1 00:00:01,168 --> 00:00:02,961 পূর্বে যা দেখেছেন... 2 00:00:03,045 --> 00:00:04,963 আমি হ্যারি সেলডনের সাথে কাজ করতে যাচ্ছি। 3 00:00:05,047 --> 00:00:07,633 আমার কাজের সাথে তুমি পরিচিত? সাইকোহিস্টোরি? 4 00:00:07,716 --> 00:00:11,136 সেলডন আর মেয়েটা। লাঠি ব্যবহার করতে বেশি ভেবো না। 5 00:00:12,638 --> 00:00:15,974 গ্যালাক্টিক এম্পায়ার পাঁচ শতাব্দীর মধ্যে ধ্বংস হয়ে যাবে। 6 00:00:16,058 --> 00:00:18,810 যে পরিণাম আমাদের দিকে ধেয়ে আসছে। 7 00:00:22,773 --> 00:00:24,691 এম্পেরর সিদ্ধান্ত নিয়েছেন 8 00:00:24,775 --> 00:00:27,611 তোমরা টার্মিনাসে তোমাদের ফাউন্ডেশন নির্মাণের সুযোগ পাবে। 9 00:00:28,195 --> 00:00:29,530 আপনি আমাদের নির্বাসিত করছেন। 10 00:00:35,838 --> 00:01:51,997 :.:.: Foundation S01E02 :.:.: ⏳ Preparing to Live ⏳ অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 11 00:02:37,584 --> 00:02:38,585 ধ্যাত। 12 00:03:16,456 --> 00:03:20,544 জিয়াম কুয়ারভার, তোমার সারভিক্যাল স্পাইনাল কর্ড আঘাতপ্রাপ্ত হয়েছে। 13 00:03:20,627 --> 00:03:26,049 কয়েক মুহূর্তের মধ্যেই তুমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, যদি না আমরা সাহায্য করি। 14 00:03:26,550 --> 00:03:29,845 আমরা জানি তুমি এই অবৈধ বায়ো-হ্যাকিং ফ্যাসিলিটি পরিচালনা করো। 15 00:03:29,928 --> 00:03:34,808 আমরা এটাও জানি যে স্টার ব্রিজ ধ্বংসে হামলাকারীদের ব্যবহৃত দুটো 16 00:03:34,892 --> 00:03:37,603 সাবকিউটেনাস ন্যানো-লেস বিস্ফোরক তুমিই তৈরি করেছ। 17 00:03:42,816 --> 00:03:46,487 এবার, আমরা শুধু জানি না কারা এই কাজের জন্য 18 00:03:46,570 --> 00:03:49,448 তোমার ল্যাবের সাথে যোগাযোগ করেছিল। 19 00:03:53,035 --> 00:03:57,247 আমার সহযোগী যে ডিভাইসটা প্রয়োগ করছে এটা তোমার ফ্রেনিক স্নায়ুকে উদ্দীপ্ত করে 20 00:03:57,331 --> 00:03:59,458 তোমাকে আবার শ্বাসগ্রহণ করার সুযোগ দিবে। 21 00:03:59,541 --> 00:04:04,505 তোমার মুখ থেকে কী কথা বের হবে তার ওপর নির্ভর করছে ডিভাইসটা কার্যকর থাকবে কি না। 22 00:04:05,255 --> 00:04:09,635 তো, কে কিনেছিল বোমাগুলো? 23 00:04:11,970 --> 00:04:14,932 আমরা হাজারো সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছি, 24 00:04:15,015 --> 00:04:17,476 কিন্তু বোমা তৈরিকারকের সাথে আক্রমণের মূল হোতার 25 00:04:17,559 --> 00:04:20,729 সংযোগকারী কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি। 26 00:04:22,356 --> 00:04:25,859 কতগুলো লাশ এখনও ট্র্যানটরের কক্ষপথে ভেসে বেড়াচ্ছে? 27 00:04:25,943 --> 00:04:28,570 ১,২৭,০০০, এম্পায়ার। 28 00:04:29,488 --> 00:04:31,573 এগুলো উদ্ধার করা হয়নি কেন? 29 00:04:31,657 --> 00:04:35,619 এটা আমাদের অগ্রাধিকার ছিল না। উদ্ধার আর পুনর্বাসনই... 30 00:04:35,702 --> 00:04:37,246 এটাকে অগ্রাধিকার বানাও। 31 00:04:37,329 --> 00:04:40,249 বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করামাত্র লাশগুলোতে আগুন ধরে যাচ্ছে। 32 00:04:40,332 --> 00:04:43,335 লোকজন স্রেফ আকাশের দিকে তাকালেই আমাদের অক্ষমতার নিদর্শন দেখতে পাচ্ছে। 33 00:04:43,418 --> 00:04:45,254 আমাদের ফলাফল দরকার। 34 00:04:45,337 --> 00:04:48,131 আমাদের নিশ্চয়তা দরকার, ব্রাদার। 35 00:04:55,264 --> 00:04:58,475 সেলডন আর তার অনুসারীদের নির্বাসনে পাঠানো কি আমার অনুশোচনার কারণ হবে? 36 00:04:59,309 --> 00:05:01,520 আক্রমণের সাথে তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। 37 00:05:02,396 --> 00:05:04,356 তারা যে নির্দোষ সেরকম প্রমাণও নেই। 38 00:05:07,568 --> 00:05:10,362 যত দূরেই থাকুক, আমি তবুও ওদের ধ্বংস করতে পারি। 39 00:05:11,738 --> 00:05:13,240 আমরা বলতে পারি ওরা এই কাজ করেছে। 40 00:05:14,074 --> 00:05:17,035 প্রতিটা সংবাদ মাধ্যম প্রতি ঘণ্টায় এটা বলতে থাকবে 41 00:05:17,119 --> 00:05:20,622 যতক্ষণ না বাতাস পরিপূর্ণ হয়ে যাচ্ছে এতে আর এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। 42 00:05:21,206 --> 00:05:23,917 ভিন্ন মতাদর্শীদের হত্যা করা ঝুঁকিপূর্ণ কাজ। 43 00:05:26,378 --> 00:05:28,380 এম্পেররকে বিরক্ত করাটাও তাই। 44 00:06:08,462 --> 00:06:13,634 ৮৬,৯৮১,৫৯৭। 45 00:06:15,010 --> 00:06:20,974 ৮৬,৯৮১,৬৮৯। 46 00:06:22,976 --> 00:06:28,232 ৮৬,৯৮১,৭১৭। 47 00:06:30,317 --> 00:06:35,989 ৮৬,৯৮১,৭২৯। 48 00:06:42,746 --> 00:06:43,956 জানতাম এখানেই পাবো তোমাকে। 49 00:06:44,873 --> 00:06:45,999 দুঃখিত। 50 00:06:47,292 --> 00:06:49,002 তোমাকে জাগাতে চাইনি। 51 00:06:49,086 --> 00:06:53,132 - ঘুমের মধ্যেও মৌলিক সংখ্যা গুনছিলে। - কত পর্যন্ত গিয়েছিলাম? 52 00:06:53,632 --> 00:06:56,009 শেষ পর্যন্ত না, যদি সেটাই আশা করে থাকো। 53 00:06:57,219 --> 00:07:00,973 - শেষ বলতে কিছু নেই। - সংখ্যার না-কি সমস্যার? 54 00:07:01,598 --> 00:07:03,934 আমাদেরকে পুরো গ্রহ দখল করতে হবে না, গ্যাল। 55 00:07:04,768 --> 00:07:06,311 স্রেফ আমাদের ছোট্টো একটা কোণা। 56 00:07:09,189 --> 00:07:11,233 গোলকের ওপরে কোনো কোণা থাকে না। 57 00:07:14,987 --> 00:07:16,196 তুমি উঠে আসবে? 58 00:07:16,905 --> 00:07:18,824 না। তুমি নামো। 59 00:07:21,577 --> 00:07:23,078 তুমি জানো আমি সাঁতার জানি না। 60 00:07:23,162 --> 00:07:25,497 শেখার জন্য তোমার হাতে চার বছর চার মাস সময় আছে। 61 00:07:25,581 --> 00:07:26,665 অসম্ভব। 62 00:07:32,838 --> 00:07:37,134 রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আমি আছি তো। 63 00:07:41,013 --> 00:07:43,098 দুঃখিত। আমি দুঃখিত। 64 00:08:31,647 --> 00:08:34,149 পারফরম্যান্স ছিল অগ্রহণযোগ্য। 65 00:08:36,485 --> 00:08:37,986 নীল টিম ব্যর্থ হচ্ছে। 66 00:08:40,030 --> 00:08:43,700 সময় হলে, লাল বা সবুজ টিমে চলে যেয়ো, আমার উপদেশ। 67 00:08:45,244 --> 00:08:47,955 পরের ট্রেনিং পিরিয়ডে হয়তো আমি রিয়্যাক্টর গ্রুপে যোগ দিবো। 68 00:08:48,038 --> 00:08:50,123 হুম, গত রাতে স্যুপ কিছুটা ঠাণ্ডা ছিল। 69 00:08:50,207 --> 00:08:52,251 হয়তো কয়েক সপ্তাহ রান্নাবান্নাও শিখতে চাইবে? 70 00:08:52,334 --> 00:08:53,502 তোমার যুক্তিটা আমি বুঝতে পারছি... 71 00:08:53,585 --> 00:08:55,879 কলোনির সব কাজ তোমার শিখতে হবে না, গ্যাল। 72 00:08:55,963 --> 00:08:59,049 বেশ, ওরা যদি কাজটা না পারে তবেই আমি করি। 73 00:09:00,050 --> 00:09:04,012 টার্মিনাসে অবতরণের জন্য আমাদের আরও প্রায় ৫৪ মাস বাকি। 74 00:09:04,096 --> 00:09:06,639 আমাদের হাতে সময় আছে। প্রচুর সময়। 75 00:09:06,723 --> 00:09:09,143 হুম, আছে যতক্ষণ না সময় ফুরিয়ে যাচ্ছে। 