1
00:00:19,393 --> 00:00:22,563
এইতো।
2
00:00:22,646 --> 00:00:24,022
এখন নিচে পৌঁছাল।
3
00:00:25,982 --> 00:00:28,401
কমপক্ষে ৪০ তলা হবে।
4
00:00:29,986 --> 00:00:31,547
নিচু হও!
5
00:00:35,534 --> 00:00:37,369
চারিদিকে ঘিরে আছে।
কমপক্ষে হাফ ডজন।
6
00:00:37,453 --> 00:00:39,246
- আমার একটা সমস্যা হয়েছে।
- বুঝতে পারছি।
7
00:00:39,329 --> 00:00:40,997
না, বুঝতে পারোনি।
তাদের উপস্থিতি টের পাচ্ছি না।
8
00:00:41,081 --> 00:00:42,666
কোনো শব্দ নেই, কোনো হার্টবিট নেই,
কিছুই নেই।
9
00:00:42,749 --> 00:00:44,501
- তারা নিজেদের আড়ালে রাখতে ট্রেনিংপাপ্ত।
- কীভাবে জানলে?
10
00:00:44,585 --> 00:00:46,587
মানুষের দিকে খেয়াল না করে
অস্ত্রের দিকে খেয়াল করো।
11
00:00:46,670 --> 00:00:48,671
- তাদের কাছে তলোয়ার আছে।
- তলোয়ার আছে, শুনতে পাচ্ছি।
12
00:01:36,302 --> 00:01:37,470
ইলেকট্রা, না!
13
00:01:52,736 --> 00:01:54,405
ম্যাথিউ...
14
00:02:28,814 --> 00:02:30,148
তো...
15
00:02:33,819 --> 00:02:36,447
কে এখান থেকে
পগারপার হতে চায়?
16
00:02:41,000 --> 00:03:41,200
:.:.: DAREDEVIL S02E08 :.:.:
Guilty as Sin
অনুবাদক: ইমরুল হাসান
17
00:03:48,268 --> 00:03:49,727
অনেক বেশি রক্ত ঝরছে।
18
00:03:49,811 --> 00:03:50,854
খুব বাজে অবস্থা।
19
00:03:50,937 --> 00:03:52,313
তাকে কোথায় নিয়ে যাচ্ছ?
20
00:03:53,649 --> 00:03:55,651
তারা এখনো পিছু ছাড়েনি।
আরেকটু জোড়ে চালাও।
21
00:03:56,985 --> 00:03:59,237
- এরা কারা, স্টিক?
- এখন বলার সময় না।
22
00:04:32,228 --> 00:04:33,563
- ম্যাটি!
- দেখছি!
23
00:04:37,818 --> 00:04:39,319
- সামলে।
- আচ্ছা।
24
00:04:44,157 --> 00:04:46,159
না, না, না।
না, সে মারা যাচ্ছে।
25
00:04:46,242 --> 00:04:48,453
- স্টিক, সে মারা যাচ্ছে।
- তাকে মরতে দেব না।
26
00:04:48,536 --> 00:04:49,704
তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
27
00:04:49,788 --> 00:04:52,374
ডাক্তাররা তাকে বাঁচাতে পারবে না।
আমি পারব।
28
00:04:52,457 --> 00:04:54,459
তোমার বাসায় যাচ্ছি।
এটাই বাঁচানোর একমাত্র উপায়।
29
00:04:54,542 --> 00:04:57,545
সোনা, সাথে থাকো।
সাথে থাকো।
30
00:04:57,628 --> 00:04:59,172
দ্বিতীয় আক্রমণ।
তার খেয়াল রেখো।
31
00:05:14,270 --> 00:05:15,939
আক্রমণ শেষ হলো।
32
00:05:17,899 --> 00:05:19,359
আরো আসবে।
33
00:05:21,111 --> 00:05:22,738
সবসময়ই আসে।
34
00:05:33,832 --> 00:05:36,877
মিথ্যে বলব না।
অবস্থা খুব খারাপ।
35
00:05:36,960 --> 00:05:38,962
তার সাথে কী ঘটছে?
36
00:05:39,045 --> 00:05:40,714
বেকিং সোডা আছে?
37
00:05:40,797 --> 00:05:42,257
হ্যাঁ, ফ্রিজে আছে, কেন?
38
00:05:42,340 --> 00:05:45,593
টয়লেট কমোডের অম্লতা
নিয়ন্ত্রণে যেটা ব্যবহৃত হয়।
39
00:05:45,676 --> 00:05:48,346
তাছাড়া হুইস্কি, সাঁড়াশি, ব্ল্যাক টি।
40
00:05:48,429 --> 00:05:50,473
খুলে বলো, স্টিক।
41
00:05:50,556 --> 00:05:52,642
কথা বলবে না-কি
প্রেমিকাকে বাঁচাবে?
42
00:05:57,730 --> 00:05:59,357
তার হার্টবিট বেড়ে যাচ্ছে।
43
00:05:59,440 --> 00:06:01,776
হুইস্কি।
44
00:06:03,319 --> 00:06:06,531
রক্তে মিশে যাওয়া বিষ
সবকিছু বন্ধ করে দিচ্ছে।
45
00:06:06,614 --> 00:06:07,657
সে বাঁচবে তো?
46
00:06:07,740 --> 00:06:09,116
বেকিং সোডা?
47
00:06:11,036 --> 00:06:12,537
ভেবেছিলাম সব নিয়ন্ত্রণে আছে।
48
00:06:16,166 --> 00:06:17,667
ম্যাথিউ!
49
00:06:17,750 --> 00:06:20,211
সাঁড়াশি আর
গরম চা লাগবে।
50
00:06:23,298 --> 00:06:24,925
এই নাও সাঁড়াশি।
51
00:06:37,228 --> 00:06:39,522
ম্যাথিউ...
52
00:06:39,605 --> 00:06:41,441
এইতো আমি।
তোমার পাশেই আছি।
53
00:06:43,234 --> 00:06:44,820
আমি মারা গেলে…
54
00:06:44,903 --> 00:06:48,073
না, তুমি মরবে না।
শুনেছ?
55
00:06:48,156 --> 00:06:49,866
ইলেকট্রা,
আমার দিকে তাকাও।
56
00:06:49,950 --> 00:06:52,243
হেই, হেই,
আমার দিকে মনোযোগ দাও।
57
00:06:52,327 --> 00:06:54,495
শ্বাস নাও।
শ্বাস নাও।
58
00:06:54,579 --> 00:06:56,164
এইতো ভালো।
দারুণ করছ।
59
00:06:56,247 --> 00:06:57,582
স্যরি।
60
00:06:57,665 --> 00:06:59,918
স্যরি তোমাকে বলিনি।
61
00:07:00,001 --> 00:07:01,169
তাকে এখানে আনো!
62
00:07:01,252 --> 00:07:02,503
আচ্ছা।
63
00:07:06,799 --> 00:07:08,051
এক, দুই, তিন।
64
00:07:18,519 --> 00:07:19,980
- শুকনো কাপড়।
- আনছি।
65
00:07:24,818 --> 00:07:26,277
তাকে বাঁচাতে পারবে?
66
00:07:26,361 --> 00:07:28,196
পারব তবে অবস্থা
আরো খারাপ হবে।
67
00:07:29,990 --> 00:07:31,282
ওহহ, ঈশ্বর!
স্টিক, আস্তে!
68
00:07:31,366 --> 00:07:33,368
ব্লেডগুলো বিষাক্ত।
69
00:07:33,451 --> 00:07:34,911
আমি কোনো চমৎকার না করলে
70
00:07:34,995 --> 00:07:37,705
সে ২০ মিনিটের মধ্যে মারা যাবে।
71
00:07:37,788 --> 00:07:39,582
চা তৈরি করো!
72
00:07:43,128 --> 00:07:44,587
আস্তে।
73
00:07:56,182 --> 00:07:58,935
আস্তে। আস্তে, ম্যাডাম।
আমি এখানেই আছি।
74
00:08:07,318 --> 00:08:08,958
যারা আমাদের কষ্ট দেয়
তাদের ক্ষমা করুন।
75
00:08:09,988 --> 00:08:12,782
ম্যাটি,
তোমার শ্রবণশক্তি কাজে লাগাও।
76
00:08:14,242 --> 00:08:15,576
তার হার্টরেট কেমন?
77
00:08:20,916 --> 00:08:23,126
হ্যাঁ। হ্যাঁ, ভালো।
স্থির আছে।
78
00:08:25,253 --> 00:08:26,462
কাপড়।
79
00:08:33,803 --> 00:08:35,555
খুব বেশি পরিষ্কার না…
80
00:08:36,514 --> 00:08:38,641
তবে...
81
00:08:38,724 --> 00:08:40,435
কাজ চলে যাবে।
82
00:08:40,518 --> 00:08:41,602
চা?
83
00:08:47,317 --> 00:08:49,860
ধন্যবাদ।
84
00:08:51,612 --> 00:08:52,906
আহ...
85
00:09:24,770 --> 00:09:26,314
সে সেরে উঠবে তো?
86
00:09:27,273 --> 00:09:28,858
২৪ ঘণ্টা পর বলা যাবে।
87
00:09:29,692 --> 00:09:31,777
তাকে এর চেয়ে বাজে অবস্থা থেকেও
সেরে উঠতে দেখেছি।
88
00:09:34,072 --> 00:09:35,156
কী বললে?
89
00:09:35,240 --> 00:09:38,409
এলি একজন প্রকৃত যোদ্ধা।
জন্ম থেকেই।
90
00:09:40,703 --> 00:09:42,247
তুমি...
তুমি ওকে চেনো?
91
00:09:42,330 --> 00:09:43,911
তোমাকে বলিনি?
92
00:09:44,851 --> 00:09:47,377
কী হচ্ছে এসব?
ইলেকট্রাকে কীভাবে চেনো?
93
00:09:47,460 --> 00:09:49,462
- আমার কথা শেষ হয়নি।
- আমি উত্তর চাই!
94
00:09:49,545 --> 00:09:50,630
সবাই কিছু না কিছু চায়।
95
00:09:50,713 --> 00:09:53,841
- জানালা দিয়ে ফেলে দিব?
- তার মৃত্যু চাইলে দিতে পারো।
96
00:10:01,307 --> 00:10:02,893
বসো, ম্যাটি।
97
00:10:05,478 --> 00:10:06,646
কোথায় সে?
98
00:10:07,522 --> 00:10:10,984
হয়তো আজ তাকে
বাড়িতেই থাকতে বলেছি।
99
00:10:11,067 --> 00:10:12,527
কী বলেছ?
100
00:10:12,610 --> 00:10:14,320
তার আসলে
এটা করার কথা ছিল না।
101
00:10:14,404 --> 00:10:17,157
ওহহ, ওহহ, ফগি,
গতকাল কী হয়েছিল?
102
00:10:17,240 --> 00:10:18,574
আমি একা সামলাতে পারব না।
103
00:10:18,658 --> 00:10:20,285
আমি তো
কেসটা নিতেও চাইনি।
104
00:10:20,368 --> 00:10:23,454
- তুমি পারবে, আমি...
