1
00:00:14,680 --> 00:00:16,230
আমায় গুলি করো।
2
00:00:17,890 --> 00:00:19,850
তোমরা তৈরি তো?
3
00:00:19,850 --> 00:00:22,060
ভয় পাওয়ার কোনো কারণ নেই।
4
00:00:22,070 --> 00:00:23,980
তোমার চুলের ব্যান্ড বেঁকে গেছে।
5
00:00:23,980 --> 00:00:25,480
আমি ঠিক করে দিচ্ছি।
6
00:00:28,450 --> 00:00:29,280
হাসো।
7
00:00:30,240 --> 00:00:32,490
এই তো। কী সুন্দর লাগছে।
8
00:00:33,030 --> 00:00:34,910
আমার হাত ধরো।
9
00:00:36,250 --> 00:00:37,870
যাওয়া যাক?
10
00:00:49,930 --> 00:00:53,640
গতদিন, মি. লিবার্ট, যিনি পূর্ব জার্মানি থেকে
পশ্চিম জার্মানিতে পালিয়ে এসেছেন...
11
00:00:53,640 --> 00:00:56,810
স্ত্রী এবং তার বাচ্চাদের নিয়ে
মিডিয়ার সামনে এসেছিলেন।
12
00:00:57,520 --> 00:00:59,810
তাদের চোখেমুখে কোনো ক্লান্তির ছাপ ছিলনা...
13
00:00:59,980 --> 00:01:02,810
তারা তাদের যমজ ছেলে
এবং মেয়েকে সাথে নিয়ে...
14
00:01:02,810 --> 00:01:04,820
হাসিমুখে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছিলেন।
15
00:01:05,230 --> 00:01:07,820
মি. লিবার্ট, পশ্চিম জার্মানির
বিষয়ে কিছু বলতে চান?
16
00:01:08,190 --> 00:01:10,780
আসলে, এটা বলা একটু মুশকিল।
17
00:01:11,870 --> 00:01:14,580
মানে... এখানে এসে যা ইচ্ছা বলার
বাকস্বাধীনতা পেয়ে যাওয়ায়...
18
00:01:14,580 --> 00:01:17,200
আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।
19
00:01:17,370 --> 00:01:19,540
ওহ, আচ্ছা।
20
00:01:19,540 --> 00:01:21,960
এখনকার মতো, আমার স্ত্রী
আর বাচ্চাদের মুখের হাসি...
21
00:01:21,960 --> 00:01:24,210
দেখেই আপনাদের প্রশ্নের
উত্তর জেনে ফেলার কথা।
22
00:01:28,970 --> 00:01:32,010
মনে হচ্ছে, আপনারা বাচ্চারা তাদের
স্বাধীনতা পুরোপুরি উপভোগ করছে।
23
00:01:32,260 --> 00:01:34,510
হ্যাঁ, তা বলতে পারেন।
24
00:01:34,890 --> 00:01:38,810
তবে, পূর্ব জার্মানির অবস্থা সম্পর্কে
আমাদের বলতে পারবেন?
25
00:01:39,350 --> 00:01:41,810
ভাইয়া, তুমি কী করছ?
26
00:01:42,310 --> 00:01:43,520
ভাইয়া?
27
00:01:48,650 --> 00:01:50,030
একটা হাত বেছে নাও।
28
00:01:53,240 --> 00:01:53,780
এটা।
29
00:01:54,320 --> 00:01:55,490
ঠিক ধরেছ।
30
00:01:55,490 --> 00:01:57,790
এটা তোমার, আন্না।
31
00:01:58,580 --> 00:02:00,790
ইয়েই! ওকফল!
32
00:02:01,290 --> 00:02:02,750
আচ্ছা, আবার করা যাক।
33
00:02:02,750 --> 00:02:04,120
কোন হাত?
34
00:02:05,960 --> 00:02:06,840
এটা।
35
00:02:06,840 --> 00:02:08,250
আবার ঠিক বলেছ।
36
00:02:08,250 --> 00:02:09,840
নাও, এটা তোমার আন্না।
37
00:02:10,220 --> 00:02:11,880
ওয়াও!