76 00:09:15,691 --> 00:09:18,569 দুঃখিত। আমাদের ফুরাতে বসা সময় এভাবে অপচয় করাটা ঠিক হচ্ছে না। 77 00:09:19,695 --> 00:09:21,989 আমাকে কখন সিরিয়াসলি নেওয়া বন্ধ করবে? 78 00:09:59,860 --> 00:10:02,821 শিভন, ওখানে উচ্চমাত্রার পারদ আর আর্সেনিক লক্ষ্য করছি। 79 00:10:02,905 --> 00:10:03,906 সতর্ক থেকো। 80 00:10:05,616 --> 00:10:08,202 জলদি ছিদ্রটা বন্ধ করার চেষ্টা করো। এটা বিষাক্ত। 81 00:10:08,285 --> 00:10:09,369 দেখছি আমি। 82 00:10:27,554 --> 00:10:29,181 হ্যালো? 83 00:10:38,106 --> 00:10:39,191 ধ্যাত। 84 00:10:41,485 --> 00:10:42,653 দৌড়াও, শিভন! 85 00:10:46,532 --> 00:10:47,366 ধ্যাত! নিচু হয়ে থাকো। 86 00:10:47,449 --> 00:10:48,659 না, আব্বাস! 87 00:10:57,251 --> 00:11:00,587 অভিনন্দন, তোমাদের ফলাফল ০-৩। [তিনজনই ব্যর্থ] 88 00:11:01,797 --> 00:11:05,134 কারণ তোমরা প্রাথমিক বিস্ফোরণ ব্যাসার্ধের মধ্যে ছিলে, গ্যাল আর শিভন, 89 00:11:05,217 --> 00:11:09,012 তোমরা দুজনই তোমাদের ফাঁপা অঙ্গসমূহে অতিরিক্ত চাপের সম্মুখীন হয়েছ। 90 00:11:09,096 --> 00:11:13,183 এর চেয়ে কষ্টকর মৃত্যুর পথ আমি মনে হয় না খুঁজে পেতাম। 91 00:11:13,809 --> 00:11:16,728 মারি, ব্রিওয়ান, আব্বাস। 92 00:11:16,812 --> 00:11:17,938 আ-হাহ? 93 00:11:18,021 --> 00:11:20,983 তোমরা সবাই শিলাখণ্ডের বিস্ফোরণে নিহত হয়েছ। 94 00:11:21,066 --> 00:11:23,110 সুসংবাদ হচ্ছে, সেটা ছিল তাৎক্ষণিক মৃত্যু। 95 00:11:23,735 --> 00:11:25,779 দুঃসংবাদ হচ্ছে, তোমরা তবুও মৃত। 96 00:11:25,863 --> 00:11:28,448 ওই জন্তুটা আমাদের ছিঁড়েফুঁড়ে ফেলার চেয়ে তো ভালো। 97 00:11:28,532 --> 00:11:30,242 হুম, ওটা কী ছিল? 98 00:11:30,325 --> 00:11:33,996 বিশপ'স ক্ল। স্থানীয় একটা প্রাণী, যা কেবল আউটার রিচেই পাওয়া যায়। 99 00:11:34,830 --> 00:11:37,708 কিন্তু আব্বাসের কথা ঠিক। সিমুলেশনটা অযৌক্তিক। 100 00:11:37,791 --> 00:11:40,919 ও যদি গুলি না করত, বিশপ'স ক্ল এমনিতেও আমাদের মেরে ফেলত। 101 00:11:41,003 --> 00:11:43,297 হ্যাঁ, এটা অযৌক্তিক। 102 00:11:43,797 --> 00:11:46,425 টার্মিনাসের সবকিছুই অযৌক্তিক। 103 00:11:47,468 --> 00:11:51,472 কিন্তু ফাউন্ডেশনকে সফল করতে চাইলে আমাদের এসব প্রতিকূলতার মোকাবেলা করতে হবে। 104 00:11:51,555 --> 00:11:53,348 আগামীকাল ভোর ৬টায় আমরা আবার চেষ্টা করব। 105 00:11:54,057 --> 00:11:57,102 মিস ডর্নিক, ড. সেলডন আপনাকে ডেকেছেন। 106 00:12:12,117 --> 00:12:14,495 ইম্পেরিয়াল গার্ডেনস এ একটা আপেল বাগান আছে 107 00:12:14,578 --> 00:12:16,955 যা রোবট যুদ্ধের সময়কাল থেকেও বেশি পুরনো। 108 00:12:18,123 --> 00:12:20,959 ওখানে AI সমর্থকদের ফাঁসি দেওয়া হতো। 109 00:12:21,043 --> 00:12:23,086 জানতাম না রোবটদের সমর্থকও কেউ ছিল। 110 00:12:23,170 --> 00:12:25,506 সমর্থক সবসময়ই থাকে। 111 00:12:25,589 --> 00:12:29,510 বেশ, আশা করা যায়, এই যাত্রা শেষে, 112 00:12:29,593 --> 00:12:31,845 এটা কাউকে ফাঁসিতে ঝোলানোর মতো যথেষ্ট শক্তিশালী হবে। 113 00:12:32,721 --> 00:12:33,806 আশা করি। 114 00:12:35,766 --> 00:12:37,893 লাভা টিউব নিয়ে তোমার সমস্যা হচ্ছিল। 115 00:12:37,976 --> 00:12:39,686 লাভা টিউব নিয়ে আমাদের সবসময়ই সমস্যা হয়। 116 00:12:40,479 --> 00:12:41,647 তোমার সমাধান কী? 117 00:12:41,730 --> 00:12:43,857 লাভা টিউবের কাছাকাছি ফাউন্ডেশন স্থাপন না করা। 118 00:12:43,941 --> 00:12:45,150 শক্তি উৎপাদনের জন্য আমাদের এটা দরকার। 119 00:12:45,234 --> 00:12:48,195 ভূতাপীয় শক্তি পাওয়ার জন্য কূপ খনন করতে আমাদের লোক দরকার। 120 00:12:48,904 --> 00:12:51,949 আর অস্থিতিশীল ফাটল যদি স্ফুলিঙ্গ সৃষ্টি করতে থাকে তাহলে সেটা সম্ভব না। 121 00:12:52,032 --> 00:12:53,242 উম-হুম। 122 00:12:54,493 --> 00:12:56,119 - এটা তেতো। - তবে জীবিত। 123 00:12:58,080 --> 00:13:00,958 আজ সকালের সিমুলেশন ডাটা দিয়ে থ্রাইভ প্রজেশন রান করিয়েছে? 124 00:13:01,041 --> 00:13:03,836 - হুম। - নীল টিমের বিপর্যয়সহ? 125 00:13:04,336 --> 00:13:07,506 গ্রহে অবতরণের পাঁচ বছর পর ৩৪.২% মৃত্যুর হার। 126 00:13:07,589 --> 00:13:11,176 ধারা নিম্নমুখী। আশার আলো দেখা যাচ্ছে। 127 00:13:11,260 --> 00:13:13,220 ওই ১,৭১০ জন লোককে এটা বলুন... 128 00:13:13,303 --> 00:13:15,722 এ কারণেই আমরা সিমুলেশন রান করাই, গ্যাল। 129 00:13:15,806 --> 00:13:18,016 - শুভ সকাল, হ্যারি। - শুভ সকাল, ম্যাগনাস। 130 00:13:19,893 --> 00:13:21,103 "হ্যারি।" 131 00:13:22,312 --> 00:13:25,399 এই যাত্রার শুরুতে আমি "ড. সেলডন" ছিলাম। 132 00:13:26,108 --> 00:13:28,277 এটা কি আসলেই এতটা খারাপ ব্যাপার? 133 00:13:29,820 --> 00:13:31,905 গণিতের আড়ালে থাকা লোকটা সম্পর্কে তাদের জানা? 134 00:13:33,490 --> 00:13:36,118 ফাউন্ডেশনের বাজেট বরাদ্দ নিয়ে একটা কনফারেন্স আছে আজ। 135 00:13:36,201 --> 00:13:38,495 - সেখানে আমার হয়ে তোমাকে থাকতে হবে। - আমি কখনও... 136 00:13:38,579 --> 00:13:40,038 স্রেফ সংখ্যার ব্যাপার, গ্যাল। 137 00:13:41,874 --> 00:13:43,000 স্রেফ সংখ্যা। 138 00:13:44,084 --> 00:13:45,085 হুম। 139 00:14:16,909 --> 00:14:19,411 গণিত কখনোই স্রেফ সংখ্যা না। 140 00:14:20,787 --> 00:14:25,167 যখন শব্দ ব্যর্থ হয়, আমরা অবর্ণনীয় সেসব কথা প্রকাশে গণিত ব্যবহার করি। 141 00:14:26,293 --> 00:14:28,462 যে ব্যাপারগুলো আমাদের সবচেয়ে আতঙ্কিত করে। 142 00:14:29,755 --> 00:14:31,840 মহাকাশের বিশালতা, 143 00:14:32,841 --> 00:14:34,760 সময়ের আকার... 144 00:14:36,720 --> 00:14:39,139 মানব আত্মার ওজন আর মূল্য। 145 00:15:15,592 --> 00:15:18,470 এটা একটা প্রাচীন এনাক্রিয়ন শিকার সংগীত, তাই না? 146 00:15:18,554 --> 00:15:22,516 কোনো প্রাণীকে হত্যার পূর্বে তোমরা এটা গাও। ঠিক? 147 00:15:23,809 --> 00:15:25,727 এটা যে কেউ গাইতে পারে, এম্পেরর। 148 00:15:25,811 --> 00:15:27,229 এটা মোটেও সত্যি না। 149 00:15:28,772 --> 00:15:33,193 আমাদের শিক্ষার অংশ হিসেবে আমরা তোমাদের গানগুলো গাওয়ার চেষ্টা করেছি। 150 00:15:33,944 --> 00:15:36,822 কখনোই ওই বাচনভঙ্গি আয়ত্ত করতে পারিনি। স্থানীয়দের মতো করে না। 151 00:15:36,905 --> 00:15:40,742 কিন্তু এটা শুনে নিখুঁত মনে হচ্ছে, তাই না? 152 00:15:41,368 --> 00:15:43,704 গত দুই সপ্তাহ ধরে যেমনটা আমরা বলে আসছি, 153 00:15:43,787 --> 00:15:46,790 এনাক্রিয়ন দৃঢ়তার সাথে কোনো প্রকার সম্পৃক্ততা অস্বীকার করছে... 154 00:15:47,875 --> 00:15:49,668 এর জন্য শব্দ খুঁজে পাচ্ছি না আমি। 155 00:15:49,751 --> 00:15:51,879 শব্দটা হচ্ছে স্টার ব্রিজের ধ্বংস 156 00:15:51,962 --> 00:15:54,965 আর ট্র্যানটরের ১০০ মিলিয়ন নাগরিকের প্রাণহানি। 