1 00:00:08,341 --> 00:00:10,134 গন্ধ পাচ্ছ? 2 00:00:10,802 --> 00:00:13,429 নতুন কমিক বই এর গন্ধ। 3 00:00:14,764 --> 00:00:16,890 ওহ, ইয়েস! 4 00:00:18,309 --> 00:00:19,977 আজকে আমি দিচ্ছি ছেলেরা। 5 00:00:20,437 --> 00:00:24,148 তুমি টাকা দেবে? তুমি কি আবার নিজের স্পার্ম বিক্রি করছ? 6 00:00:24,941 --> 00:00:26,525 না, আমি উৎযাপন করছি। 7 00:00:26,693 --> 00:00:30,362 যা বলছিলাম, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের স্পেস শাটল রওয়ানা দিচ্ছে... 8 00:00:30,530 --> 00:00:35,075 যেটাতে ওয়ালোউইটজ- শুন্য- মাধ্যাকর্ষণ নিষ্কাশন সিস্টেম স্থাপন করা হবে। 9 00:00:35,243 --> 00:00:38,120 আরে রাখো নিজের প্রশংসা। এটা শুধু হাই টেক টয়লেট। 10 00:00:39,456 --> 00:00:41,880 চিন্তা করো, তোমাদের পরিশ্রমের কারণে... 11 00:00:41,905 --> 00:00:46,879 আন্তর্জাতিক মহাকাশচারীদের একটি দল সাহসিকতার সাথে এমন জায়গায় যাবে যেখানে আগে কেউ যায় নি। 12 00:00:47,297 --> 00:00:49,733 -এটা কি কৌতুক ছিল? -আমার তাই ধারণা। 13 00:00:49,758 --> 00:00:52,134 স্টার ট্রেক রেফারেন্স আর শব্দের খেলায়... 14 00:00:52,302 --> 00:00:54,645 "যাওয়া" শব্দটার দুটো অর্থ আছে... 15 00:00:54,670 --> 00:00:58,525 যেটাতে বোঝা যায় লেনারড তোমার মহাশূন্যে নিষ্কাশন এর চেষ্টাকে রসিকতা করে মজা নিচ্ছে। 16 00:00:58,892 --> 00:01:02,156 আচ্ছা, যা মজা নেয়ার নাও, কিন্তু আমাদের চারজনের মধ্যে... 17 00:01:02,181 --> 00:01:06,332 আমি একমাত্র যে কিনা বিজ্ঞান এবং প্রযুক্তিতে সত্যিকারের ভূমিকা রাখছি। 18 00:01:06,357 --> 00:01:09,151 ও ঠিকই বলেছে। দুটো কারণে এটা গুরুত্বপূর্ণ অর্জনঃ 19 00:01:09,319 --> 00:01:12,320 এক নাম্বার, এবং অবশ্যই দুই নাম্বার। 20 00:01:14,365 --> 00:01:16,158 সেই তো... 21 00:01:16,326 --> 00:01:20,996 শারীরিক ক্রিয়াকলাপের ব্যাপারটা শ্রুতিমধুর করার জন্য মৌলিক সংখ্যা নিয়ে খেলছ। 22 00:01:25,001 --> 00:01:27,377 এই শেল্ডন, আমি এই হেলবয় তোমার জন্য এনেছি। 23 00:01:27,545 --> 00:01:29,046 কল্পনাতীত জিনিস। 24 00:01:29,214 --> 00:01:32,257 আরে, স্পয়লার এলার্ট। 25 00:01:32,759 --> 00:01:34,593 কিন্তু আমি তো কিছুই বলি নি। 26 00:01:34,761 --> 00:01:38,940 তুমি বলেছ এটা কল্পনাতীত, কাজেই আমার মন আগে থেকেই কল্পনাতীত হয়ে যাবে। 27 00:01:39,140 --> 00:01:42,518 আর একবার কল্পনাতীত হয়ে গেলে, দ্বিতীয় বার আর হবে না। 28 00:01:42,602 --> 00:01:45,771 -দুঃখিত। -গ্রিঞ্চ ও ক্রিসমাস কে একই কথা বলেছিল। 29 00:01:49,150 --> 00:01:52,069 -এই লেনারড, তোমার সাথে একটা ব্যাপারে কথা বলতে পারি? -নিশ্চয়ই, কেন না? 30 00:01:52,237 --> 00:01:54,923 মনে আছে আমি কয়েক সপ্তাহ আগে পেনির সাথে ডেটে গেছিলাম? 31 00:01:54,948 --> 00:01:57,616 হ্যাঁ, হাল্কাপাতলা। নিশ্চয়ই তোমার মনে আছে,... 32 00:01:57,784 --> 00:02:01,912 এটা ওই রাতের ঘটনা, যেদিন তুমি বারে গিয়ে অপরিচিত মেয়েদের সাথে আলাপ করতে গিয়ে বোকামি করলে। 33 00:02:04,666 --> 00:02:06,250 হ্যাঁ, কি হয়েছে? 34 00:02:06,751 --> 00:02:09,920 আসলে ব্যাপার হল, ডেটটা খুব একটা ভালো যায় নি। 35 00:02:10,088 --> 00:02:13,173 ওহ, কপাল খারাপ... আসলে... 36 00:02:13,383 --> 00:02:16,051 আমার মনে হয়, এখন যা করা উচিত তা হল, এসব কাটিয়ে ওঠো, 37 00:02:16,219 --> 00:02:18,053 নিজেকে ঝেড়ে ফেলো, ভুলে যাও, জীবনে এগিয়ে যাও। 