1 00:00:02,293 --> 00:00:05,796 ঘোড়াকে পাঁচ ঘর সরালাম রানীর হাতির ঘরে। 2 00:00:05,964 --> 00:00:08,090 দারুণ। এবার লেনারড কি করবে? 3 00:00:08,258 --> 00:00:10,509 ও কি সৈন্য বিসর্জন দেবে নাকি নিজের অবস্থান? 4 00:00:10,677 --> 00:00:13,929 দেখা যাক। লেনারড, তৈরি? 5 00:00:14,431 --> 00:00:15,973 তৈরি। 6 00:00:16,141 --> 00:00:17,641 চলো। 7 00:00:41,458 --> 00:00:42,583 ধুর, স্লিপ খেয়েছি। 8 00:00:43,001 --> 00:00:47,129 কপাল খারাপ, তুমি তো গুপ্তচর লেজার প্রতিবন্ধক দাবার নিয়ম জানোই। 9 00:00:48,214 --> 00:00:50,049 লেনারড আবার মরেছে, শেল্ডন। এবার তুমি। 10 00:00:50,216 --> 00:00:53,802 দাবা এবং জীবাণুনাশক এরোসল এর প্রতি আমার গভীর ভালবাসার থাকার পরও... 11 00:00:53,970 --> 00:00:55,345 আমাকে না করতে হবে। 12 00:00:55,889 --> 00:00:58,348 -কেন? -কারণ এখন প্রায় এগারটা বাজে। 13 00:00:58,516 --> 00:01:00,100 -তো? -তো, পেনির একটা... 14 00:01:00,268 --> 00:01:04,480 "এগারটার আগে আমার দরজায় নক করবে না নাহলে গলা বরাবর ঘুসি মারব" নিয়ম আছে। 15 00:01:08,693 --> 00:01:10,611 আচ্ছা দারুণ একটা আইডিয়া শুনবে? 16 00:01:10,779 --> 00:01:15,365 আমরা কয়েকজন মেয়েকে এখানে এনে লেজার প্রতিবন্ধক কাপড় খোলার দাবা খেলি চলো। 17 00:01:16,034 --> 00:01:20,662 বিশ্বাস করো, যেসব মেয়েরা এই খেলা খেলতে চাইবে তাদের তুমি নগ্ন দেখতে চাইবে না। 18 00:01:22,207 --> 00:01:24,208 তুমি আমাকে ছোট করে দেখছ। 19 00:01:31,299 --> 00:01:32,341 পেনি। 20 00:01:32,509 --> 00:01:34,718 পেনি। পেনি। 21 00:01:34,886 --> 00:01:36,720 হেই শেল্ডন। 22 00:01:38,431 --> 00:01:41,475 -এগারটা বাজে। -জানি, তুমি নিরাপদ। 23 00:01:42,018 --> 00:01:44,019 তুমি যখন কাজে ছিলে তখন এই প্যাকেজটা এসেছে। 24 00:01:44,187 --> 00:01:45,854 দারুণ, আমার ক্রিস্টালের পাথর, ধন্যবাদ। 25 00:01:46,022 --> 00:01:47,022 -মাফ করবে। -কি? 26 00:01:47,190 --> 00:01:49,191 তোমাকে এখানে সই করতে হবে। 27 00:01:49,359 --> 00:01:50,400 এটা কি? 28 00:01:50,568 --> 00:01:54,196 যখন আমি এই প্যাকেজের জন্য সই করেছি, আমাকে ইউনাইটেড পার্সেল সার্ভিস, এটার সর্বশেষ ডেলিভারি... 29 00:01:54,364 --> 00:01:58,033 হস্তান্তর করার জন্য প্রেরণ এবং বিশ্বাস করেছে। আমি চাই তুমি এই রসিদ স্বীকার করো... 30 00:01:58,201 --> 00:02:01,620 যাতে আমি পুরোপুরি নিরাপদ এবং আর কোনো দায়ভার না থাকে। 31 00:02:02,122 --> 00:02:04,414 শেল্ডন, এটা শুধু একটা ক্রিস্টাল পাথরের বক্স। 32 00:02:04,582 --> 00:02:07,292 বিষয়বস্তু এখানে অপ্রাসঙ্গিক। এখানে আইনত জামিন তৈরি হয়েছে। 33 00:02:07,460 --> 00:02:09,169 এতে কি তোমার কিছু যায় আসে না? 34 00:02:09,963 --> 00:02:11,839 এতে কারোই কিছু যায় আসে না। 35 00:02:13,049 --> 00:02:15,342 -এসো, তোমাকে দেখাই আমি কি করছি। -জামিন... 36 00:02:15,510 --> 00:02:17,553 সাধারণ আইনে একটা সম্পর্ক বোঝায়... 37 00:02:17,720 --> 00:02:20,806 যেখানে একজন ব্যক্তির স্থাবর অথবা অস্থাবর সম্পত্তির নিয়ন্ত্রণ... 38 00:02:20,974 --> 00:02:24,560 জামিনদাতা ওরফে একজন ব্যক্তির থেকে জামিনপ্রাপ্ত ওরফে অন্য এক ব্যক্তিকে হস্তান্তর করা হয়... 39 00:02:24,727 --> 00:02:26,979 হ্যাঁ, হ্যাঁ, দেখো, আমি একটা ব্যবসা শুরু করেছি। 