- পুরো শহর তাকিয়ে আছে।
105
00:10:23,538 --> 00:10:24,830
কোনো গড়বড় করলে,
আর কাজ করতে পারব না।
106
00:10:24,914 --> 00:10:27,667
আর সত্যি বলতে সমিতির আইনে
তুমিও হয়তো পারবে না, যেটা…
107
00:10:27,750 --> 00:10:30,545
থামো, ফগি।
গড়বড়ের আর হারার চিন্তা বাদ দাও।
108
00:10:30,628 --> 00:10:32,004
জেতার ব্যাপারে ভাবতে শুরু করো।
109
00:10:33,881 --> 00:10:36,717
কর্নেল রেই স্কুনোভার,
মার্কিন নৌসেনাবাহিনী।
110
00:10:36,801 --> 00:10:38,428
আপনি কি শপথ করছেন,
সম্পূর্ণ সত্য বলবেন,
111
00:10:38,511 --> 00:10:41,681
সত্য ব্যতীত অন্য কিছু বলবেন না,
যাতে ঈশ্বর আপনার মঙ্গল করেন?
112
00:10:42,223 --> 00:10:43,349
প্রতিজ্ঞা করছি।
113
00:10:46,852 --> 00:10:48,688
তুমি পারবে।
114
00:10:48,771 --> 00:10:50,356
কাউন্সিল?
115
00:10:58,323 --> 00:11:00,533
কর্নেল, আপনি আসামিকে
কতদিন ধরে চেনেন?
116
00:11:00,616 --> 00:11:02,952
আমি তো বলব,
এক দশক ধরে।
117
00:11:03,036 --> 00:11:04,704
নৌসেনাবাহিনীতে যোগ দেয়ার পর থেকেই
তাকে দেখে আসছি।
118
00:11:04,787 --> 00:11:07,582
তো আপনি তার মধ্যপ্রাচ্যের
মিশনের কথা জানেন?
119
00:11:07,665 --> 00:11:09,417
আফগানিস্তান, পাকিস্তান, ইরান?
120
00:11:09,500 --> 00:11:11,544
হ্যাঁ, জানি।
121
00:11:11,627 --> 00:11:13,879
ভাবছিলাম আপনি যদি
আমাদের বলতেন…
122
00:11:13,963 --> 00:11:16,799
লেফটেন্যান্ট ফ্র্যাঙ্ক ক্যাসেল
কীভাবে নেভি ক্রস জিতেছিলেন?
[নেভি ক্রস: মার্কিন নৌসেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদক।]
123
00:11:16,882 --> 00:11:20,220
আপনাকে বুঝতে হবে,
গোপন মিশন হওয়ায়,
124
00:11:20,303 --> 00:11:22,472
সব খুলে বলা যাচ্ছে না।
125
00:11:26,267 --> 00:11:27,477
উম...
126
00:11:29,187 --> 00:11:31,689
গোপন অংশটুকু বাদে বাকিটুকু?
127
00:11:32,565 --> 00:11:35,025
লেফটেন্যান্ট ফ্র্যাঙ্ক ক্যাসেল
একটা ছোট দলে ছিলেন।
128
00:11:35,110 --> 00:11:37,195
হিন্দুকুশ পর্বতমালার আশেপাশে,
129
00:11:37,278 --> 00:11:39,322
তিনি শত্রুদের উপর
নজর রাখছিলেন।
130
00:11:39,405 --> 00:11:43,576
তিনদিক থেকে শত্রুরা ঘিরে ফেলায়
মিশন পিছিয়ে নেয়ার পরিস্থতি তৈরি হয়।
131
00:11:45,536 --> 00:11:47,955
লেফটেন্যান্ট ক্যাসেল
মিশন বাতিল করতে চাইলেন।
132
00:11:48,038 --> 00:11:51,959
বললেন মিশনটা ব্যর্থ হয়েছে,
বাতিল করলে হয়তো জীবন বাঁচবে।
133
00:11:52,042 --> 00:11:54,879
- দায়িত্বরত অফিসার বললেন " না"।
- তিনি এরকম বললেন কেন?
134
00:11:54,962 --> 00:11:57,082
হয়তো আরো মেডেলের লোভে।
135
00:11:57,132 --> 00:11:59,300
তাতে কিছু যায় আসে না।
দুইভাবেই, ফ্র্যাঙ্কই ঠিক ছিল।
136
00:11:59,384 --> 00:12:02,762
তাদেরকে কোণঠাসা করে
গিরিখাতে বন্ধী করা হলো।
137
00:12:02,845 --> 00:12:04,805
আর তারপর কী হলো?
138
00:12:04,889 --> 00:12:07,683
শুরুর ১ ঘণ্টার মধ্যেই
মিশনের দায়িত্বরত অফিসার,
139
00:12:07,767 --> 00:12:09,727
নিজের হাত খুইয়ে বসলেন।
140
00:12:09,810 --> 00:12:12,062
তাই দায়িত্বভার
লেফটেন্যান্ট ক্যাসেলের উপর বর্তালো।
141
00:12:12,147 --> 00:12:15,191
তার একমাত্র লক্ষ্য ছিল
সবাইকে জীবিত বের করে আনা।
142
00:12:15,275 --> 00:12:18,403
শত্রুরা এলজেড'তে
উদ্ধার করতে আসা,
143
00:12:18,486 --> 00:12:21,822
হেলিকপ্টারের অপেক্ষায়
ঘাপটি মেরে বসে ছিল।
144
00:12:21,906 --> 00:12:22,907
বুঝতে পারিনি, কর্নেল?
145
00:12:22,990 --> 00:12:27,328
এলজেড হলো ল্যান্ডিং জোন
যেখানে হেলিকপ্টার নামতে পারে।
146
00:12:27,412 --> 00:12:31,166
ল্যান্ডিং জোনই
বেচেঁ বের হওয়ার একমাত্র উপায়,
147
00:12:31,249 --> 00:12:34,669
বুঝতে পেরে শত্রুরা ল্যান্ডিং জোন
অবরোধ করে রেখেছিল।
148
00:12:34,752 --> 00:12:36,587
আমাদের অপেক্ষা করা ছাড়া
আর কোনো বিকল্প ছিল না।
149
00:12:36,671 --> 00:12:38,798
তারা জানত যে আমাদের অবশ্যই
তাদের কাছে যেতে হবে।
150
00:12:38,881 --> 00:12:39,924
বন্ধুক তাক করা মাছের মতো।
151
00:12:40,007 --> 00:12:41,259
ঠিক ওইরকম অবস্থা।
152
00:12:41,342 --> 00:12:43,303
পার্থক্য হলো মাছেরা জানে না
তারা মরতে চলেছে।
153
00:12:43,386 --> 00:12:45,763
কিন্তু এই সৈন্যরা জানতো।
154
00:12:45,846 --> 00:12:51,519
ফ্র্যাঙ্ক ওই হারামীদের তাড়াতে
একাই ল্যান্ডিং জোনে গেল।
155
00:12:51,602 --> 00:12:53,643
সে তার দলের কাউকে যেতে
আদেশ করলো না কেন?
156
00:12:53,646 --> 00:12:54,647
চাইলে পারত।
157
00:12:55,481 --> 00:12:56,649
কিন্তু এটা তার স্টাইল না।
158
00:12:59,026 --> 00:13:02,655
তো সবাই গুলির অগ্নিবৃষ্টি শুনতে পেল।
যেন নরক নেমে এসেছে।
159
00:13:02,738 --> 00:13:04,740
ঈশ্বর জানে ফ্র্যাঙ্ক একা
কতজনের বিরুদ্ধে লড়ছে।
160
00:13:04,824 --> 00:13:06,992
আর তারপর সুনসান নীরবতা।
161
00:13:07,076 --> 00:13:11,372
সবাই ভাবলো, "খেল খতম।
ফ্র্যাঙ্ক মারা গেছে, এবার আমাদের পালা।"
162
00:13:13,458 --> 00:13:16,752
এরপর সবাই
হেলিকপ্টারের শব্দ শুনতে পেল।
163
00:13:16,836 --> 00:13:19,672
তারা ল্যান্ডিং জোনে গিয়ে
কী দেখলো জানেন?
164
00:13:20,798 --> 00:13:23,259
ফ্র্যাঙ্ক ক্যাসেল,
দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে।
165
00:13:23,343 --> 00:13:26,971
তার চারপাশে ৩২ জন সৈন্য,
সবাই মৃত।
166
00:13:27,054 --> 00:13:30,516
হারামীর বাচ্চাটা একাই
ল্যান্ডিং জোন উদ্ধার করেছে।
167
00:13:31,226 --> 00:13:32,352
কীভাবে?
168
00:13:33,143 --> 00:13:35,355
তার ক্যালমা দেখিয়ে।
169
00:13:35,438 --> 00:13:37,357
- তার দলের সবাই বেচেঁ গিয়েছিল?
- হ্যাঁ, সবাই।
170
00:13:37,440 --> 00:13:40,318
সেই গাধা অফিসার যার কারণে
আটকা পড়েছিল সে সহ।
171
00:13:40,401 --> 00:13:43,571
এক বাক্যে ফ্র্যাঙ্ক ক্যাসেল'কে
কীভাবে সংজ্ঞায়িত করবেন?
172
00:13:43,654 --> 00:13:45,573
আমি বলব ফ্র্যাঙ্ক ক্যাসেল
এমন একজন মানুষ,
173
00:13:45,656 --> 00:13:48,909
যে অন্যদের নিরাপদে রাখতে
হাসি মুখে জীবন বিলিয়ে দিতে রাজি।
174
00:13:48,993 --> 00:13:51,120
আর তার উপর আনা অভিযোগ?
175
00:13:51,203 --> 00:13:52,997
আপনার চেনা সেই ব্যক্তি কি
এসব করতে পারে?
176
00:13:53,080 --> 00:13:54,624
একদম না।
177
00:13:55,916 --> 00:13:59,587
আমি যে লেফটেন্যান্ট ফ্র্যাঙ্ক ক্যাসেলকে চিনি
সে একজন হিরো।
178
00:13:59,670 --> 00:14:01,506
যে আমাদের সম্মান…
179
00:14:02,590 --> 00:14:04,049
আর কৃতজ্ঞতা প্রাপ্য।
180
00:14:05,801 --> 00:14:07,011
সে অপরাধ করতে পারে না।
181
00:14:07,928 --> 00:14:10,515
ধন্যবাদ, স্যার।
আর কোনো প্রশ্ন নেই, মহামান্য।
182
00:14:12,350 --> 00:14:13,893
প্রতিপক্ষ?
183
00:14:22,026 --> 00:14:26,113
দেশের প্রতি আপনার সেবার জন্য
ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই, কর্নেল।
184
00:14:26,196 --> 00:14:28,616
আমার বাবা ভিয়েতনামে ছিলেন।
185
00:14:28,699 --> 00:14:31,494
- জানেন সে মেডেল সম্পর্কে কী বলেছেন?
