1 00:00:20,650 --> 00:00:21,940 কী খবর, আন্না? 2 00:00:21,940 --> 00:00:23,770 বেশ ঠাণ্ডা পড়তে শুরু করেছে, তাই না? 3 00:00:26,570 --> 00:00:27,820 ওর আবার কী হলো? 4 00:00:27,820 --> 00:00:30,150 আজ কোনো কথা বলল না... 5 00:00:34,150 --> 00:00:34,800 আরে! 6 00:00:36,370 --> 00:00:37,910 কেবল কাজ থেকে ফিরলে, আন্না? 7 00:01:05,900 --> 00:01:06,320 নিনা! 8 00:01:11,530 --> 00:01:14,870 আশেপাশের সবগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। 9 00:01:15,620 --> 00:01:17,620 চলো হোটেলে ফিরে যাই, নিনা। 10 00:01:20,330 --> 00:01:21,370 কী হলো, নিনা? 11 00:01:23,370 --> 00:01:26,040 এই গলিতে যারা থাকেন... 12 00:01:26,040 --> 00:01:27,500 কেন যেন, তারা সবাই আমাকে চেনেন... 13 00:01:30,510 --> 00:01:31,920 তারা... 14 00:01:31,930 --> 00:01:33,880 আমাকে "আন্না" বলে ডাকছিলেন। 15 00:03:05,450 --> 00:03:10,630 Door To A Nightmare 16 00:03:13,780 --> 00:03:15,650 কী চলছে এখানে? 17 00:03:16,360 --> 00:03:20,410 যদিও এখানে এক সিরিয়াল মার্ডার কেসের সন্দেহভাজন, সুককে ভর্তি করা হয়েছে... 18 00:03:20,410 --> 00:03:23,030 কিন্তু আশেপাশে কোনো পুলিশ নজরদারি বসানো নেই। 19 00:03:23,040 --> 00:03:23,410 হ্যাঁ। 20 00:03:23,870 --> 00:03:26,910 যাইহোক, আমি একবার ভেতরে গিয়ে দেখি। 21 00:03:26,910 --> 00:03:27,660 হ্যাঁ। 22 00:03:27,660 --> 00:03:31,420 ভেতরে না গেলে তো আসল ব্যাপার বোঝা যাবেনা। 23 00:03:35,090 --> 00:03:37,050 এখানেও একই অবস্থা। 24 00:03:37,050 --> 00:03:39,630 চারপাশে পুলিশের কোনো চিহ্নই নেই। 25 00:03:41,090 --> 00:03:42,350 শুনছেন... 26 00:03:42,350 --> 00:03:46,220 সুক নামের একজন রোগী সম্ভবত এখানে ভর্তি আছেন। 27 00:03:47,060 --> 00:03:48,100 ইয়ান সুক। 28 00:03:48,100 --> 00:03:49,640 তিনি একজন ডিটেকটিভ। 29 00:03:49,650 --> 00:03:50,060 একজন ডিটেকটিভ? 30 00:03:50,480 --> 00:03:53,520 বার্নো স্ট্রিটের এক পরিত্যক্ত বিল্ডিংয়ে কিছু লোক আহত হয়েছিলেন। 31 00:03:53,520 --> 00:03:58,070 ওহ, যেখানে কিছু বেকার লোক মারামারিতে জড়িয়ে পড়েছিল, সেটা? 32 00:03:58,490 --> 00:03:59,900 বেকার লোক? 33 00:03:59,910 --> 00:04:00,780 মারামারি? 34 00:04:00,780 --> 00:04:01,910 হ্যাঁ। 35 00:04:01,910 --> 00:04:04,700 খবরে যা বলছিল, আমরা তার কিছু বুঝিনি, কিন্তু... 36 00:04:04,700 --> 00:04:06,450 মনে হয় এসব বলেই ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। 37 00:04:07,160 --> 00:04:09,660 তো, তারা কোন রুমে আছেন? 38 00:04:10,000 --> 00:04:11,750 তারা খুব বাজেভাবে আহত হয়েছিলেন, কিন্তু... 39 00:04:11,750 --> 00:04:13,670 কিন্তু চিকিৎসা দেওয়ার পর, তাদের অন্য কোথাও বদলি করা হয়েছে। 40 00:04:14,710 --> 00:04:15,800 বদলি? 41 00:04:15,800 --> 00:04:16,300 কোথায়? 42 00:04:16,630 --> 00:04:18,010 জানিনা। 43 00:04:18,010 --> 00:04:20,800 একটা অ্যাম্বুলেন্স এসে সেই ছয়জনকে নিয়ে গেছে। 44 00:04:21,140 --> 00:04:24,970 আমাদের উপরও তো ছয় জনই হামলা করেছিল। 45 00:04:24,970 --> 00:04:26,260 আর সুকের ব্যাপারটা? 46 00:04:26,270 --> 00:04:27,310 ডিটেকটিভ সুকের কী হয়েছে? 47 00:04:27,850 --> 00:04:30,310 তার গুলি লেগেছিল। 48 00:04:30,310 --> 00:04:33,810 গুলি লাগা কাউকে আমাদের এখানে ভর্তি করা হয়নি। 