1 00:00:02,870 --> 00:00:05,160 এখন কেমন লাগছে, মি. ইয়ুঙ্কারস? 2 00:00:09,000 --> 00:00:11,710 মি. ইয়ুঙ্কারস, আপনি জানেন আমি কে? 3 00:00:12,880 --> 00:00:14,210 আপনি এই আঙুলটি দেখতে পাচ্ছেন? 4 00:00:17,340 --> 00:00:18,300 কী হলো? 5 00:00:18,300 --> 00:00:19,220 উত্তর দিতে পারবেন? 6 00:00:24,060 --> 00:00:24,720 কী? 7 00:00:28,940 --> 00:00:30,730 কী বলছেন, মি. ইয়ুঙ্কারস? 8 00:00:32,610 --> 00:00:35,730 ...ংস্টার...আসছে... 9 00:00:36,360 --> 00:00:38,740 আসছে? কী আসছে? 10 00:00:39,150 --> 00:00:41,450 মন্সটারটা... আসছে... 11 00:00:45,370 --> 00:00:48,460 মন্সটারটা... আসছে... 12 00:00:51,290 --> 00:00:52,830 মন্সটার? 13 00:02:24,240 --> 00:02:27,620 Night of the Execution 14 00:02:27,630 --> 00:02:32,550 আমি জানি আপনি এখন কথা বলতে পারছেন, ইয়ুঙ্কারস। 15 00:02:33,340 --> 00:02:37,560 গত দুই বছরে চার মধ্যবয়সী দম্পতির খুনের সময়... 16 00:02:37,560 --> 00:02:42,060 আপনাকে ঘটনাস্থলের আশেপাশে দেখা গিয়েছে। 17 00:02:42,890 --> 00:02:45,560 তাই না, অ্যাডলফ ইয়ুঙ্কারস? 18 00:02:51,110 --> 00:02:53,030 আচ্ছা, ঠিক আছে। 19 00:02:53,030 --> 00:02:56,030 আমি জানি আপনি তালা ভাঙার কাজ করেন। 20 00:02:56,530 --> 00:03:00,040 আপনার কাজ শুধুই তালা খোলা। 21 00:03:00,620 --> 00:03:08,050 আপনি সম্ভবত তেমন চমৎকার ভাবে তাদের গলা কাটতে পারতেন না। 22 00:03:08,840 --> 00:03:13,880 তার মানে আপনার সাথে আরো কেউ ছিল। 23 00:03:13,880 --> 00:03:17,760 আমার যা মনে হচ্ছে, মজবুত তালা ভেঙে... 24 00:03:17,760 --> 00:03:24,190 ...বিনা বাধায় সেই মধ্যবয়সী দম্পতিদের হত্যার পেছনে অন্তত তিনজন লোকের হাত আছে। 25 00:03:24,900 --> 00:03:29,730 চাকু হাতে পটু, এমন সন্দেহভাজনের তালিকাটা অনেকটা ছোট হয়ে এসেছে। 26 00:03:29,730 --> 00:03:33,570 কে কে আপনার সঙ্গী ছিল তা জানা আর কিছু সময়ের ব্যাপার মাত্র। 27 00:03:34,360 --> 00:03:37,070 ...আপনি আমাদের বলুন আর না-ই বলুন। 28 00:03:39,870 --> 00:03:44,210 কিন্তু, আমি আসলে আপনার কাছে এটা জানতে চাচ্ছিনা। 29 00:03:45,210 --> 00:03:48,590 আমি জানতে চাচ্ছি, কেন আপনি পুরো জার্মানি ঘুরে এই অপরাধগুলো করলেন। 30 00:03:48,590 --> 00:03:52,710 আর কেনই বা নিঃসন্তান মধ্যবয়সী দম্পতিদের মারলেন। 31 00:03:53,470 --> 00:03:55,680 টাকা-পয়সা লুট করা হয়েছে, কিন্তু... 32 00:03:55,680 --> 00:03:58,350 ...এতো কম পরিমান জিনিস তিনজনের মধ্যে ভাগাভাগি করাটা... 33 00:03:58,350 --> 00:04:00,560 ...