1 00:00:00,500 --> 00:00:01,000 2 00:00:01,001 --> 00:00:01,501 বঙ্গা 3 00:00:01,502 --> 00:00:02,002 বঙ্গানু 4 00:00:02,003 --> 00:00:02,503 বঙ্গানুবা 5 00:00:02,504 --> 00:00:03,004 বঙ্গানুবাদে 6 00:00:03,005 --> 00:00:03,505 বঙ্গানুবাদে - 7 00:00:03,506 --> 00:00:04,006 বঙ্গানুবাদে - মা 8 00:00:04,007 --> 00:00:04,507 বঙ্গানুবাদে - মারি 9 00:00:04,508 --> 00:00:05,008 বঙ্গানুবাদে - মারিব 10 00:00:05,009 --> 00:00:05,509 বঙ্গানুবাদে - মারিব সি 11 00:00:05,510 --> 00:00:06,010 বঙ্গানুবাদে - মারিব সিরা 12 00:00:06,011 --> 00:00:19,000 বঙ্গানুবাদে - মারিব সিরাজ 13 00:00:19,233 --> 00:00:24,744 ১৯৪৫ সালের ২১ সেপ্টেম্বর রাতে, আমি মারা যাই। 14 00:00:56,334 --> 00:00:58,305 কোথা থেকে আসে এসব! 15 00:00:58,605 --> 00:01:00,115 দেখে চলুন! 16 00:01:00,926 --> 00:01:02,286 জঘন্য! 17 00:01:02,346 --> 00:01:03,747 ছেলেটা মরে গেল নাকি? 18 00:01:03,847 --> 00:01:05,977 আমেরিকানরা যে কোনো দিন চলে আসবে। 19 00:01:06,087 --> 00:01:08,859 এই নিষ্কর্মাগুলোর এখানে পড়ে থাকাটা সত্যিই লজ্জাজনক! 20 00:01:17,789 --> 00:01:19,710 মা...! 21 00:01:21,462 --> 00:01:24,642 আজ কী বার? 22 00:01:35,307 --> 00:01:37,497 সেৎসুকো... 23 00:01:47,561 --> 00:01:49,241 আরেকটা মরলো! 24 00:02:03,224 --> 00:02:04,806 এটা আবার কী? 25 00:02:05,056 --> 00:02:08,027 কী আর হবে! ফেলে দাও! 26 00:02:20,090 --> 00:02:22,651 এটাও যাবে মনে হচ্ছে। 27 00:02:22,751 --> 00:02:25,452 চোখ দেখেই বোঝা যাচ্ছে। 28 00:03:21,175 --> 00:03:22,530 সাকুমা'র লজেন্স 29 00:03:35,493 --> 00:03:42,205 Grave of the Fireflies (জোনাকিদের সমাধি) 30 00:03:44,356 --> 00:03:48,187 {\an8}Bangla Subtitle By Marib Siraj 31 00:03:49,097 --> 00:03:52,968 সাবটাইটেল সম্পর্কিত যেকোনো বিষয়ে যোগাযোগের ঠিকানা maribsiraj@gmail.com 32 00:03:54,668 --> 00:04:06,343 অনুবাদ ও সম্পাদনা মারিব সিরাজ 33 00:04:52,376 --> 00:04:55,938 বিমান হামলা! সবাই আশ্রয়কেন্দ্রে যাও! 34 00:04:58,589 --> 00:05:00,519 এবার আরো বড় হামলা হবে! 35 00:05:00,619 --> 00:05:03,960 দমকল ভবনের পিছনের আশ্রয়কেন্দ্রটা নিরাপদ হবে! 36 00:05:08,261 --> 00:05:09,562 গরম লাগে তো! 37 00:05:09,672 --> 00:05:12,543 লক্ষ্মী মা আমার। শান্ত হয়ে দাঁড়া দেখি। 38 00:05:16,665 --> 00:05:19,995 আমি বরং আশ্রয়কেন্দ্রের দিকে যাই। 39 00:05:20,285 --> 00:05:23,356 সতর্ক থাকবি, আর যত দ্রুত সম্ভব ওখানে চলে আসবি। 40 00:05:24,837 --> 00:05:27,337 সেৎসুকো, লক্ষ্মী মেয়ের মতো ভাইয়ের সাথে থাকবি। 41 00:05:27,477 --> 00:05:29,657 আমাদের নিয়ে ভেবো না মা! তুমি আশ্রয়কেন্দ্রে চলে যাও! 42 00:05:29,848 --> 00:05:31,078 যাচ্ছি, যাচ্ছি। 43 00:05:32,079 --> 00:05:34,400 মা, তোমার ওষুধ সাথে নিয়েছো? 44 00:05:34,590 --> 00:05:36,770 নিয়েছি বাবা, চিন্তা করিস না। 45 00:05:41,442 --> 00:05:43,611 আশ্রয়কেন্দ্র আমার জঘন্য লাগে! 46 00:05:43,612 --> 00:05:46,302 বোমা খেয়ে উড়ে যাওয়ার শখ হয়েছে বুঝি! 47 00:05:46,303 --> 00:05:47,633 এখন পিঠে চড়ে বস। 48 00:05:54,015 --> 00:05:55,786 আমার পুতুল! 49 00:06:07,979 --> 00:06:10,071 বিমান হামলা! 50 00:06:10,131 --> 00:06:11,531 ভাইয়া! 51 00:06:24,634 --> 00:06:25,965 চোখ বন্ধ করো! 52 00:07:28,884 --> 00:07:30,855 ভাইয়া! ভাইয়া! 53 00:07:43,439 --> 00:07:44,800 ভাইয়া! 54 00:09:42,656 --> 00:09:45,646 সম্রাট দীর্ঘজীবী হউন! 55 00:10:06,133 --> 00:10:08,962 আমরা এখানে নিরাপদ। চিন্তা করিস না। 56 00:10:10,142 --> 00:10:12,683 মা কোথায়? 57 00:10:13,073 --> 00:10:15,053 আশ্রয়কেন্দ্রে আছে। 58 00:10:16,304 --> 00:10:20,663 দমকল ভবনের আশ্রয়কেন্দ্রটা অনায়াসে ২৫০ কেজি বোমার আঘাত সহ্য করতে পারে। 59 00:10:20,723 --> 00:10:21,954 তাই, মা'কে নিয়ে চিন্তা করিস না। 60 00:10:33,244 --> 00:10:36,464 মা হয়তো আমাদের খুঁজতে নিপনমাৎসু স্টেশনে যাবে। 61 00:10:37,095 --> 00:10:39,045 আমরা সেখানেই মা'কে খুঁজে পাবো। 62 00:10:39,796 --> 00:10:41,494 তার আগে একটু জিরিয়ে নেওয়া যাক। 63 00:10:48,395 --> 00:10:50,296 তুই ঠিক আছিস তো, সেৎসুকো? 64 00:10:50,356 --> 00:10:53,286 আমি একটা সেন্ডেল হারিয়ে ফেলেছি। 65 00:10:54,786 --> 00:10:57,386 আমি তোকে এর চেয়ে সুন্দর সেন্ডেল কিনে দেবো। 66 00:10:59,256 --> 00:11:01,526 আমার কাছেও কিন্তু টাকা আছে। 67 00:11:07,596 --> 00:11:09,216 এটা খুলে দাও তো। 68 00:11:20,898 --> 00:11:22,777 আরে বাহ, তোর তো অনেক টাকা! 69 00:11:31,398 --> 00:11:34,248 বোমার কারণে বৃষ্টিও কালো হয়ে গেছে। 70 00:12:12,240 --> 00:12:15,110 সব বাড়ি পুড়ে গেছে! 71 00:12:16,711 --> 00:12:22,491 দেখ, ওটা পৌর ভবন ছিল। আমি একবার দুপুরে ওখানে খেয়েছিলাম। 72 00:12:25,401 --> 00:12:27,671 আমাদের বাড়িও কি পুড়ে গেছে? 73 00:12:28,002 --> 00:12:29,272 হয়তো। 74 00:12:29,412 --> 00:12:31,241 আমরা এখন কী করবো? 75 00:12:32,532 --> 00:12:34,742 বাবা নিশ্চয়ই এর একটা হেস্তনেস্ত করবে! 76 00:12:49,793 --> 00:12:52,433 মা! মা! 77 00:13:01,973 --> 00:13:06,363 শুধু আমার বাড়িটা পুড়লে ঠিকই খারাপ লাগতো। 78 00:13:06,574 --> 00:13:08,523 সবাই এখন একই ঘাটের মাঝি। 79 00:13:09,102 --> 00:13:12,352 মিউরা সাহেব আহত। উনার জন্য খারাপ লাগছে। 80 00:13:12,854 --> 00:13:15,785 বেঁচে আছি, এতেই আমরা খুশি। 81 00:13:18,062 --> 00:13:22,124 দুইটা বোমা সরাসরি পড়েছিল। আগুন নেভানো সম্ভব ছিল না! 82 00:13:22,164 --> 00:13:24,935 নেভানোর চেষ্টা করতে যাওয়ায় আরো তেল ছড়িয়ে পড়ছিল, 83 00:13:25,305 --> 00:13:28,715 এটা সে না। সে এখানে নেই! 84 00:13:31,646 --> 00:13:33,927 ভাইয়া, আমার বাথরুম পেয়েছে। 