157 00:16:01,305 --> 00:16:04,558 এটা থেসপিন, তাই না? 158 00:16:05,058 --> 00:16:06,268 অনুবাদ করতে পারবে? 159 00:16:09,229 --> 00:16:10,230 আরও জোরে! 160 00:16:11,482 --> 00:16:13,066 এর অর্থ, "আউটার রিচ জিন্দাবাদ।" 161 00:16:13,150 --> 00:16:15,569 আশা করছি বোমাটা অরবিটাল প্লাটফর্মকে ধ্বংস করে দেওয়ার 162 00:16:15,652 --> 00:16:19,364 ঠিক আগ মুহূর্তের ওই থেসপিন প্রার্থনাবাক্যটাও তুমি চিনতে পারছো। 163 00:16:19,448 --> 00:16:22,284 সম্মানের সাথেই বলছি, এম্পায়ার, ওই প্রার্থনা... 164 00:16:22,367 --> 00:16:25,621 গত ৮৮ বছরের মধ্যে পাঠ করা হয়নি। 165 00:16:25,704 --> 00:16:27,623 কোনো থেসপিন এরকম... 166 00:16:32,085 --> 00:16:33,879 আমার সরকার এখনও অস্বীকার... 167 00:16:35,214 --> 00:16:36,548 ওদের মুখ আটকাও। 168 00:16:41,178 --> 00:16:44,473 রেকর্ডিংটা বিশুদ্ধ। ওদের কাছে উত্তর নেই। 169 00:16:45,265 --> 00:16:46,517 কারো কাছে তো আছে। 170 00:16:47,726 --> 00:16:50,229 এই দুটো গ্রহ একে অপরকে ঘৃণা করে। 171 00:16:51,104 --> 00:16:54,733 - যতটা তারা এম্পায়ারকে করে তার চেয়েও বেশি? - ঐতিহাসিক দিক বিচারে, হ্যাঁ। 172 00:16:54,817 --> 00:16:58,904 এরকম একটা কাজে ওরা জোটবদ্ধ হবে এটা ভাবাটা... 173 00:16:58,987 --> 00:17:00,197 আর তবুও... 174 00:17:03,200 --> 00:17:06,119 এর জন্য কাউকে না কাউকে ফাঁসিতে ঝুলতে হবে। 175 00:17:11,375 --> 00:17:13,502 আমি চাই সেটা যেন দোষী ব্যক্তিটাই হয়। 176 00:17:30,978 --> 00:17:32,563 ব্রাদার ডাস্ক কোথায়? 177 00:17:51,498 --> 00:17:52,708 উহ। 178 00:17:54,376 --> 00:17:55,376 আহ। 179 00:19:11,954 --> 00:19:14,706 ওকে। ধন্যবাদ, গ্যাল। 180 00:19:16,625 --> 00:19:17,960 জাইগোট ভালো দেখাচ্ছে। 181 00:19:27,052 --> 00:19:28,762 তোমার জন্ম নির্দেশনায় কোনো পরিবর্তন এসেছে? 182 00:19:30,264 --> 00:19:31,265 না। 183 00:19:34,601 --> 00:19:35,853 লোকজন আমার সাথে কথা বলে। 184 00:19:37,020 --> 00:19:39,773 - নিশ্চয়ই। - বেশ, শুধু এখানে না, বাইরেও। 185 00:19:41,692 --> 00:19:44,111 কারণ সবাই গ্রহে অবতরণের জন্য অপেক্ষা করতে চায় না। 186 00:19:44,194 --> 00:19:45,529 এটা অবাক করার মতো না। 187 00:19:50,576 --> 00:19:51,743 আমি যদি কাউকে চিনতাম... 188 00:19:53,036 --> 00:19:54,454 ও এখনও প্রাথমিক পর্যায়ে আছে। 189 00:19:54,955 --> 00:19:57,499 এখনও সে চাইলে প্রটোকল অনুসরণ করতে পারে, কিন্তু ও আসতে চায় না। 190 00:19:59,293 --> 00:20:03,755 আমার কি ড. সেলডনকে বলতে হবে? না-কি তোমাকে বলাটাই যথেষ্ট? 191 00:20:14,600 --> 00:20:16,143 সবকিছু ঠিক আছে? 192 00:20:16,727 --> 00:20:17,895 সব ঠিক আছে। 193 00:20:20,606 --> 00:20:21,607 পরে দেখা হবে? 194 00:20:22,983 --> 00:20:24,026 ওকে। 195 00:20:32,326 --> 00:20:35,537 এটেনশন। কোয়াড্র্যান্ট পাঁচ এখন ক্লিয়ার। 196 00:20:35,621 --> 00:20:37,748 কোয়াড্র্যান্ট পাঁচ, অল ক্লিয়ার। 197 00:20:42,586 --> 00:20:45,964 ড. সেলডনকে বলো আমরা আজ রাতে একটা এক্সট্রা রিয়্যাক্টর সিমুলেশন রান করছি। 198 00:20:46,048 --> 00:20:48,467 আশা করি এই দফায় পুরো তিনটা শাটলই আমরা ধ্বংস করে ফেলব না। 199 00:20:48,550 --> 00:20:50,761 সেজন্য আমি এখানে আসিনি। 200 00:20:53,764 --> 00:20:54,807 সন্তানের বাবা জানে? 201 00:20:55,557 --> 00:20:56,934 আমরা একে অপরকে খুব একটা ভালোভাবে চিনিই না। 202 00:20:57,017 --> 00:21:00,187 ওকে মিষ্টি মনে হয়, তবে ও কী ভাবল তাতে আমার কিছু যায় আসে না। 203 00:21:00,270 --> 00:21:01,939 কারো ভাবনাতেই কি তোমার কিছু আসে যায়? 204 00:21:02,022 --> 00:21:05,025 সিডব্যাংকের শিভন এর সাথে স্রেফ কথা বলেছিলাম। 205 00:21:05,108 --> 00:21:06,485 দেখো তাতে কোথায় এসে পড়লাম। 206 00:21:07,027 --> 00:21:09,530 ফাউন্ডেশন হিসেবে আমি তোমার সাথে কথা বলছি না। 207 00:21:09,613 --> 00:21:11,281 তোমার সাথে কথা বলছি গ্যাল হিসেবে। 208 00:21:12,783 --> 00:21:15,494 লাউরি, তুমি একজন ইঞ্জিনিয়ার। 209 00:21:15,577 --> 00:21:17,287 তুমি শাটল টিমে নির্বাচিত হয়েছ। 210 00:21:17,371 --> 00:21:20,582 তুমি জানো সিড ব্যাংকে ভ্রূণ কতটা নিরাপদ। 211 00:21:21,792 --> 00:21:25,337 জাহাজটা গর্ভধারণের মতো করে ডিজাইন করা হয়নি। 212 00:21:25,420 --> 00:21:27,005 আর টার্মিনাস? 213 00:21:27,089 --> 00:21:28,632 আমি বোকা না। 214 00:21:28,715 --> 00:21:31,218 আমি জানি আমরা কত মাত্রায় তেজস্ক্রিয়তার মুখোমুখি হচ্ছি এখানে। 215 00:21:31,301 --> 00:21:33,762 আমি জানি সুস্থ কিংবা ত্রুটিপূর্ণ বাচ্চা জন্মদানের সম্ভাবনা কতটুকু, 216 00:21:33,846 --> 00:21:35,597 আর আমার দুধ বিষে পরিণত হওয়ার। 217 00:21:36,098 --> 00:21:37,641 তবে আমি এটাও জানি আমরা কোথায় যাচ্ছি। 218 00:21:38,684 --> 00:21:42,229 বরফজমা পাথর, দীর্ঘ রাত, বৃক্ষহীন প্রান্তর। 219 00:21:42,729 --> 00:21:45,691 আমি জানি তোমাদের প্রজেকশন আছে যে আমাদের মাঝে কতজন মারা যাবো, 220 00:21:45,774 --> 00:21:48,026 আর সেই সংখ্যাটা এত বেশি যা কেউ স্বীকার করতে চায় না। 221 00:21:48,110 --> 00:21:50,028 - লাউরি, এটা সত্য না। - কেউ বলতে চায় না... 222 00:21:50,112 --> 00:21:50,988 আমার সাথে মিথ্যা বলো না! 223 00:21:51,071 --> 00:21:55,492 হ্যারি সেলডন আমাকে মিথ্যা বললে মানায়। ওটা প্রত্যাশিত, কিন্তু তোমার কাছ থেকে না। 224 00:21:56,451 --> 00:21:58,328 প্লিজ আমাকে শুধু সত্যটা বলো। 225 00:22:01,707 --> 00:22:04,668 তাহলে আমি বুঝতে পারব, তুমি নিজের হয়ে কথা বলছো, উনার হয়ে না। 226 00:22:06,086 --> 00:22:09,006 আমি জানি কোন কাজটা করা ঠিক হবে, গ্যাল। আমি জানি। 227 00:22:10,382 --> 00:22:11,550 আমি গণিত সম্পর্কেও জানি। 228 00:22:11,633 --> 00:22:14,428 আমি জানি এই শিপে আমরা যা করছি তা আসলে বেঁচে থাকা না। 229 00:22:15,220 --> 00:22:16,930 আমরা স্রেফ বেঁচে থাকার প্রস্তুতি নিচ্ছি। 230 00:22:18,307 --> 00:22:19,808 আমাদের মাঝে কয়েকজনের বেঁচে থাকার জন্য। 231 00:22:20,934 --> 00:22:22,352 এটাই প্ল্যান। 232 00:22:23,645 --> 00:22:27,274 আমি যদি ওকে গর্ভ থেকে বের করে নিতে দেই আর কিছু ঘটে যায়, 233 00:22:27,357 --> 00:22:31,236 আর আমি যদি আর কখনও ওকে আমার ভেতর বেড়ে উঠতে অনুভব করতে না পারি? 234 00:22:31,820 --> 00:22:33,989 আমি কখনও ওর চোখের দিকে তাকাতে পারব না। 235 00:22:36,366 --> 00:22:38,076 খারাপ কিছুই ঘটবে না। 236 00:22:47,544 --> 00:22:49,963 - ব্রাদার ডাস্ক। - শুভ সন্ধ্যা, ডেমারজেল। 237 00:22:50,047 --> 00:22:51,673 এম্পায়ার আপনাকে রাজদরবারে মিস করেছেন। 238 00:22:51,757 --> 00:22:53,175 আমার তা মনে হয় না। 