49 00:04:34,190 --> 00:04:38,320 ইয়ান সুক নামের কোনো রোগীকে এখানে আনার কোনো তথ্য নেই আপনাদের কাছে? 50 00:04:40,530 --> 00:04:41,070 জ্বী না। 51 00:04:45,660 --> 00:04:49,540 একটি টেপ এবং ৫১১ কিন্ডারহাইম সংক্রান্ত গবেষণাপত্র... 52 00:04:49,790 --> 00:04:50,790 হ্যাঁ... 53 00:04:50,790 --> 00:04:53,830 পেট্রোভ, ৫১১ কিন্ডারহাইমের সাবেক পরিচালক... 54 00:04:53,830 --> 00:04:57,040 তিনি প্রাগে একটি অবৈধ অনাথাশ্রম চালাতেন... 55 00:04:57,050 --> 00:04:58,550 মারা যাওয়ার আগের মুহূর্তে তিনি আমাকে সেসব দিয়ে যান। 56 00:04:59,210 --> 00:05:02,550 আর কে আসলে সেগুলোর পেছনে পড়ে আছে? 57 00:05:02,550 --> 00:05:04,760 সত্যি বলতে, আমি ঠিক জানিনা। 58 00:05:04,760 --> 00:05:10,930 কিন্তু সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশ যে সেসব পেতে মরিয়া হয়ে উঠেছে তা স্পষ্ট! 59 00:05:10,930 --> 00:05:14,100 এখন সেই কাগজপত্র আর টেপটা কোথায় আছে? 60 00:05:14,100 --> 00:05:15,610 আমার কাছে নেই। 61 00:05:15,610 --> 00:05:17,060 একটা নির্দিষ্ট জায়গায় ওসব রাখা আছে। 62 00:05:17,820 --> 00:05:21,110 সেগুলোর কারেণেই, ডিটেকটিভ সুক গুরুতরভাবে আহত হলেন... 63 00:05:21,110 --> 00:05:23,070 আর তাকে হাসপাতাল থেকেও অপহরণ করা হলো। 64 00:05:23,660 --> 00:05:24,780 এই লোকগুলো... 65 00:05:24,780 --> 00:05:28,830 কে জানে, ওসব নিজেদের হাতে পেতে ওরা সুকের সাথে কী না কী করবে... 66 00:05:32,620 --> 00:05:33,580 বড্ড ঝামেলায় পড়া গেল... 67 00:05:34,080 --> 00:05:38,500 কাগজপত্রগুলোতে কী লেখা আছে? 68 00:05:38,500 --> 00:05:44,090 কাগজপত্রগুলো একটি নামের তালিকা আর গবেষণার তথ্যে ভর্তি ছিল... 69 00:05:44,430 --> 00:05:46,220 ঠিকমতো দেখিনি। 70 00:05:46,220 --> 00:05:48,300 আমি শুধু টেপটার কিছু অংশ শুনেছিলাম... 71 00:05:49,180 --> 00:05:50,930 কী রেকর্ড করা ছিল তাতে? 72 00:05:51,680 --> 00:05:52,640 একটি বাচ্চার গলা... 73 00:05:52,890 --> 00:05:53,640 একটি বাচ্চা? 74 00:05:54,600 --> 00:05:58,770 তাকে সম্ভবত ওষুধ প্রয়োগ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। 75 00:05:58,770 --> 00:06:02,650 যখন তাকে তার নাম জিজ্ঞাসা করা হলো, সে বলল "ইয়োহান"। 76 00:06:05,200 --> 00:06:06,910 কী হলো, ডা. তেনমা? 77 00:06:07,200 --> 00:06:10,160 ৫১১ কিন্ডারহাইম... 78 00:06:10,160 --> 00:06:11,910 গবেষণাপত্র... 79 00:06:12,540 --> 00:06:13,580 ইয়োহান... 80 00:06:15,040 --> 00:06:16,120 টেপটা এখন কোথায় আছে? 81 00:06:22,510 --> 00:06:24,130 আমাদের সাথে আসতে পারবেন, প্লিজ? 82 00:06:25,090 --> 00:06:26,760 সুক কোথায়? 83 00:06:26,760 --> 00:06:28,970 আমাদের মধ্যে কিছু বোঝাপড়া সারতে হবে। 84 00:06:29,220 --> 00:06:29,970 সুক কোথায়? 85 00:06:31,180 --> 00:06:32,810 আমাদের সাথে আসবেন প্লিজ? 86 00:06:36,650 --> 00:06:37,810 আমি ঠিক আছি, কিন্তু... 87 00:06:38,270 --> 00:06:39,730 ডা. তেনমা... 88 00:06:39,730 --> 00:06:42,650 আপনার আর এসবের মধ্যে জড়ানোর তো কোনো কারণ নেই। 89 00:06:42,650 --> 00:06:43,940 না। 90 00:06:43,940 --> 00:06:49,320 আমিও সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশদের কিছু জিজ্ঞাসা করতে চাই। 