1 00:00:19,000 --> 00:00:35,000 জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপঃ THAMBI: CINEMATIC PARADISE 2 00:00:40,000 --> 00:01:25,000 অনুবাদ করেছেনঃ- তানভীর আহাম্মেদ লিওন 3 00:01:36,137 --> 00:01:38,199 - শুভ বিকাল, ডিটেকটিভ। - কাজ কেমন চলছে, প্যাট্রিস? 4 00:01:38,223 --> 00:01:40,475 - ভালোই। আপনার জন্য কল আছে। - চমৎকার, আমার রুমে পাঠাও। 5 00:01:42,977 --> 00:01:47,023 কলোরাডো তে '৯৩ এর মডেলের ৭৭ টা মাজদা গাড়ি আছে। 6 00:01:47,107 --> 00:01:49,859 আমি চাই অফিসারদের একটা টিম সবগুলোর ছবি জোগাড় করুক। 7 00:01:49,943 --> 00:01:51,861 ফলে, ম্যাকার্থির উকিল যখন বলবে, 8 00:01:51,945 --> 00:01:53,947 "আমরা কিভাবে জানলাম, ভিডিওর মাজদাটাই মাকার্থিরটা।" 9 00:01:54,030 --> 00:01:56,592 আমরা বলতে পারবো এই রাজ্যে ম্যাকার্থির মাজদাতেই শুধুমাত্র ... 10 00:01:56,616 --> 00:01:59,577 - ঐ দাগগুলো ছিল। - হ্যাঁ, ডিটেকটিভ পার্কার। 11 00:01:59,661 --> 00:02:02,163 আমি ডিটেকটিভ রাসমুসান বলছি, ওয়েস্টমিনিস্টার, কলোরাডো থেকে। 12 00:02:02,247 --> 00:02:03,248 কেমন আছেন? 13 00:02:03,331 --> 00:02:05,834 খারাপ না। কী সাহায্যের প্রয়োজন? 14 00:02:05,917 --> 00:02:08,378 আসলে, আমার মনে হয়, আমি বরং আপনাকে কিছু সাহায্য করতে পারি। 15 00:02:08,461 --> 00:02:11,881 আমরা সম্প্রতি কলোরাডোতে একজন সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছি। 16 00:02:11,965 --> 00:02:13,984 - চমৎকার। - হ্যাঁ, ধন্যবাদ। 17 00:02:14,008 --> 00:02:16,719 এবং তার জিনিসপত্র ঘাঁটাঘাঁটির সময়, আমরা কিছু প্রমাণাদি পাই, 18 00:02:16,803 --> 00:02:19,681 যেটা আপনার কয়েক বছর আগের একটা আনসলভড কেসের সাথে সম্পৃক্ত। 19 00:02:21,307 --> 00:02:22,225 কোনো... ধর্ষণ কেস? 20 00:02:22,308 --> 00:02:25,854 জি, ভিক্টিমের নাম মেরি অ্যাডলার। 21 00:02:27,856 --> 00:02:30,066 ওহ, ওয়াও, সেই কেসটা। 22 00:02:30,441 --> 00:02:31,276 জি, স্যার। 23 00:02:31,359 --> 00:02:33,361 আহ, সেই কেসটা তো আনসলভড ছিল না। 24 00:02:33,444 --> 00:02:34,696 ওটা প্রত্যাহার করা হয়েছিল। 25 00:02:35,363 --> 00:02:36,781 বানোয়াট কেস ছিল। 26 00:02:36,865 --> 00:02:38,575 আমরা কি একই মেরি অ্যাডলারের কথা বলছি? 27 00:02:38,658 --> 00:02:41,911 জন্মতারিখ ০৪/০৬/৯০। উচ্চতা ৫' ৩"। ওজন ১১০ পাউন্ড। 28 00:02:41,995 --> 00:02:44,164 হ্যাঁ, সেই মেয়েটাই। জটিল মানসিকতার বাচ্চা। 29 00:02:44,247 --> 00:02:47,500 দুঃখের ব্যাপার যে, মিথ্যা রিপোর্টের জন্য আমাদের ওর বিরুদ্ধে উল্টো মামলা করতে হয়েছিল। 30 00:02:47,834 --> 00:02:51,129 আমার ওর জন্য খারাপ লেগেছিল, কিন্তু জানেনই তো, আইন তো আইনই। 31 00:02:52,380 --> 00:02:54,799 ডিটেকটিভ, আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন প্লিজ? 32 00:02:55,175 --> 00:02:59,929 অবশ্যই, parker@lynnwoodpd.com. 33 00:03:03,391 --> 00:03:06,271 ঠিক আছে, আমি কিছু পাঠিয়েছি, পেলে জানাবেন। 34 00:03:08,563 --> 00:03:10,440 হ্যাঁ, পেয়েছি। 35 00:03:10,523 --> 00:03:13,002 হ্যাঁ, আমরা যখন লোকটার জিনিসপত্র ঘাঁটছিলাম, 36 00:03:13,026 --> 00:03:15,195 আমরা বিভিন্ন ধর্ষিতাদের ছবি পাই। 37 00:03:16,237 --> 00:03:18,031 বেশিরভাগের ব্যাপারে আগে থেকেই জানতাম। 38 00:03:18,114 --> 00:03:21,367 কিন্তু আপনাকে যার ছবি পাঠিয়েছি, তার সম্পর্কে জানা ছিল না। 39 00:03:28,833 --> 00:03:29,833 ছবিটা লোড হয়েছে? 40 00:03:37,383 --> 00:03:39,143 - ডিটেকটিভ? - হ্যাঁ। 41 00:03:39,886 --> 00:03:41,721 আমাদের কাছে ওর আরো ৭ টি ছবি আছে। 42 00:03:41,804 --> 00:03:43,932 অন্য ছবিগুলো দেখাটাও কষ্টকর। 43 00:03:46,684 --> 00:03:48,895 সেগুলোও পাঠাচ্ছি, যাতে আপনার হাতে সব তথ্য থাকে। 44 00:03:59,739 --> 00:04:01,616 আচ্ছা...ঠিক আছে। 45 00:04:03,743 --> 00:04:04,869 ঠিক আছে। 46 00:04:08,665 --> 00:04:09,749 কে ছিল? 47 00:04:26,891 --> 00:04:29,269 ডিটেকটিভ পার্কার, ডিটেকটিভ রাসমুসানের সাথে দেখা করতে এসেছি। 48 00:04:32,021 --> 00:04:34,607 হেই, গঞ্জালেস কল করেছিল, আমাদের ফাইলগুলো আবার ঘাঁটতে হবে। 49 00:04:34,691 --> 00:04:37,652 দেখতে হবে প্রতিটি ভিক্টিমের বেলায়, ম্যাকার্থি কতবার থেমে পুনরায় ধর্ষণ শুরু করেছিল। 50 00:04:37,944 --> 00:04:40,196 ও প্রতিবারকে একটা নতুন ধর্ষণ হিসেবে মামলা করতে পারে। 51 00:04:40,280 --> 00:04:41,280 ওহ, আমি হিসেব করে রাখব। 52 00:04:41,823 --> 00:04:43,449 ওহ, দেখো কে এসেছে। 53 00:04:49,038 --> 00:04:50,164 ডিটেকটিভ পার্কার? 54 00:04:50,665 --> 00:04:51,541 হ্যাঁ, হাই। 55 00:04:51,624 --> 00:04:54,085 আমি গ্রেস রাসমুসান। এতদূর আসার জন্য ধন্যবাদ। 56 00:04:54,168 --> 00:04:55,168 আমার সাথে আসুন। 57 00:05:08,266 --> 00:05:09,767 বেশ ভালো পরিমান পেপারওয়ার্ক। 58 00:05:11,102 --> 00:05:12,478 এতে বিফল প্রচেষ্টাগুলোর তথ্যও আছে। 59 00:05:14,564 --> 00:05:18,943 তো, কফি, চা, বাজে নাস্তা ঐ কর্ণারে রাখা আছে। 60 00:05:19,027 --> 00:05:21,029 মি এর ফাস্টফুড এস-সু এর ফাস্টফুডও। [ফাস্টফুডের ব্রান্ডের নাম] 61 00:05:24,490 --> 00:05:25,490 ধন্যবাদ। 62 00:06:33,226 --> 00:06:34,519 ভালো কাজ ছিল। 63 00:06:35,436 --> 00:06:36,896 বেশ ভালো কাজ। 