0
00:00:02,258 --> 00:00:8,658
*How to Become a Tyrant*
*S01E02-Crush Your Rivals*
*বাংলায় অনুবাদ করেছেন তাসনিম আলম*
1
00:00:08,967 --> 00:00:12,387
দেখলেন তো, একনায়কের নিয়মবহি
অনুসরণ করে কীভাবে আপনি নগণ্য থেকে
2
00:00:12,470 --> 00:00:14,723
অধীশ্বর হয়ে উঠতে পারেন এবং
3
00:00:14,806 --> 00:00:17,225
দেশের জনগণের উপর একচ্ছত্র
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন।
4
00:00:18,351 --> 00:00:22,147
কিন্তু, বিশ্বাস করুন বা না করুন, ক্ষমতা
দখল করা ছিল সবথেকে সহজ ধাপ।
5
00:00:25,150 --> 00:00:26,276
আপনার শাসনামলের প্রথম দিনেই,
6
00:00:26,359 --> 00:00:28,987
শত্রুপক্ষ ও বিশ্বাসঘাতক প্রতিদ্বন্দ্বীরা
আপনার উপর আক্রমণ শুরু করবে,
7
00:00:29,070 --> 00:00:31,197
যাদের উদ্দেশ্য দ্রুততা ও সম্ভাব্য সহিংসতার সাথে
8
00:00:31,698 --> 00:00:33,783
আপনার কর্তৃত্বের অবসান ঘটানো।
9
00:00:35,285 --> 00:00:39,080
ইতিহাসের একজন বিখ্যাত রাষ্ট্রনায়ক
খুব নির্মমভাবে এটা উপলব্ধি করেছিলেন।
10
00:00:42,125 --> 00:00:43,251
[জুলিয়াস সিজার]
[৪৬-৪৪ খ্রিষ্টপূর্বাব্দে রোমের স্বৈরশাসক ছিলেন]
তিনি নিজেকে চির জীবনের জন্য
11
00:00:43,334 --> 00:00:44,251
[জুলিয়াস সিজার]
[৪৬-৪৪ খ্রিষ্টপূর্বাব্দে রোমের স্বৈরশাসক ছিলেন]
স্বৈরশাসক ঘোষণা করার দুই বছরেরও কম
সময়ে তার একসময়ের মিত্রদের হাতে খুন হন।
00:00:44,251 --> 00:00:46,880
স্বৈরশাসক ঘোষণা করার দুই বছরেরও কম
সময়ে তার একসময়ের মিত্রদের হাতে খুন হন।
12
00:00:46,963 --> 00:00:48,798
অনেক পুরাতন ঘটনা মনে হচ্ছে?
13
00:00:49,382 --> 00:00:51,509
[লরেন্ট কাবিলা]
তাহলে কঙ্গোর লরেন্ট কাবিলার ঘটনাটা বলি?
14
00:00:51,593 --> 00:00:54,095
[লরেন্ট কাবিলা]
[মে-১৯৯৭ থেকে জানুয়ারি-২০০১ পর্যন্ত শাসন করেন]
তিনি তার নিজের বাহিনীর এক
শিশুসৈনিকের হাতে খুন হন,
15
00:00:54,179 --> 00:00:55,930
যে হঠাৎ অবাধ্য হয়ে পড়েছিল।
16
00:00:56,014 --> 00:00:58,016
লাইবেরিয়ার স্যামুয়েল ডোর পরিণতিও একই।
00:00:58,016 --> 00:00:59,100
[স্যামুয়েল ডো']
[জানুয়ারি-১৯৮৬ থেকে সেপ্টেম্বর-১৯৯০ পর্যন্ত শাসন করেন]
.
17
00:00:59,100 --> 00:01:00,786
[স্যামুয়েল ডো']
[জানুয়ারি-১৯৮৬ থেকে সেপ্টেম্বর-১৯৯০ পর্যন্ত শাসন করেন]
এক প্রতিদ্বন্দ্বী যুদ্ধবাজ নেতা
তাকে বন্দী ও খুন করার আগে
17
00:01:00,786 --> 00:01:01,186
এক প্রতিদ্বন্দ্বী যুদ্ধবাজ নেতা
তাকে বন্দী ও খুন করার আগে
18
00:01:01,269 --> 00:01:03,855
তার উপর নির্যাতন চালায় এবং
সেগুলোর ভিডিয়ো ধারণ করে।
19
00:01:04,439 --> 00:01:06,858
কিন্তু আপনাকে তাদের পরিণতি
বরণ করতে হবে না
20
00:01:06,941 --> 00:01:10,278
যদি এই নিয়মবহি অনুস্বারে
প্রতিদ্বন্দ্বীদের যথাযথ ব্যবস্থা নেন।
21
00:01:11,446 --> 00:01:14,657
এবং এই কাজে অদ্বিতীয় ছিলেন
'বাগদাদের কসাই' হিসেবে খ্যাত:
22
00:01:14,741 --> 00:01:16,576
সাদ্দাম হোসেন।
23
00:01:16,659 --> 00:01:18,870
তিনি দীর্ঘ ২৪ বছরের ইরাক শাসনামলে
24
00:01:20,038 --> 00:01:22,040
একটা মন্ত্র কখনো ভুলে যাননি
25
00:01:22,123 --> 00:01:23,958
যা প্রত্যেক একনায়কের অবশ্য করণীয়:
26
00:01:24,042 --> 00:01:26,628
"খুন কর অথবা খুন হও।"
27
0:01:37,010 --> 0:01:41,220
আমি অস্ত্র হাতে তুলে নিব এবং
শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।
28
0:01:41,300 --> 0:01:42,970
সাদ্দাম হোসেন ছিলেন চূড়ান্ত পাশবিক।
29
0:01:44,390 --> 0:01:47,730
ক্ষমতায় টিকে থাকতে তিনি
যে পন্থা বেছে নিয়েছিলেন তা হলো,
30
0:01:47,810 --> 0:01:50,480
কাউকে ঘুণাক্ষরেও সম্ভাব্য
হিসেবে প্রতিপক্ষ সন্দেহ হলে
31
0:01:50,560 --> 0:01:53,020
তাকে আর জীবিত রাখতেন না।
32
0:01:53,690 --> 0:01:55,940
তবে, সাদ্দাম কীভাবে দক্ষতার
সাথে নির্দেশিকা অনুসরণ করে
33
0:01:56,030 --> 0:01:59,240
সর্বদা তার প্রতিপক্ষের থেকে এক
কদম এগিয়ে থাকতেন তা বলার আগে,
34
0:01:59,320 --> 0:02:02,870
তিনি কীভাবে ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন
সে সম্পর্কে গুটিকয়েক তথ্য জেনে নিই।
0:02:03,480 --> 0:02:06,240
ঘটনা#১ : তরুণ সাদ্দাম ছিলেন গুণ্ডা প্রকৃতির।
35
0:02:07,080 --> 0:02:12,040
সাদ্দাম হোসেন প্রথম জীবন থেকেই
ক্ষমতা প্রয়োগে বিশ্বাসী ছিলেন।
36
0:02:12,130 --> 0:02:15,510
তরুণ বয়সে তিনি একটা
ধাতব রড সাথে রাখতেন,
,
37
0:02:15,590 --> 0:02:20,010
এবং অন্যদের ভয়-ভীতি প্রদর্শন করতে ও
হুমকি দিতে এই রড ব্যবহার করতেন।
38
0:02:20,090 --> 0:02:22,470
এমনকি ওটা দিয়ে ছোটখাটো
প্রাণীর উপরও অত্যাচার চালাতেন।
39
0:02:22,930 --> 0:02:26,330
ঘটনা#২ : সাদ্দাম ২০ বছর বয়সে বাথ
পার্টিতে যোগদান করেন এবং একজন
গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন।
40
0:02:26,850 --> 0:02:28,730
১৯৫৯ সালে সাদ্দাম
41
0:02:28,810 --> 0:02:32,690
ইরাকি প্রেসিডেন্ট আব্দ
আল-করিম কাসিমকে হত্যার
42
0:02:32,770 --> 0:02:36,400
অভিযানে অংশগ্রহণ করেন।
43
0:02:36,480 --> 0:02:37,990
এবং ওটা তাকে বাথ পার্টিতে...
