1 00:00:04,671 --> 00:00:06,839 হায় রে... 2 00:00:08,049 --> 00:00:09,091 কি? 3 00:00:09,259 --> 00:00:14,179 "আমি তোমার কাজ নিয়ে সমালোচনা করতে পারবো না" ওই চুক্তি ভাঙ্গা ছাড়া মন্তব্য করতে পারবো না। 4 00:00:14,347 --> 00:00:19,351 -তাহলে "হায় রে" কি ছিল? -আমার তরফ থেকে মহান সহ্যক্ষমতা ছিল। 5 00:00:19,769 --> 00:00:22,375 এখানে বিজ্ঞানে কোনো ভুল নেই। 6 00:00:22,539 --> 00:00:26,692 হয়তো তুমি বিজ্ঞান বলতে আমি যা বোঝাই তার থেকে ভিন্ন কিছু বোঝাও। 7 00:00:33,575 --> 00:00:34,783 আছা, এবার কেমন? 8 00:00:35,201 --> 00:00:37,578 তুমি আসলে প্রথমেই ঠিকভাবে করেছিলে। 9 00:00:38,955 --> 00:00:43,042 এবং আবারও তুমি আমার আরও একটা ক্লাসিক প্র্যাঙ্ক এ পা দিয়েছ। 10 00:00:49,883 --> 00:00:52,009 আরে, একটা সন্দেহজনক ই-মেইল এসেছে। 11 00:00:52,177 --> 00:00:56,305 ইউনিভারসিটির প্রেসিডেন্ট আমার সাথে কাল সকাল আটটায় ওনার অফিসে দেখা করতে চায়। 12 00:00:56,473 --> 00:00:59,516 -কেন? -বলেন নি, নিশ্চয়ই জরুরী কিছু হবে। 13 00:00:59,684 --> 00:01:02,352 ইউনিভারসিটির সকলেই জানে আমি সকাল আটটায় নাস্তা করে, 14 00:01:02,520 --> 00:01:04,813 ৮:২০ এ হাগু করতে যাই। 15 00:01:05,982 --> 00:01:09,026 হ্যাঁ, আমরা টুইটার এর আগে কিভাবে বাস করতাম? 16 00:01:10,820 --> 00:01:13,238 আমার ধারণা তুমি কালকে সকালেই জানতে পারবে। 17 00:01:13,406 --> 00:01:15,074 সেটা চৌদ্দ ঘণ্টা পর। 18 00:01:15,241 --> 00:01:19,505 আগামী ৮৪০ মিনিট, আমি নিশ্চিতভাবে হাইজেনবার্গের অনিশ্চিত কণা। 19 00:01:19,530 --> 00:01:22,937 আমি জানি আমি কোথায়, কত দ্রুত আমি যাচ্ছি, কিন্তু আমি দুটো একসাথে জানি না। 20 00:01:23,030 --> 00:01:24,583 তবুও কিভাবে আমি আমার মাথায়... 21 00:01:24,751 --> 00:01:27,669 থাকা এই বিশাল বিরক্তিকর জিনিসের সাথে আপোষ করবো? 22 00:01:28,129 --> 00:01:29,687 হ্যাঁ, আমি ব্যাপারটা অনুভব করতে পারি। 23 00:01:32,975 --> 00:01:35,787 S02 E23 · The Monopolar Expedition 24 00:01:55,615 --> 00:01:58,534 লেনারড, লেনারড। 25 00:01:58,701 --> 00:01:59,743 লেনারড। 26 00:02:00,578 --> 00:02:02,925 শেল্ডন, রাত দুইটা বাজে। 27 00:02:03,081 --> 00:02:06,166 সবাই শুধু আমাকে এখন কয়টা বাজে সেটা বলছে কেন? 28 00:02:06,334 --> 00:02:09,785 -সবাই? -তুমি, ইউনিভারসিটির প্রেসিডেন্ট... 29 00:02:09,810 --> 00:02:12,160 ওনার স্ত্রী, ওনাদের তেঁতো কিশোরী মেয়ে। 30 00:02:12,185 --> 00:02:17,185 ওনাদের পুরো পরিবারই এখন কয়টা বাজে আর অন্য মানুষ সেই সময় জানে কিনা তা নিয়ে চিন্তিত। 31 00:02:17,804 --> 00:02:21,084 তুমি এই মাঝ রাতে প্রেসিডেন্ট সিবার্ট এর বাড়ি গিয়েছিলে? 32 00:02:21,169 --> 00:02:24,513 উনি আমার ই-মেইল এর উত্তর দেন নি, ওনার ফোন নাম্বার তালিকাভুক্ত নেই, 33 00:02:24,591 --> 00:02:26,520 তুমি বলো আর কি করতাম আমি। 34 00:02:26,688 --> 00:02:28,981 তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারতে। 35 00:02:29,149 --> 00:02:31,470 সেটাই, দেখো কার সাথে কথা বলছি। 36 00:02:33,111 --> 00:02:36,822 মনে আছে আমি জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনে চৌম্বকীয় উত্তর মেরুতে... 37 00:02:36,990 --> 00:02:40,442 ধীরে আগানো মনোপোল সনাক্ত করার যে প্রস্তাব জমা দিয়েছিলাম? 38 00:02:40,560 --> 00:02:43,745 এমন কোনো দিন নেই যে আমার সেটা মনে পড়ে না। 39 00:02:43,955 --> 00:02:45,414 ওহ, কি চমৎকার। 40 00:02:45,582 --> 00:02:48,392 যাইহোক, শেষ মুহূর্তে সুমেরুবৃত্ত এন এস এফ... 41 00:02:48,478 --> 00:02:51,503 অভিযানে একটা জায়গা খালি হয়েছে। 