85 00:13:34,099 --> 00:13:35,206 ঠিক আছে। 86 00:13:45,456 --> 00:13:50,647 একটি বিশেষ ঘোষণা! ইচিরিজুকা ও কামিনিশির বাসিন্দাগণ! 87 00:13:50,677 --> 00:13:56,469 প্রাথমিক চিকিৎসা সেবার জন্য প্রাইমারি স্কুলে রিপোর্ট করুন! 88 00:13:56,494 --> 00:13:57,447 কী হয়েছে? 89 00:13:57,472 --> 00:13:59,220 আমার চোখ জ্বালা করছে। 90 00:13:59,256 --> 00:14:00,317 চোখে হাত দিস না। 91 00:14:02,397 --> 00:14:04,337 আমরা স্কুলে গিয়েই চোখ ধুয়ে ফেলবো। 92 00:14:04,457 --> 00:14:06,828 মা কোথায়? 93 00:14:07,018 --> 00:14:08,097 মা স্কুলেই আছে। 94 00:14:08,098 --> 00:14:09,017 স্কুল...? 95 00:14:09,042 --> 00:14:10,873 হ্যাঁ, চল যাই। 96 00:14:28,459 --> 00:14:29,578 সেইতা! 97 00:14:32,322 --> 00:14:34,573 তুমি কি তোমার মা'কে দেখেছো? 98 00:14:34,749 --> 00:14:37,149 সে গুরুতর আহত। তোমার সেখানে যাওয়া উচিত। 99 00:14:38,162 --> 00:14:39,453 আমি তোমার বোনকে দেখে রাখবো। 100 00:14:40,369 --> 00:14:43,010 তুমি কি ভয় পেয়েছিলে, সেৎসুকো? তুমি কি কান্না করেছো? 101 00:14:44,950 --> 00:14:47,870 সেইতা একটা জায়গায় যাবে। আমরা এখানে অপেক্ষা করি, কেমন? 102 00:14:55,758 --> 00:14:59,518 সেইতা, আমি তোমাকেই খুঁজছি। তুমি ঠিক আছো? 103 00:14:59,543 --> 00:15:00,243 আমার মা...? 104 00:15:00,432 --> 00:15:01,620 আমার সাথে এসো। 105 00:15:09,851 --> 00:15:12,331 এটা তোমার মায়ের, তাই না? 106 00:15:15,612 --> 00:15:17,212 এখানে। 107 00:15:28,922 --> 00:15:31,063 অবশেষে উনি ঘুমিয়েছেন। 108 00:15:34,493 --> 00:15:39,423 উনাকে একটা ভালো হাসপাতালে নিয়ে যাওয়া খুবই জরুরি। 109 00:15:40,461 --> 00:15:44,370 শুনেছি, নিশিনোমিয়ার কাইসেই হাসপাতাল এখনও অক্ষত আছে। 110 00:15:45,345 --> 00:15:46,102 স্যার... 111 00:15:46,764 --> 00:15:50,503 আমার মায়ের হার্টের সমস্যা আছে। হার্টের ওষুধগুলো কি খাওয়ানো যাবে? 112 00:15:50,528 --> 00:15:52,528 আমি জেনে তোমাকে জানাবো। 113 00:15:55,724 --> 00:15:57,734 প্রয়োজন হলে আমাকে ডেকো। 114 00:16:03,474 --> 00:16:04,644 মা... 115 00:16:26,381 --> 00:16:27,192 মায়ের সাথে দেখা হয়েছে? 116 00:16:27,427 --> 00:16:28,096 হ্যাঁ। 117 00:16:28,597 --> 00:16:30,315 কী যে হয়ে গেল! 118 00:16:31,086 --> 00:16:32,717 আমি পানি খাবো। 119 00:16:37,867 --> 00:16:40,236 কোনো কিছু লাগলে আমাকে জানিও। 120 00:16:42,987 --> 00:16:45,048 আচ্ছা, তুমি কি ত্রাণের বিস্কুট পেয়েছো? 121 00:16:45,877 --> 00:16:47,457 আমি তোমাদের জন্য নিয়ে আসছি! 122 00:16:58,578 --> 00:17:02,588 এই আংটিটা তোর পার্সে রেখে দে। এটা হারিয়ে ফেলিস না, ঠিক আছে? 123 00:17:03,698 --> 00:17:07,438 মা আঘাত পেয়েছে। কিন্তু মা ভালো হয়ে যাবে। 124 00:17:08,749 --> 00:17:10,599 মা কোথায়? 125 00:17:10,739 --> 00:17:12,948 নিশিনোমিয়ার একটা হাসপাতালে। 126 00:17:16,340 --> 00:17:19,500 আমরা আজ রাতে এই স্কুলে থাকবো। 127 00:17:19,730 --> 00:17:25,460 তারপর আগামীকাল আমরা নিশিনোমিয়ায় খালার বাড়িতে যাবো। 128 00:17:27,399 --> 00:17:28,269 ঠিক আছে? 129 00:17:39,270 --> 00:17:42,700 আমরা সবাই দ্বিতীয় তলায় আছি। আবার আসলে আমাদের সাথে থেকো, কেমন? 130 00:17:46,314 --> 00:17:48,984 আচ্ছা, অনেক ধন্যবাদ। 131 00:17:49,851 --> 00:17:52,102 পরে দেখা হচ্ছে, সেৎসুকো। 132 00:17:54,881 --> 00:17:56,032 বিস্কুট খাবি? 133 00:17:56,442 --> 00:17:59,001 আমি মা'কে দেখতে চাই। 134 00:18:00,712 --> 00:18:03,010 কাল হয়তো দেখতে পারবি। আজ অনেক দেরি হয়ে গেছে। 135 00:18:56,087 --> 00:18:58,036 তাকিয়ে দেখ, ভাইয়া কী করে! 136 00:19:23,221 --> 00:19:26,479 আমরা উনার ব্যান্ডেজ খুলিনি। ব্যান্ডেজ খোলার মতো অবস্থা নেই। 137 00:19:26,799 --> 00:19:30,516 আজ যে গরম পড়েছে, তাকে ট্রাকে তুলে নিয়ে যেতে হবে। 138 00:19:47,306 --> 00:19:49,466 তোমার বোন কোথায়? 139 00:19:49,564 --> 00:19:52,603 নিশিনোমিয়ায়। ওখানে আমাদের দূর সম্পর্কের এক খালা আছেন। 140 00:19:53,082 --> 00:19:55,821 তিনিই হয়তো আমাদের দেখাশোনা করবেন। 141 00:19:55,881 --> 00:19:58,169 আচ্ছা। তেমনটা হলে তো ভালোই। 142 00:19:58,340 --> 00:20:02,537 আমি বরং কাজে ফিরে যাই। তোমার জন্য শুভকামনা। 143 00:21:30,346 --> 00:21:31,855 মা! 144 00:21:32,523 --> 00:21:34,581 মা কোথায়? 145 00:21:34,874 --> 00:21:37,823 মা কি এখনও অসুস্থ? 146 00:21:37,848 --> 00:21:39,967 হ্যাঁ। এখনো অসুস্থ। 147 00:21:40,007 --> 00:21:41,566 তুমি চলে এসেছো! 148 00:21:43,914 --> 00:21:47,072 তোমার মা কেমন আছে? সে কি কাইসেই হাসপাতালে? 149 00:21:49,611 --> 00:21:51,789 ভাগ্য ভালো যে তোমার বাবা নৌবাহিনীতে আছেন। 150 00:21:51,829 --> 00:21:54,758 তোমরা মালপত্র সরিয়ে আনতে ট্রাক পেয়ে যাবে। 151 00:21:56,195 --> 00:21:59,523 আমি তোমার থাকার রুমে বিছানা ও মশারি রেখে এসেছি। 152 00:21:59,715 --> 00:22:00,854 ধন্যবাদ। 153 00:22:09,449 --> 00:22:12,837 মায়ের কি আংটিটা আর লাগবে না? 154 00:22:14,024 --> 00:22:16,892 মা কি আমাকে এটা দিয়ে দিয়েছে? 155 00:22:22,250 --> 00:22:24,289 খুব যত্ন করে রাখবি, হারিয়ে ফেলিস না যেন। 156 00:22:31,431 --> 00:22:32,861 মা... 157 00:22:34,763 --> 00:22:38,151 মা একটু সুস্থ হলেই তোকে দেখা করতে নিয়ে যাবো। 158 00:22:38,754 --> 00:22:39,456 আচ্ছা। 159 00:22:40,481 --> 00:22:42,809 এখন ঘুমিয়ে পড়, ঠিক আছে? 160 00:24:36,163 --> 00:24:43,478 শুটকি মাছ, শুকনো আলু, ডিম আর বরই এর আচার। 161 00:24:43,783 --> 00:24:46,942 বাহ, সাথে মাখনও আছে! 162 00:24:49,550 --> 00:24:52,478 এই সময় তো এগুলো দুষ্প্রাপ্যই বলা যায়। 