1
00:00:01,920 --> 00:00:02,960
বলুন আমাকে!
2
00:00:03,420 --> 00:00:05,630
কে আপনি?
3
00:00:05,630 --> 00:00:07,210
আর আমার নাম আন্না না!
4
00:00:07,760 --> 00:00:08,650
আমার নাম নিনা!
5
00:00:08,650 --> 00:00:09,740
না।
6
00:00:09,760 --> 00:00:14,100
তোমাকে যখন আমার হাসপাতালে আনা
হয়েছিল, তখন তোমার নাম ছিল আন্না।
7
00:00:14,100 --> 00:00:14,720
আর...
8
00:00:15,310 --> 00:00:17,020
...তোমার ভাইয়ের নাম...
9
00:00:17,020 --> 00:00:18,220
...ছিল ইয়োহান।
10
00:00:19,480 --> 00:00:21,100
আমার ভাই?
11
00:00:31,030 --> 00:00:31,910
ইয়োহান...
12
00:00:33,200 --> 00:00:34,240
আন্না...
13
00:02:09,560 --> 00:02:13,860
House of Tragedy
14
00:02:19,800 --> 00:02:21,090
মি. ফর্তনার!
15
00:02:23,470 --> 00:02:24,430
মি. মাউলার!
16
00:02:28,720 --> 00:02:30,520
মি. মাউলার, মি. মাউলার!
17
00:02:31,020 --> 00:02:32,940
মি. ফর্তনার! আমি তেনমা!
18
00:02:33,520 --> 00:02:36,440
আমি আন্নাকে...মানে নিনাকে
নিরাপদে ফিরিয়ে এনেছি!
19
00:02:37,560 --> 00:02:38,650
মি. মাউলার!
20
00:02:41,860 --> 00:02:44,280
আমি এখান থেকেই পুলিশকে কল করব।
21
00:02:54,580 --> 00:02:56,500
দেখে তো মনে হচ্ছে না
পুলিশ এখানে এসেছিল...
22
00:02:57,840 --> 00:02:58,750
এ হতে পারেনা!
23
00:04:14,120 --> 00:04:14,870
চোখ খুলুন...
24
00:04:15,750 --> 00:04:17,410
প্লিজ!
25
00:04:17,410 --> 00:04:18,370
চোখ খুলুন!
26
00:04:20,960 --> 00:04:22,290
আপনাকে বেঁচে থাকতে হবে!
27
00:04:33,720 --> 00:04:35,020
প্লিজ...
28
00:04:36,180 --> 00:04:37,230
আমি ভিক্ষা চাইছি!
29
00:04:39,440 --> 00:04:40,440
প্লিজ!
30
00:04:56,750 --> 00:04:57,790
মি. মাউলার...
31
00:04:58,830 --> 00:05:01,000
এই নিন আপনার পছন্দের সিগারেট...
32
00:05:08,300 --> 00:05:09,260
মি. মাউলার!
33
00:05:16,180 --> 00:05:17,100
সেদিন...
34
00:05:19,270 --> 00:05:20,440
আমি ওকে মেরে ফেলেছিলাম...
35
00:05:25,300 --> 00:05:28,400
...মেরে ফেলেছিলাম...
36
00:05:32,820 --> 00:05:34,660
মেরে...ফেলো...
37
00:05:40,460 --> 00:05:42,750
আমি...ওকে মেরে ফেলেছিলাম...
38
00:05:44,290 --> 00:05:45,960
আমি ওকে মেরে ফেলেছিলাম...
39
00:05:45,960 --> 00:05:46,670
নিনা।
40
00:05:46,670 --> 00:05:50,420
আমি আমার ভাইকে মেরে ফেলেছিলাম!
41
00:06:06,610 --> 00:06:10,940
আর আমি তাকে... আমি তাকে বাঁচিয়েছিলাম।
42
00:06:21,160 --> 00:06:22,710
কেউ ফোন লাইন কেটে দিয়েছে।
43
00:06:23,460 --> 00:06:24,830
আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে!
44
00:06:26,750 --> 00:06:28,920
সে তোমাকে নিতে এখানে চলে আসবে।
45
00:06:42,640 --> 00:06:43,310
আপনারা ঠিক আছেন?