38
00:02:12,930 --> 00:02:15,340
ভাইয়া, আমাকে তোমার দুই হাতই দেখাও।
39
00:02:18,310 --> 00:02:19,850
ওহ।
40
00:02:19,850 --> 00:02:22,180
তো আমি যেকোনো হাত
বাছলেই ঠিক বলতাম।
41
00:02:22,190 --> 00:02:23,600
ঠিক।
42
00:02:24,100 --> 00:02:27,360
কারণ এখানকার সবগুলো ওকফল তোমার।
43
00:02:34,660 --> 00:02:36,570
এই, এই, ভাইয়া! তুমি কি এখানে...
44
00:02:36,570 --> 00:02:39,490
আসার সময় গাড়ি থেকে শহর দেখেছিলে?
45
00:02:39,490 --> 00:02:41,410
এখানটা আগেকার জায়গার
চেয়ে একেবারে আলাদা।
46
00:02:41,790 --> 00:02:44,080
এখানে অনেকগুলো
সুন্দর সুন্দর দোকান আছে।
47
00:02:44,080 --> 00:02:46,330
অনেক আলাদা আলাদা
কাপড় আর খেলনাও আছে।
48
00:02:46,330 --> 00:02:49,000
এই, তুমিও ওগুলো দেখেছিলে, তাই না?
49
00:02:49,000 --> 00:02:50,420
হ্যাঁ, দেখেছি।
50
00:02:52,130 --> 00:02:53,920
ওসব কিছু তোমার, আন্না।
51
00:02:55,930 --> 00:02:56,930
সত্যি?
52
00:02:57,220 --> 00:02:58,720
সত্যি।
53
00:02:58,720 --> 00:03:00,760
ওগুলো সব আমার কেন?
54
00:03:00,770 --> 00:03:02,140
কারণ ওগুলো তোমার তাই।
55
00:04:43,400 --> 00:04:46,200
আমি আপনাকে টিভিতে দেখলাম, মি. লিবার্ট।
56
00:04:47,570 --> 00:04:49,660
ভেতরে আসুন...
57
00:04:53,040 --> 00:04:56,330
ভাইয়া, আমার মনে হচ্ছে কেউ এসেছে।
58
00:04:57,880 --> 00:04:59,330
ভাইয়া...?
59
00:05:00,420 --> 00:05:01,290
ভাইয়া?
60
00:05:06,510 --> 00:05:08,130
ভাইয়া?
61
00:06:15,740 --> 00:06:17,410
ভাইয়া...
62
00:06:23,540 --> 00:06:26,420
তুমি... এসব করেছ...?
63
00:06:26,800 --> 00:06:27,760
প্রত্যেকবার...?
64
00:06:30,470 --> 00:06:33,680
যখন ইয়োসেফ আঙ্কেল আর
ক্লারা আন্টি মারা গেছিল...
65
00:06:33,680 --> 00:06:35,640
যখন মি. বোডেকার মারা গেছিলেন...
66
00:06:35,970 --> 00:06:37,640
তুমিই ওসব করেছিলে?
67
00:06:39,770 --> 00:06:40,980
আজ একটা বিশেষ দিন।
68
00:06:41,400 --> 00:06:43,270
তুমিই এসব করেছ?!
69
00:06:44,650 --> 00:06:46,020
কারণ আজকে...
70
00:06:46,030 --> 00:06:47,900
একটা মন্সটার এসেছিল।
71
00:06:47,900 --> 00:06:50,570
তুমিই তাদের সবাইকে মেরেছ, তাই না?!
72
00:06:50,570 --> 00:06:53,700
একটা মন্সটার আমাদেরকে
নিয়ে যেতে এসেছিল।
73
00:06:56,040 --> 00:06:57,450
তোমার হাত দাও।
74
00:07:06,550 --> 00:07:08,000
আমায় গুলি করো।
75
00:07:16,350 --> 00:07:18,350
গুলি করার পর, বন্দুকটা
কোনো কাপড় দিয়ে মুছে...
76
00:07:18,350 --> 00:07:20,020
জানালার বাইরে ফেলে দেবে।
77
00:07:20,810 --> 00:07:22,560
ঠিক আমার মাথায় গুলি চালাবে।
78
00:07:23,810 --> 00:07:25,650
গুলি চালানোর পর, পালিয়ে যেও।
79
00:07:25,650 --> 00:07:28,320
পালাবে, তাহলে সেই মন্সটার
তোমাকে ধরতে পারবে না।
80
00:07:28,780 --> 00:07:30,070
সব ঠিক আছে।
81
00:07:30,070 --> 00:07:31,690
আমি মারা গেলেও...