এই অপরাধের সাথে খাপ খাচ্ছে না। 34 00:04:03,810 --> 00:04:04,890 তাহলে? 35 00:04:04,890 --> 00:04:07,650 একটা চুক্তি করলে কেমন হয়? 36 00:04:07,650 --> 00:04:10,730 এখন যদি আপনি দোষ স্বীকার করেন, আমরা আপনার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেবো। 37 00:04:13,240 --> 00:04:16,240 আপনাদেকে কে এই কাজের জন্য ভাড়া করেছিল? 38 00:04:26,670 --> 00:04:27,710 মি. ইয়ুঙ্কারস! 39 00:04:27,710 --> 00:04:29,790 ঠিক আছে! ঠিক আছে! 40 00:04:30,420 --> 00:04:32,300 অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে! 41 00:04:33,010 --> 00:04:34,800 না, আরেকটু বাকি আছে। 42 00:04:35,720 --> 00:04:37,010 দয়াকরে চলে যান! 43 00:04:37,010 --> 00:04:38,300 এটা দায়িত্বরত চিকিৎসকের অর্ডার! 44 00:04:43,350 --> 00:04:46,440 আচ্ছা, ঠিক আছে। আমি পরে আবার আসব। 45 00:04:46,440 --> 00:04:47,140 যাইহোক... 46 00:04:47,140 --> 00:04:49,770 আমি কিছু লোককে রেখে যাচ্ছি... 47 00:04:49,770 --> 00:04:52,360 ...যাতে তাকে বিষ না দেওয়া যেতে পারে, আর সে না পালাতে পারে... 48 00:04:54,740 --> 00:05:00,570 কোনো কারণে বিপদ সবসময়ই আপনার পেছনে পড়ে থাকে, ডা. তেনমা। 49 00:05:01,200 --> 00:05:02,490 কী বলতে চাচ্ছেন আপনি?! 50 00:05:02,870 --> 00:05:04,330 মজা করছিলাম। 51 00:05:04,330 --> 00:05:06,290 আচ্ছা তাহলে, আমি আসি। 52 00:05:20,550 --> 00:05:22,430 আরে, কোথায় যাচ্ছেন? 53 00:05:23,260 --> 00:05:24,470 হাঁটতে। 54 00:05:24,470 --> 00:05:26,560 আপনি অনুমতি ছাড়া এসব করতে পারেন না! 55 00:05:27,230 --> 00:05:29,850 রোগীর মাঝেমধ্যে একটু ঘোরাঘুরি করা দরকার। 56 00:05:29,850 --> 00:05:31,650 আমরা শুধু বাইরের মাঠে যাচ্ছি। 57 00:05:31,650 --> 00:05:33,900 এতো চিন্তিত না হয়ে, আপনিও আসছেন না কেন? 58 00:05:47,120 --> 00:05:49,580 আজকের আবহাওয়া সুন্দর আর উষ্ণ। 59 00:05:51,500 --> 00:05:53,170 আপনি কথা বলতে পারছেন, তাই না? 60 00:05:55,670 --> 00:05:59,050 এমন দিনগুলোই বেঁচে থাকাকে আনন্দময় করে তোলে। 61 00:05:59,930 --> 00:06:03,550 মাঝেমধ্যে মনে হয় এমন দিনগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারব না। 62 00:06:03,550 --> 00:06:07,390 বিশেষ করে, যখন প্রতিনিয়ত জীবন-মৃত্যুর সম্মুখীন হই। 63 00:06:08,310 --> 00:06:13,730 তাই খ্যাতির পেছনে কিংবা গবেষণায় মনোযোগ দেওয়াই ডাক্তারদের কাছে সহজ মনে হয়। 64 00:06:15,190 --> 00:06:17,110 আমিও সেরকমই ছিলাম। 65 00:06:18,570 --> 00:06:21,410 আমি প্রোমোশন পেতে চেয়েছিলাম যাতে নিজের ইচ্ছামতো গবেষণা করতে পারি। 