1
00:00:04,340 --> 00:00:05,670
কী হলো, নিনা?
2
00:00:06,920 --> 00:00:09,970
এই সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে...
3
00:00:09,970 --> 00:00:11,550
তাকে নিয়ে যাওয়া হয়েছিল...
4
00:00:11,550 --> 00:00:12,050
কাকে?
5
00:00:14,680 --> 00:00:16,010
আমার ভাইকে...
6
00:00:16,720 --> 00:00:18,100
হ্যাঁ...
7
00:00:18,100 --> 00:00:21,730
লোকে তাকে "রেড রোজ ম্যানশনের
মালিক" নামেও চিনত।
8
00:00:22,400 --> 00:00:23,310
তার নাম কী ছিল?!
9
00:00:24,610 --> 00:00:26,820
ফ্রানৎস বোনাপার্টা।
10
00:00:27,030 --> 00:00:29,320
ফ্রানৎস... বোনাপার্টা...
11
00:00:30,240 --> 00:00:33,200
কিন্তু, সেটি তার আসল নাম
কি-না তা আমি জানিনা।
12
00:00:33,200 --> 00:00:35,330
কারণ তার একটা ছদ্মনামও ছিল।
13
00:00:36,200 --> 00:00:36,830
ছদ্মনাম?
14
00:00:37,580 --> 00:00:40,330
সে একটা পিকচার বুকের লেখক ছিল।
15
00:00:42,880 --> 00:00:43,790
আমি...
16
00:00:44,790 --> 00:00:45,590
আমি...
17
00:00:45,840 --> 00:00:47,800
এখানে বসে একটা পিকচার
বুক পড়ছিলাম, আর...
18
00:00:48,510 --> 00:00:50,300
কেউ একজন দরজাটা খুলে...
19
00:00:51,220 --> 00:00:52,890
ভেতরে এলো...
20
00:00:58,560 --> 00:00:59,060
পিকচার বুক?
21
00:00:59,480 --> 00:01:00,270
হ্যাঁ।
22
00:01:00,270 --> 00:01:02,940
বেশ অদ্ভুদ ছিল সেই পিকচার বুকটা।
23
00:01:02,940 --> 00:01:05,060
বইটার নাম "এক নামহীন দানব",
বা এমন কিছু একটা ছিল।
24
00:01:07,480 --> 00:01:09,860
এখানে কিছুই নেই, নিনা।
25
00:01:12,780 --> 00:01:15,990
কিসের স্মৃতি... এগুলো...?
26
00:01:16,780 --> 00:01:20,500
আমার এখানে বসে একটা
পিকচার বুক পড়ার কথা, কিন্তু...
27
00:01:21,000 --> 00:01:24,080
যে দরজাটা খুলে ভেরতে এলো...
28
00:01:25,080 --> 00:01:26,500
সে আমিই।
29
00:01:34,840 --> 00:01:38,720
আমি নিজেকেই নিজে স্বাগতম জানাচ্ছিলাম?
30
00:01:43,650 --> 00:01:45,020
স্বাগতম।
31
00:03:14,110 --> 00:03:16,240
মি. ইয়ান সুকের মা?
32
00:03:16,950 --> 00:03:20,620
ওহ, মিসেস সুক ৪০৯ নম্বর রুমে আছেন।
33
00:03:23,740 --> 00:03:27,540
উনার স্মৃতিশক্তি কিছুক্ষণের জন্য
ফিরছে, আবার হারিয়ে যাচ্ছে।
34
00:03:27,540 --> 00:03:28,750
আজ তার অবস্থা কেমন কে জানে?
35
00:03:51,690 --> 00:03:53,020
ইয়ান?
36
00:03:53,020 --> 00:03:54,270
তুই নাকি, ইয়ান?
37
00:03:56,190 --> 00:03:57,610
না।
38
00:03:57,950 --> 00:04:00,820
কী সুন্দর মেয়ে গো।
39
00:04:00,820 --> 00:04:02,620
তুমি কি ইয়ানের বন্ধু?
40
00:04:03,240 --> 00:04:04,280
জ্বী।
41
00:04:04,740 --> 00:04:07,540
খুব সুন্দর ফুল।
42
00:04:07,540 --> 00:04:09,370
আমি এগুলো এখানে সাজিয়ে রাখছি।
43
00:04:09,830 --> 00:04:13,420
ওলগা আন্টি যেন ওগুলো না নিয়ে
নিতে পারে তার ব্যাবস্থা করতে হবে।
44
00:04:13,420 --> 00:04:18,460
ওলগা আন্টি সবসময় আমার জিনিস কেড়ে নেয়।
45
00:04:18,470 --> 00:04:22,140
যেমন কালকে, সে আমার পুতুল কেড়ে নিয়েছে।
46
00:04:22,970 --> 00:04:24,890
খুব বাজে মহিলা।
47
00:04:24,890 --> 00:04:28,890
কিন্তু তিনি তো দশ বছর হলো
মারা গেছেন, তাই না?