38 00:02:18,221 --> 00:02:21,056 -সেটা তো করতে পারবো না। -কেন পারবে না? 39 00:02:21,558 --> 00:02:23,851 কারণ আমরা কালকে আবার যাচ্ছি। 40 00:02:24,018 --> 00:02:25,227 মাফ করবে, স্টুয়ার্ট? 41 00:02:25,395 --> 00:02:27,557 -তুমি কি এই নতুন ফ্ল্যাশ পড়েছ? -না। 42 00:02:27,582 --> 00:02:30,649 আচ্ছা, আমি পড়েছি, আর এটা তোমার তোমার মন দুলিয়ে দেবে। 43 00:02:31,734 --> 00:02:33,193 এবার মন দোলানোর জন্য শুভ কামনা। 44 00:02:37,073 --> 00:02:40,370 যাইহোক, আমি বুঝতে পারছি এটাই পেনির সাথে আমার শেষ সুযোগ... 45 00:02:40,395 --> 00:02:42,953 -আর আমি সেটা নষ্ট করতে চাই না। -ওহ, সেটা কেউই চাবে না। 46 00:02:43,121 --> 00:02:44,246 তো আমার প্রশ্ন হচ্ছে, 47 00:02:44,414 --> 00:02:50,085 এটা দ্বিতীয় ডেট, তোমার কি মনে হয় ও শারীরিক কিছু আশা করবে? 48 00:02:52,672 --> 00:02:54,298 আসলে... 49 00:02:55,466 --> 00:02:57,718 হ্যাঁ, আমার প্রাথমিক উত্তর হচ্ছে "না"। 50 00:02:57,886 --> 00:03:01,547 কিন্তু, আমি চিন্তা করে পরে তোমাকে জানাচ্ছি, কেমন? 51 00:03:01,572 --> 00:03:02,890 আচ্ছা। তো, তুমি আমাকে কল দেবে? 52 00:03:03,057 --> 00:03:05,142 -হ্যাঁ, অথবা তুমি কল দিতে পারো আমাকে। -চমৎকার। 53 00:03:06,144 --> 00:03:07,978 অথবা, কেউই কাউকে কল দেবে না। 54 00:03:09,147 --> 00:03:13,734 মজার তো, পেনির বর্তমান প্রেমিক তার পুরনো প্রেমিকের থেকে পরামর্শ চাইছে। 55 00:03:13,902 --> 00:03:17,112 হ্যাঁ, আমার যন্ত্রণাকে ক্যাপশন দেয়ার জন্য ধন্যবাদ, রাজ। 56 00:03:17,488 --> 00:03:19,781 এই, তুমি কি নিশ্চিত করতে চাও যে ওদের কারো সাথে 57 00:03:19,949 --> 00:03:23,035 তোমার বন্ধুত্বের সম্পর্কের ক্ষতি না করে পেনির সাথে ওর কিছুই না আগাক? 58 00:03:23,203 --> 00:03:24,912 -শুনছি... -ওকে শুধু বলো... 59 00:03:25,079 --> 00:03:28,248 তুমি গত দুই বছরে যা যা করেছ, তাই যেন ও পেনির সাথে করে। 60 00:03:33,807 --> 00:03:36,752 S02 E22 · The Classified Materials Turbulence 61 00:03:59,447 --> 00:04:01,007 -হেই লেনারড। -ওহ, হাই। 62 00:04:01,032 --> 00:04:02,449 -কেমন চলছে? -ভালো, ভালো। 63 00:04:02,617 --> 00:04:04,493 -তোমার? -ভালোই। 64 00:04:04,661 --> 00:04:07,579 -ওহ, হ্যাঁ, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? -নিশ্চয়ই। 65 00:04:08,039 --> 00:04:09,331 তোমার বন্ধু স্টুয়ার্ট আছে না? 66 00:04:10,041 --> 00:04:11,708 হ্যাঁ। 67 00:04:12,001 --> 00:04:14,878 আচ্ছা, ও আমাকে আরেকবার ডেটের প্রস্তাব দিয়েছে আর আমি হ্যাঁ বলেছি। 68 00:04:14,903 --> 00:04:17,339 আর তারপর, আমার মনে হলো হয়তো তোমার সাথে আগে একবার কথা বলা উচিত। 69 00:04:17,507 --> 00:04:20,375 -কিসের ব্যাপারে? -তোমার কি কোনো সমস্যা আছে... 70 00:04:20,400 --> 00:04:21,718 আমি তোমার এক বন্ধুর সাথে ডেটে যাচ্ছি? 71 00:04:21,886 --> 00:04:26,306 -কারণ, যেহেতু, তোমার আর আমার... -না, না, সেটা অতীত। 72 00:04:26,474 --> 00:04:29,184 আমি সত্যিই এখন কিছুটা নিজের করে থাকার মত ছেলে। 73 00:04:29,288 --> 00:04:30,852 বুঝতেই পারছ, জীবন উপভোগ করছি। 74 00:04:31,396 --> 00:04:35,312 যদিও, আমার ভবিষ্যতেও কিছুটা থাকতে হয় কারণ সেটাই আমার পেশা। 