64 00:06:37,563 --> 00:06:38,564 ধন্যবাদ। 65 00:06:40,400 --> 00:06:45,029 দেখা যাচ্ছে, ওকে লম্বা সময় ধরে জেলে রাখার জন্য পর্যাপ্ত প্রমাণ আছে। 66 00:06:45,113 --> 00:06:47,115 উম, আমি আগেই নিশ্চিত হই না। 67 00:06:47,657 --> 00:06:51,077 আমি এতো বেশি ধর্ষকদের ছাড় পেয়ে যেতে দেখেছি যে, নিশ্চিন্ত হতে পারি না। 68 00:06:52,120 --> 00:06:54,956 আচ্ছা, চলুন আপনাকে এগিয়ে দিই। 69 00:07:05,091 --> 00:07:07,593 আমার মনে হয় ... 70 00:07:09,345 --> 00:07:10,847 ব্যাপারটা ব্যাখ্যা করা উচিত। 71 00:07:12,306 --> 00:07:14,434 সমস্যাটা হলো, আহ ... 72 00:07:16,269 --> 00:07:18,688 আমি কিচ্ছু করতে পারিনি। 73 00:07:26,195 --> 00:07:27,905 আপনি বাজে অফিসারদের কথা শুনেছেন? 74 00:07:29,115 --> 00:07:31,617 যারা ভুলভাল কাজ করে, শেষমেষ তাদেরই ক্ষতি করে বসে যাদের ... 75 00:07:31,701 --> 00:07:33,821 ... রক্ষা করার কথা ছিল। আমি সবসময় ভাবতাম, 76 00:07:33,870 --> 00:07:36,956 এদের কে ফোর্সে রাখে? ছাঁটাই করে দেয় না কেন? 77 00:07:42,211 --> 00:07:44,172 হয়তো আমার উচিত, নিজেকে ছাঁটাই করা। 78 00:07:52,597 --> 00:07:53,806 যাইহোক, আপনাকে ধন্যবাদ। 79 00:07:54,098 --> 00:07:55,183 আপনাকেও। 80 00:08:54,492 --> 00:08:55,618 হেই, মেরি। 81 00:08:58,621 --> 00:09:00,164 কিছুক্ষণ সময় হবে? 82 00:09:51,549 --> 00:09:53,718 তোমায় কাজের মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। বেশি সময় নেব না। 83 00:09:54,927 --> 00:09:55,927 উম... 84 00:09:55,970 --> 00:10:00,558 আমি সম্প্রতি কিছু তথ্য পেয়েছি, যেগুলো তোমাকে জানানো প্রয়োজন। 85 00:10:00,641 --> 00:10:04,812 গত সপ্তাহে কলোরাডো এর কয়েকজন ডিটেকটিভ আমার সাথে যোগাযোগ করে। 86 00:10:05,354 --> 00:10:09,483 তারা একজন ধর্ষককে গ্রেপ্তার করেছে, পরে, তারা যখন তার জিনিসপত্র ঘেঁটে দেখছিল, 87 00:10:09,567 --> 00:10:11,110 তারা তোমার একটা ছবি খুঁজে পায়। 88 00:10:14,655 --> 00:10:16,490 ৮ টা আসলে, ৮ টা ছবি। 89 00:10:18,909 --> 00:10:20,620 ধর্ষণের সময় তোলা। 90 00:10:22,413 --> 00:10:24,206 তোমার ধর্ষণের সময় তোলা। 91 00:10:26,250 --> 00:10:28,169 যেই ঘটনাটা আমি বিশ্বাস করিনি, যেটাকে আমি... 92 00:10:29,587 --> 00:10:31,797 ... বানোয়াট বলতে, তোমাকে বাধ্য করেছি। 93 00:10:37,553 --> 00:10:39,972 বুঝতে পারছিলাম, তুমি আমার মুখও দেখতে চাও না। কিন্তু আমার .... 94 00:10:40,848 --> 00:10:43,017 ... মনে হয়েছে, তোমাকে সামনাসামনি জানানো উচিত। 95 00:10:44,727 --> 00:10:47,104 যাতে তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারি, আমি ভুল ছিলাম। 96 00:10:48,397 --> 00:10:51,400 আসলে, আমি অনেক ভেবেছি, কিভাবে আমি এতোটা ভুল হতে পারি? 97 00:10:51,484 --> 00:10:53,611 চেষ্টা করেছি উত্তর বের করতে। পারি নি। 98 00:10:59,200 --> 00:11:01,410 যদি আমি অতীতে গিয়ে আবার সব ঠিক করতে পারতাম। 99 00:11:01,494 --> 00:11:05,081 সবকিছু শুরু থেকে ঠিক করে করার জন্য, আমি যেকোনো কিছু করতে রাজি। 100 00:11:11,295 --> 00:11:12,380 কিন্তু, তা সম্ভব নয়। 101 00:11:21,138 --> 00:11:22,473 আরেকটা জিনিস। 102 00:11:27,144 --> 00:11:28,979 এটা তোমার জন্য। শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে। 103 00:13:34,605 --> 00:13:36,816 আমি এগুলো কপি ডিএ-র অফিসেও পাঠিয়ে দিয়েছি। 104 00:13:36,899 --> 00:13:39,026 ম্যাকার্থির ইলেকট্রনিক্স থেকে এগুলোই পেয়েছি। 105 00:13:39,318 --> 00:13:42,358 ছবির সংখ্যা অনেক বেশি হওয়ায়, প্রিন্ট না করে, জিপ ফাইল হিসেবে ড্রাইভে রেখে দিছি। 106 00:13:42,613 --> 00:13:44,466 ওর সব ডাউনলোডের লিস্টও আছে। 107 00:13:44,490 --> 00:13:45,366 হুম। 108 00:13:45,449 --> 00:13:48,619 বইগুলো চেক করতে গিয়ে, একটা বই পেয়ছি, "দ্য রেপ ফরেনসিক গাইড" নামের। 109 00:13:48,702 --> 00:13:51,539 ওর কাছে বইটা আছে? আশ্চর্যের কী? অবশ্যই থাকা উচিত। 110 00:13:51,622 --> 00:13:54,416 - বইটার নাম শুনেছ? - হ্যাঁ, বইটা পুলিশদের লেখা। 111 00:13:54,500 --> 00:13:55,500 দেখেছি। 112 00:13:55,918 --> 00:13:57,478 কিন্তু তারা এরকম পরিণতির কথা ভাবেনি, ভেবেছিল কি? 113 00:13:57,837 --> 00:13:58,838 না, তারা ভাবে নি। 114 00:13:58,921 --> 00:14:00,899 আরেকটা বিষয়ে মাথা ব্যথা হয়ে আছে। 115 00:14:00,923 --> 00:14:03,634 - কী? - ওর একটা হার্ড ড্রাইভ আছে, ৭৫ জিবি। 116 00:14:03,717 --> 00:14:05,010 ট্রুক্রিপ্ট দিয়ে লক করা। 117 00:14:05,302 --> 00:14:07,989 এই এনক্রিপশন সফটওয়্যার ক্র‍্যাক করার উপায় এখনো খুঁজে পাওয়া যায়নি। 118 00:14:08,013 --> 00:14:09,056 ৭৫ জিবি তো অনেক বেশি। 119 00:14:09,139 --> 00:14:10,819 প্রচুর, পুরো একতলা লাইব্রেরির সমান। 120 00:14:10,891 --> 00:14:11,971 তুমি খোলতে পারোনি? 121 00:14:12,017 --> 00:14:14,617 নাহ, শুধু এর কয়েকটা ফাইলের নামই দেখতে পেরেছি। 122 00:14:14,770 --> 00:14:18,065 বড় ফোল্ডারটির নাম ছিল, "গার্লস"। যেটাতে আরো অনেক ফাইল আছে। 123 00:14:18,148 --> 00:14:21,569 প্রতিটা ফাইলের নাম আছে, অ্যাম্বার, সারাহ, লিলি এরকম আরো নাম। 124 00:14:21,652 --> 00:14:24,363 যেসব মহিলাদের উপর ও নজর রেখেছিল? বা আরো যাদের ও ধর্ষণ করেছে? 