42 00:02:51,671 --> 00:02:53,255 এক মিনিট। 43 00:02:56,342 --> 00:02:58,653 উনি তোমাকে উত্তর মেরুতে পাঠাতে চাচ্ছেন? 44 00:02:58,731 --> 00:03:01,138 হ্যাঁ। এমনকি, উনি অনেক উৎসাহী। 45 00:03:02,096 --> 00:03:05,100 উনি বললেন, "সত্যি বলতে, যদি তোমাকে আজ রাতে পাঠাতে পারতাম, আমি পাঠাতাম।" 46 00:03:06,936 --> 00:03:08,979 আচ্ছা, তাহলে, তুমি কি যেতে চাও? 47 00:03:09,147 --> 00:03:11,899 অবশ্যই না, আমি একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। 48 00:03:12,066 --> 00:03:15,706 যে ক্যারিয়ার আমি বেছেছি তা ঘরের মধ্যে সম্ভব হলেও, ছোট কিছু নয়। 49 00:03:15,731 --> 00:03:20,366 কিন্তু আমি যদি ওখানে ধীর গতির চৌম্বকীয় মনোপোল সনাক্ত করতে পারি... 50 00:03:20,468 --> 00:03:23,319 আমি স্ট্রিং থিওরি নিশ্চিত করা বিজ্ঞানী হবো। 51 00:03:23,421 --> 00:03:24,995 আর মানুষজন আমার সম্পর্কে লেখালিখি করবে। 52 00:03:25,163 --> 00:03:30,088 ক্লাস থ্রি এর বাচ্চারা আমার জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে ত্রিমাত্রিক ম্যাকারোনি আর্ট করবে। 53 00:03:31,455 --> 00:03:35,088 নিশ্চয়ই, হয়তো আমার কোনো প্রতিবিম্ব তোমাকে মৃত্যুর ঘুসি মারছে। 54 00:03:35,882 --> 00:03:37,591 বিদ্রূপ? 55 00:03:37,759 --> 00:03:39,468 হয়তো। 56 00:03:40,345 --> 00:03:42,780 আমি শাঁখের করাতের মধ্যে আছি। 57 00:03:42,952 --> 00:03:46,600 তুমি কি আমাকে, এই শেল্ডন কুপারকে উত্তর মেরুতে চিন্তা করতে পারো? 58 00:03:46,768 --> 00:03:48,727 পানির মত সহজ, আমি এখন থেকেই করছি। 59 00:03:49,979 --> 00:03:51,939 আমি ঠাণ্ডায় টিকতে পারি না, লেনারড। 60 00:03:52,106 --> 00:03:54,441 কত বার আমাদের মুভি থিয়েটার থেকে বের হয়ে যেতে হয়েছে... 61 00:03:54,609 --> 00:03:57,498 আইসি দ্রুত গিলে ফেলার পর আমার মাথা ধরার কারণে? 62 00:03:58,238 --> 00:04:00,731 -আমি যেতে পারবো না। -তাহলে যেয়ো না। 63 00:04:00,756 --> 00:04:05,446 তুমি এটা কিভাবে বলতে পারলে? জীবনের এই একবারের সুযোগ নিজে থেকে এসেছে, আর 64 00:04:05,548 --> 00:04:07,305 আমার বেস্ট ফ্রেন্ড বলছে "যেয়ো না'? 65 00:04:07,330 --> 00:04:10,374 -ঠিক আছে, তাহলে যাও। -কথা শোনো একবার। 66 00:04:12,502 --> 00:04:14,503 আমি যাবো কিভাবে? 67 00:04:14,671 --> 00:04:17,011 শেল্ডন,আমি এখন কোন কথাটা বললে... 68 00:04:17,036 --> 00:04:19,371 এই কথোপকথন শেষ হবে আর আমি ঘুমাতে যেতে পারবো? 69 00:04:19,759 --> 00:04:24,199 অদ্ভুত তো, প্রেসিডেন্ট সিবার্ট ও একই প্রশ্ন করছিলেন। 70 00:04:26,057 --> 00:04:27,307 সেটা সমাধান হল কিভাবে? 71 00:04:27,475 --> 00:04:31,937 হয় নি, ওনার স্ত্রী ওনাদের কুকুরকে আমার পিছে লেলিয়ে দিলেন, এ কারণে প্রশ্নের আলোচনা হয় নি। 72 00:04:33,773 --> 00:04:36,673 শুধু ভাবো, যদি ও হ্যাঁ বলে, 73 00:04:36,698 --> 00:04:39,778 আমরা পুরো গ্রীষ্ম শেল্ডনকে ছাড়া কাটাতে পারবো। 74 00:04:40,738 --> 00:04:43,115 আমরা বাইরে খেলতে পারবো। 75 00:04:44,325 --> 00:04:46,910 আমরা সোফার বাম গদিতে বসতে পারবো। 76 00:04:47,078 --> 00:04:49,788 আমি ৮:২০ এ বাথরুম ব্যবহার করতে পারবো। 77 00:04:53,710 --> 00:04:56,420 আমাদের স্বপ্নগুলো খুব ছোট ছোট, তাইনা? 78 00:04:58,423 --> 00:05:02,540 ভালো খবর মহোদয়গণ। আমি অস্থায়ীভাবে আর্ক্টিক অভিযানে... 79 00:05:08,099 --> 00:05:11,571 অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করেছি। 80 00:05:11,813 --> 00:05:14,604 -তোমাকে ছাড়া কিছুই আগের মত থাকবে না। -আমরা তোমাকে মিস করবো। 81 00:05:14,772 --> 00:05:18,275 ধন্যবাদ, কিন্তু তোমরা একটু আগেভাগেই আবেগ দেখিয়ে ফেলছ। 