163 00:24:52,749 --> 00:24:55,187 সৈনিকরা এমন খারাপ সময়েও ভালো ভালো জিনিস পায়। 164 00:24:56,147 --> 00:24:59,256 তো, তুমি কি হাসপাতালে গিয়েছিলে? 165 00:24:59,794 --> 00:25:03,601 বর্তমান পরিস্থিতি নিয়ে তার সাথে কথা বলার ছিল। 166 00:25:03,602 --> 00:25:06,240 আর সাথে সেৎসুকোকেও দেখা করার জন্য নিয়ে যাওয়া যাবে। 167 00:25:08,688 --> 00:25:09,917 সে কি তাহলে...?! 168 00:25:10,528 --> 00:25:13,346 স্কুলে থাকাকালীন অবস্থাতেই মা মারা গেছেন। 169 00:25:13,596 --> 00:25:16,175 কি?! সে মারা গেছে! 170 00:25:18,393 --> 00:25:24,149 তাহলে আমাকে বলোনি কেন? লুকিয়ে রেখেছিলে কেন?! 171 00:25:24,330 --> 00:25:26,328 আমি সেৎসুকোকে জানতে চাইনি। 172 00:25:28,316 --> 00:25:30,115 মারা গেল... 173 00:25:31,375 --> 00:25:32,455 দূর্ভাগ্যজনক! 174 00:25:33,263 --> 00:25:36,411 তুমি বরং তোমার বাবাকে চিঠি লিখে জানাও! 175 00:25:42,628 --> 00:25:43,977 ভাইয়া! 176 00:25:44,636 --> 00:25:47,584 দেখো! আপু আমাকে নতুন জুতা কিনে দিয়েছে! 177 00:25:50,028 --> 00:25:51,467 বাহ, খুব সুন্দর, সেৎসুকো। 178 00:25:51,492 --> 00:25:52,791 হ্যালো! 179 00:26:12,270 --> 00:26:14,137 অনেক কঠিন সময় যাচ্ছে তোমাদের। 180 00:26:14,187 --> 00:26:15,228 ধন্যবাদ। 181 00:26:19,280 --> 00:26:21,489 ওটা কীসের শব্দ? 182 00:26:21,814 --> 00:26:24,952 ভয়ের কিছু নেই। ওগুলো কোলাব্যাঙ। 183 00:26:25,341 --> 00:26:27,200 জোনাকি! 184 00:26:34,905 --> 00:26:37,094 এই যে, ধর। 185 00:26:42,261 --> 00:26:44,160 ইশ! ভর্তা করে ফেলেছিস। 186 00:26:44,260 --> 00:26:46,688 ছিঃ! কী বাজে গন্ধ! 187 00:26:47,068 --> 00:26:48,437 অনেক জোরে চেপে ধরেছিলি। 188 00:27:16,990 --> 00:27:19,579 এখানে লক্ষ লক্ষ জোনাকি আছে! 189 00:27:32,980 --> 00:27:35,968 সেৎসুকো, চোখ বন্ধ করে বল, "আ..."। 190 00:27:36,078 --> 00:27:37,267 কেন? 191 00:27:37,617 --> 00:27:39,555 আগে তো বল, "আ..."। 192 00:27:51,349 --> 00:27:53,349 লজেন্স! 193 00:27:53,579 --> 00:27:56,850 লজেন্স! লজেন্স! লজেন্স! 194 00:28:08,171 --> 00:28:11,292 আরেকটু হলেই গিলে ফেলেছিলাম। 195 00:28:27,727 --> 00:28:28,517 আমরা চলে এসেছি। 196 00:28:28,518 --> 00:28:29,818 তোমরা কোথায় গিয়েছিলে? 197 00:28:33,510 --> 00:28:35,670 ভদ্রমহিলাকে ধন্যবাদ জানিয়েছো? 198 00:28:35,695 --> 00:28:36,236 জি। 199 00:28:39,708 --> 00:28:41,020 খাবারটা সুস্বাদু মনে হচ্ছে। 200 00:29:10,796 --> 00:29:13,617 সেইতা। তোমার তো আবারও স্কুলে যাওয়া উচিত, তাই না? 201 00:29:13,987 --> 00:29:15,137 নাকি অন্যকিছু ভাবছো? 202 00:29:15,506 --> 00:29:20,148 হ্যাঁ, কিন্তু যে ফ্যাক্টরিতে কাজ করতাম সেটা বোমা হামলায় পুড়ে গেছে। 203 00:29:20,258 --> 00:29:23,779 আর আমার স্কুলটাও পুড়ে গেছে। এখন যাওয়ার কোনো জায়গা নেই। 204 00:29:24,186 --> 00:29:27,867 আচ্ছা, তুমি তো তোমার বাবাকে চিঠি লিখে জানিয়েছো, তাই না? 205 00:29:27,930 --> 00:29:30,311 জি, নৌবাহিনীর অফিসের মাধ্যমে চিঠি পাঠিয়ে দিয়েছি। 206 00:29:30,401 --> 00:29:31,331 কবে? 207 00:29:31,811 --> 00:29:35,082 আমরা এখানে আসার পরপরই। প্রায় ১০ দিন হয়ে গেছে। 208 00:29:36,292 --> 00:29:37,662 আজব ব্যাপার। 209 00:29:38,911 --> 00:29:41,113 এতো দিনে তো জবাব চলে আসার কথা। 210 00:29:43,245 --> 00:29:45,936 কাজ শেষ করে কাঁচিটা রেখে যেও, সেৎসুকো। 211 00:29:54,736 --> 00:29:56,447 যুদ্ধের কী অবস্থা? 212 00:29:56,856 --> 00:29:58,617 অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। 213 00:30:00,377 --> 00:30:04,298 যত বেশি সংখ্যক ফ্যাক্টরি পুড়বে, ঘুরে দাঁড়ানো তত বেশি কঠিন হবে। 214 00:30:04,408 --> 00:30:07,799 আমরা এখন তাদের বড়সড় হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি। 215 00:30:08,899 --> 00:30:13,519 বুঝলাম, এজন্যই খাবার জোগাড় করা দিন দিন এত কঠিন হয়ে যাচ্ছে। 216 00:30:14,930 --> 00:30:19,001 সৈনিক থেকে সাধারণ মানুষ, সবাই এর ভুক্তভোগী। 217 00:30:20,571 --> 00:30:23,762 তুমিও তো মা, দেশের জন্যই কাজ করছো। 218 00:30:24,142 --> 00:30:27,103 বেশি করে খাও, তবেই না কাজ করার শক্তি পাবে। 219 00:30:35,215 --> 00:30:36,176 আবার! 220 00:30:37,045 --> 00:30:39,495 ওদের দুজনের দেখভালের দায়িত্ব তাহলে তুমি নিয়েছো? 221 00:30:39,705 --> 00:30:45,657 আহারে, অল্প বয়সে ওরা মাকে হারিয়েছে। 222 00:30:46,427 --> 00:30:48,197 কী হয়েছে? ঘামাচির চুলকানি? 223 00:30:48,297 --> 00:30:51,827 এখানে অনেক গরম। আশ্রয়কেন্দ্র আমার ভালো লাগে না। 224 00:30:51,828 --> 00:30:54,789 একটু কষ্ট কর, চিন্তা করিস না, আমি আছি তো! 225 00:31:06,052 --> 00:31:07,411 সৈকতে বেড়াতে যাবি? 226 00:31:07,412 --> 00:31:09,992 হ্যাঁ! হ্যাঁ! চলো যাই! 227 00:31:25,446 --> 00:31:28,287 এখন এখানে সবজির ক্ষেত করেছে। 228 00:32:26,789 --> 00:32:28,550 ওরা কী করছে? 229 00:32:29,279 --> 00:32:30,710 ওরা লবণ তৈরি করছে। 230 00:32:31,070 --> 00:32:33,721 কারণ বাজারে এখন লবন পাওয়া যাচ্ছে না। 231 00:32:35,261 --> 00:32:37,182 তাড়াতাড়ি কর, সেৎসুকো! 232 00:33:06,398 --> 00:33:08,239 পানি কিন্তু ঠান্ডা। 233 00:33:08,339 --> 00:33:10,029 অনেক ঠান্ডা ! 234 00:33:12,009 --> 00:33:13,939 এখন ভালো লাগছে, তাই না? এখন আর চুলকাবে না। 235 00:33:22,921 --> 00:33:25,012 এটা একটা বড় বাথটাব! 236 00:33:25,782 --> 00:33:26,673 এই যে! 237 00:33:32,324 --> 00:33:34,124 ধরে ফেললাম! 238 00:33:39,605 --> 00:33:42,416 আমি ভাল্লুক! আমি এখন তোকে খাবো! 239 00:34:06,071 --> 00:34:09,483 কাঁকড়া...কাঁকড়া...কাঁকড়া... 240 00:34:13,762 --> 00:34:16,693 আরে? লোকটা কি ঘুমাচ্ছে? 241 00:34:25,736 --> 00:34:27,166 ওদিকে তাকানোর দরকার নেই। 