125 00:14:24,738 --> 00:14:25,573 আমি ... 126 00:14:25,656 --> 00:14:27,676 নাহ, শুনলাম তো, এরবাইরে, কিছু বলতে পারো? 127 00:14:27,700 --> 00:14:29,076 ফাইলের ব্যাপারে? নাহ। 128 00:14:29,410 --> 00:14:31,429 - ঐ ড্রাইভে ঢোকো। - আমি চেষ্টা করেছি, বললাম তো ... 129 00:14:31,453 --> 00:14:34,415 ওহ, আমি জানি, কাজটা অসম্ভব। আমি শুধু বলছি, তোমাকেই করতে হবে। 130 00:14:38,127 --> 00:14:39,795 - ড্রাইভটা অবশ্যই দেখা লাগবে। - আমি জানি। 131 00:14:40,170 --> 00:14:42,673 মানে, কে জানে এই লোক আর কী কী করেছে? 132 00:14:42,756 --> 00:14:43,756 হুম, ঠিক। 133 00:14:44,466 --> 00:14:45,968 হাহ, ও আত্মস্বীকার করতে চায়। 134 00:14:47,386 --> 00:14:48,262 মজা করছো? 135 00:14:48,345 --> 00:14:50,490 নাহ, তার উকিল বলেছে, সে এসব কাজ ছেড়ে দিতে চায়। 136 00:14:50,514 --> 00:14:52,394 তাই, সে তার ভিক্টিমদের আইনী ঝামেলা দিয়ে কষ্ট করাতে চায় না। 137 00:14:52,474 --> 00:14:54,474 ওহ, এখন ও তাদের আরাম নিয়ে চিন্তা করছে। 138 00:14:54,602 --> 00:14:55,644 সিদ্ধান্তটা ওর জন্য ভালো। 139 00:14:55,728 --> 00:14:58,355 বিচারক নরম পড়লে, এসবের ফলে তার সাজার সময় বেশ কমে যেতে পারে। 140 00:14:59,481 --> 00:15:01,241 - তাহলে সরাসরি রায় হবে। - ঠিক। 141 00:15:01,317 --> 00:15:02,860 - কবে? - কয়েক মাসের মধ্যে। 142 00:15:03,193 --> 00:15:04,987 এই ফাঁকে আমাদের ভিক্টিমদের জড়ো করে ফেলুন। 143 00:15:05,070 --> 00:15:06,071 ওহ, ওর আরেকটি শর্ত আছে। 144 00:15:06,155 --> 00:15:07,799 সে এসব মেনে নিবে, যদি আমরা অপহরণের দায়গুলো সরিয়ে নিই। 145 00:15:07,823 --> 00:15:10,534 এক মিনিট, তার মানে, সে এতগুলো ধর্ষণের কেস স্বীকার করে নিতে রাজি, 146 00:15:10,618 --> 00:15:13,621 কিন্তু অপহরণের দায় নিতে রাজি নয়, তার সম্মানে লাগে? 147 00:15:13,704 --> 00:15:16,373 ডিটেকটিভ, আমি যদি আমার কাছে আসা প্রতিটা ক্রিমিনালের মনস্তত্ত্ব বুঝতে যাই ... 148 00:15:16,457 --> 00:15:17,791 ঠিক আছে? ভিক্টিমদের সাথে কথা বলো। 149 00:15:17,875 --> 00:15:19,755 ওনারা না রাজি হওয়া অবধি, আমি অপহরণের চার্জ সরাচ্ছি না। 150 00:15:20,127 --> 00:15:21,253 আমরা জিজ্ঞেস করব। 151 00:15:21,337 --> 00:15:23,589 এক মিনিট, যদি আমাদের মেয়েরা এতে রাজি হয়, তুমি মেনে নিবে? 152 00:15:23,672 --> 00:15:24,672 হ্যাঁ। 153 00:15:25,174 --> 00:15:27,819 তাহলে ওকে বলো যে তুমি অপহরণের চার্জ সরিয়ে দিবে, যদি সে তার ড্রাইভের ... 154 00:15:27,843 --> 00:15:29,011 ... পাসওয়ার্ডটা দেয়। 155 00:15:29,803 --> 00:15:32,014 আমি ওর সব কুকর্মের কথা জানতে চাই। 156 00:15:44,360 --> 00:15:46,046 শুনেছি, তুমি ঠিকই বলছো। 157 00:15:46,070 --> 00:15:47,947 কিন্তু আমি এখন এই কাজ নিতে পারছি না। 158 00:15:48,030 --> 00:15:49,615 হ্যাঁ, নাহ, আচ্ছা শুক্রবারে দেখা করো। 159 00:15:50,407 --> 00:15:52,785 আহ...উম... 160 00:15:52,868 --> 00:15:55,287 মেরি, উম...দাঁড়াও, বলো না। 161 00:15:55,371 --> 00:15:57,539 - অ্যাডলার। - অ্যাডলার। বলে দিতে না করেছিলাম তো। 162 00:15:57,623 --> 00:15:58,958 হঠাৎ এখানে? 163 00:15:59,041 --> 00:16:02,294 দাঁড়াও। ধ্যাত। আচ্ছা আমার সাথে এসো। 164 00:16:03,295 --> 00:16:04,421 রাগ করোনা, মেরি। 165 00:16:04,505 --> 00:16:06,505 কিন্তু আমি ভেবেছিলাম, আমাদের আর দেখা হবে না। কী অবস্থা তোমার? 166 00:16:06,548 --> 00:16:08,342 ওহ, আমার একজন উকিল প্রয়োজন। 167 00:16:08,926 --> 00:16:10,594 আহ-ওহ, কী হয়েছে? 168 00:16:10,678 --> 00:16:12,238 না, না, না, আমি বিবাদী নই। 169 00:16:12,262 --> 00:16:14,765 আমার শুধু কারো বিরুদ্ধে মামলা করার আছে। 170 00:16:14,848 --> 00:16:17,184 ওহ, আচ্ছা, আমি সেই ধরণের উকিল না। 171 00:16:17,267 --> 00:16:20,479 হ্যাঁ, আমি জানি, কিন্তু ভাবলাম তুমি হয়তো এমন কাউকে জানো। 172 00:16:21,146 --> 00:16:22,898 আচ্ছা, কার বিরদ্ধে মামলা করতে চাও? 173 00:16:23,315 --> 00:16:26,360 প্রায় সবার বিরুদ্ধেই, তবে ভেবেছি, শহর কর্তৃপক্ষকে দিয়ে শুরু করব। 174 00:16:29,071 --> 00:16:31,615 তোমার ফোন নাম্বার কি সেই আগেরটাই? 175 00:16:31,699 --> 00:16:32,699 হ্যাঁ। 176 00:16:33,534 --> 00:16:34,743 আমি তোমাকে একটা নাম পাঠিয়ে দেবো। 177 00:16:43,335 --> 00:16:45,671 হ্যাঁ, ডন এবং আমি একসাথে 'ল কলেজে পড়েছিলাম। 178 00:16:46,296 --> 00:16:48,650 অবশ্য লাইব্রেরির চেয়ে বাস্কেটবল কোর্টেই সময় কাটানো হয়েছে বেশি। 179 00:16:48,674 --> 00:16:50,509 তবু, যাই হোক, এই অবধি পৌঁছেছি। 180 00:16:50,592 --> 00:16:52,803 আহ, পানি, কফি? 181 00:16:54,346 --> 00:16:56,140 ওহ, না, ধন্যবাদ। 182 00:16:57,057 --> 00:17:00,310 তো, সে আমাকে তোমার কেসের ফাইল পাঠিয়েছে ... 183 00:17:03,272 --> 00:17:04,857 যাই হোক, বলতেই হয়, 184 00:17:04,940 --> 00:17:08,861 তোমার সাথে যা হয়েছে, তা কখনো কারো সাথে হওয়া উচিত নয়। 185 00:17:11,238 --> 00:17:12,448 হ্যাঁ, ঠিক। 186 00:17:13,198 --> 00:17:15,784 জানো, কেউ কোনো ডাকাতির ভিক্টিমকে কখনো মিথ্যুক বলে সন্দেহ করে না। 187 00:17:15,868 --> 00:17:17,911 অথবা কেউ যদি বলে তার গাড়ি ছিনতাই হয়েছে। 188 00:17:17,995 --> 00:17:18,995 কেউ সন্দেহ করে না। 