1 00:00:00,000 --> 00:00:43,000 :.:.: What If...? :.:.: Season 01 Episode 03 অনুবাদক: সজিব খান (এন্টিমু) 2 00:00:45,125 --> 00:00:46,833 সময় 3 00:00:49,542 --> 00:00:50,875 স্থান 4 00:00:52,333 --> 00:00:53,542 রিয়েলিটি। 5 00:00:56,292 --> 00:00:58,542 এটা স্রেফ একটা সরলরৈখিক পথ না। 6 00:01:02,833 --> 00:01:07,542 বরং অসংখ্য সম্ভাবনার এক জটিল জগত, 7 00:01:09,917 --> 00:01:13,625 যেখানে একটা সিদ্ধান্ত জন্ম দিতে পারে অসীম রিয়েলিটির, 8 00:01:16,167 --> 00:01:19,208 সৃষ্টি হতে পারে তোমাদের পরিচিত জগত থেকে ভিন্ন এক বিকল্প জগত। 9 00:01:23,000 --> 00:01:24,750 আমি দ্যা ওয়াচার। 10 00:01:26,500 --> 00:01:29,667 এই বিশাল নব্য-রিয়েলিটিসমূহে আমি তোমাদের পথ দেখাব। 11 00:01:31,292 --> 00:01:34,958 আমার সাথে থাকো আর মনে মনে প্রশ্ন আওড়াতে থাকো...... 12 00:01:38,375 --> 00:01:40,167 ""কেমন হতো যদি...?"" 13 00:01:42,000 --> 00:01:45,000 Translator - Sazib Khan (Antimo) 14 00:01:49,125 --> 00:01:52,375 একটা পরিকল্পনা ছিল সম্মিলিত প্রয়াসে একটা দল গঠন করার-- 15 00:01:52,458 --> 00:01:53,500 চমকপ্রদ জনগণকে নিয়ে? 16 00:01:53,583 --> 00:01:55,500 তাদের পরিধির বাহিরেও কিছু করতে পারে কি-না পরখ করার জন্য? 17 00:01:55,583 --> 00:01:57,042 জানি। ভাষণটা আমি শুনেছি। 18 00:01:57,125 --> 00:01:58,583 তাহলে তো এর পরিণাম বুঝতেই পারছো। 19 00:01:58,667 --> 00:02:00,708 সেজন্যই আমি অবাক হচ্ছি, ওর মতো... 20 00:02:00,792 --> 00:02:03,833 অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভে আপনি ভবিষ্যতকে বাজি লাগাতে চাচ্ছেন। [অ্যাভেঞ্জারদের উত্থান] 21 00:02:07,042 --> 00:02:09,917 স্টার্ক হয়তো কিছুটা খাপছাড়া, কিন্তু ওর ভেতরে প্রবল সম্ভাবনা আছে। 22 00:02:10,000 --> 00:02:11,417 ওর ভেতরে আছে মজ-মাস্তি। 23 00:02:11,500 --> 00:02:13,917 এই বিষয়ে কি আগে কখনো তোমাকে বলেছি যে... 24 00:02:14,000 --> 00:02:18,167 আমি আমার আমেরিকান সিক্রেট অপারেশনে যোগ দিতে একজন রাশিয়ান হত্যাকারীকে নিয়োগ দিয়েছিলাম? 25 00:02:18,250 --> 00:02:19,542 হালকা-পাতলা মনে আছে। 26 00:02:19,625 --> 00:02:22,333 তাহলে তো তোমার জানার কথা। আমি বিপদের সম্মুখীন হতে ভয় পাই না। 27 00:02:23,500 --> 00:02:27,583 স্যার, কষ্ট করে ডোনাটটা রেখে একটু এদিকে আসবেন। 28 00:02:27,667 --> 00:02:30,375 আমি আগেই বলেছি, আপনার এই সুপার-সিক্রেট ছেলেগুষ্টির দলে আমি যোগ দিতে চাই না। 29 00:02:30,458 --> 00:02:34,292 না, না, না। দেখো, আমার মনে আছে, তুমি স্রেফ নিজের জন্য কাজ করো। 30 00:02:34,375 --> 00:02:36,917 -তুমি এটা কীভাবে করলে? -আমি এর চেয়েও খারাপ সময় পার করেছি। 31 00:02:37,000 --> 00:02:40,375 তুমি এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছ, যে সমস্যার সমাধান আমাকেই করতে হবে। 32 00:02:40,458 --> 00:02:44,208 তোমার বিশ্বাসের ধারকত্বে বললে, আমার ইউনিভার্সে তুমিই কেন্দ্রবিন্দু নও। 33 00:02:44,292 --> 00:02:46,083 -বুঝেছি। -পুশ করো। 34 00:02:46,167 --> 00:02:47,625 ঈশ্বর। ও এইমাত্র এটা কী করলো? 35 00:02:47,708 --> 00:02:49,833 আমরা এখন কী করেছি তোমার সাথে? 36 00:02:49,917 --> 00:02:52,625 এটা লিথিয়াম ডাই-অক্সাইড। এটা তোমাকে সুস্থতা দিবে। 37 00:02:52,708 --> 00:02:56,958 এটা কোনো স্থায়ী ঔষধ না, স্রেফ তোমার উপসর্গ কিছুটা কমিয়ে দিবে! 38 00:02:57,042 --> 00:02:58,417 স্টার্ক! তুমি ঠিক আছো? 39 00:03:00,917 --> 00:03:02,833 -স্টার্ক! -টনি। টনি! 40 00:03:07,750 --> 00:03:08,958 ও মারা গেছে। 41 00:03:11,250 --> 00:03:15,417 মানুষ্যজাতি, অধীর আগ্রহের সাথে, অসম্ভবের মুখোমুখি হতে চায়, 42 00:03:15,500 --> 00:03:17,833 অথচ যেখানে তারা এর প্রকৃত পরিণতি সম্পর্কে অনভিজ্ঞ। 43 00:03:17,917 --> 00:03:22,250 এক সপ্তাহের মধ্যে, তিনটা অদ্ভুত এবং পৃথক গল্প উদঘাটিত হয়েছিল। 44 00:03:22,333 --> 00:03:26,542 তার অভ্যন্তরীণ পিশাচের ভেতর এবং বাহ্যিক স্বত্বার এক প্রতিভাবান লড়াইয়ে, 45 00:03:27,583 --> 00:03:31,042 বিশ্ব যখন মানুষের ভেতরকার লুকিয়ে থাকা দানবের দেখা পেয়েছিল। 