0
00:00:06,258 --> 00:00:12,658
*How to Become a Tyrant*
*S01E01-Seize Power*
*বাংলায় অনুবাদ করেছেন তাসনিম আলম*
1
00:00:14,973 --> 00:00:16,516
নিরঙ্কুশ ক্ষমতা।
2
00:00:19,519 --> 00:00:21,855
আহা! এটা আপনিও চান।
3
00:00:23,106 --> 00:00:25,108
শুধু জানেন না কীভাবে অর্জন করবেন।
4
00:00:25,692 --> 00:00:26,692
কিন্তু আমি জানি।
5
00:00:27,610 --> 00:00:29,195
ওটার কিছু চিরাচরিত নিয়ম আছে।
6
00:00:29,821 --> 00:00:33,074
ইতিহাসের কুখ্যাত সব একনায়কেরা
অকল্পনীয় ক্ষমতাকে নিজের কুক্ষিগত করতে
7
00:00:33,158 --> 00:00:35,368
যেসব কৌশল ব্যবহার করে এসেছেন।
8
00:00:36,327 --> 00:00:39,289
প্রত্যেকেই সেটা করেছে তাদের নিজস্ব পন্থায়।
9
00:00:53,762 --> 00:00:56,222
কিন্তু, একটা ছোট্ট অসুবিধা আছে।
10
00:00:57,807 --> 00:01:00,977
এই কাজে আপানকে কিছু
অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে।
11
00:01:02,395 --> 00:01:04,439
তবে, দেশ-শাসন তো কখনোই সহজ না।
12
00:01:06,524 --> 00:01:07,524
আর একটু খতিয়ে দেখতে চান?
13
00:01:07,567 --> 00:01:09,069
- সিগ!
- হেইল!
14
00:01:14,282 --> 00:01:17,994
"একনায়ক" শব্দটা শুনলে আপনার
মনে প্রথম কীসের ছবি ফুটে উঠে?
00:01:18,194 --> 00:01:19,838
[একজন নিষ্ঠুর অত্যাচারী শাসক।]
15
00:01:20,038 --> 00:01:21,498
না। এভাবে এক বাক্যে বলা সম্ভব না।
16
00:01:23,374 --> 00:01:26,377
একনায়কতন্ত্র হচ্ছে সেই সকল জনগণের
শাসন ব্যবস্থা যারা ফলাফল প্রত্যাশা করেন।
17
00:01:28,713 --> 00:01:31,991
মনুষ্য ইতিহাসের দিকে তাকালে দেখবেন,
স্বাধীনতার চর্চা কখনো সহজাত প্রথা ছিল না।
18
00:01:32,074 --> 00:01:33,426
আমরা শাসিত হতেই ভালোবাসি।
19
00:01:36,387 --> 00:01:41,184
আমাদের জীবন যখন দুঃসময়ে উপনীত হয়,
স্বভাবতই আমরা কামনা করি যেন,
20
00:01:41,267 --> 00:01:45,730
কেউ একজন হাজির হয়ে আশ্বস্ত করে বলুক,
"আমিই সকলের দুর্দশার অবসান করব।"
21
00:01:46,356 --> 00:01:49,859
ইতিহাসের সর্বোচ্চ সফল
একনায়কেরা ঠিক এই কাজটাই করেন,
22
00:01:49,943 --> 00:01:53,279
[বার্লিন ১৯৩৪।]
তাদের সমাজের আগাগোড়া
খোলনলচে বদলে দেন।
23
00:01:53,947 --> 00:01:56,199
তাদের পদাঙ্ক অনুসরণ করে এগুতে থাকলে,
24
00:01:56,282 --> 00:01:57,867
আপনিও পারবেন!
25
00:01:57,951 --> 00:01:59,369
একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কিছু
চিরাচরিত নিয়ম আছে।
26
00:02:00,203 --> 00:02:03,998
আপনি নিজে একনায়ক হতে চাইলে,
ঐ কাজগুলো ঠিকঠাক মতো করতে হবে।
27
00:02:04,582 --> 00:02:05,625
তাহলেই হলো।
28
00:02:07,001 --> 00:02:10,713
তবে, কোনো কিছু করার আগে প্রথমে
নিজেকে অসাধারণ হিসেবে প্রকাশ করতে হবে
29
00:02:10,797 --> 00:02:12,924
এবং ক্ষমতার লাগাম নিজের কব্জায় নিতে হবে।
30
00:02:13,007 --> 00:02:15,677
আমাদের গল্পটা শুরু হচ্ছে
31
00:02:15,760 --> 00:02:17,595
প্রাকৃতিক দৃশ্য আঁকিয়ে সেই
ব্যর্থ চিত্রশিল্পীকে দিয়ে
32
00:02:17,679 --> 00:02:21,891
যিনি নিজেকে এই পৃথিবীর সবথেকে
ক্ষমতাধর ব্যক্তিতে রূপান্তর করেছিলেন।
33
00:02:23,393 --> 00:02:26,229
[সেপ্টেম্বর ১৯৩৪]
[হিটলার চূড়ান্ত একনায়ক হবার এক মাস পর]
সেইগ!
হেইল!
34
00:02:26,312 --> 00:02:28,189
ইনিই সেই। এডলফ হিটলার।
35
00:02:28,273 --> 00:02:31,568
জার্মানির একচ্ছত্র শাসক হয়ে উঠার
মাত্র এক মাস পরের চিত্র।
36
00:02:33,361 --> 00:02:38,366
তো, অ্যাডলফ হিটলার ঠিক কীভাবে
অ্যাডলফ হিটলার হয়ে উঠেছিলেন?
37
00:02:40,994 --> 00:02:44,414
ক্ষমতার শীর্ষে আরোহণ করতে আপনি
তার থেকে কী শিক্ষা গ্রহণ করতে পারেন?
00:02:46,294 --> 00:02:48,314
[এডলফ হিটলারের আঁকা চিত্রকর্ম]
38
00:02:48,418 --> 00:02:51,713
বয়স যখন বিশের কোঠায়, হিটলার ছিলেন
একজন হতাশাগ্রস্ত, বন্ধুবান্ধব-হীন
39
00:02:51,796 --> 00:02:54,299
কপর্দকশূন্য, ব্যর্থ চিত্রশিল্পী।
40
00:02:55,258 --> 00:02:57,218
একজনকে পেয়েছিলাম,
যার সাথে হিটলারের সাক্ষাত হয়েছিল,
41
00:02:57,302 --> 00:03:00,221
এবং তিনি জানিয়েছেন
"তাকে খুবই অনাকর্ষণীয় মনে হয়েছে।"
42
00:03:00,305 --> 00:03:03,933
"তিনি ছিলেন অত্যন্ত শীর্ণকায়।
করমর্দনের হাতটা ছিল তেল চিটচিটে।"
43
00:03:04,017 --> 00:03:07,478
তাহলে এই লোকটাই ঠিক কীভাবে
বিংশ শতাব্দীতে
44
00:03:07,562 --> 00:03:11,524
মধ্য-ইউরোপের বিশাল একটা দেশজুড়ে জাদুমন্ত্রের
মতো নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন?
45
00:03:12,775 --> 00:03:14,527
ব্যাপারটা আসলে খুবই সরল।
46
00:03:14,611 --> 00:03:16,154
আপনি যদি শাসন করতে চান,
47
00:03:16,237 --> 00:03:18,781
প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যে,
আপনি সেটা করতে সক্ষম।
48
00:03:24,537 --> 00:03:26,164
একনায়করা নিজের সামর্থ্যের ব্যাপারে
49
00:03:26,247 --> 00:03:30,752
এতটাই আত্মবিশ্বাসী থাকে যে, তারা নিজেদের
অসীম ক্ষমতাধর হিসেবে কল্পনা করে।
50
00:03:30,835 --> 00:03:32,253
ওটা তাদের থাকতেই হয়।
51
00:03:33,087 --> 00:03:35,715
প্রায়শই তারা নিজেকে ত্রাতা হিসেবে ভাবে।
52
00:03:36,382 --> 00:03:38,426
অধিকাংশ ক্ষেত্রেই তারা বিশ্বাস করে যে,
53
00:03:38,509 --> 00:03:40,637
কেবল তারাই পারে এই বিশ্বকে রক্ষা করতে
54
00:03:40,720 --> 00:03:42,805
এবং এই বিশ্বকে আরও বাসযোগ্য করে গড়তে।
55
00:03:43,556 --> 00:03:45,475
অন্যভাবে বললে,
তারা নিজেদের বিশেষ কিছু ভাবে।
56
00:03:46,392 --> 00:03:49,437
এবং আপনারা দেখবেন যে, কেবল
হিটলারের চিন্তাধারাই এমন ছিল, তা না।
57
00:03:49,938 --> 00:03:51,272
ফিল্মটা দেখানো শুরু হউক।
58
00:03:53,399 --> 00:03:57,028
উত্তর কোরিয়ার প্রচলিত কিংবদন্তী মতে,
কিম জং ইলের জন্মক্ষণে,
59
00:03:57,111 --> 00:03:59,656
আকাশ আলো করে একটা নতুন
উজ্জ্বল তারা ফুটে উঠেছিল,
60
00:04:00,240 --> 00:04:03,826
আকাশে দ্বৈত রংধনু দেখা দিয়েছিল,
শীতকাল তৎক্ষণাৎ বসন্তে রূপান্তরিত হয়েছিল।
61
00:04:05,620 --> 00:04:08,957
সাদ্দাম হোসেন দাবী করেছিলেন,
স্রষ্টা নিজে তাকে চিরজীবনের জন্য
62
00:04:09,040 --> 00:04:10,792
ইরাক শাসনের দায়িত্ব দিয়েছেন
63
00:04:10,875 --> 00:04:15,213
এবং মৃত্যু থেকে বেঁচে ফেরার ঘটনাগুলোকে তিনি
ঐশ্বরিক অনুগ্রহের প্রমাণ হিসেবে জাহির করেন।
64
00:04:15,755 --> 00:04:18,549
অপরদিকে হাইতির স্বৈরশাসক
ফ্রান্সোয়া ডুভালিয়ের দাবী করেন,
65
00:04:18,633 --> 00:04:21,261
তিনি নিজে একজন শাশ্বত সত্তা
66
00:04:21,344 --> 00:04:25,848
এবং তার কালো যাদুবিদ্যার কারণেই
জন এফ কেনেডি খুন হন।
67
00:04:26,599 --> 00:04:28,101
এরকম দাবীর বিরোধিতা কে করবে?