40 00:02:28,398 --> 00:02:30,983 অবশ্যই পরিষ্কার করার ব্যবসা না। 41 00:02:32,360 --> 00:02:34,987 না। আমি ফুলের ক্লিপ বানাচ্ছি, দেখেছ? 42 00:02:35,155 --> 00:02:39,158 আমি এগুলোকে পেনি পুষ্প বলি। আমি নিজের জন্য একটা বানিয়েছিলাম,তারপর রেস্টুরেন্টের সব মেয়েরা চাচ্ছিল। 43 00:02:39,325 --> 00:02:42,661 তারপর কয়েকটা একটা মহিলাকে দেখলাম, উনি দোকান চালায় ওল্ড টাউনে। কার্ড আর ঘরে বানানো গয়না বিক্রি করে। 44 00:02:42,829 --> 00:02:47,416 উনি বিক্রি করতে চাইলেন, আমি বললাম ঠিকাছে, আর এক সপ্তাহে আমি ১৫৬ ডলার পেয়েছি। 45 00:02:47,584 --> 00:02:50,502 খুব ভালো, এখানে সই করো। 46 00:02:52,338 --> 00:02:56,258 শেল্ডন, তুমি কি বুঝতে পারছ না? যদি এই ব্যবসা চলে, আমার আর ওয়েট্রেস থাকতে হবে না। 47 00:02:56,843 --> 00:02:59,803 তাহলে মঙ্গলবার রাতে আমার চিজবার্গার এনে দেবে কে? 48 00:03:00,263 --> 00:03:01,471 অন্য ওয়েট্রেস? 49 00:03:01,639 --> 00:03:04,474 -কি নাম তার? -আমি জানি না। 50 00:03:04,642 --> 00:03:06,643 আর তুমি তাকে আমার খাবার আনতে দেবে? 51 00:03:06,811 --> 00:03:09,146 ন্যান্সি। তার নাম ন্যান্সি। 52 00:03:09,898 --> 00:03:11,773 আমার মনে হয় তুমি নাম বানিয়ে বলছ। 53 00:03:11,941 --> 00:03:15,736 শেল্ডন, তোমার হ্যামবার্গারের জন্য দুঃখিত, ঠিকাছে? আমি আজীবন ওয়েট্রেস থাকতে চাই না। 54 00:03:15,904 --> 00:03:18,238 চিজবার্গার। আমি চিজবার্গার খাই। 55 00:03:18,406 --> 00:03:22,075 -আচ্ছা, চিজবার্গার। -হয়তো ন্যান্সি আমার অর্ডার ভালো বুঝবে। 56 00:03:22,702 --> 00:03:25,913 তো, তোমার কি মনে হয়? মানে, এটা তো ব্যবসা হতে পারে, তাই না? 57 00:03:27,290 --> 00:03:30,500 -তুমি দিনে এগুলো কয়টা বানাও? -বিশটার মত। 58 00:03:30,668 --> 00:03:34,254 আর প্রত্যেক পেনি পুষ্পে কত করে লাভ করো? 59 00:03:34,422 --> 00:03:38,467 -জানি না, পঞ্চাশ সেন্ট এর মত, নিশ্চিত না। -জানা কথাই, তুমি নিশ্চিত না, ঠিক আছে। 60 00:03:40,136 --> 00:03:45,265 এক দিনে দশ ডলার, সপ্তাহে পাঁচ দিন, বাহান্ন সপ্তাহে এক বছরে ২৬০০ ডলার। 61 00:03:46,100 --> 00:03:48,435 -এই টুকুই? -কর দেয়ার আগে। 62 00:03:48,603 --> 00:03:51,146 আমার এই জিনিসের জন্য কর দিতে হবে না। 63 00:03:51,314 --> 00:03:54,066 অভ্যন্তরীণ রাজস্ব সেবা তাতে প্রবলভাবে অসম্মত হবে। 64 00:03:55,526 --> 00:03:58,654 কিন্তু তুমি যদি আধুনিক বাজারজাতকরণ কৌশলের সুযোগ নাও... 65 00:03:58,821 --> 00:04:00,906 আর তোমার উৎপাদন পদ্ধতি উন্নত করো... 66 00:04:01,074 --> 00:04:03,033 তাহলে হয়তো স্থায়ী ব্যবসা করতে পারবে। 67 00:04:03,493 --> 00:04:04,952 আর তুমি এ ব্যাপারে সব জানো? 68 00:04:05,119 --> 00:04:06,954 পেনি। 69 00:04:10,166 --> 00:04:11,792 আমি পদার্থবিদ। 70 00:04:11,960 --> 00:04:16,922 আমার কাছে এই পুরো পৃথিবী এবং এতে যা যা আছে সবকিছুর ব্যাপারে যথেষ্ট জ্ঞান আছে। 71 00:04:19,259 --> 00:04:20,676 রেডিওহেড কে? 72 00:04:33,064 --> 00:04:37,401 আমার জ্ঞান পৃথিবীর গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে। 73 00:04:37,568 --> 00:04:40,237 -শুভ কামনা। -শেল্ডন, দাড়াও। 74 00:04:40,405 --> 00:04:43,991 তুমি কি যদি পারো আমাকে দেখাতে পারবে কিভাবে এর থেকে বেশি টাকা আয় করা যায়? 