46 00:03:32,333 --> 00:03:35,042 এবং এক ঐশ্বরিক রাজপুত্র পৃথিবীতে আচড়ে পড়েছিল। 47 00:03:36,167 --> 00:03:37,625 আমি দ্যা ওয়াচার। 48 00:03:37,708 --> 00:03:39,625 এবং যেখানে মানুষ বিশৃঙ্খলা দেখতে পায়, 49 00:03:39,708 --> 00:03:42,042 সেখানে আমি অগ্নিপরীক্ষা দেখতে পাই যা এই চমকপ্রদ ব্যক্তিদের 50 00:03:42,125 --> 00:03:46,000 হিরোদের দলে রুপান্তরিত করবে। 51 00:03:47,375 --> 00:03:50,333 অন্তত, এক ইউনিভার্সে তো এরকমটাই ঘটেছে। 52 00:03:51,125 --> 00:03:52,542 কিন্তু এই ইউনিভার্সে... 53 00:04:02,417 --> 00:04:04,208 স্যার, আমরা পেয়েছি। 54 00:04:04,292 --> 00:04:06,500 এখানে একটু ঝামেলায় আটকে গেছি, কোলসন। 55 00:04:06,583 --> 00:04:09,958 অপেক্ষা করবে বলে মনে হচ্ছে না, স্যার। স্থানীয়রা বেশ উৎসুক হয়ে উঠছে। 56 00:04:10,042 --> 00:04:12,500 চতুর্দিকে সীমানা টেনে দাও আর বলো আমি রওনা দিয়েছি। 57 00:04:13,667 --> 00:04:16,708 হয়তো টনি স্টার্কের ভক্ত ছিলাম না, কিন্তু আমি তাকে হত্যা করিনি। 58 00:04:16,792 --> 00:04:18,333 কিছু আলাপন পিয়ার্সের জন্যও বাঁচিয়ে রেখো। 59 00:04:18,417 --> 00:04:20,917 জিজ্ঞাসাবাদের স্বার্থে তোমাকে উনি নিউইয়র্কে নিয়ে যেতে বলেছে। 60 00:04:21,500 --> 00:04:22,625 আমাদের একটু একা ছেড়ে দিবে? 61 00:04:24,167 --> 00:04:25,333 কাজটা আমি করিনি। 62 00:04:25,417 --> 00:04:28,292 আমি জানি, কিন্তু শিল্ডের কিছু নিজস্ব প্রটোকল আছে, 63 00:04:28,375 --> 00:04:30,792 তো তোমার মতো, আমারও হাত বাঁধা। 64 00:04:30,875 --> 00:04:33,708 -আপনি জানেন ওরা আমাকে আটকে রাখতে পারবে না। -আহ, আমি তারই অপেক্ষায়। 65 00:04:33,792 --> 00:04:36,958 শিল্ডের অভ্যন্তরীণ কেউ স্টার্কের অ্যান্টিডোটে হাত ঢুকিয়েছিল। 66 00:04:37,042 --> 00:04:40,083 এটা কার কারসাজি তা জানার জন্য বাহিরে আমার একজন লোক থাকা দরকার। 67 00:04:40,167 --> 00:04:42,333 নিশ্চিত হয়ে বলছেন তো, আমার উপর আবারও আস্থা রাখতে চান, বস? 68 00:04:42,417 --> 00:04:44,125 তুমিই আমার প্রথম আস্থা। 69 00:05:01,167 --> 00:05:03,333 ওয়াও। খুব সিরিয়াস দেখি তোমরা। 70 00:05:05,333 --> 00:05:07,625 হয়তো আমাদের খানিক সুরতালে মন মাতানো উচিত, 71 00:05:09,125 --> 00:05:10,708 মোড সতেজ করার জন্য। 72 00:05:12,917 --> 00:05:15,625 তোমরা দেখি মজাও বুঝো না। কিছু মনে না করলে এটা একটু ধরবে? 73 00:05:15,708 --> 00:05:17,167 নিশ্চয়ই। আহ... কী? 74 00:05:21,042 --> 00:05:22,875 আমি এটা কখনোই বুঝতে পারিনি যে উনি এই মেয়ের মাঝে কী দেখতে পায়? 75 00:05:22,958 --> 00:05:26,292 হ্যাঁ এটা ঠিক, সে ভালো ঘুষি মারতে পারে, কিন্তু শুধু এটা দিয়েই তো আর সব সম্ভব না। 76 00:05:34,750 --> 00:05:37,292 কী? থাম! ট্রাক থামা! 77 00:05:42,000 --> 00:05:43,292 না, না, না। 78 00:05:46,417 --> 00:05:48,833 ধ্যাৎ। 79 00:05:57,917 --> 00:06:02,083 যা বুঝলাম, এটা খুবই শক্তিশালী আর ভূপৃষ্ঠের তো একদমই না। 80 00:06:02,667 --> 00:06:06,125 ইলেকট্রোম্যাগনেটিক, নিউট্রন, বিটা রেডিয়েশন, সবকিছু মাত্রাতিরিক্ত। 81 00:06:12,208 --> 00:06:14,042 বেশ, এটা মোটেও অশুভ মনে হচ্ছে না। 82 00:06:14,125 --> 00:06:15,917 এসব সারারাত ধরেই চলছে। 83 00:06:16,000 --> 00:06:18,042 নিদর্শনটির একটা আলাদা মনোভাব আছে। 84 00:06:18,125 --> 00:06:20,125 আর এটা কেউ তুলতে পারেনি। 85 00:06:20,208 --> 00:06:22,292 এমনকি ক্রসফিট খ্যাত জ্যাকসনও পারেনি। 86 00:06:22,375 --> 00:06:26,292 মূল্যবান কিছু হারালে, সর্বদা কেউ না কেউ সেটা খুঁজতে আসে। 87 00:06:28,833 --> 00:06:32,375 আমাদের এখন কামনা করতে হবে যেন সে মিত্রপক্ষীয় কেউ হয়। 88 00:06:39,875 --> 00:06:41,042 তো, পরবর্তী পদক্ষেপ কী? 89 00:06:41,125 --> 00:06:45,042 সবসময়কার মতো। সেরার প্রত্যাশায়, মন্দ প্রতিরোধের প্রস্তুতি গড়ব। 90 00:06:47,708 --> 00:06:49,667 আমাদের একজন অক্কা পেয়েছে। সতর্কবার্তা বাজাও। 91 00:06:51,958 --> 00:06:53,875 মন্দকর্তা মনে হয় এসে পড়েছে। 92 00:06:55,167 --> 00:06:56,708 কোলসন, আমার সাথে বলো। 