82
00:07:31,700 --> 00:07:33,070
আমিই তুমি...
83
00:07:33,070 --> 00:07:34,320
আর তুমিই হলে আমি।
84
00:07:44,500 --> 00:07:45,790
সেই রাতে...
85
00:07:45,790 --> 00:07:47,750
সেই বৃষ্টির রাতে...
86
00:07:47,750 --> 00:07:49,050
কেউ এসেছিল...
87
00:07:49,050 --> 00:07:49,590
নিনা?
88
00:07:50,130 --> 00:07:52,170
সেদিন কেউ সেই বাসায় এসেছিল!
89
00:07:52,170 --> 00:07:52,970
নিনা!
90
00:07:52,970 --> 00:07:53,880
কে?!
91
00:07:53,880 --> 00:07:55,840
কে এসেছিল?! কে?!
92
00:07:57,550 --> 00:08:00,060
একটা মন্সটার এসেছিল।
93
00:08:03,020 --> 00:08:04,060
নিনা!
94
00:08:04,600 --> 00:08:05,810
নিনা!
95
00:08:08,840 --> 00:08:13,050
"That Night"
96
00:08:09,150 --> 00:08:10,960
ভয়াবহ অবস্থা।
97
00:08:10,980 --> 00:08:11,940
হ্যাঁ।
98
00:08:14,150 --> 00:08:16,950
এই বাড়িতে আগুন লাগলো কী করে?
99
00:08:16,950 --> 00:08:18,830
এখানে তো কেউ থাকার কথা নয়।
100
00:08:19,240 --> 00:08:20,910
ওরা বলছে কেউ ইচ্ছা করে আগুন লাগিয়েছে।
101
00:08:20,910 --> 00:08:22,500
বাপরে।
102
00:08:23,290 --> 00:08:24,660
ডা. তেনমা।
103
00:08:27,380 --> 00:08:29,840
আমাদের সাথে আসতে পারবেন, প্লিজ?
104
00:08:29,840 --> 00:08:31,920
জেনারেল উলফ আপনাকে দেখতে চাচ্ছেন।
105
00:08:32,800 --> 00:08:35,430
জেনারেল... উলফ...
106
00:08:56,740 --> 00:08:57,910
জেনারেল উলফ।
107
00:09:01,660 --> 00:09:03,660
ডা. তেনমা।
108
00:09:03,660 --> 00:09:04,660
হ্যাঁ।
109
00:09:04,660 --> 00:09:07,420
যেমনটা ভেবেছিলাম, আপনাকেও
এখানে ডাকা হয়েছে, তাই না?
110
00:09:07,790 --> 00:09:11,130
"আমি রেড রোজ ম্যানশনে অপেক্ষা করছি।"
111
00:09:11,130 --> 00:09:13,550
ইয়োহানের চিঠি।
112
00:09:13,550 --> 00:09:18,550
এই খারাপ শারিরীক অবস্থা নিয়ে কোনো মতে
প্রাগের এই হাসপাতালে আসতে পেরেছি...
113
00:09:19,140 --> 00:09:21,010
তাহলে আপনিও একটা চিঠি পেয়েছেন।
114
00:09:21,390 --> 00:09:23,220
হাস্যকর।
115
00:09:23,220 --> 00:09:27,810
তাহলে উলফকে চিঠি লেখার মতো
কেউ বলতে কেবল ইয়োহানই রইল।
116
00:09:30,770 --> 00:09:32,820
আপনার বেশি কথা ঠিক হচ্ছে না।
117
00:09:33,400 --> 00:09:36,440
এক আর্মি পরিবারে আমার জন্ম।
118
00:09:37,280 --> 00:09:42,410
ছোটকাল থেকেই আমার বড় হয়ে সমাজের
উঁচু স্তরে প্রতিষ্ঠিত হওয়া নিশ্চিত ছিল।
119
00:09:42,700 --> 00:09:44,330
কিন্তু এখন...