82 00:05:18,443 --> 00:05:20,861 কথাটা যেদিকে যাচ্ছে, আমার ভালো লাগছে না। 83 00:05:21,029 --> 00:05:22,988 আমি প্রস্তাব দিতে চাই... 84 00:05:23,906 --> 00:05:26,283 তোমরা তিনজন আমাকে সঙ্গ দেবার জন্য চলো। 85 00:05:26,451 --> 00:05:30,078 -উত্তর মেরুতে? -হ্যাঁ। 86 00:05:30,246 --> 00:05:33,415 এটা কি তুমি চলে গেলে আমরা যাতে তোমার জিনিসপত্র না ধরি, সে কারণে? 87 00:05:35,043 --> 00:05:37,377 স্বীকার করছি এটা একটা চিন্তা ছিল। 88 00:05:37,951 --> 00:05:42,756 কিন্তু সত্যিটা হল, আমার একটা সহকারী দল লাগবে, আর তোমরা তিনজন আমার প্রথম পছন্দ। 89 00:05:42,959 --> 00:05:45,565 -সত্যি? -অন্যরা হয়তো আরও বেশি যোগ্যতাসম্পন্ন... 90 00:05:45,596 --> 00:05:48,049 কিন্তু, তাদের ইন্টারভিউ করার চিন্তায় আমার পেট ব্যাথা ধরে গেছে। 91 00:05:49,140 --> 00:05:51,815 আমি জানি আমি অনেক বড় একটা কর্মভার চাপাচ্ছি... 92 00:05:51,893 --> 00:05:54,240 তো, তোমরা নাহলে আলোচনা করার জন্য কিছু সময় নাও? 93 00:05:56,647 --> 00:05:59,608 আমরা সত্যি সত্যি ওর সাথে উত্তর মেরুতে যাচ্ছি না তো, তাই না? 94 00:05:59,776 --> 00:06:02,235 আমি এখনো শুনতে পাচ্ছি। 95 00:06:02,695 --> 00:06:05,655 আমার দরজা বন্ধ করা পর্যন্ত অপেক্ষা করলে ভালো হয়। 96 00:06:07,075 --> 00:06:10,160 আমরা সত্যি সত্যি ওর সাথে উত্তর মেরুতে যাচ্ছি না তো, তাই না? 97 00:06:10,328 --> 00:06:15,043 দাড়াও, কথা বলা যাক... এটা জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের অভিযান। 98 00:06:15,068 --> 00:06:16,935 আমি বুঝতে পারছি না এই সুযোগ কিভাবে না করা যায়। 99 00:06:17,060 --> 00:06:20,931 সহজ, "না, আমরা এন এস এফ এর অভিযানে যেতে চাই না", বলার থেকে এটা বল... 100 00:06:20,956 --> 00:06:24,341 "না, আমরা তিন মাস সুমেরুবৃত্তর কোনো কেবিনে একটা বদ্ধ উন্মাদের সাথে... 101 00:06:24,509 --> 00:06:26,593 আটকে থাকতে চাই না।" 102 00:06:27,667 --> 00:06:30,948 কিন্তু যদি আমরা সেই দলের অংশ হই, যারা স্ট্রিং থিওরি প্রমাণ করেছে... 103 00:06:31,151 --> 00:06:34,059 আমরা যে কোনো কলেজ টাউনের যে কোনো বারে ফ্রিতে ড্রিংক পাবো... 104 00:06:34,227 --> 00:06:37,793 যে ইউনিভারসিটিতে বলিষ্ঠ বিজ্ঞান প্রোগ্রাম রয়েছে। 105 00:06:38,689 --> 00:06:42,174 হাওয়ারড, এটা বিশাল ব্যাপার। তুমি এমন সব যন্ত্রপাতি বানানো... 106 00:06:42,199 --> 00:06:44,778 প্রকৌশলী হতে পারো, যার জন্য আমরা ম্যাগাজিনের কভার পেজে থাকতে পারি। 107 00:06:44,946 --> 00:06:49,991 আমি এমন প্রকৌশলী ও হতে পারি যে এমন ক্রসবো বানাবো যা দিয়ে শেল্ডনকে মারা যাবে। 108 00:06:53,879 --> 00:06:56,123 তারপরও হয়তো তোমার ম্যাগাজিনে যাওয়ার সুযোগ থাকবে। 109 00:06:57,333 --> 00:07:01,234 -তোমরা কি আসলেই যাওয়ার কথা ভাবছ? -হ্যাঁ। 110 00:07:01,351 --> 00:07:05,090 -তোমার কি মনে হয় তুমি শেল্ডনের সাথে থাকতে পারবে? -আমি একজন হিন্দু। 111 00:07:05,258 --> 00:07:10,095 আমার ধর্ম শেখায় যে, যদি আমরা এই জীবনে কষ্ট ভোগ করি, তাহলে পরজন্মে তার পুরস্কার পাবো। 112 00:07:10,511 --> 00:07:12,738 শেল্ডন এর সাথে উত্তর মেরুতে তিন মাস... 113 00:07:12,763 --> 00:07:16,444 আর আমি পরের জন্মে পাখা সহ, বড় ডাণ্ডা ওয়ালা কোটিপতি। 114 00:07:23,693 --> 00:07:26,737 আচ্ছা, মহোদয়গণ, তোমরা কি সিদ্ধান্তে পৌঁছেছ? 115 00:07:27,071 --> 00:07:30,198 -আমি আছি। -আমিও। 116 00:07:31,701 --> 00:07:33,493 ধ্যত্তেরি, দলের চাপাচাপি, আচ্ছা। 117 00:07:35,121 --> 00:07:39,403 চমৎকার, আর তোমাদের জানার জন্য বলছি, আমি এই অভিযানের দলীয় নেতা। 