93 00:06:56,792 --> 00:06:59,750 এদিকে কেউ সীমানা লঙ্ঘন করেছে। আমাদের বেশ কয়েকজন এজেন্ট আহত... 94 00:07:01,875 --> 00:07:03,167 ওয়াও। 95 00:07:03,250 --> 00:07:05,417 একজন অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছি। 96 00:07:06,458 --> 00:07:09,500 একজন ককেশীয় পুরুষ, ২৫-২৬ বছর বয়সী, যার... 97 00:07:11,083 --> 00:07:12,750 চুল সত্যিই অসাধারণ। 98 00:07:13,583 --> 00:07:14,667 এক্সকিউজ মি? 99 00:07:14,750 --> 00:07:17,833 আমি আসলে নিখুঁত বর্ণনা দিচ্ছিলাম। স্যার, দুর্দান্ত একটা লোক। 100 00:07:17,917 --> 00:07:20,833 -আকাশপথে আমি একজনকে চাই, বার্টন। -পাঠানো হয়েছে, স্যার। 101 00:07:22,917 --> 00:07:24,625 সে হ্যামারের দিকে যাচ্ছে। 102 00:07:24,708 --> 00:07:27,125 এক শটে কবরে পাঠিয়ে দিব, স্যার। শুধু একবার অনুমতি দিন। 103 00:07:28,333 --> 00:07:30,625 অপেক্ষা করো। কী ঘটে দেখতে দাও। 104 00:07:35,542 --> 00:07:39,375 ওয়াও। চুলের ব্যপারে কোলসন মিথ্যা বলেনি। সত্যিই দারুণ। 105 00:07:41,833 --> 00:07:43,167 ফিউরি, এখন না হলে আর কখনোই হবে না। 106 00:07:43,292 --> 00:07:45,208 -বললাম না অপেক্ষা করো-- 107 00:07:50,375 --> 00:07:53,042 ধ্যাৎ, বার্টন। বলেছিলাম অপেক্ষা করতে। 108 00:07:53,125 --> 00:07:55,500 আমি করেছি! আমি তো করিনি! আমি শুট করিনি! 109 00:07:56,917 --> 00:07:58,167 অস্ত্র ফেলে দাও! 110 00:07:58,250 --> 00:07:59,958 কসম, আমি শুট করিনি। 111 00:08:01,833 --> 00:08:04,375 তোমার তীর তো অন্যকথা বলছে। 112 00:08:08,500 --> 00:08:13,375 কিছুই বুঝলাম না। আমি তো পিছলেও যাইনি বা ভুল নিশানায়ও ছুড়িনি। 113 00:08:14,042 --> 00:08:16,500 -অনুপ্রবেশকারীর কী অবস্থা এখন? -মারা গেছে। 114 00:08:16,583 --> 00:08:18,542 এবং তার ব্লাড স্যাম্পল থেকে যদি বিশ্বাস করতে হয়, 115 00:08:18,625 --> 00:08:22,375 তবে তার বয়স প্রায় হাজারখানেক হবে আর সে এই জগতের না। 116 00:08:22,458 --> 00:08:24,667 প্রথমে স্টার্ক গেল, এখন শক্তিশালী চুলওয়ালা। 117 00:08:24,750 --> 00:08:28,833 শিল্ডের নজরে থাকা দুইটা উচ্চবর্গের সম্পদকে ২৪ ঘন্টার ভেতরে নিজেদের এজেন্টরাই মেরে দিলো। 118 00:08:28,917 --> 00:08:32,042 - বার্টন এখনও তার ভাষ্যে লেগে আছে? - সে প্রচন্ড রেগে আছে। 119 00:08:32,125 --> 00:08:34,208 -কারো সাথে কথা বলবে না। -আমার সাথে কথা বলবে। 120 00:08:38,917 --> 00:08:40,917 ওঠে পড়ো, ঘুমন্ত রাজপুত্র। 121 00:08:42,083 --> 00:08:43,250 বার্টন। 122 00:08:46,042 --> 00:08:48,542 বার্টন। কোলসন, ডাক্তার ডাকো। 123 00:08:48,625 --> 00:08:51,083 এটা কীভাবে সম্ভব... এখানে কাকে ঢুকতে দিয়েছিলে? 124 00:08:51,167 --> 00:08:52,333 -কাউকেই না। -কাউকেই না। 125 00:08:52,417 --> 00:08:55,083 কথা বলো। কথা বলো। 126 00:08:57,625 --> 00:09:00,750 আমরা একটা টক্স স্ক্রিন পরীক্ষা চালাচ্ছি, মৃত্যুর কারণ সায়ানাইড ক্যাপসুল ছিল কি-না জানার জন্য। [দেহে বিষের উপস্থিতি প্রমাণিকরণ টেস্ট] 127 00:09:00,833 --> 00:09:02,333 বার্টনের স্ত্রী ও সন্তান ছিল। 128 00:09:02,417 --> 00:09:04,708 সে যদি সত্যিই মরতে চাইত, তবে সেটা ইচ্ছাকৃত হতো না। 129 00:09:04,792 --> 00:09:05,958 আপনার মনে হয় তাকে হত্যা করা হয়েছে। 130 00:09:06,042 --> 00:09:10,167 আমার সন্দেহ তো সেই একই ব্যক্তির দিকে যাবে যে স্টার্ককে হত্যা করেছিল। 131 00:09:10,250 --> 00:09:12,375 কিন্তু বার্টন, সে তো ককয়েদখানায় পর্যবেক্ষণে তালাবদ্ধ ছিল। 132 00:09:12,458 --> 00:09:14,750 হাতাহাতির কোনো চিহ্ন নেই, গায়ে আঘাতের কোনো ছাপ নেই। 133 00:09:14,833 --> 00:09:17,625 বিষয়টা উদ্ভট, তবে আমার কাছে পৃথিবী বহির্ভূত একটা লাশও আছে 134 00:09:17,708 --> 00:09:20,958 যেটা দেখে মনে হচ্ছে সুঠাম দেহের কোনো নৃত্যশিল্পী পাশের টেবিলে পচে মরছে। 135 00:09:24,042 --> 00:09:25,667 আহ, ওয়াও। 136 00:09:25,750 --> 00:09:28,417 পচে যাওয়া অবস্থায়ও তার গা থেকে ল্যাভেন্ডার এর গন্ধ আসছে। [একধরনের সুগন্ধি] 137 00:09:28,500 --> 00:09:30,333 সত্যিই? 138 00:09:31,292 --> 00:09:32,292 হুম। 