48
00:04:29,230 --> 00:04:31,270
ওহ, ঠিক।
49
00:04:31,270 --> 00:04:33,900
তুমি দেখছি অনেক কিছু জানো।
50
00:04:33,900 --> 00:04:35,940
আমি ইয়ানের মুখে সব শুনেছি।
51
00:04:35,940 --> 00:04:37,070
ওহ।
52
00:04:37,070 --> 00:04:39,900
ইয়ান কি এখনো স্কুলে?
53
00:04:39,900 --> 00:04:40,860
না।
54
00:04:40,860 --> 00:04:42,740
ওহ, হ্যাঁ।
55
00:04:42,740 --> 00:04:45,490
ওর তো পাশ করা হয়ে গেছে,
আর এখন ডিটেকটিভ বনে গেছে।
56
00:04:46,120 --> 00:04:47,410
চিন্তা করবেন না।
57
00:04:47,410 --> 00:04:49,040
ইয়ান ঠিক আছে।
58
00:04:49,040 --> 00:04:50,200
আপনার চিন্তা করার কোনো কারণ নেই।
59
00:04:51,750 --> 00:04:57,090
তোমার চোখগুলো বড্ড অমায়িক।
60
00:04:57,090 --> 00:04:59,340
আপনার যা ইচ্ছা তা নিয়েই কথা বলুন।
61
00:04:59,340 --> 00:05:01,090
আপনার যেসব কথা মনে পড়ছে।
62
00:05:01,510 --> 00:05:03,180
দেখা যাক...
63
00:05:03,180 --> 00:05:06,600
আমার প্রতিবেশী ক্যাথেরিনার
লোক দেখানো স্বভাব।
64
00:05:06,600 --> 00:05:08,010
আর তারপর...
65
00:05:12,310 --> 00:05:14,150
খুব মজা হলো।
66
00:05:14,150 --> 00:05:16,610
অনেকদিন পর এতো মজা করলাম।
67
00:05:17,150 --> 00:05:18,360
শুনে খুশি হলাম।
68
00:05:18,980 --> 00:05:22,030
আমার তোমাকে কিছু দিয়ে
ধন্যবাদ জানানো উচিত।
69
00:05:22,030 --> 00:05:23,650
আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই।
70
00:05:23,660 --> 00:05:29,080
ইয়ান আপনার কাছে যে জিনিসটা রেখে
গেছে, আমি শুধু সেটা দেখতে চাই।
71
00:05:29,080 --> 00:05:30,790
আমার কাছে যেটা রেখে গেছে?
72
00:05:31,830 --> 00:05:33,040
একটা ক্যাসেট টেপ।
73
00:05:33,540 --> 00:05:36,630
ওহ, ওটা এখানে আছে।
74
00:05:47,070 --> 00:05:52,000
The Scariest Thing
75
00:05:49,180 --> 00:05:52,390
কে ভেবেছিল, আপনি ওটা সুকের
মায়ের কাছে রেখে আসবেন...
76
00:05:52,850 --> 00:05:58,150
আপনারা ক্যাসেট টেপ আর কাগজপত্রগুলো
নিয়ে আসুন, আমি এখানে অপেক্ষা করছি।
77
00:05:58,650 --> 00:06:01,070
কিন্তু, আপনাকে আপনার
ব্যাবসার কথা ভুলে যেতে হবে।
78
00:06:01,070 --> 00:06:02,490
সেটাই আমাদের চুক্তি।
79
00:06:05,530 --> 00:06:07,490
চলুন, ডা. তেনমা।
80
00:06:15,460 --> 00:06:18,960
আপনার সাথে এসবের কোনো
সম্পর্ক নেই বলার জন্য দুঃখিত।
81
00:06:20,170 --> 00:06:24,380
দশ বছর আগে আপনার সাথে
ঘটা যে ঘটনার কথা শোনালেন...
82
00:06:24,380 --> 00:06:27,090
আমি কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি...
83
00:06:28,140 --> 00:06:33,270
কিন্তু, যদি ক্যাসেট টেপটা আসল
ঘটনাকে সবার সামনে আনার চাবি হয়...
84
00:06:33,270 --> 00:06:35,640
তবে হয়তো প্রমাণ করা যাবে আপনি নির্দোষ।
85
00:06:36,440 --> 00:06:39,020
আপনার ক্ষেত্রেও একই ব্যাপার, মি. গ্রিমার।
86
00:06:40,150 --> 00:06:45,780
এটা ঠিক যে, আমি ৫১১ কিন্ডারহাইমের
আসল ঘটনা জানার চেষ্টা করছি।
87
00:06:46,780 --> 00:06:47,910
কিন্তু জানেন কি...
88
00:06:48,910 --> 00:06:51,200
সব সত্য প্রকাশ পেয়ে গেলেও...
89
00:06:51,200 --> 00:06:53,490
আমার জীবন একটুও বদলাবে না।
90
00:06:59,210 --> 00:07:02,000
আপনারা মি. সুকের মায়ের
সাথে দেখা করতে চান?
