1 00:00:29,529 --> 00:00:31,363 ছেলেরা, প্লিজ। 2 00:00:31,531 --> 00:00:35,367 আরে পেনি, আমরা নিজেদের সুর খুঁজছি। 3 00:00:35,910 --> 00:00:40,372 পেয়ে গেছ। একটা ঘাস ছাটার যন্ত্রের নিচে চাপা পড়া বেড়ালের চিৎকার। 4 00:00:42,125 --> 00:00:43,751 আমি আসলেই অনেক ব্যস্ত। 5 00:00:43,918 --> 00:00:47,212 আমরা কি কোনোভাবে আরেকটু পেছাতে পারি তাহলে আমি আরেকটু তৈরি থাকতে পারতাম? 6 00:00:47,964 --> 00:00:51,050 অবশ্যই, কিন্তু আমার ধুকপুকুনিটাও তো বোঝো। 7 00:00:51,217 --> 00:00:52,801 -কিসের কথা হচ্ছে? -কে জানে। 8 00:00:52,969 --> 00:00:55,429 আচ্ছা বসন্ত পর্যন্ত কি পেছানো যায়? 9 00:00:55,597 --> 00:00:57,139 নাহলে পরের গ্রীষ্ম? 10 00:00:57,307 --> 00:00:59,058 অনুমান করাটা মোটামুটি সহজই হওয়ার কথা। 11 00:00:59,225 --> 00:01:02,478 ও ওর বাম কানে ফোন ধরেছে। কান হেমিস্ফেয়ার কে ক্রস করে না। 12 00:01:02,645 --> 00:01:05,856 ও ওর আবেগসংক্রান্ত দিক ব্যবহার না করে, বিশ্লেষণাত্মক দিক ব্যবহার করছে... 13 00:01:06,024 --> 00:01:09,318 যার মানে ফোন দাতার সাথে ওর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। 14 00:01:09,569 --> 00:01:12,654 না, আমি বুঝতে পারি নি এত দিন হয়ে গেছে। 15 00:01:12,989 --> 00:01:15,908 নিশ্চয়ই, তাহলে হয়তো এটা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। 16 00:01:16,076 --> 00:01:18,327 ও এমন একটা কাজের কথা বলছে যা ও আগে করেছে। 17 00:01:18,495 --> 00:01:20,579 এটা অপ্রীতিকর এবং আবার করতে হবে। 18 00:01:20,747 --> 00:01:26,168 এটা বোঝায় কোনো ধরণের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গকারী মেডিক্যাল টেস্ট, হতে পারে মলদ্বার পরীক্ষা। 19 00:01:26,336 --> 00:01:29,004 অন্য কোনো জায়গা কি নেই? এখানে তো জায়গা হবে না। 20 00:01:29,172 --> 00:01:31,590 -অস্বস্তিজনক হবে। -হ্যাঁ, হ্যাঁ। 21 00:01:31,758 --> 00:01:34,718 আমি মলদ্বার পরীক্ষার সাথেই যাচ্ছি। 22 00:01:34,886 --> 00:01:36,637 ঠিকাছে, বাই। 23 00:01:39,891 --> 00:01:42,184 আমার মা বেড়াতে আসছে। 24 00:01:44,521 --> 00:01:46,855 আরে দেখো... তুমি ঠিকই বলেছিলে। 25 00:01:49,266 --> 00:01:52,110 S02 E15 · The Maternal Capacitance 26 00:02:18,513 --> 00:02:19,680 এটা নষ্ট হয়ে গেছে। 27 00:02:19,848 --> 00:02:24,184 হ্যাঁ, আমি সাইন পড়তে পারি। আমি শুধু অর্থটা চিন্তা করছি। 28 00:02:25,228 --> 00:02:29,189 আমার মনে হয় এর অর্থ লিফটটা কাজ করে না। 29 00:02:30,233 --> 00:02:32,192 আবারও, আমি সাইন পড়তে পারি। 30 00:02:32,735 --> 00:02:36,071 কিন্তু সাইন আর সাইনের টেপ যে পরিমাণ ধুলোর আস্তরে ঢেকে আছে, যা বোঝাচ্ছে... 31 00:02:36,239 --> 00:02:39,449 যে লিফটটা অনেক দিন ধরেই নষ্ট হয়ে আছে... 32 00:02:39,617 --> 00:02:42,744 যা বোঝাচ্ছে, হয় এক প্রকার লক্ষণীয় মানিয়ে নেয়ার প্রবণতা... 33 00:02:42,912 --> 00:02:46,081 মেইলবক্স এর সংখ্যা এবং শহরের সাধারণ... 34 00:02:46,249 --> 00:02:50,169 জনসংখ্যার ঘনত্তের ওপর ধারণা করছি ২৪ থেকে ৩৬ জন বাসিন্দার মধ্যে... 35 00:02:50,336 --> 00:02:53,714 অথবা, সকলে বিভ্রান্তিতে আছে যে লিফট টা চলে। 36 00:02:55,175 --> 00:02:57,551 আপনি নিশ্চয়ই লেনারডের মা। 37 00:02:58,928 --> 00:03:01,972 ওহ, আমি জানি না নিশ্চয়ই হতে হবে কিনা, কিন্তু হ্যাঁ। 