1
00:00:09,560 --> 00:00:11,190
তো, ছাত্রছাত্রীরা, কে বলতে পারবে...
2
00:00:11,190 --> 00:00:18,030
কিসের ভিত্তিতে বিচারক ১৯৮৬ সালের
স্তুতগার্তের কেসের রায় দিয়েছিলেন?
3
00:00:20,160 --> 00:00:22,330
সবাই চুপ?
4
00:00:22,330 --> 00:00:24,330
এটা কি পূর্ব এশিয়ার কোনো জেন মন্দির নাকি?
5
00:00:27,210 --> 00:00:28,620
মি. আইমার!
6
00:00:28,620 --> 00:00:30,750
আমি তোমার কাছে উত্তরটা জানতে চাচ্ছি।
7
00:00:32,210 --> 00:00:35,590
মানে, আসলে...
8
00:00:35,920 --> 00:00:40,090
ঠিক আছে, আর কেউ উত্তর দিতে পারবে?
9
00:00:50,270 --> 00:00:53,400
শেষ পর্যন্ত তোমার দেখা পাওয়া গেল।
10
00:00:53,400 --> 00:00:55,530
আজকে তুমি ১৩ মিনিট দেরি করে এসেছ।
11
00:00:55,530 --> 00:00:59,240
মনে হচ্ছে আজ পার্ট টাইম পিৎজা
ডেলিভারির কাজে অনেক ব্যস্ত ছিলে।
12
00:01:00,240 --> 00:01:03,240
দুঃখিত, প্রফেসর ক্রোনেকার।
13
00:01:03,580 --> 00:01:04,910
আচ্ছা...
14
00:01:04,910 --> 00:01:07,370
সিটে বসার আগে, আমার তোমাকে
একটা প্রশ্ন জিজ্ঞাসা করার আছে।
15
00:01:07,370 --> 00:01:09,960
কিসের ভিত্তিতে বিচারক ১৯৮৬ সালের
স্তুতগার্তের কেসের রায় দিয়েছিলেন...
16
00:01:09,960 --> 00:01:12,500
...এখন তা বিশ্লেষণ করার মতো
যথেষ্ট শক্তি কি তোমার আছে?
17
00:01:12,920 --> 00:01:13,860
কী?
18
00:01:13,860 --> 00:01:15,690
ওহ, হ্যাঁ।
19
00:01:15,690 --> 00:01:17,150
ঘটনাটা হলো...
20
00:01:17,170 --> 00:01:20,470
...আসামী দাবি করেছিল, অপহরণ
করাই ছিল তার আসল উদ্দেশ্য...
21
00:01:20,970 --> 00:01:25,220
...আর ভিক্টিমেরের মৃত্যুটা একটা দূর্ঘটনা মাত্র।
22
00:01:25,220 --> 00:01:27,810
সবকিছু তদন্ত করে দেখার পর...
23
00:01:27,810 --> 00:01:32,370
...জানা যায় যে ভিক্টিমের মৃত্যু
অনিচ্ছাকৃতভাবেই হয়েছিল।
24
00:01:32,370 --> 00:01:36,500
যেহেতু হত্যাকাণ্ডটি অনিচ্ছাকৃতভাবে
করা হয়েছে বলে প্রমাণিত হয়...
25
00:01:36,520 --> 00:01:39,320
...আমার মতে খুনিকে সর্বোচ্চ পনেরো
বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
26
00:01:44,200 --> 00:01:45,530
চমৎকার।
27
00:01:45,530 --> 00:01:47,870
যাও, নিজের সিটে গিয়ে
বসো, মিস. নিনা ফর্তনার।
28
00:01:50,500 --> 00:01:52,060
জ্বী, প্রফেসর।
29
00:03:20,840 --> 00:03:22,970
হাইডেলবার্গ,
জার্মানি
30
00:03:23,610 --> 00:03:24,780
বাঁচালে আমাদেরকে।
31
00:03:24,780 --> 00:03:26,200
ধন্যবাদ, নিনা।
32
00:03:24,890 --> 00:03:28,720
The Girl From Heidelberg
33
00:03:26,200 --> 00:03:28,200
কেউ যদি উত্তর না দিতে পারত....
34
00:03:28,370 --> 00:03:32,410
...তাহলে ক্রোনেকার আরো পঞ্চাশ
পৃষ্ঠার রচনা লিখে আনতে বলত।
35
00:03:32,870 --> 00:03:34,500
পঞ্চাশ পৃষ্ঠাও তার কাছে কম।
36
00:03:34,920 --> 00:03:38,250
আমাদেরকে বাঁচানোর জন্য
নিনাকে ট্রিট দেওয়া উচিত।
37
00:03:38,250 --> 00:03:39,670
আজ আসতে পারবে না, নিনা?
38
00:03:39,670 --> 00:03:40,760
শুধু আমরা দুজনে!