120
00:09:44,330 --> 00:09:48,330
এখন কেবল ঐ মন্সটারটাই আমাকে
আমার আসল পরিচয়ে চেনে।
121
00:09:49,290 --> 00:09:53,090
শুনলাম রেড রোজ ম্যানশন আগুনে পুড়ে গেছে।
122
00:09:53,090 --> 00:09:55,250
আমি নিশ্চিত, তারা সকলে...
123
00:09:55,260 --> 00:09:58,630
দিনে আলোয় আসতে চলেছে...
124
00:09:59,180 --> 00:10:02,640
আমার মতোই, যাদের কাছ থেকে
তাদের নাম নিয়ে নেওয়া হয়েছিল...
125
00:10:05,600 --> 00:10:07,850
আপনারা আগুন লাগার
কারণ জানতে পারলেন?
126
00:10:07,850 --> 00:10:08,770
হ্যাঁ।
127
00:10:08,770 --> 00:10:10,480
মনে হচ্ছে দ্বিতীয় তলার
হলঘরে আগুনের সূত্রপাত।
128
00:10:11,020 --> 00:10:13,690
এই জায়গায়টা যেমন গুরুতরভাবে
পুড়ে গেছে, তা দেখে মনে হচ্ছে...
129
00:10:13,690 --> 00:10:15,230
কেরোসিন বা পেট্রোলের
কারণে আগুন লেগেছে।
130
00:10:15,230 --> 00:10:16,030
কেরোসিন?
131
00:10:16,190 --> 00:10:18,240
তো কেউ ইচ্ছা করেই...
132
00:10:18,240 --> 00:10:21,490
পুরোপুরি তদন্ত না করে আসল ঘটনা
নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা, কিন্তু...
133
00:10:21,490 --> 00:10:23,700
হলঘরের সামনের কোনো দেয়াল
ভেঙে ফেলার চিহ্ন পাওয়া গেছে।
134
00:10:24,160 --> 00:10:25,410
তার মানে কী?
135
00:10:25,410 --> 00:10:26,490
কে জানে।
136
00:10:26,500 --> 00:10:27,450
শুনছেন!
137
00:10:27,450 --> 00:10:29,410
আমার সাথে আসুন প্লিজ!
138
00:10:29,420 --> 00:10:30,460
কী হয়েছে?
139
00:10:33,840 --> 00:10:35,800
এসব...!
140
00:10:37,510 --> 00:10:40,430
গোলাপ গাছের ঝাড়গুলোর নিচে কিছু একটা
নজরে পড়ায় আমরা খোঁড়া শুরু করি, আর...
141
00:10:40,590 --> 00:10:42,890
একটার পর একটা হাড় বেরোতে লাগলো!
142
00:10:44,430 --> 00:10:49,640
এতো বছর পর, তারা অবশেষে
দিনের আলোর দেখা পাবে...
143
00:10:50,390 --> 00:10:51,140
কিন্তু...
144
00:10:51,690 --> 00:10:55,650
তাদের নাম জানে এমন কেউ আর বেঁচে নেই।
145
00:10:57,900 --> 00:10:59,360
এটা কীভাবে হলো?
146
00:10:59,360 --> 00:11:01,400
জ্বলেপুড়ে সব ধুলোয় মিশে গেছে।
147
00:11:01,410 --> 00:11:04,820
এই ম্যানশনই তেনমার হদিস
জানার একমাত্র উপায় ছিল।
148
00:11:04,830 --> 00:11:05,620
কিন্তু এখন...
149
00:11:05,620 --> 00:11:07,040
রাস্তা থেকে সরুণ! আমাকে যেতে দিন!
150
00:11:07,040 --> 00:11:07,700
রাস্তা থেকে সরুণ!
151
00:11:11,460 --> 00:11:12,500
কী হচ্ছে?
152
00:11:13,250 --> 00:11:15,080
হেডকোয়ার্টারের সংযোগ দিন!
153
00:11:15,090 --> 00:11:16,250
এই মূহুর্তে!
154
00:11:16,250 --> 00:11:17,130
হাড়!
155
00:11:17,130 --> 00:11:18,500
অনেকগুলো মানু্ষের হাড়...!
156
00:11:19,130 --> 00:11:20,630
ছেচল্লিশ জন মানুষ?
