:53,260 এই কৌশলের অজস্র উদাহরণ পাওয়া যাবে। 119 0:07:54,760 --> 0:07:58,010 জোসেফ স্ট্যালিন ১৯৩০ সালের দিকে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির শ্লথগতির জন্য 120 0:07:58,100 --> 0:08:02,890 কুলাক নামে অভিহিত ধনী কৃষকশ্রেণি কর্তৃক সম্পদের অবৈধ মজুতদারিকে দায়ী করেন। 121 0:08:03,770 --> 0:08:07,110 মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ইতালিয়ান বংশোদ্ভূতদের সম্পদ বাজেয়াপ্ত করতে 122 0:08:07,190 --> 0:08:11,030 একটা বিশেষ আইন প্রণয়ন করেন, যারা কিনা একসময় সেই দেশের শাসক ছিল, 123 0:08:11,110 --> 0:08:14,570 এবং তাদেরকে লিবিয়া থেকে বহিষ্কার করেন, যা 'প্রতিশোধ দিবস' হিসেবে পরিচিতি লাভ করে। 124 0:08:14,660 --> 0:08:16,620 আর এডলফ হিটলার তো আছেনই, 125 0:08:16,700 --> 0:08:21,540 যিনি একবারে শূন্য থেকে কেবল ইহুদীদেরকে দোষারোপ ও নিগ্রহের উপর ভিত্তি করে একটা আস্ত আন্দোলন শুরু করেছিলেন। 126 0:08:22,160 --> 0:08:27,040 কিন্তু আমিন যখন এই কৌশল প্রয়োগ করেন, তার মাথায় একটা ভিন্ন উদ্দেশ্য ছিল। 127 00:08:27,131 --> 00:08:30,051 দেশের আর্থিক পরিস্থিতি ছিল শোচনীয়, 128 00:08:30,134 --> 00:08:34,472 এবং আমিন এমন একটা কৌশল দাঁড় করাতে চাচ্ছিলেন যেন জনগণ তুষ্ট হয়, 129 00:08:34,555 --> 00:08:39,185 যাতে তিনি নিজেকে প্রকৃতার্থে একজন যোগ্য ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উপস্থাপন করতে পারেন। 130 00:08:39,268 --> 00:08:43,856 আর সেই বলির পাঁঠা বানাতে তিনি কোনো নতুন জাতিগোষ্ঠীর খোঁজ করছিলেন, 131 00:08:43,940 --> 00:08:45,358 তা হলো এশিয়ান বংশোদ্ভূতগণ। 00:08:46,240 --> 00:08:47,958 [কাম্পালা, উগান্ডা।] 132 00:08:48,277 --> 00:08:51,531 তখন উগান্ডায় প্রায় ১ লাখের মতো এশিয়ান বংশোদ্ভূতের বসবাস ছিল, 133 00:08:51,614 --> 00:08:54,534 প্রধানত ভারত উপমহাদেশের ভারতীয়গণ। 134 00:08:54,617 --> 00:08:57,870 ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা তাদেরকে সেদেশে নিয়ে গিয়েছিল, 135 00:08:57,954 --> 00:09:01,457 মূলত রেললাইন নির্মাণ শ্রমিক হিসেবে, এবং পরবর্তীতে তারা সেখানেই বসবাস শুরু করে। 136 00:09:02,291 --> 00:09:06,170 এশিয়ান সম্প্রদায়: ১ কোটি জনসংখ্যার মধ্যে ৮০ হাজার। 137 00:09:06,254 --> 00:09:09,465 বড় দোকান-পাট এবং ব্যবসার অধিকাংশের মালিকানা তাদের দখলে। 138 00:09:09,549 --> 00:09:13,386 বিপুল সংখ্যক উগান্ডান লোকজন এশিয়ানদের প্রতি রুষ্ট ছিলেন। 139 00:09:13,469 --> 00:09:16,305 তারা চারপাশে যেদিকেই তাকাত এশিয়ান ব্যবসায়ীদের দেখতে পেতো, 140 00:09:16,389 --> 00:09:18,558 আর ভাবতো, "এটা আমাদের দেশ।" 141 00:09:18,641 --> 00:09:20,810 "এই দোকানগুলোর মালিক তো আফ্রিকানরা হওয়া উচিত।" 142 00:09:20,893 --> 00:09:23,604 আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, 143 00:09:23,688 --> 00:09:25,731 এশিয়ানরা অত্যন্ত তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন, 144 00:09:25,815 --> 00:09:29,694 এবং তারা দীর্ঘদিন যাবত এই দেশকে শোষণ করে চলেছে। 145 00:09:30,570 --> 00:09:32,321 আমিন যখন ক্ষমতায় আসলো, 146 00:09:32,405 --> 00:09:36,576 উগান্ডায় বসবাসকারী ভারতীয় জনগণ ব্যাপক উৎফুল্ল হয়েছিল। 147 00:09:36,659 --> 00:09:38,160 [মোহাম্মদ মামদানি] [কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র ও নৃবিজ্ঞানের অধ্যাপক] আমিন নিজেই একটা কথা প্রায়ই বলতেন, 148 00:09:38,244 --> 00:09:42,331 [মোহাম্মদ মামদানি] [কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র ও নৃবিজ্ঞানের অধ্যাপক] যে, ব্রিটিশ কর্তৃক নাগরিক অধিকার বঞ্চিত এইসব ভারতীয়দের তিনি মুক্ত করেছেন। 149 00:09:42,415 --> 00:09:45,001 কিন্তু একনায়কতন্ত্রের নিয়মবহির শিক্ষার্থী হিসেবে 150 00:09:45,084 --> 00:09:47,253 আমিন তার সুর পাল্টানোর সিদ্ধান্ত নেন। 00:09:48,084 --> 00:09:50,006 [অক্টোবর, ১৯৭১] [আমিনের স্বৈরশাসন শুরুর ৯ মাস পর] . 