239 00:22:54,551 --> 00:22:57,346 - কোথায় যাচ্ছেন? - তুমি তো জানো কোথায়। 240 00:23:27,251 --> 00:23:28,669 ঈশ্বর। 241 00:23:44,810 --> 00:23:47,646 ওখানে। আমাদের ওখানে নামাও। 242 00:24:00,492 --> 00:24:02,369 জাগ্রত হওয়ার পর, 243 00:24:02,452 --> 00:24:07,833 স্লিপার যেন দৃষ্টির কলুষতা থেকে এই চোখ দুটোকে পবিত্র করে দেন। 244 00:24:12,212 --> 00:24:15,090 - এম্পায়ার। - এম্পায়ার, প্লিজ আমাদের সাহায্য করুন। 245 00:24:25,142 --> 00:24:27,060 অস্ত্র বাহিরে রেখে আসুন। 246 00:24:31,815 --> 00:24:32,983 আমার কাছে কোনো অস্ত্র নেই। 247 00:24:33,775 --> 00:24:35,569 সমস্ত অস্ত্র। 248 00:24:36,278 --> 00:24:39,114 - ওর কাছে কিছু নেই। - ওর কাছে না। তার কাছে। 249 00:24:40,741 --> 00:24:43,535 তার মেশিনগুলো এখানে কাম্য নয়। 250 00:24:43,619 --> 00:24:44,536 এম্পায়ার... 251 00:24:54,922 --> 00:24:59,843 মানুষের স্পর্শ থেকে যে নিজেকে লুকিয়ে রাখে সে নিজেকে ঈশ্বরের থেকে লুকিয়ে রাখে। 252 00:25:00,427 --> 00:25:02,679 আর এখন কি আমি ঈশ্বরের স্পর্শ পেলাম? 253 00:25:02,763 --> 00:25:04,431 না। স্রেফ আমার। 254 00:25:04,932 --> 00:25:09,770 এম্পায়ার, ভবনটা এখনও ভেঙে পড়ছে। আমাদের শাটলে ফিরে যাওয়া উচিত। 255 00:25:09,853 --> 00:25:13,607 তোমার পাথরগুলো। এগুলো দিয়ে তুমি প্রার্থনা করো। 256 00:25:13,690 --> 00:25:17,444 আমরা স্লিপারের সাথে কথা বলি, আর স্লিপার আমাদের দেখেন। 257 00:25:17,528 --> 00:25:20,364 তুমি নিজেকে সিয়ার বলে দাবি করো, তাই না? তুমি ভবিষ্যৎ জানো। 258 00:25:21,114 --> 00:25:24,243 স্লিপার আমাদেরকে ভবিষ্যৎ দেখান স্বপ্নে। 259 00:25:24,326 --> 00:25:27,371 সেখানে অতীত দেখিয়ে কী লাভ? 260 00:25:27,454 --> 00:25:29,957 হ্যারি সেলডনের বিচারে তুমি গিয়েছিলে কেন? 261 00:25:30,040 --> 00:25:31,959 গ্যাল ডর্নিকের প্রতি তোমার কীসের আগ্রহ? 262 00:25:34,002 --> 00:25:36,088 ওর প্রতি তোমার টান কেন? 263 00:25:36,171 --> 00:25:38,882 কৌতূহল থাকাটা কোনো পাপ নয়। 264 00:25:38,966 --> 00:25:40,801 তোমার গ্রহে সেটা পাপ। 265 00:25:40,884 --> 00:25:43,595 - এম্পায়ার, আমাদের যেতে হবে। - এখন বুঝতে পারছি। 266 00:25:43,679 --> 00:25:46,890 উনি জানতে চান সে আসলেই ভবিষ্যৎদ্রষ্টা কি না। 267 00:25:47,391 --> 00:25:51,270 সেলডন যে পতনের কথা বলেছিল তা সে সত্যিই দেখেছিল কি না। 268 00:25:51,353 --> 00:25:53,772 তার গণিত তাকে এটা দেখিয়েছে কি না। 269 00:25:53,856 --> 00:25:56,650 ও এখানে এসেছিল। আমি সেটা জানি। 270 00:25:56,733 --> 00:25:58,735 - কীসের ব্যাপারে কথা বলেছ তোমরা? - এম্পায়ার। 271 00:25:59,403 --> 00:26:03,407 - তোমার ঈশ্বর কি তাকে এম্পায়ারের ব্যাপারে বলেছে? - স্লিপার ওকে চেনেন না। 272 00:26:03,490 --> 00:26:06,994 - এম্পায়ার। আমাদের সাথে আসুন। - ও কোনো সিয়ার না। আপনার সাম্রাজ্যের পতন ঘটবে। 273 00:27:08,514 --> 00:27:11,600 সবচেয়ে উন্নত গণিত ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো। 274 00:27:12,559 --> 00:27:16,355 সঠিক হিসাব-নিকাষ আমাদেরকে দিগন্ত ছাড়িয়ে দেখতে সাহায্য করে। 275 00:27:17,815 --> 00:27:21,902 আর ভাগ্যবান হলে, এটা আমাদেরকে ভবিষ্যতের প্রস্তুতি নিতেও সাহায্য করতে পারে। 276 00:28:17,040 --> 00:28:21,336 ৮৬,৯৮১,৭৬৭। 277 00:28:22,629 --> 00:28:26,758 ৮৬,৯৮১,৭৭১। 278 00:28:27,968 --> 00:28:31,889 ৮৬,৯৮১,৭৭৯। 279 00:28:43,567 --> 00:28:45,486 অনেকক্ষণ যাবত নিচে ছিলে। 280 00:28:46,653 --> 00:28:47,654 তাই বুঝি? 281 00:28:49,781 --> 00:28:53,368 দুশ্চিন্তা হচ্ছিল যে আর বুঝি উঠে আসবে না। 282 00:28:54,828 --> 00:28:56,955 সবসময় অন্ধকারে কেন থাকো? 283 00:28:57,623 --> 00:28:58,749 আলোতেই বা থাকার কী দরকার? 284 00:29:00,000 --> 00:29:01,919 অন্ধকারে লজ্জা জন্মায়। 285 00:29:03,670 --> 00:29:05,506 তোমার লজ্জিত হওয়ার মতো কিছু নেই। 286 00:29:11,929 --> 00:29:15,682 হ্যারি, আপনি কি কোনো ব্যাপারে কথা বলতে চান? 287 00:29:16,558 --> 00:29:20,437 তোমার সাথে যেদিন দেখা হয়েছিল, আমি রায়েশকে বলেছিলাম... 288 00:29:22,272 --> 00:29:24,817 "ও আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে।" 289 00:29:26,902 --> 00:29:28,237 তোমরা দুজনই। 290 00:29:30,030 --> 00:29:33,826 গত কয়েক মাস ছিল একটা উপহার। 291 00:29:34,993 --> 00:29:37,329 আমি নির্বাসনের ওপর জুয়া খেলেছিলাম। 292 00:29:37,871 --> 00:29:40,874 ফলাফল নির্ণয়ের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু... 293 00:29:42,292 --> 00:29:45,879 আমি কখনও আশা করিনি যে আমিও শিপের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হবো। 294 00:29:46,588 --> 00:29:47,714 কী বদলে গিয়েছিল? 295 00:29:52,761 --> 00:29:55,222 ফাউন্ডেশনের মিটিংয়ে দেরি করো না। 296 00:29:55,305 --> 00:30:00,060 লুইস পাইরিনের কাছে পাঁচ মিনিট আগে যাওয়া মানে তিন মিনিট দেরি করা। 297 00:30:07,609 --> 00:30:08,819 উনি আমাদের ব্যাপারে জানেন। 298 00:30:08,902 --> 00:30:11,697 উনি একজন সাইকোহিস্টোরিয়ান। উনি গণিত পড়েন, মন না। 299 00:30:11,780 --> 00:30:14,908 আমিও গণিত পড়ি, আর আমি জানি তুমি ঠিক কী ভাবছো। 300 00:30:15,576 --> 00:30:17,911 তুমি উনাকে বলতে ভয় পাচ্ছো, আর তুমি এ ব্যাপারে কথা বলতে চাও না। 301 00:30:17,995 --> 00:30:20,539 - আমরা দুজনই সম্মত হয়েছিলাম। - তুমি বলেছিলে উনি এটা পছন্দ করবেন না। 302 00:30:20,622 --> 00:30:23,250 - উনি করবেন না। - কারণ উনি চান না আমরা সুখী হই? 303 00:30:24,126 --> 00:30:26,462 কারণ উনি ভাবেন সম্পর্ক একটা বিভ্রান্তি। 304 00:30:27,379 --> 00:30:30,048 মানুষের সম্পর্কই যদি বাদ দেই, তাহলে আমরা কী বাঁচানোর চেষ্টা করছি? 305 00:30:30,132 --> 00:30:31,675 উনি বলছেন না যে আমাদের রোবট হয়ে যেতে হবে। 306 00:30:31,758 --> 00:30:34,052 - উনার মতে তুমি আর আমি... - তো উনি তাহলে ঈর্ষান্বিত? 307 00:30:35,637 --> 00:30:37,097 গণিতটা সম্পূর্ণ না। 308 00:30:37,890 --> 00:30:40,058 - কী? - সমীকরণটা। 309 00:30:40,142 --> 00:30:43,353 হ্যারির প্ল্যান। এটা পুরোপুরি সাজানো না। 310 00:30:43,437 --> 00:30:46,940 আমার কাছে যখন প্রাইম র‍্যাডিয়্যান্টটা ছিল তখন আমি দেখেছিলাম। বিচারে এটা উল্লেখ করিনি। 311 00:30:47,524 --> 00:30:52,112 এটা খুব কাছাকাছি। বলছি না যে এটা কাছাকাছি না, তবে সবকিছু সমাধান করা নেই। 312 00:30:52,613 --> 00:30:54,740 এটা যেন হাজার খণ্ডবিশিষ্ট একটা পাজলের মতো। 313 00:30:54,823 --> 00:30:57,868 যদি কয়েক টুকরা মিসিং থাকে, উচ্চ সম্ভাব্যতা থেকে বলা যায় ছবিটা কী হতে পারে, 314 00:30:57,951 --> 00:31:00,454 কিন্তু তবুও টুকরাগুলো মিসিং। 