91 00:06:49,660 --> 00:06:52,370 আপনি কী করতে চাচ্ছেন? 92 00:06:56,170 --> 00:07:01,500 সমস্যা হচ্ছে, এই লোকগুলো আদৌও মুখ খুলবে কি-না। 93 00:07:12,180 --> 00:07:16,180 ডিনারের জন্য ধরে আনলেন নাকি? 94 00:07:22,150 --> 00:07:23,650 স্বাগতম। 95 00:07:23,650 --> 00:07:24,820 এইদিকে আসুন, প্লিজ। 96 00:07:25,570 --> 00:07:26,780 এই লোকটা... 97 00:07:26,780 --> 00:07:30,410 সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশের কোনো হোমরা-চোমরা ব্যক্তি বলে মনে হচ্ছে। 98 00:07:30,950 --> 00:07:33,370 হ্যাঁ, আমি একটা সংবাদপত্র থেকে তাদের ব্যাপারে জানতে পেরেছি। 99 00:07:33,370 --> 00:07:34,910 উনি কর্নেল কারেল রাঙ্কে। 100 00:07:34,910 --> 00:07:37,410 তো, পালের গোদা নিজেই আমাদের সামনে আসল। 101 00:07:40,080 --> 00:07:44,340 আমার লোকেরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকলে দুঃখিত। 102 00:07:44,340 --> 00:07:47,920 আমাদের সংগঠনের মধ্যের কিছু সমস্যার কারণে আমরা এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছি। 103 00:07:49,090 --> 00:07:52,510 আমরা বর্তমানে খুব খারাপভাবে ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। 104 00:07:52,510 --> 00:07:54,430 আপনাদের দ্বারা, এবং সমাজের দ্বারা। 105 00:07:55,470 --> 00:07:58,430 যেন আমরা কোনো খুনির দল। 106 00:07:59,350 --> 00:08:00,140 সুক কোথায়? 107 00:08:00,520 --> 00:08:03,560 তাকে আমাদের জানাশোনা এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 108 00:08:03,570 --> 00:08:05,570 তার কোনো ক্ষতি করা হয়নি। 109 00:08:05,570 --> 00:08:07,860 আমাদেরকে ভুল বুঝবেন না। 110 00:08:07,860 --> 00:08:11,660 আমরা এই কেসে একজনকেও হত্যা করিনি। 111 00:08:11,870 --> 00:08:13,320 আর সেই মেয়েটা? 112 00:08:13,330 --> 00:08:14,410 মেয়ে? 113 00:08:14,410 --> 00:08:19,000 ঐ সোনালীচুলো মেয়েটা আপনার কথা মতো কাজ করছে না? 114 00:08:19,000 --> 00:08:20,750 আমরাও তার কর্মকাণ্ডের খবর পেয়েছি, কিন্তু... 115 00:08:20,750 --> 00:08:23,330 তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 116 00:08:23,340 --> 00:08:25,420 তার কারণে আমরাও বেশ অসুবিধায় পড়ে গেছি। 117 00:08:26,090 --> 00:08:28,420 আমরা মানুষের জীবন নিতে চাইনা। 118 00:08:29,800 --> 00:08:33,930 আমার জার্মানির এক বন্ধু সেই কাগজপত্রগুলো এবং টেপটা চায়। 119 00:08:33,930 --> 00:08:37,310 তাই আমরা কয়েকবার পেট্রোভের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। 120 00:08:37,720 --> 00:08:40,180 কিন্তু তারপরই তাকে মেরে ফেলা হলো। 121 00:08:40,190 --> 00:08:42,730 মনে হচ্ছে এসবের মধ্যে প্রচুর টাকা-পয়সাও জড়িয়ে আছে। 122 00:08:42,730 --> 00:08:45,820 হ্যাঁ, এটা একপ্রকার ব্যাবসা। 123 00:08:45,820 --> 00:08:48,280 আমি শুধু ব্যাবসা নিয়ে কথা বলতে চাই। 124 00:08:49,190 --> 00:08:52,160 আমি সুককে ফিরিয়ে দেওয়ার বদলে কাগজপত্রগুলো এবং টেপটা চাই। 125 00:08:52,410 --> 00:08:54,410 ওগুলো কোথায় আছে আমি জানিনা। 126 00:08:54,830 --> 00:08:56,910 এসব কথা বলবেন না। 127 00:09:02,620 --> 00:09:05,920 অমন কিছুর কখনোই পুনরাবৃত্তি হওয়া উচিত নয়... 128 00:09:06,340 --> 00:09:08,630 যদি অমন কিছুর অস্তিত্ব পৃথিবীতে থাকে... 129 00:09:08,630 --> 00:09:10,630 কী ঘটে যেতে পারে তা কেউ জানেনা... 