242 00:34:30,476 --> 00:34:33,177 আরেকটু গরম পড়লে আমি তোকে সাঁতার শেখাবো। 243 00:34:35,948 --> 00:34:38,818 সাঁতার কাটলে তো আমাদের ক্ষুধা লেগে যাবে। 244 00:34:43,200 --> 00:34:45,459 সাঁতার কাটলে তো আমাদের ক্ষুধা লেগে যাবে। 245 00:34:53,871 --> 00:34:55,802 সেইতা! 246 00:34:55,962 --> 00:34:59,333 সেৎসুকো! চলে আয়! 247 00:35:04,884 --> 00:35:07,605 তোদের ক্ষুধা লেগেছে, তাই না? 248 00:35:07,645 --> 00:35:11,176 তোদের জন্য খাবার এনেছি। 249 00:35:41,323 --> 00:35:47,053 মা! তুমি কি অনেক্ষণ ধরে অপেক্ষা করছো? তোমাকে ফিরে আসতে দেখে ভালো লাগছে। 250 00:35:47,063 --> 00:35:49,143 তুই এখানে ঠিক আছিস তো? 251 00:35:49,151 --> 00:35:51,135 আমি ঠিক আছি। চিন্তার কিছু নেই! 252 00:35:51,143 --> 00:35:52,614 এখানকার সবাই খুব ভালো। 253 00:35:52,615 --> 00:35:54,565 আমার ক্ষুধা লেগেছে। 254 00:35:56,805 --> 00:35:59,536 চল, হামলা শুরুর আগেই বাসায় যেতে হবে। 255 00:36:00,076 --> 00:36:03,316 আমি ক্লান্ত, আমাকে পিঠে নাও। 256 00:36:05,426 --> 00:36:06,927 বিমান হামলা! 257 00:36:18,098 --> 00:36:21,988 তোমার মায়ের তো আর কিমোনো লাগবে না। 258 00:36:22,128 --> 00:36:24,129 এটার বিনিময়ে তো চাল নিয়ে আসতে পারো। 259 00:36:24,508 --> 00:36:29,539 আমিও খাবারের জন্য অল্প অল্প করে আমার জিনিসপত্র বিক্রি করে দিচ্ছি। 260 00:36:30,539 --> 00:36:33,029 এটা বিক্রি করে ১ বস্তা চাল কিনতে পারবে। 261 00:36:33,636 --> 00:36:34,726 ১ বস্তা? 262 00:36:35,180 --> 00:36:37,229 তোমার পুষ্টির দরকার। 263 00:36:37,609 --> 00:36:40,190 পুষ্টিকর খাবার না খেলে তো সৈনিক হওয়ার মতো শক্তি পাবে না। 264 00:36:40,490 --> 00:36:42,380 ১ বস্তা চাল? 265 00:36:42,510 --> 00:36:46,420 ওগুলো ফেলে রেখে নষ্ট না করলেই বরং তোমার মায়ের আত্মা শান্তি পাবে। 266 00:36:46,570 --> 00:36:48,310 এগুলো বরং আমিই নিয়ে নিচ্ছি। 267 00:36:50,027 --> 00:36:51,077 না! 268 00:36:51,381 --> 00:36:53,741 সেৎসুকো। তুমি ঘুমাওনি? 269 00:36:53,791 --> 00:36:58,181 ওগুলো আমার মায়ের! ওগুলো আমার মায়ের! 270 00:36:58,341 --> 00:37:01,360 ওগুলো আমার মায়ের! ওগুলো নিয়ে যাবেন না! 271 00:37:01,530 --> 00:37:03,491 - সেৎসুকো। ছেড়ে দে! - ওগুলো মায়ের! 272 00:37:03,501 --> 00:37:04,772 ওগুলো মায়ের! 273 00:37:04,972 --> 00:37:06,900 না! না...! 274 00:37:06,901 --> 00:37:07,942 না...! 275 00:37:07,952 --> 00:37:10,292 - সেৎসুকো। - না! না...! 276 00:37:10,352 --> 00:37:12,701 - সেৎসুকো। - না! না...! 277 00:37:12,702 --> 00:37:13,522 সেৎসুকো। 278 00:37:14,362 --> 00:37:15,462 সেৎসুকো। 279 00:37:16,863 --> 00:37:20,473 না! না...! 280 00:37:51,144 --> 00:37:52,855 ভালো চাল, তাই না? 281 00:37:54,375 --> 00:37:57,545 সেৎসুকো, আমরা আজ রাতে ভালো খাবার খেতে পারবো। 282 00:38:01,129 --> 00:38:03,538 এই যে, এগুলো তোমার। 283 00:38:11,157 --> 00:38:13,177 সেৎসুকো, চালগুলো দেখ! 284 00:38:25,118 --> 00:38:26,167 এই নাও। 285 00:38:27,508 --> 00:38:30,847 আমার মেয়ের সাথে আমাদের ভাড়াটিয়াও ওভারটাইম করে বাসায় ফেরে... 286 00:38:30,848 --> 00:38:33,188 আমার ভাবতেই খারাপ লাগছে যে ওদের দেওয়ার জন্য আর ভাত নেই। 287 00:38:34,958 --> 00:38:37,469 ভাতটা মজা হয়েছে। তাই না রে? 288 00:38:41,389 --> 00:38:42,589 আরেকটু দিন! 289 00:38:42,899 --> 00:38:44,528 আচ্ছা, আচ্ছা। 290 00:38:48,029 --> 00:38:51,090 আজ রাতে তো দেখছি তোমার রাক্ষসের মতো ক্ষিদে পেয়েছে! 291 00:38:51,100 --> 00:38:52,690 হ্যাঁ, এটা অনেক মজার! 292 00:38:58,380 --> 00:38:59,430 কী হয়েছে? 293 00:39:00,110 --> 00:39:02,091 আমি জাউ ভাত খেতে চাই না! 294 00:39:03,381 --> 00:39:05,740 বরই এর আচার কি এখনও আছে? 295 00:39:06,500 --> 00:39:08,781 ওগুলো অনেক আগেই ফুরিয়ে গেছে। 296 00:39:09,941 --> 00:39:11,481 এই যে তোমার লাঞ্চ। 297 00:39:11,521 --> 00:39:12,781 ধন্যবাদ, আমি এখন যাচ্ছি। 298 00:39:12,841 --> 00:39:13,801 সাবধানে যেও। 299 00:39:17,061 --> 00:39:19,111 - আসি, মা। - সাবধানে যাস। 300 00:39:19,282 --> 00:39:22,662 আমরা আজ দুপুরে রাইস বল খাবো। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধর। 301 00:39:22,762 --> 00:39:26,172 কী বললে! তোমরা দুপুরেও এই জাউ ভাতই খাবে! 302 00:39:27,383 --> 00:39:29,982 সারাদিন এভাবে শুয়ে বসে থেকে ওসব খাবার হবে না, 303 00:39:30,032 --> 00:39:33,683 ওরা দেশের জন্য কাজ করছে, তাই ওদের ভালো খাবার দরকার, বুঝলে? 304 00:39:36,083 --> 00:39:41,293 সেইতা, তুমি তো এখন কাজ করার জন্য যথেষ্ট বড় হয়েছো। 305 00:39:41,924 --> 00:39:45,714 তুমি তো কেবল ভাত চেয়েই খালাস, চাল তো আর তুমি কেনো না! 306 00:39:45,724 --> 00:39:48,124 তাই নয় কি!? এটা মোটেও ঠিক না। 307 00:39:57,945 --> 00:40:02,445 আমি তোমাদের দুটো খেতে দিচ্ছি, তারপরও তোমরা অভিযোগ করে যাচ্ছো! 308 00:40:02,745 --> 00:40:05,436 কিন্তু ওগুলো তো আমাদের চাল। 309 00:40:05,645 --> 00:40:08,795 ওহ, তাহলে বলতে চাও, আমি তোমাদের ঠকাচ্ছি, তাই না? 310 00:40:08,985 --> 00:40:14,726 এসব বলার সাহস হয় কী করে! যেখানে আমি তোমাদের আশ্রয় দিয়েছি! 311 00:40:15,796 --> 00:40:16,516 আচ্ছা! 312 00:40:17,156 --> 00:40:21,847 এখন থেকে আমরা বরং আলাদা রান্না করে খাবো! 313 00:40:22,266 --> 00:40:29,738 সেইতা, টোকিওতে তোমার মায়ের দিকের আরো আত্মীয়-স্বজন আছে, তাই না? 314 00:40:29,838 --> 00:40:35,338 তাদের কাছে কেন চিঠি লিখছো না? যে কোনো দিন এখানে বোমা হামলা হতে পারে! 315 00:40:35,608 --> 00:40:37,507 সমস্যা হলো, আমি তাদের ঠিকানা জানি না। 316 00:40:46,858 --> 00:40:48,378 চলো বাসায় যাই। 