1
00:00:17,517 --> 00:00:19,811
কোচিলোকো আমাদের একজন ছিল।
2
00:00:21,021 --> 00:00:22,480
আরও ভালো কিছু প্রাপ্য ছিল ওর।
3
00:00:23,940 --> 00:00:25,358
আমাদের সবারই।
4
00:00:28,361 --> 00:00:29,946
একটা সময় আসে,
5
00:00:30,822 --> 00:00:32,449
যখন চোখ খুলবে,
6
00:00:33,366 --> 00:00:35,410
নিজের ঘর চিনবে না।
7
00:00:38,705 --> 00:00:41,916
চিনতে পারছো না
কারণ ফেলিক্স এটা বদলেছে।
8
00:00:42,959 --> 00:00:44,836
বারবার বলছি তোমাকে, গুয়েরো,
9
00:00:45,420 --> 00:00:48,673
পুরনো দিন গত হয়েছে।
10
00:00:50,008 --> 00:00:52,218
তো কীভাবে ব্যাখ্যা করব এটাকে?
11
00:00:52,761 --> 00:00:54,637
আমার লোকদের কী বলব?
12
00:00:54,721 --> 00:00:56,097
সত্যিটা।
13
00:00:56,598 --> 00:00:59,976
ফেলিক্স এটা করেছে
বেঞ্জামিন, তিহুয়ানার জন্য।
14
00:01:00,769 --> 00:01:03,938
ফেডারেশন যদি এখন এগুলো হারিয়ে ফেলে...
15
00:01:05,732 --> 00:01:08,234
...সোজা নিচে নামবে।
16
00:01:08,318 --> 00:01:12,405
দোষ কেবল আমাদেরই।
আমরা এই ঝামেলায় জড়িয়েছি।
17
00:01:13,114 --> 00:01:15,033
আমরা ফেলিক্সকে আমাদের ওপর দিয়ে
ছড়ি ঘোরানোর সুযোগ করে দিয়েছি।
18
00:01:17,285 --> 00:01:21,498
হুম, বেশ... খুব বেশি
উপায় ছিল না।
19
00:01:21,581 --> 00:01:22,581
আহ।
20
00:01:23,041 --> 00:01:25,418
হয়তো আরও ভালো কিছুর খোঁজ করিনি।
21
00:01:26,002 --> 00:01:27,295
ঠিক।
22
00:01:28,046 --> 00:01:29,589
তো হয়তো এখনই সময়।
23
00:01:32,342 --> 00:01:34,677
ভালো কোনো বিকল্প খোঁজার সময়।
24
00:01:37,806 --> 00:01:41,810
ফেলিক্স বেঞ্জামিনের ধোন চুষুক।
25
00:01:41,893 --> 00:01:45,814
তুমি আর আমি,
আমাদের নিজেদের চিন্তা করতে হবে।
26
00:01:47,398 --> 00:01:50,193
ফেলিক্স যা করছে না
তা আমাদের শুরু করতে হবে।
27
00:01:52,695 --> 00:01:54,030
একে অপরকে রক্ষা করা।
28
00:01:56,699 --> 00:01:58,201
ফেডারেশন ত্যাগ করবে?
29
00:02:00,787 --> 00:02:02,455
কাজ হতে পারে।
30
00:02:03,748 --> 00:02:06,042
কাজ হতে পারে, ভায়া।
31
00:02:09,045 --> 00:02:10,046
না।
32
00:02:10,839 --> 00:02:14,676
প্রচুর ঝামেলা, নতুন করে শুরু করা।
33
00:02:14,759 --> 00:02:17,679
আমি অন্য দিকে যাবার কথা ভাবছি।
34
00:02:18,263 --> 00:02:20,598
এখনও ভাবছো
বের হতে পারবে?
35
00:02:20,682 --> 00:02:24,435
তোমার হয়ে যখন থেকে কাজ করছি
সেসময় থেকেই এই বাল বকে যাচ্ছো।
36
00:02:24,519 --> 00:02:25,562
ওহ, তাই?
37
00:02:25,645 --> 00:02:30,692
মনে হচ্ছে প্রতিটা দিনই
আগের চেয়ে ভালো হওয়ার সুযোগ এনে দেয়।
38
00:02:31,985 --> 00:02:33,027
হুম।
39
00:02:33,111 --> 00:02:36,948
দেখো, কলম্বিয়ানদের সাথে এই ডিল,
40
00:02:37,574 --> 00:02:39,868
এটা ফেলিক্সের সামলানোর ঊর্ধ্বে।
41
00:02:41,327 --> 00:02:42,662
লোকটা মরিয়া।
42
00:02:43,788 --> 00:02:45,582
আর মরিয়া লোকজন...
43
00:02:46,124 --> 00:02:48,376
বেশিদিন ধরায় টেকে না।
44
00:02:49,627 --> 00:02:50,920
কণ্ঠস্বরটা চিনতে পারছো?
45
00:02:52,213 --> 00:02:53,464
একোস্তা।
46
00:02:53,548 --> 00:02:54,632
বিশ্বাস করো।
47
00:02:55,341 --> 00:02:58,178
মাথা নিচু রাখো,
সন্তর্পণে পা ফেলো...
48
00:02:58,261 --> 00:03:02,640
আর ফেলিক্সের সময় ফুরানোর অপেক্ষা করো।
49
00:03:03,308 --> 00:03:05,768
- এটার একটা কপি করে দাও আমাকে,
- জি, স্যার।
50
00:03:09,485 --> 00:04:38,157
:.:.: Narcos:Mexico :.:.:
Season 02 Episode 07
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
51
00:05:00,925 --> 00:05:03,469
সোনা, ছাদের ওপর হেলিকপ্টার
অপেক্ষা করছে আমার জন্য।
52
00:05:05,013 --> 00:05:08,099
গুরুত্বপূর্ণ কাজে মেক্সিকো সিটিতে যেতে হবে।
53
00:05:08,683 --> 00:05:10,560
প্রচুর টাকা লাইনে আছে।
54
00:05:13,771 --> 00:05:16,316
- দুঃখিত।
- কাম অন, তুমি চেষ্টাও করছো না।
55
00:05:16,399 --> 00:05:18,818
তোমাকে বলেছি,
এটা আমাকে উত্তেজিত করে তোলে।
56
00:05:21,237 --> 00:05:23,698
তুমি যে এরকম রাঘব-বোয়াল
তা আমার জোস লাগে।
57
00:05:23,781 --> 00:05:26,034
রাঘব বোয়ালটা নিয়ে আসো এদিকে।
58
00:05:29,120 --> 00:05:31,205
না, সোনা, আমার যেতে হবে।
59
00:05:33,958 --> 00:05:36,002
গত রাতে তোমার আসার কথা ছিল।
60
00:05:37,712 --> 00:05:41,174
বলেছি তো তোমাকে,
হেক্টর আগেভাগে চলে এসেছিল বাসায়।
61
00:05:41,257 --> 00:05:42,884
আসতে পারিনি।
62
00:05:44,093 --> 00:05:45,636
কাম অন,
63
00:05:45,720 --> 00:05:47,805
অন্তত সারা সকাল তো আমাকে পেলে।
64
00:05:51,476 --> 00:05:53,478
শালা পালমা, কী ভাবে নিজেকে?
65
00:05:54,562 --> 00:05:55,688
বিগ বস?
66
00:05:56,481 --> 00:05:58,733
ও ফেলিক্সের ফরমাশে কাজ করে।
67
00:05:58,816 --> 00:06:02,028
তোমার মতো দৃঢ়চেতা সবাই হতে পারে না, সোনা।
68
00:06:03,237 --> 00:06:04,530
তো থেকে যাও।
69
00:06:05,198 --> 00:06:06,908
সারাদিন আমাকে পাবে।
70
00:06:10,286 --> 00:06:13,790
অসম্ভব। ফেলিক্স নাস্তা সেরে
আমাকে না পেলে, মেরে ফেলবে।
71
00:06:14,248 --> 00:06:17,001
আর ওর ফরমাশে কি না আমার স্বামী চলে।
72
00:06:20,505 --> 00:06:22,131
আমাকে ঘাঁটিয়ো না।
73
00:06:22,840 --> 00:06:23,966
পরে কল করব তোমাকে।
74
00:06:29,430 --> 00:06:33,643
কার্দেনাস এর জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে
75
00:06:37,021 --> 00:06:38,773
কী করছো এখানে?
76
00:06:43,694 --> 00:06:45,822
ভেবেছিলাম
আমি নিজের অবস্থান পরিষ্কার করেছি।
77
00:06:47,073 --> 00:06:48,449
স্রেফ কফি খাচ্ছি।
78
00:06:50,076 --> 00:06:51,494
এটা কি এতই খারাপ?
79
00:06:52,954 --> 00:06:54,455
তোমার কাছে এটা খেল-তামাশা মনে হচ্ছে?