130 00:09:11,180 --> 00:09:14,010 অমন কিছুর পুনরাবৃত্তি কখনোই ঘটা উচিত নয়। 131 00:09:14,470 --> 00:09:17,810 এখন এসব কথা বাদ দিন। 132 00:09:17,810 --> 00:09:21,890 আমাদের আলাপ-আলোচনার সাথে এসবের কোনো সম্পর্ক নেই। 133 00:09:21,890 --> 00:09:24,020 কারণ আমিও সেখানে ছিলাম... 134 00:09:25,940 --> 00:09:30,860 কারণ আমিও ৫১১ কিন্ডারহাইমে ছিলাম... 135 00:09:36,910 --> 00:09:38,740 আপনার বয়স কত? 136 00:09:40,580 --> 00:09:42,250 কবে সেখান থেকে ছাড়া পেয়েছিলেন? 137 00:09:43,120 --> 00:09:46,630 সম্ভবত, তখন আমার বয়স ছিল চৌদ্দ। 138 00:09:46,630 --> 00:09:48,960 সেটা ত্রিশ বছর আগের কথা। 139 00:09:48,960 --> 00:09:50,090 কবে আপনাকে সেখানে ভর্তি করা হয়েছিল? 140 00:09:50,090 --> 00:09:51,510 কে জানে? 141 00:09:51,510 --> 00:09:53,630 সম্ভবত যখন আমার বয়স সাত কিংবা আট। 142 00:09:53,630 --> 00:09:55,720 ১৯৬৩ সালের দিকে তাহলে? 143 00:09:56,470 --> 00:09:58,010 জানিনা। 144 00:10:00,180 --> 00:10:02,480 এই বাচ্চাটাকে চেনেন? 145 00:10:06,480 --> 00:10:09,020 আমার ভাগ্নে। 146 00:10:09,020 --> 00:10:10,610 ৬০-এর দশকের শুরুর দিকে... 147 00:10:10,610 --> 00:10:16,820 আমি একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বার্লিনের চেকোস্লোভাকিয়া দূতাবাসে ছিলাম। 148 00:10:17,240 --> 00:10:19,580 আমার একটা ছোট বোন ছিল। 149 00:10:19,580 --> 00:10:21,830 ও এক জার্মানকে বিয়ে করে। 150 00:10:21,830 --> 00:10:28,040 কিন্তু সে আর তার স্বামী বার্লিন প্রাচীর পার করে পালাবার চেষ্টা করে, আর তাদের গুলি করে মারা হয়। 151 00:10:28,040 --> 00:10:30,710 শুধু ছেলেটাই প্রাণে বেঁচে যায়। 152 00:10:32,260 --> 00:10:34,880 আমি ওকে সেখানে ভর্তি করাই। 153 00:10:35,380 --> 00:10:39,850 কাগজে-কলমে, তাদের বাচ্চাদের জন্য একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করার কথা ছিল। 154 00:10:39,850 --> 00:10:41,930 শিক্ষার জন্য এক আদর্শ পরিবেশ, যেখানে বাচ্চাদের... 155 00:10:41,930 --> 00:10:47,810 ভবিষ্যতে সমাজতন্ত্রের দায়িত্ব নিজেদের কাঁধে নিতে পারে, এমন দক্ষতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা হবে। 156 00:10:49,860 --> 00:10:57,070 বাচ্চাটাকে ৫১১ কিন্ডারহাইমে ভর্তি করতে সবধরণের কাগজপত্রে আমি সই করেছিলাম... 157 00:10:59,030 --> 00:10:59,700 আমি জানিনা। 158 00:11:02,370 --> 00:11:04,410 আমার কোনো কিছু মনে নেই। 159 00:11:04,410 --> 00:11:06,080 আমি যাওয়ার আগে বা পরে... 160 00:11:06,080 --> 00:11:07,540 সেখানে যা কিছু ঘটেছিল... 161 00:11:07,540 --> 00:11:09,710 আমার তার কোনো কিছুই মনে নেই। 162 00:11:10,090 --> 00:11:12,920 আমি আমার আসল নামটাও জানিনা... 163 00:11:14,470 --> 00:11:16,050 আপনি... 164 00:11:16,720 --> 00:11:19,930 আপনি খুব ভয়ঙ্কর একটি জিনিস থেকে টাকা উসুল করার কথা ভাবছেন। 165 00:11:20,640 --> 00:11:26,140 এমনকি নিজের ভাগ্নের উপর চালানো পরীক্ষার তথ্যও আপনি বেচতে চাচ্ছেন! 166 00:11:30,440 --> 00:11:32,440 আমরা আমাদের মূল কথা থেকে সরে এসেছি। 167 00:11:32,440 --> 00:11:35,650 আমি আপনাকে এটাকে কোনো লাভজনক ব্যাবসা হিসেবেই ভাবতে বলব। 168 00:11:39,740 --> 00:11:41,450 বুঝেছি। 169 00:11:41,450 --> 00:11:44,700 আজ আপনারা যেতে পারেন। 