39
00:03:41,360 --> 00:03:44,200
নিনা ফর্তনার
40
00:03:41,510 --> 00:03:42,630
সরি, পিটার।
41
00:03:42,630 --> 00:03:44,220
আমাকে আমার ক্লাবে যেতে হবে।
42
00:03:45,140 --> 00:03:46,050
পরে দেখা হচ্ছে!
43
00:03:48,600 --> 00:03:50,270
আবার তোমাকে মানা করে দিল।
44
00:03:50,890 --> 00:03:52,640
এই নিয়ে কয়বার হলো, পিটার?
45
00:03:52,640 --> 00:03:54,020
চুপ করো!
46
00:03:54,020 --> 00:03:56,770
আমি দেখতে চাই আর কেউ নিনাকে
ডেটের জন্য রাজি করাতে পারে কি-না।
47
00:04:07,720 --> 00:04:09,020
আমি হার মানছি!
48
00:04:14,000 --> 00:04:15,500
ওহ, না!
49
00:04:15,500 --> 00:04:18,090
ডেলিভারি করতে দেরি করলে
বস আবার আমাকে বকবে!
50
00:04:32,770 --> 00:04:34,390
আমি এসে গেছি!
51
00:04:34,390 --> 00:04:35,940
ওহ, খিদা লেগেছে!
52
00:04:35,940 --> 00:04:38,360
প্রতিবেশীরা তোমার কথা শুনতে পাচ্ছে।
53
00:04:38,360 --> 00:04:40,190
তুমি কি এখনো বাচ্চা হয়ে আছ নাকি?
54
00:04:40,190 --> 00:04:42,190
যাও হাত ধুয়ে এসো।
55
00:04:42,190 --> 00:04:43,320
আচ্ছা।
56
00:04:45,450 --> 00:04:47,820
আরে? আম্মু তুমি চুল রং করেছ?
57
00:04:47,820 --> 00:04:48,820
ভালো লাগছে না?
58
00:04:49,200 --> 00:04:50,530
সিরিয়াসলি...
59
00:04:50,530 --> 00:04:53,080
এই বয়সে এসে চুলে সোনালী রঙ
করার কী দরকারটা ছিল?
60
00:04:53,500 --> 00:04:55,790
ওভাবে বোলোনা, আব্বু। ভালোই তো মানিয়েছে।
61
00:04:56,540 --> 00:04:58,900
সে তো যেমন খুশি তেমন সাজো
প্রতিযোগিতায় যাচ্ছে না।
62
00:04:58,900 --> 00:05:02,020
আম্মুকে এখনো কত ইয়াং
দেখতে লাগে, তাই না?
63
00:05:02,050 --> 00:05:03,210
আমি এসে গেছি, আব্বু!
64
00:05:05,220 --> 00:05:08,550
“যেমন খুশি তেমন সাজো”র কথায় মনে পড়ল...
65
00:05:08,550 --> 00:05:11,350
...আজ কিছু বাচ্চাকে বিভিন্ন
কস্টিউম পরে থাকতে দেখলাম।
66
00:05:11,350 --> 00:05:14,520
ওহ, ওটা সেন্ট. অ্যাড্রিয়ানের
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।
67
00:05:15,000 --> 00:05:18,690
আমিও যদি ছোটতে ওভাবে সাজতে পারতাম...
68
00:05:18,690 --> 00:05:20,020
অনেক কিউট লাগে!
69
00:05:22,000 --> 00:05:24,990
তুমি তো ওভাবে সেজেছিলে।
70
00:05:25,440 --> 00:05:27,200
তাইনা, সোনা?
71
00:05:27,200 --> 00:05:29,450
ও-ওহ, হ্যাঁ।
72
00:05:30,910 --> 00:05:31,990
দেখি...
73
00:05:32,200 --> 00:05:33,450
এখানেই কোথাও ছিল...
74
00:05:34,370 --> 00:05:36,160
ওহ, পেয়ে গেছি।
75
00:05:36,160 --> 00:05:37,410
এই তো।
76
00:05:42,340 --> 00:05:43,590
ঠিক বলেছ।
77
00:05:43,590 --> 00:05:46,920
তুমি অনেক উত্তেজিত ছিলে
আর খুব হইচই করেছিলে।
78
00:05:46,920 --> 00:05:47,720
তাইনা?
79
00:05:48,050 --> 00:05:50,200
হ্যাঁ, ঠিক বলেছ।
80
00:06:04,860 --> 00:06:06,780
“যেমন খুশি তেমন সাজো”?
81
00:06:11,570 --> 00:06:12,910
"দূরের বসন্ত"
82
00:06:12,910 --> 00:06:16,120
"যে বসন্ত কখনো আসবে না, তার
অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত।"
83
00:06:16,120 --> 00:06:16,700
হানা।
84
00:06:17,410 --> 00:06:20,460
এই হানা এখনো ব্রেকাপের দুঃখ ভুলতে পারল না।
85
00:06:25,750 --> 00:06:29,170
"আমি তোমাকে বিশ্বের সবচেয়ে
সুন্দর ফুল এনে দেবো।"
86
00:06:29,550 --> 00:06:33,760
"তোমাকে ফুল দিয়ে মুড়িয়ে
দিতেই আমার জন্ম।"
87
00:06:35,350 --> 00:06:37,980
ওয়াও! এটা আবার কে পাঠাল?