75 00:04:44,742 --> 00:04:46,576 অবশ্যই, পারবো। 76 00:04:46,744 --> 00:04:48,370 শেল্ডন দাড়াও। 77 00:04:48,955 --> 00:04:50,247 দেখাবে? 78 00:04:54,294 --> 00:04:56,336 আচ্ছা স্পষ্টভাবে বলে নিচ্ছি, 79 00:04:56,504 --> 00:04:58,422 তুমি আমার সহযোগিতা চাচ্ছ। 80 00:04:58,589 --> 00:04:59,673 হ্যাঁ। 81 00:04:59,841 --> 00:05:03,760 এবং তুমি বুঝতে পারছ এখানে আমি তোমাকে বলবো কি করতে হবে? 82 00:05:04,846 --> 00:05:06,305 বুঝতে পারছি। 83 00:05:06,472 --> 00:05:10,851 আর আমি যখন তা করবো, তোমার আমাকে নিয়ে ঠাট্টা বা কটাক্ষ করার অনুমতি নেই। 84 00:05:12,520 --> 00:05:14,187 আচ্ছা। 85 00:05:14,772 --> 00:05:16,231 ভালো। 86 00:05:16,983 --> 00:05:21,945 আচ্ছা এই অনুমানের ভিত্তিতে শুরু করা যাক যে এই পর্যন্ত তুমি যা করেছ, সব ভুল। 87 00:05:22,822 --> 00:05:25,449 -ভাবো একবার! -ঠাট্টা, গুডবাই। 88 00:05:25,616 --> 00:05:27,743 না, আমি দুঃখিত, দাড়াও, প্লিজ, ফেরত এসো। 89 00:05:29,021 --> 00:05:31,920 S02 E18 · The Work Song Nanocluster 90 00:05:56,272 --> 00:05:58,023 -নাও, শেষ। -ঠিক আছে। 91 00:05:58,191 --> 00:06:00,025 বারো মিনিট সতের সেকেন্ড। 92 00:06:00,193 --> 00:06:01,443 ওহ, তাহলে তো ভালোই, না? 93 00:06:01,611 --> 00:06:03,820 এতে প্রতি ঘণ্টায় চারটা সাথে দশমিক নয় পেনি পুষ্প। 94 00:06:03,988 --> 00:06:07,115 তোমার কাঁচামালের খরচ এবং পাইকারি বিক্রির দাম অনুযায়ী... 95 00:06:07,283 --> 00:06:12,037 তুমি একদিনে সাফল্যের সঙ্গে ৫.১৯ ডলার আয় করবে। 96 00:06:12,663 --> 00:06:13,705 এক দিনে? 97 00:06:13,873 --> 00:06:17,667 ইন্দোনেশিয়ার স্নিকার কারখানার বাচ্চারাও তোমার থেকে বেশি আয় করে। 98 00:06:19,128 --> 00:06:20,629 এটা ঠিক হতে পারে না। 99 00:06:20,797 --> 00:06:23,131 -তুমি আমার হিসাব নিয়ে প্রশ্ন তুলছ? -না, দুঃখিত। 100 00:06:23,549 --> 00:06:25,801 -তুমি কি চাও আমি হিসাব করে দেখাই? -ঈশ্বর, না, না। 101 00:06:25,968 --> 00:06:28,720 -প্লিজ শুধু বলো কি করতে হবে। -ঠিক আছে। 102 00:06:28,888 --> 00:06:32,307 তুমি কি অনারি ব্লংক্স এর বিনময়যোগ্য অংশের ১৭৭৮ টি ব্যবহারের ফলে... 103 00:06:32,475 --> 00:06:35,060 হওয়া উন্নতির সঙ্গে পরিচিত আছ? 104 00:06:39,565 --> 00:06:41,775 সমাবেশ লাইন, অবশ্যই। 105 00:06:41,943 --> 00:06:45,946 আচ্ছা, আমার যদি কটাক্ষ করার অনুমতি না থাকে, তাহলে তুমিও এত নাক সিটকাতে পারবে না। 106 00:06:46,114 --> 00:06:49,950 এটা আমাদের মূল চুক্তিতে ছিল না, আর এখন আমি এটা মানতে পারবো না। 107 00:06:50,410 --> 00:06:54,037 আচ্ছা ঠিকাছে, এই বাসায় আমরা মেশিন আর কনভেয়ার বেল্ট কিভাবে লাগাবো? 108 00:06:54,205 --> 00:06:56,373 তুমি চলন্ত লাইনের কথা ভাবছ। 109 00:06:56,541 --> 00:07:00,043 বোধগম্য, কিন্তু ক্ষমার অযোগ্য ভুল, এবার... 110 00:07:00,962 --> 00:07:04,214 চলন্ত সমাবেশ লাইন এর সূত্রপাত করেন হেনরি ফোরড, ১৯০৮ সালে। 111 00:07:04,382 --> 00:07:07,759 ওই আবিষ্কার আমাদের আধুনিক ভোক্তা সংস্কৃতিকে সম্ভব করেছে... 112 00:07:07,927 --> 00:07:10,387 প্রতি একক পণ্য তৈরির খরচকে সীমিত করে। 113 00:07:10,555 --> 00:07:14,891 আমার ধারণা এই বিষয়ে তোমার রেডিওহেডে আলোচনা হয় না। 