317 00:40:48,398 --> 00:40:50,849 হ্যাঁ, বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। 318 00:40:51,789 --> 00:40:56,549 ব্যাঙ ডাকছে খালে, বাসায় যাবার কালে... 319 00:40:59,509 --> 00:41:02,670 রাগ করিস না, আসতে একটু দেরী হয়ে গেল। 320 00:41:06,860 --> 00:41:07,830 কী হয়েছে? 321 00:41:08,381 --> 00:41:11,890 আমার ক্ষুধা পেয়েছে, জল তেষ্টাও পেয়েছে। 322 00:41:11,900 --> 00:41:12,401 আচ্ছা। 323 00:41:17,120 --> 00:41:18,901 এই নে, লজেন্স খা। 324 00:41:20,752 --> 00:41:23,792 ব্যাংকে মায়ের ৭০০০ ইয়েন জমা আছে। 325 00:41:24,652 --> 00:41:30,532 ৭০০০ ইয়েন, আমাদের দুই ভাইবোনের এতে ভালোভাবেই চলে যাবে। 326 00:41:32,602 --> 00:41:38,053 আমি বাবাকে বলেছি আমরা অপেক্ষায় আছি, চিঠির জবাব যেন দ্রুত দেন। 327 00:41:47,823 --> 00:41:49,794 তোমাদের কপাল ভালো। 328 00:41:50,383 --> 00:41:55,004 এই দামে আজকালকার দিনে এই স্টোভ কিনতে পারবে না। 329 00:41:55,285 --> 00:42:01,365 এগুলো আজকাল বেচার জন্য খুঁজেই পাওয়া যায় না। 330 00:42:03,535 --> 00:42:07,904 আমি ঐ চিরুনিটাও নেবো, আর... আপনার দোকানে কি ছাতা আছে? 331 00:42:08,014 --> 00:42:10,685 ছাতা... ওহ, হ্যাঁ! 332 00:42:11,686 --> 00:42:15,405 বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, নদে এলো বান। 333 00:42:15,415 --> 00:42:21,256 বড় ভাই আসছে ঘরে, নিয়ে ছাতাখান। 334 00:42:21,356 --> 00:42:25,486 ফোঁটা ফোঁটা বৃষ্টি জলে, ভরলো নদীখান! 335 00:42:37,757 --> 00:42:39,467 আগুন জ্বলে গেছে! 336 00:42:39,477 --> 00:42:41,308 আগুনের ব্যাপারে সাবধান থেকো। 337 00:42:41,348 --> 00:42:42,027 আচ্ছা। 338 00:42:45,768 --> 00:42:47,428 ওরা কী করছে? 339 00:42:47,927 --> 00:42:50,438 ওরা নিজেদের খাবার নিজেরাই রান্না করছে। 340 00:42:50,518 --> 00:42:54,389 বাহ, ভালো! আমাকে আরেকটু দাও। 341 00:42:54,698 --> 00:42:57,399 মা, তুমি কি ওদের আবারও বকাঝকা করেছো? 342 00:42:58,056 --> 00:43:00,966 তা একটু করেছি, কিন্তু ওরা তো দুঃখিত বলতেও নারাজ। 343 00:43:01,011 --> 00:43:04,861 আর ছেলেটা তো আমার ওপর রাগ দেখিয়ে চুলা কিনে আনলো। 344 00:43:06,169 --> 00:43:07,329 আমার খাওয়া শেষ! 345 00:43:12,609 --> 00:43:14,961 এটা খারাপ অভ্যাস, ভাইয়া। 346 00:43:16,010 --> 00:43:18,510 কোনো ব্যাপার না। আমরা যেভাবে ইচ্ছা বসতে পারি। 347 00:43:29,171 --> 00:43:30,951 দুইজনের জন্য চাল। 348 00:43:30,971 --> 00:43:32,392 মাত্র এটুকু? 349 00:43:32,552 --> 00:43:35,502 পরের রেশন পাবে জুলাই মাসে। 350 00:45:12,239 --> 00:45:13,970 আমাকে করতে দাও! 351 00:45:38,973 --> 00:45:39,733 মজা? 352 00:45:46,924 --> 00:45:49,583 এটাতে অনেক রকম স্বাদ! 353 00:45:49,864 --> 00:45:53,474 আঙ্গুর, স্ট্রবেরি, তরমুজ, পুদিনা। এই সব স্বাদ আছে, পুরোটা খেয়ে নে। 354 00:45:53,755 --> 00:45:55,525 খেয়ে নে, সেৎসুকো। 355 00:46:05,566 --> 00:46:08,037 পুরোটা খেয়েছি। 356 00:46:11,177 --> 00:46:15,188 বাহ, থালা বাসন না ধুয়েই ঘুমাতে চলে গেছে। 357 00:46:15,717 --> 00:46:17,678 স্বার্থপর ছেলে মেয়ে। 358 00:46:17,918 --> 00:46:21,194 সত্যি বলতে! এরকম শয়তান ছেলেপেলে কোথাও দেখিনি! 359 00:46:23,028 --> 00:46:23,818 আবার কী! 360 00:46:24,288 --> 00:46:25,808 মা! 361 00:46:25,809 --> 00:46:29,960 সেইতা, আমার মেয়ে আর তার বাবা সারাদিন দেশের জন্য কাজ করে! 362 00:46:30,109 --> 00:46:32,900 তোমার বোনের কান্নায় তো ওরা ঠিকমতো ঘুমাতেও পারবে না। 363 00:46:33,010 --> 00:46:38,740 এমনিতেই বিমান হামলার আতঙ্কে আমাদের ঘুম হয় না বললেই চলে! 364 00:47:05,624 --> 00:47:08,854 কেন্দ্রীয় সামরিক ঘাঁটি থেকে ঘোষণা। 365 00:47:09,515 --> 00:47:14,005 বেশ কিছু শত্রু বোমারু বিমান আগমনের সংকেত পাওয়া যাচ্ছে। 366 00:47:14,305 --> 00:47:16,876 আবারও আশ্রয়কেন্দ্রে যাচ্ছো নাকি, সেইতা? 367 00:47:16,926 --> 00:47:21,456 আগুন নেভাতে সাহায্য করার জন্য তোমার যথেষ্ট বয়স হয়েছে, তাই না? 368 00:47:33,048 --> 00:47:38,228 আমি বাসায় ফিরে যেতে চাই। আন্টিকে আমার ভালো লাগে না! 369 00:47:40,518 --> 00:47:42,809 ফিরে যাওয়ার মতো আমাদের আর কোনো বাড়ি নেই রে। 370 00:47:48,980 --> 00:47:55,820 বাড়ির চেয়ে বড় মাছ ঘুড়ি... 371 00:47:56,471 --> 00:48:03,911 ...আকাশ জুড়ে করছে উড়াউড়ি, 372 00:48:04,161 --> 00:48:10,553 বড়টা হলো বাবা, আর ছোটগুলো বাচ্চা ঘুড়ি। 373 00:48:10,652 --> 00:48:11,643 বন্ধ কর এসব! 374 00:48:12,282 --> 00:48:14,943 দেশে যুদ্ধ চলছে, তোমরা কি তা বুঝতে পারছো না?! 375 00:48:14,973 --> 00:48:17,514 তোমরা দুইজন এই সংসারে ঝামেলা ছাড়া আর কিছুই না! 376 00:48:18,864 --> 00:48:22,544 তোমাদের যন্ত্রণায় আমি অতিষ্ট! 377 00:48:22,685 --> 00:48:25,584 বিপদের সময়ও তোমরা কোনো কাজে আসো না। 378 00:48:25,774 --> 00:48:29,375 এতই যখন ভয়, তখন একেবারে আশ্রয়কেন্দ্রেই চলে যাও না! 379 00:48:33,525 --> 00:48:34,425 বুঝলি? 380 00:48:36,206 --> 00:48:37,586 এখন থেকে আমরা এখানেই থাকবো। 381 00:48:40,047 --> 00:48:45,417 কেউ এটা ব্যবহার করে না। এটা যথেষ্ট মজবুত, আমরা এখানে নিজেদের মতো থাকতে পারবো! 382 00:48:45,667 --> 00:48:48,258 আমরা কি সত্যিই এখানে থাকবো?! 383 00:48:48,582 --> 00:48:49,410 হ্যাঁ। 384 00:49:12,251 --> 00:49:15,681 আপনাকে অনেকদিন কষ্ট দিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি। 385 00:49:16,081 --> 00:49:18,491 চলে যাচ্ছো? কোথায়? 386 00:49:18,511 --> 00:49:20,502 সেটা এখনও ঠিক করিনি। 387 00:49:23,132 --> 00:49:24,932 আচ্ছা, সাবধানে থেকো তোমরা। 388 00:49:25,642 --> 00:49:27,103 বাই-বাই, সেৎসুকো! 