315 00:31:00,537 --> 00:31:02,206 কতগুলো টুকরা মিসিং? 316 00:31:02,831 --> 00:31:04,666 ভিন্ন একটা ছবি তৈরি করার মতো যথেষ্ট? 317 00:31:04,750 --> 00:31:06,293 জানি না। হয়তো। 318 00:31:06,376 --> 00:31:07,836 ড. সেলডন কোথায় জানো? 319 00:31:08,504 --> 00:31:10,964 উনি আসছেন না। 320 00:31:11,673 --> 00:31:13,759 - আমি বসছি উনার জায়গায়। - আচ্ছা। 321 00:31:14,843 --> 00:31:15,928 যখন তুমি প্রস্তুত হবে। 322 00:31:27,606 --> 00:31:29,858 ম্যারি, আমাদেরকে বাজেট সাবকমিটির 323 00:31:29,942 --> 00:31:32,027 হালনাগাদ তথ্য জানাবে? 324 00:31:32,110 --> 00:31:37,449 সাবকমিটি প্রাথমিক গবেষণা এবং সার্ভে বাজেটের ৫.৬% 325 00:31:37,533 --> 00:31:41,703 ট্র্যানটরের কাছাকাছি ৩% গ্রহের গবেষণায় বরাদ্দ দিয়েছে। 326 00:31:41,787 --> 00:31:44,039 ৫.৬% কি অনেক? 327 00:31:44,122 --> 00:31:46,041 শুনে অনেক মনে হচ্ছে। 328 00:31:47,042 --> 00:31:50,712 দুঃখিত। প্রশ্ন করাটা কি উচিত? 329 00:31:51,672 --> 00:31:52,673 অবশ্যই। 330 00:31:53,465 --> 00:31:55,551 তবে সংরক্ষণকার্য কোথা থেকে শুরু হবে 331 00:31:55,634 --> 00:31:57,719 তা নিয়ে আমরা এই প্রথম আলোচনা করছি না। 332 00:31:57,803 --> 00:32:01,974 এলোকেশন এলগরিদমটা কি বৈচিত্র্যের দিকে জোর দিচ্ছে, 333 00:32:02,057 --> 00:32:05,477 আর যদি করে থাকে, সেটা কীভাবে নির্ণয় করা হচ্ছে? 334 00:32:06,478 --> 00:32:09,898 বৈচিত্র্য আর ভিন্নতা ফাউন্ডেশনের মিশনের মূলভিত্তি। 335 00:32:09,982 --> 00:32:13,068 ভেতরের এই গ্রহগুলোতে বাস করে ৪০ ট্রিলিয়ন মানুষ, 336 00:32:13,152 --> 00:32:15,571 ৩০০ গ্রহ, শতাধিক ভিন্ন ভাষা। 337 00:32:15,654 --> 00:32:19,700 আর এলোকেশনের সিদ্ধান্ত আমরা নেবো, কোনো কম্পিউটার প্রোগ্রাম না। 338 00:32:19,783 --> 00:32:24,955 মূল বিষয়টা হচ্ছে, ফাউন্ডেশনের মূলনীতির ওপর ভিত্তি করে এলোকেশনগুলো ডেভেলপ করা হয়েছে। 339 00:32:25,038 --> 00:32:26,039 উম-হুম। 340 00:32:26,123 --> 00:32:30,377 তো আমরা যা সংরক্ষণ করব সেটাই আমাদের পরিচায়ক হবে। 341 00:32:30,461 --> 00:32:31,879 অবশ্যই। 342 00:32:32,379 --> 00:32:36,258 বেজ টেনের ব্যাপারে ফাউন্ডেশনের মতামত কী? [দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যা আমরা সচরাচর ব্যবহার করি।] 343 00:32:37,468 --> 00:32:38,510 মানে? 344 00:32:38,594 --> 00:32:40,012 - বেজ টেন। - উম-হুম? 345 00:32:40,095 --> 00:32:42,848 সংখ্যা পদ্ধতি, এক, দুই, তিন, চার... 346 00:32:42,931 --> 00:32:44,099 আমরা জানি এটা কী। 347 00:32:44,600 --> 00:32:45,684 অবশ্যই জানেন, 348 00:32:46,268 --> 00:32:48,353 কারণ এটা ট্র্যানটরের 349 00:32:48,437 --> 00:32:51,982 আর গ্যালাক্সির ভেতরের ৩% এর প্রতিটা সিস্টেমের গাণিতিক ব্যবস্থা। 350 00:32:52,065 --> 00:32:54,860 ধরে নিচ্ছি আপনাদের লক্ষ্য এটা সংরক্ষণ করা? 351 00:32:54,943 --> 00:32:57,404 এভাবেই আমরা গণনা করি। 352 00:32:57,488 --> 00:32:59,239 এভাবেই আপনারা গণনা করেন, 353 00:32:59,907 --> 00:33:01,158 আর আপনাদের প্রতিবেশীরা। 354 00:33:02,618 --> 00:33:04,870 আপনারা কি বেজ ১২ বা ২৭ও সংরক্ষণ করবেন? 355 00:33:05,412 --> 00:33:07,289 হাজারও গ্রহ বেজ ১২ ব্যবহার করে 356 00:33:07,372 --> 00:33:10,542 কারণ ১২ স্পষ্টতই ১০ এর চেয়ে বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য। 357 00:33:10,626 --> 00:33:13,170 ৩০০ সিস্টেম বেজ ২৭ ব্যবহার করে। 358 00:33:13,796 --> 00:33:15,130 এটা আসে দেহের অঙ্গ-প্রত্যঙ্গের হিসাব থেকে। 359 00:33:15,214 --> 00:33:17,925 - তোমার পয়েন্টটা কী? - আমার পয়েন্টটা হচ্ছে, 360 00:33:18,008 --> 00:33:20,135 আমরা যদি সভ্যতার সবচেয়ে 361 00:33:21,220 --> 00:33:24,223 প্রয়োজনীয় জিনিসগুলো সংরক্ষণ শুরু করি, 362 00:33:25,182 --> 00:33:27,434 সিদ্ধান্ত নেই কোনটা টিকে থাকবে, 363 00:33:28,393 --> 00:33:29,812 কোনটা হারিয়ে যাবে... 364 00:33:32,648 --> 00:33:34,775 আমরা কীভাবে জানব সেটা কোনটা 365 00:33:35,818 --> 00:33:37,986 যদি না এগুলো কীভাবে গণনা করব সেটার ব্যাপারেই আমরা একমত হতে পারি? 366 00:35:04,865 --> 00:35:06,116 ঠিক আছে। 367 00:35:10,995 --> 00:35:11,997 তুমি নিশ্চিত? 368 00:35:12,580 --> 00:35:15,042 - তোমাকে এখনও... - আমার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। 369 00:35:15,751 --> 00:35:16,959 তুমি মারা যেতে পারতে। 370 00:35:17,544 --> 00:35:20,088 অনেক দিন ধরে সেটা এড়িয়ে যেতে পেরেছি। 371 00:35:20,714 --> 00:35:22,591 জানেন তো আমি আপনাদের মতো না। 372 00:35:24,051 --> 00:35:26,136 তোমার স্বজাতির বাকিরা মারা গিয়েছে। 373 00:35:27,303 --> 00:35:32,100 ওরা মারা যায়নি। আপনার স্বজাতির হাতে ধ্বংস হয়েছে। 374 00:35:32,684 --> 00:35:33,894 দুটো ভিন্ন ব্যাপার। 375 00:35:35,979 --> 00:35:38,524 এ কারণেই কি তুমি চাও না আমি তোমার আসল রূপ দেখি? 376 00:35:40,025 --> 00:35:42,528 আমি চাই না কারণ এটা অভদ্রতা। 377 00:35:43,028 --> 00:35:44,738 - কিন্তু... - আমার আচরণ যতটা মানবীয় হবে, 378 00:35:44,822 --> 00:35:46,448 আমিও ততটা মানবীয় হতে পারব। 379 00:35:49,117 --> 00:35:51,787 একটা রিয়েলিটিতে আটকে না থাকাটা দ্বিধাজনক। 380 00:36:03,757 --> 00:36:04,967 তুমি আমাকে এড়িয়ে চলছো। 381 00:36:05,551 --> 00:36:06,760 একদম না। 382 00:36:08,220 --> 00:36:10,222 জানো তো আমি সিঁড়ি অপছন্দ করি। 383 00:36:11,265 --> 00:36:12,975 তুমি এটা অপছন্দ করো। 384 00:36:13,767 --> 00:36:15,811 আমি যদি বুড়ো এম্পেররদের প্রতি সহানুভূতিশীল হতে চাই, 385 00:36:15,894 --> 00:36:18,355 তাহলে ডিনার টেবিলের উল্টো পাশে তাকালেই পারি। 386 00:36:21,150 --> 00:36:23,694 - তোমার বয়সে আমিও একই রকম ছিলাম। - হুম। 387 00:36:27,489 --> 00:36:29,658 ভাবতে পারো... 388 00:36:29,741 --> 00:36:34,037 নিজের সক্ষমতা, নিজের মন, আর নিজের চিন্তাধারার ব্যাপারে 389 00:36:34,121 --> 00:36:35,455 কী পরিমাণ ঔদ্ধত্য থাকলে, 390 00:36:35,539 --> 00:36:39,001 এরকম ভাবনা ভাবা যায়, 391 00:36:39,710 --> 00:36:44,089 যে তুমি কেবল প্রথমই হবে না, তুমিই হবে একমাত্র? 392 00:36:44,965 --> 00:36:50,137 "আমি সেই নদী হবো যা থেকে সকল নদী বয়ে যাবে।" 393 00:36:50,220 --> 00:36:51,263 উনি ঠিক ছিলেন। 394 00:36:51,346 --> 00:36:53,265 অবশ্যই। আর তবুও আমরা এখানে। 395 00:36:54,766 --> 00:36:58,854 কয়েক মিলিয়ন লোক মৃত, আরও কয়েক ট্রিলিয়ন মৃত্যুর ভবিষ্যদ্বাণী। 396 00:36:58,937 --> 00:37:01,982 - সেলডন স্রেফ একজন মানুষ। - আর একসময় আমরাও তাই ছিলাম। 