114 00:07:18,688 --> 00:07:20,439 চলো এবার, বাহলে আগত আকর্ষণ মিস করবো। 115 00:07:21,816 --> 00:07:23,400 কি হয়েছে? 116 00:07:26,946 --> 00:07:30,615 মনে হচ্ছে শেষ সৈন্যকে ধরতে গিয়ে একটা অণ্ডকোষে চোট লেগেছে। 117 00:07:53,139 --> 00:07:54,931 হ্যালো? 118 00:07:55,892 --> 00:07:57,267 হ্যালো। 119 00:08:08,613 --> 00:08:10,697 হচ্ছেটা কি? 120 00:08:11,157 --> 00:08:13,241 আমার ধারণা তুমি নাবিক সঙ্গীত এর কথা জিজ্ঞেস করছ। 121 00:08:13,409 --> 00:08:16,077 এটা এক ধরণের ছন্দময় কর্মগীত কাজের গতি বাড়ানোর জন্য। 122 00:08:16,245 --> 00:08:17,704 হ্যাঁ, পাগলামি, কিন্তু কাজ হয়। 123 00:08:17,872 --> 00:08:20,916 দেখো, আমরা তিন মিনিটের কম সময়ে পেনি পুষ্প বানিয়েছি। 124 00:08:21,083 --> 00:08:25,921 অসাধারণ, কিন্তু এটা আসলে উত্তর দেয়ার থেকে আরও বেশি প্রশ্ন তৈরি করছে। 125 00:08:26,088 --> 00:08:27,547 পেনি চুলের উপকরণ বানাচ্ছে। 126 00:08:27,715 --> 00:08:30,091 আমি ওকে ওর উৎপাদন ক্ষমতা তরান্বিত করার জন্য সাহায্য করছি। 127 00:08:30,259 --> 00:08:31,343 ঠিক আছে, বিরতি শেষ। 128 00:08:34,764 --> 00:08:37,599 -দাড়াও, তোমরা জোড়া দেয়ার জন্য কি ব্যবহার করছ? -হট গ্লু। 129 00:08:37,767 --> 00:08:40,894 আরে কি বলছ, যে কোনো সায়ানোঅ্যাক্রোলেটস এর থেকে ভালো কাজ করবে। 130 00:08:41,062 --> 00:08:44,523 -করবে না। ফুল ছিদ্রযুক্ত। -যদি আমরা নিচের স্তরে সিলিকন আরটিভি... 131 00:08:44,690 --> 00:08:47,359 ঢেলে আরও ভালো কাঠামো তৈরি করে দেই? 132 00:08:47,527 --> 00:08:49,528 চমৎকার বলেছ। 133 00:08:50,029 --> 00:08:52,364 ভালো প্রশ্ন, তোমার বাজারজাতকরণ আর বিতরণ প্রণালি কি? 134 00:08:52,532 --> 00:08:54,824 আমাদের রেস্টুরেন্টের একজন ওয়েট্রেসের ওল্ড টাউনে একটা ছোট সুন্দর দোকান... 135 00:08:54,992 --> 00:08:58,119 ব্যাস, ব্যাস, ভারচুয়ালি কোথাও না। 136 00:08:58,412 --> 00:09:02,541 আমি ভাবছি যে ওকে একটা পণ্য বিক্রির ই-বানিজ্য সিস্টেমের সাথে যুক্ত করে দেই। 137 00:09:02,708 --> 00:09:04,209 মাঝের পার্টিকে রাখার কি দরকার? 138 00:09:04,377 --> 00:09:06,836 ওর শোবার ঘর থেকে একটা স্থিতিশীল আইপি দিয়ে ছোট সার্ভার ফার্ম করে দেয়া যায়। 139 00:09:07,004 --> 00:09:09,714 -তাহলে শিল্পজাত শীতলকরণের ব্যবস্থা লাগবে। -অবশ্যই। 140 00:09:09,882 --> 00:09:12,384 কিন্তু বাজারজাতকরণের অবকাঠামো স্থাপনের আগে... 141 00:09:12,552 --> 00:09:15,804 আমাদের উৎপাদন প্রক্রিয়ার উন্নতি সম্পন্ন করতে হবে। 142 00:09:15,972 --> 00:09:20,225 প্রথমত, ওর আদ্রতা প্ররোচিত গ্লিটার নিয়ে মহা সমস্যা আছে। 143 00:09:21,060 --> 00:09:22,644 হ্যাঁ, একটা কুত্তী। 144 00:09:25,356 --> 00:09:27,732 আমি এগুলো আগে দেখেছি। 145 00:09:28,276 --> 00:09:31,486 -কোথায়? -সাধারণ স্ট্রিপারদের সমস্যা। 146 00:09:33,781 --> 00:09:36,658 ওরা নাচে, ঘামে আর গ্লিটারের ঝোপ হয়। 147 00:09:40,830 --> 00:09:43,415 তুমি কি ক্যালসিয়াম সালফেটের মত আদ্রতা শোষক যুক্ত করার চিন্তা করছ? 148 00:09:43,583 --> 00:09:47,419 আসলে, আমি ভেগা নামে এক স্ট্রিপারের কথা ভাবছিলাম। 149 00:09:50,381 --> 00:09:53,174 কিন্তু নিশ্চয়ই, ক্যালসিয়াম সালফেট কাজ করতে পারে। 150 00:09:53,593 --> 00:09:56,261 আচ্ছা বক্সের বাহিরে চিন্তা করো এক মুহূর্তের জন্য। 