157
00:11:20,630 --> 00:11:23,590
হ্যাঁ, আমি তা-ই শুনেছিলাম।
158
00:11:24,640 --> 00:11:26,850
১৯৮১ সালে...
159
00:11:26,850 --> 00:11:31,890
ঐ ম্যানশন থেকে ছেচল্লিশ জন
মানুষ রাতারাতি উধাও হয়ে গেছিল।
160
00:11:32,480 --> 00:11:36,900
সে সময় পূর্ব জার্মানি থেকে
আমার পাওয়া সামান্য তথ্যমতে...
161
00:11:37,570 --> 00:11:41,400
ঐ ম্যানশনে একটা নির্দিষ্ট
পরীক্ষা চালানো হয়েছিল।
162
00:11:41,780 --> 00:11:43,150
একটা পরীক্ষা...
163
00:11:43,160 --> 00:11:44,410
পেছনে যান, প্লিজ!
164
00:11:44,490 --> 00:11:47,030
এটা কেবলই আমার অনুমান, কিন্তু...
165
00:11:48,580 --> 00:11:53,460
সেই বাচ্চাটা সম্ভবত সেখানেই জন্মেছিল।
166
00:12:03,670 --> 00:12:07,090
ভাইয়া, ঠাণ্ডা লাগছে।
167
00:12:07,340 --> 00:12:09,340
আমি আর হাঁটতে পারছিনা।
168
00:12:09,340 --> 00:12:11,590
ক্ষুধা লেগেছে।
169
00:12:16,850 --> 00:12:18,060
ভাইয়া...
170
00:12:18,060 --> 00:12:21,600
আমরা কি মরতে চলেছি?
171
00:12:24,860 --> 00:12:28,650
ভাইয়া, আমার নাম ধরে ডাকো।
172
00:12:29,690 --> 00:12:32,570
আমার নাম ধরে ডাকো।
173
00:12:37,330 --> 00:12:40,080
আমাদের কোনো নাম নেই।
174
00:12:40,960 --> 00:12:43,290
আমার নাম ধরে ডাকো...
175
00:12:43,290 --> 00:12:44,580
আমার নাম...
176
00:13:01,430 --> 00:13:02,310
একটা চাদর।
177
00:13:02,310 --> 00:13:02,930
জ্বী, স্যার!
178
00:13:02,940 --> 00:13:04,980
আর কোনো গরম পানীয়।
179
00:13:04,980 --> 00:13:05,480
জ্বী স্যার!
180
00:13:32,300 --> 00:13:35,680
"ইয়োহান নামটি সত্যিই সুন্দর।"
181
00:13:39,600 --> 00:13:40,720
ইয়োহান...
182
00:13:41,850 --> 00:13:44,890
বাচ্চাদুটোর কোনো নাম ছিল না।
183
00:13:44,890 --> 00:13:48,360
সম্ভবত, যখন আমি ওকে
ইয়োহান নাম দিয়েছিলাম...
184
00:13:48,650 --> 00:13:52,530
তখনই ওর মধ্যে কিছু একটা জেগে উঠেছিল।
185
00:13:52,780 --> 00:13:54,030
না...
186
00:13:54,030 --> 00:13:57,200
অতীত নিয়ে কথা বলার
আর কোনো মানে হয়না।
187
00:13:57,200 --> 00:13:59,530
সামনে কী আসতে চলেছে
তা নিয়ে কথা বলাই শ্রেয়।
188
00:13:59,740 --> 00:14:02,620
যদিও আমার আর কোনো ভবিষ্যৎ নেই...
189
00:14:05,250 --> 00:14:07,460
অনেক হয়েছে, জেনারেল উলফ।
190
00:14:07,460 --> 00:14:08,830
আপনাকে আর বলতে হবে না।
191
00:14:08,840 --> 00:14:11,250
ইভা হাইনেমান...
192
00:14:11,420 --> 00:14:17,010
ইভা হাইনেমান আমাদের
সংস্থার একজনের সাথে আছে।
193
00:14:18,640 --> 00:14:22,600
চারজনের সমন্বয়ে আমাদের
সংস্থা গঠিত হয়েছিল।
194
00:14:22,600 --> 00:14:26,730
প্রফেসর গেদেরিশ, যাকে মেরে
ফেলা হয়েছে, আর আমি...