389 00:49:47,174 --> 00:49:49,346 এটা হবে রান্নাঘর! 390 00:49:51,696 --> 00:49:53,467 এটা হবে সদর দরজা! 391 00:49:56,106 --> 00:49:58,797 তাহলে বাথরুম কোনটা হবে? 392 00:50:00,007 --> 00:50:03,048 ওটা যেকোনো জায়গায় করা যাবে। আমার সাথে বাইরে যাবি? 393 00:50:13,448 --> 00:50:14,829 ঠেলাগাড়ির জন্য ধন্যবাদ। 394 00:50:15,329 --> 00:50:17,159 ওটা ওখানেই রেখে দাও। 395 00:50:18,860 --> 00:50:24,460 আপনি কি আমাদের কাছে কিছু খাবার আর খড় বিক্রি করবেন? 396 00:50:24,840 --> 00:50:28,071 যদিও বেশি বাকি নেই। তবুও দেখছি। 397 00:51:22,868 --> 00:51:25,617 - জিভে জল চলে আসছে! - আমার তো ক্ষুধা লেগে গেছে। 398 00:51:52,531 --> 00:51:55,231 আমরা চাইলে ব্যাঙগুলোকেও খেতে পারি। 399 00:51:55,232 --> 00:51:56,372 ব্যাঙ? 400 00:51:56,913 --> 00:51:58,172 ব্যাঙ খেতে ভালোই। 401 00:52:02,213 --> 00:52:04,904 এখন মশারীর ভেতর চলে যা। 402 00:52:14,869 --> 00:52:15,940 কী হয়েছে? 403 00:52:16,253 --> 00:52:18,523 আমি আমার টুথব্রাশ আনতে ভুলে গেছি। 404 00:52:18,548 --> 00:52:20,788 এক রাত দাঁত না মাজলে কিছু হবে না। 405 00:52:24,302 --> 00:52:27,672 এখানে অনেক পোকা, তুই মশারীর নিচে চলে যা। 406 00:52:28,084 --> 00:52:30,005 ওখানে অনেক অন্ধকার। আমার ভয় করে। 407 00:52:35,908 --> 00:52:38,540 আমি বাথরুম করতে যাবো। তুই যাবি? 408 00:52:43,808 --> 00:52:45,507 ওটা একটা কামিকাজি যুদ্ধ বিমান। 409 00:52:46,597 --> 00:52:48,501 দেখতে অনেকটা জোনাকি পোকার মতো। 410 00:52:48,670 --> 00:52:49,661 ঠিক বলেছিস। 411 00:52:51,539 --> 00:52:53,520 চল, জোনাকি পোকা ধরি। 412 00:52:54,728 --> 00:52:55,837 এখন, ভিতরে ঢুকে পড়। 413 00:53:10,052 --> 00:53:12,182 আমি তোমাকে দেখতে পাচ্ছি! 414 00:53:12,462 --> 00:53:13,742 আমিও তোকে দেখতে পাচ্ছি। 415 00:53:17,699 --> 00:53:18,984 চুলের ক্লিপ হয়ে গেছে। 416 00:53:23,977 --> 00:53:27,218 চল, আরো জোনাকি নিয়ে আসি! 417 00:54:21,153 --> 00:54:25,347 তোর জন্মের আগে একবার নৌবাহিনীর মহড়া দেখতে গিয়েছিলাম। 418 00:54:25,372 --> 00:54:27,096 নৌবাহিনীর মহড়া? 419 00:54:27,121 --> 00:54:32,300 হ্যাঁ, বাবা সেই মহড়ায় "মায়া" নামের একটা যুদ্ধ জাহাজে ছিল। 420 00:55:09,919 --> 00:55:13,833 লোহার দূর্গ ভাসছে সাগরে... 421 00:55:13,973 --> 00:55:17,748 দেশকে রক্ষা করছে সম্মুখ সমরে... 422 00:55:18,242 --> 00:55:19,416 শত্রু বিমান! 423 00:55:30,731 --> 00:55:33,752 বাবা এখন কোথায় যুদ্ধ করছে সেটাই ভাবছি। 424 00:56:03,054 --> 00:56:05,703 আমাকে ছাড়ো তো, ভাইয়া! 425 00:56:44,308 --> 00:56:45,171 কী করছিস? 426 00:56:45,196 --> 00:56:50,804 কবর বানাচ্ছি। মা-ও কবরে আছে, তাই না? 427 00:56:55,602 --> 00:56:58,281 আন্টি আমাকে বলেছে। 428 00:56:58,525 --> 00:57:03,351 সে বলেছে মা মারা গেছে, মা এখন কবরে আছে। 429 00:57:34,064 --> 00:57:35,829 আমরা একসময় মায়ের কবর দেখতে যাবো। 430 00:57:36,167 --> 00:57:40,773 নুনোবিকির কাছের সেই কবরস্থানটার কথা মনে আছে? 431 00:57:41,874 --> 00:57:47,423 মা ওখানেই আছে। একটা বড় কর্পূর গাছের নিচে। 432 00:57:47,448 --> 00:57:50,619 জোনাকিগুলো এতো তাড়াতাড়ি মরে যায় কেন? 433 00:58:29,458 --> 00:58:31,966 আরে, মনে হচ্ছে এখানে কেউ থাকে। 434 00:58:31,991 --> 00:58:33,439 ঘরবাড়ি হারিয়েছে হয়তো। 435 00:58:34,685 --> 00:58:36,461 পাগলা সন্ন্যাসীও থাকতে পারে। 436 00:58:37,676 --> 00:58:39,703 আরে, দোলনাও আছে দেখছি। 437 00:58:40,086 --> 00:58:42,413 একটা ছেলে এখানে থাকে। এটা কী? 438 00:58:42,748 --> 00:58:44,705 শান্তিতে ঘুমাও! 439 00:58:46,892 --> 00:58:49,190 ইশ, এগুলো যদি সত্যিকারের খাবার হতো! 440 00:58:50,876 --> 00:58:51,408 "সেৎসুকো"। 441 00:58:51,880 --> 00:58:53,065 এখানে "সেৎসুকো" লেখা। 442 00:58:53,090 --> 00:58:55,286 দেখ! ব্যাঙের শুঁটকি! 443 00:58:55,380 --> 00:58:57,267 এগুলো মানুষ খায়?! 444 00:58:57,533 --> 00:59:02,029 আমি আমার বাপের জন্মেও এমন জিনিস কাউকে খেতে দেখিনি! 445 00:59:03,845 --> 00:59:05,359 ছিঃ! জংলী সয়াবিন! 446 00:59:05,384 --> 00:59:07,852 এরা তো দেখছি আমাদের চেয়েও খারাপ খাবার খায়! 447 00:59:07,893 --> 00:59:09,389 ভূত! ভূত! 448 00:59:14,943 --> 00:59:15,943 দাঁড়া! 449 00:59:16,996 --> 00:59:17,996 থাম বলছি! 450 00:59:21,890 --> 00:59:26,044 চাল কিনতে যা কিছু ছিল সব বেচে দিয়েছি। এমনকি আমাদের মায়ের কিমোনোও। 451 00:59:26,069 --> 00:59:27,132 বিক্রি করার মতো আর কিচ্ছু নেই। 452 00:59:28,148 --> 00:59:30,225 প্লিজ, যদি কিছু চাল দিতেন, আমি টাকা জোগাড় করে দিতাম। 453 00:59:32,088 --> 00:59:35,078 দুঃখিত বাবা, আমি এই মুহূর্তে কিছু বিক্রি করার অবস্থায় নেই। 454 00:59:35,617 --> 00:59:39,551 যদিও আমি কৃষক, কিন্তু এই সময়ে আমার কাছে বাড়তি চাল নেই। 455 00:59:46,975 --> 00:59:49,072 তোমাদের কোনো আত্মীয়-স্বজন নেই? 456 00:59:49,448 --> 00:59:51,406 আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। 457 00:59:51,864 --> 00:59:55,337 তাহলে আমার পরামর্শ শোনো, সেই মহিলার কাছেই বরং ফিরে যাও। 458 00:59:55,810 --> 00:59:58,941 সবখানেই এখন অভাব। 459 00:59:59,081 --> 01:00:01,419 এরকম আলাদাভাবে তোমরা টিকে থাকতে পারবে না। 460 01:00:02,704 --> 01:00:05,484 রাগ-অভিমান কমাও, আর তার কাছে গিয়ে ক্ষমা চাও। 461 01:00:11,523 --> 01:00:14,434 আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। দেখি, অন্য কোথাও চাল পাই কিনা। 462 01:00:16,166 --> 01:00:20,019 তুমি একজন নৌ-সেনার সন্তান, তাই না? তোমাকে আরও সাহসী হতে হবে। 463 01:00:51,975 --> 01:00:53,250 এটা কি ঠিক হচ্ছে? 464 01:01:33,560 --> 01:01:34,353 ওহ, না! 