151 00:09:56,429 --> 00:09:58,263 আণবিক চালনি কেমন হয়? 152 00:10:00,600 --> 00:10:03,268 আমার কিচেনে একটা স্পাঘেত্তি চালনি আছে। 153 00:10:06,439 --> 00:10:07,814 ওয়াও। 154 00:10:10,943 --> 00:10:14,279 এই, আমরা রসায়ন ল্যাব থেকে কিছু মাইক্রোপারস কয়লা নিয়ে আসতে পারি। 155 00:10:14,447 --> 00:10:15,488 ওহ, চমৎকার। 156 00:10:15,656 --> 00:10:17,532 রাজ, তুমি আর হাওয়ারড কয়লা নিয়ে এসো, কেমন? 157 00:10:17,700 --> 00:10:20,619 লেনারড, তুমি ওয়েব ডিজানের প্রাথমিক কাজ শুরু করো। 158 00:10:20,786 --> 00:10:24,372 আর আমি আমাদের বাসার জায়গা খালি করছি যাতে এই উৎপাদন প্রক্রিয়া ওখানে নেয়া যায়। 159 00:10:24,540 --> 00:10:28,543 -আমার বাসায় কি সমস্যা? -এটা আমার বাসা না। 160 00:10:28,961 --> 00:10:30,545 দাড়াও, দাড়াও, আমি কি করবো? 161 00:10:30,713 --> 00:10:33,298 তোমার ব্যবসা। যা মন চায় করো। 162 00:10:35,718 --> 00:10:37,594 আচ্ছা, বেশ। 163 00:10:39,221 --> 00:10:41,222 আমি ঘুমোতে গেলাম। 164 00:10:46,520 --> 00:10:51,066 আমি এখনো আরও কিছু কাজ করছি, কিন্তু এটা তোমাদের ওয়েবসাইটের সাধারণ ধারণা দেবে। 165 00:10:55,905 --> 00:10:57,947 তো, কি মনে হয় তোমাদের? 166 00:10:59,200 --> 00:11:03,536 না, যেভাবেই এটা বলতে যাই না কেন তাতে ও দুঃখ পাবে। 167 00:11:06,624 --> 00:11:08,208 আচ্ছা, কি সমস্যা এটাতে? 168 00:11:08,376 --> 00:11:11,044 -কি সমস্যা? -তুমি না, তোমাকে জিজ্ঞেস করি নি। 169 00:11:12,588 --> 00:11:15,799 -পেনি? -আমি বলব একটু কিশোর কিশোর ভাব। 170 00:11:15,966 --> 00:11:20,261 মানে, দেখে মনে হচ্ছে তেরো বছর বয়সী কোনো মেয়ের মাইস্পেস পেজ। 171 00:11:20,763 --> 00:11:22,263 না, মোটেও না। 172 00:11:22,431 --> 00:11:26,393 প্লিজ, ডেটলাইন এটা দিয়ে শিকারি আকৃষ্ট করতে পারবে। (ডেটলাইন একটি তদন্তকারী দল যারা অনলাইনে শিশু সেজে একটি শো এর মাধ্যমে শিশু নিপীড়ক ধরতো।) 173 00:11:28,938 --> 00:11:32,982 পেনি, এটা সম্পূর্ণ তোমার ব্যবসা। কাজেই পুরোপুরি তোমার সিদ্ধান্ত। 174 00:11:33,150 --> 00:11:36,069 কিন্তু ওর কাজের মান দেখে, আমি প্রবলভাবে পরামর্শ দেবো... 175 00:11:36,237 --> 00:11:38,238 লেনারডকে বরখাস্ত করা উচিত। 176 00:11:38,656 --> 00:11:40,031 তুমি আমাকে বরখাস্ত করতে চাও? 177 00:11:40,199 --> 00:11:43,743 আমি কি চাই সেটা অপ্রাসঙ্গিক। এটা পেনির সিদ্ধান্ত। 178 00:11:43,911 --> 00:11:45,620 পেনি? 179 00:11:45,788 --> 00:11:49,124 ঠিক আছে, আমি যদি এতই খারাপ কাজ করি, তাহলে আমাদের এর মধ্যেই অর্ডার এসেছে কিভাবে? 180 00:11:49,333 --> 00:11:51,918 -এসেছে? -হ্যাঁ, দেখো। 181 00:11:52,628 --> 00:11:56,131 মিসেস ফিয়োনা ফন্ডেল অ্যালবামার হান্টসভাইল থেকে দুটো অর্ডার করেছে। 182 00:11:56,298 --> 00:12:00,635 -সত্যি? দুটো? -হ্যাঁ, কমেন্ট দেখো। 183 00:12:00,803 --> 00:12:04,389 "ধন্যবাদ পেনি পুষ্প, এগুলো আমার মাথার টাক ঢাকার জন্য উপযুক্ত হবে। 184 00:12:06,767 --> 00:12:08,977 হ্যাঁ, খুব সুন্দর। 185 00:12:09,145 --> 00:12:12,480 টাক ঢাকার ছদ্মবেশ। এটা তো সাধারণত পুরুষদের চিন্তা। 186 00:12:12,648 --> 00:12:15,066 হয়তো আমরা আমাদের মার্কেট বাড়াতে পারবো। 