66 00:06:21,410 --> 00:06:25,280 আমি মনে করতাম, সার্জারিতে সফল হওয়াই আমার পজিশন ধরে রাখায় একমাত্র উপায়। 67 00:06:26,620 --> 00:06:31,120 কিন্তু একটা ছেলের অপারেশন করার পর আমি বদলে যাই। 68 00:06:32,420 --> 00:06:34,250 দুটো যমজ বাচ্চার মধ্যে বড় ছিল সে। 69 00:06:35,210 --> 00:06:38,050 তার মাথায় গুলি লেগেছিল। তাকে বাঁচানোর ফলে.... 70 00:06:38,050 --> 00:06:41,550 ...আমি আবার একজন আসল ডাক্তার হতে পেরেছিলাম। 71 00:06:43,010 --> 00:06:45,930 তার কারণে আমি বুঝতে পারি যে, সবার জীবনের মূল্য সমান। 72 00:06:45,930 --> 00:06:48,810 আর একজনের ডাক্তারের কাজ তাদের বাঁচানো। 73 00:06:54,060 --> 00:06:55,110 ধন্যবাদ! 74 00:07:00,190 --> 00:07:01,740 মানুষ চাইলেই বদলে যেতে পারে। 75 00:07:02,610 --> 00:07:04,240 এখনো বেশি দেরি হয়ে যায়নি। 76 00:07:11,830 --> 00:07:12,500 ডাক্তার... 77 00:07:14,500 --> 00:07:18,800 আপনি আমার চেয়ে বয়সে খুব একটা বড় নন কিন্তু... 78 00:07:18,800 --> 00:07:20,710 ...আপনি আমার বাবার মতো। 79 00:07:21,300 --> 00:07:24,010 আপনি আমার জীবন বাঁচিয়েছেন। 80 00:07:24,890 --> 00:07:27,010 আপনি আমার কাছে বাবার মতো। 81 00:07:27,850 --> 00:07:30,520 তাহলে তো মনে হচ্ছে আমি বেশ বড় একটা ছেলে পেয়ে গেলাম! 82 00:07:31,100 --> 00:07:35,520 আমি যখন ছোট ছিলাম, আমি একটা মেকানিকাল ঘড়ি চাইতাম। 83 00:07:36,900 --> 00:07:38,400 ঐ যে... 84 00:07:38,400 --> 00:07:43,900 ...প্রতি ঘণ্টায় একটা কাঠের নাটক্র‍্যাকার সৈন্য বের হয়ে আসে, ওগুলো। 85 00:07:44,660 --> 00:07:50,330 আমি সবসময়ই ঐ ঘড়িটার কথা ভাবতাম, আর ঘড়ির দোকানের জানালার সামনে দাঁড়িয়ে থাকতাম। 86 00:07:51,750 --> 00:07:55,540 জীবনে প্রথম আমি সেই দোকানেরই তালা ভাঙি। 87 00:07:57,920 --> 00:08:01,630 আমি সাথে সাথে ধরা পড়ে গেছিলাম, আর ঘড়িটাও নিতে পারিনি। 88 00:08:02,710 --> 00:08:06,840 কিন্তু তারপর, তালা খোলাই আমার পেশা হয়ে গেল। 89 00:08:07,720 --> 00:08:11,770 প্রথমে, আমি শুধু ঘড়িটাই চাইতাম... 90 00:08:12,390 --> 00:08:15,520 আমি শুধু ঘড়িটা চেয়েছিলাম, আর... 91 00:08:16,540 --> 00:08:17,250 আমি... 92 00:08:23,190 --> 00:08:24,820 সবকিছু বলে দিন। 93 00:08:26,070 --> 00:08:29,990 পুলিশকে সবকিছু বলে দিন, আর প্রথম থেকে শুরু করুন। 94 00:08:34,500 --> 00:08:35,540 তাদেরকে মেরে ফেলেছে... 95 00:08:36,370 --> 00:08:38,190 আমার সব সাথীদের... 96 00:08:38,190 --> 00:08:39,540 ...মেরে ফেলেছে... 