88
00:06:40,940 --> 00:06:43,190
ভালোই কবি হয়ে গেছ, পিটার।
89
00:06:43,980 --> 00:06:46,400
কেমন আছ, নিনা?
90
00:06:46,730 --> 00:06:50,450
ভালো আছি, আপনাকে ধন্যবাদ, ডা. গাইতেল!
91
00:06:50,450 --> 00:06:52,110
শুনে ভালো লাগল।
92
00:06:52,110 --> 00:06:57,370
তুমি এখানে আসার সময়, তোমার চেহারা
দেখেই বুঝেছিলাম তুমি ভালো মুডে আছ।
93
00:06:58,200 --> 00:06:59,390
তাহলে...
94
00:06:59,390 --> 00:07:01,980
ঐ স্বপ্নটা আর দেখছ না?
95
00:07:02,000 --> 00:07:04,590
যেখানে অন্ধকার থেকে
একটা মন্সটার বেরিয়ে আসে।
96
00:07:05,090 --> 00:07:06,170
না।
97
00:07:06,170 --> 00:07:10,340
কিছুদিন যাবৎ, এতোই গাঢ় ঘুম
হচ্ছে যে স্বপ্ন দেখার সময়ই পাচ্ছিনা।
98
00:07:10,340 --> 00:07:13,840
কেন যে ঐ স্বপ্নটা প্রতিদিন
দেখতাম আর এতো ভয় পেতাম...
99
00:07:14,220 --> 00:07:17,870
ছাত্র থাকা অবস্থায় সবাই এমন
নিরাপত্তারহীনতায় ভোগে।
100
00:07:17,870 --> 00:07:21,710
এই সময় অনেকের ভবিষ্যৎ নিয়ে
স্বপ্ন আর চিন্তা একত্রে মিশে যায়...
101
00:07:21,730 --> 00:07:24,100
...আর তারা তাদের আসল
পরিচয় গুলিয়ে ফেলে।
102
00:07:24,900 --> 00:07:30,070
সারাজীবন চেষ্টা করলেও তুমি
জানতে পারবে না আসলে তুমি কে।
103
00:07:30,400 --> 00:07:33,430
আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই...
104
00:07:33,430 --> 00:07:37,050
...ভবিষ্যতের জন্য বাঁচার চেষ্টা করি।
105
00:07:37,490 --> 00:07:39,490
হ্যাঁ! আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।
106
00:07:39,490 --> 00:07:41,080
উকিল হওয়া আমার স্বপ্ন!
107
00:07:41,660 --> 00:07:43,210
খুব ভালো।
108
00:07:43,210 --> 00:07:45,830
আচ্ছা, আজকে আমাদের
কাউন্সেলিং এই পর্যন্তই।
109
00:07:47,630 --> 00:07:48,800
আপনাকে অনেক ধন্যবাদ!
110
00:07:49,960 --> 00:07:51,670
হুম।
111
00:07:55,090 --> 00:07:56,720
নিনা ফর্তনার...
112
00:07:56,720 --> 00:07:58,260
অনেক প্রফুল্ল মেয়ে।
113
00:07:59,010 --> 00:08:04,770
এই প্রফুল্লতা এটাই ইঙ্গিত করে যে
সে কিছু একটা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
114
00:08:05,290 --> 00:08:08,750
কোনো ভয়ানক অন্ধকার থেকে...
115
00:08:10,230 --> 00:08:10,940
কী?
116
00:08:11,280 --> 00:08:13,110
"কী" মানে কী?
117
00:08:13,110 --> 00:08:14,820
না বোঝার ভান কোরোনা।
118
00:08:14,820 --> 00:08:16,660
কিসের কথা বলছ?
119
00:08:16,990 --> 00:08:19,790
"তোমাকে ফুলে মুড়িয়ে দিতেই আমার জন্ম।"
120
00:08:20,700 --> 00:08:23,910
আমি জানতামই না তোমার এমন
কবিতা বানানোর প্রতিভা আছে।
121
00:08:24,290 --> 00:08:26,040
কিসের কথা বলছ, কিছুই তো বুঝছি না।
122
00:08:26,980 --> 00:08:30,650
আমাকে উলটো করে ঝুলালেও তো
আমার মুখ থেকে এমন কথা বেরোবে না।
123
00:08:32,380 --> 00:08:33,300
তাহলে কে...?
124
00:08:33,920 --> 00:08:37,220
আমি শুধু বন্ধুদেরকেই আমার
ইমেইল অ্যাড্রেস দিয়েছি।
125
00:08:37,220 --> 00:08:38,390
কে জানে?
126
00:08:38,680 --> 00:08:39,930
ধুর শালা!
127
00:08:39,930 --> 00:08:43,480
মানে কোনো কবি আমার ভালোবাসাকে
কেড়ে নিতে হাজির হয়েছে!