189 00:17:20,039 --> 00:17:21,957 কিন্তু কথা যখন হয় যৌন নিপীড়ন নিয়ে ... 190 00:17:26,170 --> 00:17:27,296 যাই হোক, বসো। 191 00:17:29,798 --> 00:17:32,384 তো, ডন তোমাকে দেওয়া সেই চেকটার ব্যাপারে বলেছে। 192 00:17:32,468 --> 00:17:33,886 তোমার জরিমানার ফেরত হিসেবে দেওয়া। 193 00:17:34,636 --> 00:17:35,763 কেমন লেগেছিল পেয়ে? 194 00:17:35,846 --> 00:17:41,643 প্রথমে, আমার মনে হয়েছিল, "৫০০ ডলার! চমৎকার!" 195 00:17:43,270 --> 00:17:49,026 কিন্তু তারপরে আমার মনে হলো, আমি এই কেসের জন্য আরো বহু কিছু হারিয়েছি। 196 00:17:50,360 --> 00:17:52,780 যেমন...আমার চাকরি। 197 00:17:53,614 --> 00:17:54,615 আমার সংগঠন, 198 00:17:55,699 --> 00:17:56,992 ফ্রী কাউন্সেলরস। 199 00:17:58,285 --> 00:18:01,371 এছাড়াও, বুঝেনই তো...বন্ধুবান্ধব। 200 00:18:02,372 --> 00:18:06,710 আর আমি জানি, অনেকে বলবে, "হেই, এটা ৫০০ ডলার, যেটা গতকালও তোমার কাছে ছিল না।" 201 00:18:06,794 --> 00:18:09,797 কিন্তু আমার পুরো জীবনটাই এভাবে কেটেছে, 202 00:18:10,589 --> 00:18:15,094 "যা পাও নিয়ে নেও৷ খুশি থাকো, কারণ এটাই সবচেয়ে নিকৃষ্ট না।" 203 00:18:18,180 --> 00:18:20,682 কিন্তু এই ঘটনায়, কেনো যেন মনে হলো,... 204 00:18:24,812 --> 00:18:26,772 হয়তো এবারে যা পেয়েছি তা যথেষ্ট নয়। 205 00:18:28,816 --> 00:18:31,318 তুমি জানো, কেউ যখন সিদ্ধান্ত নেয়, যা পাচ্ছে তা নিয়েই সন্তুষ্ট থাকবে না, 206 00:18:31,610 --> 00:18:32,945 তখন কী হয়? 207 00:18:34,029 --> 00:18:35,029 কী? 208 00:18:36,448 --> 00:18:37,533 সে আরো বেশি কিছু পায়। 209 00:18:41,286 --> 00:18:43,765 - তো, আমি আমাদের ভিক্টিমদের সাথে কথা বলেছি। - হ্যালো, ডিটেকটিভ। 210 00:18:43,789 --> 00:18:46,601 হেই, তারা রাজি হয়েছে, ঐ অপহরণের পার্টটুকু বাদ দিতে, 211 00:18:46,625 --> 00:18:48,144 - এবং বিচারে না যাওয়ার জন্য ... - চমৎকার। 212 00:18:48,168 --> 00:18:50,480 যদি রায়ের দিন তাদের আদালতে আসতে দেওয়া হয় .... 213 00:18:50,504 --> 00:18:52,232 তারা ওকে সামনাসামনি দেখতে চায়। 214 00:18:52,256 --> 00:18:54,633 হ্যাঁ, অবশ্যই, আমাকে কলটা ধরতে হবে, ধন্যবাদ। 215 00:18:54,716 --> 00:18:58,011 - এক মিনিট, পাসওয়ার্ডের ব্যাপারটা? - ওহ, হ্যাঁ। নাহ, ও সেটা দিবে না। 216 00:18:58,095 --> 00:19:01,095 মানেটা কী? ও একটা হারামি ধর্ষক, চাপ দিয়ে বের করছো না কেন? 217 00:19:01,723 --> 00:19:03,767 - কী করতে বলছো? রিমান্ডে নিতে? - পারবে নিতে? 218 00:19:04,351 --> 00:19:06,663 ওকে শুধু বলো, যে ও যদি পাসওয়ার্ডটা না দেয়, ওকে বিচারে বসানো হবে, 219 00:19:06,687 --> 00:19:07,727 অপহরণ এবং অন্যান্য অপরাধের জন্য। 220 00:19:07,771 --> 00:19:11,066 ডিটেকটিভ, আমি একজন সিরিয়াল রেপিস্টকে পেয়েছি যে কিনা ৩০ টা ধর্ষনের দোষে আত্মস্বীকার করতে চায়। 221 00:19:11,525 --> 00:19:13,245 ঠিক আছে? আমি এই সুযোগ একটা পাসওয়ার্ডের জন্য নষ্ট করতে পারব না। 222 00:19:13,277 --> 00:19:15,863 - গোনজালেজ। আহ, ধুর। - এমন আরো মেয়ে আছে। 223 00:19:16,196 --> 00:19:18,116 তুমি কি জানতে চাও না, তারা কারা, তাদের সাথে কী হয়েছিল? 224 00:19:18,157 --> 00:19:20,742 হ্যাঁ, কিন্তু তার জন্য এই লোকের সাথে মামলা লড়ার ঝুঁকি নিতে পারি না। 225 00:19:20,826 --> 00:19:22,161 রায়ের দিন দেখা হবে। 226 00:19:39,720 --> 00:19:40,720 আপনি ঠিক আছেন তো? 227 00:19:41,221 --> 00:19:42,221 হ্যাঁ। 228 00:20:28,143 --> 00:20:29,311 ঠিক আছেন? 229 00:20:43,617 --> 00:20:44,826 হেই, এসে পড়েছ। 230 00:20:45,369 --> 00:20:46,369 ভেতরে আসো। 231 00:20:52,960 --> 00:20:54,336 আমি দুঃস্বপ্ন দেখি। 232 00:20:55,587 --> 00:20:59,549 আমি ভয়ে ভয়ে থাকি... সবসময়। 233 00:20:59,633 --> 00:21:00,968 প্রতিদিন, প্রতি মিনিট। 234 00:21:01,051 --> 00:21:05,847 আমার বন্ধুরা আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি অন্যদের বিশ্বাসই করতে পারছিলাম না। 235 00:21:06,556 --> 00:21:08,225 আমি, ঘুমোতে পারি না। 236 00:21:08,517 --> 00:21:09,726 অনেক যন্ত্রণায় আছি। 237 00:21:12,813 --> 00:21:13,939 আমি আমার স্বাস্থ্য হারিয়েছি। 238 00:21:14,022 --> 00:21:16,566 চাকরি এবং অর্থও। 239 00:21:18,860 --> 00:21:20,279 আমার মাথায় অনেক হিংস্র চিন্তা আসে। 240 00:21:20,737 --> 00:21:22,990 আমি এর আগে কখনো হিংস্র চিন্তা করিনি। 241 00:21:23,949 --> 00:21:26,243 আপনার মনে হতে পারে, মাত্র একটাই তো রাত। 242 00:21:26,326 --> 00:21:28,370 পুরো জীবনের শত শত ভালো মুহূর্তের বদলে, 243 00:21:28,453 --> 00:21:31,623 এই ছোট্ট একটা ঘটনা কিভাবে এতো প্রভাব ফেলতে পারে? কিন্তু ... 244 00:21:34,293 --> 00:21:35,419 এটা ফেলে। 245 00:21:37,629 --> 00:21:43,051 জজ সাহেব, আমি শুধু আসামীকে একটা প্রশ্ন করতে চাই। 246 00:21:43,135 --> 00:21:44,219 অনুমতি পেতে পারি? 247 00:21:44,594 --> 00:21:45,679 অবশ্যই। 248 00:21:49,975 --> 00:21:51,351 তুমি আমাকে কেন সিলেক্ট করেছিলে? 249 00:21:52,561 --> 00:21:55,856 আমি কী এমন করেছিলাম, যেটা তোমাকে প্রলুব্ধ করেছিল? 250 00:21:55,939 --> 00:21:58,358 আমি ভয়ে থাকি, সেই কাজ যেন আবার না করে ফেলি। 