75 00:04:35,566 --> 00:04:39,569 অবশ্যই, ক্লাসিক বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রতি আমার টান আমার মনোযোগকে সরিয়ে দেয়... 76 00:04:39,737 --> 00:04:43,383 কিন্তু, ওই গল্পগুলো ভবিষ্যতেই ঘটে, সুতরাং... 77 00:04:45,159 --> 00:04:47,035 পরিশেষে, না, আমার কোনো সমস্যা নেই। 78 00:04:49,163 --> 00:04:51,564 আচ্ছা, ঠিকাছে, শুনে ভালো লাগলো। 79 00:04:51,589 --> 00:04:53,760 হ্যাঁ? আমি ভালো বলবো না। 80 00:04:53,785 --> 00:04:56,378 আমি শুধু বলবো, "এটাই লেনারড।" 81 00:04:57,046 --> 00:04:59,756 আচ্ছা, সেই ক্ষেত্রে, তুমি কি আমাকে কিছু পরামর্শ দেবে? 82 00:04:59,924 --> 00:05:01,619 স্টুয়ার্ট এর ব্যাপারে? 83 00:05:01,644 --> 00:05:02,801 নিশ্চয়ই। 84 00:05:02,969 --> 00:05:06,978 ও খুব লাজুক। আমি ওকে আমার আশেপাশে কিভাবে আরও সহজ করতে পারি? 85 00:05:07,003 --> 00:05:10,892 প্রথমত, সহজ হতে না পারার মূল্যকে অবহেলা কোরো না। 86 00:05:11,561 --> 00:05:14,704 -সত্যিই? -হ্যাঁ, স্টুয়ার্ট চাপে থাকলেই সতেজ হয়ে ওঠে। 87 00:05:14,729 --> 00:05:17,107 এ কারণেই ও কমিক বই এর দোকান চালায়। 88 00:05:24,949 --> 00:05:26,074 স্টুয়ার্ট। 89 00:05:29,704 --> 00:05:31,580 তুমি ফোন ধরবে না? 90 00:05:32,915 --> 00:05:36,291 ও পেনির ব্যাপারে কথা বলতে চায়। আমি পেনির ব্যাপারে কথা বলতে চাই না। 91 00:05:36,502 --> 00:05:38,383 তুমি সেটা ধরে নিচ্ছ। 92 00:05:39,422 --> 00:05:42,029 হয়তো কমিক বই এর দোকানে আগুন লেগে গেছে। 93 00:05:42,925 --> 00:05:44,733 আর ওর তোমার সাহায্য দরকার। 94 00:05:44,886 --> 00:05:47,054 ও আমাকে কেন কল দেবে? 95 00:05:47,221 --> 00:05:49,306 সেটা আমরা জানি না। 96 00:05:49,474 --> 00:05:52,434 আর তুমি যদি ফোন না ধরো, আমরা জানতেও পারবো না। 97 00:05:53,936 --> 00:05:56,229 আমি ফোন ধরছি না শেল্ডন। 98 00:06:00,401 --> 00:06:02,402 -ফোনটা ধরো, লেনারড! -না। 99 00:06:05,198 --> 00:06:07,285 নাও, ফোন ভয়েসমেইল এ চলে গেছে। 100 00:06:13,456 --> 00:06:15,457 তুমি কি মেসেজ দেখবে না? 101 00:06:17,960 --> 00:06:20,545 -না। -তোমাকে মেসেজ দেখতেই হবে, লেনারড। 102 00:06:20,713 --> 00:06:23,465 মেসেজ রাখাটা সামাজিক চুক্তির অর্ধেক অংশ... 103 00:06:23,633 --> 00:06:26,343 যেটা মেসেজ চেক করার মাধ্যমে সম্পূর্ণ হয়। 104 00:06:27,678 --> 00:06:31,255 যদি সেই সামাজিক চুক্তি ভেঙ্গে যায়, তাহলে সব সামাজিক চুক্তি ভেঙ্গে যায়। 105 00:06:31,280 --> 00:06:33,183 আর আমরা অরাজকতার দিকে অবতীর্ণ হই। 106 00:06:34,811 --> 00:06:37,687 তোমার মাথার ভেতর নির্ঘাত জাহান্নামের আনাগোনা। 107 00:06:39,816 --> 00:06:41,691 মাঝে মাঝে। 108 00:06:42,944 --> 00:06:44,713 বন্ধুগণ, লাল সংকেত। 109 00:06:44,738 --> 00:06:47,738 লাল সংকেত, হাসপাতালের জরুরী অবস্থা নাকি কম্পিউটার ওর্ম? 110 00:06:47,763 --> 00:06:50,742 নাকি মাউন্টেন ডিও বানানো লোকেদের চেরি ফ্লেভারের সফট ড্রিংক এর ব্যাপারে? 111 00:06:51,536 --> 00:06:54,344 আমি আমার মাধ্যাকর্ষণ শুন্য টয়লেট এর স্কিম্যাটিক্স আরেকবার দেখছিলাম, 112 00:06:54,369 --> 00:06:58,166 আর ডাইভার্টার ভালভের বিশেষ জায়গায় আমি ছোটখাটো একটা ভুল করেছি। 113 00:06:58,334 --> 00:06:59,501 কি রকম ছোটখাটো? 