- না, ম্যাম।
186
00:14:31,577 --> 00:14:34,580
তিনি বলেছেন, একমাত্র
যুদ্ধে যাওয়া লোকেরাই জানে,
187
00:14:34,664 --> 00:14:35,956
সেখানে কী ঘটেছে।
188
00:14:37,207 --> 00:14:38,876
সুন্দর একটা গল্প বলেছেন,
কর্নেল...
189
00:14:39,419 --> 00:14:43,506
কিন্তু আমরা কীভাবে নিশ্চিত হবো
আপনার গল্প পুরোটা সত্য?
190
00:14:43,589 --> 00:14:47,134
আমি হয়তো ঠিকভাবে বুঝাতে পারিনি।
আমি সেখানে ছিলাম, ম্যাম।
191
00:14:48,218 --> 00:14:51,514
যে অফিসার ফ্র্যাঙ্কের কথা কানে তুলেনি,
নিজের লোককে বিপদে ফেলেছিল…
192
00:14:52,097 --> 00:14:53,175
আপনি তার দিকেই তাকিয়ে আছেন।
193
00:14:53,266 --> 00:14:54,768
আর বিশ্বাস করুন,
194
00:14:54,850 --> 00:14:58,270
প্রত্যেকদিন ঈশ্বরের কাছে
শুকরিয়া আদায় করি যে শুধু হাতটা হারিয়েছি।
195
00:14:58,854 --> 00:15:02,400
ওই লোকটা আমার সহ
পুরো দলের জীবন বাঁচিয়েছে।
196
00:15:03,568 --> 00:15:04,902
আমার কাছে ক্ষমতা থাকলে,
197
00:15:04,985 --> 00:15:07,613
তার গলায় এখন মেডেল ঝুলত।
198
00:15:09,824 --> 00:15:12,618
আর কোনো প্রশ্ন নেই, মহামান্য।
199
00:15:15,288 --> 00:15:16,706
এটা কীভাবে চোখ ফসকে যেতে দিলে?
200
00:15:16,789 --> 00:15:18,123
সব নাম গোপন রাখা হয়েছিল।
201
00:15:18,207 --> 00:15:19,249
পরিস্থিতি সুবিধার না।
202
00:15:19,334 --> 00:15:20,751
কী করার আছে।
203
00:15:20,835 --> 00:15:23,421
হেই, ম্যাটও এর থেকে
ভালো করতে পারত না।
204
00:15:24,213 --> 00:15:25,340
ভালো করেছ।
205
00:15:33,931 --> 00:15:35,182
তার অবস্থা কেমন?
206
00:15:35,265 --> 00:15:38,268
সত্যি বলতে...
সে বেচেঁ যাবে।
207
00:15:39,395 --> 00:15:40,730
তাই?
নিশ্চিত তো?
208
00:15:40,813 --> 00:15:42,482
একদম নিশ্চিত।
209
00:15:48,571 --> 00:15:50,615
খোদা, আমরা কি
আগেও এসব করিনি?
210
00:15:50,698 --> 00:15:51,991
মুখ খোলো, স্টিক।
211
00:15:52,074 --> 00:15:53,951
এসব যুদ্ধের অংশ।
212
00:15:54,034 --> 00:15:55,661
কতটুকু?
213
00:15:55,745 --> 00:15:57,037
পুরোটাই।
214
00:15:57,663 --> 00:16:01,083
রক্সন, মিডল্যান্ড সার্কেল,
সেই গর্ত, ইলেকট্রা...
215
00:16:01,166 --> 00:16:04,128
ঠিক আছে, পরিচয়ের পর থেকেই এই যুদ্ধটাকে
অজুহাত হিসেবে ব্যবহার করে আসছ,
216
00:16:04,211 --> 00:16:06,714
আর এখন পর্যন্ত
এ সম্পর্কে কিছুই বলোনি।
217
00:16:06,797 --> 00:16:08,383
- জানো আমার কী মনে হয়?
- বলো।
218
00:16:08,466 --> 00:16:10,217
তুমি সব ফালতু বকছো।
219
00:16:10,300 --> 00:16:11,886
মনে হয় না কোনো যুদ্ধ আছে।
220
00:16:12,887 --> 00:16:15,305
মনে হচ্ছে তুমি একজন অসুস্থ বৃদ্ধ যোদ্ধা
যে মানুষ মারার জন্য অজুহাত খোঁজে,
221
00:16:15,390 --> 00:16:17,823
তার স্বপক্ষে যুক্তি দাঁড় করানোর জন্য
বানিয়ে গল্প বলো।
222
00:16:19,394 --> 00:16:21,938
আর তারপর,
আহতদের সেবা করো যাতে...
223
00:16:22,021 --> 00:16:24,982
বসে বসে তাদের জীবনের প্রতি
বিতৃষ্ণা হয়ে যাওয়া দেখতে পারো,
224
00:16:25,065 --> 00:16:26,442
আর নিজেকে গুরুত্বপূর্ণ
অনুভব করতে পারো।
225
00:16:26,526 --> 00:16:27,693
বসো।
226
00:16:30,070 --> 00:16:31,906
বসো, ম্যাটি।
227
00:16:38,203 --> 00:16:40,456
এসব শতাব্দী আগে শুরু হয়েছিল।
228
00:16:40,540 --> 00:16:42,041
কত শতাব্দী কেউ জানে না,
229
00:16:42,124 --> 00:16:43,876
কিন্তু আমরা যে যুদ্ধে ডুবে যাচ্ছি...
230
00:16:44,502 --> 00:16:46,170
সেটা বেশ পুরোনো।
231
00:16:46,754 --> 00:16:52,301
সে সময়, সেনাপতিরা ও তাদের সৈন্যরা
গ্রামাঞ্চল শাসন করত।
232
00:16:52,385 --> 00:16:54,720
এখনকার থেকে
খুব একটা আলাদা না।
233
00:16:55,638 --> 00:17:01,519
রক্তপিপাসু, পশুর মতো হিংস্র,
নারী লোভী, নেশাখোর জানোয়ারগুলো।
234
00:17:02,687 --> 00:17:04,939
কিন্তু...
একদিন,
235
00:17:05,022 --> 00:17:08,108
এই গাধাদের একদল,
236
00:17:08,192 --> 00:17:11,987
এমন একটা জিনিসের দেখা পেল
যা তারা বুঝতেই পারেনি।
237
00:17:12,905 --> 00:17:14,239
আসল গুপ্তধন।
238
00:17:14,323 --> 00:17:16,992
সোনা, রুবি কিংবা
ওইরকম কিছু না।
239
00:17:19,954 --> 00:17:21,831
তারা রহস্য খুঁজে পেয়েছিল।
240
00:17:22,748 --> 00:17:24,166
কীসের রহস্য?
241
00:17:24,249 --> 00:17:25,543
অমরত্বের।
242
00:17:26,461 --> 00:17:28,754
মৃতদের জীবিত করার।
243
00:17:29,338 --> 00:17:31,006
কী যা তা বলছ, স্টিক।
244
00:17:32,216 --> 00:17:35,177
তোমাকে ক্যাথলিক ভেবেছিলাম, ম্যাটি।
245
00:17:36,345 --> 00:17:40,808
তোমার মতাদর্শটা একজনের
ভেঙ্গে দেয়ার অপেক্ষায় আছে না?
246
00:17:44,687 --> 00:17:45,896
তো...
247
00:17:47,607 --> 00:17:50,025
মৃত্যুভয় থেকে মুক্ত হয়ে,
248
00:17:50,109 --> 00:17:55,615
হারামজাদাগুলো বিদ্রোহ করে বসলো,
তাদের মাস্টারকে মেরে কর্তৃত্ব দখল করল,
249
00:17:55,698 --> 00:17:57,783
তাদের পথের বাধা হওয়া,
250
00:17:57,867 --> 00:18:00,870
প্রত্যেকের রক্ত দিয়ে
সুদূর প্রাচ্য রঞ্জিত করলো।
251
00:18:02,497 --> 00:18:06,626
তারা সংখ্যা, ক্ষমতা, সম্পদে…
252
00:18:08,085 --> 00:18:10,212
এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ল…
253
00:18:10,295 --> 00:18:12,882
আর অবশেষে
নিজেদের একটা নাম দিল।
254
00:18:13,883 --> 00:18:15,259
ইয়ামি-নতে।
255
00:18:16,594 --> 00:18:18,387
এটার মানে হলো,"দা হ্যান্ড।"
256
00:18:20,264 --> 00:18:22,266
আর তাদের কোনো উদ্দেশ্য আছে?
257
00:18:22,349 --> 00:18:25,895
অস্ত্র।
শুরু থেকেই অস্ত্র প্রধান লক্ষ্য ছিল।
258
00:18:25,978 --> 00:18:28,313
বন্দুক, বোমা এগুলোর মতো?
259
00:18:28,397 --> 00:18:29,565
আরো খারাপ কিছু।
260
00:18:30,650 --> 00:18:32,693
"ব্ল্যাক স্কাই" নামক একটা জিনিস।
261
00:18:33,152 --> 00:18:36,113
তো, এই ব্ল্যাক স্কাই কী কাজে লাগে?
262
00:18:36,196 --> 00:18:37,990
কেউ সঠিকভাবে জানে না।
263
00:18:40,367 --> 00:18:41,451
কেন?
264
00:18:41,536 --> 00:18:44,497
কারণ তারা কখনো
একটাও চালু করেনি।
265
00:18:45,623 --> 00:18:48,250
তারা চেষ্টা করেছে।
আবার চেষ্টা করবে।
266
00:18:49,877 --> 00:18:51,045
কিন্তু...
267
00:18:53,047 --> 00:18:55,257
দা হ্যান্ড একটা ভুল করে ফেলে।
268
00:18:55,841 --> 00:18:57,051
তারা শত্রু বানিয়ে ফেলে।
269
00:18:57,134 --> 00:18:58,302
বিঙ্গো।
270
00:19:00,262 --> 00:19:02,347
কেউ বলে একটা বাচ্চা ছিল।
271
00:19:03,599 --> 00:19:08,187
হ্যান্ড তার গ্রামে এসে
সবাইকে মেরে ফেলে…
272
00:19:08,270 --> 00:19:09,939
প্রায়।
273
00:19:10,480 --> 00:19:16,361
বাচ্চাটা… তার মৃত মায়ের
বুক থেকে ছুরিটা বের করে…
274
00:19:16,445 --> 00:19:19,114
আর খেল শুরু করে দেয়।
275
00:19:20,825 --> 00:19:23,911
সে হ্যান্ডের কয়েকজন সেরা যোদ্ধাকে
কচু কাটা করে ফেলে।
276
00:19:25,663 --> 00:19:29,458
তারা মরে পড়ে ছিল...
বাচ্চাটা দাঁড়িয়ে ছিল।
277
00:19:30,751 --> 00:19:34,379
তারা বাচ্চাটাকে একটা নাম দেয়।
দা চেষ্ট।
278
00:19:34,964 --> 00:19:37,132
শুধু একজন বাচ্চা ছিল?