44
0:02:38,070 --> 0:02:41,070
বিশেষ মর্যাদার অধিকারী করে তুলে।
0:02:41,140 --> 0:02:45,280
ঘটনা#৩ : ১৯৬৮ সালে সাদ্দাম একটি
অভ্যুত্থান সংগঠনে সহায়তা করেন,
যার ফলে বাথ পার্টি ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
45
0:02:45,540 --> 0:02:48,580
অভ্যুত্থানের পর, তার এক চাচাতো ভাই,
46
0:02:48,660 --> 0:02:51,830
আহমেদ হাসান আল-বকর
ইরাকের প্রেসিডেন্ট পদে আসীন হন।
47
0:02:51,920 --> 0:02:55,960
এবং সাদ্দাম হোসেনকে
ভাইস-প্রেসিডেন্ট নিযুক্ত করেন।
48
0:02:56,050 --> 0:02:58,840
কিন্তু নিয়তি তার জন্য এর থেকেও
বড় কিছু নির্ধারিত রেখেছিল।
49
0:02:58,920 --> 0:03:02,010
সাদ্দাম দশ বছর যাবৎ
ভাইস প্রেসিডেন্ট ছিলেন,
50
0:03:02,090 --> 0:03:05,470
কিন্তু এই সময়ে তিনি মূলত
জোট পাকাচ্ছিলেন,
51
0:03:05,560 --> 0:03:10,140
এবং সরকারের বিভিন্ন দপ্তরের লোকদের
সাথে নিজের সুসম্পর্ক গড়ে তুলছিলেন।
52
0:03:11,270 --> 0:03:13,100
সাদ্দাম একদিন গিয়ে
53
0:03:13,190 --> 0:03:15,900
আহমেদ হাসান আল-বকরকে বললেন,
54
0:03:15,980 --> 0:03:20,610
"আপনার বয়স অনেক বেড়ে গেছে।
শুনলাম আজকাল শরীরও খারাপ যাচ্ছে।"
55
0:03:20,700 --> 0:03:22,610
"এখন আপনার অবসর নেওয়া উচিত।"
56
0:03:23,200 --> 0:03:24,780
অথবা, অন্যভাবে বললে...
57
0:03:24,870 --> 0:03:26,870
আপনার দুটো পথ খোলা আছে,
আমার হাতে খুন হবেন...
58
0:03:26,950 --> 0:03:29,410
অথবা শান্তিপূর্ণভাবে আমার কাছে
ক্ষমতা হস্তান্তর করবেন।
59
0:03:29,910 --> 0:03:34,040
পরের দিন আহমেদ হাসান আল-বকর টিভি
ভাষণে জানালেন, "আমি অবসর নিচ্ছি।"
0:03:34,250 --> 0:03:36,250
[১৬ই জুলাই, ১৯৭৯]
[সাদ্দাম প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন]
.
60
0:03:36,250 --> 0:03:38,670
[১৬ই জুলাই, ১৯৭৯]
[সাদ্দাম প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন]
সাদ্দাম কীভাবে ক্ষমতায় আরোহণ
করেছিলেন, সেটা তো জানলেন,
61
0:03:38,760 --> 0:03:40,590
এখন জানবো, তিনি কীভাবে
ক্ষমতায় টিকে ছিলেন।
62
0:03:40,670 --> 0:03:44,430
যে কোনো একনায়কের শাসনামলের সর্বোচ্চ
গুরুত্বপূর্ণ সময়, প্রাথমিক দিনগুলো থেকেই শুরু করি।
63
0:03:45,010 --> 0:03:49,930
যখন আপনাকে জানান দিতে হবে, দেশে
নতুন রাজা এসেছে, সব তার মর্জিমতো চলবে।
64
0:03:55,440 --> 0:03:58,020
সকল একনায়কতন্ত্রেই কিছু
বিশেষ ছন্দ পরিলক্ষিত হয়।
65
0:03:59,070 --> 0:04:02,780
ক্ষমতা দখলের পরের সময়টা
খুবই অস্থিতিশীল থাকে।
66
0:04:03,660 --> 0:04:06,910
ক্ষমতায় টিকে থাকতে হলে
আপনাকে অতি সতর্ক হতে হবে।
67
0:04:06,990 --> 0:04:09,330
সম্ভাব্য ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী, সে যে-ই হউক,
68
0:04:09,410 --> 0:04:13,290
তাকে অবশ্যই আপনার কব্জায় নিতে হবে
এবং বুঝিয়ে দিতে হবে যে, আপনি প্রয়োজনে
69
0:04:13,370 --> 0:04:15,000
তাদেরকে সরিয়ে দিতেও পিছপা হবেন না।
70
0:04:15,080 --> 0:04:18,290
এমনকি তাদের মধ্যে কেউ কেউ থাকতে পারে আপনার ঘনিষ্ঠ মিত্র বা নিকটজন,
71
0:04:18,380 --> 0:04:21,050
যাদের মধ্যে জন্ম নিয়েছে
বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষা।
72
0:04:22,510 --> 0:04:24,220
এমনকি সামান্য সমালোচনা
বা অবজ্ঞার ব্যাপারে
73
0:04:24,300 --> 0:04:26,510
যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়,
74
0:04:26,590 --> 0:04:31,270
প্রতিদ্বন্দ্বীরা হয়তো ধারণা করে নিবে, "অহ,
এই লোককে তো সহজেই ঘায়েল করা যাবে"।
75
0:04:32,640 --> 0:04:35,400
এইসব দুধের মাছি বন্ধুরা সুযোগের
অপেক্ষায় ঘাপটি মেরে থাকবে,
76
0:04:35,480 --> 0:04:36,650
যেন আপনার পতন ঘটানো যায়।
77
0:04:37,650 --> 0:04:39,860
তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না।
78
0:04:39,940 --> 0:04:41,440
ইনারা কেউ দেয়নি।
79
0:04:41,530 --> 0:04:45,240
সেই ঐতিহাসিক লং-মার্চে মাও এর
যাত্রাসঙ্গী যতজন জেনারেল ছিলেন,
80
0:04:45,320 --> 0:04:46,610
কয়েক বছরের মধ্যেই
81
0:04:47,700 --> 0:04:48,950
তাদের প্রত্যেকে মৃত্যুবরণ করেন।
82
0:04:50,990 --> 0:04:56,040
কিউবার বিপ্লবে যারা ফিদেল ক্যাস্ট্রোর
পক্ষে যুদ্ধ করেছিলেন
83
0:04:56,120 --> 0:04:58,960
তাদের প্রায় সবাই
84
0:04:59,960 --> 0:05:02,880
দুই বছরের মধ্যে মারা যান।
85
0:05:02,960 --> 0:05:06,630
সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্ট্যালিনের
বিপ্লবী সহকর্মীদের কী দশা হয়েছিল?
86
0:05:06,720 --> 0:05:07,720
সবাইকে সরিয়ে দিয়েছিল...
0:05:08,720 --> 0:05:10,820
[ইনি লেনিন] [১৯২৪ সালে মারা যান]
.