91
00:07:02,590 --> 00:07:05,010
আজ তিনি খুব ভালো আছেন।
92
00:07:05,510 --> 00:07:06,420
ধন্যবাদ।
93
00:07:07,510 --> 00:07:11,890
মনে হয়, একটু আগে যিনি এসেছিলেন, তার সাথে
কথা বলে তার মন অনেকটা ভালো হয়ে গেছে।
94
00:07:12,600 --> 00:07:13,680
কেউ এসেছিল?
95
00:07:13,680 --> 00:07:14,600
কে?
96
00:07:15,100 --> 00:07:15,930
জানিনা...
97
00:07:15,930 --> 00:07:19,230
লম্বা, সোনালীচুলো এক সুন্দরী মেয়ে...
98
00:07:22,070 --> 00:07:23,190
টেপ!
99
00:07:33,370 --> 00:07:35,410
তো, তোমরা সত্যিই এসেছ।
100
00:07:35,410 --> 00:07:38,410
তোমরা আসবে, সেটা সে বলে গেছে।
101
00:07:39,420 --> 00:07:40,420
টেপটা কোথায়?
102
00:07:41,130 --> 00:07:42,710
টেপ?
103
00:07:44,550 --> 00:07:45,420
এখানেই আছে।
104
00:07:48,340 --> 00:07:50,050
ইয়ান কেমন আছে?
105
00:07:51,260 --> 00:07:53,260
এখন, সে...
106
00:07:53,970 --> 00:07:56,020
আমাকে ইয়ানের কাছে নিয়ে চলো।
107
00:07:58,140 --> 00:08:01,520
ইয়ান বিপদের মধ্যে আছে, না?
108
00:08:02,060 --> 00:08:06,400
এখন আমি খুব ভালোভাবে
সবকিছু মনে করতে পারছি।
109
00:08:06,400 --> 00:08:09,740
একটু আগে এখানে যে ছিল,
তার কারণেই এমনটা হয়েছে।
110
00:08:09,740 --> 00:08:12,450
কিন্তু কাল পর্যন্ত আমি ঠিক না-ও থাকতে পারি।
111
00:08:12,450 --> 00:08:14,120
আমাকে দয়াকরে ইয়ানের
সাথে দেখা করতে দাও।
112
00:08:15,120 --> 00:08:16,660
আমি আপনাকে ওর কাছে নিয়ে যাব।
113
00:08:18,580 --> 00:08:21,750
যে হাসপাতালে ইয়ান সুক আছে।
114
00:08:33,970 --> 00:08:35,050
মি. গ্রিমার...
115
00:08:36,470 --> 00:08:39,270
আমরা সিক্রেট পুলিশের
সাথে একটা চুক্তি করেছি।
116
00:08:47,190 --> 00:08:48,480
মা...
117
00:08:50,150 --> 00:08:54,240
আমাকে কেন কল করিস নি, ইয়ান?
118
00:08:54,910 --> 00:08:58,740
তেমন সিরিয়াস... কিছু হয়নি... মা...
119
00:08:59,500 --> 00:09:03,540
তুই আমাকে আবার চিন্তায়
ফেলতে চাসনি, তাই না?
120
00:09:03,540 --> 00:09:05,330
ঠিক সেই সময়ের মতো।
121
00:09:06,210 --> 00:09:07,840
সেই সময়?
122
00:09:08,590 --> 00:09:12,880
তোর যখন নয় বছর বয়স, তুই
গাছ থেকে পড়ে গেছিলি, মনে পড়ে?
123
00:09:12,890 --> 00:09:14,840
আমি চিন্তা করছিলাম, তবুও...
124
00:09:14,850 --> 00:09:19,180
তুই বলছিলি যে তুই ঠিক আছিস, তোর কিছুই
হয়নি। আর ওভাবেই হেঁটে বেড়াতে থাকলি।
125
00:09:19,180 --> 00:09:21,730
তোর গোড়ালী বাজেভাবে মচকে গেছিল তবুও...
126
00:09:26,980 --> 00:09:29,320
ওহ, ঈশ্বর...
127
00:09:29,320 --> 00:09:31,490
আমাকে আমার বাচ্চার কথা ভুলতে দিও না...
128
00:09:32,450 --> 00:09:34,570
ইয়ান আমার ছেলে।
129
00:09:34,570 --> 00:09:36,990
আমি বাকি সবকিছু ভুলে গেলেও...
130
00:09:37,620 --> 00:09:39,700
দয়াকরে ঈশ্বর...
131
00:09:39,700 --> 00:09:42,710
আমাকে শুধু আমার ইয়ানের
কথা ভুলতে দিও না।
132
00:09:51,090 --> 00:09:53,720
তাহলে, অন্য প্রশ্নটাটে যাওয়া যাক।
133
00:09:53,720 --> 00:09:56,720
কোন জিনিসকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও?
134
00:09:57,470 --> 00:10:02,180
আমার ভেতরের মন্সটারটা বড় হচ্ছে...