80
00:06:55,540 --> 00:06:57,291
এটা আমার জীবন।
তোমাকে দূরে থাকতে বলেছি।
81
00:06:57,834 --> 00:06:59,127
হুম।
82
00:07:00,044 --> 00:07:03,131
বাড়ি থেকে, স্কুল থেকে।
83
00:07:03,214 --> 00:07:05,800
এটা তো ক্যাফে।
84
00:07:08,886 --> 00:07:10,596
এটা তো আর "তোমার" না।
85
00:07:12,181 --> 00:07:14,725
মনে হচ্ছে মনে পড়ে গেছে
যে আমিই তোমাকে প্রথম এখানে নিয়ে এসেছিলাম।
86
00:07:16,227 --> 00:07:17,437
কফি উপভোগ করো।
87
00:07:18,855 --> 00:07:21,774
- তোমার বাবাকে আমার সেলাম জানিয়ো।
- উনিও তোমার প্রতি আগ্রহী নন।
88
00:07:26,320 --> 00:07:27,864
উনি আমাকে কোচিলোকোর
ব্যাপারে বলেছেন।
89
00:07:30,450 --> 00:07:31,617
তুমি যা করেছ।
90
00:07:36,581 --> 00:07:39,208
তোমার বাবা গুজব এত পছন্দ করেন
তা তো জানতাম না।
91
00:07:41,335 --> 00:07:44,338
আমরা মানিয়ে নেই,
তা নাহলে সবকিছু গোল্লায় যাবে।
92
00:07:45,673 --> 00:07:47,467
ও নিজের সিদ্ধান্ত নিয়েছিল।
93
00:07:48,968 --> 00:07:52,889
সবাইকে পরিত্যাগ করে আবার
তাদের ওপরেই দোষ চাপানোর জন্য
94
00:07:53,473 --> 00:07:56,267
বিশেষ লোক হতে হয়।
95
00:07:58,144 --> 00:08:00,146
তুমি ভুল পক্ষ বেছে নিয়েছ, মিগুয়েল এঞ্জেল।
96
00:08:02,106 --> 00:08:04,400
তোমাকে যারা ভালোবাসত
তাদের সবার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছ।
97
00:08:06,027 --> 00:08:07,945
এখন তোমার সাথে অঘটন ঘটছে।
98
00:08:09,280 --> 00:08:11,032
কারণ তুমি একটা বাজে লোক।
99
00:08:14,285 --> 00:08:16,120
নতুন দিনের আগমন ঘটছে।
100
00:08:17,538 --> 00:08:22,251
কেউ কেউ পাবে তিরস্কার,
কেউ পাবে পুরষ্কার।
101
00:08:24,170 --> 00:08:25,254
কী...
102
00:08:26,172 --> 00:08:27,798
ঈশ্বরকে খুঁজে পেয়েছ না-কি?
103
00:08:31,302 --> 00:08:32,720
হয়তো তার চেয়েও ভালো কিছু।
104
00:08:36,140 --> 00:08:37,767
শুভকামনা রইল।
105
00:08:44,690 --> 00:08:46,484
আজ তোমার সৌভাগ্যের দিন, ওয়াল্ট।
106
00:08:46,984 --> 00:08:49,237
দূতাবাসে একটা অজ্ঞাত পরিচয়ের কল এসেছিল।
107
00:08:49,737 --> 00:08:52,615
কেউ একজন দাবি করছে তার কাছে
ফেলিক্স গায়ার্দোর ব্যাপারে তথ্য আছে।
108
00:08:52,698 --> 00:08:54,200
ওহ, সত্যিই?
109
00:08:54,283 --> 00:08:55,409
কীভাবে বলছে?
110
00:08:55,910 --> 00:08:57,286
মেয়েটা খুলে বলেনি।
111
00:08:57,370 --> 00:08:58,996
বলেছে সামনাসামনিই কেবল কথা বলবে।
112
00:08:59,664 --> 00:09:01,165
"মেয়েটা"?
113
00:09:01,249 --> 00:09:03,042
কাম অন, স্যার, শুনে ফালতু মনে হচ্ছে।
114
00:09:03,125 --> 00:09:06,712
কী চায় সে বলেছে?
ক্যাশ, বয়ফ্রেন্ডের জন্য ভিসা?
115
00:09:06,796 --> 00:09:09,006
সেটাই তুমি খুঁজে বের করবে।
116
00:09:09,423 --> 00:09:11,008
দেখো, ও সাক্ষাৎ করতে চায়।
117
00:09:11,467 --> 00:09:12,969
ও আছে ওজিনাগায়।
118
00:09:13,553 --> 00:09:14,971
তুমি যেহেতু হুয়ারেজে আছো...
119
00:09:15,471 --> 00:09:18,891
বেশ, স্যার, আমি এখানে একটা
কাজের মাঝে আছি।
120
00:09:19,475 --> 00:09:21,978
হুম। প্লেনের ব্যাপারে।
121
00:09:22,979 --> 00:09:24,689
ভেবেছিলাম তুমি বলেছিলে
তোমার কাছে কিছুই নেই।
122
00:09:26,607 --> 00:09:29,694
দেখো, এই লোকটার কাছে ফেলিক্স গায়ার্দোর
ব্যাপারে হাই-লেভেল ইন্টেল আছে,
123
00:09:30,236 --> 00:09:32,280
আর তুমি ওই অপারেশনের
দায়িত্বপ্রাপ্ত এজেন্ট।
124
00:09:33,114 --> 00:09:34,699
কেন বুঝতে পারছো না?
125
00:09:34,782 --> 00:09:36,450
হ্যাঁ, হ্যাঁ।
126
00:09:38,077 --> 00:09:39,287
বালছাল।
127
00:09:43,457 --> 00:09:45,835
এরকম আগমন অভ্যাসে পরিণত হচ্ছে।
128
00:09:46,460 --> 00:09:49,964
যদিও, অবাক হইনি, খবর শুনে।
129
00:09:50,047 --> 00:09:53,426
মনোনয়নের কী হলো?
আপনি তো খুব নিশ্চিত ছিলেন।
130
00:09:54,176 --> 00:09:58,598
দলের জন্য জীবন দিলাম,
আর ওরা ওই বালের টেকনোক্র্যাটকে বেছে নিল।
131
00:10:01,475 --> 00:10:04,478
তো লম্বা-কানের বেঁটে লোকটা আর
ওর ভাই তোমার টাকা চায়নি?
132
00:10:05,438 --> 00:10:07,940
দেখো, কুয়াউতেমক কার্দেনাস,
133
00:10:08,024 --> 00:10:10,985
সে ছিল মিচোয়াকানের গভর্নর।
134
00:10:11,068 --> 00:10:12,528
পিআরএই এর একজন সদস্য।
135
00:10:12,612 --> 00:10:14,292
উনি আপনার কলিগ ছিলেন।
আপনি ওকে চেনেন না?
136
00:10:14,322 --> 00:10:16,073
হ্যাঁ, আমি ওর বাবাকেও চিনি।
137
00:10:17,283 --> 00:10:18,868
ওরা পুরো একটা প্রতিষ্ঠান।
138
00:10:18,951 --> 00:10:21,537
বুড়ো লোকটা বেঁচে থাকলে
আবারও প্রেসিডেন্সি জিতে যেত।
139
00:10:21,621 --> 00:10:26,667
আর প্রাইভেটাইজেশন হলে তো
তার তৈরি করা সব জলে যাবে।
140
00:10:26,751 --> 00:10:29,295
আবাদি ভূমি, পেট্রোল, সবকিছু।
141
00:10:29,920 --> 00:10:32,673
হোমওয়ার্ক করে এসেছ। অভিনন্দন।
142
00:10:33,174 --> 00:10:36,135
পার্টি ওর বাবার লেগ্যাসি ধ্বংসের
পরিকল্পনা করছে।
143
00:10:37,178 --> 00:10:38,804
ওর আমাদেরকে প্রয়োজন।
144
00:10:39,597 --> 00:10:40,931
পরিচয়পর্ব সারুন।
145
00:10:43,851 --> 00:10:47,647
স্বীকার করতেই হবে ইতালিয়ান
স্যুটে তোমার বুদ্ধি হ্রাস পাচ্ছে।
146
00:10:48,397 --> 00:10:52,109
জানো কেন কুয়াওতেমোক
পার্টি ছেড়েছিল?
147
00:10:53,486 --> 00:10:54,612
আমাদের কারণে।
148
00:10:55,905 --> 00:11:00,910
বলেছিল পার্টি পাচারকারী আর দুর্নীতিবাজ
রাজনীতিবিদদের সাথে জোট বেঁধেছে।
149
00:11:03,162 --> 00:11:04,872
ওর কিছু তো দরকার।
150
00:11:08,626 --> 00:11:12,797
কারদেনাস নির্বাচিত হলে,
151
00:11:12,880 --> 00:11:14,924
একই দিনে তুমি জেলে ঢুকবে।
152
00:11:17,426 --> 00:11:20,763
আপনার মনে হয় কারদেনাস
আসলেই জিততে পারে?