87
0:05:10,930 --> 0:05:12,220
...খুব অল্প কিছু দিনের মধ্যে।
88
0:05:13,270 --> 0:05:16,100
কিন্তু সাদ্দাম এক অবিস্মরণীয়
ও বিস্ময়কর পদক্ষেপে
89
0:05:16,690 --> 0:05:19,110
এই কাজে পূর্ববর্তী সবাইকে
ছাড়িয়ে গিয়েছিলেন।
0:05:20,090 --> 0:05:23,690
[২২শে জুলাই, ১৯৭৯]
[সাদ্দামের ক্ষমতারোহণের ৬ষ্ঠ দিন]
90
0:05:23,690 --> 0:05:25,190
সাদ্দাম এক ঘনিষ্ঠজনের
কাছে জানতে পারেন যে,
91
0:05:25,280 --> 0:05:27,660
লোকজন বিভিন্ন কানাঘুষা করছে
এবং আল-বকর থেকে
92
0:05:27,740 --> 0:05:29,820
সাদ্দামের ক্ষমতা দখলের
ঘটনায় অনেকে অসন্তুষ্ট।
93
0:05:31,580 --> 0:05:36,160
তো সাদ্দাম যেটা করলেন,
বাথিস্ট পার্টির নেতৃস্থানীয় সবাইকে
94
0:05:36,250 --> 0:05:39,380
সম্মেলনে অংশগ্রহণের জন্য
ডেকে আনলেন।
95
0:05:43,380 --> 0:05:46,510
এবং সাদ্দাম তার বিখ্যাত সিগার
হাতে নিয়ে হাজির হলেন।
96
0:05:49,180 --> 0:05:52,310
তিনি ঘোষণা দিলেন,
"এই কক্ষে এমন কয়েকজন আছে
97
0:05:52,390 --> 0:05:54,770
যারা আমার নেতৃত্বের বিরোধিতা করছে"।
98
0:05:54,850 --> 0:05:56,680
চক্রান্তকারীরা অনেক স্বপ্ন দেখে।
99
0:05:58,440 --> 0:06:01,230
আর তারপর, মাসাদি নামের একজন,
100
0:06:01,310 --> 0:06:04,360
যিনি বাথ পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য
এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি,
101
0:06:05,070 --> 0:06:08,400
আগে থেকেই প্রস্তুত করা একটি
বক্তব্য পড়া শুরু করলেন।
102
0:06:15,660 --> 0:06:18,000
আর এতে মাসাদি স্বীকার করেন যে,
103
0:06:18,080 --> 0:06:22,170
তিনি সাদ্দাম হোসেন ও অন্যান্য
ইরাকি নেতৃত্বের বিরুদ্ধে
104
0:06:22,250 --> 0:06:25,550
অভ্যুত্থান ও ষড়যন্ত্রের
নীল নকশার সাথে জড়িত।
105
0:06:25,630 --> 0:06:29,300
আসল ব্যাপার হলো, এটা ছিল
পুরোটাই সাজানো নাটক।
106
0:06:29,380 --> 0:06:32,760
পরবর্তীতে জানা যায়, মাসাদিকে নির্যাতন
করে এই স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।
107
0:06:32,850 --> 0:06:37,600
সাদ্দাম মাসাদির স্ত্রী আর কন্যাদেরকে
তুলে নিয়ে এসে জেলখানায় বন্দী করেন,
108
0:06:37,680 --> 0:06:39,730
এবং মাসাদিকে কোনো
একটা বেছে নিতে বলে।
109
0:06:40,310 --> 0:06:42,650
হয়, সে ওখানে বসে বসে
কারাপ্রহরীদের হাতে
110
0:06:42,730 --> 0:06:45,230
তার স্ত্রী-কন্যাদের গণধর্ষন ও
111
0:06:45,780 --> 0:06:46,900
খুন হওয়া প্রত্যক্ষ করবে
112
0:06:47,490 --> 0:06:49,780
অথবা নিজে অপরাধ করছে
মর্মে স্বীকারোক্তি দিবে।
113
0:06:50,360 --> 0:06:53,280
মাসাদি দ্বিতীয়টি বেছে নেন।
114
0:06:55,240 --> 0:06:59,210
এবং মাসাদি একে একে সবার
নাম বলতে শুরু করেন
115
0:06:59,830 --> 0:07:03,750
যারা ছিল বাথ পার্টির নেতৃস্থানীয়
এবং তার ভাষ্যমতে,
116
0:07:03,840 --> 0:07:05,630
অপকর্মের দোসর এবং চক্রান্তকারী।
117
0:07:11,010 --> 0:07:12,180
বের হয়ে যাও।
118
0:07:12,260 --> 0:07:14,510
আর তখন সাদা পোশাকে
পুলিশ বাহিনীর একজন সদস্য,
119
0:07:14,600 --> 0:07:18,140
নিরাপত্তা বাহিনী, এসে তাদেরকে
বের করে নিতে লাগলো।
120
0:07:21,600 --> 0:07:24,310
তাদের অনেকেই তার কাছে ক্ষমাভিক্ষা
করছিল, বলছিল, "প্লিজ, না, না!"
121
0:07:26,230 --> 0:07:29,440
সেখানে চাটুকারি আনুগত্যের
এক অদ্ভুত প্রদর্শনী শুরু হয়...
122
0:07:29,530 --> 0:07:32,660
পার্টি দীর্ঘজীবী হউক!
সাদ্দাম হোসেন দীর্ঘজীবী হউক!
123
0:07:32,740 --> 0:07:34,280
...একইসাথে ভয় তাদেরকে গ্রাস করে।
124
0:07:34,950 --> 0:07:37,660
তাদের অনেকের চোখেই আপনি
ভীত সন্ত্রস্ত চাহনি দেখতে পাবেন,
125
0:07:37,740 --> 0:07:41,290
যারা আশঙ্কা করছিল যে কোনো মুহূর্তে
এলোপাথাড়ি ভাবে তাদের নামও ঘোষণা হতে পারে।
126
0:07:43,620 --> 0:07:47,590
বহিষ্কৃত পার্টি সদস্যরা সম্মেলন কক্ষের
বাইরে তাদের পরিণতি ভোগ করেন।
127
0:07:50,050 --> 0:07:52,840
বিশের অধিক ব্যক্তির
মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
128
0:07:53,840 --> 0:07:55,760
বাকীদের বিভিন্ন মেয়াদে জেলে পুরা হয়।
129
0:07:55,850 --> 0:07:57,260
তারা নিজেদের ভাগ্যবান ভেবেছিল,
130
0:07:57,850 --> 0:08:02,440
কিন্তু,পরে তাদেরকেও আত্মহত্যা
করতে বাধ্য করা হয়।
131
0:08:03,520 --> 0:08:05,310
একজন ধর্ষকামী উন্মাদ?
132
0:08:05,400 --> 0:08:06,400
সম্ভবত।
133
0:08:07,320 --> 0:08:09,070
কিন্তু এতে ইরাকের অধিপতি
তার কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখতে
134
0:08:09,150 --> 0:08:13,280
কতটা আগ্রাসী হতে পারেন সে ব্যাপারে
সকলের সংশয় দূর হয়ে যায়।
135
0:08:17,200 --> 0:08:19,490
তারপরও যদি কারো কাছে
বার্তাটি পরিষ্কার না হয়ে থাকে...
136
0:08:20,580 --> 0:08:24,370
সেজন্য, সম্মেলনের ভিডিয়োটি
সবখানে ছড়িয়ে দেওয়া হয়,
137
0:08:24,460 --> 0:08:26,960
এমনকি বিদেশে অবস্থিত
ইরাকি দূতাবাস গুলোতেও।
138
0:08:27,630 --> 0:08:30,880
এবং বার্তাটি ছিল, "দেখ, শাসনতন্ত্র
আর তার অধিপতির...
139
0:08:31,380 --> 0:08:35,760
বিরুদ্ধাচরণ কারীদের কী
পরিণতি ভোগ করতে হয়।"
140
0:08:36,590 --> 0:08:38,890
"তাদের সবাইকে ঠিক এভাবেই
শেষ করে দেওয়া হবে।"
141
0:08:40,350 --> 0:08:42,890
নতুন শাসনামলের জন্য এর থেকে
ভালো সূচনা আর কী হতে পারে?
142
0:08:44,020 --> 0:08:46,150
আপনার বিরোধীরা যেহেতু আপনার
সক্ষমতা সম্পর্কে জেনে গেল,
143
0:08:46,230 --> 0:08:48,810
এখন উন্নততর কৌশলে এগুনো ছাড়া
তাদের আর কোনো উপায় নেই।
144
0:08:49,980 --> 0:08:52,440
কিন্তু আপনি আপনার আধিপত্য
নিশ্চিত করবেন কীভাবে?
145
0:08:59,160 --> 0:09:00,660
একনায়ক হিসেবে টিকে থাকতে হলে,
146
0:09:01,330 --> 0:09:04,830
আপনাকে নিজস্ব গোয়েন্দা এবং পেটোয়া বাহিনী
নিয়োগ দিতে হবে, যারা হবে আপনার একান্ত অনুগত।
147
0:09:04,910 --> 0:09:05,910
সর্বত্র।
148
0:09:06,370 --> 0:09:09,380
একজন স্বৈরাচারী শাসকের
কর্তৃত্বের প্রতি কোনো হুমকি
149
0:09:09,460 --> 0:09:11,920
মাথাচাড়া দিয়ে উঠার আগেই
তা বিনষ্ট করার...