187 00:12:15,818 --> 00:12:18,486 ফুলের ক্লিপ কিনতে তুমি পুরুষদের কিভাবে আকৃষ্ট করবে? 188 00:12:22,074 --> 00:12:24,200 আমরা ব্লুটুথ দিয়ে দেবো। 189 00:12:25,244 --> 00:12:28,580 -অসাধারণ, পুরুষরা ব্লুটুথ পছন্দ করে। -এক মিনিট। এক মিনিট। 190 00:12:28,748 --> 00:12:31,207 তোমরা ব্লুটুথ সাথে দিয়ে চুলের ক্লিপ বানাতে চাচ্ছ? 191 00:12:31,375 --> 00:12:34,669 পেনি, ব্লুটুথ দিয়ে যে কোনো জিনিসই ভালো লাগে। 192 00:12:38,466 --> 00:12:42,510 ওরে বাবা, এই মাত্র একজন ১০০০ পেনি পুষ্প অর্ডার করেছে। 193 00:12:42,678 --> 00:12:47,515 কি বলছ! ক্রিস্টাল পাথর বসানো চকমকে ১০০০ ফুলের ক্লিপ দিয়ে কে কি করবে? 194 00:12:48,184 --> 00:12:51,686 "পঞ্চম বার্ষিক পূর্ব রুথারফোরড, নিউ জার্সি, সমকামী, উভয়কামী... 195 00:12:51,854 --> 00:12:54,439 এবং হিজরা সঙ্ঘের হাওয়াইয়ান পার্টি।" 196 00:12:54,940 --> 00:12:59,110 ওহ, আরও একটা বিস্তার করার মত মার্কেট। টাকমাথার সমকামী পুরুষ। 197 00:12:59,570 --> 00:13:02,530 আর আমি নিশ্চিত সমকামী মেয়েরা ব্লুটুথ ভালবাসে। 198 00:13:03,032 --> 00:13:04,616 আমাদের কাজে লেগে পড়া উচিত। 199 00:13:04,784 --> 00:13:06,785 দাড়াও, দাড়াও, এখানে "এক দিনের মধ্যে" কেন লেখা? 200 00:13:06,952 --> 00:13:09,037 আমরা কবে থেকে এক দিনের মধ্যে পাঠানো শুরু করেছি? 201 00:13:09,205 --> 00:13:10,872 অ্যামাজন এক দিনের মধ্যে পাঠায়। 202 00:13:11,040 --> 00:13:14,125 হ্যাঁ, কিন্তু ওদের বই আঠা দিয়ে জোড়া দিতে হয় না। 203 00:13:15,211 --> 00:13:18,046 এক দিনে আমরা এক হাজার পেনি পুষ্প বানাবো কি করে? 204 00:13:18,214 --> 00:13:22,133 আমার ওপর চেঁচিয়ো না, আমি উৎপাদক না, শুধু ওয়েব ডিজাইনার। 205 00:13:22,301 --> 00:13:24,302 আচ্ছা, এখন আমাকেই ওদের কল করে অর্ডার বাতিল করতে হবে। 206 00:13:24,470 --> 00:13:27,514 ক্ষমা করবে, কিন্তু এটাই কি তোমার স্বপ্ন না... 207 00:13:27,681 --> 00:13:31,267 উদ্যোক্তাভিত্তিক মেধা এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা? 208 00:13:31,435 --> 00:13:35,230 হ্যাঁ, আমার মেধা আর উদ্ভাবনের মাধ্যমে অবশ্যই, কিন্তু তবুও। 209 00:13:35,648 --> 00:13:37,816 আমি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব। 210 00:13:37,983 --> 00:13:41,402 আচ্ছা, সেটা, এই তো... অনিশ্চয়তা, আত্মবিশ্বাস এর অভাব... 211 00:13:41,570 --> 00:13:43,655 এটা অ্যামেরিকার কর্মশক্তি না। 212 00:13:44,406 --> 00:13:47,909 ডেভি ক্রকেট কি অ্যালামো তে হাল ছেড়েছিলেন? জিম বোয়ি? 213 00:13:48,577 --> 00:13:51,871 তারা হাল ছাড়েন নি, তাদের হত্যা করা হয়েছিল। 214 00:13:52,623 --> 00:13:57,001 শত শত রাগান্বিত ম্যাক্সিকানরা করেছিল। 215 00:13:58,003 --> 00:14:01,756 ঠিক আছে, তাহলে এভাবে বলছি, তোমার এই একটা অর্ডারের মোট আয়... 216 00:14:01,924 --> 00:14:04,717 এক রাতের কাজে ৩০০০ ডলার এর ওপর আনবে। 217 00:14:06,095 --> 00:14:08,096 তোমরা কাজ শুরু করো। 218 00:14:08,931 --> 00:14:12,684 -তুমি কি করবে? -অনলাইনে জুতা কিনব! 219 00:14:25,281 --> 00:14:27,532 আমি যদি আমার শনিবার রাত এভাবে কাটাতে চাইতাম, 220 00:14:27,700 --> 00:14:30,243 তাহলে ইন্ডিয়াতেই থাকতে পারতাম। 221 00:14:31,996 --> 00:14:34,163 আরে, তোমার বানোয়াট তৃতীয় বিশ্বের বকবকানি থামাও তো। 