139 00:09:32,375 --> 00:09:34,917 তাও, একজন বিলিয়নিয়ার প্লেবয়ের সাথে একজন শিল্ডের হত্যাকারীর 140 00:09:35,000 --> 00:09:38,042 অপার কোনো যোগসূত্র নেই, যদি না আপনার কোনো পরিকল্পনা থাকে। 141 00:09:38,958 --> 00:09:41,125 একটা পরিকল্পনা তো ছিল। 142 00:09:55,208 --> 00:09:57,958 ড. রোজ। আমাকে চিনেছেন কি-না জানি না, কিন্তু-- 143 00:09:58,042 --> 00:10:00,208 আহ, চিনেছি। 144 00:10:00,292 --> 00:10:02,125 আর আমার উত্তর সেই আগেরটাই থাকবে, 145 00:10:02,208 --> 00:10:04,542 গতবার শিল্ড আমায় খোঁচাখুঁচির পর যা বলেছিলাম। 146 00:10:04,625 --> 00:10:05,833 আমি ওকে দেখিনি। 147 00:10:05,917 --> 00:10:08,667 আমি সবুজ দেহের লোকটার জন্য আসিনি। 148 00:10:08,750 --> 00:10:13,583 ওর নাম ড. ব্রুস ব্যানার। আর আমার হাতে কাজ আছে, এজেন্ট রোমানফ। 149 00:10:13,667 --> 00:10:16,375 আমি টনি স্টার্কের বিষয়ে এসেছি। আমি নিশ্চিত তাকে হত্যা করা হয়েছিল। 150 00:10:17,500 --> 00:10:19,500 কী? কে করেছে? 151 00:10:19,583 --> 00:10:24,250 আমি। অথবা এমন কেউ যে চেষ্টা করছে দায় আমার দিকে চাপানোর, এটার ব্যবহার করে। 152 00:10:26,167 --> 00:10:28,625 তো, আমার কাছে কেন আসলেন? 153 00:10:28,708 --> 00:10:32,583 আপনি টেকটিক্যাল এপ্লিকেশন অফ সেলুলার বায়োলজিতে দারুণ অভিজ্ঞ। 154 00:10:32,667 --> 00:10:36,042 এরকম তো আরও অনেকেই আছে। আমার কাছেই কেন? 155 00:10:36,750 --> 00:10:38,917 আমি এটাকে শিল্ডের আওতার বাহিরে রাখতে চাই 156 00:10:39,458 --> 00:10:42,583 আর আমার জানামতে এই বিষয়ে আপনি বেশ অভিজ্ঞতাসম্পন্ন। 157 00:10:44,500 --> 00:10:48,000 হুম। বেশ, আপনার ইনজেক্টর একদম পরিষ্কার 158 00:10:48,083 --> 00:10:51,792 আর এখানে কোনোপ্রকার প্রাণঘাতী জীবাণুর চিহ্ন নেই। 159 00:10:51,875 --> 00:10:52,875 তাহলে মারা গেল কীভাবে? 160 00:10:52,958 --> 00:10:55,792 যেভাবেই হোক, অন্তত বায়োলজিক্যাল কারণে না। 161 00:10:55,875 --> 00:10:58,500 আপনার সিরিঞ্জ থেকে এমনকি অ্যান্টিডোটই বের হয়নি। 162 00:10:58,583 --> 00:11:03,000 আমার কাছে মনে হচ্ছে সুই থেকে কোন ধরণের ক্ষুদ্র ক্ষেপণাস্ত্র ফায়ার করা হয়েছে। 163 00:11:03,083 --> 00:11:05,000 ন্যানোটেকনোলজির কথা বলছেন? 164 00:11:05,083 --> 00:11:08,125 আমি একজন বায়োলজিস্ট, বলিস্টিক এক্সপার্ট তো না। [ক্ষেপণাস্ত্র বিষয়ক] 165 00:11:08,208 --> 00:11:09,917 আর আমার ধারণা আলোচনা এখানেই শেষ। 166 00:11:15,208 --> 00:11:17,542 হু। আপনি পার্ট টাইম জবও করেন, ড. রোজ? 167 00:11:17,625 --> 00:11:19,417 কী? জানি না। আমি... 168 00:11:19,500 --> 00:11:21,083 নিশ্চয়ই কোনো স্টুডেন্ট ফেলে গেছে। 169 00:11:25,250 --> 00:11:27,792 একটা খারাপ খবর আর একটা তারচেয়েও খারাপ খবর আছে। 170 00:11:27,875 --> 00:11:30,458 -তুমি নিরাপদ স্থানে আছো তো? -এখনও না। 171 00:11:31,708 --> 00:11:32,917 বার্টন মারা গেছে। 172 00:11:36,292 --> 00:11:37,958 আমি জানি ও তোমার কাছে কতটা গুরত্বপূর্ণ। 173 00:11:44,833 --> 00:11:47,000 কার গলা নামাতে হবে বলেন? 174 00:11:47,667 --> 00:11:50,292 মনে হচ্ছে তার মৃত্যুর সাথে স্টার্কের মৃত্যুর যোগ আছে। 175 00:11:50,958 --> 00:11:53,792 -কী দিয়ে? -অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ। [অ্যাভেঞ্জারদের উত্থান] 176 00:11:53,875 --> 00:11:56,458 মনে হচ্ছে খুনি আমাদের পছন্দপ্রার্থীদের দিকে ছুটছে। 177 00:11:56,542 --> 00:11:58,375 যদি কেউ শিল্ডকে হাঁটুগেড়ে বসাতে চায় 178 00:11:58,458 --> 00:11:59,667 তবে এখান থেকে শুরু করাটা একেবারে খাপেখাপে। 179 00:12:00,333 --> 00:12:01,625 তালিকায় আর কে আছে? 180 00:12:01,708 --> 00:12:05,542 এখানেই তো জটলা। ব্রুস ব্যানার আর তুমি। 181 00:12:05,625 --> 00:12:09,500 নতুন পরিস্থিতির সামাল দিতে, আমি বরং খুশিই হবো। সাথে ক্লিন্টও। 182 00:12:09,583 --> 00:12:13,250 তোমাকে গা-ঢাকা দিতে হবে। তবে প্রথমে, ব্যানারকে খুঁজে বের করো। 183 00:12:13,333 --> 00:12:16,417 মজার বিষয়, বস। মনে হচ্ছে অলরেডি পেয়ে গেছি। 184 00:12:18,375 --> 00:12:20,833 আমি... আমি সরি, আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারব না। 