38 00:03:02,140 --> 00:03:05,100 -আমি পেনি। ওর প্রতিবেশী। -ওহ, ডক্টর বেভারলি হফস্ট্যাডার। 39 00:03:05,268 --> 00:03:06,768 ওহ, আলাপ করে ভালো লাগলো। 40 00:03:07,187 --> 00:03:10,147 ওহ, তুমি হাত মেলাও, ইন্টারেস্টিং। 41 00:03:12,066 --> 00:03:14,109 আমার সাথে আসুন। আমি আপনাকে এপার্টমেন্টে নিয়ে যাচ্ছি। 42 00:03:14,277 --> 00:03:18,238 ওহ, ঠিক আছে। তুমি কি যেতে যেতে কথোপকথন বিনিময় করতে চাও? 43 00:03:18,656 --> 00:03:21,074 -হ্যাঁ, নিশ্চয়ই। করা যায়। -ঠিক আছে, শুরু করো। 44 00:03:22,493 --> 00:03:25,704 আমি সবসময়ই জানতে চেয়েছি লেনারড ছোট থাকতে কি রকম ছিল? 45 00:03:25,872 --> 00:03:29,249 ওহ তুমি বলতে চাইছ, কম বয়সে। কম বয়সে ও ছোটই ছিল। 46 00:03:29,667 --> 00:03:31,752 ঠিক। কম বয়সে ও কেমন ছিল? 47 00:03:31,920 --> 00:03:33,712 তোমাকে নির্দিষ্টভাবে বলতে হবে। 48 00:03:33,880 --> 00:03:37,132 ওহ, আচ্ছা। যেমন পাঁচ বা ছয় বছর বয়সে। 49 00:03:42,847 --> 00:03:45,098 -পাঁচ। -ঠিক আছে, ওই বয়সে... 50 00:03:45,266 --> 00:03:49,311 যেমনটা ফ্রোয়েড সাইকোসেক্সউয়াল পর্যায়ের ফ্যালিক স্টেজের কথা বলেছিলেন, সেখানে ছিল। 51 00:03:49,479 --> 00:03:50,896 অনেক সেকেলে থিওরি যদিও... 52 00:03:51,064 --> 00:03:55,567 কিন্তু ওই ছেলে তার জেগে থাকার অধিকাংশ সময়টাই নিজের লিঙ্গ চেপে ধরে থাকতো। 53 00:03:56,152 --> 00:03:58,570 ওহ হ্যাঁ, লেনারড বলেছিল আপনি মনোরোগ বিশেষজ্ঞ। 54 00:03:58,738 --> 00:04:02,491 ওটা আমার একটা ডিগ্রি। আমার প্রাথমিক ফিল্ড স্নায়ুবিজ্ঞান। 55 00:04:02,659 --> 00:04:04,743 ওহ, আচ্ছা আমি একজন অভিনেত্রী। 56 00:04:09,958 --> 00:04:11,667 কেন? 57 00:04:12,669 --> 00:04:14,211 কেন মানে? 58 00:04:14,379 --> 00:04:17,673 অনেক গবেষণা দেখিয়েছে যে যারা শিল্পমাধ্যমে যায়, তাদের অনেকেই... 59 00:04:17,840 --> 00:04:20,634 এক ধরণের চরিত্র নিয়ন্ত্রণে বাহ্যিক হস্তক্ষেপে ভোগে। 60 00:04:23,846 --> 00:04:27,266 আচ্ছা, আমি জানি না এর মানে কি। 61 00:04:27,809 --> 00:04:31,019 এর মানে অন্যরা তোমাকে যেভাবে মূল্যায়ন করে, সেভাবেই তুমি নিজেকে মূল্যায়ন করো... 62 00:04:31,187 --> 00:04:35,065 যেটা অনেক সময় ছোটবেলার ভালবাসার অপূর্ণ চাহিদা থেকে হতে পারে। 63 00:04:35,233 --> 00:04:38,652 ওহ, না আমার ছোটবেলা খুবই আনন্দদায়ক ছিল। 64 00:04:39,195 --> 00:04:40,696 আমাকে বলো শুনি। 65 00:04:42,282 --> 00:04:45,409 আমি জানতাম আমার বাবা ছেলে চেয়েছিল। 66 00:04:47,996 --> 00:04:53,041 আমি... আমি শুধু খেলাধুলায় ভালো হতে চেয়েছিলাম, কিন্তু ময়লা মাখা আমার পছন্দ ছিল না। 67 00:04:54,210 --> 00:04:56,378 আর তারপর... আমার ধারণা তুমি বয়ঃসন্ধিকালে প্রবেশ করেছ। 68 00:04:56,546 --> 00:05:00,215 হ্যাঁ, বাবা আমাকে স্লাগার ডাকতো আমার প্রথম ট্রেইনিং ব্রা পরা পর্যন্ত। 69 00:05:00,383 --> 00:05:04,177 তারপর আমার সাথে ক্যাচ খেলা বন্ধ করে দিল। 70 00:05:04,387 --> 00:05:07,681 আমি আর স্লাগার ছিলাম না। 71 00:05:09,600 --> 00:05:10,851 তোমার মা এসে গেছে। 72 00:05:16,441 --> 00:05:21,862 তুমি যদি ওই মেয়ের সাথে সহবাসে যেতে চাও, বের করো ওর বাবা কোন ধরণের সুগন্ধি ব্যবহার করতেন। 73 00:05:24,824 --> 00:05:26,825 তোমাকে দেখে ভালো লাগছে, মা। 74 00:05:29,370 --> 00:05:30,454 এই যে তোমার চা, মা। 