150
0:09:12,000 --> 0:09:15,470
সবথেকে কার্যকর উপায় হলো,
লোকচক্ষুর আড়ালে দমন করা।
151
0:09:16,130 --> 0:09:18,300
সেকারণেই প্রতিটা স্বৈরশাসকের
প্রধান মিত্র হলো
152
0:09:18,390 --> 0:09:21,560
একটি নিষ্ঠুর এবং কার্যকর
গুপ্তপুলিশ বাহিনী।
153
0:09:24,140 --> 0:09:26,390
১৯৩০ সালের 'গ্রেট টেরর'
শুদ্ধি অভিযানের সময়
154
0:09:26,480 --> 0:09:29,770
জোসেফ স্ট্যালিনের গুপ্ত পুলিশ বাহিনী,
এন.কে.ভি.ডি
155
0:09:29,860 --> 0:09:32,110
প্রায় ১০ লাখ কথিত 'গণশত্রু'কে
156
0:09:32,190 --> 0:09:35,030
গ্রেফতার এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে,
157
0:09:35,110 --> 0:09:38,200
যারা স্ট্যালিন এবং তার শাসনতন্ত্রের
বিরোধী হিসেবে অভিযুক্ত ছিল।
158
0:09:39,740 --> 0:09:43,830
ইদি আমিন উগান্ডায় 'স্ট্যাট রিসার্চ ব্যুরো'র
মাধ্যমে তার প্রতি আনুগত্য প্রদর্শনে বাধ্য করতেন,
159
0:09:43,910 --> 0:09:46,080
যে প্রতিষ্ঠানের লোকবল ছিল মূলত
তার নিজ গোত্রের লোকেরা এবং
160
0:09:46,160 --> 0:09:50,130
একইসাথে নিয়োগ দিয়েছিলেন স্থানীয়
অপরাধী এবং বিদেশের ভাড়াটে সৈন্য।
160
00:09:50,464 --> 00:09:53,342
হাইতির স্বৈরশাসক "পাপা ডক"
ডুভালিয়ার্সের নিপীড়ক বাহিনীর
161
00:09:53,426 --> 00:09:55,928
ডাকনাম ছিল
"দ্যা টনটন মাকুট" বা "বুগিম্যান,"
162
00:09:56,012 --> 00:09:58,264
এটি ছিল স্থানীয় লোককাহিনীর
একটি চরিত্রের নাম অনুস্বারে
163
00:09:58,347 --> 00:10:01,309
যে অবাধ্য শিশুদের ধরে
নিয়ে যেয়ে খেয়ে ফেলত।
164
00:10:03,894 --> 00:10:08,941
ইরাকে গুপ্তপুলিশ বাহিনীর ধারণার জন্ম হয়
১৯৬৪ সালে 'জিহাজ হানিন'এর মাধ্যমে,
165
00:10:09,025 --> 00:10:12,820
এটি ছিল মূলত একটি নিরাপত্তা বাহিনী,
যেটির প্রতিষ্ঠায় সাদ্দামের অবদান ছিল।
166
00:10:13,821 --> 00:10:15,615
সাদ্দাম প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর,
167
00:10:15,698 --> 00:10:19,994
একটা বিশেষ গুপ্ত-গুপ্তপুলিশ বাহিনী গঠন করেন,
যা ছিল মূল নিরাপত্তা বাহিনীর একটি উপ-বিভাগ।
168
00:10:20,077 --> 00:10:24,373
এবং এই বাহিনীর প্রত্যেকেই ছিল সাদ্দামের
নিজ পরিবারের এবং গোত্রের সদস্য,
169
00:10:24,457 --> 00:10:28,878
তারা ছিল সাদ্দামের রক্তের সম্পর্কের আত্মীয়
এবং সাদ্দামের প্রতি আনুগত্যের শপথ নেওয়া।
170
00:10:30,880 --> 00:10:33,424
ইরাকে ১৯৭০ এর দশকে
171
00:10:33,507 --> 00:10:35,676
এই বাহিনীর সবাই ছিল পরিচিত মুখ।
172
00:10:35,760 --> 00:10:38,262
তারা সবাই একই রকমের গাড়ি চালাত,
173
00:10:38,346 --> 00:10:40,264
তাদের পোশাকও ছিল প্রায় একই রকমের।
174
00:10:40,348 --> 00:10:42,266
এমনকি তাদের গোঁফও একই ধরণের।
175
00:10:46,354 --> 00:10:48,606
গুপ্তবাহিনীর কাহিনি অনেক জানলাম।
176
00:10:49,565 --> 00:10:52,485
কিন্তু আপনার গুপ্তপুলিশ বাহিনীকে
যতই শক্তিশালী করুন না কেন,
177
00:10:52,568 --> 00:10:54,487
প্রতিপক্ষের যে লুকানোর জায়গা নেই,
তা জানান দিতে
178
00:10:54,570 --> 00:10:56,364
আপনার আরও জিনিস দরকার হবে।
179
00:10:57,031 --> 00:10:59,950
একটি বিশ্বস্ত গোয়েন্দা বাহিনী।
180
00:11:00,826 --> 00:11:04,372
সাদ্দামের ইরাকে গোয়েন্দাগিরি ছিল সর্বত্র।
181
00:11:04,455 --> 00:11:05,915
প্রত্যেকেই একে অন্যের উপর
গোয়েন্দাগিরি চালাত।
182
00:11:07,041 --> 00:11:09,502
বাথ পার্টির অনুসারীরা সর্বত্র
সবার উপর নজরদারি করতো।
183
00:11:09,585 --> 00:11:11,295
উদাহরণস্বরূপ, আমার পরিবারে,
184
00:11:11,379 --> 00:11:15,591
আমার বাবা-মা'এর কথোপকথনের
একমাত্র উপায় ছিল বাগানের মধ্যখানে যেয়ে,
185
00:11:16,425 --> 00:11:19,345
তাদের থেকে দূরে উচ্চস্বরে
রেডিয়ো চালু করে নেওয়া,
186
00:11:19,428 --> 00:11:21,931
এবং এই পরিস্থিতিতে তারা নিজেদের
মধ্যে ফিসফিসয়ে কথা বলতেন।
187
00:11:22,640 --> 00:11:25,267
৮০-এর দশকে তারা ঠিক এভাবেই
নিজেদের মধ্যে কথাবার্তা চালাতেন।
188
00:11:26,560 --> 00:11:28,979
যখন নিয়মবহীতে বলা আছে
"বিচরণ কর সর্বত্র",
189
00:11:29,063 --> 00:11:31,941
এটা কিন্তু কেবল আপনার নিজ দেশের
সীমানার ভিতরের কথা বুঝাচ্ছে না।
190
00:11:32,858 --> 00:11:35,938
ভিন্নমতাবলম্বীরা যদি পৃথিবীর অপর
কোনো দেশে আশ্রয় গ্রহণ করে,
191
00:11:35,986 --> 00:11:38,155
বিশ্বের যেখানেই থাকুক তারা যে,
সাদ্দামের আওতার
192
00:11:38,239 --> 00:11:42,118
বাইরে যেতে পারবে না তা, বুঝিয়ে দিতে
সাদ্দাম একটুও দ্বিধা করবে না।
193
00:11:43,369 --> 00:11:48,582
এই প্রসঙ্গে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আবেদ
আর-রাজ্জাক আল নাইফের কথা না বললেই নয়।
194
00:11:50,209 --> 00:11:52,962
আল-নাইফ ছিলেন একজন
প্রগতিশীল রাজনীতিবিদ,
195
00:11:53,045 --> 00:11:55,673
এবং সাদ্দামের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী।
196
00:11:56,799 --> 00:11:59,635
কিন্তু সাদ্দাম এবং তার বাথ পার্টি
রাষ্ট্রক্ষমতা দখলের পর...
197
00:12:01,303 --> 00:12:03,973
...আল-নাইফ তার পরিবার-সমেত
দেশ ছেড়ে যেতে বাধ্য হউন।
198
00:12:06,517 --> 00:12:10,271
তিনি গ্রেট ব্রিটেনে চলে যান এবং
নিজের মতামত প্রচার শুরু করেন,
199
00:12:10,354 --> 00:12:12,690
প্রকাশ্যে ইরাকি সরকারের
সমালোচনা করতে থাকেন।
200
00:12:13,315 --> 00:12:17,111
ক্ষুব্ধ সাদ্দাম বিভিন্ন উপায় খুঁজতে থাকেন,
201
00:12:17,194 --> 00:12:19,989
তার সবথেকে কঠোর সমালোচকের
মুখ বন্ধ করতে।
202
00:12:22,658 --> 00:12:27,079
দুজন স্থানীয় ভাড়াটে-খুনি
আল-নাইফের সাথে দেখা করতে যায়।
203
00:12:34,170 --> 00:12:36,422
কিন্তু তারা কেবল তার স্ত্রীকে
গুলি করতে সক্ষম হয়।
204
00:12:37,214 --> 00:12:41,218
তার স্ত্রী সে যাত্রায় বেঁচে যান এবং
বন্দুকধারীরাও গ্রেফতার হয়।
205
00:12:44,138 --> 00:12:46,390
এইবার সাদ্দাম তার গুপ্তপুলিশ বাহিনীর
206
00:12:46,474 --> 00:12:48,809
দুজন চৌকস এজেন্টকে
ইরাক থেকে লন্ডন পাঠান।
207
00:12:51,437 --> 00:12:54,023
যেখানে এই দুজন সুদক্ষ পেশাদার
আল-নাইফের প্রতিটি গতিবিধি
208
00:12:54,106 --> 00:12:56,734
নজর রাখতে বিশেষ লোক নিয়োগ করে,
209
00:12:58,068 --> 00:13:01,030
এবং তারা চূড়ান্ত আঘাতের সুযোগ খুঁজতে থাকে।
210
00:13:03,699 --> 00:13:06,160
এইবার আর তারা ব্যর্থ হয়নি।
211
00:13:09,079 --> 00:13:13,292
এই গুপ্তহত্যাকান্ড সাদ্দামের সমালোচকদের
জন্য এক ভয়ঙ্কর বার্তা হিসেবে কাজ করে।
212
00:13:14,001 --> 00:13:17,671
পালিয়ে যেখানেই যাও না কেন,
সাদ্দাম তোমাকে ঠিক খুঁজে বের করবে।
213
00:13:19,673 --> 00:13:22,092
খুন এবং হাঙ্গামা সবসময়ই কার্যকর অস্ত্র।
214
00:13:22,176 --> 00:13:25,971
তবে সাদ্দাম কেবল ভীতি প্রদর্শনের মাধ্যমেই দেশ
শাসন করেননি, আপনারও তা করা উচিত হবে না,
215
00:13:26,847 --> 00:13:28,682
নিয়মবহীর পরবর্তী কৌশল হিসেবে দেখবেন,
216
00:13:28,766 --> 00:13:32,394
কীভাবে আপনার প্রতিদ্বন্দ্বীদের বিশেষ
আগ্রহের বিষয়গুলোকে উস্কে দিতে হয়।
217
00:13:32,478 --> 00:13:33,521
তাদের লালসা।
218
00:13:38,943 --> 00:13:43,572
যারা বলে 'ভালোবাসা কেনা যায় না',
তাদের সম্ভবত চেষ্টার কমতি ছিল।
219
00:13:46,534 --> 00:13:49,662
ঘনিষ্ঠজনদের আনুগত্য ধরে রাখা
আসলে খুব সহজ কাজ।
220
00:13:50,371 --> 00:13:53,541
তারা অন্য কারো থেকে যতটা
সুবিধা লাভের আশা করে...