68
00:04:29,143 --> 00:04:32,814
কিন্তু এই অলৌকিক বিশ্বাসগুলো
আপনার ভিতর কীভাবে জন্মাবে?
00:04:34,143 --> 00:04:35,143
[১৯১৮]
00:04:35,143 --> 00:04:36,985
[হিটলারের একনায়ক হয়ে উঠার ১৬ বছর পূর্বে]
69
00:04:36,985 --> 00:04:40,780
হিটলারের বক্তব্য অনুস্বারে তার বিশ্বাসগুলো
জন্ম হয়েছে খুবই অপ্রত্যাশিত স্থানে।
70
00:04:42,949 --> 00:04:45,576
প্রথম বিশ্বযুদ্ধের রক্তস্নাত পরিখাগুলোয়।
71
00:04:48,913 --> 00:04:52,000
দায়িত্ব পালনকালে তিনি একদিন
একটা অদ্ভুত কণ্ঠের বার্তা শুনতে পান।
72
00:04:54,877 --> 00:04:56,254
"সরে যাও।"
73
00:05:02,677 --> 00:05:05,972
তার কয়েকজন সহযোদ্ধা
ঘটনাস্থলেই তৎক্ষণাৎ নিহত হন,
74
00:05:06,055 --> 00:05:09,600
কিন্তু হিটলারের গায়ে একটা আঁচড়ও লাগেনি।
75
00:05:12,228 --> 00:05:14,439
পরবর্তীতে যুদ্ধ যখন শেষ পর্যায়ে,
76
00:05:14,522 --> 00:05:18,609
ইপ্রের যুদ্ধক্ষেত্রে হিটলার ও তার সৈন্যদল
মাস্টার্ড গ্যাস আক্রমণের শিকার হন।
77
00:05:26,326 --> 00:05:28,953
নিকটবর্তী হাসপাতালে যখন
তার চিকিৎসা চলছিল,
78
00:05:29,037 --> 00:05:31,289
একজন যাজক তাকে দুঃসংবাদটা জানান।
79
00:05:31,372 --> 00:05:33,166
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছে।
80
00:05:33,750 --> 00:05:35,376
জার্মানি আত্মসমর্পণ করেছে।
81
00:05:36,753 --> 00:05:39,130
বিস্ময়ের ধাক্কায় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।
82
00:05:39,714 --> 00:05:42,425
অতি আবেগে স্নায়ুবৈকল্যজনিত অন্ধত্ব।
83
00:05:43,760 --> 00:05:46,054
তীব্র হতাশাবোধ থেকেই তিনি
84
00:05:46,137 --> 00:05:49,349
জাতির ভবিষ্যৎ নির্ধারণে এক
মহা-পরিকল্পনার রূপরেখা দাঁড় করান।
85
00:05:52,268 --> 00:05:55,605
সেই থেকে নিজের বিশেষ দায়িত্বের ব্যাপারে
হিটলারের আর কোনো সন্দেহ ছিল না।
86
00:05:56,481 --> 00:05:58,399
হিটলার একবার গর্বভরে বলেছিলেন,
87
00:05:58,483 --> 00:06:02,862
"আমি একজন স্বপ্নচারীর আত্মবিশ্বাস নিয়ে
আমার নিয়তি নির্ধারিত গন্তব্যে এগিয়ে যাই।"
88
00:06:04,614 --> 00:06:08,993
জার্মানির জন্য অভিযান শুরু করার পর
যেন অদৃষ্টই তাকে চালিত করছিল।
89
00:06:09,077 --> 00:06:12,038
কোনো কিছুই তাকে অভীষ্ট লক্ষ্য থেকে
বিচ্যুত করতে যথেষ্ট ছিল না।
90
00:06:12,997 --> 00:06:16,918
একজন ভবিষ্যৎ একনায়কের সফল হতে
ঠিক এ ধরণের আত্মবিশ্বাসের প্রয়োজন।
91
00:06:18,378 --> 00:06:20,880
যদিও কেউ হয়তো ভিন্ন শব্দে আখ্যায়িত করবে।
92
00:06:21,547 --> 00:06:26,511
সাধারণত সম্ভাব্য স্বৈরশাসক মাত্রই
মাত্রাতিরিক্ত রকমের আত্মপূজারী প্রবৃত্তির।
93
00:06:26,594 --> 00:06:30,932
তারা নিজেদেরকে এই মহাবিশ্বের
কেন্দ্রবিন্দু ভাবতে পছন্দ করে,
94
00:06:31,015 --> 00:06:34,394
এবং বিশ্বাস করে, সবকিছু অবশ্যই
তাদের ইচ্ছা অনুযায়ী ঘটবে।
95
00:06:34,477 --> 00:06:37,522
এই বিষয়গুলোতে তারা অন্য আট-দশজন
মানুষ থেকে সম্পূর্ণ আলাদা।
96
00:06:37,605 --> 00:06:39,690
এগুলো হয়তো খুব একটা খারাপ কিছু না।
97
00:06:42,235 --> 00:06:44,654
কিন্তু আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার পূর্বে,
98
00:06:44,737 --> 00:06:47,740
আপনাকে আরও কিছু বড় বাধা
অতিক্রম করতে হবে।
99
00:06:47,824 --> 00:06:50,618
যেমন ধরুন, এখনো আপনার
কোনো অনুসারী নেই।
100
00:06:51,786 --> 00:06:54,163
ক্ষমতায় আরোহণের যাত্রা শুরু করতে হলে
101
00:06:54,247 --> 00:06:57,125
আপনাকে এমন একটা বার্তা দিতে হবে,
যা জনগণের মনে আলোড়ন সৃষ্টি করবে
102
00:06:57,208 --> 00:06:59,919
এবং একটা বিষয় আছে
যেটায় নিশ্চিত সাফল্য আসবে।
103
00:07:04,424 --> 00:07:05,424
একটা আদর্শ বিশ্ব-ব্যবস্থায়,
104
00:07:05,666 --> 00:07:08,970
একনায়কের কঠোর হস্ত দ্বারা সমাজ
পরিচালিত হবার কোনো প্রয়োজন নেই,
105
00:07:09,053 --> 00:07:11,764
কিন্তু চারদিকে তাকিয়ে দেখুন।
জনগণ বিক্ষুব্ধ হয়ে আছে...
106
00:07:13,224 --> 00:07:15,393
...তারা কাউকে দোষারোপ করতে উন্মুখ।
107
00:07:17,395 --> 00:07:19,147
তুই একটা সন্ত্রাসী দানব!
108
00:07:19,230 --> 00:07:22,817
মূল দক্ষতা হলো বিদ্যমান
জন-অসন্তোষের প্রকৃতি...
109
00:07:22,900 --> 00:07:24,235
অনুধাবন করতে পারা...
110
00:07:26,779 --> 00:07:29,532
এবং সেসবের প্রতিকারক হিসেবে
নিজেকে উপস্থাপন করতে পারা,
111
00:07:29,615 --> 00:07:32,243
যাদের প্রতি অসন্তোষ তাদের উপর
প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া।
112
00:07:34,787 --> 00:07:37,707
আপনি জনগণের মনোযোগ আকর্ষণ
করতে চান? নিয়ম পরিষ্কার।
113
00:07:38,875 --> 00:07:40,835
তাদের জানান দিন যে,
তাদের শত্রুরাই আপনার শত্রু...