151 00:09:50,006 --> 00:09:51,549 [অক্টোবর, ১৯৭১] [আমিনের স্বৈরশাসন শুরুর ৯ মাস পর] ১৯৭১ সালের শেষের দিকে, 152 00:09:51,632 --> 00:09:54,385 আমিন একটা সংবাদ সম্মেলনে বর্ণনা করেন, 153 00:09:54,468 --> 00:09:57,847 এশিয়ান সম্প্রদায় কীভাবে কৃষ্ণাঙ্গ উগান্ডানদেরকে অবজ্ঞা করতো, 154 00:09:57,930 --> 00:10:00,558 সভ্যতার মানদণ্ডে উগান্ডানদেরকে খাটো বিবেচনা করতো। 155 00:10:01,434 --> 00:10:05,521 কিন্তু তখনি যেন দয়ালু, নম্র আমিনের দৃশ্যত পুনঃ জাগরণ ঘটে। 156 00:10:07,356 --> 00:10:10,276 [ডিসেম্বর, ১৯৭১] কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকলে তা দূর করার লক্ষ্যে আমিন 157 00:10:10,359 --> 00:10:13,904 এশিয়ান সম্প্রদায়ের নেতাদেরকে একটা বৈঠকে আমন্ত্রণ জানান। 158 00:10:14,697 --> 00:10:17,783 উগান্ডার সবথেকে গুরুত্বপূর্ণ ভিআইপিগণ সেই সম্মেলনে উপস্থিত হন, 159 00:10:17,867 --> 00:10:19,994 আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন। 160 00:10:20,578 --> 00:10:21,787 সবাই আশাবাদী মেজাজেই ছিলেন... 161 00:10:22,747 --> 00:10:28,044 কিন্তু মহামান্য প্রেসিডেন্ট তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে নিয়ে হাজির হন। 162 00:10:30,671 --> 00:10:33,841 আমিন এশিয়ান সম্প্রদায়কে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য শুরু করেন, 163 00:10:33,924 --> 00:10:37,637 তাদের বিরুদ্ধে কর ফাঁকি, রাষ্ট্রের বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার, 164 00:10:37,720 --> 00:10:41,223 এবং ব্যবসায় কৃষ্ণাঙ্গ উগান্ডানদের প্রতি বৈষম্যের অভিযোগ আনেন। 165 00:10:41,307 --> 00:10:44,352 অন্যভাবে বললে, অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাষ্ট্রদ্রোহ। 166 00:10:45,353 --> 00:10:49,440 আমিনের ঐ বক্তব্য যেন এশিয়ানদের বিরুদ্ধে মিথ্যা-প্রচারণা, বিদ্বেষমূলক বক্তব্য ও 167 00:10:49,523 --> 00:10:51,275 সহিংসতার আগুনে ঘি ঢেলে দেয়। 168 00:10:53,527 --> 00:10:54,862 বিভাজন তৈরির মাধ্যমে, 169 00:10:54,945 --> 00:10:59,617 একজন স্বৈরশাসক হিসেবে আমিন কেবল বৃহত্তর সমাজ ব্যবস্থায় 170 00:10:59,700 --> 00:11:01,535 বিশ্বাসের বন্ধনই নষ্ট করেননি, 171 00:11:01,619 --> 00:11:05,081 তিনি একইসাথে তার সমর্থকদের একতাবদ্ধও করছিলেন, 172 00:11:05,164 --> 00:11:08,167 যাদের অধিকাংশই মূলত কৃষ্ণাঙ্গ উগান্ডান জনগণ। 173 00:11:09,001 --> 00:11:11,671 এখন যেহেতু আপনার বলির পাঠাকে টাল-মাটাল অবস্থায় পেয়ে গেছেন, 174 00:11:11,754 --> 00:11:14,465 আপনি হয়তো ভাবছেন, তাদেরকে নিয়ে যা খুশি করতে পারবেন, 175 00:11:14,548 --> 00:11:18,052 কিন্তু কাজটা সবসময় এত সরল না। অন্তত, এখনি না। 176 00:11:18,719 --> 00:11:22,682 এমনকি স্বৈরতান্ত্রিক সমাজেও কিছু বিধান থাকে, যা 'আইন' নামে পরিচিত। 177 00:11:23,391 --> 00:11:24,892 আপনাকে সেগুলো অকেজো করতে হবে। 178 00:11:29,397 --> 00:11:32,191 একছত্র ক্ষমতার অধিকারী হওয়ার একটা মজা হলো: 179 00:11:32,817 --> 00:11:34,652 "না" শব্দটা আপনাকে শুনতে হয়না বললেই চলে। 180 00:11:35,277 --> 00:11:39,073 তবে আপনার স্বৈরতান্ত্রিক খামখেয়ালী বাস্তবায়নের বাধাগুলো দূর করতে অনেক কাজ করতে হবে। 181 00:11:39,573 --> 00:11:42,993 বিদ্যমান আইনি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের কাজে প্রতিবন্ধক হয়ে উঠতে পারে। 182 00:11:43,077 --> 00:11:45,121 তখন তারা কী করে? তারা সেগুলো ভেঙ্গে ফেলে। 183 00:11:45,204 --> 00:11:50,501 উদ্দেশ্য হলো, সেই সকল প্রতিষ্ঠান ও বিধানগুলোকে দুর্বল করে দেওয়া 184 00:11:50,584 --> 00:11:53,421 যেগুলো আপনার ক্ষমতার পথে প্রতিবন্ধক হয়ে আছে। 185 00:11:54,046 --> 00:11:56,298 এবং সেই বিধানগুলো গুলো অকার্যকর হয়ে গেলেই, 186 00:11:56,382 --> 00:11:59,009 আপনার বলির পাঠার বিরুদ্ধে আপনি ইচ্ছামতো আইন প্রণয়ন করতে পারবেন। 187 00:11:59,802 --> 00:12:02,304 এই কাজে যে কোনো স্বৈরশাসকই যথেষ্ট সমর্থন পায়। 188 00:12:05,474 --> 00:12:10,604 সরকার ব্যবস্থা ও প্রশাসনের উপর ইদি আমিনের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, 189 00:12:10,688 --> 00:12:12,732 অর্থনৈতিক কাঠামোও তার নিয়ন্ত্রণে ছিল। 190 00:12:13,399 --> 00:12:15,526 আমার কৌশল হলো খেলাধুলা। 