195
00:14:27,270 --> 00:14:31,730
এখন, ইভা বাকি দুইজনের সাথে আছে।
196
00:14:33,440 --> 00:14:35,990
তারা তাকে ব্যবহার করতে চাচ্ছে।
197
00:14:36,320 --> 00:14:38,610
আপনি তাদের দেখা হতে দেবেন না।
198
00:14:39,450 --> 00:14:42,490
আমি বাঁচি কিংবা মরি...
199
00:14:42,540 --> 00:14:45,080
আমি আর তাদেরকে থামাতে পারব না।
200
00:14:45,790 --> 00:14:48,500
তারা এক ধ্বংসযজ্ঞের শুরু করতে যাচ্ছে।
201
00:14:48,880 --> 00:14:50,250
তাদের থামান।
202
00:14:50,250 --> 00:14:52,170
তাদের দয়াকরে বাচ্চান, ডা. তেনমা।
203
00:14:52,920 --> 00:14:54,920
ডা. তেনমা!
204
00:14:57,430 --> 00:15:00,050
আমার নাম হেলমুট...
205
00:15:00,050 --> 00:15:02,220
হেলমুট উলফ...
206
00:15:03,140 --> 00:15:07,390
কিন্তু, যারা আমাকে হেলমুট নামে চিনতো...
207
00:15:07,390 --> 00:15:09,940
তারা আর এই পৃথিবীতে নেই।
208
00:15:10,270 --> 00:15:12,360
দয়াকরে আমার নাম ধরে ডাকুন।
209
00:15:12,360 --> 00:15:15,280
এটাই আমার অস্তিত্বের প্রমাণ।
210
00:15:15,820 --> 00:15:16,820
হেলমুট...
211
00:15:16,820 --> 00:15:18,280
আমার নাম...
212
00:15:18,950 --> 00:15:20,280
হেলমুট!
213
00:15:20,280 --> 00:15:22,410
আপনি হেলমুট উলফ!
214
00:15:23,950 --> 00:15:28,540
ইয়োহান তাহলে এটাই দেখেছিল....
215
00:15:34,750 --> 00:15:38,050
নামহীন এক পৃথিবী...
216
00:15:43,140 --> 00:15:44,800
জেনারেল উলফ...
217
00:16:08,250 --> 00:16:09,910
সবকিছু পুড়ে গেছে।
218
00:16:10,210 --> 00:16:12,290
দরজায়ও তালা দেওয়া।
219
00:16:12,290 --> 00:16:15,290
পুলিশ সম্ভবত এই জায়গাটা
সিলগালা করে দিয়েছে।
220
00:16:23,430 --> 00:16:24,470
লাভ নেই।
221
00:16:25,810 --> 00:16:27,010
মি. লিপ্সকি।
222
00:16:27,810 --> 00:16:32,520
আমি জানি, শৈশবের সেই বই পড়া ক্লাসের কারণে
এই জায়গাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ...
223
00:16:32,900 --> 00:16:33,650
কিন্তু...
224
00:16:33,650 --> 00:16:35,310
নিনা...
225
00:16:35,310 --> 00:16:37,770
তোমার কাছেও নিশ্চয় এই জায়গাটা গুরুত্বপূর্ণ।
226
00:16:38,780 --> 00:16:43,030
তোমার স্মৃতি ফিরে পাবার কোনো
সূত্র হয়তো এখানেই লুকিয়ে আছে...
227
00:16:45,160 --> 00:16:46,530
সেই আবছা স্মৃতি...
228
00:16:47,030 --> 00:16:49,080
অনেক মানুষ মারা গেছিল...
229
00:16:49,080 --> 00:16:52,870
এই ম্যানশনের এক বড় হলঘরে
তাদের মৃতদেহ স্তুপাকারে পড়ে ছিল।
230
00:16:53,460 --> 00:16:56,540
হ্যাঁ, মনে হচ্ছে তোমার সেই স্মৃতিগুলো বাস্তব।
231
00:16:56,540 --> 00:16:58,550
খবর দেখে আমি চমকে উঠেছিলাম।
232
00:16:58,550 --> 00:17:02,630
রেড রোজ ম্যানশনে নাকি ছেচল্লিশ
জন মানুষের দেহাবশেষ পাওয়া গেছে।
233
00:17:03,220 --> 00:17:07,640
তোমার ভাই ইয়োহান তো ঠিক এটাই বলেছিল।
234
00:17:07,640 --> 00:17:08,810
আমার ভাই...