153
00:11:24,934 --> 00:11:26,185
মনে হয় না।
154
00:11:28,145 --> 00:11:29,313
আমি জানি।
155
00:11:46,539 --> 00:11:47,939
এর নাম দিয়েছে ওরা
156
00:11:47,998 --> 00:11:51,085
ন্যাশনাল সিস্টেম অফ পলিটিক্যাল
ইলেকশন ইনফরমেশন।
157
00:11:52,044 --> 00:11:54,839
মেক্সিকোতে স্নাইপ নামে বেশি পরিচিত।
158
00:11:56,841 --> 00:11:59,552
এটা ছিল ভোটার
রেজিস্ট্রেশন ডাটার ওপর ভিত্তি করে
159
00:11:59,635 --> 00:12:02,263
নির্বাচনী ফলাফল গণনার
উদ্দেশ্যে নির্মিত একটা সিস্টেম।
160
00:12:02,346 --> 00:12:05,224
মূলত, কে, কীভাবে, কোথায় ভোট দিচ্ছে
161
00:12:05,850 --> 00:12:07,893
তা যাচাই করার উপায়।
162
00:12:07,977 --> 00:12:09,603
পরিচিত মনে হচ্ছে?
163
00:12:10,104 --> 00:12:13,274
বেশ, ১৯৮৮তে, মেক্সিকোতে,
এটা পরিচিত ছিল না।
164
00:12:13,774 --> 00:12:15,484
এটা ছিল একেবারেই নতুন।
165
00:12:15,568 --> 00:12:18,654
'৮৮ এর আগে,
এর কোনো দরকারই ছিল না।
166
00:12:19,238 --> 00:12:21,323
অনিয়ন্ত্রিত ক্ষমতার এটাই ফলাফল।
167
00:12:21,407 --> 00:12:24,785
একদলীয় ব্যবস্থায় একই রকম
ফলাফল আসার কথা।
168
00:12:26,287 --> 00:12:28,706
কিন্তু দরকার শুধু একবারের।
169
00:12:30,166 --> 00:12:33,002
একটা ভূমিকম্প আর একটা মন্দাতেই
বদলে যায় সব।
170
00:12:34,962 --> 00:12:38,591
আর তারপর একজন আদর্শবাদী
জনপ্রিয়তা অর্জন শুরু করে।
171
00:12:39,467 --> 00:12:41,267
ক্যাম্পেইনের বড়ো চমক ছিলেন
172
00:12:41,302 --> 00:12:44,346
বামপন্থী প্রার্থী
কুয়াওতেমোক কারদেনাস।
173
00:12:44,430 --> 00:12:46,891
কারদেনাস পিআরআই এর একজন সাবেক সদস্য।
174
00:12:46,974 --> 00:12:49,935
অগণতান্ত্রিকতার অভিযোগ তুলে
তিনি গত বছর দল ত্যাগ করেন।
175
00:12:50,410 --> 00:12:52,340
আশার ছোঁয়া পেলে,
176
00:12:52,360 --> 00:12:54,690
এসব দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
177
00:12:57,610 --> 00:13:00,220
কারদেনাসের সমর্থন রয়েছে বড়ো শহরগুলোতে ,
178
00:13:00,240 --> 00:13:01,822
শিক্ষিত এলাকায়।
179
00:13:02,320 --> 00:13:06,160
পিআরআই এর প্রভাব গ্রামকেন্দ্রিক,
180
00:13:06,180 --> 00:13:07,870
কম জনবহুল এলাকায়,
181
00:13:07,953 --> 00:13:11,248
যেখানে নিরক্ষরতা আর মূর্খতার জয়জয়কার।
182
00:13:11,332 --> 00:13:14,001
হুম, কিন্তু এগুলো স্রেফ সম্ভাব্যতা, তাই না?
183
00:13:15,753 --> 00:13:18,881
ভবিষ্যতের সম্ভাব্য চিত্র।
184
00:13:18,964 --> 00:13:22,885
ওকে, কিন্তু এটার কোনোটাই নিখুঁত না।
185
00:13:22,960 --> 00:13:25,780
এই সম্ভাব্যতা বদলাবে না,
186
00:13:25,800 --> 00:13:28,170
কারণ ত্রুটির সীমা নির্ধারণ করা হয়েছে।
187
00:13:28,182 --> 00:13:30,476
যেটা আমাদের নিয়ে আসে মূল সমস্যার কাছে।
188
00:13:31,101 --> 00:13:32,770
মেক্সিকো সিটি।
189
00:13:32,853 --> 00:13:37,316
কার্দেনাস ৫৪% ভোট পেয়ে
জয়ের সম্ভাবনা দেখছেন।
190
00:13:38,609 --> 00:13:40,194
কয়েন টস।
191
00:13:40,277 --> 00:13:41,529
না।
192
00:13:42,029 --> 00:13:43,781
একটা ট্র্যাজেডি।
193
00:13:46,116 --> 00:13:49,036
দেশের বাকি অঞ্চলের কী অবস্থা? থামো ওখানে।
194
00:13:49,370 --> 00:13:51,288
লিওন, গুয়ানাহুয়াতো...
ভালো করছে।
195
00:13:51,372 --> 00:13:53,624
হ্যাঁ, কিন্তু তাতে কিছু যাবে আসবে না।
196
00:13:53,707 --> 00:13:58,587
প্রথম রিপোর্টকারী কেন্দ্রগুলো সব শহরে।
197
00:13:58,671 --> 00:14:01,340
মিডিয়া শুধু এগুলোর রিপোর্টই করে।
198
00:14:03,259 --> 00:14:07,763
প্রতি ছয় বছর পর পর,
নির্বাচনের দিন সন্ধ্যা ৭টায়,
199
00:14:07,847 --> 00:14:11,809
ওরা পিআরআই এর নিরঙ্কুশ বিজয়ের রিপোর্ট করে।
200
00:14:13,560 --> 00:14:16,480
যদি কোনো পিআরআই প্রার্থী প্রথম
201
00:14:16,500 --> 00:14:20,150
কেন্দ্র রিপোর্টের পর বিজয় ঘোষণা না করে,
202
00:14:20,693 --> 00:14:24,780
অথবা আরও বাজে হলে,
যদি না করতে পারে...
203
00:14:24,864 --> 00:14:26,448
অবস্থা খারাপ হয়ে যাবে।
204
00:14:27,283 --> 00:14:30,369
কার্দেনাস জনগণকে
বিশ্বাস করার একটা কারণ দিয়েছে।
205
00:14:31,120 --> 00:14:34,020
ওরা নির্বাচনের দিন এই সংখ্যাগুলো দেখলে?
206
00:14:34,040 --> 00:14:35,833
ওরা জানবে পরিবর্তন আসছে।
207
00:14:35,916 --> 00:14:40,296
আর ওর সমর্থকদের কেউ
ভোটের লাইন থেকে সরাতে পারবে না।
208
00:14:41,505 --> 00:14:43,465
পিআরআই ধ্বংস হয়ে যাবে।
209
00:14:45,050 --> 00:14:47,386
আমাদের আবার দেখা করা উচিত।
210
00:14:48,345 --> 00:14:51,599
বুঝলাম না কেন।
আমরা তো কোনো কথা বাদ রাখিনি।
211
00:14:51,682 --> 00:14:53,559
ভণিতা ছাড়ো।
212
00:14:54,101 --> 00:14:55,769
এখন তোমার চোখ খোলার পালা।
213
00:14:55,853 --> 00:14:58,022
আমি জেগেই আছি, বন্ধু।
214
00:14:59,231 --> 00:15:01,275
দৃশ্য দেখে তৃপ্ত।
215
00:15:01,358 --> 00:15:03,152
জানি না কী দেখছো তুমি।
216
00:15:03,235 --> 00:15:05,779
কার্দেনাস তোমার ভাইকে হারাচ্ছে।
217
00:15:05,863 --> 00:15:07,323
আহ, তো তুমি শুনেছ।
218
00:15:07,406 --> 00:15:09,450
দারুণ উত্তেজনাকর সময়।
219
00:15:09,533 --> 00:15:14,330
দুর্ভাগাদেরও ভালো থ্রিল প্রাপ্য।
220
00:15:14,413 --> 00:15:16,749
আমার ভাই ওদেরও প্রেসিডেন্ট হবে।
221
00:15:16,832 --> 00:15:19,084
তুমি বুঝতে পারছো না।
অথবা বুঝতে চাইছো না।
222
00:15:19,168 --> 00:15:21,962
আমার পরিবারের এসব অভিজ্ঞতা রয়েছে, ফেলিক্স।
223
00:15:22,046 --> 00:15:25,549
কার্দেনাসের মতো গল্প, এগুলো আসে আর যায়।
বাচ্চাদের রূপকথার গল্প এসব।
224
00:15:26,717 --> 00:15:29,720
পোপের কাহিনীটা শুনেছ?
উনি যখন মেক্সিকো পরিদর্শনে আসেন,
225
00:15:30,304 --> 00:15:31,972
উনি কার্দেনাসের সাথে নৌভ্রমণে গিয়েছিলেন।
226
00:15:32,056 --> 00:15:33,641
লোকে বলে যে পোপ এর টুপি উড়ে গিয়েছিল,
227
00:15:33,724 --> 00:15:35,935
আর কার্দেনাস পানি পার হয়ে তা
ফিরিয়ে এনেছিল।
228
00:15:36,769 --> 00:15:39,396
কিন্তু তুমি আর আমি সত্যিটা জানি,
কার্দেনাস সাঁতার জানে না।
229
00:15:40,064 --> 00:15:43,150
পিআরআই ওর মাথা ধরে
ওকে ডুবিয়ে মারবে।
230
00:15:43,901 --> 00:15:45,361
আর কিছু?