191 00:12:15,609 --> 00:12:18,404 লোকজনকে কুপোকাত করায় আমি রাজনৈতিক কৌশলও ব্যবহার করছি। 192 00:12:19,905 --> 00:12:23,617 একমাত্র যে প্রতিষ্ঠানে ইদি আমিন অনুপ্রবেশ করতে পারেননি, সেটা হলো বিচারবিভাগ। 193 00:12:24,618 --> 00:12:27,246 তো তিনি সংবিধানের কিছু অংশ স্থগিত করে দেন। 194 00:12:27,329 --> 00:12:32,793 তিনি নিজের ইচ্ছামতো কাজ করতে নিজেই নিজেকে অধ্যাদেশ জারির ক্ষমতা প্রদান করেন। 195 00:12:33,669 --> 00:12:38,048 বিরক্তিকর বিচারকগুলোকে সরিয়ে দিয়ে আপনি এখন ফাঁকা মাঠের খেলোয়াড়। 196 00:12:38,674 --> 00:12:42,595 এতে আমিনের বলির পাঠা বানানোর কার্যক্রমের দ্বিতীয় স্তরে প্রবেশ ত্বরান্বিত হয়। 00:12:43,506 --> 00:12:45,349 [৫ই আগস্ট, ১৯৭২] [আমিনের স্বৈরশাসন শুরুর ১৮ মাস পর] 197 00:12:46,682 --> 00:12:50,436 পূর্ব উগান্ডার শহর সরোটি ভ্রমণে গিয়ে, একদিন সকালবেলা 198 00:12:50,519 --> 00:12:52,104 আমিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠলেন 199 00:12:52,188 --> 00:12:55,024 এবং নিজে গাড়ি চালিয়ে স্থানীয় বেতার কেন্দ্রে চলে গেলেন। 200 00:12:55,107 --> 00:12:57,193 তিনি সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 201 00:12:57,276 --> 00:12:59,612 তিনি বলেন, "গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, 202 00:12:59,695 --> 00:13:02,948 স্বপ্নে দেখি যে, এশিয়ানরা গোরুর দুধ দোহাচ্ছে, 203 00:13:03,032 --> 00:13:04,742 কিন্তু তারা সেটাকে খাবার দিচ্ছে না। 204 00:13:04,825 --> 00:13:09,789 সুতরাং আমি মনে করি, আমাদের উচিত এশিয়ানদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা।" 205 00:13:10,790 --> 00:13:15,586 ভারতীয় দিয়ে ভর্তি কাম্পালার রাস্তাঘাট আমি আর দেখতে চাই না। 206 00:13:15,669 --> 00:13:18,172 স্যার, আপনি সত্যিই সকল এশিয়ানদেরকে তাড়িয়ে দিতে চান? 207 00:13:18,255 --> 00:13:20,591 হ্যাঁ। তাদেরকে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে। 208 00:13:20,674 --> 00:13:25,304 উগান্ডার এশিয়ান সম্প্রদায়কে তিন মাস সময় বেঁধে দেওয়া হয় তাদের ব্যবসা গুটিয়ে 209 00:13:25,387 --> 00:13:26,514 উগান্ডা ত্যাগ করতে। 210 00:13:26,597 --> 00:13:30,643 এবং সেক্ষেত্রে, তাদের যা কিছু আছে সব এখন থেকে শুরু করে 211 00:13:30,726 --> 00:13:33,937 সোমবারের পর নবম দিনের মধ্যে বিক্রি করে দিতে হবে। 212 00:13:35,856 --> 00:13:39,527 আমি উগান্ডায় থাকতাম এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সহকারীর কাজ করাতাম। 213 00:13:39,610 --> 00:13:44,532 এবং সেখানকার এশিয়ান সম্প্রদায়ের আমার পরিচিত সবার ধারণা ছিল যে, 214 00:13:44,615 --> 00:13:46,283 এগুলো কেবলই বাগাড়ম্বর। 215 00:13:47,743 --> 00:13:50,913 এশিয় জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উগান্ডার আদালতে নিরাপত্তার আবেদন জানান, 216 00:13:50,996 --> 00:13:52,373 কিন্তু ওসবে কোনো কাজ হয়নি। 217 00:13:53,582 --> 00:13:56,669 উগান্ডার এশিয় জনগোষ্ঠীর অনেকের জন্ম, বেড়ে উঠা, সব ছিল উগান্ডাতেই। 218 00:13:56,752 --> 00:14:01,090 তাদের পরিবার কয়েক প্রজন্ম ধরে উগান্ডায় বসবাস করেছে। তাদের যাবার মতো কোনো জায়গা ছিল না। 219 00:14:01,966 --> 00:14:07,012 লোকজন দেশ ছাড়ার সময় তাদের গাড়িটা বিমানবন্দরে ফেলে যাচ্ছিল, চাবি সহ। 220 00:14:08,389 --> 00:14:10,683 কেউই বুঝতে পারছিল না, আসলে তাদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। 221 00:14:10,766 --> 00:14:11,684 আসলে... 222 00:14:11,767 --> 00:14:12,935 আপনি শুধু... 223 00:14:13,018 --> 00:14:17,106 কল্পনা করুন, যে দেশে আপনি গোটা জীবন ধরে বসবাস করে আসছেন... 224 00:14:17,189 --> 00:14:18,858 কয়েক প্রজন্মধরে। 225 00:14:18,941 --> 00:14:23,404 এখন চলে যেতে হচ্ছে, কিন্তু আপনাকে বিদায় জানানোর মতো একটা লোকও নেই। 226 00:14:25,573 --> 00:14:28,242 তবে, এটা কিন্তু সবার জন্য বিপর্যয়কর ছিল না। 227 00:14:29,493 --> 00:14:32,454 আপনার বলির পাঠাকে দেশছাড়া করার পর, 228 00:14:32,538 --> 00:14:34,957 এখন সময় পুরস্কার বুঝে নেবার। 