170 00:11:49,920 --> 00:11:51,920 আমি আপনাদের উত্তরের আশায় রইলাম। 171 00:11:52,630 --> 00:11:54,630 উনাদেরকে যত্নসহকারে রেখে এসো। 172 00:11:59,130 --> 00:12:00,760 আপনি কী করবেন? 173 00:12:00,760 --> 00:12:03,810 এই মুহূর্তে, সুককে উদ্ধার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 174 00:12:04,680 --> 00:12:05,970 আপনি যদি তার কথায় রাজি হন... 175 00:12:05,970 --> 00:12:07,810 উনি সুককে ছেড়ে দেবেন বলেই মনে হচ্ছে। 176 00:12:14,610 --> 00:12:15,320 মি. গ্রিমার... 177 00:12:16,150 --> 00:12:17,400 কোকোয়া... 178 00:12:21,740 --> 00:12:22,820 মনে পড়েছে... 179 00:12:25,740 --> 00:12:27,200 আমার মনে পড়েছে! 180 00:12:30,170 --> 00:12:30,710 মি. গ্রিমার! 181 00:12:35,710 --> 00:12:38,090 সপ্তাহে একবার আমাদের কোকোয়া খেতে দেওয়া হতো! 182 00:12:38,090 --> 00:12:39,720 ও প্রতি সপ্তাহের কোকোয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত! 183 00:12:44,760 --> 00:12:47,470 একবার আমার জ্বর হয়েছিল, আর আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম... 184 00:12:47,470 --> 00:12:49,230 ও আমার জন্য কোকোয়া নিয়ে এসেছিল! 185 00:12:49,230 --> 00:12:50,810 তার নিজের ভাগের কোকোয়া... 186 00:12:50,810 --> 00:12:52,270 ও সেটা অতোটা পছন্দ করত তবুও! 187 00:12:54,020 --> 00:12:55,610 খুব মজাদার ছিল... 188 00:12:55,610 --> 00:12:58,730 আমি তার আগে কখনো অতো মজাদার কোকোয়া খাইনি... 189 00:12:58,740 --> 00:13:02,410 তাই আমিও তার জন্য কিছু করতে চাইলাম। 190 00:13:02,410 --> 00:13:04,280 তখন ও বলল... 191 00:13:05,280 --> 00:13:07,790 ও বলল আমি যেন ওকে মনে রাখি। 192 00:13:08,870 --> 00:13:12,170 সেই সময়, আমাদের মধ্যে এর বেশ প্রচলন ছিল। 193 00:13:12,170 --> 00:13:15,670 আমরা নিজেদের কথা আমাদের বন্ধুদের বলতাম। 194 00:13:15,670 --> 00:13:17,300 আমরা ঠিক বুঝতাম না... 195 00:13:17,300 --> 00:13:19,010 কিন্তু প্রতিদিনের অদ্ভুত ক্লাসগুলোর কারণে... 196 00:13:19,010 --> 00:13:23,050 আমাদের স্মৃতি ধীরে ধীরে মুছে যাচ্ছিল। 197 00:13:23,140 --> 00:13:26,550 এমনকি নিজেদের নামও আমাদের ভুলে যাবার আশংকা ছিল... 198 00:13:26,560 --> 00:13:29,220 তাই... 199 00:13:29,220 --> 00:13:31,810 আমরা নিজেদের কথা নিজেদের বন্ধুদের মনে রাখতে বলতাম! 200 00:13:32,810 --> 00:13:34,560 ও কোকোয়া ভালোবাসতো... 201 00:13:34,560 --> 00:13:35,730 ও ছবি আঁকতে ভালোবাসতো... 202 00:13:35,730 --> 00:13:37,730 আর ও পোকামাকড় ভালোবাসতো! 203 00:13:37,730 --> 00:13:40,780 কিন্তু ও পোকামাকড় সংগ্রহ করা পছন্দ করত না, কারণ তাতে পোকাগুলোকে মারতে হতো। 204 00:13:41,360 --> 00:13:44,280 ও যেবার ওর বাবা-মার সাথে জঙ্গলে গিয়েছিল, সেবার খুব মজা করেছিল। 205 00:13:44,700 --> 00:13:45,990 ও অনেকগুলো প্রজাপতি ধরেছিল। 206 00:13:45,990 --> 00:13:49,040 কিন্তু বাড়ি ফেরার পথে, ও প্রজাপতিগুলোকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছিল। 207 00:13:49,580 --> 00:13:53,330 ওর স্বপ্ন ছিল পতঙ্গবিশারদ হওয়া ! 208 00:13:57,090 --> 00:13:58,090 ওর... 209 00:13:59,340 --> 00:14:00,800 ওর নাম ছিল... 210 00:14:01,590 --> 00:14:04,010 অ্যাডলফ রাইনহার্ট! 211 00:14:11,810 --> 00:14:14,020 সে-ই আমার ভাগ্নে। 