128
00:08:46,270 --> 00:08:48,650
তাহলে কে?
129
00:08:51,360 --> 00:08:55,900
মিউনিখের অদ্ভুত মার্ডার কেসে...
130
00:08:55,900 --> 00:08:59,620
...অপরাধী প্রথমে বাবা-মা
কে গুলি করে হত্যা করে...
131
00:09:00,450 --> 00:09:02,620
...তারপর দুই বাচ্চাকে দড়ি
দিয়ে শ্বাসরোধ করে মারে।
132
00:09:04,500 --> 00:09:05,660
তাহলে...
133
00:09:05,660 --> 00:09:09,960
...তুমি কি বিচারকের রায় বিশ্লেষণ করতে পারবে...
134
00:09:10,210 --> 00:09:12,250
...মিস. নিনা ফর্তনার?
135
00:09:15,260 --> 00:09:17,470
আমার প্রশ্নটা কি বুঝতে পারনি?
136
00:09:17,880 --> 00:09:19,760
ন-না...
137
00:09:19,760 --> 00:09:23,600
আমম...আদালতের বিচারের লক্ষ্য ছিল মূলত...
138
00:09:23,600 --> 00:09:24,980
...পুরো পরিবারের...
139
00:09:25,350 --> 00:09:27,640
...ঠাণ্ডা মাথায় খুন...
140
00:09:29,610 --> 00:09:30,480
...প্রমাণ...
141
00:09:31,980 --> 00:09:33,360
...প্রমাণ...
142
00:09:35,530 --> 00:09:38,240
কখনো কখনো তুমিও প্রশ্নের
উত্তর দিতে পারনা, নিনা?
143
00:09:45,750 --> 00:09:46,620
নিনা?
144
00:09:47,540 --> 00:09:48,920
কী হলো, নিনা?
145
00:09:51,920 --> 00:09:52,460
নিনা!
146
00:09:54,250 --> 00:09:55,710
তুমি ঠিক আছ?
147
00:09:55,710 --> 00:09:57,090
নার্সের কাছে যাবে নাকি?
148
00:09:57,090 --> 00:09:59,340
আমি ঠিক আছি...
149
00:09:59,340 --> 00:10:01,470
একটু খারাপ লাগছিল শুধু।
150
00:10:01,890 --> 00:10:05,220
প্রফেসরের কথা শোনার পর...মাথাটা
ঝিমঝিম করতে শুরু করল...
151
00:10:06,850 --> 00:10:08,730
মানে পুরো পরিবারের হত্যাকাণ্ডের কথা শুনে?
152
00:10:08,980 --> 00:10:09,440
থামো!
153
00:10:13,650 --> 00:10:17,110
আমি ভেবেছিলাম তুমি অনেক সাহসী...
154
00:10:17,110 --> 00:10:18,820
...কিন্তু তুমিও দেখছি এসব বিষয়ে নাজুক।
155
00:10:19,780 --> 00:10:22,450
ছোট থাকতে অনেক ভয়ঙ্কর
কোনো মুভি দেখছিলে নাকি?
156
00:10:23,080 --> 00:10:27,250
আমি বাজি ধরে বলতে পারি, তোমার
কাউন্সেলর এমন কিছু বলবে...
157
00:10:27,250 --> 00:10:30,170
"তুমি যদি সমস্যার গোড়া পর্যন্ত যাও,
দেখবে যে এটা তেমন কিছুই না।"
158
00:10:30,170 --> 00:10:33,000
"এখন, ছোটবেলার কথা মনে করার চেষ্টা করো।"
159
00:10:33,000 --> 00:10:34,590
তাই না?
160
00:10:34,590 --> 00:10:35,360
আমার...
161
00:10:36,090 --> 00:10:38,470
...কোনো স্মৃতি নেই...
162
00:10:39,590 --> 00:10:43,350
আমার দশ বছর বয়সের
আগের কোনো স্মৃতি নেই।
163
00:11:02,820 --> 00:11:05,080
আমার স্মৃতি...
164
00:11:05,080 --> 00:11:06,660
...আমার ছোটবেলার...
165
00:11:07,450 --> 00:11:08,910
স্মৃতি...
166
00:11:18,570 --> 00:11:21,070
কোলং,
জার্মানি
167
00:11:20,630 --> 00:11:21,130
হ্যাঁ...
168
00:11:21,630 --> 00:11:24,180
দুজনেই খুব ভালো মানুষ ছিলেন।
169
00:11:24,930 --> 00:11:27,100
বিশ্বাসই হয়না তাদের ওভাবে খুন করা হলো...
170
00:11:28,350 --> 00:11:29,310
তাদের কোনো বাচ্চা?
171
00:11:31,230 --> 00:11:33,980
আপনার কথায় মনে পড়ল,
তাদের একটা ছেলে ছিল।
172
00:11:33,980 --> 00:11:36,060
মনে হয় ওর নাম ছিল মিখায়েল।
173
00:11:36,060 --> 00:11:38,110
সে প্রায় দুই বছর তাদের সাথে ছিল।
174
00:11:38,570 --> 00:11:40,440
একটা ছেলে?