114 00:06:59,669 --> 00:07:01,904 দশটা ফ্লাশের পর এটা কাজ করা বন্ধ করে দেবে। 115 00:07:02,880 --> 00:07:06,099 -কিন্তু এই মিশন তো ছয় মাসের। -এটাই তো লাল সংকেত। 116 00:07:06,426 --> 00:07:09,797 অনেকটা জ্যাক ইন দা বক্স এর মত, কেউই জানে না ঠিক কখন... 117 00:07:09,822 --> 00:07:13,890 কিন্তু কোন একটা সময়ে, পাপেটের থেকেও ভয়ানক কিছু বক্স থেকে বের হবে। 118 00:07:15,435 --> 00:07:17,266 নাসা কে জানিয়েছ? 119 00:07:17,291 --> 00:07:20,357 না। তুমি পাগল? কি বলবো আমি? আমি আপনাদের টয়লেটের বারোটা বাজিয়েছি... 120 00:07:20,382 --> 00:07:24,151 আর খুব তাড়াতাড়ি আপনাদের সুন্দর স্পেস স্টেশনের ওপর নোংরা ভেসে বেড়াবে? 121 00:07:24,318 --> 00:07:25,715 তুমি কি করবে এখন? 122 00:07:25,740 --> 00:07:28,214 আমি এটা ঠিক করার উপায় বের করবো। তারপর ওদের জানাবো। 123 00:07:28,239 --> 00:07:29,882 তো, আমাদের কি করতে হবে? 124 00:07:29,907 --> 00:07:32,367 ও বুঝতে পারছে না কিভাবে ঠিক করবে। 125 00:07:32,785 --> 00:07:34,944 তুমি বলছিলে তুমি উৎসাহ দেবে। 126 00:07:34,969 --> 00:07:38,331 চেষ্টা করছি, কিন্তু তোমার মানতেই হবে, এটা খুবই হাস্যকর কাহিনী। 127 00:07:39,709 --> 00:07:40,709 সহমত। 128 00:07:40,877 --> 00:07:43,545 মহাকাশ অনুসন্ধানের প্রকৃতির বিপরীতে... 129 00:07:43,713 --> 00:07:47,382 একটা নষ্ট টয়লেটের গতানুগতিক ধারা যা এখানে হাসির খোরাক যুগিয়েছে। 130 00:07:52,388 --> 00:07:54,055 মেসেজ চেক করো। 131 00:07:57,018 --> 00:08:01,608 আচ্ছা, এটা হচ্ছে পুরোপুরি একইরকম দেখতে ওয়ালোউইটয শুন্য মাধ্যাকর্ষণ... 132 00:08:01,633 --> 00:08:04,566 মনুষ্য বর্জ্য পদার্থ নিষ্কাশন সিস্টেম যেটা আন্তরজতিক মহাকাশ স্টেশনে স্থাপন করা হয়েছে। 133 00:08:04,734 --> 00:08:09,403 তুমি কি এটা বলতে চাইছ "ওয়ালোউইটয শুন্য- মাধ্যাকর্ষণ বর্জ্য পদার্থ বণ্টন সিস্টেম? 134 00:08:10,907 --> 00:08:13,158 ভালো বলেছ, হ্যাঁ। 135 00:08:15,703 --> 00:08:17,370 খুবই হাস্যকর, এবার... 136 00:08:17,747 --> 00:08:22,250 এগুলো মোটামুটি স্পেস এর যন্ত্রপাতি যা স্পেস স্টেশনে থাকবে। 137 00:08:22,418 --> 00:08:25,420 আমাদের শুধু এগুলো দিয়েই এটাকে ঠিক করার উপায় খুঁজতে হবে, 138 00:08:25,588 --> 00:08:27,881 যাতে, বর্জ্য পদার্থ ঘূর্ণন যন্ত্রে না যায়। 139 00:08:28,080 --> 00:08:30,258 মানে, যাতে ওগুলো লোকপ্রকাশ্যে না যায়। 140 00:08:34,597 --> 00:08:39,142 জানো, আমার বলতেই হচ্ছে, আমি ভেবেছিলাম টয়লেট রসিকতা বার বার বলতে থাকলে কম হাস্যকর হয়ে যাবে, 141 00:08:39,310 --> 00:08:43,522 প্রকৃতপক্ষে, মহাশূন্যের হাগুর রসিকতার পুনরাবৃত্তি কে কমানোর কোনো আইন নেই। 142 00:08:48,444 --> 00:08:50,087 -হেই, লেনারড। -হেই, স্টুয়ার্ট? 143 00:08:50,112 --> 00:08:51,571 তুমি ব্যস্ত? 144 00:08:51,739 --> 00:08:53,532 গোপন, লেনারড। 145 00:08:53,991 --> 00:08:56,493 হ্যাঁ, এটা ওই বিশ্বযুদ্ধের ম্যানহ্যাটেন প্রজেক্ট। 146 00:08:57,828 --> 00:09:01,007 -কি হয়েছে? -আজ রাতে পেনির সাথে আমার ডেট। 147 00:09:01,032 --> 00:09:03,291 আর ফোনে যেহেতু আমাদের কথা হয় নি... 148 00:09:03,343 --> 00:09:05,126 -হ্যাঁ, দুঃখিত, ফোন নষ্ট। -অথবা, ই-মেইলে... 149 00:09:05,294 --> 00:09:07,796 হ্যাঁ, ওটাও নষ্ট। সবই নষ্ট। 