221
00:13:53,624 --> 00:13:57,253
আপনি তারও বেশি সুবিধা দিবেন।
222
00:13:58,546 --> 00:14:01,841
ক্ষমতায় টিকে থাকার কার্যকর উপায় হলো
223
00:14:01,924 --> 00:14:05,261
জোটের সবাইকে যথেষ্ট পরিমাণে ঘুস প্রদান
224
00:14:05,344 --> 00:14:07,263
এবং অবাধ দুর্নীতির সুযোগ করে দেওয়া।
225
00:14:07,346 --> 00:14:08,764
বেশ ব্যয়বহুল মনে হচ্ছে।
226
00:14:08,848 --> 00:14:10,933
তো, এত টাকা আসবে কোথা থেকে?
227
00:14:12,226 --> 00:14:13,936
এধরণের শাসনতন্ত্রের অধিকাংশই মূলত...
228
00:14:14,019 --> 00:14:17,940
অতি উচ্চমার্গীয় চৌর্যতান্ত্রিক কার্যক্রম।
229
00:14:18,858 --> 00:14:21,151
চৌর্যতন্ত্র ব্যাপারটা আসলে কী?
230
00:14:21,235 --> 00:14:23,070
আমি এখানে দোকানের ফ্রিজ থেকে
231
00:14:23,153 --> 00:14:25,698
ওয়াইন চুরি করে ধরা পড়া
স্কুলগামী বালকের কথা বলছি না।
232
00:14:26,490 --> 00:14:31,412
চৌর্যতন্ত্র হলো সমগ্র রাষ্ট্রীয় সম্পদ
চুরি করে নিজের মতো ব্যবহার করা।
233
00:14:32,246 --> 00:14:35,791
প্রথম ধাপ:
রাষ্ট্রীয় সম্পদকে জাতীয়করণ করা।
234
00:14:35,875 --> 00:14:38,043
খনিজ তেল, স্বর্ণ, প্রাকৃতিক গ্যাস।
235
00:14:38,127 --> 00:14:41,422
মূল্যবান যা কিছু, সবকিছু
নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র,
236
00:14:41,505 --> 00:14:42,840
অন্যভাবে বললে, আপনি।
237
00:14:42,923 --> 00:14:45,509
দ্বিতীয় পদক্ষেপ: সকল গুরুত্বপূর্ণ পদে
আপনার ঘনিষ্ঠজনদের নিয়োগ দান।
238
00:14:45,593 --> 00:14:48,387
রেফারিকে উৎকোচ না দিয়ে কোনো
বড় খেলাতেই জয়লাভ করা যায় না।
239
00:14:48,470 --> 00:14:51,432
নীতিনির্ধারণী পর্যায়ের প্রত্যেকে
আপনার প্রতি আনুগত্য
240
00:14:51,515 --> 00:14:54,310
নিশ্চিত না করা পর্যন্ত আপনি
রাষ্ট্রীয় সম্পদ লুটপাট শুরু করবেন না।
241
00:14:54,393 --> 00:14:57,104
পদক্ষেপ তিন: সকল বাণিজ্য
আপনার নিয়ন্ত্রণে থাকবে।
242
00:14:57,187 --> 00:15:01,442
কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করুন,
চাহিদা বাড়াতে সরবরাহ কমিয়ে দিন,
243
00:15:01,525 --> 00:15:04,320
উচ্চহারে করারোপ করুন।
244
00:15:04,403 --> 00:15:06,322
তারপর শুধু দেখুন টাকা কীভাবে আসে।
245
00:15:06,405 --> 00:15:08,115
এই কৌশলগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমেই,
246
00:15:08,198 --> 00:15:10,659
সাদ্দাম হোসেন,
এক সময়ের নিঃস্ব মেষপালকের সন্তান,
247
00:15:10,743 --> 00:15:14,705
মন জুড়ানো দুইশত কোটি ডলার
মূল্যের সম্পদের মালিক বনে যান।
248
00:15:14,788 --> 00:15:15,956
খারাপ না!
249
00:15:16,790 --> 00:15:19,877
তবে, সম্পদ নিজের কুক্ষিগত করা
যতই লোভনীয় মনে হোক না কেন,
250
00:15:19,960 --> 00:15:22,838
সবাইকে ভাগ দেওয়ার গুরুত্ব একজন
বুদ্ধিমান একনায়ক ভালো করেই জানে।
251
00:15:22,922 --> 00:15:26,592
রাষ্ট্রীয় সম্পদ, খনিজ তেল থেকে আহরিত
অর্থ লুটপাটে সাদ্দাম ছিলেন সফল।
252
00:15:26,675 --> 00:15:30,471
কিন্তু তিনি সেই লভ্যাংশ কেবল
নিজের সম্পদ বৃদ্ধিতেই ব্যবহার করেননি,
253
00:15:30,554 --> 00:15:32,932
তার প্রতি সমর্থন আদায়েও খরচ করেছেন।
254
00:15:33,015 --> 00:15:36,435
তিনি পার্টির অপরাপর জ্যেষ্ঠ সদস্যদের
আনুগত্য কিনে নিয়েছিলেন।
255
00:15:37,478 --> 00:15:39,647
এইসব বদান্যতা তো সস্তায় পাওয়া যায় না।
256
00:15:40,397 --> 00:15:42,775
কিন্তু দুর্দিনে এই কৌশল উপেক্ষা করুন।
257
00:15:43,442 --> 00:15:48,322
কোনো কোনো একনায়ক হঠাৎ আবিষ্কার করে যে,
তারা সরকারী অর্থ, দেশের জনগণের অর্থ,
258
00:15:48,405 --> 00:15:52,034
এত বেশি পরিমাণে অপচয় করে
ফেলেছে যে, এখন তার ঘনিষ্ঠজনদের
259
00:15:52,660 --> 00:15:57,289
চাহিদা মেটানোর মতো অর্থও অবশিষ্ট নেই।
এই পরিস্থিতিতে খুব দ্রুতই তাদের মৃত্যু হয়।
260
00:15:57,373 --> 00:15:58,749
আপনি যদি চালাক হয়ে থাকেন,
261
00:15:58,832 --> 00:16:02,544
কিছু পরিমাণ অর্থ সাধারণ জনগণের
মাঝেও বিতরণ করবেন।
262
00:16:03,420 --> 00:16:06,757
[১৯৮০-এর দশকের ইরাক]
একটা কাজে সাদ্দাম খুব
বিখ্যাত হয়েছিলেন,
263
00:16:06,840 --> 00:16:09,885
তিনি হঠাৎ কোনো একজনের বাড়িতে
হাজির হয়ে ইরাকিদের চমকে দিতেন,
264
00:16:11,053 --> 00:16:13,722
এবং তিনি প্রথমেই যা করতেন,
তাদের ফ্রিজের দরজা খুলে দেখতেন।
265
00:16:13,806 --> 00:16:16,809
তিনি নিজের এমন একটা ভাবমূর্তি
তৈরির চেষ্টা করতেন যে,
266
00:16:16,892 --> 00:16:20,104
তিনিই ইরাকের সকলের জন্য
খাদ্যের জোগান দিয়ে থাকেন।
267
00:16:20,688 --> 00:16:23,357
তিনি ফ্রিজ ফাঁকা দেখতে পেলে,
268
00:16:23,857 --> 00:16:25,150
সবাইকে দেখানোর ব্যবস্থা করতেন যে,
269
00:16:25,234 --> 00:16:27,820
তিনি লোকদের উপচে পড়া
উপহারে ভরিয়ে দিচ্ছেন।
270
00:16:28,362 --> 00:16:32,408
এটা তার মোহনীয় দিক,
কিন্তু এর সাথে সবসময় ভয় মিশ্রিত থাকতো।
271
00:16:37,913 --> 00:16:40,332
মূল লক্ষ্য ছিল জনগণ যেন,
272
00:16:40,416 --> 00:16:44,211
প্রকাশ্যে স্বীকার করে নেয়,
"না, সবকিছু খুব ভালো চলছে।"
273
00:16:45,462 --> 00:16:47,381
"আমাদের স্বৈরশাসক খুব ভালো মানুষ।"
274
00:16:47,464 --> 00:16:51,427
"তিনি সঠিক কাজটাই করছেন,
তার শাসন পদ্ধতি যথার্থ, আমরা তাকে পছন্দ করি।"
275
00:16:52,177 --> 00:16:56,140
প্রিয়পাত্র হতে কে না পছন্দ করে?