235
00:17:08,810 --> 00:17:10,770
কী দেখেছিল ইয়োহান?
236
00:17:11,560 --> 00:17:13,390
এমন ভয়ানক কিছু যা কল্পনাও করা যায়না?
237
00:17:14,190 --> 00:17:16,020
সত্যিকারের ভয়?
238
00:17:16,360 --> 00:17:19,020
যদি আমি...
239
00:17:19,030 --> 00:17:21,530
তখন যদি আমি সেখানে থাকতাম...
240
00:17:23,070 --> 00:17:25,700
তবে কি ওর পরিবর্তে আমিই মন্সটার হয়ে যেতাম?
241
00:17:26,820 --> 00:17:30,910
এ জায়গাটা পুড়ে গিয়েই হয়তো
সবচেয়ে ভালো হয়েছে, নিনা।
242
00:17:31,700 --> 00:17:33,960
ভেবেছিলাম আমার খুব কষ্ট হবে।
243
00:17:34,830 --> 00:17:38,000
ভেবেছিলাম এই জায়গাটা ছাড়া
আমি বেঁচে থাকতে পারব না।
244
00:17:39,420 --> 00:17:41,880
কিন্তু এখন আমার তা মনে হয়না।
245
00:17:42,420 --> 00:17:45,550
হয়তো এই জায়গাটাকে ঘিরে আমার
কেবল দুঃখের স্মৃতি আছে তাই।
246
00:17:46,800 --> 00:17:49,470
আমি তেমন ভালো ছাত্র ছিলাম না।
247
00:17:49,470 --> 00:17:50,890
এই বিষয়টাই আমাকে কষ্ট দেয়।
248
00:17:51,850 --> 00:17:54,770
আমি তার প্রত্যাশা পূরণ করতে পারিনি।
249
00:17:54,770 --> 00:17:56,230
এই বিষয়টাই আমাকে কষ্ট দেয়।
250
00:17:57,360 --> 00:17:58,310
যদি...
251
00:17:58,980 --> 00:18:02,190
যদি আমি তার প্রত্যাশা পূরণ করতে পারতাম...
252
00:18:03,240 --> 00:18:06,320
কিন্তু বাস্তবে তা সেরকমটা হয়নি।
253
00:18:06,320 --> 00:18:08,820
সে কখনো আমাকে চায়নি।
254
00:18:09,450 --> 00:18:12,540
আপনার মা-বাবা বেঁচে নেই, মি. লিপ্সকি?
255
00:18:13,000 --> 00:18:14,370
তারা বেঁচে আছেন।
256
00:18:14,370 --> 00:18:17,040
কিন্তু আমি কখনো তাদের সাথে থাকিনি।
257
00:18:18,210 --> 00:18:19,840
নিনার স্মৃতি...
258
00:18:19,840 --> 00:18:22,630
যদি নিনার স্মৃতি সত্যিই ফিরে আসে...
259
00:18:22,630 --> 00:18:25,260
আশা করি সেগুলো সুখকর স্মৃতি হবে।
260
00:18:26,050 --> 00:18:27,760
সুখকর স্মৃতি...?
261
00:18:27,760 --> 00:18:28,890
হ্যাঁ...
262
00:18:28,890 --> 00:18:30,550
সুখকর স্মৃতি...
263
00:18:33,980 --> 00:18:37,480
মাঝেমধ্যে ভাবি, সুখকর স্মৃতি আসলে কেমন?
264
00:18:37,480 --> 00:18:38,900
তেনমা আমাকে বলেছিল...
265
00:18:39,980 --> 00:18:43,070
“যদি তোমার কোনো আনন্দময় স্মৃতি না
থাকে, তবে নিজেই তা তৈরি করে নাও।"
266
00:18:45,240 --> 00:18:49,160
তেনমা বলেছিল, আমাদের নিজেদের
সুখ নিজেদেরকেই খুঁজে নিতে হবে।
267
00:19:39,040 --> 00:19:41,830
ডিটার, তোমার পুরো মুখে সস লেগে গেছে!