00:07:41,275 --> 00:07:42,235
[সমাজের বুদ্ধিজীবী শ্রেণি]
00:07:42,275 --> 00:07:43,135
[নিঃস্ব শ্রেণি]
114
00:07:43,296 --> 00:07:45,548
[অবাধ্য নারীরা]
...এবং আপনিই সেই শত্রুদের ধ্বংস করবেন।
00:07:45,775 --> 00:07:46,935
[উদারমনা]
00:07:47,275 -->00:07:47,717
[অভিবাসী]
115
00:07:47,717 --> 00:07:48,718
[অভিবাসী]
উনারা যেমনটা করেছিলেন।
116
00:07:50,845 --> 00:07:53,890
প্রারম্ভিক জীবন থেকেই,
লিবিয়ার ভবিষ্যৎ নেতা মুয়াম্মার গাদ্দাফি
117
00:07:53,973 --> 00:07:56,893
পাশ্চাত্য সমর্থিত রাজতন্ত্রের বিরুদ্ধে
জ্বালাময়ী ভাষণ দিয়ে আসছেন
118
00:07:56,976 --> 00:07:58,227
তার ভাষায় যারা ছিল "দুর্নীতিগ্রস্ত,"
119
00:07:58,311 --> 00:08:01,939
এবং তিনি এক অভ্যুত্থানে তাদেরকে
উৎখাত করলে বীরের মর্যাদা পান।
120
00:08:03,065 --> 00:08:07,278
উত্তর কোরিয়ার জনক, কিম ইল সাং
দখলদার জাপানিজ সেনাবাহিনীর হাতে
121
00:08:07,361 --> 00:08:09,614
তার দেশের জনগণ যে
নিগ্রহের শিকার হয়েছিলেন
122
00:08:09,697 --> 00:08:12,408
ক্রমাগত তা স্মরণ করিয়ে দিয়ে
পাদপ্রদীপের আলোয় আসনে।
123
00:08:13,493 --> 00:08:14,827
এবং ইদি আমিন ক্ষমতায় আরোহণ করে,
124
00:08:14,911 --> 00:08:17,830
তাদের সাবেক ঔপনিবেশিক প্রভু,
ব্রিটেনের প্রতি উগান্ডার জনগণের
125
00:08:17,914 --> 00:08:20,333
ক্ষোভকে কাজে লাগানো শুরু করেন।
126
00:08:20,875 --> 00:08:26,422
আমরা সকলে অবগত, উগান্ডায় তাদের পতন
হয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসান ঘটেছে।
00:08:29,460 --> 00:08:30,055
[১৯১৯]
00:08:30,160 --> 00:08:32,760
[হিটলারের একনায়ক হয়ে উঠার ১৫ বছর পূর্বে]
127
00:08:30,760 --> 00:08:34,555
প্রথম বিশ্বযুদ্ধ অবসানের পর
জার্মানিতে উচ্চ মুদ্রাস্ফীতি
128
00:08:35,598 --> 00:08:37,225
এবং ব্যাপক বেকারত্ব দেখা দেয়।
129
00:08:37,308 --> 00:08:40,728
সেখানে এক টুকরো পাউরুটি কিনতে
ব্যাগভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হতো।
130
00:08:42,855 --> 00:08:45,441
এবং সেই মোহভঙ্গ জার্মান জনতার মধ্যে
131
00:08:45,525 --> 00:08:47,068
একজন ছিলেন ৩০ বছর বয়স্ক
অ্যাডলফ হিটলার,
132
00:08:47,777 --> 00:08:51,197
যিনি কিছুদিনের মধ্যেই তার ক্ষমতায় আরোহণের
পথে এক সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে যাচ্ছেন।
133
00:08:54,534 --> 00:08:56,244
মিউনিখ, ১৯১৯।
134
00:08:57,286 --> 00:09:00,706
অ্যাডলফ হিটলার তখন একজন বেকার চিত্রশিল্পী,
যার পকেটে যৎসামান্য অর্থ
135
00:09:01,874 --> 00:09:05,127
কিন্তু সকল দুর্দশার প্রকৃত কারণ
এবং কে দায়ী সে ব্যাপারে তার
136
00:09:06,128 --> 00:09:07,380
অভিমত ছিল সুদৃঢ়।
137
00:09:09,549 --> 00:09:12,677
সেনাবাহিনীর 'গোয়েন্দা কর্মকর্তা' পদে
হিটলার একটা চাকুরিতে যোগ দেন।
138
00:09:14,387 --> 00:09:16,806
তার প্রথম দায়িত্ব ছিল:
'জার্মান ওয়ার্কার্স পার্টি' নামীয়
139
00:09:16,889 --> 00:09:20,851
এক ইহুদীবিদ্বেষী ডানপন্থী দলের
একটা বৈঠকে নজরদারি করা।
140
00:09:21,978 --> 00:09:24,146
হিটলারের উপর তার বসের নির্দেশনা ছিল
গোপনে তথ্য সংগ্রহ করা
141
00:09:24,230 --> 00:09:26,566
এবং সদরদপ্তর বরাবর প্রতিবেদন পাঠানো।
142
00:09:28,484 --> 00:09:31,904
কিন্তু নির্দেশ পালনের প্রতি কখনোই
হিটলারের ঝোঁক ছিল না।
143
00:09:36,742 --> 00:09:40,329
তার এত বছরের জমিয়ে রাখা ক্রোধ
আর হতাশার সব উগড়ে দিলেন।
144
00:09:42,665 --> 00:09:47,378
তিনি গৌরবান্বিত জার্মান জাতিকে দমিয়ে রাখতে
ইহুদী ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করেন।
145
00:09:50,548 --> 00:09:53,759
আলোচনা সামনে এগুনোর পূর্বে,
আমরা উনার কাছ থেকে শুনে নিই
146
00:09:53,843 --> 00:09:56,429
সেই ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে, যা দিয়ে
হিটলার জনগণকে প্রলুব্ধ করছিল।
147
00:09:56,512 --> 00:09:57,763
হিটলারের বক্তব্যের সারমর্ম হলো,
148
00:09:57,847 --> 00:10:01,183
ওয়াল স্ট্রিটের অর্থ বিনিয়োগকারীরা
এবং মস্কোর কমিউনিস্ট নেতারা
149
00:10:01,267 --> 00:10:05,021
সবাই মূলত একই ইহুদী চক্রান্তের অংশ।
150
00:10:06,230 --> 00:10:09,567
শুনতে হাস্যকর মনে হলেও, এসব শুনিয়েই
হিটলার জার্মান জনগণের আস্থা অর্জন করেছিলেন।
151
00:10:10,860 --> 00:10:14,196
হাস্যকর হউক বা না হউক, হিটলারের বক্তব্য
তীব্র আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল।
152
00:10:14,280 --> 00:10:15,573
পার্টির সদস্য হবার পর,
153
00:10:15,656 --> 00:10:18,743
হিটলার ঘোরলাগা একাগ্রতার সাথে তার
বক্তৃতাকে আরও নিখুঁত করতে লাগলেন।
154
00:10:18,826 --> 00:10:22,204
তার বক্তব্যগুলো ছিল...
বক্তব্যের অনেকটা অংশই ছিল বিদ্বেষমূলক।
155
00:10:24,040 --> 00:10:26,417
জার্মানিকে ইহুদিমুক্ত করার
প্রয়োজনীয়তার বর্ণনাময়।
156
00:10:26,500 --> 00:10:30,171
জার্মানির অপমানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক।
157
00:10:30,254 --> 00:10:33,257
জাতিগত দাম্ভিকতায় পূর্ণ,
যে জার্মানিকে পুনরায় পরাশক্তি হতে হবে।
158
00:10:34,383 --> 00:10:36,886
শীঘ্রই, হিটলারকে এই পার্টির
প্রধান হিসেবে ঘোষণা করা হয়,
159
00:10:36,969 --> 00:10:38,554
একইসাথে পার্টির নতুন নামকরণ হয়,
160
00:10:38,638 --> 00:10:41,682
জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল,
161
00:10:41,766 --> 00:10:44,727
যার অপর নাম ছিল "নাৎসি"।
162
00:10:45,436 --> 00:10:48,272
হিটলার তার রোষানল উগ্রে
দেবার একটা মাধ্যম এবং কিছু বিশ্বস্ত
163
00:10:48,356 --> 00:10:51,901
অনুসারী পেয়ে গেলেন যারা তার বক্তব্যের
প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনতো।
164
00:10:52,902 --> 00:10:56,489
অনেক জার্মানের কাছেই হিটলারের বক্তব্য
ছিল তাদের মনের গোপন ভাবনার প্রকাশ
165
00:10:56,572 --> 00:10:58,532
যা তারা নিজেরা এতদিন প্রকাশ করতে পারেনি।
166
00:11:00,409 --> 00:11:02,328
কিন্তু এই কৌশলে এত চমৎকার
কাজ হলো কেন?
167
00:11:03,287 --> 00:11:06,957
কারণ এতে আপনি জনগণকে তাদের মতো
করে ভাবার বা আচরণের অনুমতি দিচ্ছেন।
168
00:11:08,376 --> 00:11:11,837
সার্বজনীন অসন্তোষ জনগণকে একতাবদ্ধ করে,
169
00:11:11,921 --> 00:11:16,842
এবং আপনি একধরণের স্বস্তি অনুভব করেন কারণ
আপনার সাথে সংহতি জানানোর অনেকেই আছে,
170
00:11:16,926 --> 00:11:18,803
এবং আপনার একজন শক্তিশালী নেতা আছে
171
00:11:18,886 --> 00:11:22,598
যিনি আপনাকে চালিত করছে সংখ্যালঘুদের
172
00:11:22,682 --> 00:11:25,267
অথবা বহিঃশত্রুর হুমকির বিরুদ্ধে।
173
00:11:26,268 --> 00:11:28,896
এটা বিশ্বাস করা কঠিন যে, লোকজন
এত দ্রুত নিজেদের দুরবস্থার জন্য
174
00:11:28,979 --> 00:11:30,981
অন্যকে দোষারোপ করতে শুরু করবে? তাই না?