46
00:06:46,110 --> 00:06:47,560
আমরা পুলিশ।
47
00:06:47,560 --> 00:06:49,900
আমরা একটা কল পেয়েছিলাম।
48
00:06:49,900 --> 00:06:51,530
কিছু মনে না করলে...
49
00:06:51,530 --> 00:06:53,490
আমরা চারপাশটা একটু দেখতে চাই।
50
00:06:59,870 --> 00:07:01,060
এসব কী!
51
00:07:01,060 --> 00:07:02,560
ভয়ানয় অবস্থা!
52
00:07:03,580 --> 00:07:06,060
আপনারা ঠিক আছেন?
53
00:07:06,060 --> 00:07:06,770
কেউ কি চোট পেয়েছেন?
54
00:07:09,380 --> 00:07:11,000
শুনে ভালো লাগল।
55
00:07:11,000 --> 00:07:12,300
আমাদের দলের লোকেরা শীঘ্রই চলে আসবে।
56
00:07:13,170 --> 00:07:15,430
এখানকার বিষয়টা তারা সামলাবে...
57
00:07:15,430 --> 00:07:18,390
...থানায় গিয়ে আপনাদের
কাছ থেকে ঘটনাটা শোনা যাক।
58
00:07:22,430 --> 00:07:24,060
সে কি ভিক্টিমদের মেয়ে?
59
00:07:26,230 --> 00:07:27,810
এটা তার জন্য অনেক বড় একটা ধাক্কা।
60
00:07:36,780 --> 00:07:38,200
তাহলে...
61
00:07:38,200 --> 00:07:40,830
খুনিকে আপনারা দেখতে পাননি?
62
00:07:42,410 --> 00:07:46,540
কখনো ভাবিনি যে এই শান্তিপূর্ণ
শহরে এমন ঘটনা ঘটবে।
63
00:07:46,540 --> 00:07:49,540
আপনি কোন দেশের লোক? চীন?
64
00:07:49,540 --> 00:07:51,270
না, আমি জাপানিজ।
65
00:07:51,270 --> 00:07:52,320
আমার নাম তেনমা।
66
00:07:52,960 --> 00:07:55,090
ওহ, আপনি তাহলে জাপান থেকে এসেছেন?
67
00:07:55,970 --> 00:07:58,840
নিজের দেশ থেকে এতো দূরে এসে, এমন
একটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হলো...
68
00:08:02,140 --> 00:08:03,180
শান্ত হও।
69
00:08:04,060 --> 00:08:05,390
এখন সব ঠিক আছে।
70
00:08:15,280 --> 00:08:18,360
আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি?
71
00:08:19,200 --> 00:08:20,370
থানায়।
72
00:08:21,120 --> 00:08:24,790
কিন্তু হাইডেলবার্গ থানা তো শহরের
মধ্যে কোথায়ও থাকার কথা।
73
00:08:25,700 --> 00:08:28,960
আমরা পাশের শহর মানহাইম থানা থেকে এসেছি।
74
00:08:31,420 --> 00:08:34,880
এরা আমাদের অন্য একটা শহরের
থানায় কেন নিয়ে যাচ্ছে?
75
00:08:36,050 --> 00:08:38,380
আমরা পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাব।
76
00:08:38,880 --> 00:08:40,550
আ-আচ্ছা।
77
00:08:46,310 --> 00:08:47,810
তারা কল পেয়েছিল?
78
00:08:48,600 --> 00:08:51,360
তারা বলছিল যে তারা একটা
কল পেয়েছিল, তাই না?
79
00:08:51,360 --> 00:08:54,110
কিন্তু কল কে করেছিল?
80
00:08:54,940 --> 00:08:56,860
ফোন লাইন তো কাটা ছিল।
81
00:08:58,450 --> 00:09:01,030
আর গাড়িতেও কোনো সাইরেন লাগানো নেই।
82
00:09:01,740 --> 00:09:03,910
পুলিশ কি প্রথমে ক্রাইম সিন সুরক্ষিত না করে...
83
00:09:03,910 --> 00:09:06,620
...প্রত্যক্ষদর্শীদের এভাবে নিয়ে যায়?
84
00:09:07,580 --> 00:09:12,080
কিন্তু...তাদের ব্যাজগুলো আসল মনে হচ্ছিল...