75 00:05:30,621 --> 00:05:31,663 -উলং? (চাইনিজ ব্ল্যাক টি) -হ্যাঁ। 76 00:05:31,831 --> 00:05:33,206 -আলগা পাতা, টি ব্যাগ না? -হ্যাঁ। 77 00:05:33,374 --> 00:05:36,043 -তিন মিনিট জ্বাল দেয়া? -হ্যাঁ। -দুই শতাংশ দুধ? -হ্যাঁ। 78 00:05:36,210 --> 00:05:37,461 -আলাদা ভাবে গরম করা? -হ্যাঁ। 79 00:05:37,628 --> 00:05:39,713 -এক চা চামচ চিনি? -হ্যাঁ। -অপরিশোধিত চিনি? -হ্যাঁ। 80 00:05:42,216 --> 00:05:43,633 ঠাণ্ডা। 81 00:05:47,096 --> 00:05:49,097 আবার শুরু করছি। 82 00:05:50,391 --> 00:05:52,768 আমারও ওকে নিয়ে একই সমস্যা। 83 00:05:55,146 --> 00:06:00,442 আমার থিওরি হচ্ছে ওর অতিমাত্রায় বিকশিত সেক্স ড্রাইভের কারণে মনোযোগে বাঁধা পড়ে। 84 00:06:01,235 --> 00:06:03,070 ওহ, জানি না এটা ও কোথায় পেলো? 85 00:06:03,237 --> 00:06:05,781 আমাদের বিয়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তির সহবাস ছাড়া... 86 00:06:05,948 --> 00:06:10,077 ওর বাবা আর আমি শুধু বংশবৃদ্ধির কারণে সহবাস করতাম। 87 00:06:11,204 --> 00:06:14,164 বেশ কার্যকর ব্যবস্থাপনা মনে হচ্ছে। 88 00:06:14,332 --> 00:06:17,000 হ্যাঁ, আমরা তাই মনে করি। আমরা দুজনই এর ওপর পেপার করেছি। 89 00:06:17,168 --> 00:06:21,588 আমারটা স্নায়ুবিজ্ঞান এর দৃষ্টিকোণ থেকে, আর ওরটা নৃতাত্ত্বিক। 90 00:06:21,756 --> 00:06:24,925 অবশ্য আমারটাই একমাত্র পড়ার যোগ্য ছিল। 91 00:06:25,093 --> 00:06:26,134 অবশ্যই। 92 00:06:26,302 --> 00:06:29,763 আপনাদের শারীরিক ক্রিয়াকলাপের ব্যাপারে পড়তে পারলে খুশি হতাম। 93 00:06:30,598 --> 00:06:34,518 অনলাইনে আছে, অথবা তুমি প্রিন্সটোন ইউনিভারসিটি প্রেস থেকে অর্ডার করতে পারো। 94 00:06:34,685 --> 00:06:36,895 এই যে তোমার চা, মা। 95 00:06:37,146 --> 00:06:39,314 তো, তোমরা কিসের ব্যাপারে কথা বলছ? 96 00:06:39,482 --> 00:06:42,943 তোমার বাবা মায়ের সহবাসের পুনরাবৃত্তির হারের ব্যাপারে। 97 00:06:43,986 --> 00:06:45,695 বাহ। 98 00:06:45,947 --> 00:06:49,866 যদি ভাগ্যবান থাকো, তাহলে মা তোমাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখিয়ে দেবে। 99 00:06:50,034 --> 00:06:51,618 দুঃখিত, ওটা আমার অন্য ল্যাপটপে। 100 00:06:54,497 --> 00:06:56,248 তো মা... 101 00:06:56,416 --> 00:06:59,000 -নতুন কি খবর? -তোমাকে নির্দিষ্টভাবে বলতে হবে। 102 00:07:00,628 --> 00:07:02,963 ঠিক আছে, তোমার ব্যাপারে নতুন কি খবর? 103 00:07:03,339 --> 00:07:07,676 ওহ আচ্ছা, আমি ইদানিং কিছু কৌতূহলজনক মনোপৌজালের লক্ষণ দেখতে পাচ্ছি। 104 00:07:07,844 --> 00:07:10,178 কম ব্যক্তিগত কিছু বলা যায়? 105 00:07:12,390 --> 00:07:13,515 তোমার ফ্লোয়েড আংকেল মারা গেছে। 106 00:07:14,600 --> 00:07:16,143 হায় ঈশ্বর, কি হয়েছিল? 107 00:07:16,310 --> 00:07:18,395 ওর হৃদ স্পন্দন থেমে গেছিল। 108 00:07:19,605 --> 00:07:20,814 আমার মূত্রত্যাগ করতে হবে। 109 00:07:26,654 --> 00:07:29,364 কি অসাধারণ মহিলা। 110 00:07:30,783 --> 00:07:33,827 হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমরা একে অপরকে পছন্দ করবে। 111 00:07:33,995 --> 00:07:35,912 তোমার শৈশব দেখে আমার হিংসে হচ্ছে। 112 00:07:36,080 --> 00:07:37,289 বলতে বাধ্য হছি... 113 00:07:37,457 --> 00:07:42,335 কিন্তু আমার ছোটবেলার যত স্নেহপূর্ণ সৃতি আছে, সবটাই শুধু ফ্লয়েড আংকেল এর সাথে। 