175
00:11:33,150 --> 00:11:36,987
আমরা যেন ধরে না নিই যে,
বিংশ শতাব্দীর জার্মান জনগণ
176
00:11:37,071 --> 00:11:40,366
আমাদের বর্তমান জনগণের তুলনায় নিকৃষ্ট ছিল।
177
00:11:40,449 --> 00:11:42,952
আপনার যদি সত্যি সত্যিই মনে হয় যে,
178
00:11:43,035 --> 00:11:44,787
দেশের শত্রু আপনার দেশের মধ্যেই আছে,
179
00:11:44,870 --> 00:11:47,915
তাহলে রাজনীতিবিদদের কাছে তার
প্রতিকারের প্রত্যাশা করা অযৌক্তিক কিছু না।
180
00:11:48,499 --> 00:11:51,502
এই মুহূর্তে এখানে বসে আমাদের জন্য
181
00:11:51,585 --> 00:11:54,380
এটা বলা খুবই সহজ যে, "আমি কখনোই
182
00:11:54,463 --> 00:11:57,508
হিটলারের মতো একনায়কের
সম্মোহনী ফাঁদে পা দিতাম না। "
183
00:11:59,510 --> 00:12:00,886
আমি নিশ্চিত, আপনিও সেই ফাঁদে পড়তেন।
184
00:12:01,637 --> 00:12:03,931
তবে নিরঙ্কুশ ক্ষমতা অর্জন করতে হলে,
185
00:12:04,014 --> 00:12:06,559
কেবল মানুষ প্রলুব্ধ হয়
এমন বার্তা দিলেই চলবে না।
186
00:12:06,642 --> 00:12:08,811
আপনাকে জনগণের আস্থা
অর্জন করতে হবে।
187
00:12:09,895 --> 00:12:11,689
নিয়ম অনুস্বারে করতে থাকুন।
188
00:12:18,112 --> 00:12:21,574
একনায়ক হিসেবে আপনার মুখচ্ছবিই
হবে আপনার জাতির প্রতিচ্ছবি,
189
00:12:21,657 --> 00:12:23,409
এবং আপনি সেই মুখচ্ছবি কীভাবে
উপস্থাপন করবেন
190
00:12:23,492 --> 00:12:25,161
সেটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত।
191
00:12:26,287 --> 00:12:30,624
তবে এই যাত্রার প্রাথমিক পর্যায়ে
আপনার ভাবমূর্তি গড়ে তোলার জন্য
192
00:12:30,708 --> 00:12:32,042
কিছু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।
193
00:12:34,044 --> 00:12:36,130
জনগণের কাছে উপস্থাপন করুন যে,
আপনিও তাদেরই একজন।
194
00:12:39,175 --> 00:12:40,217
উদাহরণসহ বলবো?
195
00:12:42,428 --> 00:12:44,305
ইতালিয়ান স্বৈরশাসক, বেনিতো মুসলিনি
196
00:12:44,388 --> 00:12:48,142
নিজেকে গর্বভরে "গণমানুষের একজন"
হিসেবে উল্লেখ করতেন,
197
00:12:48,225 --> 00:12:53,272
প্রায়শই জোড় গলায় মফস্বলের একজন নগণ্য
কর্মকারের সন্তান হিসেবে নিজের পরিচয় দিতেন।
198
00:12:54,106 --> 00:12:55,649
রাজত্বের শুরুতে,
199
00:12:55,733 --> 00:12:59,445
ইদি আমিন একটা খোলা জিপে চড়ে
পুরো উগান্ডা ঘুরে বেরিয়েছেন
200
00:12:59,528 --> 00:13:04,158
এবং বিভিন্ন উন্মুক্ত অনুষ্ঠানে অ্যাকর্ডিন বাদ্যযন্ত্র
বাজিয়ে নিজেকে জাহির করার জন্য প্রসিদ্ধ ছিলেন।
201
00:13:05,201 --> 00:13:08,829
মুয়াম্মার গাদ্দাফি উপজাতীয় পোশাক পরিধান
করে এবং সফরকালে উন্মুক্ত স্থানে তাবুতে
202
00:13:08,913 --> 00:13:12,708
রাত্রি যাপনের দাবী জানিয়ে জনসম্মুখে নিজের
বেদুইন জাতিসত্তার সাথে সম্পৃক্তা প্রকাশ করতেন।
203
00:13:15,795 --> 00:13:18,964
একটি জাতির স্বপ্ন বাস্তবায়নের
তার থেকে যোগ্য আর কে আছে,
204
00:13:19,048 --> 00:13:21,592
যে সেই জাতির অনুভূতি বুঝতে পারে,
205
00:13:21,675 --> 00:13:23,969
যে সেই জাতির স্বপ্নকে
নিজের বুকে ধারণ করে?
206
00:13:24,053 --> 00:13:26,847
এটা সফল একনায়কদের
একটা চিরায়ত বৈশিষ্ট্য যে,
207
00:13:26,931 --> 00:13:32,770
তারা সাধারণ জনগণের সাথে
নিজেদের একাত্মতা স্থাপন করতে পারে।
208
00:13:33,270 --> 00:13:37,107
তারা নিজ উদ্যোগে প্রচার করে,
"আমি আপনাদের সবার। আপনারা মানেই আমি।"
209
00:13:37,191 --> 00:13:39,401
"আমরা সকলে মিলে এক অভিন্ন স্বত্বা।"
210
00:13:39,485 --> 00:13:42,696
হিটলার প্রায়ই তার বক্তৃতায়
এই কথাটা বলতেন।
211
00:13:43,280 --> 00:13:47,451
আমার আগ্রহ কেবল
জার্মান জনগণকে ঘিরে।
212
00:13:47,535 --> 00:13:51,163
আমি কেবলই জার্মান জনগণের।
তাদের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি।
213
00:13:51,789 --> 00:13:55,251
যখন আপনি নিজেকে "গণমানুষের একজন"
হিসেবে প্রতিষ্ঠা করবেন,
214
00:13:55,334 --> 00:13:58,379
এই ছোট ছোট ব্যাপারগুলোই
বড় ব্যবধান গড়ে দেয়।
215
00:13:58,462 --> 00:14:01,006
হিটলার কখনোই বিলাসবহুল
পোশাক পরতেন না।
216
00:14:01,757 --> 00:14:03,300
সবসময় একটা সামরিক উর্দি পরতেন।
217
00:14:04,301 --> 00:14:07,513
ঘটনা হচ্ছে, তিনি প্রথম বিশ্বযুদ্ধের পরিখা থেকে
এমন ধারণা নিয়ে ফিরে এসেছিলেন যে,
218
00:14:07,596 --> 00:14:09,932
যুদ্ধই মানুষকে পূর্ণাঙ্গ করে গড়ে তুলে,
219
00:14:11,058 --> 00:14:13,435
গণমানুষের আনুকূল্য প্রার্থনা এবং তার প্রতি
220
00:14:13,519 --> 00:14:16,188
জনগণের সমর্থন সুদৃঢ় করার জন্য
এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
221
00:14:17,982 --> 00:14:19,859
তো, গোঁফের অমন আকৃতির...
222
00:14:19,942 --> 00:14:22,361
...ব্যাপারটা কী?