222 00:14:34,331 --> 00:14:37,542 তোমার বাবা একজন ধাত্রীবিদ্যাবিশারদ। তোমার বাড়ি ভর্তি চাকর বাকর ছিল। 223 00:14:37,710 --> 00:14:41,254 আমাদের মাত্র চারজন চাকর ছিল। তার মধ্যে দুইজন শিশু। 224 00:14:44,383 --> 00:14:45,425 আমাদের কি অবস্থা? 225 00:14:45,593 --> 00:14:48,761 আমাদের ১২৮ টা পাঁচমিশালি পেনি পুষ্প হয়েছে পাঠানোর জন্য তৈরি। 226 00:14:48,929 --> 00:14:51,806 ঈশ্বর, আমরা জীবনেও সময়মত শেষ করতে পারবো না। 227 00:14:51,974 --> 00:14:53,766 -দাড়াও। -শেল্ডন কে বস বানালো কে? 228 00:14:53,934 --> 00:14:57,520 আমার মনে হয় কারখানার ফ্লোরে কিন্তু নেতিবাচকতার গন্ধ পাচ্ছি। 229 00:14:59,732 --> 00:15:02,901 -তো? -পেনি, শ্রম শক্তি এক ধরণের জীবিত সত্তা... 230 00:15:03,068 --> 00:15:04,235 যাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। 231 00:15:04,403 --> 00:15:07,363 যে কোনো ধরণের উৎপাদনবিমুখি হাবভাব কে ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষতার সাথে... 232 00:15:07,531 --> 00:15:10,825 নিয়ন্ত্রণ করতে হয়, দেখো... হেই! 233 00:15:10,993 --> 00:15:13,077 কথা কম, কাজ বেশি। 234 00:15:15,789 --> 00:15:17,665 -ভালো বলেছ। -ধন্যবাদ। 235 00:15:17,833 --> 00:15:21,002 তুমি যদি দল হয়ে কথা বলতে দেখো, আমাকে জানাবে। 236 00:15:38,479 --> 00:15:39,604 শেল্ডন, শেল্ডন। 237 00:15:47,279 --> 00:15:50,031 -সোনা, তুমি কফি খাবে? -না, আমি কফি খাই না। 238 00:15:50,199 --> 00:15:52,367 তুমি যদি সজাগ না থাকো, তাহলে আমাদের কোনদিনও শেষ হবে না। 239 00:15:52,534 --> 00:15:54,410 দুঃখিত, কফি খাওয়ার প্রশ্নই ওঠে না। 240 00:15:54,578 --> 00:15:58,456 যখন আমি ক্যালিফোর্নিয়াতে এসেছিলাম, আমার মাকে কথা দিয়েছিলাম যে আমি ড্রাগ ধরবো না। 241 00:15:58,916 --> 00:16:00,124 লেনারড, সাহায্য করো। 242 00:16:00,292 --> 00:16:03,127 শেল্ডন, আমাদের এখনো ৩৮০ টা বানানো বাকি। 243 00:16:03,295 --> 00:16:05,880 আর আমার পূর্ণ বিশ্বাস আছে তোমরা বানিয়ে ফেলবে। শুভ রাত্রি। 244 00:16:06,048 --> 00:16:07,882 -লেনারড। -হ্যাঁ... দাড়াও। 245 00:16:08,050 --> 00:16:13,888 -কিন্তু শেল্ডন, তোমার অন্তর্দৃষ্টি আর নেতৃত্ব ছাড়া এই ব্যবসা নিশ্চিতভাবেই ডুববে। 246 00:16:16,225 --> 00:16:18,267 ঠিক বলেছ, অবশ্যই। 247 00:16:19,103 --> 00:16:21,396 এই যে, এতে কাজ হবে। 248 00:16:22,731 --> 00:16:24,482 ঠিক আছে। 249 00:16:24,858 --> 00:16:27,235 কিন্তু যদি এতে আফিম বা হ্যালুসিনোজিনিক্স থাকে ... 250 00:16:27,403 --> 00:16:30,071 তোমরা আমার মাকে জবাব দেবে। 251 00:16:32,199 --> 00:16:35,410 প্ল্যাঙ্ক এর ধ্রুবকটা দেখো। মানুষ বলে এটা নাকি যুক্তি বহির্ভূত। 252 00:16:35,577 --> 00:16:38,496 এটা কম যুক্তি বহির্ভূত হতেই পারে না। যদি এটা একটু হলেও ভিন্ন হয়, 253 00:16:38,664 --> 00:16:41,416 আমাদের জীবন যা আমরা জানি, বিদ্যমান থাকতো না, ব্যাম! 254 00:16:45,337 --> 00:16:49,382 এখন, এখন, এই পুরো বিতর্ককে পুনর্বিবেচনা করা যাক, কিন্তু এন্ট্রপির বিপরীত... 255 00:16:49,550 --> 00:16:51,092 এবং প্রভাব পূর্ববর্তী কারণ দিয়ে। 256 00:16:51,260 --> 00:16:55,263 তাহলে, তুমি একটা পৃথিবীর কথা ভাবছ। সেটা কেন্দ্র থেকে প্রসারিত হচ্ছে না, না! 