251 00:21:58,442 --> 00:22:03,113 আমি আর লনে পানি দিতে যাই না, জানলার পাশে বসে বইও পড়ি না। 252 00:22:04,990 --> 00:22:07,200 ওরা বললো নির্দিষ্ট রুটিনে থাকলে, টার্গেট করা সহজ হয়। 253 00:22:07,284 --> 00:22:10,078 তাই আমি আমার রুটিনের সব কাজ করা বন্ধ করে দিয়েছি। 254 00:22:12,664 --> 00:22:15,292 তাতে আমার পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে। 255 00:22:15,375 --> 00:22:17,502 এবং আমি তবুও নিরাপদবোধ করছি না। 256 00:22:17,961 --> 00:22:20,589 তাই আমি যদি জানতে পারতাম, ঐ কাজটা কী ছিল, কী এমন করেছিলাম, 257 00:22:22,174 --> 00:22:25,385 যদি জানতাম ঐ একটা কাজ কী ছিল, তবে আমি সেটা করা বন্ধ করে দিতাম, 258 00:22:25,469 --> 00:22:27,721 এবং তারপর হয়তো আমি আমার আগের জীবনটা ফেরত পেতে পারতাম। 259 00:22:30,057 --> 00:22:33,977 মহামান্য জজ, মি. ম্যাকার্থির আরো অনেক ভিক্টিম রয়েছে। 260 00:22:34,603 --> 00:22:37,856 যারা এখানে এসে ওনার চেহারা দেখতে চায় না। 261 00:22:39,191 --> 00:22:42,152 তার চায়, তাদের অনুপস্থিতিকে যেন আপনি তাদের উদাসীনতা না ভেবে নেন। 262 00:22:42,444 --> 00:22:45,197 কারন তারা আজকের রায় নিয়ে উদ্বিগ্ন। 263 00:22:45,280 --> 00:22:46,740 আপনি ভাবতেও পারবেন না কী পরিমাণে! 264 00:22:48,367 --> 00:22:51,286 যদি কোনোক্রমে, নিকট কিংবা দূর ভবিষ্যতে, 265 00:22:51,370 --> 00:22:53,121 মি. ম্যাকার্থি জেল থেকে ছাড়া পেয়ে যায়, 266 00:22:53,663 --> 00:22:55,874 তারা নিরাপদবোধ করবে না ... 267 00:22:56,625 --> 00:22:57,625 কখনোই। 268 00:22:58,627 --> 00:23:00,504 এবং এই মহিলারা নিরাপদ বোধ করার অধিকার রাখে। 269 00:23:03,882 --> 00:23:05,926 গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তারা বিচারে যেতে চায় না। 270 00:23:06,009 --> 00:23:07,302 যেটা বেশ ভাল। 271 00:23:08,136 --> 00:23:09,136 কারন আমরাও চাই না। 272 00:23:10,138 --> 00:23:10,972 কেন? 273 00:23:11,056 --> 00:23:14,101 কারন ওরা চেষ্টা করবে, তোমাকে যথাসম্ভব বাজে মেয়ে প্রমাণ করতে। 274 00:23:15,852 --> 00:23:18,897 তারা আগেও এই কাজ করেছে, আরেকবার করার সুযোগ দিও না। 275 00:23:21,566 --> 00:23:24,861 তাই, দুইপক্ষই যখন মিমাংসা করতে চায়, প্রশ্ন দাঁড়ায়, কতো টাকায়? 276 00:23:26,238 --> 00:23:27,489 আমরা একটা প্রস্তাব পেয়েছি। 277 00:23:28,740 --> 00:23:30,659 এটা শুধু প্রাথমিক, আমরা আরো আলোচনা করব। 278 00:23:32,202 --> 00:23:33,370 কতো টাকা সেটা? 279 00:23:33,453 --> 00:23:35,330 ১৫০,০০০ ডলার। 280 00:23:39,418 --> 00:23:41,586 তারা আমাকে ১৫০,০০০ ডলার দিতে চায়? 281 00:23:41,670 --> 00:23:44,381 নাহ, তারা নিজের ইচ্ছায় তোমাকে কিচ্ছু দিতে চায় না। 282 00:23:44,881 --> 00:23:47,801 কিন্তু এই টাকাটা তারা দিতে রাজি আছে, ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য। 283 00:23:49,970 --> 00:23:51,054 তাদের বলুন, আমি এতে রাজি। 284 00:23:51,805 --> 00:23:54,724 নাহ, দেখো, আমরা আরো ভালো করতে পাব। 285 00:23:54,808 --> 00:23:56,101 আমার আরো ভালোর প্রয়োজন নেই। 286 00:23:56,852 --> 00:23:59,229 ১৫০,০০০ ডলার অনেক বড় অংকের টাকা। 287 00:23:59,479 --> 00:24:02,039 এটা, আমার জন্য অন্য কোথাও গিয়ে, নতুন জীবন শুরু করার যথেষ্ট হবে। 288 00:24:02,107 --> 00:24:06,445 এছাড়াও, আমি শুধু চেয়েছি, যাতে ওরা আমার সাথে করা অন্যায়ের কথা মনে রাখে। 289 00:24:08,155 --> 00:24:09,197 এবং এটার কারণে ওরা মনে রাখবে। 290 00:24:11,575 --> 00:24:13,743 আমি চাইছি, যাতে ওরা আরো ভালো করে মনে রাখে। 291 00:24:14,828 --> 00:24:15,829 এই ধরো, দ্বিগুণ পরিমাণে। 292 00:24:19,624 --> 00:24:21,126 আমি চাই এসব শেষ হোক। 293 00:24:25,714 --> 00:24:26,840 মি. ম্যাকার্থি ... 294 00:24:33,180 --> 00:24:35,265 আপনি এইসব মহিলাদের সাথে এমন ব্যবহার করেছেন যেন তারা আপনার শিকার। 295 00:24:36,516 --> 00:24:38,143 আপনার কার্যক্রম সম্পূর্ণ পাশবিক ছিল। 296 00:24:38,643 --> 00:24:42,481 এবং এর জন্য আপনি সাধারণের মাঝে বসবাসের যোগ্যতা হারিয়েছেন। 297 00:24:42,564 --> 00:24:44,232 আমি আপনাকে সর্বোচ্চ দণ্ড দিচ্ছি। 298 00:24:44,316 --> 00:24:48,862 আমি আপনাকে ৩২৭ বছর ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করছি। 299 00:25:15,597 --> 00:25:17,307 ভরে দিছি, তাই না? 300 00:25:17,390 --> 00:25:19,851 আদালত মলতুবি ঘোষণা করা হলো। ধন্যবাদ। 301 00:26:12,988 --> 00:26:15,782 ঠিক আছে, এখন স্বীকারোক্তির সময়। 302 00:26:15,865 --> 00:26:20,036 আহ, আমি এই সকালে এমন কিছু করেছি, যা আগে কখনো করিনি। 303 00:26:20,120 --> 00:26:21,413 আহ, শোনার আগেই ভয় লাগছে। 304 00:26:22,998 --> 00:26:24,124 আমি প্রার্থণা করেছি। 305 00:26:24,791 --> 00:26:26,167 মিথ্যে কথা, তুমি করো নি। 306 00:26:26,251 --> 00:26:28,753 আমি করেছি, আমি মাথা নুইয়ে বলেছি, 307 00:26:29,254 --> 00:26:30,297 "শোনো হারামজাদা," 308 00:26:30,380 --> 00:26:33,425 "তুমি এতোদিন ধরে এতোসব অন্যায় হতে দিয়ে আসছো," 309 00:26:33,508 --> 00:26:37,220 "আজকে একদিনের জন্য ন্যায় চাওয়াটা কি খুব বেশি হয়ে যাবে?" 310 00:26:37,304 --> 00:26:38,888 এবং দেখো, এতে কাজ হয়েছে। 