185 00:12:20,917 --> 00:12:23,208 সরে যাও, নয়তো সরতে বাধ্য করব। 186 00:12:24,250 --> 00:12:26,750 চুলাচুলির কোনো দরকার নেই, এজেন্ট রোমানফ। 187 00:12:26,833 --> 00:12:29,875 নিশ্চিতই সেটা কারোর জন্য সুখকর হবে না। 188 00:12:36,750 --> 00:12:38,500 কী? কী হচ্ছে? 189 00:12:40,250 --> 00:12:42,083 আমাদের যেতে হবে। এখনই। 190 00:12:53,042 --> 00:12:54,542 কোথায় তুমি, কোলসন? 191 00:12:54,625 --> 00:12:56,667 মুখে কফি নিয়ে ছুটছি। একটু বিশ্রামে গিয়েছিলাম। 192 00:12:56,750 --> 00:12:59,458 আপনার জন্য ডাবল মাকিয়াটু [কফি] নিয়ে আসছি। যেটা আপনার খুব পছন্দ। 193 00:13:03,042 --> 00:13:04,125 ওরে... 194 00:13:09,542 --> 00:13:13,083 ডিরেক্টর, সেন্সরে খুব বড়সড় একটি শক্তি তরঙ্গ দেখা যাচ্ছে। 195 00:13:13,167 --> 00:13:16,583 -একদম আচমকা চলে এসেছে। -কী দেখতে পাচ্ছো, কোলসন? 196 00:13:16,667 --> 00:13:19,417 বায়ুমন্ডল সম্বন্ধীয় কিছু মনে হচ্ছে। 197 00:13:22,875 --> 00:13:26,250 আহ, বাপু। সে যাইহোক হোক না কেন, সাথে ভয়ানক কিছু নিয়ে এসেছে। 198 00:13:26,333 --> 00:13:28,917 -তাদের দেখে পৃথিবীর মনে হচ্ছে? -হয়তো মিডল-আর্থের? 199 00:13:36,750 --> 00:13:38,083 সামাল দেন এদের, বস। 200 00:13:49,083 --> 00:13:52,708 রাস্তা খুঁজছেন, স্যার? কারণ আপনাদের দেখে মনে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছেন। 201 00:13:52,792 --> 00:13:57,042 দেবতার সামনে আপনি আগে নতজানু হওয়ার সর্বোত্তম চেষ্টা করবেন। 202 00:13:57,125 --> 00:14:01,833 আমাদের এখানে এসব চলে না। এখন আপনি যে খেতের মূলায় হোন না কেন। 203 00:14:01,917 --> 00:14:06,042 -আমি লোকি, অ্যাসগার্ডের ক্রাউন প্রিন্স। 204 00:14:06,125 --> 00:14:07,542 ন্যায্য রাজা ইয়োটানের-- 205 00:14:09,375 --> 00:14:13,292 - ইয়োটানহাইমের। আর দেবতা-- 206 00:14:14,458 --> 00:14:17,375 অনিষ্টের দেবতা। ফোনটা কি ধরবেন? গুরুত্বপূর্ণ কিছু বলছিলাম আমি। 207 00:14:17,458 --> 00:14:18,750 ধুর, ফিউরি! ফোন ওঠাও। 208 00:14:18,833 --> 00:14:22,417 হেই, আমি বলি কী, আমার নিরাপত্তা যদি আমি নিজে দেখি তাতেই সবার মঙ্গল হবে। 209 00:14:23,000 --> 00:14:26,000 -আমি কিছুতেই মরব না। -তাহলে ধরছি তুমি ভাগ্যবান। 210 00:14:36,667 --> 00:14:38,042 জলদি হাত বাড়াও, ভাইলোক। 211 00:14:38,125 --> 00:14:41,667 আমি চাই সকল টিম আমার নির্দেশিকায় বলা মাত্রই সবকিছু গুড়িয়ে দিবে। 212 00:14:43,417 --> 00:14:44,958 আমি এখানে খানিক ব্যস্ত আছি, উইডো। 213 00:14:45,042 --> 00:14:46,833 আহ, ঈশ্বর। সহায়তার জন্য বাড়তি লোক পেয়েছি মনে হচ্ছে। 214 00:14:46,917 --> 00:14:50,333 আমার সামনে জেনারেল রোজ ডজনখানেক স্নাইপার আর কিছু ট্যাঙ্ক নিয়ে অবস্থান করছে। 215 00:14:50,417 --> 00:14:52,417 -আপনি কী করছেন? -ভিনগ্রহীর সাথে কথোপকথন। 216 00:14:52,500 --> 00:14:55,000 -লোক দেখানো। -আগে এটা সামাল দিয়ে তারপর গাঁ ঢাকা দাও। 217 00:14:56,333 --> 00:14:57,375 নারীঘটিত জটিলতা? 218 00:14:57,458 --> 00:15:00,583 বেশ, আপনি এখানে ঠিক কী কাজে এসেছেন, মি. লোকি? 219 00:15:00,667 --> 00:15:02,000 প্রতিশোধ। 220 00:15:02,083 --> 00:15:07,417 এই গ্রহের এক এজেন্ট থর ওডিসনকে হত্যা করেছে, যিনি অ্যাসগার্ডের একজন ক্রাউন প্রিন্স। 221 00:15:08,000 --> 00:15:10,292 নাতাশা রোমানফ, শিল্ড এজেন্ট। 222 00:15:10,375 --> 00:15:14,000 ব্রুস ব্যানার আমার হেফাজতে আছে। আপনি পিছু হটতে পারেন। 223 00:15:16,083 --> 00:15:18,875 -হেই, হেই! গুলি করো না! -গুলি করেছে কে? 224 00:15:18,958 --> 00:15:20,125 আমরা না, স্যার। 225 00:15:20,208 --> 00:15:22,542 ব্রুস! ঠিক আছে। আমরা ঠিক আছি, হু? 226 00:15:22,625 --> 00:15:24,708 আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। জীবনের কসম দিয়ে বলছি। 227 00:15:24,792 --> 00:15:28,875 ডিরেক্টর ফিউরি, আপনি পরিস্থিতির মহত্ত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। 228 00:15:28,958 --> 00:15:30,958 আহ, আমি বুঝার চেষ্টায় আছি, ঠিক আছে। 229 00:15:33,042 --> 00:15:37,708 এজেন্ট রোমানফ, মনে হয় তোমার এখান থেকে বেরিয়ে যাওয়াটাই উচিত হবে। 