231
00:15:48,155 --> 00:15:50,574
ঠিক আছে, দেখা যাক...
232
00:15:51,742 --> 00:15:53,535
এটার ব্যাপারে কী ভাবো দেখা যাক।
233
00:15:54,328 --> 00:15:57,831
জাপোপান, কার্দেনাস ১৬% এগিয়ে,
234
00:15:57,915 --> 00:16:02,086
পুয়েবলায় ১২%, জিপোলাইটে ২২%,
আরও শুনতে চাও?
235
00:16:03,879 --> 00:16:08,467
নিজেকে জিজ্ঞাসা করো কীভাবে সংখ্যাগুলো
পেলাম। এগুলো আর কাকে দিতে পারি।
236
00:16:09,885 --> 00:16:11,762
মেক্সিকো পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
237
00:16:13,389 --> 00:16:16,058
তোমার ভাই এটা থামানোর জন্য
কতটা মরিয়া?
238
00:16:20,270 --> 00:16:22,690
হোটেল সিউদাদ দে মেক্সিকো, ৪টা।
239
00:16:26,026 --> 00:16:27,026
বেশ।
240
00:16:28,195 --> 00:16:29,405
দেখা হবে।
241
00:16:56,974 --> 00:16:58,183
বিদায়।
242
00:17:05,691 --> 00:17:07,276
শুভ অপরাহ্ণ।
243
00:17:13,282 --> 00:17:14,908
আরেকটা, স্যার।
244
00:17:22,082 --> 00:17:23,917
কী করেছ তুমি?
245
00:17:24,460 --> 00:17:27,963
ওই অপরাধীকে এটা বলার
কোনো অধিকার নেই তোমার।
246
00:17:29,040 --> 00:17:30,920
একটা ব্যাপার বলুন তো।
247
00:17:30,940 --> 00:17:32,940
এসব নিয়ে আপনি কী
করার পরিকল্পনা করছিলেন?
248
00:17:32,968 --> 00:17:35,554
কিছুই না। পার্টি মনে করে
আমাকে ওদের দরকার নেই?
249
00:17:35,637 --> 00:17:38,223
তাহলে ওরা এসব দেখতেও পাবে না।
250
00:17:40,934 --> 00:17:43,103
আমেরিকার সাথে কার্দেনাসের সম্পর্ক কেমন?
251
00:17:43,187 --> 00:17:45,606
কারণ আমেরিকানরা
আপনার ব্যাপারে সব জানে।
252
00:17:45,689 --> 00:17:48,192
আপনার হারামি ভাতিজা
সেটা নিশ্চিত করবে।
253
00:17:50,194 --> 00:17:55,949
পার্টি যদি হারেন, পরের প্লেনেই
আপনি আমার সাথে আমেরিকা যাবেন।
254
00:17:56,575 --> 00:17:58,494
তাই নিজের মাথাটা পরিষ্কার করে ফেলুন।
255
00:17:59,411 --> 00:18:01,121
কার্দেনাস এসব ব্যাপারে জানে?
256
00:18:01,205 --> 00:18:02,998
বলেছি তোমাকে,
কেউ কিছু জানে না।
257
00:18:03,832 --> 00:18:05,125
ও জানে না?
258
00:18:06,919 --> 00:18:08,629
ও জানে না যে ও জিততে চলেছে?
259
00:18:10,297 --> 00:18:12,800
বেশ। বলুন উনাকে।
260
00:18:13,675 --> 00:18:14,675
মজা করছো।
261
00:18:15,719 --> 00:18:18,764
আমি এটা লেভারেজ হিসেবে কাজে লাগাব।
তাই উনাকে বলুন।
262
00:18:20,015 --> 00:18:22,267
আশা করি তুমি জানো
তুমি কী করছো।
263
00:19:00,430 --> 00:19:01,932
এজেন্ট ব্রেসলিন।
264
00:19:07,271 --> 00:19:08,564
আমরা একে অপরকে চিনি?
265
00:19:09,857 --> 00:19:11,692
আমি আজ সকালে দূতাবাসে কল করেছিলাম।
266
00:19:13,777 --> 00:19:15,487
তুমি সেই অজ্ঞাত কলার।
267
00:19:16,947 --> 00:19:18,198
তুমি আমেরিকান।
268
00:19:21,285 --> 00:19:23,662
- বসবে?
- না।
269
00:19:26,957 --> 00:19:28,125
হুম।
270
00:19:29,293 --> 00:19:30,878
সত্যি করে বলি।
271
00:19:32,296 --> 00:19:34,882
আমি তোমাকে প্রত্যাশা করছিলাম না।
272
00:19:35,841 --> 00:19:36,841
হুম।
273
00:19:38,760 --> 00:19:43,390
দেখো, আমার মাথার মধ্যে একটা রাডার আছে,
274
00:19:43,470 --> 00:19:45,980
আর এটা আমাকে বলে
পরিস্থিতি যদি গড়বড় হয় বা...
275
00:19:46,000 --> 00:19:47,437
কিছু যদি ঠিক না থাকে।
276
00:19:48,312 --> 00:19:51,023
বেশ, আমার কানে আমি
এখন সেই শব্দ শুনতে পাচ্ছি।
277
00:19:51,607 --> 00:19:52,608
হুম।
278
00:19:53,275 --> 00:19:55,903
আমার মতে তোমার রাডার যদি
এতটাই কার্যকর হতো, এজেন্ট ব্রেসলিন,
279
00:19:55,986 --> 00:19:58,280
তাহলে এই অবস্থায়
এখানে বসে থাকতে না।
280
00:20:06,622 --> 00:20:10,500
তো তুমি ফেলিক্স গায়ার্দোর ব্যাপারে,
ওর অপারেশনের ব্যাপারে কিছু জানো।
281
00:20:11,210 --> 00:20:12,836
খুলে বলবে?
282
00:20:14,379 --> 00:20:15,923
আমাকে আগে তোমার সাথে দেখা করতে হতো।
283
00:20:16,548 --> 00:20:18,634
নিশ্চিত করতে হতো যে তুমি একা।
284
00:20:18,710 --> 00:20:20,438
রেস্টুরেন্টের পেছনে
দশ মিনিট পর আমার সাথে দেখা করো।
285
00:20:20,440 --> 00:20:21,845
আমি একটা বাদামী ট্রাকে থাকব।
286
00:20:22,679 --> 00:20:24,223
দাঁড়াও, লক্ষ্মীটি।
287
00:20:27,726 --> 00:20:29,436
এটা কীভাবে কাজ করে আমি ব্যাখ্যা করছি।
288
00:20:31,021 --> 00:20:35,234
আমার টর্টার এখনও
৩-৪ কামড় বাকি আছে।
289
00:20:35,943 --> 00:20:39,655
আর খাওয়া শেষে, আমি আমার ট্রাকে ফিরে যাবো,
290
00:20:40,614 --> 00:20:42,532
বাইরে পার্ক করে রাখা ওয়াগোনিরটা,
291
00:20:43,075 --> 00:20:44,576
আর আমি চলে যাবো।
292
00:20:45,577 --> 00:20:50,123
আর তুমি আর তোমার বয়ফ্রেন্ড
অথবা যে-ই তোমাকে এই কাজে পাঠিয়েছে,
293
00:20:50,207 --> 00:20:53,126
তারা যা কিছু পাওয়ার প্রত্যাশা করছিল
সবটা হারাবে।
294
00:20:53,919 --> 00:20:57,839
ক্যাশ, ভিসা... সব আমার সাথে যাবে।
295
00:20:59,007 --> 00:21:02,219
কারণ, সোনা, আমি ফিরে আসছি না।
296
00:21:04,012 --> 00:21:06,306
তাই ফালতু কথাবার্তায় আমার সময় নষ্ট কোরো না।
297
00:21:06,390 --> 00:21:09,476
কিছু বলার থাকলে,
বলা শুরু করো।
298
00:21:11,561 --> 00:21:13,605
বেশ, তুমি একটু বেশিই মিষ্টি না?
299
00:21:19,361 --> 00:21:22,281
আমার বয়ফ্রেন্ডের নাম পাবলো আকোস্টা।
300
00:21:23,323 --> 00:21:26,410
ও ফেলিক্স গায়ার্ডোর হয়ে
হুয়ারেজ প্লাজা চালায়।
301
00:21:27,452 --> 00:21:28,745
ও তোমার সাথে কথা বলতে চায়।
302
00:21:29,746 --> 00:21:33,000
যদি না এতে তোমার মূল্যবান সময় অপচয় হয়।
303
00:21:49,683 --> 00:21:51,810
একটা সমস্যা দেখা দিয়েছে, বস।
304
00:21:52,311 --> 00:21:54,062
আজুল আপনার কলের অপেক্ষায় আছে।
305
00:22:03,655 --> 00:22:04,656
তুমি প্রস্তুত?