একা?
279
00:19:37,216 --> 00:19:41,095
বাচ্চাটা বেড়ে উঠে,
আর সম্ভাব্য যোদ্ধাদের দলে ভিড়াতে থাকে।
280
00:19:42,096 --> 00:19:46,308
পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ যেই হোক না কেন
শুধু যুদ্ধে কাজে আসলেই হবে।
281
00:19:46,391 --> 00:19:47,810
আর তারা কাজটা করে,
282
00:19:47,893 --> 00:19:50,104
কোনো করুণা ব্যতিরেকে।
283
00:19:53,232 --> 00:19:57,069
আর তারাই হ্যান্ডের বিরুদ্ধে
দুনিয়ার একমাত্র রক্ষাকবচ।
284
00:19:59,947 --> 00:20:01,031
ওয়াও।
285
00:20:03,033 --> 00:20:05,828
এখন, এই রূপকথার গল্পে…
286
00:20:07,246 --> 00:20:10,040
তুমিই দা চেষ্ট, তাই না?
এটাই...
287
00:20:10,124 --> 00:20:11,751
তাই না?
288
00:20:14,169 --> 00:20:15,963
সেজন্যই তোমাকে বলিনি।
289
00:20:16,046 --> 00:20:18,758
না, না, গল্পটা... ভালোই।
তুমি একদম কেন্দ্রবিন্দুতে আছো।
290
00:20:19,258 --> 00:20:22,261
হ্যান্ডকে খুঁজে বের করা,
ব্ল্যাক স্কাই'কে উপসাগরে আটকে রাখা।
291
00:20:22,344 --> 00:20:24,429
প্রয়োজনে খুন-খারাবি করা।
292
00:20:25,765 --> 00:20:27,391
বিশ্বাস করো আর না করো।
293
00:20:28,392 --> 00:20:32,647
এটা সত্যি যে তুমি যে শহরকে
রক্ষার প্রতিজ্ঞা করেছ…
294
00:20:32,730 --> 00:20:36,358
সেটা এমন এক যুদ্ধের কেন্দ্রবিন্দু
যে যুদ্ধ সম্পর্কে সে নিজেই জানে না।
295
00:20:36,441 --> 00:20:38,568
ওই গর্তটা কেবল শুরু মাত্র।
296
00:20:40,404 --> 00:20:43,323
তাই, চাইলে মারতে, মরতে,
297
00:20:43,407 --> 00:20:47,703
কিংবা বসে বসে
হেলস কিচেন জ্বলতে দেখতে পারো…
298
00:20:49,371 --> 00:20:54,877
কিন্তু এই যুদ্ধটা তোমার, আমার
কিংবা আমাদের যে কারোর…
299
00:20:57,462 --> 00:20:58,964
সমস্যার ঊর্ধ্বে।
300
00:20:59,048 --> 00:21:02,635
আর আপনি ইলেকট্রাকে
দলে টেনে নিয়েছেন, ঠিক?
301
00:21:02,718 --> 00:21:04,762
আসল দুনিয়ায় স্বাগত, বাছা।
302
00:21:08,307 --> 00:21:11,483
ইলেকট্রা আমার হয়ে কাজ করে।
303
00:21:19,030 --> 00:21:21,070
মি. ক্যাসেলের
মাথার খুলির বাম পাশে,
304
00:21:21,153 --> 00:21:22,321
যে গুলি লেগেছিল,
305
00:21:22,404 --> 00:21:25,324
কিংবা আরো নির্দিষ্ট করে বললে,
স্ফেনফ্রন্টাল সুচারে,
306
00:21:25,407 --> 00:21:28,953
যেটা স্ফেনয়েড অস্থি আর ফ্রন্টাল
অস্থির মধ্যকার ক্রেনিয়াল সুচার,
307
00:21:29,036 --> 00:21:30,287
এখানে আর এখানে অবস্থিত।
308
00:21:31,956 --> 00:21:34,541
আমার বিশ্বাস
বিজ্ঞ সাক্ষী বলতে চাচ্ছেন,
309
00:21:34,624 --> 00:21:37,461
আমার মক্কেল,
ফ্র্যাঙ্ক ক্যাসেলকে মেরে ফেলার উদ্দেশ্যে...
310
00:21:37,544 --> 00:21:40,630
একদম কাছ থেকে
মাথায় গুলি করা হয়েছিল।
311
00:21:41,924 --> 00:21:46,637
ওই গুলির কারণে মি. ক্যাসেল
কী কী ক্ষতির সম্মুখীন হয়েছেন প্লিজ বলবেন?
312
00:21:46,721 --> 00:21:48,681
উক্ত আঘাতের ফলে,
313
00:21:48,764 --> 00:21:51,641
মস্তিষ্কের ডান ফ্রন্টাল লোব
আর টেম্পোরাল লোব ক্ষতিগ্রস্ত হয়েছে।
314
00:21:51,726 --> 00:21:54,103
এরকম আঘাতের প্রভাব কী?
315
00:21:54,186 --> 00:21:57,647
মি. ক্যাসেল
সিমপ্যাথেটিক স্টর্মিং নামক রোগে ভুগছেন।
316
00:21:57,732 --> 00:22:00,234
এটা এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্ক
"যুদ্ধ করো নাহলে পালাও" এরকম পরিস্থিতি কল্পনা করে নেয়,
317
00:22:00,317 --> 00:22:03,528
যেখানে সংবেদনশীল স্নায়ুতন্ত্র
অতি সক্রিয় থাকে।
318
00:22:03,612 --> 00:22:07,324
যেন তার কাছে সেই মানসিক আঘাতটার
পুনরাবৃত্তি হচ্ছে।
319
00:22:07,950 --> 00:22:10,828
এটা একজন শান্তশিষ্ট
সাধারণ মানুষকে খুব দ্রুত…
320
00:22:10,911 --> 00:22:12,997
মানসিক আর আবেগীয় অশান্তিতে
ডুবিয়ে দিতে পারে।
321
00:22:13,080 --> 00:22:15,457
শুনে পিটিএসডি'র মতো মনে হচ্ছে।
[আঘাত-পরবর্তী চাপজনিত ব্যাধি।]
322
00:22:15,540 --> 00:22:17,084
না, আমরা সেদিকে যাচ্ছি না।
323
00:22:17,167 --> 00:22:18,668
শুধু… শুনে যান।
324
00:22:18,753 --> 00:22:20,629
আদালতকে একটু
বুঝিয়ে বলবেন, প্লিজ?
325
00:22:20,713 --> 00:22:22,965
চরম মানসিক অশান্তি।
326
00:22:23,048 --> 00:22:24,633
এর দুটো দিক।
327
00:22:24,716 --> 00:22:28,053
প্রথমত, আসামি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন যে
তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
328
00:22:28,137 --> 00:22:31,306
আর দ্বিতীয়ত, উক্ত রোগের ফলে
আসামির নিজ দৃষ্টিকোণ থেকে,
329
00:22:31,390 --> 00:22:33,392
একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে।
330
00:22:33,475 --> 00:22:37,437
আপনি কি জানেন যে
ফ্র্যাঙ্ক ক্যাসেলের স্ত্রী, ছেলে আর মেয়ে,
331
00:22:37,521 --> 00:22:39,439
তার চোখের সামনেই খুন হয়েছিল,
332
00:22:39,523 --> 00:22:41,608
আর জিজ্ঞাসাবাদের সময়
তার মস্তিষ্কের আঘাত আরো বৃদ্ধি পেয়েছিল?
333
00:22:41,691 --> 00:22:43,068
আপনার মতে,
এমন আঘাত,
334
00:22:43,152 --> 00:22:46,781
যা তাকে চিরস্থায়ী মানসিক ও
আবেগীয় অশান্তিতে রাখে?
335
00:22:46,864 --> 00:22:47,865
হ্যাঁ, ঠিক।
336
00:22:47,948 --> 00:22:50,993
সেটা মাথায় রেখে, আপনি কি এটা বলবেন যে
ফ্র্যাঙ্ক ক্যাসেলের মানসিক অবস্থাকে,
337
00:22:51,076 --> 00:22:55,414
"চরম মানসিক অশান্তি" বলা যায়?
338
00:22:55,497 --> 00:22:57,666
অবজেকশন,
এসব বন্ধের আহ্বান জানাচ্ছি।
339
00:22:57,749 --> 00:23:00,169
মহামান্য, ড. লী
একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ।
340
00:23:00,252 --> 00:23:02,212
তিনি মতামত দানের যোগ্য,
341
00:23:02,296 --> 00:23:06,383
আর তার দেয়া মতামত কেবল প্রাসঙ্গিক নয়,
বরং মামলার জন্যও গুরুত্বপূর্ণ।
342
00:23:08,385 --> 00:23:10,054
বাতিল করা হলো।
343
00:23:10,137 --> 00:23:11,263
ড. লী?
344
00:23:11,346 --> 00:23:14,683
ব্যক্তিগতভাবে, আমি বিশ্বাস করি
তিনি ইইডি'তে ভুগছেন, হ্যাঁ।
345
00:23:14,766 --> 00:23:18,395
আর চরম মানসিক অশান্তিতে ভোগা ব্যক্তির,
346
00:23:18,478 --> 00:23:22,524
নিজ ইচ্ছায় অপরাধের
পূর্বপরিকল্পনা করা সম্ভব?
347
00:23:22,607 --> 00:23:25,360
যেকোনো অপরাধ
আবেগঘটিত অপরাধ হিসেবে গণ্য হবে।
348
00:23:26,445 --> 00:23:28,197
আপনার কতজন রোগী,
349
00:23:28,280 --> 00:23:31,700
নিজ পরিবারকে চোখের সামনে
নির্মমভাবে খুন হতে দেখেছেন?
350
00:23:31,783 --> 00:23:33,618
ফ্র্যাঙ্ক ক্যাসেল ছাড়া?
351
00:23:33,702 --> 00:23:34,954
শুধু সে।
352
00:23:35,037 --> 00:23:38,540
আর আপনি কি
ফ্রাঙ্কের মানসিক অবস্থাকে,
353
00:23:38,623 --> 00:23:41,168
আপনার অন্যান্য রোগীদের
থেকে আলাদা বলবেন?
354
00:23:41,251 --> 00:23:42,502
বলব।
355
00:23:43,503 --> 00:23:47,091
সহজ ভাষায় বললে
সেই পার্থক্যটা কী?
356
00:23:47,174 --> 00:23:49,259
ফ্র্যাঙ্ক ক্যাসেল
নরকের মধ্যে দিয়ে গেছেন।
357
00:23:50,177 --> 00:23:51,303
ধন্যবাদ।
358
00:23:51,386 --> 00:23:52,846
তুই আমার বাবাকে মেরেছিস!
359
00:23:52,930 --> 00:23:54,389
তুই কীসের মধ্যে দিয়ে গেছিস
আমি তার পরোয়া করি না!
360
00:23:54,473 --> 00:23:56,225
- অর্ডার! অর্ডার ইন দা কোর্ট!
- তুই তাকে খুন করেছিস!