175
00:11:40,440 --> 00:11:42,450
এমন কোনো ছেলে ছিল?
176
00:11:42,450 --> 00:11:43,990
হ্যাঁ, ছিল তো।
177
00:11:43,990 --> 00:11:45,490
আমার মনে হয় ওর নাম ছিল মিখায়েল।
178
00:11:45,490 --> 00:11:47,120
বয়স ১৪'র মতো হবে।
179
00:11:47,620 --> 00:11:49,370
মিখায়েল?
180
00:11:49,370 --> 00:11:51,540
মনে হয় এই নামে একটা ছেলে ছিল।
181
00:11:51,540 --> 00:11:53,290
তো, ওর কথা কেন জানতে চাইছেন?
182
00:11:53,290 --> 00:11:54,330
আপনি কি পুলিশের লোক?
183
00:11:54,790 --> 00:11:57,670
হ্যাঁ, মিখায়েল রাইখমান।
184
00:11:57,670 --> 00:12:01,170
সে আমার ক্লাসেই ছিল।
185
00:12:01,170 --> 00:12:01,590
কিন্তু...
186
00:12:02,670 --> 00:12:05,050
মনে রাখার মতো তার মধ্যে বিশেষ কিছু ছিল না।
187
00:12:05,050 --> 00:12:09,100
বলতে খারাপ লাগছে, কিন্তু তার
কথা আমার খুব একটা মনে নেই।
188
00:12:09,100 --> 00:12:11,480
তার কোনো বন্ধু ছিল কি-না তাও জানিনা...
189
00:12:11,850 --> 00:12:14,900
আর, আমাদের কাছে তার কোনো তথ্যও নেই।
190
00:12:14,900 --> 00:12:18,110
দূর্ভাগ্যবশত, ছয় বছর আগে
এখানে আগুন লেগেছিল।
191
00:12:22,780 --> 00:12:25,780
মনে হচ্ছে ছয় বছর আগে কোলংয়ে...
192
00:12:25,780 --> 00:12:27,820
মিখায়েল নামে আসলেই কেউ ছিল।
193
00:12:28,660 --> 00:12:31,620
আর মিখায়েলের আসল নাম...
194
00:12:32,580 --> 00:12:33,710
ইয়োহান?
195
00:12:34,500 --> 00:12:37,130
সম্ভবত একসময় আমাকে সেই নামে ডাকা হতো।
196
00:12:38,460 --> 00:12:40,960
তুমি কে?
197
00:12:42,300 --> 00:12:44,260
কিন্তু...সেটা জেনেই বা আমার কী লাভ হবে?
198
00:12:45,180 --> 00:12:49,100
সে হল সেই যমজ বাচ্চাদুটোর মধ্যে
বড় আর একজন খুনি।
199
00:12:50,100 --> 00:12:51,390
আর কিছুনা।
200
00:12:53,270 --> 00:12:55,190
আমি কী করছি?
201
00:13:00,440 --> 00:13:01,820
যমজ?!
202
00:13:01,820 --> 00:13:03,530
ওর বোন কোথায়?
203
00:13:03,530 --> 00:13:05,490
ওর ছোট বোনটা কোথায়?
204
00:13:06,150 --> 00:13:08,490
"আমি শীঘ্রই তোমাকে নিতে আসছি।"
205
00:13:09,030 --> 00:13:10,410
কে এটা?
206
00:13:10,410 --> 00:13:12,720
আমাকে নিতে আসছে?
207
00:13:12,720 --> 00:13:14,060
মানে কী?
208
00:13:19,190 --> 00:13:19,690
একটা ছেলে?
209
00:13:20,570 --> 00:13:21,900
ও হ্যাঁ।
210
00:13:21,900 --> 00:13:23,490
সম্ভবত সাত বা আট বছর আগে একজন ছিল।
211
00:13:23,490 --> 00:13:27,460
তারমানে, মি. আর মিসের হাইনাউ মারা যাওয়ার
আগে তারা একটা ছেলেকে লালনপালন করতেন?
212
00:13:28,040 --> 00:13:29,670
সে কেমন ছিল?
213
00:13:29,670 --> 00:13:31,170
মানে?
214
00:13:31,670 --> 00:13:33,670
এটা তো অনেক আগের কথা...
215
00:13:33,670 --> 00:13:36,920
আর ছেলেটা মাত্র এক বছরের
মতো সময় তাদের সাথে ছিল।
216
00:13:37,630 --> 00:13:39,680
আমার কিছু মনে নেই।
217
00:13:40,260 --> 00:13:42,430
ছেলেটার কি কোনো ছোটবোন ছিল?