257 00:16:55,431 --> 00:16:59,517 এটা একটা সম্ভাব্য জায়গা থেকে পশ্চাৎ গমন করছে। ব্যাম! 258 00:17:01,895 --> 00:17:07,358 এটা এমন একটা জায়গা যেখানে আমরা সকলেই মূলত এলিস, আয়না দিয়ে রেড কুইনের সামনে দাঁড়ানো... 259 00:17:07,526 --> 00:17:10,862 এবং আমাদের তৃষ্ণা মেটাতে আমাদেরকে বিস্কুট সাধা হচ্ছে। 260 00:17:11,447 --> 00:17:13,031 ব্যাম! 261 00:17:13,782 --> 00:17:16,284 অন্য একটা জগতে, ধরা যাক তার নাম প্রাইম জগত... 262 00:17:16,452 --> 00:17:19,203 -সেখানে অন্য একটা শেল্ডন... -আমাদের ওকে ঘুমাতেই দেয়া উচিত ছিল। 263 00:17:19,371 --> 00:17:20,830 ব্যাম। 264 00:17:24,168 --> 00:17:26,586 আমি বিশ্বাস করতে পারছি না আমরা করতে পেরেছি। 265 00:17:27,379 --> 00:17:31,966 এক হাজার অভিশপ্ত পেনি পুষ্প 266 00:17:32,134 --> 00:17:35,219 আমি শুধু বলতে চাই আমি সত্যিই তোমাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ। 267 00:17:35,387 --> 00:17:38,806 আর এ কারণে আমি প্রতি ডলারে তোমাদের ২০ সেন্ট করে দেবো। 268 00:17:39,725 --> 00:17:41,559 সেটা তোমার সম্পূর্ণ লাভের অংশ। 269 00:17:41,977 --> 00:17:44,729 ওহ, তাহলে বাদ দাও। 270 00:17:45,814 --> 00:17:48,649 আমি শিপিং লেবেল প্রিন্ট করে দিচ্ছি। 271 00:17:52,696 --> 00:17:53,821 কি? 272 00:17:53,989 --> 00:17:57,658 আমরা আরেকটা ই-মেইল পেয়েছি নিউ জার্সির পূর্ব রুথারফোরড সমকামী , উভয়কামী,... 273 00:17:57,826 --> 00:18:00,369 এবং হিজরা সঙ্ঘ থেকে। 274 00:18:01,288 --> 00:18:03,623 ওরা আরও ১০০০ পেনি পুষ্প চায়। 275 00:18:04,083 --> 00:18:07,752 -সত্যি? -এক দিনের মধ্যে। 276 00:18:08,253 --> 00:18:11,756 আমার আসলেই ওয়েবসাইট থেকে এক দিনের এটা নামিয়ে ফেলা উচিত। 277 00:18:12,299 --> 00:18:15,134 আচ্ছা, তাহলে মনে হয় আমাদের কাজ শুরু করা উচিত। 278 00:18:15,302 --> 00:18:17,011 কি আবোল তাবোল বলছ। 279 00:18:17,930 --> 00:18:21,933 কিন্তু, আরে, কাজের জীবিত সত্তা আর অ্যামেরিকান 280 00:18:22,101 --> 00:18:24,143 কর্মশক্তির কি হবে? 281 00:18:24,311 --> 00:18:27,730 আর অ্যালামোর জিমিনি ক্রকেট? 282 00:18:28,190 --> 00:18:32,193 ডেভি ক্রকেট। জিমিনি ক্রকেট ঝিঝি পোকার নাম। 283 00:18:32,611 --> 00:18:35,696 হ্যাঁ, আমি জানি ঠিকাছে? আমি ক্লান্ত আর আঠারো কাপ কফি খেয়েছি। 284 00:18:35,864 --> 00:18:40,493 মূলকথা হচ্ছে, যদি আমরা একসাথে লেগে পড়ি, তাহলে করতে পারবো। কে আছে আমার সাথে? 285 00:18:44,748 --> 00:18:50,545 পেনি, যদিও তোমার বিশ্বাস করতে কষ্ট হতে পারে, কিন্তু আমাদেরও নিজেদের কাজ আছে। 286 00:18:54,341 --> 00:18:56,050 লেনারড? 287 00:18:57,219 --> 00:18:58,845 দুঃখিত। 288 00:18:59,638 --> 00:19:03,391 আমি নিউ জার্সির পূর্ব রুথারফোরড সমকামী সঙ্ঘের কাছে ক্ষমাপ্রার্থী। 289 00:19:15,154 --> 00:19:17,029 কফি কোথায়? 290 00:19:17,197 --> 00:19:18,489 আর নেই। 291 00:19:20,909 --> 00:19:22,618 ব্যাপার না। 292 00:19:22,786 --> 00:19:25,830 আমি এই কলা মাটি স্পর্শ করার আগে ফিরে আসবো। 293 00:19:54,568 --> 00:19:56,611 ইয়েস! 294 00:19:57,946 --> 00:20:03,951 দুঃখিত ভাই, কিন্তু গুপ্তচর লেজার প্রতিবন্ধক দুপুরের খাবার ফালতু একটা খেলা। 295 00:20:04,563 --> 00:20:06,899 Translated by Sheikh Tasnuva Tasneem.