229 00:14:36,208 --> 00:14:39,962 সকল এশিয়ান জনগোষ্ঠীকে বিতাড়িত করা হয়ে গেলে... 230 00:14:41,088 --> 00:14:44,341 ...উগান্ডার জনগণ তা উৎসবের সাথে উৎযাপন করে। 231 00:14:46,969 --> 00:14:52,474 ইদি আমিন এশিয় মালিকানার ব্যবসা প্রতিষ্ঠানসমূহ নিজের দখলে নিয়ে 232 00:14:52,558 --> 00:14:55,311 পুরস্কারস্বরূপ আফ্রিকানদের হাতে তুলে দেন। 233 00:14:56,270 --> 00:14:58,314 তারা চলে যাওয়াতে খুব ভালো হয়েছে। 234 00:14:58,397 --> 00:14:59,398 কেন? 235 00:15:00,149 --> 00:15:02,151 তারা এতদিনে আমাদেরটা যথেষ্ট খেয়েছে। 236 00:15:04,278 --> 00:15:05,946 এটা ছিল একটা জনপ্রিয় পদক্ষেপ। 237 00:15:06,488 --> 00:15:09,992 এটা কোনো না কোনোভাবে সংখ্যাগরিষ্ঠ 238 00:15:10,075 --> 00:15:13,621 জনগণের চাওয়ার সাথে গভীরভাবে সংগতিপূর্ণ ছিল, 239 00:15:14,788 --> 00:15:15,873 সেকারণে এটা জনপ্রিয় হয়েছিল। 240 00:15:15,956 --> 00:15:18,417 এই পদক্ষেপ সফল ছিল কি না, সেটা ভিন্ন প্রশ্ন। 241 00:15:19,043 --> 00:15:23,714 এশিয়ানদের বিতাড়িত করার পর, ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দেয়। 242 00:15:23,797 --> 00:15:28,636 এশিয় মালিকানা থেকে দোকানগুলো যাদের দখলে আসে, 243 00:15:28,719 --> 00:15:30,095 তারা ছিল অদক্ষ। 244 00:15:30,179 --> 00:15:33,849 অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিচালনার জ্ঞান তাদের ছিল না। 245 00:15:35,017 --> 00:15:38,145 সকল প্রকার পণ্যের সরবরাহ ঘাটতির কারণে 246 00:15:38,228 --> 00:15:41,190 বিশাল মুদ্রাস্ফীতি দেখা দেয়, 247 00:15:41,899 --> 00:15:46,278 এবং অর্থনীতির বিভিন্ন খাতে ধ্বস নামে। 248 00:15:47,905 --> 00:15:51,492 তাহলে, একটা ক্ষুদ্র গোষ্ঠীর লোকদের আতংকগ্রস্ত করে আপনার সব সমস্যার সমাধান হবে না। 249 00:15:51,575 --> 00:15:54,370 যেমনটা দেখলেন, এটা উল্টো আরও মাথাব্যথার কারণ হতে পারে। 250 00:15:54,453 --> 00:15:57,957 তবে এর জন্য নিয়মবহিকে দোষ দিবেন না, এই দুর্গতির জন্য দায়ী আপনার জনগণ। 251 00:15:58,040 --> 00:15:59,917 তারা আপনার দিকে অভিযোগের আঙ্গুল তোলার আগেই, 252 00:16:00,000 --> 00:16:03,045 তাদের মুখ বন্ধ করার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 253 00:16:08,258 --> 00:16:09,258 নির্যাতন। 254 00:16:09,760 --> 00:16:13,389 আপনার বিরুদ্ধাচরণে জনগণকে নিরুৎসাহিত করার একটা ভালো উপায় হলো নির্যাতন। 255 00:16:13,472 --> 00:16:17,059 এটা মেরে ফেলার থেকে ভালো, কারণ এতে ব্যক্তির মৃত্যু হয় না। 256 00:16:17,142 --> 00:16:20,396 [এন্ড্রু সুলিভান] [গ্রন্থাকার ও রাজনৈতিক বিশ্লেষক] আপনি তাদের বন্দী করতে, জেলে ঢুকাতে, জোরপূর্বক বক্তব্য আদায় করতে, 257 00:16:20,479 --> 00:16:23,148 এবং তাদের উপর নৃশংস অত্যাচার চালাতে পারবেন। 258 00:16:23,232 --> 00:16:24,400 এগুলো স্বৈরশাসকদের দারুণ পছন্দ। 259 00:16:24,483 --> 00:16:25,818 তারা নিশ্চিতভাবেই পছন্দ করে। 260 00:16:26,652 --> 00:16:30,364 কম্বোডিয়ার পল পটের খেমার রুজ বাহিনীর নির্যাতন কৌশল ছিল ব্যাপক বৈচিত্র্যময়, 261 00:16:30,447 --> 00:16:32,950 দোষ স্বীকারে বাধ্য করতে তারা ওয়াটার বোর্ডিং, বৈদ্যুতিক শক প্রদান, 262 00:16:33,575 --> 00:16:36,996 এবং এমনকি লোকদের শরীরে অসংখ্য বিচ্ছু ছড়িয়ে দিত। 263 00:16:37,871 --> 00:16:41,625 , উত্তর কোরিয়ার 'রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়' নির্ঘুম রাখা ও 'পিজিয়ন' পদ্ধতি প্রয়োগ করত, 264 00:16:42,251 --> 00:16:44,294 শরীরকে এমনভাবে চাপে রাখা যে, একসময় 265 00:16:44,378 --> 00:16:47,172 নির্যাতিতের মেরুদণ্ড শরীরের বাইরে বের হয়ে আসে। 266 00:16:47,673 --> 00:16:52,845 এদিকে জোসেফ স্ট্যালিনের এনকেভিডির পছন্দের নির্যাতন কৌশল ছিল রাশিয়ার কুখ্যাত 'স্ট্রাপাডো', 267 00:16:52,928 --> 00:16:55,848 যেটাতে নির্যাতিতের দুহাত পিছনে নিয়ে দড়িতে বেঁধে 268 00:16:55,931 --> 00:16:57,725 শরীর শূন্যে ঝুলিয়ে রাখা হত। 00:16:58,406 --> 00:17:01,061 [১৯৭৩] [আমিনের স্বৈরশাসন শুরুর ২ বছর পর] . 