230 00:15:37,792 --> 00:15:40,750 জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, এই বাক্সে কী আছে? 231 00:15:40,833 --> 00:15:42,125 আহ। 232 00:15:42,208 --> 00:15:44,458 এ ধরনের অসভ্যতা সহ্য করা হবে না। 233 00:15:44,542 --> 00:15:47,958 এবং আপনার গ্রহ'কে প্রতিশোধের অনলে অধিগ্রহণ করা হবে। 234 00:16:00,000 --> 00:16:01,667 -গুড়িয়ে ফেলো! 235 00:16:35,583 --> 00:16:37,708 ওহ, এটা লাগবে তোমার? 236 00:16:37,792 --> 00:16:41,042 বাবা! না! থামো! থামো, প্লিজ! 237 00:16:42,042 --> 00:16:44,625 - থামো! 238 00:16:45,708 --> 00:16:49,042 -এখানে তোমার কিছুই করার নেই। -উনি আমার বাবা। নিশ্চয়ই আমার কথা শুনবে। 239 00:16:49,125 --> 00:16:51,083 এসবের শুরু জেনারেলের হাত দিয়ে হয়নি। 240 00:16:52,708 --> 00:16:53,833 তাহলে কে করেছে? 241 00:17:00,333 --> 00:17:01,500 ব্রুস! 242 00:17:03,833 --> 00:17:05,083 ব্রুস! 243 00:17:13,958 --> 00:17:16,708 না, না, না, ব্রুস। 244 00:17:16,792 --> 00:17:21,125 কিন্তু ও মরতে পারে না। ও মরতে পারে না। 245 00:17:22,792 --> 00:17:24,167 মরতে পারে না। 246 00:17:29,833 --> 00:17:35,083 এই গ্রহে ধ্বংসযজ্ঞ চালালে তোমার ভাই ফিরে আসবে না! 247 00:17:35,167 --> 00:17:36,292 ওয়েট। 248 00:17:36,375 --> 00:17:40,167 উনি ভুল বলেনি। সর্ব-পিতা চাইবেন আমরা শুনি। 249 00:17:43,250 --> 00:17:45,083 আমাদের উভয়ের শত্রু এখানেই আছে। 250 00:17:45,167 --> 00:17:48,208 আপনার ভাইকে যে হত্যা করেছে সে আমারও দুই লোককে হত্যা করেছে। 251 00:17:48,292 --> 00:17:51,292 ভালো লোক। আমাদের একত্রিত হয়ে কাজ করা উচিত। 252 00:17:51,375 --> 00:17:53,500 আমরা মিত্রপক্ষীয় না। 253 00:17:53,583 --> 00:17:55,458 তাহলে আমাকে সাহায্য করতে দিন। 254 00:17:55,542 --> 00:17:58,083 কথা দিচ্ছি, যখনই আপনার ভাইয়ের খুনিকে খুঁজে পাব, 255 00:17:58,167 --> 00:18:00,833 তার মাংসপিণ্ড আপনার পদতলে নেতিয়ে দেব। 256 00:18:00,917 --> 00:18:03,167 শব্দচয়নের কী মধুময় ব্যবহার! 257 00:18:04,167 --> 00:18:07,250 কিন্তু আমার পুরো মৃতদেহটাই লাগবে। 258 00:18:08,083 --> 00:18:09,333 আমাকে কিছু সময় দিতে হবে। 259 00:18:13,458 --> 00:18:14,500 বেশ তবে। 260 00:18:14,583 --> 00:18:19,750 আমার ভাইয়ের খুনিকে হস্তান্তর করার জন্য মিডগার্ডের আগামী সূর্যোদয় পর্যন্ত সময় পাচ্ছেন। 261 00:18:19,833 --> 00:18:24,000 অন্যথায় এই গ্রহ'কে আমি ছাই আর বরফে রুপান্তরিত করে ফেলব। 262 00:18:36,292 --> 00:18:38,333 আমার পাসওয়ার্ড দিয়ে তুমি কী করবে? 263 00:18:38,458 --> 00:18:41,250 অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ ফাইলে আমার একটু ঘাটাঘাটি করতে হবে, 264 00:18:41,333 --> 00:18:45,042 কিন্তু আমি এখন সিস্টেমে বহিষ্কৃত আছি যেহেতু খুনের দায়ে তারা আমাকে খুঁজছে। 265 00:18:45,125 --> 00:18:47,000 আমি তোমাকে আমার পাসওয়ার্ড দিতে পারব না, রোমানফ। 266 00:18:47,083 --> 00:18:48,958 -না কেন? -কারণ পারব না। 267 00:18:49,042 --> 00:18:51,875 কোলসন। ক্লিন্ট তোমারও বন্ধু ছিল। 268 00:18:53,667 --> 00:18:59,292 Hashtag-Steve-Steve-Steve- I-heart-Steve-0-7-0-4. 269 00:18:59,375 --> 00:19:00,417 ওয়াও। 270 00:19:00,500 --> 00:19:02,125 -ভালোই পাসওয়ার্ড দিয়েছ, কোলসন। -কী? 271 00:19:02,208 --> 00:19:04,375 না, কিছু না। ভালো করেছ। ধন্যবাদ। 272 00:19:31,667 --> 00:19:34,375 হু। দুই বছর আগে মারা যাওয়া এক মহিলা কীভাবে 273 00:19:34,458 --> 00:19:36,125 গতকাল ডেটাবেসে এক্সেস নিলো? 274 00:19:42,333 --> 00:19:47,542 তুমি জিততে পারবে না। আমার বিরুদ্ধে না। শিল্ডের বিরুদ্ধে তো না-ই। 275 00:19:55,958 --> 00:19:58,208 খুঁজে পেয়েছ আমাকে। এবার জানোই কী করতে হবে। 276 00:20:06,750 --> 00:20:09,333 ফিউরি, এটা হোপ! এর পুরোটাই হোপের কারসাজি! 277 00:20:25,625 --> 00:20:28,125 ফিউরি, এটা হোপ! এর পুরোটাই হোপের কারসাজি! 278 00:20:33,625 --> 00:20:35,875 এটা হোপ! এর পুরোটাই হোপের কারসাজি! 279 00:20:38,083 --> 00:20:40,667 এটা হোপ! এর পুরোটাই হোপের কারসাজি! 