135
00:10:02,680 --> 00:10:03,980
কচ্ কচ্
136
00:10:03,980 --> 00:10:05,730
মচ্ মচ্। কুড়মুড়।
137
00:10:06,400 --> 00:10:07,810
গপ্
138
00:10:07,820 --> 00:10:08,980
কচ্ কচ্
139
00:10:08,980 --> 00:10:10,230
মচ্ মচ্।
140
00:10:10,230 --> 00:10:11,980
কুড়মুড়। গপ্।
141
00:10:17,410 --> 00:10:19,370
যথেষ্ট হয়েছে।
142
00:10:19,370 --> 00:10:21,290
আমি আর শুনতে চাইনা।
143
00:10:22,450 --> 00:10:25,120
না, আপনাকে শুনতে হবে।
144
00:10:25,120 --> 00:10:28,880
যে ভাগ্নেকে আপনি ৫১১ কিন্ডারহাইমে পাঠিছিলেন...
145
00:10:28,880 --> 00:10:32,170
তাকেও এভাবে ওষুধ প্রয়োগ
করে জিজ্ঞাসাবাদ করা হতো!
146
00:10:33,010 --> 00:10:37,180
তারা আপনার ভাগ্নের সাথে কী
করত, তা আপনাকে জানতে হবে!
147
00:10:37,850 --> 00:10:40,810
আমি এর আগেরবার এই পর্যন্তই শুনেছিলাম।
148
00:10:40,810 --> 00:10:44,270
এর পরের অংশটুকুও আমাদের শুনতে হবে।
149
00:10:44,270 --> 00:10:46,060
এর পর কী আছে...
150
00:10:49,110 --> 00:10:52,440
একেই আমি...
151
00:10:52,440 --> 00:10:54,070
সবচেয়ে বেশি ভয় পাই।
152
00:10:54,950 --> 00:10:57,570
আমি আন্নার কথা ভুলে যাব।
153
00:10:58,200 --> 00:11:01,620
রোজ আমার ওপর করা
এসব অদ্ভুত পরীক্ষার কারণে...
154
00:11:01,620 --> 00:11:03,700
...আমার স্মৃতি মুছে যাচ্ছে।
155
00:11:04,870 --> 00:11:05,830
প্লিজ...
156
00:11:06,790 --> 00:11:09,080
আমাকে আন্নার কথা ভুলতে দেবেন না।
157
00:11:09,540 --> 00:11:11,090
এই পুরো পৃথিবীতে...
158
00:11:11,090 --> 00:11:14,090
কেবলমাত্র আমি আর আন্নাই আছি।
159
00:11:14,970 --> 00:11:17,090
প্লিজ, কেবলমাত্র এই একটি স্মৃতি।
160
00:11:17,510 --> 00:11:18,590
প্লিজ...
161
00:11:24,980 --> 00:11:28,270
আমি আপনাকে এই পর্যন্তই শুনতে দিতে পারি।
162
00:11:29,020 --> 00:11:29,940
কী হচ্ছে?
163
00:11:29,940 --> 00:11:31,770
এটা তো কোনো তরুণ ছেলের গলা।
164
00:11:32,400 --> 00:11:34,980
ও কি পুরোনো রেকর্ডিং মুছে ফেলে...
165
00:11:35,820 --> 00:11:37,490
আমি অবশেষে বুঝতে পেরেছি।
166
00:11:37,860 --> 00:11:40,240
আবার রেকর্ড করেছে?
167
00:11:40,740 --> 00:11:44,240
এই টেপ শোনার পর, আমি
অবশেষে বুঝতে পেরেছি।
168
00:11:44,580 --> 00:11:48,830
যে ব্যক্তি সুকের মায়ের সাথে দেখা করতে
এসেছিল, সে এসব রেকর্ড করেছে?
169
00:11:49,830 --> 00:11:51,460
ডা. তেনমা?
170
00:11:53,420 --> 00:11:55,960
ইয়োহানের গলার স্বরও এখন এমনই শোনায়...
171
00:11:58,930 --> 00:12:00,930
আমি অবশেষে বুঝতে পেরেছি...
172
00:12:02,300 --> 00:12:04,310
আমাকে কোথায় যেতে হবে...
173
00:12:04,310 --> 00:12:05,640
ডা. তেনমা।
174
00:12:09,650 --> 00:12:11,100
তিনি ছুটি নিয়েছেন?
175
00:12:11,100 --> 00:12:12,610
মানে সেই ইন্সপেক্টর?
176
00:12:12,610 --> 00:12:15,940
তার মতো কাজপাগল মানুষ এটা
করেছে বলে আমার বিশ্বাসই হচ্ছে না!
177
00:12:15,940 --> 00:12:19,240
আমি শুনেছি, এই অফিসে আসার পর
এই প্রথম তিনি এতো লম্বা ছুটি নিয়েছেন।
178
00:12:20,160 --> 00:12:24,200
ইদানীং তাকে খুব একটা ব্যস্তও মনে হতো না।
179
00:12:24,750 --> 00:12:27,790
তাকে BKA'র সেরা ডিটেকটিভদের
একজন মনে করা হতো।
180
00:12:27,790 --> 00:12:29,370
তিনি সম্ভবত বেশিই কাজের
চাপ নিয়ে ফেলেছিলেন।
181
00:12:29,380 --> 00:12:31,290
আসলে, তিনি জানেন না কোথায় থামতে হয়।
182
00:12:31,670 --> 00:12:35,210
শুনেছি, এই কারণে তার স্ত্রী আর
মেয়েও তাকে ছেড়ে চলে গেছে।
183
00:12:35,210 --> 00:12:38,430
তো, তিনি কোথায় ছুটি কাটাবেন
সে বিষয়ে কিছু বলেননি?