269 00:17:01,061 --> 00:17:03,147 [১৯৭৩] [আমিনের স্বৈরশাসন শুরুর ২ বছর পর] এশিয়ানদের বিদায় করার ফলে, 270 00:17:03,230 --> 00:17:07,943 সে সময় চোরাচালান বেড়ে যায়, অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দেয়। 271 00:17:09,069 --> 00:17:12,781 আপনার শাসনের বিরুদ্ধচারীদের উজ্জীবিত করতে দুর্বল অর্থনীতির মতো ভালো আর কিছু নেই। 272 00:17:12,865 --> 00:17:17,494 তো আমিন এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দেন তার প্রধান নিপীড়ক বাহিনীকে: 273 00:17:17,578 --> 00:17:19,788 দ্যা স্ট্যাট রিসার্চ ব্যুরো, 274 00:17:19,872 --> 00:17:21,540 এই বাহিনীর এজেন্টরা কুখ্যাত ছিল 275 00:17:21,623 --> 00:17:24,668 তাদের নৃশংসতা ও সাজসজ্জার কারণে। 276 00:17:24,752 --> 00:17:28,130 এই এজেন্টদের দেখলে যে কেউ চিনতে পারতো, 277 00:17:29,381 --> 00:17:34,595 কারণ, তাদের পরনে থাকতো বেল-বটম প্যান্ট, ফুলেল নক্সার শার্ট, কালো চশমা। 278 00:17:34,678 --> 00:17:37,264 বুঝতেই পারছেন, তাদের মধ্যে অনেকটা ৭০'এর দশকের আবহ ছিল। 279 00:17:38,307 --> 00:17:40,184 তবে পোশাক-আশাকে মনোলোভা হলেও, 280 00:17:40,267 --> 00:17:43,896 আপনি সম্ভবত তাদের সঙ্গ এড়িয়ে চলতেই চাইতেন। 281 00:17:44,605 --> 00:17:47,775 কাউকে কাউকে আক্ষরিক অর্থেই রাস্তা থেকে তুলে নিয়ে যেত। 282 00:17:47,858 --> 00:17:50,235 কোন রেস্টুরেন্টে বসে থাকলে সেখান থেকে টেনে-হেঁচড়ে বের করে, 283 00:17:50,319 --> 00:17:53,655 জোড় পূর্বক গাড়ির পিছনের ট্রাংকে তুলে নিয়ে চলে যেত। 284 00:17:55,115 --> 00:17:56,992 আর কখনো তাদের খোঁজ মিলতো না। 285 00:17:58,952 --> 00:18:00,552 কিন্তু সবাই জানতো, তাদেরকে কোথায় নিয়ে গেছে। 00:18:00,552 --> 00:18:01,163 [স্ট্যাট রিসার্চ ব্যুরো] [কাম্পালা, উগান্ডা] কিন্তু সবাই জানতো, তাদেরকে কোথায় নিয়ে গেছে। 00:18:01,163 --> 00:18:02,206 [স্ট্যাট রিসার্চ ব্যুরো] [কাম্পালা, উগান্ডা] . 00:18:02,206 --> 00:18:03,335 [স্ট্যাট রিসার্চ ব্যুরো] [কাম্পালা, উগান্ডা] আমিন অনেকগুলো নির্যাতন কেন্দ্র বানিয়েছিল। 286 00:18:03,335 --> 00:18:06,335 আমিন অনেকগুলো নির্যাতন কেন্দ্র বানিয়েছিল। 287 00:18:07,252 --> 00:18:08,796 সবথেকে কুখ্যাতগুলোর একটি ছিল 288 00:18:08,879 --> 00:18:10,839 স্টেট রিসার্চ সেন্টারের সদর দপ্তর, 289 00:18:10,923 --> 00:18:14,009 যেটা ছিল কাম্পালা শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। 290 00:18:14,927 --> 00:18:17,721 প্রকৃতপক্ষে ঠিক পাশের ভবনটিই ছিল ফরাসি দূতাবাস, 291 00:18:17,805 --> 00:18:23,310 দূতাবাসে কর্মরত ব্যক্তিদের বর্ণনায় জানা যায়, তারা নির্যাতিতদের চিৎকার শুনতে পেত। 292 00:18:24,103 --> 00:18:26,188 এস.আর.বি ভবন বিখ্যাত ছিল 293 00:18:26,271 --> 00:18:28,607 এর চার দেয়ালের অন্তরালের ভয়ংকর কর্মকাণ্ডের জন্য। 294 00:18:29,191 --> 00:18:32,152 সাধারণ, নিরীহ লোকদের নৃশংস অত্যাচারের মাধ্যমে খুন করত। 295 00:18:34,196 --> 00:18:36,907 তবে আমিন আর তার সাঙ্গপাঙ্গরা সর্বদা 296 00:18:36,990 --> 00:18:39,827 দু-চারজন লোককে পালানোর সুযোগ করে দিত 297 00:18:39,910 --> 00:18:42,329 যেন তারা পরে এই দুর্বিষহ অভিজ্ঞতার বর্ণনা দিতে পারে। 298 00:18:42,412 --> 00:18:47,668 আমি এমন এক জায়গায়ও গিয়েছিলাম, যেখানে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা গুড়ো করে দেয়। 299 00:18:48,460 --> 00:18:51,880 আমিন খুব সতর্কতার সাথে এমনভাবে গুজব ছড়াতেন যেন 300 00:18:52,381 --> 00:18:55,259 জনগণ সর্বদা ভীত-সন্ত্রস্ত থাকে। 301 00:18:55,342 --> 00:19:00,430 ফলশ্রুতিতে সাধারণ নাগরিকেরা কাউকে বিশ্বাস করার ব্যাপারে সন্দিহান থাকতো, 302 00:19:00,514 --> 00:19:03,517 এবং তারা রাষ্ট্রের বিরুদ্ধে কোন কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারতো না। 303 00:19:04,601 --> 00:19:06,645 হয়তো ভাবছেন, ভয়ের শাসন কায়েম করলে 304 00:19:06,728 --> 00:19:08,230 জনগণ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। 305 00:19:08,313 --> 00:19:11,733 কিন্তু সকল স্বৈরশাসকই জানে, ব্যাপারগুলো ঠিক এভাবে কাজ করে না। 