361
00:23:56,308 --> 00:23:58,936
- আমি তার কফিন দেখেছি...
- প্লিজ বালকটাকে বাইরে নিয়ে যান।
362
00:23:59,019 --> 00:24:01,271
সে আমার বাবা ছিল,
আর এখন সে মৃত!
363
00:24:02,689 --> 00:24:06,735
আমি আপনাদের প্রত্যেককে
অনুরোধ করছি বিষয়টাকে উপেক্ষা করতে,
364
00:24:06,818 --> 00:24:10,280
আর এটা যাতে আপনার
মতামতকে প্রভাবিত না করে।
365
00:24:12,657 --> 00:24:14,034
আমিই খুন করেছি।
366
00:24:15,244 --> 00:24:16,245
তাই না?
367
00:24:18,247 --> 00:24:21,000
ওই ছেলেটা, আমি তার বাবাকে কেড়ে নিয়েছি।
আমি খুন করেছি।
368
00:24:22,501 --> 00:24:24,419
- হ্যাঁ, আপনিই করেছেন।
- উহ-হু।
369
00:24:27,547 --> 00:24:30,050
দেখেন, ফ্র্যাঙ্ক,
আমি আপনাকে যাচাই করতে পারব না।
370
00:24:34,554 --> 00:24:37,224
আপনার জন্য বিষয়টা কষ্টকর ছিল, ঠিক?
এটা…
371
00:24:37,307 --> 00:24:38,934
এটা, উম, কঠিন ছিল?
372
00:24:42,771 --> 00:24:44,148
হ্যাঁ।
373
00:24:46,942 --> 00:24:48,568
ঠিক আছে।
374
00:24:48,652 --> 00:24:51,071
আপনাকে আমার জন্য
কিছু করতে হবে।
375
00:24:51,155 --> 00:24:52,822
হুম?
376
00:24:52,907 --> 00:24:54,950
আমি চাই আপনি সাক্ষ্য দিন।
377
00:24:55,034 --> 00:24:56,451
আরে, কীসের জন্য?
আমি কীজন্য…
378
00:24:56,535 --> 00:24:59,955
জুরির জানা প্রয়োজন আপনার সাথে কী হয়েছিল,
প্রত্যেকদিন আপনি কীসের মধ্যে দিয়ে গেছেন।
379
00:25:00,039 --> 00:25:02,541
আজকে বিকালের পর...
380
00:25:02,624 --> 00:25:05,044
মনে হয় না আমাদের
আর কোনো উপায় আছে।
381
00:25:05,127 --> 00:25:06,223
কী?
382
00:25:06,369 --> 00:25:08,569
আর আপনার কী মনে হয়
এখানে কী ঘটবে?
383
00:25:08,630 --> 00:25:09,631
আমরা কেসটা হেরে যাবো।
384
00:25:09,714 --> 00:25:11,675
না, কিন্তু এখনো সাজা কমাতে পারব।
385
00:25:12,884 --> 00:25:16,430
দেখেন, আপনার কাছে হয়তো এটা গুরুত্বপূর্ণ না,
কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ।
386
00:25:17,056 --> 00:25:19,975
তারা সবাই,
তারা সবাই আপনাকে রাক্ষস ভাবে।
387
00:25:20,059 --> 00:25:22,144
কিন্তু আমি জানি আপনি তা না।
আপনি রাক্ষস নন!
388
00:25:24,813 --> 00:25:26,773
আপনি নিশ্চিত তো?
389
00:25:28,192 --> 00:25:30,527
যদি আমার পরিবারকে হত্যা করা
লোকগুলোকে খুঁজে পাই?
390
00:25:30,610 --> 00:25:31,611
যদি...
391
00:25:33,948 --> 00:25:35,907
যদি সব আগের মতোই থাকে?
392
00:25:38,827 --> 00:25:40,955
যদি আমি এখন
রাক্ষসে পরিণত হয়ে থাকি?
393
00:25:46,293 --> 00:25:48,628
তাহলে আপনিও কি
সেটা জানার যোগ্য নন?
394
00:25:55,177 --> 00:25:56,511
ফগি!
395
00:25:56,595 --> 00:25:57,679
হেই।
396
00:25:59,056 --> 00:26:01,808
সে রাজি হয়েছে।
সে সাক্ষী দিবে।
397
00:26:01,891 --> 00:26:03,643
- তুমি সিরিয়াস তো?
- হ্যাঁ।
398
00:26:03,727 --> 00:26:06,355
দেখো, যদি না তোমার কাছে অন্য উপায় থাকে,
আমি মনে করি…
399
00:26:06,438 --> 00:26:08,357
আমরা কীভাবে
এখানে এসে দাঁড়ালাম।
400
00:26:08,440 --> 00:26:10,192
ওই লোকটা একজন খুনি।
401
00:26:10,275 --> 00:26:13,153
সে বাবা আর ভাইকে খুন করেছে।
বাচ্চাটার কথা তো শুনেছ।
402
00:26:13,237 --> 00:26:14,696
তাকে সাহায্য করছি কেন?
403
00:26:17,699 --> 00:26:21,411
তোমার কি মনে হয় ফ্র্যাঙ্ক
পুরোপুরি মানসিকভাবে সুস্থ?
404
00:26:22,079 --> 00:26:23,872
- তাকে আস্ত পাগল মনে হয়।
- তাই?
405
00:26:23,955 --> 00:26:26,041
তাহলে এজন্যই তাকে সাহায্য করবে।
406
00:26:26,833 --> 00:26:29,086
তাকে সাক্ষী দেয়াও, ফগি।
407
00:26:29,169 --> 00:26:30,754
ধুর বাল।
ঠিক আছে।
408
00:26:31,546 --> 00:26:33,423
- যদিও, একটা কাজ করতে হবে।
- ঠিক আছে।
409
00:26:33,507 --> 00:26:35,759
- জিজ্ঞাসাবাদ ম্যাট করবে।
- না।
410
00:26:35,842 --> 00:26:37,594
- হ্যাঁ।
- না।
411
00:26:37,677 --> 00:26:40,639
তুমি দারুণ করছ, ঠিক আছে?
রেয়াসকে কোণঠাসা করে ফেলেছ।
412
00:26:40,722 --> 00:26:42,273
তোমার...
তোমার ম্যাটের সাহায্য লাগবে না।
413
00:26:42,274 --> 00:26:43,600
- লাগবে, ক্যারেন!
- সবসময় এরকম করো কেন?
414
00:26:43,683 --> 00:26:46,353
ম্যাটকে চালকের আসনে কেন বসাও
যখন কি না নিজেই বসতে পারো?
415
00:26:46,436 --> 00:26:48,188
ম্যাট আর আমার
একসাথে কাজ করার কারণ আছে।
416
00:26:48,272 --> 00:26:49,878
কিছু কাজ আমি ভালো পারি,
417
00:26:49,902 --> 00:26:51,507
আর কিছু কাজ
সে ভালো পারে।
418
00:26:51,566 --> 00:26:52,984
এই কাজটা ও ভালো পারবে।
419
00:26:53,068 --> 00:26:54,570
সে তো ফ্র্যাঙ্কের সাথে
দুদণ্ড কথাও বলেনি।
420
00:26:54,653 --> 00:26:57,364
জানি, কিন্তু ওই বাচ্চা ছেলেটা
আমাদের প্রায় বাঁশ দিয়ে ফেলেছিল।
421
00:26:57,447 --> 00:27:00,867
আর এই মুহূর্তে, ফ্র্যাঙ্ককে
জিজ্ঞাসাবাদের জন্য ম্যাটই উপযুক্ত লোক।
422
00:27:00,950 --> 00:27:02,327
সেই উপযুক্ত।
423
00:27:04,454 --> 00:27:06,123
আচ্ছা।
424
00:27:06,206 --> 00:27:07,207
তাকে নিয়ে আসছি।
425
00:27:29,896 --> 00:27:32,191
- আমি দুঃখিত...
- আমাদের দেখা হওয়াটা...
426
00:27:34,651 --> 00:27:36,070
কি নিয়তি ছিল?
427
00:27:37,737 --> 00:27:38,738
ভাগ্য ছিল?
428
00:27:41,241 --> 00:27:42,951
না-কি মিশন ছিল?
429
00:27:49,124 --> 00:27:50,750
মিশন।
430
00:28:10,187 --> 00:28:14,149
স্টিক আমাকে দীর্ঘ সময় ট্রেনিং করিয়েছে,
ঠিক তোমার মতো।
431
00:28:14,691 --> 00:28:17,486
সে আবেগপ্রবণ মানুষ নয়,
কিন্তু তোমাকে ফিরে পেতে চেয়েছিল।
432
00:28:20,322 --> 00:28:23,658
সে চেয়েছিল তুমি আইন,
বন্ধুদের আর তোমার…
433
00:28:24,618 --> 00:28:25,619
শহরকে ভুলে যাও।
434
00:28:27,162 --> 00:28:29,123
সে ভেবেছিল আমি তোমার
মনোযোগ সরাতে পারব।
435
00:28:30,790 --> 00:28:32,501
সে ঠিক ছিল।
436
00:28:32,584 --> 00:28:33,627
না।
437
00:28:34,961 --> 00:28:38,006
কারণ আমি যা না করার
প্রতিজ্ঞা করেছিলাম তাই করেছি।
438
00:28:39,174 --> 00:28:41,468
আমি তোমার প্রেমে পড়েছি, ম্যাথিউ।
439
00:28:42,511 --> 00:28:44,888
চাইলে আমার হৃদস্পন্দন শুনে দেখো।
440
00:28:44,971 --> 00:28:46,806
তুমি জানো আমি সত্যি বলছি।
441
00:28:49,476 --> 00:28:53,313
স্টিক আমাকে কিছু জাপানি
গোপন সংস্থার ব্যাপারে বলেছে।
442
00:28:54,314 --> 00:28:55,524
দা হ্যান্ড।
443
00:28:55,607 --> 00:28:58,568
তোমার পুরো শহরকে কব্জা না করা পর্যন্ত
তারা থামবে না।
444
00:28:58,652 --> 00:29:01,696
তারা চেষ্ট এর সব সদস্যকে
মেরে ফেলেছে।
445
00:29:01,780 --> 00:29:03,823
- স্টিক...