184
00:12:38,680 --> 00:12:41,010
শুনলান চেক প্রজাতন্ত্রের প্রাগে, কিন্তু...
185
00:12:41,010 --> 00:12:43,060
কে জানে তিনি আদৌ ছুটি
নেওয়ার মানে জানেন কি-না।
186
00:12:41,950 --> 00:12:46,120
প্রাগ
(চেক প্রজাতন্ত্র)
187
00:13:19,380 --> 00:13:20,800
কী নেবেন স্যার?
188
00:13:22,300 --> 00:13:23,470
কফি।
189
00:13:23,470 --> 00:13:24,600
আচ্ছা, স্যার।
190
00:13:25,470 --> 00:13:28,430
না, থামো, আমি তো ছুটিতে আছি।
191
00:13:29,270 --> 00:13:30,730
একটা বিয়ার।
192
00:13:41,740 --> 00:13:44,200
কোন ব্র্যান্ডের বিয়ার এটা?
193
00:13:44,200 --> 00:13:45,780
স্থানীয় প্রাজড্রয় ব্র্যান্ডের।
194
00:14:05,300 --> 00:14:09,180
এমন একটা রিপোর্ট দিয়ে জনগণকে ঠাণ্ডা
করা যাবে বলে আপনাদের মনে হয়?
195
00:14:09,520 --> 00:14:12,140
ডিটেকটিভ সুকের কোনো
খোঁজ আমরা এখনো জানিনা!
196
00:14:12,150 --> 00:14:15,360
তার ওপর, সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট
পুলিশের বিষয়ে এমন একটা আধাখ্যাঁচড়া...
197
00:14:15,360 --> 00:14:17,900
রিপোর্ট প্রকাশ করলে কী হবে জানেন?
198
00:14:17,900 --> 00:14:19,440
মিডিয়া আমাদের নিয়ে খিস্তি করবে!
199
00:14:19,440 --> 00:14:23,450
ক-কিন্তু এসবের সাথে
জড়িত সকলে মারা যাওয়ায়...
200
00:14:24,120 --> 00:14:27,580
শুধু মৃতদের উপর সব চাপিয়ে দিয়ে...
201
00:14:27,580 --> 00:14:30,660
চেক পুলিশ আর প্রাগ থানার বর্তমান
পরিস্থিতির সমাধান করা যাবেনা!
202
00:14:30,830 --> 00:14:32,040
জ-জ্বী স্যার!
203
00:14:32,040 --> 00:14:35,000
যদি বুঝে থাকেন তবে দ্রুত
তদন্তের কাজ শুরু করুন!
204
00:14:35,000 --> 00:14:37,540
আর সুককে খুঁজে বের করুন!
205
00:14:37,550 --> 00:14:38,710
যত দ্রুত সম্ভব!
206
00:14:39,010 --> 00:14:39,880
জ্বী, স্যার!
207
00:14:40,970 --> 00:14:41,970
মাফ করবেন, স্যার।
208
00:14:43,050 --> 00:14:45,840
একজন লোক আপনার
সাথে দেখা করতে চাচ্ছেন।
209
00:14:46,640 --> 00:14:49,600
অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারো
সাথে আমি দেখা করব না।
210
00:14:49,600 --> 00:14:51,430
তাছাড়াও, আমার এখন সেসবের সময় নেই।
211
00:14:51,770 --> 00:14:54,390
কিন্তু, আমম...
212
00:14:58,690 --> 00:14:59,860
আ-আপনি...!
213
00:15:04,570 --> 00:15:07,120
আমায় অবাক করলেন, ইন্সপেক্টর লুঙ্গে।
214
00:15:08,120 --> 00:15:11,410
গত বছরের ইন্টারপোল সম্মেলনের
পর আমারদের আর দেখা হয়নি।
215
00:15:11,410 --> 00:15:17,170
উপকমিটির সেমিনারে দেওয়া
আপনার লেকচারটা বেশ আকর্ষণীয় ছিল।
216
00:15:17,170 --> 00:15:20,000
এমন ব্যস্ত সময়ে আপনাকে
বিরক্ত করার জন্য দুঃখিত।
217
00:15:20,670 --> 00:15:24,050
না, আমি তো জানতামই না
আপনি ছুটিতে এখানে এসেছেন।
218
00:15:24,050 --> 00:15:26,130
আমার সত্যিই হিংসা হচ্ছে।
219
00:15:26,140 --> 00:15:29,220
এই পরিস্থিতিতে, একটু বিরতি
নেওয়ারও সময় পাচ্ছি না...