00:19:11,817 --> 00:19:15,355 [জোডি বেগস] [আচরণগত অর্থনীতিবিদ] নৃতাত্ত্বিকভাবেই আমরা ভয় আর গতানুগতিক কামের অনুভূতির মধ্যে 306 00:19:15,355 --> 00:19:16,155 নৃতাত্ত্বিকভাবেই আমরা ভয় আর গতানুগতিক কামের অনুভূতির মধ্যে 307 00:19:16,238 --> 00:19:19,700 মোটা দাগে বিশেষ পার্থক্য করতে পারি না। 308 00:19:20,784 --> 00:19:25,080 স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনুভূতি নিয়ন্ত্রণের মাধ্যমে আপনাকে এমন ধারণা দেওয়া সম্ভব যে, 309 00:19:25,164 --> 00:19:26,748 তীব্র আবেগতাড়িত যে অনুভূতিগুলো 310 00:19:26,832 --> 00:19:29,334 আপনি অনুভব করছেন, এগুলো মূলত স্বৈরশাসকের প্রতি আপনার অনুরাগ। 311 00:19:30,836 --> 00:19:35,757 এবং এই অনুভূতিটা অনেকটা ভালোবাসার অনুভূতির মতোই। 312 00:19:35,841 --> 00:19:36,841 এটা সেইসকল নির্যাতনমূলক সম্পর্কগুলোর মতোই, যেমনটা আমরা দেখি কোনো পরিবারে 00:19:36,841 --> 00:19:39,470 [ব্যান্ডি লি'] [অপরাধ মনোবিজ্ঞানী] এটা সেইসকল নির্যাতনমূলক সম্পর্কগুলোর মতোই, যেমনটা আমরা দেখি কোনো পরিবারে 00:19:39,470 --> 00:19:40,470 এটা সেইসকল নির্যাতনমূলক সম্পর্কগুলোর মতোই, যেমনটা আমরা দেখি কোনো পরিবারে 313 00:19:40,554 --> 00:19:42,723 বা কোনো অপরাধী সংগঠনে 314 00:19:42,806 --> 00:19:44,183 বা কোনো বিশেষ জীবনাচারি গোত্রে। 315 00:19:44,850 --> 00:19:49,479 তারা মনস্তাত্ত্বিকভাবে কার্যত তাদের নিপীড়কের সমর্থকে পরিণত হয়। 316 00:19:50,647 --> 00:19:53,066 তবে বিরুদ্ধচারী সবসময়ই থাকবে, 317 00:19:53,150 --> 00:19:55,402 যারা আপনার দুর্দান্ত সম্মোহনী শক্তিকে অগ্রাহ্য করবে। 00:19:57,061 --> 00:20:00,247 [ফেব্রুয়ারি, ১৯৭৭] [আমিনের স্বৈরশাসন শুরুর ৬ বছর পর] 318 00:20:00,365 --> 00:20:01,365 এই লোক যেমন: 319 00:20:01,408 --> 00:20:07,206 জানানি লুয়াম, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি ও জায়ারের এংলিকান আর্চ বিশপ, 320 00:20:07,289 --> 00:20:11,043 এবং পূর্ব আফ্রিকার সর্বোচ্চ ক্ষমতাধর আর্চিবশপদের একজন। 321 00:20:11,126 --> 00:20:13,795 লুয়াম প্রায় সবার কাছেই শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। 322 00:20:14,588 --> 00:20:16,924 তিনি যতদিন আর্চবিশপের দায়িত্বে ছিলেন, 323 00:20:17,007 --> 00:20:21,220 সে সময়ে চালিত সহিংসতার বিরুদ্ধে তিনি ক্রমাগত নিজের প্রতিবাদ জোরদার করে গেছেন। 324 00:20:21,303 --> 00:20:24,181 সহিংসতার বিরুদ্ধে নিন্দা জানিয়ে তিনি একটি চিঠি লিখেছিলেন। 325 00:20:24,264 --> 00:20:29,394 আর এতেই প্রেসিডেন্ট আমিন আর্চবিশপকে হুমকি হিসেবে চিহ্নিত করেন। 326 00:20:32,481 --> 00:20:35,525 আমিন আর্চবিশপের দিকে পাল্টা অভিযোগের আঙ্গুল তোলেন। 327 00:20:36,026 --> 00:20:39,821 আমিন তার মন্ত্রীসভার আরও দুই সদস্য সহকারে আর্চবিশপের বিরুদ্ধে 328 00:20:39,905 --> 00:20:43,408 সরকার পতনের ষড়যন্ত্র করার অভিযোগ আনেন। 329 00:20:44,201 --> 00:20:47,120 অভিযোগে বলা হয় খ্রিস্টান মিশনের সদস্যদের দ্বারা 330 00:20:47,204 --> 00:20:50,290 একটি সশস্ত্র অভ্যুত্থানের প্রত্যাশায় আর্চবিশপ অস্ত্র মজুদ করছিলেন। 331 00:20:50,374 --> 00:20:53,210 পরের দিন, মন্ত্রীসভার সেই দুই সদস্য ও আর্চবিশপকে 332 00:20:53,293 --> 00:20:55,212 একটি দুর্ঘটনা কবলিত গাড়িতে পাওয়া যায়। 333 00:20:55,295 --> 00:20:58,715 দৃশ্যত, তারা একটি সড়ক দুর্ঘটনায় জীবন হারান। 334 00:20:58,799 --> 00:21:02,219 কিন্তু প্রত্যক্ষদর্শীদের কাছে সেই ঘটনার ভিন্নতর বর্ণনা পাওয়া যায়। 335 00:21:03,303 --> 00:21:07,140 জানা যায়, লুয়াম আর তার স্ত্রী আমিনের বাসভবনে একটি অনুষ্ঠানে যোগ দেন, 336 00:21:08,267 --> 00:21:11,186 তখন প্রেসিডেন্ট তাকে একটি একান্ত বৈঠকে আমন্ত্রণ জানান। 337 00:21:14,690 --> 00:21:19,027 আমিন লুয়ামকে রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত করেন এবং একটি ভুয়া দোষ-স্বীকারপত্রে স্বাক্ষর করতে বলেন। 338 00:21:20,570 --> 00:21:23,240 লুয়াম তা প্রত্যাখ্যান করলে তাকে বন্দী করা হয়। 