কিন্তু এত নমনীয় হলে চলবে না।
276
00:16:56,223 --> 00:16:59,018
আপনার ঘনিষ্ঠজনেরা একবার
সুবিধার স্বাদ পেয়ে গেলে,
277
00:16:59,101 --> 00:17:00,853
ক্রমশ আরও বেশি পাবার জন্য
উন্মুখ হয়ে উঠবে।
278
00:17:01,562 --> 00:17:03,522
এই পর্যায়ে আপনাকে
নতুন কৌশল নিতে হবে,
279
00:17:03,605 --> 00:17:07,693
তাদের স্মরণ করিয়ে দিতে হবে,
সবকিছুর নিয়ন্ত্রক আপনি, তারা না।
280
00:17:16,368 --> 00:17:17,870
অধিকাংশ সফল স্বৈরশাসকেরাই
281
00:17:17,953 --> 00:17:22,332
তাদের আশপাশের সবাইকে
জনসম্মুখে অপমান করতেন,
282
00:17:22,416 --> 00:17:24,793
এমনকি তাদের ঘনিষ্ঠ সহযোগীদেরকেও।
283
00:17:24,877 --> 00:17:29,214
এবং কাজটা শাসনামলের শুরুতেই করতেন, যেন
সবাই বুঝতে পারে কীভাবে সবকিছু পরিচালিত হবে।
284
00:17:29,840 --> 00:17:31,925
যদি তোমাকে ছেড়ে দেই,
তুমি কি আমার পক্ষে থাকবে?
285
00:17:32,009 --> 00:17:33,135
অবশ্যই, ডিক, অবশ্যই।
286
00:17:33,218 --> 00:17:36,722
আমি তোমার পক্ষে তো। আমাকে ছেড়ে দাও।
আমি তোমার সব কথা মেনে চলব।
287
00:17:36,805 --> 00:17:40,476
নিজেকে এভাবে জাহির করা কেন একনায়কের
নিয়মবহীতে এতটা গুরুত্ব পেয়েছে?
288
00:17:41,018 --> 00:17:43,395
'কারণ তারা সবাই বিকারগ্রস্ত আত্মপূজারী।
289
00:17:43,979 --> 00:17:46,106
তারা সবসময় নিজেকে নিয়ে শঙ্কিত থাকে।
290
00:17:46,857 --> 00:17:50,235
যে কোনো ধরণের সমালোচনার
প্রতিক্রিয়ায় তারা হামলা চালায়।
291
00:17:50,861 --> 00:17:54,740
আপনি চাইবেন না কেউ এমনটা ভাবুক যে,
"এগুলো আমি এর থেকেও ভালোভাবে করতে পারতাম।"
292
00:17:54,823 --> 00:17:57,201
জনগণের চিন্তাশক্তি
স্বৈরশাসকদের জন্য খুব ক্ষতিকর।
293
00:17:58,035 --> 00:18:02,289
বরং আপনার প্রতিপক্ষকে ভীত এবং
টাল-মাটাল অবস্থায় রাখা দারুণ ব্যাপার।
294
00:18:02,372 --> 00:18:05,417
বন্ধুদের কাছে সাদ্দাম বর্ণনা দেন,
তিনি কীভাবে...
295
00:18:05,501 --> 00:18:08,754
কীভাবে তার এক বন্ধুকে খুন করেন,
যিনি তার মন্ত্রী ছিলেন।
296
00:18:08,837 --> 00:18:12,299
সেই বন্ধুর স্ত্রী সাদ্দামের কাছে গিয়ে অনুনয় করে,
"দয়া করে তাকে ছেড়ে দিন।" সে উত্তর দেয়,
297
00:18:12,382 --> 00:18:14,927
"আগামীকাল, আপনার স্বামী বাড়ি ফিরবে।"
298
00:18:15,511 --> 00:18:16,804
পরের দিন...
299
00:18:18,847 --> 00:18:22,476
সাদ্দাম তার মৃতদেহ কেটে
টুকরো টুকরো করে একটা কফিনে ভরে,
300
00:18:22,559 --> 00:18:24,436
বাড়িতে, তার স্ত্রীর কাছে পাঠান।
301
00:18:26,271 --> 00:18:29,274
এ ধরণের গল্পগুলো ছিল
এক ধরণের কর্তৃত্ব প্রতিষ্ঠা।
302
00:18:29,358 --> 00:18:31,527
গল্পগুলো সত্য না কি মিথ্যা,
সেটা মোটেও বিবেচ্য না।
303
00:18:31,610 --> 00:18:34,780
মূল ব্যাপার হচ্ছে, সবাইকে জানান দেওয়া যে,
এমনটা করা তার জন্য খুবই সম্ভব।
304
00:18:34,863 --> 00:18:36,490
এমনটা করার ক্ষমতা তার ছিল।
305
00:18:36,573 --> 00:18:38,575
আপনাদের একটা গল্প বলি।
306
00:18:38,659 --> 00:18:42,538
৮০'এর দশকের শুরুতে একদিন, সাদ্দাম
তার একদল শীর্ষ মন্ত্রীদের নির্দেশ দিলেন
307
00:18:42,621 --> 00:18:46,083
একটা ভ্রমণে যাবার জন্য সমবেত হতে,
যেটার গন্তব্য জানানো হয়নি।
308
00:18:46,667 --> 00:18:49,294
তাদেরকে একটা বাসে তোলা হয়, যেটার
জানালাগুলো ছিল কালো রঙে ঢাকা।
309
00:18:49,378 --> 00:18:53,048
বাসটা তাদের নিয়ে ধীর গতিতে
বাগদাদের চারপাশে চক্রাকারে ঘুরে,
310
00:18:53,757 --> 00:18:57,553
অবশেষে শহরের বাইরে একটা
নির্জন জায়গায় উপস্থিত হয়।
311
00:18:57,636 --> 00:19:00,347
তাদের সাথে থাকা ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে
312
00:19:00,430 --> 00:19:02,850
প্রত্যেকের নামাঙ্কিত খামে ঢুকিয়ে রাখতে বলা হয়।
313
00:19:03,433 --> 00:19:06,103
তাদেরকে জীবাণুনাশক দিয়ে গোসল করানো হয়,
314
00:19:06,186 --> 00:19:09,481
যেখানে তাদেরকে গুমট আতঙ্কের মাঝে
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখা হয়।
316
0:19:10,640 --> 0:19:12,190
অহ...