118 00:07:39,428 --> 00:07:42,169 নিয়ন অনুযায়ী তোমার কথা হবে, "আচ্ছা, স্যার।" 119 00:07:42,336 --> 00:07:45,179 কিন্তু, চিন্তা কোরো না, নির্দেশ বলে দেয়া হবে। 120 00:07:53,681 --> 00:07:54,723 পেনি? 121 00:07:55,581 --> 00:07:56,651 শেল্ডন? 122 00:08:03,970 --> 00:08:06,497 -পেনি? -শেল্ডন? 123 00:08:08,446 --> 00:08:13,867 -পেনি। -শেল্ডন। 124 00:08:14,035 --> 00:08:15,785 পেনি! 125 00:08:16,545 --> 00:08:17,704 -কি চাও? -আমার চিজকেক ফ্যাক্টোরির... 126 00:08:17,872 --> 00:08:20,475 হাঁটার ফ্রিজারে প্রবেশ অনুমতি লাগবে। 127 00:08:20,693 --> 00:08:22,204 সোনা, আমি তো তোমাকে বলেছি... 128 00:08:22,229 --> 00:08:25,362 হ্যাম বার্গার এর মাংস সতেজ এবং নিরাপদ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। 129 00:08:26,005 --> 00:08:31,580 না, এবার চৌম্বকীয় উত্তর মেরুতে তিন মাসের অভিযানের ট্রেইনিং। 130 00:08:31,761 --> 00:08:32,969 কি? 131 00:08:33,432 --> 00:08:36,556 আমি জানি না এই বাক্য কিভাবে তোমাকে বিভ্রান্ত করলো... 132 00:08:38,100 --> 00:08:41,363 কিন্তু বিস্তারিত বলতে গেলে, আমি লেনারড, ওয়ালোউইজ... 133 00:08:41,388 --> 00:08:43,365 আর খুত্রপালি সাথে সুমেরুবৃত্ত যাচ্ছি। 134 00:08:43,740 --> 00:08:44,940 -তোমরা সবাই যাচ্ছ? -হ্যাঁ। 135 00:08:45,107 --> 00:08:46,525 -তিন মাসের জন্য। -হ্যাঁ। 136 00:08:47,318 --> 00:08:48,666 একটু আসছি। 137 00:08:51,346 --> 00:08:53,174 দাড়াও, ফ্রিজারের ব্যাপারে কি হ্যাঁ নাকি না? 138 00:08:53,199 --> 00:08:56,660 এই মেয়েটার মনোযোগ মাত্রা মশার মত। 139 00:08:57,286 --> 00:08:58,754 -হেই লেনারড -হেই। 140 00:08:58,779 --> 00:09:00,723 শেল্ডন বলছে তোমরা উত্তর মেরুতে যাচ্ছ? 141 00:09:00,748 --> 00:09:02,040 হ্যাঁ, দারুণ, তাই না? 142 00:09:02,208 --> 00:09:05,515 হ্যাঁ, আমি শুধু একটু অবাক হয়েছি যে তুমি আমাকে বলো নি। 143 00:09:05,540 --> 00:09:07,486 আসলে, সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেলো। 144 00:09:07,548 --> 00:09:10,149 তারপর আমাদের দৈহিকভাবে প্রস্তুতি নিতে হয়েছে, উষ্ণ আন্ডারওয়্যার কিনতে হয়েছে... 145 00:09:10,174 --> 00:09:12,968 তারপর তুষারপাত, আরও হাবিজাবি পড়াশোনা করতে হয়েছে, বুঝতেই পারছ। 146 00:09:14,554 --> 00:09:18,348 -দুঃখিত, আমি তোমাকে বলতাম। -না, তোমার ক্ষমা চাইতে হবে না। 147 00:09:18,403 --> 00:09:21,597 আমাকে বলার অবশ্য কোনো কারণও নেই। আমি শুধু অবাক হয়েছি। 148 00:09:21,719 --> 00:09:24,635 হ্যাঁ, হ্যাঁ, তুমি ব্যস্ত ছিলে, তুমি অবাক ছিলে, চমৎকার সবকিছু। 149 00:09:24,660 --> 00:09:26,300 এবার, ফ্রিজারের কি হবে? 150 00:09:27,024 --> 00:09:28,578 ও কি সত্যি চাইছে? 151 00:09:28,651 --> 00:09:30,508 আসলে, সাহায্য হতো খুব। 152 00:09:30,861 --> 00:09:33,029 ঠিক আছে, দেখছি কি করা যায়। 153 00:09:33,197 --> 00:09:36,283 তো, ওয়াও, উত্তর মেরুতে তিন মাস। 154 00:09:36,450 --> 00:09:39,911 -ওয়াও, অসাধারণ। -হ্যাঁ। 155 00:09:40,079 --> 00:09:45,083 দুঃখিত, কিন্তু কখন তুমি "দেখি, কি করা যায়" কে কাজে রূপান্তর করার চিন্তা করছ? 156 00:09:46,335 --> 00:09:50,866 শুধু একটা সতর্কীকরণ, শেল্ডন। ফ্রিজার কিন্তু বাইরে থেকে লক থাকে। 157 00:09:55,761 --> 00:10:00,463 -ওর কি মন খারাপ মনে হলো তোমার? -না, তোমার মনে হয়েছে ওর মন খারাপ? 158 00:10:00,526 --> 00:10:02,684 -না। -ওহ, দারুণ। আমি ঠিকই ধরেছি। 159 00:10:04,979 --> 00:10:06,357 তোমার মন খারাপ? 160 00:10:07,315 --> 00:10:08,482 কিছুটা। 161 00:10:08,524 --> 00:10:11,109 দুই এর মধ্যে দুই। আমি ফাটিয়ে দিচ্ছি। 