150 00:09:08,589 --> 00:09:12,342 যাইহোক, আমি জানতে চাইছিলাম যদি তোমার কাছে কোনো শেষ মুহূর্তের পরামর্শ থাকে। 151 00:09:12,927 --> 00:09:15,929 ঠিক আছে। এটা নিশ্চিতভাবেই বলতে পারি... 152 00:09:16,097 --> 00:09:20,141 আমার মনে হয় সবথকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পেনির সাথে ধীরে আগানো। 153 00:09:20,309 --> 00:09:23,019 মানে, জমাটের মত। 154 00:09:23,479 --> 00:09:25,480 -আচ্ছা। -মানে, অনেক ছেলেই সবসময় ওর... 155 00:09:25,648 --> 00:09:29,150 কাছে আসতে থাকে, তাই তোমার উচিত নিজেকে আলাদা দেখানো, বুঝতে পারছ? 156 00:09:29,318 --> 00:09:30,902 একটু লাজুক ভাব করবে। 157 00:09:31,070 --> 00:09:34,405 আর খুব বেশি চোখের দিকে তাকিয়ো না। 158 00:09:35,032 --> 00:09:37,593 আর বুঝতেই পারছ,ওর সাথে শীতল উদাসীনতা দেখাবে। 159 00:09:37,618 --> 00:09:40,996 আর, ধরো, ভয়ের সাথে। 160 00:09:41,163 --> 00:09:43,097 -ভয়? -হ্যাঁ। 161 00:09:43,175 --> 00:09:47,168 যেমন তুমি ভয় পাচ্ছ যে ওকে ধরলেই ও ভেঙ্গে যাবে। 162 00:09:47,878 --> 00:09:51,047 আচ্ছা, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। 163 00:09:51,882 --> 00:09:54,881 ভালো, ভালো। বেশ, তোমরা দুজন উপভোগ করো। 164 00:09:54,906 --> 00:09:56,177 ধন্যবাদ, লেনারড। 165 00:09:56,345 --> 00:09:58,193 এই জিনিসটা কি আসলে? 166 00:09:59,056 --> 00:10:00,515 তুমি জানো না এটা কি? 167 00:10:00,683 --> 00:10:02,642 -না। -ভালো হয়েছে, বেড়িয়ে যাও। 168 00:10:06,230 --> 00:10:10,198 পেনিকে ভয়, ভালোই, সুনিপুণ চালাকি। 169 00:10:10,406 --> 00:10:14,521 খারাপ পরামর্শ দেই নি। শুধু সাহায্য করতে চাই নি। 170 00:10:15,281 --> 00:10:19,200 আমি দুঃখ দিতে চাই না, কিন্তু আমার মা বলে যদি আমরা নিজেদের লাভের জন্য কারো ক্ষতি করি, 171 00:10:19,368 --> 00:10:21,416 তাহলে জিসাস কাঁদে। 172 00:10:29,337 --> 00:10:35,650 আচ্ছা, আমরা যদি এই দুই ইঞ্চির পিভিসি ব্যবহার করি মধ্যের ক্রস কাঠামোর শক্তি বাড়ানোর জন্য, তাহলে? 173 00:10:35,702 --> 00:10:39,191 হবে না, মানে, কাজ হতে পারে জাপানী বা অ্যামেরিকানদের জন্য। 174 00:10:39,261 --> 00:10:42,186 কিন্তু তুমি কি ওই ওপরে পাঠানো রাশিয়ানদের সাইজ দেখেছ? 175 00:10:44,602 --> 00:10:49,166 এই জিনিসটাকে আলুপ্রধান খাবারের বর্জ্য ধরতে হবে। 176 00:10:50,149 --> 00:10:51,858 আমার খুবই খারাপ লাগছে। 177 00:10:52,026 --> 00:10:55,278 হয়তো যদি তুমি এখানে সাহায্য করতে, তাহলে ভালো বোধ করতে। 178 00:10:55,821 --> 00:10:59,199 আমি ইচ্ছে করে স্টুয়ার্ট আর পেনির ডেট ডোবানোর চেষ্টা করেছি। 179 00:10:59,367 --> 00:11:02,827 অবশ্যই খারাপ লাগারই কথা, তুমি পুরোপুরি তোমার কর্মফল ভুগতে চলেছ, বন্ধু। 180 00:11:02,995 --> 00:11:05,455 তুমি এসব কুসংস্কার বিশ্বাস করো না তো, তাই না? 181 00:11:05,623 --> 00:11:08,690 এটা কুসংস্কার না, এটা প্রকৃতপক্ষে নিউটনের সূত্র। 182 00:11:09,043 --> 00:11:11,884 প্রত্যেকটি কাজের সমান এবং বিপরীত ক্রিয়া থাকে। 183 00:11:12,092 --> 00:11:15,465 লেনারড বন্ধু সাজার নাটক করেছে, আর শেষে দুই মুখা সাপের মত আচরণ করেছে। 184 00:11:17,510 --> 00:11:20,512 অতএব, সে পরের জন্মে ব্যানানা স্লাগ (এক প্রকার কীট) হয়ে জন্মাবে। 