85
00:09:18,220 --> 00:09:18,720
রক্ত!
86
00:09:20,220 --> 00:09:21,140
ওহ, না!
87
00:09:24,680 --> 00:09:25,930
এরাই কি...
88
00:09:27,850 --> 00:09:29,440
এই দুজনেই কি...
89
00:09:38,690 --> 00:09:40,740
এই যে শুনুন!
90
00:09:49,620 --> 00:09:52,210
পুলিশ চেকপয়েন্ট...
91
00:09:57,250 --> 00:09:58,840
আমরা বেঁচে গেছি!
92
00:10:00,630 --> 00:10:03,430
আমরা এক ড্রাইভারকে খুঁজছি যে একটা অ্যাক্সিডেন্ট
করে পালিয়েছে, তাই দয়াকরে সহযোগিতা করুন।
93
00:10:03,800 --> 00:10:05,010
শুনুন!
94
00:10:05,010 --> 00:10:06,010
আরে!
95
00:10:06,930 --> 00:10:09,980
ডিটেকটিভ মেসনার আর মুলার না?
96
00:10:09,980 --> 00:10:11,730
কাজ চালিয়ে যান।
97
00:10:11,730 --> 00:10:13,810
থানায় ফিরে যাচ্ছেন নাকি?
98
00:10:14,440 --> 00:10:15,650
আরে, নতুন গাড়ি নিয়েছেন দেখছি!
99
00:10:16,540 --> 00:10:17,800
-গাড়িটা সুন্দর!
100
00:10:16,630 --> 00:10:17,800
--কী হচ্ছে এখানে?!
101
00:10:18,500 --> 00:10:21,070
কিন্তু খুব তাড়াতাড়িই পুরাতন হয়ে যাবে...
102
00:10:21,070 --> 00:10:23,070
...কারণ আমরা গাড়ির যত্ন
নেবার তেমন সময় পাইনা।
103
00:10:23,070 --> 00:10:24,820
একটু শুনুন।
104
00:10:25,320 --> 00:10:28,370
আমম, ও বলছে যে ওর ভালো লাগছে না...
105
00:10:28,370 --> 00:10:30,160
তাই আমরা কী একটু বাইরে যেতে পারি?
106
00:10:30,540 --> 00:10:33,370
ওহ, হ্যাঁ হ্যাঁ। যান।
107
00:10:38,840 --> 00:10:42,070
এরা কি কিছু করেছে?
108
00:10:42,070 --> 00:10:44,410
না, তেমন কিছু না।
109
00:10:45,470 --> 00:10:47,050
কী হচ্ছে এখানে?!
110
00:10:48,010 --> 00:10:50,430
এরা কি আসল পুলিশ?
111
00:10:51,480 --> 00:10:53,190
কিন্তু সেই রক্তের দাগ?
112
00:10:54,310 --> 00:10:56,150
কে এদেরকে কল করেছিল?
113
00:10:56,150 --> 00:10:57,770
কেন এরা সাইরেন না লাগিয়েই এসেছিল?
114
00:10:59,980 --> 00:11:00,980
আমার কী করা উচিত?
115
00:11:01,650 --> 00:11:02,690
কী করা...
116
00:11:04,780 --> 00:11:07,030
আপনি ঠিক আছেন, ডা. তেনমা?
117
00:11:09,740 --> 00:11:10,790
কীভাবে...
118
00:11:15,000 --> 00:11:16,630
আপনি কীভাবে জানলেন?
119
00:11:18,500 --> 00:11:22,420
আমি আমার নাম বলেছি, কিন্তু
আমি এটা বলিনি যে আমি ডাক্তার!
120
00:11:22,420 --> 00:11:23,510
আপনি সেটা কীভাবে জানলেন?!