306
00:22:07,284 --> 00:22:08,910
পুরোপুরি প্রস্তুত।
307
00:22:18,754 --> 00:22:19,963
ধুর বাল।
308
00:22:29,473 --> 00:22:30,766
এটা পরে নাও।
309
00:22:40,359 --> 00:22:41,485
বালামার।
310
00:22:42,319 --> 00:22:44,988
হেই, তোমার ওই রাডার
এখন কী বলছে, এজেন্ট ব্রেসলিন?
311
00:22:48,992 --> 00:22:51,620
আকোস্টার ব্যাপারটা সুবিধাজনক না।
312
00:22:51,703 --> 00:22:54,081
জানি, ধ্যাত! আর কী?
313
00:22:55,082 --> 00:22:56,875
আগুইলার আমাকে
টেপগুলো প্লে করে শুনিয়েছে।
314
00:22:56,958 --> 00:22:59,044
কতটা খারাপ?
315
00:22:59,127 --> 00:23:00,379
হুম।
316
00:23:00,462 --> 00:23:02,923
আকোস্টা অনেক ফালতু কথাবার্তা বলে।
317
00:23:03,006 --> 00:23:05,759
বলে তুমি বেরিয়ে যাচ্ছ, নিচে নামছ।
318
00:23:06,718 --> 00:23:10,263
কিন্তু, ফেলিক্স, আকোস্টা মূল সমস্যা না।
319
00:23:11,348 --> 00:23:14,893
হেক্টর পাল্মা কল করেছিল।
320
00:23:15,602 --> 00:23:18,021
আকোস্টাকে বলেছিল
ওদের তোমাকে দরকার নেই।
321
00:23:18,105 --> 00:23:21,858
পরামর্শ দিয়েছিল ওদের একসাথে যুক্ত হওয়ার,
সিনালোয়া আর হুয়ারেজ।
322
00:23:22,484 --> 00:23:24,236
ওই চুতিয়া আমাকে ছাড়া কিছুই না।
323
00:23:25,570 --> 00:23:27,656
এখন সে এসব কেন বলছে?
324
00:23:27,739 --> 00:23:30,992
কেন তাতে কিছু আসে যায় না।
আইডিয়াটা ছড়াচ্ছে।
325
00:23:31,743 --> 00:23:34,371
এখন দুর্বল হওয়া চলবে না, স্যার।
326
00:23:35,122 --> 00:23:37,541
এসব কীভাবে হলো?
327
00:23:40,961 --> 00:23:42,712
কী করতে চাও, বস?
328
00:23:44,673 --> 00:23:46,174
ওকে মেরে ফেলো।
329
00:23:47,217 --> 00:23:48,677
পাল্মাকে সিনালোয়া উপহার দেওয়া হয়েছিল,
330
00:23:48,760 --> 00:23:50,971
আর তখন থেকেই সে ঝামেলা হয়ে দাঁড়িয়েছে।
331
00:23:52,472 --> 00:23:53,932
আকোস্টার ব্যাপারে কী করবে?
332
00:24:57,370 --> 00:24:59,331
ওখানেই দাঁড়িয়ে থাকবে?
333
00:25:00,874 --> 00:25:04,711
ওই টুল বক্সটা ওপরে নিয়ে এসো।
334
00:25:08,590 --> 00:25:10,926
হেই। অস্ত্রটা জমা দাও।
335
00:25:12,427 --> 00:25:14,187
ওর কথা শোনা উচিত।
336
00:25:14,679 --> 00:25:17,516
ও শক্ত মেয়ে, ভায়া। বিশ্বাস করো, আমি জানি।
337
00:25:31,071 --> 00:25:32,072
হেই।
338
00:25:32,822 --> 00:25:33,949
মজা করো।
339
00:25:45,460 --> 00:25:47,504
স্বাগত, স্যার।
340
00:26:25,250 --> 00:26:26,585
স্বাগত, স্যার।
341
00:26:55,530 --> 00:26:58,617
কী হচ্ছে? ও কোথায়?
342
00:26:59,492 --> 00:27:01,995
মজা করার মুডে নেই।
343
00:27:02,078 --> 00:27:04,122
বুঝতে পারছি তোমার আমাকে
কিছু বলার আছে।
344
00:27:06,416 --> 00:27:08,710
পাঁচ মিনিট সময় পাবে, ফেলিক্স।
345
00:27:10,462 --> 00:27:12,255
বসবে?
346
00:27:21,640 --> 00:27:23,808
লিভেনওর্থ কি ওরকম শক্তিশালী
যতটা লোকে বলে?
347
00:27:28,688 --> 00:27:30,690
আমার ব্যাপারে কিছু জানো, হাহ?
348
00:27:32,275 --> 00:27:34,194
আমি লারেডোর কাস্টমসে
শুরু করেছিলাম।
349
00:27:35,612 --> 00:27:37,238
তোমাকে বেশ ভালোভাবেই চিনি, ভায়া।
350
00:27:38,490 --> 00:27:40,075
পুরো আটটা বছর।
351
00:27:41,201 --> 00:27:42,994
ইংরেজি শেখার ভালো উপায়।
352
00:27:47,332 --> 00:27:49,501
ছাদের ব্যাপারে কিছু জানো?
353
00:27:51,294 --> 00:27:53,672
দেখো, আমি তোমাকে কিছু
প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই।
354
00:27:58,051 --> 00:27:59,427
মদ খাও?
355
00:27:59,511 --> 00:28:00,637
বিয়ার?
356
00:28:01,304 --> 00:28:02,597
যতটা পারি।
357
00:28:28,957 --> 00:28:31,710
আমি ফেলিক্স গায়ার্ডোর
পতন ঘটানোর চেষ্টা করছি।
358
00:28:33,628 --> 00:28:35,004
আমাকে সাহায্য করবে?
359
00:28:37,966 --> 00:28:39,175
মেয়েটা...
360
00:28:39,884 --> 00:28:41,553
ওর কারণে তুমি এখানে।
361
00:28:43,096 --> 00:28:44,514
চেয়েছিল আমাদের দেখা হোক।
362
00:28:45,890 --> 00:28:48,351
কিছুদিন ধরে আমাকে গুতাচ্ছে।
363
00:28:49,686 --> 00:28:51,146
আমার নানা অভিযোগ শোনে।
364
00:28:51,771 --> 00:28:54,941
বুঝতে পারে...
এগিয়ে চলার সময় হয়েছে আমার।
365
00:28:56,067 --> 00:28:57,694
অন্য কিছু খোঁজার।
366
00:28:59,237 --> 00:29:02,073
এরকম করার মতো
লোক তোমাকে মনে হচ্ছে না,
367
00:29:03,074 --> 00:29:04,868
কোনো মেয়ের জন্য সব ছেড়েছুড়ে দেওয়া।
368
00:29:07,120 --> 00:29:09,164
ওকে পছন্দ করো? মিমি?
369
00:29:11,583 --> 00:29:13,042
আমি ফেলিক্সকে চাই।
370
00:29:13,710 --> 00:29:15,670
আমি শুধু এতেই আগ্রহী।
371
00:29:17,839 --> 00:29:19,507
তুমি আমাকে সাহায্য করবে নাকি না?
372
00:29:23,261 --> 00:29:24,261
কেন?
373
00:29:29,309 --> 00:29:30,935
ও তোমার কাছে এত দামী কেন?
374
00:29:32,103 --> 00:29:33,730
ও একজন ফেডারেল এজেন্টকে খুন করেছিল।
375
00:29:34,314 --> 00:29:35,356
ওহ।
376
00:29:37,817 --> 00:29:40,945
চিনতে ওকে?
যে এজেন্ট মারা গিয়েছিল?
377
00:29:43,740 --> 00:29:45,200
কামারেনা?
378
00:29:46,701 --> 00:29:48,036
না, চিনতাম না।
379
00:29:57,295 --> 00:29:59,130
জানো কেন
আমি ছাদ মেরামত করতে পছন্দ করি?
380
00:30:00,673 --> 00:30:02,634
একটা ছোট্টো বাড়িতে আমি বড়ো হয়েছি।
381
00:30:03,176 --> 00:30:05,053
অনেকগুলো ভাই-বোনের সাথে।
382
00:30:05,136 --> 00:30:08,431
দ্রুতই শিখে গিয়েছি,
অভিযোগ করে বেশি দূর যাওয়া যাবে না।
383
00:30:08,515 --> 00:30:10,725
তার চেয়ে বরং নিজে নিজে
সব ঠিক করাটাই সহজ।
384
00:30:12,268 --> 00:30:15,480
তো মেয়েটা যখন বলা শুরু করে যে
আমি শুধু অভিযোগ করি...
385
00:30:17,106 --> 00:30:18,191
ধ্যাত।
386
00:30:19,651 --> 00:30:20,944
খারাপ হবে নিশ্চয়ই।
387
00:30:23,196 --> 00:30:25,323
হ্যাঁ, আর তুমি সেগুলো
মেরামতও করতে পারছ না।
388
00:30:26,699 --> 00:30:28,368
এটাই জীবন, তাই না?
389
00:30:29,244 --> 00:30:32,497
আগে হোক আর পরে, সবকিছু হ-য-ব-র-ল
হয়ে যায় আমরা যতই চেষ্টা করি না কেন।
390
00:30:33,206 --> 00:30:34,833
এ কারণেই তুমি এখানে?