185 00:11:22,973 --> 00:11:26,810 আসলেই অত্যন্ত চমৎকার নিয়ম। জানোই তো, কাজের ফল সকলকেই ভোগ করতে হয়। 186 00:11:26,977 --> 00:11:29,938 কাজের ফলের কথা বলতে বলতে... 187 00:11:30,606 --> 00:11:31,690 আচ্ছা দেখো, 188 00:11:31,857 --> 00:11:34,609 এই পুরো কাঠামোর শক্তি বাড়ানোর থেকে... 189 00:11:34,777 --> 00:11:37,237 যদি আমরা আরেকটা লাইন দিয়ে পুরোপুরি বাইপাস করে দেই? 190 00:11:37,405 --> 00:11:40,288 কাজ হবে না, টিউবিং এর ডায়ামিটার অপর্যাপ্ত। 191 00:11:40,558 --> 00:11:42,467 তাহলে বর্জ্য সংগ্রহের ট্যাংক এর জায়গা পাল্টে দেই? 192 00:11:42,615 --> 00:11:44,516 লাভ নেই, বর্জ্য ওপরে ওঠানোর ব্যবস্থা নেই। 193 00:11:44,594 --> 00:11:46,347 আচ্ছা, একটা বুদ্ধি দেই, যদি আমি আমার নাম পাল্টে... 194 00:11:46,372 --> 00:11:49,249 ইসরায়েলে আমার কাজিন আর ওর স্বামী অভির সাথে থাকি, তাহলে? 195 00:11:51,460 --> 00:11:52,961 তাতে কাজ হতে পারে। 196 00:11:59,009 --> 00:12:00,914 -সুপ্রভাত। -সুপ্রভাত। কি অবস্থা? 197 00:12:00,984 --> 00:12:05,807 কিছু না। আমরা সবাই পুরো রাত জেগে ছিলাম একটা শুন্য-মাধ্যাকর্ষণ পাস্তা বানানোর যন্ত্র ঠিক করার জন্য। 198 00:12:08,144 --> 00:12:11,020 -আমি কফি আনতে যাচ্ছি, তোমার লাগবে? -না, আমার কফি আছে। 199 00:12:11,188 --> 00:12:13,565 দারুণ। তো, কাল রাতে কেমন গেলো স্টুয়ার্ট এর সাথে? 200 00:12:15,568 --> 00:12:17,509 আমি সত্যিই এই ব্যাপারে কথা বলতে চাই না। 201 00:12:17,934 --> 00:12:18,987 হ্যাঁ, ঠিক, নিশ্চয়ই। 202 00:12:19,155 --> 00:12:21,882 কিন্তু, আসলে, ব্যাপারটা হল তোমরা বাইরে যাওয়ার আগে... 203 00:12:21,907 --> 00:12:24,701 -আমি ওর সাথে কথা বলেছি, আর আমি... -আমি বলেছি আমি এ ব্যাপারে কথা বলতে চাই না। 204 00:12:24,869 --> 00:12:27,096 -আচ্ছা, আমার আসলে একটু... -দেখো, লেনারড... 205 00:12:27,121 --> 00:12:30,776 আমার আর স্টুয়ার্ট এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা তোমার জানার দরকার নেই, কাজেই আমাদের ওপর ছেড়ে দাও, ঠিক আছে? 206 00:12:35,254 --> 00:12:39,196 যদি তুমি সত্যিই নিজের কর্মফল না ভুগতে চাও, আমার লাটে এনে দাও বলছি। 207 00:12:47,516 --> 00:12:50,259 দাড়াও, মনে হচ্ছে পেয়ে গেছি। 208 00:12:50,284 --> 00:12:53,857 এই পিভিসি পাইপটা কাঠামো রডের পেছনে আঁটানো যায় কিনা দেখতে আমাকে সাহায্য করো। 209 00:12:54,152 --> 00:12:57,555 তুমি তোমার বানানো বুনিয়াদের শক্তির ওপর একটু বেশিই ভরসা করে ফেলছ। 210 00:12:57,737 --> 00:13:01,009 -শেল্ডন, আমি জানি আমি কি করছি। -যদি তুমি সেটা জানতে... 211 00:13:01,034 --> 00:13:04,089 এখানে আমার কফি টেবিলের জায়গায় মহাশূন্যের টয়লেট থাকতো না। 212 00:13:05,075 --> 00:13:06,659 হাওয়ারড, দাড়াও। 213 00:13:06,827 --> 00:13:11,138 তুমি পিভিসির বদলে ফিল্টার জায়গামত থাকার জন্য এটা ব্যবহার করছ না কেন? 214 00:13:11,537 --> 00:13:14,228 কারণ এটা স্পেস স্টেশনের কোনো অতিরিক্ত যন্ত্র না... 215 00:13:14,306 --> 00:13:18,296 এটা পিজা বক্সের ঢাকনা যাতে পিজার চিজ স্পর্শ না করে তার জন্য দেয়। 216 00:13:18,881 --> 00:13:22,300 এই জন্য এটা ব্যবহার করা হয়? ভারতে, ঢাকনা চিজ ছুঁয়ে থাকে। 217 00:13:22,468 --> 00:13:25,922 এছাড়া, আমাদের বৃদ্ধিশীল দারিদ্র আর কলেরার পর্যায়ক্রমিক সংক্রমণও আছে। 