114 00:07:42,503 --> 00:07:46,673 তোমার নিশ্চয়ই ভালমতো মনে নেই। তোমার মা মেধাবী, বিশ্লেষণাত্মক, অন্তর্দৃষ্টিপূর্ণ। 115 00:07:46,841 --> 00:07:51,011 আমি নিশ্চিত ব্রাসেলস স্প্রাউট না খাওয়ার কারণে উনি তোমাকে বাইবেল দিয়ে মারেন নি। 116 00:07:51,804 --> 00:07:54,347 শেল্ডন, তুমি তোমার মাকে যথেষ্ট কৃতিত্ব দিচ্ছ না। 117 00:07:54,515 --> 00:07:58,059 উনি স্নেহপূর্ণ, যত্নশীল, উনি তোমার মাথায় আঠা দিয়ে বৈদ্যুতিক তার লাগান নি... 118 00:07:58,227 --> 00:08:01,438 পটি ট্রেইনিং এর সময় তোমার মস্তিষ্কের তরঙ্গ মাপার জন্য। 119 00:08:02,064 --> 00:08:03,190 তুমি ভাগ্যবান ছিলে। 120 00:08:03,357 --> 00:08:07,736 যখন আমি ছোট ছিলাম, যদি আমি একটা ইইজি চাইতাম, তাহলে বৈদ্যুতিক তার আমাকেই লাগাতে হত। 121 00:08:10,740 --> 00:08:12,532 তো, ডক্টর হফস্ট্যাডার... 122 00:08:12,700 --> 00:08:16,870 লেনারড তো ওর অবিশ্বাস্য সফল ভাই বোনের ব্যাপারে কথাই বলে না। 123 00:08:17,038 --> 00:08:20,081 -প্লিজ, ওখানে যেয়ো না হাওয়ারড। -আমি বুঝতে পারছি... 124 00:08:20,249 --> 00:08:25,462 যে তারা তাদের নিজেদের ফিল্ডে লেনারডের থেকে অনেক ওপরে। 125 00:08:26,130 --> 00:08:28,173 ভাই, তুমি অনেক খারাপ। 126 00:08:28,716 --> 00:08:32,385 লেনারড এর ছোট ভাই মাইকেল, হার্ভার্ডে একজন স্থায়ী আইনের অধ্যাপক... 127 00:08:32,553 --> 00:08:37,265 আর ওর বোন কিছুদিন আগে কিশোরী এক উল্লুকের শরীরে মানুষের অগ্ন্যাশয় স্থাপন করেছে। 128 00:08:38,476 --> 00:08:41,144 তাহলে তো উনি ডায়াবেটিস নিরাময়ের খুব কাছে? 129 00:08:41,312 --> 00:08:44,439 এছাড়া আর কি কারণে একটা টিনেজ উল্লুকের শরীরে অগ্ন্যাশয় বসাবে কেউ? 130 00:08:45,691 --> 00:08:47,400 ওয়াও, আপনি নিশ্চয়ই অনেক গর্বিত। 131 00:08:47,568 --> 00:08:49,903 কেন? ওগুলো তো আমার অর্জন না। 132 00:08:51,113 --> 00:08:53,114 আমার মূত্রত্যাগ করতে হবে। 133 00:08:56,786 --> 00:08:59,079 -এরকম কেন করছ? -তুমি নিয়ম জানো। 134 00:08:59,247 --> 00:09:02,332 নিজের মাকে নিয়ে অফিসে এসেছ। তোমাকে ভুগতেই হবে। 135 00:09:03,960 --> 00:09:07,629 লেনারড, আমার তো কোনো ধারনাই ছিল না তোমার ভাইবোন তোমার থেকে এত সফল। 136 00:09:09,298 --> 00:09:12,300 হ্যাঁ, তুমি হফস্ট্যাডার পরিবারের জার জার বিঙ্কস (স্টার ওয়ার্স এর চরিত্র) এর মত। 137 00:09:14,428 --> 00:09:18,139 (জার জার বিঙ্কস এর মত) ওহ, আমার মনে হয় তুমি অনেক অনেক দুঃখে আছ। 138 00:09:20,101 --> 00:09:21,226 আমাকে নিয়ে মজা করার চাইতে... 139 00:09:21,394 --> 00:09:25,021 আমার বন্ধুরা হয়তো বুঝতে পারে ব্যাপারটা কঠিন এবং আমার দিকে সাহায্যের হাত বাড়াতে পারে। 140 00:09:25,731 --> 00:09:27,524 না, আমার মনে হয় মজা নেয়াই বেশি উপভোগ্য। 141 00:09:29,360 --> 00:09:33,613 পরের বার, অফিসে মাকে এনো না, কেমন? 142 00:09:35,074 --> 00:09:36,116 তাড়াতাড়ি চলে এলে। 143 00:09:36,284 --> 00:09:39,286 ওহ, মাঝখানেরটা দখল ছিল, একটু পরে আবার চেষ্টা করতে হবে। 144 00:09:40,162 --> 00:09:43,540 একদম বোধগম্য। মুত্রথলি খালি করাটা, অনেকটা রিয়েল ইস্টেট এর জায়গা... 145 00:09:43,708 --> 00:09:46,501 বাছাইয়ের মূলমন্ত্রের মত। 146 00:09:47,837 --> 00:09:48,878 তো কোথায় ছিলাম আমরা? 