212 00:14:28,870 --> 00:14:29,530 বাসায় স্বাগতম 213 00:14:32,500 --> 00:14:35,290 তার কাছে কোনো কিছু লুকাবে না। 214 00:14:45,800 --> 00:14:47,300 মানুষ যা চায়... 215 00:14:49,010 --> 00:14:51,600 তা-ই হতে পারে। 216 00:14:54,390 --> 00:14:56,480 চিয়ার্স! 217 00:14:59,980 --> 00:15:01,480 স্বাগতম 218 00:15:02,070 --> 00:15:03,740 স্বাগতম 219 00:15:04,450 --> 00:15:06,150 স্বাগতম 220 00:15:11,290 --> 00:15:12,490 কী হলো, নিনা? 221 00:15:13,290 --> 00:15:14,200 আমি... 222 00:15:15,540 --> 00:15:17,710 আমি এই জায়গাটা চিনি... 223 00:15:18,840 --> 00:15:20,710 এখানে আসার রাস্তাটা... 224 00:15:21,880 --> 00:15:23,710 চারপাশের দৃশ্য... 225 00:15:26,340 --> 00:15:27,720 এই সাইনবোর্ড... 226 00:15:28,390 --> 00:15:30,050 আমি সব কিছু চিনি... 227 00:15:30,050 --> 00:15:32,310 তুমি আগে এখানে থাকতে? 228 00:15:32,310 --> 00:15:34,020 জানিনা। 229 00:15:34,020 --> 00:15:35,020 শুধু... 230 00:15:35,020 --> 00:15:36,600 শুধু? 231 00:15:36,600 --> 00:15:38,060 আমার ভয় করছে... 232 00:15:43,440 --> 00:15:45,820 তুমি এই দরজাটাও চেনো? 233 00:15:45,820 --> 00:15:47,280 আমি জানিনা... 234 00:15:47,280 --> 00:15:48,160 কিন্তু... 235 00:15:51,990 --> 00:15:53,540 আমার ভয় করছে... 236 00:16:11,430 --> 00:16:12,350 এই সিঁড়ি... 237 00:16:13,560 --> 00:16:15,560 আমি এগুলোও চিনি... 238 00:16:22,610 --> 00:16:23,900 মি. গ্রিমার। 239 00:16:23,900 --> 00:16:25,650 কাল সারারাত ধরে ভাবলাম। 240 00:16:25,650 --> 00:16:27,900 আমার আপনাকে কিছু বলার আছে। 241 00:16:29,070 --> 00:16:30,780 ডা. তেনমা। 242 00:16:30,780 --> 00:16:33,330 সেই কাগজপত্র বা টেপের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। 243 00:16:33,580 --> 00:16:34,990 না, আমিও... 244 00:16:34,990 --> 00:16:37,330 আমাদের কথা বলার সময় হবে বলে মনে হচ্ছেনা। 245 00:16:37,750 --> 00:16:41,080 মনে হচ্ছে একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত ওরা শান্তি পাবেনা। 246 00:16:41,540 --> 00:16:46,380 সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশ নিজেরাই কষ্ট করে এখানে এসে পড়েছে। 247 00:16:49,380 --> 00:16:51,930 সবকিছু ভালো করে ভাবলেন তো? 248 00:16:52,300 --> 00:16:53,470 হ্যাঁ। 249 00:16:53,470 --> 00:16:56,810 আপনাকে গবেষণার কাগজপত্র বা টেপ, কোনোটাই দেওয়ার ইচ্ছে আমার নেই। 250 00:17:00,190 --> 00:17:03,360 ডিটেকটিভ সুকের কী হলো তা নিয়ে আপনার কোনোই মাথাব্যথা নেই? 251 00:17:03,360 --> 00:17:04,900 যদি সুকের সাথে কিছু হয়... 252 00:17:05,230 --> 00:17:08,900 গবেষণাপত্র আর টেপটা চিরদিনের জন্য উধাও হয়ে যাবে। 253 00:17:09,400 --> 00:17:12,570 এমন অর্থহীন কথাবার্তা শুরু করবেন না। 254 00:17:12,570 --> 00:17:13,910 কিন্তু... 255 00:17:14,370 --> 00:17:16,910 আমি আপনাকে টেপটা শুনতে দিতে পারি। 256 00:17:19,910 --> 00:17:21,000 একটা শর্তে। 257 00:17:21,000 --> 00:17:26,250 আপনার যে জার্মান বন্ধু এসব কিনতে চাচ্ছে, তার সাথে ব্যাবসা করার কথা আপনাকে ভুলে যেতে হবে। 258 00:17:26,250 --> 00:17:29,630 যদি নিজের কৌতুহল বশত টেপটা শুনতে চান... 259 00:17:29,630 --> 00:17:31,430 তাহলে আমি আপনাকে তা শুনতে দেবো। 260 00:17:32,470 --> 00:17:33,640 না... 