220
00:15:29,680 --> 00:15:33,230
বেশ চাপের মধ্যে আছেন মনে হচ্ছে,
কমিশনার নেপেলা।
221
00:15:33,600 --> 00:15:34,390
হ্যাঁ।
222
00:15:34,390 --> 00:15:38,270
এই অবস্থায়, কিছু মনে না করলে,
আমি আপনার থেকে একটু উপদেশ চাই।
223
00:15:38,270 --> 00:15:41,230
এই কেসের অবস্থা এখন পুরোই লেজে-গোবরে।
224
00:15:42,110 --> 00:15:47,070
প্রাগ পুলিশ বিভাগ এবং সাবেক
চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশের মধ্যে সম্পর্ক...
225
00:15:47,070 --> 00:15:49,910
এসবের জানাজানি হয়, যখন
জিমান নামের এক ইন্সপেক্টরকে...
226
00:15:49,910 --> 00:15:55,120
সাবেক সিক্রেট পুলিশের সদস্যদের
সাথে মৃত অবস্থায় পাওয়া যায়।
227
00:15:56,920 --> 00:15:58,710
সেসময় ইন্সপেক্টর জিমান...
228
00:15:58,710 --> 00:16:03,260
এক অবৈধ অনাথাশ্রমের পরিচালকের
হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছিলেন।
229
00:16:03,260 --> 00:16:05,050
আমরা পরে জানতে পেরেছি...
230
00:16:05,050 --> 00:16:08,340
জিমান আর খুন হওয়া অনাথাশ্রমের পরিচালক...
231
00:16:08,340 --> 00:16:11,390
দুজনেরই সিক্রেট পুলিশের সাথে যোগাযোগ ছিল।
232
00:16:11,680 --> 00:16:13,600
এসবে কাকে সন্দেহ করা হচ্ছে?
233
00:16:14,270 --> 00:16:18,400
গ্রিমার নামের এক লোক, যে সবার প্রথম লাশ
খুঁজে পেয়েছিল, তাকে প্রথমে সন্দেহ করা হচ্ছিল...
234
00:16:18,400 --> 00:16:22,190
অনাথাশ্রমের বাচ্চারা বলেছে
যে তারা আরেকজনকে...
235
00:16:22,190 --> 00:16:23,860
ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছে।
236
00:16:24,400 --> 00:16:25,860
আরেকজন?
237
00:16:26,360 --> 00:16:27,740
এক সোনালীচুলো সুন্দরী।
238
00:16:30,070 --> 00:16:33,120
কিন্তু, কেস এখানেই শেষ হয়নি।
239
00:16:33,120 --> 00:16:34,620
ঘটনা আরো ঘটেছে।
240
00:16:34,620 --> 00:16:37,750
আমার আগের কমিশনার আর
দুজন অভিজ্ঞ ডিটেকটিভকে...
241
00:16:37,750 --> 00:16:40,000
বিষাক্ত ক্যান্ডি দিয়ে মারা হয়।
242
00:16:41,750 --> 00:16:46,800
তারাও সাবেক চেকোস্লোভাকিয়া
সিক্রেট পুলিশের সাথে জড়িত ছিল।
243
00:16:46,800 --> 00:16:49,180
বিষ প্রয়োগের ব্যাপারে কাকে সন্দেহ করা হচ্ছে?
244
00:16:49,180 --> 00:16:53,510
সুক নামের এক তরুণ ডিটেকটিভ, যে সরাসরি
ইন্সপেক্টর জিমানে অধীনে কাজ করত।
245
00:16:53,510 --> 00:16:54,810
কোনো প্রমান?
246
00:16:54,810 --> 00:16:56,930
আমাদের কাছে কোনো প্রমাণ নেই।
247
00:16:56,930 --> 00:17:01,270
কিন্তু বিশেষ তদন্তকারী দলের যে দুজন
কর্মকর্তা সুকের উপর নজর রাখছিল...
248
00:17:01,810 --> 00:17:04,780
তাদের সুকের রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে!
249
00:17:05,190 --> 00:17:06,860
আচ্ছা।
250
00:17:06,860 --> 00:17:08,860
তো, এখন এই ডিটেকটিভ সুক কোথায় আছে?
251
00:17:09,280 --> 00:17:11,820
বর্তমানে লাপাত্তা।
252
00:17:11,820 --> 00:17:15,240
সব ঘটনাগুলো সুকের দিকেই ইঙ্গিত করছে।
253
00:17:15,240 --> 00:17:17,500
কিন্তু, এসব করার মতো
কোনো বিশেষ উদ্দেশ্য তার নেই।
254
00:17:17,500 --> 00:17:18,620
হ-হ্যাঁ?
255
00:17:19,170 --> 00:17:22,500
সে এমন কোনো অপরাধ করার
মতো লোক বলে মনে হচ্ছেনা।
256
00:17:22,750 --> 00:17:24,290
আ-আচ্ছা...
257
00:17:24,300 --> 00:17:26,300
আম, আপনি কীভাবে জানলেন?
258
00:17:26,840 --> 00:17:29,800
আমি এই কেসের মতোই
একটা কেসের ব্যাপারে জানি।
259
00:17:32,430 --> 00:17:33,800
দারুণ ব্যাপার!
260
00:17:33,810 --> 00:17:37,140
আপনি ছুটিতে আছেন তবুও
আপনার হাত এখনো চলছে?