223
00:14:23,904 --> 00:14:26,156
হিটলারের প্রথম জীবনের
224
00:14:26,240 --> 00:14:30,911
প্রথম বিশ্বযুদ্ধকালের ছবিগুলোতে যে
লম্বাটে গোঁফ ছিল সেগুলোই পরবর্তীতে
225
00:14:30,995 --> 00:14:32,413
এই আকৃতিতে রূপান্তরিত হয়েছে।
226
00:14:33,414 --> 00:14:35,708
ঠিক কী কারণে তিনি চেহারায়
পরিবর্তন এনেছিলেন, তা স্পষ্ট না।
227
00:14:37,042 --> 00:14:40,504
কেউ কেউ ধারণা করেন, যুদ্ধের ময়দানে
গ্যাসমাস্ক ঠিকমতো পরার সুবিধার্থে তিনি
228
00:14:40,588 --> 00:14:43,299
কাইজার ভিলহেমের আদলে রাখা
শৌখিন গোঁফগুলো কেটে ছোট করেন।
229
00:14:44,049 --> 00:14:48,429
আর একটা ধারণা হচ্ছে, তিনি এটা
করেছিলেন তৎকালীন একজন জার্মান বীর
230
00:14:48,512 --> 00:14:49,763
হান্স কোপেনের অনুকরণে
231
00:14:50,389 --> 00:14:54,101
গোঁফের আকৃতি যে ক্ষমতার পথে সুবিধা দিবে
হিটলার হয়তো এমন কিছুই ভাবেননি,
232
00:14:54,184 --> 00:14:56,186
কিন্তু ভবিষ্যৎ একনায়কেরা মাঝেমধ্যেই
233
00:14:57,521 --> 00:14:58,898
ভাগ্যের সহায়তা পেয়ে থাকে।
234
00:15:00,357 --> 00:15:03,652
শেষ পর্যন্ত হিটলারের গোঁফ
চিরাচরিত টুথব্রাশ আকৃতির,
235
00:15:03,736 --> 00:15:07,364
গোঁফে রূপ নেয়, যা সমগ্র
ইউরোপের নিম্ন-মধ্যবিত্ত পুরুষের
236
00:15:08,866 --> 00:15:09,866
নাকের নিচে শোভা পায়।
237
00:15:09,950 --> 00:15:13,662
হিটলার যেটা উপস্থাপন করতে চাচ্ছিল,
"আমি সমাজের নিম্ন-মধ্যবিত্ত শ্রেণিরই একজন।"
238
00:15:14,747 --> 00:15:18,083
যেহেতু, সাধারণ জনগণের সাথে
আপনার বন্ধন মজবুত হয়েই গেলো,
239
00:15:18,584 --> 00:15:21,837
আপনি ভাবতে পারেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে
পৌঁছানো এখন কেবল সময়ের ব্যাপার।
240
00:15:21,921 --> 00:15:23,380
কিন্তু না, এখনো অনেক পথ বাকি।
241
00:15:25,049 --> 00:15:26,383
আপনি যদি ইতিহাস গড়তে চান,
242
00:15:26,467 --> 00:15:29,428
জনগণের উপর আপানর প্রভাব
আরও গভীরে বিস্তার করতে হবে।
243
00:15:30,220 --> 00:15:31,805
তাদের অবচেতন মনে।
00:15:35,020 --> 00:15:37,400
[১৯২০]
00:15:37,405 --> 00:15:39,530
[১৯২০]
[হিটলারের একনায়ক হয়ে উঠার ১৪ বছর পূর্বে]
244
00:15:39,730 --> 00:15:42,650
১৯২০এর দশকে এসে এইসব
বিয়ার পানশালায় প্রতিষ্ঠা পাওয়া
245
00:15:43,484 --> 00:15:46,612
নাৎসি পার্টির সমর্থকের সংখ্যা
ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল।
246
00:15:46,695 --> 00:15:50,658
কিন্তু এরকম আরও কয়েক ডজন
ডানপন্থী দল তখন আধিপত্য বিস্তারে
247
00:15:50,741 --> 00:15:52,242
নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল।
248
00:15:53,202 --> 00:15:54,536
যে কোনো পণ্যের মতোই,
249
00:15:54,620 --> 00:15:56,830
সবাইকে ছাড়িয়ে নিজের
শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার অভিযানে,
250
00:15:56,914 --> 00:15:58,916
আপনার একটা কার্যকর
বিপণন কৌশল দরকার হবে।
251
00:15:58,999 --> 00:16:03,212
প্রতিদিন ১ লাখ ৯২ হাজার বোতল
এখান দিয়ে এগিয়ে যায়।
252
00:16:04,046 --> 00:16:07,132
আর বিজ্ঞাপনকারী হিসেবে হিটলার
ছিল সহজাত প্রতিভাধর।
253
00:16:07,716 --> 00:16:10,094
যান্ত্রিকতার পরশে যেন তাদের
মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে,
254
00:16:11,553 --> 00:16:14,181
তারা যেন আমাদেরই প্রতিচ্ছবি,
255
00:16:14,264 --> 00:16:18,394
অদৃশ্যের শক্তি দ্বারা চালিত হয়ে,
সমবেত হচ্ছে ভবিষ্যতের উদ্দেশ্যে,
256
00:16:18,477 --> 00:16:21,605
প্রস্তুত হচ্ছে এক চূড়ান্ত কিন্তু
অজানা গন্তব্যের লক্ষ্যে।
257
00:16:23,315 --> 00:16:25,275
হিটলার জানতেন ভাবমূর্তি কতটা গুরুত্বপূর্ণ।
258
00:16:26,819 --> 00:16:29,405
তিনি উপলব্ধি করেছিলেন মানুষের
আস্থা অর্জনের উপযোগিতা।
259
00:16:29,488 --> 00:16:31,532
আপনার শুধু সমর্থক থাকলেই হবে না,
260
00:16:32,366 --> 00:16:35,619
তাদেরকে সুবিধামতো চালনা করার জন্য
একটা চিহ্ন বা প্রতীকও রাখতে হবে।
261
00:16:37,287 --> 00:16:40,082
প্রতীকের ব্যাপারে বলতে গেলে,
অস্বীকার করার উপায় নেই
262
00:16:40,165 --> 00:16:42,126
প্রতীক হিসেবে এটা খুবই শক্তিশালী।
263
00:16:45,421 --> 00:16:48,716
এটা প্রায় নিঃসন্দেহ যে,
লাল জমিনে সাদা বৃত্তের মাঝে
264
00:16:48,799 --> 00:16:51,593
স্বস্তিকা চিহ্নের চেয়ে বিখ্যাত অপর
কোনো প্রতীক-চিহ্ন নেই।
265
00:16:52,803 --> 00:16:57,975
সম্ভবত এটার থেকে ক্ষমতাধর কোন চিহ্ন
এই গ্রহে কখনোই ছিল না, এখনো নেই।
266
00:17:01,186 --> 00:17:03,647
তবে আপনার প্রতীক যতই
শক্তিশালী হউক না কেন,
267
00:17:03,731 --> 00:17:05,607
আপনার অনুসারীরাই
আপনার আসল ক্ষমতা,
268
00:17:05,691 --> 00:17:08,360
এবং সাফল্য লাভে তাদেরকে উপযুক্ত
পোশাকে সজ্জিত করতে হবে।
00:17:08,591 --> 00:17:10,160
[হুগো বসের ডিজাইন করা]
269
00:17:12,031 --> 00:17:15,868
বিধিমালার এই অংশটা হিটলার তার বাদামী শার্টের
আধা-সামরিক বাহিনীতে বাস্তবায়ন করেছেন।
270
00:17:19,663 --> 00:17:22,541
এই উর্দি পোশাকে সজ্জিত হওয়া
271
00:17:22,624 --> 00:17:24,918
এবং কোনো সংগঠনের অংশ হওয়া
যেন নিজেকেই ছাড়িয়ে যাওয়া,
272
00:17:25,002 --> 00:17:27,963
জার্মান মনস্তত্ত্ব অনুস্বারে
একটা আন্দোলনের অংশীদার হওয়া ছিল
273
00:17:28,047 --> 00:17:29,590
তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।
274
00:17:29,673 --> 00:17:31,842
তাদের কাছে ঐ উর্দির অর্থ ছিল আত্মত্যাগ,
275
00:17:31,925 --> 00:17:34,970
ঐ উর্দি ছিল কর্তব্য, আনুগত্য
ও বিশ্বস্ততার অপর নাম।
276
00:17:36,180 --> 00:17:38,682
অন্যভাবে বলতে গেলে,
সবার সাথে অভিন্ন পোশাকে সজ্জিত হলে,
277
00:17:38,766 --> 00:17:40,559
এর অর্থ আপনিও তাদের একজন।
278
00:17:42,519 --> 00:17:44,480
আর কে না চায় সবার সাথে একাত্ম হতে?
279
00:17:44,563 --> 00:17:48,567
একনায়কেরা যে সব লক্ষ্য অর্জনে
সংগ্রাম করে, তাদের অন্যতম হলো
280
00:17:48,650 --> 00:17:50,402
সবাইকে নির্দিষ্ট নিয়মের আওতায় আনা।
281
00:17:52,279 --> 00:17:54,531
অনেক সময়ই একনায়কেরা
যে কারণে সফল হয়,
282
00:17:55,324 --> 00:17:59,328
বিস্ময়কর হলেও সত্য, তারা তাদের
অনুসারীদের বিশ্বাস করাতে সক্ষম হয় যে,
283
00:17:59,411 --> 00:18:02,289
ওটা নিয়ম পালনে বাধ্য করা না,
284
00:18:02,372 --> 00:18:03,707
ওটা মূলত একতা।
285
00:18:13,050 --> 00:18:15,385
মানুষের আস্থা অর্জন এবং
একত্রীকরণের মাধ্যমে ক্রমবিকাশমান,
286
00:18:15,469 --> 00:18:18,180
এই আন্দোলনকে অতি শীঘ্রই
সবাই গ্রাহ্য করতে বাধ্য হবে।
287
00:18:22,851 --> 00:18:25,062
হিটলার বিভিন্ন চটকদার
রাজনৈতিক প্রদর্শনীর মাধ্যমে
288
00:18:25,145 --> 00:18:27,106
জনগণকে দলে টানছিলেন।
289
00:18:31,026 --> 00:18:34,071
ঐসব স্বস্তিকা চিহ্ন,
উর্দিপরা লোকেদের দৃপ্ত কুচকাওয়াজ,
290
00:18:34,154 --> 00:18:36,156
মশালসমেত শোভাযাত্রা,
জ্বালাময়ী ভাষণ,
291
00:18:36,240 --> 00:18:39,827
এসব আপানকে প্রলুব্ধ করবেই।
মনে হবে, আমরা সবাই যদি একত্রে যোগ দিই
292
00:18:39,910 --> 00:18:42,746
তাহলে সবাই মিলে এসব করতে পারব,
চল সবাই যোগ দিই।
293
00:18:44,081 --> 00:18:45,081
শুনে খুব মজার মনে হচ্ছে।
294
00:18:45,541 --> 00:18:48,627
তবে, মনোলোভা প্রদর্শনী আর কেতাদুরস্ত
চেহারা লাভের সুযোগ করে দেওয়া মানে কিন্তু
295
00:18:48,710 --> 00:18:50,546
আপনার ক্ষমতা আরোহণের
কাছাকাছি চলে যাওয়া না।
296
00:18:51,130 --> 00:18:54,842
আপনার কার্যক্রম আরও
কিছুটা বিস্তৃত করতে হবে।
297
00:18:54,925 --> 00:18:58,262
এবং উপযুক্ত লোক বাছাইয়েই
আসল পার্থক্য গড়ে দিবে।
298
00:18:58,345 --> 00:18:59,221
হেইল!