121
00:12:14,600 --> 00:12:16,190
কাছেই একটা মুদি দোকান ছিল।
122
00:12:17,100 --> 00:12:18,980
আমি বদলানোর জন্য কিছু কাপড়ও পেয়েছি।
123
00:12:20,310 --> 00:12:22,690
কিছু পাউরুটি, সসেজ আর চিজ পেলাম।
124
00:12:23,280 --> 00:12:26,490
আর এই ফ্লাস্কে করে একটু কফিও এনেছি।
125
00:12:28,570 --> 00:12:31,660
তোমার হয়তো ক্ষুধা লাগেনি, তবুও
তোমার কিছু খাওয়া উচিত।
126
00:12:43,380 --> 00:12:45,210
আর তোমার কাপড় পালটে ফেলা উচিত।
127
00:12:45,210 --> 00:12:46,800
ঠাণ্ডায় তো জমে যাচ্ছ।
128
00:13:04,730 --> 00:13:07,450
অনেক মানুষ...মারা গেছে...
129
00:13:10,110 --> 00:13:12,080
আমি আর আমার ভাই...
130
00:13:12,080 --> 00:13:13,910
...দুজনে তাদের লাশের মধ্য দিয়ে হেঁটেছি...
131
00:13:15,450 --> 00:13:16,540
মনে হতো যেন...
132
00:13:17,620 --> 00:13:20,500
...শুধু আমরা দুজনেই পৃথিবীতে বেঁচে আছি...
133
00:13:21,670 --> 00:13:23,360
কোথায় ছিলে তোমরা?
134
00:13:23,360 --> 00:13:24,570
তোমার মনে আছে?
135
00:13:25,670 --> 00:13:27,170
আমরা বর্ডার পার করেছিলাম...
136
00:13:28,380 --> 00:13:30,840
আঙ্কেল আর আন্টি আমাদের সাহায্য করেছিলেন...
137
00:13:31,800 --> 00:13:33,760
তারা আমাদের অনেক স্নেহ করতেন।
138
00:13:35,180 --> 00:13:36,640
আর তারপর আমার ভাই বলল...
139
00:13:37,640 --> 00:13:39,310
...যে ওর কাছে একটা ভালো প্ল্যান আছে।
140
00:13:41,520 --> 00:13:43,060
তারপরেই...
141
00:13:44,360 --> 00:13:46,360
...সেই আঙ্কেল আর আন্টি মারা গেলেন।
142
00:13:49,070 --> 00:13:52,070
কেন যেন, যারাই আমাদের স্নেহ করত...
143
00:13:52,070 --> 00:13:53,410
...তাদের প্রত্যেকেই...
144
00:13:54,700 --> 00:13:56,080
...মারা যেত।
145
00:13:57,080 --> 00:13:58,750
কিন্তু সেই রাতে...
146
00:13:58,750 --> 00:14:00,460
...আমি জানতে পারলাম কেন এমন হতো।
147
00:14:01,670 --> 00:14:02,790
সেই বৃষ্টির রাতে...
148
00:14:06,300 --> 00:14:08,510
মি. আর মিসেস লিবার্টের কথা বলছ?
149
00:14:10,010 --> 00:14:11,550
আমার ভাই তাদের মেরেছিল।
150
00:14:12,680 --> 00:14:15,640
সে...তাদের সবাইকে মেরেছিল...
151
00:14:19,350 --> 00:14:23,860
আমার ভাই সবাইকে মেরে ফেলেছে!
152
00:14:27,780 --> 00:14:30,650
সেই কারণেই...আমি পিস্তলটা তুলে নিই...
153
00:14:31,650 --> 00:14:33,610
আর আমার ভাইয়ের দিকে তাক করি।
154
00:14:35,200 --> 00:14:37,160
তারপর, ও বলল...
155
00:14:38,290 --> 00:14:39,910
এটা বলার সময় ও হাসছিল...
156
00:14:41,500 --> 00:14:45,750
ও বলল ওকে গুলি করে আমি যেন
পিস্তলটা জানালা দিয়ে বাইরে ফেলে দিই।
157
00:14:45,750 --> 00:14:47,630
আর ওর মাথায় নিশানা করতে বলল।
158
00:14:52,930 --> 00:14:54,470
আমি ওকে গুলি করেছিলাম...
159
00:14:55,550 --> 00:14:57,640
আমি ওর মাথায় গুলি করেছিলাম...
160
00:14:58,680 --> 00:15:00,140
আপনি কেন ওকে বাঁচালেন?
161
00:15:08,150 --> 00:15:10,860
আপনি যদি আমার ভাইকে না বাঁচাতেন...