- তুমি।
446
00:29:03,907 --> 00:29:05,992
আমরা সামনের সারির লোক।
447
00:29:06,535 --> 00:29:08,328
মানো আর না মানো।
448
00:29:08,412 --> 00:29:10,455
তার মানে এটা না যে আমাদের
স্টিকের তরিকায় লড়তে হবে।
449
00:29:10,539 --> 00:29:13,417
সে তার শত্রুদের মেরে ফেলে,
আমাদের সেটা করার প্রয়োজন নেই।
450
00:29:13,500 --> 00:29:15,502
এমনভাবে বলছ যেন খুব সহজ।
451
00:29:15,585 --> 00:29:18,380
না, সহজ না।
এটা অসম্ভব।
452
00:29:19,005 --> 00:29:23,260
কিন্তু এটা একটা সিদ্ধান্ত আর
এই সিদ্ধান্তটা আমি প্রতিদিন নতুন করে পালন করি।
453
00:29:23,343 --> 00:29:25,887
মাঝে মাঝে প্রত্যেক সেকেন্ডে।
454
00:29:25,970 --> 00:29:27,806
আর তুমিও পারবে।
455
00:29:27,889 --> 00:29:30,224
ম্যাথিউ, কিছু জিনিস আছে যা
তুমি আমার সম্পর্কে জানো না।
456
00:29:30,309 --> 00:29:31,601
- জানার দরকার নেই।
- আমি চাই জানো।
457
00:29:31,685 --> 00:29:33,895
অতীতে যাই করে থাকো না কেন
আমি পরোয়া করি না…
458
00:29:33,978 --> 00:29:36,565
ইলেকট্রা, তুমি যে কারো পক্ষ বেছে নিতে পারো,
তুমি এখন মুক্ত, বুঝেছ?
459
00:29:36,648 --> 00:29:38,817
চাইলে গর্তে তাদের মেরে ফেলতে পারতে,
কিন্তু মারোনি।
460
00:29:38,900 --> 00:29:40,152
কারণ তুমি স্টিক না।
461
00:29:40,235 --> 00:29:43,655
আর এক মুহূর্তের জন্য হলেও তার মতো
ভাবতে বাধ্য করানোর জন্য তাকে গালাগাল করতে পারো।
462
00:29:43,738 --> 00:29:45,114
- সে শুনতে পাবে।
- আমি পরোয়া করি না।
463
00:29:45,199 --> 00:29:47,826
তুমি যখন আঘাত পেয়েছিলে,
যখন ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলব, আমি…
464
00:29:49,578 --> 00:29:51,163
আমি...
465
00:29:51,246 --> 00:29:53,207
নিজেকে একা মনে হয়েছিল।
466
00:29:54,499 --> 00:29:56,418
এখন, তোমাকে বিশ্বাস করার
কোন কারণ নেই।
467
00:29:56,501 --> 00:29:59,128
তুমি অগণিত বার মিথ্যে বলেছ।
468
00:29:59,213 --> 00:30:01,215
তবুও স্টিককে ছেড়ে...
469
00:30:02,966 --> 00:30:04,176
আমার সাথে থাকো।
470
00:30:05,344 --> 00:30:07,512
এই যুদ্ধটা আমার পাশে থেকে লড়ো।
471
00:30:07,596 --> 00:30:08,805
আমার মতো করে।
472
00:30:11,015 --> 00:30:12,267
আমাদের মতো করে।
473
00:30:14,060 --> 00:30:16,104
তুমি এত ভালো কেন?
474
00:30:20,317 --> 00:30:21,568
আমি ভালো না।
475
00:30:23,195 --> 00:30:24,738
তুমি ভালো।
476
00:30:27,115 --> 00:30:29,201
তোমার ভেতরে একটা আলো আছে।
477
00:30:32,871 --> 00:30:35,374
কলেজে থাকতে
এটা নিভিয়ে দিতে চেয়েছিলাম।
478
00:30:37,667 --> 00:30:39,503
আমি খুব ভাগ্যবান যে ব্যর্থ হয়েছি।
479
00:30:46,092 --> 00:30:47,386
কেউ... কেউ এসেছে।
480
00:30:48,428 --> 00:30:50,013
অতিথি এসেছে।
481
00:30:51,473 --> 00:30:52,724
হেই।
482
00:30:55,435 --> 00:30:56,603
ক্যারেন...
483
00:30:57,562 --> 00:30:59,063
হাই।
484
00:30:59,564 --> 00:31:02,276
উম, চলো, আহ...
485
00:31:02,359 --> 00:31:03,610
- চলো কোথাও যাই।
- না। কেন?
486
00:31:03,693 --> 00:31:05,279
- যাতে আমরা কথা বলতে পারি।
- আমি চাই না।
487
00:31:05,362 --> 00:31:06,947
জানি এটাকে পাগলামো মনে হচ্ছে,
কিন্তু আসলে তা না।
488
00:31:07,030 --> 00:31:08,865
তাতে কিছু…
তাতে কিছু যায় আসে না।
489
00:31:09,616 --> 00:31:12,494
ফ্র্যাঙ্ক ক্যাসেল আগামীকাল সাক্ষ্য দিবে।
490
00:31:12,577 --> 00:31:14,371
আর তোমার বন্ধুর
তোমার সাহায্য প্রয়োজন।
491
00:31:15,372 --> 00:31:16,456
স্রেফ এতটুকুই।
492
00:31:18,708 --> 00:31:20,294
দেখা হয়ে ভালো লাগল।
493
00:31:31,763 --> 00:31:33,890
ফ্যান ক্লাবও এসেছে।
494
00:31:33,973 --> 00:31:36,976
ফ্র্যাঙ্কের সাক্ষ্য দেয়ার কথাটা
হয়তো ছড়ে গেছে।
495
00:31:37,060 --> 00:31:39,396
ম্যাট আসলেই রক্ষে।
496
00:31:40,480 --> 00:31:42,899
সে না আসলে,
আমরা বাঁচব। ঠিক?
497
00:31:58,332 --> 00:31:59,708
ক্যারেন,
আমি খুবই দুঃখিত...
498
00:31:59,791 --> 00:32:02,336
উহ, ফগি কিছু আলাপ করে নিতে চায়।
499
00:32:08,800 --> 00:32:10,552
আমাকে আসতে বলেছিলি?
500
00:32:10,635 --> 00:32:11,678
ওয়াও।
501
00:32:11,761 --> 00:32:13,054
সোজাসুজি বলে দিচ্ছি।
502
00:32:14,764 --> 00:32:17,434
তুই আমার থেকে ভালো আইনজীবী
বা ভালো লোক বলে তোকে ডাকিনি।
503
00:32:17,517 --> 00:32:21,062
তোকে ডেকেছি কারণ তুইও প্রায়
ফ্র্যাঙ্ক ক্যাসেলের মতো উন্মাদ, এতটুকুই।
504
00:32:21,145 --> 00:32:22,981
তো অপমান করতে ডেকেছিস?
505
00:32:23,064 --> 00:32:25,859
তোকে কাজে লাগাতে ডেকেছি,
একটা পরিবর্তন আনতে ডেকেছি।
506
00:32:25,942 --> 00:32:28,445
ফ্র্যাঙ্ককে এমনভাবে গল্পটা
বলাতে হবে যাতে,
507
00:32:28,528 --> 00:32:30,572
সে জীবিত আর
জেলের বাইরে থাকে।
508
00:32:30,655 --> 00:32:34,993
তুই ছাড়া আর কেউ গল্পটা শোনেনি,
কারণ তুই তো জানিস তুই কী।
509
00:32:35,076 --> 00:32:37,829
আমার আর ক্যারেনের উপর করা
অত্যাচারগুলোকে ভালো কাজে লাগাচ্ছিস না কেন?
510
00:32:37,912 --> 00:32:39,623
এখনি সেই সময়।
511
00:32:39,706 --> 00:32:41,040
কাউন্সিল, আমরা প্রস্তুত?
512
00:32:41,124 --> 00:32:42,751
উহ, একটু, মহামান্য।
513
00:32:43,793 --> 00:32:46,421
তুই স্কুনোভার আর লী এর
নোটগুলো পড়েছিস?
514
00:32:46,505 --> 00:32:47,506
হ্যাঁ।
515
00:32:47,589 --> 00:32:48,923
আচ্ছা, পরিকল্পনাটা শোন।
516
00:32:49,007 --> 00:32:50,258
ফ্র্যাঙ্ককে গল্প বলাবি।
517
00:32:50,342 --> 00:32:52,969
কর্নেল আর নিউরোলজিস্টের কথার
মধ্যকার যোগসূত্র তৈরি করবি।
518
00:32:53,052 --> 00:32:55,639
ফ্র্যাঙ্কের গল্পটার সত্যতা
প্রমাণ করতে হবে না।
519
00:32:55,722 --> 00:32:58,182
আমাদের শুধু জুরিকে বিশ্বাস করাতে হবে
সে এটা বিশ্বাস করে আর,
520
00:32:58,266 --> 00:32:59,559
সে প্রতিটা দিন
যন্ত্রনার মধ্যে দিয়ে যায়।
521
00:32:59,643 --> 00:33:02,145
আমরা তাকে তার প্রকৃত বাড়ি
পাগলাগারদে পাঠাতে পারব।
522
00:33:02,228 --> 00:33:03,647
- কাউন্সিল?
- জি।
523
00:33:03,730 --> 00:33:06,900
আহ, মহামান্য, ফ্র্যাঙ্ক ক্যাসেলকে
কাঠগড়ায় ডাকার অনুমতি চাচ্ছি।
524
00:33:06,983 --> 00:33:09,736
ব্যেলিফ,
আসামিকে হাজির করুন, প্লিজ।
525
00:33:17,285 --> 00:33:19,413
কী হচ্ছে বল।
526
00:33:19,496 --> 00:33:22,165
ফ্র্যাঙ্ক স্যুট পরে আছে,
527
00:33:22,248 --> 00:33:25,377
তাকে আমার চেয়ে ভালো দেখাচ্ছে
আর সে টাইও পরেনি।
528
00:33:32,091 --> 00:33:34,761
অর্ডার।
529
00:33:41,100 --> 00:33:43,227
কী চাস ভেবে দেখ, ফ্র্যাঙ্ক।
530
00:33:50,359 --> 00:33:52,904
- কিছু একটা গড়বড় হয়েছে।
- এখন আর ফেরার পথ নেই।
531
00:33:54,030 --> 00:33:56,533
আপনি কি আন্তরিকভাবে
শপথ করছেন যে সত্য বলবেন,
532
00:33:56,616 --> 00:33:58,118
সম্পূর্ণ সত্য বলবেন,
আর সত্য ব্যতীত অন্য কিছু বলবেন না,
533
00:33:58,201 --> 00:33:59,660
যাতে ঈশ্বর আপনার সহায় হোন?
534
00:34:00,620 --> 00:34:01,746
হ্যাঁ।
535
00:34:03,832 --> 00:34:05,875
রেকর্ডের জন্য আপনার নাম বলুন।
536
00:34:05,959 --> 00:34:07,418
ফ্র্যাঙ্ক ক্যাসেল।
537
00:34:20,640 --> 00:34:24,227
মি. ক্যাসেল, আপনার বিরুদ্ধে একাধিক বড়ো
অপরাধের অভিযোগ আনা হয়েছে।
538
00:34:24,310 --> 00:34:28,690
সহানুভূতি কিংবা অনুশোচনাহীন খুনি
বলা হচ্ছে আপনাকে।
539
00:34:28,773 --> 00:34:30,316
হুমম।
540
00:34:30,399 --> 00:34:31,985
হ্যাঁ।
541
00:34:32,068 --> 00:34:33,152
এমনটাই শুনেছি।
542
00:34:34,195 --> 00:34:35,196
ফ্র্যাঙ্ক...