218 00:13:25,947 --> 00:13:28,223 কাজেই, চিজের ওপর ছোট একটা ঢাকনা কোনো বিষয়ই না। 219 00:13:30,392 --> 00:13:32,426 -তুমি কোথায় যাচ্ছ? -কমিক বই এর দোকানে। 220 00:13:32,539 --> 00:13:35,126 ওহ, চমৎকার আইডিয়া, আমারও একটু বিরতি নিতে হবে। 221 00:13:35,222 --> 00:13:37,273 -আমারও। -দাড়াও, তোমরা আবার কমিক বই এর দোকানে যেতে পারবে... 222 00:13:37,441 --> 00:13:39,734 যখন মানুষ আরও একবার মহাশূন্যে নিরাপদে হাগতে পারবে। 223 00:13:40,611 --> 00:13:42,468 তাহলে লেনারড কে যেতে দিচ্ছ কেন? 224 00:13:42,650 --> 00:13:44,974 কারণ ও পেনির সাথে হওয়া ঘটনায় দুঃখে আছে। 225 00:13:45,060 --> 00:13:48,409 আর যদি আমি আর একবারও এই ব্যাপারে শুনি, আমি ওর ডিম্বাশয় বরাবর লাথি মারবো। 226 00:13:48,994 --> 00:13:51,955 -বোঝার জন্য ধন্যবাদ, হাওয়ারড। -কোনো ব্যাপার না, বোন। 227 00:13:53,249 --> 00:13:57,890 ঠিক আছে, আমার মনে হয় পরীক্ষার জন্য আমাদের প্রোটোটাইপ তৈরি আছে, বাটিটা দাও। 228 00:13:58,879 --> 00:14:01,253 -ভারী আছে। অবশ্যই, ভারী। 229 00:14:01,278 --> 00:14:02,660 এটাতে আমার মায়ের রান্না মাংস। 230 00:14:03,467 --> 00:14:06,594 প্রজন্ম ধরে এটা দিয়ে টয়লেট টেস্টিং হয়ে আসছে। 231 00:14:07,346 --> 00:14:08,815 আমার বলতেই হচ্ছে হাওয়ারড... 232 00:14:08,840 --> 00:14:12,357 আমার মনে হয়, বর্তমান অবস্থার কথা বর্ণনা করে তুমি যদি এম আই টি তে চিঠি লেখো, 233 00:14:12,382 --> 00:14:15,395 তাহলে তোমার স্নাতকোত্তর ডিগ্রির টাকা ফেরত নেয়ার জন্য ডাকা হতে পারে। 234 00:14:16,522 --> 00:14:21,899 আচ্ছা, মাংস অ্যানালগ দিয়ে শূন্য-মাধ্যাকর্ষণ মনুষ্য বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। 235 00:14:22,862 --> 00:14:25,883 তিন, দুই, এক। 236 00:14:31,954 --> 00:14:33,785 অসাধারণ। 237 00:14:35,374 --> 00:14:37,375 তোমার কি মনে হয় সমস্যা কোথায়? 238 00:14:37,543 --> 00:14:39,786 যথেষ্ট ব্রেড ক্রাম্বস না থাকা। 239 00:14:46,969 --> 00:14:49,721 -এই, স্টুয়ার্ট, তোমার সাথে কথা বলতে চাই। -নিশ্চয়ই, কেন না? 240 00:14:49,889 --> 00:14:53,624 আমার ধারণা আমি তোমাকে পেনির ব্যাপারে কিছু বাজে পরামর্শ দিয়েছি আর আমি ক্ষমা চাচ্ছি। 241 00:14:53,729 --> 00:14:54,601 না, তোমার পরামর্শ ভালোই ছিল। 242 00:14:54,768 --> 00:14:57,186 -তাই? -হ্যাঁ, ধীরে আগানো ভালোই কাজ করেছে। 243 00:14:57,688 --> 00:14:59,314 মজা করছ। 244 00:14:59,815 --> 00:15:01,858 আমার জন্য কখনো করে নি। 245 00:15:02,026 --> 00:15:04,765 হ্যাঁ, গত রাতে ডিনারে তুমি যা বলেছ আমি তাই করেছি। 246 00:15:04,790 --> 00:15:07,322 আমি অনেক ধীরে যাচ্ছিলাম, দূরত্ব বজায় রাখছিলাম... 247 00:15:07,489 --> 00:15:10,194 আর দুই বোতল ওয়াইন গেলার পর, আমরা আমার গাড়িতে চুমু খেতে শুরু করলাম। 248 00:15:10,492 --> 00:15:14,037 ওয়াইন? আমি তো ওকে ওয়াইন খাওয়ানোর কথা বলি নি। 249 00:15:14,580 --> 00:15:17,220 সেটা ব্যাপার না। তখনি সবকিছু এলোমেলো হয়ে গেলো। 250 00:15:17,680 --> 00:15:18,557 চুমুর সময়ে? 251 00:15:18,896 --> 00:15:22,203 কি করেছ? ওর মুখে হাঁচি দিয়েছ? আমার একবার এক মেয়ের সাথে এমন হয়েছিল। 252 00:15:23,756 --> 00:15:27,090 না, সব ঠিকঠাকই যাচ্ছিল আর সব সুন্দর যাচ্ছিল। 253 00:15:27,160 --> 00:15:29,802 আর আমি বললাম, "ওহ, পেনি"... 