162
00:15:10,860 --> 00:15:13,400
...আব্বু আর আম্মুকে মারা যেতে হতোনা!
163
00:15:15,990 --> 00:15:18,200
কেন ওকে বাঁচালেন?
164
00:15:26,040 --> 00:15:28,170
তুমি এখানেই থাকো।
165
00:15:28,170 --> 00:15:29,710
আমি পুলিশের কাছে যাচ্ছি।
166
00:15:30,670 --> 00:15:34,010
যদি কাল রাতের সেই দুজন আসল পুলিশ হয়...
167
00:15:34,760 --> 00:15:38,300
...তারমানে পুলিশের সাথে ইয়োহানের
কোনো যোগাযোগ আছে।
168
00:15:39,260 --> 00:15:41,930
কিন্তু আমরা এখানে হাত-পা
গুটিয়ে বসে থাকতে পারিনা।
169
00:15:43,560 --> 00:15:45,230
আমার কথা শোনো, নিনা।
170
00:15:45,230 --> 00:15:48,060
ইয়োহান তোমাকে ওর সাথে নিয়ে যেতে চাইছে।
171
00:15:48,060 --> 00:15:50,150
কেউ যদি তোমাকে খুঁজতে আসে, লুকিয়ে যেও।
172
00:15:53,400 --> 00:15:57,780
খাবার আর কফি খাও, আর একটু ঘুমিয়ে নাও।
173
00:15:59,490 --> 00:16:01,450
মানুষ এভাবেই বেঁচে থাকে।
174
00:16:03,040 --> 00:16:04,660
তুমি এখনো বেঁচে আছ।
175
00:16:05,330 --> 00:16:06,960
তোমার কী করা উচিত তা ভাবো।
176
00:16:08,960 --> 00:16:10,500
তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো।
177
00:16:12,630 --> 00:16:14,260
খুনির ব্যাপারে কিছু জানতে পেরেছেন?
178
00:16:13,820 --> 00:16:18,960
হাইডেলবার্গ থানা
179
00:16:14,630 --> 00:16:18,930
দেশজুড়ে ঘটা মধ্যবয়স্ক দম্পতিদের হত্যাকাণ্ডের
সাথে এই ঘটনার কি কোনো যোগাযোগ আছে?
180
00:16:19,180 --> 00:16:22,560
যেমনটা বললাম, আমরা
আমাদের পুরো চেষ্টা করছি।
181
00:16:22,560 --> 00:16:25,190
কিন্তু আপনাদেরকে এখনই এসব
বিষয়ে তথ্য দিতে পারছিনা।
182
00:16:25,190 --> 00:16:27,060
আমরা জানতে পেরেছি যে...
183
00:16:27,060 --> 00:16:29,610
...ফর্তনারদের একটা মেয়ে ছিল।
184
00:16:29,610 --> 00:16:31,110
সে এখন কোথায় আছে?
185
00:16:31,110 --> 00:16:32,940
সেই বিষয়েও এখন তদন্ত করা হচ্ছে।
186
00:16:33,320 --> 00:16:36,450
তারা খুন হওয়ার সময় মাউলার নামের
সেই রিপোর্টার সেখানে কেন ছিল?
187
00:16:37,160 --> 00:16:40,450
তার সাথে যে জাপানিজ লোকটাকে
দেখা গিয়েছিল সে কে?
188
00:16:41,040 --> 00:16:42,410
একজন জাপানিজ লোক?
189
00:16:42,410 --> 00:16:43,960
লোকটা সন্দেহজনক।
190
00:16:45,420 --> 00:16:50,460
প্রায় একই সময়ে হাইডেলবার্গ প্রাসাদে
হওয়া খুনটাও কি একজনই করেছে?
191
00:16:52,010 --> 00:16:53,460
হাইডেলবার্গ প্রাসাদে?
192
00:16:55,930 --> 00:16:57,510
সেও মারা গেছে?!
193
00:16:59,760 --> 00:17:02,970
যাইহোক, বিস্তারিত তথ্য
আপনাদের পরে জানানো হবে!
194
00:17:03,560 --> 00:17:05,140
দেখি একটু!
195
00:17:05,140 --> 00:17:05,980
আমাকে একটু যেতে দিন!
196
00:17:10,110 --> 00:17:11,230
শুনুন...!