97 00:08:40,380 --> 00:08:41,130 কে? 98 00:08:43,630 --> 00:08:46,590 সেই মন্সটার, যার কথা বলছিলেন? 99 00:08:57,190 --> 00:08:59,400 এই ডেটটাতে আবার কোনো সমস্যা বাঁধাবেন না। 100 00:08:59,400 --> 00:09:01,610 আজকের এই ডেট ঠিক করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। 101 00:09:02,730 --> 00:09:04,820 ও একজন এমপির মেয়ে। 102 00:09:04,820 --> 00:09:07,950 মেয়েটা সুন্দরী এবং বুদ্ধিমতী। 103 00:09:07,950 --> 00:09:09,110 মেয়েটা ভালো, বলছি আপনাকে! 104 00:09:10,450 --> 00:09:11,870 আচ্ছা আগে তার সাথে দেখা করি। 105 00:09:12,530 --> 00:09:14,080 কিন্তু মনে হয় আপনিই ঠিক। 106 00:09:14,080 --> 00:09:16,960 আমার বোধহয় বিয়ে করে ফেলার কথা ভাবা উচিত... 107 00:09:17,910 --> 00:09:19,040 অবশ্যই আমার কথা ঠিক। 108 00:09:19,040 --> 00:09:22,630 আপনার মতো একজনের এখনো বিয়ে হয়নি এটা ভাবাই যায়না... 109 00:09:23,670 --> 00:09:24,880 আরে। 110 00:09:29,840 --> 00:09:35,890 প্রতি ঘণ্টায় একটা কাঠের নাটক্র‍্যাকার সৈন্য বের হয়ে আসে, ওগুলো। 111 00:09:36,270 --> 00:09:37,350 এটাই! 112 00:09:40,650 --> 00:09:41,650 শুনুন! 113 00:09:41,650 --> 00:09:42,650 জানালার পাশের ঐ ঘড়িটা... 114 00:09:42,650 --> 00:09:44,340 আরে, কী করছেন? 115 00:09:44,340 --> 00:09:46,630 আপনার ডেটের সময় হয়ে যাচ্ছে! 116 00:09:57,410 --> 00:09:59,540 মানুষ চাইলেই বদলে যেতে পারে। 117 00:09:59,540 --> 00:10:01,170 এখনো বেশি দেরি হয়ে যায়নি। 118 00:10:14,810 --> 00:10:16,310 অফিসার... 119 00:10:16,310 --> 00:10:18,140 হেই, অফিসার! 120 00:10:18,140 --> 00:10:19,690 আপনি ওখানে আছে তো? 121 00:10:23,560 --> 00:10:25,070 আমি সবকিছু বলতে রাজি আছি। 122 00:10:25,070 --> 00:10:27,650 কিন্তু ডা. তেনমকে ডাকতে পারবেন? 123 00:10:30,860 --> 00:10:32,110 অফিসার? 124 00:10:36,910 --> 00:10:38,250 অফিসার... 125 00:10:51,170 --> 00:10:54,010 আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি কি রোগীকে দেখতে যেতে পারি? 126 00:10:54,010 --> 00:10:56,180 ওহ, অবশ্যই। যান, ডা. তেনমা। 127 00:10:56,180 --> 00:10:57,350 ওটা কী? 128 00:10:58,060 --> 00:10:59,600 একটা ভালো জিনিস খুঁজে পেয়েছি। 129 00:11:16,240 --> 00:11:17,200 আরে, কী হয়েছে?! 130 00:11:17,950 --> 00:11:18,950 উঠুন! 131 00:11:20,660 --> 00:11:21,660 মারা গেছে... 132 00:11:26,920 --> 00:11:28,000 ক্যান্ডি...? 