339 00:21:23,824 --> 00:21:25,784 স্ট্যাট রিসার্স ব্যুরো ভবনের অভ্যন্তরে, 340 00:21:25,867 --> 00:21:29,079 লুয়ামকে বর্বরোচিত নির্যাতন করা হয় এবং আরও ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়, 341 00:21:29,162 --> 00:21:31,665 যদি তিনি শাসনতন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের দোষ স্বীকার না করেন। 342 00:21:32,457 --> 00:21:34,459 কিন্তু লুয়াম নতি স্বীকার করেন নি। 343 00:21:35,460 --> 00:21:38,213 সেই রাতে, একজন লুয়ামের সাথে দেখা করতে আসেন। 344 00:21:38,797 --> 00:21:41,216 আমিন ব্যাপারটা পুনর্বিবেচনার জন্য আর্চবিশপকে অনুরোধ জানান, 345 00:21:41,800 --> 00:21:45,721 লুয়াম কেবল উগান্ডা আর তার নেতৃবৃন্দের উপর ঈশ্বরের অনুকম্পা প্রার্থনা করেন। 346 00:21:47,139 --> 00:21:50,392 কিন্তু ইদি আমিনের আলোচ্য-সূচিতে অনুকম্পার কোন স্থান ছিল না। 347 00:21:54,604 --> 00:21:56,898 পরের দিন সকালে তাকে কবর দেওয়া হয়। 348 00:21:56,982 --> 00:22:00,068 এই ঘটনার আনুষ্ঠানিক তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, 349 00:22:00,152 --> 00:22:03,572 যদিও গুলির দাগ স্পষ্ট বুঝা যাচ্ছিল, শরীরের হাড়গুলো ভাঙ্গা ছিল, 350 00:22:03,655 --> 00:22:05,365 এবং আরও বিভিন্ন জখমের চিহ্ন ছিল। 351 00:22:06,199 --> 00:22:08,994 সম্ভবত বাড়াবাড়ি না করাই মঙ্গলজনক। 352 00:22:09,786 --> 00:22:13,040 আর্চবিশপের খুনের ঘটনায় জনগণের মধ্যে এই ধারণা দৃঢ় হয়ে যে, 353 00:22:13,123 --> 00:22:15,459 আমিন সরকারের পতন আবশ্যক। 354 00:22:15,542 --> 00:22:17,711 কিন্তু যখন আপনার পিঠ দেওয়ালে থেকে যাবে, 355 00:22:17,794 --> 00:22:19,504 যখন সব আশা ফুরিয়ে যাবে, 356 00:22:19,588 --> 00:22:23,550 নিয়মবহিতে এমন এক গোপন অস্ত্রের কথা বলা আছে যা এখনো আপনার ভাগ্যে বদলে দিতে পারে। 357 00:22:31,016 --> 00:22:32,100 যুদ্ধ। 358 00:22:32,768 --> 00:22:33,977 যুদ্ধের কী এমন উপকারিতা? 359 00:22:36,438 --> 00:22:38,356 স্বৈরশাসক হিসেবে, যুদ্ধ আপনার জন্য দারুণ উপকারী, 360 00:22:38,690 --> 00:22:43,653 বিশেষত আপনি যদি ১৯৭৮ সালের ইদি আমিনের মতো বিপদে থাকেন। 361 00:22:44,321 --> 00:22:48,742 স্বৈরশাসকেরা যুদ্ধে জড়াবেই, কারণ নিজ দেশে তাদের জনপ্রিয়তা কমতে শুরু করলে, 362 00:22:48,825 --> 00:22:51,745 তা পুনরুদ্ধারে যুদ্ধ ইতিবাচক ভূমিকা রাখে। 363 00:22:51,828 --> 00:22:54,706 তখন তারা যেটা করে, কোনো একটা বহিঃশত্রু খুঁজে বের করে, 364 00:22:54,790 --> 00:22:56,875 যাদের বিরুদ্ধে দেশকে যুদ্ধে লেলিয়ে দেয়া যায়। 365 00:22:58,502 --> 00:23:02,672 আমিন বহিঃশক্তির আগ্রাসন হুমকি এবং বৈদেশিক বিরোধিতাকে 366 00:23:02,756 --> 00:23:04,424 এক ধরণের উস্কানি হিসেবে উপস্থাপন করে 367 00:23:04,508 --> 00:23:07,928 যাতে উগান্ডা-বাসী আনুগত্য প্রদর্শন এবং আত্ম-ত্যাগে অনুপ্রাণিত হয়। 00:23:08,061 --> 00:23:13,247 00:23:08,061 --> 00:23:09,679 [অক্টোবর, ১৯৭৮] [আমিনের স্বৈরশাসন শুরুর ৭ বছর পর] . 368 00:23:09,679 --> 00:23:11,640 [অক্টোবর, ১৯৭৮] [আমিনের স্বৈরশাসন শুরুর ৭ বছর পর] চলুন দেখি পরিকল্পনা কতটা কাজে লেগেছিল। 00:23:11,640 --> 00:23:12,647 [অক্টোবর, ১৯৭৮] [আমিনের স্বৈরশাসন শুরুর ৭ বছর পর] . 369 00:23:13,475 --> 00:23:19,773 ১৯৭৮ সালে উগান্ডার সেনাবাহিনীর একাংশ উগান্ডার দক্ষিণাংশের সীমান্ত পার হয়ে 370 00:23:19,856 --> 00:23:21,274 তাঞ্জানিয়ায় আক্রমণ চালায়। 371 00:23:22,776 --> 00:23:27,114 কোনো ন্যায়সঙ্গত কারণ ছাড়াই আমিন তাঞ্জানিয়া আক্রমণ করেছিল 372 00:23:27,197 --> 00:23:28,990 কেবল জনগণের দৃষ্টি অন্য দিকে সরাতে। 373 00:23:29,741 --> 00:23:32,327 এবং কিছু পুরানো হিসেব চুকিয়ে নিতে। 374 00:23:32,411 --> 00:23:33,829 তাঞ্জানিয়া এত বছর যাবত 375 00:23:33,912 --> 00:23:36,498 মিল্টন ওবোটের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এসেছে। 00:23:36,581 --> 00:23:39,495 . [মিল্টন ওবোটে] . [উগান্ডার সাবেক প্রেসিডেন্ট] উগান্ডা-বাসীর জন্য এই খুনের শাসনতন্ত্রের পতন ঘটানোর এখনই উপযুক্ত সময়। 376 00:23:39,495 --> 00:23:42,295 উগান্ডা-বাসীর জন্য এই খুনের শাসনতন্ত্রের পতন ঘটানোর এখনই উপযুক্ত সময়। 