465 01:02:35,558 --> 01:02:39,552 খাবার খেতে ভালো না লাগলেও তোকে খেতে হবে! 466 01:02:39,577 --> 01:02:40,883 না খেলে বড় হবি কী করে! 467 01:02:42,492 --> 01:02:43,746 ভাইয়া... 468 01:02:44,498 --> 01:02:45,099 হুম? 469 01:02:45,636 --> 01:02:50,092 আমার কেমন যেন লাগছে। 470 01:02:50,738 --> 01:02:51,822 সর্দি হয়েছে? 471 01:02:52,805 --> 01:02:55,525 আমার ডায়রিয়া হয়েছে। 472 01:03:00,776 --> 01:03:02,507 চোর কোথাকার...! 473 01:03:04,104 --> 01:03:05,384 আমাকে ছেড়ে দিন! 474 01:03:06,418 --> 01:03:08,514 আমি দুঃখিত! দয়া করে আমাকে যেতে দিন। 475 01:03:09,565 --> 01:03:11,254 আমাকে ক্ষমা করে দিন! আমি বাধ্য হয়ে চুরি করেছি। 476 01:03:11,625 --> 01:03:13,951 আমার বোন অসুস্থ। আমি ওর জন্য আখ নিতে চেয়েছিলাম। 477 01:03:13,983 --> 01:03:15,248 চুপ কর! 478 01:03:15,279 --> 01:03:18,515 এমনিতেই যুদ্ধের বাজারে চারদিকে খাবারের অভাব! 479 01:03:19,823 --> 01:03:21,201 আমি তোকে ছাড়বো না! 480 01:03:21,459 --> 01:03:23,385 বদমাইশ ছেলে...! ফিরে আয় বলছি! 481 01:03:34,276 --> 01:03:37,505 কী রে?! আলুও চুরি করেছিস?! 482 01:03:37,986 --> 01:03:41,136 তাহলে তুই-ই সেই চোর! 483 01:03:41,216 --> 01:03:42,056 ভাইয়া! 484 01:03:43,196 --> 01:03:47,666 আমি দুঃখিত, মাফ করে দিন! সত্যি বলছি, আমি আর এসব করবো না! 485 01:03:47,716 --> 01:03:50,306 ওসব পুলিশকে গিয়ে বলিস! আমি নিজে তোকে থানায় নিয়ে যাব! 486 01:03:51,416 --> 01:03:54,327 চল! যা করার ওরাই করবে! 487 01:03:54,328 --> 01:03:56,076 - ভাইয়া! - ভাইয়া! 488 01:03:56,517 --> 01:03:58,437 দয়া করুন, বোনটা অসুস্থ! ও একা থাকতে পারবে না! 489 01:03:58,497 --> 01:03:59,513 ভাইয়া! 490 01:03:59,616 --> 01:04:00,926 ভাইয়া! 491 01:04:02,166 --> 01:04:03,607 ভাইয়া! 492 01:04:05,894 --> 01:04:07,364 ভাইয়া... 493 01:04:07,506 --> 01:04:08,875 ভাইয়া... 494 01:04:14,205 --> 01:04:19,706 ওর অপরাধের উদ্দেশ্য পরিষ্কার। আমি ফাইল রিপোর্ট করে রাখছি। 495 01:04:19,983 --> 01:04:22,113 বাকিটা আমি সামলে নেবো। আপনি এখন যেতে পারেন। 496 01:04:22,138 --> 01:04:23,778 কিন্তু, অফিসার... 497 01:04:24,497 --> 01:04:27,118 আপনি এই বাচ্চাটাকে অনেক মেরেছেন। 498 01:04:28,715 --> 01:04:30,866 আপনার এই কাজকে আমি... 499 01:04:32,124 --> 01:04:33,499 শিশু নির্যাতনের মধ্যে ফেলতে পারি! 500 01:04:33,716 --> 01:04:36,437 আমি তাহলে যাই, অফিসার! 501 01:04:39,238 --> 01:04:42,268 আজ রাতে ফুকুইতে শত্রুরা হামলা করেছে। 502 01:04:45,258 --> 01:04:48,057 পানি খাবে? 503 01:04:57,999 --> 01:04:59,039 সেৎসুকো। 504 01:05:07,352 --> 01:05:08,813 ভাইয়া! 505 01:05:25,400 --> 01:05:26,650 ভাইয়া। 506 01:05:33,780 --> 01:05:39,391 কোথায় ব্যথা হচ্ছে? আমি ডাক্তার নিয়ে আসবো? 507 01:05:45,140 --> 01:05:46,161 সেৎসুকো! 508 01:05:54,761 --> 01:05:57,751 ভাইয়া, আমার বাথরুম পেয়েছে। 509 01:06:01,721 --> 01:06:03,131 কিছুক্ষণ চেপে রাখতে পারবি না? 510 01:06:03,191 --> 01:06:03,782 হ্যাঁ। 511 01:06:04,541 --> 01:06:05,491 আমার পিঠে ওঠ। 512 01:06:13,903 --> 01:06:19,972 ভাইয়া পাহাড়ে গেছে জ্বালানি কাঠ নিয়ে আসতে... 513 01:06:30,976 --> 01:06:31,803 জলদি এসো! 514 01:07:09,504 --> 01:07:11,084 সেৎসুকো। রাতের খাবার এনেছি। 515 01:07:15,326 --> 01:07:19,846 এই মিষ্টিকুমড়াটা খেতে অনেক মজার হয়েছে। খেতে ঠিক মোরব্বার মতো লাগবে। 516 01:07:20,045 --> 01:07:22,784 কুমড়া আমার ভালো লাগে না। 517 01:07:22,824 --> 01:07:27,595 দেখ, তুই না খেলে বাবা আমাকে খুব বকবে! 518 01:07:27,906 --> 01:07:31,265 নে, আমি খাইয়ে দিচ্ছি। হা কর দেখি! 519 01:07:33,982 --> 01:07:37,793 তুই সুস্থ হয়ে গেলে, আমরা আবার সৈকতে ঘুরতে যাবো। 520 01:08:19,889 --> 01:08:22,026 যাও! যাও! 521 01:09:14,404 --> 01:09:17,624 আজ তোকে ভালো কিছু খেতে দিতে পারবো রে, সেৎসুকো! 522 01:09:26,711 --> 01:09:28,220 ভাইয়া... 523 01:09:34,529 --> 01:09:35,860 ভাইয়া... 524 01:09:38,230 --> 01:09:42,169 তুমি বলছো, এটা তোমার মায়ের? 525 01:09:42,232 --> 01:09:45,273 এই আবর্জনা আবার আমার কাছে চাইতে এসেছে! 526 01:09:55,065 --> 01:09:55,905 সেৎসুকো। 527 01:09:57,743 --> 01:09:58,583 সেৎসুকো! 528 01:10:25,857 --> 01:10:26,684 সেৎসুকো! 529 01:10:34,542 --> 01:10:37,793 ভাইয়া...পানি... 530 01:10:48,619 --> 01:10:49,739 নিঃশ্বাস নাও। 531 01:10:50,938 --> 01:10:51,608 শ্বাস ছাড়ো। 532 01:10:54,929 --> 01:10:58,530 বেশ কিছুদিন ধরে ও ডায়রিয়ায় ভুগছে। 533 01:10:59,075 --> 01:11:04,445 ঘামাচি, ফুসকুড়ি... আর নোনা পানিতে ওর শরীরে যন্ত্রণা হয়। 534 01:11:07,413 --> 01:11:10,379 অপুষ্টিজনিত কারণে ও দূর্বল হয়ে গেছে, 535 01:11:10,747 --> 01:11:12,139 সাথে আবার ডায়রিয়া। 536 01:11:12,164 --> 01:11:13,303 পরের জন আসুন। 537 01:11:13,304 --> 01:11:15,303 আপনি কি ওকে কোনো ওষুধ দিতে পারেন? বা কোনো টিকা? 538 01:11:15,554 --> 01:11:17,184 আমি টিকা দিতে চাই না। 539 01:11:17,724 --> 01:11:21,144 প্লিজ ডাক্তার সাহেব, কিছু একটা করুন! 540 01:11:21,504 --> 01:11:26,940 ওষুধে হবে না বাবা। ওর দরকার পুষ্টিকর খাবার। 541 01:11:26,965 --> 01:11:28,544 পুষ্টিকর খাবার... 542 01:11:29,787 --> 01:11:30,777 কী সমস্যা আপনার?! 543 01:11:31,101 --> 01:11:32,921 আমি পুষ্টিকর খাবার কোথায় পাব?! 544 01:12:21,997 --> 01:12:24,614 কী ক্ষুধাই যে লেগেছে! 545 01:12:25,092 --> 01:12:26,600 তুই এখন কী খেতে চাস? 546 01:12:26,858 --> 01:12:32,128 তেম্পুরা, সাশিমি, জেলি... 547 01:12:32,349 --> 01:12:33,430 আর কিছু? 548 01:12:33,705 --> 01:12:35,505 আইসক্রিম। 