133 00:11:29,300 --> 00:11:30,030 মি. ইয়ুঙ্কারস! 134 00:11:45,900 --> 00:11:46,900 মি. ইয়ুঙ্কারস! 135 00:11:51,710 --> 00:11:52,920 সেবারও এমনটাই হয়েছিল! 136 00:11:54,200 --> 00:11:55,780 বিষাক্ত ক্যান্ডি! 137 00:11:55,780 --> 00:11:57,120 আমার রোগী গায়েব! 138 00:11:57,740 --> 00:12:00,200 নয় বছর আগেও ঠিক এমনটাই ঘটেছিল! 139 00:12:05,790 --> 00:12:06,830 মি. ইয়ুঙ্কারস! 140 00:12:27,400 --> 00:12:28,400 মি. ইয়ুঙ্কারস? 141 00:12:31,530 --> 00:12:33,360 এটা আমি, তেনমা! 142 00:12:34,280 --> 00:12:35,360 ডাক্তার! 143 00:12:38,870 --> 00:12:41,540 আসবেন না, ডাক্তার! 144 00:12:43,160 --> 00:12:45,620 হাসপাতালে ফিরে চলুন, মি. ইয়ুঙ্কারস। 145 00:12:45,620 --> 00:12:46,670 সব ঠিক হয়ে যাবে। 146 00:12:48,380 --> 00:12:50,170 না, ডাক্তার! 147 00:12:50,170 --> 00:12:51,500 আপনি এখানে আসবেন না! 148 00:12:55,880 --> 00:12:58,510 ওর দিকে তাকাবেন না! 149 00:13:00,350 --> 00:13:01,260 ওর দিকে? 150 00:13:01,680 --> 00:13:04,470 সে-ই আমার বাকি সঙ্গীদের মেরেছে! 151 00:13:04,470 --> 00:13:06,520 ও আপনাকেও মেরে ফেলবে, ডাক্তার! 152 00:13:14,820 --> 00:13:15,780 আ-আপনি কে?! 153 00:13:16,450 --> 00:13:18,070 না, ডাক্তার! 154 00:13:18,070 --> 00:13:19,280 আর কাছে আসবেন না! 155 00:13:20,450 --> 00:13:22,370 অনেকদিন পর দেখা হলো, ডাক্তার। 156 00:13:23,410 --> 00:13:24,290 এটা আমি। 157 00:13:26,750 --> 00:13:31,290 আপনি নয় বছর আগে আমার জীবন বাঁচিয়েছিলেন, মনে পড়ে? 158 00:13:32,670 --> 00:13:33,960 নয় বছর আগে...? 159 00:13:35,300 --> 00:13:39,430 আপনি সম্ভবত সেই যমজ দুজনের কথা ভুলে গেছেন... 160 00:13:42,760 --> 00:13:43,760 ইয়োহান? 161 00:13:50,700 --> 00:13:52,040 ইয়োহান... 162 00:13:58,630 --> 00:14:01,300 হ্যাঁ, সেই যমজ বাচ্চা। 163 00:14:02,170 --> 00:14:03,550 তাহলে আপনার আমাকে মনে আছে। 164 00:14:03,920 --> 00:14:04,920 পালান! 165 00:14:04,920 --> 00:14:06,340 ও আপনাকে মেরে ফেলবে, ডাক্তার! 166 00:14:07,430 --> 00:14:09,390 তুমি ওর সাথে কী করতে যাচ্ছো? 167 00:14:09,390 --> 00:14:11,350 মি. ইয়ুঙ্কারস আমার রোগী! 168 00:14:12,140 --> 00:14:13,350 কী করতে যাচ্ছি? 169 00:14:23,150 --> 00:14:24,240 ওকে মারতে, অবশ্যই। 170 00:14:25,360 --> 00:14:26,110 থামো! 171 00:14:26,110 --> 00:14:28,070 ডাক্তার, পালান! 172 00:14:28,070 --> 00:14:29,870 সে-ই আমার বাকি সঙ্গীদের মেরেছে! 