543
00:34:35,279 --> 00:34:36,906
আপনাকে ফ্র্যাঙ্ক বলে ডাকতে পারি?
544
00:34:41,578 --> 00:34:42,746
হ্যাঁ।
545
00:34:42,829 --> 00:34:46,332
ফ্র্যাঙ্ক, আমরা আপনার
মস্তিষ্কের ভিতরের নিউরো-কেমিস্ট্রি,
546
00:34:46,415 --> 00:34:48,543
মনোবিজ্ঞান সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা,
547
00:34:48,627 --> 00:34:51,129
এবং আরো অনেক কিছু শুনেছি।
548
00:34:52,464 --> 00:34:54,591
কিন্তু আমি শুধু
একটা জিনিস জানতে চাই।
549
00:34:56,760 --> 00:34:58,595
সেদিন কী ঘটেছিল?
550
00:34:58,678 --> 00:35:01,430
যেদিন আপনার পরিবার
নির্মমভাবে খুন হয়েছিল।
551
00:35:10,982 --> 00:35:12,484
সমস্যা নেই, ফ্র্যাঙ্ক।
552
00:35:13,109 --> 00:35:15,444
- বুঝতে পারছি, এটা অনেক কঠিন।
- বুঝতে পারছেন?
553
00:35:17,405 --> 00:35:18,615
সত্যিই বুঝতে পারছেন?
554
00:35:20,366 --> 00:35:22,911
কারণ আমার মনে হয় না
আপনি সামান্যও বুঝতে পারছেন।
555
00:35:31,085 --> 00:35:33,713
আমি সাক্ষীকে বৈরী সাক্ষী হিসেবে
জিজ্ঞাসাবাদের অনুমতি চাচ্ছি, মহামান্য?
556
00:35:33,797 --> 00:35:34,839
অনুমতি দেয়া হলো।
557
00:35:34,923 --> 00:35:36,966
ঠিক আছে, ফ্র্যাঙ্ক।
558
00:35:37,050 --> 00:35:39,803
আপনি বলতে চাচ্ছেন না?
আমি বলছি।
559
00:35:39,886 --> 00:35:42,346
আমি বলছি আপনি ঠিক
কী ধরনের মানুষ।
560
00:35:43,932 --> 00:35:45,892
আপনি এমন মানুষ
যাকে শহরের প্রয়োজন।
561
00:35:46,560 --> 00:35:49,604
কারণ, জুরির ভদ্রমহিলা এবং মহোদয়গণ,
আমরা সবাই জানি এই শহরের সাহায্য প্রয়োজন।
562
00:35:49,688 --> 00:35:51,230
এখনি প্রয়োজন।
563
00:35:51,314 --> 00:35:53,650
না কাল, না আগামী সপ্তাহে,
না যখন সে সময় আসবে,
564
00:35:53,733 --> 00:35:56,945
যখন উইলসন ফিস্কের করা সকল দুর্নীতি
চিরতরে মুছে ফেলা হবে,
565
00:35:57,028 --> 00:35:59,322
আর পুলিশ আবার
নিজের পায়ে দাঁড়াবে।
566
00:35:59,405 --> 00:36:01,074
আমাদের এখনি প্রয়োজন।
567
00:36:01,866 --> 00:36:03,577
কারণ এই শহরটা অসুস্থ।
568
00:36:04,578 --> 00:36:06,871
আর পুলিশরা একা
এটা ঠিক করতে পারবে না, তাদের…
569
00:36:06,955 --> 00:36:10,959
আমাদের সবার এমন লোক প্রয়োজন
যারা নিজে থেকে যুদ্ধটা লড়বে।
570
00:36:11,042 --> 00:36:13,127
এমন লোক যারা
নিজেদের জীবন বাজি রাখবে,
571
00:36:13,211 --> 00:36:15,714
যাতে আমরা নিজেদের আঙিনায়
রাতে নিরাপদে চলাচল করতে পারি।
572
00:36:15,797 --> 00:36:19,467
আমাদের সম্মানিত জেলা অ্যাটর্নি
যেটা ধ্বংসের কঠোর পাঁয়তারা করছেন।
573
00:36:19,551 --> 00:36:21,636
নিউইয়র্কের এই লোকদের প্রয়োজন।
574
00:36:21,720 --> 00:36:24,556
আমাদের...
হিরোদের প্রয়োজন।
575
00:36:26,057 --> 00:36:27,417
অর্ডার।
576
00:36:29,143 --> 00:36:31,437
তারা সাহায্যের কথা বলে...
577
00:36:32,355 --> 00:36:34,232
আর আশা প্রদান করে।
578
00:36:36,025 --> 00:36:39,779
ফ্র্যাঙ্ক ক্যাসেল সাহায্য করতে চেয়েছিল,
কিন্তু সে এটাকে অনেক দূর নিয়ে ফেলেছিল।
579
00:36:39,863 --> 00:36:42,031
সে গুলি করেছে,
হত্যা করেছে।
580
00:36:42,115 --> 00:36:43,407
এটা আইনের পরিপন্থী।
581
00:36:43,491 --> 00:36:46,494
আর সে অনেকবার আইন ভেঙ্গেছে।
582
00:36:46,578 --> 00:36:48,454
এখন, আমিও আপনাদের মতোই
তাকে পছন্দ করি না,
583
00:36:48,537 --> 00:36:50,749
কিন্তু এখানে একটা কথা আছে,
সে কোনো সাধারণ অপরাধী না।
584
00:36:50,832 --> 00:36:52,917
সে ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি
করার মতো লোক না।
585
00:36:53,001 --> 00:36:55,503
ফ্র্যাঙ্ক ক্যাসেল সত্যিই একজন ভালো মানুষ।
সে স্রেফ...
586
00:36:55,587 --> 00:36:58,067
সে শুধু সঠিক আর ভুলের
পার্থক্য বুঝে না।
587
00:36:58,089 --> 00:36:59,883
আর এজন্য তার
শাস্তি পাওয়া উচিত না।
588
00:36:59,966 --> 00:37:01,134
তার সাহায্যের প্রয়োজন।
589
00:37:01,217 --> 00:37:02,510
আমাদের সাহায্যের।
590
00:37:05,513 --> 00:37:07,766
ফ্র্যাঙ্ক ক্যাসেল ঠিক এরকম মানুষ।
591
00:37:09,934 --> 00:37:12,979
আর এখন, সিদ্ধান্ত আপনাদের
আপনারা কেমন জুরি হতে চান।
592
00:37:15,398 --> 00:37:17,066
আর কোনো প্রশ্ন নেই, মহামান্য।
593
00:37:19,027 --> 00:37:20,153
মহামা, আহ...
594
00:37:21,112 --> 00:37:22,238
মহামান্য?
595
00:37:23,239 --> 00:37:24,658
আমি কিছু বলতে পারি?
596
00:37:25,659 --> 00:37:27,076
বলেন।
597
00:37:27,160 --> 00:37:28,953
ওই লোকগুলো,
আহ…
598
00:37:30,246 --> 00:37:32,248
ওই লোকগুলো?
599
00:37:33,332 --> 00:37:35,960
যাদের শায়েস্তা করেছি,
যাদের মেরেছি?
600
00:37:37,420 --> 00:37:39,255
জানিয়ে রাখতে চাই যে
আমি আবার এসব করব।
601
00:37:39,338 --> 00:37:41,658
এটা একটা সার্কাস, বুঝেছেন?
602
00:37:41,675 --> 00:37:43,510
এটা একটা হেঁয়ালি,
এক প্রকার অভিনয়।
603
00:37:43,545 --> 00:37:45,178
- আমাকে পাগল বলাটা এক ধরনের ছাগলামি।
- ভাষা সংযত করুন।
604
00:37:45,261 --> 00:37:46,930
আমি পাগল নই!
605
00:37:47,013 --> 00:37:48,557
আমি পাগল না!
606
00:37:48,640 --> 00:37:49,641
ঠিক আছে?
607
00:37:50,642 --> 00:37:52,310
জানি আমি কী করেছি।
608
00:37:53,937 --> 00:37:56,022
আমি নিজেকে চিনি।
609
00:37:56,105 --> 00:37:58,232
আর আমার
আপনাদের সাহায্যের প্রয়োজন নেই।
610
00:38:00,985 --> 00:38:04,698
ভালো করেই জানি
আমি কী করছি,
611
00:38:04,781 --> 00:38:06,365
আর যেসব বদমাইশ,
যেসব...
612
00:38:06,449 --> 00:38:10,619
যেসব ছোটলোক, নরকের কীটদের মেরেছি,
তাদের মেরেছি...
613
00:38:10,704 --> 00:38:12,413
- কারণ আমার ভালো লেগেছে!
- অর্ডার!
614
00:38:12,496 --> 00:38:15,541
আমার ভালো লেগেছে!
এইতো আমি, আমার...আমার তর সইছে না।
615
00:38:15,624 --> 00:38:18,002
আবার মারার জন্য হাত
নিশপিশ করছে।
616
00:38:18,086 --> 00:38:21,297
আর আপনারা ভেবেছেন... কী,
ভেবেছেন আমাকে পাগলাগারদে পাঠাবেন?
617
00:38:21,380 --> 00:38:24,342
আর কোনো ডাক্তার আমাকে
আমার কাজ করা থেকে আটকাবে?
618
00:38:24,425 --> 00:38:26,678
সোনাগো, সেটা হচ্ছে না!
আমি জীবিত থাকতে না!
619
00:38:27,762 --> 00:38:30,056
আপনারা, আপনারা আমাকে
পানিশার ডাকেন, তাই না?
620
00:38:30,139 --> 00:38:31,307
সেই হারামী পানিশার।
621
00:38:31,390 --> 00:38:32,790
- ব্যেলিফ।
- এইতো আমি!
622
00:38:32,809 --> 00:38:34,478
- সাক্ষীকে নিয়ে যান।
- এটাই চেয়েছিলেন, পেয়েছেন!
623
00:38:34,560 --> 00:38:36,895
আমিই পানিশার!
আমি এখানেই আছি!
624
00:38:36,980 --> 00:38:38,898
কেউ লাগতে চাইলে আসুন,
মজা চাখাচ্ছি।
625
00:38:38,982 --> 00:38:41,079
আর কারা এখানে এসেছিলেন,
626
00:38:41,104 --> 00:38:42,801
আমার হাহাকার,
প্রাণ ভিক্ষা চাওয়া দেখতে?
627
00:38:42,861 --> 00:38:44,904
চাইলে আমার পাছা চাটতে পারো!
628
00:38:45,613 --> 00:38:47,365
শুনেছেন আমার কথা?
আমি দোষী!
629
00:38:47,448 --> 00:38:50,118
প্লিজ, জজ!
আমি দোষী, শুনেছেন?
630
00:38:50,201 --> 00:38:52,203
আমি দোষী!
আমি দোষী!
631
00:38:52,286 --> 00:38:55,248
তাদের প্রত্যেককে হত্যা করব!
আমি প্রত্যেককে এক এক করে হত্যা করব!