147 00:09:49,046 --> 00:09:53,675 হাওয়ারড ওর মায়ের সাথে থাকে আর রাজ মাতাল না হয়ে মেয়েদের সাথে কথা বলতে পারে না, শুরু করো। 148 00:09:55,428 --> 00:09:59,139 ওহ, কৌতূহল উদ্দীপক। পক্ষপাতী নীরবতা খুবই দুর্লভ জিনিস। 149 00:09:59,557 --> 00:10:03,184 অপরদিকে, একজন প্রাপ্তবয়স্ক ইহুদি পুরুষের নিজের মায়ের সাথে থাকাটা খুবই সাধারণ... 150 00:10:03,352 --> 00:10:06,187 যেটা সমাজতাত্ত্বিক গতানুগতিকের সীমানায় পড়ে। 151 00:10:07,940 --> 00:10:10,025 আসলে, অস্থায়ীভাবে থাকি, আমি ভাড়া দেই। 152 00:10:10,192 --> 00:10:12,652 ও সেই ঘরেই থাকে যেই ঘরে ওর বাচ্চাকালের দোলনা ছিল। 153 00:10:12,820 --> 00:10:16,698 পক্ষপাতী নীরবতা এবং মায়ের থেকে আলাদা হতে না পারা... 154 00:10:16,866 --> 00:10:19,159 মেয়েদের প্রতি অস্বাভাবিক ভয় সৃষ্টি করতে পারে। 155 00:10:19,702 --> 00:10:23,622 এতে ব্যাখ্যা হতে পারে কেন তোমরা দুজন এক ধরণের বদলি সমকামী বিয়েতে আবদ্ধ হয়েছ... 156 00:10:23,789 --> 00:10:26,207 নিজেদের ঘনিষ্ঠতার চাহিদা পূরণ করার জন্য। 157 00:10:33,883 --> 00:10:35,342 কি বললেন? 158 00:10:36,886 --> 00:10:39,262 এটা মূলত আমি যা বলেছি সেটাই। 159 00:10:39,430 --> 00:10:42,182 তুমি তোমার স্বামীকে অফিসে নিয়ে এসেছ, তুমি নিয়ম জানো। 160 00:10:44,310 --> 00:10:46,728 আমি ভাবছি তোমাকেও এখন অনেক দুঃখী ... 161 00:10:46,896 --> 00:10:47,937 লাগছে, নিশ্চিত, নিশ্চিত। 162 00:10:48,564 --> 00:10:52,192 লেনারড, এখন ১ টা বাজে। তুমি না আমাকে ১ টার দিকে তোমার ল্যাবরেটরি দেখাবে বলেছিলে? 163 00:10:52,360 --> 00:10:55,904 তাড়া নেই মা, ওদের একে অন্যের প্রতি গোপন ভালবাসার ব্যাপারে আরও বল শুনি। 164 00:10:56,072 --> 00:10:59,240 কিন্তু এখন ১ টা বাজে। তুমি আমাকে ১ টার দিকে তোমার ল্যাবরেটরি দেখাবে বলেছিলে। 165 00:10:59,408 --> 00:11:02,577 ওনার যুক্তি অনস্বীকার্য। এখন ১ টা বাজে। 166 00:11:04,622 --> 00:11:06,206 বেশ। চলো। 167 00:11:07,583 --> 00:11:09,751 আমার ধারণা আমার কাজ তোমার ভালোই লাগবে। 168 00:11:09,919 --> 00:11:11,294 আমি ইটালিয়ানদের সোডিয়াম-... 169 00:11:11,462 --> 00:11:14,923 আয়োডাইড ক্রিস্টালে যে ডার্ক ম্যাটার সিগনাল পাওয়া গেছিল, ওটার প্রতিরূপ করার চেষ্টা করছি। 170 00:11:15,091 --> 00:11:16,758 তো মৌলিক কোনো গবেষণা না? 171 00:11:17,635 --> 00:11:18,968 না। 172 00:11:19,136 --> 00:11:20,762 তাহলে ওটা দেখে আমি কি করবো? 173 00:11:20,930 --> 00:11:24,057 আমি তো ইটালিয়ানদের লেখা পেপারটা পড়লেই পারি। 174 00:11:25,893 --> 00:11:29,521 আচ্ছা, বলে রাখছি, আমরা কোনো নিকল্প সমকামী সম্পর্কে নেই। 175 00:11:29,689 --> 00:11:31,731 তাহলে, এটা তুমি ওনাকে কেন বললে না? 176 00:11:31,899 --> 00:11:35,777 -সবসময় সব আমারই দায়িত্ব কেন? -ওহ, এটা সবসময় তোমার দায়িত্ব না। 177 00:11:35,945 --> 00:11:39,531 আমি বলছি, এই একই কাজটা তুমি আগের সপ্তাহে কমিক বই এর দোকানেও করেছ। 178 00:11:42,952 --> 00:11:44,994 আমি ভাবতে পারছি না তুমি এখন এই প্রসঙ্গ তুলছ। 179 00:11:46,455 --> 00:11:50,083 -আমি তুলি নি, তুমি তুলেছ। -আমরা এটা নিয়ে পরে কথা বলব। 180 00:11:50,251 --> 00:11:53,503 তুমি সবসময়ই এটা বলো, কিন্তু কথা আর বলা হয় না। 181 00:11:58,467 --> 00:12:01,261 তোমরা আমাকে ছাড়া কমিক বই এর দোকানে গেছ? 182 00:12:09,311 --> 00:12:10,979 -হেই। -অ্যালকোহল আছে? 