268
00:19:41,830 --> 00:19:42,710
তোমারও, নিনা।
269
00:19:51,300 --> 00:19:52,340
নিনা...
270
00:19:53,720 --> 00:19:57,430
আমি এখন একটা নতুন পুতুলনাচ বানাচ্ছি।
271
00:19:57,430 --> 00:19:58,730
সেটা কেমন?
272
00:19:59,230 --> 00:20:03,060
কেউ কখনো আমার পুতুলনাচ পছন্দ করেনি।
273
00:20:03,730 --> 00:20:07,230
কিন্তু, আমার মনে হয় এবারেরটা
লোকজন পছন্দ করবে।
274
00:20:07,610 --> 00:20:09,780
নতুন গল্পটা আমাকেও দেখান!
275
00:20:09,780 --> 00:20:10,740
আমি দেখব! আমি দেখব!
276
00:20:15,740 --> 00:20:18,370
আমি নিজের স্মৃতি হারিয়ে ফেলা এক মেয়ে।
277
00:20:19,250 --> 00:20:21,870
আমি স্বপ্নে দেখি, একটা
মন্সটার আমাকে ধাওয়া করছে।
278
00:20:21,870 --> 00:20:24,000
আমি স্বপ্নে দেখি, আমি একটা
মন্সটারকে ধাওয়া করছি।
279
00:20:25,800 --> 00:20:27,590
কিন্তু আমি গান গাইতে ভালোবাসি।
280
00:20:29,340 --> 00:20:30,720
আর নাচতে ভালোবাসি।
281
00:20:32,640 --> 00:20:35,140
কোনো একদিন, আমি সুন্দর স্বপ্ন দেখব।
282
00:20:35,140 --> 00:20:37,430
কোনো একদিন, সেই স্বপ্নগুলো সত্যি হবে।
283
00:20:39,730 --> 00:20:41,430
কোনো একদিন...
284
00:20:44,270 --> 00:20:46,150
এরপর কী হবে তা ভেবে পাচ্ছিনা...
285
00:20:47,320 --> 00:20:51,320
আমি এই মেয়ের গল্পটাকে
একটা শুভ সমাপ্তি দিতে চাই।
286
00:20:51,320 --> 00:20:51,900
কিন্তু...
287
00:20:52,910 --> 00:20:54,780
আমি কিছু ভেবে পাচ্ছিনা।
288
00:20:55,830 --> 00:20:57,490
আমি চাই এর শেষটা শুভ হোক।
289
00:20:58,580 --> 00:21:00,660
আমি চাই এর শেষটা সুখের হোক।
290
00:21:04,880 --> 00:21:06,500
ধন্যবাদ।
291
00:21:08,590 --> 00:21:11,510
মেয়েটি এক যাত্রায় বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল।
292
00:21:12,300 --> 00:21:14,760
এই যাত্রা কেমন হবে তা সে জানেনা।
293
00:21:15,850 --> 00:21:19,180
সে জানেনা সামনে তার
জন্য কী অপেক্ষা করছে।
294
00:21:21,390 --> 00:21:22,730
কিন্তু...
295
00:21:22,730 --> 00:21:25,900
মেয়েটি দৃঢ় থেকে তার যাত্রা চালিয়ে যাবে।
296
00:21:27,980 --> 00:21:31,070
মেয়েটি পেছন ফিরে তাকিয়ে বারবার হাত নাড়ে।
297
00:21:31,820 --> 00:21:33,490
বারবার, বারবার।
298
00:21:34,950 --> 00:21:36,990
আর তারপর, সে চলে যায়...
299
00:21:44,000 --> 00:21:46,540
এক শুভ পরিসমাপ্তির খোঁজে।
300
00:22:04,770 --> 00:22:06,690
নিনা!
301
00:22:07,150 --> 00:22:08,610
নিনা, তুমি ফিরে এসেছ...!
302
00:22:10,690 --> 00:22:13,940
আমি আপনাকেই খুঁজছিলাম, মি. লিপ্সকি।
303
00:22:14,280 --> 00:22:17,320
আপনি রেড রোজ ম্যানশনের মালিক...
304
00:22:17,780 --> 00:22:21,330
ফ্রানৎস বোনাপার্টার ছেলে, তাই না?