254 00:15:29,970 --> 00:15:33,149 আর ঠিক যেখানে ওর বলা উচিত ছিল "ওহ, স্টুয়ার্ট', ও বলল... 255 00:15:34,725 --> 00:15:36,434 তোমার নাম। 256 00:15:41,231 --> 00:15:43,661 -লেনারড? -এটাই তো তোমার নাম, নাকি? 257 00:15:43,686 --> 00:15:45,526 হ্যাঁ, না, হ্যাঁ, এটাই। 258 00:15:45,694 --> 00:15:47,278 আমি দুঃখিত। 259 00:15:47,446 --> 00:15:49,864 নিশ্চয়ই, এই নামটা তুমি শুনতে চাচ্ছিলে না। 260 00:15:50,032 --> 00:15:53,990 হ্যাঁ, একটু তো খারাপ লাগেই, যেহেতু আমি একটা ছেলে, তাইনা? 261 00:15:56,538 --> 00:15:58,782 হ্যাঁ, সত্যিই খারাপ অভিজ্ঞতা। 262 00:15:59,041 --> 00:16:01,042 তাতে কোনো সন্দেহ নেই। 263 00:16:03,754 --> 00:16:05,129 আচ্ছা, ঠিকাছে... 264 00:16:05,297 --> 00:16:08,463 -আমি দুঃখিত ব্যাপারটা আগালো না। -তোমার ভুল না। 265 00:16:08,634 --> 00:16:10,343 হ্যাঁ, কিভাবে সম্ভব? 266 00:16:12,972 --> 00:16:15,765 -পরে দেখা হবে। -হ্যাঁ, নিশ্চয়ই। 267 00:16:30,239 --> 00:16:33,587 জি স্যার, আমি জানি এটা গোপনীয়। আমরা এটাকে গোপনীয়ই রাখবো। 268 00:16:33,612 --> 00:16:35,785 আপনি আর আমি বাদে কেউ কিছু জানতে পারবে না। 269 00:16:35,953 --> 00:16:37,078 কি গোপনীয়? 270 00:16:37,413 --> 00:16:40,331 হাওয়ারড এর মহাশূন্যের টয়লেট। তোমাকে পরে বলবো। 271 00:16:41,542 --> 00:16:46,212 ওরা আমাদের সমাধানকেই স্থাপন করেছে, কাজেই, চলো সবাই প্রার্থনা করি যেন কাজ করে। 272 00:16:46,380 --> 00:16:48,430 আমি বুঝতে পারছি না আমার কেন চিন্তা করতে হবে। 273 00:16:48,682 --> 00:16:51,217 আমার ক্যারিয়ার যাই যাই করছে না। 274 00:16:57,349 --> 00:16:59,267 এটা রসিকতা ছিল। 275 00:16:59,435 --> 00:17:03,187 এটা হাস্যকর কারণ এটা সত্যি। 276 00:17:06,859 --> 00:17:09,277 লেনারড, তুমি আমাকে সয়া সসটা দিতে পারবে, প্লিজ? 277 00:17:09,445 --> 00:17:13,213 -দুঃখিত, তুমি কি আমার সাথে কথা বলছ? -হ্যাঁ, আমি লেনারড বলেছি। 278 00:17:13,615 --> 00:17:15,783 হ্যাঁ, সেটাই... তাই না? 279 00:17:22,583 --> 00:17:24,083 এটা কি জিনিস? 280 00:17:24,793 --> 00:17:26,377 মাংস। 281 00:17:27,546 --> 00:17:29,544 এটা সিলিং এ কিভাবে গেল? 282 00:17:30,049 --> 00:17:31,966 সেটা গোপনীয়। 283 00:17:36,292 --> 00:17:38,236 আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন 284 00:17:38,306 --> 00:17:40,349 হিউস্টন, আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন। 285 00:17:40,517 --> 00:17:42,977 আমাদের এখানে একটা সমস্যা হয়েছে। 286 00:17:43,479 --> 00:17:46,022 আমরা অনির্ধারিতভাবে শিপের বাইরে আসতে চাচ্ছি। 287 00:17:47,649 --> 00:17:49,199 আই এস এস, হিউস্টন... 288 00:17:49,269 --> 00:17:51,402 এই ইভিএ তে দলের কোন কোন সদস্য অন্তর্ভুক্ত হবে? 289 00:17:51,570 --> 00:17:55,573 হিউস্টন, আমরা সকলেই কয়েক মিনিটের জন্য শিপের বাইরে যেতে চাই। 290 00:17:56,992 --> 00:18:00,661 আই এস এস, আমি দুঃখিত কিন্তু আমরা সেটার অনুমতি দিতে পারবো না। 291 00:18:00,829 --> 00:18:04,018 হিউস্টন, এই কলটা শুধু আপনাদের জানানোর উদ্দেশ্যে ছিল। 292 00:18:04,148 --> 00:18:06,501 আমরা বলতে গেলে দরজার বাইরেই আছি। 293 00:18:06,885 --> 00:18:09,576 Translated by Sheikh Tasnuva Tasneem.