261 00:17:33,640 --> 00:17:34,800 ৫১১ কিন্ডারহাইমে পাঠানো... 262 00:17:35,810 --> 00:17:39,810 নিজের ভাগ্নের খাতিরেই, আপনার টেপটা শোনা উচিত। 263 00:17:40,310 --> 00:17:44,810 টেপে রেকর্ড করা, ইয়োহান নামের সেই ছেলেটার কথাগুলো আপনার শোনা উচিত। 264 00:17:45,190 --> 00:17:47,020 আপনি এই চুক্তি করতে চাচ্ছেন? 265 00:17:47,320 --> 00:17:49,690 আমি কোনো চুক্তি করতে চাচ্ছিনা। 266 00:17:49,690 --> 00:17:51,150 প্লিজ থামুন! 267 00:17:51,820 --> 00:17:54,740 আমাদের এসবের সময় নেই! 268 00:17:54,740 --> 00:17:56,740 আমরা এখানে বসে কথা বলতে বলতে... 269 00:17:56,740 --> 00:17:59,660 এই টেপের কারণে এর মধ্যে কেউ মারাও যেতে পারে। 270 00:18:00,870 --> 00:18:04,420 আপনার চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশের সাথে জড়িত কতজন লোককে... 271 00:18:04,420 --> 00:18:06,670 খুন করা হয়েছে বলে আপনার মনে হয়? 272 00:18:07,420 --> 00:18:10,170 কে তাদের মেরেছে বলে আপনার মনে হয়? 273 00:18:11,220 --> 00:18:14,470 সে-ই, যে কিনা এই টেপটা পাবার জন্য মরিয়া। 274 00:18:14,470 --> 00:18:17,390 এই টেপে যার কথা রেকর্ড করা আছে... 275 00:18:17,890 --> 00:18:18,510 ইয়োহান! 276 00:18:20,350 --> 00:18:22,310 ডা. তেনমা... 277 00:18:22,310 --> 00:18:24,730 আপনি যা বলছেন তার কিছুই আমার মাথায় ঢুকছে না। 278 00:18:25,100 --> 00:18:25,980 না জানার ভান করবেন না! 279 00:18:26,810 --> 00:18:30,690 এই টেপে কী আছে, আপনি নিশ্চয় তা আপনার জার্মান বন্ধুর কাছে জানতে চেয়েছেন! 280 00:18:31,320 --> 00:18:33,570 সে আপনাকে উত্তরে কী বলছে?! 281 00:18:35,530 --> 00:18:35,550 "মন্সটারের আসল পরিচয়..." 282 00:18:37,700 --> 00:18:38,700 সে এটুকুই শুধু বলেছে। 283 00:18:40,370 --> 00:18:43,460 আমি আপনাদের এসবে জড়াতে চাচ্ছিলাম না... 284 00:18:44,080 --> 00:18:46,250 কিন্তু, আমি আপনাদের সবকিছু বলব। 285 00:18:46,250 --> 00:18:48,840 আমি চাইনা আর কেউ মারা যাক। 286 00:18:51,050 --> 00:18:52,920 এসবের শুরু দশ বছর আগে... 287 00:18:59,760 --> 00:19:01,680 আচ্ছা। 288 00:19:01,680 --> 00:19:04,810 তো, ইয়োহান তার আসল পরিচয় খুঁজতে খুঁজতে... 289 00:19:04,810 --> 00:19:07,150 প্রাগে এসে পৌঁছেছে। 290 00:19:07,150 --> 00:19:09,020 জানিনা... 291 00:19:09,020 --> 00:19:13,150 ও সম্ভবত ওর অতীতের সবকিছু মুছে ফেলতে চাইছে। 292 00:19:13,150 --> 00:19:15,990 আপনারা পনেরো বছর আগে কী করেছিলেন?! 293 00:19:17,450 --> 00:19:21,200 মিখালস্কা এলাকায় চেদক ব্রিজের কাছে একটি পরিবার বাস করত। 294 00:19:21,200 --> 00:19:24,120 একদিন, সিক্রেট পুলিশ তাদের ধরে নিয়ে যায়। 295 00:19:24,580 --> 00:19:27,290 তিনটি ব্যাঙের সাইনবোর্ডওয়ালা বাড়িটা থেকে ইয়োহানকে ধরে নিয়ে যাওয়ার পর... 296 00:19:27,290 --> 00:19:28,830 আপনারা ওর সাথে কী করেছিলেন? 297 00:19:32,510 --> 00:19:33,340 এই সিঁড়ি... 298 00:19:36,880 --> 00:19:38,340 ভাইয়া... 299 00:19:40,600 --> 00:19:41,970 কী হলো, নিনা? 300 00:19:43,220 --> 00:19:46,270 এই সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে... 301 00:19:46,270 --> 00:19:47,940 তাকে নিয়ে যাওয়া হয়েছিল... 302 00:19:47,940 --> 00:19:48,310 কাকে? 303 00:19:50,860 --> 00:19:52,270 আমার ভাইকে... 