549 01:12:36,135 --> 01:12:37,404 আর... 550 01:12:38,261 --> 01:12:40,541 লজেন্স খেতে চাই। 551 01:12:41,015 --> 01:12:42,255 লজেন্স? ঠিক আছে! 552 01:12:42,835 --> 01:12:43,780 চল। 553 01:12:47,511 --> 01:12:51,201 আমি টাকা তুলে আনবো, তারপর তোর সব পছন্দের খাবার কিনবো। 554 01:12:51,763 --> 01:12:55,893 আমার কিচ্ছু চাই না। তোমাকে যেতে হবে না। 555 01:12:56,483 --> 01:13:02,491 যেও না! আমার সাথে থাকো! আমাকে একা ফেলে যেওনা! 556 01:13:03,121 --> 01:13:04,891 চিন্তা করিস না, সেৎসুকো। 557 01:13:05,926 --> 01:13:09,635 আমি কিছু বাজার, আর তোর জন্য পুষ্টিকর খাবার কিনে আনবো। 558 01:13:10,525 --> 01:13:15,185 এরপর আমি তোকে ছেড়ে আর কক্ষনো কোথাও যাবো না। 559 01:13:17,817 --> 01:13:18,936 আমি কথা দিচ্ছি। 560 01:13:40,983 --> 01:13:42,333 এই নাও, ৩০০০ ইয়েন। 561 01:13:42,358 --> 01:13:44,107 একটা টাইফুন আসছে? 562 01:13:44,398 --> 01:13:49,706 বাহ, আমাদের আত্মসমর্পণ হয়ে গেছে আর এখন কিনা "দৈব ঝড়" আসছে। 563 01:13:49,707 --> 01:13:52,326 আত্মসমর্পণ? আমরা কি যুদ্ধে হেরে গেছি? 564 01:13:53,448 --> 01:13:55,008 তুমি জানো না? 565 01:13:58,906 --> 01:14:02,565 জাপান হেরে গেছে? যুদ্ধে জাপানি সাম্রাজ্যর পতন হয়েছে? 566 01:14:02,595 --> 01:14:03,305 হ্যাঁ। 567 01:14:03,555 --> 01:14:05,165 নিঃশর্ত আত্মসমর্পণ করেছি আমরা। 568 01:14:06,785 --> 01:14:08,703 নৌ বহরের কী অবস্থা? 569 01:14:08,704 --> 01:14:09,634 সব ধ্বংস হয়ে গেছে। 570 01:14:09,635 --> 01:14:13,423 একটা জাহাজও অবশিষ্ট নেই, সব ডুবে গেছে। 571 01:14:13,424 --> 01:14:14,334 কী?! 572 01:14:14,394 --> 01:14:18,782 আমার বাবার জাহাজও কি ডুবে গেছে?! সেজন্যই কি তার চিঠির জবাব আসেনি?! 573 01:14:18,783 --> 01:14:20,993 সেটা আমি কীভাবে জানবো? 574 01:14:21,773 --> 01:14:23,563 আজব ছেলে তো! 575 01:14:27,672 --> 01:14:29,682 বাবা! 576 01:14:45,931 --> 01:14:47,430 ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। 577 01:14:53,210 --> 01:14:54,240 বাবা। 578 01:15:02,039 --> 01:15:03,869 এখন বাবাও আর বেঁচে নেই। 579 01:15:05,951 --> 01:15:07,620 বাবাও আমাদের ফেলে চলে গেল। 580 01:15:09,491 --> 01:15:10,441 বাবা... 581 01:15:54,023 --> 01:15:54,678 সেৎসুকো। 582 01:15:54,702 --> 01:15:58,622 আসতে দেরী করে ফেলেছি রে। আমি তোকে ভাত রান্না করে দিচ্ছি। 583 01:15:59,123 --> 01:16:00,622 উপরে যাচ্ছে। 584 01:16:02,712 --> 01:16:04,961 আবার নিচে নামছে। 585 01:16:07,731 --> 01:16:10,361 ওহ, জোনাকিটা থেমে গেছে। 586 01:16:10,362 --> 01:16:12,741 আমি মুরগির মাংস আর ডিম কিনে এনেছি। 587 01:16:15,809 --> 01:16:16,948 আর... 588 01:16:25,864 --> 01:16:27,904 সেৎসুকো, তোর মুখে কী?! 589 01:16:32,159 --> 01:16:35,089 এটা তো মার্বেল। এটা কোনো লজেন্স না! 590 01:16:37,946 --> 01:16:41,965 আমি তোর পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি। 591 01:16:44,978 --> 01:16:47,947 ভাইয়া, একটা খেয়ে দেখো। 592 01:16:52,566 --> 01:16:54,147 কী খাবো, সেৎসুকো? 593 01:16:54,772 --> 01:16:56,161 রাইস বল। 594 01:16:58,137 --> 01:17:01,257 আমি তোমার জন্য এগুলো বানিয়েছি। 595 01:17:02,875 --> 01:17:06,145 এই যে, একটা খেয়ে দেখো। 596 01:17:10,429 --> 01:17:12,419 তুমি খাবে না? 597 01:17:13,070 --> 01:17:14,080 সেৎসুকো! 598 01:17:23,959 --> 01:17:24,942 এই দেখ, 599 01:17:25,332 --> 01:17:29,292 তোর জন্য তরমুজ এনেছি। কিনে এনেছি, এবার চুরি করিনি। 600 01:17:39,705 --> 01:17:41,585 নে, খেয়ে দেখ। 601 01:17:49,666 --> 01:17:51,546 এটা মজা... 602 01:17:55,995 --> 01:17:59,645 একটু অপেক্ষা কর, আমি তোকে ডিম দিয়ে জাউ ভাত বানিয়ে দিচ্ছি। 603 01:18:06,927 --> 01:18:09,306 তরমুজ এখানে রাখলাম। তুই খেতে থাক। 604 01:18:11,087 --> 01:18:11,777 ঠিক আছে? 605 01:18:13,390 --> 01:18:14,870 ভাইয়া। 606 01:18:15,948 --> 01:18:17,698 ধন্যবাদ। 607 01:18:42,549 --> 01:18:45,839 সেৎসুকোর সেই ঘুম আর ভাঙ্গেনি। 608 01:19:38,268 --> 01:19:41,007 এইযে, সৎকারের জন্য কাঠকয়লা। 609 01:19:41,638 --> 01:19:45,177 যেহেতু শিশুর সৎকার, তুমি এটা মন্দিরেই করতে পারবে। 610 01:19:45,577 --> 01:19:50,158 হালকা কাপড় পরাবে, আর ভালো আগুনের জন্য চিকন লাকড়ি ব্যবহার করবে। 611 01:19:50,731 --> 01:19:53,728 এত কিছুর পরেও আজকের দিনটা সুন্দর। 612 01:19:58,836 --> 01:20:01,574 কিছুই দেখছি বদলায়নি! 613 01:20:01,599 --> 01:20:03,990 বাড়িতে ফিরতে পেরে খুব ভালো লাগছে। 614 01:20:07,163 --> 01:20:10,823 দেখো! পুরনো ফোনোগ্রাফ। 615 01:20:13,803 --> 01:20:17,173 এই দৃশ্য আমি কত্তো মিস করেছি। 616 01:21:03,036 --> 01:21:04,914 তাড়াতাড়ি ফিরে এসো! 617 01:24:42,459 --> 01:24:45,597 পর দিন সকালে, আমি সেৎসুকোর সৎকারের ছাই... 618 01:24:45,598 --> 01:24:48,688 ...সেই লজেন্সের কৌটায় ভরে পাহাড় থেকে নেমে আসি। 619 01:24:49,890 --> 01:24:52,482 আর কখনও আমি সেই গুহায় ফিরে যাইনি। 620 01:24:59,139 --> 01:25:01,060 ভাইয়া... 621 01:25:18,464 --> 01:25:21,071 - এখন ঘুমাতে যা, ঠিক আছে? - আচ্ছা। 622 01:25:33,972 --> 01:25:53,867 অনুবাদ ও সম্পাদনা মারিব সিরাজ 623 01:25:53,977 --> 01:26:35,381 "If you like my work or this Bangla Subtitle and want to say thanks, or encourage me to do more, you can buy me a coffee!" ☕ Bkash/ Nagad/ Rocket 01793170546 625 01:26:35,936 --> 01:26:48,725 বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না :) 626 01:26:48,809 --> 01:27:25,632 সাবটাইটেল সম্পর্কিত যেকোনো বিষয়ে যোগাযোগের ঠিকানা maribsiraj@gmail.com 627 01:27:26,977 --> 01:28:27,218 A Subtitle by Marib Siraj