299
00:18:59,304 --> 00:19:00,347
হেইল!
300
00:19:00,430 --> 00:19:02,182
- হেইল!
- হেইল!
301
00:19:08,730 --> 00:19:12,401
কেউই... কেউই একলা
দেশ চালাতে পারে না।
302
00:19:13,360 --> 00:19:14,862
ইদি আমিন না,
303
00:19:14,945 --> 00:19:17,698
চতুর্দশ লুইও না, যিনি বলেছিলেন
"লে'তা সে' মো'য়া,"
304
00:19:17,781 --> 00:19:19,074
"আমি নিজেই রাষ্ট্র।"
305
00:19:19,158 --> 00:19:20,951
কেউই একাকী শাসন করতে পারে না।
306
00:19:21,034 --> 00:19:24,663
ব্যাপারটা যখন ক্ষমতা দখলের,
আপনার একদল বিশ্বস্ত সঙ্গী লাগবে,
307
00:19:24,746 --> 00:19:27,583
যারা আপনার বার্তা সবার মাঝে পৌঁছে দিবে
এবং বিপদ থেকে সুরক্ষা দিবে।
308
00:19:28,125 --> 00:19:29,609
এই বক্তব্যের যৌক্তিকতা প্রমাণে জানাচ্ছি,
309
00:19:30,836 --> 00:19:33,672
মোহাম্মদ গাদ্দাফির অনুগত সামরিক
কর্মকর্তাদের একটি গোপন দল
310
00:19:33,755 --> 00:19:36,633
অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাজাকে
উৎখাত এবং সরকার গঠন করতে
311
00:19:36,717 --> 00:19:39,803
তাকে সহযোগিতা করে, যার মাধ্যমে তিনি
পরবর্তী ৪০ বছর লিবিয়া শাসন করেন।
312
00:19:40,554 --> 00:19:43,098
সাদ্দাম হোসেন তার শাসনকালের
পুরো সময়ধরে সহায়তা লাভের...
313
00:19:43,182 --> 00:19:45,726
প্রধান উৎস হিসেবে সরাসরি
তার পরিবারের বা তার গোত্রের
314
00:19:45,809 --> 00:19:47,227
সদস্যগণের উপর নির্ভরশীল ছিলেন।
315
00:19:48,312 --> 00:19:51,857
জোসেফ স্ট্যালিন তার একান্ত অনুসারীদেরকে সোভিয়েত
কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে অধিষ্ঠিত করেন,
316
00:19:51,940 --> 00:19:54,818
যার ফলে পরবর্তীতে শুদ্ধি অভিযানের
মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করে
317
00:19:54,902 --> 00:19:56,695
সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সুগম হয়।
318
00:19:58,071 --> 00:20:01,575
তবে আপনি যখন প্রথমবারের মতো ক্ষমতা
দখলের লক্ষ্যে অনুগত লোক বাছাই করবেন
319
00:20:01,658 --> 00:20:03,744
যেনতেন কাউকে দিয়ে
উদ্দেশ্য সাধন হবে না।
320
00:20:03,827 --> 00:20:07,247
অন্যান্য নেতাদের মতোই,
আপনারও বহুমুখী দক্ষতার লোক লাগবে,
321
00:20:07,331 --> 00:20:09,416
যারা আপনার স্বপ্নকে বাস্তবে
পরিণত করতে পারবে।
322
00:20:10,250 --> 00:20:14,546
দক্ষ সংগঠক, যে আপনার সংগ্রামকে সুষ্ঠুভাবে
পরিচালন ও সম্প্রসারণে সহায়তা করবে।
323
00:20:15,172 --> 00:20:16,590
নিষ্ঠুর সামরিক ব্যক্তিত্ব,
324
00:20:16,673 --> 00:20:20,344
যিনি আপনার খেয়াল-খুশিসমূহ হিংস্রতার
সাথে বাস্তবায়ন করতে লোক নিয়োগ দিবে।
325
00:20:20,427 --> 00:20:23,597
একজন বিশ্বস্ত সহকারী, যে আপনার
ব্যস্ত কর্মসূচি গুছিয়ে রাখবে,
326
00:20:23,680 --> 00:20:26,558
এবং উত্তরসূরির জন্য আপনার জ্ঞানগর্ব
উপদেশ সমূহ সংরক্ষণ করবে,
327
00:20:27,017 --> 00:20:28,560
এবং একজন খেতাবপ্রাপ্ত বীর
328
00:20:28,644 --> 00:20:31,063
যিনি বিত্তশালী অভিজাতদের সমর্থন
আদায়ে আপনাকে সহায়তা করবেন,
329
00:20:31,146 --> 00:20:33,273
কারণ বিপ্লব করতে টাকা লাগে।
330
00:20:34,316 --> 00:20:38,070
এবং আপনাকে নতুন প্রতিভার খোঁজে
সর্বদাই চোখ-কান খোলা রাখতে হবে।
331
00:20:38,654 --> 00:20:40,113
তবে, আপনার আন্দোলন বড় হতে থাকলে,
332
00:20:40,197 --> 00:20:43,158
কেউ কেউ আপনার কর্তৃত্বকে
প্রশ্নের মুখে ফেলতে প্রলুব্ধ হতে পারে।
333
00:20:43,242 --> 00:20:46,620
সেহেতু, এই একটা যোগ্যতাকে
সর্বদা সবার উপরে রাখতে হবে।
334
00:20:47,621 --> 00:20:51,833
সেই সমস্ত লোকই আপনার কাম্য, যাদের
আনুগত্যে আপনি ভরসা করতে পারবেন।
335
00:20:52,918 --> 00:20:56,046
আর সে কারণেই,
এই ব্যক্তির উপর হিটলারের আস্থা ছিল অবিচল,
336
00:20:56,129 --> 00:20:58,715
তিনি ছিলেন হিটলারের
সবথেকে বিশ্বস্ত অনুসারী।
337
00:20:59,841 --> 00:21:01,176
জোসেফ গোয়েবলস।
338
00:21:01,802 --> 00:21:04,054
জোসেফের কাছে হিটলার ছিল পূজনীয়।
339
00:21:05,055 --> 00:21:07,683
তিনি এক অনুষ্ঠানে হিটলারের বক্তব্য শুনেন,
340
00:21:07,766 --> 00:21:12,521
এবং মোহাবিষ্ট হয়ে পড়েন
আর বলে উঠেন, "আচ্ছা, তিনিই পাড়বেন।"
341
00:21:13,689 --> 00:21:17,901
গোয়েবলস আধুনিক গণমাধ্যম, সিনেমা
এবং প্রচারযন্ত্রে নিয়ন্ত্রণ আরোপের
342
00:21:18,819 --> 00:21:21,947
গুরুত্ব অনুধাবন করেতে পেরেছিলেন,
343
00:21:22,030 --> 00:21:26,618
তিনি একই কথা পুনঃ-পুনঃ প্রচারের
কার্যকারিতা উপলব্ধি করতে পেরেছিলেন।
344
00:21:26,702 --> 00:21:29,454
জোসেফ গোয়েবলস
পরিণত হন তার প্রচারযন্ত্রের প্রধান।
345
00:21:33,667 --> 00:21:35,002
মেধা অবশ্যই গুরুত্বপূর্ণ,
346
00:21:35,085 --> 00:21:39,089
কিন্তু আসল ব্যাপার হলো, আপনার অনুসারীরা
যেন সর্বদা আপানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়,
347
00:21:39,172 --> 00:21:41,300
এমনকি চূড়ান্ত বিপদের মধ্যেও।
348
00:21:41,383 --> 00:21:45,846
গোয়েবলসের অন্ধভক্তি এতটাই প্রবল ছিল যে,
১৯৪৫ সালে যুদ্ধের শেষ পর্যায়ে একটা বাঙ্কারে,
349
00:21:45,929 --> 00:21:49,099
তিনি এবং তার স্ত্রী দুজনে
তার ছয় শিশু সন্তানকে বিষ দিয়ে হত্যা করেন,
350
00:21:49,182 --> 00:21:50,851
তারপর তিনি নিজেও বিষ
গ্রহণে আত্মহত্যা করেন,
351
00:21:50,934 --> 00:21:53,645
কারণ হিটলারবিহীন পৃথিবী ছিল তার কল্পনাতীত।
352