218
00:13:43,100 --> 00:13:44,640
না ছেলেটা একাই ছিল।
219
00:13:44,640 --> 00:13:48,390
যাইহোক, তাদের সাথে যা ঘটেছে
আমি তা ভুলে যেতে চাই।
220
00:13:48,390 --> 00:13:51,190
ওই ঘটনার পর আমি এই জায়গা
ছাড়ার কথাও ভাবছিলাম।
221
00:13:59,160 --> 00:14:01,820
আমি ওই ছেলেটার ব্যাপারে জানি।
222
00:14:03,450 --> 00:14:04,890
উপরে আসছ না কেন?
223
00:14:04,890 --> 00:14:06,890
আমি চা বানাতে যাচ্ছিলাম।
224
00:14:14,380 --> 00:14:15,380
এসো, বসো।
225
00:14:15,710 --> 00:14:17,170
আচ্ছা।
226
00:14:17,590 --> 00:14:18,840
ধন্যবাদ।
227
00:14:18,840 --> 00:14:20,380
আমি...
228
00:14:20,760 --> 00:14:21,890
বসো।
229
00:14:43,200 --> 00:14:45,370
চা নাও।
230
00:14:51,080 --> 00:14:51,790
ধন্যবাদ।
231
00:14:59,470 --> 00:15:01,090
তুমি একজন ডাক্তার, তাই না?
232
00:15:02,260 --> 00:15:04,100
আমি সেই ছেলেটার কাছে শুনেছিলাম।
233
00:15:04,850 --> 00:15:06,890
তুমি ডা. তেনমা, না?
234
00:15:09,580 --> 00:15:11,440
কেউ তোমাকে নিতে আসছে?
235
00:15:11,440 --> 00:15:12,560
কে?
236
00:15:12,560 --> 00:15:14,770
জানি না।
237
00:15:14,770 --> 00:15:16,650
কেউ আমাকে ই-মেইল পাঠিয়েছে।
238
00:15:17,190 --> 00:15:19,030
তোমাকে খুশি লাগছে।
239
00:15:19,030 --> 00:15:24,320
তুমি কি ভাবছ যে, সাদা ঘোড়ায় চেপে
কোনো রাজপুত্র তোমাকে নিতে আসবে?
240
00:15:25,530 --> 00:15:26,370
কি হিংসে হয়?
241
00:15:26,870 --> 00:15:29,890
আবার দিবাস্বপ্ন দেখছ তুমি।
242
00:15:29,890 --> 00:15:33,440
"তোমাকে ফুলে মুড়িয়ে দিতেই আমার জন্ম।"
243
00:15:33,870 --> 00:15:37,250
জানতাম না যে এই সময়েইও
মানুষ এমন কবিতা লেখে।
244
00:15:38,800 --> 00:15:40,170
হেই...
245
00:15:40,170 --> 00:15:43,260
আমাদের ক্লাসে কিছুদিন থেকে
নতুন একটা ছেলে আসছে।
246
00:15:43,260 --> 00:15:44,390
ওহ, হ্যাঁ!
247
00:15:44,840 --> 00:15:50,640
যেখানে বসলেই প্রফেসর প্রশ্ন জিজ্ঞাসা করে,
সেই রুম ১২'র “লিজেন্ডারি সিটে” ও বসে।
248
00:15:51,020 --> 00:15:53,350
কিন্তু প্রফেসর কখনো তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেনা।
249
00:15:53,350 --> 00:15:55,560
হ্যাঁ, হ্যাঁ। আর এটা কি জানো?
250
00:15:55,560 --> 00:15:58,360
সে পুরোটা সময় নিনার দিকে তাকিয়ে থাকে।
251
00:15:59,190 --> 00:15:59,980
সে-ই হবে!
252
00:16:00,480 --> 00:16:01,490
কী?
253
00:16:01,740 --> 00:16:03,070
সেটাই তো হওয়ার কথা।
254
00:16:03,070 --> 00:16:04,360
সে-ই তোমার সেই সাদা ঘোড়ায় চাপা রাজপুত্র!
255
00:16:08,910 --> 00:16:13,580
সে তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, ডা. তেনমা।
256
00:16:14,370 --> 00:16:18,590
সে বলছিল, তুমি তার জীবন বাঁচিয়েছ।
আর তুমি তার বাবা-মার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
257
00:16:19,000 --> 00:16:21,340
সে নিজের নাম কী বলেছিল?
258
00:16:21,340 --> 00:16:22,760
ফ্রানৎস।
259
00:16:22,760 --> 00:16:25,470
কিন্তু ও বলেছিল সেটা ওর আসল নাম নয়।
260
00:16:26,640 --> 00:16:30,470
আপনাকে সে এতো বিশ্বাস করত
যে আপনাকে সেটাও বলেছিল?
261
00:16:33,810 --> 00:16:36,940
সে হঠাৎ কোথা থেকে যেন চলে আসে।
262
00:16:36,940 --> 00:16:42,990
মি. আর মিসেস হাইনাউ প্রায় এক
বছর তার লালনপালন করেছিলেন।
263
00:16:44,320 --> 00:16:46,820
না, আরো সঠিকভাবে বললে...