162 00:10:13,195 --> 00:10:18,071 মানে, ও আমার গার্লফ্রেন্ড না, কিন্তু তোমার কি মনে হয় না যে ওর কিছুটা খারাপ লাগবে... 163 00:10:18,096 --> 00:10:19,743 যেহেতু আমি পুরো গ্রীষ্মের জন্য চলে যাচ্ছি? 164 00:10:19,910 --> 00:10:22,162 এটা বোনাস প্রশ্নের মত লাগছে। 165 00:10:23,247 --> 00:10:26,875 যেহেতু আমি এগিয়ে আছি, তাই আমি এখানেই থামছি, কিন্তু আমার সময় ভালো কেটেছে। 166 00:10:38,429 --> 00:10:43,725 ঠিক আছে, এই ড্রিলের উদ্দেশ্য হচ্ছে, সুমেরুবৃত্ত তে আমরা যে ধরণের চরম তাপমাত্রা পেতে চলেছি, 167 00:10:43,893 --> 00:10:47,228 তাতে আমরা যেন আমাদের যন্ত্রপাতি ব্যবহার করতে পারি, তার জন্য প্রস্তুত করা। 168 00:10:47,396 --> 00:10:48,855 তাহলে তোমার যন্ত্রপাতি কোথায়? 169 00:10:49,023 --> 00:10:51,191 এই এখানে। 170 00:10:52,068 --> 00:10:54,444 ঠিক আছে, টীম, তোমাদের অনুশীলনের সরঞ্জাম খোলো। 171 00:10:54,654 --> 00:10:58,406 যেহেতু ইউনিভারসিটি আমাকে চিজকেক ফ্য্যাক্টোরিতে আমরা যা ব্যবহার করবো... 172 00:10:58,574 --> 00:11:03,078 সেসব যন্ত্রপাতি আনার অনুমতি দেয় নি, কারণ আপাতদৃষ্টিতে আমি অদ্ভুত। 173 00:11:03,245 --> 00:11:07,166 আমি পরিপূরকের ব্যাবস্থা করেছি যেগুলো দিয়ে তোমাদের সক্ষম মোটর স্কিল অনুশীলন করাবে। 174 00:11:07,322 --> 00:11:10,919 লেনারড, তুমি জটিল কিছু অংকের সিরিজ সমাধান করবে... 175 00:11:11,087 --> 00:11:15,048 আগেকার ক্যাসিয়ো মডেল ১১৭৫ ক্যালকুলেটর দিয়ে, যেটা আমি... 176 00:11:15,216 --> 00:11:18,551 ক্লাস থ্রি তে ধরিত্রী বিজ্ঞান পদকে জিতে পুরস্কার পেয়েছিলাম। 177 00:11:19,553 --> 00:11:21,888 সম্মানের সাথে ব্যবহার করবে। 178 00:11:22,390 --> 00:11:26,393 রাজ, তুমি একটা ছয় ইঞ্চি এলফ লেগোলাস... 179 00:11:26,560 --> 00:11:29,562 এর পাথরের মূর্তির জুলপি আর দাড়ি রং করবে। 180 00:11:29,730 --> 00:11:34,094 মনে রেখো, দাড়ি কিন্তু শুধু ছাগলা দাড়ি, মোচ না। 181 00:11:34,568 --> 00:11:39,680 ওয়ালোউইজ, তুমি কিছু সূক্ষ্ম অস্ত্রোপচার এর কাজ করবে... 182 00:11:39,705 --> 00:11:42,826 বাচ্চাদের ক্লাসিক গেম, "অপারেশন" থেকে। 183 00:11:46,051 --> 00:11:51,343 শুরুতে, ২০০ ডলারের জন্য তুমি আলনা হাড় সরাবে। 184 00:11:52,962 --> 00:11:55,630 এটার জন্য আমি এম আই টি তে গেছিলাম। 185 00:11:56,215 --> 00:11:57,298 শুরু করো। 186 00:12:03,050 --> 00:12:05,348 মনে হচ্ছে আমি একটু রং গিলে ফেলেছি। 187 00:12:05,516 --> 00:12:08,600 আমি এই দস্তানা পরে বাটন চাপতে পারছি না। 188 00:12:09,478 --> 00:12:12,108 ধুর, কুত্তার বাচ্চা! 189 00:12:12,648 --> 00:12:15,616 প্রতিকূলতা প্রত্যাশিতই, চালিয়ে যাও। 190 00:12:16,652 --> 00:12:18,778 হায় হায়, এবার আমার নামে মামলা হয়ে যাবে। 191 00:12:19,488 --> 00:12:21,835 -আচ্ছা, আমি করতে পারছি না। -আমিও না। 192 00:12:21,983 --> 00:12:24,802 মহোদয়গণ, নিজেদের কল্পনাশক্তিকে কাজে লাগাও, নতুন রাস্তা বের করো। 193 00:12:24,827 --> 00:12:29,796 হান সোলো কি লিউক স্কাইওয়াকার কে হথ এর বরফ গ্রহে অধিক শীতে মরতে দিয়েছিল? 194 00:12:29,858 --> 00:12:35,409 না, সে একটা টনটন কে কেটে সেটার শরীরের ভেতরকার তাপমাত্রা দিয়ে তাকে গরম রেখেছিল। 195 00:12:35,730 --> 00:12:37,964 তোমরা ওর কথা শুনেছ, দুজন মিলে ধরো, আমি ওকে কাটছি। 196 00:12:38,132 --> 00:12:42,725 দাড়াও, হয়তো আমার মধ্যে নেতৃত্বের গুণাবলি নেই, কিন্তু আমি বুঝতে পারছি না, 197 00:12:42,795 --> 00:12:46,639 কেন আমরা এই যন্ত্রপাতিগুলো কেবিনের ভেতর জোড়া দিয়ে তারপর বাইরে আনছি না। 198 00:12:47,892 --> 00:12:49,809 সেটা তো ভাবি নি। 