00:21:56,857 --> 00:21:58,650
এই হচ্ছে আনুগত্য।
353
00:22:02,904 --> 00:22:06,783
আপনি যদি ক্ষমতা দখলের নিয়মগুলো
মনোযোগ দিয়ে খেয়াল করে থাকেন,
354
00:22:06,867 --> 00:22:11,246
নিশ্চয়ই বুঝে গেছেন আপনার ঐশ্বরিক দায়িত্বের
সাফল্য জনগণের ক্রোধকে কাজে লাগানো,
355
00:22:11,330 --> 00:22:13,498
নিজেকে সাধারণ মানুষের
একজন হিসেবে উপস্থাপন,
356
00:22:13,582 --> 00:22:16,918
এবং আপনার আন্দোলনের একটা
বিস্মরণাতীত পরিচিত দানের মধ্যে নিহিত।
357
00:22:17,002 --> 00:22:20,505
এখন আপনার একদল অনুগত লোক
আছে যারা কাজে ঝাঁপিয়ে পড়তে উদগ্রীব।
358
00:22:20,589 --> 00:22:22,424
কিন্তু ক্ষমতার সোপানে
প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য,
359
00:22:22,507 --> 00:22:25,719
চূড়ান্ত কাজটা করতে একটা মোক্ষম
সুযোগের অপেক্ষা করতে হবে।
360
00:22:25,802 --> 00:22:28,680
এবং একবার সেই সুযোগ পেলে
যেন কোনভাবেই হাতছাড়া না হয়।
361
00:22:32,642 --> 00:22:36,980
যেনতেন সুযোগ কাজে লাগাতে চাপ বাড়তে
থাকবে, সঠিক সময় বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ
362
00:22:37,981 --> 00:22:42,027
ছোবল দেওয়ার আগে আপনাকে
গোখরোর মতো ধৈর্য ধারণ করতে হবে।
363
00:22:42,110 --> 00:22:45,572
দীর্ঘ মেয়াদী সাফল্য লাভের যোগ্যতা
হচ্ছে ধৈর্য ধারণ করতে পারা।
364
00:22:45,655 --> 00:22:49,117
বিশ্বাস করুন।
আপনার ধৈর্যের পুরস্কার পাবেন।
365
00:22:49,659 --> 00:22:50,659
শুনুন তাহলে।
366
00:22:52,454 --> 00:22:54,623
সাদ্দাম হোসেন যখন ইরাকের
ভাইস প্রেসিডেন্ট ছিলেন,
367
00:22:54,706 --> 00:22:58,418
দীর্ঘ এক দশক ব্যয় করে তিনি তার
অনুগত এক গোয়েন্দা বাহিনী গড়ে তুলেন,
368
00:22:58,502 --> 00:23:01,505
পরে এটা ব্যবহার করেই তিনি তার
পূর্বসূরির থেকে ক্ষমতার দখন নেন।
369
00:23:02,631 --> 00:23:05,717
লেনিনের হাত থেকে দেশের
দায়িত্বভার গ্রহণের পূর্বে
370
00:23:05,801 --> 00:23:09,012
জোসেফ স্ট্যালিন সাত বছর ধরে রাশিয়ার
জনকের সাথে সম্পর্ক উন্নয়ন করেছেন।
371
00:23:09,096 --> 00:23:10,263
উগান্ডার ইদি আমিন,
372
00:23:10,347 --> 00:23:14,309
তিলে তিলে তার নিজের গোত্র, কাওয়া উপজাতির
লোক দিয়ে সেনাবাহিনী ভর্তি করে ফেলেছিলেন,
373
00:23:14,393 --> 00:23:16,853
যারা পরবর্তীতে প্রেসিডেন্ট
উৎখাতে তাকে সহায়তা করেছিল।
374
00:23:17,729 --> 00:23:20,107
হিটলার এই শিক্ষাকে অগ্রাহ্য করে
অসময়ে কার্যোদ্ধার করতে গিয়ে
375
00:23:20,190 --> 00:23:21,983
সুযোগটা প্রায় ভেস্তে দিয়েছিলেন।
00:23:23,290 --> 00:23:25,983
[১৯২৩]
[হিটলারের একনায়ক হয়ে উঠার ১১ বছর পূর্বে]
376
00:23:26,905 --> 00:23:28,407
দ্যা বিয়ার হল পুটশ।
377
00:23:29,616 --> 00:23:32,786
হিটলার এক রকমের পাগলাটে, আধ-খ্যাচরা
অভ্যুত্থানের উদ্যোগ নিয়েছিলেন,
378
00:23:32,869 --> 00:23:36,289
মূলত, নাৎসি বাহিনীর গুণ্ডাদেরকে
379
00:23:36,373 --> 00:23:38,083
মিউনিখের রাস্তায় লেলিয়ে দিয়ে,
380
00:23:38,166 --> 00:23:41,044
বাভারিয়ার রাজনৈতিকে নেতাদের বন্দী কর,
381
00:23:41,128 --> 00:23:43,630
তাদেরকে জিম্মি করে,
ক্ষমতা হস্তান্তরে বাধ্য করতে চেয়েছিলেন।
382
00:23:43,713 --> 00:23:46,007
আক্রমণকারীদের মধ্যে প্রচুর সমন্বয়হীনতা ছিল।
383
00:23:46,091 --> 00:23:49,970
অবশেষে তারা সবাই বিয়ার হল ছেড়ে পালায়,
এবং পুলিশ তাদের উপর গুলি বর্ষণ করে।
384
00:23:50,053 --> 00:23:51,179
এটা ছিল একটা মস্ত-বড় ভুল।
00:23:51,753 --> 00:23:53,479
[ল্যান্ডসবার্গ কারাগার]
385
00:23:54,433 --> 00:23:56,935
হিটলারকে ল্যান্ডসবার্গ কারাগারে প্রেরণ করা হয়।
386
00:23:57,018 --> 00:23:59,771
সারা বিশ্বের সংবাদ মাধ্যম
তাকে বাতিলের খাতায় ফেলে দেয়।
387
00:23:59,855 --> 00:24:03,024
নিউ ইয়র্ক টাইমসে এক উচ্চশ্রেণির
নিবন্ধ ছাপা হয়, যাতে লিখা ছিল,
388
00:24:03,108 --> 00:24:07,446
"ধারণা করা হচ্ছে হিটলার খুব শীঘ্রই
তার রাজনৈতিক জীবনের ইতি টানবেন।"
389
00:24:08,405 --> 00:24:11,908
তাই করেছিলেন এবং এরপর
তার আর খবর পাওয়া যায়নি।
390
00:24:17,622 --> 00:24:18,832
অহ, আচ্ছা।
391
00:24:19,958 --> 00:24:23,462
. [জেলখানায় তোলা ছবি]
ওখানে তার সাথে ছিলেন তার একান্ত
অনুগতদের একজন, রুডলফ হেস।
392
00:24:23,545 --> 00:24:25,547
এবং এই হেসের অনুপ্রেরণাতেই
393
00:24:25,630 --> 00:24:28,967
হিটলার তার ইশতেহারের মতো
লিখতে শুরু করেন।
394
00:24:29,050 --> 00:24:32,554
এবং এই ইশতেহারই পরবর্তীতে 'মাইন ক্যাম্ফ'
নামক বই হিসেবে প্রকাশিত হয়,
395
00:24:32,637 --> 00:24:33,722
"আমার সংগ্রাম।"
396
00:24:34,389 --> 00:24:36,391
তার উদ্দেশ্যগুলো লিখিত আকারে প্রকাশ
397
00:24:36,475 --> 00:24:39,060
এবং নয় মাসের মধ্যে জেলখানা
থেকে ছাড়া পাবার পরও
398
00:24:39,144 --> 00:24:41,938
হিটলারের ভাগ্যের তাৎক্ষণিক
কোনো পরিবর্তন ঘটেনি।
399
00:24:42,522 --> 00:24:44,191
বরং পরিস্থিতি আরও খারাপ হয়।
00:24:44,591 --> 00:24:48,220
[১৯২৪-১৯২৯]
[স্বর্ণোজ্জ্বল ২০এর দশক]
400
00:24:48,320 --> 00:24:53,825
উচ্চকণ্ঠে অগ্রসরমান ২০এর দশক ছিল
অবারিত সুযোগ ও স্বাধীনতার।
401
00:24:53,909 --> 00:24:56,119
লোকজনের পোশাক-আশাক,
তাদের জীবনযাত্রা,
402
00:24:56,203 --> 00:24:58,038
এবং নারীরা আরও বেশি স্বাধীনতা পায়।।
403
00:24:58,663 --> 00:25:00,332
দারুণ উৎসাহ উদ্দীপনাময়!