391
00:30:35,917 --> 00:30:37,585
সবকিছু হ-য-ব-র-ল হয়ে যাওয়ায়?
392
00:30:39,212 --> 00:30:40,880
তোমাকে বলেছি
আমি এখানে কেন।
393
00:30:43,675 --> 00:30:44,676
ঠিক।
394
00:30:45,343 --> 00:30:48,263
ওই... মৃত এজেন্ট।
395
00:30:51,015 --> 00:30:52,684
সত্যিটা হচ্ছে...
396
00:30:54,519 --> 00:30:56,646
জায়গাটার চারপাশে তাকাও...
397
00:30:58,481 --> 00:31:01,192
মনে হয় পুরোটাই... ভিন্ন।
398
00:31:02,277 --> 00:31:03,820
কলম্বিয়ান,
399
00:31:04,571 --> 00:31:05,822
কোকেইন,
400
00:31:07,115 --> 00:31:08,950
বালের রাজনীতিবিদ।
401
00:31:11,744 --> 00:31:13,830
জানি না এসবের মাঝে কোথায় আমি খাপ খাই এখন।
402
00:31:18,751 --> 00:31:20,253
এ কারণে আমি এখানে।
403
00:31:21,838 --> 00:31:26,342
কারণ সত্যিটা আমার কাছে গুরুত্বপূর্ণ।
404
00:31:30,096 --> 00:31:33,266
এতসব মিথ্যা বলে,
আশা করছো যে আমি তোমাকে বিশ্বাস করব?
405
00:31:51,951 --> 00:31:53,369
তিন বছর আগে,
406
00:31:54,078 --> 00:31:56,289
আমি নিজের দেশে শিফটে কাজ করছিলাম।
407
00:31:58,499 --> 00:32:00,752
408
00:32:02,086 --> 00:32:03,963
গ্যাং-সম্পর্কিত গোলাগুলির ঘটনা ছিল।
409
00:32:05,840 --> 00:32:07,508
কিন্তু আমার এলাকায় না।
410
00:32:08,384 --> 00:32:11,262
আমার পাশের শহরে।
411
00:32:13,681 --> 00:32:15,642
তাই আমি জানতাম
কিছু একটা গড়বড় হয়েছে।
412
00:32:20,605 --> 00:32:22,273
আমার ভাই মারা গিয়েছিল।
413
00:32:26,402 --> 00:32:28,363
বুকে তিনটা গুলি খেয়েছিল,
414
00:32:28,446 --> 00:32:31,699
আর ওর পাশের সিটে
পড়ে ছিল ১/৮ আউন্স কোকেইন।
415
00:32:36,037 --> 00:32:38,498
আর যে যাই বলুক না কেন,
416
00:32:40,625 --> 00:32:42,293
আমিই তার কারণ।
417
00:32:48,800 --> 00:32:51,010
আমি বিশ্বাস করি
দুনিয়াটা একটা বাজে জায়গা।
418
00:32:54,055 --> 00:32:55,974
আর আমি ভাবি না
যে আমিই খুব ভালো।
419
00:32:59,727 --> 00:33:01,145
কিন্তু আমাদের চেষ্টা করতে হবে।
420
00:33:05,817 --> 00:33:07,318
তাই আমি এখানে এসেছি।
421
00:33:09,404 --> 00:33:11,072
আমি কিছু একটা করার চেষ্টা করছি।
422
00:33:30,466 --> 00:33:31,968
কেমন হবে ব্যাপারটা,
423
00:33:33,052 --> 00:33:35,054
তুমি আমি যদি একে অপরকে সাহায্য করি?
424
00:33:35,596 --> 00:33:36,723
বেশ...
425
00:33:38,391 --> 00:33:40,893
তুমি আগামীকাল আমার সাথে সীমান্ত পাড়ি দিবে,
426
00:33:42,103 --> 00:33:44,522
ফেলিক্সের ব্যাপারে
যা জানো আমাকে বলবে।
427
00:33:45,023 --> 00:33:46,482
ওর পুরো অপারেশন।
428
00:33:47,066 --> 00:33:48,151
বিনিময়ে,
429
00:33:48,985 --> 00:33:53,573
আমি তোমাকে নিরাপত্তা, মুক্তি,
যা কিছু চাও দিতে পারব।
430
00:33:55,074 --> 00:33:56,200
হাহ।
431
00:34:01,664 --> 00:34:02,665
মিমির কী হবে?
432
00:34:03,374 --> 00:34:05,001
- ও জড়িত?
- না।
433
00:34:05,752 --> 00:34:07,045
একদম না।
434
00:34:08,087 --> 00:34:09,839
আমি এসবের আশেপাশে ওকে চাই না।
435
00:34:11,549 --> 00:34:13,718
ওকে জড়ানোর কোনো কারণ দেখি না আমি।
436
00:34:15,803 --> 00:34:17,180
আমি কথা দিচ্ছি।
437
00:34:30,943 --> 00:34:33,446
কার্ড আছে তোমার?
যোগাযোগ করার জন্য?
438
00:34:43,831 --> 00:34:46,834
শহরের একমাত্র মোটেল।
মোটেল কারাস্কো।
439
00:34:47,668 --> 00:34:49,295
ওখানকার নাম্বার জানি আমি।
440
00:34:56,886 --> 00:34:58,554
ওর ভাই ছিল একটা নেশাখোর।
441
00:35:01,891 --> 00:35:03,893
হাতে একটা সুঁই নিয়ে মারা গিয়েছিল।
442
00:35:22,829 --> 00:35:25,206
এই সবগুলো ডাটা নিশ্চিত করা হয়েছে।
443
00:35:27,792 --> 00:35:29,836
৬ জুলাই, আপনাদের সবার পতন ঘটবে।
444
00:35:31,420 --> 00:35:33,589
তাতে তোমার অবস্থা কী হবে?
445
00:35:36,551 --> 00:35:40,096
বেশ, আমার মনে হয়
আমরা এটা উতরে যেতে পারব। একসাথে।
446
00:35:43,933 --> 00:35:48,062
এই সম্ভাব্যতাগুলো,
বেশ আকর্ষণীয়...
447
00:35:49,355 --> 00:35:51,983
কিন্তু কোনো নিশ্চয়তা দেয় না।
448
00:35:54,318 --> 00:35:55,820
তা আন্দ্রেস কেমন আছে?
449
00:35:57,905 --> 00:36:02,869
এখনও মনোনয়নের জন্য ক্ষেপে আছে, মনে হচ্ছে।
450
00:36:07,030 --> 00:36:08,660
কী, তুমি ভাবোনি আমি এটা
বিশ্বাস করব যে
451
00:36:08,680 --> 00:36:10,543
তোমার সহযোগীরা এসব বানিয়েছে?
452
00:36:11,085 --> 00:36:12,086
না।
453
00:36:13,421 --> 00:36:16,424
এটা আমাকে একটা উপসংহারেই নিয়ে যাচ্ছে...
454
00:36:17,091 --> 00:36:19,427
কেবল পার্টিই জানে
এগুলোর অস্তিত্বের কথা।
455
00:36:21,220 --> 00:36:25,183
আর তাদের তথ্যগোপনের অতীত
অভিজ্ঞতা রয়েছে।
456
00:36:29,228 --> 00:36:30,271
না।
457
00:36:30,855 --> 00:36:32,440
কার্দেনাসও জানে।
458
00:36:34,066 --> 00:36:36,277
আমি সেটা নিশ্চিত করেছি।
459
00:36:37,528 --> 00:36:39,697
এই প্রজেকশনগুলো বাইরে এলে,
460
00:36:39,780 --> 00:36:41,908
দেশের মধ্যে একটা বিশাল
গর্ত সৃষ্টি করবে।
461
00:36:42,658 --> 00:36:45,077
আর পার্টি কোনোভাবেই সেটা থামাতে পারবে না।
462
00:36:47,288 --> 00:36:48,289
হুম।
463
00:36:48,873 --> 00:36:49,999
আচ্ছা।
464
00:36:52,919 --> 00:36:55,630
তো ধরে নিচ্ছি তোমার কাছে এর প্রতিকার আছে?
465
00:36:56,130 --> 00:36:59,050
এই রোগের,
যা আমাদের নিশ্চিতভাবেই মেরে ফেলবে।
466
00:37:04,388 --> 00:37:06,974
শুনছি আমি।
467
00:37:08,809 --> 00:37:10,770
লোকজনকে ভিন্ন একটা গল্প শোনাতে হবে।
468
00:37:11,979 --> 00:37:15,900
এই প্রজেকশনগুলো
একটা নতুন কম্পিউটার প্রোগ্রাম থেকে এসেছে,
469
00:37:15,983 --> 00:37:19,278
তা রিয়েল টাইমে,
নির্বাচনী দিনে ফলাফল প্রদান করতে পারে।
470
00:37:19,980 --> 00:37:22,180
আর প্রাথমিক ফলাফলে দেখাবে
471
00:37:22,200 --> 00:37:25,117
পুরো দেশকে যে
কার্দেনাস জিতছে।
472
00:37:25,990 --> 00:37:28,200
কিন্তু আরেকটা প্রোগ্রাম থাকতে পারে,
473
00:37:28,220 --> 00:37:32,720
যা এর বিপরীত ফল দিতে পারে।
474
00:37:36,254 --> 00:37:40,030
আর সময়মতো,
যখন আনুষ্ঠানিক ফলাফল আসবে
475
00:37:40,050 --> 00:37:41,718
আর কার্দেনাস জিতে যাবে?