311 00:26:40,807 --> 00:26:42,642 - হেই, তুমি কি ওকে বলেছ? - কী বলেছে? 312 00:26:42,726 --> 00:26:44,269 এটাই সেই জায়গা, এখানেই। 313 00:26:44,728 --> 00:26:46,313 এই বিষয়ে কথা তোলার দরকার নেই। 314 00:26:46,396 --> 00:26:48,982 কী বলছো? কোন বিষয়ের কথা? 315 00:26:49,065 --> 00:26:51,318 এটাই সেই জায়গা যেখানে "ম্যাক্স দ্য নাইফ"-এর উৎপত্তি হয়েছিল। 316 00:26:51,401 --> 00:26:52,694 কে? 317 00:26:52,777 --> 00:26:54,696 তার আরেক পরিচয়, বলো ওকে। 318 00:26:54,779 --> 00:26:57,741 - আমি জানি না, তুমি কী নিয়ে কথা বলছ? - ওহ, বলো তো। 319 00:26:58,325 --> 00:27:03,163 - আমি পেশাব করে আসছি। - ওহ, না! কী? বলো আমাকে। 320 00:27:05,498 --> 00:27:06,541 এমনটা আমার পছন্দ না। 321 00:27:06,625 --> 00:27:09,628 তার কারন, তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। 322 00:27:09,711 --> 00:27:12,380 আমি নিয়ন্ত্রণে অক্ষম। 323 00:27:12,964 --> 00:27:14,507 - ওয়াও, আমি। - হ্যাঁ। 324 00:27:14,591 --> 00:27:17,052 তোমার হাতে যদি সব ছোট ছোট তথ্য না থাকে,... 325 00:27:17,135 --> 00:27:19,346 সব সিদ্ধান্ত যদি নিজে নিতে না পারো... ওয়াহ। 326 00:27:19,429 --> 00:27:22,682 - আমি স্যরি, আপনি কী শোনছেন এগুলো? - যাই হোক, আমি গ্রেসের সাথে একমত। 327 00:27:22,766 --> 00:27:25,393 আমি শুধু বলছিলাম, তোমার উচিত একটু ছাড় দেওয়া ... 328 00:27:25,477 --> 00:27:32,275 তুমি আমার দেখা সর্বনিম্ন ছাড় দেওয়া প্রকৃতির মানুষ। 329 00:27:32,567 --> 00:27:34,277 তুমি হলে, নাছোড়বান্দা। 330 00:27:34,569 --> 00:27:36,696 - মজা করছো আমাকে নিয়ে? - না। 331 00:27:36,988 --> 00:27:37,989 উমম। 332 00:27:48,625 --> 00:27:49,668 কী করছে ও? 333 00:27:54,923 --> 00:27:57,550 ওহ, নাহ! 334 00:28:00,178 --> 00:28:03,765 এখান থেকেই নামটা এসেছে? ও আগেও এমন করেছে? 335 00:28:03,848 --> 00:28:06,976 প্রতিবার যখন আমরা কোথাও যাই, এটা ওর একটা স্বভাব বলতে পারো। 336 00:28:13,400 --> 00:28:17,862 এতো বাজে গলা বলেই কি, কিছুটা কিউট লাগছে। 337 00:28:19,030 --> 00:28:21,324 - নাকি...এটা শুধুই বাজে? - হ্যাঁ, আমরা এটার ব্যাপারে পরে কথা বলব। 338 00:28:21,408 --> 00:28:23,243 ওহ, নাহ! 339 00:28:28,665 --> 00:28:32,127 - শুভ সন্ধ্যা ডিটেকটিভ। - ওহ, ট্যাগার্ট, ইনি আমার স্বামী, স্টিভ। 340 00:28:32,252 --> 00:28:33,253 - শুভ সন্ধ্যা। - হেই। 341 00:28:34,170 --> 00:28:37,257 একটা আগ্রহজনক খবর আছে, ক্রিস ম্যাকার্থির উকিল কল করেছিল। 342 00:28:37,340 --> 00:28:38,967 বললো ক্রিস ইন্টারভিউ দিতে চায়। 343 00:28:39,259 --> 00:28:41,428 সে নিজের ব্যাপারটা ব্যাখ্যা করতে চায়। 344 00:28:41,511 --> 00:28:43,596 তার মনে হয়, এটা পরবর্তীতে আইন প্রনয়ণে সহায়তা করবে। 345 00:28:43,680 --> 00:28:47,058 - আসলেই? আমরা ওর সাথে কথা বলতে পারব? - না, তোমরা না, শুধু আমি। 346 00:28:47,892 --> 00:28:51,062 বিশ্বাস করো আর নাই করো, মহিলারা নাকি ওর জন্য অস্বস্তিকর। 347 00:28:57,527 --> 00:29:00,405 আসলে, সমস্যাটা হলো, তোমরা সবসময় একধাপ পিছিয়ে আছ। 348 00:29:01,406 --> 00:29:02,449 তোমরা প্রতিক্রিয়া জানাও। 349 00:29:05,452 --> 00:29:07,954 আমার মতো লোকেদের ধরতে হলে, আমাদের চেয়ে এগিয়ে থাকবে হবে। 350 00:29:08,037 --> 00:29:12,208 পূর্বানুমান করতে হবে, কারন আমরা অনেক বেশি চিন্তা করি। 351 00:29:13,376 --> 00:29:14,376 এবং আমরা স্মার্ট। 352 00:29:15,211 --> 00:29:16,291 কেমন স্মার্ট? 353 00:29:16,337 --> 00:29:18,590 ছাপ কিংবা ডিএনএ-এর ব্যাপারে বেশ সতর্ক। 354 00:29:18,673 --> 00:29:21,676 অনেকটা মরুভূমিতে ভ্রমণের মতো, কোনো নিশানা নেই। 355 00:29:21,760 --> 00:29:23,760 তোমাদের মতো লোকেদের ধরা সহজ, 356 00:29:23,803 --> 00:29:24,822 যখন তারা নতুন-নতুন শুরু করে। 357 00:29:24,846 --> 00:29:28,558 হ্যাঁ, এটা অন্যান্য কাজের মতোই, যত বেশি করা, তত নিখুঁত হয়। 358 00:29:30,935 --> 00:29:32,937 ওয়াশিংটনে আমার প্রথম ঘটনাটা? 359 00:29:33,897 --> 00:29:37,192 আমি প্রায় সব রকমের ক্লু ছেড়ে এসেছিলাম। 360 00:29:37,275 --> 00:29:38,275 চুল, বীর্য। 361 00:29:38,943 --> 00:29:42,447 আমি ফেরার পর সারাক্ষণ ঐসব ফেলে আসা ডিএনএ-এর ব্যাপারেই টেনশন করছিলাম। 362 00:29:43,740 --> 00:29:46,159 তারা শুধু সেটা আমার মিলিটারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখলেই পেয়ে যেতো। 363 00:29:46,242 --> 00:29:49,996 আমি প্রায় নিশ্চিত ছিলাম, তারা পরেরদিনই এসে আমার কড়া নাড়বে আর গ্রেপ্তার করে নিয়ে যাবে। 364 00:29:50,705 --> 00:29:51,790 কিন্তু কিছুই হলো না। 365 00:29:53,166 --> 00:29:54,167 তাই ভাবলাম ... 366 00:29:55,418 --> 00:29:56,418 "ঠিক আছে।" 367 00:29:57,921 --> 00:29:59,672 "ক্যুল, আমার মনে হয়, আমি করতে পারবো।" 368 00:30:06,387 --> 00:30:08,223 হেই, আমরা ওকে জেলে পুরেছি। 369 00:30:13,269 --> 00:30:14,437 ঠিক আছে। 370 00:30:15,230 --> 00:30:16,231 কী হয়েছে? 371 00:30:18,691 --> 00:30:19,818 জানো ... 372 00:30:20,860 --> 00:30:25,073 এরকম আরো হাজারো সাইকো, বাইরে তাদের রেপ কিট আর পিস্তল নিয়ে, 373 00:30:25,156 --> 00:30:29,285 বসে ভাবছে... "হেই, আমার মনে হয়, আমি এটা করতে পারব।" 