199 00:12:52,062 --> 00:12:54,189 তাহলে আমাদের কাজ এখানেই শেষ। 200 00:12:58,194 --> 00:13:01,654 নাও, খাও অথবা পান করো। 201 00:13:02,031 --> 00:13:05,074 -কি এটা? -হট চকলেট সাথে মাখনের টুকরো। 202 00:13:07,554 --> 00:13:08,851 আচ্ছা, কেন? 203 00:13:08,976 --> 00:13:11,115 কারণ, সুমেরুর হিমশীতল তাপমাত্রায়... 204 00:13:11,140 --> 00:13:14,765 আমাদের প্রতিদিন অন্তত ৫০০০ ক্যালরি খেতে হবে শুধু শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য। 205 00:13:14,999 --> 00:13:17,737 শেল্ডন, তুমি জানো আমি মাখন খেতে পারবো না। দুগ্ধ দ্রব্যে এলার্জি। 206 00:13:17,893 --> 00:13:20,776 আগেই ভেবে রেখেছি, এটা হচ্ছে "আমি ভাবতে পারছি না এটা মাখন না!" টুকরো। 207 00:13:21,592 --> 00:13:24,511 কিন্তু মা, বাকি সবাই উত্তর মেরুতে যাচ্ছে। 208 00:13:24,944 --> 00:13:26,983 বাকিরা কি করছে তাতে কিছু যায় আসে না। 209 00:13:27,178 --> 00:13:29,265 যদি অন্য ছেলেরা রয়েল বেঙ্গল এর সামনে ঝাঁপিয়ে পড়ে... 210 00:13:29,433 --> 00:13:31,948 আর শ্রীলঙ্কাতে সাঁতার কাটতে চায়, তুমিও যাবে? 211 00:13:32,182 --> 00:13:35,063 তুমি আমার পেছনে দাড়িয়ে খিটখিট করতে থাকলে যেতেও পারি। 212 00:13:35,606 --> 00:13:39,607 মায়ের মুখে মুখে তর্ক করবে না। এই ট্রিপ অনেক বিপদজনক, রাজেশ। 213 00:13:39,670 --> 00:13:42,237 না, একদমই না। হাওয়ারড, বলো না। 214 00:13:42,571 --> 00:13:46,199 ডক্টর এবং মিসেস খুত্রাপালি, নমস্কার। 215 00:13:47,535 --> 00:13:49,576 আমি আপনাদের উদ্বেগ বুঝতে পারছি। 216 00:13:49,601 --> 00:13:52,205 কিন্তু যদি আপনাদের শুনে ভালো লাগে, আমি গেলে আমার মায়ের কোনো আপত্তি নেই। 217 00:13:52,373 --> 00:13:56,960 আর উনি সেই মহিলা যিনি আমার সতেরো বছর বয়স পর্যন্ত আমার বিছানায় নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখতেন। 218 00:13:57,127 --> 00:14:00,880 তো, ওনার ছেলেকে যদি সিন্ধুঘোটক খেয়ে ফেলে, ওনার কোনো আপত্তি নেই? 219 00:14:01,048 --> 00:14:02,966 সেটা হওয়ার কথা নয়, মিসেস খুত্রাপালি। 220 00:14:03,133 --> 00:14:07,277 যদি রাজ মরে, তাহলে সেটা হবে দেহ অসাড়, পচন, তীব্র রোদে পোড়া... 221 00:14:07,316 --> 00:14:10,640 অথবা, ১৫০০ পাউন্ডের কোনো পোলার ভাল্লুক যদি ওকে ছিঁড়ে খায়, তবে। 222 00:14:11,267 --> 00:14:14,701 মা, আমি তোমাকে রাজের বাবা মায়ের সাথে স্পিকারে দিচ্ছি। 223 00:14:14,726 --> 00:14:18,000 তুমি কি ওনাদের বলবে যে আমার আর্ক্টিক এ যাওয়া নিয়ে তোমার কোনো সমস্যা নেই? 224 00:14:18,367 --> 00:14:22,443 আর্ক্টিক? আমি ভেবেছিলাম তুমি বলেছ আরক্যান্সাস। 225 00:14:23,779 --> 00:14:26,683 আমি সেটা বলি নি, তুমি কখনো আমার কথা শোনো না। 226 00:14:26,808 --> 00:14:28,456 ও আমাকে কিছু বলেই না। 227 00:14:28,597 --> 00:14:32,287 ও নিজের জীবন গোপন রাখে কারণ, ও লজ্জা পায়। 228 00:14:33,080 --> 00:14:35,081 এই লেনারড, এক সেকেন্ড কথা বলতে পারি? 229 00:14:35,249 --> 00:14:39,919 নিশ্চয়ই, কিন্তু অন্য কোথাও চলো যেখানে একটু কম চিল্লাচিল্লি আর অপরাধ আছে। 230 00:14:40,462 --> 00:14:41,754 কি হয়েছে? 231 00:14:41,922 --> 00:14:44,257 আমি তোমার জন্য একটা ছোট উপহার এনেছি। 232 00:14:45,104 --> 00:14:48,109 -ওহ, কম্বল। -না, না, শুধু কম্বল না। 233 00:14:48,328 --> 00:14:50,680 দেখো, এটাতে হাতা আছে। 234 00:14:52,308 --> 00:14:54,309 হ্যাঁ। 235 00:14:57,146 --> 00:15:01,367 তাই তুমি তোমার বৈজ্ঞানিক কাজকর্ম করার সময় একদম তৈরি হয়ে থাকবে। 236 00:15:01,484 --> 00:15:04,611 ওহ, ওয়াও, চমৎকার। 