476
00:37:42,260 --> 00:37:44,804
তখন তোমার এই ফালতু "প্রোগ্রাম"
দিয়ে আমাদের কী বাল হবে?
477
00:37:44,887 --> 00:37:46,514
ও কি জিতবে?
478
00:37:48,808 --> 00:37:51,210
জনগণকে আপনি বলবেন
যে কার্দেনাস হেরে যাচ্ছে,
479
00:37:51,238 --> 00:37:53,271
ওরা বাসা থেকেই বের হবে না।
480
00:37:54,105 --> 00:37:56,232
আপনি ওদের আশা কেড়ে নিবেন।
481
00:37:57,692 --> 00:37:59,610
লোকজন বিজয়ীকেই সঙ্গ দিতে চায়।
482
00:38:00,444 --> 00:38:02,780
একজন লুজারকে কে ভোট দিতে যাবে?
483
00:38:05,283 --> 00:38:07,074
- বেশ, নিশ্চয়ই।
- তো পার্টি মেক্সিকো সিটিতে হারলেও,
484
00:38:07,076 --> 00:38:09,245
বাকি এলাকায় সেই পার্থক্য পুষিয়ে নিবে।
485
00:38:11,163 --> 00:38:14,208
আর লোকজনকে এই ফল বদলাতে
হলে ৬ বছর অপেক্ষা করতে হবে।
486
00:38:16,085 --> 00:38:18,879
কারণ আপনারা বৈধভাবেই
নির্বাচনে জয়লাভ করবেন।
487
00:38:18,963 --> 00:38:20,923
একটা ব্যালটও জালিয়াতি করতে হবে না।
488
00:38:30,433 --> 00:38:31,600
আর বদলে?
489
00:38:33,227 --> 00:38:35,938
আমি নতুন প্রশাসনের সাথে
সরাসরি সম্পর্ক স্থাপন করতে চাই।
490
00:38:37,606 --> 00:38:39,567
আমার প্রজেক্টগুলোর নিরাপত্তা চাই।
491
00:38:40,151 --> 00:38:41,277
সবসময়।
492
00:38:44,071 --> 00:38:46,574
বলতেই হবে, আমি মুগ্ধ।
493
00:38:47,491 --> 00:38:52,872
তোমার ব্যাপারে
অনেক কথা শুনেছি, কিন্তু এটা...
494
00:38:55,166 --> 00:39:00,546
তোমার মতো একজন আবর্জনার
হিসাবে ভালোই উন্নতি।
495
00:39:02,631 --> 00:39:04,175
একটা জিনিস তোমার জানা উচিত।
496
00:39:05,092 --> 00:39:07,386
যাদের হয়ে আমি কথা বলি, ফেলিক্স?
497
00:39:08,721 --> 00:39:12,016
ওরা অসাধারণ বন্ধু বানায়,
কিন্তু অসহনীয় শত্রুও বানায়।
498
00:39:12,892 --> 00:39:17,688
যদি জানতে পারি তুমি মিথ্যে বলছো,
আজ আমাকে যা বলেছ তা সত্যি না?
499
00:39:19,523 --> 00:39:21,067
সোজা নিচে পড়বে।
500
00:39:22,610 --> 00:39:25,071
বেঁচে থাকতে পারবে না।
501
00:39:38,250 --> 00:39:39,668
আমি জানাবো তোমাকে।
502
00:40:27,508 --> 00:40:31,220
ওই ফালতু জিনিসটা খুলতে পারো।
আমরা কাছাকাছি চলে এসেছি।
503
00:40:36,976 --> 00:40:38,727
তো কেমন গেল সব?
504
00:40:39,687 --> 00:40:41,063
ওকে কোনো চুক্তির প্রস্তাব দিয়েছ?
505
00:40:41,564 --> 00:40:42,564
দিয়েছি।
506
00:40:44,567 --> 00:40:46,110
ও রাজি হবে বলে মনে হয়?
507
00:40:47,236 --> 00:40:48,612
আমার মতে হওয়া উচিত।
508
00:40:52,158 --> 00:40:53,451
একটা ব্যাপার বলো তো আমাকে।
509
00:40:55,578 --> 00:40:59,415
তোমার মতো একটা মেয়ে...
কীভাবে এমন একটা মেয়েতে পরিণত হলে?
510
00:41:01,083 --> 00:41:02,626
স্রেফ ভাগ্যবতী, সম্ভবত।
511
00:41:03,169 --> 00:41:04,628
ফালতু কথা।
512
00:41:04,712 --> 00:41:06,839
এই নির্জন প্রান্তরে?
513
00:41:08,174 --> 00:41:09,925
যেখানে আমার থাকার অধিকার নেই?
514
00:41:10,426 --> 00:41:13,137
আমি জায়গামতোই জন্ম নিয়েছি,
এজেন্ট ব্রেসলিন, বিশ্বাস করো।
515
00:41:14,096 --> 00:41:15,973
আর এতে কিছুই যায় আসে না।
516
00:41:17,057 --> 00:41:18,184
আর আকোস্টা?
517
00:41:19,977 --> 00:41:21,145
আমি ওকে ভালোবাসি।
518
00:41:22,897 --> 00:41:24,815
এটা কারণ হিসেবে যথেষ্ট, তাই না?
519
00:41:26,775 --> 00:41:28,402
কাউকে বদলাতে দেখতে চাওয়া?
520
00:41:29,487 --> 00:41:32,072
সত্যি বলতে, আজকের পর,
আমি জানব না।
521
00:41:32,948 --> 00:41:35,618
কোনোকিছুর ব্যাপারে
কী ভাবব সে ব্যাপারে আমি নিশ্চিত না।
522
00:41:36,327 --> 00:41:37,369
হুম।
523
00:41:38,537 --> 00:41:39,997
কঠিন হয়ে দাঁড়ায়, তাই না?
524
00:41:41,832 --> 00:41:43,876
জীবনের হিসাব মেলানো।
525
00:41:45,586 --> 00:41:46,962
সম্ভবত তাই।
526
00:41:47,046 --> 00:41:48,797
আশা করি তুমি সফল হবে।
527
00:41:55,387 --> 00:41:57,097
অস্ত্রটা দাও?
528
00:42:07,816 --> 00:42:09,151
আমি গর্ভবতী।
529
00:42:15,491 --> 00:42:17,117
সে কারণে এটা এখনই হতে হবে।
530
00:42:18,911 --> 00:42:20,079
ও জানে?
531
00:42:23,040 --> 00:42:24,750
ওকে বলার কথা ভেবেছ?
532
00:42:28,629 --> 00:42:31,423
আমার ধারণা ও যদি এটা চায়,
সেটা ওর জন্যই হবে।
533
00:42:35,135 --> 00:42:36,135
বেশ...
534
00:42:37,972 --> 00:42:39,682
বেশ, আশা করি আবার দেখা হবে।
535
00:42:40,140 --> 00:42:41,392
তোমাদের তিনজনের সাথেই।
536
00:43:10,087 --> 00:43:12,006
- ক্ষুধা পেয়েছে?
- হুম!
537
00:43:14,300 --> 00:43:16,385
- তোমার মা কোথায়?
- জানি না।
538
00:43:17,970 --> 00:43:19,930
- জানো না?
- না।
539
00:43:22,099 --> 00:43:23,809
লুপিতা, কাম অন।
540
00:43:23,892 --> 00:43:25,185
ডিনার রেডি।
541
00:43:28,063 --> 00:43:29,273
লুপিতা!
542
00:43:42,828 --> 00:43:44,622
লুপিতা, তুমি ওপরে?
543
00:43:48,042 --> 00:43:50,628
জান, কী হয়েছে?
544
00:43:50,711 --> 00:43:52,171
কী হয়েছে?
545
00:43:56,842 --> 00:43:58,260
আমি অত্যন্ত দুঃখিত, হেক্টর।
546
00:43:59,553 --> 00:44:00,763
বলো।
547
00:44:23,160 --> 00:44:25,704
পাল্মা, আছো?
548
00:44:30,000 --> 00:44:31,335
ফেলিক্স কল করেছিল।
549
00:44:32,252 --> 00:44:34,129
আমাদেরকে ওর অফিসে দরকার।
550
00:45:47,202 --> 00:45:48,287
গাইজ!
551
00:46:44,551 --> 00:46:46,011
তোর মায়রে বাপ, চুতিয়া!
552
00:46:48,514 --> 00:46:50,015
তোরও, মাদারচোদ!
553
00:46:55,187 --> 00:46:56,730
বেরিয়ে আয়, বাইঞ্চোদ!