374 00:30:30,203 --> 00:30:31,203 তুমি চাইলেই পারবে না। 375 00:30:31,830 --> 00:30:34,082 তুমি চাইলেই সব খারাপ লোকদের একসাথে ধরে ফেলতে পারবে না। 376 00:30:35,041 --> 00:30:38,545 আমরা এই লোকটাকে ধরে একটা ভালো কাজ করেছি, এটা ভেবে খুশি হও। 377 00:30:43,883 --> 00:30:48,012 তুমি কাজটা শেষ করেছ। একটু আনন্দ করো। ইশ্বর! 378 00:30:50,390 --> 00:30:51,391 ঠিক আছে। 379 00:30:51,933 --> 00:30:52,933 হ্যাঁ! 380 00:30:55,979 --> 00:30:58,898 - "একদিনের বোঝা, একদিনের জন্য যথেষ্ট।" - একদম। 381 00:30:58,982 --> 00:31:01,568 "একদিনের বোঝা, একদিনের জন্য যথেষ্ট।" উক্তিটা পছন্দ হয়েছে। 382 00:31:02,026 --> 00:31:03,027 এটা বাইবেলের উক্তি। 383 00:31:03,945 --> 00:31:06,489 - চুপ করো। - ম্যাথিউ ৬:৩৪। 384 00:31:06,823 --> 00:31:07,991 সেটা যাই হোক। 385 00:31:12,996 --> 00:31:14,581 তোমার কি অনুশোচনাবোধ হয়? 386 00:31:15,123 --> 00:31:17,876 কেন? আমি জানতাম আমি বাইরে টিকবো না। 387 00:31:18,793 --> 00:31:20,295 আমার কখনো থামার পরিকল্পনা ছিল না। 388 00:31:32,390 --> 00:31:34,267 অভিনন্দন, প্রিয়, সাবধানে ড্রাইভ করো। 389 00:31:34,350 --> 00:31:35,184 ধন্যবাদ। 390 00:31:35,268 --> 00:31:37,329 - ডেস্ক-সি তে বিল পরিশোধ করে দাও। - ধন্যবাদ। 391 00:31:37,353 --> 00:31:39,105 - হ্যাঁ, স্যার। কিভাবে সাহায্য করতে পারি? - হাই ... 392 00:31:41,983 --> 00:31:43,151 - এক্সকিউজ মি। - জি। 393 00:31:43,234 --> 00:31:44,986 আমার একটা ছবি তুলে দিতে পারবেন? 394 00:31:45,236 --> 00:31:46,236 অবশ্যই। 395 00:31:57,415 --> 00:31:58,415 হয়ে গেছে। 396 00:32:01,127 --> 00:32:02,629 - ধন্যবাদ। - ওয়েলকাম। 397 00:33:04,399 --> 00:33:05,399 পার্কার বলছি। 398 00:33:08,569 --> 00:33:09,570 উম... 399 00:33:11,322 --> 00:33:13,658 হ্যাঁ, ঠিক আছে, পাঠাও ওকে। 400 00:33:15,410 --> 00:33:16,577 ওহ, আচ্ছা। 401 00:33:18,496 --> 00:33:19,914 আমিই নিচে আসছি। 402 00:33:37,890 --> 00:33:39,308 মেরি, হাই। 403 00:33:42,186 --> 00:33:44,939 আহ, তুমি কোথাও গিয়ে বসতে চাও? কথা বলার জন্য। 404 00:33:45,023 --> 00:33:48,067 নাহ, আমি তোমার সাথে একা বসতে চাই না। 405 00:33:48,484 --> 00:33:49,861 তুমি বুঝতেই পারছো, ঠিক? 406 00:33:50,653 --> 00:33:51,653 সম্ভবত। 407 00:33:52,613 --> 00:33:53,613 হ্যাঁ। 408 00:33:54,115 --> 00:33:56,075 তো, আমি আমার ৫০০ ডলার ফেরত পেয়েছি। 409 00:33:57,076 --> 00:33:59,537 এবং আমি শহরের কাছ থেকে আরো বেশি টাকা পেয়েছি, তুমি সম্ভবত জানো। 410 00:33:59,620 --> 00:34:00,620 হ্যাঁ, জানি। 411 00:34:08,254 --> 00:34:09,714 তুমি জানো, যেটা আমি কখনো পাইনি ... 412 00:34:11,549 --> 00:34:12,549 কক্ষনো ... 413 00:34:13,342 --> 00:34:14,385 কারো কাছ থেকে ... 414 00:34:16,429 --> 00:34:17,555 তা হলো, ক্ষমা চাওয়া। 415 00:34:20,016 --> 00:34:23,352 আমি, এই বয়সেও জানি, কোনো ভুল করলে, ক্ষমা চাইতে হয়। 416 00:34:24,812 --> 00:34:26,314 এবং যদি ভুলটা অনেক জঘন্য হয়, 417 00:34:26,689 --> 00:34:28,649 যদি কারো একটা ভুল, 418 00:34:28,733 --> 00:34:30,735 অন্য কারো পুরো জীবনটা নষ্ট করে দেয়, 419 00:34:31,069 --> 00:34:32,403 আরো বেশি করে ক্ষমা চাইতে হয়। 420 00:34:32,487 --> 00:34:33,488 আমি দুঃখিত। 421 00:34:38,159 --> 00:34:40,453 আমি অত্যন্ত দুঃখিত। 422 00:34:47,752 --> 00:34:48,795 পরের বার ... 423 00:34:50,004 --> 00:34:51,005 এর থেকে ভালো করো। 424 00:34:54,217 --> 00:34:55,217 ঠিক আছে। 425 00:35:13,736 --> 00:35:16,489 আমি আসলেই আশা করছিলাম, ঐ ওর সেই বালের পাসওয়ার্ডটা বলে দিবে। 426 00:35:16,572 --> 00:35:18,783 জেসন বলেছে, ও অবসরে ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে যাবে। 427 00:35:19,158 --> 00:35:21,369 - ওর আবার অবসর আছে? - নাহ, আসলে নেই। 428 00:35:22,036 --> 00:35:23,036 হেই ... 429 00:35:23,371 --> 00:35:24,413 উম ... 430 00:35:25,748 --> 00:35:26,999 শোনো, তুমি চলে যাওয়ার আগে ... 431 00:35:28,042 --> 00:35:31,295 - আমি শুধু এটুকু বলতে চাই ... - ওহ, না, না, করো না। প্লিজ। 432 00:35:31,963 --> 00:35:33,443 - কী করব না? - ঐ কাজটা, ঐ ... 433 00:35:33,756 --> 00:35:37,552 আন্তরিক, "তোমাকে অনেক মিস করবো" টাইপের আলিঙ্গন। 434 00:35:37,635 --> 00:35:41,013 নাহ...আমি মোটেও আলিঙ্গন করতে যাচ্ছিলাম না। 435 00:35:41,097 --> 00:35:42,557 - মিথ্যুক। - নাহ। 436 00:35:42,849 --> 00:35:45,601 নাহ, আমি শুধু বলতে চাইছিলাম যে, ... 437 00:35:45,685 --> 00:35:46,685 কী? 438 00:35:49,105 --> 00:35:52,108 আচ্ছা, আসলেই, তুমিই ঠিক। আমি আলিঙ্গন করতে যাচ্ছিলাম। 439 00:35:54,944 --> 00:35:56,112 আমাকে একটু ছাড় দেও। 440 00:35:57,446 --> 00:35:58,739 আমি কখনো কোনো পরামর্শদাতা পাইনি। 441 00:35:58,823 --> 00:36:00,199 আমি "পরামর্শদাতা" শব্দটাকে ঘৃণা করি। 442 00:36:02,493 --> 00:36:03,493 ঠিক আছে ... 443 00:36:04,412 --> 00:36:05,788 আমি কিছুই বলব না। 444 00:36:08,916 --> 00:36:09,917 ধন্যবাদ। 445 00:37:02,428 --> 00:37:03,971 ডিটেকটিভ ডুভাল বলছি। 446 00:37:06,599 --> 00:37:08,017 হাই, উম ... 