237 00:15:05,487 --> 00:15:07,405 তোমাকে মিস করবো। 238 00:15:14,997 --> 00:15:17,123 -দেখা হবে। -বাই। 239 00:15:21,962 --> 00:15:25,245 আমি তো না বললাম, কেন বিশ্বাস করছেন না? 240 00:15:25,558 --> 00:15:27,956 কারণ, আমি বুঝতে পারছি না... 241 00:15:28,074 --> 00:15:30,511 কিভাবে ভারত নামের পুরো একটা দেশের... 242 00:15:30,679 --> 00:15:34,034 দূরদূরান্তে কোনো স্টেক হাউজ নেই? 243 00:15:41,440 --> 00:15:42,857 শেল্ডন। 244 00:15:43,025 --> 00:15:46,527 -শেল্ডন? -আমি একটা কুকি চাই, মিমো। 245 00:15:48,822 --> 00:15:52,367 -শেল্ডন, আমি। -কিন্তু মিমো মাত্র কুকি বানিয়েছে। 246 00:15:54,576 --> 00:15:57,205 শোনো, আমি বুঝতে পারছি না আমি অভিযানে যেতে পারবো কিনা। 247 00:15:57,373 --> 00:16:00,708 -কি? -আমার মনে হয় না আমি উত্তর মেরুতে যেতে পারবো। 248 00:16:00,876 --> 00:16:05,254 আচ্ছা, লেনারড, আমি জানি তুমি আমার অসন্তুষ্টি নিয়ে চিন্তিত... 249 00:16:05,464 --> 00:16:08,397 কিন্তু আমি চাই তুমি জেনে স্বস্তি বোধ করো... 250 00:16:08,498 --> 00:16:11,719 যে তোমার থেকে আমার প্রত্যাশা এমনিতেও খুবই কম। 251 00:16:12,596 --> 00:16:14,722 হ্যাঁ, অনেক স্বস্তি পেলাম। 252 00:16:14,890 --> 00:16:16,917 স্বস্তি দেয়াটা নেতৃত্বের একটি অংশ। 253 00:16:17,213 --> 00:16:19,852 এটার ব্যাপারে আমি তেমন মাথা ঘামাই না কিন্তু বিশাল একটা বোঝা এটা। 254 00:16:20,020 --> 00:16:23,731 অসাধারণ, আসলে, আমার মনে হয় পেনি চাচ্ছে না আমি যাই। 255 00:16:24,233 --> 00:16:28,545 ধরে নিলাম এটা না যাওয়ার ক্ষেত্রে একটা যৌক্তিক কারণ, যদিও সেটা সত্যি না... 256 00:16:28,570 --> 00:16:31,239 কিন্তু সেটা তুমি কিভাবে জানো? ও কি এটা বলেছে? 257 00:16:32,024 --> 00:16:33,175 সেভাবে না। 258 00:16:33,200 --> 00:16:37,087 কিন্তু ও বলেছে ও আমাকে মিস করবে, তারপর এটা দিয়েছে। 259 00:16:39,581 --> 00:16:42,614 -এটা কি? -হাতাসহ কম্বল। 260 00:16:42,841 --> 00:16:45,253 ওহ, ভালোই তো। 261 00:16:47,214 --> 00:16:49,469 আচ্ছা, দেখি আমি এটা বুঝি কিনা... 262 00:16:49,618 --> 00:16:53,883 ওর তোমাকে মিস করাটা একটা আবেগীয় অবস্থা যেটা তোমার জন্য অনুমোদনযোগ্য। 263 00:16:54,054 --> 00:16:56,336 -হ্যাঁ, অবশ্যই। -ঠিক আছে। 264 00:16:56,398 --> 00:17:00,148 তাহলে, তোমাকে মিস করাটা যদি তোমার যাওয়ার কারণে হয়েই থাকে... 265 00:17:00,351 --> 00:17:03,229 যুক্তি বলে, তোমার যাওয়াই উচিত। 266 00:17:04,329 --> 00:17:07,693 হ্যাঁ, ঠিকাছে, কিন্তু আমি তিন মাসের জন্য যাবো। 267 00:17:07,865 --> 00:17:10,611 ও যদি এত সময় আমাকে মিস না করে, আর অন্য কাউকে খুঁজে নেয়? 268 00:17:11,405 --> 00:17:14,657 ওর অবশ্য মনোযোগ মাত্রা খুব কম। 269 00:17:14,825 --> 00:17:17,959 -তাই আমি যেতে পারবো না। -লেনারড, হয়তো তুমি ঠিকই বলছ। 270 00:17:18,256 --> 00:17:20,981 মনে হচ্ছে পেনি চুপি চুপি তোমাকে ওর জীবনে... 271 00:17:21,098 --> 00:17:23,598 খুব ঘনিষ্ঠ আর শারীরিক ভাবে চায়। 272 00:17:24,293 --> 00:17:27,128 -তোমার তাই মনে হয়? -অবশ্যই না। 273 00:17:29,423 --> 00:17:31,612 এমনকি আমার ঘুমের ঘোরেও... 274 00:17:31,637 --> 00:17:34,844 আমি আমার আরও একটা ক্লাসিক প্র্যাঙ্ক করতে সক্ষম হয়েছি। 275 00:17:45,382 --> 00:17:48,975 -লেনারড, এখন কয়টা বাজে? -সাতটা। আমি দুঃখিত এত আগে আসার জন্য। 276 00:17:49,030 --> 00:17:51,139 কিন্তু আমরা শীঘ্রই চলে যাচ্ছি আর তোমার সাথে আমার কথা বলা দরকার। 277 00:17:51,405 --> 00:17:52,278 ঠিকাছে। 278 00:17:52,946 --> 00:17:55,948 তুমি যখন বললে আমাকে মিস করবে, তখন কি বুঝিয়েছিলে? 