397 00:37:02,065 --> 00:37:04,193 তুমি স্কারে গিয়েছিলে কেন? 398 00:37:07,321 --> 00:37:08,572 যাজকের সাথে দেখা করতে? 399 00:37:10,073 --> 00:37:12,409 ওরা এখনও ধ্বংসস্তূপ থেকে লাশ বের করছে। 400 00:37:13,869 --> 00:37:15,370 কয়েক সপ্তাহ ধরে যেমন চলছে। 401 00:37:15,454 --> 00:37:17,915 আমি দেখতে গিয়েছিলাম আমাদের গ্রহের অবস্থা, 402 00:37:17,998 --> 00:37:19,958 যেমনটা এম্পেরর হিসেবে তোমার করা উচিত। 403 00:37:20,042 --> 00:37:23,378 আমি এম্পেরর। অন্তত সে ব্যাপারে সৎ তুমি। 404 00:37:30,093 --> 00:37:32,888 আমি এনাক্রিয়ন আর থেসপিন দূতদের সাথে দেখা করতে চাই। 405 00:37:32,971 --> 00:37:36,141 - এটা তোমার দায়িত্ব না। - না, তবে এটা আমার অধিকার। 406 00:38:18,559 --> 00:38:19,852 এটা কোনো ছলচাতুরী না। 407 00:38:20,602 --> 00:38:23,939 তাই যদি হতো, বিষের চেয়ে আরও ভালো কৌশল রয়েছে। 408 00:38:25,023 --> 00:38:26,024 ভবিষ্যতের উদ্দেশ্যে। 409 00:38:26,900 --> 00:38:28,527 আমাদের সকলের প্রতি যেন এটা সদয় হয়। 410 00:38:33,740 --> 00:38:35,033 কী চান আপনি? 411 00:38:35,617 --> 00:38:36,910 স্রেফ সত্যিটা। 412 00:38:36,994 --> 00:38:40,289 কয়েক সপ্তাহ ধরে, আমরা সত্যি বিনা আর কিছুই বলছি না। 413 00:38:40,372 --> 00:38:44,668 কেন আমরা একটা এনাক্রিয়ন গান গাইব, আর তারপর অস্বীকার করব যে এটা আমরা না? 414 00:38:44,751 --> 00:38:46,712 তোমার র‍্যাংকের মধ্যে থাকা চরমপন্থীরা? 415 00:38:46,795 --> 00:38:49,339 আপনাকে স্বীকার করতে হবে এটা মোটেও যুক্তিসঙ্গত না। 416 00:38:49,423 --> 00:38:52,509 অথবা হয়তো তোমার সরকার তোমাকে সবকিছু বলেনি। 417 00:38:53,510 --> 00:38:58,265 আমরা ৩,০০০ বছর ধরে ইম্পেরিয়ামের অনুগত নাগরিক হয়ে বসবাস করছি। 418 00:38:58,891 --> 00:39:00,642 এতে এনাক্রিয়নের কী ফায়দা হতো? 419 00:39:02,227 --> 00:39:06,523 কেউ একজন আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। 420 00:39:06,607 --> 00:39:09,902 কেউ একজন আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। 421 00:39:10,652 --> 00:39:12,070 প্লিজ। 422 00:39:12,154 --> 00:39:13,155 প্লিজ। 423 00:39:15,240 --> 00:39:16,783 তোমরা মারা যাবে। 424 00:39:17,534 --> 00:39:19,536 এম্পায়ার তোমাদের মেরে ফেলবেন, 425 00:39:20,120 --> 00:39:23,081 আর তোমরা যা করেছ তার জন্য শুধু এটুকুই যথেষ্ট হবে না। 426 00:39:23,624 --> 00:39:26,919 দুর্গন্ধের জন্য। চোখের জ্বালাপোড়ার জন্য। 427 00:39:28,128 --> 00:39:32,424 শিশু, মা আর বাবার ধূলিকণা আমাদের গলায়। 428 00:39:34,092 --> 00:39:37,846 এর স্বাদ আমার মুখে! 429 00:39:46,980 --> 00:39:49,441 এই স্বাদ কখনোই দূর হবে না। 430 00:39:51,235 --> 00:39:56,073 এটাই উত্তরাধিকার। তোমাদের আর আমাদের। 431 00:39:57,282 --> 00:39:59,034 আমরা এটা না চাইতে পারি। 432 00:39:59,117 --> 00:40:02,955 আমরা চিৎকার বলতে পারি এটা অন্যায়, আর আমাদের কথা ঠিক। 433 00:40:05,040 --> 00:40:06,792 কারণ আমি তোমাদের বিশ্বাস করি। 434 00:40:09,044 --> 00:40:10,754 তোমাদের মাঝে একজন সত্যি কথা বলছ। 435 00:40:13,215 --> 00:40:14,758 হয়তো দুজনই। 436 00:40:22,432 --> 00:40:24,101 আমাদের উচিত তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া। 437 00:40:28,689 --> 00:40:29,773 আমাদের উচিত। 438 00:40:35,112 --> 00:40:36,280 তবে আমরা তা করব না। 439 00:40:46,832 --> 00:40:49,084 বুড়ো লোকটার মতিভ্রম হচ্ছে, তাই না? 440 00:41:00,554 --> 00:41:02,097 ড. সেলডন। 441 00:41:02,181 --> 00:41:04,933 কোনো গড়বড় হয়েছে? আমাদের ডেলিভারিতে কিছু মিস হয়েছে? 442 00:41:05,017 --> 00:41:10,481 না, না। আমি একটা নির্দিষ্ট সাদা শার্টের কথা ভাবছিলাম। 443 00:41:10,564 --> 00:41:13,150 হাতায় কালির দাগ আছে। 444 00:41:13,233 --> 00:41:16,320 আমরা এখনও দাগটা সরাতে পারিনি। 445 00:41:16,403 --> 00:41:17,905 এমনিতে কি এটা পরিষ্কার? 446 00:41:17,988 --> 00:41:20,657 যেরকম আছে সেরকমই চলবে আমার। কালির দাগ সহই। 447 00:41:21,241 --> 00:41:22,910 ড. সেলডন? 448 00:41:24,912 --> 00:41:26,246 জি? 449 00:41:26,330 --> 00:41:27,998 একটা প্রশ্ন করতে পারি, স্যার? 450 00:41:28,582 --> 00:41:31,126 অবশ্যই। প্রশ্নের উত্তর দিয়েই আমি জীবিকা নির্বাহ করেছি। 451 00:41:32,336 --> 00:41:35,380 - আপনি কি খুশি? - খুশি? 452 00:41:36,131 --> 00:41:39,593 প্ল্যানের অগ্রগতি নিয়ে খুশি? প্রস্তুতি নিয়ে? 453 00:41:40,177 --> 00:41:41,303 তোমার নাম কী? 454 00:41:42,638 --> 00:41:43,931 ভিনা। 455 00:41:44,014 --> 00:41:45,224 ভিনা। 456 00:41:47,643 --> 00:41:48,936 ভিনা আলুয়ালিয়া। 457 00:41:50,145 --> 00:41:52,940 বেশ, এটা একটা দীর্ঘ যাত্রা হতে যাচ্ছে, ভিনা। 458 00:41:53,023 --> 00:41:55,943 আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আরও অনেক চ্যালেঞ্জ আসবে। 459 00:41:56,026 --> 00:42:01,323 তবে আমি আমাদের প্রচেষ্টার সফলতার ব্যাপারে আত্মবিশ্বাসী। 460 00:42:01,990 --> 00:42:05,452 আর তার মূল কারণ তোমরা। 461 00:42:07,162 --> 00:42:08,163 তোমরা সবাই। 462 00:42:08,872 --> 00:42:11,083 যাত্রী তালিকাটা আমি অনুমোদন করেছি। 463 00:42:11,834 --> 00:42:14,962 তালিকার প্রতিটা নাম। 464 00:42:15,587 --> 00:42:17,965 এখন থেকে একশো বছর পরে, 465 00:42:18,048 --> 00:42:24,304 হয়তো হাজার বছর পরেও, তোমাদের নাম স্মরণীয় হয়ে থাকবে। 466 00:42:25,639 --> 00:42:28,600 যেসব বিশ্বাসীরা একজন খামখেয়ালি লোকের পেছনে একত্রিত হয়েছিল 467 00:42:29,184 --> 00:42:34,898 গ্যালাক্সির নিয়তি নির্ভরশীল এমন এক তত্ত্বের ভরসায়, যা এতটাই বিমূর্ত যে... 468 00:42:35,566 --> 00:42:36,567 বেশ... 469 00:42:37,526 --> 00:42:39,444 এটাকে প্রার্থনাও বলা যেতে পারে। 470 00:42:40,320 --> 00:42:43,574 আর কিছু যায় আসে না তোমরা কী করেছ, 471 00:42:44,908 --> 00:42:47,244 আল্ট্রাসাউন্ড স্ক্রাবার হিসেবে কাজ করেছ, 472 00:42:47,327 --> 00:42:50,914 না-কি হিট এক্সচেঞ্জ ইঞ্জিনিয়ার না-কি এখানকার লন্ড্রিতে। 473 00:42:51,999 --> 00:42:56,837 কারণ মানুষ ছাড়া প্রার্থনা টিকে থাকতে পারে না। 474 00:42:58,422 --> 00:42:59,673 তোমাদের ছাড়া। 475 00:43:00,924 --> 00:43:02,134 তাই, 476 00:43:04,386 --> 00:43:05,888 ধন্যবাদ, ভিনা। 477 00:43:07,389 --> 00:43:10,476 কালির জন্য দুঃখিত, স্যার। 478 00:43:11,059 --> 00:43:13,645 ব্যাপার না। আমি এতে অভ্যস্ত। 479 00:43:15,814 --> 00:43:17,399 এটা পরিশ্রমের চিহ্ন। 