377 00:23:43,088 --> 00:23:45,841 স্পষ্টতই ব্যাপারটা আমিনকে রুষ্ট করেছিল। 378 00:23:45,924 --> 00:23:49,177 এটা বলা বাহুল্য যে, এই কৌশলে সফল হতে হলে, 379 00:23:49,261 --> 00:23:51,638 আপনার সেনাবাহিনীকে যথেষ্ট দক্ষ ও শক্তিশালী হতে হবে। 380 00:23:51,721 --> 00:23:55,267 এত বছর যাবত, আমিনের সেনাবাহিনী অনেক আধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে, 381 00:23:55,350 --> 00:23:57,060 কিন্তু বাস্তবতা হচ্ছে, 382 00:23:57,894 --> 00:24:03,066 কোনো সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা তার সৈন্যদের ছিল না। 383 00:24:04,025 --> 00:24:09,489 তারা এতদিন যাবত নিরীহ উগান্ডা-বাসীর উপর অত্যাচার ব্যতীত আর কিছু করেনি। 384 00:24:09,573 --> 00:24:14,536 [বেঞ্জামিন এম'কাপা] . [তাঞ্জানিয়ার কূটনীতিক] . ফিল্ড মার্শাল আমিন আমার দেশের ভূখণ্ডের একাংশ দখলের উদ্দেশ্যে এই যুদ্ধ শুরু করেছে। 385 00:24:15,370 --> 00:24:22,335 এখন উগান্ডায় আগ্রাসন চালানোর জন্য তার কাছে বৈধ অজুহাত আছে। 386 00:24:22,419 --> 00:24:26,798 আমিন এগুলো শুরু করার সময় সম্ভবত এই পরিণতি কল্পনাও করেননি। 387 00:24:27,507 --> 00:24:30,177 এতক্ষণে আমিনের সেনাবাহিনী, উগান্ডার সেনাবাহিনী, 388 00:24:30,260 --> 00:24:32,554 সম্পূর্ণ বেসামাল অবস্থায় উপনীত হয়েছিল। 389 00:24:32,637 --> 00:24:37,309 'তাঞ্জানিয়ান পিপলস আর্মি' ছিল অনেক বেশি সুসংগঠিত। 390 00:24:38,101 --> 00:24:41,104 খুব দ্রুতই আমিনের সেনাবাহিনীর পতন ঘটে। 00:24:41,801 --> 00:24:45,804 [বিগ্রেডিয়ার মারওয়া কামবাই] [তাঞ্জানিয়ার সমরাধিনায়ক] 391 00:24:47,110 --> 00:24:49,362 আমিন আরুয়াতে অবস্থান করছে। এবং আমরা সেখানেই যাচ্ছি। 392 00:24:49,446 --> 00:24:51,239 - আপনারা সেখানে যাবেন? - হ্যাঁ! 393 00:24:51,323 --> 00:24:53,033 আপনারা আরুয়াতে পৌঁছবেন কখন? 394 00:24:53,116 --> 00:24:55,368 বলতে পারছি না। কারণ আমরা পায়ে হেঁটে যাচ্ছি। 395 00:24:58,580 --> 00:25:02,250 একটা ভ্রাম্যমাণ রেডিও সাথে নিয়ে আমিন তখনও দেশেই ছিল। 396 00:25:02,334 --> 00:25:07,172 এবং রেডিওতে দাবী করছিল যে, দেশের ক্ষমতা এখনো তার দখলে, 397 00:25:07,255 --> 00:25:09,925 জনগণের প্রতি আহ্বান জানাচ্ছিল, 398 00:25:10,008 --> 00:25:12,010 যে জনগণকে সে গত নয় বছর যাবত নির্যাতন করেছে, 399 00:25:12,093 --> 00:25:13,512 প্রতিরোধ গড়ে তুলতে... 400 00:25:13,595 --> 00:25:16,932 ...এবং তার পক্ষে লড়াই করতে। 401 00:25:17,015 --> 00:25:19,309 যা ছিল নিশ্চিতভাবেই অর্থহীনতার চূড়ান্ত। 402 00:25:19,976 --> 00:25:23,939 পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার মতো কাপুরুষোচিত কাজ আর কিছু নেই। 403 00:25:25,065 --> 00:25:25,941 তো, অবশ্যই মনে রাখবেন: 404 00:25:26,024 --> 00:25:30,362 যুদ্ধের সিদ্ধান্ত নিলে অবশ্যই এমন প্রতিপক্ষ বেছে নিবেন যেন আপনি জয়ী হতে পারেন। 405 00:25:30,445 --> 00:25:36,284 অবশেষে তিনি বিমানে করে দেশ ছাড়েন এবং সৌদি আরবে চলে যান, 406 00:25:36,368 --> 00:25:39,246 যেখানে তিনি বাকী জীবন নির্বাসন যাপন করেন। 407 00:25:40,205 --> 00:25:43,833 ইদি আমিনের শাসনযন্ত্রের যবনিকাপাত থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 408 00:25:43,917 --> 00:25:46,294 আপনার কাছে স্বৈরতন্ত্রের নিয়মবহি থাকার অর্থ কিন্তু,, 409 00:25:46,378 --> 00:25:48,588 আপনার সাফল্যের নিশ্চয়তা নয়। 410 00:25:48,672 --> 00:25:50,715 আপনার শাসন টিকিয়ে রাখার জন্য, 411 00:25:50,799 --> 00:25:54,928 আপনাকে হতে হবে মহান স্বপ্নদ্রষ্টা ও বাস্তবতা অনুধাবনের ক্ষমতা সম্পন্ন। 412 00:25:55,845 --> 00:25:57,514 আপনি এই ব্যক্তির মতো হউন 413 00:25:57,597 --> 00:26:01,268 যিনি তার দেশের জনগণের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, 414 00:26:01,351 --> 00:26:03,937 এমনকি সবকিছুর মৌলিক ভিত্তি: 415 00:26:05,021 --> 00:26:06,231 'সত্যতা'র উপরও। 416 00:26:06,314 --> 00:26:07,954 এসবের জন্য আমরা কার কাছে ঋণী? 417 00:26:09,576 --> 00:27:40,576 *সাব-টাইটেলটি ভালো লাগলে গুড রেটিং করার অনুরোধ করা হইল।*