261
00:17:40,730 --> 00:17:44,060
নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ, তাই না?
262
00:17:44,070 --> 00:17:47,110
আর সেমিনারের লেকচারে
আপনি আরো কিছু বলেছিলেন।
263
00:17:47,110 --> 00:17:48,820
তারপর সেই তথ্যকে ব্যবহার করে...
264
00:17:48,820 --> 00:17:51,660
সম্পূর্ণ নিজের দৃষ্টিকোণ থেকে
তদন্ত পরিচালনা করা যায়।
265
00:17:51,660 --> 00:17:54,780
অন্য কথায়, নিজেই সেই
খুনি হয়ে যাওয়া, তাই না?
266
00:17:55,450 --> 00:17:56,740
তো, আপনি কী বলেন?
267
00:17:56,740 --> 00:18:00,210
আপনি যদি সুক হতেন, তবে কী ভাবতেন?
268
00:18:00,210 --> 00:18:01,290
আপনি এখন কোথায় থাকতেন?
269
00:18:02,580 --> 00:18:04,420
আমি অত্যন্ত দুঃখিত।
270
00:18:04,420 --> 00:18:06,880
কিন্তু দুর্ভাগ্যবশত, আমি এখন ছুটিতে আছি।
271
00:18:07,210 --> 00:18:10,510
ওহ, না, আমারই ক্ষমা চাওয়া উচিত।
272
00:18:10,510 --> 00:18:12,720
প্রাগ শহর আপনার কেমন লাগলো?
273
00:18:12,720 --> 00:18:15,100
বলতে গেলে, আমি কেবল পুরোনো
বইয়ের দোকানেই ঘুরেছি।
274
00:18:15,100 --> 00:18:16,560
পুরোনো বইয়ের দোকান?
275
00:18:16,560 --> 00:18:18,390
কিছু খুঁজছেন?
276
00:18:18,390 --> 00:18:21,020
আমি এর মধ্যেই তেরোটা দোকান ঘুরেছি।
277
00:18:21,440 --> 00:18:23,600
অবশেষে একটা কপি পেয়েছি।
278
00:18:24,940 --> 00:18:27,190
সত্যিটা হলো, আজ আমার
এখানে আসার কারণ...
279
00:18:27,190 --> 00:18:32,030
আমি জানতে চাচ্ছিলাম যে, অবসর সময়ে আপনি চেক
লেখাগুলোকে জার্মানে অনুবাদ করে দিতে পারবেন কি-না।
280
00:18:34,570 --> 00:18:36,530
ওহ, একটা পিকচার বুক?
281
00:18:36,530 --> 00:18:37,660
আশ্চর্য ব্যাপার।
282
00:18:37,660 --> 00:18:40,580
জানতাম না আপনার এমন শখও আছে।
283
00:18:40,580 --> 00:18:44,000
যদি বইটা আমার কাছে রেখে যেতে পারেন, আমি
কাউকে দিতে কালকের মধ্যে অনুবাদ করিয়ে নেবো।
284
00:18:44,000 --> 00:18:46,750
এটা কি আপনার বাচ্চা... না, নাতির জন্য?
285
00:18:47,340 --> 00:18:50,130
হ্যাঁ, মানে... সেটা বলতে পারেন।
286
00:18:53,550 --> 00:18:55,470
সুক নিরপরাধ!
287
00:18:56,050 --> 00:18:57,300
তার বন্ধু হিসেবে...
288
00:18:57,310 --> 00:18:59,560
আমার দৃঢ় বিশ্বাস, সে নিরপরাধ!
289
00:19:00,020 --> 00:19:02,770
পুলিশ আমাকে হাজার হাজার
প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কিন্তু...
290
00:19:02,770 --> 00:19:05,900
ওর ব্যাপারে সন্দেহ করার মতোই কিছুই নেই!
291
00:19:06,610 --> 00:19:10,190
আপনি যদি পুলিশের লোক হন,
তাহলে প্লিজ ওকে সাহায্য করুন!
292
00:19:10,190 --> 00:19:12,900
আমরাও যেকোনো উপায়ে
তাকে বাঁচাতে সাহায্য করব!
293
00:19:13,700 --> 00:19:16,870
দুর্ভাগ্যবশত, আমি এখন ছুটিতে আছি।
294
00:19:16,870 --> 00:19:18,910
আমি তেমন কোনো
সাহায্য করতে পারব না।
295
00:19:22,460 --> 00:19:25,420
আর কারো সাথে কি সে
খোলাখুলি কথা বলত?
296
00:19:26,830 --> 00:19:29,960
ও একটা প্রেমিকা প্রায় জুটিয়েই ফেলেছিল।
297
00:19:29,960 --> 00:19:32,880
সে শুধু তার নামটাই জানতে পেরেছিল, যদিও...
298
00:19:32,880 --> 00:19:34,340
তার নাম কী ছিল?
299
00:19:34,340 --> 00:19:35,180
আন্না...
300
00:19:35,180 --> 00:19:37,010
ওহ, ঠিক! আন্না লিবার্ট!