183 00:12:11,147 --> 00:12:12,313 -তোমার মা আছে এখনো? -হ্যাঁ। 184 00:12:12,481 --> 00:12:13,815 ভেতরে এসো। 185 00:12:15,192 --> 00:12:17,527 দাড়াও, উনি তোমাকে খুঁজতে এখানে আসবে না তো, তাই না? 186 00:12:17,695 --> 00:12:21,114 আরে না, মা শেল্ডন কে নিয়ে হাসপাতালে গেছে ব্রেইন স্ক্যান করাতে। 187 00:12:21,282 --> 00:12:23,658 -হায় ঈশ্বর, কি হয়েছে? -কিছু না। 188 00:12:23,826 --> 00:12:27,996 মা মানুষের ব্রেইন দেখতে পছন্দ করে আর শেল্ডন নিজের ব্রেইন স্ক্যান করাতে। 189 00:12:29,039 --> 00:12:30,498 হায় রে, কি মজার জুটি। 190 00:12:30,666 --> 00:12:33,126 মা এখানে এসেছে মাত্র দেড় দিন হয়েছে... 191 00:12:33,294 --> 00:12:37,464 আর আমি সত্যি সত্যি, মদ্যপান কে নতুন ক্যারিয়ার হিসেবে ভাবছি। 192 00:12:37,631 --> 00:12:41,509 আমি ওনার সাথে কালকে মাত্র পাঁচ মিনিট কথা বলেছি আর এর পর থেকে মাতাল হয়ে আছি। 193 00:12:42,678 --> 00:12:44,512 মাকে মাথার ভেতরে ঢুকতে দেয়া যাবে না। 194 00:12:44,680 --> 00:12:47,223 -আমার মাথা, আর তোমার? -বড্ড দেরি হয়ে গেছে। 195 00:12:47,391 --> 00:12:49,934 আমার মাথা তার গ্রীষ্ম উদ্যান। 196 00:12:52,021 --> 00:12:53,188 উনি ঠিকই বলেছে আসলে। 197 00:12:53,355 --> 00:12:56,524 আমার পরিচয়ের জায়গা পুরোপুরি আমার থেকে বাহ্যিক। 198 00:12:56,692 --> 00:12:58,985 ওহ হ্যাঁ, ঐযে সে। হাই মা। 199 00:13:01,655 --> 00:13:03,364 তুমি জানো আজ সারা সকাল আমি কি করেছি? 200 00:13:03,532 --> 00:13:07,827 পঞ্চাশজন সোনালি চুলের মেয়ের সাথে একটা ফালতু প্রতিষেধক এর বিজ্ঞাপনের অডিশন দিতে গেছি। 201 00:13:07,995 --> 00:13:11,998 আর কি জন্য? যাতে আমি অবশেষে আমার বাবার সমর্থন পাই? 202 00:13:12,750 --> 00:13:13,875 তুমি কি পার্টটা পেয়েছ? 203 00:13:14,293 --> 00:13:17,378 না, ওরা বলেছে আমি নাকি কথা বেশি বলি। 204 00:13:21,342 --> 00:13:23,551 বাবা মায়ের থেকে ভালবাসা না পাওয়ার কথা বলতে চাও? 205 00:13:23,719 --> 00:13:27,514 তুমি জানো ছোটবেলায় আমি কি করতাম মানুষের স্পর্শ অনুভব করার জন্য? 206 00:13:27,681 --> 00:13:30,016 হ্যাঁ, তুমি তোমার লিঙ্গ শক্ত করে ধরে থাকতে আর ছাড়তে না। 207 00:13:35,272 --> 00:13:36,314 তোমার মা আমাকে বলেছে। 208 00:13:37,775 --> 00:13:40,193 অবশ্যই মা বলেছে, যাইহোক, আমি সেটা বলতে যাচ্ছিলাম না। 209 00:13:40,361 --> 00:13:44,113 যখন আমার বয়স দশ ছিল, আমি একটা আলিঙ্গনের মেশিন বানিয়েছিলাম। 210 00:13:44,907 --> 00:13:46,908 -আলিঙ্গনের মেশিন? -হ্যাঁ। 211 00:13:47,076 --> 00:13:50,912 দর্জির একটা ম্যানিকুইন নিয়ে সেটাকে একটা বৈদ্যুতিক কম্বল দিয়ে জড়িয়ে দিয়েছিলাম যাতে গরম থাকে, 212 00:13:51,080 --> 00:13:55,834 আর দুটো রেডিও নিয়ন্ত্রণাধীন বাহু জুড়ে দিয়েছিলাম যা আমাকে আলিঙ্গন করবে আর আমার পিঠ চাপড়াবে। 213 00:13:56,544 --> 00:13:58,419 খুবই দুঃখজনক ব্যাপার। 214 00:13:58,963 --> 00:14:00,755 -সবথেকে দুঃখের কথা কি শুনবে? -কি? 215 00:14:00,923 --> 00:14:03,091 আমার বাবা মাঝে মাঝে ওটা ধার নিত। 216 00:14:06,595 --> 00:14:09,430 তোমার স্ক্যান ডাটা আমার গবেষণায় অনেক সাহায্য করবে। 217 00:14:09,598 --> 00:14:11,349 তোমার মস্তিষ্ক অসাধারণ। 218 00:14:11,517 --> 00:14:13,226 জানি। 219 00:14:14,603 --> 00:14:19,607 যদিও আমার ডানপাশের অগ্রভাগ ছবিতে যেমন দেখায় সেটা আমার একদমই পছন্দ না। 