197
00:17:12,780 --> 00:17:15,950
মানহাইম থানা থেকে আমাদের
সাহায্য করতে আসার জন্য ধন্যবাদ।
198
00:17:15,950 --> 00:17:19,740
আমাদের আপনাদের সাহায্য দরকার,
ডিটেকটিভ মেসনার আর মুলার!
199
00:17:21,530 --> 00:17:24,250
আমাদের কী করতে হবে জানাবেন।
200
00:17:24,250 --> 00:17:25,250
আপনাদের সাহায্য করতে
আমাদের ভালো লাগবে।
201
00:17:26,620 --> 00:17:28,790
তদন্তের বর্তমান অবস্থা কী?
202
00:17:29,790 --> 00:17:32,250
চলুন ভেতরে গিয়ে ভালোভাবে কথা বলা যাক।
203
00:17:40,640 --> 00:17:42,390
এরা আসল পুলিশ!
204
00:17:42,390 --> 00:17:45,270
সেই দুজন...আসল ডিটেকটিভ ছিল!
205
00:17:46,230 --> 00:17:47,730
আমি এখন কী করব?
206
00:17:51,480 --> 00:17:53,270
হ্যাঁ, হাইডেলবার্গ পোস্ট।
207
00:17:53,440 --> 00:17:54,190
কী?
208
00:17:54,190 --> 00:17:55,940
আপনার কথা শুনতে পাচ্ছিনা!
209
00:17:55,940 --> 00:17:58,200
সম্পাদনা বিভাগ এখন অনেক ব্যস্ত।
210
00:18:00,110 --> 00:18:01,620
আপনি কে?
211
00:18:03,580 --> 00:18:05,830
আরে, আপনারা একটু চুপ করুন তো?!
212
00:18:05,830 --> 00:18:07,710
আমি ফোনে কথা বলছি!
213
00:18:07,710 --> 00:18:08,290
হ্যালো?
214
00:18:08,750 --> 00:18:12,170
আমি ৫টার সময় আমার সাথে এক গুরুত্বপূর্ণ
সাক্ষীকে আপনাদের অফিসে নিয়ে আসব।
215
00:18:12,170 --> 00:18:14,590
প্লিজ পুলিশকে এ বিষয়ে কিছু জানাবেন না।
216
00:18:14,590 --> 00:18:16,630
সত্যি বলছেন? কোনো ভুয়া খবর না তো?
217
00:18:16,630 --> 00:18:17,800
হ্যালো?
218
00:18:18,880 --> 00:18:20,340
আমি যদি পুলিশের কাছে যেতে না পারি...
219
00:18:20,340 --> 00:18:21,970
...তাহলে এই পেপারই এখন একমাত্র ভরসা।
220
00:18:22,640 --> 00:18:26,180
নিনাকে নিরাপদে রাখার
এটাই একমাত্র জায়গা।
221
00:18:35,190 --> 00:18:36,480
মি. মাউলার...
222
00:18:37,940 --> 00:18:40,820
আরে, অনুমতি ছাড়া রুমে
এভাবে ঢুকে পড়বেন না।
223
00:18:41,530 --> 00:18:43,950
আর তাছড়া, আপনি বিকেএর লোক হলেও,
224
00:18:43,950 --> 00:18:46,330
আপনি এখানে মধ্যবয়স্ক দম্পতিদের
হত্যাকাণ্ডের তদন্ত করতে এসেছেন, তাই না?
225
00:18:47,200 --> 00:18:50,330
কিন্তু আমাদের কাছে শুধু হাইডেলবার্গ প্রাসাদে
খুন হওয়া সেই লোকের তদন্তের ফাইল আছে...
226
00:18:50,580 --> 00:18:51,790
...ইন্সপেক্টর লুঙ্গে।
227
00:18:54,670 --> 00:18:55,900
ওহ, মাফ করবেন।
228
00:18:55,900 --> 00:18:57,990
আমি শুধু এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম।
229
00:18:58,010 --> 00:19:02,260
আপনার কেস আর এই ঘটনাটা
দুটোই একই সময়ে ঘটেছে।
230
00:19:02,260 --> 00:19:04,140
এটা একই লোকের কাজ নয়।
231
00:19:04,140 --> 00:19:05,350
ও আচ্ছা।
232
00:19:06,390 --> 00:19:09,850
লোকটার হাতের চিহ্ন দেখে মনে
হচ্ছে, তাকে বেঁধে রাখা হয়েছিল।
233
00:19:10,310 --> 00:19:12,940
আশেপাশে দড়ি বা এমন কিছু খুঁজে পেয়েছেন?