280 00:20:41,375 --> 00:20:42,917 সূর্যোদয় হতে আরও ৪ ঘন্টা বাকি, স্যার। 281 00:20:43,833 --> 00:20:45,625 আমার খেয়াল আছে। 282 00:20:45,708 --> 00:20:49,250 স্যার, আমি বুঝতে পারছি, এই প্রিন্স লোকি মোকাবিলার জন্য আপনি ভিন্ন-ভিন্ন অবস্থানের 283 00:20:49,333 --> 00:20:51,292 চমকপ্রদ ব্যক্তিদের নিয়ে অ্যাভেঞ্জার্স ইনেশিয়েটিভ 284 00:20:51,375 --> 00:20:54,583 প্রকল্পের প্রস্তাব রেখেছেন যা আমাদের দ্বারা মোকাবেলা করা সম্ভব না। 285 00:20:54,667 --> 00:20:55,750 স্পিচে লিখেহিলাম। 286 00:20:56,875 --> 00:20:58,583 আর একটা নাম বাকি আছে, স্যার। 287 00:21:00,167 --> 00:21:01,208 আপনার। 288 00:21:06,625 --> 00:21:08,417 আমিই একমাত্র অ্যাভেঞ্জার বাকি নই। 289 00:21:11,750 --> 00:21:13,125 কী? 290 00:21:22,708 --> 00:21:25,083 এটা কি ৯০ দশকের সিগন্যাল? 291 00:21:26,000 --> 00:21:27,583 পাশাপাশি এটাই আমাদের সর্বশেষ আশা। 292 00:21:28,875 --> 00:21:33,667 "হোপ। এর পুরোটাই হোপের কারসাজি!" 293 00:21:34,583 --> 00:21:36,417 উইডো। 294 00:21:40,042 --> 00:21:41,792 বস? 295 00:21:42,958 --> 00:21:45,542 -কোথায় যাচ্ছেন? -নিশ্চিত না। 296 00:21:45,625 --> 00:21:49,250 হয় দেবতার সাথে সন্ধিচুক্তি করতে হবে আর না হয় শত্রুর মোকাবিলা। 297 00:22:11,500 --> 00:22:12,833 তোমার কি কোনো নাম আছে, সোলজার? 298 00:22:16,792 --> 00:22:18,333 আমি এখানে তোমার বসকে দেখতে এসেছি, 299 00:22:38,333 --> 00:22:40,750 যদি এটা হ্যাঙ্ক পেম না হয়ে থাকে। 300 00:22:40,833 --> 00:22:46,625 এখানে এসে তার কবরের পাশে দাঁড়াতে নিশ্চয়ই অনেক সাহসিকতা দেখিয়েছ। 301 00:22:46,708 --> 00:22:47,958 আহ, ওকে নিয়ে ভাবতে হবে না। 302 00:22:48,042 --> 00:22:50,625 ও কিছু মনে করবে না। যেহেতু মারা গেছে। 303 00:22:50,708 --> 00:22:54,167 ও মারা গেছে কারণ শিল্ড তাকে হত্যা করেছে। 304 00:22:54,917 --> 00:22:56,375 ও তোমার কারণে মারা গেছে। 305 00:22:56,458 --> 00:23:01,958 এজেন্ট হোপ ভ্যান ডাইনকে ইউক্রেনের ওডেসার বাহিরে একটি মিশনে হত্যা করা হয়েছিল। 306 00:23:02,042 --> 00:23:03,292 এজেন্ট? 307 00:23:03,375 --> 00:23:06,375 ও আমার মেয়ে ছিল! আমার ছোট্ট মেয়েটা! 308 00:23:06,958 --> 00:23:09,750 সে তার মা'য়ের শূন্যতায় বিভোর ছিল, আর তুমি সেটা কাজে লাগিয়েছ! 309 00:23:09,833 --> 00:23:11,750 তার মা একজন এজেন্ট ছিল? 310 00:23:11,833 --> 00:23:14,583 আমাকে বোকা বানিও না, ফিউরি। 311 00:23:14,667 --> 00:23:20,500 মানবতা রক্ষা আর পৃথিবী বাঁচানোর নামে আজগুবি কথা বলে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছিলে। 312 00:23:20,583 --> 00:23:24,625 তুমি তাকে তার মা'য়ের মতোই মরার জন্য ছেড়ে দিয়েছ, 313 00:23:24,708 --> 00:23:26,667 শিল্ডের সব নোংরা কাজ কর‍তে দিয়ে! 314 00:23:26,750 --> 00:23:31,625 আর এজন্যই তুমি সবাইকে মারার অনুমতি পেয়ে গেলে? 315 00:23:31,708 --> 00:23:36,000 অ্যান্থনি স্টার্ক? ক্লিন্ট বার্টন? ব্রুস ব্যানার? নাতাশা রোমানফ? 316 00:23:36,083 --> 00:23:39,083 তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছ। 317 00:23:42,083 --> 00:23:44,167 আমি তোমাকে কষ্ট দিতে দিয়েছিলাম। 318 00:23:45,875 --> 00:23:49,833 এসবের সাক্ষী করার জন্য এযাবৎকালে শত পরিশ্রমে এসব গড়েছ... 319 00:23:51,833 --> 00:23:53,417 যার জন্য যুদ্ধ করেছ... 320 00:23:56,208 --> 00:23:57,667 যার জন্য আশা দেখেছ... 321 00:24:00,708 --> 00:24:02,083 সব ধূলিসাৎ হয়ে গেল। 322 00:24:02,667 --> 00:24:05,167 আর থরকে কেন মারলে? অ্যাগার্ডের প্রিন্সকে? 323 00:24:05,250 --> 00:24:08,833 স্বর্ণকেশী লোকটা? তুমি ওকে হৃদয়ে বসাতে চেয়েছিলে। 324 00:24:08,917 --> 00:24:12,250 হিরো বনার মন ভুলানো কথায় ফুসলিয়ে দিতে চেয়েছিলে। 325 00:24:12,333 --> 00:24:15,708 এটাই তুমি করো। এটাই এতদিন শিল্ড করে এসেছে। 326 00:24:15,792 --> 00:24:17,625 নিজেদের যুদ্ধে লিপ্ত করার জন্য অন্যদের খুঁজে নিয়ে আসো। 327 00:24:17,708 --> 00:24:20,417 এতটুকুই? মারতে পারবে বলেই তাকে মেরে দিয়েছ? 328 00:24:20,500 --> 00:24:24,125 তার মৃত্যু তো ছিল উপকারের দান। তোমার সাফল্যের জন্য। 