173 00:14:31,450 --> 00:14:33,870 সে আমাদের ভাড়া করেছিল! 174 00:14:33,870 --> 00:14:36,290 আমরা তার কাছ থেকে ফোনকল পেতাম! 175 00:14:36,290 --> 00:14:37,620 প্রতিবার কাজ শেষ করার পর... 176 00:14:37,620 --> 00:14:39,790 ...সে অনেকগুলো টাকা একটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিত... 177 00:14:39,790 --> 00:14:42,090 ...আমরা তিনজনে তা ভাগ করে নিতাম! 178 00:14:42,880 --> 00:14:44,260 তাহলে... 179 00:14:44,260 --> 00:14:47,470 ...তুমিই সে যে, সেই চার মধ্যবয়সী দম্পতিদের মারার... 180 00:14:47,470 --> 00:14:48,590 ...অর্ডার দিয়েছিল?! 181 00:14:51,100 --> 00:14:55,560 পুলিশ আমাদের পিছনে পড়ে গেছিল, তাই আমরা তার পথের কাঁটা হয়ে উঠেছিলাম! 182 00:14:56,100 --> 00:14:58,940 ফ্রিৎস, বিগ বরিস... 183 00:14:58,940 --> 00:15:00,520 সে এরমধ্যেই ওদের মেরে ফেলেছে! 184 00:15:01,520 --> 00:15:04,110 মারা যাওয়া আগে, ফ্রিৎস আমাকে বলেছিল... 185 00:15:05,570 --> 00:15:09,240 ...যে একটা মন্সটার আমাদের ভাড়া করেছে! 186 00:15:10,240 --> 00:15:13,740 কাউকে মারতে ওর একটুও হাত কাঁপে না! 187 00:15:13,740 --> 00:15:15,750 পালান! ও আপনাকেও মেরে ফেলবে, ডাক্তার! 188 00:15:16,250 --> 00:15:18,160 পালান, ডাক্তার! 189 00:15:18,160 --> 00:15:20,750 আপনি একটু বেশিই কথা বলেন, মি. ইয়ুঙ্কারস! 190 00:15:21,170 --> 00:15:21,960 থামো! 191 00:15:22,590 --> 00:15:24,090 ওকে মেরো না, ইয়োহান! 192 00:15:24,090 --> 00:15:27,720 মি. ইয়ুঙ্কারস তোমার পরিচয় জানে না, কিন্তু আমি জানি! 193 00:15:27,720 --> 00:15:29,970 আমি তোমার চিকিৎসা করেছিলাম! 194 00:15:31,800 --> 00:15:35,470 তুমি ইয়োহান লিবার্ট, 195 00:15:36,470 --> 00:15:40,400 যে পূর্ব জার্মান ব্যবসায় উপদেষ্টা ১৯৮৬ তে পালিয়ে এসেছিলেন... 196 00:15:40,400 --> 00:15:45,480 ...তুমি সেই মিখায়েল লিবার্টের ছেলে! 197 00:15:45,480 --> 00:15:49,820 আমি তোমার অতীত জানি, তাই তুমি পালাতে পারবে না! 198 00:15:49,820 --> 00:15:51,490 আর অপরাধ কোরোনা, ইয়োহান! 199 00:15:52,620 --> 00:15:53,830 ইয়োহান, হাহ্? 200 00:15:54,620 --> 00:15:57,000 মনে হয় একসময় আমাকে সেই নামে ডাকা হতো। 201 00:15:59,160 --> 00:16:02,500 কিন্তু ওটা আমার আসল নাম নয়। 202 00:16:03,630 --> 00:16:04,750 মানে? 203 00:16:05,880 --> 00:16:07,880 কেউ আমার অতীত জানে না। 204 00:16:08,800 --> 00:16:12,260 ঐ চার দম্পতি, আর লিবার্ট পরিবার... 205 00:16:14,970 --> 00:16:16,760 কিন্তু আপনার বিষয়টা আলাদা, ডাক্তার। 206 00:16:17,680 --> 00:16:19,980 আপনি আমার জীবন বাঁচিয়েছেন। 