234
00:19:12,940 --> 00:19:14,360
না।
235
00:19:14,360 --> 00:19:17,570
একে যখন খুঁজে পাওয়া গিয়েছিল,
তখন এর হাত বাঁধা ছিলনা।
236
00:19:18,740 --> 00:19:20,820
ওহ, তাই নাকি?
237
00:19:33,750 --> 00:19:36,710
ঘটনাস্থল থেকে বের হওয়ার চারটা রাস্তা আছে।
238
00:19:36,710 --> 00:19:38,130
তাকে এমন রাস্তা দিয়ে পালাতে হবে...
239
00:19:38,130 --> 00:19:39,960
...যেখানে তাকে দেখে কেউ সন্দেহ করবে না।
240
00:19:41,260 --> 00:19:43,430
সে পালানোর জন্য ফুটপাতকে বেছে নেয়...
241
00:19:44,300 --> 00:19:45,850
...যে রাস্তাটা অনেকটা আলোকিত।
242
00:20:07,160 --> 00:20:09,120
পেয়েছি।
243
00:20:12,580 --> 00:20:14,420
নিনা, আমি এসে গেছি!
244
00:20:14,420 --> 00:20:15,630
আমি তেনমা!
245
00:20:16,000 --> 00:20:17,540
নিনা!
246
00:20:17,540 --> 00:20:19,250
তোমাকে আর লুকিয়ে থাকতে হবেনা।
247
00:20:20,420 --> 00:20:20,880
নিনা।
248
00:20:25,090 --> 00:20:26,390
ওহ, না!
249
00:20:27,890 --> 00:20:28,970
নিনা!
250
00:20:29,680 --> 00:20:30,970
নিনা!
251
00:20:31,970 --> 00:20:33,270
কোথায় গেল?
252
00:20:33,270 --> 00:20:35,940
নিনা...
253
00:20:44,030 --> 00:20:45,490
নিনা...
254
00:20:45,490 --> 00:20:46,990
ওকে কি কেউ ধরে নিয়ে গেল?
255
00:20:49,700 --> 00:20:51,790
ওকে একা রেখে যাওয়া উচিত হয়নি!
256
00:21:15,230 --> 00:21:18,190
ডা. তেনমা, এতে আপনার কোনো দোষ নেই।
257
00:21:19,110 --> 00:21:22,780
আপনি ডাক্তার হিসেবে আপনার
দায়িত্ব পালন করেছেন।
258
00:21:23,650 --> 00:21:25,450
আপনার কোনো দোষ নেই।
259
00:21:26,610 --> 00:21:28,410
প্লিজ, স্যান্ডউইচ খেয়ে নেবেন।
260
00:21:29,160 --> 00:21:31,450
আর প্লিজ, বিশ্রাম নিন।
261
00:21:33,580 --> 00:21:35,370
বেঁচে থাকুন।
262
00:21:36,160 --> 00:21:39,460
আর...যত বেশি করে পারেন,
মানুষের জীবন বাঁচান।
263
00:21:40,460 --> 00:21:42,380
নিনা ফর্তনার।
264
00:21:59,350 --> 00:22:00,770
নিনা...
265
00:22:00,770 --> 00:22:03,110
তুমি এখন কী করতে চাইছ?
266
00:22:04,860 --> 00:22:08,430
তাকে কি আবার মারতে যাচ্ছ?
267
00:22:10,050 --> 00:22:12,640
আমিই তাকে বাঁচিয়েছিলাম।
268
00:22:13,760 --> 00:22:16,950
আমিই সেই মন্সটারকে...
269
00:22:20,920 --> 00:22:22,920
...মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলাম!
270
00:22:27,920 --> 00:22:33,920
অনুবাদক:
ফেরদৌস শুভ
271
00:23:48,990 --> 00:23:53,450
Next Episode:
Pursued