279 00:17:57,868 --> 00:18:02,330 জানি না, তুমি চলে যাবে আর সেটা আমি খেয়াল করবো। 280 00:18:03,999 --> 00:18:08,475 আচ্ছা বেশ, এটা? এর মানে কি? 281 00:18:08,837 --> 00:18:13,591 একসাথে ওয়াইন, ক্রেডিট কার্ড আর রাত জেগে টিভি দেখা একটা বাজে সংমিশ্রণ ? 282 00:18:15,094 --> 00:18:16,564 ঠিক আছ, বেশ। 283 00:18:16,705 --> 00:18:19,853 তাহলে লম্বা আলিঙ্গনের মানে কি? ওটার মানে কি ছিল? 284 00:18:20,599 --> 00:18:22,733 ওটা তেমন লম্বা আলিঙ্গন ছিল না। 285 00:18:22,976 --> 00:18:26,145 অন্তত পাঁচ মিসিসিপি সময়ব্যাপী ছিল। 286 00:18:27,342 --> 00:18:31,651 সাধারণ আলিঙ্গন সর্বোচ্চ দুই মিসিসিপি সময়ব্যাপী হয়। 287 00:18:33,112 --> 00:18:36,114 লেনারড, আমি বুঝতে পারছি না কি বলা উচিত। এটা শুধু একটা আলিঙ্গন ছিল। 288 00:18:37,157 --> 00:18:39,033 -ভালোই হল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেলো। -হ্যাঁ। 289 00:18:39,201 --> 00:18:41,648 -তাহলে, দেখা হবে। -ঠিকাছে। 290 00:18:41,812 --> 00:18:44,205 -নিরাপদে যেয়ো। -ধন্যবাদ। 291 00:18:44,540 --> 00:18:46,040 -বাই। -ঠিকাছে, বাই। 292 00:18:51,627 --> 00:18:54,340 এর মানে আমি চাই তুমি না যাও। 293 00:19:04,518 --> 00:19:06,658 -ধ্যাতেরি। -কি? 294 00:19:06,892 --> 00:19:08,521 বরফ শেষ হয়ে গেছে। 295 00:19:09,606 --> 00:19:13,442 ঠিক আছে, আমরা কালকে সকাল সাতটা থেকে আমাদের পরীক্ষামূলক যন্ত্রপাতির... 296 00:19:13,610 --> 00:19:19,114 প্রাথমিক অঙ্কন আর স্থাপন করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত, তোমরা অফ ডিউটি। 297 00:19:19,341 --> 00:19:22,003 আমি বলবো তোমরা সকল প্রকার দুষ্টুমি ন্যূনতম রাখবে... 298 00:19:22,028 --> 00:19:24,954 যেহেতু মেডিক্যাল সাহায্য কুকুর টানা স্লেজে আসতে আঠারো ঘণ্টা লাগবে। 299 00:19:25,747 --> 00:19:28,474 -তুমি কিসের ওপর কাজ করছ? -ক্রসবো। 300 00:19:31,086 --> 00:19:33,527 এই শোনো, একটা কথা বলতে পারি? 301 00:19:33,552 --> 00:19:36,751 আমরা কোথায় আছি সেটা চিন্তা করতে কয়েক মুহূর্ত নেয়া যাক, কি বলো? 302 00:19:36,861 --> 00:19:39,736 মানে, বলতে গেলে আমরা একেবারে পৃথিবীর ওপরে। 303 00:19:39,900 --> 00:19:42,461 পুরো মানবজাতির ইতিহাসে হাতে গোনা কয়েকজনের... 304 00:19:42,486 --> 00:19:44,476 আমরা যা দেখবো, তা দেখার সুযোগ হবে। 305 00:19:45,184 --> 00:19:47,687 -ঠিকই বলেছে ও। -হ্যাঁ, ওয়াও। 306 00:19:47,929 --> 00:19:50,062 অসাধারণ। 307 00:19:51,356 --> 00:19:53,524 তো সিনেমা কে দেখবে? 308 00:19:53,692 --> 00:19:55,542 ভালো বুদ্ধি, কোনটা দেখা যায়? 309 00:19:55,589 --> 00:19:58,190 আইস স্টেশন জেব্রা অথবা, জন কারপেন্টারের দা থিং? 310 00:19:58,697 --> 00:20:01,616 -আমি বলি ডবল ফিচার। -ডিনার তৈরি? 311 00:20:01,867 --> 00:20:05,411 -কি খাচ্ছি আমরা? -ইনস্ট্যান্ট থাই খাবার। 312 00:20:06,265 --> 00:20:08,732 তুমি কি পানিশূন্য কম সোডিয়ামের সয় সস এনেছিলে? 313 00:20:08,757 --> 00:20:10,872 -এনেছি। -আদ্রতামুক্ত মশলাদার সরিষা সস? 314 00:20:10,897 --> 00:20:13,920 -এনেছি। -আর দ্রুত জমাট বাধানো বাদামী চাল, সাদা না? 315 00:20:14,129 --> 00:20:17,882 -দুঃখিত। -চিন্তা কোরো না। 316 00:20:18,046 --> 00:20:19,429 আমি লুকিয়ে রেখেছি। 317 00:20:27,851 --> 00:20:30,144 তুমি আমার জায়গায়। 318 00:20:38,445 --> 00:20:42,323 ক্রসবো বানানোর সময় নেই, একটা বরফের শলাকা এনে দাও আমাকে। 319 00:20:45,410 --> 00:20:49,002 (শেল্ডন) তিন মাস। দারুণ যাবে সময়টা। 320 00:20:49,143 --> 00:20:51,540 Translated by Sheikh Tasnuva Tasneem.