207 00:16:21,140 --> 00:16:23,690 আপনি আমার কাছে বাবার মতো। 208 00:16:24,310 --> 00:16:25,980 বাবা? আমি? 209 00:16:26,770 --> 00:16:30,700 কারণ, আপনি না থাকলে, আমিও এখানে থাকতাম না। 210 00:16:32,530 --> 00:16:33,490 থামো! 211 00:16:33,490 --> 00:16:34,990 তুমি মানুষ মারতে পারোনা! 212 00:16:36,160 --> 00:16:36,990 কেন পারিনা? 213 00:16:37,490 --> 00:16:39,120 কেন পারিনা, মানে? 214 00:16:40,000 --> 00:16:42,500 তুমি মানুষের জীবনকে কী মনে করেছ?! 215 00:16:42,670 --> 00:16:47,500 তোমাকে বাঁচানোর কারণেই আমি একজন সত্যিকারের ডাক্তার হতে পেরেছি। 216 00:16:48,000 --> 00:16:52,760 তোমাকে বাঁচিয়ে আমি বুঝতে পেরেছি, প্রত্যেক জীবনের মূল্য সমান! 217 00:16:53,300 --> 00:16:56,300 কারো অন্যের জীবন নেওয়ার অধিকার নেই! 218 00:16:56,300 --> 00:17:01,180 আমি সেটাই হৃদয়ে ধারণ করে, এতো বছর ধরে ডাক্তারি করে এসেছি... 219 00:17:07,520 --> 00:17:09,190 এতে হাসার কী হল?! 220 00:17:12,950 --> 00:17:18,120 আমি শুনেছি ঐ ঘটনার পর আপনি সার্জিক্যাল ডিপার্টমেন্টের চিফ হয়ে গেছেন, তাই না ডাক্তার? 221 00:17:21,080 --> 00:17:25,630 আপনি চিফ সার্জনের পদে প্রোমোশন পেয়েছেন দেখে আমি সত্যিই খুশি হয়েছি। 222 00:17:26,540 --> 00:17:28,170 কী বলতে চাচ্ছ? 223 00:17:29,130 --> 00:17:34,430 ডিরেক্টর, চিফ সার্জন আর চিফ নিউরোসার্জন মারা গেছে বলেই, আপনি আজ এই পদে আসতে পেরেছেন, তাই না? 224 00:17:35,680 --> 00:17:36,930 আমি সত্যিই খুশি। 225 00:17:41,930 --> 00:17:44,390 তারমানে....তুমিই... 226 00:17:45,270 --> 00:17:47,230 আপনিই তা বলেছিলেন, ডাক্তার। 227 00:17:47,980 --> 00:17:49,440 আপনি এটাই চেয়েছিলেন। 228 00:17:50,650 --> 00:17:54,400 আমার যখন জ্ঞান ফিরেছিল, আপনিই তাদের মারার কথা বলেছিলেন। 229 00:17:55,780 --> 00:17:59,620 আপনি তাদের এতোই ঘৃণা করতেন যে তাদের মেরে ফেলতে চেয়েছিলেন। 230 00:18:00,330 --> 00:18:02,250 আমি ভুল নই! 231 00:18:02,830 --> 00:18:05,330 এদের মতো মানুষদের... 232 00:18:06,080 --> 00:18:10,040 ...মরাই উচিত! 233 00:18:12,050 --> 00:18:15,220 আপনি যা চেয়েছিলেন আমি শুধু সেটাই করেছি। 234 00:18:21,180 --> 00:18:22,560 ডাক্তার... 235 00:18:22,560 --> 00:18:24,350 আমার ভয় লাগছে, ডাক্তার.. 236 00:18:25,270 --> 00:18:26,140 ডাক্তার... 237 00:18:26,140 --> 00:18:27,980 বাঁচান আমাকে, ডাক্তার! 238 00:18:27,980 --> 00:18:30,150 আমি মরতে চাইনা! 239 00:18:30,400 --> 00:18:32,530 ডাক্তার! 240 00:18:56,800 --> 00:19:00,180 আমি তখনই মারা যেতাম। 