301
00:19:39,060 --> 00:19:41,720
তার চুল ছিল সোনালী, আর সে ছিল খুব সুন্দরী।
302
00:19:41,720 --> 00:19:45,140
ও ভেবেছিল সবকিছু ঠিকঠাক
চলছে, তাই ও খুব খুশি ছিল।
303
00:19:47,770 --> 00:19:49,650
আন্না লিবার্ট...
304
00:19:49,650 --> 00:19:53,530
দশ বছর আগে পূর্ব জার্মানি থেকে
পালিয়ে আসা সেই অফিসারের বাসায়...
305
00:19:53,530 --> 00:19:57,530
ঘটা হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া
যমজ বাচ্চাদের মধ্যে একজন।
306
00:19:58,530 --> 00:20:01,030
মোরাভিয়া প্রকাশনী
307
00:20:02,200 --> 00:20:05,120
আমাদের কাছে আর কোনো
কপি আছে বলে মনে হয়না।
308
00:20:05,920 --> 00:20:08,580
এমিল শের্বের "নামহীন এক দানব"...
309
00:20:08,580 --> 00:20:10,790
আমাদেরই প্রকাশনী থেকে বেরিয়েছিল, কিন্তু...
310
00:20:11,500 --> 00:20:13,960
যদি বইটা চেকোস্লোভাকিয়ার
আমলে প্রকাশিত হয়ে থাকে...
311
00:20:13,970 --> 00:20:17,260
তাহলে সেটা এই কোম্পানির আমার
আগেকার প্রেসিডেন্টের সময়ই হবে।
312
00:20:17,260 --> 00:20:19,930
এমিল শের্বে কি কোনো ছদ্মনাম?
313
00:20:20,350 --> 00:20:22,850
হ্যাঁ, সম্ভবত।
314
00:20:22,850 --> 00:20:25,680
তখন আরো কিছু ছদ্মনামও ছিল...
315
00:20:25,690 --> 00:20:28,020
কী যেন বোনাপার্টা...
316
00:20:28,020 --> 00:20:30,480
আর, ইয়াকভ ভিরোবেক।
317
00:20:30,480 --> 00:20:32,150
ক্লাউস পপ্পে আর...
318
00:20:32,780 --> 00:20:35,490
ক্লাউস পপ্পের বাক্স এখানেই আছে আসলে।
319
00:20:35,490 --> 00:20:37,820
কী? খুঁজে পেলেন দেখে অবাক হলাম!
320
00:20:37,820 --> 00:20:39,320
খুলতে পারি?
321
00:20:39,320 --> 00:20:40,700
অবশ্যই, খুলুন।
322
00:20:40,700 --> 00:20:43,910
ওখানে সম্ভবত কিছু পুরোনো স্কেচই আছে।
323
00:21:04,640 --> 00:21:05,600
একটা গর্ভবতী মহিলা...
324
00:21:07,520 --> 00:21:09,060
আর তারপর...
325
00:21:10,020 --> 00:21:12,060
বাচ্চা জন্মিয়েছে...
326
00:21:15,860 --> 00:21:17,570
একটা মেয়ে।
327
00:21:30,080 --> 00:21:31,370
যমজ...
328
00:21:35,630 --> 00:21:37,340
আচ্ছা।
329
00:21:37,340 --> 00:21:39,220
অনুবাদ করতে পেরেছেন?
330
00:21:39,880 --> 00:21:42,220
ধন্যবাদ, কমিশনার নেপেলা।
331
00:21:42,720 --> 00:21:46,220
ওহ, একটা জিনিস জানার ছিল,
এটা মাথায় বেশ ঘুরঘুর করছে।
332
00:21:46,220 --> 00:21:50,270
বইয়ের শেষের পৃষ্ঠাটা পড়তে পারবেন?
333
00:21:50,270 --> 00:21:52,650
আচ্ছা দেখি...
334
00:21:53,110 --> 00:21:55,820
"অবশেষে সে একটি নাম খুঁজে পেল..."
335
00:21:55,820 --> 00:21:59,690
"কিন্তু তাকে সেই নাম ধরে ডাকার
মতো আর কেউ রইল না।"
336
00:21:59,700 --> 00:22:00,780
"ইয়োহান"।
337
00:22:00,780 --> 00:22:03,070
"নামটি সত্যিই খুব সুন্দর।"
338
00:22:03,070 --> 00:22:05,330
কী অদ্ভুত বই...
339
00:22:05,330 --> 00:22:06,790
ইয়োহান।
340
00:22:07,540 --> 00:22:11,040
ইন্সপেক্টর লুঙ্গে, মাঝেমধ্যে আমার
সাথে ডিনার করলে কেমন হয়?
341
00:22:11,540 --> 00:22:14,210
কয়দিনের ছুটি নিয়েছেন আপনি?
342
00:22:14,210 --> 00:22:16,460
শুনুন।
343
00:22:16,460 --> 00:22:18,960
বিয়ারের বদলে কফি দিলে ভালো হয়।
344
00:22:20,970 --> 00:22:23,760
মনে হচ্ছে বেশ লম্বা ছুটি হতে চলেছে।
345
00:22:27,000 --> 00:22:34,000
অনুবাদক:
ফেরদৌস শুভ