304 00:19:53,030 --> 00:19:58,490 এটা সত্যি যে, আমি তখন এমন পদে ছিলাম যে, সবধরণের তথ্যই আমি পেতাম... 305 00:19:58,490 --> 00:20:00,490 কিন্তু সেই থ্রি ফ্রগস... 306 00:20:00,490 --> 00:20:02,530 আর সেই পরিবারকে তুলে নিয়ে যাওয়া... 307 00:20:02,540 --> 00:20:04,200 এসব সম্পর্কে আমি কিছুই জানিনা। 308 00:20:04,200 --> 00:20:06,460 না জানার নাটক করবেন না! 309 00:20:06,460 --> 00:20:10,040 অবশ্যই, এমন কিছু তথ্যও ছিল যা আমার হাতে পৌঁছোতো না... 310 00:20:10,630 --> 00:20:12,130 যেমন, ঐ লোকটার কাজগুলো। 311 00:20:12,920 --> 00:20:16,380 সে সিক্রেট পুলিশের কোন বিভাগে কাজ করত, তা আমি জানতাম না... 312 00:20:16,380 --> 00:20:19,890 সে কার অধীনে কাজ করত তা-ও আমি জানতাম না। 313 00:20:21,800 --> 00:20:28,190 কোনো কারণে, সে কোনো উর্ধতন কর্মকর্তাকে না জানিয়েই নিজের ইচ্ছামত যে কাউকে আটক করতে পারত... 314 00:20:28,190 --> 00:20:31,940 তার ওসব কাজের মানে কিছুই আমি বুঝতাম না। 315 00:20:31,940 --> 00:20:34,070 যদিও সে কেবলমাত্র একজন লেফটেন্যান্ট ছিল... 316 00:20:34,070 --> 00:20:38,200 তাকে তার অফিসের কাছেই একটি বিলাসবহুল বাড়ি দেওয়া হয়েছিল। 317 00:20:38,200 --> 00:20:39,450 হ্যাঁ... 318 00:20:39,450 --> 00:20:43,200 লোকে তাকে "রেড রোজ ম্যানশনের মালিক" নামেও চিনত। 319 00:20:43,580 --> 00:20:46,950 আপনি বলছেন, সে এসবে জড়িত ছিল? 320 00:20:46,950 --> 00:20:50,420 সে ছিল শান্ত এবং মার্জিত ব্যবহারের অধিকারী। 321 00:20:51,170 --> 00:20:52,540 সে কখনো ইউনিফর্ম পরতো না... 322 00:20:52,540 --> 00:20:54,420 সে চা আর কেক পছন্দ করত। 323 00:20:55,130 --> 00:20:56,000 তার নাম কী ছিল?! 324 00:20:57,720 --> 00:20:59,510 ফ্রানৎস বোনাপার্টা। 325 00:20:59,840 --> 00:21:02,010 ফ্রানৎস... বোনাপার্টা... 326 00:21:02,850 --> 00:21:05,930 কিন্তু, এটা তার আসল নাম কি-না তা আমি জানিনা... 327 00:21:05,930 --> 00:21:08,020 কারণ তার একটা ছদ্মনামও ছিল। 328 00:21:08,730 --> 00:21:09,520 ছদ্মনাম? 329 00:21:10,140 --> 00:21:13,020 সে একটা পিকচার বুকের লেখক ছিল। 330 00:21:17,360 --> 00:21:18,780 এই দরজটা দেখেও তোমার ভয় করছে? 331 00:21:19,360 --> 00:21:20,530 আমি... 332 00:21:22,990 --> 00:21:24,370 আমি... 333 00:21:24,370 --> 00:21:26,030 এখানে বসে একটা পিকচার বুক পড়ছিলাম, আর... 334 00:21:28,960 --> 00:21:30,750 কেউ একজন দরজা খুলল... 335 00:21:31,540 --> 00:21:33,710 আর ভেতরে এলো... 336 00:21:38,880 --> 00:21:39,510 একটা পিকচার বুক? 337 00:21:39,840 --> 00:21:40,670 হ্যাঁ। 338 00:21:40,680 --> 00:21:43,180 বেশ অদ্ভুদ ছিল সেই পিকচার বুকটা। 339 00:21:43,180 --> 00:21:45,510 বইটার নাম "এক নামহীন দানব" বা এমন কিছু একটা ছিল। 340 00:21:49,390 --> 00:21:51,440 এখানে কিছুই নেই, নিনা। 341 00:21:54,730 --> 00:21:57,900 কীসের স্মৃতি... এসব...? 342 00:21:58,480 --> 00:22:02,400 আমার এখানে বসে একটা পিকচার বুক পড়ার কথা, কিন্তু... 343 00:22:02,950 --> 00:22:06,910 যে দরজাটা খুলে ভেতরে এলো... 344 00:22:06,910 --> 00:22:08,410 সে আমিই। 345 00:22:16,920 --> 00:22:20,670 আমি নিজেকেই নিজে স্বাগতম জানাচ্ছিলাম? 346 00:22:25,550 --> 00:22:26,930 বাসায় স্বাগতম 347 00:22:26,950 --> 00:22:33,950 অনুবাদক: ফেরদৌস শুভ