241 00:19:01,220 --> 00:19:04,270 কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন, ডাক্তার। 242 00:19:42,450 --> 00:19:45,500 কী বৃষ্টি শুরু হলো... 243 00:19:46,120 --> 00:19:48,210 বৃষ্টি আমার একটুও ভালো লাগেনা। 244 00:19:48,210 --> 00:19:52,750 বৃষ্টি সব প্রমাণ ধুয়ে নিয়ে যায়। 245 00:19:52,750 --> 00:19:55,510 আপনি কী বলেন, ডা. তেনমা? 246 00:20:01,350 --> 00:20:04,180 তো, শুরু করা যাক। 247 00:20:05,310 --> 00:20:07,730 আপনি যা বললেন তা একসাথে মেলানো যাক। 248 00:20:09,270 --> 00:20:15,900 ১৯৮৬ সালে, মি. লিবার্ট যমজ বাচ্চাদুটো সহ পূর্ব জার্মানি থেকে পালিয়ে আসেন। 249 00:20:16,610 --> 00:20:21,370 তারপর, যমজ বাচ্চাদুটোর মা-বাবাকে গুলি করে মারা হলো। 250 00:20:21,370 --> 00:20:23,620 বড় ছেলেটির মাথায় মারাত্মক আঘাত লাগে। 251 00:20:24,370 --> 00:20:28,750 আপনি ছেলেটার অপারেশন করে তাকে বাঁচিয়ে তোলেন। 252 00:20:31,130 --> 00:20:34,340 কিন্তু আশ্চর্যজনক ভাবে... 253 00:20:34,340 --> 00:20:40,380 ...ছেলেটি ডিরেক্টর, চিফ সার্জন আর চিফ নিউরোসার্জনকে বিষাক্ত ক্যান্ডি দিয়ে মেরে ফেলে পালিয়ে যায়। 254 00:20:41,390 --> 00:20:45,470 আর গতকাল রাতে, সে নয় বছর পর হাজির হয়। 255 00:20:45,470 --> 00:20:50,020 সে আবার একজন পুলিশকে বিষাক্ত ক্যান্ডি দিয়ে হত্যা করে... 256 00:20:50,390 --> 00:20:54,520 ...আর আপনার চোখের সামনে অ্যাডলফ ইয়ুঙ্কারসকে গুলি করে মারে। 257 00:20:55,190 --> 00:21:01,700 আর সে-ই চার মধ্যবয়সী দম্পতিদের মারার জন্য ইয়ুঙ্কারস আর অন্যদের ভাড়া করেছিল। 258 00:21:02,320 --> 00:21:05,490 তার নাম ইয়োহান লিবার্ট। 259 00:21:07,580 --> 00:21:09,790 ব্যাপারটা এমনই? 260 00:21:15,920 --> 00:21:16,730 শুনুন... 261 00:21:16,730 --> 00:21:17,820 কী? 262 00:21:17,840 --> 00:21:20,300 তাকে এখন যেতে দিন। 263 00:21:25,300 --> 00:21:31,560 তার মতো কেউ এমন জঘন্য কাজ করতে পারেন না। 264 00:21:32,310 --> 00:21:34,730 সেই পুলিশ অফিসার যখন মারা যায় তিনি তখন সেখানে ছিলেন না। 265 00:21:35,570 --> 00:21:38,320 আর, তার হাতে গান পাউডারেরও ছাপ পাওয়া যায়নি। 266 00:21:39,110 --> 00:21:44,990 আর আমরাও আমাদের কেস সলভ করার একমাত্র সূত্র হারিয়ে ফেললাম। 267 00:21:45,530 --> 00:21:50,160 আমাদের কি এই ইয়োহান লিবার্টের ব্যাপারে খোঁজ নেওয়া উচিত, ইন্সপেক্টর লুঙ্গে? 268 00:22:28,160 --> 00:22:35,160 অনুবাদক: ফেরদৌস শুভ 269 00:23:48,900 --> 00:23:59,450 Next Episode: The Girl Of Heidelberg