404
00:25:01,166 --> 00:25:02,209
মোটেও না।
405
00:25:02,292 --> 00:25:06,004
একজন উচ্চাকাঙ্ক্ষী একনায়ক হিসেবে
সুখী জনগণ কখনোই আপনার কাম্য নয়।
406
00:25:06,922 --> 00:25:09,132
২০এর দশক পুরোটাই ছিল
হিটলারের জন্য নিরুত্তাপ।
407
00:25:09,216 --> 00:25:11,092
রাজনৈতিক জীবন ছিল দুর্দশাময়।
408
00:25:13,261 --> 00:25:16,056
কিন্তু সৌভাগ্যবশত,
জনগণের সুখ বেশী দিন স্থায়ী হলো না।
409
00:25:18,308 --> 00:25:22,103
১৯২৯ সালের অক্টোবরে,
মার্কিন পুঁজি-বাজারে ধস নামে,
410
00:25:22,187 --> 00:25:25,065
এবং সারা বিশ্বের বাজারগুলোও একই পথে হাঁটে।
411
00:25:25,982 --> 00:25:30,237
অর্থনৈতিক মন্দা দেখা দিবার কিছু দিন পরই
নাৎসি পার্টি ডানা মেলতে শুরু করে।
412
00:25:34,616 --> 00:25:37,369
মহামন্দার পূর্বে কেউই ধারণা করেনি যে,
413
00:25:37,452 --> 00:25:39,746
নাৎসি পার্টি প্রধান রাজনৈতিক
শক্তিতে পরিণত হতে যাচ্ছে।
414
00:25:40,789 --> 00:25:47,546
১৯৩২ সালের জুলাইয়ে ৩৭% ভোটে
নাৎসি পার্টির জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ,
415
00:25:47,629 --> 00:25:50,590
সেহেতু, হিটলার মূলত
নিয়োগপ্রাপ্ত চ্যান্সেলর।
00:25:50,690 --> 00:25:54,190
[৩০শে জানুয়ারি, ১৯৩৩]
[হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন]
416
00:25:55,095 --> 00:25:57,472
চ্যান্সেলর হিসেবে যোগদানের মাধ্যমে
কিন্তু হিটলার একচ্ছত্র ক্ষমতার
417
00:25:57,556 --> 00:25:59,057
অধিকারী হতে পারেননি।
418
00:25:59,140 --> 00:26:02,143
তিনি রাষ্ট্রের প্রধান নন।
তখনও তার ঊর্ধ্বতন হিসেবে প্রেসিডেন্ট আছেন।
419
00:26:02,644 --> 00:26:05,188
তিনি সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করলেন,
420
00:26:05,272 --> 00:26:07,315
যা তার ক্ষমতার মুষ্টিকে শক্তিশালী করবে।
421
00:26:08,149 --> 00:26:11,194
উপযুক্ত সংকটের থেকে
ভালো সুযোগ আর হয় না।
422
00:26:12,529 --> 00:26:15,657
রাইখস্ট্যাগ ফায়ার তাকে চূড়ান্ত
ছোবল হানার সুযোগ করে দেয়।
00:26:17,629 --> 00:26:19,657
[২৭শে ফেব্রুয়ারি, ১৯৩৩]
423
00:26:21,621 --> 00:26:22,956
আপনার সরকারের প্রাণকেন্দ্র
424
00:26:23,039 --> 00:26:25,667
আগুনে ভস্মীভূত হতে দেখার থেকে
খারাপ অভিজ্ঞতা আর কী হতে পারে?
425
00:26:25,750 --> 00:26:32,173
তবুও, হিটলার সেখানে পৌঁছালে তার চেহারায় বিস্ময়ের
বদলে অস্বাভাবিক অনুপ্রেরণার ছাপ পরিলক্ষিত হয়।
426
00:26:33,174 --> 00:26:36,428
"আপনার এই মুহূর্তে জার্মান ইতিহাসের
এক নবযুগের অভ্যুদয়ের সাক্ষী হচ্ছেন,"
427
00:26:36,511 --> 00:26:38,054
তিনি এক সংবাদকর্মীকে একথা বলেন।
428
00:26:38,138 --> 00:26:41,641
তিনি সেখান থেকে দ্রুত নাৎসি পার্টি
প্রকাশিত পত্রিকা অফিসে চলে যান
429
00:26:41,725 --> 00:26:43,226
এবং সূর্যোদয় পর্যন্ত সেখানে কাজ করেন।
430
00:26:43,810 --> 00:26:48,231
পরের দিন, রাইখস্ট্যাগ অগ্নিকাণ্ডের জন্য
কমিউনিস্টদের দায়ী করে শিরোনাম প্রকাশিত হয়।
431
00:26:49,858 --> 00:26:52,569
কেউ কেউ অবশ্য ঘটনার
ভিন্নতর ব্যাখ্যা দেন।
432
00:26:55,363 --> 00:26:58,199
তাদের মতে,
মূলত কিছু নাৎসি কর্মী, যারা সরাসরি
433
00:26:58,283 --> 00:27:00,368
হিটলারের অধীনে পরিচালিত,
তারাই আগুনটা লাগিয়েছে,
434
00:27:00,452 --> 00:27:03,246
তাদের আদর্শের প্রতি জনগণের
সহানুভূতি বাড়ানোর লক্ষ্যে।
435
00:27:05,332 --> 00:27:07,000
এসব কানাঘুষায় ভ্রুক্ষেপ না করে,
436
00:27:07,667 --> 00:27:12,505
হিটলার মন্ত্রিসভার সদস্যগণের নিকট তার মস্তিষ্ক-প্রসূত
এক জরুরি অধ্যাদেশ স্বাক্ষর করার দাবী জানালেন
437
00:27:12,589 --> 00:27:15,925
যেটা জার্মানিকে নাৎসি বাহিনীর নিয়ন্ত্রণাধীন
এক পুলিশি রাষ্ট্রে পরিণত করবে,
438
00:27:16,509 --> 00:27:19,888
তারপর এটা প্রেসিডেন্ট
পল ভন হিন্ডেনবার্গের কাছে উত্থাপন করলেন।
439
00:27:19,971 --> 00:27:22,599
হিটলারের জেদ বা এই
জাতীর দুর্যোগের ঘূর্ণিপাক
440
00:27:22,682 --> 00:27:25,101
কোনটা মোকাবিলার সামর্থ্যই
ভন হিন্ডেনবার্গের ছিল না।
441
00:27:26,353 --> 00:27:30,440
ঐ সরকারী অধ্যাদেশে নির্বিচারে ক্ষমতা প্রয়োগের
সুযোগ পেয়ে হিটলার প্রতিপক্ষ লোকদের জেলে পুড়েন,
442
00:27:30,523 --> 00:27:35,028
নাৎসি পার্টি বাদে সকল রাজনৈতিক দল
ভেঙ্গে দেন, এবং গণমাধ্যমকে বাকরুদ্ধ করেন।
443
00:27:35,820 --> 00:27:38,615
হিটলার নাগরিক অধিকার হরণ এবং
444
00:27:38,698 --> 00:27:43,453
প্রতিপক্ষকে দমন করার
একটা সুযোগ খুঁজছিলেন,
445
00:27:43,536 --> 00:27:44,954
এবং তিনি সেটা পেয়েছিলেন।
446
00:27:47,457 --> 00:27:50,669
স্বভাবগতভাবেই সম্ভাব্য স্বৈরাচারীর
জানা থাকে যে,
447
00:27:50,752 --> 00:27:53,588
জনজীবন হুমকির মুখে পড়লে,
448
00:27:54,130 --> 00:27:58,593
তারা বলিষ্ঠ ও কর্তৃত্ববাদী নেতৃত্বের
দিকে ঝুঁকে পড়ে
449
00:27:58,677 --> 00:28:00,553
এবং একজন তেজস্বী ব্যক্তিকে সমর্থন দেয়।
450
00:28:01,680 --> 00:28:05,392
মঞ্চ প্রস্তুত,
এখন অপেক্ষা শুধু সময়ের।
451
00:28:07,727 --> 00:28:11,106
সতের মাস পার ভন হিন্ডেনবার্গ
মৃত্যুবরণ করেন,
452
00:28:11,731 --> 00:28:15,485
এবং অ্যাডলফ হিটলার জার্মানির প্রেসিডেন্ট
এবং চ্যান্সেলর উভয় পদে আসীন হন,
453
00:28:15,568 --> 00:28:20,198
প্রথম বিশ্বযুদ্ধের পরিখায় নিজের ভবিতব্য
অনুধাবনের মাত্র ১৬ বছরের মধ্যে,
454
00:28:21,241 --> 00:28:23,243
এবং এটা ছিল কেবল তার মহাযাত্রার সূচনা।
455
00:28:27,080 --> 00:28:31,167
যারা এতদূর আসতে পেরেছেন
তারদেরকে জানাচ্ছি, অভিনন্দন!
456
00:28:31,251 --> 00:28:35,130
আপনি একটি সংগ্রামের সূচনা করেছেন
এবং ক্ষমতার লাগাম এখন আপনার হাতে।
457
00:28:37,090 --> 00:28:39,551
সাথে একটা দুঃসংবাদ আছে।
458
00:28:39,634 --> 00:28:41,678
আপনি এখন আর দুর্বল প্রতিপক্ষ নন।
459
00:28:43,138 --> 00:28:44,139
আপনি এখন প্রবল শক্তিশালী,
460
00:28:45,265 --> 00:28:48,101
এবং এর মানে হচ্ছে আপনিই এখন
প্রতিপক্ষের প্রবল আক্রমণের প্রধান লক্ষ্য।
461
00:28:48,184 --> 00:28:50,603
তো আপনি কীভাবে ক্ষমতা কুক্ষিগত করবেন
462
00:28:50,687 --> 00:28:52,814
এবং আপনার প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখবেন?
463
00:28:54,023 --> 00:28:57,652
যেহেতু একনায়ক হিসেবে যাত্রা শুরুই করেছেন,
প্রত্যেক নব্য ও দুর্বল একনায়কের মনে
464
00:28:57,736 --> 00:29:00,947
যে প্রশ্নের উদয় হয়, তার উত্তর
জানবো সাদ্দাম হোসেনের কাছে।
465
00:29:01,906 --> 00:29:04,576
নিজেকে কীভাবে ক্ষমতায় টিকিয়ে রাখবেন?
00:29:06,576 --> 00:30:28,576
*সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং করার অনুরোধ করা হইল।*