264
00:16:46,820 --> 00:16:54,330
মার্চ ১৯৮৭ থেকে এপ্রিল ১৯৮৮, চৌদ্দ মাস।
265
00:16:54,330 --> 00:16:57,960
তারপর একদিন, সে হঠাৎ উধাও হয়ে গেল।
266
00:16:57,960 --> 00:17:00,750
অনেক বুদ্ধিমান ছিল ছেলেটা।
267
00:17:00,750 --> 00:17:03,240
আর ভদ্রও ছিল অনেক।
268
00:17:03,240 --> 00:17:05,900
সে এই রুমে আসত?
269
00:17:05,930 --> 00:17:07,510
প্রতিদিন।
270
00:17:07,510 --> 00:17:10,810
আমি একা থাকি, তাই সে
আসলে ভালোই লাগত।
271
00:17:11,350 --> 00:17:13,350
সে ঐ চেয়ারটাতে বসত...
272
00:17:13,350 --> 00:17:15,560
...আর বেশিরভাগ সময় পড়াশোনাই করত।
273
00:17:16,270 --> 00:17:21,730
আমার শেখানো ইংলিশ আর ফ্রেঞ্চ
সে খুব দ্রুত রপ্ত করে ফেলে।
274
00:17:21,730 --> 00:17:26,570
যখন সে উধাও হয়ে গেল, তখন সে দুটো
ভাষাতেই অনর্গল কথা বলতে পারত।
275
00:17:26,900 --> 00:17:29,070
আর তখন তার বয়স ছিল মাত্র বারো।
276
00:17:31,780 --> 00:17:34,580
আর কিছু মনে আছে আপনার?
277
00:17:35,000 --> 00:17:38,620
আমি যা-ই বলতাম, সে সেটাই
খুব মনোযোগ দিয়ে শুনত।
278
00:17:38,620 --> 00:17:42,840
তোমার কী মনে হয়, কোন ধরণের
গল্প শুনতে তার মজা লাগত?
279
00:17:45,130 --> 00:17:46,840
যুদ্ধের গল্প।
280
00:17:47,300 --> 00:17:48,840
যুদ্ধ?
281
00:17:48,840 --> 00:17:51,470
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময়...
282
00:17:51,470 --> 00:17:54,270
...আমি নৌবাহিনীর একটা সাবমেরিনে ছিলাম।
283
00:17:54,270 --> 00:17:56,640
আমদের উপর মিত্রশক্তির আক্রমণের গল্প...
284
00:17:56,640 --> 00:18:01,360
...শুনতে সে সবচেয়ে বেশি পছন্দ করত।
285
00:18:01,360 --> 00:18:03,550
আমরা সমুদ্রের ১২০ মিটার নিচে ছিলাম...
286
00:18:03,550 --> 00:18:05,960
...শত্রুদের আক্রমণে অনেক ক্ষতি হওয়ার পরেও...
287
00:18:05,990 --> 00:18:10,050
...আমরা আরো গভীরে যেতে থাকি।
288
00:18:10,050 --> 00:18:14,760
পানির চাপের নিচে, সেই সাবমেরিনের মধ্যে,
আমরা ভয় নিয়ে অপেক্ষা করতে থাকি।
289
00:18:15,700 --> 00:18:21,880
আটত্রিশ ঘণ্টা পর, আমরা
সেই নরক থেকে ফিরে আসি।
290
00:18:22,340 --> 00:18:24,250
যেকোনো সাধারণ বাচ্চা...
291
00:18:24,250 --> 00:18:27,840
...এই গল্পকে কোনো অ্যাডভেঞ্চারের
গল্প হিসেবে নেবে।
292
00:18:27,840 --> 00:18:29,780
কিন্তু সে ছিল অন্যদের থেকে আলাদা।
293
00:18:29,780 --> 00:18:32,780
যে জিনিসের প্রতি তার
সবচেয়ে বেশি আগ্রহ ছিল...
294
00:18:33,550 --> 00:18:34,760
...তা হল আতঙ্ক।
295
00:18:36,020 --> 00:18:38,270
চরম আতঙ্ক।
296
00:18:38,270 --> 00:18:42,310
শুধু একটা জিনিসের প্রতিই তার আগ্রহ ছিল।
297
00:18:42,310 --> 00:18:44,480
সেটা হল, মৃত্যুর মুখে দাঁড়িয়ে
মানুষের প্রতিক্রিয়া কেমন হয়?
298
00:18:44,900 --> 00:18:47,240
সে ভয় নিয়ে খেলা করত!
299
00:18:52,780 --> 00:18:53,700
কেমন...
300
00:18:54,370 --> 00:18:56,740
আপনার গল্প শোনার সময় তার
মুখে কেমন অভিব্যক্তি ফুটে উঠত?
301
00:18:57,160 --> 00:19:01,500
সম্ভবত তার চোখ চিকচিক করত,
আর তার মুখে হাসি থাকত।
302
00:19:02,580 --> 00:19:03,210
সম্ভবত?