480 00:43:18,317 --> 00:43:19,401 ড. সেলডন? 481 00:43:19,943 --> 00:43:21,528 হ্যাঁ, থেরন? 482 00:43:22,154 --> 00:43:23,572 আমি কি আপনার সাথে হাত মেলাতে পারি? 483 00:43:27,951 --> 00:43:29,077 ধন্যবাদ। 484 00:43:32,581 --> 00:43:35,167 - ধন্যবাদ, ডক্টর। - ধন্যবাদ। ধন্যবাদ। 485 00:43:36,543 --> 00:43:37,878 ধন্যবাদ। 486 00:43:44,051 --> 00:43:45,928 আমি শুধু বলছি ও পারফেক্ট না। 487 00:43:46,512 --> 00:43:50,140 আব্বাস, থ্রিডি-প্রিন্টেড মেট্রিকসে আমাদের অগ্রগতি কেমন? 488 00:43:50,224 --> 00:43:51,558 আমরা কাদামাটি নিয়ে কাজ করছিলাম... 489 00:43:51,642 --> 00:43:52,643 তোমাকেই খুঁজছিলাম। 490 00:43:53,393 --> 00:43:56,772 বাজেট মিটিং থেকে চলে আসলে কেন? একটা পরিচিত চেহারা থাকলে ভালো লাগত। 491 00:43:57,898 --> 00:44:02,528 দুঃখিত, হ্যারির ধারণা আমাদের মহাশূন্যে হাঁটার একটা সিমুলেশন প্ল্যান করা উচিত। 492 00:44:02,611 --> 00:44:05,697 এখন? আমরা তো তুষারের ওপর দিয়েই হাঁটতে পারি না। 493 00:44:06,490 --> 00:44:09,326 - আমি উনার সাথে কথা বলব। - না, আমিই সামলে নেবো। 494 00:44:12,329 --> 00:44:13,914 ওয়াইনটা দিবে প্লিজ? 495 00:44:15,999 --> 00:44:17,251 ওয়াইন। 496 00:44:25,342 --> 00:44:26,468 জায়গা হবে? 497 00:44:27,052 --> 00:44:29,471 - ওহ, হ্যাঁ। অবশ্যই। - ধন্যবাদ। 498 00:44:32,641 --> 00:44:36,395 রায়েশ, তোমার সম্ভবত মনে নেই আমাদের দুজনের 499 00:44:36,478 --> 00:44:38,397 একত্রে প্রথম খাবারের কথা, মনে আছে? 500 00:44:40,274 --> 00:44:42,359 না, মনে নেই। 501 00:44:43,527 --> 00:44:46,113 বেশি কিছু ছিল না। 502 00:44:46,655 --> 00:44:47,823 এটুকু বলতে পারি। 503 00:44:49,366 --> 00:44:51,535 আমি মাত্রই বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করেছি, 504 00:44:51,618 --> 00:44:53,203 খাবারের বাজেট খুব একটা ছিল না। 505 00:44:53,287 --> 00:44:57,082 বাসি রুটি আর একদিনের পুরনো রোস্ট-বাজপাখি পেতাম। 506 00:44:57,166 --> 00:44:58,167 - উম। - উম-হুম। 507 00:44:58,250 --> 00:45:00,961 - চর্বিযুক্ত, ছোটো ছোটো হাড়। - হুম। 508 00:45:01,044 --> 00:45:03,714 কিন্তু গরম করা, রুটিতে মোড়ানো। 509 00:45:03,797 --> 00:45:04,798 ওহ। 510 00:45:06,300 --> 00:45:07,342 স্বর্গীয় মনে হতো। 511 00:45:10,053 --> 00:45:12,598 ওর বয়স সম্ভবত ছয় বা সাত ছিল। 512 00:45:12,681 --> 00:45:15,017 দুর্লভ বইয়ের রুমে আমি ওকে ধরে ফেলি, 513 00:45:15,601 --> 00:45:18,937 ওর পকেটে ছিল দুটো আলভারেজ এর বই। 514 00:45:19,021 --> 00:45:21,190 আমি কখনও ভেবে পাইনি, 515 00:45:21,273 --> 00:45:24,610 তুমি কীভাবে জানলে কালোবাজারে আলভারেজের বই বিক্রি করলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে, 516 00:45:24,693 --> 00:45:27,029 আর এটা প্যান্টের পকেটে চালান করাও সবচেয়ে সহজ হবে? 517 00:45:29,781 --> 00:45:33,076 তোমার মা, যতদূর মনে পড়ে, মারা গিয়েছিলেন, 518 00:45:33,660 --> 00:45:37,414 আর টাকাপয়সা যা তুমি নিয়ে যেতে তা দিয়ে তোমার বাবা মদপান করতেন। 519 00:45:37,498 --> 00:45:39,374 এটা ভুল কথা। 520 00:45:39,458 --> 00:45:40,876 আমার বাবা মদপান করছিলেন না। 521 00:45:42,211 --> 00:45:43,879 করছিলেন, বেটা। 522 00:45:43,962 --> 00:45:45,506 আমার বাবা হিট সিঙ্কে কাজ করতেন। 523 00:45:46,089 --> 00:45:48,425 উনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। উনার পিঠ পুড়ে গিয়েছিল। 524 00:45:48,509 --> 00:45:50,385 তার ওষুধ কেনার জন্য আমি বই চুরি করতাম, 525 00:45:51,053 --> 00:45:52,471 যাতে উনি কাজে ফিরে যেতে পারেন। 526 00:45:56,725 --> 00:45:57,976 উনি মদপান করতেন না... 527 00:45:59,895 --> 00:46:01,939 যতদিন না আমি আপনার সাথে চলে আসি। 528 00:46:18,205 --> 00:46:20,415 মনে হচ্ছে, ভবিষ্যদ্বাণীতে আমি যতটা দক্ষ 529 00:46:20,499 --> 00:46:22,334 অতীত মনে রাখায় সেরকম না। 530 00:46:30,175 --> 00:46:31,301 হেই। 531 00:46:36,515 --> 00:46:38,433 এই সেটআপটা আগে কখনও দেখিনি। 532 00:46:39,017 --> 00:46:41,061 এরকম প্রতি দুই বছরে একবার দেখা যায়, 533 00:46:41,145 --> 00:46:42,980 তাই এটাকে কখনও সিমুলেশনে ব্যবহার করে না। 534 00:46:43,063 --> 00:46:45,107 তোমার আর হ্যারির মাঝে কী চলছে? 535 00:46:49,361 --> 00:46:50,404 কিছু না। 536 00:46:51,655 --> 00:46:52,739 কিছু না? 537 00:46:54,074 --> 00:46:55,117 কিছু না। 538 00:46:56,660 --> 00:46:58,787 আমার হয়তো তোমাকে বলা উচিত হয়নি... 539 00:46:59,705 --> 00:47:01,081 সমীকরণটার ব্যাপারে। 540 00:47:02,166 --> 00:47:06,003 না, মনে করিয়ে দিয়ে ভালো করেছ। 541 00:47:08,881 --> 00:47:11,925 হ্যারিও ভুল করেন। উনি নিখুঁত না। 542 00:47:12,634 --> 00:47:17,139 হুম, আমি শঙ্কিত শুধু এটা ভেবে যে আমি জানি না কোন ভুলগুলো গুরুত্বপূর্ণ। 543 00:47:18,724 --> 00:47:22,311 পাজলের কোন টুকরাগুলো মিসিং থাকলেও এটা সঠিক ছবি দিবে। 544 00:47:24,229 --> 00:47:26,106 তবে তুমি এখনও গণিতে বিশ্বাস করো। 545 00:47:29,151 --> 00:47:30,277 করি। 546 00:47:34,907 --> 00:47:36,283 এটাই প্ল্যান। 547 00:47:39,536 --> 00:47:41,288 আমরা এখান থেকে পিছু হটছি না। 548 00:47:47,044 --> 00:47:48,837 যদিও আমার এখনও মনে হয় উনি ঈর্ষান্বিত। 549 00:47:51,256 --> 00:47:53,801 হুম। কে-ই বা না হবে? 550 00:47:57,346 --> 00:48:01,183 আমরা যখন টার্মিনাসে পৌঁছাবো, আমরা আরও বেশি স্বাধীনতা পাবো। 551 00:48:03,393 --> 00:48:06,480 আমাদের নিজস্ব এক টুকরো জমি হবে। 552 00:48:07,564 --> 00:48:09,191 আমরা একটা ঘর বানাবো। 553 00:48:10,275 --> 00:48:12,903 হয়তো ফায়ারপ্লেসের পাশে ঘুরে বেড়াবে কয়েকটা বাচ্চা? 554 00:48:21,620 --> 00:48:24,373 বাচ্চার কথা বলতেই দেখি চুপ মেরে গেলে। 555 00:48:25,749 --> 00:48:26,917 এখনও চাও ওদের? 556 00:48:33,173 --> 00:48:34,174 গ্যাল... 557 00:48:36,260 --> 00:48:37,427 তোমার সাথে... 558 00:48:40,848 --> 00:48:42,057 আমি সবকিছু চাই। 559 00:48:51,859 --> 00:48:54,403 হুম। ব্যাপারটা দারুণ ছিল যতক্ষণ ছিল। 560 00:48:55,612 --> 00:48:56,655 দাঁড়াও। 561 00:49:57,466 --> 00:49:59,134 স্টার ব্রিজ। 562 00:50:00,093 --> 00:50:04,056 এনাক্রিয়ন আর থেসপিসদের ব্যাপারে আমাদের একটা উপসংহারে পৌঁছাতে হবে। 563 00:50:04,139 --> 00:50:05,390 আমার কী মনে হয় তুমি জানো। 564 00:50:05,474 --> 00:50:08,936 আমার মনে হয় একটু দয়া প্রদর্শন করলে এম্পায়ারের ক্ষতি হবে না। 565 00:50:09,686 --> 00:50:11,146 এমনকি লাভও হতে পারে। 566 00:50:11,230 --> 00:50:12,731 বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুমি সেই একই মানুষ 567 00:50:12,815 --> 00:50:15,400 হ্যারি সেলডনের ব্যাপারে যার উপদেশ ছিল, 568 00:50:15,484 --> 00:50:18,070 "লাঠি ব্যবহার করতে বেশি ভেবো না।" 