317
0:19:12,270 --> 0:19:14,610
একটু দাঁড়ান। আপনাদের বুঝার সুবিধার্থে,
318
0:19:14,690 --> 0:19:17,070
তখনকার পারিপার্শ্বিক ঘটনাপ্রবাহ
আপনাদের জানা থাকা দরকার।
0:19:17,070 --> 0:19:20,920
[ইরান-ইরাক যুদ্ধ]
[১৯৮০-৮৮]
319
0:19:21,070 --> 0:19:24,120
১৯৭৯ সালে, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে,
320
0:19:24,200 --> 0:19:26,200
ইরানে ইসলামিক বিপ্লব সংগঠিত হয়,
321
0:19:26,290 --> 0:19:29,870
যা সাদ্দামের জন্য ভীষণ
মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
322
0:19:31,040 --> 0:19:33,630
তো, সেখানে ইরানের নতুন শাসনতন্ত্র,
323
0:19:33,710 --> 0:19:36,300
ইরাকে একটা বিপ্লব সংগঠনের,
একটা বিদ্রোহের প্ররোচনা দিচ্ছিল,
324
0:19:36,380 --> 0:19:37,670
সাদ্দামের বিরুদ্ধে অভ্যুত্থানের
ডাক দিচ্ছিল।
325
0:19:38,340 --> 0:19:42,220
এবং সেই বিপ্লব বাস্তবায়নে প্রয়োজনীয়
রসদ সরবরাহের সক্ষমতা ইরানের ছিল।
326
0:19:42,300 --> 0:19:45,390
সাদ্দাম পূর্বসতর্কতা হিসেবে
ইরান আক্রমণের সিদ্ধান্ত নেন।
327
0:19:46,640 --> 0:19:50,770
তার দৃঢ় বিশ্বাস ছিল, খুব সংক্ষিপ্ত
একটা যুদ্ধ হতে যাচ্ছে,
328
0:19:50,850 --> 0:19:54,230
এবং এক মাসের মধ্যে
ইরান সরকারের পতন হবে।
329
0:19:55,360 --> 0:19:57,360
ইরানের বিরুদ্ধে সাদ্দাম হোসেনের সেই যুদ্ধ
330
0:19:57,440 --> 0:20:01,650
কেবল তিন দিন না, বরং দীর্ঘ
দশ মাস যাবৎ চলতে থাকে।
331
0:20:02,150 --> 0:20:05,910
এ যুদ্ধের বিষয়ে মন্ত্রীদের কেউ কেউ
বিভিন্ন রকম বলাবলি করছিল।
332
0:20:05,990 --> 0:20:07,580
"এ যুদ্ধে বিজয় আসবে না।"
333
0:20:08,160 --> 0:20:10,540
"এ যুদ্ধের শেষ কোথায়?"
334
0:20:11,750 --> 0:20:14,960
তো, তার পরিশ্রান্ত সৈন্য বাহিনীর মাঝে
নেতিবাচক খবর ছড়ানোর আগেই,
335
0:20:15,500 --> 0:20:19,250
সাদ্দাম তার মন্ত্রীদের একটু আচরণ
শিক্ষা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন।
336
0:20:19,340 --> 0:20:21,920
চলুন, আমরা আবার সেই প্রাসাদে
ফেরত যাই, সেখানে সাদ্দামের মন্ত্রীরা
337
0:20:22,010 --> 0:20:24,680
কয়েক ঘণ্টা যাবৎ গুমট
আতঙ্কের মধ্যে অপেক্ষা করছে।
338
0:20:24,760 --> 0:20:27,100
অবশেষে সাদ্দাম হাজির হলেন।
339
0:20:28,010 --> 0:20:31,020
তিনি ৩০ মিনিট উঁচু গলায় বক্তব্য দিলেন।
340
0:20:31,600 --> 0:20:34,350
নেতার নৃশংসতা সরাসরি
প্রত্যক্ষ করার অভিজ্ঞতা থাকায়,
341
0:20:34,440 --> 0:20:36,020
তারা সবাই নিজের মৃত্যু
নিশ্চিত ধরে নিয়েছিল।
342
0:20:38,650 --> 0:20:43,650
কিন্তু সাদ্দাম তার বদলে তাদেরকে এক
জমকালো ভুরিভোজে নিমন্ত্রণ করেন।
343
0:20:45,570 --> 0:20:48,370
তাদের প্রত্যেককে ১০০০ ডলার
উপহার দেন,
344
0:20:48,450 --> 0:20:50,540
এবং গাড়ি করে বাড়ি পৌঁছে দেন।
345
0:20:51,620 --> 0:20:53,330
তবে, বার্তা একদম পরিষ্কার।
346
0:20:54,040 --> 0:20:56,380
পরের বার তাদের কপাল
এত ভালো নাও হতে পারে।
346
00:21:00,133 --> 00:21:04,721
তিনি এটা করেছিলেন ভীতি সঞ্চার এবং
তার ক্ষমতা ও কর্তৃত্ব প্রদর্শনের জন্য।
347
00:21:04,805 --> 00:21:07,641
এটা এক প্রকার মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ কৌশল।
348
00:21:08,267 --> 00:21:11,353
তিনি চাইছিলেন সবাই যেন
সর্বদা ভয়ে মুহ্যমান থাকে।
349
00:21:11,436 --> 00:21:14,314
এবং সেটা তিনি সচেতনভাবেই করেছেন।
350
00:21:15,023 --> 00:21:18,318
দুর্দিনে, মাঝেমধ্যে ভয়ই
একমাত্র অবলম্বন হয়ে উঠে।
351
00:21:18,402 --> 00:21:21,530
ইরান-ইরাক যুদ্ধ দীর্ঘ
আট বছর প্রলম্বিত হয়।
352
00:21:22,906 --> 00:21:25,033
তার অনেক সৈন্য মারা যায়।
353
00:21:25,117 --> 00:21:26,285
এবং পরিণামে,
354
00:21:26,368 --> 00:21:31,373
খামেনি সারা বিশ্বে আরও বেশি
জনপ্রিয় ও ক্ষমতাধর হয়ে উঠেন।
355
00:21:31,456 --> 00:21:33,000
কেমন হতাশাজনক!
356
00:21:33,083 --> 00:21:36,586
যখন আপনার দুর্ভাগা পরিকল্পনায়
জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসে,
357
00:21:36,670 --> 00:21:40,549
নিশ্চিত থাকুন, আপনার আধিপত্যে এর
থেকেও প্রাণঘাতী হুমকির সম্মুখীন হবে।
358
00:21:41,550 --> 00:21:44,261
কিছু হুমকি আসবে একেবারেই
অপ্রত্যাশিত উৎস থেকে।
359
00:21:44,344 --> 00:21:48,557
এখন দেখিয়ে দিতে হবে, ক্ষমতায় টিকে
থাকতে আপনি কত দূর যেতে পারেন।
360
00:21:53,729 --> 00:21:57,733
একনায়ক হিসেবে টিকে থাকা মানেই
সিদ্ধান্ত গ্রহণে কঠোর হওয়া।
361
00:21:57,816 --> 00:22:00,736
এবং আপনার আবেগ যেন
কঠোর সিদ্ধান্ত গ্রহণে বাধা না হয়,
362
00:22:01,320 --> 00:22:02,988
এমনকি সেটা পরিবারের ক্ষেত্রেও।
363
00:22:03,071 --> 00:22:05,365
সাদ্দাম তার পরিবারের কারো মধ্যে
364
00:22:05,449 --> 00:22:10,120
বিশ্বাসঘাতকতা বা বিদ্রোহের আভাস পেলে
365
00:22:10,203 --> 00:22:11,830
ন্যূনতম সহনশীলতাও দেখাতেন না।
366
00:22:12,748 --> 00:22:16,001
এবং তিনি তাদের গ্রেফতার করতে,
বন্দী করতে, নির্যাতন করতে,
367
00:22:16,084 --> 00:22:18,754
মেরে ফলতে, যা করা প্রয়োজন,
কোনো কিছুতেই দ্বিধা করতে না।
368
00:22:18,837 --> 00:22:20,422
এটা কি খুব বেশি চাওয়া,
369
00:22:20,505 --> 00:22:22,716
যেন আপনার পরিবার যে কোনো
পরিস্থিতিতে আপনার পাশে থাকে?