632
00:38:57,375 --> 00:38:58,626
এসব কীভাবে হলো?
633
00:38:58,710 --> 00:39:00,003
এটা সম্পূর্ণ ভিন্ন এক ফ্র্যাঙ্ক।
634
00:39:00,086 --> 00:39:01,462
শুনো...
635
00:39:01,545 --> 00:39:04,257
- মনে হয় কেউ তার সাথে দেখা করেছে।
- কী বুঝ দিয়েছে তাকে?
636
00:39:04,340 --> 00:39:06,592
চিল্লাতে চিল্লাতে একাধিক
যাবজ্জীবন কারাদণ্ড মেনে নেয়া?
637
00:39:06,675 --> 00:39:08,636
- তুই তাকে উস্কে দিয়েছিস।
- কী? আমি দেইনি...
638
00:39:08,677 --> 00:39:10,678
- কী বলছিস এসব...
- তোর জন্য সব গুছিয়ে রেখেছিলাম।
639
00:39:10,722 --> 00:39:11,723
আমরা এটা করতে পারতাম।
640
00:39:11,806 --> 00:39:13,641
আমরা সাজা কমাতে পারতাম।
641
00:39:13,725 --> 00:39:15,977
তোকে শুধু ফ্র্যাঙ্ককে দিয়ে
গল্পটা বলাতে হতো।
642
00:39:16,060 --> 00:39:17,696
উল্টো তাকে দিয়ে
সত্যি কথা বলালি!
643
00:39:17,721 --> 00:39:19,045
ফগি, সে সহযোগিতা করছিল না!
644
00:39:19,438 --> 00:39:20,439
হেরে যাওয়ায় আমি খুশি।
645
00:39:20,523 --> 00:39:22,150
শুনেছিস?
আমি খুশি।
646
00:39:22,233 --> 00:39:23,692
- ফগি...
- ক্যারেন, তাকে যেতে দাও।
647
00:39:23,777 --> 00:39:24,778
আমি শুনতে চাই না।
648
00:39:24,861 --> 00:39:26,195
ক্যারেন, পাঁচ সেকেন্ড
কথা বলতে পারি, প্লিজ?
649
00:39:26,279 --> 00:39:28,364
আমি আর কোনো
ফালতু অজুহাত শুনতে চাই না!
650
00:39:29,240 --> 00:39:32,035
হয়তো তুমি মাতাল।
হয়তো তুমি ফাইট ক্লাবে যাও।
651
00:39:32,118 --> 00:39:34,412
হয়তো তুমি
একদল মেয়ের সাথে ঘুমাচ্ছ।
652
00:39:34,495 --> 00:39:35,913
আমি পরোয়া করি না।
আর নিতে পারছি না।
653
00:39:38,707 --> 00:39:40,584
ঠিক বলেছ।
654
00:39:40,668 --> 00:39:42,920
এই শহরের আসলেই
হিরোদের প্রয়োজন।
655
00:39:44,964 --> 00:39:46,174
কিন্তু তুমি তাদের একজন না।
656
00:39:56,600 --> 00:39:58,602
অনেক কষ্ট হবে।
657
00:39:59,979 --> 00:40:01,230
বিছানায় ফিরে যাও।
658
00:40:03,691 --> 00:40:05,693
ঠিকভাবে দাঁড়াতেও পারছি না।
659
00:40:06,735 --> 00:40:08,905
তাহলে বিছানায় ফিরে যাও।
660
00:40:14,368 --> 00:40:16,412
না।
661
00:40:20,666 --> 00:40:23,211
আমি আর তোমার সাথে
থাকতে চাই না।
662
00:40:24,670 --> 00:40:26,172
তার সাথে থাকতে চাই।
663
00:40:26,714 --> 00:40:29,258
- বোকার মতো কথা বলো না।
- তার আরো ট্রেনিং প্রয়োজন।
664
00:40:29,342 --> 00:40:30,759
দা হ্যান্ড তার কাছে নতুন…
665
00:40:30,844 --> 00:40:32,595
নরম মনের।
666
00:40:32,678 --> 00:40:34,597
ম্যাট মারডক নরম মনের মানুষ।
667
00:40:34,680 --> 00:40:36,182
সে তোমাকেও তাই বানিয়ে দিয়েছে।
668
00:40:36,265 --> 00:40:39,102
তুমি অসতর্ক হয়ে গিয়েছো।
669
00:40:39,185 --> 00:40:41,855
বিছানায় ফিরে যাও, এলি।
670
00:40:41,938 --> 00:40:44,565
- আমি বাচ্চা না।
- তুমি তার সাথে থাকতে পারবে না।
671
00:40:44,648 --> 00:40:45,733
কেন?
672
00:40:48,569 --> 00:40:50,113
তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না।
673
00:40:50,196 --> 00:40:52,781
ম্যাথিউ মনে করে পারব।
674
00:40:52,866 --> 00:40:55,326
আর আমি তাকে বিশ্বাস করি।
675
00:41:00,331 --> 00:41:01,665
চলে যাও...
676
00:41:02,959 --> 00:41:04,335
আমি খারাপ ব্যবহার করার আগে।
677
00:41:04,418 --> 00:41:06,129
আমাকে হুমকি দিচ্ছ?
678
00:41:06,212 --> 00:41:08,297
ঠিক ধরেছ, দিচ্ছি।
679
00:41:12,510 --> 00:41:13,677
যাও।
680
00:41:19,934 --> 00:41:22,186
তোমার কী মনে হয়
সে কী বলবে...
681
00:41:23,729 --> 00:41:25,773
যখন সে তোমার আসল পরিচয়...
682
00:41:25,857 --> 00:41:27,275
জানতে পারবে?
683
00:41:28,943 --> 00:41:30,569
তুমি শুরু থেকেই যা ছিলে?
684
00:41:32,113 --> 00:41:34,823
তাকে এখনো বলোনি...
685
00:41:34,908 --> 00:41:36,534
বলেছ?
686
00:41:39,453 --> 00:41:41,372
বের হও।
687
00:41:41,455 --> 00:41:44,083
জীবন বাঁচানোর পাশাপাশি...
688
00:41:46,377 --> 00:41:51,382
তোমার কোনো ধারণাই নেই
তোমাকে কীসের হাত থেকে রক্ষা করেছি।
689
00:41:51,465 --> 00:41:53,259
আমি নিজেকে রক্ষা করতে জানি।
690
00:41:59,265 --> 00:42:00,808
দেখা যাবে।
691
00:42:19,243 --> 00:42:23,414
এসব আনাড়িদের সাথে অনেক হয়েছে।
সবাইকে একত্রিত করার সময় হয়েছে।
692
00:42:23,497 --> 00:42:24,958
ওয়ালের দিকে চলো।
693
00:43:43,369 --> 00:43:44,662
স্টিক কোথায়?
694
00:43:47,415 --> 00:43:49,125
আমি আমার সিদ্ধান্ত নিয়েছি।
695
00:43:50,418 --> 00:43:52,128
তার সেটা পছন্দ হয়নি।
696
00:43:55,423 --> 00:43:57,633
আমি তোমার সাথে থাকতে চাই।
697
00:43:59,052 --> 00:44:02,805
এই পৃথিবীর একমাত্র লোক
যে বিশ্বাস করে আমি ভালো।
698
00:44:22,950 --> 00:44:24,993
তুমি আজ হেরে গেছ।
699
00:44:26,745 --> 00:44:28,414
তাতে কিছু যায় আসে না।
700
00:44:31,667 --> 00:44:33,544
তুমি কেসের চেয়েও
বেশি কিছু হারিয়েছ।
701
00:44:37,631 --> 00:44:38,632
হ্যাঁ।
702
00:44:38,716 --> 00:44:40,301
কিন্তু তোমাকে তো হারাইনি।
703
00:44:46,599 --> 00:44:47,933
আমি দুঃখিত।
704
00:44:49,643 --> 00:44:50,894
আমি না।
705
00:45:00,821 --> 00:45:02,531
এটা কীভাবে কাজ করবে?
706
00:45:04,283 --> 00:45:05,576
আমাদের সম্পর্কটা?
707
00:45:08,954 --> 00:45:10,789
কীভাবে কাজ করাব?
708
00:45:11,790 --> 00:45:13,292
জানি না।
709
00:45:15,085 --> 00:45:17,463
কিন্তু আমরা খুঁজে বের করব।
710
00:45:21,049 --> 00:45:22,801
এখন না, যদিও।
711
00:45:27,431 --> 00:45:29,558
এখন, তোমার বিশ্রামের প্রয়োজন।
712
00:48:02,461 --> 00:48:06,131
তুই কার হয়ে কাজ করিস?
হাহ?
713
00:48:06,214 --> 00:48:08,342
তোকে কে পাঠিয়েছে?
714
00:48:08,426 --> 00:48:10,594
জবাব দে!
হাহ?
715
00:48:12,137 --> 00:48:14,139
তারা যেই হোক না কেন,
তাদের বলে দিবি,
716
00:48:14,222 --> 00:48:18,060
আমি তাদের খুঁজে বের করব,
আর খুঁজে বের করে, আমি…
717
00:48:23,231 --> 00:48:24,942
না…
718
00:48:25,025 --> 00:48:27,695
তুমি...
তুমি তো একটা বাচ্চা।
719
00:48:29,905 --> 00:48:32,282
ইলেকট্রা,
না... না...
720
00:48:51,594 --> 00:48:52,970
এ কী করলে?
721
00:49:07,360 --> 00:49:09,403
এটাই আসল আমি।
722
00:49:15,200 --> 00:49:17,202
এখনো আমাকে চাও?
723
00:49:22,875 --> 00:49:23,876
ম্যাথিউ।
724
00:49:23,959 --> 00:49:26,211
ম্যাথিউ!
725
00:49:30,674 --> 00:49:32,843
তুমি ঠিক আছো...
তুমি ঠিক আছো...
726
00:49:45,105 --> 00:49:46,607
আমি নিয়ে যাচ্ছি।
727
00:49:46,690 --> 00:49:47,900
কার আদেশে?
728
00:49:47,983 --> 00:49:50,694
ওয়ার্ডেনের।
তোমার কোনো সমস্যা আছে তাতে?
729
00:49:50,778 --> 00:49:52,905
আমাদের তো কেউ কিছু জানায়নি।
730
00:50:14,552 --> 00:50:17,471
হেই, আমার দিকে তাকা,
ফ্র্যাঙ্ক! আমার দিকে তাকা!
731
00:50:17,555 --> 00:50:18,972
তোকে উচিত শিক্ষা দেব!
732
00:50:19,056 --> 00:50:21,349
ওয়াদা করছি!
733
00:50:21,434 --> 00:50:23,101
তোকে কথা দিচ্ছি!
734
00:51:49,980 --> 00:51:51,106
ভেতরে যা।
735
00:51:59,000 --> 00:52:38,000
✳️অনুবাদ ও সম্পাদনায়:✳️
ইমরুল হাসান
736
00:52:41,281 --> 00:52:43,283
আমার মেসেজ পেয়েছিস দেখা যায়।