220 00:14:19,775 --> 00:14:21,317 ছেলেজাতির সাধারণ অভিযোগ। 221 00:14:21,485 --> 00:14:23,570 কিছুই কখনো যথেষ্ট বড় না। 222 00:14:24,071 --> 00:14:27,574 শুধু টিউমার বাদে। তারপর সেটা নিয়ে কথা আর ফুরোতেই চায় না। 223 00:14:28,826 --> 00:14:31,786 আমি আপনার মস্তিষ্কের ভেতরটা পরে একসময় দেখতে চাই। 224 00:14:31,954 --> 00:14:35,248 আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। কিন্তু সেটার বিশ্লেষণ অনেকটা আকর্ষণহীন। 225 00:14:35,416 --> 00:14:37,250 ওহ, সেটা বিশ্বাস করতে পারলাম না। 226 00:14:37,418 --> 00:14:42,171 পরীক্ষামূলক প্রমাণ গ্রহণ করার প্রতি তোমার অনিচ্ছা এক ধরণের চাটুকারিতার চেষ্টা বোঝায়। 227 00:14:43,841 --> 00:14:45,300 ক্ষমা চাচ্ছি। 228 00:14:45,467 --> 00:14:49,345 আপনার ছেলের সাথে অনেক বেশি সময় থাকা হয়েছে। হয়তো কিছু খারাপ অভ্যাস হয়ে গেছে। 229 00:14:49,763 --> 00:14:51,139 বোধগম্য। 230 00:14:51,682 --> 00:14:53,516 আপনার জন্য কি এক কাপ চা করতে পারি? 231 00:14:53,684 --> 00:14:57,478 আমার সন্দেহ আছে, কিন্তু যদি কারো সুযোগ থাকে সেটা হয়তো তোমারই। 232 00:15:01,066 --> 00:15:03,443 আমি আপনার সাথে খুবই স্বস্তি বোধ করছি। 233 00:15:04,778 --> 00:15:06,946 আমিও তোমার সাথে খুব স্বস্তি বোধ করছি। 234 00:15:07,114 --> 00:15:11,284 অবাক করার বিষয় কারণ সাধারণত আমি স্বস্তি বোধ করি... 235 00:15:11,452 --> 00:15:13,286 কারো সাথেই না। 236 00:15:14,580 --> 00:15:15,622 আমিও না। 237 00:15:16,165 --> 00:15:17,582 এমন কি ব্যাপার... 238 00:15:17,750 --> 00:15:20,293 যে আমাদের মত অন্যরকম দুজন মানুষ... 239 00:15:20,461 --> 00:15:25,173 আপনার ছেলের মত ওয়ার্ক ডে সফটওয়্যার এর মাধ্যমে এক হয়ে গেলো? 240 00:15:26,800 --> 00:15:30,470 প্রশ্নটা কি এমনি করেছ নাকি তুমি অংক করে দেখতে চাও? 241 00:15:31,764 --> 00:15:33,640 আমি অংক করতে চাই। 242 00:15:36,185 --> 00:15:38,019 আমিও চাই। 243 00:15:54,411 --> 00:15:56,704 আচ্ছা, এবার... 244 00:15:56,872 --> 00:15:59,082 তুমি লবণটা চেটে নেবে... 245 00:15:59,667 --> 00:16:01,250 আমার ঘাড় থেকে। 246 00:16:04,129 --> 00:16:06,214 শট মারবে... 247 00:16:06,799 --> 00:16:09,384 ... আর লেবুতে কামড় দেবে। 248 00:16:14,223 --> 00:16:17,433 দুঃখিত, আমি "চাটা"র পরেরটুকু শুনি নি। 249 00:16:18,811 --> 00:16:19,894 ঘাড়। 250 00:16:20,062 --> 00:16:21,229 শট। 251 00:16:21,397 --> 00:16:22,647 লেবু। 252 00:16:31,073 --> 00:16:33,366 -আচ্ছা, শট, লেবু। -আচ্ছা। 253 00:16:38,247 --> 00:16:41,791 আরে! লেবু কোথায়? 254 00:16:45,671 --> 00:16:47,922 ওহ আচ্ছা, আমরা ভাগ করছি। 255 00:17:04,440 --> 00:17:06,482 তো, আপনার কি মনে হয়? 256 00:17:08,485 --> 00:17:10,278 আমি খুবই প্রলুব্ধ। 257 00:17:10,446 --> 00:17:14,615 আমি শুধু নিশ্চিত না আমার ছেলের রুমমেটের সাথে ঠিক হবে কিনা। 258 00:17:15,325 --> 00:17:17,201 স্বাভাবিকভাবে, আমারও এমনটাই মনে হত। 259 00:17:17,369 --> 00:17:19,954 কিন্তু আমাদের ব্যাপারে সব কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে... 260 00:17:20,122 --> 00:17:24,000 আমি চিন্তা না করে পারছি না যে আমরা একসাথে খুব ভালো করবো। 261 00:17:24,168 --> 00:17:26,586 ঠিক। আমারও একই পর্যবেক্ষণ। 