554
00:47:05,572 --> 00:47:06,990
জিনিসটা মারাত্মক সুন্দর।
555
00:47:10,410 --> 00:47:11,912
কী ব্যাপার?
556
00:47:13,997 --> 00:47:15,082
কী খবর?
557
00:47:16,375 --> 00:47:18,001
আগুইলারের সাথে কথা বলেছ?
558
00:47:18,544 --> 00:47:20,128
না, কী হয়েছে?
559
00:47:20,838 --> 00:47:22,923
কিছু কাণ্ড ঘটছে।
560
00:47:23,465 --> 00:47:24,758
কী কাণ্ড?
561
00:47:26,677 --> 00:47:30,055
- আগুইলারের সাথে কথা বলো, ভায়া।
- ধুর বাল, হয়েছে কী?
562
00:47:40,649 --> 00:47:42,276
মানে কী?
563
00:47:52,744 --> 00:47:54,079
এখানে কী করছো তুমি?
564
00:47:55,122 --> 00:47:56,832
তোমাকেও একই কথা জিজ্ঞাসা করতে পারি।
565
00:47:58,000 --> 00:47:59,960
আমাদোর খবরের পর থেকে
বেশি কিছু শুনতে পাইনি।
566
00:48:00,919 --> 00:48:02,796
জানতাম না আমার খবর জানানোর কথা ছিল।
567
00:48:03,255 --> 00:48:06,049
আমি সমস্ত ঝুঁকি নিচ্ছি,
আমি কিছু শুনতে চাই।
568
00:48:09,469 --> 00:48:11,680
হুয়ারেজের বাইরে
একটা রানওয়ের ব্যবস্থা করে দাও আমাদের।
569
00:48:14,182 --> 00:48:15,893
কিন্তু তুমি তো এখানে।
570
00:48:19,062 --> 00:48:20,480
তুমি আবারও আমাকে অনুসরণ করছো?
571
00:48:23,525 --> 00:48:27,112
তোমার লোক সালের সাথে কথা বলেছিলাম।
ও বলেছিল তুমি এখানে।
572
00:48:30,782 --> 00:48:32,743
আমি সালকে বলিনি
আমি কোথায় থাকছি।
573
00:48:35,078 --> 00:48:36,914
ওজিনাগার এক মোটেলে।
574
00:48:37,456 --> 00:48:38,957
আমি সম্ভবত ভাগ্যবান।
575
00:48:41,084 --> 00:48:42,419
এই রানওয়ের...
576
00:48:44,546 --> 00:48:45,839
ব্যাপারে আর কিছু আছে?
577
00:48:50,719 --> 00:48:53,347
এখানেই ফেলিক্স ওর চালান আনে।
578
00:48:54,222 --> 00:48:55,682
এ কারণেই আমরা এটায়।
579
00:48:59,978 --> 00:49:01,104
আমরা ঠিক আছি?
580
00:49:05,400 --> 00:49:06,485
হেই, ওয়াল্ট।
581
00:49:07,277 --> 00:49:08,612
আমাকে জানাবে...
582
00:49:09,821 --> 00:49:11,198
নতুন কিছুর সূত্রপাত ঘটলে?
583
00:49:13,659 --> 00:49:14,659
হুম।
584
00:49:15,118 --> 00:49:16,453
অবশ্যই।
585
00:49:37,500 --> 00:49:38,568
কাম অন, মোরেনো,
586
00:49:38,570 --> 00:49:40,644
প্লিজ বলো যে কিছু পেয়েছ।
587
00:49:41,728 --> 00:49:42,854
পাইনি।
588
00:49:43,438 --> 00:49:46,441
কুত্তার বা... এটার সমাধান না
করতে পারলে কী হবে জানো?
589
00:49:46,984 --> 00:49:48,860
পুরো ব্যাপারটা জটিল।
590
00:49:49,695 --> 00:49:52,239
তোমার এই ডামি প্রোগ্রামকে নিখুঁত
591
00:49:52,322 --> 00:49:54,616
দেখানোর জন্য আমাকে
কতগুলো ডাটা ম্যানিপুলেট করতে হবে জানো?
592
00:49:54,700 --> 00:49:57,327
যদি এটা সত্যি না-ই হয়,
ওদের কেন বলেছ এটা?
593
00:49:57,411 --> 00:50:00,622
কারণ তা নাহলে
আমি মরব, বোকাচোদা। ঠিক কর এটা।
594
00:50:07,838 --> 00:50:08,839
পাবলো।
595
00:50:23,103 --> 00:50:24,563
কোথায় ছিলে তুমি?
596
00:50:26,523 --> 00:50:29,151
বেলিজে। চিয়াপাস।
597
00:50:30,277 --> 00:50:33,280
প্লেনের ব্যাপারটা মনে আছে?
তোমাকে বলেছিলাম।
598
00:50:33,989 --> 00:50:35,157
উম-হুম।
599
00:50:38,827 --> 00:50:40,662
জিনিসটা একদম কড়া, ভায়া।
600
00:50:41,455 --> 00:50:42,456
চিয়াপাসে।
601
00:50:42,998 --> 00:50:47,294
কিছুটা গ্রাম্য এলাকা, ঠিক যেমনটা
তুমি পছন্দ করো। আমাদের যাওয়া উচিত।
602
00:50:47,377 --> 00:50:48,378
যাও তাহলে।
603
00:50:48,462 --> 00:50:51,548
আমাদের দুজনের কথা বলেছি।
চলো যাই।
604
00:50:51,631 --> 00:50:54,676
যদি ভেবে থাকো
আমি তোমার পিচ্চি প্লেনে উঠতে যাচ্ছি,
605
00:50:55,594 --> 00:50:57,054
তোমার মাথা ঠিক নেই।
606
00:50:59,639 --> 00:51:01,600
ভাবছো আমি জানি না
তুমি এখানে কেন?
607
00:51:03,643 --> 00:51:06,063
ফেলিক্স পাল্মাকে মারার চেষ্টা করেছে।
608
00:51:08,023 --> 00:51:11,943
তাতেই এত ভয় পেয়ে গেছ তুমি?
ভাবছো এরপরে আমার পালা?
609
00:51:13,653 --> 00:51:16,406
আমি এসব ঠিক করতে পারব, পাবলো।
610
00:51:17,741 --> 00:51:20,410
আমি ফেলিক্সের সাথে কথা বলব।
611
00:51:20,494 --> 00:51:21,870
ওর এখন আমাকে প্রয়োজন।
612
00:51:22,454 --> 00:51:23,997
ফেলিক্স চোদা খাক।
613
00:51:27,459 --> 00:51:31,171
জীবনে একবারের জন্য
আমার কথা শোনো।
614
00:51:32,589 --> 00:51:33,589
না।
615
00:51:34,591 --> 00:51:36,593
আমি ইতোমধ্যে জানি
আমি কী করব।
616
00:51:50,230 --> 00:51:52,250
অবশেষে নিজের মৃত্যু ডেকে আনবে।
617
00:51:52,270 --> 00:51:54,361
সবসময় এটাই চেয়ে এসেছ, তাই না?
618
00:51:57,114 --> 00:52:02,285
গর্বের সাথে মরবে,
সত্যিকারের দস্যুর মতো।
619
00:52:05,789 --> 00:52:07,415
কিন্তু এটা এরকম হতে হবে না।
620
00:52:07,499 --> 00:52:10,919
তুমি নিজের গর্ব আর জীবন দুটোই
রক্ষা করতে পারবে যদি আমার কথা শোনো।
621
00:52:13,547 --> 00:52:17,008
যাওয়ার সময় দরজা বন্ধ করে যেয়ো।
আর কোনো পরিকল্পনা আসুক তা চাই না।
622
00:52:19,886 --> 00:52:21,179
- পাবলো...
- শ্শ।
623
00:52:29,229 --> 00:52:30,438
ওকে।
624
00:52:32,899 --> 00:52:34,317
হেই, ডোপি।
625
00:52:38,071 --> 00:52:40,115
নকল মাল, কিন্তু...
626
00:52:41,241 --> 00:52:42,367
আমার সবসময়ই বেশ পছন্দের ছিল।
627
00:52:48,415 --> 00:52:51,126
দিন-তারিখও বলতে পারে।
628
00:52:59,134 --> 00:53:00,468
কোনো এক সময়...
629
00:53:02,846 --> 00:53:06,558
তোমাকে এই মাদারচোদের
পিঠে ছুরি মারতে হবে।
630
00:53:08,810 --> 00:53:12,230
আমি স্রেফ আশা করি যে
সময় হলে তা তুমি বুঝতে পারবে।
631
00:53:20,322 --> 00:53:21,448
দরজা!
632
00:54:15,794 --> 00:54:17,337
একটা সমস্যা হয়েছে।
633
00:54:19,297 --> 00:54:23,843
লিয়েন্ডার একজন এজেন্ট,
সে ওজিনাগায় অবস্থান করছে।
634
00:54:25,178 --> 00:54:27,055
কেন তা অনুমান করার জন্য
একটা সুযোগ দিবো।
635
00:54:29,182 --> 00:54:30,725
এ ব্যাপারে নজর রাখো।
636
00:54:32,143 --> 00:54:34,145
আর কোনো ভুল যাতে না হয়।