303
00:19:04,040 --> 00:19:05,960
আসলে, আমি চোখে দেখতে পাইনা।
304
00:19:07,340 --> 00:19:08,630
হ্যাঁ।
305
00:19:08,630 --> 00:19:13,970
ছেলেটার আসল নাম কী, কিংবা সে দেখতেই
বা কেমন কোনোটাই আমি জানিনা।
306
00:19:15,300 --> 00:19:20,690
একটু আগে বললে না, সে
আমাকে বিশ্বাস করত?
307
00:19:21,190 --> 00:19:24,310
সে আসলে কাউকেই বিশ্বাস করেনা।
308
00:19:24,310 --> 00:19:28,110
সে শুধু একজন মানুষকেই বিশ্বাস করে।
309
00:19:28,110 --> 00:19:29,320
আর সে হলো তার ছোট বোন।
310
00:19:30,440 --> 00:19:33,070
আমি...আমি সেই মেয়েটাকে খুঁজছি!
311
00:19:33,820 --> 00:19:36,910
ও বলেছিল ওর বোনের বয়স যখন
বিশ হবে তখন সে তাকে নিতে যাবে।
312
00:19:37,240 --> 00:19:37,790
কোথায়?
313
00:19:38,370 --> 00:19:39,660
হাইডেলবার্গ।
314
00:19:44,080 --> 00:19:45,290
আমি যাচ্ছি!
315
00:19:46,290 --> 00:19:48,300
সাবধানে বাইক চালিও!
316
00:19:48,500 --> 00:19:49,510
আচ্ছা!
317
00:19:50,760 --> 00:19:52,320
আব্বু, আমি গেলাম।
318
00:19:52,320 --> 00:19:54,280
আচ্ছা। সাবধানে যেও।
319
00:19:57,970 --> 00:19:59,560
গেলাম!
320
00:20:07,110 --> 00:20:08,820
সময় প্রায় হয়ে এসেছে।
321
00:20:09,570 --> 00:20:10,610
কিন্তু...
322
00:20:10,610 --> 00:20:12,320
আমরা এটাই ঠিক করেছিলাম, মনে আছে?
323
00:20:12,320 --> 00:20:15,070
ওর বয়স বিশ হলে, আমরা ওকে সব বলব।
324
00:20:15,740 --> 00:20:18,780
যে ও আমাদের মেয়ে নয়।
325
00:20:26,250 --> 00:20:29,050
আরে, আমার এসব ভাল্লাগেনা।
326
00:20:29,050 --> 00:20:31,670
কী বলছ? তুমিই তো বলেছিলে
তুমি তার সাথে দেখা করতে চাও।
327
00:20:31,670 --> 00:20:34,590
আমরা ওকে তোমার সাথে এখানে
দেখা করার জন্য রাজি করিয়েছি।
328
00:20:34,970 --> 00:20:37,780
যাও তোমার সাদা ঘোড়ায় চাপা
রাজপুত্রের সাথে দেখা করো।
329
00:20:37,780 --> 00:20:38,760
পরে কথা হবে!
330
00:20:39,740 --> 00:20:41,600
আরে, ক্লারা! বেয়ার্দে!
331
00:20:45,810 --> 00:20:48,020
আমাকে না জানিয়েই ওরা এগুলো কেন করল?
332
00:20:53,990 --> 00:20:55,150
আরে, দেখো!
333
00:20:55,150 --> 00:20:55,800
ও এসে পড়েছে!
334
00:21:08,710 --> 00:21:11,170
হ্যালো, তুমি নিনা ফর্তনার?
335
00:21:11,590 --> 00:21:12,670
হ্যাঁ।
336
00:21:13,460 --> 00:21:16,660
আমম, আমি অটো হুবারমান।
337
00:21:18,780 --> 00:21:20,330
হ্যালো।
338
00:21:38,950 --> 00:21:39,780
কে?
339
00:21:41,700 --> 00:21:42,450
তুমি কে?
340
00:21:44,700 --> 00:21:48,620
আমি ওকে আগে কোথায় দেখেছি?
341
00:21:58,720 --> 00:21:59,720
তুমি...
342
00:22:00,340 --> 00:22:01,600
...কে?
343
00:22:16,990 --> 00:22:18,400
নিনা!
344
00:22:18,780 --> 00:22:19,240
নিনা?
345
00:22:19,240 --> 00:22:20,680
কী হলো? ঠিক আছ?
346
00:22:20,620 --> 00:22:21,410
নিনা!
347
00:22:20,680 --> 00:22:22,280
নিনা, চোখ খোলো!
348
00:22:22,280 --> 00:22:23,410
ওঠো নিনা!
349
00:22:23,410 --> 00:22:23,950
নিনা!
350
00:22:24,540 --> 00:22:25,700
নিনা, ঠিক আছ?!
351
00:22:25,700 --> 00:22:26,520
নিনা!
352
00:22:28,520 --> 00:22:35,520
অনুবাদক:
ফেরদৌস শুভ
353
00:23:48,900 --> 00:23:53,530
Next Epiosde:
The Missing