569 00:50:19,238 --> 00:50:20,781 আমি সেই একই মানুষ। 570 00:50:21,698 --> 00:50:23,992 যেমনটা একই মানুষ আমি তোমার মতো। 571 00:50:24,076 --> 00:50:25,118 হুম। 572 00:50:28,997 --> 00:50:31,250 তোমার কী মনে হয়, এসেন্ডিং ডন? 573 00:50:35,462 --> 00:50:39,049 আমরা আক্রমণের শিকার হয়েছি। তাতে তোমার অনুভূতি কেমন? 574 00:50:39,716 --> 00:50:40,968 বলো, তরুণ ছেলে। 575 00:50:42,344 --> 00:50:43,804 ওকে উত্তর দাও। 576 00:50:47,141 --> 00:50:49,643 - আমি ভীত। - হ্যাঁ। 577 00:50:49,726 --> 00:50:52,688 ঠিক। লোকজনও সেরকম ভীত। 578 00:50:54,606 --> 00:50:57,651 এ কারণেই আমাদের জন্য সবচেয়ে সেরা উপায় হচ্ছে... 579 00:50:59,444 --> 00:51:01,196 শক্তি প্রদর্শন করা। 580 00:51:40,986 --> 00:51:42,654 এম্পেরর এর শান্তি। 581 00:51:44,406 --> 00:51:46,700 এটাই ইম্পেরিয়ামের প্রতিজ্ঞা। 582 00:51:47,451 --> 00:51:53,957 প্রথম ক্লেওন আর তার পরের প্রতিটি ক্লেওনের প্রতিজ্ঞাও তাই ছিল। 583 00:51:55,334 --> 00:51:58,170 এটা শতাব্দীর পর শতাব্দী জুড়ে চলা এক পথ, 584 00:51:58,754 --> 00:52:02,508 প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত দায়িত্ব। 585 00:52:04,051 --> 00:52:05,761 আর আমরা সেটার অবমাননা করব না। 586 00:52:06,637 --> 00:52:13,644 আজ নয়, আগামীকাল নয়, অথবা তার পরদিনও নয়। 587 00:52:25,489 --> 00:52:28,951 শান্তিকে হুমকির মুখে ফেললে চড়া মূল্য পরিশোধ করতে হবে। 588 00:52:30,369 --> 00:52:33,580 ট্র্যানটর গভীরভাবে জখম হয়েছে। 589 00:52:33,664 --> 00:52:36,750 আমাদের কোনো নাগরিকই এর বাইরে নয়। 590 00:52:38,043 --> 00:52:41,839 প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যথা অনুভব হবে। 591 00:52:41,922 --> 00:52:45,968 আজীবনের জন্য এটা ক্ষত রেখে যাবে, তবে তারা বেঁচে যাবে। 592 00:52:46,802 --> 00:52:51,306 ওরা বেঁচে যাবে। আমাদের গ্রহ বেঁচে যাবে! 593 00:52:54,017 --> 00:52:55,602 তোমরা... 594 00:52:55,686 --> 00:52:56,854 বাঁচবে না। 595 00:52:58,063 --> 00:53:00,983 তোমাদের গ্রহও বাঁচবে না। 596 00:53:01,066 --> 00:53:05,571 জখম আর ক্ষত ছাড়া না! 597 00:53:47,529 --> 00:53:48,697 তাকাও। 598 00:55:32,092 --> 00:55:33,927 নিজেদের গ্রহে ফিরে যাও। 599 00:55:34,887 --> 00:55:38,182 জীবিত আর মৃতদের বলো তোমরা তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছ। 600 00:56:04,416 --> 00:56:07,294 প্রতিটি সিদ্ধান্ত এরকম হবে না। 601 00:56:07,377 --> 00:56:09,171 কিন্তু মাঝে মাঝে হবে? 602 00:56:10,130 --> 00:56:11,173 মাঝে মাঝে। 603 00:56:12,800 --> 00:56:14,134 আপনি একা থাকবেন না। 604 00:56:14,843 --> 00:56:17,262 আপনার সাথে থাকবে আপনার ভাইয়েরা আর আমি। 605 00:56:17,846 --> 00:56:20,265 আমি সবসময় এখানে থাকব, যেমনটা সবসময় ছিলাম। 606 00:56:21,642 --> 00:56:23,685 এরকম পরিণতির সম্ভাবনা কতটুকু? 607 00:56:24,561 --> 00:56:26,396 আমরা এরকম সিদ্ধান্ত কীরকম নেই? 608 00:56:29,149 --> 00:56:30,776 সবসময়। 609 00:56:32,945 --> 00:56:35,447 ঐতিহ্যের ওজন আমাদের রক্ষা করে। 610 00:56:36,323 --> 00:56:39,493 যে পথে আগেই কেউ হেঁটেছে সে পথে যাত্রা আরামদায়ক। 611 00:56:40,911 --> 00:56:43,789 একসময়, আমি আমার বাবা-মায়ের থেকে শেখা বাক্য দিয়ে প্রার্থনা করতাম। 612 00:56:44,498 --> 00:56:49,378 তারপর আমার দুনিয়া প্রশস্ত হলো, আর সেই বাক্যগুলো আমার বাস্তবতার তুলনায় ক্ষুদ্র হয়ে পড়ল। 613 00:56:51,630 --> 00:56:53,507 এখন আমি ভিন্ন ভাষায় প্রার্থনা করি। 614 00:56:56,593 --> 00:57:01,014 ৮৬,৯৮১,৮০৩। 615 00:57:01,098 --> 00:57:04,810 ৮৬,৯৮১,৮২১। 616 00:57:05,686 --> 00:57:09,648 ৮৬,৯৮১,৮২৭। 617 00:57:10,524 --> 00:57:15,237 ৮৬,৯৮১,৮৪৮। [এটি মৌলিক সংখ্যা নয়।] 618 00:57:17,281 --> 00:57:19,032 না, ঠিক না। 619 00:57:20,284 --> 00:57:24,788 ৮৬,৯৮১,৮৪৯। 620 00:57:31,920 --> 00:57:33,088 কিছু একটা গড়বড় হয়েছে। 621 00:57:49,605 --> 00:57:50,689 রায়েশ? 622 00:57:51,857 --> 00:57:52,858 রায়েশ? 623 00:58:23,722 --> 00:58:25,224 রায়েশ, কী করছো তুমি... 624 00:58:26,934 --> 00:58:28,018 গ্যাল, তোমাকে যেতে হবে। 625 00:58:28,101 --> 00:58:30,270 - কী করেছ তুমি? - তুমি এখানে থাকতে পারবে না। 626 00:58:32,397 --> 00:58:34,149 - গ্যাল। গ্যাল। - হ্যারি। 627 00:58:34,733 --> 00:58:36,568 হ্যারি। 628 00:58:36,652 --> 00:58:37,694 হ্যারি। হ্যারি। 629 00:58:37,778 --> 00:58:41,031 গ্যাল, তোমাকে চলে যেতে হবে। এক্ষুণি, গ্যাল! 630 00:58:47,162 --> 00:58:49,164 সতর্কবার্তা। সতর্কবার্তা। 631 00:58:49,248 --> 00:58:52,709 ডেজিগনেট হ্যারি সেলডন মারা গিয়েছেন। 632 00:58:52,793 --> 00:58:54,044 সতর্কবার্তা। সতর্কবার্তা। 633 00:58:54,128 --> 00:58:55,546 গ্যাল? রায়েশ? 634 00:58:55,629 --> 00:58:58,048 - কাম অন! কাম অন! - কী হয়েছে? 635 00:58:58,132 --> 00:59:02,636 সতর্কবার্তা। ডেজিগনেট হ্যারি সেলডন মারা গিয়েছেন। 636 00:59:02,719 --> 00:59:04,388 সতর্কবার্তা। সতর্কবার্তা। 637 00:59:06,598 --> 00:59:08,809 সতর্কবার্তা। সতর্কবার্তা। 638 00:59:08,892 --> 00:59:12,146 ডেজিগনেট হ্যারি সেলডন মারা গিয়েছেন। 639 00:59:13,397 --> 00:59:15,065 - ওহ, মাই গড। - ভেতরে ঢোকো। 640 00:59:15,691 --> 00:59:17,359 আতঙ্কিত হয়ো না। তুমি ঠিক থাকবে। 641 00:59:23,365 --> 00:59:24,950 বাধা দিয়ো না। বাধা দিয়ো না। 642 00:59:25,033 --> 00:59:27,578 শান্ত থাকো। তুমি শ্বাস নিতে পারবে। তুমি শ্বাস নিতে পারবে। 643 00:59:28,162 --> 00:59:30,289 ফ্লুইডের মধ্যে তুমি শ্বাস নিতে পারবে। শান্ত থাকো। 644 00:59:30,831 --> 00:59:33,250 মৌলিক সংখ্যা গুণতে ভুলে যেয়ো না। মৌলিক সংখ্যা গুণতে ভুলে যেয়ো না। 645 00:59:33,792 --> 00:59:35,294 মৌলিক সংখ্যা গুণতে ভুলে যেয়ো না। 646 00:59:42,426 --> 00:59:43,677 আমি তোমাকে ভালোবাসি। 647 00:59:46,805 --> 00:59:47,806 আমি দুঃখিত। 648 01:00:19,379 --> 01:00:24,510 ৮৬,৯৮১,৮৬১। 649 01:00:25,886 --> 01:00:31,141 ৮৬,৯৮১,৮৯৩। 650 01:00:32,851 --> 01:00:39,775 ৮৬,৯৮১,৮৯৭। 651 01:00:41,485 --> 01:00:48,450 ৮৬,৯৮১,৯২৭। 652 01:00:50,327 --> 01:00:51,745 তোমার সাথে, আমি সবকিছু চাই। 653 01:00:53,372 --> 01:00:58,293 ...৮৬,৯৮১,৯৫৩। 654 01:00:59,920 --> 01:01:04,383 ছিয়াশি মিলিয়ন, নয়শো একাশি হাজার... 655 01:01:05,881 --> 01:01:12,621 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।