329 00:24:37,792 --> 00:24:39,250 ওত্তেরি... 330 00:24:39,333 --> 00:24:42,875 অফিসের কোণায় বসে থেকেও দেখি এই বয়সে তোমার গায়ে বহুত জোর। 331 00:24:51,958 --> 00:24:53,750 তুমি কখনোই হোপের কথা ভাবোনি। 332 00:24:53,833 --> 00:24:55,750 তাদের বিষয়ে আমার কিচ্ছু যায় আসে না। 333 00:25:04,500 --> 00:25:06,708 ফিউরি, সামনে আয়। 334 00:25:06,792 --> 00:25:10,625 খুনি হতে চাও? বেশ, তবে এসো, মারো আমাকে। 335 00:25:13,375 --> 00:25:14,833 -ওহ। 336 00:25:17,292 --> 00:25:19,375 তুমি কীভাবে... 337 00:25:19,458 --> 00:25:22,042 -লাফানো বন্ধ করো, ফিউরি। 338 00:25:22,125 --> 00:25:24,125 হাপিয়ে গেলে না-কি? এসো এসো-- 339 00:25:24,208 --> 00:25:26,875 মনে হচ্ছে তুমি যেন সবদিকেই ছড়িয়ে আছো! 340 00:25:54,208 --> 00:25:56,917 এই অসভ্য পোলার কাহিনি কী? 341 00:25:57,000 --> 00:25:59,417 হ্যালো চালবাজ ঈশ্বর হাই। 342 00:25:59,500 --> 00:26:01,792 শিল্ড হচ্ছে জনবল 343 00:26:01,875 --> 00:26:05,542 যারা জীবনের চেয়ে মূল্যবান কিছুর জন্য স্বেচ্ছায় নিজের জীবন বিলিয়ে দেয় 344 00:26:05,625 --> 00:26:09,458 তোমার মতো দুশ্চরিত্রদের থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য। 345 00:26:12,500 --> 00:26:17,375 এজেন্ট হোপ ভ্যান ডাইন সেটা ভালো করেই বুঝত, আর তাই সে আমাদের হৃদয়ে আজীবন থাকবে। 346 00:26:17,958 --> 00:26:20,458 তাহলে তুমি তাকে সম্মান করো। 347 00:26:22,708 --> 00:26:24,250 তাহলে তাকে সম্মান করো। 348 00:26:25,208 --> 00:26:28,375 বেশ, কাজটা বেশ মজার ছিল, ডিরেক্টর ফিউরি। 349 00:26:28,458 --> 00:26:31,167 ভালো। এবার তোমার হ্যামার নিয়ে আমার গ্রহ থেকে বের হয়ে যাও। 350 00:26:31,250 --> 00:26:34,500 সে সম্পর্কে, আমাদের মিত্র হওয়া উচিত। 351 00:26:34,583 --> 00:26:36,500 জানেন, আমার মাথায় একটা পরিকল্পনা ছিল। 352 00:26:36,583 --> 00:26:39,833 ভাবছিলাম আমি হয়তো মিডগার্ডে আমার অবস্থান খানিক বাড়িয়ে দেব। 353 00:26:40,500 --> 00:26:42,000 কতদিনের জন্য? 354 00:26:55,125 --> 00:26:57,750 শুভ সন্ধ্যা, আমার অনুগত প্রজারা। 355 00:26:58,333 --> 00:27:01,750 অত্যন্ত গর্বের সাথে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে 356 00:27:01,833 --> 00:27:04,417 ঘোষণা দিচ্ছি যে, মাত্র একদিনের মধ্যে, 357 00:27:04,500 --> 00:27:08,083 পৃথিবীর সকল জাতি তাদের মতভেদ দূর করে 358 00:27:08,167 --> 00:27:11,417 আমার নির্দেশে একত্রিত হয়েছে। 359 00:27:11,500 --> 00:27:15,417 এটাই মানব সম্প্রদায়ের অব্যক্ত সত্যি যে আপনারা আনুগত্যের সন্ধানে থাকেন। 360 00:27:15,500 --> 00:27:20,000 স্বাধীনতার উজ্জ্বল প্রলোভন আপনাদের ব্যহত করছে, জীবনের আনন্দকে মাটি করে দিচ্ছে। 361 00:27:20,083 --> 00:27:23,292 আপনাদের সৃষ্টিই হয়েছে শাসনের ছায়ায় থাকার জন্য। 362 00:27:23,875 --> 00:27:30,125 তাই আমি এখানে আপনাদের লক্ষ্য পূরণে সহায়তা করতে এসেছি। 363 00:27:36,417 --> 00:27:39,458 অ্যাভেঞ্জাররা নিজেদের মেলে ধরার আগেই তলিয়ে গেছে। 364 00:27:39,542 --> 00:27:41,000 তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 365 00:27:41,083 --> 00:27:43,083 ওরা চলে গেছে, আমরা যাইনি। 366 00:27:44,208 --> 00:27:47,667 অ্যাভেঞ্জাররা সবসময়ই একটা টিমের চেয়ে বেশিকিছু ছিল। 367 00:27:47,750 --> 00:27:49,292 তারা ছিল একটা আইডিয়া। 368 00:27:49,375 --> 00:27:55,333 এই অন্ধকার সময়ে, মানুষ্যজাতিকে বিশ্বাস স্থাপন করতে হবে যে, 369 00:27:55,917 --> 00:27:58,583 আমরা আমাদের হিরোদের ঠিক খুঁজে বের করব। 370 00:28:02,542 --> 00:28:06,667 আমি বিশ্বাস করি বাকিদের মতো এই মহাবিশ্বেও এটা সত্য, আশা কখনও মরে না। 371 00:28:08,833 --> 00:28:12,833 যতক্ষণ পর্যন্ত গন্তব্যের দিকে কেউ পরিপূর্ণ মনোযোগে রাখে। 372 00:28:14,625 --> 00:28:15,833 ফিরে আসায় স্বাগত, ক্যাপ্টেন। 373 00:28:18,875 --> 00:28:20,535 তো মারামারি কোথায়? 374 00:28:20,700 --> 00:30:00,000 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।