447 00:37:09,352 --> 00:37:11,395 আমি জানি না, আপনি আমাকে চেনেন কিনা, আহ ... 448 00:37:12,605 --> 00:37:13,898 আমি মেরি অ্যাডলার। 449 00:37:17,693 --> 00:37:18,903 মেরি অ্যাডলার। 450 00:37:20,238 --> 00:37:21,781 অবশ্যই, আমি তোমাকে চিনি। 451 00:37:24,075 --> 00:37:26,155 আশা করি, আমি ফোন করায় কোনো সমস্যা হচ্ছে না। 452 00:37:26,285 --> 00:37:28,371 আমি আমার উকিলের কাছ থেকে আপনার নাম্বারটা পেয়েছি। 453 00:37:30,915 --> 00:37:32,291 হ্যাঁ, অবশ্যই। 454 00:37:34,293 --> 00:37:35,293 কেমন আছ তুমি? 455 00:37:35,419 --> 00:37:39,131 আমি ভালো আছি, আহ ... এখন সমুদ্রসৈকতে আছি, আসলে। 456 00:37:41,884 --> 00:37:44,720 - আচ্ছা, ভালো সময় কাটাচ্ছো। - হ্যাঁ। 457 00:37:45,846 --> 00:37:46,846 উম ... 458 00:37:47,640 --> 00:37:50,977 হেই, আমি শুধু, ... এটা বলার জন্য কল দিয়েছিলাম যে,.... 459 00:37:52,478 --> 00:37:57,400 ধন্যবাদ আপনাকে, সবকিছুর জন্য। 460 00:38:01,112 --> 00:38:02,321 আচ্ছা, অবশ্যই। 461 00:38:04,907 --> 00:38:07,034 আমি খুবই খুশি যে আমরা তোমায় সাহায্য করতে পেরেছি। 462 00:38:07,702 --> 00:38:08,862 আসলেই সাহায্য করেছেন ... 463 00:38:10,579 --> 00:38:11,579 অনেক। 464 00:38:15,251 --> 00:38:18,045 জানেন, আমার পুরোটা জীবন ধরে ... 465 00:38:18,838 --> 00:38:23,301 ... বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে, অধিকাংশ লোকই সাধারণত ভালো হয়। 466 00:38:23,592 --> 00:38:25,469 এমনকি আমার নিকটজনেরাই ভালো ছিল না। 467 00:38:25,886 --> 00:38:27,513 আমি জানি না হয়তো, এই চিন্তা আমাকে ... 468 00:38:30,349 --> 00:38:31,767 ... শক্তি বা কিছু জুগিয়েছে। 469 00:38:32,059 --> 00:38:33,144 বুঝতে পারছি। 470 00:38:34,395 --> 00:38:37,815 তারপর এই ঘটনাটা, এই ধর্ষণ ... 471 00:38:38,274 --> 00:38:40,651 জানি না, আমার জন্য আরো কঠিন হয়ে গেল, ... 472 00:38:41,444 --> 00:38:44,780 বিশ্বাস রাখতে যে, এই পৃথিবীতে কোনো প্রকার ভালো টিকে আছে। 473 00:38:44,864 --> 00:38:48,701 আর আমার মনে হয়, এই পুরো সময় ধরে এটাই সবচেয়ে কঠিন ব্যাপার ছিল। 474 00:38:49,493 --> 00:38:51,203 ঘুম থেকে উঠলেই, একরাশ হতাশা গ্রাস করে নেওয়া। 475 00:38:52,872 --> 00:38:54,874 এবং আমি এমনও ভেবেছি, "আচ্ছা, ... 476 00:38:58,002 --> 00:39:00,046 পৃথিবীটা যদি এতো খারাপই হয়, ... 477 00:39:01,505 --> 00:39:03,924 আমার এতে থাকারই বা কি প্রয়োজন?" বুঝতে পারছেন? 478 00:39:08,262 --> 00:39:09,262 বুঝেছি। 479 00:39:11,849 --> 00:39:13,934 কিন্তু তারপর, শূণ্য থেকেই, 480 00:39:14,018 --> 00:39:15,978 হঠাৎ, দুজন লোকের ব্যাপারে শুনি। 481 00:39:16,354 --> 00:39:18,773 যারা দেশের ভিন্ন এক প্রান্তে থেকে, 482 00:39:18,856 --> 00:39:21,692 আমাকে খুঁজে বের করে, ভুলগুলো ঠিক করার চেষ্টা করছে। 483 00:39:21,776 --> 00:39:22,776 এবং ... 484 00:39:24,570 --> 00:39:27,031 জানি না, অন্য সবকিছুর থেকে বেশি ... 485 00:39:28,532 --> 00:39:30,242 ঐ লোকটা জেলে যাওয়ার থেকেও ... 486 00:39:32,244 --> 00:39:33,579 যে টাকা আমি পেয়েছি তার থেকেও বেশি, 487 00:39:34,622 --> 00:39:35,956 ঐ খবরটা, 488 00:39:37,541 --> 00:39:39,043 যেটা আপনাদের ব্যাপারে শুনেছিলাম, 489 00:39:39,126 --> 00:39:40,878 সবকিছু বদলে দিয়েছে। 490 00:39:42,296 --> 00:39:44,090 এখন আমি ঘুম থেকে উঠি, 491 00:39:44,173 --> 00:39:45,174 এবং ... 492 00:39:48,594 --> 00:39:50,679 চিন্তা করতে পারি, পৃথিবীতে ভালো কিছু হচ্ছে। 493 00:39:56,394 --> 00:39:59,063 অনেক...ভালো লাগলো, কথাটা শুনে, মেরি। 494 00:40:00,564 --> 00:40:02,566 তাই, যাই হোক, আমি শুধু ... 495 00:40:04,777 --> 00:40:07,947 আপনাকে জানাতে চেয়েছিলাম যে, ... আপনি আমার জন্য কী করেছেন ... 496 00:40:11,325 --> 00:40:12,618 আপনাকে অনেক ধন্যবাদ। 497 00:40:14,995 --> 00:40:15,996 তোমাকে ওয়েলকাম। 498 00:40:20,543 --> 00:40:21,877 কল করার জন্য, ধন্যবাদ। 499 00:40:22,294 --> 00:40:23,629 হ্যাঁ, ঠিক। 500 00:40:27,508 --> 00:40:29,552 আহ, হেই, তোমার দিন শুভ হোক। 501 00:40:30,928 --> 00:40:31,928 তোমারও। 502 00:40:35,516 --> 00:40:36,516 ঠিক আছে। 503 00:40:37,393 --> 00:40:38,393 বিদায়। 504 00:40:40,563 --> 00:40:41,563 বিদায়। 505 00:40:45,000 --> 00:41:35,000 অনুবাদ করেছেনঃ- তানভীর আহাম্মেদ লিওন 506 00:41:40,956 --> 00:41:43,375 মাত্র একজনের কল পেয়েছিলাম। 507 00:41:44,001 --> 00:41:45,001 হ্যাঁ। 508 00:41:45,336 --> 00:41:46,504 মেরি অ্যাডলার। 509 00:41:48,547 --> 00:41:50,299 - ওহ, ইশ্বর! - হ্যাঁ। 510 00:41:50,382 --> 00:41:53,469 - কী বলল ও? - সে সমুদ্রসৈকতে ছিল। 511 00:41:53,552 --> 00:41:57,389 এবং এই জানাতে কল দিয়েছিল যে, সে এখন বেশ ভালো আছে। 512 00:41:57,681 --> 00:42:00,226 এবং সে আমাকে বলল ... 513 00:42:02,269 --> 00:42:03,312 ধন্যবাদ। 514 00:42:10,000 --> 00:42:16,000 বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগের জন্য ধন্যবাদ। ভালো লাগলে ফিডব্যাক জানাতে ভুলবেন না। 515 00:42:18,000 --> 00:42:45,000 বিভিন্ন মুভি-সিরিজের বাংলা সাবটাইটেল সংক্রান্ত আপডেটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপঃ Bangla Subtitle Freak