370
00:22:23,300 --> 00:22:24,426
অবশ্যই না।
00:22:25,013 --> 00:22:26,475
[১৯৯১]
371
00:22:28,013 --> 00:22:31,475
প্রথম উপসাগরীয় যুদ্ধে যৌথবাহিনীর
কাছে পর্যদুস্ত হওয়ার পর,
372
00:22:31,558 --> 00:22:33,727
সাদ্দাম ইরাকে তার কর্তৃত্ব দ্রুত
পুনঃ প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করেন।
373
00:22:34,853 --> 00:22:37,981
সে জন্যে এমনকি আপনজনের
বিরুদ্ধে যেতেও পিছপা হননি।
374
00:22:38,065 --> 00:22:41,234
সাদ্দামের দুই মেয়ের বিয়ে হয়েছিল
375
00:22:41,318 --> 00:22:45,614
হোসেইন কামেল এবং তার ভাই
সাদ্দাম কামেলের সাথে।
376
00:22:45,697 --> 00:22:48,825
তারা সবাই ছিল কাজিন বা
বাবা/মায়ের কাজিনের সন্তান-সন্ততি।
377
00:22:48,909 --> 00:22:51,536
বড় ভাই হোসেইন কামালকে সাদ্দাম,
378
00:22:51,620 --> 00:22:54,247
ইরাকের পারমানবিক কর্মসূচির
প্রধানের দায়িত্ব প্রদান করেন।
379
00:22:54,748 --> 00:22:58,585
তার প্রতি স্নেহশীলতায়
সাদ্দাম প্রায় অন্ধ ছিলে।
380
00:22:58,668 --> 00:23:03,590
সাদ্দাম ভেবেছিলেন,
"এতো দারুণ চৌকস যুবক,
381
00:23:03,673 --> 00:23:08,220
যে হয়তো একদিন
আমার উত্তরসূরি হয়ে উঠবে।"
382
00:23:08,303 --> 00:23:12,015
সাদ্দামের বড় ছেলে এবং মানসিক বিকারগ্রস্ত,
383
00:23:12,099 --> 00:23:15,268
কুখ্যাত উডেয়ের কাছে
এটা ছিল চরম দুঃসংবাদ।
384
00:23:15,352 --> 00:23:20,190
উডেয় ছিল আপাদমস্তক নিষ্ঠুর ও ধর্ষকামী।
385
00:23:20,273 --> 00:23:22,859
সে হোসেইন কামেলের উপর ঈর্ষান্বিত ছিল।
386
00:23:22,943 --> 00:23:25,320
হোসেইন কামেল বুঝতে পারছিল যে,
387
00:23:25,404 --> 00:23:31,576
তার প্রতি উডেয়ের বৈরী মনোভাব
ক্রমশ বাড়তেই থাকবে।
388
00:23:31,660 --> 00:23:34,704
বুঝতেই পারছেন, দুইদিন আগে বা পরে,
তাকে খুন করবেই।
389
00:23:36,498 --> 00:23:38,834
তো, এক রাতের অন্ধকারে,
390
00:23:38,917 --> 00:23:41,878
তারা দুই ভাই স্ত্রী-সন্তানসহ
জর্ডানে পালিয়ে যায়।
391
00:23:41,962 --> 00:23:45,882
এই সংবাদ শুনে সাদ্দাম
মোটেও খুশি হতে পারলেন না।
392
00:23:45,966 --> 00:23:50,053
বিশেষত যখন জানলেন, হোসেইন কামেল
রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে,
393
00:23:50,137 --> 00:23:54,099
এবং সিআইএ এজেন্টদেরকে ইরাকের
রাসায়নিক অস্ত্র কর্মসূচির তথ্য দিচ্ছে।
394
00:23:54,850 --> 00:23:57,394
কিন্তু সাদ্দাম জানেন, এরকম
পরিস্থিতিতে কী করতে হয়।
395
00:23:59,771 --> 00:24:01,481
তিনি তার মেয়েদেরকে ফোন করেন,
396
00:24:01,565 --> 00:24:05,652
এবং কসম কাটেন যে, তারা ইরাকে ফিরে
আসলে কামেল ভাইদেরকে ক্ষমা করা হবে।
397
00:24:05,735 --> 00:24:09,656
সাদ্দামের কথা নিশ্চয়ই খুব আশ্বস্তকর ছিল,
কারণ তারা সকলেই বাগদাদে ফিরে আসে।
398
00:24:10,282 --> 00:24:14,369
কিন্তু সাদ্দাম তাদেরকে
খুশি মনে বরণ করে নেননি।
399
00:24:15,454 --> 00:24:18,206
তিনি তার দুই মেয়েকে বাধ্য করেন
কামেল ভাইদেরকে তালাক দিতে।
400
00:24:18,290 --> 00:24:20,417
দিন কয়েক পর, সাদ্দামের সরকার থেকে
401
00:24:20,500 --> 00:24:22,711
দাবী করা হয় যে, কামেল ভাইয়েরা
তাদের পারিবারিক বাড়িতে
402
00:24:22,794 --> 00:24:25,422
প্রতিহিংসাপরায়ণ আত্মীয়দের সাথে
গোলাগুলিতে নিহত হয়েছে।
403
00:24:25,505 --> 00:24:28,091
কিন্তু এই ঘটনার একটা
ভিন্নতর গল্প জানা যায়।
404
00:24:28,175 --> 00:24:32,387
সাদ্দাম তার দুই ছেলে উডেয় ও কুশের
নেতৃত্বে একটা ঘাতক বাহিনী পাঠিয়ে
405
00:24:32,471 --> 00:24:34,473
কামেল ভাইদেরকে খুন করান।
406
00:24:37,434 --> 00:24:40,562
আপনি কী আশা করেছিলেন?
কর্মফল তো ভোগ করতেই হবে।
407
00:24:41,605 --> 00:24:44,524
পরবর্তী পরিণাম ছিল আরও নাটকীয়।
408
00:24:45,192 --> 00:24:46,943
তারা মৃতদেহ দুটিকে রশি দিয়ে
409
00:24:47,027 --> 00:24:49,154
একটা গাড়ির পেছনে বেঁধে নেয়,
410
00:24:49,237 --> 00:24:50,739
গাড়ি চালিয়ে
411
00:24:50,822 --> 00:24:54,618
সাদ্দামের জামাতা দুজনের
লাশ টেনে-হেঁচড়ে
412
00:24:54,701 --> 00:24:56,369
সারা শহর প্রদক্ষিণ করে।
413
00:24:57,078 --> 00:25:00,040
তিনি সারা দেশকে আতঙ্কগ্রস্ত করে তুলেন।
414
00:25:00,123 --> 00:25:04,127
সবাই দেখে নাও,
"অবাধ্যতা করলে আমি নিজের
415
00:25:04,711 --> 00:25:06,129
জামাতাদেরও কী পরিণতি করি।"
416
00:25:07,005 --> 00:25:08,673
হৃদয়হীন পাষাণ? সে তো বটেই।
417
00:25:09,549 --> 00:25:12,052
তবে, সাদ্দাম এ এভাবেই তার
প্রতিদ্বন্দ্বীদেরকে পদাবনত রেখেছিলেন
418
00:25:12,135 --> 00:25:15,180
তার শাসনামলের শেষ দিন পর্যন্ত।
419
00:25:16,765 --> 00:25:18,725
কোনো কিছুই চিরস্থায়ী নয়।
420
00:25:20,435 --> 00:25:22,020
তবে এত দীর্ঘ সময় টিকে থাকতে হলে...
00:25:22,020 --> 00:25:23,480
[সাদ্দাম হোসেন ২৪ বছর ইরাক শাসন করেন]
.
421
00:25:23,480 --> 00:25:25,357
[সাদ্দাম হোসেন ২৪ বছর ইরাক শাসন করেন]
...আপনাকে এমন সব হুমকির
মোকাবেলা করতে হবে
422
00:25:25,440 --> 00:25:27,526
যেগুলো বিশ্বাসঘাতক
প্রতিদ্বন্দ্বীদের থেকেও মারাত্মক।
423
00:25:27,609 --> 00:25:31,363
কারণ সেগুলো আপনার জনগণের
মধ্যে থেকেই তৈরি হবে।
424
00:25:32,197 --> 00:25:33,197
ভয়ের কিছু নেই।
425
00:25:33,782 --> 00:25:35,659
আমাদের নিয়মবহীতে বেশ কার্যকর
কিছু কৌশল বলা আছে
426
00:25:35,742 --> 00:25:38,620
যা দিয়ে আপনি যে কোনো অসহিষ্ণু
নাগরিকদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
427
00:25:38,703 --> 00:25:40,539
তবে ওগুলো বেশ কদর্য ধরণের।
428
00:25:40,622 --> 00:25:42,707
আমাদের পরবর্তী গন্তব্য উগান্ডা,
429
00:25:42,791 --> 00:25:46,670
যার সাথে পরিচিত হবো, তিনি ক্ষমতায় টিকে থাকতে
ত্রাস ছড়ানোর কৌশল দারুণভাবে রপ্ত করেছিলেন।
430
00:25:46,753 --> 00:25:49,214
তার পদাঙ্ক অনুসরণে আপনি প্রস্তুত তো?
431
00:25:49,297 --> 00:25:50,858
এই লোকগুলোর পরিণতি কী?
432
00:25:50,882 --> 00:25:54,094
আমার ধারণা তারা এমনভাবে বসে
থাকবে যেন, তারা আগুনে বসে আছে।
433
00:25:54,177 --> 00:25:56,239
- আপনি তাদের কী করবেন?
- সময় হলেই দেখবেন।
434
00:25:58,239 --> 00:27:25,239
*সাব-টাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং করার অনুরোধ করা হলো।*