262 00:17:27,838 --> 00:17:31,132 অবশ্যই এটা এমনকিছু যা আমি আমার স্বামীর সাথে করতে পারি নি। 263 00:17:33,302 --> 00:17:35,887 প্রথবার চেষ্টার সময় আমিও দ্বিধাগ্রস্ত ছিলাম... 264 00:17:36,055 --> 00:17:42,518 কিন্তু আমার এন্ডরফিন বের হওয়ার অপ্রত্যাশিত আর অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। 265 00:17:43,395 --> 00:17:45,980 ব্যাপারটা খুবই আনন্দদায়ক। 266 00:17:46,148 --> 00:17:47,648 আমি বুঝতে পারছি তুমি কি করছ। 267 00:17:47,816 --> 00:17:52,361 তুমি স্নায়ুবিজ্ঞান গবেষণা দিয়ে আমার মনোযোগ চাচ্ছ। 268 00:17:52,988 --> 00:17:55,364 আপনি আমার ভেতরটাও দেখে ফেলেছেন, তাই না? 269 00:17:57,326 --> 00:17:58,951 যদি তুমি ক্যাট স্ক্যানার এর ভেতরে থাকো তাহলেই। 270 00:18:08,170 --> 00:18:11,297 তাহলে এটা হতে চলেছে। 271 00:18:11,965 --> 00:18:13,633 সোনা... সাশ সাশ সাশ... 272 00:18:13,801 --> 00:18:15,802 তুমি সাশ। আমি খুশি, আমি এটা নিয়ে কথা বলব। 273 00:18:17,179 --> 00:18:19,305 জানো আমার মা কি বলতো? সে বলতো... 274 00:18:19,473 --> 00:18:22,683 যেহেতু তুমি তোমার বাবার ভালবাসা পাও নি আর আমি আমার মায়ের ভালবাসা পাই নি... 275 00:18:22,851 --> 00:18:27,021 তাই এই সহবাস করাটা আমাদের সেই ঘনিষ্ঠতার অভাবপূরণ যা আমরা ছোটবেলায় পাই নি। 276 00:18:27,189 --> 00:18:29,857 তুমি এখন এই প্রসঙ্গ কেন তুললে? 277 00:18:30,609 --> 00:18:32,860 জানি না। ফোরপ্লে? 278 00:18:34,446 --> 00:18:37,782 তাহলে তুমি বোঝাচ্ছ তুমি আমার সাথে সেক্স করছ না... 279 00:18:37,950 --> 00:18:39,742 তোমার মায়ের সাথে সেক্স করছ? 280 00:18:40,536 --> 00:18:44,038 আমি বলব "না"। 281 00:18:44,873 --> 00:18:46,958 এটা আমার শোনা সবথেকে অসুস্থ কথাবার্তা। 282 00:18:47,126 --> 00:18:51,587 আরে, তুমি তোমার বাবার সাথে সেক্স করার চেষ্টা করছ আর তাতে আমার কোনো সমস্যা নেই। 283 00:18:52,881 --> 00:18:55,383 বেড়িয়ে যাও! 284 00:19:00,013 --> 00:19:02,849 ও সাশ বলেছিল, আমার সাশ হওয়াই উচিত ছিল। 285 00:19:30,002 --> 00:19:31,419 ঠিক আছে, মা। 286 00:19:31,587 --> 00:19:35,590 -প্লেনে সাবধানে যেও। -ওটা তো ঠিক আমার নিয়ন্ত্রণে নেই, আছে কি? 287 00:19:37,092 --> 00:19:38,968 ওহ, আহ।। হ্যাঁ। 288 00:19:48,896 --> 00:19:51,105 -ওহ, সুপ্রভাত। -সুপ্রভাত। 289 00:19:51,273 --> 00:19:54,775 -তোমার কাছেই আসছিলাম কথা বলার জন্য... -বলতে হবে না... 290 00:19:54,943 --> 00:19:56,485 কখনো না। 291 00:19:56,945 --> 00:19:58,613 বুঝেছি। 292 00:19:59,323 --> 00:20:00,990 -বিদায় মা। -বিদায় লেনারড। 293 00:20:01,158 --> 00:20:04,619 তো, স্লাগার, শেষবার যেখানে থেমেছিলাম, সেখান থেকে শুরু করবো? 294 00:20:06,788 --> 00:20:12,043 মানে, মা বলতে পারতো, "বব, ছেড়ে দাও, ও মেয়ে। বাদ দাও"। 295 00:20:12,461 --> 00:20:14,337 কিন্তু বলে নি। একটা শব্দও না। 296 00:20:14,504 --> 00:20:17,423 ভালো। তুমি কি নিউ জার্সিতে গিয়ে একটা ব্রেইন স্ক্যান... 297 00:20:17,591 --> 00:20:21,636 করতে করতে তোমার বাবা মায়ের সাথে তোমার সম্পর্কের ব্যাপারে আরও কথা বলতে আগ্রহী হবে? 298 00:20:23,138 --> 00:20:25,973 -সেটা কি সাহায্য করবে? -আমার সাহায্য হবে। 299 00:20:26,845 --> 00:20:29,720 Translated by Sheikh Tasnuva Tasneem.